পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
পরীক্ষা – ৮ টপিক: সন্ধি - স্বর, ব্যঞ্জন ও বিসর্গ সন্ধি। [লাইভ ক্লাস – ১৫, ১৬ ও ১৭]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
‘পিত্রিচ্ছা’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) পিত্রি + ইচ্ছা
  2. খ) পিতার + ইচ্ছা
  3. গ) পিতা + ইচ্ছা
  4. ঘ) পিতৃ + ইচ্ছা
সঠিক উত্তর:
ঘ) পিতৃ + ইচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পিতৃ + ইচ্ছা
ব্যাখ্যা
• সঠিক সন্ধি বিচ্ছেদ: পিতৃ + ইচ্ছা = পিত্রিচ্ছা।

সূত্র: ঋ ধ্বনির পর যদি ঋ না থেকে অন্য স্বরধ্বনি থাকে তবে ঋ এর জায়গায় র হয়। র ফা পূর্ব বর্ণে যুক্ত হয়।
যেমন:
- পিতৃ + অর্থ = পিত্রর্থ।
- পিতৃ + ইচ্ছা = পিত্রিচ্ছা।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
‘উদ্ধরণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. ক) উদ্দ্+ধরণ
  2. খ) উৎ+হরণ
  3. গ) উদ্ধ+রণ
  4. ঘ) উদ্দ্+হরণ
সঠিক উত্তর:
খ) উৎ+হরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) উৎ+হরণ
ব্যাখ্যা
• ‘উদ্ধরণ’ শব্দের সন্ধিবিচ্ছেদ - উৎ+হরণ = উদ্ধরণ।

সন্ধি শব্দ গঠনের একটি পদ্ধতি। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, ‘ বর্ণদ্বয়ের মিলনকে সন্ধি বলে।’ পাশাপাশি অবস্থিত দুটি বর্ণ একটি বর্ণে পরিণত হলে সন্ধি হয়। কতকগুলো নিয়ম মেনে দুটি বর্ণ যখন মিলিত হয় তখন কখনো কখনো একটি বর্ণ লোপ পায় অথবা আরেকটি নতুন বর্ণের সৃষ্টি হয়। এ মিলনে ধ্বনির ক্ষেত্রে নানাবিধ পরিবর্তন ঘটে। যেমন-

• ধ্বনি বিকৃত: সাধারণ সন্ধির ক্ষেত্রে তিন ধরণের ধ্বনি বিকৃতি ঘটে। যেমন-
ক. আদ্যধ্বনি বিকৃতি: জগৎ+ময় = জগন্ময়; এখানে পূর্বপদের ‘ৎ’ বিকৃত হয়ে ন-তে পরিণত হয়েছে।
খ. পরধ্বনি বিকৃতি: বুধ্+ত = বুদ্ধ; পরধ্বনি ত বিকৃত হয়ে দ-তে পরিণত হয়েছে।
গ.উভয় ধ্বনির বিকৃতি: উৎ+হরণ = উদ্ধরণ; এখানে পূর্বধ্বনি ‘ৎ’ রূপান্তরিত হয়ে ‘দ’; পরধ্বনি হ রূপান্তরিত হয়ে ধ হয়েছে এবং শেষে দ্ধ যুক্তব্যঞ্জন পরিণত হয়েছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদও ড. মোহাম্মদ আমীন।
.
নিচের কোনটি বিসর্গ সন্ধিযোগে গঠিত শব্দ?
  1. ক) মনস্কাম
  2. খ) যথার্থ
  3. গ) নরাধম
  4. ঘ) ফনীন্দ্র
সঠিক উত্তর:
ক) মনস্কাম
উত্তর
সঠিক উত্তর:
ক) মনস্কাম
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধি: বিসর্গের সাথে স্বর বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে বিসর্গ সন্ধি বলে। বিসর্গ সন্ধি দুই ভাগে বিভক্ত যথা-
 ১. র্-জাত বিসর্গ।
 ২. স্-জাত বিসর্গ।

