পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পার্ট-১) বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ ১. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা: ২. বাংলাদেশের সরকার ব্যবস্থা পার্ট-২) বাংলা ব্যাকরণ: টপিকসমূহ বাক্য প্রকরণ (প্রয়োগ ও অপপ্রয়োগ; বানান ও বাক্যশুদ্ধি; যতিচিহ্ন ও এর ব্যবহার; পরিভাষা; বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।) পার্ট-৩) বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী। পার্ট–১ সোর্স: পৌরনীতি ও সমাজবিজ্ঞান বিষয়ক বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), সংশ্লিষ্ট ওয়েবসাইট, বাংলাপিডিয়া ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট–২ সোর্স: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।) পার্ট – ৩ সোর্স: Live MCQ অ্যাপ বা সাইটের Menu থেকে পিডিএফ অপশনে সাম্প্রতিক সমাচারের পিডিএফগুলো দেখুন)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
সংসদ সদস্যগণ সরকারের কোন বিভাগের অন্তর্ভুক্ত?
  1. ক) আইন
  2. খ) শাসন
  3. গ) বিচার
  4. ঘ) জনপ্রশাসন
সঠিক উত্তর:
ক) আইন
উত্তর
সঠিক উত্তর:
ক) আইন
ব্যাখ্যা
আইন বিভাগ বা আইনসভা বা জাতীয় সংসদ

- সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পরিবর্তন ও সংশোধন করে তাকে আইন বিভাগ বলে।
- গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইন সভার গুরুত্ব অপরিসীম।
- আইন সভা প্রণীত আইনের আলোকেই একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হয়।
- আইন সভা প্রণীত আইনকে বাস্তবায়িত করার জন্যই শাসন বিভাগ ও বিচার বিভাগের প্রয়োজনীয়তা দেখা দেয়।
- আইন সভার (জাতীয় সংসদ) সদস্যগণ হলেন জনপ্রতিনিধি।
- জনগণের আশা-আকাঙ্ক্ষা তারা আইনসভায় তুলে ধরেন।
- সরকারের সকল কাজে আইনসভার অনুমোদন প্রয়োজন হয়।
- আইনসভার অনুমোদন ছাড়া সরকার আর্থিক কাজ সম্পন্ন করতে পারে না।
- আইন সভা শাসন বিভাগকে সংগঠন করে, সংসদীয় গণতন্ত্রে মন্ত্রিসভা গঠন করে এবং মন্ত্রিসভাকে পদচ্যুতও করে থাকে।
- আইন সভা দেশের সংবিধান প্রণয়ন ও তা বাতিল বা সংশোধনও করতে পারে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
.
কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত পত্রাবলি নিয়ে সংকলিত গ্রন্থ -
  1. ক) চিঠিপত্র:শেখ মুজিবুর রহমান
  2. খ) বঙ্গবন্ধুর চিঠি:শেখ মুজিবুর রহমান
  3. গ) একাত্তরের চিঠি:শেখ মুজিবুর রহমান
  4. ঘ) ডাকবাক্সের খোঁজে:শেখ মুজিবুর রহমান
সঠিক উত্তর:
ক) চিঠিপত্র:শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
ক) চিঠিপত্র:শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
- কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত ৩৫টি চিঠি নিয়ে সংকলিত গ্রন্থ: 'চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান'
- বইটির ইংরেজি সংস্করণ: Letters of Sheikh Mujibur Rahman।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার; ফেব্রুয়ারি, ২০২৩।
.
জাতীয় সংসদের এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের মধ্যে কতদিনের বেশি বিরতি থাকবে না?
  1. ক) ৩০ দিন
  2. খ) ৬০ দিন
  3. গ) ৯০ দিন
  4. ঘ) ১২০ দিন
সঠিক উত্তর:
খ) ৬০ দিন
উত্তর
সঠিক উত্তর:
খ) ৬০ দিন
ব্যাখ্যা
জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি

বাংলাদেশ সংবিধান সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করায় জাতীয় সংসদই সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। নিম্নে জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা করা হলো:

আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলি (Legislative Powers and Functions):

