পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১১ জুন, ২০২৩সময়50 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) পদের নাম: কমিউনিটি অর্গানাইজার (গ্রেড-১৪) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ০৯.০৬.২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [১৪তম - ২০তম গ্রেড]

Unlisted · ১১ জুন, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
The passive form of the sentence: 'One must keep one's promises' is-
  1. ক) One's promises are kept.
  2. খ) One's promises must kept.
  3. গ) One's promises were kept.
  4. ঘ) One's promises must be kept.
ব্যাখ্যা
• Modal auxiliary যুক্ত active sentence কে passive করার নিয়ম:
- object-টি subject হয় +উক্ত modal auxiliary + be + মূল verb-এর past participle form + extension ব্যবহৃত হয়।
- অর্থাৎ May, might, can, could, must, ought to, going to যুক্ত Active Voice কে Passive Voice এ পরিবর্তন করার সময় এদের পরে be বসে এবং তার পরেই মূল verb টির Past Participle বসে।

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর: One’s promises must be kept. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
.
He is friendly with his friends. Underlined word is-
  1. ক) Adverb
  2. খ) Preposition
  3. গ) Noun
  4. ঘ) Adjective
ব্যাখ্যা
Adjective: 
- An adjective is a word that qualifies a noun or a pronoun (Noun বা pronoun কে বিশেষিত করে এমন শব্দকে adjective বলে।) 

• He is friendly with his friends. 
- এখানে 'friendly' হচ্ছে adjective
- 'friendly' শব্দটি noun (He) কে qualify করছে। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain. 
.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'নিষিদ্ধ লোবান' কার রচনা?
  1. ক) আমজাদ হোসেন
  2. খ) হুমায়ুন আহমেদ
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা
• সৈয়দ শামসুল হক একজন প্রখ্যাত বাংলাদেশি সাহিত্যিক।
- তিনি কুড়িগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন।
- 'নিষিদ্ধ লোবান' ও 'নীল দংশন' তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- 'নিষিদ্ধ লোবান' উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়েছে।
- চলচ্চিত্রটির নাম গেরিলা।
- 'পায়ের আওয়াজ পাওয়া যায়' তাঁর মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায় (মুক্তিযুদ্ধভিত্তিক),
- গণনায়ক,
- নুরুলদীনের সারাজীবন,
- এখানে এখন,
- বাংলার মাটি বাংলার জল ইত্যাদি।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস:
- এক মহিলার ছবি,
- অনুমপ দিন,
- সীমানা ছাড়িয়ে,
- নীল দংশন (মুক্তিযুদ্ধভিত্তিক),
- দ্বিতীয় দিনের কাহিনী,
- আয়না বিবির পালা,
- স্তব্ধতার অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
If I had a pen, I (write) a letter. Here the right form of verb is-
  1. ক) writing
  2. খ) would write
  3. গ) will write
  4. ঘ) had written
ব্যাখ্যা
• If যুক্ত clause টি Past Indefinite tense এর হলে principal clause টি past conditional হয়। 
- Structure: If + past indefinite + past conditional. 
- Past conditional এর format: Sub + would/might/could + verb এর base form. 

Complete Sentence: If I had a pen, I would write a letter. 

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain. 
.
কোন সালে বাংলাদেশের নারীরা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনে প্রথম সরাসরি ভোটে নির্বাচিত হন?
  1. ক) ১৯৯৫ সালে
  2. খ) ১৯৯৬ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ১৯৯৮ সালে
ব্যাখ্যা
- স্বাধীন বাংলাদেশে ১৯৯৭ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নারীদের সংরক্ষিত তিনটি আসনে প্রথম সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এর আগে প্রথম ১৯৭৬ সালে ইউনিয়ন পরিষদে দুজন মনোনীত নারী সদস্য নিয়োগের বিধান করা হয় যা ১৯৮৩ সালে তিনজনে উন্নীত করা হয়।

সূত্র: বাংলাপিডিয়া।
.
১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ণ পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
  1. ক) ১/২২
  2. খ) ১/৬৪
  3. গ) ১/৬৫
  4. ঘ) ২২/৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ৪৪০ পর্যন্ত সংখ্যাগুলোর একটি দৈবচয়ণ পদ্ধতিতে নেওয়া হলে সংখ্যাটি বর্গসংখ্যা হওয়ার সম্ভাবনা-
 
সমাধান:
১ থেকে ৪৪০ পর্যন্ত মোট নমুনাবিন্দু = ৪৪০
পূর্ণ বর্গসংখ্যার অনুকূলে নমুনাবিন্দু - {১, ৪, ৯, ১৬, ২৫, ৩৬, ৪৯, ৬৪, ৮১, ১০০, ১২১, ১৪৪, ১৬৯, ১৯৬, ২২৫, ২৮৯, ৩২৪, ৩৬১, ৪০০}
মোট ২০টি

∴ এক্ষেত্রে সম্ভাবনা = ২০/৪৪০
= ১/২২
.
'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ কী?
  1. ক) প্লবগ
  2. খ) অসাড়
  3. গ) সসাড়
  4. ঘ) মেটে
ব্যাখ্যা
যা লাফিয়ে চলে এক কথায় প্রকাশ - প্লবগ।

গুরুত্বপূর্ণ কিছু এককথায় প্রকাশ: 
যা পূর্বে ছিল এখন নেই এক কথায় প্রকাশ - ভূতপূর্ব।
যা পূর্বে দেখা যায় নি এমন এক কথায় প্রকাশ - অদৃষ্টপূর্ব।
যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় প্রকাশ - অধীত।
যা বলা হয় নি এক কথায় প্রকাশ - অনুক্ত।
যা বলার যোগ্য নয় এক কথায় প্রকাশ - অকথ্য।
যা পূর্বে শোনা যায় নি এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
যা কখনো নষ্ট হয় না এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মাহমুদ।
.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়, অঙ্কদুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
  1. ক) ৫৭
  2. খ) ৭৫
  3. গ) ৩৯
  4. ঘ) ৯৩
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের স্থান বিনিময়ের ফলে ৫৪ বৃদ্ধি পায়, অঙ্কদুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
একক স্থানীয় অঙ্ক = x
 দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = ১০y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = ১০x + y

প্রশ্নমতে,
১০y + x + ৫৪ = ১০x + y
⇒ ৯x - ৯y = ৫৪
⇒ ৯(x - y) = ৫৪
∴ x - y = ৬..................(১)
আবার 
 x + y = ১২...................(২)

(১) + (২) ⇒
২x = ১৮
x = ৯

(২) নং হতে পাই 
x + y = ১২
৯ + y = ১২
 y = ৩

∴ সংখ্যাটি = ১০ × ৩ + ৯
= ৩৯
.
The meaning of 'etiquette' is-
  1. ক) A customary code of behavior
  2. খ) The way one sings
  3. গ) Food habit
  4. ঘ) Rules and regulations
ব্যাখ্যা
Etiquette (noun): 
• English Meaning - The set of rules or customs that control accepted behavior in particular social groups or social situations. 
• Bengali Meaning - বিশেষ পেশায় বা সমাজের বিশেষ স্তরে প্রচলিত আদবকায়দা; নম্র আচরণ। 

Example Sentence - Her failure to respond to the invitation was a serious breach of etiquette.

