পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
“Award Mania: Season - 5” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- পরীক্ষা - ১৭ ---------------- Part – 1: English Literature Topics: 1. Writers Neoclassical period [The Restoration Period, The Augustan Period, The Age of Sensibility]. 2. Writers of Romantic Period [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] i) Important Writers: John Milton, John Dryden, Alexander Pope, Jonathan Swift, Henry Fielding, Dr. Samuel Johnson, Thomas Gray, Edmund Burke, Oliver Goldsmith, William Blake, William Wordsworth, Samuel Taylor Coleridge, Lord Byron, Percy Bysshe Shelley, John Keats, Jane Austen. ii) Other Writers: John Bunyan, John Locke, Daniel Defoe, Beaumont and Fletcher, George Chapman, Samuel Butler, William Congreve, George Farquhar, Edmund Waller, Samuel Richardson, Edward Gibbon, William Wycherley, Charles Lamb, William Hazlitt. উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট –২: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি টপিকসমূহ: ১. ডাটাবেজ সিস্টেম ও এর উপাদান, ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ২. কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও নিরাপদ ব্যবহার, সাইবার অপরাধ ও এর প্রতিকার ইত্যাদি। ৩. কম্পিউটার নেটওয়ার্ক [ল্যান, ম্যান, ওয়াই-ফাই, ওয়াইম্যাক্স] ও ইন্টারনেটের ধারণা ও বিবর্তন। ৪. ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (WWW), নিত্য প্রয়োজনীয় কম্পিউটিং প্রযুক্তি: ই-মেইল, ফ্যাক্স ইত্যাদি; ৫. দৈনন্দিন জীবনে তথ্য প্রযুক্তির ব্যবহার। উৎস: অষ্টম, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শ্রেণির কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
The central character of the famous literary creation "The Pilgrim's Progress" is -
  1. Christian
  2. Lauren
  3. Lara Croft
  4. Frodo Baggins
ব্যাখ্যা
♦ The Pilgrim's Progress:
- এটি John Bunyan রচিত।
- এটি একটি religious allegory.
- এর প্রধান চরিত্র Christian নামের এক যুবক যে নিজের আত্মিক মুক্তি লাভের জন্য স্বর্গ পানে যাত্রা করে, পথিমধ্যে সে মুখোমুখী হয় অসংখ্য প্রতিকূলতার।
- In prayer it is better to have a heart without words than words without a heart.” It's a famous quotation from the book, The pilgrim's
progress.
- ইংরেজি সাহিত্যের ইতিহাসে অন্যতম জনপ্রিয় গ্রন্থ এটি।
- প্রায় শতাধিক ভাষায় অনূদিত হয়েছে এই গ্রন্থটি।

• John Bunyan:
- তিনি জন্মগ্রহণ করেন 1628 সালে।
- তিনি একাধারে English minister, preacher ও author.
- তিনি The Neoclassical period এর অর্ন্তগত The Restoration period এর একজন লেখক।

• Notable works:
- Pilgrim’s Progress (1678): Novel
- The Holy War (1682): Novel

Source: Britannica, Live MCQ Lecture.
.
In "Lycidas", which genre does Milton employ to express his grief?
  1. Tragedy
  2. Sonnet
  3. Pastoral elegy
  4. Ballad
ব্যাখ্যা
♦ Lycidas:
- এটি John Milton রচিত।
- এটি একটি  pastoral elegy.
- কবিতাটি প্রকাশিত হয় 1638 সালে।
- কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজ দূর্ঘটনায় মৃত্যুর প্রেক্ষিতে লিখেছিলেন। 
- মূলত এটি Edward King এর মৃত্যুকে কেন্দ্র করে লেখা, তিনি ছিলেন কবির বন্ধু।
- The poem mourns the loss of a virtuous and promising young man about to embark upon a career as a clergyman. 

• John Milton:
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian। 
-তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- Milton is best known for Paradise Lost।
- it is widely regarded as the greatest epic poem in English.

• Some notable works of him:
- Paradise Lost (Epic);
- Paradise Regained (Epic);
- Of Education (Prose);
- Lycidas (Elegy);
- On Shakespeare (First published poem). 

