একটি পেনসিলের ওজন ৫ গ্রাম। এটির ওজন মিলিগ্রামে কত হবে?
ক
৫০০
খ
৫০,০০০
গ
কোনটিই নয়
ঘ
৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পেনসিলের ওজন ৫ গ্রাম। এটির ওজন মিলিগ্রামে কত হবে?
সমাধান: আমরা জানি, ১ গ্রাম = ১০০০ মিলিগ্রাম ∴ ৫ গ্রাম = ৫ × ১০০০ = ৫০০০ মিলিগ্রাম
২.
দেশি শব্দ নয় কোনটি?
ক
ঝিঙ্গা
খ
ঢিল
গ
মুড়কী
ঘ
মাছি
ব্যাখ্যা
দেশি শব্দ: - আর্য জাতি বাংলা দেশে আসার আগে দ্রাবিড়, অস্ট্রিক প্রভৃতি যে-সব প্রাক্-আর্য জাতি এদেশে বসবাস করত তাদের ভাষার অনেক শব্দ বাংলা ভাষায় রয়ে গেছে। সে-সব শব্দরাজিই ‘দেশি' শব্দ। অর্থাৎ, সংস্কৃতের সঙ্গে সম্পর্কশূন্য, বাংলা দেশের আদিম অধিবাসীদের ভাষার শব্দাবলিকে ‘দেশি শব্দ’ বলা হয়। যেমন : কুড়ি (কোল ভাষা), পেট (তামিল ভাষা) , চুলা (মুণ্ডারি ভাষা)।
বাংলা ভাষায় ব্যবহৃত কিছু দেশি শব্দ: যেমন- খুঁটি, ঝিঙ্গা, চিংড়ি, চাল, ট্যাংরা, ডিঙা, ঢিল , ঢিপি, ঝাটা, মুড়ি, মুড়কি, চেঁকি, ঢােল, ঝােল, ডাহা, ডাঙা, বঁটি, কামড়, দোয়েল, ফিঙে, খাঁচা, খড়, কুলা, গাড়ি, ঘােড়া, ঘােমটা, আঁকা, ধামা, বােঝা, চোঙ্গা, চাঙ, টোপর, ডাব ইত্যাদি।
উল্লেখ্য, - মুড়কী একটি বানানজনিত ভুল যার শুদ্ধরূপ হচ্ছে মুড়কি যা একটি দেশি শব্দ। - অভিগম্য অভিধান অনুসারে - ঝিঙ্গা [(তৎসম বা সংস্কৃত) ঝিঙ্গাক>; মুণ্ডারি ঝিঙ্গা]। মুণ্ডারি দেশি শব্দের অন্তর্গত। - তবে আধুনিক বাংলা অভিধান অনুসারে, ঝিঙে - বাংলা শব্দ এবং ঝিঙা - তদ্ভব শব্দ। (ঝিঙ্গা শব্দটি ভুল)
- মাছি একটি তদ্ভব শব্দ। যা সংস্কৃত মক্ষিকা থেকে আগত।
সুতরাং, সার্বিক বিবেচনায়, সঠিক উত্তর: ঘ) মাছি
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩.
বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার?
ক
১৬
খ
4√2
গ
2√4
ঘ
32
ব্যাখ্যা
প্রশ্ন: বর্গক্ষেত্রের এক বাহু 4 মিটার হলে কর্ণ কত মিটার?
সমাধান: দেওয়া আছে, বর্গক্ষেত্রের এক বাহু = 4 মিটার আমরা জানি, বর্গক্ষেত্রের কর্ণ = √2 × একবাহুর দৈর্ঘ্য
∴ বর্গক্ষেত্রের কর্ণ = √2 × 4 = 4√2 মি.
৪.
চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম কী?
ক
ফা-হিয়েন
খ
হিউয়েন সাং
গ
মা হুয়ান
ঘ
মেগাস্থিনিস
ব্যাখ্যা
ফা-হিয়েন: - চীন থেকে ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম ফা-হিয়েন। - পাঁচ শতকের সূচনায় তিনি ভারত ভ্রমণ করেন। - এ সময় গুপ্ত বংশীয়রা বাংলার অংশবিশেষসহ ভারত শাসন করছিলেন। - ফা-হিয়েন ৩৯৯ খ্রিস্টাব্দে চীন থেকে যাত্রা শুরু করেন। - ভারত ভ্রমণের শেষ পর্যায়ে তিনি সীমান্ত রাজ্য চম্পার মধ্য দিয়ে বাংলায় প্রবেশ করেন। - সেখান থেকেই সমুদ্রপথে তিনি অপর বৌদ্ধপ্রধান অঞ্চল শ্রীলঙ্কায় যেতে চেয়েছিলেন। - শ্রীলঙ্কা যাওয়ার পূর্বে ফা-হিয়েন দীর্ঘ দুবছর তাম্রলিপ্তিতে বৌদ্ধ ধর্মগ্রন্থের অনুলিপি তৈরি ও বৌদ্ধ মূর্তির ছবি আঁকেন। - তাঁর বিবরণী থেকে জানা যায়, এ সময় তাম্রলিপ্তিতে চবিবশটি বৌদ্ধ মঠ ও অনেক বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৫.
বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের কোন বিভাগ দায়িত্ব পালন করে?
ক
অভ্যন্তরীন সম্পদ বিভাগ
খ
পরিকল্পনা বিভাগ
গ
অর্থ বিভাগ
ঘ
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ
ব্যাখ্যা
- বাংলাদেশ সরকারের বৈদেশিক অর্থায়ন সংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ দায়িত্ব পালন করে।
অর্থ মন্ত্রণালয়ের বিভাগ: - অর্থ মন্ত্রনালয় নিম্নে বর্ণিত চারটি বিভাগের সমন্বয়ে গঠিত। যথা - ১. আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। ২. অর্থ বিভাগ (এফডি)। ৩. অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। ৪. অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাজ: - বৈদেশিক সহায়তার প্রয়োজনীয়তা নিরুপন, - সহায়তা সংগ্রহের জন্য প্রয়োজনীয় যোগাযোগ স্থাপন, - নেগোসিয়েসনের কৌশল নির্ধারণ, - চুক্তি সম্পাদনের মাধ্যমে বৈদেশিক সহায়তা প্রাপ্তি নিশ্চিত করণ, - বৈদেশিক অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়ন ইত্যাদি কাজ সম্পাদন করে থাকে।
অর্থাৎ, শব্দগুলোর অর্থ বিবেচনা করে দেখা যাচ্ছে সবগুলোই সঠিক। সুতরাং, উত্তর - ক) All of the answers
৭.
কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
ক
৪২
খ
১৪১
গ
৮৭
ঘ
১০৪
ব্যাখ্যা
প্রশ্ন: কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে ৩ যোগ করলে যোগফল ২৪, ৩৬ ও ৪৮ দ্বারা বিভাজ্য হবে?
সমাধান: নির্ণেয় সংখ্যাটি হবে ২৪, ৩৬ ও ৪৮ এর ল.সা.গু অপেক্ষা ৩ কম। এখন, ২৪, ৩৬ এবং ৪৮ এর ল.সা.গু = ১৪৪
∴ লঘিষ্ট সংখ্যাটি হচ্ছে = ১৪৪ - ৩ = ১৪১
৮.
Pen through the line এর সঠিক অনুবাদ-
ক
লাইনটি কেটে দাও
খ
লাইনটি মুছে দাও
গ
লাইনের উপর কলম ছোড়া
ঘ
লাইন বরাবর কলম চালানো
ব্যাখ্যা
• কোন শব্দ বা বাক্য কেটে দেয়া বোঝাতে Pen through ব্যবহার হয়। - Pen through the word-এর বাংলা হচ্ছে লাইনটি কেটে দাও।
৯.
পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে-
ক
১২
খ
১১
গ
৯
ঘ
১৫
ব্যাখ্যা
প্রশ্ন: পর পর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল হবে-
সমাধান: এখানে, ১২০ = ২ × ২ × ২ × ৩ × ৫ = ৪ × ৬ × ৫
সুতরাং, সংখ্যা তিনটি ৪, ৫, ৬
এদের যোগফল, ৪ + ৫ + ৬ = ১৫
১০.
'আমার জ্বর জ্বর লাগছে' এটি কোন ধরনের বাক্য?
