পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২১ এপ্রিল, ২০২৪সময়25 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
রেলপথ মন্ত্রণালয় পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৯.০৬.২০২১
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২১ এপ্রিল, ২০২৪ · ৪০ প্রশ্ন

.
‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থটি কার লেখা?
  1. আল মাহমুদ
  2. শামসুর রাহমান
  3. নির্মলেন্দু গুণ
  4. মহাদেব সাহা
ব্যাখ্যা
• ‘সোনালী কাবিন’ কাব্যগ্রন্থ:
-  ‘সোনালী কাবিন’ (১৯৭৩) কাব্যগ্রন্থ রচনার মধ্যদিয়ে আল মাহমুদের কবি-প্রতিষ্ঠা নিশ্চিত করেছিল।
- এই গ্রন্থে বিভিন্ন শিরোনামের কবিতার সঙ্গে ‘সোনালী কাবিন’ নামে চৌদ্দটি সনেটের সমন্বয়ে একটি দীর্ঘ কবিতাও অন্তর্ভুক্ত। এটিকে একটি ক্ষুদ্র কাব্যগ্রন্থও বলা যেতে পারে।
- ‘সোনালী কাবিনে’র কবিতাগুলো রচিত হয় ১৯৬৯ থেকে ১৯৭৩ খ্রিষ্টাব্দের মধ্যে।
- পুরো কাব্যগ্রন্থটিতে বঞ্চিতের ক্ষোভ, শ্রমিকের ঘাম, কৃষকের পরিশ্রম গ্রামীণ আবহে উঠে এসেছে।
 
 এই কাব্যগ্রন্থের অন্য কবিতাগুলো হলো:
- জাতিস্মর,
- পালক ভাঙার প্রতিবাদে,
- ক্যামোফ্লাজ,
- শোণিত সৌরভ,
- তোমার আড়ালে ইত্যাদি।

--------------------
• আল মাহমুদ:
- কবি আল মাহমুদ ১৯৩৬ সালে ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম মীর আবদুল শুকুর আল মাহমুদ।
- তিনি বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে 'দৈনিক গণকণ্ঠ' পত্রিকার সম্পাদক ছিলেন।
 
• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- লোক লোকান্তর;
- কালের কলস;
- সোনালী কাবিন;
- বখতিয়ারের ঘোড়া;
- অদৃশ্যবাদীদের রান্নাবান্না;
- পাখির কাছে ফুলের কাছে;
- প্রেমের কবিতা ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে?
  1. সারদা দেবী
  2. চন্দ্রাবতী
  3. স্বর্ণকুমারী দেবী
  4. সুফিয়া কামাল
ব্যাখ্যা
• চন্দ্রাবতী:
- মধ্যযুগ তথা বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী।
- চন্দ্রাবতী পুরাতন বাংলা সাহিত্যের ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে গৌরব অর্জন করেন।
- মহিলা রামায়ণকার বলা হয় চন্দ্রাবতীকে। তিনিই মহিলা কবিদের মধ্যে প্রথম রামায়ণ অনুবাদ করেন।
- চন্দ্রাবতী মধ্যযুগের তিনজন মহিলা কবির একজন। অপর দুইজন চণ্ডীদাসের অনুরাগী রামী ও চৈতন্যের কৃপাপাত্রী মাধবী।
- চন্দ্রাবতী ১৫৫০ খ্রিষ্টাব্দে ময়মনসিংহের কিশোরগঞ্জের পাতোয়ারি গ্রামে জন্ম গ্রহণ করেন।
- চন্দ্রাবতী ছিলেন মনসামঙ্গলের অন্যতম কবি দ্বিজ বংশীদাসের কন্যা।
- লৌকিক, মানবিক ও কিছু মৌলিক উপাদান সংযোগের ফলে তাঁর রচিত রামায়ণ বিশেষ মর্যাদা লাভ করেছিল।
 
চন্দ্রাবতীর রচিত কাব্যগুলো হলো:
- মালুয়া,
- দস্যু কেনারামের পালা,
- রামায়ণ ইত্যাদি।
 
উল্লেখ্য:
বাংলা সাহিত্যের প্রথম নারী উপন্যাস রচয়িতা বা ঔপন্যাসিক - স্বর্ণকুমারী দেবী।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
বাংলা ব্যঞ্জনবর্ণ কয়টি?
  1. ৩৫টি
  2. ৩৭টি
  3. ৩৯টি
  4. ৪১টি
ব্যাখ্যা
• ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। 
 
- বাংলা বর্ণমালায় মোট বর্ণ ৫০টি। স্বরবর্ণ ১১টি ব্যঞ্জনবর্ণ ৩৯ টি। 
- মাত্রাহীন বর্ণ: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি (ঙ্ ঞ, ৎ, ং, ঃ, ঁ)।
- পূর্ণমাত্রা বর্ণ: ৩২টি। এর মধ্যে স্বরবর্ণ ৬টি এবং ব্যঞ্জনবর্ণ ২৬টি।
- অর্ধমাত্রা বর্ণ: ৮ টি, এর মধ্যে স্বরবর্ণ ১টি (ঋ) এবং ব্যঞ্জনবর্ণ ৭টি (খ, গ, ণ, থ, ধ, প, শ)।  
 
