পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
পরীক্ষা – ৮ টপিক - ১: বাংলা সাহিত্য - মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জসীমউদ্দীন, শামসুর রাহমান ও বাংলা সাহিত্যের পঞ্চপাণ্ডব। [২০ নম্বর] টপিক - ২: ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning), সমস্যা সমাধান (Problem Solving), বানান ও ভাষা (Spelling and Language) [২০ নম্বর]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
'সবটাই মোর ঘর আছে' - কবিতা টি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. ক) চিত্রা
  2. খ) আরোগ্য
  3. গ) উৎসর্গ
  4. ঘ) খেয়া
ব্যাখ্যা
'সবটাই মোর ঘর আছে' - কবিতা টি রবীন্দ্রনাথ ঠাকুরের 'উৎসর্গ' কব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে।

৪৬ টি কবিতার সংকলন রয়েছে এই কাব্যে। রবীন্দ্রনাথের বেশ কয়েকটি উল্লেখযোগ্য কবিতা এই কাব্যগ্রন্থটিতে সংযুক্ত হয়েছে। তাঁর মধ্যে উল্লেখযোগয় হলো: 
- আমি চঞ্চল হে
- তোমার পাছে সহজে বুঝি
- সবটাই মোর ঘর আছে।

• তাঁর অন্যান্য গ্রন্থে উল্লেখিত কবিতা:
চিত্রা:
- উর্বশী
- জীবনদেবতা
- স্বর্গ হইতে বিদায়
- এবার ফিরাও মোরে ইত্যাদি।
খেয়া:
- বিদায়
- আগমন
- দীঘি
- জাগরণ
- পথের শেষ ইত্যাদি

উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
কাজী নজরুল ইসলাম এর নিষিদ্ধ প্রবন্ধ কোনটি?
  1. ক) বিষের বাঁশি
  2. খ) ভাঙ্গার গান
  3. গ) সাম্যের গান
  4. ঘ) যুগবাণী
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলাম এর নিষিদ্ধ প্রবন্ধ - যুগবাণী।

• প্রবন্ধের গ্রন্থ ‘যুগবাণী' ১৯২২ খ্রিষ্টাব্দের অক্টোবরে প্রকাশিত হয়। এটি নজরুলের প্রথম প্রবন্ধের বই। প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে (২৩শে নবেম্বর, ১৯২২) সরকার বইটি নিষিদ্ধ করে। ১৯৪৭ খ্রিষ্টাব্দে নিষেধাজ্ঞা ওঠে যায়। নবযুগ, ধর্মঘট, সত্য-শিক্ষা, ভাব ও কাজ, জাতীয় শিক্ষা, জাতীয় বিশ্ববিদ্যালয়, জাগরণী ইত্যাদি উল্লেখযোগ্য প্রবন্ধ। প্রবন্ধগুলোতে স্বদেশি চিন্তাচেতনা ও ব্রিটিশ বিরোধিতা প্রকাশিত।

- বিষের বাঁশি - নিষিদ্ধ কাব্যগ্রন্থ
- ভাঙ্গার গান - নিষিদ্ধ কাব্যগ্রন্থ

উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
'চাঁদনী রাতে' - কবিতা টি কোন কাব্যগ্রন্থে প্রকাশিত হয়?
  1. ক) অগ্নী-বীণা
  2. খ) সন্ধ্যা
  3. গ) সিন্ধু-হিন্দোল
  4. ঘ) জিঞ্জির
ব্যাখ্যা
'চাঁদনী রাতে' - কবিতা টি কাজি নজরুল ইসলাম এর 'সিন্ধু-হিন্দোল' কাব্যগ্রন্থে প্রকাশিত হয়।

নজরুল নির্বাচনের প্রচারের কাজে ঢাকা থেকে জয়দেবপুর যাবার সময় জ্যোৎস্না রাতে 'জয়দেবপুরের পথে' নামে একটি কবিতা লেখেন। পরে তিনি এ কবিতাটি পরিনার্জনা করে নাম দেন 'চাঁদনী রাতে'। এটি 'সিন্ধু-হিন্দোল' কাব্যগ্রন্থে প্রকাশিত হয়।

