পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৫ জানুয়ারি, ২০২৫সময়50 minutes৬৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
প্রাণিসম্পদ অধিদপ্তর পদের নাম: ভিএফএ/এফএ/কম্পাউন্ডার/পোল্ট্রি টেকনিশিয়ান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৪.০২.২০২০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৫ জানুয়ারি, ২০২৫ · ৭০ প্রশ্ন

.
বিভিন্ন অঞ্চলের মুখের ভাষাকে কী বলে?
  1. মিশ্র ভাষা
  2. সাধু ভাষা
  3. চলিত ভাষা
  4. উপভাষা
ব্যাখ্যা
উপভাষা:
উপভাষা প্রমিত ভাষার (Standard Language) পাশাপাশি প্রচলিত অঞ্চলবিশেষে জনগোষ্ঠী কর্তৃক ব্যবহৃত আঞ্চলিক ভাষা। পৃথিবীর সর্বত্রই প্রমিত ভাষার পাশাপাশি এক বা একাধিক আঞ্চলিক ভাষা বা উপভাষা (Dialect) ব্যবহূত হয়ে থাকে। প্রমিত ভাষার সঙ্গে উপভাষার ব্যবধান ধ্বনি, রূপমূল, উচ্চারণ ও ব্যাকরণগত কাঠামোর মধ্যে নিহিত থাকে। সাধারণত প্রমিত ভাষায় ভাষাভঙ্গির সংখ্যা বৃদ্ধি, ভৌগোলিক ব্যবধান এবং সামাজিক ও অর্থনৈতিক শ্রেণিবিন্যাসগত পার্থক্যের কারণে উপভাষার সৃষ্টি হয়। প্রমিত ভাষা দেশের সর্বস্তরে ব্যবহূত হয়; লিখিত পদ্ধতির ক্ষেত্রেও তা অনুসৃত হয়, কিন্তু উপভাষার ব্যবহার কেবল বিশেষ অঞ্চলের জনসাধারণের মধ্যেই সীমিত থাকে।

উৎস: বাংলাপিডিয়া।
.
নিত্য মূর্ধন্য-ষ নিচের কোন শব্দে বিদ্যমান?
  1. কাষ্ঠ
  2. কল্যাণীয়েষু
  3. পরিষদ
  4. আষাঢ়
ব্যাখ্যা
• ষ-ত্ব বিধান:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

• ‘ষ’ ব্যবহারের নিয়ম:
১. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন: ঋষি, কৃষক, উৎকৃষ্ট ইত্যাদি।
২. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৩. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয়। যেমন: ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
৪. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ” হয়। যেমন: অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।
৫. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।

৬. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়।
যেমন: ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ঊষা, পৌষ ইত্যাদি।

• যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ‘ষ’ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ‘ষ’ হয় না। যেমন: অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. নিশীথ
  2. নিশিথ
  3. নীশিথ
  4. নীশীথ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- নিশীথ (বিশেষ্য) বানানটি শুদ্ধ।

• নিশীথ:
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = নি+ √শী+ থ।
এর অর্থ:
- মধ্যরাত, গভীর রাত, রজনী।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে কী বলে?
  1. শব্দ
  2. কারক
  3. পদ
  4. ক্রিয়াপদ
ব্যাখ্যা
পদ:
বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে৷
অন্যভাবে,
শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তার নাম হয় পদ।

• বাক্যের অন্তর্গত এসব শব্দ বা পদকে মােট আটটি শ্রেণিতে ভাগ করা হয়েছে।
যথা:
- বিশেষ্য,
- সর্বনাম,
- বিশেষণ,
- ক্রিয়া,
- ক্রিয়াবিশেষণ,
- অনুসর্গ,
- যােজক,
- আবেগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।
.
'রাত্রি'-এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শর্বরী
  2. রজনী
  3. যামিনী
  4. বারিদ
ব্যাখ্যা
'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

অন্যদিকে,
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, জলধর, নীরদ, বারিদ, ঘন, জীমূত, অভ্র, অম্বুবাহ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
সৌম্য-এর বিপরীত শব্দ কোনটি?
  1. উদ্ধত
  2. কঠিন
  3. শান্ত
  4. উগ্র
ব্যাখ্যা
• 'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - উগ্র

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত। 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়। 
'নিয়ত' এর বিপরীত শব্দ - বিরত। 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত। 
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়। 
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত। 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয়। 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ অভিন্ন তাকে কী বলে?
  1. মৌলিক শব্দ
  2. যৌগিক শব্দ
  3. রূঢ়ি শব্দ
  4. যোগরূঢ় শব্দ
ব্যাখ্যা
যৌগিক শব্দ:
যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যাবহারিক অর্থ অভিন্ন সেসব শব্দকে যৌগিক শব্দ বলে। অথবা যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদের যৌগিক শব্দ বলে । যেমন—
• পড়ুয়া - √পড় + উয়া। এখানে পড়ু ধাতু এবং উয়া - প্রত্যয়ের ব্যুৎপত্তিগত অর্থ যে পড়ে ।
• গায়ক - √গৈ + অক । এখানে গৈ ধাতু এবং অক - প্রত্যয়ের ব্যুৎপত্তিগত অর্থও এক অর্থাৎ গান করেন যিনি।
• চালক - √চল্ + অক, বাবু + গিরি = বাবুগিরি।
• মধুর = মধু + র, জল + যান = জলযান।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'যে নারী প্রিয় কথা বলে'- এক কথায় কী হবে?
  1. সুহাসিনী
  2. সুবক্তা
  3. প্রিয়ংবদা
  4. শ্রীমতি
ব্যাখ্যা
• 'যে নারী প্রিয় বাক্য/কথা বলে' এক কথায় প্রকাশ - প্রিয়ংবদা

অন্যদিকে,
- 'যে নারীর হাসি সুন্দর' এক কথায় প্রকাশ - সুহাসিনী।

উল্লেখ্য,
- 'শ্রীমতি' শব্দের অর্থ - ভাগ্যবতী। 
- 'প্রিয়া' শব্দের অর্থ - ভালোবাসার পাত্রী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
'অন্যপুষ্ট' কোন পাখিকে বলা হয়?
  1. কাক
  2. কোকিল
  3. ময়না
  4. কবুতর
ব্যাখ্যা
'কোকিল' শব্দের সমার্থক শব্দ:
- কাকপুষ্ট,
- পরপুষ্ট,
- কলকণ্ঠ,
- পিক,
- পরভৃত,
- বসন্তদূত,
- অন্যপুষ্ট

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
১০.
'চকলেট' কোন দেশের শব্দ?
  1. অস্ট্রেলিয়া
  2. ইতালি
  3. জার্মানি
  4. মেক্সিকো
ব্যাখ্যা
• 'চকলেট'
- এটি একটি বিশেষ্য পদ।
- শব্দটি ফরাসি ভাষা হতে আগত।
এর অর্থ: 
- টেলে নেয়া কোকো বীজের গুড়োর সঙ্গে দুধ চিনি মিশিয়ে তক্তি বা পানীয় বিশেষ।

তবে,
বিভিন্ন ব্যাকরণ বইয়ে 'চকলেট' - মেক্সিকান শব্দ উল্লেখ করা আছে।

রিয়েল জবের পরীক্ষা বিধায়- 'মেক্সিকো' উত্তর হিসেবে গ্রহণ করা হলো।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১.
'জ্ঞ' যুক্তবর্ণ কীভাবে গঠিত?
  1. ঙ + গ
  2. গ + ঙ
  3. জ + ঞ
  4. ঞ + জ
ব্যাখ্যা
• জ + ঞ = জ্ঞ বর্ণদুটির সমন্বয়ে গঠিত।

সহজে চেনা যায়, কখনো সহজে চেনা যায় না, এদিক দিয়ে যুক্তবর্ণ দুই রকম। যথা:
১. স্বচ্ছ ও
২. অস্বচ্ছ।

• স্বচ্ছ যুক্তবর্ণ: ক্ট, জ্জ, জ্ব, ঞ, ণ্ড, ণ্ট, ণ্ঠ, দ্দ, দ্ব, ণ্ঠ, ড, ন্স, প্ট, প্ত, প্প, ন্স, ল্প, ল্ট, ল্ড, ল্প, ফ, শ্চ, শ্ছ, ষ্ট, ষ্ঠ, স্ফ, স্খ, স্ট, স্ক ইত্যাদি।

অস্বচ্ছ যুক্তবর্ণ:
ক্ত = (ক্ + ত),
ক্ম = (ক্ + ম),
ক্ষ = (ক্ + ষ),
ক্স = (ক্ + স),
গু = (গ্ + উ),
গ্ধ = (গ্ + ধ),
ঙ্গ = (ঙ্ + গ),
জ্ঞ = (জ + ঞ),
ঞ্চ = (ঞ্ + চ) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি( ২০২২ সংস্করণ)।
১২.
'অলস' এর বিশেষ্য পদ কোনটি?
  1. অলসতা
  2. আলস্য
  3. আলসে
  4. আলসেমী
ব্যাখ্যা
• 'অলস' এর বিশেষ্য পদ - আলস্য
 
