পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬১
সিলেবাস
ফুল মডেল টেস্ট - ৩ [সমন্বিত ১০ ব্যাংকের অফিসার (জেনারেল) পদের জন্য প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৬১ প্রশ্ন

.
‘প্রত্যুপকার’ শব্দের ‘প্রতি’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. অনুরূপ কাজ
  2. পৌনঃপুন
  3. বিরোধ
  4. সদৃশ
সঠিক উত্তর:
অনুরূপ কাজ
উত্তর
সঠিক উত্তর:
অনুরূপ কাজ
ব্যাখ্যা
• 'প্রতি' উপসর্গটি একটি সংস্কৃত উপসর্গ।
• ‘প্রত্যুপকার’ শব্দের ‘প্রতি’ উপসর্গটি 'অনুরূপ কাজ' অর্থে ব্যবহৃত হয়েছে।

সংস্কৃত বা তৎসম উপসর্গ:
- বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে।
- সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  
- প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

নিম্নে 'প্রতি' উপসর্গের বিভিন্ন ব্যবহার দেওয়া হলো:
- 'সদৃশ' অর্থে = প্রতিমূর্তি, প্রতিধ্বনি।
- 'বিরোধ' অর্থে = প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী।
- 'পৌনঃপুন' অর্থে = প্রতিদিন, প্রতিমাস।
- 'অনুরূপ কাজ' অর্থে = প্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'ভবিষ্যৎ' শব্দটির সঠিক উচ্চারণ কোনটি?
  1. ভোবিশ্‌শত্‌
  2. ভোবিষত
  3. ভবিশ্‌শতো
  4. ভোবিষ্‌শ্‌ত
সঠিক উত্তর:
ভোবিশ্‌শত্‌
উত্তর
সঠিক উত্তর:
ভোবিশ্‌শত্‌
ব্যাখ্যা
• 'ভবিষ্যৎ'
- শব্দের সঠিক উচ্চারণ: 'ভোবিশ্‌শত্‌'।
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয়: √ভূ + স্যতৃ। 
  অর্থ:
- পরে ঘটবে এমন; ভাবী, আগামী দিনের ‍সুফল বা কুফল।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'বৃহৎবঙ্গ' কে রচনা করেন?
  1. মাইকেল মধুসূদন দত্ত
  2. দীনেশচন্দ্র সেন
  3. অন্নদাশঙ্কর রায়
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
দীনেশচন্দ্র সেন
উত্তর
সঠিক উত্তর:
দীনেশচন্দ্র সেন
ব্যাখ্যা
‘বৃহৎবঙ্গ’:
- এটি দীনেশচন্দ্র সেন রচিত গ্রন্থ।
- এটি দুই খণ্ডে প্রকাশিত ১৯৩৬ সালে।
- সুপ্রাচীনকাল হতে পলাশীর যুদ্ধ পর্যন্ত সময়ের বাংলাদেশের ও পাশ্ববর্তী অঞ্চলের প্রিয় রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক ইতিহাস নিয়ে লিখিত গ্রন্থ।
- ‘বৃহৎবঙ্গ’ বহু তথ্যের জন্য সম্বলিত এবং গভীর অন্তর্দৃষ্টিপূর্ণ রচনা।
- নিরপেক্ষভাবে তথ্য প্রদানের জন্য গ্রন্থটি সর্বমহলে বিশেষভাবে সমাদৃহ হয়।

দীনেশচন্দ্র সেন:

- তিনি ১৮৬৬ সালে মাতুলালয় বগজুড়ি গ্রামে, ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। 
- তাঁর পৈতৃক নিবাস ছিল সুয়াপুর গ্রাম, ঢাকায়। 

তাঁর সাহিত্যকর্ম:
- বঙ্গভাষা ও সাহিত্য,
- বৃহৎবঙ্গ,
- বঙ্গসাহিত্য পরিচয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাএর, ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি করণ কারকে ৬ষ্ঠী বিভক্তি?
  1. কথায় কথা বাড়ে।
  2. কুকর্মে বিরত হও।
  3. কলমের খোঁচা দিও না।
  4. কাঁথায় শীত মানে না।
সঠিক উত্তর:
কলমের খোঁচা দিও না।
উত্তর
সঠিক উত্তর:
কলমের খোঁচা দিও না।
ব্যাখ্যা
করণ কারক:
- যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে।
- এই কারকে সাধারণত দ্বারা’, “দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।

যেমন:
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- চাষিরা ধারালাে কাস্তে দিয়ে ধান কাটছে।
- কলমের খোঁচা দিও না। (করণ কারকে ৬ষ্ঠী বিভক্তি)।

অন্যদিকে,
- কথায় কথা বাড়ে। (করণ কারকে ৭মী বিভক্তি)।
- কুকর্মে বিরত হও। (অপাদানে ৭মী বিভক্তি)।
- কাঁথায় শীত মানে না। (করণ কারকে ৭মী বিভক্তি)।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি  (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
The word 'Vie' refers to -
  1. Of very great extent or quantity
  2. Travelling through (a place) a route to a destination
  3. Compete eagerly with someone
  4. An undergarment worn on the upper part of the body, typically having no sleeves
সঠিক উত্তর:
Compete eagerly with someone
উত্তর
সঠিক উত্তর:
Compete eagerly with someone
ব্যাখ্যা
• Vie (verb)
English meaning: Compete eagerly with someone in order to do or achieve something.
Bangla Meaning: পাল্লা দেওয়া; প্রতিযোগিতা করা:

Example Sentence: They vied with one onother to please the young lady.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Of very great extent or quantity - Vast.
Bangla Meaning: বিশাল; বিস্তৃত; বিস্তীর্ণ; বিপুল।

খ) Travelling through (a place) a route to a destination - Via.
Bangla Meaning; মধ্য দিয়ে; হয়ে।

ঘ) An undergarment worn on the upper part of the body, typically having no sleeves - Vest.
Bangla Meaning: শার্ট, ব্লাউজ, ইত্যাদির নিচে পরার জন্য) অন্তর্বাস।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
.
Which of the following is synonymous with 'Prolific'?
  1. Ambitious
  2. Fertile
  3. Scanty
  4. Spare
সঠিক উত্তর:
Fertile
উত্তর
সঠিক উত্তর:
Fertile
ব্যাখ্যা
Prolific 
English Meaning: (of a plant, animal, or person) producing much fruit or foliage or many offspring/ present in large numbers or quantities; plentiful.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) প্রচুর পরিমাণে উৎপাদনশীল; অতিপ্রজ।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Ambitious - উচ্চাকাঙ্ক্ষী, উচ্চাভিলাষী।
খ) Fertile - ফলপ্রসূ; ফলনশীল, উর্বর।
গ) Scanty - অপ্রতুল; অপর্যাপ্ত; অপ্রশস্ত; অত্যল্প; সঙ্কীর্ণ।
ঘ) Spare -  স্বল্প পরিমাণ।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Fertile শব্দটি Prolific এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Merriam-Webster Dictionary. Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
.
Identify the antonym of the word 'Prim'.
  1. Messy
  2. Tidy
  3. Chief
  4. Assistant
সঠিক উত্তর:
Messy
উত্তর
সঠিক উত্তর:
Messy
ব্যাখ্যা
• Prim (adjective)
English meaning: Being clean and in good order/ feeling or showing disapproval of anything regarded as improper; stiffly correct.
Bangla Meaning:  পরিচ্ছন্ন; পরিপাটি; ছিমছাম।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Messy - (adjective) -নোংরা; বিশৃঙ্খলা।
খ) Tidy - পরিপাটি; পরিচ্ছন্ন; ছিমছাম; ফিটফাট; সবকিছু যথাস্থানে রাখতে অভ্যস্ত।
গ) Cheif - বিভাগীয় প্রধান; সর্বোচ্চ কর্মকর্তা।
ঘ) Assistant - সাহায্যকারী; সহায়তাকারী; সহকারী।

• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে, Messy শব্দটি Prim এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam-Webster Dictionary.
.
Choose an alternative from below to make the sentence correct; if not needed you can choose no improvement needed.
The ground is muddy; It must had rained heavily earlier.
  1. might have been
  2. must have been
  3. must have
  4. No improvement needed.
সঠিক উত্তর:
must have
উত্তর
সঠিক উত্তর:
must have
ব্যাখ্যা
•  অতীতে কোন কাজ বা ঘটনা নিশ্চিতভাবে ঘটেছিলো এরূপ অর্থ প্রকাশে must have + verb in past participle form ব্যবহৃত হয়।
- তাই  সঠিক উত্তর হবে - must have been.
- Complete sentence: -The ground is muddy; It must have rained heavily earlier.
.................................................
• Must have
- We use must have + past participle when we feel sure about what happened.

