পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৮
সিলেবাস
পরীক্ষা – ৫: টপিক: সরল সহসমীকরণ, সরল ও দ্বিপদী সমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা [Live Class – 6 (Part - 2) & 7]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৮ প্রশ্ন

.
x এর মান কত হলে a(x - a) = b(x - b) হবে?
  1. ক) a - b
  2. খ) - a
  3. গ) a + b
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে a(x - a) = b(x - b) হবে?

সমাধান:
a(x - a) = b(x - b)
⇒ ax - a2 = bx - b2
⇒ ax - bx = a2 - b2
⇒ x(a - b) = (a + b)(a - b)
⇒ x = (a + b)(a - b)/(a - b)
∴ x = a + b
.
 এর সমাধান সেট নিচের কোনটি?
  1. ক) [1, 4]
  2. খ) {1, 5}
  3. গ) (1, 4)
  4. ঘ) {1, 4}
ব্যাখ্যা
প্রশ্ন:  এর সমাধান সেট নিচের কোনটি?

সমাধান:
x - 4 = (x - 4)/x
⇒ x2 - 4x = x - 4
⇒ x2 - 5x + 4 = 0
⇒ x2 - x - 4x + 4 = 0
⇒ x(x - 1) - 4(x - 1) = 0
⇒ (x - 1) (x - 4) = 0

হয়, 
x - 1 = 0
বা, x = 1

অথবা,
x - 4 = 0
বা, x = 4

∴ নির্ণেয় সমাধান সেট = {1, 4}
.
3x2 - x + 5 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. ক) বাস্তব ও অসমান
  2. খ) বাস্তব ও সমান
  3. গ) অবাস্তব ও অসমান
  4. ঘ) পূর্ণ বর্গ সংখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: 3x2 - x + 5 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
প্রদত্ত সমীকরণ 3x2 - x + 5 = 0 কে ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = 3, b = - 1, c = 5

নিশ্চায়ক = b2 - 4ac
= (- 1)2 - 4 . 3 . 5
= 1 - 60
= - 59 < 0
যেহেতু, b2 - 4ac < 0 তাই মূলদ্বয় অবাস্তব ও অসমান হয়।

b2 - 4ac < 0 হলে, মূলদ্বয় অবাস্তব ও অসমান হয়।
b2 - 4ac > 0 হলে, মূলদ্বয় বাস্তব ও অসমান হয়।
b2 - 4ac = 0 হলে, মূলদ্বয় বাস্তব ও সমান হয়।
.
(5x/6) + 3 এবং (x/3) + 10 পরস্পর সমান হলে (x - 10) এর মান কত?
  1. ক) 14
  2. খ) 10
  3. গ) 8
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: (5x/6) + 3 এবং (x/3) + 10 পরস্পর সমান হলে (x - 10) এর মান কত?

সমাধান:
(5x/6 + 3) = (x/3 + 10)
⇒ 5x/6 - x/3 = 10 - 3
⇒ (5x - 2x)/6 = 7
⇒ 3x = 42
⇒ x = 14
⇒ x - 10 = 14 - 10
∴ x - 10 = 4
.
যদি 2x + 3y = 7 এবং 5x - 2y = 8 হলে (x, y) এর মান কত?
  1. ক) (1, 2)
  2. খ) (2, 3)
  3. গ) (2, 1)
  4. ঘ) (3, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x + 3y = 7 এবং 5x - 2y = 8 হলে (x, y) এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2x + 3y = 7 ................... (1)
5x - 2y = 8 .................... (2)

(1) × 2 + (2) × 3 হতে পাই,
4x + 6y = 14
15x - 6y = 24
19x = 38
⇒ x = 38/19
∴ x = 2

x এর মান (1) নং এ বসিয়ে পাই,
2 . 2 + 3y = 7
⇒ 3y = 7 - 4
⇒ 3y = 3
∴ y = 1

নির্ণেয় সমাধান (x, y) = (2, 1)
.
y যদি x এর চেয়ে বড় হয় তবে 1/x এর চেয়ে 1/y কী?
  1. ক) বড়
  2. খ) সমান
  3. গ) ছোট
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: y যদি x এর চেয়ে বড় হয় তবে 1/x এর চেয়ে 1/y কী?

সমাধান:
প্রশ্নমতে,
x < y
1/x > 1/y

∴ 1/x এর চেয়ে 1/y ছোট।
.
যদি 2x2 - 7x + 12 = 0 সমীকরণের মূলদ্বয় α ও β হলে (α/β) + (β/α) এর মান কত?
  1. ক) 1/12
  2. খ) 3/2
  3. গ) 1/24
  4. ঘ) 1/18
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x2 - 7x + 12 = 0 সমীকরণের মূলদ্বয় α ও β হলে (α/β) + (β/α) এর মান কত?

