পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- বিষয় - মানসিক দক্ষতা টপিক - ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) i) ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; ii) সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; iii) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; iv) সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; v) সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
নিচের কে অন্যদের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. সিপাহী হামিদুর রহমান
  2. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
  3. মেজর আবু তাহের
  4. সিপাহী মোস্তফা কামাল
ব্যাখ্যা
• বীরশ্রেষ্ঠ:
- মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্যে বঙ্গবন্ধু সরকার ১৯৭৩ সালে সাতজন মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব ‘বীরশ্রেষ্ঠ’ প্রদান করেন।
- এদের মধ্যে সেনাবাহিনীর সদস্য তিনজন, সাবেক ই. পি. আর. সদস্য দুইজন এবং বিমান বাহিনী ও নোবাহিনীর একজন করে।
- বীরশ্রেষ্ঠরা হলেন:
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : সেনাবাহিনী,
- সিপাহী মোস্তফা কামাল : সেনাবাহিনী, 
- সিপাহী হামিদুর রহমান : সেনাবাহিনী, 
- ইঞ্জিনরুম আর্টিফিসার মোহাম্মদ রুহুল আমিন : নৌবাহিনী, 
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : বিমান বাহিনী,  
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : সাবেক ই. পি. আর,.
- ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ : সাবেক ই. পি. আর।

• অপশনের এই তিনজন বীরশ্রেষ্ঠ। কিন্তু মেজর আবু তাহের বীরশ্রেষ্ঠ নন, তিনি ১১ নং সেক্টরের কমান্ডার ছিলেন।
.
মহিলাটির একাধিক শাড়ি পছন্দ হয়েছিল, তাই তিনি ____ হয়েছিলেন।
  1. আত্মহারা
  2. সিদ্ধান্তহীন
  3. বিমর্ষ
  4. উৎফুল্ল
ব্যাখ্যা
প্রশ্ন: মহিলাটির একাধিক শাড়ি পছন্দ হয়েছিল, তাই তিনি ____ হয়েছিলেন।

সমাধান:
যখন কোন মানুষের একাধিক বিষয় বা বস্তু পছন্দ হয় এবং সেখান থেকে একটি বা কিছু বাছাই করতে হয়, তখন সে দ্বিধায় থাকে যে কোনটি নিবে আর কোনটি বাদ দিবে। অর্থাৎ, সে সিদ্ধান্তহীন হয়ে পড়ে।  
.
যদি VACATE = AVACET হয়, তাহলে LITERATE =?
  1. LIETRAET
  2. ILTEARTE
  3. ILETARTE
  4. ILETARET
ব্যাখ্যা
প্রশ্ন: যদি VACATE = AVACET হয়, তাহলে LITERATE =? 

সমাধান:
VACATE = AVACET
এখানে, ১ম ও ২য় বর্ণ স্থান বিনিময় করে, ৩য় ও ৪র্থ বর্ণ স্থান বিনিময় করে, ৫ম ও ৬ষ্ঠ বর্ণ স্থান বিনিময় করে। অর্থাৎ, প্রতি জোড়া বর্ণ পরস্পর স্থান বিনিময় করে এবং সামনে অগ্রসর হয়।

∴ LITERATE = ILETARET
.
ক ও খ হলো দুইবোন। খ হলো গ এর মা। ঘ হলো গ এর ছেলে। যদি ঙ, ক এর ছেলে হয় তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
  1. ক ও ঙ হলো ভাই
  2. ক, ঙ ও খ হলো ভাইবোন
  3. খ ও ঘ হলো বোন
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ হলো দুইবোন। খ হলো গ এর মা। ঘ হলো গ এর ছেলে। যদি ঙ, ক এর ছেলে হয় তাহলে নিচের কোন সম্পর্কটি সঠিক?

সমাধান:
ক ও খ হলো দুইবোন। খ হলো গ এর মা। ⇒ ক হলো গ এর খালা।
ঘ হলো গ এর ছেলে ⇒ ক ও খ হলো ঘ এর নানী। 
ঙ, ক এর ছেলে ⇒ খ হলো ঙ এর খালা।
গ ও ঙ খালাতো ভাই/বোন। 

∴ ক ও ঙ ভাই হতে পারেনা। কারণ, ঙ, ক এর ছেলে। তাহলে, ক, ঙ ও খ  ভাইবোন হতে পারেনা।
- খ ও ঘ বোন হতে পারেনা, কারণ, খ হলো ঘ এর নানী। 

∴ সঠিক উত্তর: ঘ) কোনটিই নয়।
.
ক, খ এর চেয়ে লম্বা, খ, গ এর চেয়ে খাট, গ, ঘ এর চেয়ে খাট, ঘ, ক এর চেয়ে লম্বা হলে সবচেয়ে লম্বা কে?
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ এর চেয়ে লম্বা, খ, গ এর চেয়ে খাট, গ, ঘ এর চেয়ে খাট, ঘ, ক এর চেয়ে লম্বা হলে সবচেয়ে লম্বা কে?