Source: Cambridge Dictionary. 
১০.
যৌগিক শব্দ কোনটি?
  1. ক) প্রবীণ
  2. খ) তৈল
  3. গ) জলধি
  4. ঘ) গায়ক
ব্যাখ্যা
যৌগিক শব্দ: যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে।

অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে।
যেমন-
- গায়ক (মূল শব্দ) - গৈ+অক (শব্দ গঠন অর্থ) - যে গান করে (অর্থ)।
- মধুর = মধু + র; অর্থ - মধুর মতো মিষ্টি গুণযুক্ত।

- মৌলিক শব্দ: গোলাপ, লাল, নীল, হাত, পা, তিন ইত্যাদি।
- রূঢ় বা রূঢ়ী শব্দ :  সন্দেশ, জ্যাঠামি ,প্রবীণ, অতিথি, কুশল, গবাক্ষ, দুহিতা, পাঞ্জাবি, বাঁশি, রাখাল, স্নাতক, তৈল ইত্যাদি।
- যােগরূঢ় শব্দ : জলদ, পঙ্কজ, মন্দির, জলদ, রাজপুত, অন্ন, জলধি, মহাযাত্রা, সরােজ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
‘মোহামেডান লিটারারি সোসাইটি' এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) নওয়াব আব্দুল লতিফ
  2. খ) হাজী মুহম্মদ মুহসীন
  3. গ) সৈয়দ আমীর আলী
  4. ঘ) স্যার সলিমুল্লাহ
ব্যাখ্যা
‘মোহামেডান লিটারেরি সোসাইটি’ এর প্রতিষ্ঠাতা - নওয়াব আব্দুল লতিফ।

• আবদুল লতিফ:
- আবদুল লতিফের জন্ম- ১৮২৮ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলায়।
- কলকাতা মাদ্রাসায় তিনি ইংরেজী শিক্ষা গ্রহণ করেন।
- কর্মজীবনে আবদুল লতিফ প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুলে এবং কলকাতা মাদ্রাসায় শিক্ষকতা করেন।
- ১৮৪৯ খ্রিস্টাব্দে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট নিযুক্ত হন এবং ১৮৭৭ খ্রিস্টাব্দে কলিকাতার প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট পদে উন্নীত হন।
- ১৮৬১ খ্রিস্টাব্দের কাউন্সিল আইন অনুযায়ী বাংলায় ব্যবস্থাপক পরিষদ গঠিত হলে তিনি এর সদস্য মনোনীত হন। 
- কর্মজীবনে কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ সরকার প্রথমে তাঁকে ‘খান বাহাদুর’ এবং পরে ‘নওয়াব’ উপাধিতে ভূষিত করে।
- আবদুল লতিফের সর্বাপেক্ষা উল্লেখ্যযোগ্য কীর্তি ছিল ১৮৬৩ খ্রিস্টাব্দে কলকাতায় ‘মোহামেডান লিটারেরি সোসাইটি’ প্রতিষ্ঠা।

তথ্যসুত্র: ইতিহাস প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই?
  1. ক) ইসরাইল
  2. খ) তাইওয়ান
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা
- ইসরাইলের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই।
- আফগানিস্তান ও জর্ডানরের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

অন্যদিকে,
- বাংলাদেশের সাথে তাইওয়ানের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক সেই।
- চীন তাইওয়ানকে তার অবিচ্ছেদ্য অংশ বিবেচনা করায় বাংলাদেশসহ অনেক দেশই তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত রয়েছে।

তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
১৩.
The correct meaning of 'deliberate' is-
  1. ক) willingly
  2. খ) known
  3. গ) intentional
  4. ঘ) familiar
ব্যাখ্যা
Deliberate (adjective): 
• English Meaning- Decided on as a result of careful thought. 
• Bengali Meaning- ইচ্ছাকৃত; উদ্দেশ্যপ্রণোদিত; সুচিন্তিত। 

• Synonyms: Conscious (সচেতন), Voluntary (স্বেচ্ছাপ্রবৃত্ত), Intentional (ইচ্ছাকৃত), Willed (ইচ্ছাকৃত)। 
• Antonyms: Unintentional (অনিচ্ছাকৃত), Inadvertent (অসাবধান), Accidental (আকস্মিক), Random (এলোমেলোভাবে)। 

Other options, 
Willingly (adverb) - স্বেচ্ছাপ্রণোদিতভাবে। 
Known (adjective) - পরিচিত। 
Familiar (adjective) - চেনাজানা। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৪.
রবীন্দ্রনাথের ‘সোনার তরী' কবিতা কোন ছন্দে রচিত?
  1. ক) স্বরবৃত্ত
  2. খ) অক্ষরবৃত্ত
  3. গ) মন্দাক্রান্তা
  4. ঘ) মাত্রাবৃত্ত
ব্যাখ্যা
• 'সোনার তরী' রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থের নাম-কবিতা।
এ কবিতায় নিবিড়ভাবে মিশে আছে কবির জীবন দর্শন। সোনার তরী 'মাত্রাবৃত্ত' ছন্দে রচিত।
এর অধিকাংশ পঙক্তি ৮+৫ মাত্রার পূর্ণপর্বে বিন্যস্ত।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'সোনার তরী' কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়। 
এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।

• এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো:
- সোনার তরী,
- বিম্ববতী,
- বর্ষাযাপন,
- সুপ্তোত্থিতা,
- হিং টিং ছট,
- বসুন্ধরা,
- নিরুদ্দেশ যাত্রা।

উৎস: উচ্চ মাধ্যমিক সাহিত্যপাঠ (২০২০-২১ সংস্করণ)।
১৫.
'লেফাফাদুরস্ত' বাগধারায় 'লেফাফা' শব্দের আভিধানিক অর্থ-
  1. ক) পোশাক
  2. খ) খাম
  3. গ) লেপা
  4. ঘ) ফাঁপা
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
লেফাফা (বিশেষ্য)
- আরবি শব্দ।
অর্থ:
- চিঠি প্রভৃতি প্রেরণের জন্য ব্যবহৃত কাগজের তৈরি মোড়ক,
- খাম।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৬.
A synonym of 'obsessed’ would be :
  1. ক) fixated
  2. খ) frenzied
  3. গ) frantic
  4. ঘ) fazed
ব্যাখ্যা
Obsessed (adjective): 
• English Meaning - Unable to stop thinking about something; too interested in or worried about something. 
• Bengali Meaning - পুরো মনকে আচ্ছন্ন বা আবিষ্ট করা; নিরবচ্ছিন্নভাবে পীড়িত করা। 

• Synonyms - Fixated (কোনো কিছুতে একনিবিষ্ট), Concerned (উদ্বিগ্ন হওয়া), Anxious (চিন্তিত)। 
• Antonyms - Indifferent (নিঃস্পৃহ), Casual (আকস্মিক), Casual (আকস্মিক)। 

Other options, 
Frenzied (adjective) - উত্তেজনায় উন্মাদিত; ক্ষিপ্ত।
Frantic (adjective) - আনন্দ, বেদনা, উদ্বেগ ইত্যাদিতে চরম উত্তেজিত; ক্ষিপ্ত; আত্মহারা। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
১৭.
কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়?
  1. ক) জর্ডান
  2. খ) লেবানন
  3. গ) ইরান
  4. ঘ) বাহরাইন
ব্যাখ্যা
ইরান আরব লীগের অন্তর্ভুক্ত নয়।

আরব লীগ:

