পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাIBA, DUতারিখ২১ মে, ২০২৪সময়35 minutes
মোট প্রশ্ন৪০
সিলেবাস
গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড [পেট্রোবাংলা] পদের নাম: সহকারী ব্যবস্থাপক (জেনারেল) (৯ম গ্রেড) পরিক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ:২৬.১১.২০২১ Faculty Name: Institute of Business Administration (IBA), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

IBA, DU · ২১ মে, ২০২৪ · ৪০ প্রশ্ন

.
নিচের কোন শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না?
  1. ঢাকী
  2. সেবিকা
  3. মালী
  4. সুন্দর
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ঢাকী
উত্তর
সঠিক উত্তর:
ঢাকী
ব্যাখ্যা
• 'ঢাকী' - শব্দটির কোনো লিঙ্গান্তর হয় না। 
কারণ, এটি নিত্য পুরুষবাচক শব্দ। 

• নিত্য পুরুষবাচাক শব্দ:
- কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

• নিত্য স্ত্রীবাচাক শব্দ:
- কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক, এদের পুরুষবাচক শব্দ নেই, এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন - সতীন, সৎমা, সধবা, এয়ো, দাই, ইত্যাদি।

অন্যদিকে:
• 'সেবক' এর স্ত্রীবাচক শব্দ- সেবিক। 
• 'মালী' এর স্ত্রীবাচক শব্দ- 'মালিনী'। 
• 'সুন্দর' এর স্ত্রীবাচক শব্দ- 'সুন্দরী'। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
.
'পাঞ্জেরি' শব্দের অর্থ কী?
  1. সমুদ্র
  2. অন্ধকার
  3. আলোকবর্তিকা
  4. পথিক
  5. ভাগ্য
সঠিক উত্তর:
আলোকবর্তিকা
উত্তর
সঠিক উত্তর:
আলোকবর্তিকা
ব্যাখ্যা
• 'পাঞ্জেরী' শব্দের অর্থ: আলোকবর্তিকা। 
- সমুদ্রগামী মাস্তুলের চলার সংগে জাহাজের পথ চিনে জন্য যে আলোক বর্তিকা ঝুলানো থাকে।

• অন্যদিকে:
- 'সমুদ্র' শব্দের অর্থ পৃথিবীর দুই-তৃতীয়াংশ জুড়ে স্থলভূমি পরিবেষ্টনকারী বিস্তীর্ণ লবণাক্ত জলরাশি, সাগর, সিন্ধু, বারিধি, অর্ণব, পারাবার, জলধি, রত্নাকর।
- 'অন্ধকার' শব্দের অর্থ আলোর অভাব, আঁধার।
- 'পথিক' শব্দের অর্থ: পথচারী, পর্যটক; ভ্রমণকারী; মুসাফির।
- ভাগ্য শব্দের অর্থ অদৃষ্ট, নসিব। 

সূত্র: বাংলা ১ম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি অভিগম্য অভিধান।
.
'শিশুটি মা মা বলে কাঁদছে'- এখানে 'মা মা' দ্বিরুক্তিটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. স্বল্পকাল স্থায়ী
  2. আগ্রহ
  3. আধিক্য
  4. তীব্রতা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
আগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
আগ্রহ
ব্যাখ্যা
• 'শিশুটি মা মা বলে কাঁদছে'- এখানে 'মা মা' দ্বিরুক্তিটি 'আগ্রহ' অর্থে ব্যবহৃত হয়েছে। 

• বিশেষ্য পদের দ্বিরুক্তি: 

১. আধিক্য বোঝাতে : রাশি রাশি ধন, ধামা ধামা ধান।
২. সামান্য বোঝাতে : আমার জ্বর জ্বর লাগছে। কবি কবি ভাব।
৩. পরস্পরতা বা ধারাবাহিকতা বোঝাতে : তুমি দিন দিন রোগা হয়ে যাচ্ছ।
৪. ক্রিয়া বিশেষণ : ধীরে ধীরে যায়, ফিরে ফিরে চায়।
৫. অনুরূপ কিছু বোঝাতে : তার সঙ্গী সাথী কেউ নেই। 
৬. আগ্রহ বোঝাতে : ও দাদা দাদা বলে ডাকছে, শিশুটি মা মা বলে কাঁদছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), এসএসসি প্রোগ্রাম- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
এক কথায় প্রকাশ করুন: 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা'।
  1. সংবর্ধনা
  2. অভিনন্দন
  3. সম্মাননা
  4. প্রত্যুদ্‌গমন
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
প্রত্যুদ্‌গমন
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যুদ্‌গমন
ব্যাখ্যা
• 'সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা' এর বাক্য সংকোচন- প্রত্যুদ্‌গমন।

• প্রত্যুদ্‌গমন, প্রত্যুদ্‌গম (বিশেষ্য):
শব্দের অর্থ: 
১. অভ্যর্থনাবিশেষ; সম্মানিত ব্যক্তিকে কিছু দূর অগ্রসর হয়ে অভ্যর্থনা অথবা বিদায়কালে কিছু পথ সঙ্গে গমন।
২. অগ্রসর হয়ে সংবর্ধনা।

উৎস:
১) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৩) বাংলা একাডেমি অভিধান।
.
রাজা রামমোহন রায় প্রণীত বাংলা ব্যাকরণের নাম কী?
  1. মাগধীয় ব্যাকরণ
  2. বাংলা ব্যাকরণ
  3. গৌড়ীয় ব্যাকরণ
  4. ভাষা ব্যাকরণ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
গৌড়ীয় ব্যাকরণ
উত্তর
সঠিক উত্তর:
গৌড়ীয় ব্যাকরণ
ব্যাখ্যা
• রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম: গৌড়ীয় ব্যাকরণ।
- উল্লেখ্য,
রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।

• রাজা রামমোহন রায়:
- রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণ গ্রন্থের নাম = গৌড়ীয় ব্যাকরণ।
- রাজা রামমোহন রায় প্রথম বাঙালি যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন।
- রাজা রামমোহন রায় রচিত বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থের নাম- 'গৌড়ীয় ব্যাকরণ'।
- রাজা রামমোহন রায় ছিলেন একাধারে সমাজ, শিক্ষা ও ধর্ম সংস্কারক ।
- সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে তিনি জোর প্রচারণা চালান ।

তার রচিত অন্যান্য গ্রন্থ:
- বেদান্ত গ্রন্থ,
- বেদান্তসার,
- পথ্য প্রদান,
- গোস্বামীর সহিত বিচার ( সতীদাহ প্রথার অযৌক্তিকতা প্রসঙ্গে)।
-------
আরো উল্লেখযোগ্য কিছু ব্যাকরণ গ্রন্থ রচয়িতা:
• 'ব্যাকরণ মঞ্জুরী' এর লেখক - ড. মুহম্মদ এনামুল হক।
• 'ব্যাকরণ কৌমুদী' এর লেখক - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
• 'বাঙ্গালা ব্যাকরণ' এর রচয়িতা-ড. মুহম্মদ শহীদুল্লাহ। 
• "ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ " - গ্রন্থের রচয়িতা ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
• ১৯০০ সালে হৃষিকেশ শাস্ত্রী রচিত ব্যাকরণ গ্রন্থ: 'বাঙ্গালা ব্যাকরণ'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
'কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল।' - উদ্ধৃতাংশটি রবি ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে?
  1. কাবুলিওয়ালা
  2. পোস্টমাস্টার
  3. জন্মভূমি
  4. হৈমন্তী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কাবুলিওয়ালা
উত্তর
সঠিক উত্তর:
কাবুলিওয়ালা
ব্যাখ্যা
• কাবুলিওয়ালা:
- রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত সামাজিক ছোট গল্প - কাবুলিওয়ালা।
- এই গল্পের শেষ লাইন - কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল।
- এর উল্লেখযোগ্য চরিত্র - রহমত, খুকী প্রমুখ।
------------------
• রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তাঁর উল্লেখযোগ্য ছোটগল্প গুলো হলো:
- ভিখারিণী,
- দেনা-পাওনা,
- শেষকথা,
- পোস্টমাস্টার,
- ছুটি,
- সমাপ্তি,
- কাবুলিওয়ালা,
- ক্ষুধিত পাষাণ ইত্যাদি।

