পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

পরীক্ষাপ্রাইমারি ফুল মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৫
সিলেবাস
ফুল মডেল টেস্ট [Live MCQ - তে প্রতি মাসের ৫, ১৫ ও ২৫ তারিখ একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি ফুল মডেল টেস্ট

প্রাইমারি ফুল মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৫৫ প্রশ্ন

.
Choose the correct sentence.
  1. The coach debarred him on attending the meeting due to his rude behavior.
  2. The coach debarred him to attend the meeting due to his rude behavior.
  3. The coach debarred him attending the meeting due to his rude behavior.
  4. The coach debarred him from attending the meeting due to his rude behavior.
ব্যাখ্যা
• কিছু কিছু verb যেমন - Prohibit, desist, refrain, abstain, exempt, debar, hinder, prevent ইত্যাদি এর পর, preposition from + gerund (verb+ing) ব্যবহৃত হয়।

• যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যে 'debar' ( নিবারিত করা) রয়েছে, তাই এরপর preposition from + Verb + ing বসবে।

• নিয়মানুযায়ী, Correct sentence: The coach debarred him from attending the meeting due to his rude behavior.

• More Examples; 
- The authorities hindered the protesters from entering the building.
- The weather conditions prevented us from traveling to the island.
- The school exempted students from wearing uniforms on Fridays.
.
It does not matter if the task is difficult. (Interrogative)
  1. Why though if the task is difficult?
  2. What if the task is difficult?
  3. What though if the task is difficult?
  4. Does it matter if the task is difficult?
ব্যাখ্যা
• It does not matter যুক্ত Assertive sentence কে নিচের নিয়মের সাহায্যে Interrogative করতে হয়:

- It does not matter এর পরিবর্তে What though বসে,
- পরের অংশ,
- প্রশ্নবোধক চিহ্ন। 

Asser: It does not matter if we lose the chance.
Inter: What though if we lose the chance?

Assertive: It does not matter if you miss the train.
Interrogative: What though if you miss the train?

Assertive: It does not matter if the task is difficult.
Interrogative: What though if the task is difficult?

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
.
Let them organize the event. (passive)
  1. Let the event be organize by them.
  2. Let the event be organized by them.
  3. Let the event organized by them.
  4. Let the event being organized by them.
ব্যাখ্যা
Active: Let them organize the event.
Passive: Let the event be organized by them.

• Let যুক্ত Imperative sentence এর Active voice কে passive voice এ পরিণত করার নিয়ম:
- প্রথমে Let বসে।
- Object টির subject রূপে বসে।
- be বসে।
- মূল verb এর past participle form বসে।
- by বসে।
- Active voice এর subject টির Object রূপে বসে।

• Structure: Let + Object টির subject বসে + be বসে + মূল verb এর past participle form বসে + by + subject টির Object রূপে বসে।

Active: Let him finish the task.
Passive: Let the task be finished by him.
.
Quixotic এর অর্থ হচ্ছে -
  1. বাস্তববাদী
  2. আত্মকেন্দ্রিক
  3. উজ্জল
  4. পরোপকারী
ব্যাখ্যা
• Quixotic:
English meaning: having or showing ideas that are different and unusual but not practical or likely to succeed.
Bangla meaning: উচ্চ অথচ অলীক আদর্শের অনুগামী; খামখেয়ালি; আপন স্বার্থ সম্পর্কে অসচেতন; পরোপকারী

Example: 
- This is a vast, exciting and some say quixotic project.
- Many think these attempts to make lawyers behave are quixotic.

Options,
ক) বাস্তববাদী: realistic; objectivistic; materialistic.

খ) আত্মকেন্দ্রিক: self-centred.

গ) উজ্জল: Bright ; luminous ; brilliant ; shining ; blazing ; clear ; glossy.
.
I live on ______ Baker Street.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা
• Article এ,
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article.
• Definite Articles: The হল Definite Article.

• Article এর নিয়মানুযায়ী,
• Park বা Street(রাস্তা) নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।

Complete sentence: I live on Baker Street.
.
Translate in Bangla: He is after all an honest man.
  1. একান্তে, তিনি একজন সৎ মানুষ।
  2. পরবর্তী সময়ে, তিনি একজন সৎ মানুষ।
  3. সর্বদা, তিনি একজন সৎ মানুষ।
  4. সর্বোপরি, তিনি একজন সৎ মানুষ।
ব্যাখ্যা
• After all
English Meaning: despite earlier problems or doubts.
Bangla Meaning: সর্বোপরি।

Ex. Sentence: He is after all an honest man.
Bangla Meaning: সর্বোপরি, তিনি একজন সৎ মানুষ।

Source: Live MCQ Lecture.
.
Synonym of 'Onerous' -
  1. Pledge
  2. Approbate
  3. Troublesome
  4. Obtrusive
ব্যাখ্যা
• Onerous (adjective)
English Meaning: Difficult to do or needing a lot of effort.
Bangla Meaning: কষ্টসাধ্য; গুরুভার: onerous duties.

Synonyms: Inconvenient (অসুবিধাজনক), Troublesome (বিরক্তিজনক), Hard (কষ্টকর), Cruel (যন্ত্রনাদায়ক), Rough (রুক্ষ্ম)।
Antonyms: Easy (সহজ), Effortless (উদ্যমহীন), Soft (মসৃন), Comforting (আরামদায়ক), Restful (শান্তিপূর্ন)।

Example Sentence: 
1. The new rules will place onerous responsibilities on employers.
2. The government imposed onerous taxes on imports.

Options,
- Obtrusive (গায়ে পড়া),
- Pledge (অঙ্গীকার),
- Approbate(অনুমোদন)।

Source: Live MCQ Lecture.
.
Antonym of 'Effrontery' -
  1. Transient
  2. Cowardice
  3. Eccentric
  4. Temporary
ব্যাখ্যা
• Effrontery [noun] 
English Meaning: Insolent or impertinent behavior.
Bangla Meaning: ঔদ্ধত্য; নির্লজ্জ সাহস।

Synonyms: Shamelessness (লজ্জাহীনতা), Impoliteness (অশিষ্টতা), Disrespect (অসম্মান; অশ্রদ্ধা), Arrogance (অহমিকা)।
Antonyms: Timidity (ভীরুতা), Fear (ভয়), Cowardice (কাপুরুষতা), Shame (লজ্জা), Kindness (দয়ালু)।

Example Sentence: 
1. He then committed several acts of brazen effrontery.
2. The little squirt had the effrontery to deny eating any cookies, even with the crumbs still on his lips.

