পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়26 minutes৩২ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৩৩
সিলেবাস
রিভিশন কুইজ [১৫০ দিনের সিলেবাসের বিগত ৫টি পরীক্ষার টপিকের উপর।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৩ প্রশ্ন

.
Which of the following was written by Robert Browning?
  1. Ivanhoe
  2. Songs of Innocence
  3. The Daffodils
  4. Rabbi Ben Ezra
সঠিক উত্তর:
Rabbi Ben Ezra
উত্তর
সঠিক উত্তর:
Rabbi Ben Ezra
ব্যাখ্যা
Robert Browning major English poet of the Victorian age, noted for his mastery of dramatic monologue and psychological portraiture.
His most noted work was The Ring and the Book (1868–69), the story of a Roman murder trial in 12 books.

Works:
- Dramatic Lyrics 
- Bishop Blougram’s Apology
- Christmas-Eve and Easter-Day
- Dramatis Personae
- Fra Lippo Lippi
- Men and Women
- My Last Duchess
- Paracelsus
- Pippa Passes
- Rabbi Ben Ezra
- Sordello
- The Bishop Orders His Tomb at St. Praxed’s Church
- The Pied Piper of Hamelin
- The Ring and the Book

Source: Britannica
.
'The Solitary Reaper' is a ___
  1. poem
  2. noble
  3. play
  4. short story
সঠিক উত্তর:
poem
উত্তর
সঠিক উত্তর:
poem
ব্যাখ্যা
The Solitary Reaper, a poem by William Wordsworth, published in 1807 in the collection Poems, in Two Volumes.
It is a pastoral snapshot of a young woman working alone in a field in the Highlands of Scotland, singing a plaintive song in Gaelic.
“The Solitary Reaper” is made up of four octaves, primarily written in iambic tetrametre and generally following the rhyme scheme of ababccdd.

Source: Britannica., The-Solitary-Reaper
.
নিচের কোনটি সাংবিধানিকভাবে অনুষ্ঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচন?
  1. পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন
  2. ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন
  3. অষ্টম জাতীয় সংসদ নির্বাচন
  4. সপ্তম জাতীয় সংসদ নির্বাচন
সঠিক উত্তর:
সপ্তম জাতীয় সংসদ নির্বাচন
উত্তর
সঠিক উত্তর:
সপ্তম জাতীয় সংসদ নির্বাচন
ব্যাখ্যা
- সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিকভাবে অনুষ্ঠিত প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ।
- এ নির্বাচনে বিচারপতি হাবিবুর রহমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে মনোনয়ন পান। 
- মোহাম্মদ আবু হেনাকে প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়।
- নির্বাচনে প্রার্থী ছিল ২৫৭৪ জন।
- মোট ভোটারের ৭৩.৬১% ভোটার ভোট দেয়। 
- তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইতিহাসের প্রথম নির্বাচনে প্রধান উপদেষ্টা ছিলেন শাহাবুদ্দিন আহম্মদ । 

তথ্যসূত্র-  বাংলাপিডিয়া এবং উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন , প্রফেসর মোজাম্মেল হক ।
.
প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৩ সালে
  4. ১৯৭৪ সালে
অনির্ধারিত
ব্যাখ্যা

- ইউনিয়ন পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে এবং ২০২১ সালে দশম নির্বাচন অনুষ্ঠিত হয়।
- নারীদের জন্য সংরক্ষিত আসন চালু হয় ১৯৯৭ সাল থেকে।
- দলীয় প্রতীক নিয়ে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বচন অনুষ্ঠিত হয় ২০১৬।
- একজন নির্বাচিত চেয়ারম্যান, ৯ জন নির্বাচিত সাধারণ সদস্য ও ৩ জন নির্বাচিত নারী সদস্য (সংরক্ষিত আসনে) নিয়ে ইউনিয়ন পরিষদ গঠিত।

তথ্যসূত্র- স্থানীয় সরকার মন্ত্রনালয় এবং বাংলাপিডিয়া।

অপশনে একাধিকবার ১৯৭৩ রয়েছে।
দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

.
জাতীয় সংসদের প্রথম বিরোধীদলীয় নেতা-
  1. আতাউর রহমান খান
  2. আ স ম আব্দুর রর
  3. শেখ মুজিবুর রহমান
  4. আসাদুজ্জামান খান
সঠিক উত্তর:
আসাদুজ্জামান খান
উত্তর
সঠিক উত্তর:
আসাদুজ্জামান খান
ব্যাখ্যা
- দ্বিতীয় জাতীয় সংসদে প্রথম বিরোধীদলীয় নেতা লক্ষ্য করা যায়।
- জাতীয় সংসদের প্রথম বিরোধীদলীয় নেতা আওয়ামী লীগের আসাদুজ্জামান খান (দ্বিতীয় সংসদ)।    
- প্রথম ও ষষ্ঠ জাতীয় সংসদে কোন বিরোধীদলীয় নেতা ছিলো না।
- ষষ্ঠ সংসদ দেশের সবচেয়ে স্বল্পকালীন সংসদ যার স্থায়িত্ব ছিলো মাত্র ১২ দিন। 

