পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৪৮
সিলেবাস
বিশেষ মডেল টেস্ট-২ [বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সহকারী পরিচালক/ সচিব পদের জন্য প্রযোজ্য]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪৮ প্রশ্ন

.
কোনটি অশুদ্ধ বানান?
  1. নিরীক্ষণ
  2. জাত্যাভিমান
  3. খেলোয়াড়
  4. অনুষঙ্গ
সঠিক উত্তর:
জাত্যাভিমান
উত্তর
সঠিক উত্তর:
জাত্যাভিমান
ব্যাখ্যা
• অশুদ্ধ বানান - 'জাত্যাভিমান'
- শব্দের শুদ্ধ বানান - 'জাত্যভিমান'
শব্দের অর্থ:
- বংশগৌরব।

অন্যদিকে,
- অনুষঙ্গ, খেলোয়াড় এবং নিরীক্ষণ - শব্দগুলোর বানান শুদ্ধ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
"একতারা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ফরাসি
  2. ফারসি
  3. আরবি
  4. তৎসম
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
• "একতারা' শব্দটি 'ফারসি' ভাষা থেকে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- যার একপ্রান্ত চামড়া দিয়ে আবৃত।
- গুপিযন্ত্র।

আরো কিছু ফারসি শব্দ:
- নামাজ,
- দোজখ,
- মামলা,
- বান্দা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'কালাে বরণ যার = কালােবরণ' কোন সমাসের উদাহরণ?
  1. অলুক বহুব্রীহি
  2. মধ্যপদলোপী বহুব্রীহি
  3. সমানাধিকরণ বহুব্রীহি
  4. ব্যাধিকরণ বহুব্রীহি
সঠিক উত্তর:
সমানাধিকরণ বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
সমানাধিকরণ বহুব্রীহি
ব্যাখ্যা
বহুব্রীহি সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলোর কোনটির অর্থ না বুঝিয়ে, অন্য কোন পদকে বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। বহুব্রীহি সমাসে পরপদের মাতৃ, পত্নী, পুত্র, স্ত্রী ইত্যাদি শব্দ থাকলে এ শব্দগুলোর সঙ্গে ‘ক’ যুক্ত হয়।
যেমন:
- বি (বিগত) হয়েছে পত্নী যার = বিপত্নীক।

সমানাধিকরণ বহুব্রীহি সমাস:
- যে বহুব্রীহি সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদ বিশেষ্য হয়ে থাকে, তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- কালাে বরণ যার = কালােবরণ,
- পােড়া কপাল যার = পােড়াকপালে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'দয়িত' শব্দের সমার্থক শব্দ কী?
  1. দারা
  2. স্বামী
  3. রাজ্ঞী
  4. ভূপাল
সঠিক উত্তর:
স্বামী
উত্তর
সঠিক উত্তর:
স্বামী
ব্যাখ্যা
'স্বামী' শব্দের সমার্থক শব্দ:
- পতি, কান্ত, নাথ, বল্লভ, ভর্তা, দয়িত

অন্যদিকে, 
'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ:
- পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা, জায়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী।

'রানি' শব্দের সমার্থক শব্দ:
- মহিষী, সম্রাজ্ঞী, বেগম, রাজ্ঞী, রাজপত্নী।

'রাজা' শব্দের সমার্থক শব্দ:
- নৃপতি, নৃপ, সম্রাট, বাদশাহ্, নৃপেন্দ্র, নরপতি, ভূপতি, ভূপাল

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
.
শুদ্ধ বানান -
  1. মনমোহন
  2. মনোমহন
  3. মনোমোহণ
  4. মনোমোহন
সঠিক উত্তর:
মনোমোহন
উত্তর
সঠিক উত্তর:
মনোমোহন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - 'মনোমোহন'
- এটি একটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত শব্দ।

শব্দের অর্থ:
- মনকে মোহিত করে এমন।
- মনোহর, চিত্তাকর্ষক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'জেলেরা নদী থেকে মাছ ধরছে।' - বাক্যে ' নদী থেকে' কোন কারক?
  1. অধিকরণ
  2. করণ
  3. অপাদান
  4. কর্ম
সঠিক উত্তর:
অপাদান
উত্তর
সঠিক উত্তর:
অপাদান
ব্যাখ্যা
অপাদান কারক:
- যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত ও উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয়, তাকে অপাদান কারক বলে।

যেমন:
অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
প্রথমা বিভক্তি: ট্রেনটি ঢাকা ছাড়ল।
দ্বিতীয়া বিভক্তি: বাবাকে বড্ড ভয় পাই।
তৃতীয়া বিভক্তি: তার চোখ দিয়ে পানি পড়ছে।
পঞ্চমী বিভক্তি: জেলেরা নদী থেকে মাছ ধরছে।
ষষ্ঠী বিভক্তি: বাঘের ভয়ে সকলে ভীত।
সপ্তমী বিভক্তি: দুধে দই হয়।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
.
'ধনের দেবতা' এর এক কথায় প্রকাশ -
  1. কুশীলব
  2. কুবের
  3. ধ্যানী
  4. ধীরগামী
সঠিক উত্তর:
কুবের
উত্তর
সঠিক উত্তর:
কুবের
ব্যাখ্যা
• 'ধনের দেবতা' এর এক কথায় প্রকাশ - কুবের

অন্যদিকে,
- 'ধ্যান করেন যিনি' এর এক কথায় প্রকাশ - ধ্যানী।
- 'ধীরে যে গমন করে' এর এক কথায় প্রকাশ - ধীরগামী।
- 'নাটকের পাত্রপাত্রী' এর এক কথায় প্রকাশ - কুশীলব।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'দরদি' এর বিপরীতার্থক শব্দ কী?
  1. সমব্যথী
  2. নাজুক
  3. নির্দয়
  4. সংবেদনশীল
সঠিক উত্তর:
নির্দয়
উত্তর
সঠিক উত্তর:
নির্দয়
ব্যাখ্যা
• 'দরদি' এর বিপরীতার্থক শব্দ - নির্দয়

উল্লেখ্য,
- 'দরদি' শব্দের অর্থ - সমব্যথী, সহানুভূতিশীল।
- 'নির্লিপ্ত' শব্দের অর্থ - আসক্তহীন।
- 'সংবেদনশীল' শব্দের অর্থ - নাজুক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
Identify the correct sentence.
  1. Do she has a car?
  2. Did he met his friend?
  3. Does she have a car?
  4. Did he meets his friend?
সঠিক উত্তর:
Does she have a car?
উত্তর
সঠিক উত্তর:
Does she have a car?
ব্যাখ্যা
• The correct sentence is - গ) Does she have a car?