- কবিতাটি আবদুল কাদির তাঁর 'জয়তী' পত্রিকায় প্রথম প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
'প্রতিদিন' - কাব্যগ্রন্থটি কার রচনা?
  1. ক) সত্যেন্দ্রনাথ দত্ত
  2. খ) সুধীন্দ্রনাথ দত্ত
  3. গ) বিষ্ণু দে
  4. ঘ) অমিয় চক্রবর্তী
ব্যাখ্যা
সুধীন্দ্রনাথ দত্ত রচিত কাব্যগ্রন্থ -'প্রতিদিন'
১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম। পিতা হীরেন্দ্রনাথ দত্ত ছিলেন একজন বিশিষ্ট দার্শনিক। প্রসিদ্ধ গায়িকা রাজেশ্বরী বাসুদেব তাঁর স্ত্রী।

• সুধীন্দ্রনাথ কর্মজীবনের পাশাপাশি সাহিত্যচর্চাও করেছেন। আধুনিক মনন ও বৈশ্বিক চেতনার কারণে তিনি বাংলা কাব্যে স্বতন্ত্র স্থান লাভ করেন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি:
- কাব্য তন্বী
- অর্কেস্ট্রা
- ক্রন্দসী
- উত্তরফাল্গুনী
- সংবর্ত
- দশমী
- গদ্যগ্রন্থ স্বগত
- কুলায় ও কালপুরুষ
এছাড়া প্রতিধ্বনি (১৯৫৪) নামে তাঁর একটি অনুবাদগ্রন্থও আছে।

উৎস: বাংলা ভাষা সাহিত্য ও জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
'আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে' এই পঙ্‌ক্তিটি কোন কবিতার?
  1. ক) রূপসী বাংলা
  2. খ) সেই দিন এই মাঠ
  3. গ) আবার আসিব ফিরে
  4. ঘ) এই পৃথিবীতে একস্থান আছে
ব্যাখ্যা
আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে' এই পঙ্‌ক্তিটি জীবনানন্দ দাশ রচিত 'আবার আসিব ফিরে' কবিতার।

- 'আবার আসিব ফিরে' কবিতাটি 'রূপসী বাংলা' কাব্যের অন্তর্ভুক্ত।

এই বক্তব্যে, কবি ব্যক্ত করেছে যে, তিনি নদীমাতৃক এই বাংলার বিভিন্ন অনুষঙ্গ ও উপাদানের মধ্যেই জীবিত থাকবেন। এগুলো যদি হারিয়ে যায় তবে বাংলার শাশ্বত রূপও নষ্ট হয়ে যাবে। তাই বাংলার রূপ অবিকৃত রাখার প্রয়োজনে আমাদের উচিত, এই দেশের পশু-পাখি, গাছ-পালা, নদী- হাওড়, মানুষ ও জীবজন্তুকে ভালোবাসা এবং এগুলো যেন সুন্দরভাবে বৃদ্ধি পায় সে দিকে লক্ষ রাখা।

তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো:
- ঝরাপালক
- ধূসর পাণ্ডুলিপি
- বনলতা সেন
- মহাপৃথিবী
- তিমির
- সাতটি তারার মালা
- বেলা অবেলা কালবেলা
- রূপসী বাংলা

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
'পাতাল থেকে আলাপ' উপন্যাসের রচয়িতা কে?
  1. ক) বিষ্ণু দে
  2. খ) জীবনান্দ দাশ
  3. গ) বুদ্ধদেব বসু
  4. ঘ) সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
'মৌলিনাথ' উপন্যাসের রচয়িতা - বুদ্ধদেব বসু

• ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম। তাঁর পরিবারের আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগরে। জন্মের অল্প পরেই ধনুষ্টংকারে তাঁর মাতৃবিয়োগ ঘটে এবং পিতা ঢাকা বারের উকিল ভূদেবচন্দ্র বসু পরিব্রজ্যা গ্রহণ করে নিরুদ্দেশ হন। এমতাবস্থায় বুদ্ধদেব মাতুলালয়ে লালিত-পালিত হন। তাঁর শৈশব, কৈশোর ও যৌবনের প্রথমভাগ কাটে কুমিল্লা, নোয়াখালী ও ঢাকায়।

তাঁর রচিত উপন্যাস:
- লাল মেঘ
- রাতভর বৃষ্টি
- পাতাল থেকে আলাপ
- গোলাপ কেন কালো

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।


.
শীকর শব্দের অর্থ কী?
  1. ক) জলবিন্দু
  2. খ) নীহারিকা
  3. গ) শিশির
  4. ঘ) পদ্মফুল
ব্যাখ্যা
প্রশ্ন: শীকর শব্দের অর্থ কী?