সূত্র: জাতীয় সংসদ সচিবালয় ওয়েবসাইট।
.
গ্রাম আদালতের সদস্য সংখ্যা কত?
  1. ৩ জন
  2. ৫ জন
  3. ৭ জন
  4. ১০ জন
সঠিক উত্তর:
৫ জন
উত্তর
সঠিক উত্তর:
৫ জন
ব্যাখ্যা
- গ্রামীণ পর্যায়ে সংগঠিত বিভিন্ন অপরাধ ও জমি-জমা সংক্রান্ত বিষয় নিস্পত্তির প্রাথমিক প্রচেষ্টা হল গ্রামীণ আদালত। 
- ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং বাদী-বিবাদী উভয় পক্ষ থেকে দুই করে মোট ৫ পাঁচ জন সদস্য নিয়ে গ্রাম আদালত গঠন করা হয়। 
- এ আদালতের রায়ের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি বা কর্তৃপক্ষ দেশের যেকোন আদালতে মামলা করতে পারে।    

তথ্যসূত্র-  গ্রাম আদালত আইন ২০০৬।
.
ফা-হিয়েন যখন বাংলা ভ্রমণ করেন তখন বাংলার শাসক কে ছিলেন?
  1. গিয়াস উদ্দীন আজম শাহ 
  2. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
  3. ফখরুদ্দীন মুবারক শাহ
  4. আলাউদ্দীন হুসেন শাহ
সঠিক উত্তর:
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
উত্তর
সঠিক উত্তর:
দ্বিতীয় চন্দ্রগুপ্ত
ব্যাখ্যা
- দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজত্বকালে চীনা পরিব্রাজক ফা-হিয়েন ভারতবর্ষে আসেন।
- বাংলায় ভ্রমণকারী প্রথম চীনা পরিব্রাজক। 
-  গুপ্ত শাসনামলে ৩৯৯ খ্রিস্টাব্দে তিনি ভারতের উদ্দেশ্যে চীন থেকে যাত্রা শুরু করেন এবং ১৪ বছর পর চীনে ফিরে যান।
- ফা-হিয়েনের ভ্রমন বৃত্তান্ত ‘ফো-কুয়ো-কিং’ নামে পরিচিত। এটি ভারতের ইতিহাসের একটি বিশিষ্ট ও
প্রামাণ্য দলিল।

তথ্যসূত্র -ইতিহাস ১ম পত্র, এইচএসসি(উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) এবং বাংলাপিডিয়া।
.
গৌড়ের চমৎকার প্রাসাদ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কোন মুঘল সম্রাট এর নামকরণ করেন ‘জান্নাতবাদ’?  
  1. সম্রাট বাবর
  2. সম্রাট হুমায়ুন
  3. সম্রাট আকবর
  4. সম্রাট জাহাঙ্গীর
সঠিক উত্তর:
সম্রাট হুমায়ুন
উত্তর
সঠিক উত্তর:
সম্রাট হুমায়ুন
ব্যাখ্যা
- গৌড়ের চমৎকার প্রাসাদ ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে হুমায়ুন এর নামকরণ করেন ‘জান্নাতবাদ’। 
- হুমায়ুন ‘নাসির উদ্দিন মুহম্মদ হুমায়ুন’ নাম ধারণ করে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। 
- সম্রাট হুমায়ুনের রাজত্বকালকে দু’টি পর্বে বিভক্ত করা যায়। 
- প্রথম পর্বে ১৫৩০-১৫৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত এবং 
- দ্বিতীয় পর্বে ১৫৫৫-১৫৫৬ খ্রিস্টাব্দ
- গুলবদন বেগম রচিত হুমায়ুনের ইতিহাস সম্বন্ধে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান উৎস গ্রন্থ। 
- ১৫৫৬ খ্রিস্টাব্দের ২৭ জানুয়ারি দিল্লিতে গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে 

সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণীর বোর্ড বই।
.
বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক যে ধর্মের অনুসারী ছিলেন-
  1. বৌদ্ধ
  2. জৈন
  3. হিন্দু
  4. শৈব
সঠিক উত্তর:
শৈব
উত্তর
সঠিক উত্তর:
শৈব
ব্যাখ্যা
- বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা শশাঙ্ক শৈব ধর্মের অনুসারী ছিলেন । 
- বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন সাং শৈব ধর্মের অনুসারী রাজা শশাঙ্ককে বৌদ্ধধর্ম বিদ্বেষী / বৌদ্ধ ধর্মের নিগ্রহকারী হিসেবে আখ্যায়িত করেছিলেন।
- শশাঙ্ক একজন সুশাসক ছিলেন। তার রাজধানী ছিল মুর্শিদাবাদের নিকটবর্তী কর্ণসুবর্ণ। তার আমলে তাম্রলিপ্ত বন্দর গুরুত্ব লাভ করে।

[উৎসঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা নবম-দশম শ্রেণি]
১০.
ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) এর প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন-
  1. মওলানা  আবদুল হামিদ খান ভাসানী
  2. মাহমুদুল হক ওসমানী
  3. মোজাফ্ফর আহমেদ
  4. এ কে ফজলুল হক
সঠিক উত্তর:
মাহমুদুল হক ওসমানী
উত্তর
সঠিক উত্তর:
মাহমুদুল হক ওসমানী
ব্যাখ্যা
- ১৯৫৭ সালের ২৪-২৫ জুলাই ঢাকার রূপমহল সিনেমা হলে আয়োজিত গণতান্ত্রিক কর্মী সম্মেলনের মাধ্যমে মাওলানা ভাসানীর নেতৃত্বে ‘ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)’ গঠিত হয়।
- ন্যাপের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন পশ্চিম পাকিস্তানের মাহমুদুল হক ওসমানী, সভাপতি ছিলেন মাওলানা ভাসানী।
- এর আগে ১৯৫৭ সালের ৬-১০ ফেব্রুয়ারি টাঙ্গাইলে অনুষ্ঠিত আওয়ামী লীগের ‘কাগমারি সম্মেলনে’ পাকিস্তানের পররাষ্ট্রনীতি প্রশ্নে বিরোধের জের ধরে ১৮ই মার্চ ১৯৫৭ মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেন।
- ন্যাপের অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন পূর্ববাংলা থেকে হাজী মুহাম্মদ দানেশ, অধ্যাপক মোজাফফর আহমদ, মহিউদ্দিন আহমদ, মশিউর রহমান (যাদু মিয়া), পীর হাবিবুর রহমান, এস.এ আহাদ, আবদুল মতিন, আবদুল হক, আতাউর রহমান এবং পশ্চিম পাকিস্তান থেকে ছিলেন ওয়ালি খান, আবদুল মজিদ সিন্ধী, মিয়া ইফতেখার প্রমুখ।  

তথ্যসূত্র- ইতিহাস প্রথম পত্র - এইচ এস সি ,উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
১১.
'Bangladesh Climate and Disaster Risk Atlas' প্রকাশিত দেশে বন্যা প্রবণ জেলা কতটি?
  1. ৭টি
  2. ৯টি
  3. ১১টি
  4. ১৫টি
সঠিক উত্তর:
১১টি
উত্তর
সঠিক উত্তর:
১১টি
ব্যাখ্যা
১৭ ফেব্রুয়ারি ২০২২ তারিখে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) কর্তৃক প্রকাশিত Bangladesh Climate and Disaster Risk Atlas অনুসারে -
দেশে ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা - ৩টি।
কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী।
বন্যা প্রবণ জেলা - ১১টি।
টাঙ্গাইল, মানিকগঞ্জ, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, শরীয়তপুর ও চাঁদপুর।
আকস্মিক বন্যা ও ভূমিকম্প ঝুঁকি প্রবণ জেলা - ৬টি।
সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ।
দেশে খরাপ্রবণ জেলা - ১৩টি।
পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, দিনাজপুর, রংপুর, জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা ও গাজীপুর। 
খরার সঙ্গে বন্যা প্রবণ জেলা - ৬টি।
রাজশাহী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও কুষ্টিয়া।
বন্যা ও ভূমিকম্প প্রবণ জেলা - ৬টি।
 লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, শেরপুর, ময়মনসিংহ ও জামালপুর।
লবণাক্ততা ও ঘূর্ণিঝড় প্রবণ জেলা - ১৬টি।
যশোর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরিশাল, ভোলা, বরগুনা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও কক্সবাজার।