সংস্কৃত ভাষার নিয়মে সংস্কৃত শব্দের শেষে ‘সৃ’ বা ‘র্’ থাকলে ‘স’ বা ‘র’ লোপ পেয়ে বিসর্গ সন্ধি হয়।
যেমন:
• র্-জাত বিসর্গ: নির্>নিঃ; দুর্>দুঃ, অন্তর্>অন্তঃ ইত্যাদি।
• স্-জাত বিসর্গ: সরস্>সরঃ; মনস্>মনঃ; পুরস্>পুরঃ ইত্যাদি।

বিসর্গ সন্ধির বৈশিষ্ট্য হলো সন্ধির ফলে র্-জাত বিসর্গের ‘র’ এবং স্-জাত বিসর্গের ‘স’ অনেক ক্ষেত্রে লোপ পেয়ে আবার ‘র’ এবং ‘স’ ফিরে আসে।
- র্-জাত বিসর্গ সন্ধি হলো: অন্তঃ + গত = অন্তর্গত।
- স্-জাত বিসর্গ সন্ধি হলো: মনঃ + কাম + মনস্কাম।

অন্যদিকে,
• স্বরসন্ধির সাথে স্বরসন্ধির মিলনের নাম স্বরসন্ধি। স্বরসন্ধিযোগে গঠিত শব্দ
আ + অ = আ;  যথা+অর্থ = যথার্থ।
অ + অ = আ;  নর+অধম = নরাধম।
ঈ + ই = ঈ; ফনী + ইন্দ্র = ফনীন্দ্র।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়?
  1. ক) সু + ইচ্ছা = স্বেচ্ছা
  2. খ) ষট্ + দশ = ষোড়শ
  3. গ) সু + আগত = স্বাগত
  4. ঘ) উৎ + শ্বাস = উচ্ছ্বাস
সঠিক উত্তর:
ক) সু + ইচ্ছা = স্বেচ্ছা
উত্তর
সঠিক উত্তর:
ক) সু + ইচ্ছা = স্বেচ্ছা
ব্যাখ্যা
স্বেচ্ছা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = স্ব + ইচ্ছা।
• স্বাধীন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = স্ব + অধীন।
• স্বাগত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ = সু + আগত।
 
• ত ও দ এর পর শ থাকলে ত ও দ- এর স্থলে চ এবং শ- এর স্থলে ছ উচ্চারিত হয়। যেমন:
- উৎ+ শ্বাস = উচ্ছ্বাস।
• ষোড়শ একটি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে:
- ষট্ + দশ = ষোড়শ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
'চতুর্থ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) চতুর + ইথ
  2. খ) চতুঃ + থ
  3. গ) চতুঃ + অর্থ
  4. ঘ) চতুর্‌ + থ
সঠিক উত্তর:
খ) চতুঃ + থ
উত্তর
সঠিক উত্তর:
খ) চতুঃ + থ
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়ম অনুসারে গঠিত 'চতুর্থ' শব্দের সন্ধি বিচ্ছেদ = চতুঃ+থ।

• 'চতুর্থ' (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি- প্রত্যয় = [চতুর্‌ + থ] 
অর্থ: 
- ৪ সংখ্যক, 
- ৪ সন্ধ্যার পূরক। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
নিচের কোনটি বিসর্গ সন্ধিসাধিত শব্দ নয়?
  1. ক) শঙ্কা
  2. খ) শিরশ্ছেদ
  3. গ) দুস্থ
  4. ঘ) নিশ্চয়
সঠিক উত্তর:
ক) শঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
ক) শঙ্কা
ব্যাখ্যা
ব্যঞ্জন সন্ধিসাধিত শব্দ হচ্ছে ‘শঙ্কা’
সঠিক সন্ধি-বিচ্ছেদ: শম্ + কা = শঙ্কা।

অন্যদিকে,
বিসর্গ সন্ধির নিয়মে গঠিত শব্দ হলো:
দুঃ + থ = দুস্থ।
শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।
নিঃ + চয় = নিশ্চয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) চতুঃ + কোণ = চতুষ্কোণ
  2. খ) সর্ব + সহা = সর্বংসহা
  3. গ) বিপদ্ + জাল = বিপজ্জাল
  4. ঘ) অলম + কার = অলংকার
সঠিক উত্তর:
খ) সর্ব + সহা = সর্বংসহা
উত্তর
সঠিক উত্তর:
খ) সর্ব + সহা = সর্বংসহা
ব্যাখ্যা
• ‘সর্বংসহা’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ- সর্বম্ + সহা = সর্বংসহা।

