পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়16 minutes
মোট প্রশ্ন২৩
সিলেবাস
পরীক্ষা - ১৮ English Literature Topics: 1. Writers of Romantic Period 2. Writers from Vicorian Period 3. Modern English, Irish and Scottish Writers [Edwardian Period, Georgian Period] 4. Writers of Other Language's and Country's Important Writers. [American Literature, French Literature, Russian Literature, German Literature, African Literature, Asisan Literature etc.] 5. Literary Terms & Genres [গুরুত্বপূর্ণ লেখকদের জীবনী, সাহিত্য-কর্ম, অবদান, স্বীকৃতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত পড়তে হবে। অন্যান্য লেখকদের গুরুত্বপূর্ণ অবদান ও সাহিত্যকর্ম সম্পর্কে পড়লেই হবে।] উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ২৩ প্রশ্ন

.
Sailing to Byzantium is -
  1. short story
  2. poem
  3. play
  4. novel
ব্যাখ্যা

Sailing to Byzantium:
- এটি William Butler Yeats রচিত একটি বিখ্যাত কবিতা।
- এটি ১৯২৭ সালে তাঁর কাব্যসংকলন প্রকাশিত হয় এবং এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে বিবেচিত।
- Yeats-এর দৃষ্টিতে, প্রাচীন Byzantium ছিল শিল্পের চিরন্তন রূপান্তরের সবচেয়ে বিশুদ্ধ প্রতিচ্ছবি।
- এই কবিতাটি তার অসাধারণ গীতিময়তার (remarkable lyricism) জন্য বিখ্যাত।

W. B. Yeats is an Irish Poet.
- তাঁকে Ireland এর National poet বলা হয়ে থাকে।
- was the first Irish poet to receive the Nobel Prize.
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্ম গুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।
- W.B Yeats was first awarded the Nobel Prize in Literature as the first Irishman.
-১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
- Abbey Theatre হচ্ছে W. B. Yeats প্রতিষ্ঠাকৃত Irish National Theatre Society. মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

W.B Yeats রচিত আরো কিছু play হচ্ছে -
- The Resurrection,
- The Only Jealousy of Emer,
- The Dreaming of the Bones,
- Four Plays for Dancers,
- Calvary,
- Cathleen ni Houlihan,
- The Countess Cathleen.

Major Poems:
- The Wild Swans at Coole,
- The Tower,
- The Winding Stair and Other poems,
- The Second Coming,
- The Cat and the Moon,
- Sailing to Byzantium,
- The Lake Isle of Innisfree,
- Among School Children,
- A Prayer for My Daughter,
- When You Are Old,
- Easter 1916,
- September 1919,
- The Wanderings of Oisin,
- Leda and The Swan.

Prose
- A Vision,
- Celtic Twilight (essay).

Source: Britannica and Live MCQ Lecture.

.
The Old Man and the Sea is written by -
  1. Thomas Hardy
  2. Jane Austen
  3. T.S Eliot
  4. Ernest Hemingway
ব্যাখ্যা

The Old Man and the Sea:
- The Old Man and the Sea - Ernest Hemingway এর রচিত একটি short heroic novel.
- উপন্যাসটি ১৯৫২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসটির প্রধাণ চরিত্রের নাম হলো Santiago এবং Manolin হলো Santiago -র শিক্ষানবিশ।
- Manolin এর যখন মাত্র পাঁচ বছর বয়স তখন Santiago তাকে প্রথম নৌকায় তুলে নিয়ে যান।
- পারিবরিক বাধা থাকা সত্ত্বেও Manolin সব সময় Santiago এর সাথে সমুদ্রে যায়।
- "The Old Man and the Sea” এবং Contemporary style এ তিনি যে প্রভাব ফেলেছেন তার জন্য Ernest Hemingway কে ১৯৫৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- তাছাড়া ১৯৫২ সালে "The Old Man and the Sea” এর জন্য তিনি Pulitzer Prize পেয়েছিলেন।

⇒ Ernest Hemingway এর পুরো নাম Ernest Miller Hemingway.
⇒ তিনি একজন আমেরিকান ঔপন্যাসিক এবং ছোটগল্পকার ছিলেন।

Notable works:
Novels:
- The Sun Also Rises,
- A Farewell to Arms,
- The Old Man and the Sea.

Source: Britannica.com

.
Anna Karenina belongs to -
  1. Russian Literature
  2. American Literature
  3. French Literature
  4. German Literature
ব্যাখ্যা

Anna Karenina belongs to - Russian Literature.

Anna Karenina

- এটি Leo Tolstoy রচিত।
- ১৮৭৫ থেকে ১৮৭৭ এই সময়ে উপন্যাসটি প্রকাশিত হয়।
- প্রধান চরিত্রসমূহ: Anna, Aleksey Karenin, Vronsky.

