পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১৪
সিলেবাস
“Award Mania: Season - 4” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - আন্তর্জাতিক বিষয়াবলি টপিক - বৈশ্বিক ইতিহাস প্রাচীন সভ্যতা ও সাম্রাজ্যসমূহ, গুরুত্বপূর্ণ ঘটনাবলী (যুদ্ধ ও বিপ্লব, বিভিন্ন দেশের সংস্কার আন্দোলন ইত্যাদি) [শুধুমাত্র গুরুত্বপূর্ণ তথ্যগুলো পড়ুন। এই টপিক সারাজীবন পড়েও শেষ হবে না।] উৎস: ইতিহাস ও বিশ্বসভ্যতা সম্পর্কিত বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৪ প্রশ্ন

.
বক্সারের যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দেয় কে?
  1. লর্ড কর্ণওয়ালিস
  2. মেজর ক্লাইভ
  3. লর্ড ডালহৌসি
  4. মেজর মনরো
সঠিক উত্তর:
মেজর মনরো
উত্তর
সঠিক উত্তর:
মেজর মনরো
ব্যাখ্যা
বক্সারের যুদ্ধ:
- ১৭৬৪ সালে বিহারের বক্সার নামক স্থানে সম্মিলিত বাহিনীর সাথে ইংরেজদের যুদ্ধ সংঘটিত হয়।
- বক্সারের যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দেন- মেজর মনরো।
- এই যুদ্ধে ইংরেজদের নিকট মীর কাশিমের সম্মিলিত বাহিনী শোচনীয়ভাবে পরাজিত হয়।
- বক্সারের যুদ্ধকে পলাশীর প্রান্তরে ইংরেজদের নিকট হারানো বাংলার স্বাধীনতাকে পুনরুদ্ধারের শেষ প্রচেষ্টা বিবেচনা করা হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয় -
  1. দ্বিতীয় বিশ্বযুদ্ধে
  2. তৃতীয় আরব-ইসরায়েল যুদ্ধে
  3. প্রথম বিশ্বযুদ্ধে
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধে
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় বিশ্বযুদ্ধে
ব্যাখ্যা
• দ্বিতীয় বিশ্বযুদ্ধ:
- ১ সেপ্টেম্বর, ১৯৩৯ সালে জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির অন্তর্ভুক্ত ছিল- জার্মান, জাপান ও ইতালি।
- মিত্রশক্তিতে ছিল- ফ্রন্স, পোল্যান্ড, সোভিয়েত ইউনিয়ন, বৃটেন, যুক্তরাষ্ট্র, চীন, নেদারল্যান্ডস প্রভৃতি দেশ।
- যুক্তরাষ্ট্র ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহণ করে- ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে।
- জার্মানি মিত্রবাহিনীর নিকট নিঃশর্ত আত্মসমর্থন করে- ৭ মে, ১৯৪৫ সালে।
প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ব্যবহার হয়- দ্বিতীয় বিশ্বযুদ্ধে। 
- জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্থনের মাধ্যমে ‍দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান হয়- ২ সেপ্টেম্বর, ১৯৪৫ সালে।