সমাধান: 
ক, খ এর চেয়ে লম্বা ⇒ ক > খ 
খ, গ এর চেয়ে খাট ⇒ গ > খ 
গ, ঘ এর চেয়ে খাট ⇒ ঘ > গ 
ঘ, ক এর চেয়ে লম্বা ⇒ ঘ > ক 

∴ সবচেয়ে লম্বা ঘ।
.
____ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।
  1. ধর্মকে
  2. দেশীয় অস্ত্র
  3. নির্বাচনকে
  4. ক্ষমতাকে
ব্যাখ্যা
প্রশ্ন: ____ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।

সমাধান:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদের সমাপনী ভাষণে সংবিধানে যুক্ত ও জনমানসে প্রসারিত ধর্মনিরপেক্ষতা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
- তিনি বলেন, ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। মুসলমানরা তাদের ধর্ম পালন করবে তাদের বাধা দেওয়ার ক্ষমতা এই রাষ্ট্রে কারও নেই। হিন্দু তাদের ধর্ম পালন করবে কারও বাধা দেওয়ার ক্ষমতা নেই। বৌদ্ধরা তাদের ধর্ম পালন করবে তাদের কেউ বাধাদান করতে পারবে না। খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে কেউ বাধা দিতে পারবে না। আমাদের শুধু আপত্তি হলো এই যে, ধর্মকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।

উৎস: www.dhakapost.com.
.
নিচের কোন শব্দজোড় ব্যতিক্রম?
  1. হাসপাতাল, রোগী
  2. শিক্ষক, শিক্ষার্থী
  3. পাখি, পাখির বাসা
  4. কারাগার, কয়েদি
ব্যাখ্যা
রোগীর থাকার স্থান হাসপাতাল।
পাখি থাকার স্থান পাখির বাসা।
কয়েদি থাকার স্থান কারাগার।
এই তিনটিতেই থাকার স্থানের কথা উল্লেখ রয়েছে।

কিন্তু শিক্ষক, শিক্ষার্থী এই শব্দজোড়ায় কোন স্থানের কথা উল্লেখ নেই। 
.
আপনি জানতে পারলেন যে, আপনার জনৈক বন্ধু বেআইনিভাবে মাদকদ্রব্য ব্যবহার করছে। আপনি কী করবেন?
  1. তাকে ডাক্তারের সাহায্য নেয়ার জন্য পরামর্শ দিবেন।
  2. কিছু না বলে উক্ত তথ্যটি গোপন রাখবেন।
  3. বন্ধুটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন।
  4. মাদকদ্রব্য গ্রহণের অভ্যাস ত্যাগ করতে সাহায্য করবেন।
ব্যাখ্যা
প্রশ্ন: আপনি জানতে পারলেন যে, আপনার জনৈক বন্ধু বেআইনিভাবে মাদকদ্রব্য ব্যবহার করছে। আপনি কী করবেন?

সমাধান:
বন্ধুকে বুঝাবো, তাকে মাদকের সামাজিক, শারিরীক কূফল সম্পর্কে অবহিত করব, সর্বোপরি তাকে উক্ত অভ্যাস ত্যাগ করতে সাহায্য করব। 
.
THERMOLYSIS শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?
  1. MOLEST
  2. STORM
  3. LOTUS
  4. RESIST
ব্যাখ্যা
প্রশ্ন: THERMOLYSIS শব্দটি থেকে নিচের কোনটি তৈরি করা সম্ভব নয়?

সমাধান:
LOTUS শব্দটির U বর্ণটি THERMOLYSIS শব্দটিতে নেই। এজন্য LOTUS শব্দটি তৈরি করা যাবে না।
১০.
M, N এর মা, N, O এর মেয়ে। O, P এর বাবা। M, P এর কী হয়?
  1. ভাগ্নী
  2. মা
  3. বোন
  4. কন্যা
ব্যাখ্যা
প্রশ্ন: M, N এর মা, N, O এর মেয়ে। O, P এর বাবা। M, P এর কী হয়?