উৎস: বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
‘বিদ্রোহী’ কবিতাটি কোন সনে প্রথম প্রকাশিত হয়?
  1. ১৯২৩
  2. ১৯২১
  3. ১৯১৯
  4. ১৯১৮
ব্যাখ্যা
• 'বিদ্রোহী' কবিতা:
- বিদ্রোহী কবিতাটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা।
- কাজী নজরুল ইসলাম ১৯২১ সালে ‘বিদ্রোহী’ কবিতাটি রচনা করেন। এবং ২২ পৌষ,১৩২৮ (১৯২২ সালের ৭ জানুয়ারি) সাপ্তাহিক ‘বিজলী’ পত্রিকায় ‘বিদ্রোহী’ কবিতাটি প্রকাশিত হয়।
- নজরুল দ্রোহ-ভাবাপন্ন আরোও কবিতা লিখলেও শুধু এক 'বিদ্রোহী' কবিতার জন্যই তিনি বাঙালির চিরকালের বিদ্রোহী কবি।
- এর মূলে রয়েছে - বিদ্রোহ ও বিপ্লবের আবেগ।
 
- কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ 'অগ্নিবীণা'।
- এই কাব্যগ্রন্থটি তিনি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
- এতে মোট ১২টি কবিতা রয়েছে।
 
'অগ্নিবীণা' কাব্যের কবিতা গুলো হলো:
- প্রলয়োল্লাস (প্রথম কবিতা), 
- বিদ্রোহী,
- রক্তাম্বরধারিণী মা,
- আগমনী,
- ধুমকেতু,
- কামালপাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী এবং
- মোহররম।

[অপশনে ‘বিদ্রোহী’ কবিতার প্রকাশ সাল না থাকায়, কবিতার রচনা সাল অনুসারে উত্তর গ্রহণ করা হলো।]
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বিদ্রোহী কবিতা, বাংলাপিডিয়া। 
.
‘কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না’- উক্তিটি কোন উপন্যাসের?
  1. চোখের বালি
  2. পথের দাবী
  3. রাজসিংহ
  4. ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা
• ‘রাজসিংহ' উপন্যাস:
• ‘রাজসিংহ'(১৮৮২) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।
• বঙ্কিমচন্দ্র ‘রাজসিংহ’কে একমাত্র ঐতিহাসিক উপন্যাস বলে আখ্যায়িত করেছেন।
• ‘রাজসিংহ' উপন্যাসের চতুর্থ সংস্করণের বিজ্ঞাপনে বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, 'আমি পূর্বে কখনও ঐতিহাসিক উপন্যাস লিখি নাই। ‘দুর্গেশনন্দিনী' বা ‘চন্দ্রশেখর' বা 'সীতারাম'কে ঐতিহাসিক উপন্যাস বলা যাইতে পারে না। এই প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখিলাম।
• 'রাজস্থানের চঞ্চলকুমারীকে মোগলসম্রাট আওরঙ্গজেবের বিয়ের ইচ্ছার ফলে রানা রাজসিংহের সঙ্গে তাঁর বিরোধ এবং বিরোধে রাজসিংহের জয় ও চঞ্চলকুমারী লাভ- এই মূল ঘটনাবলম্বনে উপন্যাসটি পরিকল্পিত।
• উপন্যাসের চরিত্রগুলো হলো: ঔরঙ্গজেব, রাজসিংহ, জেবউন্নিসা, উদিপুরী। 
• ‘কিন্তু মনুষ্য কখনো পাষাণ হয় না’- এই উপন্যাসের একটি বিখ্যাত উক্তি।

------------------------
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়: 
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঔপন্যাসিক, সাংবাদিক, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান পুরুষ। 
- ১৮৩৮ সালের ২৭ জুন চব্বিশ পরগনা জেলার কাঁঠালপাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- বাংলা উপন্যাসের জনক বলা হয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে।
 - আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম তাঁর ত্রয়ী উপন্যাস।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 'সাম্য' গ্রন্থটি রচনা করেন।
- বঙ্কিমচন্দ্রের দুটি তত্ত্বমূলক উপন্যাস হলো আনন্দমঠ ও দেবী চৌধুরাণী।
 
• তাঁর অন্যান্য উপন্যাস সমূহ:
- কপালকুণ্ডলা,
- মৃণালিনী,
- বিষবৃক্ষ,
- ইন্দিরা,
- যুগলাঙ্গুরীয়,
- চন্দ্রশেখর,
- রাধারানী,
- রজনী,
- কৃষ্ণকান্তের উইল।
 
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ‘রাজসিংহ’ উপন্যাস।
.
‘লুঙ্গি’ শব্দটি কোন দেশি?
  1. বর্মি
  2. চীনা
  3. গ্রিক
  4. তুর্কি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, লুঙ্গি ফারসি শব্দ।
• নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই অনুসারে, লুঙ্গি বর্মি ভাষার শব্দ।
 
শব্দের উৎসমূলের ক্ষেত্রে বাংলা একাডেমি আধুনিক, আধুনিক বাংলা অভিধানের তথ্য অধিক গ্রহণযোগ্য। তবে অপশনে অভিধান অনুসারে উত্তর না থাকলে নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই অনুসারে উত্তর গ্রহণ করতে হবে।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোনটি শুদ্ধ?
  1. কিংকর্তব্যবিমূঢ়
  2. মুমুর্ষূ
  3. মুহুর্তু
  4. সমিচীন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: কিংকর্তব্যবিমূঢ় (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: কর্তব্য নিরূপণে অক্ষম।

অন্যান্য অপশনগুলোর শুদ্ধরূপ হলো:
• শুদ্ধ: সমীচীন (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: সংগত, উপযুক্ত, উওম, যথার্থ, সত্য, উচিত।