Source: Britannica, Live MCQ Lecture.
.
Who sketched the famous character 'Hudibras'?
  1. Samuel Butler
  2. Thomas Gray
  3. Oliver Goldsmith
  4. John Locke
ব্যাখ্যা
♦ Hudibras:
- এটি Samuel Butler রচিত। 
- এটি একটি satirical poem.
- কবিতাটি প্রকাশিত হয়েছিল ১৬৬৩ সালে।
- এই কবিতাটি Burlesque poem নামেও পরিচিত।
- এই কবিতাটি বেশ কিছু কারণে বিখ্যাত তন্মধ্যে অন্যতম হলো, এটি ইংরেজি সাহিত্যের প্রথম সার্থক satire যেটি কোন ব্যক্তিকে বিদ্রুপ না করে ‘আইডিয়া’ কে বিদ্রুপ করেছে।
- অর্থাৎ পুরো পিউরিটান মতাদর্শে দীক্ষিত জনসাধারণকেই তিনি তীক্ষ্ণ ভাষায় বিদ্রুপ করেছেন।
- প্রধান চরিত্র হলো একজন রগচটা, এবং ঝগড়াটে Knight যার নাম Sir Hudibras.

• Samuel Butler:
- তিনি একজন British poet ও satirist.
- তিনি Restoration Period এর একজন author.

• Samuel Butler also wrote:
- The Elephant in the Moon - A long verse poem.

Source: Britannica & Live MCQ Lecture.
.
Which literary genre does John Dryden's "Absalom and Achitophel" belong to?
  1. Novel
  2. Poem
  3. Play
  4. Essay
ব্যাখ্যা
♦ Absalom and Achitophel:
- এটি John Dryden রচিত একটি কবিতা। 
- এটি প্রকাশিত হয় 1681  সালে। 
- তার রচিত একটি ‘verse satire’ বা ব্যাঙ্গাশ্রয়ী রুপক কাব্য।
- কবিতাটি লেখা হয়েছিল heroic couplets এ।

- এই কবিতাটি মূলত বাইবেলের কাহিনী থেকে অনুপ্রাণিত।
- এই কাব্যটির মূল বিষয় হলো একিটোফেলের কুমন্ত্রনায় রাজা ডেভিডের বিরুদ্ধে তারই পুত্র Absalom এর বিদ্রোহ ঘোষণা।
- এই বর্ণনাকে সামনে রেখ ড্রাইডেন তার নিজের যুগের একটি রাজনৈতিকর ঘটনাকে সামনে এনেছেন।
- উল্লেখ্য রাজা দ্বিতীয় চার্লস এর ক্ষমতায় থাকাকালীন এই কবিতাটি রচিত হয়েছিল।

• John Dryden:
- John Dryden হচ্ছেন the restoration Period এর একজন author.
- তিনি একাধারে একজন English poet, dramatist ও literary critic

• Notable works:
- Absalom and Achitophel: Poem
- Annus Mirabilis: Poem
- Astraea Redux: Poem
- The Essay of Dramatic Poesy: Essay 
- All for Love: Play

Source: Britannica.
.
Which of the following literary works was created during the Neoclassical period?
  1. The Pilgrim's Progress
  2. The Jungle Book
  3. An Ideal Husband
  4. The Portrait of a Lady
ব্যাখ্যা
♦ উল্লিখিত অপশন গুলোর মধ্যে The Pilgrim's Progress কেবল Neoclassical period এ রচিত আর বাকি তিনটি Victorian period এর।

 • The Pilgrim's Progress:

- এটি John Bunyan রচিত, John Bunyan Neoclassical period এর একজন লেখক তাই এটি Neoclassical period এ রচিত।
- এটি একটি religious allegory.
- ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত ‘allegory in prose.
- এর প্রধান চরিত্র Christian নামের এক যুবক যে নিজের আত্মিক মুক্তি লাভের জন্য স্বর্গ পানে যাত্রা করে, পথিমধ্যে সে মুখোমুখী হয় অসংখ্য প্রতিকূলতার।
- In prayer it is better to have a heart without words than words without a heart.” It's a famous quotation from the book, The pilgrim's
progress.
- ইংরেজি সাহিত্যের ইতিহাসে অন্যতম জনপ্রিয় গ্রন্থ এটি।
- প্রায় শতাধিক ভাষায় অনূদিত হয়েছে এই গ্রন্থটি।

• John Bunyan:
- তিনি জন্মগ্রহণ করেন 1628 সালে।
- তিনি একাধারে English minister, preacher ও author.

• Notable works:
- Pilgrim’s Progress (1678): Novel
- The Holy War (1682): Novel

Options,
- The Jungle Book: Rudyard Kipling: Victorian period
- An Ideal Husband: Oscar Wilde: The Victorian Period
- The Portrait of a Lady: Henry James: The Victorian Period

Source: Britannica, Live MCQ Lecture.
.
The famous literary work 'Gulliver's Travels' is a/an -
  1. satire
  2. gothic novel
  3. science fiction
  4. epistolary novel
ব্যাখ্যা
♦ Gulliver's Travels:
- Jonathan Swift রচিত একটি novel.
- এটি 18th century এর একটি famous satire.
- এটি ৪ খন্ডের একটি রম্য রচনা। 
- এর full title হচ্ছে - Travels into Several Remote Places in the World.
- এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।

