পরীক্ষা আর্কাইভ

Science Expert

পরীক্ষাScience Expertতারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ১: টপিকঃ পরমাণুর গঠন এবং এসিড, ক্ষার, লবণ, জারণ, বিজারণ (Live Interactive Class – 1, 2)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Science Expert

Science Expert · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
'এটম' অর্থ হচ্ছে -
  1. ক) অবিভাজ্য
  2. খ) বিভাজ্য
  3. গ) দ্বিবিভাজ্য
  4. ঘ) ত্রিবিভাজ্য
ব্যাখ্যা
খ্রীষ্টপূর্ব ৫০০ সনে গ্রীক দার্শনিক ডেমেক্রিটাস সর্ব প্রথম অভিমত প্রকাশ করেন যে প্রতিটি বস্তুই অতি ক্ষুদ্র বিচ্ছিন্ন কণিকার সাহায্যে গঠিত। তিনি এই ক্ষুদ্র কণিকার নাম দিয়েছিলেন ‘এটম'।
গ্রীক শব্দ ‘এটম’ অর্থ হচ্ছে অবিভাজ্য।
.
"বিশ্বের যাবতীয় বস্তু এটম নামক খুবই ক্ষুদ্র কণিকার সমন্বয়ে গঠিত" – এই ধারণা প্রদান করেন -
  1. ক) রাদারফোর্ড
  2. খ) ডাল্টন
  3. গ) এরিস্টটল
  4. ঘ) ডেমেক্রিটাস
ব্যাখ্যা
খ্রীষ্টপূর্ব ৫০০ সনে গ্রীক দার্শনিক ডেমেক্রিটাস সর্ব প্রথম অভিমত প্রকাশ করেন যে প্রতিটি বস্তুই অতি ক্ষুদ্র বিচ্ছিন্ন কণিকার সাহায্যে গঠিত। তিনি এই ক্ষুদ্র কণিকার নাম দিয়েছিলেন ‘এটম'।
.
3517Cl মৌলের নিউট্রন সংখ্যা কত?
  1. ক) 15
  2. খ) 35
  3. গ) 17
  4. ঘ) 18
ব্যাখ্যা
নিউট্রন সংখ্যা = A - Z
 = 35 - 17
= 18
.
কোণটির স্বাধীন স্বত্তা আছে?
  1. ক) পরমাণু
  2. খ) অণু
  3. গ) দুইটিই
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা ঐ পদার্থের ধর্মাবলী অক্ষুন্ন রেখে স্বাধীনভাবে অবস্থান করতে পারে তাকে অণু বলে। দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন-এর মাধ্যমে যুক্ত হয়ে অণু গঠন করে । যেমন- দুটি অক্সিজেন পরমাণু (O) পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অণু (O2) গঠন করে । আবার, একটি কার্বন পরমাণু (C) দুটি অক্সিজেন পরমাণুর (O) সাথে যুক্ত হয়ে একটি কার্বন ডাই-অক্সাইড অণু (CO2) গঠন করে।

অণুর বৈশিষ্ট:
- স্বাধীন অস্তিত্ব আছে।
- বস্তুর বৈশিষ্ট বজায় রাখে। 
- সব চেয়ে ছোট অণু হাইড্রোজেন অণু। 
- খালি চোখে দেখা যায় না। 
- কোন চার্জ নাই।
.
নিউক্লিয়ন সংখ্যা A, প্রোটন সংখ্যা P, নিউট্রন সংখ্যা N হলে, পারমাণবিক ভর সংখ্যা-
  1. ক) A = P + N
  2. খ) Z = A + P
  3. গ) M = P + N
  4. ঘ) N = A + P
ব্যাখ্যা
কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ঐ মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে z দিয়ে প্রকাশ করা হয়।
কোনো মৌলের একটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে ঐ মৌলের বা পরমাণুর ভরসংখ্যা বলে।

অর্থাৎ, ভর সংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা।
ভর সংখ্যাকে 'A' অক্ষর দিয়ে প্রকাশ করা হয়।
.
সোডিয়ামের প্রতীক কোনটি?
  1. ক) Na
  2. খ) S
  3. গ) N
  4. ঘ) Sa
ব্যাখ্যা
প্রতীক লেখার নিয়ম:
১। মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষর টিকে বড় হরফে লিখে মৌলটির চিহ্ন প্রকাশ করা হয়।
যেমন হাইড্রোজেন (H), অক্সিজেন (O)
২। একই প্রথম অক্ষর বিশিষ্ট একাধিক মৌল থাকলে ওই গুলোর চিহ্ন প্রকাশ করা হয়। প্রথম অক্ষরের সঙ্গে পরের অক্ষর যোগ করে কিংবা প্রথম অক্ষরের সঙ্গে উচ্চারিত অক্ষর যোগ করে। যেমন:
ক্যালসিয়াম (Ca), বেরিয়াম (Ba)
৩। কতক গুলো মৌলের চিহ্ন মৌলের ল্যাটিন নামের প্রথম বা প্রথম দুই অক্ষর অথবা উচ্চারণ ধ্বনিতে প্রাধান্য পাওয়া অক্ষর দিয়ে প্রকাশ করা হয়।
যেমন: 
সোডিয়াম (Sodium) (ল্যাটিন- natirum)-প্রতীক-Na
পটাশিয়াম Potassium (ল্যাটিন Kalium)-প্রতীক-K
.
পটাসিয়ামের প্রতীক কোনটি?
  1. ক) P
  2. খ) K
  3. গ) Pa
  4. ঘ) Ka
ব্যাখ্যা
প্রতীক লেখার নিয়ম:
১। মৌলিক পদার্থের ইংরেজি নামের প্রথম অক্ষর টিকে বড় হরফে লিখে মৌলটির চিহ্ন প্রকাশ করা হয়।
যেমন হাইড্রোজেন (H), অক্সিজেন (O)
২। একই প্রথম অক্ষর বিশিষ্ট একাধিক মৌল থাকলে ওই গুলোর চিহ্ন প্রকাশ করা হয়। প্রথম অক্ষরের সঙ্গে পরের অক্ষর যোগ করে কিংবা প্রথম অক্ষরের সঙ্গে উচ্চারিত অক্ষর যোগ করে। যেমন:
ক্যালসিয়াম (Ca), বেরিয়াম (Ba)
৩। কতক গুলো মৌলের চিহ্ন মৌলের ল্যাটিন নামের প্রথম বা প্রথম দুই অক্ষর অথবা উচ্চারণ ধ্বনিতে প্রাধান্য পাওয়া অক্ষর দিয়ে প্রকাশ করা হয়।
যেমন: 
সোডিয়াম (Sodium) (ল্যাটিন- natirum)- প্রতীক-Na
পটাশিয়াম Potassium (ল্যাটিন Kalium)- প্রতীক-K
.
K2Cr2O7 এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা কত?
  1. ক) + ২
  2. খ) + ৪
  3. গ) + ৬
  4. ঘ) + ৭
ব্যাখ্যা
ধরি, ক্রোমিয়ামের জারণ সংখ্যা = p 

এখন,
(1 x 2) + p x 2 + (-2) x 7 = 0
P = +6
.
৪র্থ শক্তিস্তরে সর্বোচ্চ ইলেক্ট্রন সংখ্যা -
  1. ক) ২
  2. খ) ৮
  3. গ) ১৬
  4. ঘ) ৩২
ব্যাখ্যা
প্রতিটি শক্তিস্তরে সর্বোচ্চ ইলেক্ট্রনের সংখ্যা 2n2

৪র্থ শক্তিস্তরে ইলেক্ট্রন সংখ্যা = 2 x 42 = 32