উৎস: Britannica & History.com.
.
মিশরীয়রা সর্বপ্রথম কয়টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে?
  1. ২৩টি
  2. ২৪টি
  3. ২৫টি
  4. ২৬টি
সঠিক উত্তর:
২৪টি
উত্তর
সঠিক উত্তর:
২৪টি
ব্যাখ্যা
সভ্যতা
- সভ্যতায় মিশরীয়দের অন্যতম অবদান হলো বর্ণমালার আবিষ্কার।
- প্রথমদিকে মিশরীয়রা চিত্রলিপির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতো যাকে বলা হতো হায়ারোগ্লিফিক্স বা পবিত্র অক্ষর।
- আনুমানিক ৫০০০ বছর পূর্বে মিশরীয়রা ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
- বর্ণমালা ব্যতীত মিশরীয়রা নলখাগড়া থেকে প্যাপিরাস নামক কাগজ উদ্ভাবন করে যা থেকে পেপার শব্দের উৎপত্তি হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
কোন নদীর তীরে রোম নগরী স্থাপিত হয় -
  1. টাইগ্রিস
  2. ইউফ্রেটিস
  3. ভাগিরতী
  4. টাইবার
সঠিক উত্তর:
টাইবার
উত্তর
সঠিক উত্তর:
টাইবার
ব্যাখ্যা
রোমান সাম্রাজ্য:
- গ্রিক সভ্যতার সমসাময়িক রোমান সভ্যতা হেলেনিক ও হেলেনিস্টিক সভ্যতার অনেক সংস্কৃতি গ্রহণ করেছে। 
- ঐতিহাসিকদের ধারণা, ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয়। 
- রাজা রোমুলাস এর নামানুসারে রোম নগরীর নামকরণ করা হয়। 
- টাইবার নদীর তীরে অবস্থিত প্রাচীন রোম নগরী। 
- কারণ রোম নগরীর সঙ্গে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া-এই তিনটি মহাদেশের বিস্তৃত যোগাযোগ ছিল। 

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
.
ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোথায় অবস্থিত?
  1. ইরাক
  2. মিশর
  3. ইরান
  4. গ্রিস
সঠিক উত্তর:
ইরাক
উত্তর
সঠিক উত্তর:
ইরাক
ব্যাখ্যা
ব্যাবিলনীয় সভ্যতা:
- বর্তমান ইরাকে অবস্থিত ‘ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান’।
- এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি।
- খ্রিস্টপূর্ব ৭ম শতকে নব্য ব্যাবিলনীয় সভ্যতার সময় রাজা নেবুচাদনেজার তার রাণীর সন্তুষ্টির জন্যে এটি নির্মাণ করেন।
- ব্যাবিলন নগরের দেয়ালের উপর মনোরম এই বাগানটি তৈরি করা হয়।
- ৫১৪ খ্রিস্টাব্দে পার্শ্ববর্তী পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এ সুন্দর উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

উৎস: উচ্চ মাধ্যমিক ইসলামের ইতিহাস, প্রথমপত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
.
‘অপারেশন সার্চ সোর্ড’ কোন দুটি দেশের যুদ্ধের সাথে সম্পর্কিত?
  1. রাশিয়া - ইউক্রেন যুদ্ধ
  2. চীন - জাপান যুদ্ধ
  3. ইরান - ইরাক যুদ্ধ
  4. ইসরাইল - ফিলিস্তিন যুদ্ধ
সঠিক উত্তর:
ইরান - ইরাক যুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ইরান - ইরাক যুদ্ধ
ব্যাখ্যা
‘অপারেশন সার্চ সোর্ড:
- ‘অপারেশন সার্চ সোর্ড’ ইরান-ইরাক যুদ্ধের সাথে সম্পর্কিত।
- ইরান-ইরাক যুদ্ধের অষ্টম দিনে অপারেশন স্কোর্চ সোর্ড শুরু হয়।
- ইরান-ইরাক যুদ্ধ, (1980-88), 1980-এর দশকে ইরান ও ইরাকের মধ্যে দীর্ঘস্থায়ী সামরিক সংঘর্ষ।
- ১৯৮৮ সালের যুদ্ধবিরতি দ্বারা যুদ্ধ শেষ হয়, যদিও ১৬ আগস্ট, ১৯৯০-এ একটি আনুষ্ঠানিক শান্তি চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক পুনরায় শুরু করা এবং সেনা প্রত্যাহার করা হয়নি।