• শুদ্ধ: মুমূর্ষু (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্ৰায়।

• শুদ্ধ: মুহূর্ত (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: অতি অল্প সময়।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
বিশ্বকবি তার কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
  1. রক্তকরবী
  2. বসন্ত
  3. ভিখারিণী
  4. রতন
ব্যাখ্যা
• ‘বসন্ত’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি গীতিনাট্য। এটি ১৯২৩ সালে প্রকাশিত হয়।
• রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রচিত ‘বসন্ত’ নাটকটি কাজী নজরুল ইসলাম কে উৎসর্গ করেছিলেন এবং
• কাজী নজরুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
 
এছাড়া,
- রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর কালের যাত্রা নাটকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেন তাঁর 'তাসের দেশ' নাটকটি।
- ভিক্টোরিয়া ওকাম্পোকে তাঁর রচিত ‘পূরবী’ কাব্যগ্রন্থাটি উৎসর্গ করেন।
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া
.
বাংলা ভাষার অভিধান প্রথম কে রচনা করেন?
  1. ফাদার ম্যানোয়েল
  2. সৈয়দ ওয়ালীউল্লাহ্
  3. বেগম রোকেয়া
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
- মনোএল দ্য আসসুম্পসাঁউ ভাওয়ালের একটি গির্জায় ধর্মযাজকের দায়িত্ব পালনকালে ১৭৩৪-৪২ খ্রিস্টাব্দের মধ্যে Vocabolario em idioma Bengalla, e Potuguez dividido em duas partes শীর্ষক গ্রন্থটি রচনা করেন।
- গ্রন্থটি দুটি অংশে বিভক্ত: প্রথম অংশ বাংলা ব্যাকরণের একটি সংক্ষিপ্তসার এবং দ্বিতীয় অংশ বাংলা-পর্তুগিজ ও পর্তুগিজ-বাংলা শব্দাভিধান।
- গ্রন্থটি পর্তুগালের রাজধানী লিসবন থেকে ১৭৪৩ খ্রিস্টাব্দে রোমান হরফে মুদ্রিত হয়। এর কাঠামোগত আদর্শ গৃহীত হয়েছে লাতিন ব্যাকরণ থেকে, তাই এতে  বর্ণিত হয়েছে লাতিন ভাষার ধাঁচে। আর এতে শুধু রূপতত্ত্ব ও বাক্যতত্ত্বই আলোচিত হয়েছে, ধ্বনিতত্ত্ব সম্পর্কে কোনো আলোচনা নেই।

• সুতরাং মনোএল দ্য আসসুম্পসাঁউ প্রথম বাংলা ভাষার অভিধান রচনার প্রচেষ্টা করেন।

অন্যদিকে,
• বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ ও ব্যাকরণগ্রন্থের রচয়িতা নাথিনিয়েল ব্রাশি হ্যালহেড (Nathaniel Brassey Halhed: ১৭৫১-১৮৩০)। তাঁর A Grammar of the Bengal Language প্রকাশিত হয় ১৭৭৮ খ্রিস্টাব্দে। হ্যালহেড ভাল সংস্কৃত জানতেন এবং তিনি বিশ্বাস করতেন, বাংলা ভাষার উদ্ভব সংস্কৃত থেকে। তাই তাঁর ব্যাকরণে সংস্কৃত ব্যাকরণের প্রভাব লক্ষণীয়। হ্যালহেডের ব্যাকরণের বিষয়বিন্যাস সেকালের ইংরেজি ব্যাকরণের অনুরূপ হলেও মাঝে মাঝে তিনি সংস্কৃত ব্যাকরণের মূল সূত্রগুলিও ব্যাখ্যা করেছেন। মনোএল যেমন বাংলা ভাষাকে লাতিন ব্যাকরণের ছাঁচে ফেলে তাঁর গ্রন্থ প্রণয়নের চেষ্টা করেছেন, হ্যালহেড তেমনি অনেকাংশেই বাংলা ভাষাকে সংস্কৃতের ছাঁচে ফেলে বিশ্লেষণ করেছেন। একারণে অনেক ক্ষেত্রেই তিনি সংস্কৃত ব্যাকরণের পারিভাষিক শব্দকে বাংলা ব্যাকরণের পারিভাষিক শব্দ হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন।

উল্লেখ্য,
- ১৮১৭ সালে রামচন্দ্র বিদ্যাবাগীশ বাংলা ভাষায় (বাংলা থেকে বাংলা) প্রথম অভিধান সংকলন করেন। বাংলা একাডেমি ১৯৯২ সালে অখণ্ড পূর্ণাঙ্গ সংস্করণকে 'বাংলা একাডেমি ব্যবহারিক বাংলা অভিধান' নামে অভিধান প্রকাশ করে।
- ‘আঞ্চলিক ভাষার অভিধান’ বাংলা ভাষার প্রথম আঞ্চলিক অভিধান। এই অভিধানটি রচনা করেছিলেন ড. মুহম্মদ শহীদুল্লাহ্।
- বাঙালি রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ (বাংলায়) - গৌড়ীয় ব্যাকরণ (রামমোহন রায়)।

উৎস: বাংলাপিডিয়া; ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১০.
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. চামার
  2. ধারালো
  3. মোড়ক
  4. পোষ্টাই
ব্যাখ্যা
• ‘অক’ বাংলা কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ:
- √মুড় + অক = মোড়ক।
- √ঝল + অক = ঝলক।

অন্যদিকে,
ধার + আলো = ধারালো।
পোষ্ট + আই = পোষ্টাই।
[এগুলো তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
He fell _____ the thieves.
  1. among
  2. in
  3. to
  4. into
ব্যাখ্যা
• Fall among somebody: কারো সঙ্গে জড়িয়ে পড়া।

Complete sentence: He fell among the thieves.
অর্থ: সে চোরদের মধ্যে জড়িয়ে পড়লো।

• Options,
- Fall into - অনিচ্ছাসত্ত্বেও কোন অবস্থায় পড়ে যাওয়া।
যেমন: All the western provinces had fallen into enemy hands.