উৎস:
১) বাংলা প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২) বাংলাপিডিয়া।
৩) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৪) কাবুলিওয়ালা ছোটগল্প।
.
'উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ' এর রচয়িতা কে?
  1. আল মাহমুদ
  2. আবুল হাসান
  3. শামসুর রাহমান
  4. শহীদ কাদরী
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
শামসুর রাহমান
উত্তর
সঠিক উত্তর:
শামসুর রাহমান
ব্যাখ্যা
• শামসুর রাহমান রচিত কাব্যগ্রন্থ হচ্ছে 'উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ'।

• 'উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ' কাব্যগ্রন্থ:
- ২৩টি কবিতার সমাহারে এই কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয় ১৯৮২ সালে।
- কবিতাগুলোতে আছে স্বদেশ চেতনার পরিচয়, দুঃসময়ে দীর্ণ হৃদয়ের হাহাকার ও অস্থিরতা।
- গ্রন্থটিতে সামরিক অভ্যুত্থান ও সামরিক শাসনের প্রতিফলন রয়েছে।

এই কাব্যগ্রন্থের কয়েকটি উল্লেখযোগ্য কবিতা:
- চাঁদ সদাগর,
- উদ্ভট উঠের পিঠে চলেছে স্বদেশ,
- খাঁচা,
- একদা তোমাকে আমি,
- তুমি কি আসবে ফের।
-------------
• শামসুর রাহমান:
- তিনি মূলত আধুনিক কবি হিসেবে পরিচিত।
- কবি শামসুর রাহমানের প্রথম কাব্যগ্রন্থ 'প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে' ১৯৬০ সালে প্রকাশিত হয়।
- প্রথম গ্রন্থেই তিনি তাঁর কবিপ্রতিভার স্বাক্ষর রাখেন।
- মুক্তিযুদ্ধ চলাকালে শামসুর রাহমান ‘মজলুম আদিব’ ছদ্মনামে লিখতেন।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ :
- প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- বন্দী শিবির থেকে,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ,
- বুক তাঁর বাংলাদেশের হৃদয়,

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'অরণ্যে রোদন' না বলে 'বনে ক্রন্দন' বললে বাক্যটি কি হারাবে?
  1. আকাঙ্ক্ষা
  2. আসক্তি
  3. যোগ্যতা
  4. উদ্দেশ্য
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
যোগ্যতা
উত্তর
সঠিক উত্তর:
যোগ্যতা
ব্যাখ্যা
• বাগধারার শব্দ পরিবর্তন:
- বাগধারা ভাষাবিশেষের ঐতিহ্য।
- এর যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়।
- যেমন- ‘অরণ্যে রোদন' (অর্থ : নিষ্ফল আবেদন)-এর পরিবর্তে যদি বলা হয়।
- ‘বনে ক্রন্দন’ তবে বাগধারাটি তার যোগ্যতা হারাবে।
------------------- 
•‘বনে ক্রন্দন করে লাভ নেই।’ বাক্যে বাগ্‌ধারার অপপ্রযোগ ঘটেছে।
[অতএব, বাগ্‌ধারার ভুল প্রয়োগে বাক্যটি তার যোগ্যতা হারিয়েছে।]

• বাক্যটির শুদ্ধরূপ: শুধু শুধু অরণ্যে রোদন করে কাজ হবে না।
- ‘অরণ্যে রোদন’ বাগ্‌ধারার অর্থ: নিষ্ফল আবেদন।
------------------------
• একটি সার্থক বাক্যের তিনটি গুণ থাকতে হয়৷
যথা-
আকাঙ্ক্ষা, আসত্তি, ও যোগ্যতা।

• যােগ্যতা:
বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যােগ্যতা।
যেমন:
- বর্ষাকালে জলপথে নৌকা চলে। এটি একটি যােগ্যতা সম্পন্ন বাক্য। কারণ বাক্যটিতে পদসমূহের অর্থগত ও ভাবগত মিল রয়েছে।

[কিন্তু যদি বলা হয়- “বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে” তবে বাক্যটি ভাব প্রকাশের যােগ্যতা হারাবে। কারণ নৌকা আকাশ পথে চলে না। সার্থক বাক্যের জন্য অর্থ সংগতি বা যােগ্যতা থাকতে হবে।]

শব্দের যোগ্যতার সঙ্গে অনেক বিষয় জড়িত থাকতে পারে। তবে প্রধানত সাতটি বিষয় জড়িত থাকে। যেমন:
• রীতিসিদ্ধ অর্থবাচকতা;
• বাহুল্য বর্জন;
• দুর্বোধ্যতা পরিহার;
• উপমা বা অলংকারের সঠিক প্রয়োগ বা ব্যবহার;
• বাগধারার সঠিক প্রয়োগ;
• গুরুচণ্ডলী দোষ পরিহার ও
• যথার্থ শব্দ প্রয়োগ।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ , নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)। 
.
'অনুরক্ত'-এর বিপরীত শব্দ কোনটি?
  1. উক্ত
  2. বিরক্ত
  3. ত্যক্ত
  4. উপরের সবগুলো
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বিরক্ত
উত্তর
সঠিক উত্তর:
বিরক্ত
ব্যাখ্যা
• 'অনুরক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে: বিরক্ত।

 • কিছু গুরত্বপূর্ণ বিপরীত শব্দ:
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ - বিনীত।
- 'ঔদ্ধত্য' শব্দের বিপরীত শব্দ - বিনয়।
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত ,
- 'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয়।  

অন্যদিকে, 
 • 'উক্ত' শব্দের অর্থ: বলা বা কথিত হয়েছে এমন; ব্যক্ত।
 • ত্যাক্ত শব্দের অর্থ: পরিত্যক্ত; পরিত্যাগ করা হয়েছে এমন; বর্জিত।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, অভিগম্য অভিধান- বাংলা একাডেমি।
১০.
বাগধারার অর্থ নির্ণয় করুন: 'চক্ষুদান করা'।
  1. উপকার করা
  2. চুরি করা
  3. ক্ষতি করা
  4. দান করা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
চুরি করা
উত্তর
সঠিক উত্তর:
চুরি করা
ব্যাখ্যা
• 'চক্ষুদান করা' বাগধারাটির অর্থ - চুরি করা।

• আরো কিছু গুরুতপূর্ণ বাগধারা:  
- 'চক্ষুলজ্জা' বাগধারাটির অর্থ - সংকোচ।
- 'চোখের বালি' বাগধারাটির অর্থ - চক্ষুশূল। 
- চোখের পর্দা' বাগধারাটির অর্থ - লজ্জা। 
- 'চক্ষু চড়ক গাছ' বাগধারাটির অর্থ - বিস্ময়ে চোখ বড় হয়ে যাওয়া।
- 'চোখ কপালে তুলা' বাগধারাটির অর্থ - বিস্মিত হওয়া। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
Questions 11 to 15: Fill in the blanks with the appropriate pair of words:
11. The losing team made a _____ but ____ effort to catch up with its opponent.
  1. vivid......fervent
  2. virulent....furtive
  3. valiant....futile
  4. valorous........fruitful
  5. vigorous........fetid
সঠিক উত্তর:
valiant....futile
উত্তর
সঠিক উত্তর:
valiant....futile
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত বাক্যের শূন্যস্থানের শব্দ দুটির মাঝে but (conjunction) আছে,
- তাই 'but' এর দুই পাশে দুটি বিপরীত অর্থের শব্দ বসালে বাক্যের অর্থ যথার্থ হবে।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 
ক)
- Vivid - উজ্জ্বল
- Fervent - গরম; তৃপ্ত; গনগনে।