Example:
- Who told the newspapers about the prime minister's plans? It must have been someone close to him.
- The thief must have had a key. The door was locked and nothing was broken.
- Oh, good! We've got milk. Mo must have bought some yesterday.
- The streets are wet; It must have rained last night.

• Might have / may have
- We can use might have or may have + past participle when we think it's possible that something happened.

Example:
- I think I might have left the air conditioning on. Please can you check?
- Police think the suspect may have left the country using a fake passport.

Source: British Council
.
Identify the correct sentence.
  1. Everyone but five leaders of the opposition were arrested.
  2. Everyone but five leaders of the opposition was arrested.
  3. Everyone but five leaders of the opposition have arrested.
  4. Everyone but five leaders of the opposition being arrested
সঠিক উত্তর:
Everyone but five leaders of the opposition was arrested.
উত্তর
সঠিক উত্তর:
Everyone but five leaders of the opposition was arrested.
ব্যাখ্যা
• but (ছাড়া অর্থে) Preposition হিসেবে ব্যবহৃত হয় এবং স্বাভাবিকভাবে Preposition এর পরের অংশ দ্বারা কখনো Verb নিয়ন্ত্রিত হয় না, বরং তার আগের অংশ অনুযায়ী Verb বসবে।
যেমন - Everyone but nine old men was killed.

• Everybody/ all/ Everyone ইত্যাদি Affirmative অর্থবোধক শব্দ থাকলে but কে Preposition বিবেচনা করা হয়, এবং but এর আগের Noun/ Pronoun অনুযায়ী Verb বসে অর্থাৎ, যদি হ্যাঁবোধক হয়, তাহলে but এর আগের শব্দ অনুসারে verb বসে।
- The words everybody and everyone are pronouns that describe a group of people, but grammatically they are singular.
- যেমন: 
- Everyone but seven killers was forgiven.

• অন্যদিকে, 
- but এর আগে Negative অর্থাৎ, nobody/ none ইত্যাদি Negative অর্থবোধক শব্দ থাকলে but কে Conjunction হিসেবে বিবেচনা করা হয়, এবং but এর পরের Noun/ Pronoun অনুযায়ী verb বসে অর্থাৎ, যদি না-বোধক হয়, তাহলে শেষের subject অনুসারে verb বসে।
- None but the graduates were allowed to apply.

• যেহেতু, প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই but এর আগের শব্দানুসারে verb বসবে। 
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - was.
- Complete sentence: Everyone but five leaders of the opposition was arrested.
১০.
Fill in the gap. He was _________ severe asthma.
  1. attacked by
  2. attached by
  3. afflicted with
  4. effected with
সঠিক উত্তর:
afflicted with
উত্তর
সঠিক উত্তর:
afflicted with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - afflicted with.
- Completed sentence: He was afflicted with severe asthma.

• Afflict (with) (verb transitive)
English Meaning:
- (of a problem or illness) cause pain or trouble to; affect adversely.
- to make someone or something suffer physically or mentally.
Bangla Meaning:
- (দৈহিক বা মানসিকভাবে) পীড়া/ক্লেশ/কষ্ট দেওয়া।
- অর্থাৎ, মানসিক বা শারিরিক পীড়া বা রোগে ভোগা বোঝাতে afflicted এর সাথে with ব্যবহৃত হয়।

• অন্য অপশন গুলোর মধ্যে - 
- Attack -আক্রমঅণ করা।
- Effect -ফলাফল; পরিণতি; প্রভাব।
-  Attach - সংযুক্ত করা; যোজিত করা; লাগানো; সংবদ্ধ করা।

• প্রশ্নে উল্লিখিত বাক্যটির ক্ষেত্রে এই শব্দগুলোর ব্যবহার সঠিক নয়।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১১.
Four alternatives are given to the underlined part which will improve/correct the sentence. Choose the right option to correct the sentence. They succeeded with hardly making any effort.
  1. without hardly making
  2. without making hardly
  3. hardly making
  4. with hardly making
সঠিক উত্তর:
hardly making
উত্তর
সঠিক উত্তর:
hardly making
ব্যাখ্যা
• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - বাক্যটিকে সঠিক করতে হলে underlined word টি এর বদলে hardly making বসাতে হবে।
- Correct sentence: They succeeded hardly making any effort.

• প্রশ্নে উল্লিখিত succeeded হচ্ছে verb এবং এরপর adverb phrase হিসেবে hardly making এসেছে।
- আর verb এরপর যদি কোনো adverb/adverb phrase আসে তবে এদের মধ্যে কোনো প্রকার preposition বসে না। 
১২.
Find the odd one out.
  1. Venal
  2. Rapacious
  3. Scrupulous
  4. Covetous
সঠিক উত্তর:
Scrupulous
উত্তর
সঠিক উত্তর:
Scrupulous
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -

ক) Venal - অর্থের জন্য কোনো অসৎ কাজ করতে প্রস্তুত; ক্রয়সাধ্য; অর্থপিশাচ; অর্থলোলুপ। অর্থপ্রাপ্তির দ্বারা প্রভাবিত বা অর্থপ্রাপ্তির জন্য কৃত; ধনাকাঙ্ক্ষা প্রণোদিত; ধনাকাঙ্ক্ষাপ্রসূত। 
খ) Rapacious - লোভী; লোলুপ (বিশেষত অর্থলোলুপ); অন্য প্রাণী শিকারের মাধ্যমে জীবনধারণকারী; হিংস্র।
ঘ) Covetous - লোভী, পরধন লোলুপ।
গ) Scrupulous - নৈতিক কোনো অন্যায় না-করার বিষয়ে সতর্ক; বিবেকবান; বিবেকদর্শী; খুঁতখুঁতে।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Venal, Rapacious এবং  Covetous একে অপরের সমার্থক অর্থ প্রকাশ করছে।
- অন্যদিকে, Scrupulous শব্দটি এদের বিপরীত অর্থ প্রকাশ করছে।
- তাই Odd one হচ্ছে - Scrupulous.

Source: Accessible Dictionary by Bangla Academy and Merriam-Webster Dictionary.
১৩.
Identify the correct sentence.
  1. Will you lend me few rupee in my hour of need?
  2. Will you lend me a few rupees in my hour of need?
  3. Will you lend me any rupee in my hour of need?
  4. Will you lend me little rupee in my hour of need?
সঠিক উত্তর:
Will you lend me a few rupees in my hour of need?
উত্তর
সঠিক উত্তর:
Will you lend me a few rupees in my hour of need?
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - Will you lend me a few rupees in my hour of need?