উৎস: ব্রিটানিকা.কম।
.
ইনকা সভ্যতার স্থপতি -
  1. মানকো কাপেন
  2. ইলিয়াড আন্তো
  3. মানকো ভিরাকোসা
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
মানকো কাপেন
উত্তর
সঠিক উত্তর:
মানকো কাপেন
ব্যাখ্যা
ইনকা সভ্যতা:
- ইনকা সভ্যতা দক্ষিণ আমেরিকার একটি প্রাচীন সভ্যতা।
- পেরুকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো ইনকা সভ্যতা।
- ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ দেখা যায় মাচু পিচুতে।

- সভ্যতার উত্থান-পতনকাল হচ্ছে ১৪০০-১৫৭২ খ্রিস্টাব্দ পর্যন্ত।
- ইনকা সভ্যতার স্থপতি মানকো কাপেন।
- এর রাজধানী ছিল কুজকো।

উৎস: Britannica.com
.
মাচুপিচু শহরটি আবিষ্কার করেন -
  1. হাইরাম বিংহাম
  2. চিচেন ইৎজা
  3. টমাস পেন
  4. হকিস্টি এস্কোরবেট
সঠিক উত্তর:
হাইরাম বিংহাম
উত্তর
সঠিক উত্তর:
হাইরাম বিংহাম
ব্যাখ্যা
মাচুপিচু:
- ১৯১১ সালে হাইরাম বিংহাম নামের একজন মার্কিন পুরাতত্ত্ববিদ মাচু পিচু শহরটি আবিষ্কার করেন।
- পেরুতে বিখ্যাত পর্যটনকেন্দ্র মাচুপিচু অবস্থিত।
- ২০২৩ সালের ২১ ই জানুয়ারি, রাজনৈতিক দাঙ্গার সূত্র ধরে পেরুতে বিখ্যাত পর্যটনকে মাচুপিচু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

- ১৯১১ সালে হাইরাম বিংহাম নামের একজন মার্কিন পুরাতত্ত্ববিদ মাচু পিচু শহরটি আবিষ্কার করেন।
- পেরুর সরকার ১৯৮১ সালে সংরক্ষিত ঐতিহাসিক এলাকা হিসেবে ঘোষণা করে। 
-  ইউনেস্কো ১৯৮৩ সালে মাচুপিচুকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা প্রদান করে।

উৎস: বিবিসি পত্রিকা রিপোর্ট এবং ব্রিটানিকা।
.
কোন সভ্যতাটি মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত নয়?
  1. হেলেনিস্টিক সভ্যতা
  2. ক্যালডীয় সভ্যতা
  3. অ্যাসেরীয় সভ্যতা
  4. সুমেরীয় সভ্যতা
সঠিক উত্তর:
হেলেনিস্টিক সভ্যতা
উত্তর
সঠিক উত্তর:
হেলেনিস্টিক সভ্যতা
ব্যাখ্যা
• সভ্যতা:
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা হলো মেসোপটেমীয় সভ্যতা।
- বর্তমান ইরাকের ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর মধ্যবর্তী অঞ্চলে খ্রিস্টপূর্ব প্রায় ৫,০০০ বছর পূর্বে মেসোপটেমীয় সভ্যতা গড়ে উঠেছিল।

• মেসোপটেমীয়ায় মোট চারটি সভ্যতা গড়ে উঠে।এগুলো হলো:
- সুমেরীয় সভ্যতা
- ব্যাবিলনীয় সভ্যতা
- অ্যাসেরীয় সভ্যতা
- ক্যালডীয় বা নব্য ব্যাবিলনীয় সভ্যতা।
- এদের মধ্যে সবার আগে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা এবং সবার শেষে গড়ে উঠেছিল ক্যালডীয় সভ্যতা।