খ)
- Virulent - মারাত্মক; (বিদ্বেষ, ঘৃণা) তিক্ত; (শব্দ ইত্যাদি) বিদ্বেষপূর্ণ; (ব্যাধি, ক্ষত) বিষাক্ত।
- Furtive - চোরা; অলক্ষিত; গোপন; লুকাছাপা

গ)
- Valiant - সাহসী; বীর; মহাবল; বিক্রমী; পরাক্রমশালী।
- Futile - (কাজ) নিষ্ফল; বৃথা: (ব্যক্তি) অসার; অন্তঃসারশূন্য; শূন্যগর্ভ; অপদার্থ।

ঘ)
- Valorous.(বিশেষত যুদ্ধে) সাহস; পরাক্রম; বিক্রম; শৌর্য।
- Fruitful - ফলপ্রসূ; ফলবান; সফল; ফলবন্ত; সুফলদায়ক; ফলপ্রদ।

• অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে - গ) Valiant, futile বাক্যের অর্থ পূর্ণতা পাবে।।

Complete Sentence: The losing team made a valiant but futile effort to catch up with its opponent.
Bangla Meaning: পরাজিত দলটি তার প্রতিপক্ষকে ধরার জন্য একটি সাহসী কিন্তু নিরর্থক প্রচেষ্টা করেছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১২.
The regulations _____ that the manufacturers have to be _____ with the safety standards.
  1. stipulate......compliant
  2. postulate......copious
  3. speculate........conversant
  4. capitulate...aligned
  5. prescribe.... cogent
সঠিক উত্তর:
stipulate......compliant
উত্তর
সঠিক উত্তর:
stipulate......compliant
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে - 

ক)
- stipulate - প্রয়োজনীয় শর্ত হিসেবে কোনোকিছু উপস্থাপন করা।
- compliant - অন্যের ইচ্ছাপূরণে সম্মত; নমনশীল; ভদ্র।

খ)
- postulate - (যুক্তির খাতিরে) সত্য বা সিদ্ধ বলে গ্রহণ করা; স্বীকৃতপক্ষরূপে গ্রহণ করা; অনুমানমূলকরূপে প্রস্তাব করা; স্বীকৃত সত্যরূপে গ্রহণ/উপস্থাপন করা।
- copious - প্রাচুর্যপূর্ণ।

গ)
- speculate - ভাবা; ধারণা করা; অনুমান করা।
- conversant - অবগত; গভীর জ্ঞানসম্পন্ন।

ঘ)
capitulate - (নির্ধারিত শর্তে) আত্মসমর্পণ করা।
aligned - একমত হওয়া; এক কাতারে শামিল হওয়া বা করা।

ঙ)
prescribe - পরামর্শ বা নির্দেশ দেওয়া; বিহিত করা।
cogent - (যুক্তি) জোরালো এবং দৃঢ় প্রত্যয়োৎপাদক।

• প্রদত্ত sentence এর অর্থ এবং অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, শূন্যস্থানে Stipulate, compliant বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- কারণ, এখানে The regulations এর উপস্থাপন করা বুঝাচ্ছে এবং manufacturer এর behavior কেমন হবে তা বুঝাচ্ছে।

- Complete Sentence: The regulations stipulate that the manufacturers have to be compliant with the safety standards.
- Bangla Meaning: প্রবিধানে বলা হয়েছে যে নির্মাতাদের নিরাপত্তা মান মেনে চলতে হবে।
১৩.
We still follow the ____ of keeping the school closed in ____ of the death anniversary of the founder.
  1. habit.......reverence
  2. culture....honor
  3. ordinance......celebration
  4. practice...adherence
  5. tradition...observance
সঠিক উত্তর:
culture....honor
উত্তর
সঠিক উত্তর:
culture....honor
ব্যাখ্যা
• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক)
habit - অভ্যাস। 
reverence - গভীর শ্রদ্ধা; বিস্ময় এবং ভয়ের অনুভূতি।

খ)
culture - সংস্কৃতি; কৃষ্টি।
honor - সম্মান/শ্রদ্ধা করা/দেখানো; সম্মানিত বোধ করা।

গ)
ordinance - বিশেষ ক্ষমতাবলে প্রণীত আদেশ, নিয়ম, বিধি ও হুকুম; অধ্যাদেশ।
celebration - উদযাপন।

ঘ)
practice - প্রয়োগ; কর্ম; অনুষ্ঠান; আচরণ।
adherence - বিশ্বস্ততা, আনুগত্য; আসঙ্গ; আসঞ্জন।

ঙ)
tradition - ঐতিহ্য।
observance - আইন, নিয়ম, প্রথা, উৎসব ইত্যাদি পালন; উদযাপন।

• প্রদত্ত বাক্যে মৃত্যু বার্ষিকী উপলক্ষে পালন করা হয় এমন সংস্কৃতির কথা বুঝাচ্ছে।
- তাই অপশনসমূহ বিবেচনা করে বুঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে শূন্যস্থানে Culture, honor বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।

• Complete Sentence: We still follow the culture of keeping the school closed in honor of the death anniversary of the founder.
- Bangla Meaning - প্রতিষ্ঠাতার মৃত্যুবার্ষিকীর সম্মানে বিদ্যালয় বন্ধ রাখার সংস্কৃতি আমরা এখনো অনুসরণ করি।
১৪.
The instrument must be _____ and used according to the manufacturer's _____.
  1. calibrated....instructions
  2. celebrated....manual
  3. codified...dictation
  4. coded....stratagem
  5. computed...advice
সঠিক উত্তর:
calibrated....instructions
উত্তর
সঠিক উত্তর:
calibrated....instructions
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর মধ্যে -
ক)
calibrated - (তাপমানযন্ত্র, মাপনযন্ত্র প্রভৃতি ক্রমাঙ্কিত যন্ত্রের) ক্রমাঙ্ক নির্ণয় বা সংশোধন করা।
instructions - শিক্ষা; শিক্ষণ।

খ)
celebrated -উদযাপন করা।
manual - হস্তচালিত; হাতের দ্বারা সাধিত।

গ)
codified - বিধিবদ্ধ
dictation - শ্রুতলিপি, আদেশ।

ঘ)
coded - সংকলনভুক্ত করা; সংকেতলিপির সাহায্যে লেখা বা বলা।
stratagem - (বিশেষত যুদ্ধের সময় শত্রুসৈন্যকে) ঠকানোর কৌশল।

ঙ)
computed - গণনা করা, হিসাব করা।
advice - উপদেশ; পরামর্শ।

• অপশনসমূহ এবং বাক্যের অর্থ বিবেচনায় সঠিক উত্তরটি হচ্ছে - ক) Calibrated - ক্রমাঙ্ক নির্ণয় বা সংশোধন করা; instructions - নির্দেশাবলী।

• In the context of instruments, whether they're scientific, industrial, or musical, "calibration" is a common term. Calibration is the process by which the readings from an instrument or system are checked to make sure they're accurate. তাই, "calibrated" প্রথম শূন্যস্থানে যথার্থ।

• এখানে আমাদের এমন একটি শব্দের প্রয়োজন যা তৈরীকারক কর্তৃক প্রদান করা হয় এবং যা ব্যবহারকারীকে যন্ত্রপাতিটি কীভাবে ব্যবহার করতে হবে এবং যত্ন করতে হবে তা নির্দেশনা দেয়। প্রদত্ত বিকল্পগুলির মধ্যে, "instructions" সবচেয়ে উপযুক্ত।

