পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
জাতিসংঘ, বিশ্বব্যাংক, IMF, WTO সোর্স: যেকোনো গাইড বই। তবে, সংস্থাগুলোর অফিশিয়াল ওয়েবসাইটগুলো সম্ভব হলে একটু দেখে নিবেন। গাইডে অনেক সময় ভুল থাকে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বিশ্বব্যাংক গ্রুপের কোন সংস্থাটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়?
  1. ক) IBRD
  2. খ) MIGA
  3. গ) IDA
  4. ঘ) IFC
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
এগুলো হলো:
- IBRD
- IDA
- IFC
- ICSID
- MIGA

বিশ্বব্যাংক গ্রুপের পাঁচটি সংস্থার মধ্যে তিনটি সংস্থা জাতিসংঘের বিশেষায়িত সংস্থা।
এগুলো হলো:
- IBRD
- IDA
- IFC

বিশ্বব্যাংক গ্রুপের সদস্য MIGA এবং ICSID জাতিসংঘের বিশেষায়িত সংস্থা নয়।

১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে বিশ্বব্যাংকের আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এটি ব্যবসায়িক কার্যক্রম শুরু করে।
বিশ্বব্যাংক গ্রুপের সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে অবস্থিত। বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
বর্তমান সদস্য সংখ্যা (IBRD) ১৮৯টি।
বিশ্বব্যাংক থেকে প্রথম ঋণ গ্রহণ করে ফ্রান্স।

(তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
.
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক কে?
  1. ক) ক্রিস্টিন লাগার্দ
  2. খ) চেলসি কাপেপে
  3. গ) এনগোজি ওকোনজো ইওয়েলা
  4. ঘ) অংশুলা কান্ত
ব্যাখ্যা
World Trade Organization (WTO) এর বর্তমান সপ্তম মহাপরিচালক হলেন নাইজেরিয়ার নাগরিক এনগোজি ওকোনজো ইওয়েলা। তিনি সংস্থাটির প্রথম নারী ও প্রথম আফ্রিকান মহাসচিব।
গত ১ মার্চ ২০২১ তিনি দায়িত্ব গ্রহণ করেন। তার মেয়াদ ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত।

(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
.
কোন সংস্থাটি Special Drawing Rights সিস্টেম প্রবর্তন করে?
  1. ক) IDA
  2. খ) WTO
  3. গ) IMF
  4. ঘ) IBRD
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ। SDR কে IMF এর ভার্চুয়াল মুদ্রাও বলা হয়।

এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার (মার্কিন ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড স্টার্লিং) গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।

(তথ্যসূত্র: IMF ওয়েবসাইট)
.
International Development Association এর বর্তমান সদস্য কতটি?
  1. ক) ১৭২টি
  2. খ) ১৭৩টি
  3. গ) ১৭৪টি
  4. ঘ) ১৭৫টি
ব্যাখ্যা
International Development Association (IDA) এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। বুলগেরিয়া ২০২১ সালের ৩ নভেম্বর IDA এর ১৭৪তম সদস্যপদ লাভ করে।

IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।

তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।

(তথ্যসূত্র: IDA ওয়েবসাইট)
.
ICSID প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৫৬ সালে
  2. খ) ১৯৬০ সালে
  3. গ) ১৯৬৬ সালে
  4. ঘ) ১৯৮৮ সালে
ব্যাখ্যা
ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।

ICSID এর বর্তমান সদস্য সংখ্যা ১৫৬টি।
সদরদপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি তে

ICSID তার সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।

(তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট)
.
Doha Development Agenda কোন সংস্থার প্রতিষ্ঠার সাথে জড়িত?
  1. ক) WTO
  2. খ) IMF
  3. গ) UNGA
  4. ঘ) IBRD
ব্যাখ্যা
Doha Development Agenda (Doha Round) হলো WTO কর্তৃক গৃহীত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার বিষয়ক সংলাপ বা কর্মপরিকল্পনা।

২০০১ সালে কাতারের দোহায় WTO এর চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বাধা হ্রাসকরণ এবং WTO এর বাণিজ্য সংক্রান্ত বিধিবিধানের সংস্কারের লক্ষ্যে দোহা রাউন্ডের সূত্রপাত হয়
Doha Development Agenda এখনো চলমান রয়েছে।

(তথ্যসূত্র: WTO ওয়েবসাইট)
.
নিচের কোন দেশটির ভেটো ক্ষমতা নেই?
  1. ক) রাশিয়া
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের ভেটো প্রদানের ক্ষমতা রয়েছে।
ভেটো অর্থ আমি ইহা মানি না। ভেটো ক্ষমতার জন্যে নিরাপত্তা পরিষদে উত্থাপিত যেকোন প্রস্তাব পাশের জন্যে এই পাঁচটি দেশের প্রত্যেকটির সম্মতির প্রয়োজন হয়।

স্থায়ী সদস্য দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- রাশিয়া
- চীন
- যুক্তরাজ্য
- ফ্রান্স।

নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে পাঁচটি স্থায়ী সদস্য ও চারটি অস্থায়ী সদস্যসহ কমপক্ষে ৯টি সদস্যের সম্মতির প্রয়োজন হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
.
ইয়াল্টা কনফারেন্স কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) বেলারুশ
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
১৯৪৫ সালের ৪ থেকে ১১ ফেব্রুয়ারি রাশিয়ার অধীন ক্রিমিয়া উপদ্বীপের ইয়াল্টা শহরে জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইয়াল্টা কনফারেন্স অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, সোভিয়েত ইউনিয়ন প্রেসিডেন্ট জোসেফ স্ট্যালিন এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল অংশগ্রহণ করেন।

এই সম্মেলনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)