পরীক্ষা আর্কাইভ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২১
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২৪০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] বিষয়: English Grammar Topics: 1. Tense 2. Appropriate preposition, 3. Idioms and Phrases (A - M),
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

১৪তম - ২০তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২১ প্রশ্ন

.
What does the idiom 'Cat's sleep' mean?
  1. গভীর ঘুম
  2. ঘুমের সমস্যা
  3. ঘুমের ভান করা
  4. ভোরে ওঠার অভ্যাস
ব্যাখ্যা
• 'Cat’s sleep (Noun)
- English Meaning: A state where someone pretends to be asleep while still being aware of their surroundings.
- Bangla Meaning: ঘুমের ভান করা।

উল্লিখিত অপশনগুলো,
- Deep slumber - গভীর ঘুম;
- Sleeping disorder - ঘুমের সমস্যা;
- Pretending to be asleep - ঘুমের ভান করা
- Early riser - ভোরে ওঠার অভ্যাস।

Source:
1. Merriam & Webster Dictionary,
2. English-Bangla Dictionary,
3. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
'Fall out' means -
  1. Quarrel
  2. Agree
  3. Support
  4. Join
ব্যাখ্যা
• Fall out
English Meaning: (of the hair, teeth, etc.) become detached and drop out/ have an argument.
Bangla Meaning: (চুল, দাঁত ইত্যাদির ক্ষেত্রে) পড়ে যাওয়া/ তর্কে জড়ানো।

উল্লিখিত অপশনগুলো,
- Quarrel - ঝগড়া করা,
- Agree - সম্মত হওয়া,
- Support - সমর্থন বা ভরণপোষণ করা,
- Join - মিলিত বা এক করা।

Source:
1. Collins Dictionary,
2. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Choose the sentence in the Present Indefinite Tense.
  1. He drinks coffee every morning.
  2. She is drinking coffee.
  3. He has drunk coffee already.
  4. He has been drinking coffee all day.
ব্যাখ্যা
Present Indefinite Tense:
- কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরন্তন সত্য বোঝালে Present Indefinite Tense হয়।
- Always, Daily, Regularly, Normally, Generally, Every day, Usually, Occasionally, Rarely, Frequently, Naturally, constantly, Sometimes, often, nowadays, seldom, never ইত্যাদি হচ্ছে, Present Indefinite Tense এর নির্দেশক।

Structure:
- Affirmative Sentence: Subject + মূল Verb এর Present Form + Object + Extension.
- Negative Sentence: Subject + do / does + not + মূল Verb এর present form + extension.
- Present Indefinite Tense এর Subject যদি Third Person Singular Number হয় তাহলে verb এর সাথে s/ es যোগ করতে হয়।

Example:
- I eat rice.
- He reads a book.
- The Earth moves round the Sun.

Correct Answer: He drinks coffee every morning.
- প্রদত্ত Sentence টি একটি Present Indefinite Tense এর উদাহরণ।

উল্লিখিত বাকি অপশনগুলো,
• She is drinking coffee.
- Present Continuous Tense.

• He has drunk coffee already.
- Present Perfect Tense.

• He has been drinking coffee all day.
- Present Perfect Continuous Tense.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
What does the idiom 'A bad egg' mean?
  1. Dangerous person
  2. Unreliable person
  3. A lazy person
  4. A good person
ব্যাখ্যা
A bad egg 
- English Meaning: A person who is bad, dishonest, or unreliable; a good-for-nothing
- Bangla Meaning: আস্থা স্থাপনের অযোগ্য; অনির্ভরযোগ্য; অবিশ্বস্ত; অবিশ্বাসী লোক।

• উল্লিখিত অপশনগুলো,
- Dangerous person - ঝুঁকিপূর্ণ ব্যক্তি,
- Unreliable person - অবিশ্বাসযোগ্য ব্যক্তি,
- A lazy person - একজন আলসে ব্যক্তি,
- A good person - একজন ভালো ব্যক্তি।

Source:
1. Collins Dictionary,
2. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Which tense is used in the sentence "They had had a problem."?
  1. Present Perfect Tense
  2. Future Perfect Tense
  3. Past Perfect Tense
  4. Past Perfect Continuous Tense
ব্যাখ্যা
• Past Perfect Tense:
- অতীত কালে দুটি কাজ সম্পন্ন হয়ে থাকলে তাদের মধ্যে যেটি আগে ঘটেছিল তা Past perfect tense হয় এবং যেটি পরে হয়েছিল তা Simple Past Tense হয়।

Structure: Subject + had + verb এর Past Participle Form + বাকি অংশ (যদি থাকে)।

Example:
- She had left before I arrived.
- They had finished the work.
- The train had already departed.
- Had she come late to the school?