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সমগ্র অংশ কিংবা যে কোনো অংশে বলবৎযোগ্য আইন প্রণয়ন করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত।
- জাতীয় সংসদ যে কোনো নতুন আইন তৈরি, প্রচলিত আইন সংশোধন এবং অপ্রয়োজনীয় আইন বাতিল করতে পারে।
- আইন প্রণয়নের মাধ্যমে সংসদ সরকারি নীতি নির্ধারণ করে।
- তবে জাতীয় সংসদ আইনের দ্বারা যে কোনো ব্যক্তি কর্তৃপক্ষকে আদেশ, বিধি, প্রবিধান বা উপ-আইন প্রণয়নের ক্ষমতা অর্পণ করতে পারবেন।
- এক অধিবেশনের সমাপ্তি এবং পরবর্তী অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরতি থাকবে না।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
.
কার অনাস্থায় মন্ত্রিসভা পদত্যাগ বা অপসারিত হবে?
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) স্পিকার
  3. গ) জাতীয় সংসদ
  4. ঘ) সুপ্রিম কোর্ট
সঠিক উত্তর:
গ) জাতীয় সংসদ
উত্তর
সঠিক উত্তর:
গ) জাতীয় সংসদ
ব্যাখ্যা
জাতীয় সংসদের ক্ষমতা ও কার্যাবলি

শাসন সংক্রান্ত ক্ষমতা ও কার্যাবলি:
- সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ শাসন বিভাগ বা মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করে থাকে।
- মন্ত্রিসভার সদস্যগণ 'ব্যক্তিগত' বা 'যৌথভাবে' তাঁদের কাজের জন্য সংসদের নিকট জবাবদিহি করতে বাধ্য।
- মন্ত্রিগণ যতক্ষণ সংসদের আস্থা ভোগ করবেন, ততক্ষণ ক্ষমতায় অধিষ্ঠিত থাকবেন।
- জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করে, নিন্দামূলক প্রস্তাব এনে, বাজেট আলোচনা-সমালোচনা করে, মুলতবি প্রস্তাব উত্থাপন করে জাতীয় সংসদ মন্ত্রিসভাকে নিয়ন্ত্রণ করতে পারে।
- সংসদের অনাস্থায় মন্ত্রিপরিষদ অপসারিত হবে।
- সুতরাং, নির্বাহী বিভাগের ওপর জাতীয় সংসদের নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব (Control over executive) খুবই গুরুত্বপূর্ণ।

সরকার গঠন সংক্রান্ত ক্ষমতা:
- সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের ‘সংসদীয় নেতাকে' (Parliamentary leader) প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দান করেন এবং মন্ত্রিসভা গঠনের আহ্বান জানান।
- জাতীয় সংসদের আস্থা হারালে মন্ত্রিসভাকে ক্ষমতা হারাতে হয়।


তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
.
পৌরসভার সদস্যগণের পদবি কী?
  1. ক) মেম্বার
  2. খ) কমিশনার
  3. গ) কাউন্সিলর
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) কাউন্সিলর
উত্তর
সঠিক উত্তর:
গ) কাউন্সিলর
ব্যাখ্যা
পৌরসভা
পৌরসভা হচ্ছে শহরের জনগণের স্থানীয় সমস্যাগুলো সমাধান এবং উন্নয়নমূলক কাজ করার জন্য স্বায়ত্তশাসিত সংস্থা।

