পরীক্ষা আর্কাইভ

ICT Expert

পরীক্ষাICT Expertতারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
পরীক্ষা – ১৩: রিভিশন - ৩ (Live Interactive Class 15 – 20)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ICT Expert

ICT Expert · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
ভৌগলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্কসমূহকে কত ভাগে ভাগ করা হয়?
  1. ক) ২ ভাগে
  2. খ) ৩ ভাগে
  3. গ) ৪ ভাগে
  4. ঘ) ৫ ভাগে
সঠিক উত্তর:
গ) ৪ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪ ভাগে
ব্যাখ্যা
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান বই অনুসারে -
ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত ৪ ভাগে ভাগ করা হয়। যথাঃ
১. পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN),
২. লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN),
৩. মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (MAN) এবং
৪. ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (WAN)।

=======================

অপরদিকে, একাদশ ও দ্বাদশ শ্রেণির আলিম শ্রেণীর বোর্ড বইয়ে -
নেটওয়ার্কভুক্ত কম্পিউটারগুলোর ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তি করে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত
ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক (Campus Area Network-CAN)কে অন্তর্ভুক্ত করে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে। 

অবশ্য বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইটে কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত চার ভাগে ভাগ করে দেখানো হয়েছে, সেখানে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক (Campus Area Network-CAN)কে বাদ দেওয়া হয়েছে।
এছাড়া, CAN মূলত লোকাল এরিয়া নেটওয়ার্ক (LAN) ব্যবহার করে গড়ে উঠেছে। অর্থাৎ, একে LAN এর অন্তর্ভুক্ত ধরা যায়। 

তাই, কম্পিউটার নেটওয়ার্ককে প্রধানত চার ভাগেই ভাগ করা যায়। যথা- LAN, MAN, WAN, PAN.
এই কারণে, চার ভাগকে অধিক নির্ভরযোগ্য উত্তর হিসেবে নেয়া হয়েছে।

সূত্র: University of Toronto; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
.
নিচের কোনটি দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডেটা পরিবহন করা যায়?
  1. ক) টুইস্টেড পেয়ার ক্যাবল
  2. খ) কো এক্সিয়াল ক্যাবল
  3. গ) ফাইবার অপটিক ক্যাবল
  4. ঘ) আর জে ৪৫ কানেক্টর
সঠিক উত্তর:
গ) ফাইবার অপটিক ক্যাবল
উত্তর
সঠিক উত্তর:
গ) ফাইবার অপটিক ক্যাবল
ব্যাখ্যা
- ফাইবার অপটিক ক্যাবল তৈরি করতে খুব সরু কাঁচের তন্তু বা প্লাস্টিক ব্যবহার করা হয়। এ তন্তু দিয়ে আলোর গতিতে প্রবাহিত লেজার রশ্মির সাহায্যে ডেটা স্থানান্তর করা হয়। ভিন্ন প্রতিসরাংকের ডাই-ইলেকট্রিক পদার্থ দিয়ে অপটিক্যাল ফাইবার গঠিত।

 - ফাইবার অপটিক ক্যাবলে তিনটি অংশ থাকে। যথা-

১। কোর (Core): আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি করে ফাইবারের অভ্যন্তরের গ্লাস বা প্লাস্টিক কোর।

২। ক্ল্যাডিং (Cladding): কোরের বাইরের স্তরটি হচ্ছে কাঁচের তৈরি যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে তা পুনরায় কোরে ফেরত দেয়। এই স্তরটি ক্ল্যাডিং নামে পরিচিত।

৩। জ্যাকেট (Jacket): প্রতিটি স্বতন্ত্র ফাইবার আবার প্লাস্টিক দিয়ে মোড়ানো থাকে, যাকে জ্যাকেট বলে। এই জ্যাকেট বাইরের ঘর্ষণ, দ্রাবক ও অন্যান্য ক্ষতিকারক নিয়ামক থেকে ফাইবারের কোর ও ক্ল্যাডিংকে রক্ষা করে।

