পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৬৯
সিলেবাস
[৯ম - ১৩তম গ্রেড নিয়োগ প্রস্তুতি: পরীক্ষা - ৫১] ফুল মডেল টেস্ট মান বণ্টন: ১. বাংলা - ২৫ ২. ইংরেজি - ২৫ ৩. গণিত ও বিজ্ঞান - ২৫ ৪. সাধারণ জ্ঞান - ২৫ [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৬৯ প্রশ্ন

.
She added ___ sugar to her coffee.
  1. a few
  2. a little
  3. few
  4. many
ব্যাখ্যা
Little, A little, Few, A few এর ব্যবহার:
- Little এবং A little বসে Uncountable noun এর ক্ষেত্রে এবং Few এবং A few বসে Countable noun এর ক্ষেত্রে।   
- Little Few, Negative quantifier determiners ব্যবহার করা হয়।
- এর অর্থ অল্প সংখ্যক বা নেই বললেই চলে।

• অল্প কয়েকটি অর্থে Countable noun এর আগে A few বসে।
- অল্প একটু বা সামান্য অর্থে Uncountable noun এর আগে A little বসে।
- A few বা A little উভয়ের অর্থই হচ্ছে Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)।

• প্রদত্ত sentence টিতে Sugar হচ্ছে Uncountable noun. তাহলে এখানে A little এর ব্যবহার হবে।
- A little এর অর্থ হলো অল্প একটু বা সামান্য
- তাই এখানে A little হয়েছে।

Correct Answer: She added a little sugar to her coffee.

Source: A Passage To The English Language S.M Zakir Hussain.
.
It was __ whom the teacher __ to stay after class.
  1. I, asked
  2. me, asked
  3. I, ask
  4. I, asking
ব্যাখ্যা
Be Verb (যেমন: am, is, are, was, were ইত্যাদি) এরপর সব সময় Pronoun এর Subjective Form ব্যবহার করা হয়।

• Relative pronoun (who, whom, which, what, when, whose, how, that) থাকলে Antecedent (Relative pronoun এর পূর্বের Noun/ Pronoun) ও Tense অনুসারে  Verb বসে।

• প্রদত্ত Sentence এ whom এর পূর্বে I (subjective form) বসবে এবং Tense অনুসারে verb হবে asked.

Correct Sentence: It was I whom the teacher asked to stay after class.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
The Manager and the Supervisor ___ approved the new policy.
  1. are
  2. is
  3. was
  4. have
ব্যাখ্যা
• Complete Sentence: The Manager and the Supervisor have approved the new policy.

And দ্বারা যুক্ত Sentence এ যদি Subject একই ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে ভিন্ন দুটি ব্যক্তি বা বস্তুকে বুঝায় তখন তাদের Verb Pronoun plural হয়।
- Tense অনুসারে Verb এর ব্যবহার হবে।
- Subject দুটি ব্যক্তি এটি বুঝার সহজ উপায় হলো Subject বা Noun এর পূর্বে Article আছে কিনা তা লক্ষ্য রাখা।
- Noun দুটি ভিন্ন হলে noun দুটির আগে the থাকবে।
Example: The Headmaster and the Secretary are present in the meeting.

• আবার, And দ্বারা যুক্ত Sentence এ যদি Subject একই ব্যক্তি বা বস্তুকে বুঝায় তবে তাদের Verb Pronoun Singular হয়।
Example: The Headmaster and Secretary is present in the meeting.

And দ্বারা যুক্ত হয়েও যদি Noun গুলি একই অর্থ প্রকাশ করে তখন Verb টি Singular হয়ে থাকে। 
Example: Bread and butter is my favourite breakfast. 

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
I said to him, "Let us drop the matter." (make it indirect)
  1. I requested to him that we should drop the matter.
  2. I proposed to him that they have dropped the matter.
  3. I proposed to him that they should drop the matter.
  4. I said to him that we should drop the matter.
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর: I proposed to him that we should drop the matter.
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
--------------------------------- 

Let যুক্ত sentence এর indirect করার নিয়ম:
- Let এরপর us থাকলে indirect করার সময় reporting verb টি পরিবর্তিত হয়ে propose / suggest হয়। 
- Inverted comma উঠে গিয়ে that বসে।
- they / we + should বসে।
- Reported Speech এর মূল verb থাকে শেষ পর্যন্ত বসে।
- Reporting verb এরপর Subject third person হলে that এরপরে we বসে, এবং Reporting verb এর subject first person হলে that এরপরে they বসে।

Direct: I said to him, "Let us drop the matter."
Indirect: I proposed to him that they should drop the matter.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

.
He opened __ S. B. account.
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা
• সংক্ষিপ্ত শব্দের (abbreviation) প্রথম অক্ষর Vowel এর মত উচ্চারিত হলে তার পূর্বে an বসে। যেমন:
- an M.A., an F. R. C. S., an F. C. P. S.

• কিন্ত সংক্ষিপ্ত শব্দের (abbreviation) প্রথম অক্ষর Consonant এর মত উচ্চারিত হলে তার পূর্বে a বসে। যেমন: 
- a B. A., a B. A. G., a B. Sc.

Correct Answer: He opened an S. B. account.

Source: A Passage To The English Language S.M Zakir Hussain.
.
She loves to read books. Here, the underlined phrase is -
  1. Noun Phrase
  2. Adjective Phrase
  3. Adverbial Phrase
  4. Prepositional Phrase
ব্যাখ্যা
Noun Phrase:
- যে শব্দ সমষ্টি (phrase) Noun এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
- Noun Phrase মূলত একটি Noun বা Pronoun এর কাজ করে থাকে।
- Noun Phrase কেবল মাত্র Adjective দ্বারা modify হয়।

• এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun Phrase বিভিন্ন ভূমিকা রয়েছে। যেমন:
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।
- Object complement হিসেবে।

• প্রদত্ত Sentence টিতে 'to read books' phrase টি Verb (loves) এর Object হিসেবে বসেছে।
- আর Infinitive marker যদি কোন Sentence এর Subject বা Object হিসেবে ব্যবহার করা হয় তখন তা Noun Phrase.

Correct answer: She loves to read books. Here, the underlined phrase is - Noun Phrase.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
No other boy in the class is as good as he. (make it comparative)
  1. He is better than most other boy in the class.
  2. He is best than any other boy in the class.
  3. He is better than any other boy in the class.
  4. Some boy in the class is better than he.
ব্যাখ্যা
No other যুক্ত Positive Degree কে Comparative Degree তে রূপান্তরের নিয়ম:
- প্রদত্ত Sentence এর শেষের Subject টি প্রথমে বসে।
- প্রদত্ত Verb বসে।
- Positive Degree এর Comparative Degree বসে।
- than any other বসে।
- No other এরপর থেকে Verb এর পূর্ব পর্যন্ত বসে।

Positive Degree: No other boy in the class is as good as he.
Comparative Degree: He is better than any other boy in the class.

(মাঝে মধ্যে As এর পরিবর্তে So negative অর্থে এ ব্যবহার করা হয়।)

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
The antonym of the word 'Amusement' is -
  1. Hatred
  2. Heed
  3. Boredom
  4. Refract
ব্যাখ্যা
• Amusement (Noun).
- English meaning: The feeling that you have when you enjoy something that is funny
- Bangla meaning: হাস্যকৌতুক; কৌতুকানুভূতি; কৌতুকাবিষ্টতা

Synonym: Entertainment, Recreation, Enjoyment.
Antonym: Boredom, Mirthlessness.

অন্যদিকে,
Hatred - বিদ্বেষ;
Heed - মনোযোগ দেওয়া;
Boredom - একঘেয়েমিজনিত বিরক্তি বা ক্লান্তি;
Refract - বাঁকানো, প্রতিসৃত করা।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
.
The synonym of the word 'Generous' is -
  1. Lazy
  2. Ample
  3. Conceal
  4. Punishment
ব্যাখ্যা
• Generous (Adjective).
- English meaning: Being more than enough without being excessive.
- Bangla meaning: পর্যাপ্ত; প্রচুর।

Synonym: Plenty, Plentiful, Generous.
Antonym: Minimal, Scant, Insufficient.

অন্যদিকে,
Lazy - অলস;
Ample - যথেষ্ট, পর্যাপ্ত;
Conceal - গোপন করা; লুকিয়ে রাখা;
Punishment - শাস্তি; দণ্ড।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১০.
Which one is an example of cumulative conjunction?
  1. Neither John nor Paul will attend the meeting.
  2. You should eat breakfast, or you'll feel weak.
  3. She is talented but lazy.
  4. Both Mary and Sara passed the test.
ব্যাখ্যা
• উল্লেখিত বাক্যে "Mary" এবং "Sara" উভয়কেই একসাথে যুক্ত করার জন্য "Both...and" ব্যবহার করা হয়েছে।
- এটি একটি Cumulative or Copulative Conjunction যা দুটি সমান বা মিলিত ধারণাকে একসাথে প্রকাশ করে।

Coordinating Conjunction কে চার ভাগে ভাগ করা যায়:
01. Cumulative or Copulative conjunctions.
02. Alternative or Disjunctive Conjunctions.
03. Adversative Conjunctions.
04. Illative Conjunctions.

Cumulative or Copulative Conjunction হল সেই ধরনের Conjunction যা দুটি বা তার অধিক সমান বা সম্পর্কিত বিষয়কে যোগ করতে ব্যবহৃত হয়।
- এই শ্রেণির Conjunction গুলো হল:
- and.
- both.....and.
- as well as.
- no less....than.
- not only....but also.

• Both Mary and Sara passed the test.
- এখানে "Both...and" Conjunction দ্বারা Mary এবং Sara কে একসাথে যুক্ত করা হয়েছে, যা নির্দেশ করে যে উভয়ই পরীক্ষা পাস করেছে।
- এখানে Mary এবং Sara কে Both......and দ্বারা সংযুক্ত করেছে Cumulative Conjunction.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
১১.
Whom is he teaching English? (make it passive)
  1. Who was being taught English by him?
  2. Who is English being taught by him?
  3. Who English is being taught by him?
  4. Who is being taught English by him?
ব্যাখ্যা
Whom যুক্ত interrogative sentence এর active voice কে passive voice- এ রুপান্তরের নিয়ম:
- Active voice এর Whom এর পরিবর্তের Passive voice টিতে Who বসে।
- Tense অনুযায়ী Auxiliary verb বসে।
- Active Voice এ মূল verb এর সাথে ing থাকলে Passive Voice এ Being হবে। 
- মুল verb এর Past Participle Form + বাকি অংশ বসে।
- by বসে।
- Subject এর Object form বসে।
- প্রশ্নবোধক (?) চিহ্ন বসে।

Active Voice: Whom is he teaching English?
Passive Voice: Who is being taught English by him?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১২.
Someone will help you with the task, _____?
  1. aren't they
  2. won't they
  3. will we
  4. can they
ব্যাখ্যা
• Statement টি Affirmative হলে, এবং তার Subject হিসেবে Everyone, Everybody, Somebody (কেউ, কোন একজন), Someone এদের যে কোন একটি ব্যবহার করা হলে Tag এ not ব্যবহার হবে।
- Tag question এ subject হিসেবে They হবে।
- Statement Positive হলে Tag question টি Negative হবে।

Complete Sentence: Someone will help you with the task, won't they?