Options,
- Transient (স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী), 
- Eccentric (অদ্ভুত; খামখেয়ালি),
- Temporary (অস্থায়ী)। 

Source: Live MCQ Lecture.
.
She and I got on well right ____________.
  1. to the off
  2. from the off
  3. off the on
  4. from the of
ব্যাখ্যা
• From the off
English meaning: from the beginning, when someone first starts to do something or a process first starts.
Bangla meaning: শুরু থেকে, যখন কেউ কিছু করার প্রথম শুরু করে বা একটি প্রক্রিয়া প্রথম শুরু হয়।

Example:
- She and I got on well right from the off.
Bangla: সে এবং আমি শুরু থেকেই ভালোভাবে মিলেমিশে চলছিলাম।

Source: Cambridge Dictionary.
১০.
There's a big if hanging over the project. Here 'if' is -
  1. Noun
  2. Adjective
  3. Preposition
  4. Conjunction
ব্যাখ্যা
• There's a big if hanging over the project. Here 'if' is - Noun.

• If: [noun]
English meaning: something that is not certain or not yet decided.
Bangla meaning: কোন কিছু নিশ্চিত নয় বা এখনও সিদ্ধান্ত হয়নি।

Example:
- There's a big if hanging over the project.
- The plan contains a lot of ifs.

• There's a big if hanging over the project.
- বাক্যটির মধ্যে "if" একটি noun হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে "if" ব্যবহৃত হচ্ছে একটি শর্ত বা প্রশ্ন অর্থে, যা প্রজেক্টের উপর ঝুলে আছে। অর্থাৎ, "if" এখানে একটি প্রশ্ন বা শর্ত বোঝাচ্ছে, যা noun হিসেবে কাজ করছে।

"There's a big if over the project" এর মানে হলো, "প্রকল্পটির উপর একটি বড় শর্ত বা প্রশ্ন রয়েছে।"

Source: Cambridge Dictionary.
১১.
This map dates _________ the 14th century.
  1. from
  2. of
  3. on
  4. to
ব্যাখ্যা
• Date from something:
English meaning: to have existed since a particular time.
Bangla meaning: একটি নির্দিষ্ট সময় থেকে থাকা।

Example:
- This map dates from the 14th century.

Source: Cambridge Dictionary.
১২.
If we had more money, we ________ on a vacation.
  1. went
  2. could have gone
  3. could go
  4. have gone
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যটি 2nd conditional sentence এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।

Complete sentence: If we had more money, we could go on a vacation.
Bangla meaning: যদি আমাদের বেশি টাকা থাকত, তবে আমরা ছুটিতে যেতে পারতাম।

• এখানে had, main verb হিসেবে বসেছে। সেই হিসেবে অন্য অপশন গুলো ভুল।
১৩.
She is good at playing the piano. Here the underlined word is -
  1. Gerund
  2. Participle
  3. Adjective
  4. Model verb
ব্যাখ্যা
• She is good at playing the piano. Here the underlined word is - Gerund.

• Gerund:
- Verb+ing যদি একই সাথে Verb ও Noun এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়।
- Noun হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যোগ হয়।
- যেমন- Swimming = সাঁতার কাটা, Walking = হাঁটা ইত্যাদি।

• Gerund (verb + ing) preposition-এর object রূপে ব্যবহৃত হতে পারে৷
- উপরের বাক্যটিতে playing একটি gerund কারণ এটি বাক্যে 'at' preposition-টির object হিসেবে বসেছে।
১৪.
The word 'Masseuse' is the feminine of -
  1. Masseur
  2. Masseure
  3. Masseiur
  4. Masseurer
ব্যাখ্যা
• Masseur: [masculine]
English meaning: a person whose job it is to give massages to people.
Bangla meaning: অঙ্গমর্দক; যে পুরুষ অঙ্গমর্দন করিয়া দেয়।
Feminine form: Masseuse.

Example: 
- To make a living, he started working as a masseur three years ago.

Source: Cambridge Dictionary.
১৫.
"April is the ________ month" Complete the opening line of the poem by T. S Eliot.
  1. cruellest
  2. hardest
  3. nicest
  4. lovely
ব্যাখ্যা
• "April is the cruellest month" is the opening line of - The Waste Land by T. S Eliot.

• The Waste Land:
- It is written by T.S. Eliot.
- It is a long poem. কবিতার লাইন সংখ্যা ৪৩৩,
- এই কবিতাটি উৎসর্গ করা হয়েছিল আরেক জন প্রথিতযশা আধনিক কবি Ezra Pound কে ।
- ২০ শতকের অন্যতম প্রভাবশালী কবিতা এটি।
- প্রথম বিশ্বযুদ্ধোত্তর পরিবর্তিত পরিস্থিতি এই কবিতার আলোচ্য বিষয়।
- এই কবিতাটি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দেয়।

• T.S. Eliot: 
- তার পুরো নাম Thomas Stearns Eliot.
- তিনি একাধারে  American-English poet, playwright, literary critic এবং editor.
- He is a leader of the Modernist movement in poetry in such works as The Waste Land and Four Quartets.
- তিনি ১৯৪৮ সালে সাহিত্যে Nobel Prize পান।

Notable works: 
Poetry:
- The Waste Land (1922),
- Four Quartets (1943),
- The Love Song of J. Alfred Prufrock.

Play:
- Murder in the Cathedral (1935),
- The Cocktail Party.

Source: Poemanalysis.com and Poetryfoundation.org
১৬.
"বধূক্তি" শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. বধূ +ক্তি
  2. বধূ + ঊক্তি
  3. বধূ + উক্তি
  4. বধু + ঊক্তি
ব্যাখ্যা
সন্ধির নিয়ম:
• প্রথম পদের শেষের হষ-উ বা দীর্ঘ-ঊ ধ্বনির সঙ্গে দ্বিতীয় পদের প্রথম হ্রষ-উ বা দীর্ঘ-উ ধ্বনির যোগে দীর্ঘ-ঊ হয়। বানানে তা দীর্ঘ-উ-কার হয়ে আগের বর্ণের সঙ্গে যুক্ত হয়।
যেমন: 
- লঘু + উর্মি = লঘূর্মি,
- তনু + উর্ধ্ব = তনূর্ধ্ব,
- বধূ + উক্তি = বধূক্তি,
- বধূ + উৎসব = বধূৎসব,
- বধূ + উচিত = বধূচিত,
- ভূ + উর্ধ্ব = ভূর্ধ্ব,
- সরযূ + উর্মি = সরযূর্মি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
‘পুকুরে পদ্মফুল জন্মে।’ - এটি কোন ধরনের বাক্য?
  1. সরল
  2. জটিল
  3. যৌগিক
  4. খণ্ড
ব্যাখ্যা
সরল বাক্য:
- যে বাক্যে একটিমাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
যথা:
- পুকুরে পদ্মফুল জন্মে।
- জ্ঞানী লোক সকলের শ্রদ্ধার পাত্র।
- পরিশ্রমী লোকই সাফল্য লাভ করে।