- fall in:
(ক) ভেঙে পড়া; 
(খ) (সামরিক) কুচকাওয়াজের জন্য সারি বেঁধে দাঁড়ানো;
(গ) মেয়াদোত্তীর্ণ হওয়া।

fall in with somebody/something সাক্ষাৎ পাওয়া; সম্মত হওয়া।

• fall to: কোনো কিছু করতে শুরু করা।

Source: Accessible Dictionary.
১২.
Karim went to the mountains ______ his vacation.
  1. on
  2. in
  3. to
  4. for
ব্যাখ্যা
Complete sentence: Karim went to the mountains on his vacation.

বাক্যটির অর্থ: করিম তার ছুটিতে পাহাড়ে গিয়েছিল।

এ, য়, তে, এতে, ইত্যাদি অর্থে preposition 'on' ব্যবহার হয়।

on এর ব্যবহারঃ
১. স্পর্শ অবস্থায় উপরে বা সংস্পর্শ বুঝাতে on বসে।
যেমন- Put the book on the table.

২. নির্দিষ্ট দিন বা বারের নামের পূর্বে on বসে।
যেমন- I went to meet him on last Monday.

৩. নির্দিষ্ট তারিখ বুঝাতে on বসে।
যেমন- I was born on 21 July in 1990.

৪. সদস্য বুঝাতে on বসে।
যেমন- Mr. Rana is not on the committee.

৫. কোনো কিছু সম্বন্ধে অর্থে on বসে।
যেমন- This is a book on pregnancy.
১৩.
'He is poor but honest' বাক্যে conjunction কোনটি?
  1. poor
  2. honest
  3. but
  4. he
ব্যাখ্যা
• 'He is poor but honest' বাক্যে conjunction - but.
- এখানে 'but' হলো - Coordinating conjunctions.

• Conjunction
যে Part of speech দুই বা ততোধিক Word, Phrase বা Clause এর মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Conjunction বলে।

• There are three basic types of conjunctions:
1. Coordinating conjunctions:
যা সমমানের দুইটি word, phrase বা clause এর মধ্যে সংযোগ স্থাপন করে। যেমন: and, or, but, etc.

2. Subordinating Conjunctions:
যে Conjunction একটি clause এর শুরুতে বসে অন্য clause এর স্থান, কাল, ধরণ, মাত্রা, ইত্যাদি বুঝানোর জন্য ব্যবহৃত হয়, তাকে Subordinating Conjunction বলে। যেমন: when, how, if, lest, etc.

3. Correlative Conjunctions:
পরস্পর সম্পর্কযুক্ত জোড়ায় জোড়ায় ব্যবহৃত conjunction গুলোই Correlative Conjunctions.
যেমন: as as; either or; not only but also; etc.
১৪.
নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ কোনটি?
  1. Nature
  2. Value
  3. Morality
  4. Liberty
ব্যাখ্যা
অপশনগুলোর অর্থ:
ক) Nature:  প্রকৃতি; নিসর্গ।
খ) Value: উপকারিতা; মূল্য; দাম।
গ) Morality:  সদাচরণ; সদাচরণের মান, মূলসূত্র ইত্যাদি; নৈতিকতা।
ঘ) Liberty: স্বাধীনতা; বন্দিদশা, দাসত্ব, বৈদেশিক শাসন বা নিপীড়ন থেকে মুক্তি; স্ব-ইচ্ছায় কাজকর্ম বা চলাফেরা করার অধিকার।
 
অপশনগুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ - Morality.
 
Source: Accessible Dictionary.
১৫.
Choose the correct sentence.
  1. This is fact.
  2. This is a true fact.
  3. This is a fact.
  4. This are a fact.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে This is a fact.

• অন্য অপশন গুলোর মধ্যে -
• This is a true fact বাক্যটি ভুল।
- fact মানে হলো সত্য ঘটনা, তাই এখানে true শব্দটি ব্যবহার এর দরকার নেই।
- True এবং fact শব্দদ্বয় সমার্থক তাই এদেরকে একসাথে ব্যবহার করা redundancy দোষের সমতুল্য।

• This is fact. : এই বাক্যটি অশুদ্ধ কারণ fact এর আগে article 'a' বসে।
• This are a fact যেহেতু a fact singular তাই এর পূর্বে verb singular হবে অর্থাৎ is বসবে।
১৬.
The expression 'take into account' means __
  1. Count Numbers
  2. Consider
  3. Think Seriously
  4. Assess
ব্যাখ্যা
• Take something into account:
English Meaning: Consider something along with other factors before reaching a decision.
Bangla Meaning: সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া।

Ex. Sentence: A good architect takes into account the building's surroundings.
Bangla Meaning: একজন ভালো স্থপতি একটি ভবনের আশপাশও বিবেচনায় রাখেন।

Source: Live MCQ Lecture.
১৭.
After food has been dried or canned ____ for later consumption.
  1. it should be stored
  2. that it should be stored
  3. should be stored
  4. which should be stored
ব্যাখ্যা
• After দিয়ে শুরু হওয়ায় পরবর্তী clause টি independent হবে।
অর্থাৎ, সেখানে sub + verb হবে।
সুতরাং, শূন্যস্থানে হবে it should be stored, যেখানে 'it' হচ্ছে subject এবং 'should be stored' হচ্ছে verb.
১৮.
'By fits and starts' means-
  1. Irregularly
  2. Regularly
  3. Very often
  4. Now
ব্যাখ্যা
• In / By fits and starts
English Meaning: with irregular bursts of activity / in an impulsive and irregular manner.
Bangla Meaning: অনিয়মিত ভাবে ঘটা।