অন্যদিকে,
- গ্রিক সংস্কৃতি ও বাহিরের সংস্কৃতির সংমিশ্রণে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে হেলেনিস্টিক সভ্যতা গড়ে উঠেছিলো।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
১০.
চাকা আবিষ্কার কোন সভ্যতার গুরুত্বপূর্ণ অবদান?
  1. ব্যাবিলনীয়
  2. ক্যালেডীয়
  3. সুমেরীয়
  4. অ্যাশেরীয়
সঠিক উত্তর:
সুমেরীয়
উত্তর
সঠিক উত্তর:
সুমেরীয়
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা:
- সুমেরীয় সভ্যতা মেসোপটেমিয়ায় গড়ে ওঠা সবচেয়ে প্রাচীন সভ্যতা ছিল।
- চাকা আবিষ্কার করে সুমেরীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান
- জলঘড়ি ও চন্দ্র পঞ্জিকা আবিষ্কারে গুরুত্বপূর্ণ অবদান রাখে সুমেরীয়রা।

ক্যালেডীয় সভ্যতা:
- সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে ব্যাবিলনীয় সভ্যতায়।
- ৭ দিনে সপ্তাহ গণনা শুরু করে ক্যালেডীয়রা।
- প্রতিদিনকে ১২ জোড়া ঘন্টায় ভাগ করার পদ্ধতি বের করে ক্যালেডীয়রা।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১১.
ইতিহাসের প্রথম লিখিত আইনের প্রচলন হয় -
  1. ব্যাবিলনে
  2. রোমে
  3. গ্রিসে
  4. পারস্যে
সঠিক উত্তর:
ব্যাবিলনে
উত্তর
সঠিক উত্তর:
ব্যাবিলনে
ব্যাখ্যা
• অবস্থান এবং ধ্বংসাবশেষ:
- ব্যাবিলন মেসোপটেমিয়ার একটি শহর ছিল, এর ধ্বংসাবশেষ পাওয়া যায় ইরাকের বাবিল প্রদেশে।
- ব্যাবিলন ছিল পৃথিবীর প্রথম লিখিত আইন প্রচলনের জন্যে।
- ব্যাবিলনীয়দের আইন হাম্মুরাবির আইন নামে পরিচিত ছিল।
- হাম্মুরাবি ছিলেন ব্যাবিলনীয় সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা।

উৎস: Britannica.com
১২.
আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন একজন -
  1. ম্যাসিডোনিয়ান শাসক
  2. রোমান শাসক
  3. মিশরীয় শাসক
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
ম্যাসিডোনিয়ান শাসক
উত্তর
সঠিক উত্তর:
ম্যাসিডোনিয়ান শাসক
ব্যাখ্যা
আলেকজান্ডার দ্য গ্রেট:
- আলেকজান্ডার দ্য গ্রেট ছিলেন একজন প্রাচীন ম্যাসিডোনিয়ান শাসক।
- তিনি ম্যাসিডোনিয়া এবং পারস্যের রাজা হিসেবে প্রাচীন বিশ্বের দেখা সবচেয়ে বড় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
- মাত্র ২০ বছর বয়সে পিতা দ্বিতীয় ফিলিপের স্থলাভিষিক্ত হন তৃতীয় আলেকজান্ডার।

- গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডারকে বলা হতো ‘অর্ধেক পৃথিবীর রাজা’।
- কারণ গ্রিসের ছোট্ট রাজ্য ম্যাসিডন ছাপিয়ে প্রায় অর্ধেক পৃথিবী জয় করেছিলেন তিনি।
- মাত্র ৩০ বছর বয়সের মধ্যেই তিনি মিসর থেকে শুরু করে উত্তর-পশ্চিম ভারত পর্যন্ত ইতিহাসের অন্যতম বৃহত্তম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