অন্যদিকে,
মিশ্র বা জটিল বাক্য:
- যে বাক্যে একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষ ভাবে ব্যবহৃত হয়, তাকে মিশ্র বা জটিল বাক্য বলে।
যথা:
• আশ্রিত বাক্য:
- যে পরিশ্রম করে,
- সে যে অপরাধ করেছে,

• প্রধান খণ্ডবাক্য
- সে-ই সুখ লাভ করে।
- তা মুখ দেখেই বুঝেছি।

যৌগিক বাক্য:
- পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বা মিশ্র বাক্য মিলিত হয়ে একটি সম্পূর্ণবাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে।
- জ্ঞাতব্য:
- যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং, ও, কিন্তু, অথবা, অথচ, কিংবা, বরং, প্রভৃতি অব্যয় যোগে সংযুক্ত বা সমন্বিত থাকে।

যেমন:
- নেতা জনগণকে উৎসাহিত করলেন বটে, কিন্তু, কোনো পথ দেখাতে পারলেন না।
- বস্ত্ৰ মলিন কেন, কেহ জিজ্ঞাসা করিলে সে ধোপাকে গালি পাড়ে, অথচ ধৌত বস্ত্রে তাহার গৃহ পরিপূর্ণ।
- উদয়াস্ত পরিশ্রম করব, তথাপি অন্যের দ্বারস্থ হব না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
"থানায় এজাহার দাও।" - বাক্যে 'থানায়' কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণে ৭মী
  2. করণে ৭মী
  3. কর্মে ৭মী
  4. অপাদানে ৭মী
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে।
- অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ ‘এ’, 'য়', ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যথা-
→ আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই।
→ কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে।

অধিকরণ কারকে বিভিন্ন বিভক্তির প্রয়োগ:
প্রথমা বা শূন্য বিভক্তি: বাবা বাড়ি নেই।

তৃতীয়া বিভক্তি: খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে।

পঞ্চমী বিভক্তি: বাড়ি থেকে নদী দেখা যায়।

সপ্তমী বা তে বিভক্তি:বাড়িতে কেউ নেই। থানায় এজাহার দাও।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
'ছায়াহরিণ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
  1. আহসান হাবীব
  2. আল মাহমুদ
  3. এস ওয়াজেদ আলি
  4. ইমদাদুল হক মিলন
ব্যাখ্যা
'ছায়াহরিণ' কাব্যগ্রন্থ:
- আহসান হাবীব রচিত কাব্যগ্রন্থ - ছায়াহরিণ।
- গ্রন্থটি ১৯৬২ খ্রিষ্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত।
- মোট কবিতার সংখ্যা ২৪। এ কাব্যে তাঁর সমাজ-সচেতনতা প্রকাশিত।
- ঐতিহ্যাশ্রয়ী কবি এখানে বণিক সভ্যতার রুদ্র রূপ দেখেছেন। তিনি গ্রামীণ অনুষঙ্গে স্থিত হতে চেয়েছেন।

আহসান হাবীব:
- আহসান হাবীব একজন কবি ও সাংবাদিক।
- তিনি ১৯১৭ সালের ২ ফেব্রুয়ারি পিরোজপুর জেলার শংকরপাশা গ্রামে জন্মগ্রহণ করেন।
- আহসান হাবীব এর শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম 'সারাদুপুর'।
- ১৯৬৪ সালে ঢাকা থেকে ‘সারা দুপুর’ প্রকাশিত হয়। কাব্যগ্রন্থটিতে মোট কবিতার সংখ্যা ২৬। কাব্যভাষা, ঐতিহ্যান্বেষণ ও বক্তব্য প্রকাশে কবি এখানে পরিপক্ব।

আহসান হাবীব রচিত অন্যান্য কাব্যগ্রন্থ:
- রাত্রিশেষ (প্রথম প্রকাশিত),
- মেঘ বলে চৈত্রে যাবো,
- দু'হাতে দুই আদিম পাথর,
- সারাদুপুর,
- আশায় বসতি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
কোনটি চলিত রীতির শব্দ?
  1. তাহাতে
  2. তাদের
  3. ইহারা
  4. তাহার
ব্যাখ্যা
সাধু ভাষা ও চলিত ভাষায় সর্বনাম পদের কতিপয় রূপ:
সাধু - চলিত:
তাহার-তার, 
→ তাহাদের-তাদের
তাহাতে-তাতে, 
→ তাহারা-তারা, 
→ তাহাকে-তাকে, 
ইহারা-এরা, 
→ ইহাদের-এদের।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
২১.
"সিগন্যাল > সিন্‌গ্যাল" কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অন্তর্হতি
  2. ব্যঞ্জনচ্যুতি
  3. ব্যঞ্জন বিকৃতি
  4. ধ্বনি-বিপর্যয়
ব্যাখ্যা
ধ্বনি-বিপর্যয়:
- উচ্চারণের সময় কিছু কিছু শব্দস্থিত ধ্বনির স্থান পরিবর্তন ঘটে। আগের ধ্বনি পরে যায় ও পরের ধ্বনি আগে আসে- এরকম অবস্থানগত বিপর্যয় দেখা যায়।
যেমন:
- বাক্স > বাস্ক,
- তলোয়ার > তরোয়াল,
- মগজ > মজগ,
- রিকশা > রিশকা,
- লাফ > ফাল ইত্যাদি।

→ মৌখিক ভাষাতেই সাধারণত উচ্চারণদোষে ধ্বনি-বিপর্যয় ঘটে। এ রীতি অতি প্রাচীন। সংস্কৃতে এরকম দৃষ্টান্ত আছে।
- বিদেশি শব্দের বাংলা উচ্চারণে ধ্বনি-বিপর্যয়ের দৃষ্টান্ত নিতান্ত অল্প নয়।
যেমন:
- বাক্স > বাস্ক, 
- ডেস্ক > ডেক্স,
- সিগন্যাল > সিন্‌গ্যাল ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
'না-হয়, অথচ' কোন ধরনের যোজক?
  1. বিরোধমূলক যোজক
  2. কারণবাচক যোজক
  3. সাপেক্ষ যোজক
  4. বৈকল্পিক যোজক
ব্যাখ্যা
বৈকল্পিক যোজক:
- এ ধরনের যোজক একাধিক পদ, বা বাক্যকল্প বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
- বৈকল্পিক যোজক হলো- বা, না-হয়, অথচ
যেমন:
- সাদা বা কালো।
- তিনি হয় রিকশায় না-হয় হেঁটে যাবেন।
- সারাদিন খুঁজলাম, অথচ বইটা পেলাম না।