• little, a little, a few, few এগুলো হচ্ছে quantifier determiners.
- এগুলো দ্বারা কোনো কিছুর পরিমান, সংখ্যা এগুলোকে নির্দেশ করা হয়।

• Little, a little বসে uncountable noun এর ক্ষেত্রে এবং a few, few বসে countable noun এর ক্ষেত্রে।
• Little এবং few, negative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ অল্প সংখ্যক বা নেই বলেই চলে।
• A little, a few, affirmative অর্থে ব্যবহৃত quantifier determiners, যাদের অর্থ কিছু সংখ্যক বা অল্প পরিমান।
- Few - নেই বললেই চলে
- A few -সামান্য পরিমাণে/ কয়েকটি

• A few + Countable Noun হয়।
• যেহেতু Ruppe countable noun তাই এর পূর্বে a few বসবে ebng যেহেতু কিছু সংখ্যক নির্দেশ করছে তাই ruppees হবে।
১৪.
Identify the correct spelling.
  1. Alotee
  2. Allottee
  3. Allotee
  4. Alloote
সঠিক উত্তর:
Allottee
উত্তর
সঠিক উত্তর:
Allottee
ব্যাখ্যা
• Allottee
English Meaning: A person to whom something is allotted, especially land or shares.
Bangla Meaning: বিভাজিত অংশের প্রাপক।

Source: Oxford Learner's Dictionary.
১৫.
"Do you think it's a bit below the belt what they're doing? The underlined part of the sentence means -
  1. Insufficient
  2. Unfair
  3. Weak
  4. Risky
সঠিক উত্তর:
Unfair
উত্তর
সঠিক উত্তর:
Unfair
ব্যাখ্যা
• "Do you think it's a bit below the belt what they're doing? The underlined part of the sentence means -

• Below the belt
English Meaning: disregarding the rules / unfair.
Bangla Meaning: অন্যায়ভাবে।

Ex. Sentence: Do you think it's a bit below the belt what they're doing?
Bangla Meaning: তোমার কি মনে হয় যে তারা যা করছে তা অন্যায়।

Source: Live MCQ Lecture.
১৬.
One should take breaks to care for _______ mental well-being.
  1. its
  2. their
  3. one's
  4. both a + c
সঠিক উত্তর:
one's
উত্তর
সঠিক উত্তর:
one's
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - one's. 
- Complete sentence: One should take breaks to care for one's mental well-being.

• প্রশ্নটি মূলত possessive pronoun বাক্যে possessive pronoun এর ব্যবহারের উপর ভিত্তি করে করা হয়েছে।

• নিয়মানুযায়ী,
- এখানে one শব্দটি হলো pronoun.
- এর possessive form হচ্ছে one's.
- One এর possessive হিসাবে সবসময়ই One's বসে।
-  বাক্যে Subject হিসাবে One বসলে এর Possessive Adjective হিসাবে one's হবে।
- তাই এখানে one's ই ব্যবহার করতে হবে। 
- His, her বা it বসে না।

• He এর possessive form 'his'.
- She এর possessive form 'her'.
১৭.
'One who is neither intelligent nor dull' -
  1. Medicare
  2. Mediocre
  3. Meditative
  4. Mediator
সঠিক উত্তর:
Mediocre
উত্তর
সঠিক উত্তর:
Mediocre
ব্যাখ্যা
• "One who is neither intelligent nor dull" - Mediocre.
Bangla Meaning: খুব ভালো নয়, মাঝারি মানের; সাধারণ।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• Medicare
English Meaning: 
Bangla Meaning: 

• Meditative:
English Meaning: relating to or absorbed in meditation or considered thought.
Bangla Meaning: ধ্যানমগ্ন, চিন্তাশীল।

• Mediator
English Meaning: a person who attempts to make people involved in a conflict come to an agreement; a go-between.
Bangla Meaning:  মীমাংসক, মধ্যস্থকারী।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Which 'that' is used as an adverb?
  1. I have done that much only.
  2. What is that noise?
  3. That is what i want.
  4. He works hard so that he may succeed.
সঠিক উত্তর:
I have done that much only.
উত্তর
সঠিক উত্তর:
I have done that much only.
ব্যাখ্যা
• That pronoun. adverb, adjective এবং conjunction হিসেবে ব্যবহৃত হওয়া parts of speech. 
- উল্লিখিত বাক্যগুলোর মধ্যে - I have done that much only -  বাক্যে that হচ্ছে adverb.
- কারণ এখানে that তার পরে অবস্থিত adjective much কে modify করেছে।

• অন্যদিকে, 
• What is that noise? - বাক্যে that হচ্ছে Adjective কারণ এখানে that তার পরে অবস্থিত noun noise কে modify করেছে। 

• That is what i want - বাক্যে that হচ্ছে pronoun কারন, that এখানে একক ভাবে ব্যবহৃত হয়েছে এবং এরপরে কোনো noun নেই।
-  pronoun কখনো noun কে modify করে না, Pronoun গুলো যদি noun কে modify করে তবে তা adjective এ পরিণত হয়।

• He works hard so that he may succeed. - বাক্যে যেনো অর্থে দুইটি বাক্যকে সংযুক্ত করায় 'that' এখানে conjunction.
১৯.
Which of the following is an antonym of 'Nostrum'?
  1. Cure
  2. Panacea
  3. Remedy
  4. Impediment
সঠিক উত্তর:
Impediment
উত্তর
সঠিক উত্তর:
Impediment
ব্যাখ্যা
• Nostrum (noun)
English Meaning: An idea for solving a problem, especially one that is not very good. 
Bangla Meaning: - (সাধারণত অবজ্ঞাপূর্ণ) টোটকা (ওষুধ); হাতুড়ে ওষুধ; 
- রাজনৈতিক ও সামাজিক সংস্কারপরিকল্পনা (হাতুড়ে চিকিৎসা নামে পরিচিত)।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Cure - আরোগ্য।
খ) Panacea -সব ধরনের রোগ নিরাময়কারী ওষুধ; সব ধরনের সংকট মোচনের উপায়।
গ) Remedy - প্রতিকার; প্রতিষেধক; প্রতিবিধান ওষুধ।
ঘ) Impediment -প্রতিবন্ধকতা। 

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লিখিত অপশন গুলোর মধ্যে - Impediment শব্দটি Nostrum এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Live MCQ Lecture.
২০.
I found it easy to do. (Make it passive)
  1. It was found easy to be done by me.
  2. I found it easy to be done.
  3. It was found easy to do by me.
  4. It was found easy to be do by me.
সঠিক উত্তর:
It was found easy to do by me.
উত্তর
সঠিক উত্তর:
It was found easy to do by me.
ব্যাখ্যা
• I found it easy to do - এই sentence টিতে Infinitive(to+verb) আছে। 
- যদি কোনো sentence এ adjective+to+verb থাকে, তাহলে passive voice এ to+verb অংশটির কোন পরিবর্তন হয় না।
- কেবল মাত্র by + subject এর objective রূপ বসে।
- তাই সঠিক উত্তরটি হবে: It was found easy to do by me. 
২১.
Replace the underlined part with the correctly spelled word. Talk is evanscent, writing leaves footprints.
  1. Evansecent
  2. Evanescant
  3. Evanescent
  4. Evansecant
সঠিক উত্তর:
Evanescent
উত্তর
সঠিক উত্তর:
Evanescent
ব্যাখ্যা
• Evanescent (adjective):
English Meaning:
1. Lasting for only a short time, then disappearing quickly and being forgotten.
2. Tending to vanish like vapor.
Bangla Meaning: বিলীয়মান; বিস্মৃতিপ্রবণ।

Sentence with correct spelling: Talk is evanescent, writing leaves footprints.

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২২.
"Women, left _________ themselves, would make the world a beautiful place to live in."
  1. with
  2. by
  3. to
  4. on
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তরটি হবে - to.
- Complete sentence: "Women, left to themselves, would make the world a beautiful place to live in"

• Left to oneself (Phrase)
English Meaning: be alone or solitary/ be allowed to do what one wants.

Source: Oxford Dictionary
২৩.
What is the synonym of the word 'Harbinger'?
  1. Finish
  2. Result
  3. Sign
  4. Postdate
সঠিক উত্তর:
Sign
উত্তর
সঠিক উত্তর:
Sign
ব্যাখ্যা
• Harbinger (Noun) 
English Meaning: A sign that shows that something is going to happen soon, often something bad.
Bangla Meaning: অগ্রদূত; The cuckoo is a harbinger of spring.