Source: পত্রিকা রিপোর্ট।
১২.
'৬৪ জেলার বায়ুদূষণ সমীক্ষা-২০২১' অনুসারে বায়ুদূষণে শীর্ষ জেলা কোনটি?
  1. মাদারীপুর
  2. ঢাকা
  3. গাজীপুর
  4. নারায়ণগঞ্জ
সঠিক উত্তর:
গাজীপুর
উত্তর
সঠিক উত্তর:
গাজীপুর
ব্যাখ্যা
৬৪ জেলার বায়ুদূষণ সমীক্ষা-২০২১:
৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) “৬৪ জেলার বায়ুদূষণ সমীক্ষা-২০২১” শিরোনামে প্রতিবিদনটি প্রকাশ করে।
বায়ু দূষণে শীর্ষ জেলা গাজীপুর (২৬৩:৫১ মাইক্রোগ্রাম)।
সবচেয়ে কম মাদারীপুর (৪৯.০৮ মাইক্রোগ্রাম)।
বায়ু দূষণে শীর্ষ শহর ঢাকা (২৫২.৯৩ মাইক্রোগ্রাম)।
সবচেয়ে কম রাজশাহী শহর (৫৬.৪১ মাইক্রোগ্রাম)।
বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার দৈনিক আদর্শ মান ৬৫ মাইক্রোগ্রাম। 
অতি ক্ষুদ্রকণা বলতে ২.৫ মাইক্রন বা তার কম আকারের বস্তুকণাকে বোঝায়। 

উৎস: পত্রিকা রিপোর্ট।
১৩.
ঘুর্ণিঝড়ের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়?
  1. পৃথিবীতে তাপের ভারসাম্য রক্ষা করে।
  2. অধিকাংশ ঘুর্ণিঝড় সমুদ্রে মিলিয়ে যায়।
  3. ঘুর্ণিঝড়ের ঘুর্ণন দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
  4. ঘুর্ণিঝড় আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া।
সঠিক উত্তর:
ঘুর্ণিঝড়ের ঘুর্ণন দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
উত্তর
সঠিক উত্তর:
ঘুর্ণিঝড়ের ঘুর্ণন দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে।
ব্যাখ্যা
ঘুর্ণিঝড়ের ঘুর্ণন উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে ঘুরুতে থাকে।
ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানলে যদিও দুর্যোগের সৃষ্টি হয়, কিন্তু এটি আবহাওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া, যা পৃথিবীতে তাপের ভারসাম্য রক্ষা করে।
গড়ে পৃথিবীতে প্রতি বছর প্রায় ৮০ টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এর অধিকাংশই সমুদ্রে মিলিয়ে যায়, কিন্তু যে অল্প সংখ্যক উপকূলে আঘাত হানে তা অনেক সময়
ভয়াবহ ক্ষতি সাধন করে। 

উৎস: এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
১৪.
দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিচের কোনটি তুলনামূলক কম ব্যয়বহুল?
  1. বেরিবাঁধ নির্মাণ
  2. নদী শাসন
  3. প্রশিক্ষণ প্রদান
  4. আশ্রয়কেন্দ্র তৈরি
সঠিক উত্তর:
প্রশিক্ষণ প্রদান
উত্তর
সঠিক উত্তর:
প্রশিক্ষণ প্রদান
ব্যাখ্যা
- প্রাকৃতিক দুর্যোগকে পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও যথাযথ ব্যবস্থাপনার দ্বারা এর ক্ষতির পরিমাণ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। এ ব্যবস্থাপনার ক্ষেত্রে কাঠামোগত ও অকাঠামোগত প্রশমন ব্যবস্থা গ্রহণ করা হয়।
- কাঠামোগত দুর্যোগ ব্যবস্থাপনা যেমন: বেরিবাঁধ নির্মাণ, আশ্রয়কেন্দ্র তৈরি, নদী খনন ইত্যাদি খুবই ব্যয়বহুল।
অন্যদিকে,
- গণসচেতনতা বৃদ্ধি, প্রশিক্ষণ প্রদান প্রভৃতি অকাঠামোগত প্রশমন ব্যবস্থা তুলনামূলক কম ব্যয়বহুল যা দরিদ্র দেশগুলোর জন্যে উপযোগী।

(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
১৫.
ডেল্টা পরিকল্পনায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির ভিত্তিতে সমগ্র দেশকে কয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে?
  1. সাতটি
  2. নয়টি
  3. ছয়টি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
ছয়টি
উত্তর
সঠিক উত্তর:
ছয়টি
ব্যাখ্যা
বাংলাদেশের ডেল্টা বা বদ্বীপ পরিকল্পনায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির ভিত্তিতে সমগ্র দেশকে ছয়টি হটস্পটে বিভক্ত করা হয়েছে।
এগুলো হলো:
- উপকূলীয় অঞ্চল
- বরেন্দ্র ও খরা প্রবণ অঞ্চল
- হাওর ও আকস্মিক বন্যাপ্রবণ এলাকাসমূহ
- পার্বত্য চট্টগ্রাম
- নদী অঞ্চল ও মোহনা এবং
- নগর এলাকাসমূহ।

ডেল্টা পরিকল্পনায় ছয়টি জেলাকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে কম ঝুঁকিপূর্ণ জেলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
এগুলো হলো:
- গাজীপুর
- ঝিনাইদহ
- মাগুরা
- ময়মনসিংহ
- নীলফামারী এবং
- শেরপুর।

