পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
বিষয় - মানসিক দক্ষতা টপিক - ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoning) i) ভাবার্থ অনুধাবন ও সঠিক শব্দ চয়ন; ii) সাদৃশ্য ও বৈসাদৃশ্য নির্ণয়; iii) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা; iv) সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস; v) সম্পর্ক ও বিশেষত্ব নির্ণয়। ------------------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
A, K-এর ভাই এবং D, B-এর মা। যদি E, A-এর বাবা হয় এবং B, E-এর কন্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য নয়?
  1. D হলো E-এর স্ত্রী
  2. B হলো K-এর বোন
  3. A হলো D-এর ছেলে
  4. A হলো B-এর মামা
সঠিক উত্তর:
A হলো B-এর মামা
উত্তর
সঠিক উত্তর:
A হলো B-এর মামা
ব্যাখ্যা

প্রশ্ন: A, K-এর ভাই এবং D, B-এর মা। যদি E, A-এর বাবা হয় এবং B, E-এর কন্যা হয় তাহলে নিচের কোনটি অবশ্যই সত্য নয়?

সমাধান:
অসত্য তথ্যটি হলো - (ঘ) A হলো B-এর মামা।

A, K-এর ভাই এবং D, B-এর মা। 
আবার ,
E, A-এর বাবা এবং B, E-এর কন্যা

A, K এবং B পরস্পর ভাইবোন।
E ও D হলেন A, K ও B এর পিতা-মাতা। 

অর্থাৎ B হলো K-এর বোন
A হলো B-ভাই 
A হলো D-এর ছেলে
D হলো E-এর স্ত্রী

.
ক-এর থেকে খ লম্বা। খ, গ-এর থেকে খাটো। গ-এর থেকে ঘ লম্বা। ঙ, ঘ-এর থেকে খাটো কিন্তু ক-এর থেকে লম্বা। উপরের তথ্য অনুযায়ী সবচেয়ে লম্বা কে?
  1. গ 
  2. ঘ 
  3. খ 
সঠিক উত্তর:
ঘ 
উত্তর
সঠিক উত্তর:
ঘ 
ব্যাখ্যা

প্রশ্ন: ক-এর থেকে খ লম্বা। খ, গ-এর থেকে খাটো। গ-এর থেকে ঘ লম্বা। ঙ, ঘ-এর থেকে খাটো কিন্তু ক-এর থেকে লম্বা। উপরের তথ্য অনুযায়ী সবচেয়ে লম্বা কে? 
 
সমাধান: 
দেওয়া তথ্য অনুযায়ী পাই, 
ক-এর থেকে খ লম্বা অর্থাৎ খ > ক
খ, গ-এর থেকে খাটো অর্থাৎ গ > খ
গ-এর থেকে ঘ লম্বা অর্থাৎ ঘ > গ
ঙ, ঘ-এর থেকে খাটো কিন্তু ক-এর থেকে লম্বা অর্থাৎ ঘ > ঙ > ক

এখন এই সম্পর্কগুলো সাজালে দাঁড়ায়,
ঘ > গ > খ > ক এবং ঘ > ঙ > ক
দেখা যাচ্ছে, ঘ ব্যক্তিটি গ এবং ঙ উভয়ের থেকেই লম্বা। আবার গ এবং ঙ বাকিদের (ক ও খ) তুলনায় লম্বা।
সুতরাং, সব মিলিয়ে সবচেয়ে লম্বা।

অতএব, সবচেয়ে লম্বা ব্যক্তি হলেন ঘ। 

.
'Samiul, Tania, Farhana, Rakib, Amina' এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট কতবার ব্যবহৃত হয়?
  1. ১০ বার
  2. ৮ বার
  3. ১১ বার
  4. ৯ বার
সঠিক উত্তর:
৯ বার
উত্তর
সঠিক উত্তর:
৯ বার
ব্যাখ্যা

প্রশ্ন: 'Samiul, Tania, Farhana, Rakib, Amina' এদের মধ্যে ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণটি মোট কতবার ব্যবহৃত হয়?  