Summary:
- Anna একজন বিবাহিত সম্ভ্রান্ত ঘরের মহিলা। তার স্বামী Aleksey Karenin, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা এবং অভিজাত বংশীয় সন্তান।
- তরুণ এবং চৌকষ সেনা অফিসার Vronsky এর সাথে অভিসারে লিপ্ত হয় Anna. প্রেম, অপ্রেম, হিংসা, বিশ্বাসঘাতকতা আর শোচনীয় পরিণতির গল্প পুরো উপন্যাস জুড়ে।
- Anna এর স্বামী Aleksey Karenin লোকলজ্জার ভয়ে পুরো বিষয়টি মেনে নিতে চাইলেও Anna পুনরায় বিশ্বাসঘাতকতা করে। পালিয়ে যায় প্রেমিক Vronsky এর সাথে। এক পর্যায়ে সে তার প্রেমিক Vronsky কেও বিশ্বাসঘাতকতার অভিযোগে অভিযুক্ত করে।
- উপন্যাসের শেষে দেখা যায় Anna ট্রেনের সামনে আত্মাহুতি দিচ্ছে।

Leo Tolstoy এর পুরো নাম Lev Nikolayevich, Graf (count) Tolstoy.
- তিনি ১৮২৮ সালে রাশিয়ায় জন্মগ্রহণ করেন।
- He is considered a master of realistic fiction and one of the world’s greatest novelists.

Notable works:
Novels:
- War and Peace (1865–69),
- Anna Karenina (1875–77),
- The Death of Ivan Ilyich (1886).

Source: Live MCQ Lecture, sparknotes.com and britannica.com

.
The Romantic Period began with the publication of -
  1. Lyrical Ballads
  2. Biographia Literaria
  3. The Rime of the Ancient Mariners
  4. Pride and Prejudice
ব্যাখ্যা

• 1798 সাল থেকে 1832 সাল পর্যন্ত সময়কাল কে ইংরেজি সাহিত্যে Romantic Period হিসেবে বিবেচনা করা হয়। 
- ১৭৯৮ সালে William Wordsworth and Samuel Taylor Coleridge এর যৌথ প্রকাশনা Preface to Lyrical Ballads এর মাধ্যমে এই যুগের সুচনা হয়।

• Lyrical Ballads:
- It is a collection of poems.
- It was first published in 1798.
- The Romantic period began with the publication of Lyrical Ballads.
- Lyrical Ballads is a collection of Romantic poems.
- এই কাব্যগ্রন্থটিতে প্রকাশিত কবিতাগুলো বিষয়বস্তুর দিকে যেমন সরল তেমনি শব্দের ব্যবহারের দিক দিয়েও উচ্চাঙ্গের কিছু না।
- অন্যভাবে বললে, এই কবিতাগুলো অলংকার বিবর্জিত এবং কৃত্রিমতা বিহীন।
- সাধারণ মানুষের মুখে যে ভাষা প্রচলিত ছিল সেসব শব্দই তিনি এই কবিতাতে ব্যবহার করেন।
- Lyrical Ballads এ মোট 23 টি কবিতা রয়েছে। 
- তার মধ্যে 19 টি William Wordsworth ও 4 টি S.T. Coleridge এর।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

.
Jean-Paul Sartre is -
  1. French author
  2. American author
  3. German author
  4. Russian author
ব্যাখ্যা

Answer - French author.

Jean-Paul Sartre, in full Jean-Paul Charles Aymard Sartre ছিলেন একজন French philosopher, playwright, novelist and political activist.

- তিনি 'philosophy of existentialism and phenomenological' এর একজন অন্যতম প্রবক্তা।
- ১৯৬৪ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেন, যা তাকে প্রদান করা হয়েছিল “তার এমন কর্মের জন্য, যা চিন্তায় সমৃদ্ধ, স্বাধীনতার চেতনা এবং সত্যের অনুসন্ধানে পরিপূর্ণ, এবং যা আমাদের যুগে গভীর প্রভাব ফেলেছে।”
- তার রচনাগুলি বর্ণবাদ, উপনিবেশবাদ এবং সামাজিক ন্যায়বিচার নিয়ে গভীর বিশ্লেষণ প্রদান করে, যা সমকালীন দর্শন এবং সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছে।
- Sartre এর প্রথম উপন্যাস 'Nausea' একজন যুবকের অস্তিত্বের দৈবিকতা এবং জীবনের অর্থহীনতা নিয়ে তার অনুভূতিকে বর্ণনা করে।
- তার প্রধান দার্শনিক রচনা 'Bring and Nothingness' এ তিনি মানব চেতনা এবং স্বাধীনতার মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করেছেন।


তাঁর অন্যতম সাহিত্যকর্ম গুলো হচ্ছে -
- Nausea,
- Bring and Nothingness: An Essay on Phenomenological Ontology,
- No Exit,
- The Roads to Freedom.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman and Britannica.