Synonyms: Omen (লক্ষণ), Sign (আলামত/ চিহ্ণ) Precursor(পূর্বাভাস) Signal (প্রতীক), Forerunner (অগ্রদূত)।
Antonyms: Postdate (পরবর্তী সময়) Result (ফলাফল), Illuminate (আলোকিত করা, সন্দেহের অবসান), (পরবর্তী), End (শেষ), Finish (সমাপ্তি)। 

Other Forms:
- Harbinger (Verb)- Foreshadow or presage

Example Sentence: 
1. The cuckoo is a harbinger of spring.
2. It was not a harbinger; it was a clear symptom of the move from a bipolar to a unipolar world.

Source: Live MCQ Lecture.
২৪.
He said to me, "Don't do this. (Make it indirect)
  1. He told me not to did that.
  2. He told me not to do that.
  3. He asked me not to be done that.
  4. He told me not be done that.
সঠিক উত্তর:
He told me not to do that.
উত্তর
সঠিক উত্তর:
He told me not to do that.
ব্যাখ্যা
• Reported speech এ যদি আদেশ, উপদেশ বা অনুরোধ সূচক বাক্য থাকে, তাহলে indirect speech এ রূপান্তরের সময় sub + requested/ asked/ ordered/said to থাকলে told+ obj + to + verb + ext. এই structure অনুসরণ করা হয়।
• Imperative sentence টি যদি negative হয় তাহলে reporting verb এর পর not বসে এবং তারপর to বসে।

Example:
Direct: He said to me, "Don't do this.''
Indirect: He told me not to do that.
২৫.
Identify the correct sentence.
  1. He told us the story in the nutshell.
  2. He told us the story in nutshell.
  3. He told us the story in a nutshell.
  4. He told us the story at nutshell.
সঠিক উত্তর:
He told us the story in a nutshell.
উত্তর
সঠিক উত্তর:
He told us the story in a nutshell.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - He told us the story in a nutshell.
- Bangla Meaning: সে সংক্ষিপ্তভাবে গল্পটি বললো।

• In a nutshell
English meaning: very briefly, giving only the main points।
Bengali meaning: সংক্ষেপে/অল্প কথায়।

Sentence: She put the matter in a nutshell.
অর্থঃ সে সংক্ষেপে ঘটনাটি বলল।

Source: Live MCQ Lecture.
২৬.
If the sum of 3 consecutive integer is 210, then the sum of the two larger integer is-
  1. 139
  2. 140
  3. 141
  4. Cannot be determined
সঠিক উত্তর:
141
উত্তর
সঠিক উত্তর:
141
ব্যাখ্যা
Question:  If the sum of 3 consecutive integer is 210, then the sum of the two larger integer is-

Solution:
Let,
Three consecutive integer is, x - 1, x, x + 1.

ATQ,
x - 1 + x + x + 1 = 210
⇒ 3x = 210
∴ x = 70

The sum of the two larger integer is : x + x + 1
= 70 + 70 + 1
= 140 + 1
= 141
২৭.
A train 300 metres long is running at a speed of 90 km/hr. How many seconds will it take cross a 200 metres long train running in the same direction at a speed of 60 km/hr?
  1. 70 s
  2. 60 s
  3. 50 s
  4. 12 s
সঠিক উত্তর:
60 s
উত্তর
সঠিক উত্তর:
60 s
ব্যাখ্যা
Question: A train 300 metres long is running at a speed of 90 km/hr. How many seconds will it take cross a 200 metres long train running in the same direction at a speed of 60 km/hr?

Solution:
Length of 1st train 300 metres
Length of 2nd train 200 metres

∴ Total distance to cross each other = 300 + 200 metres
= 500 metres

Relative speed for travelling same direction = 90 - 60 km/hr
= 30 km/hr 
= (30 × 1000)/3600 m/s
= 300/36 m/s

Required time to cross = 500/(300/36) s
= (500 × 36)/300 s
= 60 s
২৮.
Find the cost price of a product. It is marked up by 45% more than the cost price and then a discount of 20% of marked price is given. Selling price is Tk. 4060.
  1. Tk. 3500
  2. Tk. 3600
  3. Tk. 3200
  4. Tk. 3800
সঠিক উত্তর:
Tk. 3500
উত্তর
সঠিক উত্তর:
Tk. 3500
ব্যাখ্যা
Question: Find the cost price of a product. It is marked up by 45% more than the cost price and then a discount of 20% of marked price is given. Selling price is Tk. 4060.

Solution:
Let,
Cost price be Tk. 100

Marked price = Tk. 100 + Tk. 45
= Tk. 145

Discount = 20% of marked price
∴ Selling price = (100 - 20) % of marked price = 80% of of marked price
= 80% of Tk. 145 
= Tk. 116

Selling price 116 when cost price 100
∴ Selling price 1 when cost price 100/116
∴ Selling price 4060 when cost price (100 × 4060)/116
= Tk. 3500
২৯.
The time taken by a ship to travel 1000 km upstream is 40 hours more than the time taken by it to travel the same distance in downstream. The speed of the ship in still water is 200% more than that of the speed of stream. How much time the ship will take to travel the same distance in upstream?
  1. 40 hours
  2. 60 hours
  3. 80 hours
  4. 120 hours
সঠিক উত্তর:
80 hours
উত্তর
সঠিক উত্তর:
80 hours
ব্যাখ্যা
Question: The time taken by a ship to travel 1000 km upstream is 40 hours more than the time taken by it to travel the same distance in downstream. The speed of the ship in still water is 200% more than that of the speed of stream. How much time the ship will take to travel the same distance in upstream?

Solution:
Given that,
Distance travelled = 1000 km
Time taken to travel upstream = 40 hours + time taken to travel downstream

Let,
The speed of the stream = X km per hour

∴ The speed of the ship in still water = X + 200% of X
= X + 2X
= 3X km per hour

ATQ,
{1000/(3X - X)} - {1000/(3X + X)} = 40
⇒ (1000/2X) - (1000/4X) = 40
⇒ (2000 - 1000)/4X = 40
⇒ 4X × 40 = 1000
⇒ X = 1000/(4 × 40)
∴ X = 6.25 km/hr

The required time in upstream = 1000/(3X - X)
= 1000/2X
= 1000/(2 × 6.25)
= 80 hours
৩০.
A worker earns Tk. 250 on the first day and spends Tk. 200 on the second day, earns Tk. 250 on the third day and again spends Tk. 200 on the fourth day and so on. On which day would he have had Tk. 1000?
  1. 20th day
  2. 30th day
  3. 31th day
  4. 40th day
সঠিক উত্তর:
31th day
উত্তর
সঠিক উত্তর:
31th day
ব্যাখ্যা
Question: A worker earns Tk. 250 on the first day and spends Tk. 200 on the second day, earns Tk. 250 on the third day and again spends Tk. 200 on the fourth day and so on. On which day would he have had Tk. 1000?

Solution:
১ম দিনে আয় করে ২৫০ টাকা।
২য় দিনে ব্যয় করে ২০০ টাকা।

∴ ২ দিনে তার জমা থাকে (২৫০ - ২০০) = ৫০ টাকা।

এখন, (১০০০ - ২৫০) = ৭৫০ টাকা।

৫০ টাকা জমা থাকে ২ দিনে
১ টাকা জমা থাকে ২/৫০ দিনে
৭৫০  টাকা জমা থাকে (২ × ৭৫০)/৫০ দিনে
= ৩০ দিন।

৩০ দিন পর তার হাতে থাকে ৭৫০ টাকা
এবং ৩১ তম দিনে সে আয় করে ২৫০ টাকা।
তাহলে মোট টাকা হয় (৭৫০ + ২৫০) = ১০০০ টাকা,

সুতরাং ৩১ দিনে তার কাছে ১০০০ টাকা ছিল।
৩১.
For a research purpose 2500 individuals were interviewed. Among them 750 persons have bank accounts in State Owned Commercial Banks (SOCBs) and 2250 persons have bank accounts in Private Commercial Banks (PCBs). How many of them have bank accounts in both SOCBs and PCBs?
  1. 600
  2. 500
  3. 300
  4. 250
সঠিক উত্তর:
500
উত্তর
সঠিক উত্তর:
500
ব্যাখ্যা
Question: For a research purpose 2500 individuals were interviewed. Among them 750 persons have bank accounts in State Owned Commercial Banks (SOCBs) and 2250 persons have bank accounts in Private Commercial Banks (PCBs). How many of them have bank accounts in both SOCBs and PCBs?