সমাধান: 
Samiul এ a আছে = ১টা
Tania এ a আছে = ২টা
Farhana এ a আছে = ৩টা
Rakib এ a আছে = ১টা 
Amina এ a আছে = ২টা 

∴ মোট বর্ণ আছে = ১ + ২ + ৩ + ১ + ২ = ৯ বার

.
______ এর সাথে যেমন অগ্রসর হওয়ার সম্পর্ক, নিশ্চলতার সাথে তেমনই ________ এর সম্পর্ক।
  1. পশ্চাদপসরণ - মুক্তিরোধ
  2. সাময়িক থেমে যাওয়া - গমন করা
  3. মধ্যস্থতা - গমন করা
  4. পশ্চাদপসরণ - গমন করা
সঠিক উত্তর:
পশ্চাদপসরণ - গমন করা
উত্তর
সঠিক উত্তর:
পশ্চাদপসরণ - গমন করা
ব্যাখ্যা

প্রশ্ন: ______ এর সাথে যেমন অগ্রসর হওয়ার সম্পর্ক, নিশ্চলতার সাথে তেমনই ________ এর সম্পর্ক।

সমাধান:
পশ্চাদপসরণ
এর সাথে যেমন অগ্রসর হওয়ার সম্পর্ক, নিশ্চলতার সাথে তেমনই গমন করা এর সম্পর্ক। 
অর্থাৎ, 
পশ্চাদপসরণ হলো অগ্রসর হওয়ার বিপরীত শব্দ।
একইভাবে, 
নিশ্চলতার বিপরীত শব্দ হলো গমন করা

সঠিক উত্তর ঘ) পশ্চাদপসরণ - গমন করা

.
'M S U A I C L' the arranged word of of the jumble letters means_______.
  1. A type of painting
  2. A geometric shape
  3. Related to music
  4. A fruit
সঠিক উত্তর:
Related to music
উত্তর
সঠিক উত্তর:
Related to music
ব্যাখ্যা

প্রশ্ন: 'M S U A I C L' the arranged word of of the jumble letters means_______.

সমাধান: 
'M S U A I C L' the arranged word of of the jumble letters means Related to music.
প্রদত্ত এলোমেলো শব্দগুলোকে সাজালে যে শব্দটি পাওয়া যায় তা হলো - MUSICAL

'MUSICAL' শব্দটির অর্থ হলো - সংগীতধর্মী; সংগীতপ্রিয়; সংগীতামোদী; সুরেলা। 

উৎস: Accessible Dictionary by Bangla Academy.

.
আপনার সহকর্মী অফিসের কম্পিউটার থেকে কোম্পানির গোপন নথি নিজের পেনড্রাইভে কপি করতে দেখলেন। আপনি কী করবেন?
  1. চুপ করে থাকবেন
  2. নিজেও একটা কপি নেবেন
  3. তাকে সতর্ক করবেন
  4. কর্তৃপক্ষকে জানাবেন
সঠিক উত্তর:
কর্তৃপক্ষকে জানাবেন
উত্তর
সঠিক উত্তর:
কর্তৃপক্ষকে জানাবেন
ব্যাখ্যা

প্রশ্ন: আপনার সহকর্মী অফিসের কম্পিউটার থেকে কোম্পানির গোপন নথি নিজের পেনড্রাইভে কপি করতে দেখলেন। আপনি কী করবেন?

সমাধান: 
সঠিক উত্তর: ঘ) কর্তৃপক্ষকে জানাবেন। 
কোম্পানির গোপন নথি (confidential/sensitive data) পেনড্রাইভে কপি করা একটা গুরুতর অপরাধ। এটা data breach, intellectual property theft, company policy violation, এমনকি cyber crime/ Official Secrets Act-এর আওতায় পড়তে পারে। এ ধরনের কাজ কোম্পানির ক্ষতি করতে পারে।
সবচেয়ে সঠিক ও দায়িত্বশীল পদক্ষেপ হলো কর্তৃপক্ষকে জানানো এতে কোম্পানির নিরাপত্তা রক্ষা হয়, এবং আপনি সততার প্রমাণ দেন।

কেন অন্য অপশনগুলো ভুল- 
ক) চুপ করে থাকবেন ⇒ দায়িত্ব এড়ানো, অপরাধকে প্রশ্রয় দেওয়া।
খ) নিজেও একটা কপি নেবেন ⇒ সম্পূর্ণ অনৈতিক ও অপরাধ।
গ) তাকে সতর্ক করবেন ⇒ ভালো শুরু, কিন্তু অপর্যাপ্ত; report না করলে সমস্যা থেকে যায়।

.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি ব্যতিক্রম?