ক
মিশ্র
খ
যৌগিক
গ
দ্বিরুক্ত
ঘ
সরল
ব্যাখ্যা
• গঠন অনুযায়ী বাক্য তিন প্রকার৷ যথা- সরল বাক্য, মিশ্র/জটিল বাক্য এবং যৌগিক বাক্য৷
সরল বাক্য: বাক্যে একটি মাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাকে সরল বাক্য বলে। যেমন: - পুকুরে পদ্মফুল জন্মে। - তোমরা বাড়ি যাও।
একইভাবে, 'আমার জ্বর জ্বর লাগছে' বাক্যটিতে একটি মাত্র কর্তা এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকায় বাক্যটি সরল বাক্য হবে। ==================
জটিল বাক্য: একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে জটিল বাক্য তৈরি হয়। যেমন: - যদি তোমার কিছু বলার থাকে, তবে এখনই বলে ফেলো।
যৌগিক বাক্য: দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয়, তখন তাকে যৌগিক বাক্য বলে। এবং, ও, আর, অথবা, বা, কিংবা, কিন্তু, অথচ, সেজন্য, ফলে ইত্যাদি যোজক যৌগিক বাক্যে ব্যবহৃত হয়ে থাকে। কমা (, ), সেমিকোলন (ঃ), কোলন ( ; ), ড্যাশ ( -) ইত্যাদি যতিচিহ্নও যোজকের কাজ করে। যেমন: - তুমি চেষ্টা করোনি, তাই ব্যর্থ হয়েছ।
অন্যদিকে, "দ্বিরুক্ত" বাক্যের কোন ধরন নয়। দ্বিরুক্ত বলতে বুঝায় দুই বার উচ্চারিত হয়েছে এমন। আমার জ্বর জ্বর লাগছে- বাক্যটিতে ‘জ্বর জ্বর’ হলো দ্বিরুক্ত শব্দ। যা সামান্যতা বোঝাতে ব্যবহৃত হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
১২০ টাকা দিয়ে একটি পণ্য কিনে ১০০ টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ-
ক
১৮.৭৫%
খ
২০%
গ
১৫%
ঘ
১৬.৬৭%
ব্যাখ্যা
প্রশ্ন: ১২০ টাকা দিয়ে একটি পণ্য কিনে ১০০ টাকায় বিক্রয় করলে ক্ষতির পরিমাণ-
সমাধান: ক্ষতি = ১২০ - ১০০ = ২০ টাকা
১২০ টাকায় ক্ষতি হয় ২০ টাকা ১ টাকায় ক্ষতি হয় = ২০/১০০ টাকা ∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/১২০ টাকা = ১৬.৬৭ টাকা বা ১৬.৬৭%
১২.
রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম-
ক
গামা রশ্মি
খ
মাইক্রোওয়েভ
গ
অবলোহিত বিকিরণ
ঘ
আলোক তরঙ্গ
ব্যাখ্যা
- মাইক্রোওয়েভ রাডারে ব্যবহৃত হয়। - রাডার যন্ত্রে, নৌ ও বিমান চালনায়, রেডিও যোগাযোগ ব্যবস্থায়, শিল্প কারখানায় মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়। - এছাড়া খাবার গরম করা ও রান্নার কাজে মাইক্রোওভেন ব্যবহৃত হয়। - মাইক্রোওয়েভ এর ফ্রিকুয়েন্সী রেঞ্জ হচ্ছে ৩০০MHz থেকে ৩০০GHz. - মাইক্রোওয়েভ সিস্টেমে মূলত দুটো ট্রান্সসিভার (Transceiver) থাকে। - এর একটি সিগন্যাল ট্রান্সমিট (Transmit) করে এবং অন্যটি রিসিভ (Receive) করে। - মাইক্রোওয়েভ যোগাযোগ দু' ধরনের হতে পারে। যথা : টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ (Terrestrial Microwave) ও স্যাটেলাইট মাইক্রোওয়েভ (Satellite Microwave)
উৎস: ১. ব্রিটানিকা ২. পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
কোন দেশে প্রথম 'আরব বসন্ত' এর সূচনা হয়?
ক
মিশর
খ
লেবানন
গ
তিউনিসিয়া
ঘ
লিবিয়া
ব্যাখ্যা
আরব বসন্ত (Arab Spring):
- মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কয়েকটি দেশে রাজতন্ত্র ও একনায়কতন্ত্র উচ্ছেদ করে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আন্দোলন ২০১০ সালে শুরু হয়, সেগুলোকে একত্রে আরব বসন্ত বলে । - আরব বসন্তের শুরু হয়েছিল আফ্রিকার দেশ তিউনিশিয়ায়। এই কারনে তিউনিশিয়াকে আরব বসন্তের সূতিকাগার বলা হয়। - পশ্চিমা সংবাদ মাধ্যম ২০১১ সালে প্রথম মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় স্বৈরশাসনের বিরুদ্ধে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংঘটিত গণআন্দোলনকে “আরব বসন্ত” ( Arab Spring ) আখ্যা দেয়। - ২০১৩ সালের দিকে এসে আরব বসন্তের আন্দোলন স্তিমিত হয়ে যায়। - আরব বসন্তের প্রভাবে তিউনিশিয়া, মিশর, লিবিয়া, ইয়েমেন, বাহরাইন, মরক্কো, সিরিয়া প্রভৃতি দেশে - ক্ষমতা বদল বা কিছু কিছু ক্ষেত্রে ক্ষমতা হ্রাস ইত্যাদি পরিবর্তন ঘটেছে। - এখনো এই তথাকথিত আরব বসন্তের জেরে সিরিয়া, ইয়েমেন, লিবিয়া প্রভৃতি দেশে চরম রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজমান।
তথ্যসূত্র - Britannica.com
১৪.
একটি ক্ষেত্রের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কি হবে?
ক
ত্রি-মাত্রিক
খ
কোনটিই নয়
গ
এক মাত্রিক
ঘ
দ্বি-মাত্রিক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ক্ষেত্রের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ও উচ্চতা শূন্য হলে ক্ষেত্রটি কি হবে?
সমাধান: ক্ষেত্রটির উচ্চতা শূন্য অর্থাৎ উচ্চতা নেই। যেহেতু ক্ষেত্রটির শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে, ক্ষেত্রটি দ্বি-মাত্রিক হবে।
[যেসকল বস্তু বা ক্ষেত্রের শুধু দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই তাদের দ্বিমাত্রিক বস্তু বা ক্ষেত্র বলে]
১৫.
AI এর সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত?
ক
4 IR
খ
Digital device
গ
Cloud server
ঘ
সবগুলোই
ব্যাখ্যা
• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence): - মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। - ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য অনেক সময় সাধারণ কম্পিউটার প্রোগ্রাম যথেষ্ট নয়, এমন অ্যালগরিদম বা পদ্ধতি প্রয়োজন যার মাধ্যমে কম্পিউটার চিন্তা করে কোনো সমাধান বের করতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে ঠিক যেমনটা মানুষ বা অন্যান্য বুদ্ধিমান প্রাণী করে থাকে। - এ ধরণের পদ্ধতি এবং অ্যালগরিদম নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে থাকে। - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি। - আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাগুলো হলো- LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি। - অপশনে উল্লেখিত 4 IR বা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, ডিজিটাল ডিভাইস ও ক্লাউড সার্ভার সবগুলোই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সম্পর্কিত।
উৎস: ১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি। ২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান। ৩. [link]
১৬.
'উদাত্ত পৃথিবী' কাব্য গ্রন্থের রচয়িতা কে?
ক
সুভাষ মুখোপাধ্যায়
খ
সুফিয়া কামাল
গ
কবি আল মাহমুদ
ঘ
সিকান্দার আবু জাফর
ব্যাখ্যা
- 'উদাত্ত পৃথিবী' কাব্য গ্রন্থের রচয়িতা- সুফিয়া কামাল। - এটি ১৯৬৪ সালে প্রকাশিত হয়।
সুফিয়া কামাল: - জননী সাহসিকা হিসেবে পরিচিত সুফিয়া কামাল ছিলেন মূলত কবি। - সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ। - তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। - তার পৈতৃক নিবাস কুমিল্লায়। - 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন তিনি।
তাঁর রচিত কাব্যগ্রন্থ: - সাঁঝের মায়া, - উদাত্ত পৃথিবী, - অভিযাত্রিক, - মায়া কাজল ইত্যাদি।
গল্পগ্রন্থ: - কেয়ার কাঁটা, - একাত্তরের ডায়েরী।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৭.
কাগজ ও কলমের মূল্য একত্রে ২৪০ টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা ৪০ টাকা কম হলে কলমের মূল্য কত?
ক
২০০ টাকা
খ
১৬০ টাকা
গ
১৪০ টাকা
ঘ
১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কাগজ ও কলমের মূল্য একত্রে ২৪০ টাকা। কাগজের মূল্য কলমের মূল্য অপেক্ষা ৪০ টাকা কম হলে কলমের মূল্য কত?