অন্যদিকে,
- 'আলসে' - বিশেষণ পদ।
- 'আলসেমি' - বিশেষ্য পদ।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ?
  1. বিষের বাঁশী
  2. বন্দীর বন্দনা
  3. সন্দ্বীপের চর
  4. রূপসী বাংলা
ব্যাখ্যা
বিষের বাঁশি:
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ বিষের বাঁশি।
- ১৩৩১ বঙ্গাব্দের শ্রাবণে (আগস্ট, ১৯২৪) ‘বিষের বাঁশী’ প্রকাশ করেন কবি নিজেই।
- সে বছরই সরকার গ্রন্থটি নিষিদ্ধ করে। এটি নজরুলের প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ।
- নিষেধাজ্ঞা প্রত্যাহৃত হয়েছিল ১৯৪৫ খ্রিষ্টাব্দের ২৭শে এপ্রিল।
- এ গ্রন্থের কবিতাগুলাে উদারনৈতিক ঐতিহ্যভাবনার অন্তর্গত।
- কাজী নজরুলের কবিতার বলিষ্ঠতা, যৌবনের উদ্দাম শক্তি, উদার মানবিকতা ও সামাজিক সচেতনতা এবং গীতি প্রতিভার সমস্ত বৈশিষ্ট্য এই কাব্যে পরিস্ফুট হয়েছে। 

অন্যদিকে,
- জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ 'রূপসী বাংলা'।
- বুদ্ধদেব বসুর কাব্যগ্রন্থ - বন্দীর বন্দনা।
- 'সন্দ্বীপের চর'- কাব্যগ্রন্থটির রচয়িতা - বিষ্ণু দে। 

কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।

উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৪.
'একাত্তরের ডায়েরী' গ্রন্থের রচয়িতা কে?
  1. জাহানারা ইমাম
  2. স্বদেশ রায়
  3. শেখ মুজিবুর রহমান
  4. সুফিয়া কামাল
ব্যাখ্যা
• 'একাত্তরের ডায়েরী' সুফিয়া কামাল রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিকথামূলক রচনা।

সুফিয়া কামাল:
- 'জননী সাহসিকা' হিসেবে পরিচিত সুফিয়া কামাল ছিলেন মূলত কবি।
- সুফিয়া কামাল বাংলাদেশের একজন প্রথিতযশা কবি, লেখিকা ও নারী আন্দোলনের অন্যতম পথিকৃৎ।
- তিনি বরিশালের শায়েস্তাবাদে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।

তার রচিত কাব্যগ্রন্থ:
- সাঁঝের মায়া,
- উদাত্ত পৃথিবী,
- অভিযাত্রিক,
- মায়া কাজল ইত্যাদি।

তার রচিত গল্পগ্রন্থ:
- কেয়ার কাঁটা,
- একাত্তরের ডায়েরী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৫.
'চাচা-কাহিনী' গ্রন্থের লেখক কে?
  1. সৈয়দ মুজতবা আলী
  2. সৈয়দ শামসুল হক
  3. শওকত ওসমান
  4. ফররুখ আহমদ
ব্যাখ্যা
• 'চাচা-কাহিনী' গ্রন্থটির লেখক - সৈয়দ মুজতবা আলী

সৈয়দ মুজতবা আলী:
- ১৯০৪ সালে তিনি জন্মগ্রহণ করেন।
- তিনি কাজী নজরুল ইসলামের 'রুবাইয়াৎ- ই- ওমর খৈয়াম' গ্রন্থের ভূমিকা লিখেন।
- 'দেশে বিদেশে' তাঁর রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনি।
- 'দেশে বিদেশে' ভ্রমণ কাহিনিটি আফগানিস্তানের কাবুল শহর নিয়ে লেখা।

তাঁর রচিত উপন্যাস:

- অবিশ্বাস্য।
- শবনম।

তাঁর রচিত ছোটগল্প:
- চাচা-কাহিনী।
- টুনি মেম।

তাঁর রচিত রম্যরচনা:
- পঞ্চতন্ত্র,
- ময়ূরকণ্ঠী,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৬.
He is popular ____ all ____ his goodness.
  1. with, to
  2. to, by
  3. with, for
  4. to, for
ব্যাখ্যা
গ) with, for.
সুতরাং, সম্পূর্ণ বাক্যটি হবে: "He is popular with all for his goodness."

• Popular with

English Meaning: liked or admired by many people or by a particular person or group.
Bangla Meaning:জনপ্রিয়। 

• "popular with" বাক্যাংশটি সাধারণত ব্যবহৃত হয় বোঝাতে যে কেউ একটি নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে জনপ্রিয়।
• for: এখানে "for" ব্যবহার করা হয়েছে কারণ এটি "কারণ" বোঝাতে ব্যবহৃত হয়। অর্থাৎ, তার জনপ্রিয়তার কারণ হলো তার ভালো গুণ।

অতএব, "He is popular with all for his goodness."
- বাক্যটির অর্থ হলো তিনি তার সৎ গুণের জন্য সবার কাছে জনপ্রিয়।
১৭.
None but the brave deserve the fair. In this sentence 'but' is-
  1. Preposition
  2. Verb
  3. Conjunction
  4. Adverb
ব্যাখ্যা
• "None but the brave deserve the fair."
- এখানে 'but' শব্দটি একটি preposition হিসেবে ব্যবহৃত হয়েছে, যার অর্থ 'except' বা 'other than'.
- এখানে 'but' 'the brave' (সাহসী ব্যক্তিরা) ব্যতীত অন্য কাউকে বোঝাচ্ছে না, অর্থাৎ শুধুমাত্র সাহসী ব্যক্তিরাই 'the fair' প্রাপ্য।

• অতএব, সঠিক উত্তর হলো: ক) Preposition.
১৮.
Choose the word which never has a plural.
  1. mouse
  2. intention
  3. woman
  4. information
ব্যাখ্যা
• Information (তথ্য) শব্দটির কোন plural form নেই, এটি একটি uncountable noun.
- এমন কতগুলো uncountable noun আছে যেগুলো সর্বদাই singular number রূপে ব্যবহৃত হয়।
- যেমন: Abuse, advice, alphabet, Bread, Furniture, issue, Knowledge, information, poetry scenery ইত্যাদি।

অপরদিকে,
• Mouse শব্দটির plural form হলো - Mice.
• Intention শব্দটির plural form হলো - Intentions.
• Women  শব্দটি হচ্ছে plural এর singular form হলো - Woman.
১৯.
Choose the correct sentence-
  1. I saw her enter the room.
  2. I saw her to enter the room.
  3. I saw her entering the room.
  4. I saw her to entering the room.
অনির্ধারিত
ব্যাখ্যা
• ক) I saw her enter the room. ও গ) I saw her entering the room. দুটিই সঠিক।
- অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

• কিছু কিছু verb আছে, যাদের পরে infinitive (to) উহ্য থাকে,  verb এর present form বসে এবং এদের সাথে (verb+ing) এর ব্যবহারও সঠিক। 

- এই verb গুলো হচ্ছে - Feel, hear, see, watch, notice, find.
• Hear, see, feel, watch, notice, find etc. + object + infinitive or -ing/ Hear or see someone/something to do something:
- We can use either the infinitive without to or the -ing form after the object of verbs such as hear, see, notice, and watch. 

• Here are some  examples demonstrating the use of bare infinitives (without "to") or gerunds (-ing form) after verbs like feel, hear, see, watch, notice, and find:
• See:
- I saw her leave the building. (bare infinitive)
- I saw them playing in the park. (gerund)

---------------
• Feel:
- I felt the earth shake. (bare infinitive)
- I felt my heart racing. (gerund)

• Hear:
- I heard him sing. (bare infinitive)
- We heard the children laughing. (gerund)

• Watch:
They watched the sun set. (bare infinitive)
They watched the chef cooking. (gerund)

• Notice:
Did you notice him arrive? (bare infinitive)
I noticed her smiling at me. (gerund)

• Find:
We found the key lying on the floor. (gerund)
I found myself agree with her. (bare infinitive)
২০.
They gave me a form and told me to -
  1. fill in
  2. fill it in
  3. fill in it
  4. none
ব্যাখ্যা
• সঠিক উত্তর: fill it in.

• এই বাক্যে "form" একটি নির্দিষ্ট বস্তু বা noun, যেটি পূরণ করতে বলা হয়েছে। ইংরেজি বাক্যের গঠন অনুযায়ী, প্রোনাউনের (it) অবস্থান verb (fill) এবং preposition (in) এর মধ্যে হওয়া উচিত। তাই সঠিক উত্তর হবে "fill it in".

•  Complete sentence: "They gave me a form and told me to fill it in."
অর্থ: "তারা আমাকে একটি ফর্ম দিল এবং বলল এটি পূরণ করতে।"
২১.
What is the noun form of 'propose'?
  1. Proposition
  2. Proposal
  3. Proposed
  4. Proposing
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Proposal.
Proposition: While related, it usually refers to a statement or idea that is presented for consideration, not directly derived from "propose."
- এটি "propose" এর একটি সম্পর্কিত noun হতে পারে, তবে এটি সাধারণত কোনো ধারণা বা সুপারিশ বোঝায়। তবে Proposal প্রস্তাবের জন্য আরও উপযুক্ত।


• Propose: [verb]
English meaning: to offer or suggest a possible plan or action for other people to consider.
Bangla meaning: প্রস্তাব দেওয়া/করা; বিবেচনার জন্য পেশ করা।

Options,
ক) Proposition: [noun]
English meaning: an offer or suggestion, usually in business
Bangla meaning: প্রস্তাব; পরামর্শ।

• Proposition: While related, it usually refers to a statement or idea that is presented for consideration, not directly derived from "propose."