Complete Sentence: The instrument must be Calibrated and used according to the manufacturer's instructions.
Meaning - যন্ত্রটি অবশ্যই ক্যালিব্রেট করা উচিত এবং প্রস্তুতকারকের নির্দেশনা অনুসারে ব্যবহার করা উচিত।
১৫.
She ______ on the information at _____ before concluding.
  1. pondered...long
  2. deliberated...length
  3. abstracted...depth
  4. delved...height
  5. dived...large
সঠিক উত্তর:
deliberated...length
উত্তর
সঠিক উত্তর:
deliberated...length
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক)
pondered - বিবেচনা করা; ভেবে দেখা
long - লম্বা; দীর্ঘ।

খ)
deliberated - ইচ্ছাকৃত; উদ্দেশ্যপ্রণোদিত; সুচিন্তিত
length - দৈর্ঘ্য।

গ)
abstracted - বিমূর্ত; নির্বস্তুক; ভাবমূলক।
depth - গভীরতা; ঘনতা।

ঘ)
delved - খনন করা; খোঁড়া।
height - উচ্চতা; উন্নতি; উত্তুঙ্গতা।

ঙ)
dived - পানিতে বা শূন্যে ঝাঁপ; ডুব দেয়া।
large - বড় আকারের; বিরাট; অধিক ধারণক্ষমতাসম্পন্ন।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে শূন্ম্যস্থানে deliberated, length বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
• Deliberated on - কোনো বিষয়ের উপর আলোচনা করা হয়েছে।
• at length (phrase) - দীর্ঘ সময় ধরে।
- অর্থাৎ, দীর্ঘসময় ধরে বক্তব্য চালিয়ে যাওয়া অর্থে শূন্যস্থানে উক্ত বাক্যদ্বয় বসবে।

Complete Sentence: She deliberated on the information at length before concluding.
Bangla Meaning - তিনি উপসংহার করার আগে দীর্ঘ সময় ধরে এই তথ্য নিয়ে আলোচনা করেছিলেন।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Questions 16 to 20: Replace the underlined part of each sentence with the option which is grammatically correct.
16. Arguably one of the worse crises in living memory, the present pandemc has claimed lives across the world.
  1. Arguably one of the worse crises in living memory.
  2. Arguably one of the worse crises in living memories.
  3. By being arguably one of the worse crises in living memory.
  4. Arguably one of the worst crises in living memory.
  5. Arguably in one of the worse crises in living memory.
সঠিক উত্তর:
Arguably one of the worst crises in living memory.
উত্তর
সঠিক উত্তর:
Arguably one of the worst crises in living memory.
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের আন্ডারলাইনকৃত অংশের সঠিক replacement টি হচ্ছে - Arguably one of the worst crises in living memory.
- One of the থাকায় বুঝা যাচ্ছে,  বাক্যটি superlative degreeতে আছে।

• One of the এর ব্যবহার:
- 'one of the' superlative degree তে ব্যবহার হয়।
- তাই adjective এর superlative form ব্যবহার হবে।
- 'worse' এর superlative form হচ্ছে 'worst'.

• তাই, সঠিক উত্তরটি হচ্ছে - Arguably one of the worst crises in living memory,
Complete sentence: Arguably one of the worst crises in living memory, the present pandemic has claimed lives across the world.
১৭.
Unable to reach a conclusion, the negotiation between the two parties kept getting elongated.
  1. the negotiation between the two parties kept getting elongated.
  2. the negotiation among the two parties kept getting elongated.
  3. the two parties kept elongating the negotiation.
  4. there was a lengthy negotiation between the two parties.
  5. the negotiating of the two parties kept getting elongated
সঠিক উত্তর:
the two parties kept elongating the negotiation.
উত্তর
সঠিক উত্তর:
the two parties kept elongating the negotiation.
ব্যাখ্যা
• প্রশ্নের বাক্যাংশটি - "the negotiation between the two parties kept getting elongated," এই অংশটি passive structure এ রয়েছে, যেখানে the negotiation is getting lengthened by some unnamed force.
- এটা grammatically correct, কিন্তু এটা কিছুটা English speakers দের কাছে awkward or unnatural শোনায়।

ক) এই অপশনটি হুবহু প্রশ্নের বাক্যাংশের মতোই।

খ) "The negotiation among the two parties kept getting elongated," এটা grammatically incorrect কারণ আমরা "among" শব্দটি ব্যবহার করি দুইয়ের অধিক ব্যাক্তি বা বস্তুর ক্ষেত্রে।
এখানে যেহেতু two parties রয়েছে তাই এখানে "between" হবে।

গ) "The two parties kept elongating the negotiation" এখানে, the two parties হচ্ছে subject এবং তারা সক্রিয়ভাবে আলোচনাকে দীর্ঘায়িত করছে। এটি ব্যবহার করলে বাক্যটি আরও natural-sounding হয়।

ঘ) "There was a lengthy negotiation between the two parties," এটাও grammatically correct, কিন্তু এটি বাক্যের tense পরিবর্তন করে এবং মূল বাক্যের ongoing nature প্রকাশ করে না।

So, the best option to replace the underlined part of the sentence is গ) "The two parties kept elongating the negotiation".
১৮.
One view of the economy contends that a large drop in oil prices should eventually lead to lowering interest rates, as well as lowering fears about inflation, a rally in stocks and bonds, and a weakening of the dollar.
  1. lowering interest rates, as well as lowering fears abot inflation.
  2. a lowering of interest rates and of fears about inflation.
  3. a lowering of interest rates, along with fears about inflation.
  4. interest rates being lowered, along with fears about inflation
  5. interest rates and fears about inflation being lowered, with
সঠিক উত্তর:
a lowering of interest rates and of fears about inflation.
উত্তর
সঠিক উত্তর:
a lowering of interest rates and of fears about inflation.
ব্যাখ্যা
• প্রদত্ত sentence এ তেলের দরপতনে কারণ বুঝাচ্ছে,
- তাই বাক্যের parallelism নিয়ম অনুযায়ী সঠিক উত্তরটি হচ্ছে: A lowering of interest rates and of fears about inflation.

• Complete sentence: One view of the economy contends that a large drop in oil prices should eventually lead to a lowering of interest rates and of fears about inflation, a rally in stocks and bonds, and a weakening of the dollar.
১৯.
Presumed to be genetic or partially genetic in origin, about five in every 200 children are born with a severe disorder.
  1. Presumed to be genetic or partially genetic in origin, about five in every 200 children are born with a severe disorder.
  2. Born with a severe disorder presumed of be genetic or partially genetic in origin, are about five in every 200 children.
  3. About five in every 200 children are born with a severe disorder presumed to be genetic or partially genetic in origin.
  4. About five in every 200 children, presumed to be genetic or partially genetic in origin, are born with a severe disorder.
  5. Severe disorder that are presumed to be genetic or partially genetic in origin are found in about five in every 200 children who are born.
সঠিক উত্তর:
About five in every 200 children are born with a severe disorder presumed to be genetic or partially genetic in origin.
উত্তর
সঠিক উত্তর:
About five in every 200 children are born with a severe disorder presumed to be genetic or partially genetic in origin.
ব্যাখ্যা
• মূল বাক্যটিতে, "Presumed to be genetic or partially genetic in origin, about five in every 200 children are with a severe disorder," বাক্যাংশ "are with a severe disorder" ভুল ব্যবহার হয়েছে।
- ইংরেজিতে যখন আমরা জন্মগত বা অভিজাত অবস্থার কথা বলি, তখন আমরা সাধারণত "born with" ব্যবহার করি।
- মূল বাক্যটিতে - "Presumed to be genetic or partially genetic in origin, about five in every 200 children are with a severe disorder,"
- এখানে "are with a severe disorder" phrase টি grammatically incorrect.
- ইংরেজিতে যখন আমরা জন্মগত বা অভিজাত অবস্থার কথা বলি, তখন আমরা সাধারণত "born with" ব্যবহার করি।

• অপশনগুলোর মধ্যে
ক) "Presumed to be genetic or partially genetic in origin, about five in every 200 children are born with a severe disorder."
- এই বাক্যটি grammatically correct, তবে এটি এভাবেও বোঝাতে পারে যে সমস্ত শিশুর (শুধু পাঁচটি নয়) একটি জেনেটিক ডিসঅর্ডার রয়েছে বলে ধারণা করা হয়।

খ) "Born with a severe disorder presumed to be genetic or partially genetic in origin, are about five in every 200 children."
- এই বাক্যটি grammatically incorrect.
- It presents the information in a passive voice and has an inverted sentence structure, which is generally not used in this context.

