পরীক্ষা আর্কাইভ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

পরীক্ষা৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন৩৮
সিলেবাস
পরীক্ষা - ২৫ পার্ট-১) বাংলাদেশ বিষয়াবলি: টপিকসমূহ ১. বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা: ২. বাংলাদেশের সরকার ব্যবস্থা পার্ট-২) বাংলা ব্যাকরণ: টপিকসমূহ বাক্য প্রকরণ (প্রয়োগ ও অপপ্রয়োগ; বানান ও বাক্যশুদ্ধি; যতিচিহ্ন ও এর ব্যবহার; পরিভাষা; বাগ্‌ধারা; সমার্থক শব্দ/প্রতিশব্দ; বিপরীতার্থক শব্দ; শব্দজোড় ও প্রায় সমোচ্চারিত শব্দ; এক কথায় প্রকাশ/বাক্য সংক্ষেপ বিবিধ।) পার্ট-৩) বাংলাদেশ ও আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী। পার্ট–১ সোর্স: পৌরনীতি ও সমাজবিজ্ঞান বিষয়ক বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), সংশ্লিষ্ট ওয়েবসাইট, বাংলাপিডিয়া ও যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] পার্ট–২ সোর্স: অষ্টম শ্রেণি ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ বোর্ড বই (NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), বাংলা একাডেমির অভিধান অথবা যেকোনো স্কলার (যেমন: ড. হায়াৎ মামুদ)-এর বই। (ব্যাকরণ - এর ক্ষেত্রে গাইড থেকে পড়াশুনা করলে, বিতর্কিত বিষয়গুলো বোর্ড বই ও বাংলা একাডেমি অভিধান থেকে ক্রসচেক করে নিলে উত্তম হবে।) পার্ট – ৩ সোর্স: Live MCQ অ্যাপ বা সাইটের Menu থেকে পিডিএফ অপশনে সাম্প্রতিক সমাচারের পিডিএফগুলো দেখুন)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived

৪৫ দিনে ৫০তম বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] - Archived · তারিখ অনির্ধারিত · ৩৮ প্রশ্ন

.
পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয় কোথায়?
  1. রোজ গার্ডেন
  2. রেইসকোর্স
  3. আরমানিটোলা
  4. টিকাটুলি
সঠিক উত্তর:
আরমানিটোলা
উত্তর
সঠিক উত্তর:
আরমানিটোলা
ব্যাখ্যা
পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ
- নতুন দল গঠনের তৎপরতা ও প্রস্তুতির পর ১৯৪৯ সালের ২৩-২৪শে জুন ঢাকার রোজ গার্ডেন নামের একটি বাড়িতে কর্মী সম্মেলন হয়।
- ৩০০ জন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এতে অংশ নেন।
- সভায় সর্বসম্মতভাবে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ' নামে একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
- মাওলানা ভাসানীকে সভাপতি, শামসুল হককে সম্পাদক এবং শেখ মুজিবুর রহমান ও খন্দকার মোশতাক আহমদকে যুগ্ম সম্পাদক করে ৪০ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
- ঢাকার আরমানিটোলায় ২৪শে জুন সদ্য গঠিত আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। 
- ১৯৫৫ সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আদর্শ ধারণ করে দলের নাম ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’ করা হয় এবং পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর নেতৃত্বেই দলটি বাঙালিদের প্রধান রাজনৈতিক দলে পরিণত হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।
.
বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেলের নাম কী?
  1. মাহবুবে আলম
  2. আহমেদ আব্দুল বারি
  3. হাফিজুর রহমান
  4. এ এম আমিন উদ্দিন
সঠিক উত্তর:
এ এম আমিন উদ্দিন
উত্তর
সঠিক উত্তর:
এ এম আমিন উদ্দিন
ব্যাখ্যা
• অ্যাটর্নি-জেনারেল:
- রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা, বাংলাদেশ সরকারের প্রধান আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রধান আইনজীবী হলেন এটর্নি জেনারেল।
- অ্যাটর্নি জেনারেল হল বাংলাদেশ সরকারের প্রধান ও মুখ্য আইন পরামর্শক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টে সরকারের প্রাথমিক আইনজীবী।
- অ্যাটর্নি জেনারেল সাধারণত সম্মানিত জেষ্ঠ আইনানুজ্ঞদের মধ্য থেকে শাসিত সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত হন।
- বাংলাদেশের বর্তমান অ্যাটর্নি জেনারেল হলেন এ এম আমিন উদ্দিন। তিনি ১৬তম অ্যাটর্নি জেনারেল।
এছাড়াও,
- অ্যাটর্নি জেনারেল তার পদাধিকার বলে বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হন।
- অ্যাটর্নি জেনারেলকে কিছু সংখ্যক যুগ্ম অ্যাটর্নি জেনারেল, উপ অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল সহায়তা করেন।