• Proposition: [verb]
Bangla meaning: (verb transitive) (কথ্য) প্রস্তাব করা; (বিশেষত) কুপ্রস্তাব বা অবৈধ/গর্হিত প্রস্তাব দেওয়া।

খ) Proposal: [noun]
English meaning: a suggestion, sometimes a written one.
Bangla meaning: প্রস্তাবদান; প্রস্তাবনা।

গ) Proposed: [adjective]
English meaning: suggested as a possible plan or action for people to consider.
Bangla meaning: প্রস্তাবিত; উত্থাপিত; উপস্থাপিত

ঘ) Proposing: gerund or present participle: proposing.
২২.
He gave me five books. In this sentence which is the adjective?
  1. Books
  2. Gave
  3. Me
  4. Five
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
- five হচ্ছে adjective.

• Adjectives:
- We use adjectives to describe nouns.
- Most adjectives is used before a noun.
- These are words that give more information about a noun or pronoun and can go in different positions in a sentence.
- We can use adjectives to describe people, places and things.
- অর্থাৎ, যে শব্দ Noun/ Pronoun এর দোষ গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করে তাকে Adjective বলে।

- প্রশ্ন প্রদত্ত বাক্যে five দ্বারা noun Book এর পরিমাণ প্রকাশ করেছে বলে এটি adjective.
২৩.
What is the meaning of the idiom ____ 'smell a rat'
  1. bad smell
  2. suspect something
  3. make difficult
  4. presence of a thief
ব্যাখ্যা
• Smell a rat
English Meaning: begin to suspect trickery or deception.
Bangla Meaning: অন্যায়ের বা অপকর্মের আভাস পাওয়া।

Ex. Sentence: He's been working late with her every night this week - I smell a rat!
Bangla Meaning: সে এই সপ্তাহে প্রতিদিনই তার সাথে অনেক রাত পর্যন্ত কাজ করছে - আমার সন্দেহ হচ্ছে!

Source: Live MCQ Lecture.
২৪.
Which of the word plural?
  1. Formula
  2. Vertex
  3. Memoranda
  4. Agendum
ব্যাখ্যা
The correct answer is: Memoranda.

গ) Memorandum: [Singular]
English meaning: a short written report prepared specially for a person or group of people that contains information about a particular matter.
Bangla meaning: স্মারক। 

Plural form: Memoranda, Memorandums.

ক) Formula [singular]

• plural -  formulas.
• বৈজ্ঞানিক প্রয়োগে - formulae.
• তাই এখানে Plural form of 'Formula' হবে Formulae.

খ) Vertex: [singular]
English meaning: (in mathematics) the point where two lines meet to form an angle, or the point that is opposite the base of a shape/ the highest point of something.
Bangla meaning: শীর্ষ; শীর্ষবিন্দু; চূড়া।
Plural form: Vertices, vertexes.

ঘ) Agendum: [singular]
- Meaning: সভার কার্যতালিকা।
- Plural form: agenda, Agendums.
২৫.
What is the correct spelling?
  1. Acknowledgement
  2. Acknoledgement
  3. Acknowlegement
  4. Acknowledgament
ব্যাখ্যা
• Acknowledgement/Acknowledgment (noun)
English Meaning: an act of accepting that something exists or is true, or that something is there.
Bangla Meaning: (১) [Uncountable noun] কৃতজ্ঞতাস্বীকার। (২) [Countable noun] প্রাপ্তিস্বীকার; স্বীকৃতি।

Example:
- This report is an acknowledgement of the size of the problem.
- She gave me a smile of acknowledgement (= showed that she had seen and recognized me).
- There is acknowledgement on his part that he was to blame.
 
Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬.
Man is ____ architect of his own fate.
  1. the
  2. a
  3. an
  4. No article
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে -the.

Complete sentence: Man is the architect of his own fate.
- Bangla Meaning: মানুষ তার নিজ জীবনের স্থপতি। 

• এটি একটি ইংরেজী প্রবাদ বাক্য। 
২৭.
How many paras are in the paragraph?
  1. One
  2. Two
  3. Three
  4. Four
ব্যাখ্যা
• There is one paragraph in a paragraph.
- Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র, idea বা theme থাকে।

• তাছাড়া Paragraph এ সাধারণত তিনটি অংশ থাকে।
• Topic Sentence: 
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence সাধারণত কোনো Paragraph এর শুরুতে লেখা হয়। 
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

• Body:
- প্রথম sentence- এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে parragraph এর body বলা যায়।
- এতে এমন সব বাক্যসমষ্টি থাকে যা paragraph এর মূল idea বা theme কে উপস্থাপিত করে।

• Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি, উপসংহার বলে। এটি দিয়ে Paragraph শেষ হয়।
- অর্থাৎ একটি সার্থক সমাপ্তিসূচক sentence কে বলা হয় Terminator.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
২৮.
Noun of the word 'poor' is ____
  1. Poorify
  2. Poority
  3. Poorness
  4. Poverty
অনির্ধারিত
ব্যাখ্যা
Poor এর noun form হিসেবে Poorness ও Poverty দুটিই সঠিক।
Double answer থাকায় উত্তর বাতিল করা হয়েছে।

Poor 
(adjective)
- দরিদ্র; গরিব; নির্ধন; বিত্তহীন; নিঃস্ব; দুর্গত।

Poverty (noun) [Uncountable noun]
- দারিদ্র্য; দরিদ্রতা; দীনতা; দৈন্য; দরিদ্রদশা

Poorness (noun) [Uncountable noun]
- কোনো কাঙ্ক্ষিত গুণ বা উপাদানের অভাব (লক্ষণীয় যে 'poverty' সাধারণত ‘দারিদ্র্য’ বোঝায়); দীনতা; দৈন্য; হীনতা; অপকৃষ্টতা।
২৯.
The boy reads a book. What kind of verb 'reads' in the sentence is?
  1. Principal
  2. Auxiliary verb
  3. Transitive verb
  4. Intransitive verb
ব্যাখ্যা
• "The boy reads a book." Here "reads" is a transitive verb.
- একটি transitive verb হলো এমন একটি verb যা তার অর্থ সম্পূর্ণ করার জন্য একটি direct অবজেক্টের প্রয়োজন।
In this sentence, the direct object is "a book," which receives the action of the verb "reads." The verb "reads" transfers its action to the object, making it a transitive verb.

• Transitive verb:

- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure  হচ্ছে : subject + verb + object
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।

• কিছু Transitive verb এ object এর পাশাপাশি Complement থাকে।
Complement গুলো object কে Describe করে।
→ এই ধরনের Complement কে  Objective Complement বলে।

Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain
৩০.
We need to buy some new-
  1. furnitures
  2. furniturs
  3. furnitured
  4. furniture
ব্যাখ্যা
Complete Sentence: We need to buy some new furniture.

• Furniture- শব্দটি countable/uncountable noun উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। 
- Furniture সাধারণত singular হিসেবে ব্যবহৃত হয়, অবশ্য কিছু বিশেষ ক্ষেত্রে plural হিসেবে ব্যবহৃত হয়। 

• এরকম আরো কিছু noun হচ্ছে:
- Alphabet,
- Information,
- Issue,
- Offspring,
- Poetry,
- Scenery. 
 
Source: Applied English Grammar & Composition by P. C. Das.
৩১.
প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয়- সেই উদ্ভিদ নিচের কোনটি?
  1. আলু
  2. আদা
  3. পুদিনা
  4. রসুন
ব্যাখ্যা
প্রজনন বা জনন: 
- জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বা জনন বলে।
- প্রজনন বা জনন প্রধানত দুই প্রকার। 
যথা- অযৌন ও যৌন জনন ।

অযৌন জনন: 
- যে প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাই অযৌন জনন।
- নিম্নশ্রেণির জীবে অযৌন জননের প্রবণতা বেশি।
- অযৌন জনন প্রধানত দুই ধরনের।
যথা- স্পোর উৎপাদন ও অঙ্গজ জনন।

স্পোর উৎপাদন: 
- প্রধানত নিম্নশ্রেণির উদ্ভিদে স্পোর বা অণুবীজ উৎপাদনের মাধ্যমে বংশ রক্ষা করার প্রবণতা বেশি দেখা যায়।
- উদ্ভিদের দেহকোষ পরিবর্তিত হয়ে অণুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি করে, এদের অণুবীজথলি বলে।
- একটি অণুবীজথলিতে সাধারণত অসংখ্য অণুবীজ থাকে। তবে কখনো কখনো একটি থলিতে একটি অণুবীজ থাকতে পারে।
- অণুবীজ থলির বাইরেও উৎপন্ন হয়, এদের বহিঃঅণুবীজ বলে।
- বহিঃঅণুবীজের কোনো কোনোটিকে কনিডিয়াম বলে।
- Mucor এ থলির মধ্যে অসংখ্য অণুবীজ উৎপন্ন হয়।
- Penicillium কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বৃদ্ধি করে।

অঙ্গজ জনন:
- কোনো ধরনের অযৌন রেণু বা জনন কোষ সৃষ্টি না করে দেহের অংশ খণ্ডিত হয়ে বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজ জনন বলে।
- এ ধরনের জনন প্রাকৃতিক নিয়মে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটলে তাকে প্রাকৃতিক অঙ্গজ জনন বলা হয়।
- যখন কৃত্রিমভাবে অঙ্গজ জনন ঘটানো হয় তখন তাকে কৃত্রিম অঙ্গজ জনন বলে।