কারণবাচক যোজক:

- এ ধরনের যোজক এমন দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ।
- কারণবাচক যোজক হলো- কারণ, যেহেতু, তাই, অতএব।
যেমন:
- জিনিসের দাম বেড়েছে, কারণ পরিবহন ধর্মঘট।
- যেহেতু ঠান্ডা লেগেছে, তাই আইসক্রিম খাচ্ছি না।
- তুমি অপরাধী, অতএব শাস্তি পেতে হবে।

বিরোধমূলক যোজক:
- এ ধরনের যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টির সাহায্যে প্রথম বাক্যের বিরোধ নির্দেশ করে।
- বিরোধমূলক যোজক হলো- কিন্তু, তবু, অথচ।
যেমন:
- তোমাকে চিঠি লিখেছি, কিন্তু উত্তর পাইনি।
- এত বৃষ্টি হলো, তবু গরম গেল না।
- সারাদিন অপেক্ষা করলাম, অথচ আপনি এলেন না।

সাপেক্ষ যোজক:
- এ ধরনের সংযোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়।
- প্রথাগত ব্যাকরণে এগুলো শর্তবাচক বা সাপেক্ষ বা নিত্যসম্বন্দ্বী অব্যয় নামে পরিচিত।
- সাপেক্ষ যোজক হলো- যথা... তথা, যত... তত, যখন... তখন, যেমন... তেমন, যেরূপ ... সেরূপ। যেমন: যত গর্জে তত বর্ষে না। যথা ধর্ম তথা জয়।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৩.
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস কোনটি?
  1. ঝিলিমিলি
  2. কুহেলিকা
  3. ব্যথার দান
  4. চিত্তনামা
ব্যাখ্যা
'কুহেলিকা' উপন্যাস:
- কাজী নজরুল ইসলাম রচিত 'কুহেলিকা' উপন্যাসটি ১৯৩৪ বঙ্গাব্দে 'নওরোজ' পত্রিকায় প্রকাশ আরম্ভ হয়।
- এটি কাজী নজরুল ইসলাম রচিত রাজনৈতিক উপন্যাস।
- এ উপন্যাসে রাজনৈতিক প্রসঙ্গ এসেছে অত্যন্ত বড় ক্যানভাসে।
- কুহেলিকা উপন্যাসের নায়ক জাহাঙ্গীর।
- এই উপন্যাসের বিখ্যাত উক্তি, 'ইহারা মায়াবিনীর জাত। ইহারা সকল কল্যাণের পথে মায়াজাল পাতিয়া রাখিয়াছে। ইহারা গহন পথের কণ্টক, রাজপথের দস্যু।'
এই উপন্যাসের চরিত্র গুলো হচ্ছে: কুহেলিকা, তাহমিনা, ফিরদৌস বেগম।

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।

অন্যদিকে,
- 'চিত্তনামা' কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ।
- 'ব্যথার দান' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থের নাম।
- 'ঝিলিমিলি' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত নাটকের নাম।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৪.
"আস্তৃত" শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. অনাস্থা
  2. অনাস্তৃত
  3. অনালস্য
  4. অনাস্বাদিত
ব্যাখ্যা
• "আস্তৃত" শব্দের বিপরীতার্থক শব্দ - অনাস্তৃত

অন্যদিকে,
- 'আস্থা' শব্দের বিপরীতার্থক শব্দ - অনাস্থা।
- 'আলস্য' শব্দের বিপরীতার্থক শব্দ - অনালস্য।
- 'আস্বাদিত' শব্দের বিপরীতার্থক শব্দ - অনাস্বাদিত।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫.
'বসন' শব্দের সমার্থক শব্দ কী?
  1. মোহিত
  2. বশ
  3. বস্ত্র
  4. বাসস্থান
ব্যাখ্যা
'বস্ত্র' শব্দের সমার্থক শব্দ:
- বসন, বাস, পরিধেয়, কাপড়, পরিচ্ছদ, পোশাক, আচ্ছাদন।

অন্যদিকে,
'বশ' শব্দের সমার্থক শব্দ:
- অধীন, আয়ত্ত, আজ্ঞাধীন, অধীনতা, ইচ্ছানুবর্তিতা, মোহিত, মোহাবিষ্ট।

'বাস্তু' শব্দের সমার্থক শব্দ:
- বাসস্থান, বাসগৃহ, বাসা, বাসভূমি, ভিটা, আবাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
'বিষবৃক্ষ' বাগ্‌ধারার অর্থ -
  1. অর্বাচীন
  2. ভান করা
  3. কৃপণের ধন
  4. অনিষ্টকারী
ব্যাখ্যা
• 'বিষবৃক্ষ' বাগ্‌ধারার অর্থ - অনিষ্টকারী

অন্যদিকে,
- 'যক্ষের ধন' বাগ্‌ধারার অর্থ - কৃপণের ধন।
- 'ভেক ধরা' বাগ্‌ধারার অর্থ - ভান করা।
- 'ভুইফোঁড়' বাগ্‌ধারার অর্থ - অর্বাচীন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৭.
চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কেজি প্রতি কত?
  1. ২০.০০ টাকা
  2. ১৮.০০ টাকা
  3. ১৯.২০ টাকা
  4. ২১.২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ৬% বেড়ে যাওয়ায় ১০৬০ টাকায় পূর্বে যত কেজি চিনি কেনা যেত, এখন তার চেয়ে ৩ কেজি চিনি কম কেনা যায়। চিনির বর্তমান দর কেজি প্রতি কত? 