 Correct Answer: They had had a problem. The sentence is used in the Past Perfect Tense.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
They died ____ the war.
  1. at
  2. in
  3. of
  4. with
ব্যাখ্যা
Correct Answer: They died in the war.
- দুর্ঘটনায় মারা গেলে; হাসপাতালে মারা গেলে; শান্তিতে মারা গেলে (ঘুমে); যুদ্ধে মারা গেলে, died (verb) এর সাথে (Preposition) in বসে।

• তাছাড়া, "Die" verb-এর সঙ্গে ব্যবহৃত Prepositions ও তাদের অর্থ:

01. By:
- সহিংস পদ্ধতি বা মাধ্যম দ্বারা মারা যাওয়া বোঝাতে by ব্যবহৃত হয়।

• Example
• তরবারি, গুলি বা সহিংসতার মাধ্যমে:
- He died by the sword.
- সে তরবারির আঘাতে মারা যায়।

• পথ দুর্ঘটনা বা মারাত্মক আক্রমণে:
- They died by gunfire.
- তারা গুলিতে মারা গেছে।

02. Of/ From:
- রোগ, ক্ষুধা, আঘাত বা বয়সজনিত কারণে মারা গেলে of বা from ব্যবহৃত হয়।

Example
• রোগ বা দুর্বলতার কারণে:
- She died of cancer / from cancer.
- সে ক্যান্সারে মারা গেছে।

• ক্ষুধা বা পিপাসায়:
- They died of hunger/ thirst.
- তারা ক্ষুধা/ পিপাসায় মারা গেছে।

• আঘাত বা ইনজুরির কারণে:
- The cyclist died from his injuries.
- সাইকেল আরোহী তার আঘাতে মারা গেছে।

• বয়সজনিত কারণে:
- She died of old age.
- সে বার্ধক্যে মারা গেছে।

03. For:
- কোনো উদ্দেশ্য, কারণ বা কারো জন্য আত্মত্যাগ বোঝাতে for ব্যবহৃত হয়।

Example
• দেশের জন্য মারা যাওয়া:
- He died for his country.
- সে তার দেশের জন্য মারা গেছে।

• বিশ্বাস বা ন্যায়ের জন্য:
- They died for justice.
- তারা ন্যায়ের জন্য প্রাণ দিয়েছে।

04. At
• ঝুঁকিপূর্ণ জায়গা বা মুহূর্ত বোঝাতে at ব্যবহৃত হয়।
- He died at the scene of the explosion.
- সে বিস্ফোরণের স্থানেই মারা যায়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
.
Using plastic bags is detrimental ___ the environment.
  1. at
  2. to
  3. with
  4. for
ব্যাখ্যা
• Detrimental (Adjective).
- English meaning: Causing or capable of causing harm.
- Bangla meaning: ক্ষতিকর।
- Detrimental এরপর preposition হিসেবে To বসে।

Complete Sentence: Using plastic bags is detrimental to the environment.

Example Sentence:
01. Laziness is detrimental to success.
02. Excessive screen time can be detrimental to children's eyesight.
03. Pollution is highly detrimental to the environment.

Source: Merriam & Webster Dictionary, English-Bangla Dictionary.
.
What is the meaning of the idiom 'Beck and call'?
  1. Behave rudely
  2. Hostility
  3. Popularity
  4. Obedient
ব্যাখ্যা
Beck and call
- English meaning: Always ready to obey somebody’s orders.
- Bangla meaning: কারো সম্পূর্ণ আজ্ঞাবহ বা তাবেঁদার হওয়া। 

উল্লিখিত অপশনগুলো,
Behave rudely - খারাপ ব্যবহার করা;
Hostility - শত্রুতা;
Popularity - জনপ্রিয়তা;
Obedient - অনুগত

Source: Oxford Dictionary, Merriam Webster Dictionary, English-Bangla Dictionary.
.
Fortune smiled ___ him for his hard work.
  1. for
  2. to
  3. upon
  4. at
ব্যাখ্যা
• Smile এরপর 'upon' Preposition টি appropriately বসে।
- Smile upon: সুপ্রসন্ন হওয়া।

Correct Sentence: Fortune smiled upon him for his hard work.

অন্যদিকে
- Smile এর সাথে 'At' Preposition ও ব্যবহার করা হয়।
- Smile at এর অর্থ বিদ্রুপ করা। যা প্রদত্ত Sentence এ বসালে Sentence টি অর্থপূর্ণ হয় না।
- তাই এখানে At না বসে Upon বসেছে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১০.
They felt abhorrence ____ violence.
  1. of
  2. by
  3. in
  4. with
ব্যাখ্যা
• Correct answer - of.
- Complete Sentence: They felt abhorrence of violence.