উৎস: অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের ওয়েবসাইট।
.
আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন কে?
  1. আতাউর রহমান
  2. শেখ মুজিবুর রহমান
  3. সামছুল হক
  4. আব্দুস সালাম খান
সঠিক উত্তর:
শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
• আওয়ামী মুসলীম লীগ:
- ১৯৪৯ সালের ২৩ জুন ঢাকার রোজ গার্ডেনে সম্মেলনের মাধ্যমে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়।
- আওয়ামী মুসলীম লীগ থেকে মুসলীম শব্দটি বাদ দেওয়া হয়-১৯৫৫ সালে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন কমিটি নিম্নরুপ: 
- প্রতিষ্ঠাকালীন সভাপতি - মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।
- প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক - সামছুল হক।
- প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি - আতাউর রহমান ও আব্দুস সালাম খান।
- প্রতিষ্ঠাকালীন যুগ্ম সাধারণ সম্পাদক - শেখ মুজিবুর রহমান।

- ১৯৫৩ সালের ৩-৫ জুলাই আওয়ামী মুসলিম লীগের দ্বিতীয় সম্মেলনে শেখ মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।
- ১৯৬৬ সালের মার্চে অনুষ্ঠিত সম্মেলনে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

সূত্র: ইতিহাস প্রথম পত্র, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।
.
কোনটি ছাড়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা অর্থহীন?
  1. রাজনৈতিক দল
  2. বিচার ব্যবস্থা
  3. নির্বাচন কমিশন
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
রাজনৈতিক দল
উত্তর
সঠিক উত্তর:
রাজনৈতিক দল
ব্যাখ্যা
গণতন্ত্রের প্রহরী:
- গণতন্ত্র বা Democracy শব্দটি গ্রিক শব্দ ‘Demos’ এবং ‘Kratia’ শব্দদ্বয় থেকে উদ্ভত হয়েছে।
- Demos শব্দের অর্থ জনগণ এবং Kratia শব্দের অর্থ শাসন বা ক্ষমতা।
- শব্দগত বা উৎপত্তিগতঅর্থে গণতন্ত্র হচ্ছে জনগণের শাসন বা ক্ষমতা।
- গণতান্ত্রিক শাসনব্যবস্থা রাজনৈতিক দল ছাড়া অর্থহীন
- এক্ষেত্রে রাজনৈতিক দল গণতন্ত্রের প্রহরী হিসেবে কাজ করে।

এছাড়াও,
- রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়, জনগুরুত্বপূর্ণ ইস্যূসহ সকল বিষয়ে রাজনৈতিক দল সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ করে থাকে।
- সাধারণ জনগণ  রাজনৈতিক জ্ঞান অর্জন করে এবং রাজনীতিতে জনগণের অংশগ্রহণই গণতন্ত্রের লক্ষ্য অর্জিত হয়। 
- গণতন্ত্র আধুনিক বিশ্বব্যস্থায় সর্বাধিক জনপ্রিয় শাসনব্যবস্থা। 

উৎস: :পৌরনীতি ও নাগরিকতা এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
শেখ হাসিনা কত সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন?
  1. ১৯৮০ সালের ১৭ মে
  2. ১৯৮০ সালের ১৯ মে
  3. ১৯৮১ সালের ১৭ মে
  4. ১৯৮১ সালের ১৩ মে
সঠিক উত্তর:
১৯৮১ সালের ১৭ মে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮১ সালের ১৭ মে
ব্যাখ্যা
•শেখ হাসিনা:
- তিনি ১৯৯৬ সালের ২৩ জুন দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।
- বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর ৬ বছর পর নির্বাসিত জীবন শেষ করে ১৯৮১ সালের ১৭ মে বঙ্গবন্ধুকন্যা দেশে ফিরে আসেন।
- বাংলাদেশ আওয়ামী লীগ ১৭ মে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে।
- তার আগেই ১৯৮১ সালের ১৪ – ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দলীয় কাউন্সিলে শেখ হাসিনার অনুপস্থিতিতেই তাঁকে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হয়।
-  ২০০৯ সালের ৬ জানুয়ারি শেখ হাসিনা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ গ্রহণ করেন।