পৌরসভার গঠন 

- একজন মেয়র, কয়েকজন কাউন্সিলর ও কয়েকজন মহিলা কাউন্সিলর নিয়ে পৌরসভা হয়।
- মেয়র ও কাউন্সিলরগণ জনগণের ভোটে নির্বাচিত হন।
- প্রত্যেক ওয়ার্ড হতে একজন কাউন্সিলর নির্বাচিত হন।
- তিনটি ওয়ার্ড হতে সংরক্ষিত আসনে একজন মহিলা কাউন্সিলর নির্বাচিত হন।
- একটি পূর্ণাঙ্গ পৌরসভায় সাধারণত ১৮টি ওয়ার্ড থাকে।
- সে হিসাবে পৌরসভার মোট সদস্যসংখ্যা হলো: একজন মেয়র, আঠারো জন কাউন্সিলর, ছয়জন মহিলা কাউন্সিলরসহ মোট পঁচিশ জন।
- পৌরসভার নির্বাচিত প্রধানের পদবি 'মেয়র'।
- পৌরসভায় নির্বাচিত সদস্যকে 'কাউন্সিলর' বলা হয়।
- পৌরসভার নির্বাচন হয় প্রত্যক্ষ ভোটে।
- পৌরসভার মেয়র, কাউন্সিলরদের কার্যকালের মেয়াদ ৫ বছর।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
.
স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন -
  1. ক) রাষ্ট্রপতি দেশে অনুপস্থিত থাকলে
  2. খ) রাষ্ট্রপতি অসুস্থ হলে
  3. গ) রাষ্ট্রপতির পদ শূন্য হলে
  4. ঘ) সবকয়টি কারণে
সঠিক উত্তর:
ঘ) সবকয়টি কারণে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবকয়টি কারণে
ব্যাখ্যা
অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন

সংবিধানের ৫৪ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে কিংবা অনুপস্থিতি, অসুস্থতা বা অন্য কোনো কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হলে ক্ষেত্রমত রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত কিংবা রাষ্ট্রপতি পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
.
বিরোধী দলীয় নেতার অনুপস্থিতি লক্ষ্য করা যায় কোন জাতীয় সংসদে?
  1. ক) প্রথম জাতীয় সংসদে
  2. খ) ষষ্ঠ জাতীয় সংসদে
  3. গ) সপ্তম জাতীয় সংসদে
  4. ঘ) ক ও খ
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
ব্যাখ্যা
- বাংলাদেশের প্রথম ও ষষ্ঠ জাতীয় সংসদে কোন বিরোধী দলীয় নেতা ছিলেন না।
- জাতীয় সংসদের প্রথম বিরোধী দলীয় নেতা (দ্বিতীয় সংসদে) ছিলেন আসাদুজ্জামান খান।
- সংসদীয় ব্যবস্থায়  বিরোধীদলীয় নেতা পদটি একজন পূর্ণমন্ত্রীর পদমর্যাদার সমান।
- সপ্তম সংসদ হলো দেশের প্রথম পূর্ণমেয়াদকালীন সংসদ।
- চতুর্থ সংসদে নারীদের জন্যে সংরক্ষিত কোন আসন ছিলো না।
- বর্তমান সংসদ দেশের ১১তম সংসদ।

তথ্যসূত্র: জাতীয় সংসদ সচিবালয়।
.
গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে -
  1. ক) জনমত
  2. খ) মন্ত্রিসভা
  3. গ) উপদেষ্টামণ্ডলী
  4. ঘ) রাজনৈতিক দল
সঠিক উত্তর:
ক) জনমত
উত্তর
সঠিক উত্তর:
ক) জনমত
ব্যাখ্যা
জনমত ও রাজনৈতিক সংস্কৃতি

- আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
- প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হলো জনমত।
- সুষ্ঠু ও সচেতন জনমতের ওপর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের সাফল্য নির্ভর করে।
- জনসম্মতির ভিত্তিতেই গণতান্ত্রিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়।
- ক্ষমতা হারানোর ভয়ে সরকারি দল জনমতের প্রতি শ্রদ্ধাশীল থাকতে বাধ্য হয়।
- গণতন্ত্রে সদাজাগ্রত জনমত সরকারের স্বেচ্ছাচার রোধ করে গণতন্ত্রের স্বরূপ বজায় রাখে।
- জনমত গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে পরিচালিত করে।
- জনমত সরকারকে গতিশীল হতে সাহায্য করে।
- জনমতের চাপে সরকার যুগোপযোগী, প্রগতিশীল ও জনকল্যাণের কর্মসূচি গ্রহণ করে।
- এভাবেই জনমতের চাপে সুশাসন প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
.
'Keystone of the Cabinet Arch' হিসেবে পরিচিত -
  1. ক) রাষ্ট্রপতি
  2. খ) স্পিকার
  3. গ) হুইপ
  4. ঘ) প্রধানমন্ত্রী
সঠিক উত্তর:
ঘ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান।
- তিনি তাঁর প্রয়োজন অনুসারে মন্ত্রি নিয়ে মন্ত্রিসভা গঠন করেন এবং দপ্তর বন্টন করেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি মন্ত্রীদেও পরামর্শ দিয়ে থাকেন।
- তিনি মন্ত্রণালয়ের কাজের সমন্বয় করেন। প্রধানমন্ত্রী যেকোন সময়ে যেকোন মন্ত্রীকে পদত্যাগের অনুরোধ করতে পারেন।
- প্রধানমন্ত্রী পদত্যাগ করলে মন্ত্রিসভার অস্তিত্ব থাকে না।
- মন্ত্রিসভার অধিবেশন আহবান , কার্যসূচী নির্ধারণ ,অধিবেশন সভা পরিচালনা ,মন্ত্রীদের দপ্তর বন্টন , মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের কার্যাবলী পরিচালনা ও তত্ত্বাবধান করা প্রভূতি সকল দায়িত্ব মূলত তার উপর ন্যস্ত।
- এজন্য তাকে ক্যাবিনেট তোরণের প্রধান স্তম্ভ (Keystone of the Cabinet Arch) বলা হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব কী?
  1. ক) সরকারের আয়-ব্যয়ের হিসাব করা
  2. খ) রাষ্ট্রের হিসাব সংসদে পেশ করা
  3. গ) বাজেট প্রণয়ন করা
  4. ঘ) সরকারি হিসাব নিরীক্ষণ করা
সঠিক উত্তর:
ঘ) সরকারি হিসাব নিরীক্ষণ করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সরকারি হিসাব নিরীক্ষণ করা
ব্যাখ্যা
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব

মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক জাতীয় অর্থের অভিভাবক হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এগুলো নিম্নরূপ:

১। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীর সরকারি হিসাব নিরীক্ষা করবেন এবং অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দিবেন।
২। এ উদ্দেশ্যে তিনি প্রজাতন্ত্রের কার্যে নিযুক্ত যেকোনো ব্যক্তির নথি, বই, রসিদ, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন বা সরকারি সম্পত্তি পরীক্ষা করবেন এবং এরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দান করবেন।
৩। জাতীয় সংসদের আইনের দ্বারা প্রতিষ্ঠিত যেকোনো যৌথ সংস্থার হিসাব তিনি নিরীক্ষা করবেন এবং অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট প্রদান করবেন।
৪। উপরোল্লিখিত কার্যাদি ছাড়া জাতীয় সংসদ আইনের দ্বারা তাঁর ওপর যে সব দায়িত্ব ও কর্তব্য নির্ধারণ করবে সেসব দায়িত্ব তিনি সম্পাদন করবেন।
৫। দায়িত্ব পালনের ক্ষেত্রে মহাহিসাব নিরীক্ষক অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণাধীন হবেন না।
৬। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে যে পদ্ধতি নির্ধারিত হয়, সে পদ্ধতিতে প্রজাতন্ত্রের হিসাব রাখবেন।
৭। প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত রিপোর্ট “মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট" নামে অভিহিত হবে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবেন এবং রাষ্ট্রপতি ঐ রিপোর্ট সংসদে উপস্থাপন করার ব্যবস্থা করবেন।


তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
১১.
সংসদীয় ভাষায় “বিল” বলতে বোঝায় -
  1. ক) সরকারের খরচের হিসাব
  2. খ) উন্নয়নের জন্য গৃহীত প্রস্তাব
  3. গ) আইনের প্রাথমিক প্রস্তাব
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) আইনের প্রাথমিক প্রস্তাব
উত্তর
সঠিক উত্তর:
গ) আইনের প্রাথমিক প্রস্তাব
ব্যাখ্যা
জাতীয় সংসদে আইন প্রণয়নের পদ্ধতি

- আইন প্রণয়নের উদ্দেশ্যে সংসদে আনীত প্রত্যেকটি প্রস্তাব বিল আকারে উত্থাপিত হয়।
- জাতীয় সংসদে উত্থাপিত আইনের খসড়াকে 'বিল' (Bill) বলে।