সমাধান: 
স্ক্যান্ডিনেভিয়ান দেশ: ঐতিহাসিকভাবে এবং ভৌগোলিকভাবে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক - এই তিনটি দেশ মিলে 'স্ক্যান্ডিনেভিয়া' (Scandinavia) গঠিত হয়। 

ব্যতিক্রম: অন্যদিকে ফিনল্যান্ড ভৌগোলিকভাবে 'স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ'-এর অংশ হলেও একে বিশুদ্ধ স্ক্যান্ডিনেভিয়ান দেশ ধরা হয় না; এটি মূলত একটি 'নর্ডিক' (Nordic) দেশ। 

সঠিক উত্তরটি হলো ঘ) ফিনল্যান্ড

.
বাংলা বর্ণবিন্যাসে 'ধ' ব্যঞ্জনবর্ণের কোন জায়গায় অবস্থান করে? 
  1. ত বর্গের তৃতীয় 
  2. ট বর্গের দ্বিতীয় 
  3. ত বর্গের চতুর্থ 
  4. প বর্গের চতুর্থ
সঠিক উত্তর:
ত বর্গের চতুর্থ 
উত্তর
সঠিক উত্তর:
ত বর্গের চতুর্থ 
ব্যাখ্যা

প্রশ্ন: বাংলা বর্ণবিন্যাসে 'ধ' ব্যঞ্জনবর্ণের কোন জায়গায় অবস্থান করে? 

সমাধান: 

সুতরাং, বাংলা বর্ণবিন্যাসে 'ধ' ব্যঞ্জনবর্ণের অবস্থান ত বর্গের চতুর্থ। 

.
'Desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যায় না? 
  1. Station
  2. Institution
  3. Tension
  4. Destination
সঠিক উত্তর:
Institution
উত্তর
সঠিক উত্তর:
Institution
ব্যাখ্যা

প্রশ্ন: 'Desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে নিচের কোন শব্দটি তৈরি করা যায় না? 

সমাধান: 
Institution শব্দটির একটি বর্ণ হলো u, যা প্রদত্ত শব্দটিতে নেই।
কিন্তু,
Station, Tension, destination শব্দগুলো 'desensitization' শব্দে ব্যবহৃত বর্ণসমূহ এক বা একাধিকবার ব্যবহার করে তৈরি করা যায়।

সুতরাং, Institution শব্দটি তৈরি করা যায় না।

১০.
শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয়, তবে 'বধ্যভূমি' কী? 
  1.  মহান মুক্তিযুদ্ধ
  2. ঊনসত্তরের গণআন্দোলন
  3. বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
  4. বাংলা ভাষা
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
ব্যাখ্যা

প্রশ্ন: শহীদ মিনার যদি ভাষা আন্দোলন হয়, তবে 'বধ্যভূমি' কী? 

সমাধান:
সঠিক উত্তর: গ) বুদ্ধিজীবী হত্যাকাণ্ড
শহীদ মিনার হলো ভাষা আন্দোলনের (১৯৫২) প্রতীক/স্মৃতিসৌধ। এটি ভাষা শহীদদের স্মরণে নির্মিত, এবং ভাষা আন্দোলনের সাথে সরাসরি যুক্ত।

ঠিক তেমনই,
বধ্যভূমি (যেমন রায়েরবাজার বধ্যভূমি, মিরপুর বধ্যভূমি ইত্যাদি) হলো বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের প্রতীক/স্মৃতিস্থান। ১৯৭১-এর মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ১৪ ডিসেম্বর ১৯৭১ পাকিস্তানি সেনা ও তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে বাঙালি বুদ্ধিজীবীদের (শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, লেখক ইত্যাদি) ধরে নিয়ে এসব স্থানে হত্যা করে। এটি মুক্তিযুদ্ধের একটি নির্দিষ্ট অংশ/অত্যাচারের প্রতীক।