Solution: 
Total persons 2500
Persons have bank accounts in State Owned Commercial Banks (SOCBs) 750
Persons have bank accounts in Private Commercial Banks (PCBs) 2250

Individuals who have bank accounts in both SOCBs and PCBs = 750 + 2250 - 2500
= 3000 - 2500
= 500 
৩২.
A machine is sold at a profit of 10%. Had it been sold for Tk. 40 less, there would have been a loss of 10%. What was the cost price?
  1. Tk.175
  2. Tk. 200
  3. Tk. 225
  4. Tk. 250
সঠিক উত্তর:
Tk. 200
উত্তর
সঠিক উত্তর:
Tk. 200
ব্যাখ্যা
Question: A machine is sold at a profit of 10%. Had it been sold for Tk. 40 less, there would have been a loss of 10%. What was the cost price?

Solution: 
Let, cost price of the machine is x taka 

Selling price = 1.1x taka 

ATQ, 
1.1x - 40 = 0.9x 
⇒ 1.1x - 0.9x = 40 
⇒ 0.2x = 40
⇒ x = 40/.2
= Tk. 200 
৩৩.
What is the value of
  1. 4
  2. 6
  3. 1
  4. 2
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
Question: What is the value of


Solution:

৩৪.
A rectangular sheet of paper, 10 cm long and 8 cm wide has squares of side 2 cm cut from each of its corner. The sheet is then folded to form a tray of depth 2 cm. What is the volume of this tray?
  1. 32cm3
  2. 49 cm3
  3. 54 cm3
  4. 48 cm3
সঠিক উত্তর:
48 cm3
উত্তর
সঠিক উত্তর:
48 cm3
ব্যাখ্যা
Question: A rectangular sheet of paper, 10 cm long and 8 cm wide has squares of side 2 cm cut from each of its corner. The sheet is then folded to form a tray of depth 2 cm. What is the volume of this tray?

Solution: 
Length of tray = 10 - (2 × 2) = 10 - 4 = 6 cm.
Breadth of tray = 8 - (2 × 2) = 4 cm.
Depth of tray = 2 cm.
∴ Volume of tray = 6 × 4 × 2 = 48 cm3
৩৫.
A rectangle is 14 cm long and 10 cm wide. If the length is reduced by x cm and its width is increased also by x cm so as to make it a square, then its area changes by:
  1. 4
  2. 144
  3. 12
  4. 2
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
Question: A rectangle is 14 cm long and 10 cm wide. If the length is reduced by x cm and its width is increased also by x cm so as to make it a square, then its area changes by:

Solution: 
ATQ,
14 - x = 10 + x
⇒ x + x = 14 - 10
⇒ 2x = 4
∴ x = 2

Area of rectangle = 14 × 10 cm2
= 140 cm2

Area of square = 122
= 144 cm2

∴ Area changes by = 144 - 140 cm2 
= 4 cm2
৩৬.
A square park is surrounded by a path of uniform width 2 meters all around it. The area of the path is 288 sq. meters. Find the perimeter of the park.
  1. 34 m
  2. 272 m
  3. 1156 m
  4. 136 m
সঠিক উত্তর:
136 m
উত্তর
সঠিক উত্তর:
136 m
ব্যাখ্যা
Question: A square park is surrounded by a path of uniform width 2 meters all around it. The area of the path is 288 sq. meters. Find the perimeter of the park.

Solution:
Let, one side of the park is x meter.
So, one side of the park with path = x + (2 + 2)
= x + 4

We know,
Area of the park = x2
Area of the path, (x + 4)2 - x2 = 288
⇒ x2 + 8x + 16 - x2 = 288 
⇒ 8x + 16 = 288
⇒ 8x = 288 - 16
⇒ 8x = 272
⇒ x = 272/8
∴ x = 34

One side of the square = 34 m.
So, perimeter of the square =4 × 34
= 136 m
৩৭.
The ages of Sakil and Lamia are in the ratio of 7 : 3 respectively. After 6 years, the ratio of their ages will be 5 : 3. What is the difference in their present ages?
  1. 6 years
  2. 8 years
  3. 10 years
  4. 12 years
সঠিক উত্তর:
8 years
উত্তর
সঠিক উত্তর:
8 years
ব্যাখ্যা
Question: The ages of Sakil and Lamia are in the ratio of 7 : 3 respectively. After 6 years, the ratio of their ages will be 5 : 3. What is the difference in their present ages?

Solution: 
Let, their ages are 7x, 3x 

ATQ, 
(7x + 6)/(3x + 6) = 5/3
⇒ 3(7x + 6) = 5(3x + 6)
⇒ 21x + 18 = 15x + 30 
⇒ 21x - 15x = 30 - 18 
⇒ 6x = 12 
∴ x = 2 

 The difference in their ages is = 7x - 3x 
= 4x
= 4 × 2
= 8 years
৩৮.
Two coins are tossed. What is the probability of getting at most one head?
  1. 1/2
  2. 1/4
  3. 3/4
  4. 1/6
সঠিক উত্তর:
3/4
উত্তর
সঠিক উত্তর:
3/4
ব্যাখ্যা
Question: Two coins are tossed. What is the probability of getting at most one head?

Solution:
Total cases = {HH, HT, TH, TT} = 4
Favorable cases = {TT, HT, TH} = 3

∴ Required Probability = 3/4
৩৯.
The average weight of A, B and C is 45kg. If the average weight of A and B is 40 kg and that of B and C is 43 kg, then the weight of B is-
  1. 31 kg
  2. 20 kg
  3. 17 kg
  4. None of these
সঠিক উত্তর:
31 kg
উত্তর
সঠিক উত্তর:
31 kg
ব্যাখ্যা
Question: The average weight of A, B and C is 45kg. If the average weight of A and B is 40 kg and that of B and C is 43 kg, then the weight of B is-

Solution: 
Let A, B, C represent their respective weights.

Then, we have:
A + B + C =(45 × 3) = 135..............(i)
A + B = (40 × 2) = 80.................(ii)
B + C=(43 × 2) = 86.................(iii)

Adding (ii) and (iii),
we get: A + 2B + C =80 + 86
A + 2B + C =166 .....(iv)

Subtracting (i) from (iv),
we get:
A + 2B + C - (A + B + C) = 166 - 135 
B = 31

∴ B's weight =31 kg.
৪০.
What year did the first man walk on the Moon?
  1. 1961
  2. 1969
  3. 1965
  4. 1963
সঠিক উত্তর:
1969
উত্তর
সঠিক উত্তর:
1969
ব্যাখ্যা
• চন্দ্রাভিযান:
- নাসা প্রেরিত অ্যাপোলো-১১ মহাকাশযানে করে ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষ প্রথম চাঁদে পা রাখে।
- চাঁদের মাটিতে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং।
- বিশ্বের প্রথম মানুষ বহনকারী মহাকাশ যান হচ্ছে ভস্টক।
- এতে করে রাশিয়ার ইউরি গ্যাগারিন পৃথিবীর প্রথম মানুষ হিসেবে মহাকাশ ভ্রমণ করেন।
- এপোলো-১১ এ করে নীল আর্মস্ট্রং ও এডউইন অলড্রিন চাঁদে অবতরণ করেন।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান ও নাসা ওয়েবসাইট।
৪১.
What is the name of the national currency of Ecuador?
  1. US Dollar
  2. Real
  3. Peso
  4. Euro
সঠিক উত্তর:
US Dollar
উত্তর
সঠিক উত্তর:
US Dollar
ব্যাখ্যা
• ইকুয়েডর এর মুদ্রা US Dollar. 
- ২০০০ সাল থেকে ইকুয়েডর US Dollar ব্যবহার করে আসছে। 