• Abhorrence (Noun)
English Meaning: A feeling of revulsion; disgusted loathing.
Bengali meaning: ঘৃণা; বিতৃষ্ণা; জুগুপ্সা।

Abhorrence of মানে ঘৃণ্য/ বিরক্তি প্রকাশ করা
- "Abhorrence of" সাধারণত কোনো নির্দিষ্ট বিষয়, কাজ, আচরণ বা অবস্থা বোঝাতে ব্যবহৃত হয়, যার প্রতি তীব্র ঘৃণা প্রকাশ করা হয়।

Example:
- Abhorrence of cruelty. (নির্মমতার প্রতি ঘৃণা)।
- Abhorrence of corruption. (দুর্নীতির প্রতি ঘৃণা)।

আর Abhorrent to মানে ঘৃণ্য/  ঘৃণিত হওয়া
- "Abhorrent to" সাধারণত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর সাথে ব্যবহৃত হয়, যাদের কাছে কোনো কাজ বা আচরণ ঘৃণিত বা অসহ্য লাগে।

Example
- The idea of cheating is abhorrent to him. (তার কাছে ঠকানো ঘৃণিত)।
- Animal cruelty is abhorrent to us. (পশুর প্রতি নিষ্ঠুরতা আমাদের কাছে ঘৃণিত)।

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
১১.
They grieved ___ the victims of the accident
  1. at
  2. for
  3. upon
  4. in
ব্যাখ্যা
• Grieve (Verb).
- English meaning: To feel very sad, especially because somebody has died.
- Bangla meaning: দুঃখ বা শোক করা।

• Grieve এরপর "at অথবা for" Preposition টি appropriately বসে।
- "grieve for" বিশেষত মানুষের জন্য বা কিছু হারানোর জন্য,
- আর "grieve at" বিশেষত কোনো ঘটনা বা ঘটনার জন্য ব্যবহৃত হয়।

• তাই এখানে "Grieve for" ব্যবহার করা হয়েছে।

Correct Sentence: They grieved for the victims of the accident.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১২.
The desert is devoid ____ life.
  1. of
  2. on
  3. at
  4. with
ব্যাখ্যা
• Devoid of (Idiom)
English Meaning: not having (something usual or expected): completely without (something).
Bangla Meaning: বঞ্চিত; বিহীন বা বর্জিত।

Correct Answer: The desert is devoid of life.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
১৩.
Fill in the gap with the correct tense.
They _____ a new house last month.
  1. buy
  2. have bought
  3. had bought
  4. bought
ব্যাখ্যা
• উল্লিখিত প্রশ্নে Past Indefinite Tense এর নির্দেশক শব্দ last month থাকায় সঠিক উত্তর হচ্ছে bought.

Past Indefinite Tense:
- অতীত কালে কোন কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে verb এর Past Indefinite Tense বা Simple Past Tense হয়।

• যখন sentence-এ yesterday, ago, last night, last week, last month, as soon as ইত্যাদি সময় নির্দেশক শব্দ থাকে, তখন সাধারণত verb-এর Simple Past form ব্যবহার করা হয়।

Complete Sentence: They bought a new house last month.

Source: Applied English Grammar and Composition, P. C. DAS.
১৪.
I do not believe ___ overloading my stomach.
  1. at
  2. in
  3. with
  4. on
ব্যাখ্যা
Believe in
- English Meaning: Have faith in the truth or existence of something.
- Bangla Meaning: আস্থা খুঁজে পাওয়া; অস্তিত্ব সম্পর্কে নিশিচত হওয়া; কোনো কিছুর মূল্য বা যথার্থতা সম্পর্কে নিশ্চিত বোধ করা।

Believe এর সাথে Preposition হিসেবে in বসে

Correct answer: I do not believe in overloading my stomach.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৫.
I am not good ____ badminton.
  1. in
  2. with
  3. at
  4. on
ব্যাখ্যা
• শুন্যস্থানে সঠিক উত্তর হবে - at.
- Correct answer: I am not good at badminton.

• Good at অর্থ হলো দক্ষ।
- দক্ষতা/ অদক্ষতা বুঝাতে শব্দের সাথে at ব্যবহৃত হয়। যেমন- good at, bad at etc.
- কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে ।

Example:
- He is bad/ good at cricket. [a bad/ good player]
- I am not bad at tennis.
- He is good at English.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৬.
What does the idiom 'Dead Letter' mean?
  1. A letter written by an unknown person
  2. An important message
  3. An outdated or ineffective law
  4. A recently received letter
ব্যাখ্যা
The idiom 'Dead Letter' means - An outdated or ineffective law.