.
Where does Mr. Darcy live in the novel Pride and Prejudice?
  1. Netherfield Park
  2. Rosings Park
  3. Pemberley
  4. Longbourn
ব্যাখ্যা

জেন অস্টেনের Pride and Prejudice উপন্যাসে Mr. Darcy তার বৃহৎ এবং মনোরম এস্টেট Pemberley-তে থাকেন। 

• Pride and Prejudice:

- Jane Austen লিখিত romantic novel.
- এটি একটি classic English literature.
- Jane Austen, Romantic period এর একজন author তাই এটি Romantic যুগের novel.
- Fitzwilliam Darcy was Elizabeth's love interest in "Pride and Prejudice".
- এটি একটি Romantic novel, যেখানে Darcy এবং Elizabeth একে অপরের প্রেমে পরে তাদের মাঝে অনেক differences থাকার পরেও।

• কাহিনির সূত্রপাত ১৯ শতকের গ্রামীণ ইংল্যান্ডে।
- Bennet পরিবারের সাথে Fitzwilliam Darcy নামক একজন জমিদারের সম্পর্কে নিয়ে।
- Bennet পরিবারের মোট পাঁচজন কন্যা।
- এই পাঁচ কন্যার মা তার কন্যার বিয়ে দেয়ার জন্য বিভিন্ন Eligible Bachelor এর খোঁজ করেন।
- পাঁচ কন্যার এক কন্যা, Elizabeth Bennet এবং Fitzwilliam Darcy একে অপরের প্রেমে পড়তে চায়, কিন্তু বাঁধা হয়ে দাঁড়ায় যুক্তিহীন কিছু পূর্ব ধারণার কারণে।

• Jane Austen: 
- তিনি একজন English novelist.
- She first gave the novel its distinctly modern character through her treatment of ordinary people in everyday life.

• Some notable work:
- Emma,
- Lady Susan,
- Mansfield Park,
- Northanger Abbey,
- Persuasion,
- Pride and Prejudice,
- Sense and Sensibility.

Source: Britannica.

.
In literature, what does the term “catastrophe” usually refer to?
  1. The climax of a story
  2. The final tragic event or downfall in a tragedy
  3. A humorous twist
  4. The introduction of a character
ব্যাখ্যা

Answer - The final tragic event or downfall in a tragedy.

Catastrophe:
(আকস্মিক দূর্যোগ বা মহা দূর্ঘটনা):
- It is the final scene of a tragedy in which the action ends with the death of the hero.
- অন্যভাবে বলতে গেলে, The dreadful consequence of the story of a tragedy is called Catastrophe.
- সাধারণত এটি tragedy তেই ঘটে থাকে।
- It is synonymous with the term 'denouement’.
- প্রধান চরিত্রের করা কিছু ভুলের কারণে নাটকের শেষে তার উপর মহাদূর্যোগ আপতিত হবে।

- For example, Catastrophe takes place in the last scene of 'Doctor Faustus' in which Faustus begs for God's forgiveness but Lucifer drags him to hell.

Catastrophe হলো সাহিত্যের বিশেষত নাটকের একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা সাধারণত ট্র্যাজেডিতে ব্যবহৃত হয়। এটি কাহিনির চূড়ান্ত পরিণতি বা সমাধানকে নির্দেশ করে, যেখানে সমস্ত দ্বন্দ্বের চূড়ান্ত নিষ্পত্তি ঘটে। সাধারণত, এই পর্যায়ে প্রধান চরিত্র একটি বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়, যা প্রায়শই তার মৃত্যু বা গুরুতর দুর্ভোগে পরিণত হয়। ক্লাসিক্যাল ট্র্যাজেডিতে, catastrophe নায়কের tragic flaw বা চরিত্রগত ত্রুটির কারণে ঘটে

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature by Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.

.
Pun is -
  1. A long descriptive passage
  2. A type of metaphor
  3. A narrative technique
  4. A play on words that have similar sounds but different meanings
ব্যাখ্যা

Pun or Paronomasia:
- A play upon words which are similar in sound but different in meaning.
অর্থাৎ pun হচ্ছে শব্দের এক মজার ব্যবহার যেখানে একটি শব্দ দুটি ভিন্ন অর্থে ব্যহৃত হয়।
ইংরেজি সাহিত্যে বিভিন্ন সাহিত্যিকেরা তাদের লেখায় এমনকি তাদের লেখার শিরোনামেও Pun এর ব্যবহার করেছেন।
যেমন -
- The title of Hemingway's famous novel, Farewell to Arms has a Pun on it.
- এখানে Arms দ্বারা যুদ্ধ বা অস্ত্রের পাশাপাশি প্রেমিকার হাতকেও বোঝানো হয়েছে।

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

.
Diction refers to -
  1. The structure of sentences in a literary work
  2. The setting of a story
  3. The selection of words in writing or speech
  4. The tone of a story
ব্যাখ্যা

Diction:
- The selection of words in writing or speech.
- A particular writer chooses a particular type of words and phrases অর্থাৎ প্রতিটি লেখকের নিজস্ব বা বিশেষ শব্দচয়ন রয়েছে।
Example:
- John Milton তাঁর লেখায় bombastic, unusual, allusive এবং latinized শব্দের ব্যবহার করেছেন - কিন্তু George Orwell এর সাহিত্য পর্যালোচনা করলে দেখা যায় যে তাঁর লেখায় simple, lucid এবং common শব্দের ব্যবহার বেশি।
- সুতরাং, সাহিত্যিকদের সাহিত্য রচনার জন্য করা শব্দচয়নকে সেই সাহিত্যিকের diction বলা হয়।

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.

১০.
What is a common theme in Elegy?
  1. Celebration of nature
  2. The triumph of love
  3. The glory of war
  4. The mourning for death
ব্যাখ্যা

Answer - The mourning for death.