(তথ্যসূত্র: বদ্বীপ পরিকল্পনা-২১০০)
১৬.
অনুভূমিক ও নদীতলের কৌণিক অবস্থানকে কী বলা হয়?
  1. গভীরতা
  2. মহীসোপান
  3. ঢাল
  4. সীমানা
সঠিক উত্তর:
ঢাল
উত্তর
সঠিক উত্তর:
ঢাল
ব্যাখ্যা
প্রতিটি নদী একটি খাতে প্রবাহিত হয়ে এবং এ প্রবাহ নিম্নোক্ত নিয়ম বা বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়।
যেমন- নদীর প্রস্থ ,গভীরতা, ঢাল, বেগ ও পানির ধারণকৃত অংশের সীমানা দ্বারা প্রভাবিত।
১. প্রস্থ : নদীখাতের দুই তীরের মধ্যবর্তী দূরত্ব। এটি মিটারে প্রকাশ করা হয়।
২. গভীরতা : একটি নদীখাতের তলদেশ থেকে খাড়াভাবে পানির ওপর পর্যন্ত দূরত্ব, যা মিটারে প্রকাশ করা হয়।
৩. ঢাল : অনুভূমিক ও নদীতলের কৌণিক অবস্থান।
৪. বেগ : নদীখাতে যে গতিতে পানি প্রবাহিত হয় তাকে বেগ বলে। নদীর বেগ উপরিভাগে সবচেয়ে বেশি এবং দুই তীর ও তল বরাবর ঘর্ষণের কারণে কম হয়।
৫. পানির ধারণকৃত অংশের সীমানা : নদীখাত এবং পানির সংযােগরেখার দৈর্ঘ্য।

উৎস: ব্যাচেলর অফ এডুকেশন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৭.
বাংলাদেশে কোন মাসের গড় তাপমাত্রা সবচেয়ে কম থাকে?
  1. নভেম্বর
  2. অক্টোবর
  3. ডিসেম্বর
  4. জানুয়ারি
সঠিক উত্তর:
ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
ডিসেম্বর
ব্যাখ্যা
বাংলাদেশের জলবায়ুর সাধারণ চিত্র:
- গড় বার্ষিক তাপমাত্রা ২৬.১০ (৭৯° ফা.)।
- গড় তাপমাত্রার পার্থক্য (দিবারাত্রি) ৯° সে, 
- গড় মাসিক সর্বোচ্চ তাপমাত্রা ৩৪°সে. (৯৩° ফা.) এপ্রিল মাসে; 
- গড় মাসিক সর্বনিম্ন তাপমাত্রা ডিসেম্বরে ১৪° সে (৫৭° ফা.) 
- বার্ষিক গড় বৃষ্টিপাত ১৮৭৫ মিলিমিটার;
- গড়ে বছরে ১৩৬ দিন ০.১ মিলিমিটারের অধিক বৃষ্টিপাত হয়;
- ডিসেম্বর বছরের শুষ্কতম মাস হিসাবে বিবেচিত (গড় বৃষ্টিপাত ৫ মিলিমিটার);
- সর্বাধিক আর্দ্র মাস হল আগস্ট (গড় বৃষ্টিপাত ৩৩৭ মিলিমিটার)
- গড় আপেক্ষিক আর্দ্রতা ৬৫.৫%।
- গড় মাসিক আদ্রতা মার্চে ৪৫% জুন-জুলাইয়ে ৭৯% এর উন্নীত হয়;
- বাংলাদেশে বছরে কোনাে তুষার দিবস নেই।