সমাধান:
প্রদত্ত সমীকরণ 2x2 - 7x + 12 = 0
মূলদ্বয় α , β

আমরা জানি,
∴ মূলদ্বয়ের যোগফল, α + β = - (- 7/2) = 7/2
মূলদ্বয়ের গুণফল, αβ = 12/2 = 6
 
এখন,
α/β + β/α = (α2 + β2)/αβ
= {(α + β)2 - 2αβ}/αβ
= {(7/2)2 - 2 . 6}/6
= {(49/4) - 12}/6
= {(49 - 48)/4}/6
= 1/24
.
2xy + y = 14 এবং x = 3 হলে 2y + x = কত?
  1. ক) 5
  2. খ) 7
  3. গ) 9
  4. ঘ) 3
ব্যাখ্যা
প্রশ্ন: 2xy + y = 14 এবং x = 3 হলে 2y + x = কত?

সমাধান:
দেওয়া আছে,
x = 3
এবং 2xy + y = 14
বা, 2 . 3y + y = 14
বা, 7y = 14
বা, y = 14/7
∴ y = 2

এখন,
2y + x = 2 . 2 + 3
∴ 2y + x = 7
.
x - a = 8 সমীকরণে x কী?
  1. ক) ঘাত
  2. খ) চলক
  3. গ) সহগ
  4. ঘ) ধ্রুবক
ব্যাখ্যা
প্রশ্ন: x - a = 8 সমীকরণে x কী?

সমাধান:
x - a = 8 সমীকরণে x একটি চলক।
১০.
- (4x + 2) - (- 3x - 5) = 3 হলে x = কত?
  1. ক) 3
  2. খ) 2
  3. গ) 1
  4. ঘ) 0
ব্যাখ্যা
প্রশ্ন: - (4x + 2) - (- 3x - 5) = 3 হলে x = কত?

সমাধান:
- (4x + 2) - (- 3x - 5) = 3
⇒ - 4x - 2 + 3x + 5 = 3
⇒ - x + 3 = 3
⇒ - x = 3 - 3
∴ x = 0
১১.
যদি 2x2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং m > 0 হলে, m এর মান কত?
  1. ক) 3√4
  2. খ) 6√3
  3. গ) 2√6
  4. ঘ) 4√3
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x2 + mx + 6 = 0 সমীকরণের মূল দুইটি সমান হয় এবং m > 0 হলে, m এর মান কত?

সমাধান:
প্রদত্ত সমীকরণ 2x2 + mx + 6 = 0 কে দ্বিঘাত সমীকরণ ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই,
a = 2, b = m, c = 6

মূল দুইটি সমান হলে নিশ্চায়ক, b2 - 4ac = 0 হবে।
∴ 2x2 + mx + 6 = 0 এর নিশ্চায়ক, b2 - 4ac = 0
বা, m2 - 4 . 2 . 6 = 0
বা, m2 = 48
বা, m = √48
∴ m = 4√3
১২.
3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 এর সমাধান নিচের কোনটি?
  1. ক) ( - 1, 2)
  2. খ) ( - 2, 1)
  3. গ) ( - 1, 1)
  4. ঘ) (1, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 7y + 10 = 0 এবং y - 2x - 3 = 0 এর সমাধান নিচের কোনটি?

সমাধান:
3x - 7y + 10 = 0 ................. (1)
y - 2x - 3 = 0
⇒ y = 2x + 3 ..................... (2)

(1) নং হতে,
3x - 7 × (2x + 3) + 10 = 0
⇒ 3x - 14x - 21 + 10 = 0
⇒ - 11x = 11
∴ x = - 1

x এর মান (2) নং বসিয়ে পাই,
y = 2 . (- 1) + 3
⇒ y = - 2 + 3
∴ y = 1

নির্ণেয় সমাধান (x, y) = ( - 1, 1)
১৩.
সমীকরণের সমাধান কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
প্রশ্ন: সমীকরণের সমাধান কত?