সমাধান:
শীকর শব্দের অর্থ:
১. বাতাসে ভাসমান জলকণা। 
২. জলবিন্দু

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
.
পরশু দিনের পরের দিন যদি সোমবার হয়, তবে গতকালের আগের দিন কী বার ছিল?
  1. ক) সোমবার
  2. খ) মঙ্গলবার
  3. গ) বুধবার
  4. ঘ) বৃহস্পতিবার
ব্যাখ্যা
প্রশ্ন: পরশু দিনের পরের দিন যদি সোমবার হয়, তবে গতকালের আগের দিন কী বার ছিল?

সমাধান: 
পরশু দিনের পরের দিন যদি সোমবার।
পরশু দিন রবিবার
আগামীকাল শনিবার 
আজকে শুক্রবার
গতকাল বৃহস্পতিবার
গতকালের আগের দিন বুধবার
.
২০০৫ সালের ৭ ই ফেব্রুয়ারি যদি সোমবার হয়, তবে ২০০৪ সালের ৭ ই ফেব্রুয়ারি কি বার হবে?
  1. ক) শুক্রবার
  2. খ) শনিবার
  3. গ) রবিবার
  4. ঘ) সোমবার
ব্যাখ্যা
সমাধান: 
২০০৪ সাল ৪ দ্বারা বিভাজ্য, অতএব এটি লিপ ইয়ার। 
পরের বছর একই তারিখে বার একদিন বাড়ে এবং আগের বছর একই দিনে বার এক কমে।
২০০৪ লিপ ইয়ার বিধায় বার দুই কমবে ।
অতএব, ২০০৪ সালের ৭ ই ফেব্রুয়ারি শনিবার হবে.
১০.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ক) The Oval
  2. খ) Eden gardens
  3. গ) Lord's
  4. ঘ) Bernabeu
ব্যাখ্যা
সমাধান:
The Oval, Eden gardens, Lord's ক্রিকেট খেলার সাথে জড়িত।
Bernabeu ফুটবল খেলার সাথে জড়িত ।
১১.
'a f n t o m l u c i n' ইংরেজি অক্ষরগুলি নিয়ে গঠিত শব্দ কোনটি?
  1. ক) Turmoil
  2. খ) Malfunction
  3. গ) Malnutrition
  4. ঘ) Imitation
ব্যাখ্যা
সমাধান a f n t o m l u c i n' ইংরেজি অক্ষরগুলি নিয়ে গঠিত শব্দ 'Malfunction'
১২.
আলম দিনে ৮ ঘণ্টা কাজ করে ১০ দিনে একটি কাজ শেষ করতে পারে। বশির আলমের দুই-তৃতীয়াংশ দক্ষ হলে এবং দিনে ৫ ঘণ্টা করে কাজ করলে, একই কাজ করতে বশির এর কত দিন লাগবে?
  1. ক) ২০ দিন
  2. খ) ২৪ দিন
  3. গ) ৩০ দিন
  4. ঘ) ৩৪ দিন
ব্যাখ্যা
প্রশ্ন: আলম দিনে ৮ ঘণ্টা কাজ করে ১০ দিনে একটি কাজ শেষ করতে পারে। বশির আলমের দুই-তৃতীয়াংশ দক্ষ হলে এবং দিনে ৫ ঘণ্টা করে কাজ করলে, একই কাজ করতে বশির এর কত দিন লাগবে?

সমাধান:
আলম দিনে ৮ ঘণ্টা  কাজ করে ১০ দিনে একটি কাজ শেষ করতে পারে
আলম ১০ দিনে মোট (১০ × ৮) = ৮০ ঘণ্টা  কাজ করে।
বশির আলমের দুই-তৃতীয়াংশ দক্ষ, অর্থাৎ কাজটি সম্পন্ন করতে  বশিরের বেশী সময় লাগবে।
বশিরের কাজটি সম্পন্ন করতে (৮০ × ৩) / ২
 = ১২০ ঘণ্টা লাগবে
বশির দিনে ৫ ঘণ্টা কাজ করে।

অতএব, কাজটি শেষ করতে সময় লাগবে = ১২০/৫ দিন = ২৪ দিন
১৩.
ক, চ, ট, ...... ধারার পরবর্তী অক্ষর কী হবে?
  1. ক) ম
  2. খ) ভ
  3. গ) ঠ
  4. ঘ) ত
ব্যাখ্যা
প্রশ্ন: ক, চ, ট, ...... ধারার পরবর্তী অক্ষর কী হবে?