- Lemuel Gulliver সমুদ্র ভ্রমনে বের হয় এবং পথিমধ্যে ঝড়ের কবলে পড়ে জাহাজ ভেঙ্গে যায়।
- Gulliver প্রানে বেঁচে যায় কিন্তু এক অদ্ভুত দেশে নিজেকে আবিষ্কার করে যেখানে সবার উচ্চতা ৬ ইঞ্চির নিচে।
-  তার বিশাল দেহ নিয়ে লিলিপুটদের নানা উপকারে আসে, এমনকি পার্শ্ববর্তী রাজ্য Blefuscu এর সাথে চলমান যুদ্ধেও লড়াই করে।
- এভাবে সে লিলিপুটদের রাজ্যে একপ্রকার হিরোতে পরিণত হয়।
- যদিও এক পর্যায়ে Gulliver তাদের রোষের শিকার হয় এবং তার শাস্তি হয় তার চোখ তুলে ফেলা হবে।
- পরিশেষে Gulliver শাস্তি এড়াতে সমর্থ হয় এবং বেঁচে ফিরে আসে।

• Jonathan Swift:
- তিনি একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন।
- তিনি Augustan age এর একজন Author.
- Jonathon Swift, an Anglo-Irish author, who was the foremost prose satirist in the English language.
- অর্থাৎ, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift.
- তার রচিত বিখ্যাত satire হলো ‘Gulliver’s Travels’.
- তাঁর ছদ্মনাম Isaac Bickerstaff.

• Famous works:
- Gulliver's Travels,
- A Tale of a Tub,
- A Modest Proposal,
- The Battle of Books.

Source: Britannica, Live MCQ Lecture.
.
Who created the poetic work 'Mont Blanc'?
  1. John Keat
  2. Charles Lamb
  3. William Blake
  4. P.B. Shelley
ব্যাখ্যা
♦ Mont Blanc:
- এটি P.B. Shelley রচিত।
- প্রকাশিত হয় 1817 সালে।
- এটি একটি কবিতা।

• P.B. Shelley:
- তিনি একজন English Romantic poet.
- Her passionate search for personal love and social justice was gradually channeled from overt actions into poems that rank with the greatest in the English language.

তাঁর উল্লেখযোগ্য কবিতা সমূহ - 
- Adonais
- Ode to West Wind
-Ozymandias
- Rosalind and Helen
- To a Skylark, etc.
.
In which intellectual field did Edmund Burke leave a lasting legacy through his influential works?
  1. Linguistics
  2. Aesthetics
  3. Political theory
  4. Environmental science
ব্যাখ্যা
♦ Edmund Burke:
- তিনি Dublin এ জন্মগ্রহণ করে।
- তিনি একাধারে একজন author, political theorist ও philosopher.
- He is an Irish statesman.
- British parliament member (House of Commons).

• Major Works:
- On American Taxation (speech given in House of common).
- Speech on Conciliation with America
- Speech on Mr. Fox's East India Bill
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica.
.
William Congreve is best known for his contributions to which literary genre?
  1. Romantic poetry
  2. Restoration comedy
  3. Gothic fiction
  4. Romantic novel
ব্যাখ্যা
 William Congreve:
- তিনি একজন English dramatist.
- তিনি comedy of manners এর জন্য বিখ্যাত।
- তিনি Restoration period এর একজন বিখ্যাত সাহিত্যিক।
- He wrote some of the most popular plays in English literature.

Major plays:
- The Old Bachelour (1693),
- The Double-Dealer (1693),
- Love for Love (1695),
- The Way of the World (1700).

Source: Britannica, Live MCQ Lecture.
১০.
Which of the following works is John Milton's closet tragedy that explores the story of a biblical figure?
  1. Where Angels Fear to Tread
  2. Kim
  3. The Man Who Was Thursday: A Nightmare
  4. Samson Agonistes
ব্যাখ্যা
♦ Samson Agonistes
- John Milton রচিত।
- ১৬৭১ সালে কবিতাটি প্রকাশিত হয়।
- It was published in the same volume as his epic Paradise Regained.
- এটি মুলত একটি tragedy.
- It is considered the greatest English drama based on the Greek model and is known as a closet tragedy.
- The work deals with the final phase of Samson’s life and recounts the story as told in the biblical Book of Judges.

• John Milton:
- তিনি ছিলেন একজন English poet, pamphleteer এবং historian। 
-তিনি William Shakespeare এর পর সবচেয়ে গুরুত্বপূর্ণ English author হিসেবে বিবেচিত।
- Milton is best known for Paradise Lost।
- it is widely regarded as the greatest epic poem in English.

• Some notable works of him:
- Paradise Lost,
- Paradise Regained,
- Of Education,
- Lycidas,
- Of Education.