সমাধান:
3/(y + 3) = 4/(y + 5)
⇒ 4y + 12 = 3y + 15
⇒ 4y - 3y = 15 - 12
∴ y = 3
১৪.
কোন একটি সংখ্যা অপর একটি সংখ্যার দেড়গুণ এবং সংখ্যা দুটির যোগফল 25 হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) 10
  2. খ) 12
  3. গ) 15
  4. ঘ) 20
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি সংখ্যা অপর একটি সংখ্যার দেড়গুণ এবং সংখ্যা দুটির যোগফল 25 হলে বড় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
ছোট সংখ্যাটি = x
বড় সংখ্যাটি = 1.5x = 3x/2

প্রশ্নমতে,
(3x/2) + x = 25
⇒ (3x + 2x)/2 = 25
⇒ 5x = 50
⇒ x = 50/5
∴ x = 10

বড় সংখ্যাটি = 3x/2 = 3 . 10/2 = 15
১৫.
কোন সংখ্যার ৬০% এর সাথে ৪৪ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তবে সংখ্যাটি কত?
  1. ক) 100
  2. খ) 105
  3. গ) 110
  4. ঘ) 120
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৬০% এর সাথে ৪৪ যোগ করলে যোগফল যদি ঐ সংখ্যাটিই হয়, তবে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি x

প্রশ্নমতে,
x এর ৬০% + ৪৪ = x
বা, {(x × ৬০)/১০০} + ৪৪ = x
বা, (৩x/৫) + ৪৪ = x
বা, (x  - ৩x)/৫ = ৪৪ 
বা, (৫x - ৩x)/৫ = ৪৪
বা, ২x/৫ = ৪৪
বা, x  = (৪৪ × ৫)/২
⸫ x = ১১০

⸫ সংখ্যাটি ১১০
১৬.
x + y = 0 এবং 2x  - y + 3 = 0 সরলরেখাদ্বয় কোন বিন্দুতে ছেদ করে?
  1. ক) (- 1, 1)
  2. খ) (- 1/2, 1)
  3. গ) (1, 1)
  4. ঘ) (- 1/2, 1/2)
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 0 এবং 2x  - y + 3 = 0 সরলরেখাদ্বয় কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান:
প্রদত্ত রেখাদ্বয়,
x + y = 0 .................. (1)
2x  - y + 3 = 0 .................. (2)

(1) + (2) হতে পাই,
x + y = 0
2x  - y + 3 = 0
3x + 3 = 0
⇒ 3x = - 3
⇒ x = - 3/3
∴ x = - 1

x এর মান (1) নং এ বসিয়ে পাই,
 - 1 + y = 0
∴ y = 1

নির্ণেয় সমাধান (x, y) = (- 1, 1)
১৭.
কোনো স্কুলের ছাত্র সংখ্যার 2/3 অংশ মুসলমান এবং 1/6 অংশ হিন্দু। মুসলমান ছাত্রের সংখ্যা হিন্দু ছাত্রের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি হলে, স্কুলের ছাত্র সংখ্যা কত?
  1. ক) 280 জন
  2. খ) 340 জন
  3. গ) 140 জন
  4. ঘ) 240 জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো স্কুলের ছাত্র সংখ্যার 2/3 অংশ মুসলমান এবং 1/6 অংশ হিন্দু। মুসলমান ছাত্রের সংখ্যা হিন্দু ছাত্রের সংখ্যা অপেক্ষা 120 জন বেশি হলে, স্কুলের ছাত্র সংখ্যা কত?

সমাধান:
ধরি,
স্কুলে ছাত্রসংখ্যা x

প্রশ্নমতে,
(2x/3) - (x/6) = 120
⇒ (4x - x)/6 = 120
⇒ 3x = 120 × 6
⇒ x = 720/3
∴ x = 240

∴ স্কুলের ছাত্র সংখ্যা 240 জন।
১৮.
(1 + √6) ও (1 - √6) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?
  1. ক) x2 + 2x - 5 = 0
  2. খ) x2 - 2x - 5 = 0
  3. গ) x2 - 2x + 5 = 0
  4. ঘ) x2 + 2x + 5 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: (1 + √6) ও (1 - √6) মূলবিশিষ্ট সমীকরণ নিচের কোনটি?

সমাধান:
মনে করি,
মূলদ্বয়, α = 1 + √6 এবং β = 1 - √6
মূলদ্বয়ের যোগফল, α +  β = 1 + √6 + 1 - √6
∴ α +  β = 2

মূলদ্বয়ের গুণফল, αβ = (1 + √6) . (1 - √6)
= (1)2 - (√6)2
= 1 - 6
∴ αβ = - 5

∴ নির্ণেয় সমীকরণ x2 - (α +  β) x + αβ = 0
বা, x2 - 2x - 5 = 0

∴ নির্ণেয় সমীকরণ, x2 - 2x - 5 = 0