বিল দুই প্রকারের -
  (১) সরকারি বিল,
  (২) বেসরকারি বিল। 

- সরকারি বিল মন্ত্রিগণ উত্থাপন করেন এবং বেসরকারি বিল জাতীয় সংসদের সাধারণ সদস্যগণ উত্থাপন করেন।
- সরকারি বিল উত্থাপনের জন্য ৭ দিনের সময় এবং বেসরকারি বিলের জন্য ১৫ দিনের নোটিশ প্রয়োজন হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
১২.
বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক সরকারকে ‘দলীয় সরকার’ বলা হয় কেন?
  1. ক) নির্বাচন হয় জনমতের ভিত্তিতে
  2. খ) নির্বাচন হয় মতের ভিত্তিতে
  3. গ) নির্বাচন হয় দলীয় ভিত্তিতে
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) নির্বাচন হয় দলীয় ভিত্তিতে
উত্তর
সঠিক উত্তর:
গ) নির্বাচন হয় দলীয় ভিত্তিতে
ব্যাখ্যা
দলীয় সরকার

- বর্তমান যুগ গণতন্ত্রের অগ্রযাত্রার যুগ।
- আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র।
- আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে জনগণ প্রতিনিধি নির্বাচন করে তাদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কাজে অংশগ্রহণ করে।
- এই নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় ভিত্তিতে
- বর্তমান প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রকে তাই 'দলীয় সরকার' বলা হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
১৩.
প্রজাতন্ত্র কোনো যুদ্ধে লিপ্ত হয়ে পড়লে সংসদ আইন দ্বারা অনধিক কত বছরকাল সংসদের মেয়াদ বাড়ানোর বিধান রয়েছে?
  1. ক) ১ বছর
  2. খ) ২ বছর ৬ মাস
  3. গ) ৩ বছর
  4. ঘ) ২ বছর
সঠিক উত্তর:
ক) ১ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ বছর
ব্যাখ্যা
- সংসদের মেয়াদ ৫ বছর।
- তবে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙ্গে দিতে পারেন।
- তবে রাষ্ট্রপতি যদি মনে করেন যে, প্রজাতন্ত্র কোনো যুদ্ধে লিপ্ত হয়ে পড়েছে তাহলে সংসদ আইন দ্বারা অনধিক এক বছরকাল সংসদের মেয়াদ বাড়াতে পারেন।
- তবে যুদ্ধ শেষ হলে বর্ধিত মেয়াদ ৬ মাসের অধিক করা যাবে না।

তথ্যসূত্র: জাতীয় সংসদ সচিবালয় এবং বাংলাদেশের সংবিধান।
১৪.
স্থানীয় শাসন বলতে বোঝায় -
  1. ক) এলাকাভিত্তিক শাসন পরিচালনা
  2. খ) অঞ্চলভিত্তিক শাসন পরিচালনা
  3. গ) প্রাদেশিক শাসন পরিচালনা
  4. ঘ) শহর বা জনপদভিত্তিক শাসন পরিচালনা
সঠিক উত্তর:
ক) এলাকাভিত্তিক শাসন পরিচালনা
উত্তর
সঠিক উত্তর:
ক) এলাকাভিত্তিক শাসন পরিচালনা
ব্যাখ্যা
স্থানীয় শাসন বা স্থানীয় সরকার কাঠামো
Structure of Local Administration or Local Government

- একটি দেশে সরকারের নীতিসমূহ বাস্তবায়নের জন্য সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে স্থানীয় পর্যায়ে নিযুক্ত সরকারি কর্মচারী কর্তৃক এলাকাভিত্তিক শাসনব্যবস্থাকে স্থানীয় শাসন বা স্থানীয় সরকার বলে। 
- স্থানীয় শাসন কর্তৃপক্ষের কোনো নীতি নির্ধারণী ক্ষমতা নেই।
- স্থানীয় শাসন কর্তৃপক্ষ সরকারের নির্দেশে এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণাধীনে দায়িত্ব পালন করে।
- বাংলাদেশে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন প্রভৃতি হলো স্থানীয় শাসন ব্যবস্থার উদাহরণ।
- স্থানীয় শাসন প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট যারা, সকলেই সরকারি কর্মচারী।
- স্থানীয় শাসন কর্তৃপক্ষের মাধ্যমে সরকারের নীতি ও উদ্দেশ্য বাস্তবায়িত হয়।
- স্থানীয় শাসন কর্তৃপক্ষকে স্থানীয় সরকার বলেও অভিহিত করা হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মো. মোজাম্মেল হক।
১৫.
'আকাশ' শব্দের প্রতিশব্দ নয় কোনটি?
  1. ক) দ্যুলোক
  2. খ) তিমির
  3. গ) ব্যোম
  4. ঘ) অন্তরীক্ষ
সঠিক উত্তর:
খ) তিমির
উত্তর
সঠিক উত্তর:
খ) তিমির
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'আকাশ' শব্দের প্রতিশব্দ নয় 'তিমির'।
- 'তিমির' হচ্ছে 'অন্ধকার' শব্দের প্রতিশব্দ।