Elegy:

- এর অর্থ শোকগাথা।
- A lyric poem mourning for death of an individual or lamenting over a tragic event is called elegy.
- একটি গীতিকবিতা যা কোনো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করে বা একটি মর্মান্তিক ঘটনার জন্য বিলাপ করে তাকে Elegy বলা হয়।
- এটি বক্তার প্রিয়জনের মৃত্যুর জন্য শোক প্রকাশের মাধ্যমে শুরু হয়।
- Its meditative in nature.
- Its tone is grave.
- In its closing part the speaker finds consolation and solace.

Famous elegy of English Literature:
- In Memoriam (Alfred Tennyson),
- Lycidas (John Milton),
- Adonais ( P. B. Shelley),
- Elegy Written in a Country Churchyard (Thomas Gray) etc.

Lycidas (elegy):
- এটি একটি শোকগাঁথা, কবি তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু বা সহপাঠীর জাহাজ দূর্ঘটনায় মৃত্যুর প্রেক্ষিতে লিখেছিলেন।
Elegy হলো একটি ধরনের কবিতা যা সাধারণত শোক, মৃত্যু, বা হারানোর অনুভূতি প্রকাশ করে। এটি শোক প্রকাশের পাশাপাশি মৃত্যু বা দুঃখজনক ঘটনার উপর গভীরভাবে চিন্তা করে। Elegy সাধারণত গাম্ভীর্যপূর্ণ এবং ধীরগতির, যেখানে ব্যক্তিগত অনুভূতি এবং জীবনের ক্ষণস্থায়ীতার উপর মনোযোগ দেওয়া হয়।

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Live MCQ Lecture.

১১.
W. B. Yeats is a/an  ______ Poet.
  1. American
  2. Irish
  3. Scottish
  4. English
ব্যাখ্যা

W. B. Yeats is an Irish Poet.
- তাঁকে Ireland এর National poet বলা হয়ে থাকে।
- was the first Irish poet to receive the Nobel Prize.
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্ম গুলো আয়ারল্যান্ডের ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন।
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।
- W.B Yeats was first awarded the Nobel Prize in Literature as the first Irishman.
-১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন।
- Abbey Theatre হচ্ছে W. B. Yeats প্রতিষ্ঠাকৃত Irish National Theatre Society. মৃত্যুর আগ পর্যন্ত তিনি এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

W.B Yeats রচিত আরো কিছু play হচ্ছে -
- The Resurrection,
- The Only Jealousy of Emer,
- The Dreaming of the Bones,
- Four Plays for Dancers,
- Calvary,
- Cathleen ni Houlihan,
- The Countess Cathleen.

Major Poems:
- The Wild Swans at Coole,
- The Tower,
- The Winding Stair and Other poems,
- The Second Coming,
- The Cat and the Moon,
- Sailing to Byzantium,
- The Lake Isle of Innisfree,
- Among School Children,
- A Prayer for My Daughter,
- When You Are Old,
- Easter 1916,
- September 1919,
- The Wanderings of Oisin,
- Leda and The Swan.

Prose
- A Vision,
- Celtic Twilight (essay).

Source: Britannica and Live MCQ Lecture.

১২.
Nineteen Eighty-four is written by -
  1. Aldous Huxley
  2. George Orwell
  3. Ray Bradbury
  4. J.R.R. Tolkien
ব্যাখ্যা

Nineteen Eighty-four
- This novel is written by George Orwell.
- এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৯ সালে।
- কাহিনী গড়ে উঠেছে Oceania নামক রাষ্ট্রে যেটি একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র।
- সরকার জনগণের ব্রেইনওয়াশ করে এবং বিন্দুমাত্র সমালোচনাও না করতে উৎসাহ দেয়।
- মুক্তচিন্তা এবং বাক স্বাধীনতা বলে কিছু ছিলো না সেই রাষ্ট্রে।
- সরকার দলের স্লোগান ছিল: “War is peace,” “Freedom is slavery,” and “Ignorance is strength.”
- কেন্দ্রীয় চরিত্রের নাম: Winston Smith যাকে সরকারের পক্ষ থেকে ইতিহাস কিংবা বিকৃত ইতিহাস লেখার দায়িত্ব দেয়া হয়। পরবর্তীতে সে প্রকৃত সত্য উদঘাটনে - ব্রত হয় এবং এক পর্যায়ে সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে।
- এর আগে, সে Julia নামের এক মেয়ের প্রেমে পড়ে। পাশাপাশি তারা গোপনে সরকার বিরোধী বিভিন্ন দলের সাথে যোগাযোগ রাখতে শুরু করে। যদিও তাদের অগোচরে তাদেরকে সরকারী নজরদারির মধ্যে রাখা হয়।
- এরপর Thought Criminal হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয় এবং সংশোধনাগারে পাঠানো হয়।
Important terms: Newspeak, Big Brother, Thought Police.

George Orwell:
- তার আসল নাম হলো Eric Arthur Blair.
- তিনি ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। Animal Farm এবং Nineteen Eighty-Four George Orwell দুটি বিখ্যাত উপন্যাস।

Famous Works:
Novels:
- Animal Farm (1945 – a fairy story)
- Nineteen Eighty-Four
- Burmese Days
- Coming up for Air.