• প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ ১৯৪৫ সালে ।
• প্রতিষ্ঠাকালীন সদস্য: ৭ টি। ইরাক, সিরিয়া, মিশর, লেবানন, জর্ডান, ইয়ামেন ও সেীদি আরব ।
• বর্তমান সদস্য: ২২টি। আলজেরিয়া, বাহরাইন, কমোরোস , জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মেীরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সেীদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনেসিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।
• আরব লীগের পর্যবেক্ষক দেশ: ব্রাজিল, ইরিত্রিয়া, ভারত ও ভেনিজুয়েলা।
• আরব লীগের সদর দফতর: কায়রো মিশর।

উৎস:আরব লীগের ওয়েবসাইট।
১৮.
‘ছাদ থেকে নদী দেখা যায়’ এখানে ‘ছাদ' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে পঞ্চমী
  2. খ) করণে পঞ্চমী
  3. গ) অপাদানে পঞ্চমী
  4. ঘ) অধিকরণে পঞ্চমী
ব্যাখ্যা
'ছাদ থেকে নদী দেখা যায়'- এটি অধিকরণ কারক ।

অধিকরণ কারক: ক্রিয়া সমাপদনের কাল, স্থান ও সময়কে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা সময়ে ক্রিয়া সম্পাদিত হয় সেটিই অধিকরণ কারক।
অর্থাৎ ক্রিয়াপদকে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এসব প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই অধিকরণ কারক।

নদী, ছাদ থেকে দেখা যায় । অর্থাৎ ক্রিয়াটি ছাদেই ঘটছে ।তাই এটি অধিকরণ কারক ।

- এটি আপাতদৃষ্টিতে মনে হবে অপাদান কারক । আসলে তা নয় ।
- কারণ এ বাক্যের ‘নদী’ কিন্তু ছাদ থেকে বের হয় নি। তাই এটি অপাদান কারক নয় ।

এরূপ কিছু উদাহরণ -
বিপদ থেকে বাঁচাও - অপাদান কারক
বিপদে বাঁচাও - অধিকরণ কারক
গাছ থেকে ফল পাই - অপাদান কারক
গাছে ফল থাকে - অধিকরণ কারক

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামদু ও ড. মোহাম্মদ আমীন ।
১৯.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রান-
  1. ক) ৪০৬
  2. খ) ৬৩৮
  3. গ) ৪২৬
  4. ঘ) ৪৩৬
ব্যাখ্যা
• টেস্ট ক্রিকেট:
- ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে উদ্বোধনী টেস্ট খেলে বাংলাদেশ।
- টেস্টে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ৬৩৮।
- ২০১৩ সালের মার্চে গলে শ্রীলংকার বিপক্ষে এ স্মরণীয় স্কোর গড়ে টাইগাররা।
- আর দলীয় সর্বনিম্ন স্কোর ৬২। লংকানদের বিপক্ষেই কলম্বোতে ২০০৭ সালের জুলাইয়ে।


- টেস্ট ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস সাকিবের (২১৭ রান)।
- ২০১৭ সালের জানুয়ারিতে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে এ মহাকাব্যিক ইনিংস খেলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
- বাংলাদেশের টেস্ট ইতিহাসে ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি রান তামিম ইকবালের।

তথ্যসূত্র: নৈনিক যুগান্তর (২ মে, ২০১৮)।
২০.
'লয়া জিরগা' হলো-
  1. ক) মুসলমানদের একটি পবিত্র স্থান
  2. খ) ইহুদিদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান
  3. গ) আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
  4. ঘ) তিব্বতের আধ্যাতিক নেতা
ব্যাখ্যা
• 'লয়া জিরগা':
- আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ হচ্ছে
- 'লয়া জিরগা'।
- লয়া জিরগা আইনসভা পশতুন জনগণের আইনের ঐতিহ্যগত রীতি।
- এটি মূলত আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন, একটি নতুন সংবিধান গ্রহণ বা যুদ্ধের মতো জাতীয় বা আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য সংগঠিত হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
২১.
একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
  1. ক) ০.৫% বেড়েছে
  2. খ) ০.২৫% বেড়েছে
  3. গ) ০.২৫% কমেছে
  4. ঘ) ০.৫% কমেছে
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তির বেতন ৫% কমেছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% বেড়েছে। মোটের উপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?

সমাধান:
ধরি, ব্যক্তির বেতন ১০০ টাকা
৫% কমে বেতন = ১০০ - ১০০ এর ৫% 
= ১০০ - (১০০ × ৫/১০০)
= ১০০ - ৫ 
= ৯৫ টাকা

৫% বৃদ্ধিতে বেতন হবে =৯৫+ ৯৫ এর ৫%
= ৯৫ + (৯৫ × ৫/১০০ )
= ৯৫ + ৪.৭৫
= ৯৯.৭৫ টাকা

বেতন কমেছে = ১০০ - ৯৯.৭৫ = ০.২৫ টাকা

অতএব, বেতন শতকরা  ০.২৫% কমেছে।
২২.
‘With flying colours' means-
  1. ক) very successful
  2. খ) with pomp and ceremony
  3. গ) with too much pride
  4. ঘ) very enthusiastically
ব্যাখ্যা
With flying colours (idioms): 
• English Meaning: have done very well (with distinction) / with complete or eminent success.
• Bangla Meaning: খুব ভালো করা / জয়ী হওয়া।

Ex. Sentence: At last our team came off with flying colours from the tournament.
Bangla Meaning: অবশেষে আমাদের দল সাফল্যের সাথে টুর্নামেন্ট জিতলো।

Source: Live MCQ lecture. 
২৩.
'Orient House' কার সদর দপ্তর?
  1. ক) প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন
  2. খ) ব্রিটিশ লেবার পার্টি
  3. গ) যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি
  4. ঘ) ভারতীয় জাতীয় কংগ্রেস
ব্যাখ্যা
'Orient House'
- জেরুজালেমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর সদর দপ্তর।
- ওরিয়েন্ট হাউস হল ইসরায়েলি অধিকৃত জেরুজালেমে স্বায়ত্তশাসন এবং সংহতির জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষার প্রতীক এবং এটিই আজ ফিলিস্তিনি জাতীয় পতাকা নেড়েছে।

তথ্যসূত্র: orienthouse.org
২৪.
Which is plural noun?
  1. ক) News
  2. খ) Poetess
  3. গ) Jeans
  4. ঘ) Measles
ব্যাখ্যা
Jeans (plural noun): 
English Meaning - Trousers made of denim (= strong blue cotton cloth) that are worn informally.
Bengali Meaning - (সাধারণত মোটা পাকানো সুতার তৈরি কাপড়ের) মজবুত প্যান্ট; জিনস।

Example - She was wearing an old washed-out T-shirt and jeans.

Other options: 
News (সংবাদ) - সর্বদা singular noun হিসেবে ব্যবহৃত হয়। 
Poetess (মহিলা কবি) - Singular noun. 
Measles (হাম) - Names of common diseases- Measles, Mumps, Rickets ইত্যাদি দেখতে plural হলেও singular হিসেবে ব্যবহৃত হয়। 

Source: Applied English Grammar & Composition by P.C. Das. 
২৫.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ক) লাভ ২৫%
  2. খ) ক্ষতি ২৫%
  3. গ) লাভ ১০%
  4. ঘ) ক্ষতি ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান: 
ধরি,
বিক্রয়মূল্য x টাকা সুতরাং, ক্রয়মূল্য 2x টাকা
ক্ষতি = (2x - x) = x টাকা

এখন, 
2x টাকায় ক্ষতি হয় x টাকা
∴ 1 টাকায় ক্ষতি হয় x/2x টাকা
∴ 100 টাকায় ক্ষতি হয় (x × 100)/2x টাকা
= 50 টাকা
২৬.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ১৮
  4. ঘ) ১০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি কোণ ১৬৮°। এর বাহু সংখ্যা কতগুলো হবে?