- ফাইবার অপটিক ক্যাবল দ্বারা সর্বাপেক্ষা দ্রুত ডেটা পরিবহন করা যায়। 

উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।
.
ইন্টারনেটের সাথে সম্পৃক্ত প্রটোকল নয় কোনটি?
  1. ক) SMTP
  2. খ) Javascript
  3. গ) POP3
  4. ঘ) IMAP
সঠিক উত্তর:
খ) Javascript
উত্তর
সঠিক উত্তর:
খ) Javascript
ব্যাখ্যা
- ইন্টারনেট কমিউনিকেশন্সে ডেটা ট্রান্সমিট পদ্ধতি নিয়ন্ত্রণ করার পদ্ধতিই প্রটোকল।
- অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্কের সুপরিকল্পিত রীতিনীতিই হলো প্রটোকল।
- উল্লিখিত অপশন সমূহের মধ্যে Javascript হলো প্রোগ্রামিং ভাষা।
- বাকি সবগুলো ইন্টারনেটে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রটোকল।
.
নিচের কোনটি টেক জায়ান্ট মাইক্রোসফট এর মালিকাধীন নয়?
  1. ক) Instagram
  2. খ) Onedrive
  3. গ) Skype
  4. ঘ) LinkedIn
সঠিক উত্তর:
ক) Instagram
উত্তর
সঠিক উত্তর:
ক) Instagram
ব্যাখ্যা
টেক জায়ান্ট মাইক্রোসফট এর মালিকাধীন সার্ভিস গুলো হলো:
- OneDrive
- Skype
- LinkedIn
- Microsoft Word
- Microsoft Excel
- Microsoft PowerPoint
- Microsoft Access
- Outlook
- Hotmail প্রভৃতি।

__________________
- Instagram হচ্ছে ফেইসবুকের মালিকাধীন মেটা (Meta) কোম্পানির অধীন।
.
মোবাইল কমিনিউনিকেশন সিস্টেমের দ্বিতীয় প্রজন্মের বৈশিষ্ট্য নয় কোনটি?
  1. ক) সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়।
  2. খ) এমএমএস সুবিধা চালু হয়।
  3. গ) এসএমএস সুবিধা চালু হয়।
  4. ঘ) রেডিও ফ্রিকুয়েন্সি W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড।
সঠিক উত্তর:
ঘ) রেডিও ফ্রিকুয়েন্সি W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড।
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রেডিও ফ্রিকুয়েন্সি W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড।
ব্যাখ্যা
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে-
- এই প্রজন্মে ডিজিটাল পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়।
- সেমিকন্ডাক্টর প্রযুক্তি এবং মাইক্রোওয়েভ ডিভাইসের অগ্রগতির ফলে মোবাইল কমিউনিকেশনে ডিজিটাল ট্রান্সমি সম্ভব হয়।
- উন্নতমানের অডিও এর জন্য ডিজিটাল মডুলেশন (Modulation) ব্যবহৃত হয়।
- সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো এফডিএমএ (FDMA), টিডিএমএ (TDMA) ও সিডিএমএ (CDMA)।
- ডেটা স্থানান্তর করার গতি অনেক বেশি।
- ডেটার প্রতারণা প্রতিরোধে সহায়তা করে।
- সর্বপ্রথম প্রিপেইড পদ্ধতি চালু হয়।
- সীমিতমাত্রায় আর্ন্তজাতিক রোমিং সুবিধা চালু হয়।
- মোবাইল ডেটা স্থানান্তরের জন্য প্যাকেট সুইচ নেটওয়ার্ক এবং ভয়েস কল রূপান্তরের জন্য কোর সুইচ নেটওয়ার্ক পদ্ধতি ব্যবহৃত হয়।
- এমএমএস (MMS-Multimedia Message Service) এবং এসএমএস (SMS- Short Message Service) সেবা কার্যক্রম চালু হয়।
- জিএসএম পদ্ধতিতে ডেটা এবং ভয়েস প্রেরণ করা সম্ভব হয়।
- কথোপকথন চলা অবস্থায় ব্যবহারকারীর অবস্থানের পরিবর্তন হলে ট্রান্সমিশন অবিচ্ছিন্ন থাকে।
- ক্ষেত্র বিশেষে অন্য মোবাইল সার্ভিস প্রোভাইডারের ট্রান্সমিটারের দ্বারা সৃষ্ট রেডিও ইন্টারফারেন্স হয়।