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.
১৩.
Luminous means -
  1. Blank
  2. Dispute
  3. Stir
  4. Gleaming
ব্যাখ্যা
• Luminous (Adjective).
- English meaning: Shining in the dark; giving out light.
- Bangla meaning: আলোকোজ্জ্বল; উজ্জ্বল।

Synonym: Glowing, Shining, Dazzling.
Antonym: Flat, Blank, Listless.

অন্যদিকে,
Blank - শূন্য, ফাঁকা;
Dispute - বিতর্ক, বিরোধ, যুক্তি;
Stir - চলা বা চালানো;
Gleaming - উজ্জ্বল, ঝলমল, ক্ষণ প্রভ।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
১৪.
The child resembles __ (be) his father in many ways.
  1. be
  2. being
  3. been
  4. to be
ব্যাখ্যা
• কিছু Verb আছে যেগুলোর পর যদি আরেকটি Verb ব্যবহার করতে হয়, তাহলে Infinitive (to+verb) ব্যবহার করতে হবে,
- Verb এর সাথে Verb+ing ব্যবহার করা যাবে না।

• Verb গুলো হচ্ছে:
- advise,
- agree,
- want,
- arrange,
- resemble,
- decide,
- demand,
- require,
- forget,
- propose,
- manage,
- suggest,
- refuse,
- ask, etc.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain
১৫.
The person who helped me was very kind. Here, the underlined clause is a/an -
  1. Noun Clause
  2. Adjective Clause
  3. Prepositional Clause
  4. Adverbial Clause
ব্যাখ্যা
Adjective clause:
- যে Sub-ordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- অর্থাৎ Noun এর Post Modifier হিসাবে Adjective clause বসে।

• Adjective Clause দুইটি স্থানে বসতে পারে।
01. Noun এর post modifier. (subject + verb + noun + adjective clause).
02. Subject এর post modifier. (Subject + adjective clause + verb + object).

• উল্লিখিত Sentence এ 'who helped me' হচ্ছে Adjective Clause. কারণ প্রশ্নে উল্লিখিত বাক্যে Noun এর Post modifier হিসেবে এটি Adjective Clause. যা "person" নামক Noun এর সম্পর্কে বর্ণনা করছে।

Correct Answer: The person who helped me was very kind. Here, the underlined clause is a/an - Adjective Clause.

Note
- Adjective clause কে Relative clause ও বলা হয়ে থাকে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (যেমন: that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি Cause or Purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৬.
The tragedy of William Shakespeare is -
  1. As You Like It
  2. Twelfth Night
  3. The Tempest
  4. Hamlet
ব্যাখ্যা
• The tragedy of William Shakespeare is - Hamlet.
- William Shakespeare রচিত tragedy গুলোর মধ্যে Hamlet is one of the most celebrated tragedies in English literature
- তাঁর অন্যান্য tragedy গুলোর মত এটিও 5 acts বিশিষ্ট।
- ১৫৯৯- ১৬০১ সালের মধ্যে লেখা Tragedy টি প্রকাশিত হয় ১৬০৩ সালে। 

The important characteristics of Hamlet
- Ophelia,
- Hamlet, 
- Claudius, 
- Gertrude,
- Horatio.

সার-সংক্ষেপ:
- "Hamlet" এর কেন্দ্রীয় চরিত্র প্রিন্স Hamlet. তার পিতা রহস্যজনকভাবে মারা যান এবং তার চাচা Claudius রাজা হন। পরে Hamlet জানতে পারে যে Claudius তার পিতাকে হত্যা করেছে। Hamlet তার পিতার হত্যার প্রতিশোধ নিতে চায়, কিন্তু সে জীবনের অর্থ এবং মৃত্যুর প্রশ্নে দার্শনিকভাবেও চিন্তা করে। শেষপর্যন্ত, নাটকটির সমাপ্তি হয় ভয়াবহ এবং Hamlet, তার মা, Claudius, এবং তার প্রেমিকা Ophelia সবাই মারা যান।

• Famous Quote:
- "To be, or not to be, that is the question."
- "Brevity is the soul of wit."

William Shakespeare:
- Born: April 26, 1564.
- Died: April 23, 1616.
- তাকে 'Bard of Avon or Swan of Avon' বলা হয়।
- William Shakespeare হলেন কবি,নাট্যকার ও অভিনেতা। 
- He was often called the English National Poet and considered by many to be the greatest dramatist of all time.
- Shakespeare wrote 37 Plays and 154 sonnets.

His famous Tragedies:
- Hamlet,
- Macbeth,
- Othello,
- King Lear,
- Julius Caesar,
- Romeo and Juliet,
- Antony and Cleopatra,
- Titus Andronicus,
- Timon of Athens.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.
১৭.
A quiet environment is conducive ______.
  1. to studying
  2. studying
  3. studied
  4. to be studying
ব্যাখ্যা
• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।

• শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devote to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to

Correct Sentence: A quiet environment is conducive to studying.
Bangla meaning: নিরিবিলি পরিবেশ পড়াশোনার জন্য সহায়ক।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৮.
What is the meaning of the proverb 'Make hay while the sun shines'?
  1. জোর যার, মুল্লুক তার
  2. ইচ্ছা থাকলে উপায় হয়
  3. কয়লা ধুলে ময়লা যায় না
  4. ঝোপ বুঝে কোপ মারা
ব্যাখ্যা
• প্রদত্ত প্রশ্নে "Make hay while the sun shines" প্রবাদটির অর্থ হচ্ছে - ঝোপ বুঝে কোপ মারা

অন্যদিকে,
• জোর যার, মুল্লুক তার।
Might is right.

• ইচ্ছা থাকলে উপায় হয়।
Where there is a will, there is a way.

• কয়লা ধুলে ময়লা যায় না।
Black will take no other hue.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৯.
'এ বাড়িতে কেউ নেই।'- বাক্যে 'বাড়িতে' কোন কারক?
  1. করণ কারক
  2. অপাদান কারক
  3. কর্ম কারক
  4. অধিকরণ কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বোঝায়।

অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক। বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনো বিষয় বোঝাতে অধিকরণ কারক হয়। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। 

অধিকরণ কারকে অন্যান্য বিভক্তি
• প্রথমা বা শূন্য বিভক্তি:
- আমি বরিশাল যাবো।
- বাবা বাড়ি নেই।

• তৃতীয়া বিভক্তি: খিলিপান (এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে।
• পঞ্চমী বিভক্তি: বাড়ি থেকে নদী দেখা যায়।
• সপ্তমী বা তে বিভক্তি: এ বাড়িতে কেউ নেই।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২০.
'হাপুস হুপুস' কোন ধরনের দ্বিরুক্ত শব্দ?
  1. ধ্বন্যাত্মক দ্বিরুক্তি
  2. পুনরাবৃত্ত দ্বিরুক্তি
  3. অনুকার দ্বিরুক্তি
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• ধ্বন্যাত্মক দ্বিরুক্তি:
কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে ধ্বন্যাত্মক শব্দ বলে। এ জাতীয় ধ্বন্যাত্মক শব্দের দুইবার প্রয়োগের নাম ধ্বন্যাত্মক দ্বিরুক্তি। ধ্বন্যাত্মক দ্বিরুক্তি দ্বারা বহুত্ব, আধিক্য ইত্যাদি বোঝায়। ধ্বন্যাত্মক দ্বিরক্ত শব্দ কয়েকটি উপায়ে গঠিত হয়।
যেমন-

ধ্বন্যাত্মক দ্বিরুক্তির গঠন:
১. একই (ধ্বন্যাত্মক) শব্দের অবিকৃত প্রয়োগ: ধক ধক, ঝন ঝন, পট পট।
২. প্রথম শব্দটির শেষে আ যোগ করে: গপাগপ, টপাটপ, পটাপট।
৩. দ্বিতীয় শব্দটির শেষে ই যোগ করে: ধরাধরি, ঝমঝমি, ঝনঝনি।
৪. যুগ্মরীতিতে গঠিত ধ্বন্যাত্মক শব্দ: কিচির মিচির (পাখি বা বানরের শব্দ), টাপুর টুপুর (বৃষ্টি পতনের শব্দ), হাপুস হুপুস (গোগ্রাসে কিছু খাওয়ার শব্দ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকারণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)
২১.
বহুবচন প্রকাশে নির্দেশক যুক্ত শব্দ কোনটি?
  1. টাকাটা
  2. কাপড়খানা
  3. চুড়িগাছি
  4. পটলগুলিন
ব্যাখ্যা
• পদাশ্রিত নির্দেশক:
কয়েকটি অব্যয় বা প্রত্যয় কোনো না কোনো পদের আশ্রয়ে বা পরে সংযুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে, এগুলোকে পদাশ্রিত অব্যয় বা পদাশ্রিত নির্দেশক বলে। বচনভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা পরিলক্ষিত হয়।
যেমন:
• একবচনে টা, টি, খানা, খানি, গাছা, গাছি ইত্যাদি পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়।
যেমন- টাকাটা, বাড়িটা, কাপড়খানা, বইখানি, লাঠিগাছা, চুড়িগাছি ইত্যাদি।

