পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়30 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
বাস্তব সংখ্যা, ল.সা.গু, গ.সা.গু, শতকরা, সরল ও যৌগিক মুনাফা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
কোনটি মৌলিক সংখ্যা?
  1. ক) ৪৯
  2. খ) ৫৭
  3. গ) ৫৩
  4. ঘ) ৫৫
সঠিক উত্তর:
গ) ৫৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫৩
ব্যাখ্যা
৪৫ থেকে ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪৭, ৫৩, ৫৯।
.
কোন সংখ্যাদ্বয় সহ-মৌলিক সংখ্যা?
  1. ক) (১৬, ৬২)
  2. খ) (১৮, ২৫)
  3. গ) (২১, ৩৫)
  4. ঘ) (২৩, ৯২)
সঠিক উত্তর:
খ) (১৮, ২৫)
উত্তর
সঠিক উত্তর:
খ) (১৮, ২৫)
ব্যাখ্যা
সহ-মৌলিক সংখ্যাদ্বয়ের মধ্যে ১ ব্যতিত আর কোন সাধারণ উৎপাদক থাকে না যা (খ) অপশনের ক্ষেত্রে সত্য।
.
a এবং b দু’টি ক্রমিক সংখ্যা হলে কোনটি অবশ্যই জোড় সংখ্যা হবে?
  1. ক) a
  2. খ) b
  3. গ) a+b
  4. ঘ) ab2
সঠিক উত্তর:
ঘ) ab2
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ab2
ব্যাখ্যা
কোনো ব্যাখ্যা যোগ করা হয়নি।
.
নিচের কোনটি অমূলদ সংখ্যা?
  1. ক) √2/√8
  2. খ) √27/√48
  3. গ) 3√8
  4. ঘ) √6/√3
সঠিক উত্তর:
ঘ) √6/√3
উত্তর
সঠিক উত্তর:
ঘ) √6/√3
ব্যাখ্যা
এখানে √6/√3 = (√2 . √3)/√3 = √2 ; যা অমূলদ সংখ্যা।
.
কোন লঘিষ্ট সংখ্যা হতে ৫ বিয়োগ করলে বিয়োগফল ২৪, ৩৬, ৪০ দ্বারা বিভাজ্য হবে?
  1. ক) ৩৬০
  2. খ) ৩৫৫
  3. গ) ৩৬৫
  4. ঘ) ৩৭০
সঠিক উত্তর:
গ) ৩৬৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬৫
ব্যাখ্যা
এখানে, ২৪ = ২ × ২ × ২ × ৩
৩৬ = ২ × ২ × ৩ × ৩
৪০ = ২ × ২ × ২ × ৫
∴ ল.সা.গু = ২ × ২ × ২ × ৩ × ৩ × ৫ = ৩৬০
∴ নির্ণেয় লঘিষ্ট সংখ্যা - ৩৬০+৫ = ৩৬৫।
.
কতজন শিক্ষার্থীর মধ্যে ১১৫টি কলম এবং ১৩৫টি খাতা ভাগ করে দেওয়া যাবে?
  1. ক) ৫
  2. খ) ১০
  3. গ) ১৫
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
ক) ৫
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫
ব্যাখ্যা
এখানে, ১১৫ = ৫ × ২৩
১৩৫ = ৫ × ৩ × ৩ × ৩
∴ গ.সা.গু = ৫
∴ শিক্ষার্থীর সংখ্যা = ৫ জন।
.
a ও b দু’টি ক্রমিক সংখ্যা যেখানে a2 - b2 = 25 তাহলে a2 + b2 = ?
  1. ক) 311
  2. খ) 312
  3. গ) 313
  4. ঘ) 314
সঠিক উত্তর:
গ) 313
উত্তর
সঠিক উত্তর:
গ) 313
ব্যাখ্যা
এখানে, a = b+1
∴ (b+1)2 - b2 = 25
বা, 2b+1 = 25
∴ b = 12 এবং a = 13
∴ a2 + b2 = 132 + 122 = 313.
.
৩/৪, ৪/৫, ৫/৬ ভগ্নাংশের ল.সা.গু কত?
  1. ক) ৬০
  2. খ) ১/৬০
  3. গ) ৩০
  4. ঘ) ১/৩০
সঠিক উত্তর:
ক) ৬০
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬০
ব্যাখ্যা
লবগুলোর ল.সা.গু = ৩ × ৪ ৫ = ৬০
হরগুলোর গ.সা.গু = ১
∴ ভগ্নাংশের ল.সা.গু - ৬০/১ = ৬০।
.
দু’টি সংখ্যার ল.সা.গু ৬০ এবং গ.সা.গু ৬। একটি সংখ্যা অপর সংখ্যার ২.৫ গুন বড় হলে বড় সংখ্যাটি কত?