উদাহরণ: জিএসএম৯০০, জিএসএম-আর, জিএসএম১৮০০, জিএস এম১৯০০, জিএসএম৪০০, Digital AMM (D-AMPS), CDMA, Personal Digital Communication (PDA) ইত্যাদি।

______________________________
- রেডিও ফ্রিকুয়েন্সি W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড হচ্ছে ৩য় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
.
কোন সেলুলার কোম্পানি বাংলাদেশে সর্বপ্রথম 5G চালু করে?
  1. ক) টেলিটক
  2. খ) গ্রামীণফোন
  3. গ) রবি
  4. ঘ) বাংলালিংক
সঠিক উত্তর:
ক) টেলিটক
উত্তর
সঠিক উত্তর:
ক) টেলিটক
ব্যাখ্যা
- টেলিটক বাংলাদেশে সর্বপ্রথম 5G চালু করে।
- ১২ ডিসেম্বর ২০২১ তারিখে পঞ্চম প্রজন্মের মোবাইল প্রযুক্তিতে প্রবেশ করে বাংলাদেশ।
- রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক দেশের ছয়টি এলাকায় পরীক্ষামূলকভাবে ফাইভ-জি সেবা চালু করেছে।
- বিশ্বের প্রায় ৬০টি দেশে ফাইভ-জি সেবা চালু হয়েছে।
.
ক্লাউড কম্পিউটিং সেবার জনপ্রিয় নতুন একটি মডেল হচ্ছে-
  1. ক) BaaS
  2. খ) CaaS
  3. গ) SECaaS
  4. ঘ) MEaas
সঠিক উত্তর:
গ) SECaaS
উত্তর
সঠিক উত্তর:
গ) SECaaS
ব্যাখ্যা
সার্ভিস মডেল অনুসারে ক্লাউড কম্পিউটিংয়ের শ্রেণিবিভাগ:
সেবার ধরন অনুসারে ক্লাউড কম্পিউটিংকে (তিন) ভাগে ভাগ করা যায়-

- অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-laaS)
- প্ল্যাটফর্মভিত্তিক সেবা (Platform as a services-PaaS)
- সফটওয়্যার সেবা (Software/application as a services-SaaS)

• এছাড়া আরও একটি ক্লাউড কম্পিউটিং সেবা ইদানিং বেশ জনপ্রিয় হচ্ছে, সেটি হলো সিকিউরিটি সেবা (Security as a service- SECaaS)।

• সিকিউরিটি সেবা (Security as a service- SECaaS): এটি একটি ব্যবসায়িক মডেল যা কোন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তুলনামূলক কম অর্থের বিনিময়ে কর্পোরেট অবকাঠামো হিসাবে কোন বৃহৎ প্রতিষ্ঠানের নিরাপদ তথ্য সেবা প্রদান করে। এই ধরনের সেবার মধ্যে এন্টিভাইরাস, এন্টি-ম্যালওয়্যার, স্পাইওয়্যার, অনধিকার প্রবেশকারী ঠেকানো ইত্যাদি অন্তর্ভূক্ত থাকে। এই সেবায় মাধ্যমে নেটওয়ার্ক ব্যবহারকারী নিরাপদ আন্তঃক্লাউড নেটওয়ার্ক যোগাযোগ সবিধা গ্রহণ করতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
.
'LTE' মোবাইল কমিনিউনিকেশন সিস্টেমের কোন প্রজন্মের সাথে সম্পৃক্ত?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
সঠিক উত্তর:
ঘ) ৪র্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৪র্থ
ব্যাখ্যা
LTE (Long Term Evolution)
- LTE (Long Term Evolution) হলো সেলুলার স্ট্যান্ডার্ড ভিত্তিক একটি 4G মোবাইল সিস্টেম যা ৩২৬ মেগাবিট/সেকেন্ড পিক বিট রেট (Peak bit rate) প্রদান করে।
- এটি WiMax বা Flash-OFDM ওয়্যারলেস মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক প্রযুক্তি ভিত্তিকও হতে পারে যা মোবাইল ব্যবহারকারীদের ব্রডব্যান্ড ওয়্যারলেসে ২৩৩ মেগাবিট/সেকেন্ড গতিতে প্রবেশে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
.
ChatGPT (চ্যাটজিপিটি) কী?
  1. ক) Social Media
  2. খ) Operating System
  3. গ) Markup Language
  4. ঘ) AI bot
সঠিক উত্তর:
ঘ) AI bot
উত্তর
সঠিক উত্তর:
ঘ) AI bot
ব্যাখ্যা
ChatGPT (চ্যাটজিপিটি)
- ৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT.
- ChatGPT এর পূর্ণরুপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer.
- এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
- OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
- চ্যাটজিপিটির প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান।