• Interrogative sentence -এর ক্ষেত্রে, Do/Does/Did এইসব auxiliary verb দ্বারা প্রশ্ন করা হলে Subject -এর পরে verb -এর base form বসে।
- অর্থাৎ, মূল verb টিই ব্যবহৃত হয়।
- যেমন: Does she have a car?
- এখানে,  subject (she) verb -এর পরে base form 'have' বসেছে, তাই এই বাক্যটি সঠিক।

• Other options:
ক) Do she has a car?

খ) Did he met his friend?

ঘ) Did he meets his friend?

- অপশনের এই বাক্যগুলো ভুল, কারণ Subject -এর পরে verb -এর base form বসেনি ।
- আবার, Subject টি - third person singuilar number হলে বাক্যের শুরুতে Do না বসে Does বসে।
- শুধু past tense -এর ক্ষেত্রে Did বসে।
১০.
Someone who is always dissatisfied is called-
  1. Malevolent
  2. Malcontent
  3. Sentimentalist
  4. Heretic
সঠিক উত্তর:
Malcontent
উত্তর
সঠিক উত্তর:
Malcontent
ব্যাখ্যা
• Someone who is always dissatisfied is called- Malcontent. 

• Malcontent (Noun, adjective)
- English Meaning: A person who is not satisfied with the way things are, and who complains a lot and is unreasonable and difficult to deal with.
- Bangla Meaning: অসন্তুষ্ট/অসন্তুষ্ট ব্যক্তি।

• Example Sentence: He complained so much that he got a reputation for being a malcontent.
- Bangla Meaning: সে এত বেশি অভিযোগ করত যে সে একজন অসন্তুষ্ট ব্যক্তি (malcontent) হিসেবে পরিচিতি লাভ করে।

• Other options:
- Malevolent: causing or wanting to cause harm or evil. - (পরের অমঙ্গল কামনাকারী; পরশ্রীকাতর)
- Sentimentalist: a person who is strongly influenced by emotional feelings, rather than by careful thought and judgment based on facts. - (ভাবপ্রবণ ব্যক্তি)
- Heretic: someone who has an opinion that is opposite to or against the official or popular opinion. - (প্রচলিত ধর্মমতের বিরুদ্ধবাসী)

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
১১.
She is ambitious ____ precious gold.
  1. of
  2. to
  3. in
  4. with
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• Complete sentence: She is ambitious of precious gold.
- Bangla meaning: সে মূল্যবান সোনার প্রতি উচ্চাকাঙ্ক্ষী।

• Ambitious (adjective)
- English Meaning: having a strong wish to be successful, powerful, or rich.
- Bangla Meaning: উচ্চাকাঙ্ক্ষী; উচ্চাভিলাষী।

• কোনো কিছুর জন্য উচ্চাকাঙ্ক্ষী বোঝাতে Ambitious -এর পরে appropriate preposition হিসেবে of বসে।

• More example:
1. He is ambitious of fame.
2. You should ambitious of success.

• ambition for 
- কোনো কিছুর জন্য তীব্র আকাঙ্ক্ষা; উচ্চাকাঙ্ক্ষা বোঝাতে ambition -এর পরে appropriate preposition হিসেবে for বসে।
- যেমন: She has no ambition for fame.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১২.
Which one is an indefinite pronoun?
  1. Which
  2. Either
  3. All
  4. None of the above
সঠিক উত্তর:
All
উত্তর
সঠিক উত্তর:
All
ব্যাখ্যা
• The indefinite pronoun is - All.

• Indefinite pronoun
- যে সকল pronoun দ্বারা কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ভাবে বোঝায় তাদের Indefinite pronoun বলে।
- অর্থাৎ, এগুলো দ্বারা নির্দিষ্ট ভাবে কাউকে না বুঝিয়ে সাধারণ ভাবে বোঝানো হয়।
- যেমন: All, one, no one, none, any, some, several, everyone, others, another, few, little, much, many, more, ইত্যাদি।

• Other options:
ক) Which - sentence -এ ব্যবহার অনুযায়ী Interrogative এবং Relative Pronoun হতে পারে।

খ) Either - হলো Distributive pronoun।

• Pronoun
- Noun -এর পরিবর্তে যে word ব্যবহৃত হয় তাকে Pronoun বলে।

• Pronoun ৮ প্রকার। যথা:

1. Personal pronoun: (I, we, me, it)
2. Reflexive pronoun: (myself, themself)
3. Interrogative pronoun: (what, who, which)
4. Relative pronoun: (what, who, that, which)
5. Indefinite pronoun: (one, some, any, all, many)
6. Demonstrative pronoun: (this, that, those, It)
7. Distributive pronoun: (each, every, either, neither)
8. Reciprocal pronoun: (each other, one another)

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৩.
"Annihilate these demons." Choose a replacement for the underlined word.
  1. Make out
  2. Wipe out
  3. Set out
  4. Put out
সঠিক উত্তর:
Wipe out
উত্তর
সঠিক উত্তর:
Wipe out
ব্যাখ্যা
• The correct replacement is - Wipe out.