গ) "About five in every 200 children are born with a severe disorder presumed to be genetic or partially genetic in origin."
- এই বাক্যটি grammatically correct, এবং এটি সঠিক ভাবে প্রকাশ করে যে, গুরুতর ব্যাধিটি (শিশুদের নিজেদের নয়) যা জেনেটিক বা আংশিকভাবে জেনেটিক বলে অনুমান করা হয়।

ঘ) "About five in every 200 children, presumed to be genetic or partially genetic in origin, are born with a severe disorder."
- এই বাক্যটি grammatically correct, কিন্তু এখানেও ক) অপশনের মতো, এটি সমস্ত শিশুদের জেনেটিক বা আংশিক জেনেটিক ডিসঅর্ডার হিসেবে গণ্য করা হতে পারে।


So, the best option is গ), which makes the most sense in the given context and maintains grammatical correctness.
- Complete sentence: About five in every 200 children are born with a severe disorder presumed to be genetic or partially genetic in origin.
২০.
Teratomas are unusual forms of cancer because they are composed of tissues such as tooth and bone not normally found in the organ in which the tumour appears.
  1. because they are composed of tissues such as tooth and bone.
  2. because they are composed of tissues like tooth and bone that are
  3. because they are composed of tissues, like tooth and bone, tissues
  4. in that their composition, tissues such as tooth and bone, is
  5. in that they are composed of tissues such as tooth and bone, tissues
সঠিক উত্তর:
in that they are composed of tissues such as tooth and bone, tissues
উত্তর
সঠিক উত্তর:
in that they are composed of tissues such as tooth and bone, tissues
ব্যাখ্যা
• আন্ডারলাইনকৃত অংশের সঠিক replacement টি হচ্ছে - 
- This option distinctly states that teratomas are composed of tissues such as tooth and bone, which are not usually found in the organ with the teratoma. এই অপশনটি স্পষ্টভাবে বলে যে, টেরাটোমা দাঁত এবং হাড়ের মতো টিস্যুগুলি দ্বারা গঠিত, যা সাধারণত টিউমার যে অঙ্গে প্রদর্শিত হয় সেখানে পাওয়া যায় না। এখানে 'tissues' word টির repetition প্রয়োজন কারণ এখানে এটি appositive - not normally found এর সাথে সম্পর্ক স্থাপন করছে।

• Complete sentence: Teratomas are unusual forms of cancer because they are composed of tissues such as tooth and bone in that they are composed of tissues such as tooth and bone, tissues.
২১.
ABCD is a rectangle. If its length is decreased by 5 meter and the width is increased by 3 meter, the area decreases by 9 square meter. If its length is increased by 3 meter and the width is increased by 2 meter, the area increases by 67 square meter. What is the width of ABCD?
  1. 9 meter
  2. 17 meter
  3. 18 meter
  4. 22 meter
  5. None of these
সঠিক উত্তর:
9 meter
উত্তর
সঠিক উত্তর:
9 meter
ব্যাখ্যা
Question: ABCD is a rectangle. If its length is decreased by 5 meter and the width is increased by 3 meter, the area decreases by 9 square meter. If its length is increased by 3 meter and the width is increased by 2 meter, the area increases by 67 square meter. What is the width of ABCD?

Solution:
ধরি
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য = x মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ = y মিটার

১ম শর্তমতে
(x - 5)(y + 3) = xy - 9
⇒ xy - 5y + 3x - 15 = xy - 9
⇒ 3x - 5y = 6 ........ (1)

২য় শর্তমতে
(x + 3)(y + 2) = xy + 67
⇒ xy + 3y + 2x + 6 = xy + 67
⇒ 2x + 3y = 61 ...... (2)

{(1) × 2} - (2) × 3 ⇒
6x - 10y - 6x - 9y = 12 - 183
⇒ - 19y = - 171
⇒ y = 171/19
∴ y = 9

অতএব, আয়তক্ষেত্রের প্রস্থ = 9 মিটার
২২.
A, B and C working individually can complete a task in 30 days, 15 days and 10 days respectively. If A starts working alone and B and C helps A on every 2nd and 3rd day respectively, how long will it take the task to be completed?
  1. 15 days
  2. 14 days
  3. 12 days
  4. 10 days
  5. None of these
সঠিক উত্তর:
None of these
উত্তর
সঠিক উত্তর:
None of these
ব্যাখ্যা
Question: A, B and C working individually can complete a task in 30 days, 15 days and 10 days respectively. If A starts working alone and B and C helps A on every 2nd and 3rd day respectively, how long will it take the task to be completed?

Solution:
A একা ১ দিনে করে = ১/৩০ অংশ
B একা ১ দিনে করে = ১/১৫ অংশ
C একা ১ দিনে করে = ১/১০ অংশ

প্রথম ১০ দিনের জন্য হিসেব করে পাই,
প্রথম ১০ দিনে A কাজ করে ১০ দিন তথা = ১০/৩০ অংশ কাজ
প্রথম ১০ দিনে B কাজ করে ৫ দিন তথা = ৫/১৫ অংশ কাজ
প্রথম ১০ দিনে C কাজ করে ৩ দিন তথা = ৩/১০ অংশ কাজ
প্রথম ১০ দিনে A,B,C কাজ করে (১০/৩০) + (৫/১৫) + (৩/১০) = (১০ + ১০ + ৯)/৩০ = ২৯/৩০ অংশ
বাকি ১ - (২৯/৩০) = ১/৩০ অংশ কাজ করতে ১ দিন সময় লাগবে।

∴ মোট দিন = ১০ + ১ = ১১ দিন
২৩.
Jamil can run 1 km in 4 minutes. He has a car that has a top speed of 75 km/hour. Jamil's speed is what percentage of his car's top speed?
  1. 10%
  2. 20%
  3. 25%
  4. 30%
  5. None of these
সঠিক উত্তর:
20%
উত্তর
সঠিক উত্তর:
20%
ব্যাখ্যা
Question: Jamil can run 1 km in 4 minutes. He has a car that has a top speed of 75 km/hour. Jamil's speed is what percentage of his car's top speed?

Solution:
4 মিনিট= 4/60 ঘণ্টা
= 1/15 ঘণ্টা

জামিলের গতিবেগ = 1/(1/15) কি.মি./ঘণ্টা
= 15 কি.মি./ঘণ্টা

গাড়ির গতিবেগ = 75 কি.মি./ঘণ্টা
∴ জামিলের গতিবেগ তার গাড়ির গতিবেগের = {(15/75) × 100}%
= 20%
২৪.
A certain amount of money earning simple interest becomes 7/5th of the initial amount in 4 years. What is the interest rate?
  1. 4%
  2. 6%
  3. 8%
  4. 10%
  5. None of these
সঠিক উত্তর:
10%
উত্তর
সঠিক উত্তর:
10%
ব্যাখ্যা
Question: A certain amount of money earning simple interest becomes 7/5th of the initial amount in 4 years. What is the interest rate?