সমাধান:
ক খ গ ঘ ঙ ⇒ ক হছে ক বর্গীয় ধ্বনির প্রথম ধ্বনি
চ ছ জ ঝ ঞ ⇒ চ হছে চ বর্গীয় ধ্বনির প্রথম ধ্বনি
ট ঠ ড ঢ ণ ⇒ ট হছে ট বর্গীয় ধ্বনির প্রথম ধ্বনি
ত থ দ ধ ন ⇒ ত হছে ত বর্গীয় ধ্বনির প্রথম ধ্বনি
অতএব, ' ক, চ, ট, ...... ' ধারার পরবর্তী অক্ষর 'ত'
১৪.
শাহীন একজন মেয়েকে লক্ষ্য করে বলল, 'মেয়েটি হচ্ছে আমার বাবার একমাত্র সন্তানের কন্যা'। শাহীন এর স্ত্রী  মেয়েটির সম্পর্কে কী হয়?
  1. ক) মেয়ে
  2. খ) মা
  3. গ) চাচী
  4. ঘ) খালা
ব্যাখ্যা
প্রশ্ন: শাহীন একজন মেয়েকে লক্ষ্য করে বলল, 'মেয়েটি হচ্ছে আমার বাবার একমাত্র সন্তানের কন্যা'। শাহীন এর স্ত্রী  মেয়েটির সম্পর্কে কী হয়?

সমাধান: 

শাহীনের বাবার একমাত্র সন্তান শাহীন। অর্থাৎ মেয়েটি শাহীন এর কন্যা। শাহীন এর স্ত্রী মেয়েটির মা হবে।
১৫.
৪০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৫৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
  1. ক) ১০ মিনিট
  2. খ) ১৫ মিনিট
  3. গ) ২০ মিনিট
  4. ঘ) ২৫ মিনিট
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৫৫ মিনিট, ৬ টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?

সমাধান: 
৪০ মিনিট আগে সময় ছিল ৪ টা বেজে ৫৫ মিনিট
তাহলে, বর্তমান সময় ৫ টা ৩৫ মিনিট
অতএব, ৬ টা বাজতে বাকি আছে ২৫ মিনিট।
১৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Colleag
  2. খ) Colleage
  3. গ) Colleague
  4. ঘ) Coleague
ব্যাখ্যা
সমাধান: Colleague শুদ্ধ বানান।
১৭.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার হলে, ত্রিভুজটির অর্ধপরিসীমা কত?
  1. ক) ২৪ মিটার
  2. খ) ১৬ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ১২ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ১৬√৩ বর্গমিটার হলে, ত্রিভুজটির অর্ধপরিসীমা কত?

সমাধান: 
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) বাহু২

 (√৩/৪) বাহু = ১৬√৩ 
⇒ বাহু২ = ৬৪
⇒ বাহু = ৮

ত্রিভুজটির পরিসীমা = ৩ × ৮ = ২৪ মিটার

∴ত্রিভুজটির অর্ধপরিসীমা = ২৪/২ = ১২ মিটার
১৮.
A, B অপেক্ষা ৪ বছরের বড় এবং C অপেক্ষা ৪ বছরের ছোট। B ও D হচ্ছে যমজ। তাহলে C, D অপেক্ষা কত বছরের বড়?
  1. ক) ৬ বছর
  2. খ) ৭ বছর
  3. গ) ৮ বছর
  4. ঘ) ৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: A, B অপেক্ষা ৪ বছরের বড় এবং C অপেক্ষা ৪ বছরের ছোট। B ও D হচ্ছে যমজ। তাহলে C, D অপেক্ষা কত বছরের বড়?