এখন, ৯০ টাকায় ব্যয় বাড়াতে হবে = ১০ টাকা ১ টাকায় ব্যয় বাড়াতে হবে = ১০/৯০ টাকা ∴ ১০০ টাকায় ব্যয় বাড়াতে হবে = (১০ × ১০০)/৯০ টাকা =
১৯.
'Thank you very much'- এ বাক্যে very শব্দটি একটি-
ক
Noun
খ
Pronoun
গ
Adjective
ঘ
Adverb
ব্যাখ্যা
• 'Thank you very much'- এ বাক্যে very শব্দটি একটি - Adverb.
• Adverb: - Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে ও মডিফাই করতে পারে। - অর্থাৎ, যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে। - প্রদত্ত বাক্যে very শব্দটি much (adverb) শব্দটিকে modify করেছে, তাই very হচ্ছে adverb.
২০.
কোন গ্রন্থটি William Blake এর লেখা?
ক
All of the answers
খ
The Traveller
গ
The School Boy
ঘ
The Daffodils
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - The School Boy is written by William Blake. - এটি মূলত একটি কবিতা। - এটি তাঁর কবিতা সংকলন 'Songs of Experience' এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
Willam Blake: - William Blake is an English poet. - তাঁর জন্ম এবং মৃত্যু লন্ডনে। - Among the romantic poets, William Blake was both a poet and painter.
Best Works: Poetry: - Songs of Innocence, - Songs of Experience, - The Schoolboy, - The French Revolution.
অন্য অপশনগুলোর মধ্যে - খ) The Traveller; or, a Prospect of Society (1764) is a philosophical poem by Oliver Goldsmith. ঘ) The Daffodils - William Wordsworth (- 'The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud')
Source: An ABC of English Literature - Dr. M. Mofizar Rahman and Britannica.
২১.
x < 4 হলে নীচের কোন মানটি x এর জন্য সত্য হতে পারে?
ক
0
খ
3
গ
সবগুলোই
ঘ
- 4
ব্যাখ্যা
প্রশ্ন: x < 4 হলে নীচের কোন মানটি x এর জন্য সত্য হতে পারে?
সমাধান: x < 4 বলতে বোঝায়, x এর মান 4 এর চেয়ে ছোট যেকোনোটি হতে পারে। অপশনে উল্লেখিত (0, 3, -4) ৩টি মানই 4 এর চেয়ে ছোট। সুতরাং, সবগুলো মানই গ্রহণযোগ্য।
২২.
একটি রাশি অপর রাশির ৬৪% হলে রাশি দুটির অনুপাত কত?
ক
২৫ : ১৬
খ
৯ : ১৬
গ
১৬ : ৯
ঘ
১৬ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রাশি অপর রাশির ৬৪% হলে রাশি দুটির অনুপাত কত?
সমাধান: একটি রাশি ৬৪% হলে, অপর রাশিটি ১০০% ∴ একটি রাশি : অপর রাশি = ৬৪ : ১০০ = ১৬ : ২৫
২৩.
'মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি' - গানের গীতিকার কে?
ক
নজরুল ইসলাম বাবু
খ
গোবিন্দ হালদার
গ
আপেল মাহমুদ
ঘ
আহমেদ ইমতিয়াজ বুলবুল
ব্যাখ্যা
- 'মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি' গানটির গীতিকার/রচয়িতা- গোবিন্দ হালদার। - এটি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। - এই গানে কণ্ঠ দেন আপেল মাহমুদ। - গোবিন্দ হালদারের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- • এক সাগর রক্তের বিনিময়ে, • পূর্ব দিগন্তে সূর্য উঠেছে ইত্যাদি।
উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা এবং জাতীয় তথ্য বাতায়ন।
২৪.
'SIM' এর পূর্ণরূপ কী?
ক
Spot identity module
খ
Small initiative module
গ
Single intenssive module
ঘ
Subscriber identity module
ব্যাখ্যা
- 'SIM'- এর পূর্ণরূপ হলো Subscriber Identity Module। - SIM একটি সমন্বিত বর্তনী যা নিরাপদে আন্তর্জাতিক মােবাইল গ্রাহকের পরিচয় (আইএমএসআই) সংরক্ষণ করে। - এটি একটি Portable মেমরি চিপ যা আপনাকে বিশ্বকে কল করতে সক্ষম করে যেখানে গ্রাহকের Network উপলব্ধ। - সিএমটি সাধারণত GSM জিএসএম নেটওয়ার্কের উপর পরিচালিত MOBILE ফোনগুলিতে ব্যবহৃত হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।
২৫.
'হর্ষণ' শব্দের অর্থ কি?
ক
দেখা
খ
হাসা
গ
চাষ করা
ঘ
আনন্দ
ব্যাখ্যা
'হর্ষণ' (বিশেষ্য) অর্থ: পুলক, হর্ষ। আর হর্ষ শব্দটিও একটি বিশেষ্য শব্দ। অর্থ: ১। আনন্দ, উল্লাস, পুলক। ২। উদ্গম, উদ্ভেদ। ৩ শিহরন।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৬.
Praise শব্দের antonym কোনটি?
ক
All of the answers
খ
Rebuke
গ
Reprimand
ঘ
Scold
ব্যাখ্যা
• Praise - প্রশংসা/গুণকীর্তন/তারিফ/সুখ্যাতি করা।
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - - Rebuke - তিরস্কার বা ভর্ৎসনা করা। - Reprimand - কঠোর তিরস্কার করা। - Scold - তীব্র ভাষায় তিরস্কার করা; খিস্তিখেউড় করা; খিটিমিটি/খিচিমিচি করা।
• সুতরাং,অপশনে উল্লিখিত তিনটি শব্দই Praise এর বিপরীত অর্থ প্রদান করছে। - তাই সঠিক উত্তর - All of the answers
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৭.
একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটির গতি ঘন্টায় ১০০ কি: মি: হলে ৩০ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?
ক
৫০ কি: মি:
খ
সমাধান সম্ভব নয়
গ
২০০ কি: মি:
ঘ
১০০ কি: মি:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেনের দৈর্ঘ্য ২০০ মিটার। ট্রেনটির গতি ঘন্টায় ১০০ কি: মি: হলে ৩০ মিনিটে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে?
[বর্গরাশির জোড় সংখ্যা ও বিজোড় সংখ্যার ধারার যোগফল = {n(n + 1)(2n + 1)}/6]
২৯.
'মৃন্ময়ী' রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা?
ক
দেনা-পাওনা
খ
পোস্টমাস্টার
গ
হৈমন্তী
ঘ
সমাপ্তি
ব্যাখ্যা
- 'সমাপ্তি' ছোট গল্পের চরিত্র 'মৃন্ময়ী'।
রবীন্দ্রনাথ ঠাকুর: - রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা ছোট গল্পের জনক বলা হয়। - তিনি ১১৯ টি ছোটগল্প রচনা করেন।
তাঁর উল্লেখযোগ্য কয়েকটি ছোট গল্প: - ভিখারিণী, - দেনা পাওনা, - মনিহারা, - পোস্টমাস্টার, - এক রাত্রি, - ক্ষুধিত পাষাণ, - স্ত্রীর পত্র, - নষ্টনীড়, - কাবুলিওয়ালা, - হৈমন্তী, - মুসলমানীর গল্প।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া, 'সমাপ্তি' ছোটগল্প।
৩০.
কোন কবির মাতাও একজন কবি?
ক
শামসুর রাহমান
খ
জীবনানন্দ দাশ
গ
আহসান হাবীব
ঘ
বিষ্ণু দে
ব্যাখ্যা
- 'জীবনানন্দ দাশ' কবির মাতা কুসুমকুমারী দাশও ছিলেন একজন কবি।
জীবনানন্দ দাশ: - জীবনানন্দ দাশ একজন কবি ও শিক্ষাবিদ। - তিনি ১৮৯৯ সালের ১৭ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। - তাঁদের আদি নিবাস ছিল বিক্রমপুরের গাওপাড়া গ্রামে। - তাঁর পিতা সত্যানন্দ দাশ ছিলেন স্কুলশিক্ষক ও সমাজসেবক।তিনি ব্রহ্মবাদী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। - মাতা কুসুমকুমারী দাশ ছিলেন একজন কবি। - রূপসী বাংলার কবি বলা জীবননান্দ দাশকে।
তাঁর উপাধি সমূহ: - ধুসরতার কবি, - তিমির হননের কবি, - রূপসী বাংলার কবি, - নির্জনতার কবি।
তাঁর রচিত কয়েকটি কাব্যগ্রন্থ: - ঝরাপালক, - ধূসর পান্ডুলিপি, - বনলতা সেন, - মহাপৃথিবী, - সাতটি তারার তিমির, - রূপসী বাংলা ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
১ মিলিয়ন = কত বিলিয়ন?