• Annihilate (verb)
- English Meaning: to destroy something completely so that nothing is left.
- Bangla Meaning: সম্পূর্ণরূপে ধ্বংস করা; নিশ্চিহ্ন করা।

• Other forms:
- annihilation (noun)
- annihilatory (adjective)

• wipe (something) out
- English Meaning: to destroy something completely.
- Bangla Meaning: পুরোপুরি ধ্বংস করা।

• অন্যদিকে,
ক) Make out - প্রমাণ করা; দেখিতে পাত্তয়া; খুঁজিয়া পাত্তয়া; প্রতিপাদন করা।

গ) Set out -  যাত্রা করা; বাহির হইয়া পড়া।

ঘ) Put out - নিভিয়ে ফেলা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. English-Bangla Dictionary.
১৪.
Never speak ill of others. (Change the voice)
  1. Let not ill of others ever be spoken.
  2. Let ill of others never be spoken.
  3. Let never be spoken ill of others.
  4. Let not ill of others spoken by you.
সঠিক উত্তর:
Let not ill of others ever be spoken.
উত্তর
সঠিক উত্তর:
Let not ill of others ever be spoken.
ব্যাখ্যা
• Active voice: Never speak ill of others. 
• Passive voice: Let not ill of others ever be spoken.

• Never যুক্ত Imperative sentence -কে passive করার নিয়ম:
- প্রথমে Let never বসে + Active বাক্যের object হবে subject + be বসে + মূল verb -এর past participle বসে।

• More examples:
- Active voice: Never tell a lie.
- Passive voice: Let never a lie be told.

• Note: প্রথমে Let not বসিয়েও Passive করা যায়।
- এক্ষেত্রে Structure হলো - Let not + object + ever + be + V3.
- যেমন:
- Active voice: Never tell a lie.
- Passive voice: Let not a lie ever be told.
১৫.
We were prevented from seeing the prisoner. Here, 'seeing' is-
  1. Model verb
  2. Present participle
  3. Gerund
  4. Simple verb
সঠিক উত্তর:
Gerund
উত্তর
সঠিক উত্তর:
Gerund
ব্যাখ্যা
• We were prevented from seeing the prisoner.
- Here, 'seeing' is - a Gerund.

• এখানে 'seeing' শব্দটি preposition 'from' -এর object হিসেবে বসেছে। তাই এটি Gerund.

• Gerund
- Verb -এর সাথে ing যোগ হয়ে যখন noun -এর কাজ করে অর্থাৎ verb ও noun -এর কাজ করে, তখন তাকে gerund বলে।
- সহজ ভাষায়, Gerund → verb + ing = noun = verb + noun.
- অর্থাৎ, Gerund হলো ing দিয়ে শেষ হওয়া word যা verb থেকে তৈরি হয়ে noun -এর কাজ করে।

• Note: Gerund don’t describe actions; they act as nouns.

• একটি sentence -এর বিভিন্ন স্থানে gerund বসতে পারে। যেমন:
1. As subject: Swimming is a good exercise.
2. As object: I like playing cricket.
3. As an object of preposition: He is fond of reading books.
4. As a complement of verbs: Seeing is believing.

• অন্যদিকে,
• Verbal noun
- The + (verb+ing)+ of হলো - Verbal noun. 
- যেমন: The reading of History is interesting.

• Present participle
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি adjective এর কাজ করে অর্থাৎ Verb ও adjective এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সংক্ষেপে - present participle → Verb + ing = adjective = Verb + adjective.
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন: I helped a drowning man.
১৬.
Which of the following can be used as a verb?
  1. Advice
  2. Pocket
  3. Chaos
  4. Priest
সঠিক উত্তর:
Pocket
উত্তর
সঠিক উত্তর:
Pocket
ব্যাখ্যা
• The word 'Pocket' can be used as a verb.

• Pocket (noun, adjective, verb)
- জেব; পকেট।
- ক্ষুদ্রাকৃতি।
- পকেটস্থ করা; আত্মসাৎ করা।

- অর্থাৎ, Pocket শব্দটি noun, verb, কিংবা adjective হিসেবেও ব্যবহৃত হয়।

• Other options:
ক) Advice (noun) - উপদেশ; পরামর্শ।

গ) Chaos (noun) -  বিশৃঙ্খলা।

ঘ) Priest (noun) - খ্রীষ্টান পুরোহিত; ধর্মযাজক; পাদ্রী।

Source: 
1. Merriam-Webster Dictionary.
2. English-Bangla Dictionary.
১৭.
Find out the correct spelling.
  1. Eximplary
  2. Exemplery
  3. Examplary
  4. Exemplary
সঠিক উত্তর:
Exemplary
উত্তর
সঠিক উত্তর:
Exemplary
ব্যাখ্যা
• The correct spelling is - Exemplary.

• Exemplary (adjective)
English meaning: extremely good of its type, so that it might serve as a model for others.
Bangla meaning: আদর্শস্বরূপ; দৃষ্টান্তমূলক।

• Example sentence:
1. The trio gave an exemplary display of new-ball bowling.
2. The government should make a point of winning this fight, visibly, in exemplary fashion.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Collins Dictionary.
১৮.
Fill in the blanks with the appropriate word. She is ______ than bad.
  1. more better
  2. more good
  3. better
  4. well
সঠিক উত্তর:
more good
উত্তর
সঠিক উত্তর:
more good
ব্যাখ্যা
• Complete sentence: She is more good than bad.
- Bangla meaning: সে মন্দের ভালো।

• একই ব্যক্তি বা বস্তুর দুইটি গুণের মধ্যে তুলনা বোঝাতে প্রথম গুণটির (adjective) পূর্বে সবসময় more বা less বসে।
- এক্ষেত্রে কখনোই adjective-এর সাথে er বা r যুক্ত হয়ে comparative form হয় না।
- যেমন: She is more good than bad. (তার মন্দ দিকের চেয়ে ভালো দিক বেশি)
- অর্থাৎ, এখানে তার নিজেরই দুইটি গুণের মধ্যে একটির সাথে অন্যটির তুলনা করা হয়েছে।
- এক্ষেত্রে, good -এর comparative form - better হবে না।

• More examples:
1. He is more brave than prudent.
2. Karim is more honest than clever.
১৯.
The opposite word of 'Thrifty' is-
  1. Scanty
  2. Frugal
  3. Prodigal
  4. Trivial
সঠিক উত্তর:
Prodigal
উত্তর
সঠিক উত্তর:
Prodigal
ব্যাখ্যা
• The opposite word of 'Thrifty' is - Prodigal.