প্রাকৃতিক অঙ্গজ জনন:
- বিভিন্ন পদ্ধতিতে স্বাভাবিক নিয়মেই এ ধরনের অঙ্গজ জনন দেখা যায়। 
যেমন-
দেহের খণ্ডায়ন:
- সাধারণত নিম্নশ্রেণির উদ্ভিদে এ ধরনের জনন দেখা যায়।
- Spirogyra, Mucor ইত্যাদি উদ্ভিদের দেহ কোনো কারণে খন্ডিত হলে প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন শুরু করে ৷

মূলের মাধ্যমে:
- কোনো কোনো উদ্ভিদের মূল থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হতে দেখা যায়।
যেমন- পটল, সেগুন ইত্যাদি।
- কোনো কোনো মূল খাদ্য সঞ্চয়ের মাধ্যমে বেশ মোটা ও রসাল হয়। এর গায়ে কুঁড়ি সৃষ্টি হয় এবং তা থেকে নতুন উদ্ভিদ গজায়।
যেমন- মিষ্টি আলু।

রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে: 
- কিছু কাণ্ডের অবস্থান ও বাইরের চেহারা দেখে তাকে কাণ্ড বলে মনেই হয় না, এরা পরিবর্তিত কাণ্ড ।
- বিভিন্ন প্রতিকূলতায়, খাদ্য সঞ্চয়ে অথবা অঙ্গজ জননের প্রয়োজনে এরা পরিবর্তিত হয়।
যেমন: পিঁয়াজ, আদা, রসুন ইত্যাদি।
- এদের বিভিন্ন রূপ নিম্নে দেওয়া হলো:
(ক) টিউবার: 
- কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে স্ফীত হয়ে কন্দের সৃষ্টি করে, এদের টিউবার বলে।
- ভবিষ্যতে এ কন্দ জননের কাজ করে।
- কন্দের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গর্ত থাকে।
- এগুলো দেখতে চোখের মতো তাই এদের চোখ বলা হয়।
- একটি চোখের মধ্যে একটি কুঁড়ি থাকে।
- আঁশের মতো অসবুজ পাতার (শঙ্কপত্র) কক্ষে এসব কুঁড়ি জন্মে।
- প্রতিটি চোখ থেকে একটি স্বাধীন উদ্ভিদের জন্ম হয় যেমন- আলু

(খ) রাইজোম:
- এরা মাটির নিচে ভূমির সমান্তরালে অবস্থান করে।
- কান্ডের মতো এদের পর্ব, পর্বসন্ধি স্পষ্ট।
 -পর্বসন্ধিতে শল্কপত্রের কক্ষে কাক্ষিক মুকুল জন্মে।
- এরাও খাদ্য সঞ্চয় করে মোটা ও রসাল হয়।
- অনুকূল পরিবেশে এসব মুকুল বৃদ্ধি পেয়ে আলাদা আলাদা উদ্ভিদ উৎপন্ন করে। যেমন- আদা।

(গ) কন্দ (বাল্ব):
- এরা অতি ক্ষুদ্র কান্ড।
- এদের কাক্ষিক ও শীর্ষ মুকুল নতুন উদ্ভিদের জন্ম দেয় যেমন-পিঁয়াজ, রসুন ইত্যাদি।

(ঘ) স্টোলন:
- কচুর লতি দেখতে কচুর শাখা কান্ড।
- এগুলো জননের জন্যই পরিবর্তিত হয়।
- স্টোলনের অগ্রভাগে মুকুল উৎপন্ন হয়।
- এভাবে স্টোলন উদ্ভিদের জননে সাহায্য করে যেমন- কচু, পুদিনা। 

পাতার মাধ্যমে: 
- কখনো কখনো পাতার কিনারায় মুকুল সৃষ্টি হয়ে তার থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়।
যেমন: পাথরকুচি।

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৩২.
অসমোসিস শব্দটির অর্থ কী?
  1. ব্যাপন
  2. অভিস্রবণ
  3. পানি শোধন
  4. প্রস্বেদন
ব্যাখ্যা
অভিস্রবণ বা অসমোসিস প্রক্রিয়া:
- অসমোসিস শব্দটির অর্থ অভিস্রবণ। 
- একই দ্রব ও দ্রাবক যুক্ত দুটি ভিন্ন ঘনত্বের দ্রবণ যখন একটি অর্ধভেদ্য পর্দা বা বৈষম্যভেদ্য পর্দা দ্বারা পৃথক করা হলে দ্রাবক পদার্থের অণুগুলো কম ঘনত্বের দ্রবণ (দ্রব কম, দ্রাবক বেশি) থেকে বেশি ঘনত্বের দ্রবণের (দ্রব বেশি, দ্রাবক কম) দিকে যায় তাকে অভিস্রবণ বা অসমোসিস বলে। 
- কিসমিসকে পানিতে ভিজিয়ে রাখা হলে সেটি ফুলে উঠে এটি অভিস্রবণের উদাহরণ। 
- উদ্ভিদ মূলরোমের সাহায্যে অভিস্রবণ প্রক্রিয়ায় পানি শোষণ করে। 

উৎস: একাদশ-দ্বাদশ শ্রেণি, উদ্ভিদবিজ্ঞান।
৩৩.
নিচের কোনটির হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট?
  1. হাঙ্গর
  2. হাঁস
  3. উট
  4. কুমির
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নের উত্তর নেয়া সম্ভব হয়নি। 
(যদি প্রশ্নটি সরীসৃপের মধ্যে চার প্রকোষ্ঠ বিশিষ্ট প্রাণী জানতে চাওয়া হয়, তবে উত্তর হবে কুমির।আবার যদি প্রশ্নটি সমস্ত প্রাণীর মধ্যে চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড সম্পর্কে জানতে চাওয়া হয়, তবে হাঁস, উট এবং কুমির সবকটিই সঠিক উত্তর হবে।)

• হাঁস ও উট: পাখি ও স্তন্যপায়ী প্রাণী হিসেবে চার প্রকোষ্ঠ বিশিষ্ট।
• কুমির: সরীসৃপের মধ্যে একমাত্র চার প্রকোষ্ঠ বিশিষ্ট। 
• হাঙ্গর: দুই প্রকোষ্ঠ বিশিষ্ট।

অন্যদিকে,
- ক্যাটল ফিস এবং অক্টোপাসের হৃৎপিণ্ড আছে ৩টি করে। 
- ব্যাঙের হৃৎপিণ্ড ৩ প্রকোষ্ঠ বিশিষ্ট। 
- মানুষের হৃৎপিণ্ড ৪ প্রকোষ্ঠ বিশিষ্ট। 
- তেলাপোকার হৃৎপিণ্ড ১৩ প্রকোষ্ঠ বিশিষ্ট। 
৩৪.
বিভিন্ন রোগ নিরাময়ে কোনটি ব্যবহৃত হয়?
  1. প্রোটন
  2. নিউট্রন
  3. আইসোটোপ
  4. ইলেকট্রন
ব্যাখ্যা
তেজস্ক্রিয় আইসোটোপ: 
- পর্যায় সারণিতে 82Pb এর পরবর্তী মৌলসমূহ বিশেষ করে 86Rn থেকে শুরু করে সারণির শেষের দিকের সব মৌল এবং তাদের যৌগসমূহ তেজস্ক্রিয়। 
- এই আইসোটোপগুলো তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে অন্য মৌলের আইসোটোপে পরিণত হয় বলে এ ধরনের আইসোটোপগুলোকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে।
- প্রকৃতপক্ষে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের ফলে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিভাজন ঘটে এবং মৌলটি অন্য মৌলে পরিবর্তিত হয়। 
- প্রাকৃতিক এবং কৃত্রিম উপায়ে তৈরি আইসোটোপের সংখ্যা ১৩০০ এরও অধিক। 
- নিউক্লিয় বিক্রিয়ার মাধ্যমে এসব তেজস্ক্রিয় আইসোটোপ তৈরি করা হয়। 

চিকিৎসাক্ষেত্রে আইসোটোপের ব্যবহার: 
- চিকিৎসাক্ষেত্রে তেজষ্ক্রিয় আইসোটোপের প্রধানত দু'ধরনের ব্যবহার আছে। 
যেমন- 
ক) রোগ নিরাময়ে আইসোটোপ ব্যবহার করা হয় ও 
খ) কোন রোগ বা রোগাক্রান্ত স্থান নির্ণয়। 
- শরীরের কোন স্থানে কোন ক্ষতিকর ক্যান্সার টিউমার-এর উপস্থিতি তেজস্ক্রিয় আইসোটোপ দ্বারা নির্ণয় করা যায়।
- আবার নিরাময়ের জন্য 60Co থেকে নির্গত গামা রশ্মি নিক্ষেপ করে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করা হয়। 
- থাইরয়েড গ্রন্থি বা এর অস্বাভাবিক বৃদ্ধিজনিত রোগের চিকিৎসায় আয়োডিন-131(131I) ব্যবহৃত হয়। এ তেজস্ক্রিয় আয়োডিন আইসোটোপ থাইরয়েড গ্রন্থিতে অবস্থিত কোষ কলা বৃদ্ধি প্রতিহত করে। 
- শ্বেত-কণিকা অত্যধিক বৃদ্ধিজনিত রক্তাল্পতা (blood-leucaemia) রোগের চিকিৎসায় তেজষ্ক্রিয় ফসফরাস-৩২ (32P) এর ফসফেট ব্যবহৃত হয়। 
- দেহের হাড় বেড়ে যাওয়া এবং কোথায়, কি কারণে ব্যাথা হচ্ছে তা নির্ণয়ের জন্য 99mTc (Isotope of  Technetium) আইসোটোপ ব্যবহার করা হয়। 
- প্লুটোনিয়াম-২৩৮ হার্টে পেইসমেকার বসাতে ব্যবহার করা হয়। 
- এছাড়াও শিল্পক্ষেত্রে, পৃথিবীর বয়স নির্ধারণে C-14 আইসোটোপ, কীটপতঙ্গ দমনে, ধাতব পাতের পুরুত্ব নির্ধারণে, পাইপ লাইনের ছিদ্র অন্বেষণে তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। 

উৎস: রসায়ন প্রথম পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক কী?
  1. সেন্টিগ্রাম
  2. কেজি
  3. কুইন্টাল
  4. গ্রাম
ব্যাখ্যা
সি.জি.এস. পদ্ধতি বা সেন্টিমিটার-গ্রাম-সেকেন্ড পদ্ধতি: 
- এই পদ্ধতিতে- 
• দৈর্ঘ্যের একক সেন্টিমিটার (cm),
• ভরের একক গ্রাম (g) এবং
• সময়ের একক (s). 