• বহুবচনে গুলি, গুলা, গুলো, গুলিন প্রভৃতি পদাশ্রিত নিদের্শক প্রত্যয় সংযুক্ত হয়।
যেমন- মানুষগুলি, লোকগুলো, আমগুলো, পটলগুলিন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২২.
'নিস্তব্ধ' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নিস্‌ + স্তব্ধ
  2. নিঃ + স্তব্ধ
  3. নিৎ + স্তব্ধ
  4. নিদ্‌ + স্তব্ধ
ব্যাখ্যা
• নিয়ম:
- যুক্ত ব্যঞ্জন ধ্বনি স্ত, স্ব কিংবা স্প পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে অথবা লোপ পায়।
যেমন-
• নিঃ + স্তব্ধ = নিঃস্তব্ধ কিংবা নিস্তব্ধ।
• দুঃস্থ = দুঃস্থ কিংবা দুস্থ।
• নিঃ+ স্পন্দ = নিঃস্পন্দ কিংবা নিস্পন্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকারণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
২৩.
'ক্রিয়ার কাল' ব্যাকারণের কোন অংশে আলোচিত হয়?
  1. ধ্বনিতত্ত্ব
  2. অর্থতত্ত্ব
  3. রূপতত্ত্ব
  4. বাক্যতত্ত্ব
ব্যাখ্যা
• রূপতত্ত্ব:
এক বা একাধিক ধ্বনির অর্থবোধক সম্মিলনে শব্দ তৈরি হয়, ভাষার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে বলা হয় রূপমূল (morpheme)। রূপমূল গঠন করে শব্দ। সেই জন্য শব্দতত্ত্বকে রূপতত্ত্ব (Morphology) বলা হয়।

• ব্যাকরণের এ অংশে শব্দ ও পদের ব্যুৎপত্তি-গঠন, বচন, লিঙ্গ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, সমাস, ধাতুরূপ, ক্রিয়ার কাল (সময়) ইত্যাদি বিষয় আলোচিত হয়।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২৪.
মূর্ধন্য 'ণ' এর শুদ্ধ প্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?
  1. পরিণির্বাণ
  2. প্রণষ্ট
  3. ণির্নিমেষ
  4. উত্তরায়ণ
ব্যাখ্যা
• মূর্ধন্য 'ণ' এর শুদ্ধ প্রয়োগ ঘটেছে- উত্তরায়ণ শব্দে। 

অশুদ্ধ বানানগুলোর শুদ্ধ রূপ হলো: পরিনির্বাণ, নির্নিমেষ, প্রনষ্ট। 

------------------
ণ-ত্ব বিধানের নিয়ম:

১. ঋ, র, ষ- এর পরে মূর্ধন্য 'ণ' হয়। যেমন- ঋণ, ঘৃণা, অরণ্য, বর্ণ, চূর্ণ, পাষাণ, কৃষাণ ইত্যাদি।

২. ট-বর্গীয় ধ্বনির সঙ্গে সংযুক্ত আকারে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য 'ণ' যুক্ত হয়। যেমন-কণ্টক, ঘণ্টা, অকুণ্ঠ, কাণ্ড, খণ্ড ইত্যাদি।

৩. ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য় বহং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে তার পরবর্তী ন মূর্ধন্য 'ণ' হয়। যেমন- কৃপণ (ঋ-কারের পরে প্, তারপরে ণ), হরিণ (র-এর পরে ই, তার পরে ণ, অর্পণ (র্ + প্ + অ + ), লক্ষণ (ক্+ + অ + ন)। এরূপ-তর্পণ, বর্ষণ, সমর্পণ, রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।

৪. পরি, প্র, নির-এ তিনটি উপসর্গের পর ণ-ত্ব বিধি অনুসারে ন-ধ্বনি লিখতে মূর্ধন্য ণ হয়। যেমন- পরিণত, পরিবহণ, প্রমাণ, প্রবণ, পরিণয়, প্রণত।
ব্যতিক্রম: পরিনির্বাণ, নির্নিমেষ, প্রনষ্ট, পরিবহন বানানও শুদ্ধ।

৫. উত্তর, পর, পার, রবীন্দ্র, চন্দ্র, নার শব্দের পরে 'অয়ন'/'আয়ন' প্রত্যয় হলে দন্ত্য ন পাল্টে মূর্ধন্য ণ হয়। যেমন- উত্তর + অয়ন = উত্তরায়ণ, পর + অয়ন = পরায়ণ, রবীন্দ্র + অয়ন = রবীন্দ্রায়ণ, চন্দ্র + অয়ন = চন্দ্রায়ণ, নর + অয়ন = নারায়ণ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
"স্কুল > ইস্কুল" কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. অন্ত্যস্বরাগম
  2. আদি স্বরাগম
  3. বিপ্রকর্ষ
  4. অপিনিহিতি
ব্যাখ্যা
• আদি স্বরাগম (Prothesis):
উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে স্বরধ্বনি এলে তাকে বলে আদি স্বরাগাম।
যেমন-
- স্কুল > ইস্কুল,
- স্টেশন > ইস্টিশন।

এরূপ, আস্তাবল, আস্পর্ধা ইত্যাদি।

অন্যদিকে, 
• স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম:
উচ্চারণের সুবিধার জন্য সময় সময় যুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসে। ধ্বনি পরিবর্তনের এই ধারাকে বিপ্রকর্ষ বলে। অর্থাৎ ছন্দ ও সুরের প্রয়োজনে কিংবা চলিত ভাষায় সহজ করে উচ্চারণের প্রবণতাবশত সংযুক্তব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনয়নের রীতিকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্যস্বরাগম বলে।
যেমন-
• ই- স্বরের আগম: প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, বর্ষণ > বরিষণ, ত্রিশ > তিরিশ, প্রীতি > পিরীতি, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
• এ- ধ্বনির আগম: ধ্যান > ধেয়ান, ব্যাকুল > বেয়াকুল, প্রায় > পেরায়, ঘ্রাণ > ঘেরান, স্রেফ সেরেফ, গ্রাম > গেরাম, প্রেক > পেরেক ইত্যাদি।
• অ- স্বরধ্বনির আগম: ভক্তি > ভকতি, ধর্ম > ধরম, শক্তি > শকতি, লগ্ন > লগন, রত্ন > রতন, হর্ষ > হরষ, দর্শন > দরশন ইত্যাদি।
• উ- ধ্বনির আগম: ভ্রু> ভুরু, শুক্রবার > শুকুরবার, দুর্জন >দুরুজন, মুক্তা > মুকুতা, তুর্ক > তুরুক ইত্যাদি।
• ও- ধ্বনির আগম: কুর্ক > কোরোক, শ্লোক > শোলোক, মুরগ> মুরোগ > মোরগ ইত্যাদি।

• অন্ত্যস্বরাগম:
কোনো কোনো সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে। এরূপ স্বরাগমকে বলা হয় অন্ত্যস্বরাগম। যেমন-  পোখ > পোক্ত, বেঞ্চ > বেঞ্চি, সত্য > সত্যি ইত্যাদি।

• অপিনিহিতি:
পরের ই-কার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জনধ্বনির আগে ই-কার বা উ-কার উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলে।
যেমন- বাক্য > বাইক্য, সত্য > সইত্য, চারি > চাইর, মারি > মাইর, আজি > আইজ, সাধু > সাউধ, রাখিয়া > রাইখা ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৬.
নিচের কোন শব্দের সঙ্গে 'রাজি' লগ্নক বসে বহুবচন শব্দ গঠন করা যায়?
  1. পর্বত
  2. কেশ
  3. বই
  4. বৃক্ষ
ব্যাখ্যা
• রাজি: অপ্রাণিবাচক ক্ষেত্রে ব্যবহৃত হয়।
যেমন:
- বৃক্ষরাজি,
- মেঘরাজি,
- পুষ্পরাজি।

-----------------
• বস্তুবাচক শব্দের শেষে আবলি, সমূহ, সকল, রাজি, গুচ্ছ, মালা, রাশি, পুঞ্জ ইত্যাদি যোগ করে বহুবচন প্রকাশ করা হয়।
যেমন-
- পর্বতমালা,
- বইসমূহ,
- বৃক্ষরাজি,
- পুষ্পগুচ্ছ,
- কেশরাশি,
- মেঘপুঞ্জ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৭.
কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক?
  1. নেকড়ে অরণ্য
  2. দুই সৈনিক
  3. যে অরণ্যে আলো নেই
  4. জলাংগী
ব্যাখ্যা
• 'যে অরণ্যে আলো নেই' নীলিমা ইব্রাহীমের মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত একটি নাটক।
নাটকটি ১৯৭৪ সালে প্রকাশিত হয়।

অন্যদিকে,
• শওকত ওসমানের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের পটভূমিকায় রচিত উপন্যাসগুলো-
- দুই সৈনিক (১৯৭৩),
- নেকড়ে অরণ্য (১৯৭৩),
- জাহান্নাম হইতে বিদায়,
- জলাংগী ইত্যাদি।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৮.
'তিনসঙ্গী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কী ধরনের সাহিত্যকর্ম?
  1. উপন্যাস
  2. গল্প সংকলন
  3. নাটক
  4. প্রবন্ধ সংকলন
ব্যাখ্যা
• 'তিনসঙ্গী':
- 'তিনসঙ্গী' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্প সংকলন। সংকলনটি ১৯৪০ সালে প্রকাশিত হয়।
- রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ জীবনে লেখা তিনটি গল্প প্রকাশ পায় এ গ্রন্থে।

সংকলনের গল্প তিনটি হলো:
- রবিবার,
- শেষকথা,
- ল্যাবরেটরি।

-----------------
রবীন্দ্রিনাথ ঠাকুর রচিত অন্যান্য গল্পগ্রন্থগুলো হলো-
• বিচিত্র গল্প (দ্বিতীয় ভাগ), 
• কথা-চতুষ্টয়, 
• গল্প-দশক, 
• কর্ম্মফল,
• লিপিকা,
• সে,
• তিনসঙ্গী। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২৯.
শব্দের উৎসগত শ্রেণিবিন্যাসের অন্তর্ভুক্ত নয় কোনটি?
  1. তৎসম শব্দ
  2. যৌগিক শব্দ
  3. দেশি শব্দ
  4. তদ্ভব শব্দ
ব্যাখ্যা
• শব্দের উৎসগত শ্রেণিবিন্যাসের অন্তর্ভুক্ত নয়- যৌগিক শব্দ। 

----------------
নবম-দশম শ্রেণির নতুন সংস্করণ অনুসারে,
উৎস অনুসারে শব্দকে চার ভাগে ভাগ করা হয়েছে, যথা-
১. তৎসম শব্দ,
২. তদ্ভব শব্দ,
৩. দেশি শব্দ ও
৪. বিদেশি শব্দ।

আবার,
নবম-দশম শ্রেণির পুরনো সংস্করণ অনুসারে,
উৎস অনুসারে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা হয়েছে, যথা-
১. তৎসম শব্দ,
২. অর্ধ-তৎসম শব্দ,
৩. তদ্ভব শব্দ,
৪. দেশি শব্দ ও
৫. বিদেশি শব্দ।