  1. ক) ১২০
  2. খ) ৩৬
  3. গ) ৬০
  4. ঘ) ৩০
সঠিক উত্তর:
ঘ) ৩০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০
ব্যাখ্যা
মনেকরি, ছোট সংখ্যা = ২x
বড় সংখ্যা = ৫x
∴ ২x × ৫x = ৬০ × ৬
বা, ১০x = ৩৬০
বা, x2 = ৩৬
∴ x = ৬
∴ বড় সংখ্যাটি = ৫ × ৬ = ৩০।
১০.
কোন ভগ্নাংশটি বৃহত্তম?
  1. ক) ১/২
  2. খ) ৩/৫
  3. গ) ২/৩
  4. ঘ) ৫/৮
সঠিক উত্তর:
গ) ২/৩
উত্তর
সঠিক উত্তর:
গ) ২/৩
ব্যাখ্যা
২, ৫, ৩, ৮ এর ;.সা.গু = ১২০
এখন, ১/২ × ১২০ = ৬০ | ৩/৫ × ১২০ = ৭২
২/৩ × ১২০ = ৮০ | ৫/৮ × ১২০ = ৭৫
∴ ২/৩ বৃহত্তম।
১১.
৪৫০ টাকা দরে ৭ কেজি মিষ্টি কিনে ২% ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৬৩ টাকা
  4. ঘ) ৯০ টাকা
সঠিক উত্তর:
গ) ৬৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬৩ টাকা
ব্যাখ্যা
মিষ্টির মোট মূল্য - ৪৫০ × ৭ টাকা
∴ ভ্যাট = ৪৫০ × ৭ × ২/১০০ = ৬৩ টাকা।
১২.
৩৩(১/৩)% = কত?
  1. ক) ১/৩
  2. খ) ১/৩৩
  3. গ) ২/৩
  4. ঘ) ২/৩৩
সঠিক উত্তর:
ক) ১/৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১/৩
ব্যাখ্যা

৩৩(১/৩)%
= (১০০/৩)%
= ১০০/৩ × ১/১০০
= ১/৩।

১৩.
০.০২৫ এর শতকরা ১ ভাগ এর মান কত?
  1. ক) ০.০২৫
  2. খ) ০.০০২৫
  3. গ) ০.০০০২৫
  4. ঘ) ০.০০০০২৫
সঠিক উত্তর:
গ) ০.০০০২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ০.০০০২৫
ব্যাখ্যা
০.০২৫ × ১% = ০.০২৫ × ১/১০০ = ০.০০০২৫।
১৪.
কোন গ্রামের ২৫০০০ জনসংখ্যার মধ্যে ২৩৫০০ জন শিক্ষিত ঐ গ্রামে অশিক্ষিতের শতকরা হার কত?
  1. ক) ৩%
  2. খ) ৪%
  3. গ) ৫%
  4. ঘ) ৬%
সঠিক উত্তর:
ঘ) ৬%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৬%
ব্যাখ্যা
মোট জনসংখ্যা = ২৫০০০
অশিক্ষিত জনসংখ্যা = ২৫০০০ - ২৩৫০০ = ১৫০০
∴ অশিক্ষিতের হার = (১৫০০ × ১০০)/২৫০০০ = ৬।
১৫.
একটি পরীক্ষায় পাশ নম্বর ৪০%। জাবির সে পরীক্ষায় ১২৫ নাম্বার পেয়েছে যা পাস নাম্বারের চেয়ে ৩৫ কম। মোট কত নাম্বারের পরীক্ষা হয়েছিলো?
  1. ক) ২০০
  2. খ) ৩০০
  3. গ) ৪০০
  4. ঘ) ৫০০
সঠিক উত্তর:
গ) ৪০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০০
ব্যাখ্যা
পরীক্ষার পাস নাম্বার = ১২৫+৩৫ = ১৬০
পাস নাম্বার ৪০ হলে মোট নাম্বার ১০০
∴ পাস নাম্বার ১ হলে মোট নাম্বার = ১০০/৪০
∴ পাস নাম্বার ১৬ হলে মোট নাম্বার = (১০০ × ১৬০)/৪০ = ৪০০
১৬.
মিঃ রেজা তার সম্পদের ১৫% স্ত্রীকে ৫৫% ছেলেকে অবশিষ্ট ৭,২০,০০০ টাকা মেয়েকে দিলেন। ছেলেকে কত টাকা দিলেন?