এম.কে.এস. পদ্ধতি বা মিটার-কিলোগ্রাম-সেকেন্ড পদ্ধতি: 
- আন্তর্জাতিক একক পদ্ধতি (SI) এম.কে.এস. পদ্ধতির উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। তাই
• দৈর্ঘ্যের একক মিটার (m), 
ভরের একক কিলোগ্রাম (kg) এবং
• সময়ের একক (s). 

এফ.পি.এস পদ্ধতি: 
- এই পদ্ধতিতে-
• দৈর্ঘ্যের একক ফুট (ft),
• ভরের একক পাউন্ড (lb)এবং
• সময়ের একক (s). 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং britannica.com।
৩৬.
ব্যাটারিতে সঞ্চিত শক্তি হলো-
  1. তাপশক্তি
  2. যান্ত্রিক শক্তি
  3. রাসায়নিক শক্তি
  4. আলোক শক্তি
ব্যাখ্যা
রাসায়নিক শক্তির রূপান্তর: 
- খাদ্য এবং জ্বালানি (যেমন- তেল, গ্যাস, কয়লা ও কাঠ) হচ্ছে রাসায়নিক শক্তির আধার। 
- রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে খাদ্যের শক্তি আমাদের দেহে মুক্ত হয় এবং অন্য শক্তিতে রূপান্তরিত হওয়ার সময় আমরা দরকারী কাজ করতে পারি। 
বিদ্যুৎ কোষ বা ব্যাটারিতে সঞ্চিত রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়। 
- বিদ্যুৎ শক্তি আবার বাতির ফিলামেন্টে আলোক শক্তি ও তাপ শক্তিতে রূপান্তর হয়। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
ফিউজ তার কিসের সংকর?
  1. টিন ও লোহা
  2. টিন ও সীসা
  3. সোনা ও রূপা
  4. সীসা ও ব্রোঞ্জ
ব্যাখ্যা
বৈদ্যুতিক ফিউজ তার: 
- তড়িৎ যন্ত্রপাতির মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি তড়িৎ প্রবাহিত হলে তা নষ্ট হয়ে যায়। 
- অতিরিক্ত তড়িৎ প্রবাহের কারণে আগুন পর্যন্ত লেগে যেতে পারে। 
- এ ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য বর্তনীতে এক ধরনের বিশেষ ব্যবস্থা নেওয়া হয় যা হলো ফিউজ তার ব্যবহার করা। 
ফিউজ সাধারণত টিন ও সীসার একটি সংকর ধাতুর তৈরি ছোট সরু তার। 
- এটি একটি চিনামাটির কাঠামোর উপর দিয়ে আটকানো থাকে। 
- এই তারটি সরু এবং গলনাঙ্ক কম। 
- এই তারের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট মাত্রার অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি অত্যন্ত উত্তপ্ত হয়ে গলে যায়। 
- ফলে তড়িৎ বর্তনী বিচ্ছিন্ন হয়ে যায়। 
- এভাবে তড়িৎ প্রবাহ বন্ধ করে দিয়ে ফিউজ যন্ত্রপাতিকে রক্ষা করে। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৩৮.
আঙ্গুর ফলে কোন এসিড থাকে?
  1. ম্যালিক
  2. অক্সালিক
  3. সাইট্রিক
  4. এসকরবিক
ব্যাখ্যা
বিভিন্ন ধরনের এসিড:
আঙ্গুর, কমলা ও লেবুতে থাকে সাইট্রিক এসিড। 
- তেঁতুলে থাকে টারটারিক এসিড। 
- টমেটোতে থাকে অক্সালিক এসিড। 
- আমলকিতে থাকে এসকরবিক এসিড। 
- আপেল ও আনারসে থাকে ম্যালিক এসিড। 


উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৩৯.
অক্সালিক এসিড থাকে কোন ফলে?
  1. কমলা
  2. টমেটো
  3. আপেল
  4. লেবু
ব্যাখ্যা
বিভিন্ন ধরনের এসিড:
- আঙ্গুর, কমলা ও লেবুতে থাকে সাইট্রিক এসিড। 
- তেঁতুলে থাকে টারটারিক এসিড। 
- টমেটোতে থাকে অক্সালিক এসিড। 
- আমলকিতে থাকে এসকরবিক এসিড। 
- আপেল ও আনারসে থাকে ম্যালিক এসিড। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৪০.
কোনটির অভাবে মানবদেহে স্কার্ভি রোগ হয়?
  1. ট্যানিক এসিড
  2. এসিটিক এসিড
  3. এসকরবিক এসিড
  4. ম্যালিক এসিড
ব্যাখ্যা
ভিটামিন সি: 
- ভিটামিন সি বা এসকরবিক এসিডের অভাবে স্কার্ভি রোগ হয়। 
- ভিটামিন সি এর অপর নাম এসকরবিক এসিড। 
- ভিটামিন সি মানুষকে রোগ জীবাণুর হাত থেকে রক্ষা করে এবং ক্ষতস্থান গুকাতে সাহায্য করে। 
- আমলকি, কমলালেবু, লেবু আনারস প্রভৃতি ভিটামিন সি এর উৎস। 

অন্যদিকে, 
- ভিটামিন ডি এর অভাবে রিকেটস এবং অস্টিওম্যালাসিয়া হয়। 
- ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। 
- ভিটামিন কে এর অভাবে অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪১.
অপটিক্যাল ফাইবার কী?
  1. সরু তার
  2. ধাতব তার
  3. সরু কাচ তন্তু
  4. সরু ধাতব তার
ব্যাখ্যা
অপটিক্যাল ফাইবার: 
অপটিক্যাল ফাইবার হলো খুব সরু এবং নমনীয় কাচ তন্তুর আলোক নল। 
- আলোক রশ্মিকে বহনের কাজে এটি ব্যবহৃত হয়। 
- আলোক রশ্মি যখন এই কাঁচতন্তুর মধ্যে প্রবেশ করে তখন এর দেয়ালে পুনঃপুন পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটতে থাকে। 
- এই প্রক্রিয়া চলতে থাকে আলোক রশ্মি কাঁচতন্তুর অপর প্রান্ত দিয়ে বের না হওয়া পর্যন্ত। 
- সাধারণত ডাক্তার মানবদেহের ভিতরের কোনো অংশ (যেমন পাকস্থলী, কোলন ইত্যাদি) দেখার জন্য যে আলোক নলটি ব্যবহার করে সেটি হচ্ছে একগুচ্ছ অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে গঠিত। 
- এছাড়া অপটিক্যাল ফাইবার ব্যবহারের আরেকটি ক্ষেত্র হলো টেলিযোগাযোগ। 
- এতে অপটিক্যাল ফাইবার ব্যবহার করার ফলে একই সাথে অনেকগুলো সংকেত প্রেরণ করা যায়। 
- সংকেত যত দূরই যাক না কেন এর শক্তি হ্রাস পায় না। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৪২.
সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম কী?
  1. বুধ
  2. হ্যালি
  3. আলফা সেন্টোরি
  4. চাঁদ
অনির্ধারিত
ব্যাখ্যা
- সূর্যের সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের নাম- প্রক্সিমা সেন্টারাই
(অপশনে সঠিক উত্তর না থাকায় এই প্রশ্নের উত্তর নেয়া সম্ভব হয়নি।) 

প্রক্সিমা সেন্টারাই: 

- প্রক্সিমা সেন্টারাই সূর্যের নিকটতম নক্ষত্র, যা পৃথিবী থেকে প্রায় ৪.২ আলোকবর্ষ দূরে আলফা সেন্টারাই সিস্টেমে অবস্থিত। 
- এটি একটি লাল বামন, যা নক্ষত্রের সবচেয়ে সাধারণ ধরন। 
- এটি সূর্যের চেয়ে সাত গুণ ছোট। 
- এর তাপমাত্রা প্রায় ৩,১০০ কেলভিন, যা সূর্যের তাপমাত্রার অর্ধেকের একটু বেশি। 
- আকারে এটি বৃহস্পতি গ্রহের চেয়ে মাত্র ৫০% বড়। 
- লাল বামন নক্ষত্র তাদের হাইড্রোজেন জ্বালানি খুব কার্যকরভাবে ব্যবহার করে, ফলে এদের আয়ুষ্কাল অত্যন্ত দীর্ঘ। 
- জ্যোতির্বিজ্ঞানীরা ধারণা করেন, প্রক্সিমা সেন্টারাই চার ট্রিলিয়নেরও বেশি বছর একই অবস্থায় থাকবে (তুলনামূলকভাবে, মহাবিশ্বের বয়স প্রায় ১৩.৮ বিলিয়ন বছর)। 
- আলফা সেন্টারাই সিস্টেমটি সেন্টরাস নক্ষত্রপুঞ্জে দেখা যায়। 
- তবে প্রক্সিমা সেন্টারাই সাধারণত খালি চোখে দেখা যায় না। 
- ১৯১৫ সালে এটি স্কটিশ জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ইনেস আবিষ্কার করেন। 