সমাধান: 
৬% বৃদ্ধিতে চিনির বর্তমান মূল্য = (১০০ + ৬) টাকা
= ১০৬ টাকা

এখন,
পূর্বমূল্য ১০০ টাকা হলে চিনির বর্তমান মূল্য = ১০৬ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে চিনির বর্তমান মূল্য = ১০৬/১০০ টাকা
∴ পূর্বমূল্য ১০৬০ টাকা হলে চিনির বর্তমান মূল্য = (১০৬ × ১০৬০)/১০০ টাকা
= ১১২৩.৬০ টাকা

∴ ৩ কেজি চিনির বর্তমান মূল্য = (১১২৩.৬০ - ১০৬০.০০) টাকা = ৬৩.৬০ টাকা
∴ ১ কেজি চিনির বর্তমান মূল্য = ৬৩.৬০/৩ টাকা
= ২১.২০ টাকা

∴ চিনির বর্তমান দর কেজি প্রতি = ২১.২০ টাকা ।
২৮.
যদি Q/P = 1/4 হয়, তবে (P + Q)/(P - Q) এর মান কত? 
  1. 3/5
  2. 5/3
  3. 2/3
  4. 5/7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি Q/P = 1/4 হয়, তবে (P + Q)/(P - Q) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
Q/P = 1/4 
বা, P/Q = 4/1 
বা, (P + Q)/(P - Q) = (4 + 1)/(4 -1)   [যোজন-বিয়োজন করে] 
বা, (P + Q)/(P - Q) = 5/3 

∴ (P + Q)/(P - Q) = 5/3
২৯.
কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে? 
  1. ১৬%
  2. ২৪%
  3. ৩৬%
  4. ৪০%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে, উক্ত বৃত্তের ক্ষেত্রফল কত ভাগ কমবে? 

সমাধান: 
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ, r = ১০০ 
∴ বৃত্তের ক্ষেত্রফল = π r
= π (১০০)
= π ১০০০০

আবার, 
বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে,
বৃত্তের ব্যাসার্ধ = (১০০ - ২০) = ৮০
∴ বৃত্তের ক্ষেত্রফল = π r
= π (৮০)
= π ৬৪০০
∴ ক্ষেত্রফল কমে = π ১০০০০ - π ৬৪০০
= π ৩৬০০

∴ ১০০০০π থেকে ক্ষেত্রফল কমে = ৩৬০০π
∴ ১ থেকে ক্ষেত্রফল কমে = ৩৬০০π/১০০০০π 
∴ ১০০ থেকে ক্ষেত্রফল কমে = (৩৬০০π × ১০০)/১০০০০π
= ৩৬% ।

৩০.
একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 
  1. ৪৩
  2. ৪১
  3. ৩৯
  4. ৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি ৫৫ থেকে তত কম, তবে সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
x - ৩১ = ৫৫ - x
বা, x + x = ৫৫ + ৩১
বা, ২x = ৮৬
বা, x = ৮৬/২
∴ x = ৪৩

∴ সংখ্যাটি = ৪৩ ।
৩১.
9x2 - (2x - 3y)2 = ?
  1. (5x + 3y)(x + 3y)
  2. (5x - 3y)(x - 3y)
  3. (5x - 3y)(x + 3y)
  4. (5x + 3y)(x - 3y)
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 - (2x - 3y)2 = ? 

সমাধান: 
9x2 - (2x - 3y)2
= (3x)2 - (2x - 3y)2
= {3x + (2x - 3y)}{3x - (2x - 3y)} 
= (3x + 2x - 3y)(3x - 2x + 3y) 
= (5x - 3y)(x + 3y)
৩২.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 
  1. 10 বর্গমিটার
  2. 12 বর্গমিটার
  3. 16 বর্গমিটার
  4. 20 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 8 মিটার এবং উহার দুটি বাহুর প্রতিটি 5 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
আমরা জানি, 
সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2

দেওয়া আছে, 
সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, b = 8 মিটার 
এবং দুটি বাহুর প্রতিটি, a = 5 মিটার 

∴ ক্ষেত্রফল = b/4 {√4(a)2 - (b)2}
= 8/4 {√4(5)2 - (8)2}
= 2 {√(100 - 64)}
= 2 √36
= 2 × 6
= 12

∴ সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = 12 বর্গমিটার।
৩৩.
'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে?
  1. ১২ দিনে
  2. ১৬ দিনে
  3. ১৪ দিনে
  4. ১৮ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: 'ক' যে কাজ ১২ দিনে করে, 'খ' সে কাজ ১৮ দিনে করে। 'ক' কাজটির ২/৩ অংশ করার পর 'খ' বাকি অংশ একা সম্পন্ন করল। কাজটি মোট কত দিনে শেষ হয়েছে? 

সমাধান: 
'ক' ১ অংশ কাজ করে = ১২ দিনে
∴ 'ক' ২/৩ অংশ কাজ করে = (১২ × ২)/৩ দিনে
= ৮ দিনে
∴ বাকি কাজ = {১- (২/৩)} অংশ
= ১/৩ অংশ

আবার,
'খ' ১ অংশ কাজ করে = ১৮ দিনে
∴ 'খ' ১/৩ অংশ কাজ করে = (১৮ × ১)/৩ দিনে
= ৬ দিনে

∴ মোট সময় = (৮ + ৬) দিনে
= ১৪ দিনে

∴ কাজটি মোট ১৪ দিনে শেষ হয়েছে।
৩৪.
যদি (16)2x + 3 = (4)3x + 6 হয়, তবে x এর মান কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (16)2x + 3 = (4)3x + 6 হয়, তবে x এর মান কত? 

সমাধান: 
(16)2x + 3 = (4)3x + 6
বা, (42)2x + 3 = (4)3x + 6
বা, 44x + 6 = 43x + 6
বা, 4x + 6 = 3x + 6
বা, 4x - 3x = 6 - 6
∴ x = 0
৩৫.
একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ২০০ বর্গমিটার
  2. ২৫৬ বর্গমিটার
  3. ২৮০ বর্গমিটার
  4. ২০৮ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৩২ মিটার এবং প্রস্থ ২৪ মিটার। এর ভিতরের চারদিকে ২ মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
আয়তাকার বাগানের দৈর্ঘ্য = ৩২ মিটার 
∴ আয়তাকার বাগানের প্রস্থ = ২৪ মিটার 
∴ আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (৩২ × ২৪) বর্গমিটার 
= ৭৬৮ বর্গমিটার 

আবার, 
রাস্তাবাদে আয়তাকার বাগানের দৈর্ঘ্য = {৩২ - (২ × ২)} মিটার 
=২৮ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের প্রস্থ = {২৪ - (২ × ২)} মিটার 
= ২০ মিটার 
∴ রাস্তাবাদে আয়তাকার বাগানের ক্ষেত্রফল = (২৮ × ২০) বর্গমিটার 
= ৫৬০ বর্গমিটার 

∴ রাস্তাটির ক্ষেত্রফল = (৭৬৮ - ৫৬০) বর্গমিটার 
= ২০৮ বর্গমিটার।
৩৬.
একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে?
  1. ২৫ গ্রাম
  2. ৩০ গ্রাম
  3. ৩৫ গ্রাম
  4. ৪০ গ্রাম
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সোনার গহনার ওজন ২৫ গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত ৩ : ২। কী পরিমাণ সোনা মিশালে অনুপাত ৫ : ১ হবে?