অন্যদিকে, 
শব্দের অর্থগত শ্রেণিবিন্যাস: অর্থগতভাবে শব্দকে তিনভাগে ভাগ করা হয়েছে, যথা-
১. যৌগিক শব্দ,
২. রূঢ় বা রূঢ়ি শব্দ এবং
৩. যোগরূঢ় শব্দ।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
'সিংহ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কেশরী
  2. ভুজঙ্গম
  3. পারীন্দ্র
  4. কলঙ্কষ
ব্যাখ্যা
• ভুজঙ্গম। 
- বিশেষ্য পদ। 
অর্থ:
- সর্প; সাপ; অহি। 

--------------
• 'সিংহ' শব্দের সমার্থক শব্দ:

পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হর্যক্ষ, মৃগপতি, পশুহিংসক, হরি, দ্বিরদান্তক, মৃগপতি, পারীন্দ্র, কলঙ্কষ, সিংহিকা।

অন্যদিকে, 
• 'সাপ/সর্প' ব্দের সমার্থক শব্দ:
সর্প, অহি, ভুজঙ্গ, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গম, আশীবিষ, উরগ, কুণ্ডলী, বিষধর, পন্নগ, দ্বিজিহ্ব, ফণাধর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং অভিগম্য অভিধান। 
৩১.
কোনটি জটিল বাক্য?
  1. বৃষ্টি থামল এবং আমরা স্কুলে রওনা হলাম।
  2. সাঁতার কাট, তবে স্বাস্থ্য ভালো হবে।
  3. যখন বৃষ্টি থামল, তখন আমরা স্কুলে রওনা হলাম।
  4. তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না।
ব্যাখ্যা
• জটিল বাক্য: যখন বৃষ্টি থামল, তখন আমরা স্কুলে রওনা হলাম।
• যৌগিক বাক্য: বৃষ্টি থামল এবং আমরা স্কুলে রওনা হলাম।

অপশনে প্রদত্ত যৌগিক বাক্যগুলো হলো-
• বৃষ্টি থামল এবং আমরা স্কুলে রওনা হলাম।
• সাঁতার কাট, তবে স্বাস্থ্য ভালো হবে।
• তাঁর টাকা আছে, কিন্তু তিনি দান করেন না।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
৩২.
'পর্বত' কোন ধরনের বিশেষ্য পদ?
  1. জাতিবাচক বিশেষ্য
  2. নাম বাচক বিশেষ্য
  3. বস্তুবাচক বিশেষ্য
  4. সমষ্টিবাচক বিশেষ্য
ব্যাখ্যা
• জাতিবাচক বিশেষ্য:
যে পদ দ্বারা কোনো একজাতীয় প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায়, তাকে জাতিবাচক বিশেষ্য বলে।
যেমন- মানুষ, গরু, পাখি, পর্বত, নদী, ইংরেজ প্রভৃতি।

অন্যদিকে, 
--------------------
• সংজ্ঞা বা নাম বাচক বিশেষ্য (Proper Noun):
যে পদ দ্বারা ব্যক্তি, ভৌগোলিক স্থান বা সংজ্ঞা এবং গ্রন্থ বিশেষের নাম বিজ্ঞাপিত হয়, তাকে সংজ্ঞা বা নাম বাচক বিশেষ্য বলে।
যেমন-
ব্যক্তির নাম: সারা, কনিকা, শিলা, মাসুদ, দেলোয়ার প্রভৃতি।
ভৌগোলিক অস্থানের নাম: কিশোরগঞ্জ, পটুয়াখালী, ঢাকা, আমেরিকা, লন্ডন প্রভৃতি।
ভৌগোলিক সংজ্ঞা: (নদী, পর্বত, সমুদ্র ইত্যাদি): করতোয়া, মেঘনা, হিমালয়, আরব সাগর প্রভৃতি।
গ্রন্থের নাম: কৃষ্ণকুমারী, অগ্নি-বীণা, গীতাঞ্জলি, পথের দাবী, সঞ্চিতা, সঞ্চয়িতা, বিশ্বনবী প্রভৃতি।

• বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য (Material Noun):
যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়, তাকে বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য বলে। এই জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা যায়।
যথা- বই, খাতা, কলম, থালা, বাটি, মাটি, চাল, চিনি, পানি, লবণ প্রভৃতি।

• সমষ্টিবাচক বিশেষ্য (Collective Noun):
যে পদে ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়, তা-ই সমষ্টিবাচক বিশেষ্য। যথা- সভা, জনতা, সমিতি, সমাজ, পঞ্চায়েত, মিছিল, ঝাঁক, বহর, দল ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩.
'ঋষির উক্তি' এক কথায় বলে-
  1. ঋষিকল্প
  2. ঋত্বিক
  3. আর্য
  4. উক্ত
ব্যাখ্যা
• 'ঋষির উক্তি' এক কথায় বলে - আর্য। 

অন্যদিকে, 
• ঋষির ন্যায় - ঋষিকল্প। 
• ঋতুতে ঋতুতে যজ্ঞ করেন যিনি - ঋত্বিক।
• বলা হয়েছে যা - উক্ত। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪.
কোনটি তাড়নজাত ধ্বনি?
ব্যাখ্যা
• তাড়নজাত:
জিভ উলটিয়ে এ ধ্বনি তৈরি হয়। উচ্চারণের সময় জিভের সামনের অংশ উপরের শক্ত তালুতে একটিমাত্র টোকা দেয় বলে এগুলিকে টোকাজাত ধ্বনিও বলে। এ জাতীয় বাংলা প্রতিবেষ্টিত ব্যঞ্জন দুটি: ড়, ঢ়। যেমন: বাড়, গাঢ়, নিগূঢ়।

অন্যদিকে, 
• ঘর্ষণজাত:
এ ধ্বনি উচ্চারণের সময় দুটি বাগযন্ত্র খুব কাছাকাছি আসে; কিন্তু একসঙ্গে যুক্ত হয় না। ফলে বাতাস বাধা পায় ও সংকীর্ণ পথে বের হওয়ার সময় ঘর্ষণের সৃষ্টি করে বলে এগুলি ঘর্ষণজাত ধ্বনি বলা হয়। উচ্চারণস্থান অনুযায়ী বাংলা ঘর্ষণজাত ধ্বনি হচ্ছে দন্তমূলীয়/স/ বস্তু, কাস্তে, তালব্য: /শ/ দাশ, রাশ, হ্রাস, কণ্ঠনালীয়: /হ/ হাট, হনহন।

• কম্পনজাত:
জিভ কম্পিত হয়ে বা দন্তমূল বারবার আঘাত করে উচ্চারিত হয় বলে এ-জাতীয় ব্যঞ্জনগুলিকে বলে কম্পনজাত। এ শ্রেণির বাংলা ব্যঞ্জন একটি /র/ যেমন- বার, ধার।

• পার্শ্বিক:
বাতাস জিভের এক পাশ বা দু-পাশ দিয়ে বেরিয়ে যায় বলে এসব ব্যঞ্জনকে বলে পার্শ্বিক। বাংলায় এ শ্রেণির ধ্বনি একটি: ল - তাল, শাল। 

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে? 
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 
সংখ্যাটির দ্বিগুণ করলে হবে = 2x 
এবং এর সাথে 5 যোগ করলে হবে = 2x + 5 

প্রশ্নমতে, 
2x + 5 = 17
বা, 2x + 5 - 5 = 17 - 5   [উভয়পক্ষ থেকে 5 বিয়োগ করে]
বা, 2x = 12 
বা, (2x)/2 = 12/2   [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
∴ x = 6 

∴ সংখ্যাটি = 6  ।
৩৬.
একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। এর ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা নির্ণয় করুন। 
  1. ৮ মিটার
  2. ১৬ মিটার
  3. ২৪ মিটার
  4. ২৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল ২১৬ বর্গমিটার। এর ভূমি ১৮ মিটার হলে, উচ্চতা নির্ণয় করুন। 

সমাধান: 
আমরা জানি, 
(১/২) × ভূমি × উচ্চতা = ত্রিভুজের ক্ষেত্রফল
বা, (১/২) × ১৮ মিটার × উচ্চতা = ২১৬ বর্গমিটার 
বা, ৯ মিটার × উচ্চতা = ২১৬ বর্গমিটার 
বা, উচ্চতা = ২১৬/৯ মিটার
∴ উচ্চতা = ২৪ মিটার । 
৩৭.
শিলার বৈশিষ্ট্য কোনটি সঠিক?
  1. শক্ত, ভিজলে নরম হয় না এবং গাছ পালা জন্মায় না
  2. শক্ত, ভিজলে নরম হয় না এবং গাছ পালা জন্মায়
  3. নরম, পানিতে ভিজলে নরম হয় এবং গাছ পালা জন্মে
  4. নরম, পানিতে ভিজলে নরম হয়ে যায় এবং গাছ পালা জন্মে না
ব্যাখ্যা
মাটি: 
- ভূপৃষ্টের উপরিভাগের যে অংশ তুলনামূলক নরম, সহজেই গুড়ো হয়ে যায়, পানিতে ভিজলে নরম হয়ে যায় এবং গাছ পালা জন্মে তাকে মাটি বলে। 

শিলা: 
- ভূপৃষ্টের উপরিভাগের যে অংশ শক্ত, ভিজলে নরম হয় না, আকৃতিতে বড় বড় এবং গাছ পালা জন্মায় না তাকে শিলা বলে। 

যৌগিক পদার্থ: 
- ভূপৃষ্টের উপরিভাগ বিভিন্ন রকম যৌগিক পদার্থ দিয়ে তৈরি যেমন- সিলিকন ডাই অক্সাইড (বালি), ক্যালসিয়াম কার্বনেট (চুনাপাথর) ইত্যাদি। 
- এসকল যৌগিক পদার্থ দুই প্রকার মৌলিক পদার্থ দিয়ে গঠিত যথা- ধাতু ও অধাতু। 
- প্রকৃতিতে প্রায় সকল ধাতু ও অধাতু যৌগিক পদার্থ হিসেবে পাওয়া যায়। তবে কয়লা, সালফার ও অল্প পরিমাণ গোল্ড মৌলিক পদার্থ হিসেবে পাওয়া যায়। 
- যে সকল ধাতু ও অধাতু বেশি সক্রিয় তাদের যৌগ বেশি পরিমাণে এবং যে সকল যৌগ কম সক্রিয় তাদের যৌগ কম পরিমাণে প্রকৃতিতে পাওয়া যায়। 