• Thrifty (adjective)
- English Meaning: showing a careful use of money, especially by avoiding waste.
- Bangla Meaning: মিতব্যয়ী।

• Synonyms: Frugal (সাবধান; মিতব্যয়ী; হিসাবি), Economical (মিতব্যয়ী; হিসাবি), Parsimonious (ব্যয়কুণ্ঠ; কৃপণ).

• Antonyms: Spendthrift (অমিতব্যয়ী বা অপব্যয়ী লোক), Prodigal ( অতিব্যয়ী; অপব্যয়ী), Wasteful (অপচয়ী; অপব্যয়ী).

• Other options:
- Scanty - স্বল্প; অপ্রতুল।
- Trivial - সামান্য; তুচ্ছ; অকিঞ্চিৎকর; নগণ্য।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২০.
George Bernard Shaw is mostly known for-
  1. Play
  2. Novel
  3. Poetry
  4. Short story
সঠিক উত্তর:
Play
উত্তর
সঠিক উত্তর:
Play
ব্যাখ্যা
• George Bernard Shaw is mostly known for - Play.

• G. B. Shaw (1856-1950)
- তার পুরো নাম George Bernard Shaw.
- তিনি 'Modern period' -এর একজন নাট্যকার।
- তিনি ৬০ টিরও বেশি play লিখেছেন।
- He is the greatest playwright of the Modern Period.
- তাকে Father of Modern English Drama ও বলা হয়।
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক।
- G.B. Shaw ছিলেন Fabian Society -এর একজন সদস্য।
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান।

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara,
- Mrs. Warren's Profession,
- Arms and the Man,
- Candida,
- Heartbreak House,
- You Never Can Tell,
- Man of Destiny,
- Caesar and Cleopatra,
- Man and Superman,
- The Doctor's Dilemma,
- St. Joan of Arc, etc.

Source: Britannica and An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
২১.
২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, তার ২০ শতাংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে? 
  1. ৩৩ শতাংশ
  2. ২০ শতাংশ
  3. ৪০ শতাংশ
  4. ২৫ শতাংশ
সঠিক উত্তর:
২৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
২৫ শতাংশ
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ জনে যে সময়ে ১টি কাজ করতে পারে, তার ২০ শতাংশ কম সময়ে কাজটি শেষ করতে হলে জনবল কত শতাংশ বাড়াতে হবে? 

সমাধান: 
ধরি, 
২০ জন কাজটি করে = x ঘণ্টায় 
∴ ১ জন কাজটি করে = ২০x ঘণ্টায়
২০% কমে = x - x এর ২০% 
= {x - x × (২০/১০০)}
= x - (x/৫) 
= (৫x - x)/৫ 
= ৪x/৫
= ০.৮x ঘণ্টা 

এখন, 
x ঘণ্টায় করে = ২০ জন 
∴ ১ ঘণ্টায় করে = ২০x জন 
∴ ০.৮x ঘণ্টায় করে = ২০x/০.৮x জন 
= ২৫ জন 
∴ লোক বেশি লাগে = (২৫ - ২০) জন = ৫ জন 
∴ শতকরা লোক বেশি লাগে = {(৫/২০) × ১০০} 
= ২৫% ।
২২.
একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে ক/৩, ক/৩ এবং ৪ক/৩ হলে, ক্ষুদ্রতম কোণ দুটির সমষ্টি কত? 
  1. ৩০°
  2. ৬০°
  3. ৯০°
  4. ১২০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে ক/৩, ক/৩ এবং ৪ক/৩ হলে, ক্ষুদ্রতম কোণ দুটির সমষ্টি কত? 

সমাধান: 
আমরা জানি, 
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি = ১৮০° 
∴ ক/৩ + ক/৩ + ৪ক/৩ = ১৮০° 
বা, (ক + ক + ৪ক)/৩ = ১৮০° 
বা, ৬ক/৩ = ১৮০° 
বা, ৬ক = ১৮০° × ৩
বা, ক = (১৮০° × ৩)/৬ 
∴ ক = ৯০° 

∴ ক্ষুদ্রতম কোণ দুটির সমষ্টি = (ক/৩) + (ক/৩) 
= (ক + ক)/৩
= ২ক/৩ 
= (২ × ৯০°)/৩ 
= ৬০°  । 
২৩.
ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩ এবং ক = ৮০০ হলে, গ = কত? 
  1. ১২০০
  2. ১৫০০
  3. ১৮০০
  4. ২০০০
সঠিক উত্তর:
১৫০০
উত্তর
সঠিক উত্তর:
১৫০০
ব্যাখ্যা
প্রশ্ন: ক : খ = ৪ : ৫, খ : গ = ২ : ৩ এবং ক = ৮০০ হলে, গ = কত? 

সমাধান: 
ক : খ = ৪ : ৫
খ : গ = ২ : ৩
_________________
ক : খ : গ = ৮ : ১০ : ১৫

দেওয়া আছে, 
ক = ৮০০ 
∴ ক  ৮ ভাগ = ৮০০ 
∴ ক  ১ ভাগ  = ১০০ 
∴ গ  ১৫ ভাগ = ১৫০০ । 
২৪.
১ মণ কত কেজির সমান?
  1. ৩৭.৩২ কেজি
  2. ৩২.৩৭ কেজি
  3. ৪০.০০ কেজো
  4. ৪০.৫৬ কেজি
সঠিক উত্তর:
৩৭.৩২ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৩৭.৩২ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মণ কত কেজির সমান? 