Ex. Sentence: If you study by fits and starts you will make no progress.
Bangla Meaning: তুমি অনিয়মিত অধ্যয়ন করলে কোনো অগ্রগতি লাভ করতে পারবে না।

Options,
- Regularly: নিয়মিতভাবে; নিয়মিত ব্যবধানে; সুষমভাবে।
- Very often: প্রায়ই।
- Now: এখন; বর্তমান পরিস্থিতিতে।
- Irregularly: নিয়মবহির্ভূতভাবে; অসমভাবে ইত্যাদি।

Source: Live MCQ Lecture, Accessible Dictionary.
১৯.
What is the masculine form of 'Bee'?
  1. Drone
  2. Stag
  3. Colt
  4. Hart
ব্যাখ্যা
• Bee: মৌমাছি; মধুকর; ভ্রমর।
- এর Masculine Gender - Drone: পুং মৌমাছি।

Options,
• Hart (হরিণ) এর feminine gender হচ্ছে Roe (হরিণী)।
• Stag (masculine) এর feminine gender হচ্ছে Hind.
• Colt (বাচ্চা ঘোড়া) এর feminine gender হচ্ছে  Filly (বাচ্চা ঘোটকী).
২০.
He walks as if he _____ lame.
  1. was
  2. were
  3. is
  4. had
ব্যাখ্যা
• As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite/perfect tense হয় এবং be verb থাকলে সবসময় were হয়।

যেমন:
He talks as if he knew everything.
He talks as if he were my boss.
Ross always sounds as if he's drunk.

Complete sentence: He
 walks as if he were lame.
২১.
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় মান ৯ তাদের সমষ্টি কত?
  1. ১০৪
  2. ৯৯
  3. ১০৫
  4. ১০৭
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক ৯, তাদের সমষ্টি কত?

সমাধান:
১০ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ আছে এমন সংখ্যা তিনটি।
সংখ্যাগুলো হলো- ১৯, ২৯ এবং ৫৯।
তাদের যোগফল = ১৯ + ২৯ + ৫৯
= ১০৭
২২.
৪টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?
  1. ১/৪
  2. ১/২
  3. ১/৮
  4. ১/১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৪টি ১ টাকার নোট ও ৮টি ২ টাকার নোট একত্রে ৮টি ৫ টাকার নোটের কত অংশ?

সমাধান:
৮টি ৫ টাকার নোট (৮ × ৫) = ৪০ টাকা
৪টি ১ টাকার নোট ও ৮ টি ২ টাকার নোট = (১ × ৪ +  ৮ × ২) = ২০

অতএব, ২০/৪০ = ১/২ অংশ
২৩.
ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে?
  1. ২৫ দিনে
  2. ৩০ দিনে
  3. ৩৫ দিনে
  4. ৪০ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: ক ও খ একত্রে একটি কাজ ১২ দিনে করতে পারে। ক একা ঐ কাজটি ২০ দিনে করতে পারে। খ একা কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
ক ও খ একত্রে ১২ দিনে করতে পারে ১ টি কাজ
ক ও খ একত্রে ১ দিনে করতে পারে কাজের ১/১২ অংশ

ক একা ২০ দিনে করতে পারে ১ টি কাজ
ক একা ১ দিনে করতে পারে কাজটির ১/২০ অংশ

খ একা ১ দিনে করতে পারবে কাজের (১/১২) - (১/২০) অংশ
= (৫ - ৩)/৬০ অংশ
= ২/৬০ অংশ
= ১/৩০ অংশ

খ একা ১/৩০ অংশ করতে পারে ১ দিনে
খ একা ১ বা (সম্পূর্ণ) অংশ করতে পারে ৩০ দিনে
২৪.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা কত লাভ/ক্ষতি হবে?
  1. ২৫% লাভ
  2. ২৫% ক্ষতি
  3. ৭৫% লাভ
  4. ৭৫% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের ৪/৫ অংশ হলে শতকরা কত লাভ/ক্ষতি হবে?

সমাধান:
ধরি
বিক্রয়মূল্যে = ৫ক
ক্রয়মূল্য = ৫ক এর ৪/৫
= ৪ক

লাভ = ৫ক - ৪ক = ক

৪ক টাকায় লাভ হয় = ক টাকা
১ টাকায় লাভ হয় = ক/৪ক টাকা
১০০ টাকায় লাভ হয় = (ক × ১০০)/৪ক টাকা
= ২৫ টাকা
২৫.
১৮, ২১, ২৭, ৩৯ এর পরবর্তী সংখ্যাটি কত?
  1. ৪২
  2. ৪৬
  3. ৪৯
  4. ৬৩
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮, ২১, ২৭, ৩৯-এর পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
১ম পদ = ১৮
২য় পদ = ১৮ + ৩ = ২১
৩য় পদ = ২১ + ৬ = ২৭
৪র্থ পদ = ২৭ + ১২ = ৩৯
৫ম পদ = ৩৯ + ২৪ = ৬৩
 
২৬.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে _____।
  1. ১৮০°
  2. ২৭০°
  3. ৩৬০°
  4. ৪৫০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি হবে _____।

সমাধান:


আমরা জানি,
যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + Z = 180° = এক সরলকোণ
প্রাপ্ত বহিঃস্থ কোণগুলো যথাক্রমে (180° x), (180° - y), (180° - z)
বহিঃস্থ কোণ তিনটির যোগফল = (180°- x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
২৭.
জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?