সমাধান:
সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৬৮°।
সুতরাং সুষম বহুভুজের বহিস্থঃকোণ = ১৮০° - ১৬৮°
= ১২°

আমরা জানি,
সুষম বহুভুজের বহিস্থঃকোণের সমষ্টি = ৩৬০°
সুতরাং বহুভুজটির বাহুর সংখ্যা হবে = ৩৬০°/১২°
= ৩০টি
২৭.
‘রাতুল' শব্দের অর্থ-
  1. ক) লাল মোরগ
  2. খ) লাল পদ্ম
  3. গ) লাল শামুক
  4. ঘ) লাল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• রাতুল (বিশেষণ)
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- রক্তবর্ণ;
- লাল।
২৮.
'Rites' similar to-
  1. ক) Practices
  2. খ) Regulations
  3. গ) Law
  4. ঘ) Habits
ব্যাখ্যা
Rites (noun): 
• English Meaning - A set of fixed words and actions, often said and done as part of a religious ceremony. 
• Bengali Meaning - কৃত্য; কৃত্যানুষ্ঠান (মূলত ধর্মীয়) অনুষ্ঠান। 

Options, 
Practices (noun) - রীতি; আচার; ব্যবহার। 
Regulations (noun) -  নিয়ম; প্রবিধান। 
Law (noun) - বিধি, বিধান, আইন, রাষ্ট্রীয় বা সামাজিক কাঠামোয় জনগণের আচার-আচরণ নিয়ন্ত্রিত করার নিয়মকানুন।
Habits (noun) - সাধারণ আচরণ। 

⇒ অপশনগুলো বিবেচনা করে দেখা যায় Rites শব্দটির সবচেয়ে কাছাকাছি similar word হচ্ছে Practices. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
২৯.
‘কেষ্ট বিষ্টু' এর অর্থ কী?
  1. ক) প্রণাম
  2. খ) উভয় সংকট
  3. গ) লণ্ড-ভণ্ড
  4. ঘ) গণ্যমান্য
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
কেষ্টবিষ্টু (বিশেষ্য) 
অর্থ:
- সন্মানিত লোক;
 -হোমরা-চোমরা।

৩০.
'জল' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) সলিল
  2. খ) উদক
  3. গ) জলধি
  4. ঘ) নীর
ব্যাখ্যা
'জলধি' 'জল' শব্দের সমার্থক নয়।

• জলধি শব্দের সমার্থক শব্দ:
- বরুণ, পাথার, অর্ণব, সমুদ্র, দরিয়া, পারাবার, পয়োধি, সিন্ধু, সাগর ইত্যাদি।

'জল' শব্দের সমার্থক শব্দ :
- সলিল, বারি, অপ্‌, উদক, নীর, পয়ঃ, তোয়, পানি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১.
১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
  1. ক) ৩১
  2. খ) ৩৩
  3. গ) ৩২
  4. ঘ) ৩৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

সমাধান:
সংখ্যা  = {( সর্বোচ্চ ভাগ যাওয়া সংখা – সর্ব নিন্ম ভাগ যাওয়া সংখা )/সেই সংখ্যা } + ১
= {(১৯৮ - ১০২)/৩} + ১ 
= (৯৬/৩) + ১  
= ৩৩

∴ {১০২, ১০৫, ১০৮, ১১১, ১১৪, ১১৭, ১২০, ১২৩, ১২৬, ১২৯, ১৩২, ১৩৫, ১৩৮, ১৪১, ১৪৪, ১৪৭, ১৫০, ১৫৩, ১৫৬, ১৫৯, ১৬২, ১৬৫, ১৬৮, ১৭১, ১৭৪, ১৭৭, ১৮০, ১৮৩, ১৮৬, ১৮৯, ১৯২, ১৯৫, ১৯৮}
মোট = ৩৩টি
৩২.
Change the voice 'Who is calling me’?
  1. ক) By whom am I called?
  2. খ) By whom I am called?
  3. গ) By whom am I being called?
  4. ঘ) Whom am I called by?
ব্যাখ্যা
'Who is calling me?' বাক্যটি Present Continuous tense এ আছে। 

•  Present Continuous Tense passive voice করার structure নিম্ন রূপ:
- Active form এর object + am/is/are + being + verb এর past participle + Active form এর Subject এর Objective form + extension.
- Interrogative sentence এর ক্ষেত্রে Passive voice এ প্রশ্নবোধক বাক্যে রূপান্তর করতে হয়। 
- Interrogative sentence এ who এর পরিবর্তে by whom হবে।

Active Voice: Who is calling me?
Passive Voice: By whom am I being called?

Source: Advanced Learner's HSC Communicative English. 
৩৩.
কোন ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে?
  1. ক) ভিটামিন বি
  2. খ) ভিটামিন সি
  3. গ) ভিটামিন কে
  4. ঘ) ভিটামিন বি-২
ব্যাখ্যা
ভিটামিন কে:
- ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইটাল নেপথোকুইনোন।
- এটি তাপ, আর্দ্রতা ও বায়ুর সংস্পর্শে ক্ষতিগ্রস্থ হয় না।

ভিটামিন কে এর উৎস:
- সবুজ শাক সবজি, ডিমের কুসুম, দুধ, যকৃত, মাংস, মাছ, লেটুস পাতা, বাঁধাকপি, ফুলকপি, মটরশুটি ইত্যাদিতে কে ভিটামিন পাওয়া যায়।

ভিটামিন কে এর কাজ:
১. কোনো কারণে রক্তক্ষরণ হলে রক্ত জমাট বাঁধতে ভিটামিন কে সাহায্য করে। রক্ত জমাটকরণের জন্য প্রয়োজনীয় প্রোটিন প্রোথ্রম্বিনের সক্রিয়করণে ভিটামিন কে কাজ করে।
২. পিত্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে।
৩. যকৃতের স্বাভাবিক কার্যকলাপ বজায় রাখে।

ভিটামিন কে এর অভাবজনিত অবস্থা:
- এর অভাবে রক্ত জমাট বাঁধা ব্যাহত হয়। ফলে, সামান্য কাটা ছেঁড়ায় প্রচুর রক্তক্ষরণ হয়।

উৎস: গার্হস্থ্যবিজ্ঞান-২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
জাতিসংঘের চতুর্থ নারী সম্মেলন অনুষ্ঠিত হয়-
  1. ক) নিউইয়র্ক- ১৯৯০
  2. খ) নয়াদিল্লি- ১৯৯০
  3. গ) বেইজিং-১৯৯৫
  4. ঘ) ঢাকা-১৯৯৫
ব্যাখ্যা
- ১৯ জুন থেকে ২ জুলাই, ১৯৭৫ সালে মেক্সিকো সিটিতে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জাতিসংঘ নারীদের নিয়ে চারটি বিশ্ব সম্মেলনের আয়োজন করেছে।
- প্রথম সম্মেলন ১৯৭৫ সালে মেক্সিকো সিটি,
- দ্বিতীয় সম্মেলন ১৯৮০ সালে কোপেনহেগেন,
- তৃতীয় সম্মেলন ১৯৮৫ সালে নাইরোবি এবং
- চতুর্থ সম্মেলন ১৯৯৫ সালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল।

উৎস: জাতিসংঘের অফিশিয়াল সাইট (unwomen.org)
৩৫.
a + b = 7 এবং ab = 12 হলে (1/a2) + (1/b2) এর মান কত?
  1. ক) 3/25
  2. খ) 25/144
  3. গ) 31/144
  4. ঘ) 11/49
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং ab = 12 হলে (1/a2) + (1/b2) এর মান কত?

