১.
দেওয়ানি কার্যবিধির ২৪ ধারায় কোন ক্ষেত্রে আদালত মোকদ্দমা,আপিল বা অন্য কার্যক্রম স্থানান্তরের [transfer] বা প্রত্যাহারের [withdrawal] আদেশ দিতে পারে?
ব্যাখ্যা
• ২৪ ধারায় মোকদ্দমা, আপীল, বা অন্যান্য কার্যক্রম স্থানান্তরের [transfer], এবং প্রত্যাহারের [Withdrawal] সাধারণ ক্ষমতা নিয়ে আলোচনা করা হয়েছে। উল্লেখিত ধারায় যে আদালত স্থানান্তর বা প্রত্যাহারের আদেশ দিতে পারে-
১. হাইকোর্ট বিভাগ এবং
২. জেলা জজ আদালত
• হাইকোর্ট বিভাগ বা জেলা জজ কোন পক্ষের আবেদনক্রমে বা স্বপ্রণোদিত হয়ে মোকদ্দমার যে কোন পর্যায়ে (at any stage of the suit) কোন মোকদ্দমা,আপিল বা অন্য কার্যক্রম স্থানান্তরের [transfer] বা প্রত্যাহারের [withdrawal] আদেশ দিতে পারে।
• যে কারণে স্থানান্তরের বা প্রত্যাহারের আদেশ দিতে পারে-
১. যদি মামলাকারীর মনে যুক্তিযুক্ত আশঙ্কা থাকে যে,যে আদালতে মোকদ্দমাটি বিচারাধীন আছে সেই আদালতে সে ন্যায় বিচার নাও পেতে পারে;
২. যে ক্ষেত্রে বিচারক কোন একপক্ষের প্রতি বেশি আগ্রহী হয়;
৩. মামলার বহুত্ব কমানোর জন্য;
৪. আদালতের কার্যক্রমের অপব্যবহার রোধ করতে;
৫. পক্ষদ্বয়ের সুবিধার জন্য ইত্যাদি।