সমাধান:
M, N এর মা, N, O এর মেয়ে ⇒ O, M এর স্বামী
O, P এর বাবা ⇒ M, P এর মা।
১১.
A, D এর চেয়ে ছোট কিন্তু C এ্রর চেয়ে বড়, C, D এর মত বড় না হলেও B এর চেয়ে বড়, B, D এর চেয়ে ছোট। তাদের মধ্যে সবচেয়ে বড় কে?
  1. A
  2. B
  3. C
  4. D
ব্যাখ্যা
প্রশ্ন: A, D এর চেয়ে ছোট কিন্তু C এ্রর চেয়ে বড়, C, D এর মত বড় না হলেও B এর চেয়ে বড়, B, D এর চেয়ে ছোট। তাদের মধ্যে সবচেয়ে বড় কে?

সমাধান:
A, D এর চেয়ে ছোট কিন্তু C এ্রর চেয়ে বড়
D > A > C

C, D এর মত বড় না হলেও B এর চেয়ে বড়
C > B

B, D এর চেয়ে ছোট
D > B

অর্থাৎ D > A > C > B
সুতরাং এখানে সবচেয়ে বড় D
১২.
Ephemeral : Eternal : : ?
  1. Dexterous : Skillful
  2. Sinister : Threatening
  3. Vicarious : Actual
  4. Clandestine : Hidden
ব্যাখ্যা
Ephemeral: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
Eternal: চিরন্তন; আদি-অন্তহীন।
সুতরাং, এই দুটি শব্দ বিপরীতার্থক।


Dexterous: দক্ষ; হাতের কাজে পারদর্শী; কুশলী।
Skillful: দক্ষ; পটু।
Sinister: অশুভ, কুলক্ষণ।
Threatening: ভীতিপ্রদ।
Vicarious: প্রাতিনিধিক; বৈকল্পিক
Actual: আসল।
Clandestine: গুপ্ত।
Hidden: গুপ্ত।

Answer: Vicarious : Actual (বিপরীতার্থক অর্থে)।
১৩.
নিচের কোনটি ভিন্ন?
  1. উট পাখি
  2. এমু পাখি
  3. ঈগল পাখি
  4. কিউই পাখি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
উট পাখি, এমু পাখি, কিউই পাখি উড়তে পারে না।

ঈগল পাখি উড়তে পারে। 
১৪.
Follow the ______ one who is wise.
  1. Advice
  2. Steps
  3. Suggestions
  4. Matter
ব্যাখ্যা
Follow the ______ one who is wise.

Advice অর্থ উপদেশ
Steps  অর্থ পদক্ষেপ
Suggestions অর্থ পরামর্শ, 
Matter অর্থ বিষয়বস্তু।

সে অনুসারে শূন্যস্থানে advice শব্দটি অধিক মানানসই।
Follow the advice of one who is wise এর অর্থ দাঁড়ায় - যিনি জ্ঞানী তার উপদেশ অনুসরণ করুন।
১৫.
ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। এ অবস্থায় আপনি কী করবেন?
  1. খুবই হতাশাবোধ করবেন
  2. বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
  3. সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
  4. ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন
ব্যাখ্যা
প্রশ্ন: ইদানীং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। এ অবস্থায় আপনি কী করবেন?

সমাধান:
হতাশ হয়ে,ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বা বন্ধুদের সাথে আলাপ করে পারিবারিক সমস্যার সমাধান করা যায় না। সমস্যা সমাধানের সর্বোৎকৃষ্ঠ উপায় হলো সংসারের প্রতি গভীর মনোযোগ দেয়া।
১৬.
যদি EAGLE এর কোড FBHMF হয়, তাহলে VULTURE এর কোড কী হবে?
  1. TSFRJP
  2. WVMUVSF
  3. RPETJE
  4. TSFJGF
ব্যাখ্যা
প্রশ্ন: যদি EAGLE এর কোড FBHMF হয়, তাহলে VULTURE এর কোড কী হবে?