Story/Essay:
- Shooting an Elephant
- A Hanging.

Source: Encyclopedia Britannica.

১৩.
Things Fall Apart is written by -
  1. Charlotte Bronte
  2. Emily Bronte 
  3. Rudyard Kipling
  4. Chinua Achebe
ব্যাখ্যা

Things Fall Apart:
- এটি Chinua Achebe লিখিত প্রথম novel.
- এটি 1958 সালে প্রকাশিত হয়।
- এই novel টি হলো Okonkwo এর জীবন সম্পর্কে যে ছিলেন Igbo community এর Leader.
- এই novel এর protagonist হলো Okonkwo.
- ঘটনা শুরু হয় যখন তাকে community থেকে বিতাড়িত করা হয় কারণ তিনি ভুলবশত একজন clansman কে হত্যা করে ফেলেন।

Chinua Achebe:
- তিনি একজন Nigerian author.
- His particular concern was with emergent Africa at its moments of crisis.

Notable work:
- A Man of the People,
- Anthills of the Savannah,
- Arrow of God,
- Home and Exile,
- Hopes and Impediments,
- No Longer at Ease,
- The Education of a British-Protected Child,
- Things Fall Apart.

Source: Britannica.

১৪.
What is an Allusion in literature?
  1. A direct statement
  2. A reference to a person, place, event, or work outside the text
  3. A type of rhyme
  4. A detailed description
ব্যাখ্যা

Answer - A reference to a person, place, event, or work outside the text.

Allusion:

- Allusion is an implicit or indirect reference to another work of literature, a historical or mythical person or event.
- কোনো বিখ্যাত ব্যক্তি বা ঐতিহাসিক ঘটনাকে পরোক্ষভাবে উপস্থাপন করা। এছাড়া বিষয়ভেদে একই বস্তুর বিভিন্ন দৃষ্টিকোণের দর্শনে যে সৌন্দর্য সৃষ্টি হয় তাকে Allusion বলে।
- It’s when a writer mentions some other work, or refers to an earlier part of the current work.
- In literature, it’s frequently used to reference cultural works (e.g. by alluding to a Bible story or Greek myth).

Example:
The winged boy I knew,
But who wast thou, O happy, happy dove? (Keats: "Ode to Psyche")

Allusion হলো একটি literary term, যা লেখকরা কোনো ব্যক্তি, ঘটনা, বা অন্য সাহিত্যকর্মের প্রতি অপ্রকাশ্যভাবে ইঙ্গিত করতে ব্যবহার করেন। এটি সরাসরি উল্লেখের পরিবর্তে পাঠকদের দৃষ্টিতে পরিচিত বা গুরুত্বপূর্ণ ধারণা তুলে ধরার একটি পদ্ধতি। উদাহরণস্বরূপ, একটি কবিতা বা গল্পে "আর্কিমিডিস" শব্দটি ব্যবহার করে বিজ্ঞান এবং উদ্ভাবনের প্রতীক নির্দেশ করা হতে পারে।

উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman, literaryterms.net

১৫.
The Birthday Party is written by -
  1. Thomas Hardy
  2. Harold Pinter
  3. W.B. Yeats
  4. E.M. Forster
ব্যাখ্যা

The Birthday Party:
- এটি Harold Pinter রচিত একটি play.
- এই play টি comedy of menace নামে পরিচিত।
- The Birthday Party হচ্ছে Harold Pinter এর প্রথম full-length play যা তাঁর trademark 'comedy of menace,' সাহিত্য জগতে প্রতিষ্ঠা করে।
এই নাটকটির কেন্দ্রীয় চরিত্র Stanley যে একটি সস্তা, অপরিচ্ছন্ন পরিবেশে একটি বাড়িতে ভাড়া থাকে।
- সে সারাখন দু:চিন্তা করে এবং ভাবে যে Goldberg and McCann নামের দুইজন মানুষ অসৎ উদ্দেশ্য নিয়ে তাকে অনুসরণ করছে এবং তার ক্ষতি করতে চায়।
- তার বাড়ীওয়ালা মহিলা একটি জন্মদিনের পার্টি আয়োজন করে।
- পুরো সময় জুড়ে Stanley এর আতঙ্ক, এবং তার মানসিক অবস্থার বিবরণ দিয়ে নাটকের কাহিনি এগিয়ে চলে।

Harold Pinter is an English playwright, who achieved international renown as one of the most complex and challenging post-World War II dramatists.

Some of his notable works -
- Moonlight,
- The Birthday Party,
- The Caretaker,
- The Dumb Waiter,
- The Homecoming,
- The Room, etc.

উল্লেখ্য যে,
T.S. Eliot: The Cocktail Party.
K. Mansfield: The Garden Party.
Harold Pinter: The Birthday Party.

Source: Britannica and Live MCQ Lecture.