• আকাশ শব্দের প্রতিশব্দ:
- গগন, আসমান, অম্বর, ব্যোম, নভ, অন্তরীক্ষ, দ্যুলোক, নীলিমা।
অন্ধকার শব্দের প্রতিশব্দ:
- আঁধার, তিমির, তমসা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৬.
'Biography' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) জীবন-বৃত্তান্ত
  2. খ) জীবনী
  3. গ) জীববিদ্যা
  4. ঘ) চলচ্চিত্র
সঠিক উত্তর:
খ) জীবনী
উত্তর
সঠিক উত্তর:
খ) জীবনী
ব্যাখ্যা
- 'Biography' এর বাংলা পরিভাষা হচ্ছে জীবনী বা জীবনচরিত

• অন্যান্য অপশনগুলো:
Bio-data = জীবন-বৃত্তান্ত।
Biology = জীববিদ্যা।
Bioscope = চলচ্চিত্র।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৭.
'আনন্দ' শব্দের সঠিক প্রতিশব্দ?
  1. ক) হর্ষ
  2. খ) কামনা
  3. গ) বাসনা
  4. ঘ) সাধ
সঠিক উত্তর:
ক) হর্ষ
উত্তর
সঠিক উত্তর:
ক) হর্ষ
ব্যাখ্যা
- 'আনন্দ' শব্দের সঠিক প্রতিশব্দ হচ্ছে হর্ষ। 
- অপশনে সাধ, বাসনা ও কামনা হচ্ছে ইচ্ছা'র প্রতিশব্দ।

• আনন্দ শব্দের প্রতিশব্দ:
- খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, সন্তোষ, পরিতোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস।
• ইচ্ছা শব্দের প্রতিশব্দ:
- আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, সাধ, অভিরুচি, প্রবৃত্তি, বাসনা, কামনা, বাঞ্ছা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৮.
ঘোটক, তুরগ, তুরঙ্গম ইত্যাদি কোন শব্দের প্রতিশব্দ?
  1. ক) অতিথি
  2. খ) ঘোড়া
  3. গ) আগুন
  4. ঘ) অবকাশ
সঠিক উত্তর:
খ) ঘোড়া
উত্তর
সঠিক উত্তর:
খ) ঘোড়া
ব্যাখ্যা
- ঘোটক, তুরগ, তুরঙ্গম ইত্যাদি ঘোড়া শব্দের প্রতিশব্দ।

• 'ঘোড়া' শব্দের প্রতিশব্দ:
- ঘোটক, হয়, তুরগ, তুরঙ্গম।

• 'অতিথি' শব্দের প্রতিশব্দ:
- মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, আমন্ত্রিত, কুটুম ।

• 'আগুন' শব্দের প্রতিশব্দ:
- অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

• 'অবকাশ' শব্দের প্রতিশব্দ:
- সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৯.
নিচের কোন বাক্যটি শুদ্ধ নয়?
  1. ক) ছেলেটি বংশের মুখে চুনকালি দিল
  2. খ) তিনি স্বত্রীক ঢাকায় থাকেন
  3. গ) নীরোগ লোকেরাই প্রকৃত সুখী
  4. ঘ) তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ
সঠিক উত্তর:
খ) তিনি স্বত্রীক ঢাকায় থাকেন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিনি স্বত্রীক ঢাকায় থাকেন
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে শুদ্ধ নয়- তিনি স্বত্রীক ঢাকায় থাকেন।
- এটির শুদ্ধরূপ হচ্ছে তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন

- ছেলেটি বংশের মুখে চুনকালি দিল।
- নীরোগ লোকেরাই প্রকৃত সুখী।
- তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ।
 উল্লেখিত অপশনের অন্যান্য বাক্য শুদ্ধ নিয়মে গঠিত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২০.
কোন বাক্যে অপপ্রয়োগ ঘটেনি?
  1. ক) আমি অহর্নিশি সে কথাই ভেবেছি।
  2. খ) সৎ চরিত্রবান লোক সকলের প্রিয়।
  3. গ) বর্তমানে গোরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল।
  4. ঘ) তাঁকে কলেজে যাইতে হবে।
সঠিক উত্তর:
গ) বর্তমানে গোরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল।
উত্তর
সঠিক উত্তর:
গ) বর্তমানে গোরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল।
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'বর্তমানে গোরুর খাঁটি দুধ পাওয়া মুশকিল' বাক্যটিতে অপপ্রয়োগ ঘটেনি।
- অপশনের অন্যান্য বাক্যে অপপ্রয়োগ রয়েছে।

• অন্যান্য অপশনগুলোর শুদ্ধরূপ:
- আমি অহর্নিশ সে কথাই ভেবেছি।
- চরিত্রবান লোক সকলের প্রিয়।
- তাঁকে কলেজে যেতে হবে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২১.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) সভায় অনেক ছাত্রবৃন্দ এসেছে
  2. খ) অন্যান্য বিষয়ের আলোচনা হয়েছে
  3. গ) সকল দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই
  4. ঘ) সমুদয় পক্ষীরাই নীড় বাঁধে
সঠিক উত্তর:
খ) অন্যান্য বিষয়ের আলোচনা হয়েছে
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্যান্য বিষয়ের আলোচনা হয়েছে
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নানুসারে 'অন্যান্য বিষয়ের আলোচনা হয়েছে' বাক্যটি শুদ্ধ।
- অপশনের অন্যান্য বাক্যগুলো বহুবচনঘটিত অশুদ্ধ।

• অন্যান্য অপশনের শুদ্ধরূপ:
- সভায় অনেক ছাত্র এসেছে।
- দর্শকমণ্ডলীকে স্বাগত জানাই।
- সমুদয় পক্ষীই নীড় বাঁধে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২২.
নিচের কোনটি ‘নতুন’- এর প্রতিশব্দ?
  1. ক) পর্জন্য
  2. খ) বলাহক
  3. গ) আনকোরা
  4. ঘ) তোয়দ
সঠিক উত্তর:
গ) আনকোরা
উত্তর
সঠিক উত্তর:
গ) আনকোরা
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে 'আনকোরা' হচ্ছে নতুন এর প্রতিশব্দ।

• 'নতুন' শব্দের প্রতিশব্দ:
- নবীন, আধুনিক, আনকোরা, অধুনা, অর্বাচীন।

• 'মেঘ' শব্দের প্রতিশব্দ:
- ঘন, বারিদ, জলধর, অম্বুদ, পয়োধর, নীরদ, জলদ, জীমূত, তোয়দ, পর্জন্য, পয়োদ, বলাহক, তোয়ধর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
২৩.
'উধার' শব্দের অর্থ কি?
  1. ক) মহৎ
  2. খ) সংগীতের নিম্ন সপ্তকের সুর
  3. গ) কর্জ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
গ) কর্জ
উত্তর
সঠিক উত্তর:
গ) কর্জ
ব্যাখ্যা
- 'উধার' শব্দের অর্থ হচ্ছে কর্জ

• প্রায় সমোচ্চারিত শব্দ:
- উদার = মহৎ।
- উদারা = সংগীতের নিম্ন সপ্তকের সুর।
- উধার = কর্জ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২৪.
'আশী' শব্দের অর্থ-
  1. ক) আগমন করি
  2. খ) ৮০ সংখ্যা
  3. গ) সাপের বিষদাঁত
  4. ঘ) অনুরাগ
সঠিক উত্তর:
গ) সাপের বিষদাঁত
উত্তর
সঠিক উত্তর:
গ) সাপের বিষদাঁত
ব্যাখ্যা
- 'আশী' শব্দের অর্থ হচ্ছে সাপের বিষদাঁত