Solution:
ধরি,
আসল P = 100 টাকা
মুনফা-আসল A = 100 এর 7/5
= 140 টাকা

মুনাফা I = 140 - 100 = 40 টাকা
সময় n = 4 বছর
মুনাফার হার r = ?

আমরা জানি,
I = Pnr
⇒ r = I/Pn
= (40 × 100)/(100 × 4)
= 10%
২৫.
For which value of P will the square root of 4x2 - Px + 9 be an integer?
  1. 20
  2. 9
  3. 12
  4. 16
  5. None of these
সঠিক উত্তর:
12
উত্তর
সঠিক উত্তর:
12
ব্যাখ্যা
Question: For which value of P will the square root of 4x2 - Px + 9 be an integer?

Solution:
4x2 - px + 9
= (2x)2 - 2 ⋅ 2 ⋅ 3 + 32 - px + 2 ⋅ 2x ⋅ 3
= (2x - 3)2 + 12x - px

রাশিটি পূর্ণবর্গ হলে,
12x - px = 0 
⇒ px = 12x
∴ p = 12
২৬.
A batter scored 87 runs in her 17th innings, which increased her career average by 3 runs. What is her average runs after the 17th innings?
  1. 39
  2. 35
  3. 42
  4. 40
  5. None of these
সঠিক উত্তর:
39
উত্তর
সঠিক উত্তর:
39
ব্যাখ্যা
Question: A batter scored 87 runs in her 17th innings, which increased her career average by 3 runs. What is her average runs after the 17th innings?

Solution:
ধরি,
17 তম ইনিংসের পর গড় রান = x
16 তম ইনিংসের পর গড় রান = x - 3

প্রশ্নমতে
16(x - 3) + 87 = 17x
⇒ 16x - 48 + 87 = 17x
⇒ 17x - 16x = 39
∴ x = 39
২৭.
A boat has a crack in its hull which is leaking water into the boat and could sink the boat in 6 hours. The boat has a pump which can pump the water out in 8 hours. If the boat is 168 km away from the shore and the pump is running what is the minimum speed the boat should run at so that it can reach the shore before sinking?
  1. 5 km/hour
  2. 6 km/hour
  3. 7 km/hour
  4. 8 km/hour
  5. None of these
সঠিক উত্তর:
7 km/hour
উত্তর
সঠিক উত্তর:
7 km/hour
ব্যাখ্যা
Question: A boat has a crack in its hull which is leaking water into the boat and could sink the boat in 6 hours. The boat has a pump which can pump the water out in 8 hours. If the boat is 168 km away from the shore and the pump is running what is the minimum speed the boat should run at so that it can reach the shore before sinking?

Solution:
ছিদ্রপথে জাহজে ১ ঘণ্টায় পানি প্রবেশ করে = ১/৬ অংশ
পাম্প দ্বারা ১ ঘণ্টায় পানি বের হয় = ১/৮ অংশ
∴ ছিদ্রপথ ও পাম্প দ্বারা ১ মিনিটে পূর্ণ হয় = (১/৬) - (১/৮) অংশ
= (৪ - ৩)/২৪ অংশ
= ১/২৪ অংশ

∴ সম্পূর্ণ জাহাজ পূর্ণ হবে ২৪ ঘণ্টায়। তাই জাহাজটিকে ২৪ ঘণ্টায় ১৬৮ কিলোমিটার অতিক্রম করতে হবে।
অতএব, বেগ = ১৬৮/ ২৪ কি.মি./ঘণ্টা
= ৭ কি.মি./ঘণ্টা
২৮.
In a class, if 4 students sit in each bench, there are 3 empty benches, but 6 students have to stand if 3 students sit each bench. How many students are there in that class?
  1. 50
  2. 60
  3. 70
  4. 80
  5. None of these
সঠিক উত্তর:
60
উত্তর
সঠিক উত্তর:
60
ব্যাখ্যা
Question: In a class, if 4 students sit in each bench, there are 3 empty benches, but 6 students have to stand if 3 students sit each bench. How many students are there in that class?

Solution:
ধরি,
বেঞ্চ সংখ্যা = ক টি
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৪ জন করে ছাত্র বসলে ৩ টি বেঞ্চ খালি থাকে।
∴ ছাত্রসংখ্যা = (ক - ৩) × ৪ জন

প্রতি বেঞ্চে ৩ জন করে ছাত্র বসালে ৬ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়।
∴ ছাত্রসংখ্যা = ৩ক + ৬ জন

প্রশ্নমতে,
(ক - ৩) × ৪ = ৩ক + ৬
⇒ ৪ক - ১২ = ৩ক + ৬
∴ ক = ১৮

ছাত্রসংখ্যা = (ক - ৩) × ৪ জন
= (১৮ - ৩) × ৪ জন
= ১৫ × ৪ জন
= ৬০ জন
২৯.
If X is the difference of the squares of two consecutive even numbers. Which of the following numbers is a divisor of X?
  1. 4
  2. 7
  3. 8
  4. 9
  5. None of these
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
Question: If X is the difference of the squares of two consecutive even numbers. Which of the following numbers is a divisor of X?

Solution:
ধরি
দুটি ক্রমিক জোড় সংখ্যা 2n এবং (2n + 2)

∴ x = (2n + 2)2 - (2n)2
= (2n + 2 + 2n)(2n + 2 - 2n)
= 2(4n + 2)
= 2 × 2(2n + 1)
= 4(2n + 1) ;যা 4 দ্বারা বিভাজ্য।
৩০.
Eight years back, Adil's age was 1/8th of Zaber's age. Ten years from now, Zaber's age will be double of Adil's age. How old is Adil now?
  1. 23
  2. 21
  3. 17
  4. 11
  5. None of these
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
Question: Eight years back, Adil's age was 1/8th of Zaber's age. Ten years from now, Zaber's age will be double of Adil's age. How old is Adil now?

Solution:
ধরি,
জহিরের বর্তমান বয়স = ক বছর
৮ বছর পূর্বে জহিরের বয়স = ক - ৮ বছর
∴ ৮ বছর পূর্বে আদিলের বয়স = (ক - ৮)/৮ বছর

বর্তমানে,
আদিলের বয়স = (ক - ৮)/৮ + ৮ বছর
= (ক - ৮ + ৬৪)/৮ বছর
= (ক + ৫৬)/৮ বছর

১০ বছর পর জহিরের বয়স হবে = ক + ১০ বছর
১০ বছর পর আদিলের বয়স হবে = (ক + ৫৬)/৮ + ১০ বছর
= (ক + ৫৬ + ৮০)/৮ বছর
= (ক + ১৩৬)/৮ বছর

প্রশ্নমতে,
ক + ১০ = ২ × {(ক + ১৩৬)/৮}
বা, ক + ১০ = (ক + ১৩৬)/৪
বা, ৪(ক + ১০) = ক + ১৩৬
বা, ৪ক + ৪০ = ক + ১৩৬
বা, ৪ক - ক = ১৩৬ - ৪০
বা, ৩ক = ৯৬
বা, ক = ৯৬/৩
∴ ক = ৩২