Options,
- The Man Who Was Thursday: A Nightmare: Gilbert Keith Chesterton
- Where Angels Fear to Tread: EM Forster
- Kim: Rudyard Kipling

Source: Britannica, Live MCQ Lecture.
১১.
What is the central event in the poem "The Rape of the Lock"?
  1. Rape of a princess
  2. A kidnapped princess
  3. A political conspiracy
  4. A lock of hair
ব্যাখ্যা
♦ The Rape of the Lock: 
- এটি Alexander Pope রচিত।
- এটি একটি mock-heroic Epic.
- এটি একটি ৭৯৪ লাইনের একটি গুরুগম্ভীর কিন্তু হাস্যরসাত্মক কবিতা।
- Heroic couplets ব্যবহার করে এটি রচিত হয়।

- Belinda বা Arabella Fermor নামের এক মেয়ে এখানে প্রধান চরিত্র যার চুলের বেনি বা একগুচ্ছ চুল কেটে ফেলে অপর একজন যুবক Baron বা Lord Petre.
- দেবতা, যুদ্ধ বিগ্রহের বর্ণনাও আছে এতে।
- শেষ পর্যন্ত এই চুলের বেনী স্থান পায় নক্ষত্রলোকে ।
- সামান্যকে অসামান্য, ক্ষুদ্রকে বৃহৎ, সংকীর্ণকে ব্যাপক করে তুলবার এই ক্ষমতার জন্যই পৌপ বিখ্যাত Mock- Heroic Poet হিসেবে।

• Alexander Pope:
- তিনি একজন English author.
- তিনি English Augustan period এর একজন poet ও satirist.
-  He is one of the most epigrammatic of all English authors.

Poems:
- An Essay on Criticism (1711),
- The Rape of the Lock (1712–14),
- The Dunciad (1728),
- An Essay on Man (1733–34).

Source: Britannica, Live MCQ Lecture.
১২.
Which poem by S.T. Coleridge is believed to have been written while under the influence of a drug?
  1. Christabel
  2. The Rime of the Ancient Mariner
  3. Frost at Midnight
  4. Kubla Khan
ব্যাখ্যা
♦ Kubla Khan:
- রচনা করেন Samuel Taylor Coleridge.
- পুরো নাম: Kubla Khan; or, a Vision in a Dream.
- কবির নিজের ভাষ্য অনুযায়ী, এই কবিতাটি রচনার সময় তিনি নেশাগ্রস্থ ছিলেন; পাশাপাশি এই কবিতার অনেক লাইন তিনি স্বপ্নাদিষ্ট ভাবে পেয়েছেন।
- কোন কোন সাহিত্য গবেষকের মতে এই কবিতার মূল বিষয়বস্তু হলো Nature of human genius.
- Kubla Khan ছিলেন Emperor Shizu of Yuan এবং fifth khagan-emperor.
- তিনি ১২৬০ থেকে ১২৯৪ পর্যন্ত ক্ষমতায় ছিলেন।

• Samuel Taylor Coleridge: 
- তিনি একজন British poet.
- তিনি একজন English lyrical poet, critic এবং philosopher.
- His Lyrical Ballads, written with William Wordsworth, heralded the English Romantic movement, and his Biographia Literaria (1817) is the most significant work of general literary criticism produced in the English Romantic period.

Notable works:
Poems:
• Frost at Midnight,
• The Rime of the Ancient Mariner,
• Christabel,
• Dejection: An Ode,
• Youth and Age.

Source: Encyclopedia Britannica.
১৩.
In which artistic fields did William Blake excel?
  1. Poetry and painting
  2. Music and sculpture
  3. Theater and architecture
  4. Poetry and acting
ব্যাখ্যা
♦ William Blake: 
- তিনি ২৮ নভেম্বর ১৭৫৭ সালে London, England এ জন্মগ্রহণ করেন।
- তিনি একাধারে একজন engraver, artist, poet, author.

- He is one of the greatest romantic poets in English Literature.
- William Blake is considered to be one of the greatest visionaries of the early Romantic era.
- লেখক বা কবি পরিচয় ছাড়াও তার মূল পেশা ছিল: engraver (খোদাই কাজ করে যে) and watercolor artist.
- তিনি খোদাই করে ছবি তৈরী করতেন। তার আঁকা ছবি গুলো অদ্ভুত এবং ছবি ব্যাখ্যা করতে গিয়েই তিনি কবিতা লিখতে প্রবৃত্ত হোন।

Best Works:
Poetry:
- Songs of Innocence,
- Songs of Experience,
- The Schoolboy,
- The French Revolution.