ক
০.০০১ বিলিয়ন
খ
০.১ বিলিয়ন
গ
০.০০০১ বিলিয়ন
ঘ
০.০১ বিলিয়ন
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মিলিয়ন = কত বিলিয়ন?
সমাধান: ১০০০ মিলিয়ন = ১ বিলিয়ন ⇒ ১ মিলিয়ন = ১/১০০০ বিলিয়ন = ০.০০১ বিলিয়ন
৩২.
মানুষের দেহের রক্তরসে শতকরা কত ভাগ পানি থাকে?
ক
৯০
খ
৮০
গ
৭৫
ঘ
৭০
ব্যাখ্যা
• রক্ত: - রক্ত এক ধরনের ক্ষারীয়, ঈষৎ লবণাক্ত এবং লালবর্ণের তরল যোজক টিস্যু। - ধমনি, শিরা ও কৈশিকনালির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে রক্ত অভ্যন্তরীণ পরিবহনে অংশ নেয়। - উষ্ণ রক্তবাহী প্রাণীর দেহে রক্ত তাপমাত্রার ভারসাম্য রক্ষা করে। - রক্তের উপাদান দুটি। যথা- ১. রক্তরস: - রক্তরস (Plasma) রক্তের তরল অংশ, এর রং ঈষৎ হলুদাভ। - এর প্রায় ৯১-৯২% অংশ পানি এবং ৮-৯% অংশ জৈব ও অজৈব পদার্থ। [বিজ্ঞান, নবম-দশম শ্রেণির তথ্য অনুযায়ী পানি ৯০%]
২. রক্তকণিকা: - রক্তকণিকা তিন ধরনের। যথা- লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অণুচক্রিকা। - লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে, যার জন্য রক্ত লাল হয়। - হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে একটি অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে এবং শরীরের বিভিন্ন স্থানে অক্সিজেন পরিবহন করে। - শ্বেত রক্তকণিকা জীবাণু ধ্বংস করে দেহের প্রকৃতিগত আত্মরক্ষায় অংশ নেয়। - অণুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ।
৩৩.
'নিমরাজি' শব্দে 'নিম' কোন উপসর্গ?
ক
তৎসম উপসর্গ
খ
বিদেশি উপসর্গ
গ
তদ্ভব উপসর্গ
ঘ
বাংলা উপসর্গ
ব্যাখ্যা
- ‘নিমরাজি’ শব্দে 'নিম' উপসর্গটি ফারসি (বিদেশি) উপসর্গযোগে গঠিত একটি শব্দ।
উপসর্গ: - বাংলা ভাষায় যেসব শব্দখণ্ড বা শব্দাংশ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে বলে উপসর্গ। - বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. খাটি বাংলা উপসর্গ, ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং ৩. বিদেশি উপসর্গ।
সংস্কৃত বা তৎসম উপসর্গ: - বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। - সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।
খাঁটি বাংলা উপসর্গ: - বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। - খাঁটি বাংলা উপসর্গ ২১ টি। যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা। [বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
বিদেশি উপসর্গ: - আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। - এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে। - বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়। যেমন: - আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের। - ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম। - উর্দু-হিন্দি উপসর্গ: হর, হরেক। - ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
৩৪.
উপসর্গের কাজ কি?
ক
শব্দের লক্ষণ দেখানো
খ
কোনটিই নয়
গ
নতুন শব্দ গঠন করা
ঘ
শব্দের বিরতি প্রদর্শন
ব্যাখ্যা
উপসর্গ: - যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে। - অজানা (অ+জানা), অভিযােগ (অভিযােগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের ‘অ’, ‘অভি’, ‘বে’ হলাে উপসর্গ। - উপসর্গের কাজ নতুন শব্দ তৈরি করা। - উপসর্গের নিজের অর্থ নেই; কিন্তু নতুন নতুন অর্থবােধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এজন্য বলা হয় "উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে"। - বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে। - বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ১. খাটি বাংলা উপসর্গ, ২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং ৩. বিদেশি উপসর্গ।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৫.
বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
ক
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ
ফোর্ট উইলিয়াম
গ
রজনীকান্ত
ঘ
চার্লস উইলকিন্স
ব্যাখ্যা
- বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় - চার্লস উইলকিন্স।
চার্লস উইলকিন্স (১৭৪৯-১৮৩৬): - তিনি ছিলেন প্রাচ্য ভাষাবিদ, কলকাতাস্থ এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা-সদস্য এবং বাংলা ও ফারসি মুদ্রাক্ষরের আধুনিক আকৃতির উদ্ভাবক। - তিনি ছিলেন বাংলা ও ফারসি ভাষায় মুদ্রণের জন্য ছাপাখানা স্থাপনের ক্ষেত্রে পথিকৃৎ। এর ফলে মুদ্রণ ও পুস্তক প্রকাশের ক্ষেত্রে এক বিপ্লব সাধিত হয়। - বাংলা বর্ণমালার মুদ্রাক্ষর দ্বারা মুদ্রিত প্রথম বই হলো এন.বি. হ্যালহেডের ‘A Grammar of the Bengali Language' (১৭৭৮)।
উৎস: বাংলাপিডিয়া।
৩৬.
Which one is the incorrect sentence?
ক
Fetch some water for me
খ
We are united
গ
We reached at home yesterday
ঘ
He answered my questions
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত বাক্যগুলোর মধ্যে - We reached at home yesterday - বাক্যটি অশুদ্ধ। - কিছু কিছু verb - যেমন - Reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter, ইত্যাদি verb গুলো transitive বলে এদের পরে কোনো preposition বসে না। - এদের পর সরাসরি object বসে। - সে অনুযায়ী সঠিক বাক্যটি হবে - We reached home yesterday.
দুটি বাক্যের মধ্যে অর্থের সমন্ধ থাকলে কোন বিরাম চিহ্ন বসে?
ক
কোলন
খ
হাইফেন
গ
কমা
ঘ
সেমিকোলন
ব্যাখ্যা
♦ সেমিকোলন-চিহ্ন ( ; ): - সেমিকোলন বা অর্ধচ্ছেদ হলো বাক্যের মধ্যে ব্যবহৃত এক ধরনের বাক্যান্তর্গত চিহ্ন। - মনোভাব প্রকাশের বেলায় একটা ভাব একটিমাত্র বাক্যে শেষ হয়ে সন্নিহিত ভাবের নতুন বাক্য শুরু করতে চাইলে একটু বেশি থামতে হয়। - অর্থাৎ একাধিক বাক্যের মধ্যে অর্থের নিকট-সম্বন্ধ থাকলে বাক্যগুলোকে একটু বেশি থামার চিহ্ন দিয়ে ভাগ করতে হয়। - এর জন্যে সেমিকোলন বসে। - 'কমা' অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে সেমিকোলন বসে।
যেমন: - কোন বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ না।
উৎস: ১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। ২) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩৯.
'মুক্তি পেতে ইচ্ছুক' এক কথায় কি বলে?
ক
মুমুক্ষু
খ
মুমূক্ষু
গ
মুমুক্ষূ
ঘ
মুমুক্ষা
ব্যাখ্যা
• ‘মুক্তি পেতে ইচ্ছুক’ এক কথায় বলে - মুমুক্ষু।
অন্যদিকে, • ‘মুক্তি লাভের ইচ্ছা’ এক কথায় বলে - মুমুক্ষা। • ‘মর্মকে পীড়া দেয় যে’ এক কথায় বলে - মর্মন্তদ। • ‘মরতে বসেছে যে’ এক কথায় বলে - মুমূর্ষু।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৪০.
নিচের কোনটির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?
ক
প্রতিসরণ
খ
প্রতিসরাঙ্ক
গ
প্রতিফলন
ঘ
প্রতিধ্বনি
ব্যাখ্যা
• সমুদ্রের গভীরতা নির্ণয়: - প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়। - কোন শব্দ উৎস থেকে শব্দ করা হলে তা কোন কঠিন তলে বাধাপ্রাপ্ত হয়ে আবার যদি শব্দের উৎসের নিকট ফিরে আসে, তখন সেই শব্দের পুনরাবৃত্তি শোনা যায়, শব্দের এই পুনরাবৃত্তিকে শব্দের প্রতিধ্বনি বলে। - ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করে সমুদ্রের গভীরতা মাপা হয়। - প্রতিধ্বনির সাহায্যে সমুদ্রের গভীরতা, কূপের গভীরতা ইত্যাদি নির্ণয় করা হয়।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪১.