সমাধান:
ধরি,
জনির আয় = ২০x টাকা
জনির ব্যয় =১৫x টাকা
সঞ্চয় = (২০x - ১৫x) টাকা
= ৫x টাকা

 সঞ্চয় আয়ের শতকরা = {(৫x/২০x) × ১০০}%
= ২৫%

তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা = ২৫%
২৮.
৩/৫ এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি ৪/৫ হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ৩/৫ এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি ৪/৫ হবে?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(৩ + ক)/(৫ + ক) = ৪/৫
⇒ ১৫ + ৫ক = ২০ + ৪ক
⇒ ৫ক - ৪ক = ২০ - ১৫
ক = ৫

সংখ্যাটি = ৫
২৯.
কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে ১টি কলার দাম কত?
  1. ২ টাকা
  2. ১.২০ টাকা
  3. ১.৮০ টাকা
  4. ৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কলার দাম ২০% কমে যাওয়ায় ১২ টাকায় পূর্ব অপেক্ষা ২টি কলা বেশি পাওয়া গেলে বর্তমানে একটি কলার দাম কত টাকা?

সমাধান:
১২ টাকার ২০% = ১২ এর ২০/১০০টাকা = ২.৪ টাকা

২টি কলার বর্তমান দাম = ২.৪ টাকা
১টি কলার বর্তমান দাম =২.৪/২ = ১.২ টাকা
৩০.
৪ টাকার ৫/৮ অংশ এবং ২ টাকার ৪/৫ অংশের মধ্যে পার্থক্য কত টাকা?
  1. ০.০৯
  2. ১.৬০
  3. ২.২৫
  4. ০.৯০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ টাকার ৫/৮ অংশ এবং ২ টাকার ৪/৫ অংশের মধ্যে পার্থক্য কত টাকা?

সমাধান:
৪ টাকার ৫/৮ অংশ = ২.৫ টাকা
২ টাকার ৪/৫ অংশ = ১.৬ টাকা

পার্থক্য = ২.৫ - ১.৬ = ০.৯ টাকা
৩১.
‘স্বাধীনতা স্তম্ভ’ কোথায় অবস্থিত?
  1. ঢাকা
  2. সাভার
  3. মুজিবনগর
  4. গাজীপুর
ব্যাখ্যা
স্বাধীনতা স্তম্ভ:
- স্বাধীনতা স্তম্ভ বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ।
- এটি ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত।
- সোহরাওয়ার্দী উদ্যানের উত্তর পাশে স্থাপিত শিখা চিরন্তন-এর বরাবর দক্ষিণ দিকে এটির অবস্থান।
- এর নকশা করেছেন দুই স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী ও মেরিনা তাবাসসুম।
- এই স্মৃতিস্তম্ভটি কাচ দ্বারা নির্মিত।
- এর নির্মাণকাজ শুরু হয় ১৯৯৮ সালে এবং শেষ হয় ২০১৩ সালে। 
 
উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৩২.
কোন নদীর তীরে ৪টি দেশের রাজধানী শহর অবস্থিত?
  1. দানিয়ুব
  2. আমাজান
  3. টেমস
  4. ভলগা
ব্যাখ্যা
দানিয়ুব নদী:
- দানিউব ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। 
- জার্মানির সোয়ার্টজওয়াল্ড অঞ্চলে এর উৎপত্তি।
- সেখান থেকে এটি পূর্বদিকে প্রায় ২৮৫০ কিমি প্রবাহিত হয়ে রুমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে।
- মধ্য ও পূর্ব ইউরোপের ১০টি দেশের ওপর দিয়ে নদীটি বয়ে গেছে।
- নদীটি জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, মলদোভা, ইউক্রেন এবং রোমানিয়ার ১০টি ইউরোপীয় দেশের মধ্য দিয়ে গেছে ।
- এই নদীর তীরে চারটি রাজধানী শহর অবস্থিত।
- চারটি রাজধানী হলো: ভিয়েনা, ব্রাতিস্লাভা, বুদাপেস্ট, বেলগ্রেড।
- এটি ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ।

উৎস: WorldAtlas.
৩৩.
চীন কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দান করে?
  1. ৩১ আগস্ট ১৯৭৫
  2. ২৬ মার্চ ১৯৭১
  3. ১৬ ডিসেম্বর ১৯৭১
  4. ১৫ আগস্ট ১৯৭৫
ব্যাখ্যা
বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি:
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে মোট ১৫০টি দেশ স্বীকৃতি প্রদান করে। 
- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে সর্বপ্রথম ভুটান স্বীকৃতি প্রদান করে।
- ভুটান ও ভারত উভয় দেশই বাংলাদেশকে ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল। 
- সর্বশেষ দেশ হিসেবে চীন বাংলাদেশকে ১৯৭৫ সালের ৩১ আগস্ট স্বীকৃতি প্রদান করে। 
 
অন্যদিকে -
- ব্রাজিল বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ১৫ মে, ১৯৭২।
- আর্জেন্টিনা বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ২৫ মে ১৯৭২।
- বলিভিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে ২ আগস্ট, ১৯৭২।
 