  1. ক) ১২,২০,০০০
  2. খ) ১৩,২০,০০০
  3. গ) ০৭,২০,০০০
  4. ঘ) ১৪,৪০,০০০
সঠিক উত্তর:
খ) ১৩,২০,০০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৩,২০,০০০
ব্যাখ্যা
মেয়েকে দিলেন = ১০০ - (৫৫+১৫) = ৩০%
৩০% = ৭,২০,০০০ টাকা
১% = ৭,২০,০০০/৩০
৫৫% = (৭,২০,০০০ × ৫৫)/৩০ = ১৩,২০,০০০ টাকা।
১৭.
একটি পণ্যের দাম ২০% কমার পর ২৫% দাম বাড়লে মোটের উপর শতকরা পরিবর্তন কত হবে?
  1. ক) ৫%
  2. খ) ১০%
  3. গ) ১৫%
  4. ঘ) পরিবর্তন হবে না
সঠিক উত্তর:
ঘ) পরিবর্তন হবে না
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পরিবর্তন হবে না
ব্যাখ্যা
২০% কমে ১০০ টাকার পণ্যের দাম হবে ৮০ টাকা
২৫% বৃদ্ধিতে ১০০ টাকার পণ্যের দাম হবে ১২৫ টাকা
∴ ১ টাকার পণ্যের দাম হবে ১২৫/১০০ টাকা
∴ ৮০ টাকার পণ্যের দাম হবে (১২৫ × ৮০)/১০০ = ১০০ টাকা।
১৮.
যদি A এর উপার্জন B এর উপার্জন অপেক্ষা ২০% কম হয় তবে B এর উপার্জন A এর উপার্জন অপেক্ষা কত শতাংশ বেশি?
  1. ক) ১৫%
  2. খ) ১৬%
  3. গ) ২০%
  4. ঘ) ২৫%
সঠিক উত্তর:
ঘ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫%
ব্যাখ্যা
B এর উপার্জন ১০০ টাকা হলে A এর উপার্জন ৮০ টাকা।
∴ B ২০ টাকা বেশি উপার্জন করে,
৮০ টাকায় বেশি হয় ২০ টাকা
∴ ১০০ টাকায় বেশি হয় (২০ × ১০০)/৮০ = ২৫%।
১৯.
একটি পন্যের উপর পরপর ৪০% এবং ২০% ছাড় দেওয়া হলে পণ্যের উপর মোটের উপর কত ছাড়া দেওয়া হয়?
  1. ক) ৩০%
  2. খ) ৪৩%
  3. গ) ৫২%
  4. ঘ) ৬০%
সঠিক উত্তর:
গ) ৫২%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৫২%
ব্যাখ্যা
মনেকরি, পণ্যের দাম = ১০০ টাকা
দুই দফা ছাড়ের পর পণ্যের দাম = ১০০ × (৬০/১০০) × (৮০/১০০) = ৪৮ টাকা
∴ মোট ছাড় দেওয়া হয়েছে = ১০০ - ৪৮ = ৫২ টাকা অর্থাৎ ৫২%।
২০.
একটি সংখ্যার ২৫% সংখ্যাটির ২০% অপেক্ষা ১৮৩২ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ১৮৩২০
  2. খ) ২০৩২০
  3. গ) ৩০৬৪০
  4. ঘ) ৩৬৬৪০
সঠিক উত্তর:
ঘ) ৩৬৬৪০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬৬৪০
ব্যাখ্যা
মনেকরি, সংখ্যাটি = x
x এর ২০% = ২০x/১০০
x এর ২৫% = ২৫x/১০০
× (২৫x/১০০) - (২০x/১০০) = ১৮৩২
বা, ৫x/১০০ = ১৮৩২
∴ x = ১৮৩২ × ২০ = ৩৬৬৪০।
২১.
কোন আসল ৫ বছরে সুদে আসলে ৬৬০০ টাকা হয়। সুদ আসলের ৩/৮ অংশ হলে সুদের হার কত?
  1. ক) ৬.৫%
  2. খ) ৭.৫%
  3. গ) ৮.৫%
  4. ঘ) ৯.৫%
সঠিক উত্তর:
খ) ৭.৫%
উত্তর
সঠিক উত্তর:
খ) ৭.৫%
ব্যাখ্যা
মনেকরি, আসল ৮x টাকা
∴ সুদ = ৮x × ৩/৮ = ৩x টাকা
∴ সুদ-আসল = ৮x+৩x = ১১x টাকা
সুদ-আসল ১১x টাকা হলে আসল ৮x টাকা
∴ সুদ-আসল ৬৬০০ টাকা হলে আসল = (৮x × ৬৬০০)/১১x = ৪৮০০ টাকা
∴ সুদ = ৬৬০০ - ৪৮০০ = ১৮০০ টাকা
∴ সুদের হার = {(১৮০০ × ১০০)/(৪৮০০ × ৫)}% = ৭.৫%।
২২.