কেন অন্য অপশনগুলো ভুল-
ক) মহান মুক্তিযুদ্ধ ⇒ মুক্তিযুদ্ধের প্রতীক হলো জাতীয় স্মৃতিসৌধ (সাভার), না বধ্যভূমি। বধ্যভূমি শুধু হত্যাকাণ্ডের স্থান।
খ) ঊনসত্তরের গণআন্দোলন ⇒ এর প্রতীক আসাদ গেট বা অন্য কিছু, বধ্যভূমি নয়।
ঘ) বাংলা ভাষা ⇒ এটি আন্দোলনের বিষয়, কিন্তু প্রতীক নয়।

১১.
Aeroplane : Cockpit : : Train : ?
  1. Engine
  2. Coach
  3. Wagon
  4. Compartment
সঠিক উত্তর:
Engine
উত্তর
সঠিক উত্তর:
Engine
ব্যাখ্যা

প্রশ্ন: Aeroplane : Cockpit : : Train : ?

সমাধান:
Aeroplane : Cockpit ⇒ Cockpit হলো বিমানের নিয়ন্ত্রণ কক্ষ বা চালকের আসন, যেখান থেকে পাইলট বিমান চালায়।

ঠিক তেমনিভাবে, 
Train : Engine ⇒ Engine (লোকোমোটিভ) হলো ট্রেনের নিয়ন্ত্রণ অংশ বা চালকের অংশ, যেখান থেকে ট্রেন চালানো হয়।

অন্য অপশনগুলো- 
খ) Coach ⇒ যাত্রীবাহী বগি যা নিয়ন্ত্রণের সাথে সম্পর্ক নেই।
গ) Wagon ⇒ মালবাহী বগি যা নিয়ন্ত্রণের সাথে সম্পর্ক নেই।
ঘ) Compartment ⇒ যাত্রীদের কামরা যা নিয়ন্ত্রণের সাথে সম্পর্ক নেই।

সুতরাং: Aeroplane : Cockpit :: Train : Engine

১২.
'রু, হ, নি, সা,' বর্ণগুলোর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়? 
  1. ক 
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

প্রশ্ন: 'রু, হ, নি, সা,' বর্ণগুলোর সাথে কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?

সমাধান:
'রু, হ, নি, সা,' বর্ণগুলোর সাথে "ৎ" বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়। 

• 'রু, হ, নি, সা,' বর্ণগুলোর সাথে "ৎ" বর্ণটি যোগ করলে যে শব্দটি পাওয়া যায় তা হলো- নিরুৎসাহ।
এটি একটি অর্থবোধক শব্দ।
এর অর্থ - উৎসাহহীন, উদ্যমের অভাব। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৩.
'Actions speak louder than ________.'
  1. Money
  2. Words
  3. Thoughts
  4. Promises
সঠিক উত্তর:
Words
উত্তর
সঠিক উত্তর:
Words
ব্যাখ্যা

প্রশ্ন: 'Actions speak louder than ________.'

সমাধান:
সঠিক উত্তর: খ) Words
পূর্ণ প্রবাদ বাক্য: 'Actions speak louder than words.'
যার অর্থ- মুখে বড় বড় কথা বলার চেয়ে কাজ করে দেখানো অনেক বেশি গুরুত্বপূর্ণ।
মানুষের কথা বা প্রতিশ্রুতির চেয়ে তার কাজ বা আচরণই তার প্রকৃত উদ্দেশ্য বা চরিত্রকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলে। 

অন্য অপশন গুলো- 
ক) Money - কোনো প্রবাদে এমন নেই।
গ) Thoughts - চিন্তা যা কথা বা কাজের সাথে মিলে না।
ঘ) Promises - প্রমিস/প্রতিশ্রুতি এটাও প্রবাদের অংশ নয়। 

১৪.
নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ? 
  1. BIMSTEC
  2. ASEAN
  3. SAARC
  4. OPEC
সঠিক উত্তর:
OPEC
উত্তর
সঠিক উত্তর:
OPEC
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অসামঞ্জস্যপূর্ণ? 