উৎস: i) ২৮ ফেব্রুয়ারি ২০১৭, দৈনিক ইনকিলাব।  
         ii) পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।
৩৪.
বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ পদটির উল্লেখ আছে?
  1. ৫৫
  2. ৭৭
  3. ৮৮
  4. ৯৯
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- বাংলাদেশের সংবিধানের ৭৭ নং অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ পদটির উল্লেখ আছে।

অনুচ্ছেদ - ৭৭ : ন্যায়পাল: 
১. সংসদ আইনের দ্বারা ন্যায়পালের পদ-প্রতিষ্ঠার জন্য বিধান করতে পারবেন।
২. সংসদ আইনের দ্বারা ন্যায়পালকে কোন মন্ত্রণালয়, সরকারী কর্মচারী বা সংবিধিবদ্ধ সরকারী কর্তৃপক্ষের যে কোন কার্য সম্পর্কে তদন্ত পরিচালনার ক্ষমতাসহ যেরূপ ক্ষমতা কিংবা যেরকম দায়িত্ব প্রদান করবেন, ন্যায়পাল সেইরূপ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
৩. ন্যায়পাল তার দায়িত্বপালন সম্পর্কে বাৎসরিক রিপোর্ট প্রণয়ন করবেন এবং অনুরূপ রিপোর্ট সংসদে উপস্থাপিত হবে।
 
অন্যদিকে -
- বাংলাদেশের সংবিধানের ৫৫ নং অনুচ্ছেদে 'মন্ত্রিসভা'-এর উল্লেখ আছে।
- বাংলাদেশের সংবিধানের ৮৮ নং অনুচ্ছেদে 'সংযুক্ত তহবিলের উপর দায়'-এর উল্লেখ আছে।
- বাংলাদেশের সংবিধানের ৯৯ নং অনুচ্ছেদে 'অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা'-এর উল্লেখ আছে।
 
উৎস: বাংলাদেশের সংবিধান।
৩৫.
বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ কোন সনে প্রথম প্রকাশিত হয়?
  1. ২০১২
  2. ২০১৫
  3. ২০১৭
  4. ২০১৯
ব্যাখ্যা
কারাগারের রোজনামচা:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দিনলিপি গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত দ্বিতীয় আত্মজীবনীমূলক গ্রন্থ হলো কারাগারের রোজনামচা।
- এটি ১৭ মার্চ, ২০১৭ সালে বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকীতে বাংলা একাডেমি প্রকাশ করে ।
- এই গ্রন্থটি মূলত একটি ডায়রি যা বঙ্গবন্ধু ১৯৬৬-১৯৬৮ সময়ে কারাগারে বন্দিবস্থায় লিখেছিলেন ।
- এর ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- নামকরণ করেন শেখ রেহেনা।
- প্রচ্ছদ ও নকশা করেন তারিক সুজাত।
- তবে প্রচ্ছদে ব্যবহৃত বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন করেন শিল্পী রাসেল কান্তি দাশ।
- ‘কারাগারের রোজনামচা’ এর গ্রন্থস্বত্ব - জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।
 
উৎস: কারাগারের রোজনামচা।
৩৬.
‘বিটকয়েন’ কে আবিষ্কার করেন?
  1. এলন মাক্স
  2. মার্ক জুকারবার্গ
  3. সাতোশি নাকামাতো
  4. স্টিভ জবস
ব্যাখ্যা
- অনলাইনে ডলার-পাউন্ড-ইউরোর পাশাপাশি কেনাকাটা করা যায় বিটকয়েনে। 
- তবে অন্যান্য মুদ্রাব্যবস্থায় যেমন সে দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক জড়িত থাকে, বিটকয়েনের ক্ষেত্রে তা নয়। 
- ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের কেউ কিংবা একদল সফটওয়্যার ডেভেলপার নতুন ধরনের ভার্চ্যুয়াল মুদ্রা বা ইলেকট্রনিক মুদ্রার প্রচলন করে।
- এ ধরনের মুদ্রা ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিতি পায়। 
- নাকামোতোর উদ্ভাবিত সে ক্রিপ্টোকারেন্সির নাম দেওয়া হয় বিটকয়েন। 

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা (১১ ডিসেম্বর, ২০১৬)।
৩৭.
'Cosmic Ray'-কে বাংলায় বলা হয়-
  1. রঞ্জন রশ্মি
  2. তেজস্ক্রিয় রশ্মি
  3. ক্যাথড রশ্মি
  4. মহাজাগতিক রশ্মি
ব্যাখ্যা
মহাজাগতিক রশ্মি (Cosmic rays): 
 - 'Cosmic Ray'-কে বাংলায় বলা হয় মহাজগতিক রশ্মি। 
- মহাশূন্য থেকে পৃথিবীর বায়ুমন্ডলে উচ্চ শক্তিসম্পন্ন যে আহিত কণাসমূহ প্রবেশ করে তাদেরকে সমষ্টিগতভাবে মহাজাগতিক রশ্মি বলা হয়। 
- ভিক্টর ফ্রান্সিস হেস একজন অস্ট্রীয়-মার্কিন পদার্থবিজ্ঞানী। 
- বেলুনের মাধ্যমে বহনযোগ্য বিভিন্ন যন্ত্রের মাধ্যমে হেস এবং তার সহকর্মীরা প্রমাণ করেছিলেন, যে বিকিরণ পরিবেশকে আয়নিত করে তার উৎস হল মহাজাগতিক। 
- মহাজাগতিক রশ্মি আবিষ্কারের জন্য তিনি ১৯৩৬ সালে অপর বিজ্ঞানী কার্ল ডেভিড অ্যান্ডারসনের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। 