৫% হারে ৯ মাসে ২০,০০০ টাকার সুদ কত টাকা?
  1. ক) ৬৫০
  2. খ) ৭০০
  3. গ) ৭৫০
  4. ঘ) ৮০০
সঠিক উত্তর:
গ) ৭৫০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭৫০
ব্যাখ্যা
১০০ টাকার ১২ মাসের সুদ = ৫ টাকা
১ টাকার ১ মাসের সুদ = ৫/(১০০ × ১২) টাকা
২০,০০০ টাকার ৯ মাসের সুদ = {(৫ × ৯ × ২০,০০০) / (১০০ × ১২)} টাকা = ৭৫০ টাকা
২৩.
৬(১/৪)% হার সুদে কত সময়ে ৯৬ টাকার সুদ ১৮ টাকা হবে?
  1. ক) ২ বছর
  2. খ) ২(১/২) বছর
  3. গ) ৩ বছর
  4. ঘ) ৪ বছর
সঠিক উত্তর:
গ) ৩ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩ বছর
ব্যাখ্যা
সরল মুনাফার ক্ষেত্রে, I = Pnr
মূলধন P = ৯৬, সুদ, I = ১৮
সুদের হার, r = ৬(১/৪)% = (২৫/৪)%
∴ n = I/Pr = (১৮ × ১০০) / (৯৬ × (২৫/৪))
= ৩ বছর।
২৪.
কোন মূলধন ২ বছরে সুদে মূলে ৬০০ টাকা এবং ৪ বছরে সুদে মূলে ৮০০ টাকা হলে মূলধন কত?
  1. ক) ২০০ টাকা
  2. খ) ৪০০ টাকা
  3. গ) ৬০০ টাকা
  4. ঘ) ৮০০ টাকা
সঠিক উত্তর:
খ) ৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪০০ টাকা
ব্যাখ্যা
মূলধন + ৪ বছরের সুদ = ৮০০ টাকা
মূলধন + ২ বছরের সুদ = ৬০০ টাকা
(বিয়োগ করে) ২ বছরের সুদ = ২০০ টাকা
∴ আসল = ৬০০ - ২০০ = ৪০০ টাকা।
২৫.
১০% চক্রবৃদ্ধি সুদে ২০০০ টাকার ২ বছরে সুদ কত টাকা হবে?
  1. ক) ৪০০
  2. খ) ৪১০
  3. গ) ৪২০
  4. ঘ) ৪৪০
সঠিক উত্তর:
গ) ৪২০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪২০
ব্যাখ্যা
আসল, P = ২০০০, r = ১০%, n = ২ বছর
∴ সুদাসল = P(1+r)n = ২০০০ × (১ + (১০/১০০))
= ২০০০ × {(১১০ × ১১০) / (১০০ × ১০০)} = ২৪২০
∴ সুদ = ২৪২০ - ২০০০ = ৪২০ টাকা
২৬.
৪% হার সুদে ৬২৫ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য কত?
  1. ক) পার্থক্য নেই
  2. খ) ১ টাকা
  3. গ) ২ টাকা
  4. ঘ) ৩ টাকা
সঠিক উত্তর:
খ) ১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ১ টাকা
ব্যাখ্যা
P = ৬২৫, n = ২, r = ৪%
সরল সুদ হারে সুদ = Pnr = ৬২৫ × ২ × (৪/১০০) = ৫০ টাকা
চক্রবৃদ্ধি হারে সুদাসল = P(1+r)n = ৬২৫ × (১ + (৪/১০০))
= ৬২৫ × {(১০৪ × ১০৪) / (১০০ × ১০০)} = ৬৭৬ টাকা
∴ উভয় সুদের পার্থক্য = ৫১ - ৫০ = ১ টাকা।
২৭.
বার্ষিক ১০% চক্রবৃদ্ধি হার সুদে ২৮০০ টাকার ১৮ মাসের সুদ কত টাকা?
  1. ক) ৪২০
  2. খ) ৪২৪
  3. গ) ৪৩৪
  4. ঘ) ৪৪৪
সঠিক উত্তর:
গ) ৪৩৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৩৪
ব্যাখ্যা
P = ২৮০০ টাকা, n = ১ বছর
r = ১০% হলে বছর শেষে সুদ = Pnr = ২৮০০ × ১ × (১০/১০০)
= ২৮০ টাকা
∴ ১ বছর পর মূলধন = ২৮০০ + ২৮০ = ৩০৮০ টাকা
২য় ৬ মাসের মুনাফা = Pnr = ৩০৮০ × ১/২ × (১০/১০০) = ১৫৪ টাকা
∴ মোট সুদ = ২৮০ + ১৫৪ = ৪৩৪ টাকা।