Source: Encyclopedia Britannica.
১৪.
"I wandered lonely as a cloud" is the opening line of one of Wordsworth's most famous poems. What is the title of this poem?
  1. Daffodils
  2. To Daffodils
  3. Beautiful Daffodils
  4. A Field of Daffodils
ব্যাখ্যা
♦ I wandered lonely as a cloud/ Daffodils
- কবিতাটি William Wordsworth রচিত।
- প্রকাশিত হয় 1807 সালে।
- এই কবিতায় কবি একটি lake এর কাছে একটি daffodils ফুল দেখতে পান, যার স্মৃতি তাকে পরিতৃপ্ত করে ও  আনন্দ দেয় যখন তিনি একা থাকেন। 
- তার বোন Dorothy Wordsworth এর এই কবিতা রচনায় অবদান আছে বলে জানা যায়।
- কবিতায় Wordsworth, Daffodils কে The Stars of the Milky way এর সাথে তুলনা করেছেন।

• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- তাকে 'Poet of Nature' বলা হয়।
- তাকে  Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন।
- Wordsworth was born in the Lake District of northern England, that's why he is called Lake Poet.

Notable works:
Poems:
• The Prelude,
• London, 1802,
• Tintern Abbey,
• My heart leaps up when I behold,
• Ode: Intimations of Immortality.
১৫.
In "Pride and Prejudice," what is the name of the wealthy and proud aristocrat who initially clashes with Elizabeth Bennet but later falls in love with her?
  1. Mr. Darcy
  2. Mr. Bingley
  3. Mr. Collins
  4. Mr. Wickham
ব্যাখ্যা
♦ Pride and Prejudice:
- Jane Austen লিখিত romantic novel.
- এটি একটি classic English literature.
- Romantic novel, যেখানে Darcy এবং Elizabeth একে অপরের প্রেমে পরে তাদের মাঝে অনেক differences থাকার পরেও।

- কাহিনীর সূত্রপাত ১৯ শতকের গ্রামীন ইংল্যান্ডে।
- Bennet পরিবারের সাথে Fitzwilliam Darcy নামক একজন জমিদারের সম্পর্কে নিয়ে।
- Bennet পরিবারের মোট পাঁচজন কন্যা।
- এই পাঁচ কন্যার মা তার কন্যার বিয়ে দেয়ার জন্য বিভিন্ন Eligible Bachelor এর খোঁজ করেন।
- পাঁচ কন্যার এক কন্যা, Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy একে অপরের প্রেমে পড়তে চায়, কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় যুক্তিহীন কিছু পূর্ব ধারণার কারণে।

• Famous characters:
- Mr. Darcy,
- Elizabeth Bennet,
- Jane Bennet,
- Mr. Bennet,
- Mrs. Bennet,
- Charles Bingley,
- Lady Catherine de Bourgh etc.

• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.

• Notable works: 
• Novels: 
- Sense and Sensibility (1811),
- Pride and Prejudice (1813),
- Mansfield Park (1814),
- Emma (1815).

Source: Britannica, Live MCQ Lecture.
১৬.
ডেটাবেজ এ কোনগুলো একই অর্থে ব্যবহৃত হয়?
  1. এট্রিবিউট ও ফিল্ড
  2. এনটিটি ও টেবিল
  3. এনটিটি সেট ও টেবিল
  4. কলাম ও টেবিল
ব্যাখ্যা
• ডেটাবেজ এ এট্রিবিউট ও ফিল্ড একই অর্থে ব্যবহৃত হয়।

- ডেটাবেজের ডেটার আইটেমকে ফিল্ড বলা হয়।
- ফিল্ড হচ্ছে ডেটাবেজের ভিত্তি।
- রেকর্ডের প্রতিটি উপাদানকে এক একটি ফিল্ড হিসেবে ধরা হয়।
- ফিল্ড সাধারণত কলাম হেডিং হিসেবে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
১৭.
WWW ______ গবেষকদের দ্বারা উদ্ভাবিত সিস্টেম।
  1. সুইজারল্যান্ডের
  2. যুক্তরাষ্ট্রেরর
  3. ডেনমার্কের
  4. যুক্তরাজ্যের
ব্যাখ্যা
• WWW: 
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web. 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- টিম বার্নাস লি ১৯৮৯ সালে সুইজারাল্যান্ডের জেনেভায় WWW তৈরি করেন।
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।  
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়। 
-  WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, www foundation.
১৮.
প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন ধরণের 'কী' নির্দেশ করা হয়েছে?
  1. প্রাইমারি কী
  2. ফরেন কী
  3. কম্পোজিট কী
  4. সবগুলোই
ব্যাখ্যা
• কী ফিল্ড:
- যে ফিল্ডের উপর ভিত্তি করে ফাইলের রেকর্ড অনুসন্ধান, সনাক্তকরণ, সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয় তাকে কী ফিল্ড বলে।
- কী ফিল্ড ৩ ধরনের হতে পারে। যথা -