• গুরুত্বপূর্ণ কিছু দেশের মুদ্রা:
- রিঙ্গিত - মালয়েশিয়ার মুদ্রা,
- কিয়াট - মিয়ানমারের মুদ্রা,
- লিরা - তুরস্কের মুদ্রা, 
- রিয়েল - ব্রাজিলের মুদ্রা,
- রুপাইয়া - মালদ্বীপের মুদ্রা। 

উৎস: ব্রিটানিকা (link)।
৪২.
Which planet is closest to the Sun?
  1. Venus
  2. Mercury
  3. Mars
  4. Earth
সঠিক উত্তর:
Mercury
উত্তর
সঠিক উত্তর:
Mercury
ব্যাখ্যা
• মহাকাশের অসংখ্য জ্যোতিষ্ক নিয়ে যে জগতের সৃষ্টি হয়েছে তাকে বিশ্বজগৎ বা বিশ্বভ্রহ্মান্ড বলে।
- সূর্য বিশ্বজগতের কোটি কোটি নক্ষত্রের মধ্যে একটি উজ্জ্বলতম নক্ষত্র।
- সংক্ষেপে সূর্য ও এর চতুর্দিকে ঘূর্ণনরত জ্যোতিষ্কমন্ডলীকে একত্রে সৌরজগৎ (Solar System) বলে।
- সৌরজগতে মোট ৮টি গ্রহ রয়েছে। 
- যথা: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন।
- উল্লেখ্য যে, প্লুটো গ্রহকে বর্তমানে গ্রহ হিসেবে গণ্য করা হয় না, কারণ প্লুটো গ্রহের সাথে গ্রহের বৈশিষ্ট্যের মিল নেই।

• বুধ(Mercury):

- সৌরজগতের ক্ষুদ্রতম ও সূর্যের নিকটতম গ্রহ বুধ।
- সূর্য থেকে গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার।
- এর ব্যাস ৪,৮৫০ কিলোমিটার। 
- সূর্যের চারদিকে একবার ঘুরে আসতে বুধের সময় লাগে প্রায় ৮৮ দিন। 
- বুধের কোনো উপগ্রহ নেই।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৪৩.
Who founded the Red Cross in 1863?
  1. Clara Barton
  2. Henri Dunant
  3. Louis Pasteur
  4. Edith Cavell
সঠিক উত্তর:
Henri Dunant
উত্তর
সঠিক উত্তর:
Henri Dunant
ব্যাখ্যা
• International Committee of the Red Cross:
- প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা -  হেনরি ডুনান্ট।
- রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত। 
- রেডক্রসের প্রতীক ৩টি।

যথা -
→ রেড ক্রস,
→ রেড ক্রিসেন্ট ও
→ রেড ক্রিস্টাল।

উৎস: রেড ক্রসের ওয়েবসাইট।
৪৪.
How many females were awarded the title 'Bir Protik' for their contribution to the liberation war of Bangladesh?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
• ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আহত বা অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য বিভিন্ন সেক্টরে হাসপাতাল স্থাপন করা হয়েছিল।
- এ রকম একটি হাসপাতাল ছিল ২ নম্বর সেক্টরে।
- এর নাম ছিল ‘বাংলাদেশ হাসপাতাল’।
- এখানে ডা. জাফরউল্লাহ, ডা. মোবিন, ডা. আখতার, ডা. সিতারা বেগমসহ আরও অনেক চিকিৎসক, মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও সেবিকা নিয়োজিত ছিলেন।
- এটি প্রথমে স্থাপিত হয় সীমান্তসংলগ্ন ভারতের সোনামুড়ায়।
- পরে নিরাপত্তার কথা বিবেচনা করে তা স্থানান্তর করা হয় আগরতলার কাছাকাছি বিশ্রামগঞ্জে।
- ডা. সিতারা বেগম বাংলাদেশ হাসপাতালে অসাধ্য সাধনের মতো সব কাজ করতেন।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য যে দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন, তাঁদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং অন্যজন তারামন বিবি। 

উৎস: প্রথম আলো ও বাংলাপিডিয়া। 
৪৫.
Which continent has the most countries?
  1. Asia
  2. Africa
  3. Europe
  4. South America
সঠিক উত্তর:
Africa
উত্তর
সঠিক উত্তর:
Africa
ব্যাখ্যা
- Africa মহাদেশে সবচেয়ে বেশি দেশ রয়েছে। 
- Africa মহাদেশে ৫৪টি দেশ রয়েছে। 

অন্যদিকে: 
- Asia মহাদেশে ৪৮টি দেশ রয়েছে। 
- Europe মহাদেশে ৪৪টি দেশ রয়েছে। 
- South America মহাদেশে ১২টি দেশ রয়েছে। 

সূত্র: Worldometer and worldatlas.
৪৬.
What is the literacy rate of Bangladesh according to Population and Housing Census 2022?
  1. 74.66%
  2. 73.66%
  3. 75.66%
  4. 76.66%
সঠিক উত্তর:
74.66%
উত্তর
সঠিক উত্তর:
74.66%
ব্যাখ্যা
• জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুসারে,
- বাংলাদেশে মোট জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।
- পুরুষ-নারীর অনুপাত ৯৮ : ১০০।
- জনসংখ্যার ঘনত্ব ১১১৯ জন (প্রতি বর্গকিলোমিটারে)।
- সাক্ষরতার হার ৭৪.৬৬%। 
- বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১.২২%।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংখ্যা মোট ৫০ টি। 

উৎস: লাইভ এমসিকিউ বিশেষ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
৪৭.
Who was the first woman to win a Nobel Prize (in 1903)?
  1. Dorothy Hodgkin
  2. Caroline Herschel
  3. Marie Curie
  4. Ada Lovelace
সঠিক উত্তর:
Marie Curie
উত্তর
সঠিক উত্তর:
Marie Curie
ব্যাখ্যা
• মেরি কুরি: 
- প্রথম নারী নোবেল বিজয়ী হলেন মেরি কুরি। 

- ইতিহাসে প্রথমবারের দুইবার নোবেল পুরস্কার জেতেন পোলিশ বিজ্ঞানী মেরি কুরি।
- তেজষ্ক্রিয়তা আবিষ্কার করে ১৯০৩ সালে প্রথমবার স্বামী পিয়েরে কুরি এবং হেনরি বেকেরেলের সঙ্গে নোবেল জেতেন মেরি কুরি।
- এরপর, রেডিয়াম এবং পোলোনিয়ামের উপাদান আবিষ্কার এবং এই কাজে নিজেদের সকল সম্পত্তি বিনিয়োগ করার জন্য পিয়েরে এবং
- মেরি কুরিকে ১৯১১ সালে আবারও রসায়নে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়।
- তবে ১৯০৬ সালে মৃত্যুবরণ করেন পিয়েরে, এবং নোবেল পুরস্কারটি মরণোত্তর প্রদান করা হয় না বলে ১৯১১ সালে শুধুমাত্র মেরি কুরিকেই নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 