খনিজ পদার্থ ও খনিজ সম্পদ: 
- ভূপৃষ্টের সকল স্থানেই বিভিন্ন ধাতু বা অধাতুর যৌগ পাওয়া গেলেও তা সব সময় লাভজনক ভাবে আহরণ করা যায় না। যদি ভূপৃষ্টের উপরিতলে বা ভূপৃষ্টের অভ্যন্তরে কোন যৌগ প্রচুর পরিমাণে পাওয়া যায়, যা থেকে কোন ধাতু বা অধাতু লাভজনক ভাবে আহরণ করা যায়, তবে সেই স্থানকে খনি বলে। আর খনি থেকে প্রাপ্ত পদার্থকে খনিজ পদার্থ বলে। 
- আবার যদি এসকল পদার্থ লাভজনক ভাবে আহরণ করা যায় তবে এদের খনিজ সম্পদ বলা হয়। 
- স্বর্ণ, হীরা, কয়লা, সালফার ইত্যাদি খনিতে মৌলিক পদার্থ হিসেবে পাওয়া যায়, তাই এগুলো মৌলিক খনিজ হিসেবে পরিচিত। 
- মৌলিক খনিজ ব্যতিত সকল খনিজই যৌগিক পদার্থ হিসেবে পাওয়া যায় এবং এগুলো যৌগিক খনিজ হিসেবে পরিচিত। 

আকরিক: 
- সকল খনিজ পদার্থ থেকে লাভজনক ভাবে ধাতু বা অধাতু আহরণ বা নিস্কাশন করা যায় না, খনিতে প্রাপ্ত যে সকল যৌগিক পদার্থ থেকে ধাতু বা অধাতু লাভজনক ভাবে নিস্কাশন করা যায় তাকে আকরিক বলে। 
- খনিতে আকরিকের সাথে বালি, পাথর, কাদামাটি ও অন্যান্য অপ্রয়োজনীয় পদার্থ মিশ্রিত অবস্থায় অপদ্রব্য বা ভেজাল হিসেবে থাকে। এসকল অপদ্রব্যকে খনিজমল বলে। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮.
কোনো বিদ্যালয়ের নবম শ্রেণির ২০ জন ছাত্রের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর ৭৫, ৬০, ৭১, ৬০, ৮০, ৭৮, ৯০, ৭৫, ৮০, ৯২, ৮০, ৯০, ৯৫, ৯০, ৮৫, ৯০, ৭৮, ৭৫, ৯০, ৮৫ দেওয়া হলো। এদের প্রচুরক নির্ণয় করুন। 
  1. ৮০
  2. ৭৮
  3. ৮৫
  4. ৯০
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বিদ্যালয়ের নবম শ্রেণির ২০ জন ছাত্রের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর ৭৫, ৬০, ৭১, ৬০, ৮০, ৭৮, ৯০, ৭৫, ৮০, ৯২, ৮০, ৯০, ৯৫, ৯০, ৮৫, ৯০, ৭৮, ৭৫, ৯০, ৮৫ দেওয়া হলো। এদের প্রচুরক নির্ণয় করুন। 
সমাধান: 
উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো- 
৬০, ৬০, ৭১, ৭৫, ৭৫, ৭৫, ৭৮, ৭৮, ৮০, ৮০, ৮০, ৮৫, ৮৫, ৯০, ৯০, ৯০, ৯০, ৯০, ৯২, ৯৫ 
এখানে,
৬০ আছে = ২ বার,
৭৫ আছে = ৩ বার,
৭৮ আছে = ২ বার,
৮০ আছে = ৩ বার,
৮৫ আছে = ২ বার,
৯০ আছে = ৫ বার
এবং বাকি নম্বরগুলো আছে = ১ বার করে।
∴ ৯০ সর্বাধিকবার আছে 

∴ নির্ণেয় প্রচুরক = ৯০।
৩৯.
9.8 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত? 
  1. 73.39 বর্গমিটার
  2. 75.39 বর্গমিটার
  3. 72.39 বর্গমিটার
  4. 78.39 বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 9.8 মিটার ব্যাসের বৃত্তাকার একটি বাগানের ক্ষেত্রফল কত? 

সমাধান: 
বৃত্তাকার বাগানটির ব্যাস, d = 9.8 মিটার 
বৃত্তাকার বাগানটির ব্যাসার্ধ, r = 9.8/2 মিটার 
= 4.9 মিটার 

আমরা জানি, 
বৃত্তাকার বাগানটির ক্ষেত্রফল = πr2
= 3.14 × (4.9)2 বর্গমিটার
= 75.39 বর্গমিটার (প্রায়) ।
৪০.
x = 7 এবং y = 6 হলে, 16x2 - 40xy + 25y2 এর মান নির্ণয় করুন।
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: x = 7 এবং y = 6 হলে, 16x2 - 40xy + 25y2 এর মান নির্ণয় করুন। 

সমাধান: 
প্রদত্ত রাশি = 16x2 - 40xy + 25y2
= (4x)2 - 2.4x.5y + (5y)2 
= (4x - 5y)2
= {(4 x 7) - (5 x 6)}2   [x ও y এর মান বসিয়ে]
= (28 - 30)2
= (-2)2
= 4
৪১.
{(1 - sin245°)/(1 + sin245°)} + tan245° এর মান কত?
  1. 1/2
  2. 2/3
  3. 4/3
  4. 3/4
ব্যাখ্যা
প্রশ্ন: {(1 - sin245°)/(1 + sin245°)} + tan245° এর মান কত? 

সমাধান: 
প্রদত্ত রাশি = {(1 - sin245°)/(1 + sin245°)} + tan245° 
= {1 - (1/√2)2}/{1 + (1/√2)2} + (1)2   [∴ sin 45° = 1/√2 ও tan 45° = 1] 
= {1 - (1/2)}/{1 + (1/2)} + 1 
= {(2 - 1)/2}/{(2 + 1)/2} + 1 
= (1/2)/(3/2) + 1 
= (1/3) + 1
= (1 + 3)/3
= 4/3
৪২.
উদ্ভিদ কোষে সাধারণত কত ধরনের প্লাস্টিড থাকে?
  1. ২ ধরনের
  2. ৩ ধরনের
  3. ৪ ধরনের
  4. ৫ ধরনের
ব্যাখ্যা
প্লাস্টিড: 
- সাইটোপ্লাজমের মধ্যে যে সকল ক্ষুদ্র, দানাদার বিভিন্ন আকারের বস্তু দেখা যায় তাদেরকে বলা হয় প্লাস্টিড। 
- প্লাস্টিড উদ্ভিদ কোষের এক অনন্য বৈশিষ্ট্য। 
- প্লাস্টিডের উপস্থিতির কারণে উদ্ভিদের পাতা, ফুল ও ফলের বর্ণ বৈচিত্র্য দেখা যায়। 
- প্লাস্টিডের কাজ হলো- খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করে, পরাগায়নে সাহায্য করে এবং ক্লোরোপ্লাস্টের প্রয়োজনে প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড তৈরি করে। 
- উদ্ভিদ কোষে সাধারণত তিন প্রকার প্লাস্টিড থাকে। 
যথা- ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্ট। 
১। ক্রোমোপ্লাস্ট: 
- সবুজ ছাড়া অন্যান্য বর্ণ যেমন- লাল, হলুদ ইত্যাদি বহনকারী প্লাস্টিডকে ক্রোমোপ্লাস্ট বলা হয়। 
- ক্রোমোপ্লাস্টে ক্যারোটিন ও জ্যান্থোফিল বেশি পরিমাণে এবং ক্লোরোফিল অল্প পরিমাণে থাকে। 
- ফুলের পাপড়িতে ও ফলে ক্রোমোপ্লাস্ট থাকে, এজন্য ফুল ও ফল বিভিন্ন বর্ণের দেখায়। 
- ফুলের বিভিন্ন বর্ণের দ্বারা আকৃষ্ট হয়ে বিভিন্ন পতঙ্গ ও পাখি পরাগায়নে এবং বংশবিস্তারে সাহায্য করে। 

২। ক্লোরোপ্লাস্ট: 
- ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল নামক সবুজ বর্ণ কণিকা থাকে, এজন্য পাতা ও কচি শাখা প্রশাখা সবুজ দেখায়। 
- এতে ক্লোরোফিল ব্যতীত অন্যান্য বর্ণ কণিকাও অল্প পরিমাণে থাকে। 
যেমন- হলুদ বর্ণ কণিকা জ্যান্থোফিল ও কমলা বর্ণ কণিকা ক্যারোটিন। 
- ক্লোরোপ্লাস্ট বিভিন্ন আকৃতির হয়, তবে বড় বড় উদ্ভিদে সাধারণত লেন্স আকৃতির হয়। 
- এটি প্রধানত সালোকসংশ্লেষণে সহায়তা করে। 

৩। লিউকোপ্লাস্ট: 
- বর্ণহীন প্লাস্টিড হচ্ছে লিউকোপ্লাস্ট। 
- মাটির নিচের অংশ, তথা রাইজোম, ভূ-নিম্নস্থ কান্ড, মূল প্রভৃতিতে লিউকোপ্লাস্ট থাকে। 
- এটি খাদ্য সঞ্চয় করে। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৩.
১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার এবং ১ একর = ৪৮৪০ বর্গগজ। ১ একরে কত বর্গমিটার? 
  1. ২০৪৬.৮৬ বর্গমিটার
  2. ২৮৪৬.৮৬ বর্গমিটার
  3. ৪০৪৬.৮৬ বর্গমিটার
  4. ৪৮৪৬.৮৬ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ ইঞ্চি = ২.৫৪ সেন্টিমিটার এবং ১ একর = ৪৮৪০ বর্গগজ। ১ একরে কত বর্গমিটার? 