অন্যদিকে,
ব্যঞ্জনসন্ধি নিয়মে গঠিত সন্ধি হলো:
• বিপদ্ + জাল = বিপজ্জাল।
• অলম + কার = অলংকার।

• বিসর্গ সন্ধির নিয়মে গঠিত সন্ধি হলো- চতুঃ + কোণ = চতুষ্কোণ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
সন্ধি-সাধিত শব্দ 'জলৌকা' কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত?
  1. ক) স্বরসন্ধি
  2. খ) ব্যঞ্জনসন্ধি
  3. গ) বিসর্গ সন্ধি
  4. ঘ) নিপাতনে সিদ্ধ সন্ধি
সঠিক উত্তর:
ক) স্বরসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
ক) স্বরসন্ধি
ব্যাখ্যা
• অ কিংবা আ ধ্বনির পর ও কিংবা ঔ ধ্বনি থাকলে উভয়ে মিলে ঔ হয়। ঔ-কার পূর্ব বর্ণে যুক্ত হয়।
যেমন:
- জল + ওকা = জলৌকা,
- মহা + ওষধি = মহৌষধি,
- মহা + ঔদার্য = মহৌদার্য,
- বন + ওষধি = বনৌষধি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
সন্ধিঘটিত কোন শব্দটি শুদ্ধ?
  1. ক) শিরোচ্ছেদ
  2. খ) আদ্যান্ত
  3. গ) জাত্যাভিমান
  4. ঘ) মহেশ্বর
সঠিক উত্তর:
ঘ) মহেশ্বর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহেশ্বর
ব্যাখ্যা
• শুদ্ধ সন্ধিঘটিত শব্দ - মহা + ঈশ্বর = মহেশ্বর।

অন্যদিকে,
• অশুদ্ধ বানান: জাত্যাভিমান। 
• শুদ্ধরূপ: সন্ধিযোগে গঠিত শব্দ-  জাতি + অভিমান = জাত্যভিমান।

• অশুদ্ধ বানান: আদ্যান্ত।
• শুদ্ধ: আদি + অন্ত = আদ্যন্ত।

• অশুদ্ধ: শিরোচ্ছেদ।
• শুদ্ধ: শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১০.
নিচের কোন সন্ধি-বিচ্ছেদটি সঠিক?
  1. ক) সু + উপায় = সদুপায়
  2. খ) সম্ + চয় = সঞ্চয়
  3. গ) দিগ + অন্ত = দিগন্ত
  4. ঘ) মনো + হর = মনোহর
সঠিক উত্তর:
খ) সম্ + চয় = সঞ্চয়
উত্তর
সঠিক উত্তর:
খ) সম্ + চয় = সঞ্চয়
ব্যাখ্যা
• সঠিক সন্ধির উদাহরণ- সম্ + চয় = সঞ্চয়।

অন্যদিকে:
- দিক্‌ + অন্ত = দিগন্ত।
- সৎ + উপায় = সদুপায় 
- মনঃ +হর = মনোহর ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম, দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।
১১.
কোনটি স্বরসন্ধি নিয়মে গঠিত শব্দ?
  1. ক) প্রত্যুত্তর
  2. খ) উন্নয়ন
  3. গ) সংলাপ
  4. ঘ) বিপদজনক
সঠিক উত্তর:
ক) প্রত্যুত্তর
উত্তর
সঠিক উত্তর:
ক) প্রত্যুত্তর
ব্যাখ্যা
• স্বরসন্ধি নিয়মে গঠিত শব্দ প্রত্যুত্তর।
সঠিক সন্ধি-বিচ্ছেদ =  প্রতি + উত্তর = প্রত্যুত্তর। 