নিচের কোনটি শরৎ সাহিত্যের চরিত্র নয়-
ক
সাবিত্রী
খ
সুরবালা
গ
গফুর
ঘ
ষোড়শী
ব্যাখ্যা
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সার্থক ছােটগল্প ‘মহেশ' যার প্রধান চরিত্র হলো: গফুর, আমেনা, মহেশ। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেনা-পাওনা (১৯২৩) উপন্যাসের প্রধান চরিত্র হচ্ছে জীবনানন্দ ও ষোড়শী। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত 'চরিত্রহীন' উপন্যাসটির চারটি নারী চরিত্র রয়েছে যার মধ্যে দুটি প্রধান চরিত্র হচ্ছে সাবিত্রী ও কিরণময়ী। অন্যদিকে, - রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'একরাত্রি' ছোটগল্পের চরিত্র 'সুরবালা'।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: - ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। - শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'। - তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়। - এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।
তাঁর রচিত নাটক: - ষোড়শী, - রমা, - বিজয়া ইত্যাদি।
তাঁর রচিত ছোটগল্প: - কাশীনাথ, - মন্দির, - মহেশ, - বিলাসী, - সতী, - মামলার ফল, - মেজদিদি ইত্যাদি।
উৎস: ১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং লাইভ এমসিকিউ লেকচার। ২) 'মহেশ' গল্প।
৪২.
ECNEC এর বর্তমান সভাপতি কে?
ক
জনপ্রশাসন মন্ত্রী
খ
অর্থ মন্ত্রী
গ
প্রধানমন্ত্রী
ঘ
পরিকল্পনা মন্ত্রী
ব্যাখ্যা
ECNEC:
- ECNEC এর পূর্ণ অভিব্যাক্তি - Executive Committee of the National Economic Council. - একনেক ১৯৮২ সালে গঠিত হয়। - এর চেয়ারম্যান বা সভাপতি হলেন প্রধানমন্ত্রী। - বিকল্প সভাপতি হলেন- অর্থমন্ত্রী। - সদস্য হচ্ছেন- পরিকল্পনা মন্ত্রী।
তথ্যসূত্র - মন্ত্রিপরিষদ বিভাগ ও বাংলাপিডিয়া।
৪৩.
What is an epic?
ক
a short poem
খ
a long poem
গ
a sative
ঘ
All of the above
ব্যাখ্যা
• Epic: - In general, an epic is a long narrative poem that describes the deeds of a hero. - However, the term `epic’ could be used to address a novel as well. - এগুলো সাধারণত সুদীর্ঘ এবং রোমাঞ্চকর হয়ে থাকে। - অনেক সময় কারো বীরত্বপূর্ণ কর্মের ইতিহাসও তুলে ধরা হয় এই কবিতাগুলোতে। - For instance: 'Paradise Lost' by John Milton.
Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
৪৪.
'একেই কি বলে সভ্যতা'- এটি মধুসূদন দত্তের কি জাতীয় রচনা?
ক
প্রহসন
খ
মহাকাব্য
গ
উপন্যাস
ঘ
কাব্য
ব্যাখ্যা
মাইকেল মধুসূদন দত্ত: - মাইকেল মধুসূদন দত্তএকজন মহাকবি, নাট্যকার। - তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন। - মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক। - মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। - মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে। - অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত। - মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত। - 'একেই কি বলে সভ্যতা' ১৮৬০ সালে প্রকাশিত মাইকেল মধুসূদন দত্ত রচিত 'প্রহসন'।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪৫.
Fare শব্দটি দ্বারা কি বুঝায়?
ক
মেলা
খ
ভাড়া
গ
সুষ্ঠু
ঘ
ভয় দেখানো
ব্যাখ্যা
• Fare (noun) English Meaning: the money paid for a journey on public transport. Bangla Meaning: যানবাহনের ভাড়া।
Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford learner's Dictionary.
৪৬.
'কি হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া' হেতু অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
ক
প্রসঙ্গ
খ
ব্যাপার
গ
নিমিত্ত
ঘ
প্রার্থনা
ব্যাখ্যা
- "কি হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া’ বাক্যে ‘হেতু’ অনুসর্গটি 'নিমিত্ত' অর্থ প্রকাশ করছে।
উল্লেখ্য যে, - নিমিত্ত শব্দের অর্থ- উপলক্ষ; উদ্দেশ্য; প্রয়োজন।
কিছু অনুসর্গের ব্যবহার: - 'বোকার মতো কাজ করো না।'- 'মতো' অনুসর্গটি 'ন্যায়' অর্থে ব্যবহৃত হয়েছে। - আমার কাছে আর কে আসবে?- 'কাছে' অনুসর্গটি 'নিকট' অর্থে ব্যবহৃত হয়েছে। - নিমেষ মাঝেই সব শেষ।- 'মাঝে' অনুসর্গটি 'ক্ষণকাল' অর্থে ব্যবহৃত হয়েছে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৪৭.
Ernest Hemingway কোন দেশের সাহিত্যিক?
ক
যুক্তরাজ্য
খ
আমেরিকা
গ
জার্মানি
ঘ
চিলি
ব্যাখ্যা
- Ernest Hemingway, in full Ernest Miller Hemingway is an American novelist and short-story writer. - He was noted both for the intense masculinity of his writing and for his adventurous and widely publicized life. - তাঁর সংক্ষিপ্ত এবং সুস্পষ্ট গদ্যশৈলী ২0 শতকে American and British কথাসাহিত্যে একটি শক্তিশালী প্রভাব ফেলেছিল। - তাঁর সবচেয়ে বিখ্যাত উপন্যাস হচ্ছে - - The Old Man and the Sea যা প্রকাশিত হয় ১৯৫২ সালে। - এই উপন্যাসটির জন্য তিনি ১৯৫৩ সালে পুলিৎজার পুরস্কার পান; পরবর্তীতে ১৯৫৪ সালে নোবেল পুরস্কার প্রাপ্তিতেও এটি বেশ ভূমিকা রাখে।
• তাঁর বিখ্যাত novel সমূহ - - The Sun Also Rises, - The old man and The Sea - A Farewell to Arms, - Green Hills of Africa ইত্যাদি - The Sun Also Rises তার প্রথম novel যা Novelist হিসেবে ইংরেজি সাহিত্যে তাকে প্রতিষ্ঠিত হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
Source: Britannica.com
৪৮.
We are having a friendly _____________ about football
ক
report
খ
gossip
গ
chat
ঘ
whisper
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলর অর্থ - ক) report - রিপোর্ট; প্রতিবেদন; বিবরণী। খ) gossip - পরচর্চা; রটনা গ) chat - খোশগল্প, বন্ধুত্ব পেতে বা নিছক আমোদের জন্য কারো সঙ্গে গল্প করা। ঘ) whisper - ফিসফিস করে বলা।
• সুতরাং, বোঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - শূন্যস্থানে Chat বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে। - কারন এখানে ফুটবল অর্থাৎ একটি সাধারণ বিষয়কে নিয়ে আলোচনা বা কথা বলার অর্থ প্রকাশ পাচ্ছে। - Complete sentence: We are having a friendly chat about football.
১২টি বই থেকে ৫টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
ক
১৪২
খ
১৮৮
গ
১২০
ঘ
১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: ১২টি বই থেকে ৫টি বই কত প্রকারে বাছাই করা যায় যেখানে ২টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকবে?
সমাধান: ২টি বই সর্বদাই অন্তর্ভুক্ত থাকলে (১২ - ২) বাকী ১০টি বই থেকে (৫ - ২) ৩টি বই বাছাই করতে হবে। ∴ বাছাই করার উপায় = ১০C৩ = ১২০ উপায়ে
৫১.
সারাংশ কোন পুরুষে লিখতে হয়?
ক
মধ্যম
খ
প্রথম
গ
সবগুলো
ঘ
উত্তম
ব্যাখ্যা
- সারাংশ প্রথম পুরুষে লিখতে হয়। - মুল রচনায় উক্তি - প্রত্যুক্তি থাকলে তা প্রথম পুরুষে রুপান্তরিত করে লিখতে হবে।
প্রথম পুরুষ বা নাম পুরুষ: - যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা ছাড়া অন্য ব্যক্তি বা ব্যক্তিবর্গকে বোঝায়, তাকে প্রথম পুরুষ বা নাম পুরুষ বলে। - আমি ও তুমি এবং এদের দলভুক্ত অন্যান্য সর্বনাম ছাড়া যাবতীয় সর্বনাম পদ প্রথম পুরুষ বা নাম পুরুষ। - যেমন: সে, তাকে, তাঁর, তিনি ইত্যাদি।
উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৫২.