আলফা সেন্টারাই: 
- আলফা সেন্টারাই একটি ত্রৈধ নক্ষত্র ব্যবস্থা (triple star system)। 
- এর সবচেয়ে ক্ষীণ অংশ প্রক্সিমা সেন্টারাই, যা সূর্যের নিকটতম নক্ষত্র এবং প্রায় ৪.২ আলোকবর্ষ দূরে অবস্থিত। 
- সিস্টেমের দুটি উজ্জ্বল নক্ষত্রকে আলফা সেন্টারাই A এবং আলফা সেন্টারাই B বলা হয়। 
- এরা সূর্য থেকে প্রায় ০.২ আলোকবর্ষ বেশি দূরে অবস্থিত। 
- A এবং B একে অপরের চারপাশে ঘূর্ণায়মান থাকে, যার একটি পূর্ণ প্রদক্ষিণ সম্পন্ন করতে ৮০ বছর সময় লাগে। 
- প্রক্সিমা সেন্টরি A এবং B এর চারপাশে প্রদক্ষিণ করে।
- এই প্রদক্ষিণ সম্পন্ন করতে এর সময় লাগে প্রায় ৫,৫০,০০০ বছর। 
- উল্লেখ্য প্রক্সিমা সেন্টারাই b একটি গ্রহ যেটি প্রক্সিমা সেন্টারাই কে কেন্দ্র করে ঘুরছে। 

উৎস: Britannica.
৪৩.
সৌরজগতের গ্রহ কয়টি?
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা
- সৌরজগতে মোট গ্রহের সংখ্যা ৮টি
যেমন:
- বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন।
- এদের মধ্যে সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। 
- সবচেয়ে ছোট ও সূর্যের নিকটতম গ্রহ বুধ। 
- বুধ ও শুক্র গ্রহের কোন উপগ্রহ নেই। 
- শুক্র গ্রহের বায়ুমন্ডল নেই।
- প্লুটো বর্তমানে সৌরজগতের গ্রহ নয়। এটি বামন গ্রহের অন্তর্ভুক্ত।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি। 
৪৪.
প্রথম মহাকাশচারী ব্যক্তি কে?
  1. নীল আর্মস্ট্রং
  2. ইউরি গ্যাগারিন
  3. ভেলেন্টিনা তেরেসকোভা
  4. স্টিফেন হকিং
ব্যাখ্যা
ইউরি গ্যাগারিন:
- মহাকাশে প্রথম ভ্রমণকারী ইউরি গ্যাগারিন
- সাবেক সোভিয়েত ইউনিয়নের মহাকাশ অভিযাত্রী ইউরি গ্যাগারিন। 
- মহাকাশে তিনিই হলেন প্রথম মানব অভিযাত্রী।
- ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি মহাকাশে পৃথিবীর কক্ষপথ পরিভ্রমণ করেন। 
- ভস্টক–১ নভোযানে তিনি মহাকাশে যান।
- গ্যাগারিন মহাকাশে ছিলেন ১০৮ মিনিট।
- মাত্র দেড় ঘণ্টার মতো সময়ে তিনি পৃথিবীকে প্রদক্ষিণ করেন।

উৎস: Britannica.
৪৫.
নিচের কোনটি কোষের গুণাবলি রক্ষা করে?
  1. খাদ্যপ্রাণ
  2. আমিষ
  3. স্নেহ
  4. পানি
ব্যাখ্যা
খাদ্য উপাদান: 
- খাদ্য অনেকগুলো রাসায়নিক উপাদানের সমন্বয়ে গঠিত, এ রাসায়নিক উপাদানগুলোকে খাদ্য উপাদান বলা হয়। 
- কেবলমাত্র একটি উপাদান দিয়ে গঠিত-এমন খাদ্যবস্তুর সংখ্যা খুবই কম। 
- উপাদান অনুযায়ী খাদ্যবস্তুকে তিন ভাগে ভাগ করা হয়েছে। 
যথা- 
১. আমিষ বা প্রোটিন: এটি ক্ষয়পূরণ, বৃদ্ধিসাধন ও দেহ গঠন করে। 
২. শর্করা বা শ্বেতসার বা কার্বোহাইড্রেট: এটি শক্তি উৎপাদন করে। 
৩. স্নেহ বা চর্বি বা লিপিড: এটি তাপ ও শক্তি উৎপাদন করে। 

- এছাড়া অন্যান্য তিন প্রকার উপাদান বিশেষ প্রয়োজন। 
যথা- 
১. খাদ্যপ্রাণ বা ভিটামিন: এটি রোগ প্রতিরোধ, শক্তি বৃদ্ধি, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়ায় উদ্দীপনা যোগায়। 
২. খনিজ লবণ: এটি বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় অংশ নেয়। 
৩. পানি: পানি দেহে পানির সমতা রক্ষা করে, কোষের গুণাবলি নিয়ন্ত্রণ করে এবং কোষ অঙ্গাণুসমূহকে ধারণ ও তাপের সমতা রক্ষা করে। 

উৎস: বিজ্ঞান, অষ্টম শ্রেণি।
৪৬.
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা করেছিল?
  1. ৪৮টি
  2. ৫০টি
  3. ৫১টি
  4. ৬০টি
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- দাপ্তরিক ভাষা ৬টি।
- এগুলো হচ্ছে ইংরেজি, চীনা, স্প্যানিশ, ফরাসি, রুশ ও আরবি।
- জাতিসংঘের বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেস। (জানুয়ারি, ২০২৫)
- তিনি পর্তুগালের নাগরিক।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- এর বর্তমান সদস্য ১৯৩টি। (জানুয়ারি, ২০২৫)
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘের সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ১৪ জুলাই, ১৯৩তম দেশ হিসেবে জাতিসংঘে যোগদান করে।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য দেশের সংখ্যা ১৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা ০৫টি।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশের সংখ্যা ১০টি।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
৪৭.
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু কোথায় ভাষণ দিয়েছিলেন?
  1. রেসকোর্স ময়দানে
  2. প্রেসিডেন্ট ভবনে
  3. পার্লামেন্ট ভবনে
  4. রমনা পার্কে
ব্যাখ্যা
⇒ ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন।

৭ই মার্চের ভাষণ:
- বঙ্গবন্ধুর ৭ই মার্চ ১৯৭১-এ প্রদত্ত ১৮ মিনিটের ভাষণটি তাঁর স্বভাবসুলভ তাৎক্ষণিক বক্তব্য ছিল, পূর্বে তৈরি করা বক্তৃতা নয়।
- এটিকে অনেকেই রাজনীতির কবিতা বলে থাকেন।
- তাঁর এই ভাষণকে তুলনা করা হয় আব্রাহাম লিংকন, উইনস্টন চার্চিল, মার্টিন লুথার কিং ও পেরিক্লিসের মহতী যুগান্তকারী ভাষণগুলোর সাথে।
- এর মহত্ত্ব ও বিরাটত্বের কারণে ২০১৭ সনের অক্টোবরে জাতিসংঘের এডুকেশন, কালচার ও সাইন্টিফিক অর্গানাইজেশন, ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ই মার্চের অসাধারণ ভাষণটিকে পৃথিবীর অন্যতম ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দিয়ে স্বাধীনতাকামী বাঙালি জাতিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
- ভাষণে মূলত ৪ দফা দাবি তোলা হয়।
• মার্শাল ল প্রত্যাহার,
• সেনাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া,
• রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর বিচার বিভাগীয় তদন্ত এবং
• জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৪৮.
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার ঘোষণা করা হয়েছিল কবে?
  1. ২৬ মার্চ ১৯৭১
  2. ১০ এপ্রিল ১৯৭১
  3. ১৪ এপ্রিল ১৯৭১
  4. ১৬ ডিসেম্বর ১৯৭১
ব্যাখ্যা
মুজিবনগর সরকার গঠন:
- বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৯৭১ সালের ১৭ এপ্রিল ও মুজিবনগর সরকারের শপথ গ্রহণ একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ অধ্যায়।
- ঐতিহাসিকভাবে বাংলাদেশের জন্য এই দিনটির তাৎপর্য অপরিসীম, কেননা এই দিনেই আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়।
- এদিন (১৯৭১ সালের ১৭ এপ্রিল) কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার ভবেরপাড়া গ্রামের বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
- এটি 'মুজিবনগর সরকার' নামেই সমধিক পরিচিত এবং মুজিব নগর সরকারের নেতৃত্বে বাংলাদেশ পাক হানাদারদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করে।
- ১০ এপ্রিল, ১৯৭১ দেশের 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ' নামকরণ করে বঙ্গবন্ধুর অন্যতম সহযোগী আওয়ামী লীগ নেতা তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মন্ত্রীসভা ঘোষণা করা হয়।
- উল্লেখ্য, মেহেরপুর মহকুমা পরবর্তীতে জেলা হিসাবে উন্নীত হয় এবং বৈদ্যনাথতলার নাম পরিবর্তন করে রাখা হয়- মুজিবনগর।
- স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর ছিলো স্বাধীন দেশের অস্থায়ী রাজধানী এবং সচিবালয়/সদরদপ্তর ছিলো- কলকাতার ৮ নং থিয়েটার রোড।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান-
  1. টুঙ্গিপাড়া
  2. টংগী
  3. টাঙ্গাইল
  4. টঙ্গিবাড়ী
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান:
- বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পিতা শেখ লুৎফর রহমান।
- ১৯৪২ সালে তিনি গোপালগঞ্জ মিশনারী স্কুল থেকে ম্যাট্রিক, ১৯৪৪ সালে কলকাতার ইসলামিয়া কলেজ থেকে আই.এ এবং একই কলেজ থেকে ১৯৪৭ সালে বি.এ পাশ করেন।
- বিশ্ববিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারীদের সাথে তাদের দাবি আদায়ের পক্ষে আন্দোলন করার জন্যে ১৯৪৯ সালে বঙ্গবন্ধুকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়।
- ১৯৫৩ সালে শেখ মুজিব পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং ১৯৬৬ সাল পর্যন্ত এ পদে বহাল ছিলেন। ১৯৬৬ সালেই তিনি দলের সভাপতি হন।
- ১৯৬৬ সালে তিনি তাঁর বিখ্যাত ছয়দফা কর্মসূচী ঘোষণা করেন।
- ১৯৭১ সালে তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন।
- ১৯৭৫ সালে তিনি মৃত্যুবরণ করেন।
- ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর বহিষ্কারাদেশ তুলে দেয়া হয়।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও বিবিসি বাংলা, ১০ আগস্ট, ২০১০।
৫০.
বাংলাদেশের জাতীয় পতাকার রং কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের জাতীয় পতাকার রং ২টি।