সমাধান:
EAGLE = FBHMF 
এখানে প্রতিটি বর্ণ, বর্ণমালায় তার পরের অবস্থানের বর্ণ দ্বারা প্রতিস্থাপিত হয়। 

∴ VULTURE = WVMUVSF
১৭.
একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, এ পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি?
  1. পিতা
  2. পুত্র
  3. মেয়ের জামাই
  4. স্বামী
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মহিলা একজন পুরুষকে ইঙ্গিত করে বললেন, এ পুরুষের পিতা হলেন আমার শ্বশুর। পুরুষটির সাথে মহিলার সম্পর্ক কি?

সমাধান:
পুরুষের পিতা হলেন মহিলার শ্বশুর।
সুতরাং, পুরুষটি মহিলার স্বামী।
১৮.
A এর চেয়ে C চিকন। B, A চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন। E, B এর চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন। কে সবচেয়ে মোটা?
  1. B
  2. C
  3. D
  4. E
ব্যাখ্যা
প্রশ্ন: A এর চেয়ে C চিকন। B, A চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন। E, B এর চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন। কে সবচেয়ে মোটা?

সমাধান: 
A এর চেয়ে C চিকন।
A > C
B, A চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন।
A < B < D
∴ C < A < B < D
E, B এর চেয়ে মোটা কিন্তু D এর চেয়ে চিকন।
B < E < D
∴C < A < B < E < D

∴ সবচেয়ে মোটা D.
১৯.
It is impossible to mix -
  1. milk and water
  2. idleness with suffering
  3. education with progress
  4. oil and water
ব্যাখ্যা
পানি আর তেল না মেশার মূল কারণ হচ্ছে পানির পোলারিটি। পানি একটি পোলার অণু। পোলার অণু মানে যার এক প্রান্তে পজিটিভ চার্জ এবং অন্য প্রান্তে নেগেটিভ চার্জ থাকে।

পানি অণু তৈরি হয় দু’টি হাইড্রোজেন মৌল ও একটি অক্সিজেন মৌলের সমন্বয়ে। হাইড্রোজেন মৌল ও অক্সিজেন মৌল অণুর দুই প্রান্তে থাকে। অক্সিজেন মৌল যেদিকে থাকে সেদিকেই মূলত অণুর নেগেটিভ চার্জ থাকে এবং হাইড্রোজেন মৌলের দিকে থাকে পজিটিভ চার্জ। এ ধরনের অণুকে পোলার অণু বলা হয়।

যেকোনো পোলার অণুর বৈশিষ্ট্য হচ্ছে সেগুলো শুধু অন্য কোনো পোলার অণুর সঙ্গেই মেশে, পোলার নয়- এমন অণুর সঙ্গে মেশে না।
তেল কিন্তু পোলার অণু নয়। সেজন্যই তেল আর পানি কখনো মেশে না।

তেল আর পানি মেশানোর চেষ্টা করলে আরও একটা জিনিস খেয়াল করবে। তেল সবসময়ই পানিতে ভেসে থাকবে। এর কারণ হচ্ছে তেলের ঘনত্ব পানির চেয়ে কম। আর ঘনত্ব কম হওয়ার কারণেই তেল পানিতে ভেসে থাকে।

উৎস: www.banglanews24.com.
২০.
নিরবধি : অবিরাম : : নিখিল : ?
  1. অশণি
  2. অনিল
  3. অখিল
  4. অশান্ত
ব্যাখ্যা
প্রশ্ন: নিরবধি : অবিরাম : : নিখিল : ?

সমাধান:
- নিরবধি শব্দের অর্থ - অনবরত, অনুক্ষণ, নিরন্তর।
- অবিরাম শব্দের অর্থ - নিরন্তর;
- নিখিল অর্থ - সমস্ত, সমগ্র, সমুদয়;
- অখিল অর্থ - সমস্ত, সমগ্র।

• নিরবধি, অবিরাম সমার্থক শব্দ।
• অখিল, নিখিল সমার্থক শব্দ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২১.
"তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন _____ সাহেবের কথা।"
  1. আইয়ুব খান
  2. ইয়াহিয়া খান
  3. ভুট্টো
  4. আগা খান
ব্যাখ্যা
তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি। আমি, শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম, ১৫ই ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদের অধিবেশন দেন।

তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন, প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে। আমরা বললাম, ঠিক আছে, আমরা এসেম্বলীতে বসবো। আমি বললাম, এসেম্বলীর মধ্যে আলোচনা করবো; এমনকি আমি এ পর্যন্ত বললাম, যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও, একজনও যদি সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।

- ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ।