পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]তারিখতারিখ অনির্ধারিতসময়15 minutes
মোট প্রশ্ন৩০
সিলেবাস
Exam 4 Topic: Part-1 Group-II (Medieval) e. Portuguese in Bengal, f. Mughal occupation of Bengal & Bara Bhuiyas, g. Mughal Subahdars: Shaista Khan, Mir Jumla, Murshid Quli Khan, h. Bengal under the Nawabs : Alivardi Khan, Siraj-ud-Daula Source: Class – 2, relevant books
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১]

৪৯তম বিসিএস ⎯ ইতিহাস [১৮১] · তারিখ অনির্ধারিত · ৩০ প্রশ্ন

.
Who were the first Europeans to come to Bengal? (কারা বাংলায় প্রথম আগত ইউরোপীয় ছিলেন?)
  1. The French
  2. The Dutch
  3. The Portuguese
  4. The British 
সঠিক উত্তর:
The Portuguese
উত্তর
সঠিক উত্তর:
The Portuguese
ব্যাখ্যা

⇒ বাংলায় সর্বপ্রথম যে ইউরোপীয়রা আসে তারা ছিল পর্তুগিজরা (Portuguese)। ১৫১৭ খ্রিস্টাব্দে পর্তুগিজ ব্যবসায়ী জোয়াও দা সিলভেরা বাংলায় আসে এবং চট্টগ্রামে ব্যবসা শুরু করে। পরে তাঁরা হুগলীতে একটি বাণিজ্যকেন্দ্র গড়ে তোলে (১৫৭৯ খ্রিস্টাব্দে)। এভাবেই বাংলায় ইউরোপীয় প্রভাবের সূচনা হয়।

উৎস (Sources):
1. R.C. Majumdar, History of Bengal (Vol. II)
2. ইতিহাস ১ম পত্র-একাদশ ও দ্বাদশ শ্রেণি।

.
The Portuguese were the first Europeans to arrive in Bengal in which century? (পর্তুগিজরা বাংলায় কোন শতকে আসে?)
  1. 14th
  2. 15th
  3. 16th
  4. 17th
সঠিক উত্তর:
16th
উত্তর
সঠিক উত্তর:
16th
ব্যাখ্যা

⇒ বাংলায় সর্বপ্রথম যে ইউরোপীয়রা আসে তারা ছিল পর্তুগিজরা (Portuguese)।১৫১৭ খ্রিস্টাব্দে পর্তুগিজ ব্যবসায়ী জোয়াও দা সিলভেরা বাংলায় আসে এবং চট্টগ্রামে ব্যবসা শুরু করে।

উৎস (Sources):
1. R.C. Majumdar, History of Bengal (Vol. II)
2. ইতিহাস ১ম পত্র-একাদশ ও দ্বাদশ শ্রেণি।

.
Satgaon was known to the Portuguese as ______.  (সাতগাঁওকে পর্তুগিজদের কাছে পরিচিত ছিলো ____।)
  1. Porto Real 
  2. Porto Novo 
  3. Porto Grande 
  4. Porto Bengal 
সঠিক উত্তর:
Porto Grande 
উত্তর
সঠিক উত্তর:
Porto Grande 
ব্যাখ্যা

⇒ সাতগাঁও ছিল বাংলার একটি প্রাচীন বন্দরনগরী (বর্তমান হুগলির নিকটে)। পর্তুগিজরা প্রথমদিকে চট্টগ্রামের পর সাতগাঁওকে তাদের গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে গ্রহণ করে।তারা সাতগাঁওকে বলত “Porto Grande” (The Great Port) কারণ এটি ছিল বাংলার প্রধান আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্র, যেখানে মসলিন, রেশম, চিনি, লবণ, আফিম ইত্যাদির লেনদেন হতো। পরে গঙ্গার গতিপথ পরিবর্তনের ফলে সাতগাঁও নদীর তীর থেকে দূরে সরে যায় এবং নাব্যতা হারায়। এ কারণে পর্তুগিজরা তাদের বাণিজ্যকেন্দ্র হুগলীতে সরিয়ে নেয়।

উৎস (Sources): 1. R.C. Majumdar, History of Bengal, Vol. II – এখানে উল্লেখ আছে যে পর্তুগিজরা সাতগাঁওকে Porto Grande নামে ডাকত।

.
Who were known as "Firangi" in Bengal? (বাংলায় কারা ‘ফিরিঙ্গি’ নামে  পরিচিত ছিলো?)
  1. The British
  2. The Dutch
  3. The French
  4. The Portuguese
সঠিক উত্তর:
The Portuguese
উত্তর
সঠিক উত্তর:
The Portuguese
ব্যাখ্যা

⇒ বাংলায় ফিরিঙ্গি নামে পরিচিত ছিল পর্তুগিজরা। ‘Firangi’ শব্দটি এসেছে ‘Frank’ বা ‘Foreign’ শব্দ থেকে। দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউরোপীয়দের সাধারণভাবে ফিরিঙ্গি বলা হলেও বাংলায় বিশেষভাবে প্রথম আগত ইউরোপীয় পর্তুগিজদের বুঝাতে এই নামটি ব্যবহার করা হতো।

Source: 1. R.C. Majumdar, History of Bengal, Vol. II.
2. J.N. Sarkar, History of Bengal.

.
Who were brave and skilled in naval science among the European nations?  (ইউরোপীয় জাতিসমূহের মধ্যে নৌবিদ্যায়  দুঃসাহসী ও পারদর্শী ছিলো কারা?
  1. The Portuguese 
  2. The British 
  3. The Dutch 
  4. The French 
সঠিক উত্তর:
The Portuguese 
উত্তর
সঠিক উত্তর:
The Portuguese 
ব্যাখ্যা

⇒ ইউরোপীয় জাতিসমূহের মধ্যে দুঃসাহসী ও নৌবিদ্যায় পারদর্শী ছিল — পর্তুগিজরা ১৫শ শতকের শেষ ভাগে পর্তুগিজরা ইউরোপের মধ্যে সর্বপ্রথম সমুদ্রপথে ভ্রমণ ও আবিষ্কারে নাম লেখায়। বার্তোলোমিউ ডায়াস ১৪৮৮ সালে প্রথম কেপ অফ গুড হোপ অতিক্রম করেন। ভাস্কো-দা-গামা ১৪৯৮ সালে সমুদ্রপথে ক্যালিকটে পৌঁছে ভারতে ইউরোপীয় বাণিজ্যের নতুন দ্বার উন্মুক্ত করেন। নৌবিদ্যা, জাহাজ নির্মাণ এবং নৌ-অস্ত্র ব্যবহারে পর্তুগিজরা ছিল অগ্রগামী। বাংলায়ও তারা প্রথম ইউরোপীয় জাতি হিসেবে আসে (১৫১৭ সালে) এবং চট্টগ্রাম ও হুগলীতে বাণিজ্যকেন্দ্র গড়ে তোলে।

উৎস (Sources): 1. R.C. Majumdar, History of Bengal, Vol. II
2. J.N. Sarkar, The History of Bengal.

.
The Portuguese legacy in Bengal is still visible in __________. (বাংলায় পর্তুগিজদের ঐতিহ্য এখনো কোন ক্ষেত্রে বিদ্যমান?)
  1. Place names (স্থানের নাম)
  2. Food habits (খাদ্যাভ্যাস)
  3. Language (ভাষা)
  4. All of the above (উপরের সবগুলো)
সঠিক উত্তর:
All of the above (উপরের সবগুলো)
উত্তর
সঠিক উত্তর:
All of the above (উপরের সবগুলো)
ব্যাখ্যা

⇒ পর্তুগিজরা বাংলায় সর্বপ্রথম ইউরোপীয় জাতি হিসেবে এসেছিল (১৫১৭ খ্রিঃ)। তাদের উপস্থিতি শুধু রাজনৈতিক বা বাণিজ্যিক প্রভাবেই সীমাবদ্ধ ছিল না, বরং আজও তাদের ঐতিহ্য (legacy) বাংলার সমাজ ও সংস্কৃতিতে টিকে আছে।
1. Place names (স্থাননাম):
→ ফিরিঙ্গিবাজার নাম পর্তুগিজদের স্মৃতি বহন করে।
2. Food habits (খাদ্যাভ্যাস):
→ পর্তুগিজরা বাংলায় আলু, আনারস, পেয়ারা, টমেটো, পাউরুটি, চিজ (ব্যান্ডেল চিজ) ইত্যাদি পরিচয় করিয়ে দেয়।
→ আজও বাংলার খাদ্যসংস্কৃতিতে এসব প্রধান উপাদান।
3. Language (ভাষা):
→ বাংলায় বহু শব্দ পর্তুগিজ থেকে এসেছে যেমন: পেঁপে, কামরাঙ্গা, আনারস, পেয়ারা ,সাবান, বালতি ইত্যাদি।

উৎস (Sources): 1. R.C. Majumdar, History of Bengal, Vol. II.
2. ইতিহাস ১ম পত্র-একাদশ ও দ্বাদশ শ্রেণি।
3. J.N. Sarkar, The History of Bengal.

.
The Mughal occupation of Bengal began after which decisive battle? (বাংলায় মুঘল শাসন শুরু হয় কোন যুদ্ধে বিজয়ের মাধ্যমে?)
  1. Battle of Rajmahal (রাজমহলের যুদ্ধ)
  2. Battle of Plassey (পলাশীর যুদ্ধ)
  3. Battle of Haldighati (হালদিঘাটের যুদ্ধ)
  4. Battle of Ghaghra (ঘাঘরার যুদ্ধ)
সঠিক উত্তর:
Battle of Rajmahal (রাজমহলের যুদ্ধ)
উত্তর
সঠিক উত্তর:
Battle of Rajmahal (রাজমহলের যুদ্ধ)
ব্যাখ্যা

⇒ বাংলার স্বাধীন আফগান শাসক ছিলেন দাউদ খাঁ কররানি। মুঘল সম্রাট আকবর বাংলাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে মুঘল সেনাপতি খান-ই-জাহান (আকবর কর্তৃক প্রদত্ত উপাধি) হোসেন কুলী বেগকে দায়িত্ব দেন বাংলায় অভিযান চালানোর জন্য। ১৫৭৬ খ্রিস্টাব্দে "Battle of Rajmahal"-এ মুঘল সেনারা আফগান দাউদ খাঁকে পরাজিত করে ও হত্যা করে। এর পর থেকে বাংলায় মুঘল শাসনের সূচনা হয় এবং তা ১৮শ শতকের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী ছিল।

উৎস (Sources):
1. R.C. Majumdar, History of Bengal, Vol. II
2. বাংলাদেশের ইতিহাসের রূপরেখা- ড. আশফাক হোসেন।

.
The last Afghan ruler of Bengal defeated by the Mughals was __________. (বাংলার শেষ আফগান শাসক কাকে মুঘলরা পরাজিত করেন?)
  1. Isa Khan (ঈসা খাঁ)
  2. Daud Khan Karrani (দাউদ খাঁ কররানি)
  3. Suleiman Karrani (সোলায়মান কররানি)
  4. Bayazid Khan Karrani (বায়াজিদ খাঁ কররানি)
সঠিক উত্তর:
Daud Khan Karrani (দাউদ খাঁ কররানি)
উত্তর
সঠিক উত্তর:
Daud Khan Karrani (দাউদ খাঁ কররানি)
ব্যাখ্যা

⇒ বাংলার স্বাধীন আফগান শাসক ছিলেন দাউদ খাঁ কররানি। মুঘল সম্রাট আকবর বাংলাকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্যে মুঘল সেনাপতি খান-ই-জাহান (আকবর কর্তৃক প্রদত্ত উপাধি) হোসেন কুলী বেগকে দায়িত্ব দেন বাংলায় অভিযান চালানোর জন্য। ১৫৭৬ খ্রিস্টাব্দে "Battle of Rajmahal"-এ মুঘল সেনারা আফগান দাউদ খাঁকে পরাজিত করে ও হত্যা করে। এর পর থেকে বাংলায় মুঘল শাসনের সূচনা হয় এবং তা ১৮শ শতকের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী ছিল।

উৎস (Sources):
১. R.C. Majumdar, History of Bengal, Vol. II
২. বাংলাদেশের ইতিহাসের রূপরেখা- ড. আশফাক হোসেন।

.
The leader of the Baro-Bhuiyans was _____.  (বারো ভূঁইয়ার নেতা ছিলেন___। )
  1. Daud Khan Karrani (দাউদ খাঁ কাররানী)
  2. Isa Khan (ঈসা খাঁ)
  3. Musa Khan (মুসা খাঁ)
  4. Pratapaditya (প্রতাপাদিত্য)
সঠিক উত্তর:
Isa Khan (ঈসা খাঁ)
উত্তর
সঠিক উত্তর:
Isa Khan (ঈসা খাঁ)
ব্যাখ্যা

⇒ বাংলায় মুঘল শাসনের সূচনাকালে (১৬শ শতকের শেষ দিকে) স্থানীয় জমিদার ও স্বাধীনপ্রবণ প্রধানরা মিলে একটি সংঘ গঠন করেন, যা পরিচিত ছিল “বারো ভুঁইয়া নামে।এদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও প্রধান নেতা ছিলেন ঈশা খাঁ যিনি সোনারগাও অঞ্চলের ভূখণ্ড শাসন করতেন।তিনি মুঘল সেনাদের বিরুদ্ধে দীর্ঘদিন প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং বারো ভুঁইয়াদের নেতৃত্ব দেন।ঈশা খাঁর মৃত্যুর (১৫৯৯ খ্রিঃ) পর তাঁর পুত্র মুসা খাঁ নেতৃত্ব নিলেও তিনি বাবার মতো শক্তিশালী ছিলেন না।

উৎস (Sources):
1. R.C. Majumdar, History of Bengal, Vol. II
2. বাংলাপিডিয়া।

১০.
Isa Khan ruled mainly in the region of _________. (ঈসা খাঁ মূলত শাসন করতেন _____।)
  1. Sylhet (সিলেট)
  2. Jessore (যশোর)
  3. Sonargaon and Bhati (সোনারগাঁও ও ভাটি অঞ্চল)
  4. Rajmahal  (রাজমহল)
সঠিক উত্তর:
Sonargaon and Bhati (সোনারগাঁও ও ভাটি অঞ্চল)
উত্তর
সঠিক উত্তর:
Sonargaon and Bhati (সোনারগাঁও ও ভাটি অঞ্চল)
ব্যাখ্যা

⇒ ঈসা খান (১৫২৯-১৫৯৯ খ্রিস্টাব্দ) সরাইলের জমিদার, ভাটি অঞ্চলের শাসক এবং বারো ভূঁইয়াদের নেতা। ইসা খানের জন্ম ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। সম্রাট আকবরের বিরুদ্ধে মুগল সেনাপতিদের বিদ্রোহের সুযোগ নিয়ে ১৫৮০ খ্রিস্টাব্দে ঈসা খান পূর্ব বাংলায় তাঁর শক্তি বৃদ্ধি করতে থাকেন। তিনি ১৫৮১-৮২ খ্রিস্টাব্দে নিজেকে ভাটি অঞ্চলের অধিপতি হিসেবে ঘোষণা দেন এবং নিজেই ‘মসনদ-ঈ-আলা উপাধি’ গ্রহণ করেন। সূত্র অনুযায়ী, এ সময় তিনি তাঁর প্রশাসনিক কেন্দ্র সরাইল থেকে সোনারগাঁও-এ স্থানান্তর করেন এবং সোনারগাঁও এর নিকটবর্তী কাত্রাবো, কলাগাছিয়া ও খিজিরপুরে দুর্গ নির্মাণ করেন।

উৎস (Sources):
1. R.C. Majumdar, History of Bengal, Vol. II
2. বাংলাপিডিয়া।

১১.
The capital of Bengal was shifted to Dhaka by _______. (বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন কে?)
  1. Man Singh (মান সিংহ)
  2. Islam Khan (ইসলাম খাঁ)
  3. Shaista Khan (শায়েস্তা খাঁ)
  4. Qasim Khan (কাসিম খাঁ)
সঠিক উত্তর:
Islam Khan (ইসলাম খাঁ)
উত্তর
সঠিক উত্তর:
Islam Khan (ইসলাম খাঁ)
ব্যাখ্যা

⇒ মুঘল শাসনামলে বাংলার প্রশাসনিক ও সামরিক কার্যক্রমকে আরও কার্যকর করতে রাজধানী স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়।১৬০৮ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর ইসলামের সেনাপতি ইসলাম খাঁ I কে বাংলার গভর্নর নিযুক্ত করেন।ইসলাম খাঁ ১৬১০ সালে রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকাকে নতুন রাজধানী হিসেবে নির্বাচন করার কারণ ছিল:
1. নদী পথের মাধ্যমে সামরিক ও বাণিজ্যিক সুবিধা।
2. বারো-ভুঁইয়াদের বিরোধী কার্যক্রমের সহজতর ব্যবস্থা।
3. সম্রাটের প্রতি আনুগত্য ও প্রশাসনিক নিয়ন্ত্রণ শক্তিশালী করা।

উৎস (Sources):
1. R.C. Majumdar, History of Bengal, Vol. II
2. বাংলাপিডিয়া।

১২.
The Bara-Bhuiyans mainly resisted the expansion of ________. (বারো ভূঁইয়ারা কাদের বিস্তার প্রতিরোধ করেছিল?)
  1. Portuguese in Bengal (বাংলায় পর্তুগিজ)
  2. Mughals in Bengal (বাংলায় মুঘল)
  3. Marathas in Bengal (বাংলায় মারাঠা)
  4. British in Bengal (বাংলায় ইংরেজ)
সঠিক উত্তর:
Mughals in Bengal (বাংলায় মুঘল)
উত্তর
সঠিক উত্তর:
Mughals in Bengal (বাংলায় মুঘল)
ব্যাখ্যা

⇒ বারো-ভুঁইয়া ছিলেন ১৬শ শতকের শেষভাগে বাংলার স্বাধীন স্থানীয় জমিদার ও ক্ষমতাধর নেতা। নেতৃত্বে ছিলেন ঈশা খাঁ যিনি মুঘল সেনাদের বিরুদ্ধে দীর্ঘদিন প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তাদের প্রতিরোধের ফলে মুঘলরা বাংলায় পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দীর্ঘ সময় ব্যয় করে। তারা মূলত মুঘল সাম্রাজ্যের সম্প্রসারণ রোধ করার জন্য একত্রিত হয়েছিলেন।আকবরের সময় বারো ভুঁইয়াদের অভ্যুত্থান ঘটে এবং সম্রাট জাহাঙ্গীরের সময় মুসা খানের আত্মসমর্পণের মধ্য দিয়ে তাদের অবসান হয়।

​উৎস (Sources):
1. বাংলাদেশের ইতিহাস- ফোর ডক্টরস।
2. বাংলাপিডিয়া। 

১৩.
Where is the tomb of Musa Khan located? (মুসা খাঁর সমাধি কোথায় অবস্থিত?)
  1. Dhaka University (ঢাকা বিশ্ববিদ্যালয়)
  2. Suhrawardi Uddan (সোহরাওয়ার্দী উদ্যান)
  3. Sonargaon (সোনারগাঁও)
  4. Bhati region (ভাটি অঞ্চল)
সঠিক উত্তর:
Dhaka University (ঢাকা বিশ্ববিদ্যালয়)
উত্তর
সঠিক উত্তর:
Dhaka University (ঢাকা বিশ্ববিদ্যালয়)
ব্যাখ্যা

⇒ মুসা খান মসনদ-ই-আলা ভাটি অঞ্চলের অধিপতি। তিনি ১৫৯৯ খ্রিস্টাব্দে পিতা ঈসা খান মসনদ-ই-আলার মৃত্যুর পর সোনারগাঁয়ের মসনদে অধিষ্ঠিত হন। পিতার নিকট থেকে উত্তরাধিকার সূত্রে তিনি লাভ করেন এক বিশাল রাজ্য। বারো ভুঁইয়াদের নেতা মুসা খান দীর্ঘকাল কঠিন রোগভোগের পর ১৬২৩ খ্রিস্টাব্দের এপ্রিল মাসে ঢাকায় মুসা খানের মৃত্যু হয়। ঢাকার ’বাগ-ই-মুসা খান’ এ অবস্থিত মুসা খান মসজিদের সন্নিকটে (ঢাকা বিশ্ববিদ্যালয়েরর শহীদুল্লাহ হল প্রাঙ্গণে) তিনি সমাহিত আছেন। 

উৎস (Sources): 1. বাংলাপিডিয়া।

১৪.
Shaista Khan was a Subahdar of Bengal under which Mughal emperor? (শায়েস্তা খাঁ কোন মুঘল সম্রাটের আমলে বাংলার সুবেদার ছিলেন?)
  1. Akbar (আকবর)
  2. Jahangir (জাহাঙ্গীর)
  3. Shah Jahan (শাহজাহান)
  4. Aurangzeb (ঔরঙ্গজেব)
সঠিক উত্তর:
Aurangzeb (ঔরঙ্গজেব)
উত্তর
সঠিক উত্তর:
Aurangzeb (ঔরঙ্গজেব)
ব্যাখ্যা

⇒ শায়েস্তা খান (Shaista Khan) ছিলেন মুঘল সাম্রাজ্যের একজন নামকরা সেনাপতি এবং প্রশাসক।তিনি বঙ্গের সুবাহদার  হিসেবে নিয়োগ পান মুঘল সম্রাট আওরঙ্গজেব এর শাসনামলে।তার কাজের মধ্যে উল্লেখযোগ্য:
1. চট্টগামের নৌবন্দরকে শক্তিশালী করা এবং মঙ্গোল ও পর্তুগিজ নাবিকদের নিয়ন্ত্রণ।
2. বারাকপুর ও মুঘল বাংলার প্রশাসন আরও সংগঠিত করা।
3. শীর্ষ পর্যায়ে আবাসন ও দুর্গ নির্মাণ (যেমন লালবাগ কেল্লা, ঢাকায়)।
4. মারণশীল প্রতিরোধ গোষ্ঠী এবং চট্টগ্রামে ডাচ ও পর্তুগিজদের বিরোধিতা।
শায়েস্তা খানের শাসন আমল ১৬৬৪– ১৬৭৮ এবং ১৬৮০-১৬৮৮ খ্রিঃ পর্যন্ত স্থায়ী ছিল।

উৎস (Sources):
1. R.C. Majumdar, History of Bengal, Vol. II.
2. J.N. Sarkar, The History of Bengal.

১৫.
Shaista Khan drove out which foreign power from Chittagong in 1666? (১৬৬৬ সালে শায়েস্তা খাঁ কোন বিদেশি শক্তিকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন?)
  1. Arakanese (আরাকানী)
  2. Portuguese (পর্তুগিজ)
  3. Dutch (ডাচ)
  4. British (ইংরেজ)
সঠিক উত্তর:
Arakanese (আরাকানী)
উত্তর
সঠিক উত্তর:
Arakanese (আরাকানী)
ব্যাখ্যা

⇒ ১৬৬৬ খিস্টাব্দের ২৬ জানুয়ারি তা মুগল অধিকারে আসে ।আরাকানী নৌ-বাহিনী পরাজিত হলে তাদের নাবিকরা পালিয়ে যায় এবং তাদের কেউ কেউ দুর্গে আশ্রয় গ্রহণ করে। । শায়েস্তা খান ১৬৬৫ খিস্টাব্দের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাঁর দীর্ঘ দিন ধরে পরিকল্পিত চট্টগ্রাম অভিযান প্রেরণ করেন। তাঁর পুত্র বুজুর্গ উমেদ খানকে সার্বিক নেতৃত্ব দেওয়া হয় ।সমুদ্রে এবং পরে কর্ণফুলী নদীতে একটি বড় যুদ্ধে পর্তুগিজদের সাহায্য নিয়ে মুগলরা বিজয়ী হয়। চট্টগ্রাম দুর্গ অবরোধ করা হয় এবং পরের দিন বুজুর্গ উমেদ খান দুর্গে প্রবেশ করেন এবং চট্টগ্রামকে মুগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। সম্রাটের অনুমতি সাপেক্ষে নাম পরিবর্তন করে ইসলামাবাদ রাখা হয়। 

উৎস (Sources):1. বাংলাপিডিয়া।

১৬.
Who were Paribibi or Iran Dukht? (পারি বিবি বা ইরান দুখত কে ছিলেন?)
  1. Famous poets of Bengal (বাংলার কবি)
  2. Daughter of Shaista Khan (শায়েস্তা খাঁর কন্যা)
  3. Mughal governors (মুঘল গভর্নর)
  4. Portuguese traders (পর্তুগিজ ব্যবসায়ী)
সঠিক উত্তর:
Daughter of Shaista Khan (শায়েস্তা খাঁর কন্যা)
উত্তর
সঠিক উত্তর:
Daughter of Shaista Khan (শায়েস্তা খাঁর কন্যা)
ব্যাখ্যা

⇒ ইরান দুখ্ত নামে পরিচিত বিবি পরী ছিলেন শায়েস্তা খানের কন্যা। শাহজাদা আজমের সঙ্গে তাঁর বাগদান হয়েছিল, কিন্তু তার অকালে মৃত্যু হয়েছিল। প্রিয় কন্যার সমাধি নির্মাণের জন্য শায়েস্তা খান প্রচুর অর্থব্যয় করে উত্তর ভারত থেকে দামি নির্মাণ-সামগ্রী আমদানি করেছিলেন। লালবাগ দুর্গের প্রাচীরঘেরা প্রাঙ্গণে শায়েস্তা খান বিবি পরীর সমাধি নির্মাণ করেন।

উৎস (Sources): বাংলাপিডিয়া।

১৭.
Where is the tomb of Paribibi located? (পারি বিবির সমাধি কোথায় অবস্থিত?)
  1. Soto Katra (ছোট কাটরা)
  2. Islamabad (ইসলামাবাদ)
  3. Khijirpur Mosque (খিজিরপুর মসজিদ)
  4. Lalbagh Fort (লালবাগ কেল্লা)
সঠিক উত্তর:
Lalbagh Fort (লালবাগ কেল্লা)
উত্তর
সঠিক উত্তর:
Lalbagh Fort (লালবাগ কেল্লা)
ব্যাখ্যা

⇒ ইরান দুখ্ত নামে পরিচিত বিবি পরী ছিলেন শায়েস্তা খানের কন্যা। শাহজাদা আজমের সঙ্গে তাঁর বাগদান হয়েছিল, কিন্তু তার অকালে মৃত্যু হয়েছিল। প্রিয় কন্যার সমাধি নির্মাণের জন্য শায়েস্তা খান প্রচুর অর্থব্যয় করে উত্তর ভারত থেকে দামি নির্মাণ-সামগ্রী আমদানি করেছিলেন। লালবাগ দুর্গের প্রাচীরঘেরা প্রাঙ্গণে শায়েস্তা খান বিবি পরীর সমাধি নির্মাণ করেন।

উৎস (Sources): বাংলাপিডিয়া।

১৮.
Who renamed Chittagong as Islamabad? (কে চট্টগ্রামের নাম ইসলামাবাদ রেখেছিলেন?)
  1. Mir Jumla (মীর জুমলা)
  2. Shaista Khan (শায়েস্তা খাঁ)
  3. Murshid Kuli (মুর্শিদ কুলি খাঁ)
  4. Alivardi Khan (আলীবর্দী খাঁ)
সঠিক উত্তর:
Shaista Khan (শায়েস্তা খাঁ)
উত্তর
সঠিক উত্তর:
Shaista Khan (শায়েস্তা খাঁ)
ব্যাখ্যা

⇒ শায়েস্তা খান সম্রাটের অনুমতি সাপেক্ষে নাম পরিবর্তন করে ইসলামাবাদ রাখা হয়। ১৬৬৬ খিস্টাব্দের ২৬ জানুয়ারি তা মুগল অধিকারে আসে ।আরাকানী নৌ-বাহিনী পরাজিত হলে তাদের নাবিকরা পালিয়ে যায় এবং তাদের কেউ কেউ দুর্গে আশ্রয় গ্রহণ করে। । শায়েস্তা খান ১৬৬৫ খিস্টাব্দের ডিসেম্বরের শেষ সপ্তাহে তাঁর দীর্ঘ দিন ধরে পরিকল্পিত চট্টগ্রাম অভিযান প্রেরণ করেন। তাঁর পুত্র বুজুর্গ উমেদ খানকে সার্বিক নেতৃত্ব দেওয়া হয় ।সমুদ্রে এবং পরে কর্ণফুলী নদীতে একটি বড় যুদ্ধে পর্তুগিজদের সাহায্য নিয়ে মুগলরা বিজয়ী হয়। চট্টগ্রাম দুর্গ অবরোধ করা হয় এবং পরের দিন বুজুর্গ উমেদ খান দুর্গে প্রবেশ করেন এবং চট্টগ্রামকে মুগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন। 

উৎস (Sources): বাংলাপিডিয়া। 

১৯.
Mir Jumla was a renowned _________. (মীর জুমলা ছিলেন একজন খ্যাতনামা__________।)
  1. Poet (কবি)
  2. Engineer (প্রকৌশলী)
  3. Trader (ব্যবসায়ী)
  4. Physician (চিকিৎসক)
সঠিক উত্তর:
Trader (ব্যবসায়ী)
উত্তর
সঠিক উত্তর:
Trader (ব্যবসায়ী)
ব্যাখ্যা

⇒ মীরজুমলা (১৬৬০-১৬৬৩ খ্রি) বাংলার সুবাহদার। তিনি ছিলেন এক দরিদ্র তেল-ব্যবসায়ীর পুত্র। বাল্যকালে মীরজুমলা কিছুটা পড়তে, লিখতে এবং অঙ্ক কষতে শিখেছিলেন, যার ফলে তিনি হীরক খনির জন্য বিখ্যাত গোলকুন্ডার সঙ্গে সংশ্লিষ্ট এক হীরক ব্যবসায়ীর অধীনে কেরানির চাকরি লাভ করতে সক্ষম হয়েছিলেন। পরবর্তীকালে তিনি অন্য একজন ব্যবসায়ীর অধীনে চাকরি নিয়ে ভারতে এসেছিলেন। তিনি অবশ্য নিজেই হীরার ব্যবসা শুরু করেন, কয়েকটি হীরক খনি ইজারা নেন এবং ঝুঁকিপূর্ণ সামুদ্রিক বাণিজ্যে লিপ্ত হন। ক্রমে ক্রমে বহু জাহাজের মালিক হয়ে তিনি এক খ্যাতিমান ব্যবসায়ী রূপে প্রতিষ্ঠা লাভ করেন। 

উৎস (Sources): বাংলাপিডিয়া।

২০.
Who built the Dhaka Gate? (ঢাকা গেট কে নির্মাণ করেন?)
  1. Mir Jumla (মীর জুমলা)
  2. Shaista Khan (শায়েস্তা খাঁ)
  3. Murshid Kuli (মুর্শিদ কুলি খাঁ)
  4. Alivardi Khan (আলীবর্দী খাঁ)
সঠিক উত্তর:
Mir Jumla (মীর জুমলা)
উত্তর
সঠিক উত্তর:
Mir Jumla (মীর জুমলা)
ব্যাখ্যা

⇒ ঢাকা গেইট, যা মীর জুমলার গেইট নামেও পরিচিত, এটি মুগল যুগে ঢাকার প্রতিরক্ষা এবং প্রশাসনিক কার্যক্রমকে শক্তিশালী করার জন্য নির্মিত হয়েছিল। মীর জুমলা ১৬৬০ থেকে ১৬৬৩ সালের মধ্যে এটি নির্মাণ করেছিলেন। সেখানেও বলা হয় সীমানা চিহ্নিত করতে এবং স্থলপথে শত্রুদের আক্রমণ থেকে রক্ষা করতে এটি নির্মাণ করা হয়।
- মুঘল আমলে এই ফটকের নিরাপত্তা ব্যুহ পেরিয়ে ঢুকতে হতো রাজধানী ঢাকায়। যা সতের শতেক থেকে শুরু করে উনিশ শতক পর্যন্ত চালু ছিল।
তিনি শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং প্রশাসনিক সুবিধার্থে বিভিন্ন দুর্গ ও গেইট নির্মাণ করান। ঢাকার মূল প্রবেশদ্বারের মধ্যে একটি ছিল ঢাকা গেইট।

উৎস (Sources): Ahmad, Syed Mahmudul. History of Dhaka: The Mughal Era. Dhaka University Press, 2001.​​​

২১.
Mir Jumla was appointed Subahdar of Bengal by _________. (মীর জুমলাকে বাংলার সুবাদার হিসেবে নিয়োগ দেন কে?) 
  1. Shah Jahan (শাহজাহান)
  2. Aurangzeb (আওরঙ্গজেব)
  3. Jahangir (জাহাঙ্গীর)
  4. Bahadur Shah (বাহাদুর শাহ)
সঠিক উত্তর:
Aurangzeb (আওরঙ্গজেব)
উত্তর
সঠিক উত্তর:
Aurangzeb (আওরঙ্গজেব)
ব্যাখ্যা

⇒ সম্রাট আওরঙ্গজেবের অধীনে মীরজুমলা শাহ সুজার মোকাবিলা করার দায়িত্ব প্রাপ্ত হন। খাজোয়ার যুদ্ধে পরাজিত হয়ে শাহ সুজা তান্ডায় পালিয়ে যান এবং ৯ মে ১৬৬০ খিস্টাব্দে ঢাকায় পৌঁছেন। মীর জুমলা খাজোয়া থেকে তান্ডা হয়ে ঢাকা পর্যন্ত শাহ সুজার পশ্চাদ্ধাবন করেন। কিন্তু সুজা ঢাকা থেকে পূর্ব সীমান্ত অতিক্রম করে শেষ পর্যন্ত আরাকানের রাজার কাছে আশ্রয়লাভ করেন। মীরজুমলা ঢাকায় পৌঁছার অল্পদিন পরই বাংলার সুবাহদার হিসেবে তাঁর নিয়োগের রাজকীয় ফরমান লাভ করেন ১৬৬০ খিস্টাব্দে।

উৎস (Sources): বাংলাপিডিয়া।

২২.
Murshid Quli Khan was the first _______. (মুর্শিদ কুলি খাঁ ছিলেন বাংলার প্রথম __________।)
  1. Nawab of Bengal (নবাব)
  2. Mughal Subahdar of Bengal (মুঘল সুবাদার)
  3. Independent ruler of Bengal (স্বাধীন শাসক)
  4. Portuguese governor of Bengal (পর্তুগিজ গভর্নর)
সঠিক উত্তর:
Nawab of Bengal (নবাব)
উত্তর
সঠিক উত্তর:
Nawab of Bengal (নবাব)
ব্যাখ্যা

⇒ মুর্শিদকুলী খান (১৭০০-১৭২৭) বাংলায় নওয়াবী শাসনের প্রতিষ্ঠাতা। বাংলায় মুর্শিদকুলী খানের কর্মজীবন শুরু হয় প্রাদেশিক দীউয়ান হিসেবে। একে একে বাংলা ও উড়িষ্যার নাজিম বা গভর্নর, বিহারের দীউয়ান এবং কয়েকটি জেলার ফৌজদারের পদ অলঙ্কৃত করার পর আঠারো শতকের প্রথম দিকে তাঁর কর্মজীবনের সমাপ্তি ঘটে। 

উৎস (Sources): বাংলাপিডিয়া।

২৩.
Murshid Quli Khan shifted Bengal’s capital from Dhaka to _________. (মুর্শিদ কুলি খাঁ বাংলার রাজধানী ঢাকা থেকে কোথায় স্থানান্তর করেন?)
  1. Satgaon (সাতগাঁও)
  2. Murshidabad (মুর্শিদাবাদ)
  3. Rajmahal (রাজমহল)
  4. Chittagong (চট্টগ্রাম)
সঠিক উত্তর:
Murshidabad (মুর্শিদাবাদ)
উত্তর
সঠিক উত্তর:
Murshidabad (মুর্শিদাবাদ)
ব্যাখ্যা

⇒ ১৭১৭ খ্রিস্টাব্দে মুর্শিদকুলি খান প্রাদেশিক রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন। 

উৎস (Sources): বাংলাপিডিয়া।

২৪.
Murshid Quli Khan was famous for introducing which system in Bengal? (মুর্শিদ কুলি খাঁ বিখ্যাত ছিলেন কোন ব্যবস্থার জন্য?)
  1. Permanent Settlement (চিরস্থায়ী বন্দোবস্ত)
  2. Iqta system (ইক্তা ব্যবস্থা)
  3. Reformation of Revenue (রাজস্ব সংস্কার)
  4. Zamindari system (রাজস্ব সংস্কার)
সঠিক উত্তর:
Reformation of Revenue (রাজস্ব সংস্কার)
উত্তর
সঠিক উত্তর:
Reformation of Revenue (রাজস্ব সংস্কার)
ব্যাখ্যা

⇒ ১৭২২ খ্রিস্টাব্দে মুর্শিদকুলী খান পূর্ববর্তী টোডরমল ও শাহ সুজা প্রবর্তিত ভূমিরাজস্ব বন্দোবস্ত পদ্ধতির সংস্কার করে একটি নতুন বন্দোবস্ত প্রবর্তন করেন। রাজস্ব কর্মচারীদের মাধ্যমে তিনি ভূমির উৎপাদনক্ষমতা নিশ্চিত করেন এবং এভাবে সরকারি রাজস্ব বৃদ্ধিরও ব্যবস্থা করেন। তাঁর রাজস্ব ব্যবস্থা মাল জমিনী নামে পরিচিত।

উৎস (Sources): বাংলাপিডিয়া।

২৫.
What was the name of the revenue system introduced by Murshid Quli Khan?  (মুর্শিদ কুলি খাঁ কোন রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করেন?)
  1. Zamindari System (জমিদারি প্রথা)
  2. Raiyatwari System (রায়তওয়ারি ব্যবস্থা)
  3. Jagirdari System (জাগিরদারি ব্যবস্থা)
  4. Maljamini System (মালজমিনী ব্যবস্থা)
সঠিক উত্তর:
Maljamini System (মালজমিনী ব্যবস্থা)
উত্তর
সঠিক উত্তর:
Maljamini System (মালজমিনী ব্যবস্থা)
ব্যাখ্যা

⇒ ১৭২২ খ্রিস্টাব্দে মুর্শিদকুলী খান পূর্ববর্তী টোডরমল ও শাহ সুজা প্রবর্তিত ভূমিরাজস্ব বন্দোবস্ত পদ্ধতির সংস্কার করে একটি নতুন বন্দোবস্ত প্রবর্তন করেন। রাজস্ব কর্মচারীদের মাধ্যমে তিনি ভূমির উৎপাদনক্ষমতা নিশ্চিত করেন এবং এভাবে সরকারি রাজস্ব বৃদ্ধিরও ব্যবস্থা করেন। তাঁর রাজস্ব ব্যবস্থা মাল জমিনী নামে পরিচিত।

উৎস (Sources): বাংলাপিডিয়া।

২৬.
Alivardi Khan’s real name was: (আলীবর্দী খাঁর প্রকৃত নাম ছিল _____।)
  1. Mirza Muhammad Ali (মির্জা মুহাম্মদ আলী)
  2. Mirza Muhammad (মির্জা মুহাম্মদ)
  3. Mirza Ahmad Khan (মির্জা আহমদ খাঁ)
  4. Mirza Qasim (মির্জা কাসিম)
সঠিক উত্তর:
Mirza Muhammad Ali (মির্জা মুহাম্মদ আলী)
উত্তর
সঠিক উত্তর:
Mirza Muhammad Ali (মির্জা মুহাম্মদ আলী)
ব্যাখ্যা

⇒ আলীবর্দী খান (১৬৭৬-১৭৫৬) বাংলা, বিহার ও উড়িষ্যার নওয়াব (১৭৪০-১৭৫৬)। তিনি প্রথম জীবনে মির্জা মুহম্মদ আলী নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন আরব বংশোদ্ভূত মির্জা মুহম্মদের পুত্র। মির্জা মুহম্মদ ছিলেন আওরঙ্গজেব-এর দ্বিতীয় পুত্র মির্জা আজম শাহের দরবারের একজন কর্মচারী। তার মাতা ছিলেন খোরাসানে বসবাসকারী আফসার গোত্রীয় তুর্কি এবং তার পিতামহ ছিলেন আওরঙ্গজেবের বৈমাত্রেয় ভাই। 

উৎস (Sources): বাংলাপিডিয়া।

২৭.
Alivardi Khan is known for resisting invasions from: (আলীবর্দী খাঁ আক্রমণ প্রতিহত করেন_________।)
  1. Marathas (মারাঠা)
  2. Afghans (আফগান)
  3. Persians (পারসিক)
  4. Sikhs (শিখ)
সঠিক উত্তর:
Marathas (মারাঠা)
উত্তর
সঠিক উত্তর:
Marathas (মারাঠা)
ব্যাখ্যা

⇒ সর্বপ্রথম মারাঠা আক্রমণ সংঘঠিত হয় ১৭৪২ সালে। তারপর ১৭৫১ সাল পর্যন্ত প্রায় প্রতি বছরই মারাঠারা তার রাজ্য আক্রমণ করে। আলীবর্দী মারাঠাদের পরাজিত করেন এবং ১৭৫১ সালের মে অথবা জুনে নাগপুর শান্তি চুক্তি স্বাক্ষর করতে মারাঠাদের বাধ্য করেন। তবে মারাঠা আক্রমণে বাংলার বাণিজ্য, শিল্প, কৃষি ও অন্যান্য আর্থিক ক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধিত হয়। 

উৎস (Sources): বাংলাপিডিয়া।

২৮.
Which European power supported Siraj-ud-Daulah against the British? (কোন ইউরোপীয় শক্তি সিরাজউদ্দৌলাকে ইংরেজদের বিরুদ্ধে সহায়তা করেছিল?)
  1. Portuguese (পর্তুগিজ)
  2. Dutch (ডাচ) 
  3. French (ফরাসি)
  4. Danish (ডেনিশ)
সঠিক উত্তর:
French (ফরাসি)
উত্তর
সঠিক উত্তর:
French (ফরাসি)
ব্যাখ্যা

⇒ বাংলার নবাব সিরাজউদ্দৌলা যখন ইংরেজদের  ক্রমবর্ধমান ক্ষমতার বিরুদ্ধে লড়াই শুরু করেন, তখন তিনি ইউরোপীয় শক্তিগুলির মধ্যে ফরাসিদের  সহযোগিতা পান।সেই সময়ে ইউরোপে চলছিল সেভেন ইয়ার্স ওয়ার (1756–1763), যেখানে ফরাসি ও ইংরেজরা প্রতিদ্বন্দ্বী ছিল।বাংলায় ফরাসিদের বাণিজ্যকেন্দ্র ছিল চন্দননগর, আর ইংরেজদের প্রধান ঘাঁটি ছিল কাসিমবাজার ও কলকাতা।বিশেষত সিরাজউদ্দৌলা যখন পলাশির যুদ্ধে (1757) ইংরেজদের বিরুদ্ধে লড়েন, তখন ফরাসিরা তাঁকে সামরিক সরঞ্জাম ও কামান দিয়ে সাহায্য করেছিল।কিন্তু সিরাজউদ্দৌলার সেনাপতি মীরজাফর ও অন্যান্য উচ্চপদস্থ ব্যক্তিদের বিশ্বাসঘাতকতার কারণে তিনি ইংরেজদের কাছে পরাজিত হন।

উৎস (Sources): সুমিত সরকার, Modern India.

২৯.
The British commander at Plassey was: (পলাশীর যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন ______।)
  1. Robert Clive (রবার্ট ক্লাইভ)
  2. Eyre Coote (আইয়ার কুট)
  3. Stringer Lawrence (স্ট্রিংগার লরেন্স)
  4. Hector Munro (হেক্টর মনরো)
সঠিক উত্তর:
Robert Clive (রবার্ট ক্লাইভ)
উত্তর
সঠিক উত্তর:
Robert Clive (রবার্ট ক্লাইভ)
ব্যাখ্যা

⇒ পলাশির যুদ্ধ (২৩ জুন ১৭৫৭ খ্রি.) ছিল বাংলার ইতিহাসে এক মোড় পরিবর্তনকারী ঘটনা। এই যুদ্ধে একপাশে ছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলা, আর অন্যপাশে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি।ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন রবার্ট ক্লাইভ ।তার হাতে ছিল প্রায় ৩,০০০ সৈন্য (যার মধ্যে ২,১০০ জন ছিলেন দেশীয় সিপাহী এবং ৯০০ জন ইউরোপীয় সৈন্য)।অপরদিকে সিরাজউদ্দৌলার বাহিনী ছিল প্রায় ৫০,০০০ সৈন্য সমন্বিত।সংখ্যায় কম হলেও, মীর জাফর ও অন্যান্যদের বিশ্বাসঘাতকতা এবং ব্রিটিশদের কূটচাল যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়।ফলে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং এই যুদ্ধের মাধ্যমে বাংলায় ব্রিটিশদের রাজনৈতিক আধিপত্যের সূচনা ঘটে।

উৎস (Sources): বাংলাদেশের ইতিহাস- ফোর ডক্টরস।

৩০.
The defeat of Siraj-ud-Daulah marked: (সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলে কী ঘটে?)
  1. End of Mughal rule in Bengal (বাংলায় মুঘল শাসনের অবসান)
  2. Beginning of British political control in Bengal (বাংলায় ব্রিটিশ রাজনৈতিক নিয়ন্ত্রণের সূচনা)
  3. French dominance in Bengal (বাংলায় ফরাসি আধিপত্য)
  4. Rise of Marathas in Bengal (বাংলায় মারাঠাদের উত্থান)
সঠিক উত্তর:
Beginning of British political control in Bengal (বাংলায় ব্রিটিশ রাজনৈতিক নিয়ন্ত্রণের সূচনা)
উত্তর
সঠিক উত্তর:
Beginning of British political control in Bengal (বাংলায় ব্রিটিশ রাজনৈতিক নিয়ন্ত্রণের সূচনা)
ব্যাখ্যা

⇒ পলাশির যুদ্ধে পরাজয়ের ফলে বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীনতা সূর‌্য অস্তমিত হয়। ইংরেজরা এ দেশের ত্রানকর্তা সেজে বসে। ফরাসিদের তাড়িয়ে দিয়ে পুরো ভারতবর্ষকে তাদের উপনিবেশে পরিণত করে।

উৎস (Sources): বাংলাদেশের ইতিহাসের রূপরেখা-ড. আশফাক হোসেন।