১৬.
Pygmalion is written by -
  1. George Bernard Shaw
  2. Charles Dickens
  3. Rudyard Kipling
  4. Oscar Wilde
ব্যাখ্যা

• Pygmalion:
- Pygmalion হলো George Bernard Shaw-এর লেখা পাঁচ অঙ্কের একটি রোমান্টিক নাটক।
- এটি প্রথমে ১৯১৩ সালে ভিয়েনায় জার্মান ভাষায় মঞ্চস্থ হয় এবং ১৯১৪ সালে ইংল্যান্ডে Eliza Doolittle চরিত্রে Mrs. Patrick Campbell অভিনয় করেন।
- নাটকটির মূল বিষয়: প্রেম এবং ইংরেজ সমাজের শ্রেণিব্যবস্থা।

George Bernard Shaw (1856- 1950):
- George Bernard Shaw ছিলেন একজন আইরিশ হাস্যরসাত্মক নাট্যকার, সাহিত্য সমালোচক এবং সমাজতান্ত্রিক চিন্তাবিদ।
- তিনি ১৯২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- কমেডি নাটককে আধুনিক রূপ দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা অসামান্য।
- তার সর্বাধিক বাণিজ্যিকভাবে সফল নাটক Pygmalion থেকে জনপ্রিয় মিউজিক্যাল My Fair Lady তৈরি হয়।

Notable Works:
Play
- Pygmalion,
- Man and Superman,
- Arms and the Man,
- Saint Joan,
- Caesar and Cleopatra,
- The Devil’s Disciple,
- Mrs. Warren’s Profession,
- The Doctor’s Dilemma.

Source: Britannica.

১৭.
Mark Twain is -
  1. American author
  2. Irish author
  3. French author
  4. British author
ব্যাখ্যা

Mark Twain
- Mark Twain was an American humorist, journalist, lecturer, and novelist.
- During his lifetime Mark Twain wrote more than 20 novels.
- তিনি তার ভ্রমণবিষয়ক বর্ণনা ও শিশুদের অ্যাডভেঞ্চার গল্পের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন।
- তাঁর উল্লেখযোগ্য ভ্রমণবিষয়ক রচনা গুলোর মধ্যে রয়েছে "The Innocents Abroad" (১৮৬৯), "Roughing It" (১৮৭২), এবং "Life on the Mississippi" (১৮৮৩)।
- "Life on the Mississippi" মার্ক টোয়েনের লেখার শৈলী ও রসবোধের নিখুঁত উদাহরণ।
- এছাড়াও, তিনি তাঁর ছেলেবেলার অ্যাডভেঞ্চার গল্পের জন্য বিশেষভাবে পরিচিত, যার মধ্যে রয়েছে "The Adventures of Tom Sawyer" (১৮৭৬) এবং "Adventures of Huckleberry

Famous Works:
His most famous novels included:
- The Adventures of Tom Sawyer (1876),
- Adventures of Huckleberry Finn (1884),
- The Prince and the Pauper, etc.

Source: Britannica.

১৮.
Guy de Maupassant is an author from -
  1. France
  2. Germany
  3. America
  4. Scotland
ব্যাখ্যা

সঠিক উত্তর - France.

Guy de Maupassant ছিলেন একজন ফরাসি সাহিত্যিক, যিনি মূলত ছোটগল্প (short story) লেখক হিসেবে খ্যাতি অর্জন করেন।

Guy de Maupassant:
- He was born August 5, 1850, and died July 6, 1893.
- He is a French naturalist writer of short stories and novels who is by general agreement the greatest French short-story writer.

Notable Work:
- A Woman’s Life,
- Bel-Ami,
- Boule de Suif,
- L’Inutile Beauté,
- La Maison Tellier,
- Le Rosier de Madame Husson,
- Mont-Oriol,
- Notre coeur,
- Pierre et Jean,
- The Horla,
- Toine.

Source: Britannica and Sparksnotes.

১৯.
The famous novel 'Moby Dick' is about -
  1. A sea captain’s obsessive quest to hunt a giant white whale
  2. A sailor’s journey to find treasure
  3. The adventures of pirates in the Pacific
  4. A shipwreck caused by a storm
ব্যাখ্যা

Answer - A sea captain’s obsessive quest to hunt a giant white whale.

“Moby Dick”, হারমান মেলভিলের লেখা একটি ক্লাসিক আমেরিকান উপন্যাস।
- গল্পে ক্যাপ্টেন Ahab-এর একমাত্র লক্ষ্য হলো বিশাল সাদা তিমি Moby Dick-কে হত্যা করা, যা একসময় তার জাহাজ ধ্বংস করে এবং তাকে আহত করে। এটি প্রতিশোধ, ভাগ্য, এবং মানুষের সীমাহীন আসক্তির গল্প।

Moby Dick:

- Herman Melville রচিত একটি novel.
- The novel, 'Moby Dick' by Herman Melville, depicts the story of a whale.
- অর্থাৎ, Moby Dick' in the novel is A Giant Whale.
- উপন্যাসটির কাহিনি আবর্তিত হয়েছে একটি তিমি শিকারকে কেন্দ্র করে।
- একটি whaling vessel বা শিকারকারি জাহাজে করে গল্পের চরিত্রগুলো সমুদ্রের উদ্দেশ্যে তাদের যাত্রা শুরু করে।
- এই জাহাজটি নাম হচ্ছে - 'Pequod'.
- Moby Dick নামক white giant whale বা তিমিটিকে শিকারের কাহিনির উপাখ্যান দেখা যায় পুরো কাহিনি জুড়ে, যার সমাপ্তি ঘটে বর্ণনাকারী Ismael ব্যাতীত সকলের মৃত্যুর মধ্যে দিয়েই।
- But the irony is - The white whale does not die in Moby Dick at the end!