∴ আদিলের বর্তমান বয়স = (৩২ ৫৬)/৮ বছর
= ৮৮/৮ বছর
= ১১ বছর
৩১.
Who was the captain of Bangladesh's first test cricket team?
  1. Aminul Islam
  2. Khaled Masud
  3. Akram Khan
  4. Naimul Islam
  5. None of these
সঠিক উত্তর:
None of these
উত্তর
সঠিক উত্তর:
None of these
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল:
- টেস্ট স্ট্যাটাস লাভ করে: ২০০০ সালে।
- সর্বপ্রথম টেস্ট ম্যাচ খেলে ২০০০ সালের ১০ই নভেম্বর ভারতের বিপক্ষে।
- প্রথম অধিনায়ক: নাইমুর রহমান।
- প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।
- টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- টেস্টে বাংলাদেশের পক্ষে প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- বাংলাদেশ তার শততম টেস্ট খেলে শ্রীলঙ্কার বিপক্ষে।

উল্লেখ্য,
- ২০১৭ সালে শ্রীলঙ্কার কলম্বোয় ম্যাচটি অনুষ্ঠিত হয়।
- শততম টেস্টে সেঞ্চুরি করেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

উৎস: i) ESPNcricinfo.
         ii) ৬ আগস্ট, ২০২০, প্রথম আলো।
৩২.
Which of the following is the result of the Maastricht Treaty?
  1. NATO
  2. EU
  3. G-7
  4. COP-26
  5. None of these
সঠিক উত্তর:
EU
উত্তর
সঠিক উত্তর:
EU
ব্যাখ্যা
মাস্ট্রিচ চুক্তির ফলে ইউরোপিয়ান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।

ইউরোপিয়ান ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপিয়ান ইউনিয়ন (EU)।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ (মাস্ট্রিচ চুক্তি)।
- এটি তখন থেকে বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

অন্যদিকে -
- ব্রেক্সিট নিয়ে ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে এক গণভোট হয়।
- তখন ব্রেক্সিটের পক্ষে রায় দিয়েছিলেন ব্রিটিশ জনগণ।
- আর এর পরে ঐ বছরেই ব্রেক্সিট চুক্তি সম্পন্ন হয়।
- ব্রেক্সিট চুক্তির মাধ্যমে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) থেকে বেরিয়ে আসে।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে আসে যুক্তরাজ্য।

উৎস: EU ওয়েবসাইট।
৩৩.
Where is the headquarters of ESCAP situated?
  1. Bangkok
  2. Singapore
  3. Delhi
  4. Dhaka
  5. None of these
সঠিক উত্তর:
Bangkok
উত্তর
সঠিক উত্তর:
Bangkok
ব্যাখ্যা
ESCAP:
- ESCAP-এর পূর্ণরূপ: UN Economic and Social Commission for Asia and the Pacific বা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
- গঠিত হয়: ২৮ মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: সাংহাই, চিন।
- সদরদপ্তর: ব্যাংকক, থাইল্যান্ড।
- বর্তমান সদস্য: ৫৩টি।

উৎস: ESCAP ওয়েবসাইট।
৩৪.
What is the minimum number of files required to use mail merge in MS Office package?
  1. 22
  2. 3
  3. 4
  4. 5
  5. None of these
সঠিক উত্তর:
3
উত্তর
সঠিক উত্তর:
3
ব্যাখ্যা
- A mail merge is used to create form letters, mailing labels, envelopes, directories, and mass e-mail message and fax distributions.
- Mail Merge requires three types of documents:
1. Main Document,
2. Data Source, and
3 Merge Document.


Source: Microsoft support,  The National Institute of Open Schooling
৩৫.
Who is the director of the documentary 'A State is Born'?
  1. Jahir Raihan
  2. Tanvir Mokammel
  3. Chashi Najrul Islam
  4. Alamgir Kabir
  5. None of these
সঠিক উত্তর:
Jahir Raihan
উত্তর
সঠিক উত্তর:
Jahir Raihan
ব্যাখ্যা
জহির রায়হান:
- জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক এবং গল্পকার।
- ১৯৩৫ সালে তিনি ফেনী জেলার মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
- ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন।

উল্লেখ্য,
- ১৩৬২ বঙ্গাব্দে তাঁর প্রথম গল্পসংগ্রহ ‘সূর্যগ্রহণ’ প্রকাশিত হয়।
- ১৯৬১ সালে তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনও আসেনি’ মুক্তি পায়।
- তাঁর লিখিত বইগুলো হচ্ছে—‘শেষ বিকেলের মেয়ে’, ‘হাজার বছর ধরে’, ‘আরেক ফাল্গুন’, ‘বরফ গলা নদী’ ও ‘আর কত দিন’।
- তাঁর নির্মিত চলচ্চিত্র হলো: কাজল, কাঁচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, সঙ্গম এবং বাহানা।
- তিনি ১৯৬৪ সালে ‘হাজার বছর ধরে’ উপন্যাসের জন্য আদমজী সাহিত্য পুরস্কার, ১৯৬৫ সালে ‘কাঁচের দেয়াল’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র বিভাগে নিগার পুরস্কার, ১৯৭২ সালে গল্প সাহিত্যে অবদানের জন্য বাংলা একাডেমি প্রদত্ত বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭১, মরণোত্তর), ১৯৭৭ সালে শিল্পকলায় (চলচ্চিত্র) অবদানের জন্য বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদক (মরণোত্তর)সহ আরো অনেক পুরস্কার লাভ করেন।

‘এ স্টেট ইজ বর্ন’ (৩৫ মিমি/সাদাকালো/ইংরেজি/২০ মিনিট ৪০ সেকেন্ড):
- চিত্রনাট্য, প্রযোজনা ও পরিচালনা: জহির রায়হান,
- ধারা বর্ণনা রচনা ও পাঠ: আলমগীর কবির,
- চিত্রগ্রহণ– অরুণ রায়, সম্পাদনা: দেবব্রত সেনগুপ্ত।

উৎস: i) বাংলাপিডিয়া।
         ii) ৮ ডিসেম্বর ২০১৬, প্রথম আলো।
        iii) ১৫ ডিসেম্বর ২০২৩, সমকাল।
৩৬.
Which of the following chess players is the first grandmaster from Bangladesh?
  1. Rani Hamid
  2. Ziaur Rahman
  3. Niaz Morshed
  4. Rifat Bin Sattar
  5. None of these
সঠিক উত্তর:
Niaz Morshed
উত্তর
সঠিক উত্তর:
Niaz Morshed
ব্যাখ্যা
দাবায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার:
- বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ।
- ১৯৮৭ সালে ২১ বছর বয়সে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন নিয়াজ মোরশেদ।
- তিনি ছিলেন দক্ষিণ এশিয়ার প্রথম ও এশিয়ার পঞ্চম গ্র্যান্ড মাস্টার।

অন্যদিকে,
- বাংলাদেশ থেকে পাঁচজন দাবাড়ু গ্র্যান্ড মাস্টার সম্মাননা অর্জন করেছেন।
- ২০০২ সালে গ্র্যান্ডমাস্টার হয়েছেন জিয়াউর রহমান।
- ২০০৬ সালে রিফাত বিন সাত্তার।
- ২০০৭ সালে আবদুল্লাহ আল রাকিব।
- সর্বশেষ ২০০৮ সালে এনামুল হোসেন রাজীব।
- তবে তারও আগে ১৯৮৫ সালে রানী হামিদ আন্তর্জাতিক মহিলা মাস্টার খেতাব পান।

উল্লেখ্য,
- গ্র্যান্ড মাস্টার দাবার সর্বোচ্চ খেতাব।
- এটি দাবার আন্তর্জাতিক সংগঠন ‘ফিদে’র তরফ থেকে দেওয়া হয়।
- একজন দাবারুকে ফিদে মাস্টার খেতাব পেতে হলে কমপক্ষে ২৩০০ রেটিং থাকতে হয়।
- ১৯৮৪ সাল থেকে দাবা অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ দাবা দল।