এটির রয়েছে আকর্ষণীয় কিছু বৈশিষ্ট্য:
- এটি কম্পিউটার কোড তৈরি করতে পারে।
- সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে।
- এমনকি টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে।
- এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।

উৎস: 
১. https://www.openai.com
২. https://www.cnet.com
৩. https://www.independent24.com (ইন্ডিপেন্ডেন্ট নিউজ)
১০.
নিচের কোন সফটওয়্যারটি Plagiarism সনাক্তকরণে ব্যবহৃত হয়?
  1. ক) Telnet
  2. খ) Blocksolve
  3. গ) Turnitin
  4. ঘ) Hypertxt
সঠিক উত্তর:
গ) Turnitin
উত্তর
সঠিক উত্তর:
গ) Turnitin
ব্যাখ্যা
লেখাচুরি (Plagiarism):
- গবেষণাকেন্দ্রিক পরিমণ্ডলে Plagiarism অতি প্রচলিত একটি শব্দ।
- ভিন্ন ব্যক্তির লেখা বা যে কোন কিছু সজ্ঞানে চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়াই Plagiarism ।
- অন্য ব্যক্তির আইডিয়া ধার করে নিজের কাজে ব্যবহার করতে হলে তার যথাযথ স্বীকৃতি দেওয়া কিংবা নাম জানা না থাকলে অন্তত ‘সংগৃহীত’ উল্লেখ করে দেওয়াই বাঞ্ছনীয় এবং ন্যূনতম ভদ্রতার পরিচায়ক।
- ছবি, গানের কথা, কবিতা, গবেষণাপত্র, প্রবন্ধ, প্রতিবেদন যে কোন গঠনমূলক রচনার ক্ষেত্রে অন্য উৎস মারফত সরাসরি বা হুবহু তথ্য ব্যবহারের প্রয়োজন হলে
মূল লেখকের নাম উল্লেখ না করা অশোভন এবং শাস্তিযোগ্য অপরাধ।
- Plagiarism প্রতিরোধে Paraphrasing চর্চা করা যেতে পারে।
- মূল লেখার বিষয়টিকে অপরিবর্তিত রেখে জুতসই প্রতিশব্দ সহযোগে নিজের ভাষায় সারমর্ম আকারে উপস্থাপন করাকে Paraphrasing বলে।
- তবে সেক্ষেত্রেও মূল লেখকের নাম, সম্ভব হলে সন উল্লেখপূর্বক কৃতজ্ঞতা স্বীকার করা আবশ্যক।
- এছাড়াও বর্তমানে বিভিন্ন সফ্টওয়্যারের মাধ্যমে কম্পিউটারের সাহায্যে কোন লেখায় Plagiarism হয়েছে কিনা তা সনাক্ত করা সম্ভব।
- Turnitin তেমনি একটি জনপ্রিয় সফ্টওয়্যার যা অনলাইনে ক্রয় করে নিজস্ব অ্যাকাউন্ট খুলে যে কেউ এর সুবিধা ভোগ করতে পারবেন।

সূত্র: তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।