১. প্রাইমারি কী (Primary Key)
- যে ফিল্ড কোন রেকর্ডকে ইউনিকভাবে (অদ্বিতীয়) সনাক্ত করতে পারে তাকে প্রাইমারি কী বলে।

২. কম্পোজিট প্রাইমারি কী (Composite Primary Key)
- কোন ডেটাবেজ ফাইলে সুনির্দিষ্ট প্রাইমারি কী অনুপস্থিত থাকলে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী হিসেবে ব্যাবহার করা হয়, এই ধরনের কী ফিল্ডকে কম্পোজিট প্রাইমারি কী বলে। 

৩. ফরেন কী (Foreign Key)
- কোন একটি টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলে ব্যবহার করা হয় তবে তাকে ফরেন কী বলে।
- ফরেন  কী এর সাহায্যে একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
contact@cracktech.org ইমেইল অ্যাড্রেসটির cracktech-অংশটি কি নির্দেশ করে?
  1. User name
  2. Domain name
  3. Protocol name
  4. Domain type
ব্যাখ্যা
• E-mail: 
- E-mail এর পূর্ণরূপ হলো Electronic Mail.
- ইন্টারনেট ব্যবহার করে ই-মেইল এর মাধ্যমে ডকুমেন্ট বা যেকোনো প্রকার তথ্য পাঠানো যায় মূহুর্তেই। 
- ১৯৭১ সালে Ray Tomlinson সর্বপ্রথম ইন্টারনেটের মাধ্যমে অন্য কম্পিউটারে ই-মেইল পাঠাতে সক্ষম হন।
- রে টমলিনসনকে ই-মেইলের জনক বলা হয়। 
- ই-মেইল সমূহ মেইল সার্ভারে জমা থাকে। 
- ই-মেইল এর ক্ষেত্রে প্রাপকের ঠিকানায় @ চিহ্নটি ব্যবহার করা হয়। ই-মেইল এড্রেসের @ এর আগের অংশটিকে ইউজার নেইম এবং পরের অংশটিকে ডোমেইন নেইম বলে। 
- মেইল পাঠানোর জন্য SMTP প্রোটোকল এবং গ্রহণের জন্য POP3, IMAP প্রোটোকল ব্যবহার করা হয়। 

 উৎস : মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
নিচের কোনটি প্রথম ওয়েব ভিত্তিক ইমেইল সার্ভিস?
  1. Firefox
  2. Yahoo
  3. Gmail
  4. Hotmail
ব্যাখ্যা
- প্রথম ওয়েব ভিত্তিক ইমেইল সার্ভিস হলো Hotmail
- Hotmail এর co-founder, Sabeer Bhatia ১৯৯৬ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন এবং তার ২ বছর পর কোম্পানিটিকে মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেন।
- Hotmail এর বর্তমান নাম Outlook.com
- Yahoo! Mail চালু হয় ১৯৯৭ সালে। 
- Gmail চালু হয় ২০০৪ সালে। 
- Firefox একটি open source web browser.

উৎস: 
১. [Link]
২. মাইক্রোসফট।
২১.
কোন ধরনের নেটওয়ার্ক ব্রিজে LAN সরাসরি সংযুক্ত থাকে?
  1. রিমোট ব্রিজ
  2. ওয়্যারলেস ব্রিজ
  3. লোকাল ব্রিজ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• ব্রিজ (Bridge):
- এক ধরনের নেটওয়ার্ক ডিভাইস, যা একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে।
- এর সাহায্যে ভিন্ন মাধ্যম অথবা ভিন্ন কাঠামো বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায়।
- তবে এর সাহায্যে ভিন্ন প্রটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করা যায় না।
- ব্রিজকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা-
১. লোকাল ব্রিজ (Local Bridge):
- এটি সরাসরি LAN এর সাথে যুক্ত থাকে।

২. রিমোট ব্রিজ (Remote Bridge):
- ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দু'টি অবস্থানের দু'টি ল্যান সেগমেন্টকে সংযুক্ত করে।

৩. ওয়‍্যারলেস ব্রিজ (Wireless Bridge):
- একাধিক LAN যুক্ত করা অথবা LAN এর দূরবর্তী স্টেশনকে সংযুক্ত করার জন্য ওয়ারলেস ব্রিজ ব্যবহৃত হতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
২২.
নিচের কোনটি ইন্টারনেট ব্রাউজার নয়?
  1. Mozilla Firefox
  2. Opera
  3. Bing
  4. Internet Explorer
ব্যাখ্যা
• Bing একটি সার্চ ইঞ্জিন। 

