পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ১১ জুলাই, ২০২১সময়30 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
জীবন বীমা কর্পোরেশন (গ্রেড-৯) পদের নাম: অ্যাসিসটেন্ট ম্যানেজার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ:১৬.১০.২০২০ Faculty Name: Institute of Business Administration (IBA)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ১১ জুলাই, ২০২১ · ৫০ প্রশ্ন

.
রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখাঙ্কিত শব্দটি কোন ধরনের অব্যয় নির্ণয় করুনঃ
  1. ক) সমুচ্চয়ী
  2. খ) অনন্বয়ী
  3. গ) সমুচ্চয়ী বিয়োজক
  4. ঘ) সমুচ্চয়ী সংকোচক
সঠিক উত্তর:
ঘ) সমুচ্চয়ী সংকোচক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সমুচ্চয়ী সংকোচক
ব্যাখ্যা

সমুচ্চয়ী অব্যয় : যে অব্যয় পদ একটি বাক্যের সঙ্গে অন্য একটি বাক্যের অথবা বাক্যস্থিত একটি পদের সঙ্গে অন্য একটি পদের সংযােজন, বিয়ােজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক
অব্যয় বলে।
সংকোচক অব্যয় - কিন্তু, বরং, অথচ
রাম রায় এত বিদ্বান অথচ এতটুকু অহংকার নেই। রেখাঙ্কিত শব্দটি সমুচ্চয়ী সংকোচক অব্যয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণী।

.
“শশাঙ্ক” শব্দের ব্যাসবাক্য কী হবে?
  1. ক) শশের অঙ্ক
  2. খ) অঙ্কের শশ
  3. গ) অঙ্কে শশ যার
  4. ঘ) শশ অঙ্ক যার
সঠিক উত্তর:
ঘ) শশ অঙ্ক যার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শশ অঙ্ক যার
ব্যাখ্যা

যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কোন অর্থ বোঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
শশাঙ্ক একটি বহুব্রীহি সমাস। যার ব্যাসবাক্য হলো - শশ অঙ্ক যার।

সোর্সঃ ভাষা-শিক্ষা, ডক্টর হায়াৎ মামুদ।

.
'রক্ষকই ভক্ষক' বাক্যটি কোন জাতীয় বাক্য?
  1. ক) সরল বাক্য
  2. খ) জটিল বাক্য
  3. গ) যৌগিক বাক্য
  4. ঘ) মিশ্র বাক্য
সঠিক উত্তর:
ক) সরল বাক্য
উত্তর
সঠিক উত্তর:
ক) সরল বাক্য
ব্যাখ্যা

যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে।
যেমনঃ
- পুকুরে পদ্মফুল জন্মে।
- ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে।
- রক্ষকই ভক্ষক।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি

.
সংসারে আসিয়া এই পরম সুখে বঞ্চিত রহিলাম। রেখাঙ্কিত অংশটির কারক নির্ণয় করুন:
  1. ক) অপাদান কারক
  2. খ) করণ কারক
  3. গ) অধিকরণ কারক
  4. ঘ) কর্মকারক
সঠিক উত্তর:
ক) অপাদান কারক
উত্তর
সঠিক উত্তর:
ক) অপাদান কারক
ব্যাখ্যা

যা থেকে কিছু বিচ্যূত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
যেমন -
- গাছ থেকে পাতা পড়ে।
- দুধ থেকে দই হয়।
- পাপে বিরত হও।
প্রশ্নোল্লেখিত বাক্যে রেখাঙ্কিত অংশটি হলো অপাদান কারক।
অপাদান কারকে বিভিন্ন বিভক্তি ছাড়াও হইতে, হতে, থেকে, দিয়া, দিয়ে ইত্যাদি অনুসর্গ ব্যবহৃত হয়।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ (নবম - দশম শ্রেণী)।

.
'বিস্কুট' কোন ভাষার শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) ইংরেজি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) চীনা
সঠিক উত্তর:
খ) ইংরেজি
উত্তর
সঠিক উত্তর:
খ) ইংরেজি
ব্যাখ্যা

বিস্কুট (বিশেষ্য) - ময়দাদির দিয়ে প্রস্তুত পাতলা পিষ্টকজাতীয় খাদ্য। এটি একটি ইংরেজী শব্দ। 
এরূপ আরো কিছু ইংরেজী ভাষার শব্দ হলো- চেয়ার, টেবিল, অফিস, জেল, সিনেমা, থিয়েটার, ইস্টিশন, হাসপাতাল, পুলিশ ইত্যাদি।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান এবং ভাষা-শিক্ষা, ডক্টর হায়াত মামুদ।

.
কোনটি তৎসম শব্দ?
  1. ক) ডিম
  2. খ) হাত
  3. গ) ফুল
  4. ঘ) ছেরাদ্দ
সঠিক উত্তর:
ক) ডিম
উত্তর
সঠিক উত্তর:
ক) ডিম
ব্যাখ্যা

তৎসম শব্দ:
- সংস্কৃতের শব্দভাণ্ডার থেকে সব সময়েই প্রয়ােজনীয় শব্দাবলি বাংলা ভাষায় গ্রহণ করা হয়। যে-সব সংস্কৃত শব্দ অপরিবর্তিত রূপে হুবহু বাংলায় এসেছে সে-সব শব্দকে ‘তৎসম শব্দ’ বলা হয়।
- তৎসম শব্দের উদাহরণ : ডিম, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, আকাশ, স্থল, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

অপরদিকে,
হাত, ফুল এবং ছেরাদ্দ শব্দগুলো যথাক্রমে বাংলা, প্রাকৃত, অর্ধ-তৎসম শব্দ৷

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।

.
কোনটি ভুল বানান যুক্ত?
  1. ক) ত্রিনয়ণ
  2. খ) ব্রাহ্মণ
  3. গ) পিণাক
  4. ঘ) দুর্নীতি
সঠিক উত্তর:
ক) ত্রিনয়ণ
উত্তর
সঠিক উত্তর:
ক) ত্রিনয়ণ
ব্যাখ্যা

ভুল বানান যুক্ত শব্দটি রয়েছে অপশন ‘ক’-তে। যার শুদ্ধ রূপ হলো - ত্রিনয়ন।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।

.
'ট' বর্গীয় ধ্বনির আগে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) ন
  2. খ) ন্য
  3. গ) ণ
  4. ঘ) ন্ন
সঠিক উত্তর:
গ) ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) ণ
ব্যাখ্যা

ণ-ত্ব বিধানঃ
বাংলা ভাষায় বহু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য-ণ এবং দন্ত্য-ন এর ব্যবহার রয়েছে। এগুলো বাংলা বানানেও অবিকৃতভাবে রক্ষিত হয়।
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মই ণ-ত্ব বিধান।
- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় 'ণ' ব্যবহৃত হয়।
- বাংলা (দেশি), তদ্ভব ও বিদেশি শব্দের বানানে 'ণ' লেখার প্রয়োজন হয় না।
- ঋ, র, ষ - এর পরে 'ণ' বসে।

সূত্রঃ বাংলা ভাষার ব্যকরণ, নবম-দশম শ্রেণি।

.
'ভূষণ্ডির কাক' বাগধারাটি কী অর্থে ব্যবহৃত?
  1. ক) নিরেট মূর্খ
  2. খ) দীর্ঘজীবী
  3. গ) নিষ্ক্রিয় দর্শক
  4. ঘ) কপটচারী
সঠিক উত্তর:
খ) দীর্ঘজীবী
উত্তর
সঠিক উত্তর:
খ) দীর্ঘজীবী
ব্যাখ্যা

ভূষণ্ডির কাক - দীর্ঘজীবী
বুদ্ধির ঢেঁকি - নিরেট মূর্খ
সাক্ষী গোপাল - নিষ্ক্রিয় দর্শক
ভিজে বিড়াল - কপটচারী

সোর্সঃ উৎসঃ ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।

১০.
'আঁকা' সাধিত শব্দটির সংস্কৃত ধাতু কোনটি?
  1. ক) আঁক
  2. খ) অঙ্কন
  3. গ) অঙ্ক্‌
  4. ঘ) অঙ্কিত
সঠিক উত্তর:
গ) অঙ্ক্‌
উত্তর
সঠিক উত্তর:
গ) অঙ্ক্‌
ব্যাখ্যা



সোর্সঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১.
Geysers occur where magma lies just below the earth's surface, particularly in volcanic regions _____ Iceland or New Zeeland.
  1. ক) such as
  2. খ) alike
  3. গ) for example
  4. ঘ) e. g.
সঠিক উত্তর:
ক) such as
উত্তর
সঠিক উত্তর:
ক) such as
ব্যাখ্যা

Such as- যেমন;

alike- একইভাবে, একই রকম;

for example- উদাহরণস্বরূপ;

e. g.- উদাহরণস্বরূপ, যেমন প্রভৃতি।

অপশনগুলাের অর্থ একই রকম হলেও such as দুই বা ততােধিক object গ্রহণ করে। অতএব শূন্যস্থানে such as বসানাে যুক্তিযুক্ত।
বাক্যটির অর্থ- বিশেষত আইসল্যান্ড বা নিউজিল্যান্ডের মতাে আগ্নেয়গিরি অঞ্চলে উষ্ণ প্রস্রবণ ঘটে যেখানে পৃথিবীর পৃষ্ঠের ঠিক নিচে ম্যাগমা থাকে।

১২.
It is certain that human beings _____ latent power of which they are only vaguely aware.
  1. ক) exhibit
  2. খ) possess
  3. গ) knowledge
  4. ঘ) impose
সঠিক উত্তর:
খ) possess
উত্তর
সঠিক উত্তর:
খ) possess
ব্যাখ্যা

Exhibit- দেখানাে, প্রদর্শন করা;
possess- ভােগদখল করা/অধিকারী হওয়া;
knowledge- জ্ঞান,
impose- আরোপ করা/বিপথে নেওয়া।

বাক্যটির অর্থ অনুসারে possess (v) বসানাে যুক্তিযুক্ত।
শূন্যস্থানে possess বসিয়ে বাক্যটির অর্থ- এটি নিশ্চিত যে মানুষ (জাতি) সুপ্ত শক্তি ধারণ করে যার সম্পর্কে তারা কেবল অস্পষ্টভাবে সচেতন।

১৩.
Ocean currents play a ______ role in setting long term climate ______.
  1. ক) vital ... date
  2. খ) important .. variations
  3. গ) major...patterns
  4. ঘ) unusual... changes
সঠিক উত্তর:
গ) major...patterns
উত্তর
সঠিক উত্তর:
গ) major...patterns
ব্যাখ্যা

Vital- অতি গুরুত্বপূর্ণ, date- তারিখ;
important- গুরুত্বপূর্ণ, Variations- পরিবর্তন;
major- মুখ্য/গুরুতর, patterns- নমুনা;
unusual- অস্বাভাবিক, changes- পরিবর্তন।

'a major role' phrase টির অর্থ একটি মুখ্য ভূমিকা। এছাড়া বাক্যের অর্থানুসারে শেষ শুন্যস্থানে patterns শব্দটি যুক্তিযুক্ত।
বাক্যটির অর্থ- দীর্ঘমেয়াদি জলবায়ুর ধরন নির্ধারণে সমুদ্র স্রোতগুলি একটি মুখ্য ভূমিকা পালন করে।

১৪.
The problems of squaring a pan-European agenda with the national interests of 25 separate countries _____ the process of integration a slow, complex and at times divisive one.
  1. ক) causes
  2. খ) often affect
  3. গ) have made
  4. ঘ) resulting in
সঠিক উত্তর:
গ) have made
উত্তর
সঠিক উত্তর:
গ) have made
ব্যাখ্যা
বাক্যটির অর্থানুসারে এটি present perfect tense হবে।
অর্থাৎ শূন্যস্থানে have made বসানাে যুক্তিযুক্ত।
১৫.
He will be arriving quite late. So by the time he comes, the play _____.
  1. ক) would have begun
  2. খ) will begun
  3. গ) will have begun
  4. ঘ) would begun
সঠিক উত্তর:
গ) will have begun
উত্তর
সঠিক উত্তর:
গ) will have begun
ব্যাখ্যা

By the time, by the year of দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb - এর future perfect tense হয়।
Future perfect tense -এর সঠিক structure হলো sub + will have + verb এর p.p।
সুতরাং সঠিক উত্তর will have begun.

১৬.
The antonym of CURTAIL is:
  1. ক) Cramp
  2. খ) Prolong
  3. গ) Chop
  4. ঘ) Clip
সঠিক উত্তর:
খ) Prolong
উত্তর
সঠিক উত্তর:
খ) Prolong
ব্যাখ্যা
Curtail (সংক্ষিপ্ত করা) এর antonym- Prolong (দীর্ঘায়িত করা)।
অপরদিকে, Cramp- গতি বৃদ্ধিতে বাধা সৃষ্টি করা; Chop- মাংসের টুকরা; Clip- আঁকড়া।
১৭.
The phrase ''Dejure' means —
  1. ক) By law
  2. খ) Successful
  3. গ) Illegal
  4. ঘ) Compromising
সঠিক উত্তর:
ক) By law
উত্তর
সঠিক উত্তর:
ক) By law
ব্যাখ্যা
Dejure (বিধিসম্মত) ল্যাটিন phrase এর সমার্থক By law (আইন অনুসারে)।
অপরদিকে, Successful- সফল, Illegal- বেআইনি, অবৈধ; Compromising- সন্দেহজনক।
১৮.
He goes to his friend's house off and on. What does 'off and on' means?
  1. ক) Frequently
  2. খ) Rarely
  3. গ) Occasionally
  4. ঘ) Never
সঠিক উত্তর:
গ) Occasionally
উত্তর
সঠিক উত্তর:
গ) Occasionally
ব্যাখ্যা
Off and on একটি phrase; যার অর্থ- মাঝে মাঝে (Occasionally)।
অপরদিকে, Frequently- প্রায়ই, ক্রমাগত;
Rarely- কদাচিৎ;
Never- কখনাে না।
১৯.
Synonym of 'incredulous' is-
  1. ক) Dishonest
  2. খ) Honest
  3. গ) Reliable
  4. ঘ) Unreliable
সঠিক উত্তর:
ঘ) Unreliable
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Unreliable
ব্যাখ্যা

Incredulous (অবিশ্বাসী, বিশ্বাসহীন) এর synonym হলো Unreliable (অবিশ্বাসযােগ্য)।
অপরদিকে,

Dishonest- অসৎ;
Honest- সৎ;
Reliable- বিশ্বাসী।

২০.
Change the voice of the sentence : She never understood me, whenever I said something.
  1. ক) Whenever I said something, I never understood by her.
  2. খ) Whenever I said something, I had never understood by her.
  3. গ) Whenever I said something, I was being never understood by her.
  4. ঘ) Whenever I said something, I was never understood by her.
সঠিক উত্তর:
ঘ) Whenever I said something, I was never understood by her.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Whenever I said something, I was never understood by her.
ব্যাখ্যা

Past indefinite tense এর active voice থেকে passive voice করার নিয়ম: object এর subjective form + was/were +
verb এর past participle form + by + subject এর objective form.

অতএব, প্রদত্ত বাক্যের সঠিক passive form- Whenever I said something, I was never understood by her.

২১.
What is the height of a right cylinder with radius 5 in and volume 150Π in?
  1. ক) 5 in
  2. খ) 6 in
  3. গ) 7 in
  4. ঘ) 8 in
সঠিক উত্তর:
খ) 6 in
উত্তর
সঠিক উত্তর:
খ) 6 in
ব্যাখ্যা

দেওয়া আছে, সিলিন্ডারের ব্যাসার্ধ 5 ইঞ্চি এবং আয়তন 150π ঘন ইঞ্চি। 
আমরা জানি,
সিলিন্ডারের আয়তন = πr2h
প্রশ্নমতে, πr2h = 150π
      ⇒ π52h = 150π [যেহেতু, r = 5 ইঞ্চি]
      ⇒ 25πh = 150π
               ∴ h = 6 in

২২.
If the ratio of the area of a sector to the area of a circle is 3:5, what is the ratio of the length of the arc of the sector to the circumference of the circle?
  1. ক) 3/5
  2. খ) 2/7
  3. গ) 1/2
  4. ঘ) 1/3
সঠিক উত্তর:
ক) 3/5
উত্তর
সঠিক উত্তর:
ক) 3/5
ব্যাখ্যা

The ratio of the length of an arc of a circle to its circumference is always the same as the ratio of a sector to its area.
(r × θ) / (2π × r) = θ / 2π

ATQ,
sector area : total area = (θ/2π)×πr2 : πr2 = 3 : 5
(θ/2π)×πr2 / πr2 = 3 / 5
θ/2π = 3 / 5
(θ/2π) × 2π = 3/5 × 2π
∴ θ = 6π / 5
Arc length = 6π/5 × r
Circumference = 2πr

∴ Arc length/Circumference = (6π/5 × r) / 2πr = 3/5

 

২৩.
If (2x2 + 3x - 5)(x + 2) = ax3 + bx2 + cx + d, then ac - bd = ?
  1. ক) 70
  2. খ) 71
  3. গ) 72
  4. ঘ) 73
সঠিক উত্তর:
গ) 72
উত্তর
সঠিক উত্তর:
গ) 72
ব্যাখ্যা

এখানে,
(2x+ 3x - 5)(x + 2) = 2x+ 4x+ 3x+ 6x - 5x - 10 = ax3+bx2+cx+d
⇒ 2x+ 7x+ x - 10 = ax+ bx+ cx + d
উভয় দিকে তুলনা করে পাই
a = 2, b = 7, c = 1, d = -10  
 অতএব, ac - bd = 2×1 -7(-10)
                    = 2 + 70
                    = 72

২৪.
|3x - 15| = 18. What is the product of all possible values of x?
  1. ক) -11
  2. খ) -10
  3. গ) -9
  4. ঘ) -8
সঠিক উত্তর:
ক) -11
উত্তর
সঠিক উত্তর:
ক) -11
ব্যাখ্যা

Given,
|3x - 15| = 18
Solve the absolute value equation for both cases.
3x - 15 = 18
⇒ 3x = 15 + 18 = 33
∴ x = 11
or, 3x - 15 = - 18
⇒ 3x = - 18 + 15 = -3
∴ x = -1
The product of all possible values of x is = 11 × (-1) = -11

২৫.
The cost of operating a frisbee company in the first year is $10000 plus $2 for each Frisbee. Assuming the company sells every Frisbee it makes in the first year for $7, how many Frisbees must the company sell to break even?
  1. ক) 1,000
  2. খ) 1,500
  3. গ) 2,000
  4. ঘ) 2,500
সঠিক উত্তর:
গ) 2,000
উত্তর
সঠিক উত্তর:
গ) 2,000
ব্যাখ্যা

মনে করি, মোট ফ্রিসবি এর পরিমাণ x টি
প্রশ্নমতে, 7x = 10000 + 2x
⇒ 7x - 2x = 10000
⇒ 5x = 10000
∴ x = 10000/5 = 2000

২৬.
The base of a rectangle is three times as long as the height. If the perimeter is 64, what is the area of the rectangle?
  1. ক) 24
  2. খ) 64
  3. গ) 96
  4. ঘ) 192
সঠিক উত্তর:
ঘ) 192
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 192
ব্যাখ্যা

মনে করি, আয়তক্ষেত্রের উচ্চতা x এবং ভূমি 3x
প্রশ্নমতে, 2(3x + x) = 64
⇒ 8x = 64
⇒ x = 8
∴ আয়তক্ষেত্রের উচ্চতা 8 এবং ভূমি 8×3  = 24 একক
∴ ক্ষেত্রফল = 8 × 24 = 192 একক 

২৭.
The angels of a pentagon are in ratio 9 : 10 : 12 : 14 : 15. What is the sum of measure of the smallest and largest angels?
  1. ক) 54
  2. খ) 81
  3. গ) 135
  4. ঘ) 216
সঠিক উত্তর:
ঘ) 216
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 216
ব্যাখ্যা

আমরা জানি, পঞ্চভূজের সমষ্টি = {(5 - 2) × 180}° = 540°
পঞ্চভুজের কোণের অনুপাতের সমষ্টি = 9 + 10 + 12 + 14 + 15 = 60
∴ পঞ্চভুজের বৃহত্তম এবং ক্ষুদ্রতম কোণের সমষ্টি = [{(9+15)/60} × 540]° = 216°

২৮.
What is the next term in the sequence - 4, 9, 6, 11, 8, 13, …… ?
  1. ক) 18
  2. খ) 10
  3. গ) 16
  4. ঘ) 9
সঠিক উত্তর:
খ) 10
উত্তর
সঠিক উত্তর:
খ) 10
ব্যাখ্যা

এখানে দুটি ধারা বিদ্যমান।
বিজোড় অবস্থানের ধারা = 4, 6, 8, 10
জোড় অবস্থানের ধারা = 9, 11, 13, 15

২৯.
A bicycle company makes five styles of bikes in seven different colors. How many different bicycles can the company make when considering both style and color?
  1. ক) 35
  2. খ) 12
  3. গ) 7
  4. ঘ) 5
সঠিক উত্তর:
ক) 35
উত্তর
সঠিক উত্তর:
ক) 35
ব্যাখ্যা
Color of bicycle = 7
Style of bicycle = 5
The company make = 5×7 = 35 different bicycles
৩০.
On Tuesday Ray rode his bike 10 miles. On Wednesday he increased Tuesday's distance by 5 miles. On Thursday he decreased Wednesday’s distance by 7 miles. On Friday he increased Thursday’s distance by 12 miles. How many total miles did Ray ride over the 4 day period?
  1. ক) 50
  2. খ) 51
  3. গ) 52
  4. ঘ) 53
অনির্ধারিত
ব্যাখ্যা

On Tuesday, Ray goes = 10 miles
On Wednesday, Ray goes = 10 + 5 = 15 miles
On Thursday, Ray goes = 15 - 7 = 8 miles
On Friday, Ray goes = 8 + 12 = 20 miles
∴ Total distance = 10 + 15 + 8 + 20 = 53 miles

মূল প্রশ্নে "On Thursday he decreased Wednesday’s distance by 5 miles" এর স্থলে "On Thursday he decreased Wednesday’s distance by 7 miles" হওয়ার কথা ছিলো। টাইপিং মিস্টেক; উত্তর বাতিল করা হয়েছে।
জব সল্যুশনের প্রশ্ন হওয়ায় মূল প্রশ্নের সাথে মিল রেখে প্রশ্ন ঠিক করে দেওয়া হয়েছে।

৩১.
Frank scored 26 points in a basketball game. All of his points came from either a two-point basket or three-point basket. If frank scored at least one three-point basket what is the maximum number of two-point baskets that Frank could have scored?
  1. ক) 11
  2. খ) 10
  3. গ) 9
  4. ঘ) 8
সঠিক উত্তর:
খ) 10
উত্তর
সঠিক উত্তর:
খ) 10
ব্যাখ্যা

If he scored a three-point basket, then remaining points are = 26 - 3 = 23, which is not divisible by 2
∴ As, there is no one-point basket, by scoring two three-point basket, the remaining points are: 26 - 3×2 = 20
∴ He scored maximum number of = 20/2 = 10 two-point baskets

৩২.
The area of the base of a cylinder is 100π m2. The volume of the cylinder is 900π m3. What is the height of the cylinder?
  1. ক) 9m
  2. খ) 10m
  3. গ) 11m
  4. ঘ) 12m
সঠিক উত্তর:
ক) 9m
উত্তর
সঠিক উত্তর:
ক) 9m
ব্যাখ্যা

Area of the base of a cylinder, πr2 = 100π
The volume of the cylinder, πr2h = 900π
∴ h = πr2h/πr2 
= 900/100
= 9 m

৩৩.
Bob invested in a stock that increased in value by 17% to 25.74. What was the actual increase in the stock’s value?
  1. ক) 3.74
  2. খ) 3.47
  3. গ) 4.25
  4. ঘ) 4.47
সঠিক উত্তর:
ক) 3.74
উত্তর
সঠিক উত্তর:
ক) 3.74
ব্যাখ্যা

17% বৃদ্ধিতে বর্তমান মূল্য = 117 টাকা
বর্তমান মূল্য 117 টাকা হলে পূর্ব মূল্য = 100 টাকা
∴ বর্তমান মূল্য 25.74 টাকা হলে পূর্ব মূল্য = (100 × 25.74)/100 টাকা
                                                      = 22 টাকা
∴ প্রকৃত মূল্য বৃদ্ধি = 25.74 - 22 = 3.74

৩৪.
There are 10 orange sodas, 15 cream sodas, and 7 cherry sodas in an ice chest. How many sodas must be removed from the ice chest to guarantee that one of each type of sodas had been chosen?
  1. ক) 16
  2. খ) 18
  3. গ) 23
  4. ঘ) 26
সঠিক উত্তর:
ঘ) 26
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 26
ব্যাখ্যা

The answer is that you have to pick up enough sodas until you are guaranteed to have at least 1 of each.
So if you pick up 15 it could be only cream sodas but if you pick up 16 it must be 2 kinds.
If you pick up 25 it could be only 10 orange sodas and 15 cream sodas.
But if you pick up 26 it must be 3 kinds which ensures that one of each type of soda has been chosen.

৩৫.
How many 5 digit numbers have 9 as the first digit, 3 or 6 as the third digit and no digit is repeated?
  1. ক) 672
  2. খ) 762
  3. গ) 572
  4. ঘ) 567
সঠিক উত্তর:
ক) 672
উত্তর
সঠিক উত্তর:
ক) 672
ব্যাখ্যা

প্রথম স্থানে 9 স্থির রেখে তৃতীয় স্থানে 3 নির্দিষ্ট করে সাজানো যায় 8P3 উপায়ে
প্রথম স্থানে 9 স্থির রেখে তৃতীয় স্থানে 6 নির্দিষ্ট করে সাজানো যায় 8P3 উপায়ে
∴ মোট বিন্যাস সংখ্যা =  8P3 +  8P3 
= (8×7×6×5! / 5!) + (8×7×6×5! / 5!)
= 336 + 336
= 672

৩৬.
Which of the following won the Nobel Peace Prize 2020?
  1. ক) WHO
  2. খ) FAO
  3. গ) UN
  4. ঘ) IMF
সঠিক উত্তর:
গ) UN
উত্তর
সঠিক উত্তর:
গ) UN
ব্যাখ্যা

The Norwegian Nobel Committee has decided to award the Nobel Peace Prize for 2020 to the World Food Programme (WFP) for its efforts to combat hunger, for its contribution to bettering conditions for peace in conflict-affected areas and for acting as a driving force in efforts to prevent the use of hunger as a weapon of war and conflict.

The United Nations World Food Programme (WFP) is the world's largest humanitarian organisation addressing hunger and promoting food security.

As in the option WFP is not mentioned, we are considering its parent organization as answer.

Source: Nobel Prize and UN

৩৭.
Where is Tiananmen Square is located?
  1. ক) India, Delhi
  2. খ) Turkey, Ankara
  3. গ) Russia, Moscow
  4. ঘ) China, Beijing
সঠিক উত্তর:
ঘ) China, Beijing
উত্তর
সঠিক উত্তর:
ঘ) China, Beijing
ব্যাখ্যা

- তিয়েন আনমেন স্কয়ার চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত।
- এখানে ১৯৮৯ সালে গণতন্ত্রের দাবীতে চীনের ছাত্রদের ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
- চীন সরকার কঠোরভাবে এই বিক্ষোভ দমন করে। এতে সহস্রাধিক বিক্ষোভকারী নিহত হয়।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)

৩৮.
The book titled ‘A Promised Land’ is authored by:
  1. ক) Barack Obama
  2. খ) Donald Trump
  3. গ) Joe Biden
  4. ঘ) Boris Johnson
সঠিক উত্তর:
ক) Barack Obama
উত্তর
সঠিক উত্তর:
ক) Barack Obama
ব্যাখ্যা

• ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রচিত নতুন আত্মজীবনীমূলক গ্রন্থ - A promised Land
অন্যদিকে নবনির্বাচিত ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম - Promise to keep.
উৎসঃ সাম্প্রতিক সমাচার, লাইভ এমসিকিউ

৩৯.
Who is the current prime minister of Japan?
  1. ক) Yoshihiko Noda
  2. খ) Kan Naoto
  3. গ) Yoshihide Suga
  4. ঘ) Shinzo Abe
সঠিক উত্তর:
গ) Yoshihide Suga
উত্তর
সঠিক উত্তর:
গ) Yoshihide Suga
ব্যাখ্যা

- জাপানের বর্তমান প্রধানমন্ত্রী হলেন ইয়োশিহিদে সুগা।
গত ১৪ সেপ্টেম্বর, ২০২০ জাপানের পার্লামেন্টে ভোটাভুটিতে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং এর দুদিন পরে শিনজো অ্যাবে পদত্যাগ করেন।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের ঘোষণা দেন।
সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড এবং  ব্রিটানিকা 

৪০.
Date of the recent USA presidential election -
  1. ক) November 3, 2020
  2. খ) December 11, 2020
  3. গ) January 21, 2021
  4. ঘ) November 1, 2021
সঠিক উত্তর:
ক) November 3, 2020
উত্তর
সঠিক উত্তর:
ক) November 3, 2020
ব্যাখ্যা

- ২০২০ সালের ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
- জো বাইডেন ৩০৬টি ইলেক্টোরাল ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সূত্র: বিবিসি নিউজ।

৪১.
Name of Kuwait’s 14 year old ruler who died in a US hospital recently-
  1. ক) Sheikh Sabah Al Ahmed Al Jabar Al Sabah
  2. খ) Sheikh Yousuf Bin Al Sabah Al Ahmed
  3. গ) Sheikh Ahmed Bin Sabah Al Tahti
  4. ঘ) Sheikh Rasel Al Sabab
সঠিক উত্তর:
ক) Sheikh Sabah Al Ahmed Al Jabar Al Sabah
উত্তর
সঠিক উত্তর:
ক) Sheikh Sabah Al Ahmed Al Jabar Al Sabah
ব্যাখ্যা

The emir of Kuwait, Sheikh Sabah al-Ahmad al-Sabah, who has died aged 91, ruled his country for 14 years and acquired a reputation for being committed to peaceful dialogue and unity among other Gulf states known for their divisive quarrels in recent times. Discreet, mild-mannered and valuing his personal links with fellow monarchs, Sabah was known as “the dean of Arab diplomacy”.
He recently died in a US hospital recently. 
Source: CNBC and The Guardian

৪২.
What is the name of the currency of Italy?
  1. ক) Lira
  2. খ) Euro
  3. গ) Dollar
  4. ঘ) Pound
সঠিক উত্তর:
খ) Euro
উত্তর
সঠিক উত্তর:
খ) Euro
ব্যাখ্যা

ইউরোপীয় ইউনিয়নভুক্ত ২৭ টি দেশের মধ্যে ১৯ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
দেশগুলোঃ অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি ও ফিনল্যান্ড।
এছাড়া ইইউ সদস্য নয় এমন অ্যান্ডোরা, সানম্যারিনো, ভ্যাটিকান সিটি, মোনাকো, মন্টিনিগ্রো ও কসোভোতে ইউরো মুদ্রা চালু আছে।
ইইউভুক্ত ডেনমার্ক ইউরো মুদ্রা গ্রহণ করবে না।
বাকি ৭টি ইইউ সদস্য দেশ যথাঃ বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকপ্রজাতন্ত্র, রোমানিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড এবং সুইডেন ইউরো মুদ্রা গ্রহণের প্রক্রিয়াধীন।
১ জানুয়ারি ১৯৯৯ সালে প্রথম ইউরো মুদ্রা চালু হয় যা ২০০২ সালে ১ জানুয়ারি থেকে একক অফিশিয়াল মুদ্রা হিসেবে কার্যকর হয়।
Source: EU

৪৩.
When Bangabandhu Sheikh Mujibur Rahman returned to Bangladesh from imprisonment in Pakistan?
  1. ক) December 22, 1971
  2. খ) January 10, 1972
  3. গ) January 12, 1972
  4. ঘ) March 26, 1972
সঠিক উত্তর:
খ) January 10, 1972
উত্তর
সঠিক উত্তর:
খ) January 10, 1972
ব্যাখ্যা

মুক্তিযুদ্ধের সমাপ্তিতে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন গমন করেন।
- সেখান থেকে দিল্লিতে কিছু সময় অবস্থান করে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকায় আসেন।
এদিনটিকে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করা হয়।
উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী

৪৪.
The National Insurance Day is celebrated in Bangladesh on -
  1. ক) 1st March
  2. খ) 1st April
  3. গ) 7th April
  4. ঘ) 25th October
সঠিক উত্তর:
ক) 1st March
উত্তর
সঠিক উত্তর:
ক) 1st March
ব্যাখ্যা

- ১ মার্চ ২০২০ তারিখে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিমা দিবসের উদ্বোধনের মাধ্যমে দেশে প্রথমবারের মতো পালিত হয় ‘জাতীয় বীমা দিবস’। দিবসটির প্রতিপাদ্য ছিল - “বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি”।
১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইনস্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। রাজনৈতিক জীবনের বাইরে এটাই ছিল তার প্রথম কোন চাকরি।
- এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আইডিআরএর অনুরোধে ১ মার্চকে জাতীয় বিমা দিবস ঘোষণা করেছে সরকার।
[উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল- ২০২০]

৪৫.
What is the full meaning of IDRA?
  1. ক) Insurance Development & Regulatory Authority
  2. খ) Insurance Development & Regulation Authority
  3. গ) Income Tax Development & Regulatory Authority
  4. ঘ) Insurance Design & Regulatory Authority
সঠিক উত্তর:
ক) Insurance Development & Regulatory Authority
উত্তর
সঠিক উত্তর:
ক) Insurance Development & Regulatory Authority
ব্যাখ্যা

Insurance Development and Regulatory Authority (IDRA) has been formed under the provision on Insurance Development and Regulatory Authority Act 2010 on 26th January in 2011.
Government of Bangladesh has enacted the Insurance Act 2010 to develop and regulate the insurance business.
IDRA has established for the purpose of supervising the insurance business and safeguarding the interest of policy holder.
Source: IDRA

৪৬.
G20 summit 2020 will be held at -
  1. ক) Berlin
  2. খ) Riyadh
  3. গ) Paris
  4. ঘ) London
সঠিক উত্তর:
খ) Riyadh
উত্তর
সঠিক উত্তর:
খ) Riyadh
ব্যাখ্যা

বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট জি-২০ প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। এতে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ সদস্যের জোট জি-২০।
- ২০২০ সালের ১৫তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয় সৌদি আরবের রিয়াদে (ভার্চুয়াল সম্মেলন)। মুসলিম কোনো দেশে প্রথমবারের মতো এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০২১ সালে ১৬তম জি-২০ সম্মেলন ইতালিতে এবং ২০২২ সালে ইন্দোনেশিয়ায় জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উৎসঃ জি-২০ এর ওয়েবসাইট এবং ইকোনমিকটাইমস 

৪৭.
The atomic nucleus was discovered by -
  1. ক) Dalton
  2. খ) Thompson
  3. গ) Rutherford
  4. ঘ) Einstein
সঠিক উত্তর:
গ) Rutherford
উত্তর
সঠিক উত্তর:
গ) Rutherford
ব্যাখ্যা

১৯১১ সালে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে একটি মডেল প্রদান করেন। রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এ মডেলটিকে সােলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলে।
আবার, এ মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড সর্বপ্রথম নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বলে এ মডেলটিকে নিউক্লিয়ার মডেলও বলা হয়।
- রাদারফোর্ডই সর্বপ্রথম নিউক্লিয়াস এবং ইলেকট্রনের কক্ষপথ সম্বন্ধে ধারণা দেন।
উৎসঃ রসায়ন, নবম-দশম শ্রেণি।

৪৮.
World Tourism Day is celebrated on -
  1. ক) September 27
  2. খ) September 12
  3. গ) July 27
  4. ঘ) October 12
সঠিক উত্তর:
ক) September 27
উত্তর
সঠিক উত্তর:
ক) September 27
ব্যাখ্যা

- ২৭ সেপ্টেম্বর : বিশ্ব পর্যটন দিবস
- ২১ মার্চ : বিশ্ব বন দিবস
- ২২ মার্চ : বিশ্ব পানি দিবস
- ২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
- ২২ এপ্রিল : বিশ্ব ধরিত্রী দিবস
- ২৫ এপ্রিল : বিশ্ব ম্যালেরিয়া দিবস
- ৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)

৪৯.
Which country has cricket as its national sport?
  1. ক) South Africa
  2. খ) India
  3. গ) Sri Lanka
  4. ঘ) Jamaica
সঠিক উত্তর:
ঘ) Jamaica
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Jamaica
ব্যাখ্যা

National Sport of Jamaica is cricket
National Sport of Sri Lanka is Volleyball
National Sport of India is Hockey
National Sport of South Africa is Rugby

৫০.
Who has won the Australian Open 2020 men’s singles title?
  1. ক) Rafael Nadal
  2. খ) Dominic Thiem
  3. গ) Novak Djokovic
  4. ঘ) Roger Federar
সঠিক উত্তর:
গ) Novak Djokovic
উত্তর
সঠিক উত্তর:
গ) Novak Djokovic
ব্যাখ্যা
Novak Djokovic has won the Australian Open 2020 men’s singles title.
Source: AO