উৎস: প্রধানমন্ত্রীর কার্যালয় ও আওয়ামীলীগ ওয়েবসাইট।
.
স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন কে?
  1. সৈয়দ মনসুর আলী
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. শেখ মুজিবুর রহমান
  4. তাজউদ্দীন আহমদ
সঠিক উত্তর:
শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
- স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী ছিলেন - শেখ মুজিবুর রহমান।
- সংসদ নেতা হলেন বাংলাদেশের জাতীয় সংসদে শাসক দলের নেতা, যিনি জাতীয় সংসদে সরকারের কার্যক্রম নির্ধারন ও পরিচালনার জন্য দায়ী থাকেন।
- সংসদ নেতা সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে নির্বাচিত হন।
- বাংলাদেশের প্রথম সংসদ নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান।
- বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংসদ নেতার কার্যালয় অবস্থিত।
- বর্তমান সংসদ নেতা হলেন শেখ হাসিনা।

সূত্র:- সংসদ সচিবালয় ও আওয়ামী লীগ ওয়েবসাইট, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন।
.
'সরকার' রাষ্ট্র গঠনের কততম উপাদান?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা
- রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান হচ্ছে - সরকার।

• রাষ্ট্র:
- আদিম মানুষ প্রথমে গোত্রভিত্তিক বসবাস করতো। সময়ের বিবর্তনে একসময় রাষ্ট্রের উৎপত্তি হয়।
- রাষ্ট্রের সৃষ্টিকারী মূলত মানুষই।
- রাষ্ট্রে বসবাসকারী জনগণকে রাষ্ট্রের নাগরিক বলা হয়।
- প্রত্যেক নাগরিককে রাষ্ট্রের সমস্ত নিয়ম-কানুন মেনে চলতে হয়।
- সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপুর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদান।
- এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা।

• রাষ্ট্রের উপাদান:
রাষ্ট্রের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের ৪টি উপাদান পাওয়া যায়।

যথা: 
(ক) জনসমষ্টি,
(খ) নির্দিষ্ট ভূখণ্ড,
(গ) সরকার,
(ঘ) সার্বভৌমত্ব।

উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশে মন্ত্রিসভার মেয়াদ কত বছর?
  1. ১ বছর
  2. ৫ বছর
  3. ৩ বছর
  4. ২ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
• সরকার ব্যবস্থা:
- বাংলাদেশে বর্তমানে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান।
- এ ব্যবস্থাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকারও বলা হয়।
- শাসন বিভাগের স্তম্ভ হল মন্ত্রিপরিষদ।
- মন্ত্রিসভার মেয়াদ ৫ বছর। 

সূত্র: পৌরনীতি ও নাগরিকতা (নবম-দশম শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বঙ্গবন্ধু কোন আসন থেকে বিজয়ী হয়েছিলেন?
  1. ঢাকা - ১০
  2. ঢাকা - ১২
  3. ঢাকা - ১৭
  4. ঢাকা - ৯
সঠিক উত্তর:
ঢাকা - ১২
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা - ১২
ব্যাখ্যা
• জাতীয় সংসদ:
- স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
- সে সময় ৩০০ আসনে সরাসরি নির্বাচন হয়।
- সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ছিল ১৫টি।
- নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টিতে জয়লাভ করে।
- বঙ্গবন্ধু সে সময় ঢাকা-১২ আসন থেকে বিজয়ী হয়েছিলেন।
- প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন মুহম্মদুল্লাহ
- ডেপুটি স্পিকার নির্বাচিত হন বায়তুল্লাহ।

উৎস: লাইভ এম সি কিউ লেকচার ও বাংলাপিডিয়া।
১০.
সমাস সাধিত অশুদ্ধ শব্দ কোনটি?
  1. নির্দোষ
  2. অর্ধরাত্র
  3. নীরোগী
  4. নিরপরাধ
সঠিক উত্তর:
নীরোগী
উত্তর
সঠিক উত্তর:
নীরোগী
ব্যাখ্যা
• সমাস সাধিত অশুদ্ধি ঘটেছে ‘নীরোগী’ শব্দে।
- শুদ্ধ প্রয়োগ: নীরোগ।