Dead letter:
- English meaning: A law or rule that is no longer in effect or enforced.
- Bangla meaning: অকার্যকর বা প্রয়োগহীন আইন বা নিয়ম।

Example Sentence: That old regulation is now a dead letter.
Bangla meaning: ওই পুরনো নিয়মটি এখন অকার্যকর।।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.
১৭.
The DNA of the twins is identical _____ each other.
  1. at
  2. with
  3. in
  4. on
ব্যাখ্যা
• Identical (Adjective):
- English meaning: 
1. Similar in every detail; exactly alike.
2. Expressing an identity.
- Bangla meaning: অভিন্ন; একরুপ; অনন্য।

• Identical to somebody/ something: Her dress is almost identical to mine.
• Identical with somebody/ something: The name on the ticket should be identical with the one in the passport.

Identical এর পর to অথবা with ব্যবহৃত হয়
- অপশনে to না থাকায় সঠিক উত্তর with হয়েছে।

Source: Oxford Dictionary, English-Bangla Dictionary.
১৮.
What does the idiom "ABC" refer to?
  1. Three R’s
  2. Rise and fall
  3. Play tricks
  4. Pack of lies
ব্যাখ্যা
• ABC (Noun)
- English meaning: The basic facts about a subject.
- Bangla meaning: কোন বিষয়ের প্রাথমিক তত্ত্ব; প্রাথমিক জ্ঞান।

আবার, Three R’s এর অর্থও প্রাথমিক জ্ঞান। 
- সুতরাং, "ABC" means Three R’s. 

Example: He learnt the ABC at home.
- বাংলা অর্থ: তিনি বাড়িতে প্রাথমিক জ্ঞান শিখছেন।

উল্লিখিত বাকি অপশনগুলো,
Rise and fall - উত্থান ও পতন;
Play tricks - চাতুরী করা;
Pack of lies - ডাহা মিথ্যা।

Source:
1. Merriam & Webster Dictionary,
2. English-Bangla Dictionary,
3. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৯.
We are blessed ____ supportive friends.
  1. at
  2. in
  3. with
  4. upon
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
- Correct answer: We are blessed with supportive friends.

• Blessed with (Idiom)
- English Meaning: To have something that you feel is special or lucky.
- Bangla Meaning: সৌভাগ্যশালী হওয়া।

• কোনো কিছু দ্বারা সৌভাগ্যশালী হওয়া বুঝাতে blessed এর সাথে with ব্যবহৃত হয়।
- Blessed with সাধারণত যা ইচ্ছাকৃত অর্জন নয় বরং সৌভাগ্য বা ঈশ্বর প্রদত্ত বলে ধরা হয়।
- Correct answer: We are blessed with supportive friends.
 
Example:
1. The country is blessed with natural beauty.
2. He is blessed with great intelligence.

Source: Cambridge Dictionary, English-Bangla Dictionary.
২০.
The phrase "Kill two birds with one stone" means -
  1. Hurt two animals
  2. Throw a stone
  3. Waste time
  4. Do two things at once
ব্যাখ্যা
• Kill two birds with one stone:
- English Meaning: To accomplish two tasks with a single action or effort.
- Bangla Meaning: একসাথে দুটি কাজ করা।

• উল্লিখিত অপশনগুলো,
- Hurt two animals - দুইটি প্রাণীকে আঘাত করা;
- Throw a stone - একটি পাথর ছোড়া;
- Waste time - সময় নষ্ট করা;
- Do two things at once - একসাথে দুইটি কাজ করা

Source:
1. Merriam & Webster Dictionary,
2. English-Bangla Dictionary,
3. Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
২১.
What does the idiom 'Brown Study' mean?
  1. Concentration
  2. Daydreaming
  3. Sleep
  4. Anger
ব্যাখ্যা
• 'Brown Study' (Noun)
- English meaning: Thinking deeply so that you do not notice what is happening around you.
- Bangla meaning: মানসিক আচ্ছন্নতা; ধ্যানমগ্ন অবস্থা; আনমনা ভাব।

Synonym: Study, Muse, Retrospection, Introspection.

উল্লিখিত অপশনগুলো,
- Concentration - একাগ্রতা;
- Daydreaming - জাগরস্বপ্ন, আকাশকুসুম;
- Sleep - ঘুম,
- Anger - রাগ। 

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.