সূত্র: দৈনিক কালের কন্ঠ ও নোবেল পুরস্কার ওয়েবসাইট। 
৪৮.
Where will the 27th Commonwealth Summit be held in 2024?
  1. United Kingdom
  2. Rwanda
  3. Samoa
  4. Bangladesh
সঠিক উত্তর:
Samoa
উত্তর
সঠিক উত্তর:
Samoa
ব্যাখ্যা
• কমনওয়েলথ: 
- ২০২৪ সালে কমনওয়েলথের ২৭তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে - সামোয়াতে।
- স্বাধীনতার পর আন্তর্জাতিক সংস্থা হিসেবে বাংলাদেশ সর্বপ্রথম কমনওয়েলথের সদস্যপথ লাভ করে।
- বাংলাদেশ বিট্রিশ কমনওয়েলথ এর সদস্য পদ লাভ করে ১৯৭২ সালের ১৮ এপ্রিল। 
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য দেশ।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং কমনওয়েলথের অফিশিয়াল ওয়েবসাইট।
৪৯.
What part of the atom has no electric charge?
  1. Electron
  2. Neutron
  3. Proton
  4. Nucleus
সঠিক উত্তর:
Neutron
উত্তর
সঠিক উত্তর:
Neutron
ব্যাখ্যা
• নিউট্রন:
- নিউট্রন হলো পরমাণুর আরেকটি মূল কণিকা যার কোনো আধান বা চার্জ নেই।
- নিউট্রন আধানহীন (Neutral) বা চার্জ নিরপেক্ষ কণা।
- ১৯৩২ সালে চ্যাডউইক (James Chadwick) নিউট্রন আবিষ্কার করেন।
- ইহার ভর প্রায় প্রোটনের ভরের সমান।
- একমাত্র হাইড্রোজেন পরমাণু ছাড়া সকল পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন বিদ্যমান।
- নিউট্রনের প্রতীক হচ্ছে n. 
- নিউট্রনের আসলভর 1.675× 10-24g g. 

উৎস: রসায়ন, নবম - দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৫০.
Who wrote the famous diary ‘The Diary of a Young Girl’?
  1. Julia Roberts
  2. Helen Keller
  3. J.K Rowling
  4. Anne Frank
সঠিক উত্তর:
Anne Frank
উত্তর
সঠিক উত্তর:
Anne Frank
ব্যাখ্যা
• The Diary of a Young Girl: 
- Anne Frank বইটি লিখেছেন। 
- একজন ইহুদি কিশোরী যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নেদারল্যান্ডস দখলের সময় তার পরিবারের দুই বছর (১৯৪২ - ৪৪) লুকিয়ে থাকার কথা বর্ণনা করেছিলেন।
- বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৪৭ সালে।
- একটি কনসেনট্রেশন ক্যাম্পে অ্যানের মৃত্যুর দুই বছর পরে যুদ্ধ সাহিত্যের একটি ক্লাসিক হয়ে ওঠে।

Source: Britannica।
৫১.
Bangladesh Bank has approved the Digital Bank guideline keeping provision for paid-up capital at - 
  1. Tk. 400 crore
  2. Tk. 200 crore
  3. Tk. 125 crore
  4. Tk. 100 crore
সঠিক উত্তর:
Tk. 125 crore
উত্তর
সঠিক উত্তর:
Tk. 125 crore
ব্যাখ্যা
- বাংলাদেশ ব্যাংক পরিশোধিত মূলধনের বিধান রেখে ডিজিটাল ব্যাংক নির্দেশিকা অনুমোদন করেছে:
- ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহীদের কাছ থেকে আবেদন চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
- ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের পর্ষদ ১২৫ কোটি টাকা পরিশোধিত মূলধনের বিধান রেখে ডিজিটাল ব্যাংক গাইডলাইন অনুমোদন করে।
- ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হবে ব্যাংকিং কোম্পানি আইন ১৯৯১-এর অধীনে।
- ১৪ জুন ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার নির্দেশিকা অনুমোদন দেয় বাংলাদেশ ব্যাংক বোর্ড।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও বাংলাদেশ ব্যাংক।
৫২.
What is the largest desert in the world?
  1. Sahara Desert
  2. Gobi Desert
  3. Arabian Desert
  4. Antarctic Desert
সঠিক উত্তর:
Antarctic Desert
উত্তর
সঠিক উত্তর:
Antarctic Desert
ব্যাখ্যা
- Antarctic Desert আয়তনে সবচেয়ে বড় মরুভূমি। 
- এর আয়তন ১৩,৯৬০,০০০ বর্গ কিমি (৫,৩৯০,০০০ বর্গ মাইল)

• অন্যদিকে: 
- Sahara Desert (উত্তর আফ্রিকা ): ৮,৬০০,০০০ বর্গ কিমি (৩,৩২০,০০০ বর্গ মাইল)। 
- Arabian Desert (দক্ষিণ-পশ্চিম এশিয়া ): ২,৩০০,০০০ বর্গ কিমি (৯০০,০০০ বর্গ মাইল)। 
- Gobi Desert ( মঙ্গোলিয়া এবং উত্তর-পূর্ব চীন ): ১,৩০০,০০০ বর্গ কিমি (৫০০,০০০ বর্গ মাইল)। 

সূত্র: ব্রিটানিকা (লিঙ্ক)। 
৫৩.
How many members were there in the constitution-making committee of Bangladesh?
  1. 30
  2. 31
  3. 34
  4. 35
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
• সংবিধান:
- ১১ এপ্রিল ১৯৭২ সালে গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন।
- সংবিধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- এদিন পরিষদের সামনে সকল প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী ড. কামাল হোসেন।
- শুধু 'খসড়া সংবিধান প্রণয়ন কমিটি' সংক্রান্ত প্রস্তাবটি গণপরিষদে উত্থাপন করেন যোগাযোগ মন্ত্রী এম মনসুর আলী।
- সংবিধানের খসড়া প্রণয়নের লক্ষ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে  আহবায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।

সূত্র: বাংলাদেশের সংবিধান, আরিফ খান ও বাংলাদেশের সংবিধান।
৫৪.
Where is the headquarters of Intel located?
  1. Santa Clara, California
  2. Richmond, Virginia
  3. Redmond, Washington
  4. Seattle, Washington
সঠিক উত্তর:
Santa Clara, California
উত্তর
সঠিক উত্তর:
Santa Clara, California
ব্যাখ্যা
• ইনটেল কর্পোরেশন:
- ইনটেল কর্পোরেশন একটি মার্কিন বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি।
- এটি বিশ্বের সর্ববৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
- এটি মাইক্রোপ্রসেসর এক্স ৮৬ সিরিজের প্রস্তুতকারক।
- যা বেশিরভাগ ব্যক্তিগত কম্পিউটারে (PC) ব্যবহৃত হয়।
- ১৮ জুলাই, ১৯৬৮ খ্রি. ইন্টেল প্রতিষ্ঠিত হয়।
- এই কোম্পানি শুরু করেন সেমিকন্ডাক্টরের অগ্রগামী রবার্ট নয়েস, গর্ডন মুর এবং এন্ড্রু গুভ।
- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা তে এর সদর দপ্তর অবস্থিত।

উৎস: ব্রিটানিকা।
৫৫.
Which of the following uses the flip-flop circuit in a memory cell?
  1. DROM
  2. SDRAM
  3. EEPRPM
  4. SRAM
সঠিক উত্তর:
SRAM
উত্তর
সঠিক উত্তর:
SRAM
ব্যাখ্যা
♦ সাধারণত RAM দুই ধরনের হয়ে থাকে। যথা-
১। স্ট্যাটিক র‍্যাম (SRAM) ও
২। ডাইনামিক র‍্যাম (DRAM)।

• স্ট্যাটিক র‍্যাম (SRAM- Static Random Access Memory):
- এ ধরনের মেমরি ফ্লিপ-ফ্লপ দ্বারা গঠিত, যা বাইনারি বিট (0 বা 1) ধারণ করে এবং ধারণকৃত ডেটা ততক্ষণ পর্যন্ত মেমোরিতে থাকে, যতক্ষণ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ থাকে।
- SRAM অত্যন্ত দ্রুতগতিসম্পন্ন হওয়ায় ভিডিও র‍্যাম, ক্যাশ মেমোরি ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়.
৫৬.
Which one is used to close a running document?
  1. Ctrl+W
  2. Ctrl+S
  3. Ctrl+A
  4. Ctrl+H
সঠিক উত্তর:
Ctrl+W
উত্তর
সঠিক উত্তর:
Ctrl+W
ব্যাখ্যা
♦ Close a workbook/running document - Ctrl+W