সমাধান: 
দেওয়া আছে,
সোনা ও তামার অনুপাত ৩ : ২
∴ অনুপাত দুটির যোগফল = (৩ + ২) = ৫
∴ অনুপাতে সোনার পরিমাণ = ২৫ × (৩/৫) গ্রাম = ১৫ গ্রাম
∴ অনুপাতে তামার পরিমাণ = ২৫ × (২/৫) গ্রাম = ১০ গ্রাম

ধরি,
সোনা মিশাতে হবে = x গ্রাম

শর্তমতে,
(১৫ + x)/১০ = ৫/১
বা, ১৫ + x = ৫০
বা, x = ৫০ - ১৫
∴ x = ৩৫

∴ সোনা মিশাতে হবে = ৩৫ গ্রাম।
৩৭.
a + (1/a) = 4 হলে a2 + (1/a2) এর মান কত?
  1. 14
  2. 16
  3. 12
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: a + (1/a) = 4 হলে a2 + (1/a2) এর মান কত? 

সমাধান: 
আমরা জানি, 
a2 + (1/a2) = {a + (1/a)}2 - 2. a. (1/a) 
= (4)2 - 2
= 16 - 2
= 14
৩৮.
এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হল? 
  1. ২৫ টাকা
  2. ১০ টাকা
  3. ১৫ টাকা
  4. ২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হল? 

সমাধান: 
লাভ = (৮৮০ - ৮০০) টাকা 
= ৮০ টাকা 

এখন, 
৮০০ টাকায় ৬ মাসে লাভ হয় = ৮০ টাকা 
∴ ১ টাকায় ১ মাসে লাভ হয় = ৮০/(৮০০ × ৬) টাকা 
∴ ১০০ টাকায় ১২ মাসে লাভ হয় = (৮০ × ১০০ × ১২)/(৮০০ × ৬) টাকা 
= ২০ টাকা 

∴ বাৎসরিক শতকরা লাভ = ২০ টাকা ।
৩৯.
একটি সংখ্যার 4/5 অংশ তার 2/3 অংশের চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত? 
  1. 90
  2. 60
  3. 80
  4. 65
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার 4/5 অংশ তার 2/3 অংশের চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x

শর্তমতে,
(4x/5) - (2x/3) = 12
বা, (12x - 10x)/15 = 12
বা, 12x - 10x = 180
বা, 2x = 180
বা, x= 180/2
∴ x = 90

∴ সংখ্যাটি = 90  
৪০.
৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি?
  1. ০°
  2. ৩০°
  3. ৬০°
  4. ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০° কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
∴ ৯০° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৯০)°
= ৯০° ।
৪১.
a = 1, b = 1, c = 2 এবং d = 2 হলে, a - (- b) - (- c) - (- d) = কত? 
  1. 0
  2. 2
  3. 4
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: a = 1, b = 1, c = 2 এবং d = 2 হলে, a - (- b) - (- c) - (- d) = কত? 

সমাধান: 
a - (- b) - (- c) - (- d)
= a + b + c + d
= 1 + 1 + 2 + 2
= 6
৪২.
একটি ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 
  1. ৫ ফুট
  2. ৮ ফুট
  3. ১০ ফুট
  4. ১২ ফুট
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ২০ ফুট লম্বা বাঁশ এমনভাবে কেটে দু'ভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের দুই-তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত? 

সমাধান: 
মনে করি, 
বড় অংশ = ক ফুট
∴ ছোট অংশ = (ক এর ২/৩)
= ২ক/৩ ফুট 

প্রশ্নমতে, 
ক + (২ক/৩) = ২০
বা, (৩ক + ২ক)/৩ = ২০
বা, ৫ক = ৬০
বা, ক = ৬০/৫
∴ ক = ১২

∴ ছোট অংশের দৈর্ঘ্য = (২ × ১২)/৩
= ৮ ফুট । 
৪৩.
"কিউনিফর্ম"  লিপি কোন সভ্যতার নিদর্শন?
  1. সুমেরিয় সভ্যতা
  2. অ্যাসেরিয় সভ্যতা
  3. ক্যালিডিয় সভ্যতা
  4. রোমান সভ্যতা
ব্যাখ্যা
সুমেরিয়রা  “কিউনিফর্ম”  লিপি উদ্ভাবন করেন।

•সুমেরিয় সভ্যতা:
- মেসোপটেমিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা হচ্ছে সুমেরিয় সভ্যতা।
- তারা উন্নত সেচ ব্যবস্থা গড়ে তুলেছিল।
-“কিউনিফর্ম”  লিপি উদ্ভাবন করেছিল ।
- তারা চাকা আবিষ্কার করেছিল।
-লুনার ক্যালেন্ডার বা চন্দ্রপঞ্জিকা আবিষ্কার করেছিল।

• অ্যাসেরিয় সভ্যতা:
- অ্যাসেরিয়রা প্রথম বৃত্তকে ৩৬০ তে বিভক্ত করেছিলো।
- পৃথিবীকে প্রথম অক্ষাংশ ও দ্রাঘিমাংশে বিভক্ত করেছিলেন।

ক্যালিডিয় সভ্যতা:
- ক্যালিডিয় সভ্যতার স্থপতি ছিলেন নেবুচাদ নেজার।
- নেবুচাদ নেজার ব্যাবিলনের শূন্যউদ্যান নির্মাণ করেন।
- তারা সর্বপ্রথম সপ্তাহকে ৭ দিনে বিভক্ত করেন।
- তারা সর্বপ্রথম দিনকে ১২ জোড়া ঘণ্টায় বিভক্ত করেন।

•রোমান সভ্যতা:
- ইতালির রোম শহরকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছে।
- রোমের বিখ্যাত সম্রাট ছিল জুলিয়াস সিজার,তার বিখ্যাত উক্তি, “Veni,Vidi,Vici”(এলাম, দেখলাম, জয় করলাম।
- রোমান সভ্যতার সবচেয়ে জনপ্রিয় মতবাদ ছিল স্টয়িকবাদ(অভিযোগ না করে বা আপনার আবেগ না দেখিয়ে ব্যথা বা সমস্যা অনুভব করা)।
- এই সভ্যতার বিখ্যাত কবি ছিলেন ভার্জিল তার বিখ্যাত মহাকাব্য ইনিড।

উৎস:ব্রিটানিকা ।
৪৪.
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. জেনেভা
  3. ফ্রাঙ্কফুর্ট
  4. ব্রাসেলস
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংক (ECB):
 - এটি ইউরোজোনের মুদ্রানীতি নিয়ন্ত্রণ করে এবং ইউরো অঞ্চলের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্ব পালন করে।
- এর সদর দপ্তর ফ্রাঙ্কফুর্ট, জার্মানিতে  অবস্থিত।