Meticulous শব্দের অর্থ-
ক
অস্পষ্ট
খ
মাধ্যমিক পাশ
গ
যত্নবান
ঘ
সামর্থ্যবান
ব্যাখ্যা
Meticulous [মিটিকিউলাস্](adjective) English Meaning: Giving or showing careful attention to every detail. Bangla Meaning: (in) খুঁটিনাটির ব্যাপারে অতি যত্নশীল; অতি সতর্ক ও যথাযথ।
Other Forms: Meticulously (adverb). Example Sentence: ‘Many hours of meticulous preparation have gone into writing the book.’
Reference: Live MCQ Lecture
৫৩.
"আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে" এ গানে কোন ভাব প্রকাশ পেয়েছে?
ক
দায়িত্ববোধ
খ
রাজা হওয়ার ইচ্ছা
গ
স্বৈরতন্ত্র
ঘ
রসবোধ
ব্যাখ্যা
রবীন্দ্রনাথের অতি পরিচিত একটি গান ‘আমরা সবাই রাজা’। ১৩১৭ সালে রচিত ‘রাজা’ নাটকে গানটি ব্যবহৃত হয়। পরবর্তী কালে ‘রাজা’র সংক্ষিপ্ত সংস্করণ ‘অরূপরতন’ নাটকেও গানটি রেখে দেন রবীন্দ্রনাথ। এই গানটিতে যেন রবীন্দ্রনাথ রাজত্ব বা ‘রুল’ নিয়ে তাঁর আদর্শগুলি সূত্রাকারে লিপিবদ্ধ করে গিয়েছেন।
প্রশ্নের উত্তরটি বুঝার জন্য শুরুতে আমরা গানের ভাষাগুলো লক্ষ্য করি -
"আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে? আমরা যা খুশি তাই করি, তবু তাঁর খুশিতেই চরি, আমরা নই বাঁধা নই দাসের রাজার ত্রাসের দাসত্বে- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?"
অর্থাৎ, রাজ্যে বৈষম্য নেই, রয়েছে সমানাধিকার ও স্বাধীনতা। এই রাজার সঙ্গে আমাদের সম্পর্কটি ত্রাসেরও নয়, দাসত্বেরও নয়। পশ্চিমি চিন্তায় ‘দাসত্ব’ ও ‘স্বাধীনতা’র আইডিয়া দুটি বৈপরীত্যের সূত্রে পরস্পরের সঙ্গে বাঁধা। তাদের দুই মেরুতে রেখে পশ্চিমি রাজনৈতিক চিন্তা এগিয়েছে। এই গানেও তা-ই। আমরা রাজার দাস নই, তাঁর শাসন ভিত্তি ত্রাস নয়, এই কথাটা বলে স্বাধীনতার একটি পরিচিত তত্ত্বেরই আভাস দিলেন রবীন্দ্রনাথ।
"রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো ক'রে রাখে নি কেউ কোনো অসত্যে- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে? আমরা চলব আপন মতে, শেষে মিলব তাঁরি পথে, মোরা মরব না কেউ বিফলতার বিষম আবর্তে-- নইলে মোদের রাজার সনে মিলব কী স্বত্বে?"
পথের ব্যাপারটাও লক্ষ্য করবার মতো, ‘আমরা যা খুশি তাই করি’, এমনকী চলিও ‘আপন মতে’, কিন্তু শেষ পর্যন্ত দেখা যায়, আমরা তাঁর ‘খুশিতেই চরি’ ও তাঁর পথেই এসে মিলিত হই। আমাদের স্বাধীনতা ও রাজার নিয়মের মধ্যে কোনও দ্বন্দ্ব নেই। যেন আমাদের স্বাধীনতাতেই তাঁর ইচ্ছের পরিপূরণ এবং নিয়মের সার্থকতা। এ রাজ্যে পথচলার কোনো বিশৃঙ্খলা নেই, সবাই চলে আপন মতে।
সূত্র: ১. রবীন্দ্রনাথের ‘রাজা’ নাটকের রাজনৈতিক দর্শন, (অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়) [সাপ্তাহিক একতা'য় প্রকাশিত] ২. কেন আমরা সবাই রাজা (দীপেশ চক্রবর্তী), [আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত]। ===============
এই আলোচনা থাকে পরিষ্কার হয় এখানে মূলত "দায়িত্ববোধ" - ভাবটিই প্রকাশ পেয়েছে। সবাই ব্যাক্তি স্বাধিনতা ভোগ করলেও যার যার অবস্থান থেকে 'দায়িত্ববোধ' পালনের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও বৈষম্যহীন রাষ্ট্রের পাশাপাশি সমানাধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
৫৪.
Worse শব্দটি Adjective এর কোন degree?
ক
Positive
খ
Comparative
গ
Superlative
ঘ
Assertive
ব্যাখ্যা
- দুই বা ততোধিক , ব্যক্তি, বস্তু ও প্রাণিরমধ্যে দোষ বা গুণের তুলনা করার পদ্ধতিকে Degree বলে। - আর Adjective যখন দুটি ব্যক্তি বা প্রাণির মধ্যে তুলনা বোঝায় তাকে Comparative Degree বলে। - Wrose শব্দটি Bad - Adjective এর Comparative degree.
• Positive - Bad (খারাপ; মন্দ; গর্হিত; পাপ; কদর্য; অন্যায়) • Comparative - Worse (অধিকতর মন্দ; দ্বিতীয় আর একটি বস্তু বা বিষয়ে অপেক্ষা অপেক্ষাকৃত খারাপ বা নিকৃষ্ট) • Superlative - Worst ( চরম মন্দ অবস্থা; সর্বাপেক্ষা খারাপ অবস্থা; সর্বোচ্চ নিন্দনীয় পরিস্থিতি)
৫৫.
Adjacent to - phrase এর অর্থ -
ক
বিরক্ত হওয়া
খ
আশির্বাদ করা
গ
নিকটবর্তী
ঘ
বিপরীত দিক
ব্যাখ্যা
• Adjacent to - English Meaning: very near, next to, or touching. - Bangla Meaning: সন্নিহিত; সন্নিকৃষ্ট; নিকটবর্তী। - কোন কিছুর খুব কাছে বা যুক্ত বুঝাতে adjacent এরপর to ব্যবহৃত হয়।
He would ______ arrested if he had tried unfairmeans এখানে শূন্যস্থানে কি বসবে?
ক
be surely
খ
have been
গ
be Police
ঘ
has been
ব্যাখ্যা
• Conditional sentence এ if যুক্ত Clause-টি Past Perfect হলে Main Clause-টি Perfect Conditional হয়। - অর্থাৎ, Subject এর সাথে would have/could have/might have এবং Verb এর Past Participle Form হয়। - Passive এর বেলায় would have/could have/might have + been বসে। - এই নিয়মে গঠিত বাক্যগুলোকে third conditional জাতীয় বাক্য বলে।
- তাই শূন্যস্থানে have been বসবে। - Complete sentence: He would have been arrested if he had tried unfairmeans
৫৮.
'She copied the word' এ বাক্যে copied শব্দটি -
ক
Noun
খ
Adverb
গ
Adjective
ঘ
Verb
ব্যাখ্যা
• Copy শব্দটি noun এবং verb হিসেবে ব্যবহৃত হওয়া একটি শব্দ। - Copy (noun) - অনুকরণ; অনুকৃতি; অনুলিপি; প্রতিলিপি; নকল। - Copy (verb) - প্রতিলিপি করা: অনুকরণ করা; নকল করা।
• 'She copied the word' এ বাক্যে copied শব্দটি হচ্ছে verb. - কারণ এর দ্বারা নকল করা বোঝাচ্ছে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
৫৯.
নিচের কোন গ্রন্থটির রচয়িতা H. G Wells?
ক
The Invisible Man
খ
The Time Machine
গ
The First Man on the Moon
ঘ
All of the above
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত সবগুলো সাহিত্যকর্মই H. G Wells রচিত।
• The Time Machine এটি লেখক রচিত প্রথম উপন্যাস। - এই উপন্যাসের মাধ্যমে লেখক সাহিত্য জগতে বিশেষ স্থান দখল করে নিয়েছিলেন। - এটি ১৮৯৫ সালে প্রকাশিত হওয়া novel টিকে earliest works of science fiction এবং the progenitor of the “time travel” subgenre হিসেবে বিবেচনা করা হয়।
• এটি একটি “scientific romance” that inverts the nineteenth-century belief in evolution as progress. - The story follows a Victorian scientist, যিনি দাবি করেন যে তিনি এমন একটি যন্ত্র আবিষ্কার করেছেন যা তাকে সময়ের মধ্য দিয়ে ভ্রমণ করতে সক্ষম করে এবং ভবিষ্যৎ পরিদর্শন করে এবং তিনি এটিও দাবি করেন যে এই Time machine টির মাধ্যমে তিনি 802,701 সালের লন্ডনে পৌঁছেছেন।
• The Invisible Man: - ১৮৯৭ সালে প্রকাশিত এটি হচ্ছে একটি science-fiction novel. - গল্পটি গ্রিফিন নামের একজন বিজ্ঞানীর জীবন ও মৃত্যু নিয়ে রচিত, যাকে উপন্যাসে পাগল হিসেবে দেখানো হয়েছে। - উপন্যাসে দেখা যায় Griffin invisible হবার জ্ঞান অর্জন করে। - কীভাবে নিজেকে অদৃশ্য করতে হয় তা শিখে, গ্রিফিন হত্যা সহ জঘন্য উদ্দেশ্যে তার এই শক্তির অপব্যবহার করতে শুরু করে। - অবশেষে যখন তাকে হত্যা করা হয়, তখন তার লাশ আবার দৃশ্যমান হয়।
• The First Man on the Moon - ১৯০১ সালে উপন্যাসটি প্রকাশিত হয়। - This fictional lunar voyage tells the story of Bedford, and his neighbour Mr. Cavor. - The novel continues on to follow its two protagonists through their journey on the Moon and their desire to return back to Earth.