• Open a workbook - Ctrl+O
• Go to the Home tab - Alt+H
• Save a workbook - Ctrl+S
• Copy selection - Ctrl+C
• Paste selection - Ctrl+V
• Undo recent action - Ctrl+Z
• Remove cell contents - Delete
• Choose a fill color - Alt+H, H
• Cut selection - Ctrl+X
• Go to the Insert tab - Alt+N
• Apply bold formatting - Ctrl+B
• Center align cell contents - Alt+H, A, C
• Go to the Page Layout tab - Alt+P
• Go to the Data tab - Alt+A
• Go to the View tab - Alt+W
• Open the context menu - Shift+F10 or Windows Menu key 
•Add borders - Alt+H, B
• Delete column - Alt+H, D, C
• Go to the Formula tab - Alt+M
• Hide the selected rows - Ctrl+9
• Hide the selected columns - Ctrl+0

উৎস: মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট।
৫৭.
The radix of binary number system is-
  1. 0
  2. 1
  3. Both 0 and 1
  4. None of the above
সঠিক উত্তর:
None of the above
উত্তর
সঠিক উত্তর:
None of the above
ব্যাখ্যা
- যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি মাত্র সংখ্যা বা অংক ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে।
- বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2.
- প্রতিটি সংখ্যা পদ্ধতির ভিত্তিকে রেডিক্সও বলা হয়।
- দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি 10
- অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি 8
- হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি 16

উৎস: 
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. মাইক্রোসফট।
৫৮.
Who is the inventor of the Python language?
  1. EF Codd
  2. BAL Laboratory
  3. Dennis Ritchie
  4. Van Rossum
সঠিক উত্তর:
Van Rossum
উত্তর
সঠিক উত্তর:
Van Rossum
ব্যাখ্যা
♦ পাইথন (Python):
- পাইথন হচ্ছে প্রোগ্রামিং ভাষাসমূহের অন্যতম হাই-লেভেল অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা।
- ডাইনামিক ওয়েব অ্যাপ্লিকেশনসহ অনেক সফটওয়্যার বানাতে এটি ব্যবহার করা হয়।
- ১৯৮৯ সালে নেদারল্যান্ডের বিজ্ঞানী ভ্যান রোসাম (Van Rossum) এ ভাষাটি রচনা করেন।
- পাইথনের কোর সিনট্যাক্স খুবই সংক্ষিপ্ত, তবে ভাষাটির স্ট্যান্ডার্ড লাইব্রেরি অনেক সমৃদ্ধ।
- অন্যান্য ল্যাঙ্গুয়েজের যতরকম ফিচার বা নতুন নতুন সাপোর্ট আসে, সবই পাইথনে খুব সহজে ব্যবহার করা যায়।
- সাধারণত দ্রুত সফটওয়‍্যার নির্মাণের জন্য পাইথন ব্যবহৃত হয়।
- যে সমস্ত বড় প্রতিষ্ঠান পাইথন ব্যবহার করে, তাদের মধ্যে গুগল ও নাসা উল্লেখযোগ্য।
- ২০১৮ সালে এটি IEEE কর্তৃক সর্বশ্রেষ্ঠ প্রোগ্রামিং ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- এটি বিভিন্ন প্ল্যাটফর্মে চলে এবং ক্লাউডভিত্তিক ওয়েব এ্যাপ্লিকেশন, ডেটা অ্যানালাইসিস ও মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ মাহবুবুর রহমান।
৫৯.
The overall design or overall logical structure related to the creation of a database is called the database-
  1. Attribute
  2. Entity
  3. Schema
  4. Instance
সঠিক উত্তর:
Schema
উত্তর
সঠিক উত্তর:
Schema
ব্যাখ্যা
- ডাটাবেজ তৈরি সংক্রান্ত সামগ্রিক ডিজাইন বা Overall logical structure-কে ঐ ডাটাবেজের স্কিমা (Schema) বলে।
- একটি ডাটাবেজে চলকের মানসমূহ (values) ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম পরিবর্ধন, সংরক্ষণ, পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য প্রায়ই পরিবর্তিত হয়।
- একটি সুনির্দিষ্ট মুহুর্তে ডাটাবেজে সংরক্ষিত তথ্যের সমষ্টিকে ঐ ডাটাবেজের ইন্সট্যান্স বলে।
- এনটিটি হচ্ছে সত্তা যা দিয়ে অবজেক্টকে চিহ্নিত করা যায়। কোন ডাটা টেবিলকে চিহ্নিত করার জন্য টেবিলের যে নাম দেওয়া হয় তাই হচ্ছে ডাটার এনটিটি। 
- প্রত্যেকটি বৈশিষ্ট্য বা গুণ যখন কোন এনটিটিকে বর্ণনা করে তখন তাকে এট্রিবিউট বলে। অর্থাৎ এনটিটির অন্তর্ভুক্ত প্রত্যেকটি ফিল্ডকে এট্রিবিউট বলে।

উৎস: কম্পিউটার শিক্ষা, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
DHCP stands for-
  1. Dynamic Host Communication Protocol
  2. Dynamic Host Configuration Protocol
  3. Dynamic Host Connectivity Protocol
  4. Dynamic Hosting Cable Protocol
সঠিক উত্তর:
Dynamic Host Configuration Protocol
উত্তর
সঠিক উত্তর:
Dynamic Host Configuration Protocol
ব্যাখ্যা
- DHCP এর পূর্ণরূপ Dynamic Host Configuration Protocol.
- ডায়নামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল (DHCP) হল একটি ক্লায়েন্ট/সার্ভার প্রোটোকল যা স্বয়ংক্রিয়ভাবে একটি ইন্টারনেট প্রোটোকল (IP) হোস্টকে তার IP ঠিকানা এবং অন্যান্য সম্পর্কিত কনফিগারেশন তথ্য যেমন সাবনেট মাস্ক এবং ডিফল্ট গেটওয়ে প্রদান করে।
- DHCP কনফিগার করা হয় যেখানে ম্যানুয়ালি আইপি এসাইন করা কঠিন অর্থাৎ যেখানে নেটওয়ার্ক টি অনেক বড়।

উৎস: Microsoft
৬১.
Which of the following is not a computer virus?
  1. AVG
  2. CIH
  3. worm
  4. Trojan Horse
সঠিক উত্তর:
AVG
উত্তর
সঠিক উত্তর:
AVG
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- VIRUS এর পূর্ণরূপ হলো Vital Information Resources under Seize.
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের ক্ষতিকারক কম্পিউটার প্রোগ্রাম যা, স্বয়ংক্রিয়ভাবে নির্বাহ, সংক্রমণ ও নিজস্ব সংখ্যা বৃদ্ধি করে।
- ১৯৫০ খ্রিস্টাব্দে কম্পিউটারজনিত ভাইরাসের আগমন ঘটে।
- প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন।

- উল্লেখযোগ্য কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম হলো- 
• ভিবিএস/হেল্পার, 
• ওয়ার্ম,
•  ভিবিএস/আকুই, 
• ট্রোজান হর্স, 
• এক্স ৯৭এম/হপার.আর, 
• মাইক্রো ভাইরাস, 
• বুট সেক্টর ভাইরাস, 
• জেরুজালেম, 
• স্টোন, 
• ঢাকা ভাইরাস, 
• ভিয়েনা, 
• সিআইএইচ ইত্যাদি।

- AVG একটি কম্পিউটার এন্টিভাইরাস।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।