ইউরোপীয় ইউনিয়ন:
- ইউরোপীয় ইউনিয়ন (EU) একটি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্থা।
- এটি ২৭টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত।
- লক্ষ্য: সদস্য দেশগুলির মধ্যে শান্তি, স্থিতিশীলতা, এবং অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা।
- সদর দপ্তর: ব্রাসেলস।

উৎস : ই ইউ এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪৫.
স্নেহে দ্রবণীয় ভিটামিন নয় কোনটি?
  1. Vitamin A
  2. Vitamin D
  3. Vitamin E
  4. Vitamin C
ব্যাখ্যা
• স্নেহে দ্রবণীয়  ভিটামিনগুলি হল:
- ভিটামিন A – দৃষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ত্বক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
- ভিটামিন D – ক্যালসিয়াম শোষণ এবং হাড়ের স্বাস্থ্য নিশ্চিত করতে সহায়ক।
- ভিটামিন E – অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, কোষগুলিকে ক্ষতি থেকে রক্ষা করে।
- ভিটামিন K – রক্ত জমাট বাঁধা এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে প্রয়োজনীয়।

• পানিতে দ্রবণীয় ভিটামিনগুলি হল: 
- ভিটামিন C ।
- ভিটামিন B1 (থায়ামিন) ।
- ভিটামিন B2 (রিবোফ্ল্যাভিন) ।
- ভিটামিন B3 (নিয়াসিন) ।
- ভিটামিন B5 (প্যান্টোথেনিক অ্যাসিড) ।
- ভিটামিন B6 (পিরিডক্সিন) ।
- ভিটামিন B7 (বায়োটিন) ।
- ভিটামিন B9 (ফোলেট/ফলিক অ্যাসিড) ।
- ভিটামিন B12 (কোবালামিন) ।

উৎস: (এসএসসি প্রোগ্রাম),বিজ্ঞান,বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হয় কোথায়?
  1. চট্টগ্রামের হাটহাজারী
  2. চট্টগ্রামের রাউজান
  3. চট্টগ্রামের রামু
  4. চট্টগ্রামের জোবরা
ব্যাখ্যা
১৯৭৬ সালে ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রামের জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংকের প্রকল্প প্রাথমিকভাবে শুরু করেন।

•গ্রামীণ ব্যাংকের ইতিহাস:
- ড. মুহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক মাইক্রোফাইন্যান্সের বিপ্লব ঘটিয়েছে এবং দারিদ্র্য বিমোচনে  একটি মডেল হয়ে উঠেছে। প্রথম প্রচেষ্টায়  ১৯৭৪ সালের বাংলাদেশের দুর্ভিক্ষের সময় থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। 
- এই ছোট পদক্ষেপটি প্রমাণ করেছিল যে, জামানত বিহীন কম সুদে ঋণ দেওয়া, মানুষকে ব্যবসা শুরু করতে সাহায্য করতে পারে। এই ধরনের আর্থিক সহায়তা জনগণের মধ্যে ছড়িয়ে দিলে তারা দারিদ্র্য থেকে মুক্তি পেতে পারে।
- ড.ইউনুস এই ধারণা নিয়ে গবেষণা শুরু করেন এবং একটি সরকারি বাণিজ্যিক ব্যাংক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাথে পার্টনারশিপ গড়ে তোলেন। 
- ১৯৭৬ সালে তিনি বাংলাদেশে চট্টগ্রামের জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংকের প্রকল্প শুরু করেন। প্রকল্পের উদ্দেশ্য ছিল গ্রামীণ জনগণের মধ্যে মাইক্রোলোন প্রদান করে তাদের ব্যবসা শুরু করা এবং দারিদ্র্য কমানো। প্রকল্পটি সফল হওয়ার পর ১৯৮৩ সালে এটি একটি ব্যাংকে পরিণত হয়।
- ড. ইউনুসের এই কাজের জন্য ২০০৬ সালে তাঁকে নোবেল শান্তি পুরস্কারে সম্মানিত করা হয়, যা বিশ্বের দারিদ্র্য বিমোচনে মাইক্রোক্রেডিটের ভূমিকা তুলে ধরেছে।

উৎসঃ গ্রামীন ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট।
৪৭.
উত্তর কোরিয়ার রাজধানী কোনটি?
  1. পিয়ং ইয়ং
  2. সিউল
  3. তাইপে
  4. নমপেন
ব্যাখ্যা
উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং

- দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল।
- তাইওয়ানের রাজধানী  তাইপে।
- কম্বোডিয়ার রাজধানী নমপেন।

এছাড়াও,
- কাজাকিস্তানের রাজধানী আস্তানা।
- তাজিকিস্তানের রাজধানী দুশনবে।
- মায়ানমারের  রাজধানী  নাইপিদো ।
- লেবাননের রাজধানী বৈরুত।

উৎস :World Atlas।
৪৮.
সেভেন সিস্টার্স-এর অংশ নয় কোন রাজ্য?
  1. অরুনাচল
  2. সিকিম
  3. মিজোরাম
  4. মনিপুর
ব্যাখ্যা
সেভেন সিস্টারের অংশ নয় সিকিম।

সেভেন সিস্টার্স (Seven Sisters)  :
সেভেন সিস্টার্স (Seven Sisters)   হলো ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্যের সমষ্টিগত নাম। এই রাজ্যগুলো হলো:

- আসাম (Assam)।
- অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ।
- মণিপুর (Manipur)।
- মেঘালয় (Meghalaya)।
- মিজোরাম (Mizoram) ।
- নাগাল্যান্ড (Nagaland) ।
- ত্রিপুরা (Tripura) ।

চিকেনস নেক’:
- ভারতের মানচিত্রে শিলিগুড়ি শহরের কাছে অবস্থিত এই করিডরটা অনেকটা বাঁকানো মুরগির ঘাড়ের মতো দেখায় বলে এই জায়গাটাকে অনেকে ‘চিকেনস নেক’ বলেও বর্ণনা করেন।

- এই করিডরের সবচেয়ে সরু অংশটা মাত্র ২১ কিলোমিটার চওড়া, যার আশেপাশেই রয়েছে অন্তত চারটি দেশের আন্তর্জাতিক সীমান্ত। এই দেশগুলো হল চীন, নেপাল, ভুটান ও বাংলাদেশ।

উৎস:গ্লোবাল সিকিউরিটি সংস্থা।
৪৯.
সিপাহী হামিদুর রহমান কত নং সেক্টরে যুদ্ধ করেন?
  1. ২নং
  2. ৪নং
  3. ৮নং
  4. ৬নং
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ৪ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।