সমাধান:
a + b = 7...............(1)
ab = 12..................(2)

এখন 
(1/a2) + (1/b2)
= (b2 + a2)/a2b2
= {(a + b)2 - 2ab}/(ab)2
= {72 - 2 × 12}/(12)2
=(49 - 24)/144
= 25/144
৩৬.
It is high time you _____ a job.
  1. ক) Seak
  2. খ) Need
  3. গ) Sought
  4. ঘ) Apply for
ব্যাখ্যা
It is time/It is high time এর ব্যবহার: 
- কোন কাজ করার সঠিক সময় ইতিমধ্যে পার হয়ে গেছে, বিলম্ব না করে এ মুহূর্তে কাজটি শুরু করা উচিত বুঝানোর জন্য It is time ব্যবহৃত হয়। 
- তবে বেশি জোর দেওয়া বুঝাতে It is time এর পরিবর্তে It is high time ব্যবহৃত হয়। 
- Structure: It is time + subject + past subjunctive + -----------

আবার, কোন কাজ করার সঠিক সময় হয়েছে বুঝাতে It is time + infinitive + --------- বসে। 

অর্থাৎ, 
- বাক্যে  It is time/It is high time থাকলে আর এর পর subject বসলে subject - এর পরের verb টি past form হবে।
- It is time ও It is high time এর পরে subject না এসে, কোন verb আসলে ঐ verb এর  to infinitive form হবে।  

তাই সঠিক উত্তরটি হবে - It is high time you sought a job. 

Source: Advanced Learner's HSC Communicative English.
৩৭.
‘মা শিশুকে খাওয়াচ্ছেন'- বাক্যটিতে 'খাওয়াচ্ছেন' কোন ক্রিয়াপদের উদাহরণ?
  1. ক) ঋণাত্মক
  2. খ) দ্বিকর্মক
  3. গ) যৌগিক
  4. ঘ) ণিজন্ত
ব্যাখ্যা
• প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া:
- যে ক্রিয়া একজনের প্রযোজনা বা চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়, সেই ক্রিয়াকে প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া বলে।
যেমন:
- 'মা শিশুকে খাওয়াচ্ছেন'।

[বাক্যটিতে 'খাওয়াচ্ছেন' প্রযোজক বা ণিজন্ত ক্রিয়া, 'মা' প্রযোজক কর্তা এবং 'শিশুকে' প্রযোজ্য কর্তা।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০০১৯ সংস্করণ।
৩৮.
মিশরীয় সভ্যতার চিত্রলিপিকে কী বলা হয়?
  1. ক) ওডিসি
  2. খ) হায়ারোগ্লিফিক
  3. গ) প্যাপিরাস
  4. ঘ) ক্যালিওগ্রাফি
ব্যাখ্যা
• মিশরীয় সভ্যতা:
- মিশরীয় সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার।
- নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখনপদ্ধতির উদ্ভব ঘটে।
- পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
- প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত।

- এই লিখন পদ্ধতির নাম ছিল চিত্রলিপি।
- এই চিত্রলিপিকে বলা হয় ‘হায়ারোগ্লিফিক ’ বা পবিত্র অক্ষর।
- মিশরীয়রা নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে কাগজ বানাতে শেখে।
- সেই কাগজের ওপর তারা লিখত। গ্রিকরা এই কাগজের নাম দেয় ‘প্যাপিরাস’।
- এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
৩৯.
‘বটতলার উপন্যাস' গ্রন্থের লেখকের নাম কী?
  1. ক) দিলারা হাশেম
  2. খ) রাজিয়া খান
  3. গ) রিজিয়া রহমান
  4. ঘ) সেলিনা হোসেন
ব্যাখ্যা
• রাজিয়া খান আমিন:
- মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা করলেও সাহিত্যের অঙ্গনেও তাঁর সমান পদচারণা ছিল।
- সাহিত্যকর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে।
- তাঁর সাড়া জাগানো বই ‘বটতলার উপন্যাস’।
- উপন্যাস, গল্প, নাটক ও কবিতাসহ সাহিত্যের সবগুলো শাখায় তার সমান পদচারণা ছিল।
- রাজিয়া খান আমিনের ছাত্র এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলছিলেন বিষয়বস্তুকে ব্যাখ্যা করে সেটি প্রাঞ্জল ভাষায় তুলে ধরা তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য ছিল।
- অধ্যাপক ইসলাম মনে করেন রাজিয়া খান আমিন তাঁর ‘বটতলার উপন্যাস’–এর মাধ্যমে সাহিত্যে একটি নতুন ধারা সৃষ্টি করেছিলেন।

উৎস: বিবিসি নিউজ।
৪০.
Which word is similar to 'appal"?
  1. ক) deceive
  2. খ) confuse
  3. গ) dismay
  4. ঘ) solicit
ব্যাখ্যা
Appal (verb): 
• English Meaning - To make someone have strong feelings of shock or of disapproval:
• Bengali Meaning - আতঙ্কিত করা; বিতৃষ্ণ করা; মর্মাহত করা। 

• Synonyms: Terrify (আতঙ্কিত করা), Frighten (ভীত/আতঙ্কিত/সন্ত্রাসিত করা), Offend (অসন্তুষ্ট করা), Dismay (হতাশার অনুভূতি বা আতঙ্ক)। 
• Antonyms: Delight (আনন্দ দেওয়া), Please (পরিতুষ্ট করা), Rejoice (আনন্দিত করা)। 

• The words dismay and appall can be used in similar contexts, but dismay implies that one is disconcerted and at a loss as to how to deal with something.

Other options, 
Confuse (verb) - গুলিয়ে ফেলা। 
Deceive (verb) - বিভ্রান্ত করা। 
Solicit (verb) - অনুরোধ করা। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Merriam-Webster Dictionary. 
3. Accessible Dictionary by Bangla Academy.
৪১.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪২ সে.মি. এবং এর পরিসীমা ১ মিটার, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ক) ৩৩৬ বর্গসে.মি.
  2. খ) ৮৪ সে.মি.
  3. গ) ৮৪ বর্গসেমি.
  4. ঘ) ১০০ বর্গসেমি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪২ সে.মি. এবং এর পরিসীমা ১ মিটার, আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক সেন্টিমিটার

আমরা জানি,
১ মিটার = ১০০ সেন্টিমিটার 

প্রশ্নমতে,
২(ক + ৪২) = ১০০
বা, ক + ৪২ = ৫০
বা, ক = ৫০ - ৪২
ক = ৮

আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = ৪২ × ৮ = ৩৩৬ বর্গসে.মি.
৪২.
বাংলায় পাদচ্ছেদ কোন চিহ্নকে বলে?
  1. ক) দাঁড়ি
  2. খ) ড্যাস
  3. গ) কমা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা

• ব্যবহৃত বিরাম-চিহ্ন কমা (,) -এর বাংলা অর্থ - পাদচ্ছেদ।

কিছু বিরাম-চিহ্নের বাংলা অর্থ:
দাড়ি - পূর্ণচ্ছেদ।
সেমিকোলন - অর্ধচ্ছেদ।
কোলন - দৃষ্টান্তচ্ছেদ।
কোলন ড্যাস - ছেদ বাক্যসঙ্গতি চিহ্ন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৪৩.
একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?
  1. ক) ৫৫৫০
  2. খ) ৪৭৫০
  3. গ) ৫০০০
  4. ঘ) ৫২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকুরিজীবীর বেতন ১৫% বৃদ্ধি পেয়ে ৫৭৫০ টাকা হলে পূর্বের বেতন কত টাকা ছিল?