• কিছু সমাস ঘটিত অশুদ্ধ শব্দের সম্পর্কে সতর্কতা:
সংস্কৃত ইন্‌- প্রত্যয়ান্ত শব্দের প্রথমবার একবচনের রূপ হিসেবে বাংলায় ধনী, গুণী, মানী, পাপী ইত্যাদি হয়। কিন্তু নিঃ উপসর্গযোগে সমাসবদ্ধ হলে শব্দের শেষে ঈ- কার হয় না। সেখানে ধন, গুণ, মান, পাপ ইত্যাদি শব্দের সমান হয়। যেমন- নেই ধন যার= নির্ধন, নেই গুণ যার= নির্গুণ, নেই পাপ যার= নিষ্পাপ। নির্ধনী, নির্গুণী, নিষ্পাপী ইত্যাদি অশুদ্ধ।

• কিছু সমাস সাধিত অশুদ্ধ শব্দের শুদ্ধ প্রয়োগ: 
অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
- নিরপরাধী - নিরপরাধ;
- অহর্নিশি - অহর্নিশ;
- নিরহঙ্কারী - নিরহঙ্কার;
- নির্দোষী - নির্দোষ;
- পিতাহারা - পিতৃহারা;
- অর্ধরাত্রি - অর্ধরাত্র;
- নিরভিমানী - নিরভিমান;
- দিবারাত্রি - দিবারাত্র;
- নীরোগী - নীরোগ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
১১.
বাংলা ব্যাকরণে প্রান্তিক যতিচিহ্নের সংখ্যা কয়টি?
  1. দুইটি
  2. তিনটি
  3. চারটি
  4. পাঁচটি
সঠিক উত্তর:
চারটি
উত্তর
সঠিক উত্তর:
চারটি
ব্যাখ্যা
• বিরাম চিহ্ন:
মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে বিরামচিহ্ন বলে। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরামচিহ্ন বা বিরতিচিহ্নও বলা হয়।

• বাক্যের শেষে বসে ৪টি যতিচহ্নি বা বিরামচিহ্ন। এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন বলে। এগুলো হলো:
- দাঁড়ি চিহ্ন (।),
- প্রশ্নবোধক চিহ্ন (?), 
- বিস্ময় চিহ্ন (!),
- দুই দাঁড়ি (।।)

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
‘অন্যান্য’ ও ‘অনন্য’ শব্দজোড় কী অর্থ প্রকাশ করে?
  1. অদ্বিতীয় ও ভিন্ন ভিন্ন
  2. একক ও অপরাপর
  3. একক ও ভিন্ন ভিন্ন
  4. অপরাপর ও একক
সঠিক উত্তর:
অপরাপর ও একক
উত্তর
সঠিক উত্তর:
অপরাপর ও একক
ব্যাখ্যা
• শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

নিচে কিছু শব্দজোড়ের উদাহরণ:
• ‘অকুল’ শব্দের অর্থ - নীচ বংশ। 
• ‘অকূল’ শব্দের অর্থ - তীরহীন। 

• ‘অণু’ শব্দের অর্থ - ক্ষুদ্রতম অংশ। 
• ‘অনু’ শব্দের অর্থ - পশ্চাৎ। 

• ‘অনিষ্ট’ শব্দের অর্থ - ক্ষতি।
• ‘অনিষ্ঠ’ শব্দের অর্থ - নিষ্ঠাহীন।

• ‘অন্ত্য’ শব্দের অর্থ - শেষ।
• ‘অন্তঃ’ শব্দের অর্থ - ভিতর।

• ‘অন্ন’ শব্দের অর্থ - ভাত।
• ‘অন্য’ শব্দের অর্থ - অপর।

• ‘অন্যান্য’ শব্দের অর্থ - অপরাপর।
• ‘অনন্য’ শব্দের অর্থ - একক। 

• ‘বর্ষা’ শব্দের অর্থ - ঋতু।
• ‘বর্শা’ শব্দের অর্থ - অস্ত্রবিশেষ।

• ‘পুরি’ শব্দের অর্থ - লুচি।
• ‘পুরী’ শব্দের অর্থ - নিকেতন।

• ‘ফোঁটা’ শব্দের অর্থ - বিন্দু।
• ‘ফোটা’ শব্দের অর্থ - প্রস্ফুটিত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
১৩.
'Indigenous' শব্দের পারিভাশিক শব্দ কোনটি?
  1. পরদেশী
  2. স্বদেশী
  3. শরণার্থী
  4. বিবাদার্থী
সঠিক উত্তর:
স্বদেশী
উত্তর
সঠিক উত্তর:
স্বদেশী
ব্যাখ্যা
• 'Indigenous' এর বাংলা পরিভাষা - স্বদেশী। 