এছাড়াও,

- বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল - ২ নম্বর সেক্টর।
- বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ - ৮ নম্বর সেক্টর।
- বীরশ্রেষ্ঠ রুহুল আমিন - ১০ নম্বর সেক্টর (নৌবাহিনী)।
- বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ - ১ নম্বর সেক্টর।
- বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর - ৭ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।

উৎস: বাংলাপিডিয়া।
৫০.
বিবিএস এর সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় কত?
  1. ২,৭৪৯ মার্কিন ডলার
  2. ২,৬৭৫মার্কিন ডলার
  3. ২,৭৮৪ মার্কিন ডলার
  4. ২,৫৬৭মার্কিন ডলার
ব্যাখ্যা
- বিবিএস এর সাময়িক হিসাবে ২০২৩-২৪ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় দাঁড়িয়েছে ৩,০৬,১৪৪ টাকা (২,৭৮৪ মার্কিন ডলার)
- পূর্ববর্তী ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় ছিল ২,৭৩,৩৬০ টাকা (২,৭৪৯ মার্কিন ডলার)।

উৎস: বিবিএস।
৫১.
কোনটি হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ?
  1. ওয়াকিটকি
  2. মোবাইলফোন
  3. টেলিভিশন
  4. রেডিও
ব্যাখ্যা
ওয়াকিটকি হাফ ডুপ্লেক্স ডেটা ট্রান্সমিশন মোডের উদাহরণ।
- ডাটা ট্রান্সমিশন মোডকে তিনটি ভাগে ভাগ করা যায়।
এগুলো হলো-
১। সিমপ্লেক্স (Simplex)।
২। হাফ-ডুপ্লেক্স (Half-Duplex)।
৩। ফুল-ডুপ্লেক্স (Full-Duplex) ।

• সিমপ্লেক্স:
- শুধুমাত্র একদিকে ডাটা প্রেরণের মোড বা পদ্ধতিকে বলা হয় সিমপ্লেক্স।উদাহরণ- রেডিও, টিভি।
• হাফ-ডুপ্লেক্স:
- হাফ-ডুপ্লেক্স পদ্ধতিতে যে কোন প্রান্ত ডাটা গ্রহণ অথবা প্রেরণ করতে পারে কিন্তু গ্রহণ এবং প্রেরণ একই সাথে করতে পারে না।উদাহরণ-ওয়াকিটকি।
• ফুল-ডুপ্লেক্স:
- এক্ষেত্রে একই সময়ে উভয় দিক হতে ডাটা প্ররণের ব্যবস্থা থাকে।উদাহরণ- টেলিফোন, মোবাইল।
উৎস:তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( একাদশ-দ্বাদশ শ্রেনী),প্রকৌশলী মুজিবুর রহমান।
৫২.
"মনপুরা ৭০" কী?
  1. একটি উপন্যাস
  2. একটি গান
  3. একটি চিত্রকর্ম
  4. একটি স্থানের নাম
ব্যাখ্যা
"মনপুরা ৭০" শিল্পাচার্য জয়নুল আবেদিনের এক অসামান্য চিত্রকর্ম।

মনপুরা-৭০:
- 'মনপুরা-৭০' একটি চিত্রকর্ম।
- সারি সারি লাশের পাশে স্বজনহারা এক মানুষের বিলাপের ছবি ‘মনপুরা ৭০'।
- জয়নুল আবেদিন এই বিখ্যাত ছবি আঁকেন দক্ষিণাঞ্চলের চর মনপুরায় ১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের পর।
- এ ঝড়ে প্রাণ হারান লক্ষাধিক মানুষ।
- জয়নুল আবেদিনের এই ছবি শোভা পাচ্ছে রাজধানীর জাতীয় জাদুঘরের ৩৫ নম্বর গ্যালারিতে।

উৎস: বাংলাপিডিয়া
৫৩.
"রুপালি" ও "ডোলফোজ" কী?
  1. উন্নত জাতের গম
  2. উন্নত জাতের ভূট্টা
  3. উন্নত জাতের তুলা
  4. উন্নত জাতের আলু
ব্যাখ্যা
- রুপালি ও ডোলফোজ উন্নত জাতের তুলা।

- বাংলাদেশের যশোর তুলা চাষের জন্য উপযুক্ত।

অন্যদিকে,
• উন্নত জাতের ভূট্টা:
- বর্ণালি, শুভ্র, খই ভূট্টা, মোহর প্রভৃতি।

• উন্নত জাতের গম:
- ইনিয়া,সোনালিকা , বলাকা ,দোয়েল ,আনন্দ  ,কাঞ্চণ , বরকত , আকবর ,অগ্রণী , প্রতিভা  ,সৌরভ ।

• উন্নত জাতের আলু:
- হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়ামন্ট, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক।

উৎস: বাংলাদেশ কৃষি তথ্য সার্ভিস।
৫৪.
নিচের কোন উপজাতি রংপুর অঞ্চলে বসবাস করে?
  1. মণিপুরী
  2. গারো
  3. খাসিয়া
  4. রাজবংশী
ব্যাখ্যা
রাজবংশী উপজাতি রংপুর অঞ্চলে বসবাস করে।
এছাড়াও ওঁরাও উপজাতি রংপুর অঞ্চলে বসবাস করে।

অন্যদিকে,
- গারো -ময়মনসিংহ,টাইঙ্গাইল,শেরপুর নেত্রকোনা।
- খাসিয়া- সিলেট।
- মণিপুরী - মৌলভীবাজার,সিলেট,হবিগঞ্জ।

উৎস: সংশ্লিষ্ট জেলার ওয়েবসাইট।
৫৫.
“শ্রী বিজয়া পুরম” এর পূর্ব নাম কী?
  1. পোর্ট ব্লেয়ার
  2. তিরুপাতি 
  3. পদুচেরি
  4. পোর্ট রিকো
ব্যাখ্যা
পোর্ট ব্লেয়ার থেকে “শ্রী বিজয় পুরম”:
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে ‘শ্রী বিজয় পুরম’ করেছে ভারত সরকার।
- জাতিকে ঔপনিবেশিক ছাপ থেকে মুক্ত করতে’ নামের এ পরিবর্তন ঘটানো হয়েছে
- শ্রী বিজয়া পুরম” ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী এবং এটি মূলত ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। 
- এছাড়া ভারতীয় বিমান বাহিনীর ও ইন্ডিয়ান কোস্ট গার্ডের ঘাঁটি এখানে  অবস্থিত।

উৎস: Government of India Press Information Bureau।