সমাধান:
১৫% বৃদ্ধিতে,
বর্তমান বেতন = (১০০+১৫)টাকা
= ১১৫ টাকা

বর্তমান বেতন ১১৫ টাকা হলে পূর্বের বেতন ১০০ টাকা
বর্তমান বেতন ১ টাকা হলে পূর্বের বেতন = ১০০/১১৫ টাকা
বর্তমান বেতন ৫৭৫০ হলে পূর্বের বেতন =(১০০ × ৫৭৫০)/১১৫ টাকা
= ৫০০০ টাকা
৪৪.
'Sherlock Holmes' was written by-
  1. ক) William Shakespare
  2. খ) Dylam Thomas
  3. গ) John Galsworthy
  4. ঘ) Sir Arthur Conan Doyle
ব্যাখ্যা
The Adventures of Sherlock Holmes, a collection of 12 Sherlock Holmes tales, was previously published in The Strand Magazine, written by Sir Arthur Conan Doyle, and published in 1892.

Sherlock Holmes is a fictional character created by the Scottish writer Arthur Conan Doyle.

Arthur Conan Doyle: 

- তিনি একজন ব্রিটিশ লেখক এবং চিকিৎসক। 

তার কিছু উল্লেখযোগ্য গ্রন্থ:
- A Study in Secret,
- The Sign of Four.

Source: Encyclopedia Britannica.
৪৫.
81(√3)2x = 1 হলে x এর মান কত?
  1. ক) - 3
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) - 4
ব্যাখ্যা
প্রশ্ন: 81(√3)2x = 1 হলে x এর মান কত?

সমাধান:
81(√3)2x = 1
বা, (√3)2x = 1/81
বা, (31/2)2x = 1/34
বা, 3x = 3- 4
 x = - 4
৪৬.
Fill in the blank: You may go for a walk if you feel ______ it.
  1. ক) about
  2. খ) on
  3. গ) for
  4. ঘ) like
ব্যাখ্যা
Feel like (doing) something (idiom): 
• English Meaning - To want to have or do something.
• Bengali Meaning - চাওয়া, প্রবণ বা ইচ্ছুক হওয়া। 

Example Sentence: I feel like going to get ice cream. 

তাই complete sentence টি হবে - You may go for a walk if you feel like it. 

Source: 
1. Cambridge Sentence. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৪৭.
√(x + 3) = √x + √3 হলে x = কত?
  1. ক) 3
  2. খ) - 3
  3. গ) √ 3
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: √(x + 3) = √x + √3 হলে x = কত?

সমাধান:
বামপক্ষ = √(x + 3) = √(0 + 3) = √3
ডানপক্ষ  = √x + √3 = √0 + √3 = √3 

এই প্রশ্নটির সমাধান শুদ্ধি পরীক্ষার মাধ্যমে সমাধান করলে সঠিক উত্তর সহজে পাওয়া যাবে। 
৪৮.
The clerk checked us ____ and gave us our keys.
  1. ক) in
  2. খ) over
  3. গ) out
  4. ঘ) down
ব্যাখ্যা
Check in/at:
English Meaning - 1. To register at a hotel.
2. To report one's presence or arrival.
Bengali Meaning - হোটেল/কারখানা ইত্যাদিতে হাজির হয়ে নাম লেখানো।

Example: Passengers are requested to check in two hours before the flight.

Complete Sentence: The clerk checked us in and gave us our keys. 
৪৯.
‘ভারসাম্যতা' শব্দটি অশুদ্ধ কেন?
  1. ক) প্রত্যয় জনিত কারণে
  2. খ) উপসর্গ জনিত কারণে
  3. গ) সন্ধি জনিত কারণে
  4. ঘ) কারক জনিত কারণে
ব্যাখ্যা
'ভারসাম্য' একটি বিশেষ্য পদ।
- যার অর্থ - দুই দিকের ভাবের সমতামূলক সামঞ্জস্য বোঝায়।
সুতারাং, ভারসাম্যতা - এখানে প্রত্যয় জনিত অশুদ্ধ।
এর শুদ্ধ রূপ হবে - ভারসাম্য।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫০.
'পূর্বাশা' পত্রিকার সম্পাদক কে ছিলেন?
  1. ক) মুন্সি মেহেরুল্লাহ
  2. খ) কামিনী রায়
  3. গ) সঞ্জয় ভট্টাচার্য
  4. ঘ) মোজাম্মেল হক
ব্যাখ্যা
• 'পূর্বাশা' পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য।

'পূর্বাশা' পত্রিকা
- এটি কুমিল্লা থেকে প্রথম প্রকাশিত পত্রিকা।
- এর প্রকাশকাল ছিল ১৯৩২ সাল।
- টানা সাত বছর চলার পর বন্ধ হয়ে আবার পুনরায় কলকাতা থেকে ১৯৪৩ সালে প্রকাশিত হয়।
- ১৯৭১ সালে স্থায়ীবভাবে বন্ধ হয়ে যায় পত্রিকাটি।
- পূর্বাশা' ছিল মাসিক পত্রিকা।
- আধুনিক বিখ্যাত লেখকদের প্রায় সবাই এই পত্রিকায় লিখেছেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫১.
৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?
  1. ক) ৭
  2. খ) ১৫
  3. গ) ১০
  4. ঘ) ১২
ব্যাখ্যা
প্রশ্ন: ৬টি সংখ্যার গড় ৮.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৭.২ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?

সমাধান:
৬ টি সংখ্যার সমষ্টি = ৮.৫ × ৬ = ৫১
এবং ১ টি বাদে বাকি ৫ টি সংখ্যার সমষ্টি = ৭.২ × ৫ = ৩৬
 বাদ দেয়া সংখ্যাটি = ৫১ - ৩৬
= ১৫ 
৫২.
বার্ষিক (৯/২)% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?
  1. ক) ৪৫৮ টাকা
  2. খ) ৬৫০ টাকা
  3. গ) ৭০০ টাকা
  4. ঘ) ৭২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক (৯/২)% সরল সুদে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৮২৬ টাকা হবে?

সমাধান: 
১০০ টাকার ১ বছরের সুদ ৯/২ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৯ × ৪)/২ টাকা =১৮ টাকা

তাহলে সুদাসল = (১০০ + ১৮ টাকা) = ১১৮ টাকা

সুদাসল ১১৮ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০ টাক
∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল = (১০০ × ৮২৬)/১১৮ টাকা
=  ৭০০ টাকা।
৫৩.
i-49 এর মান কত?
  1. ক) - 1
  2. খ) i
  3. গ) 1
  4. ঘ) - i
ব্যাখ্যা
প্রশ্ন: i-49 এর মান কত?