• H. G. Wells is a great English novelist, journalist, sociologist, and historian. - তাঁর পুরো নাম - Herbert George Wells. - He is best known for such science fiction novels as The Time Machine and The War of the Worlds.
• তাঁর রচিত উল্লেখযোগ্য আরো কয়েকটি science fiction - The Invisible Man, - The War of the Worlds, - The Island of Doctor Moreau, - The First Men in the Moon ইত্যাদি।
Source: Britannica.
৬০.
কোনটি সঠিক বানান?
ক
Pandulam
খ
Pandolam
গ
Pendulam
ঘ
Pendulum
ব্যাখ্যা
• Pendulum (noun) English meaning: - A body so suspended from a fixed point as to swing freely to and fro by the alternate action of gravity and momentum. - It is used to regulate the movements of clockwork and other machinery. Bangla Meaning: দোলক (সাধারণত ঘড়ির); উপরদিক এমনভাবে গ্রথিত দণ্ড যেটি সহজভাবে দুলতে পারে।
Source: Accessible Dictionary by Bangla Academy.
৬১.
'Walking is good for health' এ বাক্যে walking শব্দটি -
ক
Adverb
খ
Verb
গ
Noun
ঘ
Gerund
ব্যাখ্যা
• Walking in the morning is good for health. Here 'walking' is a - Gerund.
• Gerund: - Verb এর সাথে ing যোগ হয়ে noun এর কাজ করে অর্থাৎ verb ও noun এর কাজ করে, তাকে Gerund বলে। - Gerund: Verb + ing = noun = Verb + noun. - It is a word ending in '-ing' that is made from a verb and used like a noun. - Gerunds don't describe action, they act as nouns. - তাই, প্রদত্ত বাক্যে 'walking' একটি gerund.
অপশনের Noun এবং Gerund দুটিই সঠিক হয়। তবে এখানে Gerund অধিকতর সুনির্দিষ্টভাবে Walking শব্দটির বৈশিষ্ট্য প্রকাশ করছে।
তাই অধিকগ্রহণযোগ্য উত্তর হবে - ঘ) Gerund.
৬২.
যদি x + 5y = 24 এবং x = 3y হয় তাহলে y এর মান কত?
ক
8
খ
9.5
গ
3
ঘ
7
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 5y = 24 এবং x = 3y হয় তাহলে y এর মান কত?
সমাধান: x + 5y = 24 ⇒ 3y + 5y = 24 ⇒ 8y = 24 ⇒ y = 24/8 ∴ y = 3
৬৩.
Personnel এর বাংলা অর্থ কি?
ক
ব্যক্তিগত
খ
কর্মীগণ
গ
ব্যক্তি সম্পর্কীয়
ঘ
ব্যক্তিগত বিষয়
ব্যাখ্যা
• Personnel: (noun) - English Meaning: a body of persons usually employed (as in a factory or organization). - Bangla Meaning:কর্মচারী; কোনো অফিস বা প্রতিষ্ঠানের কর্মীবৃন্দ।
• অন্যদিকে, ক) ব্যক্তিগত - Personal. গ) ব্যক্তি সম্পর্কীয় - about a person, relation to a person. ঘ)ব্যক্তিগত বিষয় - Personal matter.
Source: Accessible Dictionary by Bangla Academy.
৬৪.
কোনটি সঠিক?
ক
মহাশ্মশান (নাটক)
খ
সোজন বাদিয়ার ঘাট (উপন্যাস)
গ
কাঁদো নদী কাঁদো (কাব্য)
ঘ
বহিপীর (নাটক)
ব্যাখ্যা
বহিপীর: - সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত নাটক - বহিপীর। - এটি ১৯৬০ সালে ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়। - 'কাঁদো নদী কাঁদো' সৈয়দ ওয়ালীউল্লাহ্ রচিত একটি উপন্যাস।
মহাশশ্মান: - কায়কোবাদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - মহাশশ্মান (মহাকাব্য)। - এটি ১৯০৫ সালে প্রকাশিত। - তার এই কাব্যটি ৩ খন্ডে বিভক্ত। - এটি পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনি অবলম্বনে একটি মহাকাব্য।
সোজন বাদিয়ার ঘাট: - কবি জসীমউদদীনের কাহিনীকাব্য- সোজন বাদিয়ার ঘাট। - এটি প্রথম প্রকাশিত হয় ১৯৩৩ সালে।
কাঁদো নদী কাঁদো - সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৬৫.
OIC'র প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
ক
কায়রো
খ
জেদ্দা
গ
রিয়াদ
ঘ
তেহরান
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC. - OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়। - OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি। - ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়। - দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য। - ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য। - বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে। - OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত। - OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)। - মহাসচিবের মেয়াদ-৫ বছর। - অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৬৬.
যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে?
ক
সামন্তরিক
খ
চতুর্ভুজ
গ
ট্রাপিজিয়াম
ঘ
রম্বস
ব্যাখ্যা
প্রশ্ন: যে চতুর্ভুজের কেবল দুইটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল তাকে কি বলে?
সমাধান: ট্রাপিজিয়াম: - যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। - ট্রাপিজিয়াম হলো চতুর্ভুজের একটি বিশেষ রূপ। উল্লেখ্য যে ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু কখনো সমান হয় না। ট্রাপিজিয়ামের বৈশিষ্ঠ্য: - ট্রাপিজিয়ামের দুইটি বাহু সমান্তরাল, - সমান্তরাল বাহু দুইটি কখনও সমান হতে পারে না, - সমান্তরাল বাহুদ্বয়ের একটিকে ভূমি বলে, - সমান্তরাল বাহু দুটি ব্যতীত অপর দুটি বাহুকে তীর্যক বাহু বলে, - তীর্যক বাহু দুইটি সমান হলে উহা একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম।
- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে।
রম্বস: - যে চতুর্ভুজের চারটি বাহু সমান ও সমান্তরাল কিন্তু কর্ণ দুইটি অসমান তথা কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। - সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় সমান হলে তখন তা রম্বস হয়ে - রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। - রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। - রম্বসের কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 90°
৬৭.
He will stick _______ nothing.
ক
for
খ
to
গ
with
ঘ
of
ব্যাখ্যা
Stick at/to nothing: English Meaning - To continue trying hard to do something difficult. Example Sentence - He will stick at nothing to make money. - Complete sentence: He will stick to nothing.
Source: Longman Dictionary.
৬৮.
One who deals in cattle is -
ক
drover
খ
auctioneer
গ
jockey
ঘ
seller
ব্যাখ্যা
• One who deals in cattle is - drover. • drover English Meaning:(especially in the past) someone whose job is moving groups of animals, especially cattle or sheep, from one place to another: Bangla Meaning: এমন কেউ যার কাজ পশুদের দল, বিশেষ করে গবাদি পশু বা ভেড়াকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া।
• অন্য অপশনগুলোর মধ্যে - খ) auctioneer English Meaning: A person in charge of an auction who calls out the prices that people offer. Bangla Meaning: নিলামদার; নিলামওয়ালা।
গ) jockey English Meaning: A person whose job is riding horses in races. Bangla Meaning: ঘোড়দৌড়ের পেশাদার ঘোড়সওয়ার।
ঘ) seller English Meaning: A person who is selling something: Bangla Meaning: বিক্রেতা।
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৬৯.
বর্তমানে দেশের কোন বিভাগে সাক্ষরতার হার সবচেয়ে বেশি?