 • WWW:
- WWW এর পূর্ণরূপ হলো World Wide Web. 
- ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব(WWW) হলো সুইজারল্যান্ডের গবেষকদের দ্বারা উদ্ভাবিত একটি হাইপারটেক্সট ভিত্তিক ডিস্ট্রিবিউটেড ইনফরমেশন সিস্টেম। 
- এটি একটি বৃহৎ সিস্টেম যা অনেকগুলো সার্ভার সংযুক্তির মাধ্যমে গঠিত হয়। 
- টিম বার্নাস লিকে WWW এর জনক বলা হয়।  
- ECRN (The European Center for Nuclear Research) -এ ১৯৮৯ সালে WWW এর সূচনা হয়। 
-  WWW এর বহুল প্রচলন শুরু হয় ১৯৯৩ সালে
- বর্তমানে বহুল ব্যবহৃত ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেট এক্সপ্লোয়ার, মজিলা ফায়ারফক্স, নেটস্কেপ নেভিগেটর ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং WWW Foundation.
২৩.
স্যাটেলাইট সমৃদ্ধ দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম?
  1. ৩৭ তম
  2. ৪৭ তম
  3. ৫৭ তম
  4. ৬৭ তম
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১: 
- বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ নির্মাণ করেছে স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান ফ্রান্সের থেলেস এলেনিয়া স্পেস। 
- বঙ্গবন্ধু স্যাটেলাইটের গায়ে বাংলাদেশের লাল-সবুজ পতাকার রঙের নকশার ওপর ইংরেজিতে লেখা রয়েছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু- ১। 
- বাংলাদেশ সরকারের একটি মনোগ্রামও রয়েছে এতে।
- বাংলাদেশ সময় ১২ মে, ২০১৮ তারিখ শুক্রবার দিবাগত রাত ২টা ১৪ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের উৎক্ষেপণ মঞ্চ থেকে 'বঙ্গবন্ধু স্যাটেলাইট– ১' মহাকাশে পাঠানো হয়।
- ফ্যালকন ৯ রকেটের নতুন সংস্করণ ব্লক ফাইভ বঙ্গবন্ধু স্যাটেলাইটকে নিয়ে যাত্রা করে নিজস্ব কক্ষপথে।
- রকেট উৎক্ষেপণের আধা ঘণ্টাখানেক পর স্যাটেলাইটটি কাঙ্ক্ষিত জিওস্টেশনারি ট্রান্সফার অরবিটে পৌঁছায়।
- এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার, টেলিযোগাযোগ ও ডেটা কমিউনিকেশন সেবা পাওয়া যাবে।
- এর মাধ্যমে বিশ্বের ৫৭তম স্যাটেলাইট সদস্য দেশের তালিকায় অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। 
- বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১ প্রকল্পটি বাস্তবায়নে মোট খরচ হয়েছে ২ হাজার ৯০২ কোটি টাকা।
- এর মেয়াদ ১৫ বছর।
- এই স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন সংখ্যা ২টি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
২৪.
ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া কত (মিটারে)?
  1. 10 থেকে 500
  2. 50 থেকে 200
  3. 10 থেকে 1000
  4. 100 থেকে 1000
ব্যাখ্যা
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।

• ওয়াই-ফাই (Wi-Fi): 
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়্যারলেস ফিডেলিটি)। 
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গকে ব্যবহার করে থাকে।
- ওয়াই-ফাই একটি ওয়ারল্যাস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত। 
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz
- ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যকসেস পয়েন্ট হলো রাউটার।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২৫.
CAN এর বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. অনেকগুলো LAN সংযুক্ত করে তৈরি করা হয়। 
  2. কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়।
  3. বিস্তৃতি ৫০০মি. থেকে ১০ কি.মি. দূরত্ব পর্যন্ত হতে পারে।
  4. CAN এর উদাহরণ-Googleplex.
ব্যাখ্যা
• CAN:
- CAN এর পূর্ণরূপ হলো Campus/Corporate Area Network
- অনেকগুলো LAN সংযুক্ত করে তৈরি করা হয়। 
- একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, লাইব্রেরি ভবন, আবাসিক হলসমূহ, একাডেমিক ভবন, স্টুডেন্ট সেন্টার, জিমনেসিয়াম এবং অন্যান্য কাজে ব্যবহৃত ভবনে স্থাপিত LAN গুলোকে সংযুক্ত করতে CAN ব্যবহার করা হয়। 
- এর বিস্তৃতি ১ থেকে ৫ কি.মি. দূরত্ব পর্যন্ত হতে পারে। 
- বিশ্ববিদ্যালয়ের মতো বড় অফিস কমপ্লেক্সের একাধিক ভবনে LAN ব্যবহারকারীদের কাজের সমন্বয়ের জন্য কিংবা ব্যয়বহুল এক বা একাধিক পেরিফেরাল ডিভাইস অনেক ব্যবহারকারীর ব্যবহারের জন্য CAN ব্যবহার করা হয়। যেমন: Googleplex, মাইক্রোসফটের নেটওয়ার্ক।