সমাধান: 
A, B অপেক্ষা ৪ বছরের বড় এবং C অপেক্ষা ৪ বছরের ছোট
অতএব, C, B থেকে ৮ বছরের বড়
যেহেতু B ও D যমজ
C, D থেকে ৮ বছরের বড় হবে।
১৯.
একজন ব্যক্তির বেতন ৫% বেড়েছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% কমেছে। মোটের ওপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?
  1. ক) ২৫% কমেছে
  2. খ) ২৫% বেড়েছে
  3. গ) ১৬% কমেছে
  4. ঘ) ০.২৫% কমেছে
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তির  বেতন ৫% বেড়েছে। কিন্তু এক বছর পর তা আবার ৫% কমেছে। মোটের ওপর তার বেতন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেয়েছে?

সমাধান:
ধরি, ব্যক্তির বেতন ১০০ টাকা
৫% বৃদ্ধিতে বেতন = ১০০ + ১০০ এর ৫% 
= ১০০ + (১০০ × ৫/১০০)
= ১০০ + ৫ 
= ১০৫ টাকা

৫% কমে বেতন হবে = ১০৫ - ১০৫ এর ৫%
= ১০৫ - (১০৫ × ৫/১০০ )
= ১০৫ - ৫.২৫
= ৯৯.৭৫ টাকা

বেতন কমেছে = ১০০ - ৯৯.৭৫ = ০.২৫ টাকা

অতএব, বেতন শতকরা  ০.২৫% কমেছে।
২০.
৮ টা ৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?
  1. ক) ৭৫°
  2. খ) ৬০°
  3. গ) ১০৫°
  4. ঘ) ৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৮ টা ৩০ মিনিটের সময় ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়?

সমাধান:
সমাধান:
মধ্যবর্তী কোণ :  
 = ।(11 M - 60 H)/2 ।   [এখানে, M = 30 মিনিট, H=5 ঘণ্টা ]
= ।(11 × 30 - 60 × 8) / 2। 
= ।330 - 480/2।
= । -150/2।
=75°
২১.
নিচের কোনটি ভিন্ন?
  1. ক) বুধ
  2. খ) বৃহস্পতি
  3. গ) শনি
  4. ঘ) প্লুটো
ব্যাখ্যা
সমাধান:
বুধ, বৃহস্পতি, শনি  তিনটিই গ্রহ।
প্লুটো গ্রহ নয়।
২২.
একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৫০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৬০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?
  1. ক) ৪০০ মি
  2. খ) ৭০০ মি
  3. গ) ৬০০ মি
  4. ঘ) ৫০০ মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় ৭২ কি.মি. বেগে চলে। ট্রেনটি ৫০০ মিটার দীর্ঘ একটি প্লাটফর্ম ৬০ সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার?

সমাধান:
এখানে, 
৭২ কি.মি. = ৭২০০০ মি
১ ঘণ্টা = ৩৬০০ সেকেন্ড
 
৩৬০০ সেকেন্ড অতিক্রম করে ৭২০০০ মি
১ সেকেন্ড অতিক্রম করে ৭২০০০/৩৬০০ মি
৬০ সেকেন্ড অতিক্রম করে (৭২০০০ × ৬০)/৩৬০০ মি
= ১২০০ মি


প্রশ্নমতে, ট্রেনের দের্ঘ্য + প্লাটফরমের দৈর্ঘ্য = ১২০০ মি.
বা, ট্রেনের দৈর্ঘ্য = (১২০০ – ৫০০) মি. = ৭০০ মি
২৩.
১, ৩, ৬, ১০, ১৫, __ পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ২১
  2. খ) ২২
  3. গ) ২৩
  4. ঘ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ৩, ৬, ১০, ১৫, __ পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান:
৩ - ১ = ২
৬ - ৩ = ৩
১০ - ৬ = ৪
১৫ - ১০ = ৫
অর্থাৎ ব্যবধান এক করে বাড়ছে।
পরবর্তী সংখ্যাটি হবে = ১৫ + ৬ = ২১
২৪.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) ঘৃতাহুতি
  2. খ) ণিক্বন
  3. গ) পৈতৃক
  4. ঘ) পিপীলিকা
ব্যাখ্যা
সমাধান:
ঘৃতাহুতি, পৈতৃক, পিপীলিকা তিনটিই শুদ্ধ বানান।
ণিক্বণ শব্দটি ভুল। এর সঠিক বানান হবে 'নিক্বণ'