সমাধান: 
আমরা জানি, 
১ সের = ০.৯৩৩ কিলোগ্রাম 
১ মন = ৪০ সের 
∴ ১ মন = (৪০ × ০.৯৩৩) কিলোগ্রাম 
= ৩৭.৩২ কেজি 

∴ ১ মণ = ৩৭.৩২ কেজি । 
২৫.
এক দোকানদার ১১০ টাকা কেজি দামে কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২০০০ টাকা লাভ করলো। দোকানদার ২য় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল? 
  1. ৫০ কেজি
  2. ৬০ কেজি
  3. ৮০ কেজি
  4. ১০০ কেজি
সঠিক উত্তর:
৮০ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৮০ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ১১০ টাকা কেজি দামে কিছু চায়ের সঙ্গে ১০০ টাকা কেজি দামের দ্বিগুণ পরিমাণ চা মিশ্রিত করে তা ১২০ টাকা কেজি দামে বিক্রি করে মোট ২০০০ টাকা লাভ করলো। দোকানদার ২য় প্রকারের কত কেজি চা ক্রয় করেছিল? 

সমাধান:
ধরি, 
দ্বিতীয় প্রকারের চা ক্রয় করে = ২x কেজি 
∴ প্রথম প্রকারের চা ক্রয় করে = x কেজি 
∴ মোট ক্রয়কৃত চা = ৩x কেজি 

৩x কেজি চা- এর বিক্রয়মূল্য = (১২০ × ৩x) টাকা 
= ৩৬০x টাকা 
৩x কেজি চা- এর ক্রয়মূল্য = (১১০ × x) + (১০০ × ২x) টাকা 
= ৩১০x টাকা 

প্রশ্নমতে, 
৩৬০x - ৩১০x = ২০০০ 
বা, ৫০x = ২০০০ 
বা, x = ২০০০/৫০ 
∴ x = ৪০ 

∴ দ্বিতীয় প্রকারের চা ক্রয় করে = ২x কেজি 
= (২ × ৪০) কেজি 
= ৮০ কেজি ।
২৬.
একটি আয়তক্ষেত্রের পরিসীমা ২০০ মিটার। প্রস্থ দৈর্ঘ্যের ৩/৭ অংশ হলে, দৈর্ঘ্য কত মিটার? 
  1. ৫০ মিটার
  2. ৭০ মিটার
  3. ৬০ মিটার
  4. ৯০ মিটার
সঠিক উত্তর:
৭০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৭০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের পরিসীমা ২০০ মিটার। প্রস্থ দৈর্ঘ্যের ৩/৭ অংশ হলে, দৈর্ঘ্য কত মিটার? 

সমাধান: 
ধরি, 
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৭x মিটার 
আয়তক্ষেত্রের প্রস্থ = {৭x × (৩/৭)} মিটার = ৩x মিটার 
আয়তক্ষেত্রের পরিসীমা = ২(৭x + ৩x) মিটার = ২০x মিটার 

প্রশ্নমতে, 
২০x = ২০০ 
বা, x = ২০০/২০ 
∴ x = ১০ 

∴ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ৭x মিটার 
= (৭ × ১০) মিটার 
= ৭০ মিটার । 
২৭.
যদি a + b = 7 এবং ab = 12 হয়, তবে (a - b)2 = কত?
  1. 1
  2. 5
  3. 7
  4. 125
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b = 7 এবং ab = 12 হয়, তবে (a - b)2 = কত? 

সমাধান: 
আমরা জানি, 
(a - b)2 = (a + b)2 - 4ab 
বা, (a - b)2 = (7)2 - (4 × 12) 
বা, (a - b)2 = 49 - 48 
বা, (a - b)2 = (1)2
∴ (a - b)2 = 1 
২৮.
একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা অপর একটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 
  1. ৭০ মিটার
  2. ৮০ মিটার
  3. ১০০ মিটার
  4. ৯০ মিটার
সঠিক উত্তর:
৯০ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৯০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ১৮ সেকেন্ডে ১৬২ মিটার লম্বা একটি স্টেশন অতিক্রম করে এবং ১৫ সেকেন্ডে ১২০ মিটার লম্বা অপর একটি স্টেশন অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত? 

সমাধান:
ট্রেনটি ১৮ সেকেন্ডে অতিক্রম করে = ১৬২ মিটার + ট্রেনের দৈর্ঘ্য 
∴ ট্রেনটি ১৫ সেকেন্ডে অতিক্রম করে = ১২০ মিটার + ট্রেনের দৈর্ঘ্য 
_____________________________________________________ 
(বিয়োগ) ট্রেনটি ৩ সেকেন্ডে অতিক্রম করে = ৪২ মিটার 

৩ সেকেন্ডে অতিক্রম করে = ৪২ মিটার 
∴ ১ সেকেন্ডে অতিক্রম করে = ৪২/৩ মিটার 
∴ ১৫ সেকেন্ডে অতিক্রম করে = (৪২ × ১৫)/৩ মিটার 
= ২১০ মিটার 

∴ ট্রেনটির দৈর্ঘ্য = (২১০ - ১২০) মিটার 
= ৯০ মিটার ।
২৯.
LinkedIn আনুষ্ঠানিকভাবে চালু করা হয় কত সালে?
  1. ২০০৩ সালে
  2. ২০০৫ সালে
  3. ২০০৬ সালে
  4. ২০০৮ সালে
সঠিক উত্তর:
২০০৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৩ সালে
ব্যাখ্যা
LinkedIn:
- LinkedIn একটি বিজনেস ওরিয়েন্টেড সামাজিক যোগাযোগ মাধ্যম।
- উদ্ভাবন করেন: রেইড হফম্যান।
- উদ্ভাবিট হয়: ২০০২ সালে
- আনুষ্ঠানিকভাবে চালু করা হয়: ২০০৩ সালে।
- বর্তমানে ২০০টিরও বেশি দেশে ৯৩০ মিলিয়নেরও বেশি মানুষ LinkedIn ব্যবহার করে।
- মূল সংস্থা: মাইক্রোসফট কর্পোরেশন।