উৎস: ব্যাচেলর অফ এডুকেশন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

বাংলাপিডিয়ার তথ্য অনুসারে, দেশের শীতলতম মাস - জানুয়ারি।
১৮.
বাংলাদেশের 'চিলাহাটি স্থল বন্দর' এর ভারতীয় অংশের নাম কি?
  1. ফুলবাড়ি
  2. হলদিবাড়ি
  3. পেট্রাপোল
  4. ডাউকি
সঠিক উত্তর:
হলদিবাড়ি
উত্তর
সঠিক উত্তর:
হলদিবাড়ি
ব্যাখ্যা
চিলাহাটি স্থল বন্দরঃ
বাংলাদেশ অংশের নামঃ চিলাহাটি,ডোবার নিলফামারী।
ভারতীয় অংশের নামঃ হলদিবাড়ি, কুচবিহার, পশ্চিমবঙ্গ। 
উৎস : http://www.bsbk.gov.bd/
১৯.
বাংলাদেশ ঘূর্ণিঝড় বেশি দেখা যায় কখন?
  1. বৈশাখ ও জৈষ্ঠ
  2. আষাঢ় ও শ্রাবণ
  3. কার্তিক ও অগ্রাহায়ণ
  4. পৌষ ও মাঘ
সঠিক উত্তর:
কার্তিক ও অগ্রাহায়ণ
উত্তর
সঠিক উত্তর:
কার্তিক ও অগ্রাহায়ণ
ব্যাখ্যা
হেমন্তকাল : কার্তিক ও অগ্রাহায়ণ দুই মাস হেমন্তকাল হিসেবে বিবেচিত।
এ সময়ে প্রধান বৈশিষ্ট্য হলাে তাপমাত্রার সমান অবস্থা এবং শীতের আগমন বার্তা।
এক সময় হেমন্ত এতদাঞ্চলে নবান্নের মাস হিসেবে পরিচিত ছিল। অর্থাৎ নতুন ধান উত্তোলন এবং তজ্জনিত উৎসব।
তবে বর্তমানে সারাবছর ধান উৎপাদন হওয়াতে ঐ বিষয়টি আর দেখা যায় না।
হেমন্তকালে একটি অন্যতম জলবায়ুগত প্রপঞ্চ হলাে উপকূলীয় ঘূর্ণিঝড়।
মৌসুমী বায়ুগতি বদলানাের সময় নিরক্ষীয় বলয়ে নিম্নচাপ সৃষ্টি হয়ে বঙ্গোপসাগরের উপর কেন্দ্রীভূত হয় এবং পরবর্তীতে বাংলাদেশ ও ভারতীয় উপকূলে প্রচণ্ড বেগে আঘাত হানে।

উৎস: ব্যাচেলর অফ এডুকেশন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
নিচের কোনটি আপদ?
  1. খরা
  2. ভূমিকম্প
  3. বন্যা
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
আপদ একটি অস্বাভাবিক ঘটনা, যা প্রাকৃতিক বা মানবসৃষ্ট কারণে হতে পারে।
এর ফলে মানুষের জীবন ও জীবিকার মারাত্মক ক্ষতি হতে পারে।
আপদ কোনো দুর্যোগ নয়, বরং দুর্যোগের সম্ভাব্য কারণ।
যেমন: বন্যা, খরা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, নদী ভাঙ্গন, সুনামি ইত্যাদি হলো আপদ।
কিন্তু এই আপদগুলো যখন প্রাণহানি, শিক্ষা প্রতিষ্ঠানসহ ও অন্যান্য অবকাঠামো ধ্বংস করে জীবন ও জীবিকার অপূরণীয় ভয়াবহ ক্ষতিসাধন করে তখনই তা দুর্যোগে পরিণত হয়। 

উৎস: ব্যাচেলর অফ এডুকেশন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২১.
The killing of the bird was one of the worst tasks that He had done. (Make it positive)
  1. The killing of the bird was not as bad as other tasks that he had done.
  2. No other task that he had done was as bad as the killing of the bird.
  3. Very few task that he had done was as bad as the killing of the bird.
  4. Very few tasks that he had done were as bad as the killing of the bird.
সঠিক উত্তর:
Very few tasks that he had done were as bad as the killing of the bird.
উত্তর
সঠিক উত্তর:
Very few tasks that he had done were as bad as the killing of the bird.
ব্যাখ্যা
এখানে The killing of the bird কে other tasks that he had done এর সাথে তুলনা করা হয়েছে।

আমরা জানি, Superlative কে Positive করতে হলে চারটি কাজ করতে হয়:
1. Subject (যাকে তুলনা করা হয়) Object (যার সাথে তুলনা করা হয়) এর জায়গায় বসে, আর Object - Subject এর জায়গায় বসে।
2. Affirmative - Negative হয় / Negative - Affirmative হয়। One of the যুক্ত Superlative Degree থাকলে Very few (negative এর প্রায় কাছাকাছি word) বসে।
3. Degree change হয়।
4. Indicator (the => so...as, as...as) Change হয়।

Structure: One of the যুক্ত Superlative Degree থাকলে :-
Very few + Object (যার সাথে তুলনা করা হয়) Subject হয়ে বসবে + Plural Verb + as/ so + Positive Degree + as + Subject – Object এর জায়গায় বসবে।

এ হিসেবে সঠিক উত্তর (ঘ)।
২২.
Choose the correctly spelt word -
  1. Comentary
  2. Commentary
  3. Commentery
  4. Commentry
সঠিক উত্তর:
Commentary
উত্তর
সঠিক উত্তর:
Commentary
ব্যাখ্যা
Commentary
[কমান্‌ট্রি America(n) [কমান্‌টেরি] (noun) (plural commentaries)

Bangla Meaning:
(১) মন্তব্য; টীকা।
(২) ভাষ্য; বিবরণী। 

English Meaning:
1. A series of comments or annotations; esp., a book of explanations or expositions on the whole or a part of the Scriptures or of some other work.
2. A brief account of transactions or events written hastily, as if for a memorandum; -- usually in the plural; as, Caesar's Commentaries on the Gallic War.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৩.
"Working hard, you can succeed." - what kind of sentence is this?
  1. Complex Sentence
  2. Compound Sentence
  3. Simple Sentence
  4. Working hard, you can succeed.
সঠিক উত্তর:
Simple Sentence
উত্তর
সঠিক উত্তর:
Simple Sentence
ব্যাখ্যা
Simple sentence is a sentence consisting of only one clause, with a single subject and predicate.