জাতীয় পতাকা:
- বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা করেন কামরুল হাসান।
- পতাকা বিধি (১৯৭২) অনুসারে জাতীয় পতাকার রং গাঢ় সবুজ এবং ১০:৬ অনুপাতে আয়তাকার, তাতে থাকবে সবুজ অংশের মাঝখানে একটি লাল বৃত্ত।
- লাল বৃত্তের ব্যাসার্ধ হবে পতাকার মোট দৈর্ঘ্যের এক-পঞ্চমাংশ।
- প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল।
- ২রা মার্চ বাংলাদেশের জাতীয় পতাকা দিবস।
- ১৯৭১ সালের ২ মার্চ ছাত্রদের পক্ষে পতাকাটি উত্তোলন করেছিলেন তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব।।
- শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২ মার্চ ২০২২ ও দৈনিক কালের কন্ঠ, ২ মার্চ ২০২৩।
৫১.
বাংলাদেশের সাংবিধানিক নাম হলো-
  1. বাংলাদেশ
  2. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
  3. বাংলাদেশ প্রজাতন্ত্র
  4. বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র
ব্যাখ্যা
⇒ বাংলাদেশের সাংবিধানিক নাম 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ'।

সংবিধান:
- বাংলাদেশের সংবিধান রচিত হয় গণপরিষদের মাধ্যমে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়।
- সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ বা অধ্যায় আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।
- ১৯৭২ সালের ১১ অক্টোবর খসড়া সংবধিান প্রণয়ন কমিটি সংবিধানের চূড়ান্ত খসড়া প্রণয়ন করেন।
- ১৯৭২ সালের ১৪ ডিসেম্বর সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়।
- ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর করা হয়।

তথ্যসূত্র - বাংলাদেশের সংবিধান।
৫২.
বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?
  1. জাতীয় সংসদ
  2. প্রধানমন্ত্রী
  3. স্পিকার
  4. রাষ্ট্রপতি
ব্যাখ্যা
প্রধান বিচারপতি:
- সংবিধানের ৯৫ নং অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতিকে শপথ পড়ান মহামান্য রাষ্ট্রপতি।
- প্রধান বিচারপতির সাথে পরামর্শ করেই অন্যান্য বিচারপতি দের নিয়োগ দেয়া হয়।

⇒ বিচারপতি হিসেবে নিয়োগের জন্যে ন্যূনতম দশ বছর সুপ্রিমকোর্টে অ্যাডভোকেট বা দেশের বিচার বিভাগীয় পদে দশ বছর নিযুক্ত থাকার অভিজ্ঞতা প্রয়োজন হয়।
- সংবিধানের প্রণয়নকালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর।
- ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৯৬ ধারা পুন:স্থাপন করে বিচারপতিদের বয়স করা হয় ৬৭ বছর।
- বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।

⇒ বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি আবু সাদাত মো. সায়েম।
- তিনি ১৬ ডিসেম্বর ১৯৭১ থেকে ৫ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন।

উল্লেখ্য,
- বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ (২৫তম)। (জানুয়ারি, ২০২৫)
- সৈয়দ রেফাত আহমেদ ২০০৩ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান।
- ২০০৫ সালে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে স্থায়ী নিয়োগ লাভ করেন।

তথ্যসূত্র - সুপ্রিমকোর্ট ওয়েবসাইট।
৫৩.
ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রের নাম কী?
  1. আনিসুল হক
  2. মোহাম্মদ হানিফ
  3. সাঈদ খোকন
  4. সাদেক হোসেন খোকা
ব্যাখ্যা
ঢাকা সিটি করপোরেশনের ইতিহাস:
- ১৮৬৪ সালের ১ আগষ্ট ঢাকা পৌরসভা স্থাপিত হয়।
- ১৯৭৭ সালের সেপ্টেম্বর মাসে ঢাকা নগরীকে ৫০টি ওয়ার্ডে বিভক্ত করে ঢাকা পৌরসভা গঠন করা হয়।
- ১৯৭৭ সালের ৩১ অক্টোবর কমিশনারদের মাধ্যমে ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন শুরু করেন ব্যারিস্টার আবুল হাসনাত।
- ১৯৭৮ সালে ঢাকা পৌরসভাকে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনে উন্নীত করা হয় পৌরসভার চেয়ারম্যান ঢাকা মিউিনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নামে অবিহিত হয়।
- ১৯৯০ সালে ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম পরিবর্তন করে ঢাকা সিটি করপোরেশন নামকরণ করা হয়।
- প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৪ সালে এবং ভোটারদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন মোহাম্মদ হানিফ। নগরবাসীর সেবা সহজলভ্য করার বৃহত্তর স্বার্থে ২০১১ সালের ২৩ নভেম্বর স্থানীয় সরকার
- সংশোধনী বিল ২০১১ অনুসারে সরকার ঢাকা সিটি করপোরেশনকে বিলুপ্ত ঘোষণা করে।
- এ আইন অনুযায়ী ২০১১ সালের ৪ ডিসেম্বর থেকে ঢাকা সিটি করপোরেশনকে দুটি প্রশাসনিক অঞ্চলে বিভক্ত করার ঘোষণা দেওয়া হয়।
- এর ফলে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নামে পৃথক দুইটি সিটি কর্পোরেশন যাত্রা শুরু করে।

তথ্যসূত্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ওয়েবসাইট।
৫৪.
বাংলাদেশের বৃহত্তম নদী বন্দর-
  1. ভৈরব
  2. নারায়ণগঞ্জ
  3. চাঁদপুর
  4. বরিশাল
ব্যাখ্যা
নারায়ণগঞ্জ নদীবন্দর:
- পলাশী যুদ্ধে বাংলার পরাজয়ের পর পর ইংরেজরা দল বেঁধে এ অঞ্চলে আসতে থাকে ব্যবসা-বাণিজ্যের আশায়।
- ইংল্যান্ডের টেমস নদীর পর পৃথিবীর দ্বিতীয় 'হারবার' বেষ্টিত শান্ত নদী শীতলক্ষ্যা।
- শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর বাংলাদেশের ঐতিহাসিক এবং সবচেয়ে বড় নদী বন্দর।
- ভৌগোলিক, বাণিজ্যিকভাবে এ বন্দরের গুরুত্ব অত্যন্ত বেশি।

তথ্যসূত্র - বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ।
৫৫.
বাংলাদেশের কোন জেলা চায়ের জন্য বিখ্যাত?
  1. ঢাকা
  2. বগুড়া
  3. ভোলা
  4. সিলেট
ব্যাখ্যা
⇒ সিলেট জেলাটি চায়ের জন্য প্রসিদ্ধ।

সিলেট:
- সিলেট জেলা ১৭৭২ সালের ১৭ মার্চ প্রতিষ্ঠিত হয়।
- ১৮৭৪ সাল পর্যন্ত এ জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ছিল
- সিলেট জেলার উত্তরে ভারতের খাসিয়া, জৈন্তিয়া পাহাড় (ভারতের মেঘালয় রাজ্য), দক্ষিণে মৌলভীবাজার জেলা, পূর্বে ভারতের কাছাড় ও করিমগঞ্জ জেলা (ভারতের আসাম রাজ্য) ও পশ্চিমে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা।
- আয়তন: ৩.৪৫২.০৭ বর্গ কি.মি বা ১৩৩২.০০ বর্গমাইল।
- ১৯৮৩ ৮৪ সালে বৃহত্তর সিলেট জেলাকে ৪টি নতুন জেলায় বিভক্ত করা হয় এবং ১৯৯৫ সালের ১ আগস্ট সিলেট বিভাগের সৃষ্টি হয়।
- সুরমা-কুশিয়ারা নদীবেষ্টিত এ জেলায় রয়েছে অনেক হাওর-বিল, ছোট বড় টিলা কানন। রয়েছে দেশের সর্ববৃহৎ হাওর হাকালুকির অংশ বিশেষ।
- সিলেট জেলা প্রাকৃতিক গ্যাস, তেল, চুনাপাথর, কঠিন শিলা, বালুসহ অন্যান্য প্রাকৃতিক সম্পদে অনন্য একটি জেলা।
- বাণিজ্যিক ভাবে চা উৎপাদনের জন্যে ১৮৪৭ খ্রিষ্টাব্দে সিলেট শহরের এয়ারপোর্ট রোডের কাছে মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - সিলেট জেলা ওয়েবসাইট।
৫৬.
বার্ষিক ১০% মুনাফায় ১২০০ টাকার ৫ বছরের মুনাফা কত?
  1. ৫২০ টাকা
  2. ৪৮০ টাকা
  3. ৫৬০ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফায় ১২০০ টাকার ৫ বছরের মুনাফা কত?