উৎস: ব্রিটানিকা ও নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৩৮.
বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ঠাকুরগাঁও
  2. ঈশ্বরদী
  3. নাটোর
  4. গাইবান্ধা
ব্যাখ্যা
বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র:
- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট আখসহ দেশের অন্যান্য চিনি উৎপাদনকারী শস্যের গবেষণার দায়িত্বে নিয়োজিত একটি স্বায়ত্তশাসিত জাতীয় প্রতিষ্ঠান।
- এটি পাবনা জেলার ঈশ্বরদীতে অবস্থিত।
- ১৯৫১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) সরকারের কৃষি বিভাগের অধীনে ইক্ষু গবেষণা স্টেশন প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৩ সালে স্টেশনটি কৃষি মন্ত্রণালয় থেকে শিল্প মন্ত্রণালয়ের বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের অধীনে স্থানান্তরিত হয়।
- এটিকে ইক্ষু গবেষণা ইনস্টিটিউটে উন্নীত করে পরে নাম দেওয়া হয় ইক্ষু গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট।
- ১৯৮৯ সালে স্টেশনটি পুনরায় কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ হয়।
- ১৯৯৬ সালে জাতীয় সংসদ একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট অ্যাক্ট পাস করে।

উল্লেখ্য,
- বাংলাদেশের উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের স্বল্প বৃষ্টিপাত এলাকার একমাত্র নির্ভরযোগ্য অর্থকরী ফসল ইক্ষু। 
- বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের তিনটি আঞ্চলিক স্টেশন ও ছয়টি সাব-স্টেশন রয়েছে।
- প্রতিষ্ঠানটি এ পর্যন্ত আখের ২৮টি জাত অবমুক্ত করেছে।
 
উৎস: বাংলাদেশ ইক্ষু গবেষণা কেন্দ্র ওয়েবসাইট।
৩৯.
ক্রোয়েশিয়ার আইনসভার নাম কী?
  1. সাবোর
  2. ন্যাশনাল কংগ্রেস
  3. ন্যাশনাল আসেম্বলি
  4. নেসেট
ব্যাখ্যা
বিভিন্ন দেশের আইনসভা:
- ক্রোয়েশিয়ার আইন সভার নাম সাবোর।

অন্যদিকে -
- মজলিশ: ইরানের আইনসভা।  
- লয়াজিরগা: আফগানিস্তানের আইনসভা। 
- মজলিস-ই-শূরা: পাকিস্তানের আইনসভা। 
- পিপলস মজলিস: মালদ্বীপের আইনসভা। 
- কংগ্রেস: যুক্তরাষ্ট্রের আইনসভা। 
- নেসেট: ইসরায়েলের আইনসভা। 
- ডায়েট: জাপানের আইনসভা। 
- ফেডারেল অ্যাসেম্বলি (স্টেট ডুমা): রাশিয়ার আইনসভা।  
- পার্লামেন্ট: শ্রীলংকা ও জার্মানির আইনসভা। 
- ফোকেটিং: ডেনমার্কের আইনসভা। 
- স্টারটিং: নরওয়ের আইনসভা। 
- রিক্সড্যাগ: সুইডেনের আইনসভা। 
- আলথিং: আইসল্যান্ডের আইনসভা। 
- এডুসকুন্ডা: ফিনল্যান্ডের আইনসভা।  
 
উৎস: i) WorldAtlas.
         ii) Central Intelligence Agency (.gov).
৪০.
বাংলাদেশের কয়টি জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা নেই?
  1. ৪৩
  2. ২৩
  3. ১৬
  4. ১৮
ব্যাখ্যা
রেল যোগাযোগ ব্যবস্থা:
- দেশে বর্তমানে ৪৮টি জেলায় রেলপথ রয়েছে।
- রেল যোগাযোগব্যবস্থাকে বিশ্বমানের করে গড়ে তুলতে নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে।
- দেশেরে ৬৪ জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে ৩০ বছর মেয়াদি মাস্টারপ্ল্যানের কাজ চলমান রয়েছে।
- ২০২৩ সালের অক্টোবরের শুরুতেও রেল নেটওয়ার্কের আওতায় ছিল দেশের ৪৩টি জেলা।
- ২০২৩ সালের ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা রেল সংযোগ প্রকল্পের ঢাকা-ভাঙ্গা অংশের উদ্বোধনে রেল নেটওয়ার্কে যুক্ত হয় আরও তিন জেলা মুন্সিগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর।
- ২০২৩ সালের ১ নভেম্বর খুলনা-মোংলা রেলপথ উদ্বোধনের মধ্যে ৪৭তম জেলা হিসেবে পুনরায় যুক্ত হয়েছে বাগেরহাট।
- সর্বশেষ ২০২৩ সালের ১২ নভেম্বর দোহাজারী-কক্সবাজার রেল প্রকল্পের উদ্বোধনের মাধ্যমে পর্যটন নগরী কক্সবাজার সংযুক্ত হয় রেল নেটওয়ার্কে।
- অন্যদিকে দেশে ১৬টি জেলায় এখনো রেলপথ স্থাপন করা হয়নি।
- মাস্টারপ্ল্যান অনুযায়ী ২০৪৫ সালের মধ্যে এই ১৬ জেলাকেও রেলপথের আওতায় আনতে চায় সরকার।
- জেলাগুলো হলো: নড়াইল, সাতক্ষীরা, মেহেরপুর, মাগুরা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, শেরপুর, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠি।

উৎস: i) Railway Technology ওয়েবসাইট।
         ii) ১৫ নভেম্বর ২০২৩, বাংলা ট্রিবিউন।