ক
ময়মনসিংহ
খ
বরিশাল
গ
ঢাকা
ঘ
সিলেট
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) জনশুমারি পরিচালনা করে। - ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় : ১৫-২১ জুন ২০২২ - এটি দেশের প্রথম ডিজিটাল শুমারি। - জনসংখ্যা বৃদ্ধির হার: ১.১২%। - জনসংখ্যার ঘনত্ব: ১১১৯ জন। - স্বাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৪.৮০%। - পুরুষের সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭৬.৭১%। - মহিলার সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) - ৭২.৯৪%। - বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে (৭৮.২৪%)। - বিভাগভিত্তিক সাক্ষরতার হার সবচেয়ে কম ময়মনসিংহ বিভাগে (৬৭.২৩%)। - সাক্ষরতার হারে শীর্ষ জেলা পিরোজপুর (৮৫.৫৩%)। - সাক্ষরতার হারে সর্বনিম্ন জেলা জামালপুর (৬১.৭০%)।
তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।
৭০.
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান কোন মন্ত্রণালয়ের অধীন?
ক
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়
খ
প্রতিরক্ষা মন্ত্রণালয়
গ
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ
ঘ
ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
ব্যাখ্যা
স্পারসো:
- বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) প্রযুক্তি ভিত্তিক বহুমাত্রিক গবেষণা ও প্রয়োগ বিষয়ে একটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। - প্রতিষ্ঠানটির ম্যান্ডেট হচ্ছে- কৃষি, বন, মৎস্য, ভূতত্ত্ব, মানচিত্র অংকন, পানি সম্পদ, ভূমি ব্যবহার, আবহাওয়া, পরিবেশ, ভূগোল, সমুদ্র বিজ্ঞান, শিক্ষা এবং জ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তিকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করা এবং উক্ত প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারিক প্রয়োগের জন্য গবেষণা কাজ পরিচালনা করা। - ১৯৮০ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধীন স্পারসো প্রতিষ্ঠিত হয়। - ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন স্থানান্তর করা হয়। - ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয় সংসদের ২৯ নম্বর আইন দ্বারা স্পারসোকে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়। - ১৯৯৫ সালে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে দেশে ও বিদেশে মহাকাশ সংক্রান্ত কার্যক্রমের জন্য স্পারসোকে “ন্যাশনাল ফোকাল পয়েন্ট” নির্ধারণ করা হয়। - মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে জলবায়ু পরিবর্তন, কৃষি, বন, সমুদ্রবিজ্ঞান, মহাকাশ ও বায়ুমন্ডল, পানিসম্পদ বিষয়ে গবেষণার দ্বারা নিজস্ব সক্ষমতা উন্নীতকরণের মাধ্যমে অর্থনীতিকে শক্তিশালীকরণ এবং প্রাকৃতিক দুর্যোগ পরিবীক্ষণ ও পূর্বাভাস প্রদান করাই এর প্রধান উদ্দেশ্য।
তথ্যসূত্র - স্পারসো অফিসিয়াল ওয়েবসাইট।
৭১.
নিম্নের কোন রোগ দুটি অসংক্রামক ব্যাধি?
ক
টাইফয়েড ও ডায়াবেটিকস
খ
কলেরা ও স্ট্রোক
গ
আমাশয় ও ডায়াবেটিকস
ঘ
ক্যান্সার ও স্ট্রোক
ব্যাখ্যা
- সাধারণত প্যারালাইসিসের এর জন্য স্ট্রোক দায়ী। - স্ট্রোক হল মস্তিষ্কের রক্তনালির একটি রোগ। - রক্তনালি ছিঁড়ে যাওয়া অথবা ব্লক হয়ে যাওয়া স্ট্রোকের কারণ। - অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, হাই-প্রেসার, হাই-কোলেস্টেরল, ধূমপান, পারিবারিক স্ট্রোকের ইতিহাস, হার্টের অসুখ যেমন- অনিয়মিত হৃদস্পন্দন, রক্তজমাট বাঁধা - অসুখ, ক্যান্সার ইত্যাদি অনেক কারণ রয়েছে স্ট্রোকের পেছনে। - স্ট্রোক তিন ধরনের হয়ে থাকে। মাইল্ড স্ট্রোক, ইসকেমিক স্ট্রোক ও হেমোরেজিক স্ট্রোক। - প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ততা হচ্ছে মানুষের শরীরের কোনো অংশের মাংসপেশির কর্মক্ষমতা হারানো। - এছাড়া স্নায়ু রোগ, সুষুম্নাকাণ্ডের কিংবা কশেরুকার ক্ষয় রোগও পারালাইসিসের কারণ হতে পারে। - Oncology হল ক্যান্সার বিষয়ক বিদ্যা। - একজন অনকোলজিস্ট হলেন একজন ডাক্তার যিনি ক্যান্সারের চিকিৎসা করেন এবং ক্যান্সারে আক্রান্ত একজন ব্যক্তির চিকিৎসা সেবা প্রদান করেন। - একজন oncologist কে ক্যান্সার বিশেষজ্ঞও বলা যেতে পারে। - বাংলাদেশে ৫৯ ভাগ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ। এর মধ্যে হৃদ্রোগে ১৭ ভাগ, ফুসফুসের রোগে ১১ ভাগ, ক্যান্সারে ১০ ভাগ, ডায়াবেটিসে ৩ ভাগ এবং অন্যান্য অসংক্রামক রোগে মারা যায় ১৮ ভাগ মানুষ। - আমাশয়, কলেরা ও টাইফয়েড তিনটিই ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয়।
উৎস: ১. জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি। ২. Source.cancer.net ৩. প্রথম আলো
৭২.
"খাতক" শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক
মহাজন
খ
চাতক
গ
খনা
ঘ
ঘাতক
ব্যাখ্যা
- 'খাতক' শব্দের বিপরীত শব্দ- 'মহাজন'।
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: - 'ঘাতক' শব্দের বিপরীতার্থক শব্দ- পালক, - 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ- উগ্র, - 'অনুরক্ত' এর বিপরীত শব্দ- বিরক্ত, - 'অনুমেয়' এর বিপরীত শব্দ- অননুমেয়, - 'নিয়ত' এর বিপরীত শব্দ- বিরত, - 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ- প্রস্থিত, - 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ- বিনয়।
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
৭৩.
মুষলধারে বৃষ্টি পড়ছে- এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা?
ক
ব্যতিহার কর্তা
খ
মুখ্য কর্তা
গ
প্রযোজক কর্তা
ঘ
প্রযোজ্য কর্তা
ব্যাখ্যা
কর্তা কারক: ক্রিয়া যার দ্বারা সম্পাদিত হয়, তাকে কর্তা কারক বলে। বাক্যে কর্তা বা উদ্দেশ্যই কর্তা কারক। কর্তা কারকে সাধারণত বিভক্তি যুক্ত হয় না। যেমন- আমরা নদীর ঘাট থেকে রিকশা নিয়েছিলাম। অনেকগুলো বন্য হাতি বাগান নষ্ট করে দিল।
মুষলধারে বৃষ্টি পড়ছে।- এই বাক্যে বৃষ্টি কর্তৃকারক। কারণ পড়ার কাজ বৃষ্টি নিজে করছে। নিজেই ক্রিয়া সম্পাদন করছে। সুতরাং বৃষ্টি এখানে মুখ্য কর্তা।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৭৪.
১ নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার?
ক
২.২৫৮
খ
১.৮৫৫
গ
১.৮৫২
ঘ
২.৮৭১
ব্যাখ্যা
প্রশ্ন: ১ নটিক্যাল মাইল সমান কত কিলোমিটার?
সমাধান: ১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
৭৫.
একটি দেশের জিডিপির পরিমাণ ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। ঐ দেশের মোট জনসংখ্যা ১.৮৫ মিলিয়ন হলে মাথাপিছু জিডিপির পরিমাণ নিকটতম কত মার্কিন ডলার?
ক
৪০৫
খ
৪.০৫৪
গ
৪০
ঘ
৪০,৫৪০
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দেশের জিডিপির পরিমাণ ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার। ঐ দেশের মোট জনসংখ্যা ১.৮৫ মিলিয়ন হলে মাথাপিছু জিডিপির পরিমাণ নিকটতম কত মার্কিন ডলার?
সমাধান: জিডিপির পরিমাণ ৭.৫ বিলিয়ন মার্কিন ডলার = ৭,৫০০,০০০,০০০ জনসংখ্যা ১.৮৫ মিলিয়ন = ১,৮৫০,০০০
মাথাপিছু জিডিপির পরিমাণ = ৭,৫০০,০০০,০০০/ ১,৮৫০,০০০ = ৪০৫৪.০৫৪১
[সম্ভবত খ অপশনে দশমিক(.) এর পরিবর্তে কমা হওয়ার কথা ছিল, তাহলে এটিই সঠিক উত্তর হতো।] অপশন অনুসারে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটির উত্তর তুলে দেয়া হয়েছে।