Herman Melville
- তিনি হচ্ছেন একজন American Novelist, short-story writer and poet.
- Moby Dick, a novel by Herman Melville, published in London in October 1851 as "The Whale" and a month later in New York City as Moby-Dick; or, The Whale.
- It is dedicated to Nathaniel Hawthorne.
- Moby Dick is generally regarded as Melville’s magnum opus and one of the greatest American novels.

Famous novels of Herman Melville are:
- Moby Dick,
- White Jacket,
- Bartleby, the Scrivener.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Britannica and Sparksnotes.

২০.
Rabbi Ben Ezra is a/an -
  1. lyric poem
  2. sonnet
  3. dramatic monologue
  4. None of these
ব্যাখ্যা

Rabbi Ben Ezra:
- এটি Robert Browning এর একটি বিখ্যাত কবিতা।
- এটি হচ্ছে একটি dramatic monologue.
- ১৮৬৪ সালে কবিতাটি তাঁর Dramatis Personae সংকলনের অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল।
- কবিতার মূল চরিত্র Rabbi Ben Ezra, যিনি একজন প্রাচীন ইহুদি পণ্ডিত, নিজের জীবন এবং ধর্মের গভীরতা সম্পর্কে আলোচনা করেন।
- এই কবিতায় মুলত কবির ধর্মীয় দর্শন সম্বন্ধে বর্ণনা করা হয়েছে।
- Rabbi Ben Ezra বিশ্বাস করেন যে, জীবন শুধুমাত্র ভোগের জন্য নয়, বরং আত্ম-উন্নতি ও পবিত্রতার জন্য।
- Through the personage of Rabbi Ben Ezra, a scholarly and learned Jew, the poem sets forth Browning’s religious philosophy.
- কবিতার final metaphor জীবনের তুলনা করেছে একটি মাটির পাত্রের সঙ্গে, যা প্রভুর হাত দ্বারা গঠিত হয় এবং বলে যে, একজন ব্যক্তির মূল্য তার করা কাজ দ্বারা নয়, বরং তার গড়ে ওঠা চরিত্র দ্বারা পরিমাপ করা উচিত।

Robert Browning:
- তিনি একজন British poet.
- He is noted for his mastery of dramatic monologue.
- His wife Elizabeth Barrett was also a poet of that time.

Notable Works:
Poems:
- My Last Duchess.
- The Pied Piper of Hamelin.
- Fra Lippo Lippi.
- Andrea del Sarto.

Plays:
- Browning's first play, Strafford (1837), closed after only five performances.

Source: Britannica.

২১.
Who first translated The Rubaiyat of Omar Khayyam into English?
  1. T.S. Eliot
  2. John Wycliffe
  3. Makepeace Thackeray
  4. Edward Fitzgerald
ব্যাখ্যা

Edward Fitzgerald translated "Rubaiyat of Omar Khayyam" into English.

• The Rubaiyat of Omar Khayyam:
- যুগ শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানী ওমার খৈয়ামের রচনা থেকে অনুপ্রাণিত। এটি মূলত: অনুবাদ নয় বরং মূল গ্রন্থকে সামনে রেখে মৌলিক রচনা।
- ইংরেজি সংস্করণে এই নামের সাথে যুক্ত হয়- "The Astronomer-Poet of Persia" বাক্যটি।
- ইংরেজি সাহিত্যের অন্যতম Lyric Poem হিসেবে এটি স্বীকৃত।
- ওমার খৈয়ামকে তার জীবদ্দশায় মানুষ কবি হিসেবে চেনেনি বরং তাকে জানতো একজন গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী নামে।
- "Be happy for this moment. This moment is your life." এটি 'The Rubaiyat of Omar Khayyam' এর একটি বিখ্যাত লাইন।

• Edward Fitzgerald:
- He translated the Persian masterpiece, “The Rubáiyát of Omar Khayyám” into English.
- FitzGerald was educated at Trinity College, Cambridge, where he formed a lifelong friendship with William Makepeace Thackeray.

Source: oxfordbibliographies.com and allpoetry.com

২২.
Wuthering Heights was written during -
  1. Romantic period
  2. Victorian period
  3. Modern period
  4. Postmodern period
ব্যাখ্যা

সঠিক উত্তর: খ) Victorian period.