সমাধান: 
আমরা জানি, 
১ ইঞ্চি = ২.৫৪ সে. মি.
∴ ৩৬ ইঞ্চি বা ১ গজ = ২.৫৪ × ৩৬ সে. মি.
= ৯১.৪৪ সে. মি.
= ৯১.৪৪/১০০ মিটার 
= ০.৯১৪৪ মিটার 
∴ ১ গজ × ১ গজ = ০.৯১৪৪ মিটার × ০.৯১৪৪ মিটার 
বা, ১ বর্গগজ = ০.৮৩৬১২৭৩৬ বর্গমিটার 
∴ ৪৮৪০ বর্গগজ = ০.৮৩৬১২৭৩৬ × ৪৮৪০ বর্গমিটার
= ৪০৪৬.৮৫৬৪২২৪০ বর্গমিটার
= ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়)

∴ ১ একর = ৪০৪৬.৮৬ বর্গমিটার (প্রায়) ।
৪৪.
কোন চতুর্ভুজের চারটি কোণ সমকোণ? 
  1. রম্বস
  2. সামান্তরিক
  3. আয়ত
  4. ট্রাপিজিয়াম
ব্যাখ্যা
সামান্তরিক: 
- যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, তা সামান্তরিক। 
- সামান্তরিকের সীমাবদ্ধ ক্ষেত্রকে সামান্তরিকক্ষেত্র বলে। 

আয়ত: 
- যে সামান্তরিকের একটি কোণ সমকোণ, তাই আয়ত। 
- আয়তের চারটি কোণ সমকোণ। 
- আয়তের সীমাবদ্ধ ক্ষেত্রকে আয়তক্ষেত্র বলে। 

রম্বস: 
- রম্বস এমন একটি সামান্তরিক যার সন্নিহিত বাহুগুলোর দৈর্ঘ্য সমান। 
অর্থাৎ, রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং চারটি বাহু সমান। 
- রম্বসের সীমাবদ্ধ ক্ষেত্রকে রম্বসক্ষেত্র বলে। 

বর্গ: 
- বর্গ এমন একটি আয়ত যার সন্নিহিত বাহুগুলো সমান। 
অর্থাৎ, বর্গ এমন একটি সামান্তরিক যার প্রত্যেকটি কোণ সমকোণ এবং বাহুগুলো সমান। 
- বর্গের সীমাবদ্ধ ক্ষেত্রকে বর্গক্ষেত্র বলে। 

ট্রাপিজিয়াম: 
- যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, একে ট্রাপিজিয়াম বলা হয়। 
- ট্রাপিজিয়ামের সীমাবদ্ধ ক্ষেত্রকে ট্রাপিজিয়ামক্ষেত্র বলে। 
৪৫.
শরীরের ত্বকের জন্য আদর্শ pH মান কত?
  1. 5.5
  2. 7.0
  3. 7.5
  4. 8.5
ব্যাখ্যা
প্রসাধনী: 
- বিভিন্ন ধরনের প্রসাধনীর মধ্যে pH মান নিয়ন্ত্রণ করা হয়। 
- শরীরের ত্বকের জন্য আদর্শ pH মান 5.5 । 
- ত্বকের pH মান 5.5 থেকে 6.5 এর মধ্যে থাকলে ত্বক বিভিন্ন এলার্জেন ও ব্যাকটেরিয়া আক্রমনকে প্রতিরোধ করতে পারে। 
- ত্বকের pH মান আদর্শ সীমার চেয়ে বেশি বা কম হলে ত্বকের কোমলতা ও সৌন্দর্য বিনষ্ট হয়। 
- মাথার চুলে রয়েছে সেবাম (Sebum) নামক এক প্রকার প্রাকৃতিক তেল, এর pH মান হলো 5.0 । 
- চুলের পরিচর্যায় যে কোনো প্রকার স্যাম্পুর pH মান 5.5 এর কাছাকাছি থাকাই উচিত। 
- চুলের pH মান 6 এর উপর গেলে চুল মসৃণতা হারিয়ে ফেলে। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
9a3b2c2, 12a2bc ও 15ab3c3 এর গ.সা.গু. নির্ণয় করুন।
  1. abc
  2. 3bc
  3. 3ab
  4. 3abc
ব্যাখ্যা
প্রশ্ন: 9a3b2c2, 12a2bc ও 15ab3c3 এর গ.সা.গু. নির্ণয় করুন। 

সমাধান: 
9, 12, 15 এর গ.সা.গু. = 3
a3, a2, a এর গ.সা.গু = a
b2, b, b3 এর গ.সা.গু = b
c2, c, c3 এর গ.সা.গু = c 

∴ নির্ণেয় গ.সা.গু. = 3abc ।
৪৭.
(√2 × √3)4 = কত?
  1. 4
  2. 9
  3. 36
  4. 18
ব্যাখ্যা
প্রশ্ন: (√2 × √3)4 = কত?

সমাধান: 
(√2 × √3)4
= (√2)4 × (√3)4
= {(√2)2}2 × {(√3)2}2
= (2)2 × (3)2
= 4 × 9
= 36 
৪৮.
প্রাকৃতিক বিপর্যয় নয় কোনটি?
  1. বন্যা
  2. ভূমিকম্প
  3. অগ্ন্যুৎপাত
  4. রাসায়নিক বিষক্রিয়া
ব্যাখ্যা
বিপর্যয়: 
- বিপর্যয় বলতে বিপদ বা আপদের সম্ভাবনাকে বুঝায়। 
অর্থাৎ, যে সকল ঘটনা একটি এলাকার জনগণের জীবন, জীবিকা ও পরিবেশকে ক্ষতিগ্রস্থ করে, এমনকি একেবারে ধ্বংস করতে পারে, সে সকল ঘটনাকে বিপর্যয় বলে। 
- বিপর্যয় দুই ধরনের হতে পারে। 
যেমন: 
১. প্রাকৃতিক বিপর্যয়: যেমন- ঝড়, বন্যা, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ইত্যাদি। 
২. মানব-সৃষ্ট বিপর্যয়: যেমন- পানি দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ,  , যুদ্ধ ইত্যাদি। 
- বিপর্যয় মানেই দুর্যোগ নয়, বরং দুর্যোগের আশংকা বা সম্ভাবনা মাত্র। 
- একটি এলাকায় সংঘটিত যে কোনো বিপর্যয় বা আপদ যখন উক্ত এলাকার অধিবাসীগণ তাদের নিজস্ব চেষ্টা ও সম্পদের সাহায্যে মোকাবিলা করতে সক্ষম না হয় কেবল তখনই সেই আপদটি দুর্যোগে পরিণত হয়। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৯.
৩, ৬, ৭ এর ৪র্থ সমানুপাতিক কত? 
  1. ১২
  2. ১৪
  3. ১৬
ব্যাখ্যা
প্রশ্ন: ৩, ৬, ৭ এর ৪র্থ সমানুপাতিক কত? 

সমাধান: 
এখানে, 
১ম রাশি = ৩ 
২য় রাশি = ৬ 
৩য় রাশি = ৭

আমরা জানি, 
১ম রাশি × ৪র্থ রাশি = ২য় রাশি × ৩য় রাশি
বা, ৩ × ৪র্থ রাশি = ৬ × ৭ 
বা, ৪র্থ রাশি = (৬ × ৭)/৩ 
∴ ৪র্থ রাশি = ১৪ 

∴ নির্ণেয় ৪র্থ সমানুপাতিক = ১৪ ।
৫০.
বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী সংস্থা -
  1. জাইকা
  2. বিশ্বব্যাংক
  3. এডিবি
  4. আইএফসি
ব্যাখ্যা
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রধান সমন্বয়কারী সংস্থা- বিশ্বব্যাংক।

বাংলাদেশ উন্নয়ন ফোরাম:
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাকালীন নাম- বাংলাদেশ  এইড গ্রুপ।
-  বাংলাদেশ এইড গ্রুপ প্রতিষ্ঠাতা লাভ করে- ১৯৭৪ সালে।
- প্রথম বৈঠক হয়- ২৯ অক্টোবর ১৯৭৪ ফ্রান্সের প্যারিসে।
- তৎকালীন এইড গ্রুপের সদস্য ছিল ১৬টি দেশ এবং ৪টি দাতা সংস্থা।
- বাংলাদেশ উন্নয়ন ফোরাম করা হয়- ২০০২ সালে।
- বাংলাদেশ উন্নয়ন ফোরামের বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হয়- ২০০৩ সাল থেকে।

উল্লেখ্য,
- বাংলাদেশ বৈদেশিক সাহায্য শীর্ষ-  আইডিএ।
- দেশ হিসেবে বৈদেশিক শীর্ষ দেশ - জাপান।
- বাংলাদেশের ঋণদাতার শীর্ষ দেশ- জাপান।

উৎস:  ইআরডি ওয়েবসাইট।
৫১.
”শুভলং ঝর্ণা” কোথায় অবস্থিত?
  1. রাঙ্গামাটি
  2. খাগড়াছড়ি
  3. বান্দরবান
  4. মৌলভীবাজার
ব্যাখ্যা
শুভলং ঝর্ণা
- রাঙ্গামাটি জেলার বরকল উপজেলায় শুভলং ঝর্ণা অবস্থিত।
- মূল ঝর্ণার জলধারা প্রায় ৩০০ ফুট উঁচু ।
- গরম পানির ঝর্ণা এবং শীতল পানির ঝর্ণা বান্দরবানে রয়েছে

এছাড়াও,
- হামহাম ঝর্ণা মৌলভীবাজারে অবস্থিত। 
- বান্দরবান জেলায় পরিচিত জলপ্রপাত শৈলপ্রপাত ঝর্ণা।
- খাগড়াছড়ি জেলায় তৈদুছড়া ঝর্ণা এবং রিসাং ঝর্ণা। 

উৎস: পরিবেশ অধিদপ্তর।
৫২.
কোন দেশটি ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয়?
  1. ভিয়েতনাম
  2. লাওস
  3. ফিলিপাইন
  4. কম্বোডিয়া
ব্যাখ্যা
ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয় কম্বোডিয়া।

• ইন্দোচীন:
-
দক্ষিণ পূর্ব - এশিয়ার একটি ঐতিহাসিক অঞ্চল ইন্দোচীন।
- ভিয়েতনাম ,লাওস, এবং কম্বোডিয়া এই তিনটি অঞ্চল নিয়ে গঠিত ইন্দোচীন। 
- ১৯৫৮-১৮৯৩ এর মধ্যে, ফ্রান্স প্রথম ইন্দোচীন ইউনিয়ন গঠন করে।
- ১৯৪০ সালে জাপান উত্তর ভিয়েতনাম অঞ্চল দখল করে।
- ১৯৪৫ সালের আগস্টে জাপানের আত্মসমর্পণের পর  উত্তরে ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা হো চি মিনের নেতৃত্বে ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করে। 

উল্লেখ্য,
- কম্বোডিয়ার আগের নাম হচ্ছে কম্পুচিয়া।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ কম্বোডিয়া।
- রাজধানী নমপেন। 