আলোচ্য বাক্যে একটিই clause আছে, আর ‘Working hard‘ clause নয়, এটি একটি phrase.
অতএব, বাক্যটি একটি simple sentence।

Working hard, you can succeed. - কঠোর পরিশ্রম করে তুমি সফল হতে পারবে।
২৪.
Synonym of the word 'Impassive' is -
  1. Amenable
  2. Novice
  3. Destructive
  4. Unexpressive
সঠিক উত্তর:
Unexpressive
উত্তর
সঠিক উত্তর:
Unexpressive
ব্যাখ্যা
Impassive [ইমপ্যাসিভ্‌] (adjective)

English Meaning: Not showing or feeling any emotion.
Bangla Meaning: নির্বিকার; নিরাবেগ।

Synonyms: Expressionless (ভাবলেশহীন), Unexpressive (আবেগশূন্য), Unresponsive (সংবেদনহীন).
Antonyms: Expressive (প্রকাশক).

Source: Live MCQ Lecture.
২৫.
Jahid has been congratulated by his friends for his success. (Make it active)
  1. His friends has congratulated Jahid for his success.
  2. His friends for his success has congratulated Jahid.
  3. Jahid’s friends has congratulated him for his success.
  4. Jahid’s friends have congratulated him for his success.
সঠিক উত্তর:
Jahid’s friends have congratulated him for his success.
উত্তর
সঠিক উত্তর:
Jahid’s friends have congratulated him for his success.
ব্যাখ্যা
Noun এর আগে Pronoun বসানো সঠিক নয়। তাই শুরুতে His friends না বসিয়ে Jahid's friends বসাতে হবে।
এবং, "Jahid’s friends" Plural হওয়ার কারণে has না হয়ে have হবে।
২৬.
The word 'Alter' is synonymous to -
  1. Change
  2. Preserve
  3. Retain
  4. keep
সঠিক উত্তর:
Change
উত্তর
সঠিক উত্তর:
Change
ব্যাখ্যা
Change (পরিবর্তন করা) Verb

Synonym: Alter (পরিবর্তন করা), Replace (প্রতিষ্ঠাপন করা)
Antonym: Retain (ধরে রাখা), Preserve (প্রতিষ্ঠাপন করা), keep (রাখা)।
২৭.
He decided to go there. (make it Compound)
  1. He took a decision and it was to go there.
  2. He decided that he would go there.
  3. He decided and he went there.
  4. He decided therefor he went there.
সঠিক উত্তর:
He took a decision and it was to go there.
উত্তর
সঠিক উত্তর:
He took a decision and it was to go there.
ব্যাখ্যা
to go there এখানে decided – Verb এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে। 
to + verb যদি পূর্বের Verb এর  Object হিসেবে ব্যবহৃত হয়, তাহলে to + Verb দিয়ে সার্বিকভাবে যা বুঝাচ্ছে এ রকম একটা Object ব্যবহার করে এর পর and it is/was + to + Verb বসবে। 

He decided to go there. - তিনি সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন।
=> He took a decision and it was to go there. - তিনি একটি সিদ্ধান্ত নেন এবং এটা ছিল সেখানে যাওয়ার।

অপশন গ ও ঘ গঠনগতভাবে Compound Sentence হলেও অর্থগতভাবে প্রদত্ত Sentence এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
২৮.
বর্তমানে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি কত?
  1. ৬.১৭%
  2. ৬.৯৭%
  3. ৬.০৮%
  4. ৬.২২%
সঠিক উত্তর:
৬.২২%
উত্তর
সঠিক উত্তর:
৬.২২%
ব্যাখ্যা
সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে প্রকাশিত বিবিএস রিপোর্ট অনুযায়ী,
- বাংলাদেশের সাধারণ মূল্যস্ফীতি ৬.১৭%
- বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি ৬.২২%