সমাধান:
আমরা জানি, i = √-1;
i2= -1; 
i3 = i2i = - i; 
i4 = i2.i2 = (-1).(-1) = 1
 
i-49
= 1/i49
= 1/{i48.i}
= 1/{(i4)12.i}
= 1/i
= i4/i
= i3
= - i
৫৪.
মার্কিন কোন কবি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর ‘সেপ্টেম্বর অব যশোর রোড' কবিতাটি রচনা করেছিলেন?
  1. ক) ওয়াল্ট হুইটম্যান
  2. খ) অ্যালেন গিন্সবার্গ
  3. গ) উইলিয়াম কার্লোস উইলিয়াম
  4. ঘ) রবার্ট ফ্রস্ট
ব্যাখ্যা
সেপ্টেম্বর অন যশোর রোড
- সেপ্টেম্বর অন যশোর রোড - বিখ্যাত মার্কিন কবি এলেন গিন্সবার্গ রচিত একটি কবিতা যা থেকে পরে গান করা হয়েছিল।
- মুক্তিযুদ্ধের সময় তিনি সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে যশোর রোডে সীমান্তের ওপারে শরণার্থী শিবির ঘুরে যে অভিজ্ঞতা অর্জন করেন তা নিয়ে তিনি লিখেন বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’।

- এই কবিতার লাইন সংখ্যা ১৫২ টি। এই দীর্ঘ কবিতার সাথে সুর দিয়ে এটিকে গানে রূপ দিয়েছিলেন তিনি।
- আমেরিকায় ফিরে গিয়ে তার বন্ধু বব ডিলান ও অন্যান্য বিখ্যাত গায়কদের সহায়তায় এই গান গেয়ে কনসার্ট করেছিলেন। এভাবেই বাংলাদেশী শরণার্থীদের জন্য অর্থ সংগ্রহ করেন গিন্সবার্গ।
- এই কবিতার বাংলা ভাষান্তর করেন খান মোহাম্মদ ফারাবি।     

তথ্যসূত্র:- দৈনিক প্রথম আলো।
৫৫.
‘আচেহ প্রদেশ' কোন দেশের অংশ?
  1. ক) মালয়েশিয়ার
  2. খ) ইন্দোনেশিয়ার
  3. গ) থাইল্যান্ডের
  4. ঘ) মায়ানমারের
ব্যাখ্যা
বান্দা আচেহ (Banda Aceh):
- বান্দা আচেহ হলো ইন্দোনেশিয়ার বিশেষ প্রদেশ 'আচেহ' এর রাজধানী।
- এটি আচেহ নদীর তীরে এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে অবস্থিত।
- বান্দা আচেহ ঐতিহাসিকভাবে 'মক্কার প্রবেশপথ' (“doorway to Mecca") বলা হয়।
- এখান থেকে জাহাজে করে খুব সহজে মুসলিমদের পবিত্র স্থান - মক্কায় যাতায়াত করা যায়। তাই এই নামকরণ করা হয়।
- বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো ১৩৪৫ সালে এবং ইবনে বতুতা ১৩৪৬ সালে বান্দা আচেহ ভ্রমণ করেন।
- মুসলিম অধ্যুষিত দেশটিতে আচেহই একমাত্র এলাকা যেখানে ইসলামি শরিয়াহ অনুসরণ করা হয়।

উৎস: বিট্রানিকা ও ন্যাশনাল জিওগ্রাফি ওয়েবসাইট।
৫৬.
এক কথায় প্রকাশ করুন: ‘অশ্ব, রথ, হস্তী ও পদাতিক সৈন্যের সমাহার'-
  1. ক) চতুরঙ্গ
  2. খ) সংশপ্তক
  3. গ) কুশীলব
  4. ঘ) শালগ্রাংশু
ব্যাখ্যা
• অশ্ব-রথ-হস্তী-পদাতিক সৈন্যের সমাহার এর এক কথায় প্রকাশ - চতুরঙ্গ।

গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ:
নিতান্ত দগ্ধ হয় যে সময়ে এক কথায় প্রকাশ = নিদাঘ।
সৈনিকদের বিশ্রাম শিবির এক কথায় প্রকাশ = স্কন্দাবার।
তৃনাচ্ছাদিত ভূমি এক কথায় প্রকাশ = শাদ্বল।
মাসের শেষ দিন এক কথায় প্রকাশ = সংক্রান্তি।
চৈত্র মাসের উৎপন্ন ফসল এক কথায় প্রকাশ = চৈতালি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৭.
কোনটি তৎপুরুষ সমাস?
  1. ক) জ্ঞানমানব
  2. খ) মহাকাব্য
  3. গ) শতাব্দী
  4. ঘ) মন্ত্রমুগ্ধ
ব্যাখ্যা
সপ্তমী তৎপুরুষ সমাস :
যে তৎপুরুষ সমাসে পূর্বপদে সপ্তমী বিভক্তি (এ, য়, তে) লোপ পায়, তাকে বলা হয় সপ্তমী তৎপুরুষ সমাস।
যেমন:
গাছে পাকা = গাছপাকা,
অকালে মৃত্যু = অকালমৃত্যু,
দিবায় নিদ্রা = দিবানিদ্রা,
ভোজনে পটু = ভোজনপটু,
পূর্বে অদৃষ্ট = অদৃষ্টপূর্ব,
দানে বীর = দানবীর,
তেমনি,
মন্ত্রে মুগ্ধ = মন্ত্রমুগ্ধ।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
শুষ্ক বরফ বলা হয়?
  1. ক) হিমায়িত অক্সিজেন
  2. খ) হিমায়িত কার্বন মনোক্সাইড
  3. গ) হিমায়িত কার্বন ডাই অক্সাইড
  4. ঘ) ক্যালসিয়াম অক্সাই
ব্যাখ্যা
• শুষ্ক বরফ হলো কার্বন ডাই-অক্সাইডের কঠিন রূপের সাধারণ নাম।
- শুষ্ক বরফের উর্দ্ধপাতন হয়, যার অর্থ এটি তার কঠিন রূপ থেকে সরাসরি তার গ্যাসীয় অবস্থায় চলে যায়। তাই এর নাম 'শুষ্ক বরফ' বা 'ড্রাই আইস'। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫৯.
P(A) = 1/3, P(B) = 3/4, A ও B স্বাধীন হলে P(A U B) এর মান কত?
  1. ক) 3/4
  2. খ) 1/3
  3. গ) 5/6
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: P(A) = 1/3, P(B) = 3/4, A ও B স্বাধীন হলে P (A U B) এর মান কত?