তথ্যসূত্র - linkedin ওয়েবসাইট।
৩০.
ঐতিহ্যগতভাবে নিচের কোন দেশ থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়?
  1. অস্ট্রেলিয়া
  2. কানাডা
  3. সুইজারল্যান্ড
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৪ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- ঐতিহ্যগতভাবে যুক্তরাষ্ট্র থেকে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নির্বাচিত হয়।
- প্রেসিডেন্টের মেয়াদকাল: ৫ বছর।
- প্রথম প্রেসিডেন্ট: ইগুনে মেয়ার।
- বর্তমানে প্রেসিডেন্ট: অজয় বাঙ্গা। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি বিশ্বব্যাংকের ১৪ তম প্রেসিডেন্ট।
- ২০২৩ সালের ২ জুন তিনি বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন।

তথ্যসূত্র - বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।
৩১.
ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'আরেক ফাল্গুন' কে লিখেছেন?
  1. জহির রায়হান
  2. মুনীর চৌধুরী
  3. গাফ্ফার চৌধুরী
  4. শহীদুল্লা কায়সার
সঠিক উত্তর:
জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
জহির রায়হান
ব্যাখ্যা
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস:
- ভাষা আন্দোলন নিয়ে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'আরেক ফাল্গুন'।
- উপন্যাসটি লিখেছেন: জহির রায়হান।
- এটি ১৯৫৫ সালের ভাষা দিবস ২১ ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতায় লেখা।
- পুলিশ ভাষা দিবস পালনকারী অনেককে গ্রেপ্তার করলে একজন বলে - ‘আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো'।
- চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা ইত্যাদি। এই উপন্যাসে বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনাকে রূপায়িত করা হয়েছে।
- ভাষা আন্দোলনের উপর রচিত প্রথম বাংলা নাটক: 'কবর'।
- নাটকটির রচয়িতা: মুনীর চৌধুরী।

তথ্যসূত্র - বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২.
মহাজাগতিক দূরত্ব পরিমাপের একক কোনটি?
  1. অ্যাস্ট্রোনোমিক্যাল
  2. পারসেক
  3. ট্রিলিয়ান কিলোমিটার
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
পারসেক
উত্তর
সঠিক উত্তর:
পারসেক
ব্যাখ্যা
মহাজাগতিক দূরত্ব:
- pc বা পারসেক হল মহাজাগতিক দূরত্ব পরিমাপের একক।
- সূর্য বা পৃথিবীর মধ্যকার গড় দূরত্বকে এক অ্যাস্ট্রোনোমিক্যাল ইউনিট (AU) বলে।
- 1 AU = 1.495x108 km.
- 1 AU দৈর্ঘ্যের কোনো চাপ যে দূরত্বে ঠিক এক সেকেন্ডে কোণ উৎপন্ন করে সেই দূরত্বকে 1 pc বা এক পারসেক বলে।

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
বাংলাদেশ আন্তর্জাতিক পুলিশ সংস্থার সদস্যপদ লাভ করে -
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৬ সালে
ব্যাখ্যা
Interpol:
- Interpol হল আন্তর্জাতিক পুলিশ সংস্থা।
- এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- আন্তর্জাতিক পুলিশ সংস্থা প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে।
- এর বর্তমান সদর দপ্তর: লিওঁ, ফ্রান্স।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিওঁ শহরে সদর দপ্তর স্থাপন করা হয়।
- সংস্থাটির বর্তমান সদস্য দেশ ১৯৬টি দেশ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- এর সর্বশেষ সদস্য পালাউ।
- বাংলাদেশ আন্তর্জাতিক পুলিশ সংস্থার সদস্যপদ লাভ করে ১৪ অক্টোবর, ১৯৭৬ সালে।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা। (ফেব্রুয়ারি, ২০২৫)
- তিনি ব্রাজিলের নাগরিক।
- ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের গ্লাসগোতে অনুষ্ঠিত ৯২তম সাধারণ পরিষদের অধিবেশন তিনি নির্বাচিত হয়েছিলেন।

তথ্যসূত্র - ইন্টারপোল অফিসিয়াল ওয়েবসাইট।
৩৪.
নিচের কোনটি ইনপুট-আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে?
  1. প্রিন্টার
  2. গ্রাফিক্স প্যাড
  3. অপটিকাল রিডার
  4. পেনড্রাইভ
সঠিক উত্তর:
পেনড্রাইভ
উত্তর
সঠিক উত্তর:
পেনড্রাইভ
ব্যাখ্যা
⇒ ইনপুট-আউটপুট ডিভাইস:
- কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
• পেনড্রাইভ,
• টাচ স্ক্রিন,
• মডেম।

⇒ ইনপুট ডিভাইস:
- যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
• কি-বোর্ড,
• গ্রাফিক্স প্যাড,
• লাইট পেন,
• ওয়েবক্যাম,
• মাউস,
• অপটিকাল রিডার,
• জয়স্টিক,
• মাইক্রোফোন,
• স্ক্যানার,
• ওসিআর ইত্যাদি।

⇒ আউটপুট ডিভাইস:
- যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
• স্পিকার,
• প্লটার,
• হেডফোন,
• মনিটর,
• প্রিন্টার,
• প্রজেক্টর,

তথ্যসূত্র - উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা।
৩৫.
'সৌরভ' কোন ফসলের উচ্চ ফলনশীল জাত?
  1. আলু
  2. ভুট্টা
  3. ধান
  4. গম
সঠিক উত্তর:
গম
উত্তর
সঠিক উত্তর:
গম
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল কলার জাত:
- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।

উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
৩৬.
'ত্রিপোলি' নিচের কোন দেশের রাজধানীর নাম?
  1. সুদান
  2. সিরিয়া
  3. জর্ডান
  4. লিবিয়া
সঠিক উত্তর:
লিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
লিবিয়া
ব্যাখ্যা
লিবিয়া:
- লিবিয়া উত্তর আফ্রিকার একটি দেশ।
- দেশটির আয়তন ৬৪৭,১৮৪ বর্গ মাইল (১,৬৭৬,১৯৮ বর্গ কিমি)।
- লিবিয়ার রাজধানী ত্রিপোলি।
- ভাষা: আরবি (সরকারি); ইতালীয় এবং ইংরেজি।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি) ও এছাড়াও খ্রিস্টধর্ম।
- দেশটির মুদ্রার নাম লিবিয়ান দিনার।

তথ্যসূত্র - Britannica.com
৩৭.
বাকশক্তি, স্মৃতি শক্তি, চিন্তা, বুদ্ধি-বৃত্তিকে নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ?
  1. সেরেব্রাম
  2. থ্যালামাস
  3. মেডুলা অবলংগাটা
  4. পনস
সঠিক উত্তর:
সেরেব্রাম
উত্তর
সঠিক উত্তর:
সেরেব্রাম
ব্যাখ্যা
অগ্রমস্তিষ্ক:
- অগ্রমস্তিষ্কের প্রধান অংশ গঠন করে।
- এটি তিন অংশে বিভক্ত। যথা-
• সেরেব্রাম,
• থ্যালামাস ও
• হাইপোথ্যালামাস।

⇒ সেরেব্রাম:
- মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ।
- সেরেব্রাম মস্তিষ্কের প্রায় ৮০% গঠন করে।
- প্রতিটি সেরেব্রাল হেমিস্ফিয়ার ৫টি খণ্ডে বিভক্ত। যথা-
• ফ্রন্টাল লোব,
• প্যারাইটাল লোব,
• অক্সিপিটাল লোব,
• টেম্পোরাল লোব ও
• লিম্বিক লোব।

- সেরেব্রাম বাকশক্তি, স্মৃতি শক্তি, চিন্তা, বুদ্ধি-বৃত্তি, সৃজনশীলতা, ইচ্ছা শক্তি, সহজাত প্রবৃত্তি, কর্মপ্রেরণা প্রভৃতির সাথে সংশ্লিষ্ট।
- সর্বোপরি মানুষের ঐচ্ছিক ক্রিয়া নিয়ন্ত্রণ করে।

তথ্যসূত্র - প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল' গানটির রচয়িতা কে?
  1. সমর দাস
  2. গোবিন্দ হালদার
  3. আপেল মাহমুদ
  4. স্বপ্না রায়
সঠিক উত্তর:
গোবিন্দ হালদার
উত্তর
সঠিক উত্তর:
গোবিন্দ হালদার
ব্যাখ্যা
⇒ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: সমর দাস।
- গানটি কয়েকজন শিল্পীর সমবেত কণ্ঠে প্রচার করা হয়।

⇒ মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: আপেল মাহমুদ।
- শিল্পী: আপেল মাহমুদ।

⇒ এক সাগর রক্তের বিনিময়ে:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: আপেল মাহমুদ।
- শিল্পী: স্বপ্না রায়।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
৩৯.
ভারত ও চীনের মধ্যে অবস্থিত সীমানা কী নামে পরিচিত?
  1. ডুরান্ড লাইন
  2. ম্যাকমোহন লাইন
  3. লাইন অব কন্ট্রোল
  4. রেডক্লিফ লাইন
সঠিক উত্তর:
ম্যাকমোহন লাইন
উত্তর
সঠিক উত্তর:
ম্যাকমোহন লাইন
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সীমানা:
- পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা: ডুরান্ড লাইন।
- ভারত ও চীনের মধ্যে সীমানা: ম্যাকমোহন লাইন / লাইন অব একচুয়াল কন্ট্রোল।
- ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা: রেডক্লিফ লাইন।
- পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা: লাইন অব ডিমারকেশন।
- ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা: লাইন অব কন্ট্রোল।
- ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা: পার্পল লাইন।

তথ্যসূত্র - Britannica.com
৪০.
নিচের কোনটি ডাটা কমিউনিকেশনের উপাদান নয়?
  1. প্রেরক
  2. ফিল্ড
  3. মাধ্যম
  4. গন্তব্য
সঠিক উত্তর:
ফিল্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিল্ড
ব্যাখ্যা
⇒ 'ফিল্ড' ডাটা কমিউনিকেশনের উপাদান নয়।

ডাটা কমিউনিকেশনের ধারণা:
- এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডাটার আদান প্রদান বা তথ্যবিনিময়কে ডাটা কমিউনিকেশন বা ডাটা স্থানান্তর বলা হয়।
- ১৯৬০ সালে সর্বপ্রথম একটি কেন্দ্রীয় কম্পিউটার ও দূরবর্তী টার্মিনালের মধ্যে ডাটা স্থানান্তর প্রক্রিয়ার প্রচলন শুরু হয়।

⇒ ডাটা কমিউনিকেশনের উপাদান:
- ডাটা কমিউনিকেশন সিস্টেমে মূলত ৬ টি উপাদান থাকে। যথা-
• ডাটা বা তথ্য।
• ডাটার উৎস।
• প্রেরক।
• মাধ্যম।
• প্রাপক।
• গন্তব্য।

তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
'সেনেগাল' কোন দেশের উপনিবেশ ছিল?
  1. ফ্রান্স
  2. স্পেন
  3. ইংল্যান্ড
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
⇒ সেনেগাল ১৯৬০ সাল পর্যন্ত ফ্রান্সের উপনিবেশ ছিল।

সেনেগাল:
- আনুষ্ঠানিকভাবে সেনেগাল প্রজাতন্ত্র.
- সেনেগাল পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ৭৫,৯৫১ বর্গ মাইল (১৯৬,৭১২ বর্গ কিমি)।
- রাজধানী: ডাকার।
- ভাষা: ফরাসি (অফিসিয়াল)।
- ধর্ম: ইসলাম; এছাড়াও ঐতিহ্যগত বিশ্বাস, খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ফ্রাঙ্ক।
- এটি একটি বহুদলীয় প্রজাতন্ত্র যার একটি এককক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।