উৎস: Britannica.
৫৩.
স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা ’’অক্সফাম ইন্টারন্যাশনাল’’ কোন দেশ ভিত্তিক?
  1. মার্কিন যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. জার্মানি
  4. রাশিয়া
ব্যাখ্যা
• অক্সফাম ইন্টারন্যাশনাল
- অক্সফাম ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী দাতব্য সংস্থা। 
-“অক্সফাম” নামটি ১৯৪২ সালে ব্রিটেনে প্রতিষ্ঠিত অক্সফোর্ড কমিটি  ফর ফামিন রিলিফ থেকে এসেছে। 
- ১৯৯৫ সালে একটি স্বাধীন বেসরকারি সংস্থা হিসেবে গঠিত হয়।
- এর সদর দপ্তর কেনিয়ার নাইরোবিতে।
- প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল ব্রিটেনে।
- অক্সফাম ইন্টারন্যাশনাল বেসরকারিভাবে অর্থায়িত আন্তর্জাতিক সংস্থা।
- এটি বিশ্বব্যাপি দরিদ্র বা দুর্যোগ -পীড়িত সম্প্রদায়ের জন্য ত্রাণ ও উন্নয়ন কার্যক্রম সহায়তা করে।
- বর্তমানে ৭৯ টি দেশে এর কার্যক্রম চলমান রয়েছে। ( মার্চ২০২৫)।

 উৎস: Oxfam International ওয়েবসাইট।
৫৪.
স্টারলিংক কোন ধরনের সেবা প্রদান করে-
  1. স্যাটেলাইট ভিত্তিক আবহাওয়া পরিষেবা
  2. স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা
  3. সাবমেরিন ভিত্তিক ইন্টারনেট পরিষেবা
  4. মহাজাগতিক ভিত্তিক পরিষেবা
ব্যাখ্যা

স্টারলিংক কোন ধরনের সেবা প্রদান করে- স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা। 

• স্টারলিংক ইন্টারনেট পরিষেবা:
- প্রথম উপগ্রহটি ২০১৯ সালে উৎক্ষেপণ করা হয়েছিল।
- ২০২০ সালে পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল।
- এবং এরপর থেকে এটি ধীরে ধীরে বিশ্বব্যাপী ইন্টারনেট পরিষেবা প্রদান করে আসছে।
- স্টারলিংক একটি উপগ্রহ-ভিত্তিক ইন্টারনেট পরিষেবা যা স্পেসএক্স দ্বারা পরিচালিত হয়।
- স্টারলিংক সাধারণত প্রতি সেকেন্ডে ৫০ থেকে ১৫০ মেগাবিট পর্যন্ত ডাউনলোড গতি। 

উৎস: Britannica.

৫৫.
ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা কোনটি?
  1. সিগফ্রিড লাইন
  2. হিন্ডেনবার্গ লাইন
  3. ম্যাজিনো লাইন
  4. ডুরান্ড লাইন
ব্যাখ্যা
জার্মান আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য ফ্রান্স কর্তৃক জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা ম্যাজিনো লাইন।

কয়েকটি গুরুত্বপূর্ণ সীমারেখা:

সনোরা লাইন:
- মেক্সিকো ও যুক্তরাষ্ট্রেকে বিভক্তিকারী  সীমারেখা।
- যা মেক্সিকোর সনোরা রাজ্য ও যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের মধ্যে অবস্থিত।
- এই সীমারেখা উভয় দেশের মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক বিভাজন নির্ধারণ করে।
- মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে মোট সীমান্তের একটি অংশ, যা প্রায় ১৮৫৪ কিলোমিটার। 

ডুরান্ড লাইন
- স্যার হেনরি ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা।

হিন্ডেনবার্গ লাইন
- প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি এ রেখা পর্যন্ত পশ্চাদপসরণ করেছিল। এটি জার্মান ও পোল্যান্ডের সীমানা চিহ্নিতকরণ রেখা।

সিগফ্রিড লাইন
- জার্মানি কর্তৃক জর্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা।

ম্যাকমোহন লাইন
স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমানা নির্দেশক লাইন।

উৎস: Britannica.
৫৬.
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করেছে কোন প্রণালি?
  1. বেরিং প্রণালি
  2. জিব্রাল্টার প্রণালি
  3. পক প্রণালি
  4. সুন্দা প্রণালি
ব্যাখ্যা
• জিব্রাল্টার প্রণালি:
- ইউরোপ ও আফ্রিকার মধ্যে অবস্থিত এই প্রণালীটি স্পেন ও মরক্কোর মধ্যে বিস্তৃত।
- জিব্রাল্টার প্রণালি ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।

⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ  প্রণালী:
• সুন্দা প্রণালি:
- সুমাত্রা ও জাভা দ্বীপের মধ্যে অবস্থিত।
- এই প্রণালীটি ভারত মহাসাগর ও জাভা সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে। ।
- সুন্দা প্রণালি ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ নৌপথগুলোর একটি।

• বেরিং প্রণালি:
- এই প্রণালীটি উত্তর আমেরিকা ও এশিয়ার মধ্যে অবস্থিত।
- যা আলাস্কার প্রদেশ ও রাশিয়ার শাখালিন দ্বীপের মধ্যে বিস্তৃত।
- বেরিং প্রণালি বেরিং সাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করে।

• পক প্রণালি:
- ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত ।
- এই প্রণালীটি ভারত মহাসাগর ও আরব সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।
- পক প্রণালি প্রায় ২৭ কিলোমিটার প্রশস্ত ।
- এবং এটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে ব্যবহৃত হয়।

• মালাক্কা প্রণালি:
- মালয় উপদ্বীপ ও সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত।
- এই প্রণালীটি ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে।
- মালাক্কা প্রণালি বিশ্বের ব্যস্ততম শিপিং রুটগুলোর একটি।

উৎস: Britannica.
৫৭.
ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে-
  1. ২১ ফেব্রুয়ারি ১৯৯৯
  2. ২১ ফেব্রুয়ারি ২০০০
  3. ১৭ নভেম্বর ১৯৯৯
  4. ১৭ নভেম্বর ১৯৯৭
ব্যাখ্যা
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস:
- একুশে ফেব্রুয়ারি আমাদের জাতিসত্তা ও ভাষাভিত্তিক স্বাতন্ত্র্য রক্ষাসহ সকল সংগ্রাম ও আন্দোলনের উৎস ও প্রেরণা।
- ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয়।
- ১৫ মার্চ ২০০১ ঢাকার সেগুনবাগিচায় জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি এ আনান আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 
- ২০১০ সালের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ভবনের শুভ উদ্বোধন করা হয়।

উল্লেখ্য,
- বাংলাকে পাকিস্তান রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেয়: ১৯৫৬ সালে।
- ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে  পালিত হচ্ছে: ২০০০ সাল থেকে।
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অবস্থিত: ঢাকার সেগুন বাগিচায়।
- ভাষা আন্দোলনের প্রেক্ষিতে সৃষ্টি হয় বাংলা একাডেমি।

উৎস: ¡) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। 
          ¡¡) ইউনেস্কো ওয়েবসাইট।
৫৮.
বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ কত নম্বর সেক্টরে যুদ্ধ করেন?
  1. ৪নং
  2. ১নং
  3. ৭নং
  4. ৮নং
ব্যাখ্যা
বীরশ্রেষ্ঠদের যুদ্ধ কালীন সেক্টর:

• মুন্সী আব্দুর রব- ১নং সেক্টর।
• সিপাহি মোস্তফা কামাল- ২নং সেক্টর।
• স্কোয়াড্রন ইন্জিনিয়ার রুহুল আমিন- ১০নং সেক্টর।
• ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ- ৮নং সেক্টর।  
• সিপাহি হামিদুর রহমান- ৪নং সেক্টর। 
• ক্যাপ্টেন  মহিউদ্দীন জাহাঙ্গির- ৭নং সেক্টর।
• ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর  রহমান- কোনো সেক্টরে ছিলেন না।

উৎস: মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।

৫৯.
জোটনিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোন দেশে হয়েছিল?
  1. ঘানা 
  2. ইরান
  3. যুগোস্লাভিয়া
  4. মিশর
ব্যাখ্যা
ন্যাম (NAM):
- NAM এর পূর্ণরূপ Non-Aligned Movement.
- ন্যাম আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা যা তৃতীয় বিশ্বের দেশগুলো নিয়ে তাদের নিরপেক্ষতা বজায় রেখে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কাজ করে।
- এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়– বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- ১৯৫৫ সালে বান্দুং সম্মেলনে এটি গঠনের সিদ্ধান্ত হয়।
- আনুষ্ঠানিকভাবে গঠিত হয় – ১ সেপ্টেম্বর ১৯৬১ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা- ১২0টি ( মার্চ -২০২৫)।
- সর্বশেষ সদস্য -আজারবাইজান।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যামের সদস্যপদ লাভ করে। 
- ন্যামের প্রতিষ্ঠাকালীন সময়ে বান্দুং সম্মেলনে গৃহীত হয় ১০টি নীতিমালা।

উৎস: NAM ওয়েবসাইট।
৬০.
আমাজন বনভূমি কয়টি দেশের অংশ রয়েছে-
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ১১টি
  4. ১০ টি
ব্যাখ্যা
আমাজন বনভূমি ৯টি দেশের অংশ রয়েছে।

• আমাজন বনভূমি:
- আমাজন রেইনফরেস্ট দক্ষিণ আমেরিকায় অবস্থিত।
- পৃথিবীর বৃহত্তম ট্রপিক্যাল বনভূমি।
- যার মধ্যে রয়েছে:  ব্রাজিল, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা।
- প্রায় ১০০,০০০ প্রজাতির উদ্ভিদ রয়েছে।
- আমাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- এর অববাহিকায় প্রায় ১,১০০ উপনদী রয়েছে।
- পৃথিবীর অক্সিজেনের প্রায় ২০% উৎপন্ন করে।

• কয়েকটি বিখ্যাত বনভূমি:
- সুন্দরবন বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত।
- পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত।
- কঙ্গো বন আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম ট্রপিক্যাল রেইনফরেস্ট।
- ফোস্টার রেইনফরেস্ট নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে অবস্থিত।

উৎস: Amazon rainforest ওয়েবসাইট।
৬১.
সার্ক আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. কলম্বো, শ্রীলঙ্কা
  2. ইসলামাবাদ, পাকিস্তান
  3. দিল্লি, ভারত
  4. গুজরাট, ভারত
ব্যাখ্যা
সার্ক আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র - গুজরাট,ভারত।

•সার্ক (SAARC):
- সার্ক এর পূর্ণরূপ - South Asian Association for Regional Cooperation। 
- সার্ক গঠিত হয়- ৮ ডিসেম্বর ১৯৮৫সালে।
- সার্ক এর Cultural Center কলম্বো, শ্রীলঙ্কা।
- রূপকার ছিলেন -তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
- সার্ক এর সদস্য -৮টি।
- এর সর্বশেষ সদস্য দেশ - আফগানিস্তান (৩ এপ্রিল ২০০৭)।
- ১ম শীর্ষ সম্মেলন হয় ঢাকা, বাংলাদেশ (৭-৮ ডিসেম্বর ১৯৮৫)।