সূত্র: ই বা ঈ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে ই/ঈ এর জায়গায় য হয়।
যেমন: 
- অতি + অধিক = অত্যধিক,
- আদি + অন্ত = আদ্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + আচার = অত্যাচার,
- প্রতি + ঊষ = প্রত্যুষ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১২.
‘ইত্যাদি’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) ইত্য + আদি
  2. খ) ইত + আদি
  3. গ) ইতি + আদি
  4. ঘ) ইত্ + আদি
সঠিক উত্তর:
গ) ইতি + আদি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইতি + আদি
ব্যাখ্যা
সূত্র: ই বা ঈ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তবে ই/ঈ এর জায়গায় য হয়। 
যেমন: 
- অতি + অধিক = অত্যধিক,
- আদি + অন্ত = আদ্যন্ত,
- ইতি + আদি = ইত্যাদি,
- অতি + আচার = অত্যাচার,
- প্রতি + ঊষ = প্রত্যুষ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৩.
‘সৃষ্টি’ শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
  1. ক) সৃজ্ + তি
  2. খ) সৃষ্ + ‍তি
  3. গ) সৃট +তি
  4. ঘ) সৃষ + টি
সঠিক উত্তর:
খ) সৃষ্ + ‍তি
উত্তর
সঠিক উত্তর:
খ) সৃষ্ + ‍তি
ব্যাখ্যা
সূত্র: আগে মূর্ধন্য ষ্ এবং এর পরে ত্ বা থ্ থাকলে, যথাক্রমে ত্ ও থ্ স্থানে ট ও ঠ হয়।
যেমন:
- বৃষ্‌ + তি = বৃষ্টি,
- সৃষ্ + তি = সৃষ্টি,
- ষষ্ + থ = ষষ্ঠ।

অন্যদিকে,
বাংলা একাডেমি অভিধান অনুসারে ‘সৃষ্টি’ শব্দের প্রকৃত-প্রত্যয় হচ্ছে: সৃজ্ + তি = সৃষ্টি।
------------------
• ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।
ব্যঞ্জনসন্ধি সাধারণত চার নিয়মে হয়, 
১. স্বর+ব্যঞ্জন,
২. ব্যঞ্জন + স্বর,
৩. ব্যঞ্জন + ব্যঞ্জন,
৪. নিপাতনে সিদ্ধ ব্যঞ্জনসন্ধি।

যেমন:
- কথা + ছলে = কথাচ্ছলে,
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল,
- দিক্ + অন্ত = দিগন্ত,
- পরি + ছেদ = পরিচ্ছেদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম দশম শ্রেণি।
১৪.
য, র, ল, ব, হ- থাকলে সন্ধিতে স-জাত বিসর্গ স্থলে কোন বর্ণ যুক্ত হয়?
  1. ক) র্
  2. খ) ও
  3. গ) ষ
  4. ঘ) ঔ
সঠিক উত্তর:
খ) ও
উত্তর
সঠিক উত্তর:
খ) ও
ব্যাখ্যা
• অ কার পরবর্তী স-জাত বিসর্গের পর বর্গের তৃতীয়, চতুর্থ, পঞ্চম বর্ণ অথবা য, র, ল, ব, হ থাকলে সন্ধিতে বিসর্গ স্থলে ও হয় এবং ও কার পূর্ব বর্ণে যুক্ত হয়।
যেমন:
- অকুতঃ + ভয় = অকুতোভয়,
- সদ্যঃ + জাত = সদ্যেজাত,
- মনঃ + হর = মনোহর।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১৫.
‘তন্বী’ শব্দটির সঠিক সন্ধি কোনটি?
  1. ক) তনু + অবী
  2. খ) তন + ঈ
  3. গ) তনু + অবী
  4. ঘ) তনু + ঈ
সঠিক উত্তর:
ঘ) তনু + ঈ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তনু + ঈ
ব্যাখ্যা
• উ বা ঊ ধ্বনির পর যদি অন্য স্বরধ্বনি থাকে তকে উ/ঊ এর জায়গায় ব ফলা হয়।
যেমন:
- তনু + ঈ = তন্বী,
- সু + অল্প = স্বল্প,
- অনু + ইত = অন্বিত,
- অনু + এষণ = অন্বেষণ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।