সমাধান:
P(A) = 1/3, P(B) = 3/4 

P(A∪B) = P(A) + P(B) - P(A∩B)
= P(A) + P(B) - P(A).P(B) [যেহেতু A ও B স্বাধীন]
= (1/3 + 3/4) - (1/3 × 3/4)
= 1/3 + 3/4 - 1/4
= (4 + 9 - 3)/12
 = 10/12
 = 5/6
৬০.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট অস্থায়ী সদস্য সংখ্যা-
  1. ক) ৯
  2. খ) ১০
  3. গ) ১২
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
জাতিসংঘ:
- জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের সদস্য সম্পর্কে উল্লেখ আছে। 
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ।
- দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসােইট।
৬১.
‘হেলাল' শব্দের সমার্থক -
  1. ক) আদিত্য
  2. খ) রাকা
  3. গ) আংশুমান
  4. ঘ) ফাল্গুনী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
হেলাল্‌(বিশেষ্য)

- আরবি শব্দ।
অর্থ:
- নব শশিকলা;
- নতুন চাঁদ।

রাকা (বিশেষ্য)
- তৎসম বা সংস্কৃত
অর্থ:
- পূর্ণিমাতিথি;
- পূর্ণিমা (রাকা শশী);
- নবঋতুমতী স্ত্রীলোক। 
- রাকাপতি,
- রাকেশ (বিশেষ্য) চন্দ্র।

উভয় শব্দের অর্থ চাঁদ সম্পর্কিত। তাই এই দুইটি সমার্থক শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬২.
Many a little makes a ______
  1. ক) Tickle
  2. খ) Mickle
  3. গ) Sickle
  4. ঘ) Bickle
ব্যাখ্যা
Proverb: Many a little makes a mickle.
Meaning - দশের লাঠি একের বোঝা।

Example: Although such a likelihood effect is minimal, but many a little makes a mickle.

Source: Live MCQ lecture. 
৬৩.
‘খাপছাড়া’ গ্রন্থটির রচয়িতা কে?
  1. ক) শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) জসীমউদ্দীন
  4. ঘ) দ্বিজেন্দ্রলাল রায়
ব্যাখ্যা
'খাপছাড়া' হল রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক বাংলা ভাষায় রচিত একটি বিখ্যাত শিশুতোষ কাব্যগ্রন্থ।
- এটি ১৯৩৭ সালে প্রকাশিত হয়।
- এটি রবীন্দ্রনাথের কাব্য রচনার "অন্ত্যপর্ব"-এর অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি।
- রবীন্দ্রনাথ এই গ্রন্থটি রাজশেখর বসু (পরশুরাম)-কে উৎসর্গ করেন।

উৎস: খাপছাড়া, রবীন্দ্রনাথ ঠাকুর।
৬৪.
‘আইনজীবী' শব্দটি কোন দুয়ের যোগফল?
  1. ক) তৎসম+ফারসি
  2. খ) আরবি+তৎসম
  3. গ) তদ্ভব+তৎসম
  4. ঘ) তৎসম+আরবি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
আইন (বিশেষ্য) 
- ফারসি শব্দ। 
অর্থ: 
- দেশের সকল অধিবাসী মেনে চলতে ভাধ্য এমন রাষ্ট্রীয় বিধান। 
- নিয়ম, বিধি, কানুন।

জীবী (বিশেষণ)
- তৎসম বা সংস্কৃত শব্দ।
- √জীব্‌+ইন্‌(ণিনি)

অর্থ:
- জীবন বা জীবনী শক্তিবিশিষ্ট (ক্ষীণজীবী)। 
- জীবিকাবিশিষ্ট বা জীবিকাধারী (বৃত্তিজীবী, পেশাজীবী, দীর্ঘজীবী, বুদ্ধিজীবী, ক্ষণজীবী, আইনজীবী) কোনো গুনকে পুঁজি করে কিংবা কোনো কাজকে আয়ের উৎস করে জীবন ধারণ করে যে সে-ই জীবী। 

সঠিক উত্তর: ফারসি + তৎসম
কিন্তু অপশনে ফারসি + তৎসম না থাকায় অপশন অনুসারে ক) তৎসম + ফারসি সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬৫.
Find the indirect speech of - The teacher said to Alam, “Work regularly”.
  1. ক) The teacher advised Alam to work regularly.
  2. খ) The teacher said to Alam to work regularly.
  3. গ) The teacher told to Alam to work regularly.
  4. ঘ) The teacher said Alam to work regularly.
ব্যাখ্যা
• Imperative Sentence এ reporting verb- টি অনুরোধ বুঝালে request, আদেশ বুঝালে order/command, উপদেশ বুঝালে advise, অন্যথায় tell দ্বারা পরিবর্তিত হয়। 
- Structure: Subject + request/order/advise/tell + object (যদি থাকে) + to + reported speech এর মূল verb থেকে শেষ পর্যন্ত অংশ। 

Direct: The teacher said to Alam, “Work regularly”.
Indirect: The teacher advised Alam to work regularly. 

Source: Advanced Learner's HSC Communicative English.
৬৬.
'Take after'- which phrase?
  1. ক) None phrase
  2. খ) Phrasal verb
  3. গ) Prepositional phrase
  4. ঘ) Averbial phrase
ব্যাখ্যা
Take after (phrasal verb): 
• English Meaning - To look or behave like an older member of your family, especially your mother or father.
• Bengali Meaning - মিল থাকা; অনুরূপ হওয়া। 

Example Sentence: Your daughter doesn't take after you at all.

আরো কিছু Phrasal verbs: 
Take back - প্রত্যাহার করা। 
Take down - লিখে নেওয়া। 
Take for - ভুল ধরে নেওয়া। 
Take out - তুলে ফেলা। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
৬৭.
This book _____ first published in 1985.
  1. ক) has been
  2. খ) was
  3. গ) is
  4. ঘ) was being
ব্যাখ্যা
- এখানে ১৯৮৫ সালের কথা উল্লেখ আছে, অর্থাৎ অতীত কাল বুঝাচ্ছে। 
- তাই Past Indefinite Tense হবে অর্থাৎ verb এর past form হবে। 

Complete Sentence: This book was first published in 1985.
৬৮.
Antonym of the word 'concord' is
  1. ক) conflict
  2. খ) harmony
  3. গ) thrifty
  4. ঘ) scanty
ব্যাখ্যা
Concord (noun): 
• English Meaning - A state of agreement.
• Bengali Meaning - মতৈক্য বা মিল; নানা সুরের মধুর মিলন।

• Synonyms - Harmony (সাদৃশ্য), Peace (শান্তি)।
• Antonyms - Conflict (দ্বন্দ্ব), Discord (মতানৈক্য), Variance (অমিল), Hostility (বৈরিতা)। 

• Example Sentence: His speech did nothing for racial concord.

Other options, 
Thrifty - মিতব্যয়ী। 
Scanty - অপ্রতুল। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৬৯.
'অভাব' অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসসর্গটি ?
  1. ক) আলুনি
  2. খ) অকাজ
  3. গ) আবছায়া
  4. ঘ) নিখুঁত
ব্যাখ্যা
• যেসব শব্দাংশ শব্দমূলের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- ‘পরিচালক’ শব্দের ‘পরি অংশ একটি উপসর্গ।
- নতুন শব্দ তৈরি করা এবং শব্দের অর্থের পরিবর্তন করা উপসর্গের কাজ।

যেমন:
- আলুনি = লবণের অভাব 
- আগাছা = বাজে 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
BRICS এর সদর দপ্তর কোথায়?
  1. ক) সাংহাই
  2. খ) মস্কো
  3. গ) নয়াদিল্লী
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
BRICS: 
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- দক্ষিণ আফ্রিকা ২০১১ সালে যোগদান করলে BRIC থেকে নামকরণ করা হয় BRICS।
- এর কোনো সদর দপ্তর নেই; তবে যে দেশে সম্মেলন হবে, সেই দেশ থেকে অস্থায়ীভাবে কাজ পরিচালনা করা হয়।

- BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)। ব্যাংকটির সদর দপ্তর অবস্থিত চীনের সাংহাই শহরে।

উৎস: ব্রিকসের ওয়েবসাইট।