সার্কের কয়েকটি আঞ্চলিক কেন্দ্র:
- সার্ক কৃষি তথ্যকেন্দ্র, ঢাকা।
- সার্ক এনার্জি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।
- সার্ক যক্ষ্মা কেন্দ্র- কাঠমন্ডু ,নেপাল। 

উৎস: সার্ক ওয়েবসাইট।
৬২.
মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ”যুদ্ধশিশু”এর পরিচালক কে?
  1. মৃত্যুঞ্জয় দেবব্রত
  2. জহির রায়হান
  3. মোরশেদ ইসলাম
  4. বাবুল চৌধুরী
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “যুদ্ধশিশু”এর পরিচালকমৃত্যুঞ্জয় দেবব্রত। 

⇒ কয়েকটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র:
জয় বাংলা - ফখরুল আলম।
• বাঘা বাঙ্গালী - আনন্দ।
• রক্তাক্ত বাংলা - মমতাজ আলী।
• আমার জন্মভূমি - আলমগীর কুমকুম।
• শ্লোগান - কবীর আনোয়ার।
• কার হাসি কে হাসে - আনন্দ।
• নদীর নাম মধুমতী - তানভীর মোকাম্মেল।
• এখনো অনেক রাত - খান আতাউর রহমান।
• ’৭১–এর লাশ’- নাজিরউদ্দীন রিজভী।
• ইতিহাস কন্যা -শামীম আখতার।

উৎস: দৈনিক প্রথম আলো, ১৮ ডিসেম্বর ২০২১।
৬৩.
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (SDG) ’’জলবায়ু কার্যক্রম’’ কততম লক্ষ্যমাত্রা?
  1. ৯ম
  2. ১৭ তম
  3. ১৩ তম
  4. ১০ম
ব্যাখ্যা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG):
- টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা “ জলবায়ু কার্যক্রম” ১৩ তম  লক্ষ্যমাত্রা।
- ২০১৫ সালের সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘে টেকসই উন্নয়ন সম্মেলনে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল গ্রহণ করে। 
- ১৭ টি লক্ষ্যমাত্রা এবং ১৬৯ টি টার্গেট নির্ধারণ করা হয়।
- ২০৩০ সাল পর্যন্ত লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

টেকসই উন্নয়ন ১৭টি  লক্ষ্যমাত্রা:
১.দারিদ্র্য বিলোপ; ২.ক্ষুধা মুক্তি ; ৩. সুস্বাস্থ্য ও কল্যাণ; ৪.গুণগত শিক্ষা ; ৫.জেন্ডার সমতা ; ৬. নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন; ৭.সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি;
৮.শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি; ৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো; ১০.অসমতার হ্রাস, ১১.টেকসই নগর ও জনপদ; ১২.পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন;
১৩.জলবায়ু কার্যক্রম; ১৪. জলজ জীবন; ১৫.স্থল জীবন; ১৬.শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান; ১৭.অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব।

উৎস: UNDP ওয়েবসাইট।
৬৪.
বাংলাদেশ কতবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বচিত হয়? (মার্চ ২০২৫)
  1. পাঁচবার
  2. তিনবার
  3. একবার
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
জাতিসংঘ নিরাপত্তা পরিষদ:

- বাংলাদেশ দুইবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছিল।
- প্রথমবার: ১৯৭৯-১৯৮০ সাল মেয়াদে।
- দ্বিতীয়বার: ২০০০-২০০১ সাল মেয়াদে। 
- নিরাপত্তা পরিষদ মূলত ১১ জন সদস্য নিয়ে গঠিত।
- পাঁচজন স্থায়ী এবং ছয়টি অস্থায়ী।
- যারা সাধারণ পরিষদ কর্তৃক দুই বছরের জন্য নির্বাচিত হত।
- মূল পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০ জন অস্থায়ী সদস্য।

পাঁচটি স্থায়ী সদস্য:
-স্থায়ী সদস্য: চীন , যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স।
-অস্থায়ী সদস্যদের আঞ্চলিক প্রতিনিধিত্বের জন্য নির্বাচিত করা হয়।
- যার মধ্যে পাঁচটি আফ্রিকা বা এশিয়া থেকে।
- একটি পূর্ব ইউরোপ  থেকে , দুটি ল্যাটিন আমেরিকা  থেকে ।
- দুটি পশ্চিম ইউরোপ বা অন্যান্য অঞ্চল থেকে।

উৎস: ¡) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
          ¡¡) জাতিসংঘ ওয়েবসাইট।
৬৫.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুসারে, বাংলাদেশে দারিদ্রের হার কত?
  1. ৫.৬%
  2. ১৮.৭ %
  3. ১৬.৭%
  4. ১৭.%
ব্যাখ্যা
 অর্থনৈতিক সমীক্ষা ২০২৪:

 জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৩%
• জনসংখ্যার ঘনত্ব ১,১৭১ /বর্গ কি.মি।
• পুরুষ ও মহিলার অনুপাত ৯৬.৩।
• স্থুল জন্মহার ১৯.৪ জন
• স্থুল মৃত্যুহার ৬.১  জন
• গড় আয়ুষ্কাল ৭২.৩ বছর।
• সাক্ষরতার হার (৭+ বয়স) ৭৭.৯% 
দারিদ্রের হার ১৮.৭ %।
• চরম দারিদ্র্যের হার ৫.৬%।
• জিডিপি ‘র প্রবৃদ্ধির হার ৫.৮২%।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬৬.
বাংলাদেশের সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র কোনটি?
  1. বিবিয়ানা গ্যাসক্ষেত্র
  2. তিতাস গ্যাসক্ষেত্র
  3. হরিপুর গ্যাসক্ষেত্র
  4. সাঙ্গু গ্যাসক্ষেত্র
ব্যাখ্যা

বাংলাদেশের গ্যাসক্ষেত্র: 
- বাংলাদেশের সর্বপ্রথম আবিষ্কৃত গ্যাসক্ষেত্র হলো হরিপুর গ্যাসক্ষেত্র,
- এটি ১৯৫৫ সালে সিলেট জেলায় আবিষ্কৃত হয়।
- প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
- দেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্র,
- এটি ১৯৯৬ সালে পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিষ্কৃত হয়।
- এছাড়া, দেশের প্রথম সামুদ্রিক গ্যাসক্ষেত্র হলো সাঙ্গু গ্যাসক্ষেত্র।
- বর্তমানে বাংলাদেশে মোট ২৯টি গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে।[ফেব্রুয়ারি - ২০২৫]  
- সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র হলো ভোলার ইলিশা-১, এটি দেশের ২৯তম গ্যাসক্ষেত্র হিসেবে যুক্ত হয়েছে।

সূত্র: বাংলাপিডিয়া ও প্রথম আলো।

৬৭.
সিপাহি বিপ্লবকালীন ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে?
  1. লর্ড ডালহৌসী 
  2. লর্ড ক্যানিং
  3. লর্ড বেন্টিংক
  4. লর্ড ওয়েলেসলী
ব্যাখ্যা
লর্ড ক্যানিং:
- সিপাহি বিপ্লবকালীন ভারতের গভর্নর জেনারেল  ছিলেন লর্ড ক্যানিং।
- ১৮৫৬ থেকে ১৮৬২ সাল পর্যন্ত ভারতের শেষ গভর্নর জেনারেল।
- এবং ১৮৫৮ সালের ১ নভেম্বর থেকে ভারতে প্রথম ভাইসরয়।
- লর্ড ক্যানিং কাগজি মুদ্রার প্রচলন করেন।

⇒ অপরদিকে,
•বিধবা বিবাহ আইন প্রবর্তন করেন লর্ড ডালহৌসী।
- এই আইন প্রণয়ন করেন -১৮৫৪ সালে।
- বিধবা বিবাহ আইন পাশ হয়- ১৮৫৬ সালে।
• লর্ড ডালহৌসী  স্বত্ব বিলোপ নীতির প্রবর্তন করেন।
- রেললাইনের প্রচলন করেন।
• লর্ড বেন্টিংক সতীদাহ প্রথা বিলোপ করেন।
• লর্ড ওয়েলেসলী অধীনতা মুলক নীতির প্রবর্তক।
- ব্রিটিশদের প্রথম সাম্রাজ্যবাদী বড়োলাট।

উৎস: ¡) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
          ¡¡) বাংলাপিডিয়া
৬৮.
বাংলাদেশের প্রথম লোহার খনির সন্ধান কোথায় পাওয়া গেছে?
  1. দিনাজপুর
  2. নওগাঁ
  3. রাজশাহী
  4. জয়পুরহাট
ব্যাখ্যা
লোহার খনির: 
- বাংলাদেশের প্রথম লোহার খনির সন্ধান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় পাওয়া গেছে।
- এই খনি ইসবপুর গ্রামে আবিষ্কৃত হয় এবং এটি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) দ্বারা খুঁজে পাওয়া যায়।
- খনিটিতে উন্নত মানের লোহার আকরিক (ম্যাগনেটাইট) সহ মূল্যবান কপার, নিকেল এবং ক্রোমিয়ামের উপস্থিতি রয়েছে।
- ভূগর্ভের ১,৩০০ থেকে ১,৬৫০ ফুট গভীরে লোহার স্তর পাওয়া গেছে এবং এই খনির আয়তন প্রায় ১০ বর্গকিলোমিটার।
- খনিটি থেকে প্রায় ৫০০ থেকে ৬০০ মিলিয়ন টন লোহাসহ অন্যান্য মূল্যবান পদার্থ উত্তোলন সম্ভব হবে।

সূত্র: প্রথম আলো 
৬৯.
"Das Capital" বিখ্যাত বইয়ের লেখক কে?
  1. কার্ল মার্কস
  2. এডাম ‍স্মিথ
  3. উইলিয়াম হান্টিং
  4. চার্লস ডারউইন
ব্যাখ্যা
• কার্ল মার্কস:
- কার্ল মার্কস ছিলেন একজন সমাজ বিজ্ঞানী, বিপ্লবী, ইতিহাসবিদ এবং অর্থনীতিবিদ।
- ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক হিসেবে তিনি বিশ্বব্যাপি পরিচিত।
- মার্কসবাদ, সমাজ ও অর্থনীতির নানা দিক বিশ্লেষণ করেন।
- তিনি ১৮৮৩ সালের ১৪ মার্চ যুক্তরাজ্যের লন্ডনের মৃত্যুবরণ করেন।

তার বিখ্যাত কয়েকটি বই:
- Das Capital.
- The Communist Manifesto.
- The German Ideology.

উৎস: Britannica.