Wuthering Heights: 

- এই উপন্যাসটি ১৮৪৭ সালে Emily Bronte ছদ্মনাম Ellis Bell এর অন্তর্গত হয়ে প্রকাশিত হয়।
- This intense, solidly imagined novel is distinguished from other novels of the period by its dramatic and poetic presentation, its abstention from authorial intrusion, and its unusual structure.
- Wuthering Heights by Emily Bronte হচ্ছে Gothic Novel এর একটি অন্যতম উদাহরণ।
Heathcliff এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র একজন এতিম বালক।
- অন্যের আশ্রয়ে থাকে এবং পরবর্তীতে আশ্রয়দাতার কন্যা Catherine Earnshaw এর সাথে তার মনের মিলন ঘটে, দুইজন দুইজনকে ভালোবেসে ফেলে।
- কিন্তু Catherine প্রতিশ্রুতি ভঙ্গ করে অন্যত্র বিয়ে করলে Heathcliff নিরুদ্দেশ হয়ে যায়।
- যখন ফিরে আসে তখন সে অঢেল অর্থ বিত্তের মালিক।
- কাহিনীর এ পর্যায়ে তাকে তার মালিকের বাড়ী Wuthering Heights কিনে নেয়ার পাশাপাশি প্রাক্তন প্রেমিকা Catherine এর ননদের সাথে প্রেমের অভিনয় করে সম্পত্তির লোভে তাকে বিয়ে করতে দেখা যায়।
- পরবর্তীতে এই বিয়েটা ভেঙে যায় এবং এরপর Catherine মারা যায়। তার ভাই Hindley ও মারা যায়। কিন্তু তাদের সন্তানরা ধীরে ধীরে বড় হতে থাকে।
- Heathcliff এর সন্তানও এদের সাথে যোগ দেয়। এভাবে কাহিনী এক প্রজন্ম থেকে পরের প্রজন্মের মাঝে এগিয়ে চলে।

Important characters of this novel -
- Catherine Earnshaw,
- Cathy Linton,
- Edgar Linton,
- Heathcliff (The central character)
- Lockwood, etc.

Emily Bronte:
- ভিক্টরিয়ান যুগের একজন স্বনামধন্য সাহিত্যিক।
- Charlotte Bronte এর ছোট বোন।
- “Wuthering Heights” উপন্যাসকে ঘিরেই মূলত: তার পরিচতি।
- ত্রিশ বছর বয়সেই মৃত্যু বরণ করেন।

Notable Works:
- Poems by Currer, Ellis and Acton Bell,
- Wuthering Heights, etc.

Source: Britannica and Live MCQ Lecture.

২৩.
Das Kapital was written by -
  1. Karl Marx
  2. Gustave Flaubert
  3. Herman Melville
  4. Rudyard Kipling
ব্যাখ্যা

Das Kapital হলো উনবিংশ শতকের প্রখ্যাত অর্থনীতিবিদ ও দার্শনিক Karl Marx -এর অন্যতম প্রধান গ্রন্থ।
- এতে তিনি পুঁজিবাদী ব্যবস্থার গঠন, এর কার্যপ্রণালি, গতিশীলতা এবং আত্মধ্বংসের প্রবণতা বিশদভাবে ব্যাখ্যা করেছেন।
- মার্কস নিজেই তার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন যে, তিনি আধুনিক সমাজের "অর্থনৈতিক গতির আইন" উন্মোচন করতে চেয়েছিলেন।
- তিনি Victorian Period এর একজন লেখক, তাই এটি Victorian Period এর একটি রচনা।
- তিনি ১৮৬৭ সালে "Das Kapital" -এর প্রথম খণ্ড প্রকাশ করেন।
- দ্বিতীয় খণ্ড: ১৮৮৫ সালে, মার্কসের সহযোগী ফ্রিডরিখ এঙ্গেলস (১৮২০–১৮৯৫) এটি সম্পাদনা করে প্রকাশ করেন।
- তৃতীয় খণ্ড: ১৮৯৪ সালে, এটিও এঙ্গেলস সম্পাদিত হয়ে প্রকাশিত হয়।
- এটি রাজনৈতিক অর্থনীতির একটি সমালোচনামূলক বিশ্লেষণ।
- "Das Kapital" বিশ্ব অর্থনীতি, সমাজতান্ত্রিক চিন্তাধারা এবং বিপ্লবী আন্দোলনের উপর গভীর প্রভাব ফেলেছে এবং আজও এটি পুঁজিবাদী অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ সমালোচনা হিসেবে বিবেচিত হয়।

Karl Marx (1818–1883)
- Victorian Period এর অন্যতম এই লেখকের পুরো নাম Karl Heinrich Marx.
- Karl Marx ছিলেন একজন প্রখ্যাত জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজতাত্ত্বিক, সাংবাদিক এবং বিপ্লবী।
- তিনি সমাজতন্ত্র এবং কমিউনিজমের তত্ত্বের ভিত্তি স্থাপন করেছেন এবং আধুনিক সমাজ ও অর্থনীতির উপর তাঁর বিশ্লেষণের জন্য বিখ্যাত।
- Karl Marx কে “The Father of Communism” বলা হয়।

Famous works:
- Das Kapital (১৮৬৭) – পুঁজিবাদী ব্যবস্থার বিশ্লেষণ।
- The Communist Manifesto (১৮৪৮) – মার্কস ও ফ্রিডরিখ এঙ্গেলসের যৌথ রচনা, যেখানে কমিউনিজমের মূল ধারণাগুলি উপস্থাপন করা হয়েছে।
- The German Ideology (১৮৩৫-৩৬) – সামাজিক ও রাজনৈতিক চিন্তাধারার সমালোচনা।

Source: Britannica.