উৎস: বিবিএস ওয়েবসাইট।
২৯.
অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে -
  1. ৮.৫৩%
  2. ৮.৫৭%
  3. ৮.৫১%
  4. ৮.৫৯%
সঠিক উত্তর:
৮.৫১%
উত্তর
সঠিক উত্তর:
৮.৫১%
ব্যাখ্যা
বাংলাদেশ বর্তমানে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - জুলাই ২০২০ - জুন ২০২৫।
মেয়াদান্তে কিছু সূচক:
- জিডিপি প্রবৃদ্ধি - ৮.৫১%
- জিডিপির আকার - ১৭,০৮৭ বিলিয়ন টাকা
- মাথাপিছু আয় - ৩০৫৯ মার্কিন ডলার
- মুদ্রাস্ফীতি - ৪.৬%
- দারিদ্রের নিম্নহার - ৭.৪%
- প্রত্যাশিত গড় আয়ু - ৭৪ বছর
- বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা - ৩০০০০ মেগাওয়াট

উৎস: পরিকল্পনা কমিশনের ওয়েবসাইট।
৩০.
ভিশন-২০২১ এর কয়টি লক্ষ্যমাত্রা ছিল?
  1. ৫টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১১টি
সঠিক উত্তর:
৮টি
উত্তর
সঠিক উত্তর:
৮টি
ব্যাখ্যা
কয়েকটি স্বল্প ও মধ্য মেয়াদী উদ্যোগ গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে ২০২১ সালের মধ্যে আটটি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য একটি পদক্ষেপ প্রস্তাব করা হয়। এই আটটি লক্ষ্য ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সোসাইটির এক বছরের কর্মকান্ড থেকে বেরিয়ে এসেছিল (সিপিডি)। এটি ছিল ২০১০-২০২১ সালের মধ্যে একটি প্রেক্ষিত পরিকল্পনা। 

ভিশন ২০২১ এর লক্ষ্যসমূহ:
১। অংশগ্রহণমূলক গণতন্ত্র প্রতিষ্ঠা করা;
২। একটি কার্যকর, জবাবদিহিমূলক, স্বচ্ছ ও বিকেন্দ্রীভূত শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা;
৩। দারিদ্র্যমুক্ত মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া;
৪। সুস্থ্য নাগরিকদের একটি জাতি গঠন করা;
৫। একটি দক্ষ ও সৃজনশীল মানব সম্পদের বিকাশ করা;
৬। একটি বিশ্বব্যাপী সমন্বিত আঞ্চলিক, অর্থনৈতিক ও বাণিজ্যিক হাব তৈরি করা;
৭। পরিবেশগতভাবে টেকসই হওয়া;
৮। একটি সমবায়ী ও ন্যায়বান সমাজ গড়া।

অর্থনীতি ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
ডেল্টা প্ল্যান-২১০০ এর কার্যক্রম শুরু হয় কবে থেকে?
  1. ২০০১
  2. ২০২০
  3. ২০২১
  4. ২০২২
সঠিক উত্তর:
২০২০
উত্তর
সঠিক উত্তর:
২০২০
ব্যাখ্যা
- ডেল্টা প্ল্যান-২১০০ বা ব-দ্বীপ পরিকল্পনা দেশের সবচেয়ে বড় উন্নয়ন পরিকল্পনা।
- এই পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশকে সহায়তা করছে।
- ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদে এই পরিকল্পনা অনুমোদন দেওয়া হয়। এটি পানিসম্পদ কেন্দ্রিক একটি মহাপরিকল্পনা যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রণয়ন করা হয়েছে।
- ২০২০ সালের ১ জুলাই থেকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন শুরুর মাধ্যমে ডেল্টা প্ল্যানের কার্যক্রমের শুরু হয়।

(তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন এবং প্রথম আলো)
৩২.
শহরে বসবাসকারী দরিদ্রদের কত শতাংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পেয়ে থাকেন?
  1. ১৭.৮৪%
  2. ২১.৯০%
  3. ২৭.১১%
  4. ৩৫.৭৭%
সঠিক উত্তর:
১৭.৮৪%
উত্তর
সঠিক উত্তর:
১৭.৮৪%
ব্যাখ্যা
শহরে বসবাসকারী দরিদ্রদের মাত্র ১৭.৮৪ শতাংশ সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সরকারি সহায়তা পেয়ে থাকে;
যেখানে গ্রামাঞ্চলে ৩৫.৭৭ শতাংশ দরিদ্র মানুষ এই সুবিধা ভোগ করে।

সূত্র: প্রথম আলো
৩৩.
মাতৃত্বকালীন ভাতার মাসিক পরিমাণ কত?
  1. ৫০০ টাকা
  2. ৮০০ টাকা
  3. ১০০০ টাকা
  4. ১২০০ টাকা
সঠিক উত্তর:
৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০ টাকা
ব্যাখ্যা
মহিলা ও শিশুবিষক মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত মাতৃত্বকালীন বর্তমান ভাতার পরিমাণ ৮০০ টাকা এবং ভাতার মেয়াদ ৩ বছরে উন্নীত করা হয়েছে। 

সূত্র: অর্থ মন্ত্রণালয়ের প্রতিবেদন