• CAN এর বৈশিষ্ট্য:
- ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কের দূরত্ব ১ - ৫ কি.মি. পর্যন্ত হয়ে থাকে।
- শ্রেণি সংযোগের মাধ্যমে কম্পিউটারগুলো সংযুক্ত হয়।
- এ নেটওয়ার্ক স্থাপন ও রক্ষণাবেক্ষণ পদ্ধতি সহজ ও খরচ কম।
- এ নেটওয়ার্কে কম্পিউটারসমূহ তার বা তারবিহীন সংযোগ প্রদান করা যায়।

উৎস : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
প্রদত্ত চিত্রটি দ্বারা কোন নেটওয়ার্ক টপোলজিকে নির্দেশ করে?
  1. স্টার টপোলজি
  2. রিং টপোলজি
  3. মেশ টপোলজি
  4. বাস টপোলজি
ব্যাখ্যা
• নেটওয়ার্ক টপোলজি:
- নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্টগুলো যে প্রক্রিয়ায় একে অপরের সাথে যুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপোলজি বলে। 
- নেটওয়ার্ক টপোলজিতে সাধারণত নেটওয়ার্ক সিস্টেমের ফিজিক্যাল অবস্থার বর্ণনা করা হয়। 
- বিভিন্ন প্রকার নেটওয়ার্ক টপোলজি সমূহ হলো -
বাস টপোলজি 
রিং টপোলজি 
স্টার টপোলজি
ট্রি টপোলজি 
হাইব্রিড টপোলজি 
মেশ টপোলজি 

• মেশ টপোলজি:
- মেশ টপোলজির প্রত্যেকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটারের একাধিক সংযোগ ব্যবস্থা থাকে এবং প্রতিটি কম্পিউটার আলাদা লিংক ব্যবস্থাধীন থাকে।
- এ ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার সরাসরি যেকোন কম্পিউটারে ডাটা আদান-প্রদান করতে পারে।
- এ ধরনের নেটওয়ার্কভূক্ত কম্পিউটারগুলোর মধ্যে পারস্পরিক সংযোগকে পয়েন্ট টু পয়েন্ট লিংক বলে।

• রিং টপোলজি:
- এ ধরনের সংগঠনে কম্পিউটারগুলো পরস্পর বৃত্তাকারে যুক্ত নেটওয়ার্ক গড়ে তোলে।
- প্রতিটি কম্পিউটার দুই দিকের দুইটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে।
- কম্পিউটারগুলোকে এমনভাবে সংযোগ দেয়া হয় যেন রিংয়ের সর্বশেষ কম্পিউটারটি প্রথমটির সাথে যুক্ত থাকে। 

• স্টার টপোলজি:
- স্টার টপোলজিতে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসসমূহ একটি হাব বা সুইচের মাধ্যমে যুক্ত থাকে। 
- হাব বা সুইচের মাধ্যমে ইলেকট্রনিক ডিভাইস সমূহ যোগাযোগ ও ডেটা আদান-প্রদান করে থাকে।
- হাব অচল হয়ে হয়ে গেলে সম্পূর্ন নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। 
- যেকোন মুহূর্তে নতুন কম্পিউটার যুক্ত করা যায়।
- এই সিস্টেমে সমস্যা নির্ণয় করা তুলনামূলক সহজ। 
- কোন একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে ডেটা ট্রান্সফারে কোন সমস্যা সৃষ্টি হয়না। 
- এই নেটওয়ার্ক সিস্টেমে খুব সহজেই সমস্যায় আক্রান্ত কম্পিউটারটিকে সরিয়ে নেওয়া যায়।
- এই সিস্টেমে অনেক বেশি ক্যাবল ব্যবহৃত হয় বলে খরচের পরিমান বেশি। 
- কম্পিউটারে সংখ্যা খুব বেশি বৃদ্ধি করলে ডেটা ট্রান্সফার স্পীড কমে যায়।

• বাস টপোলজি:
- যে টপোলজিতে একটি মূল ক্যাবলের সাথে সব কয়েকটি ওয়ার্কস্টেশন বা কম্পিউটার সংযুক্ত থাকে তাকে বাস টপোলজি বলে।
- একে অনেক সময় লিনিয়ার বাস টপোলজিও বলা হয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
২৭.
নিচের কোন সফটওয়্যারটি ভার্চুয়াল রিয়েলিটির জন্য ব্যবহৃত হয়না?
  1. Maya
  2. Sybase
  3. VRToolKit
  4. Vizard
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ।
- অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolKit, 3D Studio Max, Maya ইত্যাদি।

• Sybase একটি database management software.

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।