অন্যদিকে,
• ‘Foreign/ Exotic’ শব্দের বাংলা পরিভাষা - পরদেশী।
• ‘Refugee’ শব্দের বাংলা পরিভাষা - শরণার্থী।
• ‘Litigant/ Plaintiff’ শব্দের বাংলা পরিভাষা - বিবাদার্থী।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা ও অভিগম্য অভিধান।
১৪.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. গ্রন্থ সমূহ আমাকে দাও।
  2. সুধি গণ সবাই এখানে উপস্থিত হয়েছে।
  3. সে এখন চিঠি লেখে না।
  4. সদস্য বৃন্দরা নিজেদের মতামত প্রকাশ করেছেন।
সঠিক উত্তর:
সে এখন চিঠি লেখে না।
উত্তর
সঠিক উত্তর:
সে এখন চিঠি লেখে না।
ব্যাখ্যা
• টি, টা, খানা, খানি, গুলি, গুলো, রা, এরা, গণ, বৃন্দ, সমূহ:
• টি, -টা, -খানা, -খানি, -গুলি, -গুলো, -রা, - এরা, গণ, -বৃন্দ, -সমূহ এইগুলো কখনোই আলাদা বসবে না।
আবার একবচন শব্দের সঙ্গে -টি, টা, খানা, খানি, -কিংবা, -গুলি, -গুলো, -রা, -এরা, -গণ, সমূহ যোগ করে যখন বহুবচন করা হবে তখনও শব্দগুলো আলাদা বসবে না।
• আমরা ভুল করে লিখি- বই গুলো, চিঠি গুলো, গ্রন্থ সমূহ ইত্যাদি। প্রকৃতপক্ষে এগুলো সবই জোড়া লাগবে; তাই লিখতে হবে বইগুলো, চিঠিগুলো, গ্রন্থসমূহ। কিন্তু সমূহ আনন্দ, সমূহ বিপদ, সমূহ ক্ষতি, সমূহ সর্বনাশ এসব ক্ষেত্রে আলাদা হবে।

• না, নেই, নয়:
না, নাই, নয় এই নেতিবাচক শব্দ সবসময় পৃথক শব্দ হিসেবে বসবে। কখনো কোনো শব্দের সঙ্গে জুড়ে যাবে না। যেমন- করিনা, যাইনা, যেওনা, লেখেনা ইত্যাদি না হয়ে, হবে- করি না, যাই না, যেও না, লেখে না ইত্যাদি।

অতএব নিয়ম অনুসারে,
• শুদ্ধ বাক্য: সে এখন চিঠি লেখে না।

অশুদ্ধ বাক্যগুলোর শুদ্ধরূপ হলো:
- গ্রন্থসমূহ আমাকে দাও।
- সুধিগণ সবাই এখানে উপস্থিত হয়েছে।
- সদস্যবৃন্দরা নিজেদের মতামত প্রকাশ করেছেন। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
‘যার চেষ্টা নেই’ তাকে এক কথায় কী বলে?
  1. অগত্যা
  2. অনিহ
  3. অনন্যমনা
  4. নিরীহ
সঠিক উত্তর:
নিরীহ
উত্তর
সঠিক উত্তর:
নিরীহ
ব্যাখ্যা
• ‘যার ঈহা (চেষ্টা) নেই’ এর এক কথায় প্রকাশ - নিরীহ।

অন্যদিকে,
• ‘অন্য গতি নেই যার’ এর এক কথায় প্রকাশ - অগত্যা।
• ‘যে অন্য দিকে মন দেয় না’ এর এক কথায় প্রকাশ - অনন্যমনা।