সমাধান:
সঠিক উত্তর: ঘ) OPEC
ক) BIMSTEC ⇒ বঙ্গোপসাগরীয় অঞ্চলের আঞ্চলিক সংস্থা (Bay of Bengal Initiative), দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে বহুমুখী সহযোগিতা করে থাকে।

খ) ASEAN ⇒ দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সংস্থা, অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতার জন্য কাজ করে থাকে।

গ) SAARC ⇒ দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সংস্থা, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে থাকে।

এই তিনটিই আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেগুলো ভৌগোলিক অঞ্চলভিত্তিক এবং বহুমুখী অর্থনৈতিক, বাণিজ্য এবং সাংস্কৃতিক ইত্যাদি কাজ করে থাকে। 

কিন্তু, OPEC (Organization of the Petroleum Exporting Countries) হলো তেল উৎপাদনকারী দেশগুলোর একটি বিশেষায়িত আন্তর্জাতিক কার্টেল, যার একমাত্র মূল উদ্দেশ্য তেলের উৎপাদন, দাম ও সরবরাহ নিয়ন্ত্রণ করা। এটি কোনো আঞ্চলিক সংস্থা নয়, বরং একটি পণ্য-ভিত্তিক গ্রুপ।

সুতরাং, OPEC-ই এখানে অসামঞ্জস্যপূর্ণ।

১৫.
'ননীর পুতুল' বাগধারাটির অর্থ কী?
  1. অসার
  2. শ্রমবিমুখ
  3. নিতান্ত অলস
  4. কোনটিই নয় 
সঠিক উত্তর:
শ্রমবিমুখ
উত্তর
সঠিক উত্তর:
শ্রমবিমুখ
ব্যাখ্যা

প্রশ্ন: 'ননীর পুতুল' বাগধারাটির অর্থ কী?

সমাধান:
'ননীর পুতুল' বাগধারাটির অর্থ - শ্রমবিমুখ

অন্যদিকে:
- 'কাঠের পুতুল' বাগধারাটির অর্থ - নির্জীব বা অসার।
- 'গোঁফ খেজুরে' বাগধারাটির অর্থ - নিতান্ত অলস।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৬.
প্রদত্ত শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমে সাজানো হলে নিচের কোন ক্রমটি সঠিক হবে। 
1. Application 2. Selection 3. Interview 4. Advertisement 5. Probation 6. Appointment
  1. 4, 1, 2, 3, 6, 5 
  2. 4, 3, 1, 2, 6, 5
  3. 1, 4, 3, 2, 6, 5
  4. 4, 1, 3, 2, 6, 5
সঠিক উত্তর:
4, 1, 3, 2, 6, 5
উত্তর
সঠিক উত্তর:
4, 1, 3, 2, 6, 5
ব্যাখ্যা

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলোকে একটি অর্থপূর্ণ ক্রমে সাজানো হলে নিচের কোন ক্রমটি সঠিক হবে। 
1. Application 2. Selection 3. Interview 4. Advertisement 5. Probation 6. Appointment

সমাধান: 
Advertisement(4) ⇒ Application(1) ⇒ Interview(3) ⇒ Selection(2) ⇒ Appointment(6) ⇒ Probation(5)

সঠিক ক্রম: 4 ⇒ 1 ⇒ 2 ⇒ 3 ⇒ 6 ⇒ 5

১৭.
বঙ্গভঙ্গ : লর্ড কার্জন : : বঙ্গভঙ্গ রদ :
  1. লর্ড মিন্টো 
  2. লর্ড হার্ডিঞ্জ 
  3. লর্ড চেমসফোর্ড 
  4. লর্ড মাউন্টব্যাটেন 
সঠিক উত্তর:
লর্ড হার্ডিঞ্জ 
উত্তর
সঠিক উত্তর:
লর্ড হার্ডিঞ্জ 
ব্যাখ্যা

প্রশ্ন: বঙ্গভঙ্গ : লর্ড কার্জন : : বঙ্গভঙ্গ রদ :

সমাধান: 
বঙ্গভঙ্গ ১৯০৫ সালে ঘোষণা করেন লর্ড কার্জন (তৎকালীন ভাইসরয়)।

একইভাবে, 
 বঙ্গভঙ্গ রদ ১৯১১ সালে ঘোষণা করেন লর্ড হার্ডিঞ্জ (তৎকালীন ভাইসরয়)।

সঠিক উত্তর খ) লর্ড হার্ডিঞ্জ 

১৮.
নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?
  1. অনল-প্রবাহ
  2. নূরউদ্দীন
  3. রায়নন্দিনী
  4. আনন্দমঠ
সঠিক উত্তর:
আনন্দমঠ
উত্তর
সঠিক উত্তর:
আনন্দমঠ
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি অন্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়?