উৎস: i) ২২ মে, ২০২২, কালের কন্ঠ।
         ii) ২০ জুলাই ২০২১, প্রথম আলো।
৩৭.
The river Buriganga is a branch of which river?
  1. Jamuna
  2. Padma
  3. Turag
  4. Dhaleshwari
  5. None of these
সঠিক উত্তর:
Dhaleshwari
উত্তর
সঠিক উত্তর:
Dhaleshwari
ব্যাখ্যা
যমুনা নদী:
- ব্রহ্মপুত্র-যমুনা বাংলাদেশের দ্বিতীয় এবং বিশ্বের দীর্ঘতম নদীসমূহের মধ্যে অন্যতম।
- প্রকৃতপক্ষে ব্রহ্মপুত্র নদের নিম্ন প্রবাহ যমুনা নামে অভিহিত।
- ১৭৮৭ সালে সংঘটিত প্রচণ্ড ভূমিকম্প ও ভয়াবহ বন্যার ফলে ব্রহ্মপুত্রের তৎকালীন গতিপথ পরিবর্তিত হয়ে বর্তমান কালের যমুনা নদীর সৃষ্টি হয়।
- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের কৈলাস শৃঙ্গের একটি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
- তারপর তিব্বত ও আসামের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদ কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
- ভূমিকম্পের ফলে ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহের দেওয়ানগঞ্জের কাছে এটি দুটি শাখায় বিভক্ত হয়।
- একটি শাখা যমুনা নামে প্রবাহিত হয়ে গোয়ালন্দের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়েছে।
- অপর শাখা পুরাতন ব্রহ্মপুত্র নামে ময়মনসিংহের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ভৈরবের নিকট মেঘনায় পতিত হয়েছে।
- যমুনার শাখানদী ধলেশ্বরী, ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা।
- যমুনার উপনদী: তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, কালজানি, তোরসা, জলঢাকা, নাগর, দুপচাপিয়া, যমুনেশ্বরী, রায়ঢাক, ধবলা, ঘাঘট, বাঙালি, বড়াল, গঙ্গা, নারদ নদ, ধবল বা দুধকুমার, তুলসী গঙ্গা, শিব বরনাই।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৩৮.
In Bangladesh, who acts as the administrative head of any ministry?
  1. Minister
  2. Secretary
  3. Director General
  4. Rector
  5. None of these
সঠিক উত্তর:
Secretary
উত্তর
সঠিক উত্তর:
Secretary
ব্যাখ্যা
সচিব:
- সচিব হচ্ছেন মন্ত্রণালয়/বিভাগের প্রশাসনিক প্রধান।
- তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের প্রশাসন পরিচালনা, শৃঙ্খলা বিধান এবং এর ওপর অর্পিত কার্যাবলি যথাযথভাবে সম্পাদনের দায়িত্বে নিয়োজিত।
- তিনি মন্ত্রণালয়/বিভাগ, অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরগুলোতে বিধিবিধানসমূহ যথাযথভাবে অনুসৃত হচ্ছে কিনা তা পর্যবেক্ষণের দায়িত্বও পালন করেন।
- মন্ত্রণালয়ের/বিভাগের কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট মন্ত্রীকে অবহিত করার দায়িত্বও সচিবের।
- একজন সচিব সংশ্লিষ্ট অধিদপ্তর ও অধীনস্থ দপ্তরসহ মন্ত্রণালয়/বিভাগের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবেও দায়িত্ব পালন করেন।
- মন্ত্রণালয়/বিভাগ এবং এর সঙ্গে সংশ্লিষ্ট অপরাপর সংস্থার জন্য বরাদ্দকৃত তহবিল ঐসময়ে প্রচলিত বিধি/আইন অনুসারে ব্যয় করা হচ্ছে কিনা তাও তাকে নিশ্চিত করতে হয়।

উল্লেখ্য,
- মন্ত্রণালয়/বিভাগ সচিবালয়ের কার্য নির্বাহের জন্য বাংলাদেশ সচিবালয়ের অংশ হিসেবে জাতীয় পর্যায়ে গঠিত প্রশাসনিক ইউনিট।
- ১৯৯৬ সালের কার্যবিধিতে সুনির্দিষ্ট সরকারি কার্য সম্পাদনের দায়িত্বপ্রাপ্ত ও সরকার কর্তৃক ঘোষিত কোন স্বয়ংসম্পূর্ণ প্রশাসনিক ইউনিটকে বিভাগ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
- বিভাগ বা কতিপয় বিভাগের সমন্বয়ে গঠিত মন্ত্রককে মন্ত্রণালয় হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
- সরকারের কার্যাবলি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বণ্টন করা হয়।
- সরকারি কার্যবণ্টনের দায়িত্ব কেবিনেট বিভাগের ওপর ন্যস্ত।
- প্রত্যেকটি মন্ত্রণালয় বা বিভাগের অধীনে রয়েছে অধিদপ্তর, অধীনস্থ দপ্তর এবং কতিপয় আধা সরকারি সংস্থা।

উৎস: বাংলাপিডিয়া।
৩৯.
Which one of the following is not an internet search engine?
  1. Google
  2. MSN
  3. Cortana
  4. Yahoo
  5. None of these
সঠিক উত্তর:
Cortana
উত্তর
সঠিক উত্তর:
Cortana
ব্যাখ্যা
• অপশনে উল্লেখিত Google, Yahoo ও MSN হলো জনপ্রিয় তিনটি সার্চ ইঞ্জিন। অন্যদিকে Cortana হলো মাইক্রোসফট নির্মিত একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট।

• সার্চ ইঞ্জিন:
- বিশ্বের যে কোন প্রান্তে অবস্থান করে, যে কোন সময়ে ইন্টারনেটে যুক্ত হয়ে কাঙ্ক্ষিত যে কোন বিষয়ের তথ্য তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা যায়।
- যে সকল সফ্টওয়্যার ব্যবহার করে ইন্টারনেট থেকে তথ্য অনুসন্ধান করা যায় যেগুলো সার্চ ইঞ্জিন নামে পরিচিত।
- আর সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেট থেকে কোনো তথ্য অনুসন্ধান (সার্চ) করাকে ব্রাউজ করা বলা হয়।
- নিচে উল্লেখযোগ্য কিছু সার্চ ইঞ্জিনের নাম দেওয়া হলো :
১. গুগল ( https://www.google.com/)
২. বিং (https://www.bing.com/)
৩. ইয়াহু (https://www.yahoo.com/)
৪. আসক ডট কম (http://www.ask.com/)
৫. এওএল ডট কম (www.aol.com)
৬. ব্লেকো ডট কম (http://blekko.com/)
৭. উলফ্রাম আলফা(http://www.wolframalpha.com/)
৮. ডাকডাকগো (https://duckduckgo.com/)
৯. ওয়েব্যাক মেশিন (www.waybackmachine.org) [archive.org]
১০. পিপীলিকা ডট কম [বাংলা সার্চ ইঞ্জিন] (www.pipilika.com/)

উৎস:
১. উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, এমএড প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
৪০.
Which of the following treaties was for the purpose of banning nuclear explosions?
  1. NATO
  2. СТВТ
  3. NPT
  4. SALT
  5. None of these
সঠিক উত্তর:
СТВТ
উত্তর
সঠিক উত্তর:
СТВТ
ব্যাখ্যা
CTBT:
- CTBT এর পূর্ণরূপ: Comprehensive Nuclear Test Ban Treaty.
- এই চুক্তির উদ্দেশ্য হলো সামরিক-বেসামরিক সকল পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ।
- জাতিসংঘের সাধারণ পরিষদ CTBT চুক্তিটি গ্রহণ করে: ১০ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত হয়: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬।
- স্বাক্ষরিত দেশ: ১৮৭টি।

CTBTO:
- পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণ সংস্থা CTBTO।
- এর সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।

উৎস: Arms Control Association ওয়েবসাইট।