সমাধান:
১০০ টাকার ১ বছরের মুনাফা  ১০ টাকা 
১ টাকার ১ বছরের মুনাফা  ১০/১০০ টাকা 
১২০০ টাকার ৫ বছরের মুনাফা  (১০ × ১২০০ × ৫)/১০০ টাকা 
= ৬০০ টাকা
৫৭.
আয়তনের একক কোনটি?
  1. একক
  2. বর্গ একক
  3. ঘন একক
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
- আয়তনের একক হলো ঘন একক।
-ক্ষেত্রফলের একক হল বর্গ একক।
৫৮.
একটি আয়তকার তামার পাত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে ২০ সেমি, ১৫ সেমি, ১০ সেমি হলে, পাত্রের ভিতরের আয়তন কত?
  1. ৩০০০ ঘন সেমি
  2. ২৭০০ ঘন সেমি
  3. ১৫০০ ঘন সেমি
  4. ২০০০ ঘন সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার তামার পাত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে ২০ সেমি, ১৫ সেমি, ১০ সেমি হলে, পাত্রের ভিতরের আয়তন কত?

সমাধান:
আয়তকার তামার পাত্রের দৈর্ঘ্য = ২০ সেমি
আয়তকার তামার পাত্রের প্রস্থ = ১৫ সেমি
আয়তকার তামার পাত্রের উচ্চতা = ১০ সেমি

আয়তকার তামার পাত্রের আয়তন = (২০ × ১৫ × ১০) ঘন সেমি
= ৩০০০ ঘন সেমি
৫৯.
একজন ঘড়ির দোকানি একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৬৪৯.৪৪ টাকা
  2. ৯৪৬.৪৪ টাকা
  3. ৬৯৪.৪৪ টাকা
  4. ৬৯৬.৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ঘড়ির দোকানি একটি ঘড়ি ৬২৫ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ক্ষতিতে
বিক্রয়মূল্য = ১০০ - ১০ =৯০ টাকা

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯০ টাকা
বিক্রয়মূল্য ৬২৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৬২৫)/৯০
= ৬২৫০/৯ টাকা
= ৬৯৪.৪৪ টাকা
৬০.
১ মাইল = কত?
  1. ১৬৭০ গজ
  2. ১৭৬০ গজ
  3. ১৬৩০ গজ
  4. ১৩৭০ গজ
ব্যাখ্যা
প্রশ্ন: ১ মাইল = কত?

সমাধান:
১ মাইল = ১৭৬০ গজ
১ মাইল = ১.৬০৯ কিলোমিটার
 ১ কিলোমিটার = ০.৬২১৩ মাইল।
১ নটিক্যাল মাইল = ১.৮৫২ কিলোমিটার
১ মাইল = ৫২৮০ ফুট
৬১.
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?
  1. ৬২ বছর
  2. ৬০ বছর
  3. ৫৪ বছর
  4. ৫৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩। পুত্রের বয়স ১৮ হলে, পিতার বয়স কত?

সমাধান:
দেয়া আছে,
পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১০ : ৩

পিতার বয়স = ১০ক বছর 
পুত্রের বয়স = ৩ক বছর 

প্রশ্নমতে,
৩ক = ১৮ 
ক = ৬ 

পিতার বয়স = ৬ × ১০ বছর = ৬০ বছর
৬২.
x - 2y = 3 হলে, x3 - 8y3 - 18xy এর মান নির্ণয় করুন।
  1. 25
  2. 18
  3. 23
  4. 27
ব্যাখ্যা
প্রশ্ন: x - 2y = 3 হলে, x3 - 8y3 - 18xy এর মান কত? 

সমাধান: 
দেয়া আছে 
 x - 2y = 3

এখন 
 x3 - 8y3 - 18xy 
= x3 - (2y)3  - 18xy 
= (x - 2y)3 + 3x.2y(x - 2y) - 18xy
= 33 + 6xy.3 - 18xy
= 27 + 18xy - 18xy
= 27
৬৩.
a + b = 4 এবং ab = 2 হলে, (a - b)2 এর মান নির্ণয় করুন।
  1. 8
  2. 27
  3. 16
  4. 10
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 4 এবং ab = 2 হলে, (a - b)2 এর মান নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে
a + b = 4
ab = 2

প্রদত্ত রাশি = (a - b)2
= (a + b)2 - 4ab
= 42 - 4 × 2
= 16 - 8
= 8
৬৪.
একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং উক্ত জমির পরিসীমা 40 মিটার হলে, জমিটির দৈর্ঘ্য কত?
  1. 12 মি.
  2. 30 মি.
  3. 15 মি.
  4. 36 মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তকার জমির দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ এবং উক্ত জমির পরিসীমা 40 মিটার হলে, জমিটির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
প্রস্থ = x মিটার
দৈর্ঘ্য = 3x মিটার

তাহলে,
পরিসীমা = 2(3x + x)
⇒ 40 = 2 × 4x
⇒ 8x = 40
⇒ x = 40/8
∴ x = 5 মিটার

∴ জমিটির দৈর্ঘ্য = 3 × 5 = 15 মিটার
৬৫.
a5b2c, ab3c2 এবং a7b4c3 এর ল.সা.গু. কত?
  1. a5b4c3
  2. a5b3c3
  3. a7b3c
  4. a7b4c3
ব্যাখ্যা
প্রশ্ন: a5b2c, ab3c2 এবং a7b4c3 এর ল.সা.গু. কত?

সমাধান:
১ম রাশি = a5b2c
২য় রাশি = ab3c2
৩য় রাশি = a7b4c3

নির্ণেয় ল.সা.গু = a7b4c3
৬৬.
কোনটি সঠিক?
  1. বর্গ একটি আয়ত, বর্গ একটি রম্বস
  2. ট্রাপিজিয়াম একটি সামান্তরিক
  3. সামান্তরিক একটি ট্রাপিজিয়াম
  4. আয়ত ও বর্গ একটি রম্বস
অনির্ধারিত
ব্যাখ্যা
- বর্গ ক্ষেত্রের চারটি বাহুই সমান এবং কোণগুলো সমকোণ।
- আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো সমকোণ।
- রম্বসের চারটি বাহুই পরষ্পর সমান ও বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোনো কোণই সমকোণ নয়।

অপশন (ক) এর 'বর্গ একটি আয়ত' এই অংশটুকুই শুধু সঠিক। বাকি সব অপশনই ভুল।

অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
৬৭.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 120° হলে, অপর যে কোনো একটি কোণের মান কত?
  1. 80°
  2. 30°
  3. 60°
  4. 40°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণের মান 120° হলে, অপর যে কোনো একটি কোণের মান কত?

সমাধান:
সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ 120°
সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু ভূমির সাথে সমান সমান কোণ উৎপন্ন করে

ধরি
অপর যেকোনো একটি কোণের মান = x

প্রশ্নমতে
x + x + 120° = 180°
বা, 2x = 180° - 120°
বা, 2x = 60°
x = 30°
৬৮.
কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির-
  1. লম্ব
  2. উবাহু
  3. বহিঃস্থ কোণ
  4. উলম্ব
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির-

সমাধান: 
- কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির বহিঃস্থ কোণ।
- ত্রিভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের সমষ্টি দুই সমকোণ।
- ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
৬৯.
বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের কী বলা হয়?
  1. জ্যা
  2. ব্যাস
  3. পরিধি
  4. ব্যাসার্ধ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তের কী বলা হয়?

সমাধান:
- একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
- জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
- ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
- বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
৭০.
একটিমাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন সম্ভব হবে?
  1. ট্রাপিজিয়াম
  2. আয়ত
  3. সামান্তরিক
  4. বর্গ
ব্যাখ্যা
প্রশ্ন: একটিমাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি অঙ্কন সম্ভব হবে?

সমাধান:
- একটিমাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে বর্গক্ষেত্র আঁকা সম্ভব।
- বর্গক্ষেত্রের একবাহুর দৈর্ঘ্য a একক 
- বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a√2 একক 
- বর্গক্ষেত্রের পরিসীমা 4a  একক