সমাধান:
ক) অনল-প্রবাহ; সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর কাব্যগ্রন্থ।
খ) নূরউদ্দীন; সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপন্যাস।
গ) রায়নন্দিনী; সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর উপন্যাস। [যা বঙ্কিমচন্দ্রের দুর্গেশনন্দিনীর প্রতিক্রিয়াস্বরূপ লেখা]

এই তিনটি রচনা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর লেখা।  তিনি মুসলিম জাগরণের কবি, অনল-প্রবাহের কবি নামে পরিচিত।

অন্যদিকে, 
ঘ) আনন্দমঠ; বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস।

সুতরাং, আনন্দমঠ অন্য তিনটির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

সঠিক উত্তর: ঘ) আনন্দমঠ

১৯.
'যে নারীর স্বামী ও পুত্র জীবিত' এক কথায় কী হবে-
  1. অবীরা
  2. বীরা
  3. অনূঢ়া
  4. কাকবন্ধ্যা
সঠিক উত্তর:
বীরা
উত্তর
সঠিক উত্তর:
বীরা
ব্যাখ্যা

প্রশ্ন: 'যে নারীর স্বামী ও পুত্র জীবিত' এক কথায় কী হবে-
 
সমাধান:
'যে নারীর স্বামী ও পুত্র জীবিত' এক কথায় বলে - বীরা বা পুরন্ধ্রী

আরও কয়েকটি এক কথায় নিচে দেওয়া হলো:
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া
যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা।
যে নারী প্রিয় বাক্য বলে = প্রিয়ভাষী।
যে নারী নিজে বর বরণ করে নেয় = স্বয়ংবরা।
যে নারী (মেয়ের) বিয়ে হয়নি = কুমারী।
যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া।
যে নারীর কোন সন্তান হয় না = বন্ধ্যা।
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা।
যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা।
যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা।

২০.
আপনার চাচার একমাত্র ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?
  1. ভাই
  2. ভাগ্নে
  3. চাচা
  4. মামা
সঠিক উত্তর:
ভাই
উত্তর
সঠিক উত্তর:
ভাই
ব্যাখ্যা

প্রশ্ন: আপনার চাচার একমাত্র ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার কী হয়?

সমাধান:
আপনার চাচার একমাত্র ভাই ⇒ আপনার বাবা
আপনার বাবার মেয়ে ⇒ আপনার বোন
আপনার বোনের ছোট ভাই ⇒ আপনার ভাই

২১.
জীবনে সাফল্য পেতে হলে অবশ্যই-
  1. প্রভাবশালীদের সাথে যোগাযোগ রাখতে হবে। 
  2. অনেক অর্থ থাকতে হবে। 
  3. নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে। 
  4. সৎ ও নিষ্ঠাবান হতে হবে। 
সঠিক উত্তর:
নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে। 
উত্তর
সঠিক উত্তর:
নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে। 
ব্যাখ্যা

প্রশ্ন: জীবনে সাফল্য পেতে হলে অবশ্যই-

সমাধান:
সাফল্যের সবচেয়ে সার্বজনীন ও নির্ভরযোগ্য উপাদান নিয়মিত কঠোর পরিশ্রম। যারা দীর্ঘমেয়াদে নিয়মিত, ধারাবাহিকভাবে কঠোর পরিশ্রম করে, তারাই সাধারণত স্থায়ী সাফল্য পায়। জীবনে সাফল্যের জন্য অনেক উপাদান কাজ করে, কিন্তু সবচেয়ে অপরিহার্য ও নিয়ন্ত্রণযোগ্য উপাদান হলো নিয়মিত কঠোর পরিশ্রম।

অন্য অপশনগুলো ভুল কারণ, 
ক) প্রভাবশালীদের সাথে যোগাযোগ রাখা সাহায্য করতে পারে, কিন্তু এটা অবশ্যই দরকার নয়। অনেক মানুষ নিজের যোগ্যতা ও পরিশ্রম দিয়ে সাফল্য পেয়েছেন।