উৎস: History.com.
১৩.
কোন সভ্যতায় সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি আবিষ্কার হয়?
  1. সিন্ধু সভ্যতায়
  2. মেসোপটেমীয় সভ্যতায়
  3. ইনকা সভ্যতায়
  4. মিশরীয় সভ্যতায়
সঠিক উত্তর:
মেসোপটেমীয় সভ্যতায়
উত্তর
সঠিক উত্তর:
মেসোপটেমীয় সভ্যতায়
ব্যাখ্যা
সুমেরীয় সভ্যতা (Sumerian Civilization)
মেসোপটেমীয় অঞ্চলে সবচেয়ে প্রাচীন যে সভ্যতাটি গড়ে উঠেছিল, তার নাম সুমেরীয় সভ্যতা।
▪ বর্তমানে ইরাকের টাইগ্রীস ও ইউফ্রেটিস (তৎকালীন দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উর্বর স্থানে সুমেরীয় সভ্যতার গোড়াপত্তন ঘটে। 

সুমেরীয়দের উল্লেখযোগ্য অবদান - 
▪ লিখন পদ্ধতির আবিষ্কার - সুমেরীয়দের আবিষ্কৃত লিখন পদ্ধতির নাম “কিউনিফর্ম” (Cuneiform)।
▪ কিউনিফর্ম লিপি বাম থেকে ডানদিকে লেখাঁ হত এবং এর বর্ণের সংখ্যা ছিলো - ৩২টি।
▪ তারা বিশ্বের প্রথম মহাকাব্য হিসাবে বিবেচিত - “গিলগামেশের মহাকাব্য” (Epic of Gilgamesh) রচনা করেছিলেন।  
▪ ‘চাকা’ আবিষ্কার – সুমেরীয়রা প্রথম চাকার ব্যবহার শুরু করে।
▪ উন্নত সেচ ব্যবস্থা – টাইগ্রিস ও ইউফ্রিটিস নদীর পানি ব্যবহার করে কৃষির উন্নতির জন্য তারা উন্নত সেচ ব্যবস্থার উদ্ভাবন করেছিলো। অর্থাৎ মেসোপটেমীয় সভ্যতায় প্রথম সেচ পদ্ধতির আবিষ্কার হয়েছিল।

তথ্যসূত্র: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪.
পারস্যের অ্যাকামেনীয় সম্রাট ছিলেন -
  1. সাইরাস
  2. মিতাউল
  3. পাইরাস
  4. ড্যারিয়াসুস
সঠিক উত্তর:
সাইরাস
উত্তর
সঠিক উত্তর:
সাইরাস
ব্যাখ্যা
গ্রিক-পারস্য যুদ্ধ:
- পারস্যের অ্যাকামেনীয় সম্রাট ছিলেন বিখ্যাত সাইরাস।
- সাইরাস  দ্য গ্রেট ছিলেন পারস্যের রাজাদের রাজা যিনি পারস্য অ্যাকামেনীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
- তার শাসনামলে পারস্য একটি ক্ষতিকর রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল।
-  তিনি প্রথমে গ্রিক অভিযান করেন এবং নগর রাষ্ট্র সমূহের ওপর ধ্বংসলীলা চালান।
 - সাইরাসের পর পারস্য সম্রাট দারিয়ুস গ্রিক আক্রমণ করে।

• গ্রিক জয় এবং সাংস্কৃতিক ঐক্য:
- গ্রিক-পারস্য যুদ্ধের ঘটনাকে স্মরণ করে পরবর্তীতে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্ভব হয়।
- গ্রিকদের ম্যারাথনে পরাজয়ের পর, গ্রিক গণতন্ত্র আরো সুদৃঢ় হয়।
- গ্রিক গণতন্ত্র পৃথিবীর ইতিহাসে আজও স্বরণীয় এবং এর ফলে গ্রিক সভ্যতা এশিয়া মাইনর পর্যন্ত প্রসার হয়।

• থার্মোপলীর যুদ্ধ:
- ম্যারাথনে পরাজয়ের পর, দারিয়ুসের পুত্র জারেক্সস খ্রিস্টপূর্ব ৪৮০ অব্দে গ্রিক যুদ্ধ অভিযান চালনা করেন।
- কিন্তু থার্মোপলীর যুদ্ধে পারস্য বাহিনী আবার পরাজিত হয়।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।[লিঙ্ক]