• অন্যান্য সমোচ্চারিত শব্দ:
- আশি = ৮০ সংখ্যা।
- আসি = আগমন করি।
- আশী = সাপের বিষদাঁত।
- আসক্তি = অনুরাগ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২৫.
নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ?
  1. ক) শিরোমণি, শূন্য, শিরশ্ছেদ
  2. খ) সান্ত্বনা, শারীরিক, শৌখিন
  3. গ) সমৃদ্ধিশালী, সমাহিত, সর্বস্বান্ত
  4. ঘ) শ্রদ্ধাঞ্জলী, সদ্যজাত, স্বপক্ষে
সঠিক উত্তর:
ঘ) শ্রদ্ধাঞ্জলী, সদ্যজাত, স্বপক্ষে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শ্রদ্ধাঞ্জলী, সদ্যজাত, স্বপক্ষে
ব্যাখ্যা
- উল্লেখিত বাক্যে শ্রদ্ধাঞ্জলী, সদ্যজাত, স্বপক্ষে শব্দগুলোর বানান অশুদ্ধ।
- এর শুদ্ধরূপ হচ্ছে শ্রদ্ধাঞ্জলি, সদ্যোজাত, সপক্ষে।

- শিরোমণি, শূন্য, শিরশ্ছেদ।
- সান্ত্বনা, শারীরিক, শৌখিন।
- সমৃদ্ধিশালী, সমাহিত, সর্বস্বান্ত।
উপরের বানানগুচ্ছ সঠিক বা শুদ্ধ নিয়ে গঠিত।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

২৬.
'অর্ঘ্য' শব্দের অর্থ-
  1. ক) মূল্য
  2. খ) পূজার উপকরণ
  3. গ) কপাল
  4. ঘ) অবাস্তব
সঠিক উত্তর:
খ) পূজার উপকরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) পূজার উপকরণ
ব্যাখ্যা
- 'অর্ঘ্য' শব্দের অর্থ হচ্ছে পূজার উপকরণ

• অন্যান্য শব্দগুলো যা সমোচ্চারিত:
- অর্ঘ্য = পূজার উপকরণ।
- অর্ঘ = মূল্য।
- অলিক = কপাল।
- অলীক = অবাস্তব।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২৭.
নিচের কোন বাক্যটি সঠিক নয়?
  1. ক) ফেল কড়ি মাখ তেল
  2. খ) আদার ব্যাপারীর জাহাজের খবর
  3. গ) অন্ধ ছেলের নাম পদ্মলোচন
  4. ঘ) যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল
সঠিক উত্তর:
গ) অন্ধ ছেলের নাম পদ্মলোচন
উত্তর
সঠিক উত্তর:
গ) অন্ধ ছেলের নাম পদ্মলোচন
ব্যাখ্যা
• 'অন্ধ ছেলের নাম পদ্মলোচন' বাক্যটি শুদ্ধ নয়।
- এর শুদ্ধরূপ হচ্ছে 'কানা ছেলের নাম পদ্মলোচন'।
- প্রবাদ-প্রবচনের বিকৃতি বা রূপের পরিবর্তনকে অশুদ্ধ বলে গণ্য করা হয়।

- ফেল কড়ি মাখ তেল।
- আদার ব্যাপারীর জাহাজের খবর।
- যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল।
উল্লেখিত অপশনগুলো সঠিক বা শুদ্ধ নিয়মে গঠিত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
২৮.
'সুদে টাকা খাটানো' এর সঠিক বাক্য সংকোচন-
  1. ক) নির্মোক
  2. খ) লীন
  3. গ) নির্বেদ
  4. ঘ) তেজারতি
সঠিক উত্তর:
ঘ) তেজারতি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তেজারতি
ব্যাখ্যা
- 'সুদে টাকা খাটানো' এর সঠিক বাক্য সংকোচন হচ্ছে তেজারতি

• অন্যান্য অপশন:
সাপের খোলস = নির্মোক।
লয় প্রাপ্ত হয়েছে যা = লীন।
সংসারের প্রতি বিরাগ = নির্বেদ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।