খ) অনেক অর্থ থাকা সুবিধা দেয়, কিন্তু অর্থ ছাড়াও লক্ষ লক্ষ মানুষ সাফল্য অর্জন করেছেন। অর্থ সাফল্যের প্রয়োজনীয় শর্ত নয়।

ঘ) সৎ ও নিষ্ঠাবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য অত্যন্ত কাম্য, কিন্তু শুধু সততা দিয়ে সাফল্য আসে না — তার সাথে পরিশ্রম লাগে।
 
সঠিক উত্তর: গ) নিয়মিত কঠোর পরিশ্রম করতে হবে।

২২.
মাহফুজের চেয়ে আলিফ খাটো, মোহনের চেয়ে মাহফুজ খাটো, আবিরের চেয়ে মোহন খাটো এবং সুমনের চেয়ে আবির খাটো। কে সবচেয়ে বেশি লম্বা?
  1. সুমন
  2. মোহন
  3. মাহফুজ
  4. আবির
সঠিক উত্তর:
সুমন
উত্তর
সঠিক উত্তর:
সুমন
ব্যাখ্যা

প্রশ্ন: মাহফুজের চেয়ে আলিফ খাটো, মোহনের চেয়ে মাহফুজ খাটো, আবিরের চেয়ে মোহন খাটো এবং সুমনের চেয়ে আবির খাটো। কে সবচেয়ে বেশি লম্বা?

সমাধান:
এখানে,
আলিফ < মাহফুজ,
মাহফুজ < মোহন,
মোহন < আবির,
আবির < সুমন

অসমতাটির ক্রমটি হবে-
আলিফ < মাহফুজ < মোহন < আবির < সুমন

∴ সবচেয়ে বেশি লম্বা সুমন।

২৩.
'MEOSU' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. একটি ফুলের নাম
  2. একটি নদীর নাম
  3. একটি প্রাণীর নাম
  4. একটি পোশাক
সঠিক উত্তর:
একটি প্রাণীর নাম
উত্তর
সঠিক উত্তর:
একটি প্রাণীর নাম
ব্যাখ্যা

প্রশ্ন: 'MEOSU' বর্ণগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
'MEOSU' বর্ণগুলোকে নতুন করে সাজালে হয় 'MOUSE' (ইঁদুর), 
যা একটি প্রাণীর নাম।

সঠিক উত্তর (গ)

২৪.
BIRD is to NEST as BEE is to ______ 
  1. Web
  2. Tree
  3. Hole
  4. Hive
সঠিক উত্তর:
Hive
উত্তর
সঠিক উত্তর:
Hive
ব্যাখ্যা

প্রশ্ন: BIRD is to NEST as BEE is to ______ 

সমাধান: 
পাখি যেমন বাসায় (NEST) থাকে। 

একইভাবে, 
মৌমাছি তেমনি মৌচাকে (HIVE) থাকে।

অন্য অপশনগুলো- 
খ) Web এর অর্থ মাকড়সার জাল।
গ) Hole এর অর্থ গর্ত, যা সাধারণত খরগোশ বা অন্য প্রাণীর হয়।
ঘ) Tree এর অর্থ গাছ, যা মৌমাছির বাসস্থান নয় (মৌচাক গাছে ঝুলতে পারে, কিন্তু বাসা নয়)।

সুতরাং, BIRD : NEST : : BEE : HIVE

২৫.
'সিঁদুরে মেঘ' অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?
  1. বিপদের আশঙ্কা
  2. হতভাগ্য
  3. অপদার্থ 
  4. কু-দৃষ্টি
সঠিক উত্তর:
বিপদের আশঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
বিপদের আশঙ্কা
ব্যাখ্যা

প্রশ্ন: 'সিঁদুরে মেঘ' অর্থ প্রকাশ করে কোন বাগধারাটি?

সমাধান:
'সিঁদুরে মেঘ' বাগধারাটির অর্থ- বিপদের আশঙ্কা। 

অন্যান্য অপশন আলোচনা:
'হাড় হাভাতে' বাগধারাটির অর্থ- হতভাগ্য।
'আমড়া কাঠের ঢেঁকি' বাগধারাটির অর্থ- অপদার্থ।
'শনির দৃষ্টি' বাগধারাটির অর্থ- কু-দৃষ্টি।