তথ্যসূত্র - Britannica.com
৪২.
হরিকেল জনপদ বিস্তৃত ছিল -
  1. ঢাকা থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত
  2. কুমিল্লা থেকে নোয়াখালী পর্যন্ত
  3. সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত
  4. নোয়াখালী থেকে ঢাকা চট্টগ্রাম পর্যন্ত
সঠিক উত্তর:
সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত
উত্তর
সঠিক উত্তর:
সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত
ব্যাখ্যা
হরিকেল:
- এই জনপদ সম্পর্কে প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
- হরিকেল জনপদ বিস্তৃত ছিল: সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য কোন শর্টকাট কমান্ড ব্যবহার করা হয়?
  1. Ctrl+C
  2. Ctrl+D
  3. Ctrl+E
  4. Ctrl+F
সঠিক উত্তর:
Ctrl+C
উত্তর
সঠিক উত্তর:
Ctrl+C
ব্যাখ্যা
এমএস ওয়ার্ডে ব্যবহৃত কীবোর্ডের বিভিন্ন কী এর কাজসমূহ:
⇒ Ctrl+A: ডকুমেন্টের সব টেক্সট সিলেক্ট করার জন্য।
⇒ Ctrl+B: টেক্সট বোল্ড করার জন্য।
⇒ Ctrl+C: সিলেক্ট করা টেক্সট কপি করার জন্য।
⇒ Ctrl+D: কী দিয়ে কোন ওয়েবপেজকে বুকমার্ক করবার জন্য ব্যবহৃত হয়।
⇒ Ctrl+E: টেক্সট বা লিখা গুলি মাঝখানে আনার জন্য।
⇒ Ctrl+F: যেকোনো শব্দ বা বাক্য খুজার জন্য।
⇒ Ctrl+I: সিলেক্ট করা টেক্সট italic font style করার জন্য।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৪৪.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে -
  1. যুক্তরাষ্ট্রে
  2. চীনে
  3. জাপানে
  4. পাকিস্তানে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রে
ব্যাখ্যা
রপ্তানি আয়:
⇒ বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: যুক্তরাষ্ট্রে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হার: ১৫.৮৭%।

⇒ একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় অবস্থানে আছে: জার্মানি।
- জার্মানিতে রপ্তানি হার: ১১.২১%।

⇒ একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।
- যুক্তরাজ্যে রপ্তানি হার: ১০.৫২%।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৪৫.
তেঁতুলে কোন এসিড বিদ্যমান রয়েছে?
  1. স্যালিসাইলিক এসিড
  2. ম্যালিক এসিড
  3. টারটারিক এসিড
  4. ফরমিক এসিড
সঠিক উত্তর:
টারটারিক এসিড
উত্তর
সঠিক উত্তর:
টারটারিক এসিড
ব্যাখ্যা
বিভিন্ন এসিড:
• ফরমিক এসিড: পিঁপড়ার কামড়ে।
• সাইট্রিক এসিড: আঙ্গুর, কমলা, লেবু।
• টারটারিক এসিড: তেঁতুল।
• অ্যাসকরবিক এসিড: আমলকি।
• ম্যালিক এসিড: আপেল, আনারস।
• স্যালিসাইলিক এসিড: আঙ্গুর, স্ট্রবেরি, বরই ইত্যাদি ফলে।

তথ্যসূত্র - বিজ্ঞান, অষ্টম শ্রেণি ও ব্রিটানিকা।
৪৬.
নিচের কোনটি পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা?
  1. 0 K
  2. 170.44 K
  3. 273.16 K
  4. 323.27 K
সঠিক উত্তর:
273.16 K
উত্তর
সঠিক উত্তর:
273.16 K
ব্যাখ্যা
পানির ত্রৈধ বিন্দু:
- 4.5 mm পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প তাপীয় সমতায় থাকে, তাকে পানির ত্রৈধ বিন্দু বলে।
- পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা: 273.16 K.
- এর উপর ভিত্তি করে পরম শূন্য তাপমাত্রা 0 K, বরফ বিন্দু 273.15 K এবং স্টিম বিন্দু 373.15 K ধরা হয়।
- তাপমাত্রা পরিমাপের কেলভিন স্কেলে বরফ বিন্দুকে 273.15 K এবং স্টিম বিন্দুকে 373.15 K ধরে মৌলিক ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়।
- এক একটি ভাগকে এক কেলভিন বলা হয়।
- সেলসিয়াস এবং কেলভিন স্কেলের মধ্যে সম্পর্ক হচ্ছে: K = C+273.15

তথ্যসূত্র - পদার্থবিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা-
  1. ৭টি
  2. ১৫টি
  3. ৩১টি
  4. ৫১টি
সঠিক উত্তর:
১৫টি
উত্তর
সঠিক উত্তর:
১৫টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা: ৬টি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (জানুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
- বর্তমান সদস্য: ১৯৩টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র- জাতিসংঘ ওয়েবসাইট।
৪৮.
সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদী কোনটি?
  1. পদ্মা
  2. মেঘনা
  3. কর্ণফুলী
  4. গড়াই
সঠিক উত্তর:
মেঘনা
উত্তর
সঠিক উত্তর:
মেঘনা
ব্যাখ্যা
⇒ সবচেয়ে বেশি জেলা দিয়ে প্রবাহিত নদীর নাম: পদ্মা।
- জেলার সংখ্যা: ১২টি।

⇒ সবচেয়ে বেশি উপজেলা দিয়ে প্রবাহিত নদীর নাম: মেঘনা।
- উপজেলার সংখ্যা: ৩৬টি।

⇒ সবচেয়ে বেশি নদী প্রবাহিত বিভাগের নাম: ঢাকা।
- নদীর সংখ্যা: ২২২টি।

⇒ সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম: সুনামগঞ্জ।
- নদীর সংখ্যা: ৯৭টি।

তথ্যসূত্র - বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট।