উত্তর
ব্যাখ্যা
• স্ত্রীবাচক শব্দ - বৈষ্ণবী।
- এটি 'বৈষ্ণব' স্ত্রীবাচক শব্দ।
অন্যদিকে,
- মায়াবী - মায়াবিনী,
- যোগী - যোগিনী,
- দুঃখী-দুঃখিনী।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৭৯ প্রশ্ন
• স্ত্রীবাচক শব্দ - বৈষ্ণবী।
- এটি 'বৈষ্ণব' স্ত্রীবাচক শব্দ।
অন্যদিকে,
- মায়াবী - মায়াবিনী,
- যোগী - যোগিনী,
- দুঃখী-দুঃখিনী।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
'অগ্নি' শব্দের সমার্থক শব্দ:
- অনল, বহ্নি, পাবক, হুতাশন, বৈশ্বানর, জ্বলন, শিখিন, বায়ুসখা, হুতভুক, বিশ্বপা, সর্বশুচি, হিমারাতি, বায়ুসখ, অনিলসখ, জগন্নু, সর্বভুক ইত্যাদি।
অন্যদিকে,
'সূর্য' শব্দের সমার্থক শব্দ:
- সবিতা, আদিত্য, দিনমণি, রবি, অরুণ, দিবাকর, বিভাবসু, মিহির, মার্তণ্ড, ভানু, বিভাকর, অর্ক ইত্যাদি।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
সেমিকোলন (;):
- স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বৰ্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়।
যেমন:
- সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছন্দ করি।
- কোনো বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ নয়।
সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে থামার পরিমাণ:
- 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।
গুরুত্বপূর্ণ যতি বা ছেদচিহ্ন:
- সেমিকোলন এর সময়কাল এক বলার দ্বিগুন সময়।
- কমা'র বিরতিকাল ১(এক) বলতে যে সময় লাগে।
- হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন, ব্রাকেট(বন্ধনী চিহ্ন) থামার প্রয়োজন নাই।
- প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় ও সম্বোধন চিহ্ন, কোলন এবং ড্যাস এর বিরতিকাল কাল ১ সেকেন্ড।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ)।
অল্পপ্রাণ ধ্বনি:
- প্রত্যেক বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম ধ্বনির উচ্চারণকালে বাতাসের চাপের স্বল্পতা থাকে বলে এদের অল্পপ্রাণ ধ্বনি বলে।
যেমন: ক, গ, ঙ, চ, জ, ঞ ইত্যাদি।
অন্যদিকে,
মহাপ্রাণ ধ্বনি:
- প্রত্যেক বর্গের দ্বিতীয় ও চতুর্থ ধ্বনির উচ্চারণকালে বাতাসের চাপের আধিক্য থাকে বলে এদের মহাপ্রাণ ধ্বনি বলে।
যেমন: খ, ঘ; ছ, ঝ ইত্যাদি।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
ব্যঞ্জন বিকৃতি:
- শব্দের মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যবহৃত হয়। একে বলে ব্যঞ্জন বিকৃতি । অর্থাৎ পদের অন্তর্গত কোনো বর্ণ পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে ।
যেমন:
- শাক > শাগ,
- ধোবা > ধোপা,
- কবাট > কপাট,
- ধাইমা > দাইমা ইত্যাদি।
উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
করণ কারক:
- 'করণ' শব্দটির অর্থ যন্ত্র, সহায়ক বা উপায়। ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যায়, তা- ই করণ কারক।
যেমন:
- নীরা কলম দিয়ে লেখে।
- জগতে কীর্তিমান হও সাধনায়।
- এ সাবানে কাপড় কাচা চলবে না।
- মহাতেজে পৃথিবী কম্পিত হইতেছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
উপপদ তৎপুরুষ সমাস:
- কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এ সমাসে পূর্বপদ সাধারণত বিশেষ্য হয়ে থাকে।
যেমন:
- জাদু করে যে - জাদুকর,
- ধামা ধরে যে - ধামাধরা,
- শিরো ধার্য যা - শিরোধার্য,
- পকেট মারে যে - পকেটমার,
- দ্রুত গমন করে যে - দ্রুতগামী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
• 'Amplitude' এর বাংলা পরিভাষা - বিস্তার।
অন্যদিকে,
Modesty - শালীনতা।
Ethics - নীতিবিদ্যা।
Etiquette - শিষ্টাচার।
উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
দ্বিস্বরধ্বনি:
- পূর্ণ স্বরধ্বনি ও অর্ধস্বরধ্বনি একত্রে উচ্চারিত হলে দ্বিস্বরধ্বনি হয়।
যেমন - লাউ শব্দের [আ] পূর্ণ স্বরধ্বনি এবং [উ্] অর্ধস্বরধ্বনি মিলে দ্বিস্বরধ্বনি [আউ্] তৈরি হয়েছে।
• দ্বিস্বরধ্বনির কিছু উদাহরণ:
[আই্]: তাই, নাই।
[এই্]: সেই, নেই।
[আও্]: যাও, দাও।
[আএ্]: খায়, যায়।
- বাংলা বর্ণমালায় দুটি দ্বিস্বরধ্বনির জন্য আলাদা বর্ণ নির্ধারিত আছে, যথা: ঐ এবং ঔ।
- ঐ-এর মধ্যে দুটি ধ্বনি আছে, একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি ই]।
- ঔ-এর মধ্যে রয়েছে একটি পূর্ণ স্বরধ্বনি [ও] এবং একটি অর্ধস্বরধ্বনি [উ্]।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, নবম-দশম শ্রেণি, (সংস্করণ ২০২১)।
• 'উৎকর্ণ' শব্দটি বিশেষণ পদ।
- শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত।
শব্দের অর্থ:
- শোনার জন্য কান খাড়া করে আছে এমন, শুনতে ব্যগ্র এমন।
উল্লেখ্য,
'উৎকর্ষ' শব্দটি 'বিশেষ্য' পদ।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
সাধু ভাষারীতির বৈশিষ্ট্য:
- সাধু ভাষার রূপ অপরিবর্তনীয়। অঞ্চলভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন হয় না।
- সাধু ভাষারীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য ও গাম্ভীর্য আছে।
- এ ভাষারীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে। এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
- সাধু ভাষারীতি শুধু লেখায় ব্যবহার হয়। তাই কথাবার্তা, বক্তৃতা, ভাষণ ইত্যাদির উপযোগী নয়।
- সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় ।
উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
• 'কিম্ভূতকিমাকার' বাগ্ধারার অর্থ - অদ্ভুত ও কুৎসিত।
অন্যদিকে,
কুঁজড়োপনা - ঝগড়াটে স্বভাব।
কেউকেটা - সামান্য।
কায়েতের ঘরের ঢেঁকি - অপদার্থ লোক।
উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা।
স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
- স্বরধ্বনির পর ‘ছ’ থাকলে তা দ্বিত্ব হয়, অর্থাৎ ‘ছ’-র বদলে ‘চ্ছ’ হয়।
যেমন:
- পরি + ছদ = পরিচ্ছদ,
- বি + ছেদ = বিচ্ছেদ,
- বি + ছিন্ন = বিচ্ছিন্ন।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
• সবগুলো বাক্য অশুদ্ধ।
অশুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণীয়মান।
শুদ্ধ বাক্য: পৃথিবী সর্বদা সূর্যের চারিদিকে ঘূর্ণায়মান।
অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।
অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
• 'ব্যাকরণ' শব্দটি 'সংস্কৃত' ভাষা থেকে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
- কোনো ভাষার ধ্বনি শব্দ বাক্য অর্থ প্রভৃতি উপাদানসমূহের প্রকৃতি কাঠামো প্রয়োগরীতি ও বিশ্লেষণসংক্রান্ত শাস্ত্র।
কিছু সংস্কৃত শব্দ:
- সূর্য, চন্দ্র, জল, গৃহ, মৃত্তিকা, রাম, রাবণ, পুত্র, মাতা, পিতা, জননী, দেব, দেবী, দর্শন, বয়ন, গমন, রাত্রি।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
• শুদ্ধ বানান - কিংকর্তব্যবিমূঢ়।
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এটি বিশেষণ পদ।
শব্দের অর্থ:
- কর্তব্য নিরূপণে অক্ষম।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
মঙ্গলকাব্য:
- দেবমাহাত্ম্যমূলক সমাজচিত্রভিত্তিক এ কাব্যই বাংলা সাহিত্যের প্রথম ও নিজস্ব কাহিনীকাব্য।
- ধারণা করা হয়, পনের থেকে আঠারাে শতকের শেষ অবধি এই ধারার কাব্য বাংলায় রচিত হয়।
- এই কাব্য রচনার মূল উল্লেখিত কারণ, প্রায় সব কবিই স্বপ্নে দেবতাদের নির্দেশ পেয়ে রচনা করেছেন।
- এর প্রধান শাখা ৩টি - মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল ও ধর্মমঙ্গল।
- মঙ্গলকাব্যের প্রধান দেবতারা হচ্ছেন মনসা, চণ্ডী ও ধর্মঠাকুর।
- এঁদের মধ্যে মনসা ও চণ্ডী এই দুই স্ত্রীদেবতার প্রাধান্য বেশি।
- একটি সার্থক মঙ্গলকাব্যে ৫টি অংশ থাকে: বন্দনা, আত্নপরিচয়, দেবখণ্ড, মর্ত্যখণ্ড এবং শ্রুতিফল।
- মঙ্গলকাব্যে ৬২ জন কবির সন্ধান পাওয়া যায়।
- এদের মধ্যে উল্লেখযোগ্য হলো কানাহারি দত্ত,মানিক দত্ত, ভারতচন্দ্র, দ্বিজমাধম, ঘনরাম চক্রবর্তী প্রমুখ।
- মঙ্গলকাব্যের দেবীদের মধ্যে মনসা ও চণ্ডী দেবী সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
- মঙ্গলকাব্যের দেব দেবীরা মূলত অনার্যদের দেব-দেবী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রবন্ধগ্রন্থ:
- নারীর মূল্য,
- স্বদেশ ও সাহিত্য।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়:
- ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন বাংলা সাহিত্যের একজন অমর কথাশিল্পী।
- তাঁর উপন্যাসের মূল বিষয় পল্লীর জীবন ও সমাজ। ব্যক্তিমানুষের মন পল্লীর সংস্কারাচ্ছন্ন মানসিকতার আঘাতে কতটা রক্তাক্ত হতে পারে, তারই রূপচিত্র এঁকেছেন তিনি তাঁর রচনায়।
- তবে তাঁর উপন্যাসে ব্যক্তিবর্গের ইচ্ছাভিসার ও মুক্তি সর্বদাই সমাজ কর্তৃক নিয়ন্ত্রিত হয় বলে তাঁকে রক্ষণশীলও বলা হয়ে থাকে।
- ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়।
তাঁর রচিত উপন্যাস:
- বড়দিদি,
- পরিণীতা,
- বিরাজ বৌ,
- পণ্ডিত মশাই,
- পল্লী সমাজ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- দত্তা,
- গৃহদাহ,
- বামুনের মেয়ে,
- দেনা পাওনা,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- বিপ্রদাস ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
• ’উপকার করার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - উপচিকীর্ষা।
অন্যদিকে,
উল্লেখ করা হয় না যা - ঊহ্য।
উদ্গিরণ করা হয়েছে এমন - উদ্গীর্ণ।
উত্তর দিক সম্পর্কিত - উদীচ্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
'ইছামতি' উপন্যাস:
- ইছামতি, ১৯৫০ সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস।
- উপন্যাসটি লেখকের শেষ উপন্যাস। এই উপন্যাসের জন্য তিনি 'রবীন্দ্র পুরস্কার' লাভ করেন।
- ইছামতি নদীর তীরবর্তী গ্রামের মানুষের জীবনকথা এই উপন্যাসের মূল উপজীব্য।
- উপন্যাসের প্রধান চরিত্র 'ভবানী বাঁড়ুয্যে' কিংবা তার পুত্রত্রয় তিলু, বিলু, নীলু।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস:
- পথের পাঁচালী,
- অপরাজিত,
- অশনি সংকেত,
- আরণ্যক,
- আদর্শ হিন্দু হোটেল,
- দেবযান,
- দৃষ্টি প্রদীপ,
- বিপিনের সংসার,
- চাঁদের পাহাড়,
- দম্পতি ইত্যাদি।
উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
২) বাংলাপিডিয়িা।
• Little, A little, Few, A few এর ব্যবহার:
- এগুলো হচ্ছে Quantifier Determiners. যার দ্বারা কিছু পরিমাণ, সংখ্যাকে বুঝায়।
- Little এবং A little বসে Uncountable Noun এর ক্ষেত্রে,
- Few এবং A few বসে Countable Noun এর ক্ষেত্রে।
- Little ও Few, Negative Quantifier Determiners ব্যবহার করা হয়। এর অর্থ নগন্য/ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।
• অল্প কয়েকটি অর্থে countable noun এর আগে A few বসে এবং অল্প একটু বা সামান্য অর্থে uncountable noun এর আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।
• প্রদত্ত sentence টিতে Apples হচ্ছে Countable noun. তাহলে এখানে Few/ A few এর ব্যবহার হবে এবং এরপর 'left in the basket' আছে।
- যার অর্থ: ঝুড়িতে রেখে দেওয়া হয়েছে/ ঝুড়িতে অবশিষ্ট আছে।
- আর আমরা জানি, Few অর্থ হলো অল্প সংখ্যক বা নেই বললেই চলে, আর A few এর অর্থ হলো অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।
(আর আমরা জানি, Little অর্থ হলো নগন্য বা নেই বললেই চলে, আর A little এর অর্থ হলো অল্প কয়েকটি বা অল্প পরিমাণ।)
- তাই এখানে Few না হয়ে A few হয়েছে।
• Complete Sentence: There are a few apples left in the basket.
Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
• Participle:
- A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle).
- Participle may function as Adjectives, describing or modifying Nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
• Participle মূলত তিন প্রকার:
1. Present Participle. Ex: The story is thrilling.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having gained the truth, keep the truth
• এখানে "crying baby" দ্বারা বোঝানো হয়েছে "কাঁদছে এমন শিশু বা যে শিশু কাঁদছে"।
- "Crying" শব্দটি এসেছে verb "cry" থেকে, যা এখানে present participle রূপে ব্যবহৃত হয়েছে।
- Crying শব্দটি শিশুর অবস্থা বা কেমন শিশু তা প্রকাশ করছে, অর্থাৎ এটি noun "baby" কে describe করছে।
- সুতরাং, "crying" শব্দটি এখানে verb হিসেবে নয়, adjective হিসেবে ব্যবহৃত হয়েছে।
- তাই "crying" হলো একটি Present Participle, যা adjective হিসেবে noun (baby) কে modify করছে।
• Correct answer: The crying baby woke everyone up.
• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Running every morning keeps him fit.
- ভুল। কারণ: এখানে "Running" একটি Gerund (verb + ing = noun) হিসেবে ব্যবহৃত হয়েছে।
- এটি subject হিসেবে কাজ করছে, adjective নয়।
খ) She is fond of reading books.
- ভুল। কারণ: "reading" এখানে Gerund, কারণ preposition "of" এর object.
- Noun এর মতো ব্যবহৃত হয়েছে, adjective নয়।
ঘ) She enjoys painting landscapes.
- ভুল। কারণ: "Painting" এখানে একটি Gerund, যা verb "enjoys"–এর object।
- এটি কোনো noun কে modify করছে না।
Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
• Correct sentence: During the renovation, they decided to replace all the worn-out furniture with high-quality modern furniture that would last for years.
• Furniture (Noun)
- English Meaning: Objects that can be moved, such as tables, chairs, and beds, that are put into a house or an office to make it suitable for living or working in.
- Bangla Meaning: আসবাবপত্র।
• Furniture শব্দটি Uncountable Noun.
- এর পূর্বে article বসে না এবং তার Plural form হয় না।
- এর Countable Form হিসেবে a chair, a table ইত্যাদি ব্যবহার করা হয়।
- তাই শূন্যস্থানে সঠিক শব্দ হিসেবে Furniture শব্দটি বসবে।
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
• Article এর নিয়ম অনুসারে,
- School, college, market, bed, hospital, prison, mosque, temple, church, court of ইত্যাদি মূখ্য উদ্দেশ্যে (যেটা যেটার জন্য নির্মিত) ব্যবহৃত হলে কোন Article বসে না।
- Example:
- I go to school.
- He went to college.
• একই ভাবে,
- She went to the college where her brother studied.
- কিন্তু স্থানগুলো অন্য উদ্দেশ্যে ব্যবহৃত হলে এদের আগে Article বসে।
• দ্বিতীয় ক্ষেত্রে শব্দ architect একটি singular countable noun.
- architect শব্দটি vowel sound (a) দিয়ে শুরু, তাই এর পূর্বে Article হিসেবে an বসবে।
• Correct Answer: They want to enroll in college to become an architect.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• Speculation (অনুমান) বুঝাতে Present/ Past Tense এ May/ might ব্যবহার হয়।
- Present Tense এ স্থান ও সময় উল্লেখ থাকে।
• Structure: Subject + may/ might + be + মূল verb এর সাথে ing + বাকী অংশ।
• Correct Answer: She might be studying in the library now.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• The sentence is - She hardly saw no birds in the garden this morning.
• Explanation:
- "Barely" নিজেই একটি negative অর্থবাচক শব্দ, তাই এর পরে "no" ব্যবহার করা যাবে না।
- Correct sentence is - "She saw no birds in the garden this morning."
• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) There are plenty of books on the shelf for everyone to read.
- "Plenty of" সঠিক determiner, যা countable noun "books" কে determine করতে ব্যবহৃত হয়েছে।
- Plenty of (প্রচুর; অঢেল) যা countable/ uncountable noun উভয়কে determine করে।
খ) There is little hope of finding the missing keys before evening.
- "Little" সঠিক determiner, যা uncountable noun "hope" কে determine করতে ব্যবহৃত হয়েছে।
- Little (নগণ্য; নাই বললেই চলে) শুধু uncountable noun এর পূর্বে বসে।
গ) There is little chance of winning the game.
- "Little" সঠিক determiner, যা uncountable noun "chance" কে determine করতে ব্যবহৃত হয়েছে।
- Little (নগণ্য; নাই বললেই চলে) শুধু uncountable noun এর পূর্বে বসে।
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
• Apropos (Adjective/ Adverb/ Preposition)
- English Meaning: In connection with or related to somebody/ something
- Bangla Meaning: এ প্রসঙ্গে; এ সম্পর্কিত; যথোচিত; যথাযথ।
• Apropos এরপর Preposition হিসেবে of বসে।
• Complete sentence: Apropos of the recent discussion, the manager made an important announcement.
• Example sentence:
- Apropos of your earlier comment, I think we should reconsider our strategy.
- Apropos of the movie we watched last night, I read that it won several awards.
- Apropos of the upcoming election, the newspaper published an in-depth analysis.
Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary.
• The required answer is - To surrender or submit.
• knuckle under (Phrasal verb with knuckle verb)
- English Meaning: The other side is not ready to negotiate, but we won't knuckle under to their demands.
- Bangla Meaning: নতি স্বীকার করা; বাধ্য হয়ে কারো কথা মেনে নেওয়া।
• Example sentence:
- After months of pressure from the authorities, the company finally knuckled under and paid the fine.
- She refused to knuckle under to her critics and continued with her bold plans.
Source: Cambridge Dictionary.
• Complete sentence: The lawyer's argument was strong because it was directly pertinent to the case under discussion.
- Bangla Meaning: এ আইনজীবীর যুক্তি শক্তিশালী ছিল কারণ এটি সরাসরি আলোচিত মামলার সাথে প্রাসঙ্গিক ছিল।
• উল্লিখিত অপশনগুলো,
• Irrelevant (Adjective):
- Bangla Meaning: অপ্রাসঙ্গিক; প্রস্তুতবহির্ভূত; অবান্তর; সম্বন্ধহীন।
- English Meaning: containing allusions.
• Obscure (Adjective, Noun)
- Bangla Meaning: অন্ধকারময়; গুপ্ত; অস্পষ্ট।
- English Meaning: ot clearly seen or easily distinguished.
• Pertinent (Adjective):
- Bangla Meaning: প্রাসঙ্গিক।
- English Meaning: appropriate to a particular situation.
• Vague (Adjective):
- Bengali Meaning: অস্পষ্ট; ভাসাভাসা; আবছা।
- English Meaning: not seen or understood clearly.
- সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বোঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- Pertinent.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
• Active voice থেকে passive voice এ রূপান্তর করার প্রক্রিয়া:
- Active voice এর subject টি passive voice এর object হয়ে যায়।
- Active voice এর object টি passive voice এর subject এ রূপান্তর হয়।
- মূল verb এর past participle হয় এবং subject ও tense অনুসারে auxiliary verb/ be verb হয়।
• সাধারণত, আমরা জানি passive voice এ obj. এর পূর্বে by বসে।
- তবে কখনো কখনো অন্যান্য preposition ও ব্যবহৃত হয়ে থাকে।
- কিছু verb আছে যেগুলোর পরে passive এ in বসে।- যেমন: Embody, Contain, Include ইত্যাদি।
• Present indefinite tense কে passive voice করতে হলে am/ is/ are + মূল verb এর past participle ব্যবহৃত হয়।
• সুতরাং, নিয়ম অনুসারে,
- Active voice: My teacher embodies all the good qualities.
- Passive voice: All the good qualities are embodied in my teacher.
• Complete sentence: She was tired, yet she continued working late into the night.
- Bangla meaning: সে ক্লান্ত ছিল, তবুও গভীর রাত পর্যন্ত কাজ চালিয়ে গেল।
• Yet (Conjunction)
- English Meaning: despite that; but at the same time; but nevertheless.
- Bangla Meaning: তৎসত্ত্বেও; একইসঙ্গে; যাই হোক।
• Yet এর ব্যবহার:
- Yet is used to add something that seems surprising because of what you have just said.
- অর্থাৎ, যা বলা হয়েছে তার সাথে আশ্চর্যজনক/ চমকপ্রদ তথ্য যোগ করতে 'তৎসত্ত্বেও' অর্থে Yet ব্যবহার করা হয়।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• unless (except if)
- 'যদি না' অর্থে এটি শর্ত বোঝাতে ব্যবহৃত হয়।
- এটি নিজেই negative অর্থ প্রদান করে।
- এজন্যে unless দ্বারা যে clause শুরু হয় তাতে no বা not বসে না।
- যেমন: Do not punish him unless he behaves roughly.
• so that (in order that)
- 'যাতে, যেন' অর্থে উদ্দেশ্য বা purpose বোঝাতে Subordinating conjunction হিসেবে 'so that' ব্যবহৃত হয়।
- so that এর পর এমন একটি Clause বসে যা কোন একটি উদ্দেশ্য প্রকাশ করে।
- যেমন: Sit in the front row so that you may hear better.
• because (for the reason that; since)
- সে-কারণে; কেননা; যেহেতু অর্থে conjunction হিসেবে ব্যবহৃত হয়।
- যেমন: I couldn’t attend the meeting because I was ill.
Source: Oxford Dictionary, Merriam-Webster Dictionary.
• The correct spelling is 'Reconciliation' (Noun).
- English meaning: The process of making it possible for two different ideas, facts, etc. to exist together without being opposed to each other.
- Bangla meaning: সামঞ্জস্যবিধান; মিটমাট; পুনর্মিত্রতা; মীমাংসা।
• Example sentence: After years of conflict, the two countries finally reached a reconciliation.
- Bangla meaning: বহু বছরের বিরোধের পর, দুই দেশ শেষমেষ সম্প্রীতি স্থাপন করল।
Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.
• Baffle (Noun, Verb)
- English Meaning: Totally bewilder or perplex; to confuse or frustrate completely.
- Bangla Meaning: বিপাকে ফেলা; হতবুদ্ধি করা; ধাঁধায় ফেলা; প্রতিহত করা; বানচাল/ ব্যাহত করা।
• Synonym: Frustrate, Hamper, Thwart, Foil.
• Antonym: Encourage, Forward, Promote, Assist.
• উল্লিখিত অপশনগুলো,
- Forward - সম্মুখাভিমুখী; অগ্রবর্তী;
- Promote - পদোন্নতি দান করা; সংবর্ধিত করা;
- Frustrate - বিফল/ ব্যাহত/ প্রতিহত করা; ব্যর্থ করা;
- Lazy - অলস।
• Example sentence:
- Scientists were baffled by the strange phenomenon.
-The complicated instructions completely baffled me.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
• Correct Sentence: One-fourth of the students are present today.
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন: Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন: One-third).
- তবে ভগ্নাংশের পর Subject যদি 'singular' হয় তাহলে Verb singular হবে।
- Subject যদি 'plural' হলে Verb plural হবে।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
খ) One-fourths of the students are present today.
- ভুল। কারণ One-fourths না হয়ে One-fourth হবে। তাই ভুল।
গ) One-fourth of the student are absent today.
- ভুল। "the student" একবচন, তাই verb are না হয়ে is হবে।
ঘ) One-fourth of the students were present today.
- ভুল। কারণ এখানে "today" থাকায় Tense অনুসারে এটি Present Tense. কিন্তু এখানে verb were ব্যবহার করা হয়েছে, যা Past Tense কে নির্দেশ করে। তাই ভুল।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• Run counter to:
- English meaning: To be opposed to; To disagree with someone.
- Bangla meaning: বিরোধিতা করা, কারো সঙ্গে দ্বিমত পোষণ করা।
• উল্লিখিত অপশনগুলো,
- Oppose - বিরোধিতা করা; বিরোধী হওয়া;
- Support - ভার বহন করা; ধারণ করা; আলম্বন/ আলম্বিত করা;
- Follow - পরে আসা, যাওয়া, বসা; পিছে পিছে আসা/যাওয়া; অনুসরণ/অনুগমন করা;
- Agree- রাজি/সম্মত হওয়া।
• Example sentence:
- The teacher’s advice runs counter to what the students had expected.
- His decision to ignore the safety rules runs counter to company policy.
Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, Accessible Dictionary.
• প্রদত্ত প্রশ্নে "Cast pearls before swine" প্রবাদটির অর্থ হচ্ছে - উলুবনে মুক্তা ছড়ানো।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
• Look before your leap.
- ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না।
• The pen is mightier than the sword.
- অসির চেয়ে মসী শক্তিশালী।
• Diamond cuts diamond.
- রতনে রতন চিনে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
• Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।
• Confusing Contraction sentence এর tag question করার নিয়ম:
- যদি subject এরপর 'd থাকে অর্থাৎ, verb টি base form এ আসে, তাহলে এটিকে modal auxiliary হিসেবে would ধরতে হবে।
- Example: If I were a rich man, I'd establish a hospital, wouldn't I?
- তবে 'd এরপরের verb টি যদি past participle form এ থাকে তাহলে তাকে past perfect tense এর had হিসেবে ধরতে হবে।
- Example: I'd reached there in time, hadn't I?
• Correct answer: They'd left the party before midnight, hadn't they?
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• Noun Clause:
- যে সব Subordinate Clause Noun এর কাজ করে থাকে, অর্থাৎ Subject, Object, Compliment বা Case in Apposition- এর কাজ করে থাকে তাকে Noun Clause বলে।
- Noun Clause বিভিন্নভাবে ব্যবহার হতে পারে। যেমন:
- Verb এর Subject হিসেবে।
- Verb এর Object হিসেবে।
- Object এর complement হিসেবে। Complement দুই প্রকার। যেমন: 1. Subjective Complement এবং 2. Objective Complement
- Verb এর Subject এর Complement হিসেবে।
- Preposition এর object হিসেবে।
• Noun Clause যখন verb এর Object হিসেবে কাজ করে তখন তা That, Wh word: what, when, where, whom, why, whether, how এবং if দিয়ে শুরু হয়।
- প্রদত্ত sentence টিতে 'what had happened' Noun clause এর নিয়ম অনুযায়ী What দ্বারা শুরু হয়েছে এবং Explained (verb) এর object হিসেবে ব্যবহার করা হয়েছে।
• Correct Answer: They explained what had happened. Here, is the underlined clause a/ an - Noun Clause.
• Note:
- উল্লেখ্য, Noun Clause যখন transitive Verb এর Object হিসেবে That দিয়ে শুরু হয় তখন That বাদ যায়।
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।
• Verb গুলো হচ্ছে:
- agree,
- want,
- arrange,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- refuse,
- ask, etc.
• Correct answer: She proposed to start the meeting immediately.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• The correct answer is - The company violated environmental regulations and was heavily fined.
• Transitive verb এরপর কোন Preposition বসে না।
- সরাসরি Object বসে।
- কিছু কিছু Transitive verb হলো: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি।
- তাই এখানে, Violate এর পর কোনো Preposition বসেবে না।
• উল্লিখিত বাকি অপশনগুলোতে Violate এরপর Preposition (to, with, from) থাকায় sentence গুলো ভুল।
Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
প্রশ্ন: 7 টি ক্রমিক সংখ্যার গড় 33 হলে বৃহত্তম সংখ্যাটি কত?
সমাধান:
সবচেয়ে ছোট ক্রমিক সংখ্যা x হলে -
ক্রমিক সংখ্যাগুলো যথাক্রমে x, (x + 1), (x + 2), (x + 3), (x + 4), (x + 5), (x + 6)
∴ ক্রমিক সংখ্যাগুলোর সমষ্টি = x + (x + 1) + (x + 2) + (x + 3) + (x + 4) + (x + 5) + (x + 6)
= x + x + 1 + x + 2 + x + 3 + x + 4 + x + 5 + x + 6
= 7x + 21
= 7(x + 3)
শর্তমতে,
7(x + 3) = 33 × 7
বা, x + 3 = (33 × 7)/7
বা, x + 3 = 33
বা, x = 33 - 3
∴ x = 30
∴ নির্ণেয় বৃহত্তম সংখ্যা = x + 6
= 30 + 6
= 36
বল:
- যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় অথবা যা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে।
- বল সবসময় জোড়ায় জোড়ায় ক্রিয়া করে।
- প্রকৃতিতে মাত্র চার ধরনের মৌলিক বল আছে।
যথা:- মহাকর্ষ বল, তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লীয় বল এবং সবল নিউক্লীয় বল।
১। মহাকর্ষ বল:
- এই সৃষ্টিজগতের সকলবস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বল দিয়ে আকর্ষণ করে, সেটাই হচ্ছে মহাকর্ষ বল।
- এই বলের কারণে গ্যালাক্সির ভেতরে নক্ষত্ররা ঘুরপাক খায় কিংবা সূর্যকে ঘিরে পৃথিবী ঘোরে, পৃথিবীকে ঘিরে চাঁদ ঘোরে।
- পৃথিবীর মহাকর্ষ বল যখন আমাদের ওপর কাজ করে, তখন তাকে মধ্যাকর্ষণ বল বলে।
- এই মধ্যাকর্ষণ বল আমাদেরকে নিচের দিকে (পৃথিবীর কেন্দ্রের দিকে) টেনে রেখেছে এবং এর কারণেই আমরা নিজেদের ওজনের অনুভূতি পাই।
- ভর আছে সেরকম যেকোন বস্তু অন্য বস্তুকে মহাকর্ষ বল দিয়ে আকর্ষণ করে।
২. তড়িৎ চৌম্বক বা বিদ্যুৎ চৌম্বকীয় বল:
- দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের ওপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তড়িৎ চৌম্বক বল বলে।
৩। দুর্বল নিউক্লীয় বল:
- দুর্বল নিউক্লীয় বলকে দুর্বল বলা হয় কারণ এটা তড়িৎ চৌম্বক বল থেকে দুর্বল (প্রায় ট্রিলিওন গুণ) কিন্তু মোটেও মহাকর্ষ বল থেকে দুর্বল নয়।
- মহাকর্ষ এবং তড়িৎ চৌম্বক বল যেকোন দূরত্ব থেকে কাজ করতে পারে কিন্তু এই দুর্বল নিউক্লীয় বল খুবই অল্প দূরত্বে (১০-১৮ m) কাজ করে।
৪। সবল নিউক্লীয় বল:
- সবল নিউক্লীয় বল হচ্ছে সৃষ্টিজগতের সবচেয়ে শক্তিশালী বল, তড়িৎ চৌম্বকীয় বল থেকেও ১০০ গুণ বেশি শক্তিশালি কিন্তু এটাও খুবই অল্প দূরত্বে (১০-১৫ m) কাজ করে।
- সূর্য থকে প্রাপ্ত আলো ও তাপ এই বল দিয়ে তৈরি হয়।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
প্রশ্ন: ৬০ থেকে বড় এবং ৭০ থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি কত?
সমাধান:
৬০ থেকে বড় এবং ৭০ থেকে ছোট মৌলিক সংখ্যা দুটি যথাক্রমে ৬১ ও ৬৭
∴ সংখ্যাদ্বয়ের সমষ্টি = ৬১ + ৬৭
= ১২৮।
প্রশ্ন: (5n+2 + 35 × 5n-1)/(4 × 5n) এর মান কত?
সমাধান:
(5n+2 + 35 × 5n-1)/(4 × 5n)
= (5n. 52 + 7 × 5 × 5n - 1)/(4 × 5n)
= (5n. 25 + 7 × 51 + n - 1)/(4 × 5n)
= (5n. 25 + 7 × 5n)/(4 × 5n)
= 5n(25 + 7)/(4 × 5n)
= 32/4
= 8
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?
সমাধান:
ধরি,
কোণ তিনটি যথাক্রমে x, x এবং 2x
প্রশ্নমতে,
x + x + 2x = 180°
বা, 4x = 180°
∴ x = 45°
এবং 2x = 90°
সুতরাং, ত্রিভুজটি সমকোণী।
প্রশ্ন: একটি ট্রেন ৪৬ মিনিটে শহর A থেকে শহর B তে পৌঁছায়। দুইটি শহরের দূরত্ব ৫৯.৮ মাইল হলে, ঘণ্টায় ট্রেনটির গড় গতিবেগ কত মাইল?
সমাধান:
৪৬ মিনিটে যায় = ৫৯.৮ মাইল
∴ ১ মিনিটে যায় = ৫৯.৮/৪৬ মাইল
∴ ৬০ মিনিটে যায় = (৫৯.৮ × ৬০)/৪৬ মাইল
= ৭৮ মাইল
∴ ট্রেনটির গড় গতিবেগ = ৭৮ মাইল/ঘণ্টা।
প্রশ্ন: 99 + 98 + 97 + ............. + 40 ধারাটির সমষ্টি কত?
সমাধান:
দেওয়া আছে,
ধারাটির প্রথম পদ = 99
ধারাটির শেষ পদ = 40
ধারাটির সাধারণ অন্তর = 98 - 99 = - 1
এখন,
99 থেকে 40 পর্যন্ত পদসংখ্যা = {(শেষপদ - প্রথম পদ)/ সাধারণ অন্তর} + 1
= {(40 - 99)/ - 1} + 1
= (- 59/ - 1) + 1
= 59 + 1
= 60
∴ 99 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর সমষ্টি = {(40 + 99)/2} × 60
= 139 × 30
= 4170
প্রশ্ন: sinθ = 4/5 হলে, cosθ = কত?
সমাধান:
দেওয়া আছে,
sinθ = 4/5
∴ cosθ = √(1 - sin2θ)
= √{1 - (4/5)2}
= √{1 - (16/25)}
= √(25 - 16)/25
=√(9/25)
= 3/5
সালোকসংশ্লেষণ:
- আলো এবং ক্লোরোফিল ছাড়াও সালোকসংশ্লেষণ আরও কতগুলো প্রভাবক দিয়ে প্রভাবিত হয়।
- প্রভাবকগুলো কিছু বাহ্যিক এবং কিছু অভ্যন্তরীণ।
- প্রভাবকের উপস্থিতি, অনুপস্থিতি, পরিমাণের কম-বেশি সালোকসংশ্লেষণের পরিমাণও কম-বেশি করে থাকে।
- সালোকসংশ্লেষণ প্রকিয়ায় তাপমাত্রা বিশেষ প্রভাবক হিসেবে কাজ করে।
- সাধারণত অতি নিম্ন তাপমাত্রা (০° সেলসিয়াসের কাছাকাছি) এবং অতি উচ্চ তাপমাত্রয় (45° সেলসিয়াসের উপরে) এ প্রক্রিয়া চলতে পারে না।
- সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্য পরিমিত (Optimum) তাপমাত্রা হলো ২২° সেলসিয়াস থেকে ৩৫° সেলসিয়াস পর্যন্ত।
- তাপমাত্রা ২২° সেলসিয়াসের কম বা ৩৫° সেলসিয়াসের বেশি হলে সালোকসংশ্লেষণের হার কমে যাবে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
প্রশ্ন: চিনি ও পানির মিশ্রণে পানি ও চিনির অনুপাত ৮ : ৩ । আরও ২ কেজি চিনি মেশালে মিশ্রণে পানি ও চিনির অনুপাত হয় ২ : ১ । মূল মিশ্রণে চিনির পরিমাণ কত?
সমাধান:
ধরি,
মূল মিশ্রণে পানির পরিমাণ = ৮x কেজি
এবং মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি
শর্তমতে,
৮x/(৩x + ২) = ২/১
বা, ৮x = ২ (৩x + ২)
বা, ৮x = ৬x + ৪
বা, ৮x - ৬x = ৪
বা, ২x = ৪
বা, x = ৪/২
∴ x = ২
∴ মূল মিশ্রণে চিনির পরিমাণ = ৩x কেজি
= (৩ × ২) কেজি
= ৬ কেজি।
প্রশ্ন: 'LEADER' শব্দটির অক্ষরগুলোকে কত উপায়ে সাজানো যায়?
সমাধান:
'LEADER' শব্দটির 6টি অক্ষরের মধ্যে E আছে = 2 টি
∴ নির্ণেয় সাজানোর উপায় = 6!/2!
= (6 × 5 × 4 × 3 × 2 × 1)/ (2 × 1)
= 360
প্রশ্ন: 16 সে.মি. ব্যাস এবং 2 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি বেলন গলিয়ে 12 টি গোলক তৈরি করা হলে প্রতি গোলকের ব্যাসার্ধ কত?
সমাধান:
মনে করি,
গোলকের ব্যাসার্ধ = r
আমরা জানি,
গোলকের আয়তন = (4/3)πr3
বেলনের আয়তন = πr2h
প্রশ্নমতে,
12 টি গোলকের আয়তন = বেলনের আয়তন
⇒ 12 × (4/3) π × r3 = π × (8)2 × 2
⇒ r3 = 8
⇒ r3 = 23
∴ r = 2
∴ গোলকের ব্যাসার্ধ = 2 সে.মি. ।
ক্যালসিয়াম খনিজ উপাদান:
- ক্যালসিয়াম (Ca) প্রাণীদের হাড় ও দাঁতের একটি প্রধান উপাদান।
- মানুষের শরীরের মোট ওজনের শতকরা দুই ভাগ হচ্ছে ক্যালসিয়াম।
- খনিজ পদার্থের মধ্যে দেহে ক্যালসিয়ামের পরিমাণ সবচেয়ে বেশি।
- অস্থি এবং দাঁতে ফসফরাস ও ম্যাগনেসিয়ামের সাথে যুক্ত হয়ে এর ৯০% শরীরে সঞ্চিত থাকে। রক্ত এবং লসিকাতে এর উপস্থিতি রয়েছে।
- ক্যালসিয়ামের উদ্ভিজ্জ উৎস হচ্ছে: ডাল, তিল, সয়াবিন, ফুলকপি, গাজর, লালশাক, পালংশাক, কচুশাক, কলমিশাক, বাধঁকপি এবং ফল।
- প্রাণিজ উৎস হচ্ছে: দুধ, ডিম, ছোট মাছ, শুঁটকি মাছ ইত্যাদি।
- হাড় ও দাঁটের গঠন শক্ত রাখার জন্য ক্যালসিয়াম একটি অতিপ্রয়োজনীয় খনিজ পদার্থ। এছাড়া ক্যালসিয়াম রক্ত সঞ্চালনে, হৃৎপিণ্ডের পেশির স্বাভাবিক সংকোচনে এবং স্নায়ু ও পেশির সঞ্চালনে সাহায্য করে।
- ক্যালসিয়ামের অভাবের কারণে রিকেটস এবং বয়স্ক নারীদের অস্টিওম্যালেসিয়া রোগ হয়।
- ক্যালসিয়ামের অভাবে শিশুদের দাঁত উঠতে দেরি হয় এবং তাদের রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা। কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত?
সমাধান:
মনে করি,
কলমের মূল্য = x টাকা এবং
বইয়ের মূল্য = (৯৫ - x) টাকা
প্রশ্নমতে,
x + ১৫ = ২ {(৯৫ - x) - ১৪}
বা, x + ১৫ = ১৯০ - ২x -২৮
বা, x + ২x = ১৬২ - ১৫
বা, ৩x = ১৪৭
বা, x = ১৪৭/৩
∴ x = ৪৯
∴ বইটির মূল্য = (৯৫ - ৪৯) টাকা
= ৪৬ টাকা।
প্রশ্ন: স্কুলের কোনো ক্লাসের ৩২ জন ছাত্রের মধ্যে ১৮ জন গান পছন্দ করে, ১৬ জন কবিতা পছন্দ করে এবং ৭ জন দুটিই পছন্দ করে। কত জন কোনোটিই পছন্দ করে না?
সমাধান:
শুধু গান পছন্দ করে = (১৮ - ৭) জন = ১১ জন
শুধু কবিতা পছন্দ করে = (১৬ - ৭) জন = ৯ জন
∴ এক বা উভয়টি পছন্দ করে = (১১ + ৯ + ৭) জন = ২৭ জন
∴ কোনটিই পছন্দ করে না = (৩২ - ২৭) জন
= ৫ জন।
প্রশ্ন: একটি আয়তক্ষেত্র ও একটি বর্গক্ষেত্রের পরিসীমা পরস্পর সমান। যদি আয়তক্ষেত্রের প্রস্থ তার দৈর্ঘ্যের অর্ধেক হয়, তবে বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত?
সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = ২ক একক
∴ আয়তক্ষেত্রের প্রস্থ = ক একক
আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (২ক + ক) একক
= ৬ক একক
আবার,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৬ক
∴ বর্গক্ষেত্রের একবাহু = ৬ক/৪
= ৩ক/২
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (৩ক/২)২ = (৯ক২)/৪
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (২ক × ক) = ২ক২
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল : আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (৯ক২)/৪ : (২ক২)
= (৯/৪) : ২
= (৯/৪) × ৪ : ২ × ৪
= ৯ : ৮
প্রশ্ন: প্রতি বছর কোনো শহরের লোকসংখ্যার ৭% জন্মগ্রহণ করে এবং ৩% মারা যায়। এক বছরে শহরে ৪০০ জন লোক বৃদ্ধি পেলে ঐ শহরের মোট লোকসংখ্যা কত?
সমাধান:
লোকসংখ্যা বৃদ্ধির হার = (৭ - ৩)%
= ৪%
৪ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = ১০০ জন
∴ ১ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = ১০০/৪ জন
∴ ৪০০ জন লোক বৃদ্ধি পেলে শহরের লোকসংখ্যা = (১০০ × ৪০০)/৪ জন
= ১০০০০ জন।
প্রশ্ন: x3 - 7x - 6 এর উৎপাদক কোনটি?
সমাধান:
x3 - 7x - 6
= x3 + x2 - x2 - x - 6x - 6
= x2 (x + 1) -x (x + 1) -6 (x + 1)
= (x + 1) (x2 - x - 6)
= (x + 1) (x2 - 3x + 2x - 6)
= (x + 1) {x (x - 3) + 2 (x -3)}
= (x + 1) (x - 3) (x + 2)
∴ নির্ণেয় উৎপাদক = (x + 1) (x + 2) (x - 3) ।
প্রশ্ন: টিটু ৪০০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করে মেরামতের জন্য ২৫০০ টাকা এবং পরিবহনের জন্য ৫০০ টাকা ব্যয় করেন। টিটু যন্ত্রটি ২৫% লাভে বিক্রি করেন। যন্ত্রটির বিক্রয়মূল্য কত?
সমাধান:
মেশিন বাবদ সর্বমোট খরচ হয় = (৪০০০০ + ২৫০০ + ৫০০) টাকা
= ৪৩০০০ টাকা
২৫% লাভে,
১০০ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = ১২৫ টাকা
∴ ১ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = ১২৫/১০০ টাকা
∴ ৪৩০০০ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = (১২৫ × ৪৩০০০)/১০০ টাকা
= ৫৩৭৫০ টাকা
∴ যন্ত্রটির বিক্রয়মূল্য = ৫৩৭৫০ টাকা।
কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ১৯৮০ সালে প্রখ্যাত গবেষক ও অধ্যাপক ফ্রেড কোহেন ভাইরাসের নামকরণ করেছেন।
- ভাইরাস নামক সফটওয়্যার কম্পিউটার এর তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এবং নিজের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রয়েছে এবং এক পর্যায়ে কম্পিউটারকে অচল করে দিতে পারে।
- ভাইরাস বা VIRUS শব্দের পূর্ণরূপ হলো “Vital Information Resources Under Seize”.
- কোনোভাবে কম্পিউটার বা আইসিটি যন্ত্র ভাইরাসে আক্রান্ত হলে তা ক্রমে ক্রমে বিস্তার ঘটে।
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়।
যেমন- বুট সেক্টর ভাইরাস, ট্রোজান হর্স ভাইরাস, ফাইল সংক্রামক ভাইরাস, ম্যাক্রো ভাইরাস, ওভার রাইটিং ভাইরাস, মেমোরি রেসিডেন্ট ভাইরাস, মিউটেটিং ভাইরাস এবং স্টোন ভাইরাস ইত্যাদি।
কম্পিউটার এন্টি-ভাইরাস:
- অবশ্য কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়।
- বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে ভাইরাস, ওয়ার্ম কিংবা ট্রোজান হর্স ইত্যাদি থেকে নিষ্কৃতি পাওয়া যায় যেগুলোকে বলা হয় এন্টি-ভাইরাস বা এন্টি-ম্যালওয়্যার সফটওয়্যার।
- বেশিরভাগ এন্টি-ভাইরাস সফটওয়্যার বিভিন্ন ম্যালওয়্যারের বিরুদ্ধে কার্যকরী হলেও প্রথম থেকে এন্টি-ভাইরাস সফটওয়্যার নামে পরিচিত।
- এন্টি-ভাইরাস সফটওয়্যারের মধ্যে জনপ্রিয় কয়েকটি হলো- নরটন, অ্যাভাস্ট, প্যান্ডা, কাসপারেস্কি, মাইক্রোসফট সিকিউরিটি এসেনসিয়াল ইত্যাদি।
ৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও
• শান্তি:
- ২০২৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।
• সাহিত্য:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন হান কাং।
- অবদান: নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
• চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- অবদান: ‘মাইক্রোআরএনএ আবিষ্কার এবং পোস্ট-ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এর ভূমিকার জন্য’ তাদের এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
• পদার্থবিজ্ঞান:
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- অবদান: ‘কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের সাথে মেশিন লার্নিং সক্ষম করে তোলোর বুনিয়াদি আবিষ্কার ও উদ্ভাবনের জন্য’ তাদেরকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
• রসায়ন:
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- অবদান: মার্কিন বিজ্ঞানী ডেভিড বেকারকে কম্পিউটেশনাল প্রোটিন ডিজাইনের জন্য’ এবং ব্রিটিশ বিজ্ঞানী ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পারকে ‘প্রোটিন গঠন পূর্বাভাসের জন্য’ যৌথভাবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
• অর্থনীতি:
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।
- অবদান: গণতান্ত্রিক এবং অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানগুলো কিভাবে দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে তা নিয়ে কার্যকরী গবেষণা করার জন্য।
উৎস: - Nobel Prize ওয়েবসাইট।
• আগ্নেয় শিলা (Igneous Rocks):
- জন্মের প্রথমে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাসপিণ্ড ছিল।
এই গ্যাসপিণ্ড ক্রমান্বয়ে তাপ বিকিরণ করে তরল হয়।
- পরে আরও তাপ বিকিরণ করে এর উপরিভাগ শীতল ও কঠিন আকার ধারণ করে।
- এভাবে গলিত অবস্থা থেকে ঘনীভূত বা কঠিন হয়ে যে শিলা গঠিত হয় তাকে আগ্নেয় শিলা বলে।
যেমন: ব্যাসন্ট,রায়োলাইট, অ্যান্ডিসাইট, গ্রানাইট, গ্যাব্রো, ডলোরাইট, ল্যাকোলিথ, ব্যাথোলিথ,।
• পাললিক শিলা (Sedimentary Rocks):
- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠিত হয়েছে তাকে পাললিক শিলা বলে।
যেমন: - বেলেপাথর, কয়লা, শেল, চুনাপাথর, কাদাপাথর ও কেওলিন পাললিক শিলার।
• রূপান্তরিত শিলা (Metamorphic Rocks):
- আগ্নেয় ও পাললিক শিলা যখন প্রচণ্ড চাপ, উত্তাপ এবং রাসায়নিক ক্রিয়ার ফলে রূপ পরিবর্তন করে নতুন রূপ ধারণ করে তখন তাকে রূপান্তরিত শিলা বলে।
- ভূআন্দোলন, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প, রাসায়নিক ক্রিয়া কিংবা ভূগর্ভস্থ তাপ আগ্নেয় ও পাললিক শিলাকে রূপান্তরিত করে।
যেমন:
- চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল,
- বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট,
- কাদা ও শেল রূপান্তরিত হয়ে স্লেট,
- গ্রানাইট রূপান্তরিত হয়ে নিস;
- কয়লা রূপান্তরিত হয়ে গ্রাফাইটে পরিণত হয়।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।
• উন্নত জাতের গম: সোনালিকা, বলাকা, দোয়েল, অগ্রণী, আনন্দ, কাঞ্চন, শতাব্দী ও আকবর।
• উন্নত জাতের টমেটো: বাহার, মানিক, রতন, অপূর্ব, মিন্টো, ঝুমকা, সিঁদুর, শ্রাবণী।
• উন্নত জাতের তামাক: সুমাত্রা ও ম্যানিলা।
• উন্নত জাতের ভুট্টা: বর্ণালী, শুভ্রা ও উত্তরণ।
• উন্নত জাতের আলু: হিরা, আইলসা, পেট্রোনিস, মুল্টা, ডায়মন্ড, কার্ডিনাল, মন্ডিয়াল, কুফরী সিন্দুরী, চমক, ধীরা, গ্রানোলা, ক্লিওপেট্রা ও চিনেলা।
• উন্নত জাতের তুলা: সিবি-১০, রূপালী, ডেলফোজ।
উৎস: কৃষি তথ্য সার্ভিস।
কনসার্ট ফর বাংলাদেশ
• একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।
• পণ্ডিত রবিশংকর মুক্তিযুদ্ধের প্রতি বিশ্বজনমত গড়ে তোলা এবং শরণার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তাঁর শিষ্য-বন্ধু বিশ্বখ্যাত ব্যান্ড বিটল্সের শিল্পী জর্জ হ্যারিসনকে নিয়ে এই অবিস্মরণীয় কনসার্টের আয়োজন করেছিলেন। তাতে মোট ৪০,০০০ দর্শক উপস্থিত হয়েছিলেন। কনসার্টটির নাম দেওয়া হয়েছিল ‘কনসার্ট ফর বাংলাদেশ’।
• কনসার্ট ফর বাংলাদেশে আয়োজক দুই তারকা ছাড়াও অংশ নেন বিটলসের রিংগো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেসটন, লিয়ন রাসেল।
• রবি শঙ্কর ছাড়াও সরোদ শিল্পী আলী আকবর খান অংশ নিয়েছিলেন এই কনসার্টে।
• এই কনসার্টটি পরিচালনা করেন পল সুইমার।
উৎস:: প্রথম আলো এবং বিবিসি বাংলা।
- বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী শিক্ষা সচিব নিয়োগ পেলেন রেহানা পারভীন।
- তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নতুন সচিব হয়েছেন ।
- এর আগে তিনি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ছিলেন।
- সোমবার, ১৮ আগস্ট-২০২৫, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
- প্রজ্ঞাপন জারির মাধ্যমে রেহানা পারভীন আনুষ্ঠানিকভাবে দেশের প্রথম নারী শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
উৎস: ইত্তেফাক [লিংক]
স্বোপার্জিত স্বাধীনতা:
- স্বোপার্জিত স্বাধীনতা ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের সড়কের মোড়ে অবস্থিত।
- ভাস্কর্যটির স্থপতি: শামীম শিকদার।
- ভাস্কর্য কর্মে সহায়তা করেন হিমাংশু রায় ও আনোয়ার চৌধুরী।
- মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এই ভাস্কর্যটি।
- ১৯৮৮ সালের ২৫ মার্চ তারিখে, অধ্যাপক আব্দুর রাজ্জাক এ ভাস্কর্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উৎস: প্রথম আলো।
মেসোপটেমীয় সভ্যতাঃ
‘মেসোপটেমীয়া’ একটি গ্রিক শব্দ,যার অর্থ - দুই নদীর মধ্যবর্তী ভূমি।
- টাইগ্রিস ও ইউফ্রেটিস (দজলা ও ফোরাত) নদীর মধ্যবর্তী উপত্যকাটির নাম- মেসোপটেমিয়া।
- গ্রীক লেখকগণ মূলত এর নামকরণ করেন।
- মেসোপটেমিয়া দুই ভাগে বিভক্ত ছিলো - উত্তর ও দক্ষিণ। উত্তর অংশের বর্তমান নাম - অ্যাসেরীয় ও দক্ষিণ অংশের নাম - মেসোপটেমিয়া।
- তবে এটি একটি অভিন্ন এলাকা হিসাবেই পরিচিত ছিলো।
- এই অঞ্চলটিতেই খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে বিশ্বের প্রাচীনতম সভ্যতাটি গড়ে উঠেছিলো।
- বর্তমান ভৌগোলিক অবস্থান - বর্তমান ইরাক রাষ্ট্রের সীমানার মধ্যেই প্রাচীন মেসোপটেমীয়ার বেশিরভাগ অঞ্চল অবস্থিত।
- এছাড়াও সিরিয়া, তুরস্ক, ইরান ও কুয়েতে - এই সভ্যতার কিছু অংশ রয়েছে। মেসোপটেমিয়ার লোকজন বহু-ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলো।
উৎসঃ হিস্টোরি.কম ও ব্রিটানিকা।
১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহ:
- ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা হয়।
- বিদ্রোহের আগুন প্রথমে জ্বলে ওঠে পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে।
- ১৮৫৭ সালের ২৯শে মার্চ বন্দুকের গুলি ছুড়ে বিদ্রোহের সূচনা করেন মঙ্গল পাণ্ডে নামে এক সিপাহি।
- দ্রুত এইবিদ্রোহ মিরাট, কানপুর, পাঞ্জাব, উত্তর প্রদেশ,মধ্য প্রদেশ, বিহার, বাংলাসহ ভারতের প্রায় সর্বত্র ছড়িয়ে পড়ে।
- বর্তমান বাংলাদেশের ঢাকা,চট্টগ্রাম, যশোর, সিলেট,কুমিল্লা, পাবনা, রংপুর, দিনাজপুর,রাজশাহী এই বিদ্রোহে শামিল হয়।
- পরবর্তীতে তা ভারতবর্ষের উত্তর ও পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ে। কিন্তু শেষ পর্যন্ত এই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়।
-তবে এ বিদ্রোহের ফলে ভারতে কোম্পানির শাসনের অবসান ঘটে।
- ভারতের শাসনভার ব্রিটিশ সরকার সরাসরি তার হাতে নিয়ে নেয়।
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
• বাজেট ২০২৫-২৬:
- বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
- বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
- বাজেটের পরিমাণ-৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
- বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি- ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
- রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা- ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
- বাজেটে ঘাটতি- বাজেটের ৩.৬২ ভাগ।
- বাজেটের পরিচালন ব্যয়- ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
- জিডিপি- ৫.৫ শতাংশ।
- মূল্যস্ফীতির লক্ষ্য- ৬.৫ শতাংশ।
উৎস: বাজেট ২০২৫-২০২৬ (বিবিএস)।
এবি ব্যাংক পিএলসি:
- বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি ব্যাংক এবি ব্যাংক পিএলসি।
- ১৯৮১ সালের ৩১শে ডিসেম্বর এবি ব্যাংক পিএলসি আত্মপ্রকাশ করে।
- শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আরব বাংলাদেশ ব্যাংক পরিচিতি নিয়ে ১৯৮২ সালের ১২ই এপ্রিল ব্যাংকটি তার কর্মকান্ড শুরু করে।
- ব্যাংকটি ১৯৯৬ সালে প্রথম এটিএম সেবা চালু করে।
- ১৯৯৯ সালে এটি প্রথম বাংলাদেশি ব্যাংক হিসেবে সুইফট সেবা চালু করে।
- ব্যারিষ্টার খায়রুল আলম চৌধুরী এবি ব্যাংক পিএলসি. -এর সম্মানিত চেয়ারম্যান।
উৎস: এবি ব্যাংক পিএলসি ওয়েবসাইট।
• জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি:
• বাংলাদেশের আইন প্রণয়ন ক্ষমতা জাতীয় সংসদের উপর ন্যস্ত।
- সংসদ যেকোনো নতুন আইন প্রণয়ন, প্রচলিত আইনের পরিবর্তন বা সংশোধন করতে পারে।
- কোনো নতুন আইন পাশ করতে হলে খসড়া বিলের আকারে তা সংসদে পেশ করা হয়।
- সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে বিলটি গৃহীত হওয়ারপর এবং বিধি অনুযায়ী রাষ্ট্রপতির সম্মতি লাভের পর তা' আইনে পরিণত হয়।
উৎস: পৌরনীতি ও নাগরিকতা-৯ম শ্রেণি।
ফরাসি বিপ্লব (১৭৮৯ – ১৭৯৯):
- ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক, সামাজিক ও চিন্তার জগতে নতুন দিগন্তের সূচনা করে।
- 'স্বাধীনতা, সাম্য, মৈত্রী'- ফরাসি বিপ্লবের মূল স্লোগান।
- ১৭৮৯ সালের ১৪ জুলাই বাস্তিল দুর্গের পতনের মাধ্যমে ফরাসি বিপ্লব শুরু হয়।
- এই বিপ্লব ১০ বছর স্থায়ী হয়েছিল।
- রাজধানী প্যারিসে শ্রমিক ও সাধারণ জনগণ খাদ্যের দাবিতে রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক বাস্তিল দুর্গ আক্রমণ করে।
- ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন ষোড়শ লুই।
- ফরাসি বিপ্লবের শিশু বলা হয় নেপোলিয়ন বোনাপার্টকে।
- বিখ্যাত দার্শনিক রুশো ও ভলতেয়ার লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবের অনুপ্রেরণা যুগিয়েছিলেন।
- ফরাসি বিপ্লব শেষ হয়- ১৭৯৯ সালে।
উৎস: Britannica.
রাজনৈতিক দলের বৈশিষ্ট্য:
• সংঘবদ্ধ জনসমষ্টি:
- রাজনৈতিক দল হচ্ছে কতগুলো নীতি ও আদর্শের ভিত্তিতে সংগঠিত একটি জনসমষ্টি।
• ক্ষমতা লাভ:
- রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য নিয়মতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রক্ষমতা লাভের মাধ্যমে সরকার গঠন করা।
• সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি:
- প্রত্যেক রাজনৈতিক দলের একটি আদর্শ ও সুনির্দিষ্ট কর্মসূচি থাকে।
- আদর্শের দিক থেকে কোনো দল ধর্মভিত্তিক আবার কোনো দল ধর্মনিরপেক্ষ হয়।
- অন্যদিকে অর্থনীতির রূপরেখা বিবেচনায়ও দল ভিন্ন হতে পারে।।
• প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব:
- প্রত্যেক রাজনৈতিক দলের একটি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকে।
- কেন্দ্র থেকে স্থানীয় পর্যায় পর্যন্ত দলের শাখা বিস্তৃত থাকে।
- এছাড়া প্রত্যেক দলের কেন্দ্রীয় এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন কমিটি থাকে। তবে কেন্দ্রীয় নেতৃত্ব দ্বারা দল পরিচালিত হয়।
• নির্বাচনসংক্রান্ত কাজ:
- আধুনিক রাজনৈতিক ব্যবস্থা তথা গণতান্ত্রিক অথবা একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়।
- একনায়কতান্ত্রিক সরকারব্যবস্থার চেয়ে গণতান্ত্রিক সরকারব্যবস্থায় নির্বাচনের গুরুত্ব অধিকতর।
- এ সকল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি, প্রার্থী মনোনয়ন, নির্বাচনে দলীয় কর্মসূচি প্রণয়ন, নির্বাচনি প্রচার ও ভোট সংগ্রহ দলের এবং দলীয় কর্মীদের দ্বারা সম্পাদিত হয়ে থাকে।
উৎস: পৌরনীতি ও নাগরিকতা, নবম ও দশম শ্রেণি বোর্ড বই।
'থ্রি জিরো' তত্ত্ব:
- থ্রি জিরো তত্ত্ব আর্থিক স্বাধীনতা, কর্মঠ জনশক্তি তৈরি এবং পরিবেশ উন্নয়নে বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর একটি মডেল।
- ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশি নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ।
- গ্রামীণ ব্যাংক ও ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক ড. মুহাম্মদ ইউনূস বিশ্বজুড়ে আলাদা সম্মান পেয়েছেন তাঁর এই থ্রি জিরো তত্ত্বের জন্য।
- এটি একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, যা তিনটি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
- সেগুলো হলো জিরো দারিদ্র্য, জিরো বেকারত্ব ও জিরো নেট কার্বন নিঃসরণ।
উৎস: Younus Centre.
• Rotary International.
- রোটারি প্রতিষ্ঠাতা - পল হ্যারিস।
- শিকাগোর এই আইনজীবী ২৩শে ফেব্রুয়ারী ১৯০৫ সালে রোটারি ক্লাব গঠন করেন।
- ১৯৭৯ সালে ফিলিপাইনে ৬০ লক্ষ শিশুকে টিকা দেওয়ার প্রকল্পের মাধ্যমে পোলিওর বিরুদ্ধে Rotary International কার্যক্রম শুরু হয়।
- এটি ছিল Rotary International-এর সবচেয়ে পরিচিত বৈশ্বিক প্রকল্প।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়িস অঙ্গরাজ্যে Rotary International সদর দপ্তর অবস্থিত।
• Rotary International এর কার্যক্রম :
- শান্তি প্রচার করুন,
- রোগের বিরুদ্ধে লড়াই করুন,
- পরিষ্কার পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রদান করুন,
- মা ও শিশুদের বাঁচান,
- শিক্ষা সহায়তা,
- স্থানীয় অর্থনীতির বিকাশ ঘটান,
- পরিবেশ রক্ষা করুন।
উৎস: Rotary website.
NATO:
- NATO-এর পূর্ণরূপ:North Atlantic Treaty Organization.
- ন্যাটো ১৯৪৯ সালে যৌথ নিরাপত্তার নীতিতে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি একটি রাজনৈতিক ও সামরিক জোট।
- ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
- সংগঠনটির প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ১২টি দেশ।
- এর বর্তমান সদস্য সংখ্যা ৩২টি দেশ। (আগস্ট , ২০২৫)
- ন্যাটোতে যোগদানকারী দুইটি মুসলিম দেশ তুরস্ক ও আলবেনিয়া।
- তুরস্ক ১৯৫২ সালে এবং আলবেনিয়া ২০০৯ সালে ন্যাটোর সদস্য পদ লাভ করে।
- ২০২৪ সালে সুইডেন ন্যাটোর সর্বশেষ ৩২তম সদস্য পদ লাভ করে।
উৎস: ন্যাটো।
নাগোয়া প্রটোকল:
- পূর্ণ নাম: The Nagoya Protocol on Access and Benefit-sharing.
- নাগোয়া প্রোটোকল হল জৈবিক বৈচিত্র্য কনভেনশনের একটি পরিপূরক চুক্তি।
- ABS সংক্রান্ত নাগোয়া প্রোটোকলটি ২৯ অক্টোবর ২০১০ তারিখে জাপানের নাগোয়ায় গৃহীত হয়।
- প্রটোকলটি ১২ অক্টোবর ২০১৪ তারিখে কার্যকর হয়।
- এর উদ্দেশ্য হল জিনগত সম্পদের ব্যবহার থেকে উদ্ভূত সুবিধাগুলির ন্যায্য এবং ন্যায়সঙ্গত বন্টন, যার ফলে জীববৈচিত্র্যের সংরক্ষণ এবং টেকসই ব্যবহারে অবদান রাখা যায়।
- স্বাক্ষরের স্থান: নাগোয়া, জাপান।
উৎস: Convention on Biological Diversity ওয়েবসাইট।
- বগাকাইন হ্রদ বা বগা লেক বাংলাদেশের সর্বোচ্চ উচ্চতার স্বাদু পানির একটি হ্রদ।
- বান্দরবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে বগা লেকের অবস্থান কেওকারাডং পর্বতের গা ঘেষে, রুমা উপজেলায়।
• দেশের অন্যান্য লেকসমূহ হলো:
- কাপ্তাই লেক: রাঙামাটি -
- বগা লেক: বান্দরবান
- মহামায়া লেক: চট্টগ্রাম
- ফয়'স লেক: চট্টগ্রাম
- ভাটিয়ারি লেক: চট্টগ্রাম।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
কানাডা:
- কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- কানাডার রাষ্ট্রপ্রধান হলো ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
- কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- কানাডার জাতীয় প্রতীক শ্বেতপদ্ম।
উৎস: Britannica.