এরূপ কিছু এক কথায় প্রকাশ হলো:
• ‘যার উপস্থিত বুদ্ধি আছে’ এক কথায বলে - প্রত্যুৎপন্নমতি।
• ‘যার কোন কিছু থেকেই ভয় নেই’ এক কথায বলে - অকুতোভয়।
• 'যার আকার কুৎসিত' এর এক কথায় প্রকাশ - কদাকার।
• ‘যা পূর্বে শোনা যায় নি এমন’ এক কথায় প্রকাশ - অশ্রুতপূর্ব।
• ‘যা কখনো নষ্ট হয় না এমন’ এক কথায় প্রকাশ - অবিনশ্বর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. অদ্ভূত
  2. অভূক্ত
  3. উদ্ভুত
  4. ভূতকাল
সঠিক উত্তর:
ভূতকাল
উত্তর
সঠিক উত্তর:
ভূতকাল
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: ভূতকাল (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: অতীতকাল।

অন্যান্য বানানগুলোর শুদ্ধরূপ হলো:
• শুদ্ধ বানান: অদ্ভুত (বিশেষ্য ও বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- বিস্ময়কর,
- আশ্চর্যজনক,
- অসাধারণ ইত্যাদি।

• শুদ্ধ বানান: অভুক্ত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অনাহারী,
- উপবাসী,
- ভোগ করা হয়নি এমন।

• শুদ্ধ বানান: উদ্ভূত (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- উৎপন্ন, জাত, সৃষ্ট।
- প্রকাশিত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৭.
‘পুরি’ ও ‘পুরী’ শব্দদ্বয় কী অর্থ প্রকাশ করে?
  1. মেয়ে ও বাসস্থান
  2. লুচি ও নিকেতন
  3. গৃহ ও নারী
  4. লুচি ও মেয়ে
সঠিক উত্তর:
লুচি ও নিকেতন
উত্তর
সঠিক উত্তর:
লুচি ও নিকেতন
ব্যাখ্যা
• শব্দজোড়:
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।

- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।

• ‘পুরি’ শব্দের অর্থ - লুচি।
• ‘পুরী’ শব্দের অর্থ - নিকেতন।

উল্লেখযোগ্য আরো কয়েকটি শব্দজোড় ও অর্থ:
• ‘দারা’ শব্দের অর্থ - স্ত্রী।
• ‘দ্বারা’  শব্দের অর্থ - দিয়ে।

• ‘দার’ শব্দের অর্থ - স্ত্রী।
• ‘দ্বার’ শব্দের অর্থ - দরজা।

• ‘তরণী’ শব্দের অর্থ - নৌকা।
• ‘তরুণী’ শব্দের অর্থ - যুবতী।

• ‘তারা’ শব্দের অর্থ - নক্ষত্র।
• ‘তাড়া’ শব্দের অর্থ - তাড়না।

• ‘পিন’ শব্দের অর্থ - আলপিন।
• ‘পীন’ শব্দের অর্থ - স্থূল।

• ‘দন্ত’ শব্দের অর্থ - দাঁত।
• ‘দন্ত্য’ শব্দের অর্থ - দাঁত বিষয়ক।

• ‘দিন’ শব্দের অর্থ - দিবস।
• ‘দীন’ শব্দের অর্থ - দরিদ্র।

• ‘দীপ’ শব্দের অর্থ - প্রদীপ।
• ‘দ্বীপ’ শব্দের অর্থ - জলবেষ্টিত ভূখণ্ড।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৮.
‘যুদ্ধে স্থির থাকেন যিনি’ এক কথায় বলে-
  1. ধুরন্ধর
  2. অরিন্দম
  3. যুধিষ্ঠির
  4. পরঞ্জয়
সঠিক উত্তর:
যুধিষ্ঠির
উত্তর
সঠিক উত্তর:
যুধিষ্ঠির
ব্যাখ্যা
• ‘যুদ্ধে স্থির থাকেন যিনি’ এক কথায় বলে - যুধিষ্ঠির।

 অন্যদিকে,
• ‘অরিকে দমন করেন যিনি’ এক কথায় বলে - অরিন্দম।
• ‘ধুর (তীক্ষ্ণ বুদ্ধি) ধারণ করে যে’ এক কথায় বলে - ধুরন্ধর।
• ‘শত্রুকে জয় করেন যিনি’ এক কথায় বলে - পরঞ্জয় বা শত্রুজিৎ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
'Consciousness' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. সচেতন
  2. অবচেতন
  3. চেতনা
  4. সজাগ
সঠিক উত্তর:
চেতনা
উত্তর
সঠিক উত্তর:
চেতনা
ব্যাখ্যা
• 'Consciousness' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - চেতনা।

কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- 'Unconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অচেতন।
- 'Conscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - সচেতন। 
- ‘Subconscious' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো - অবচেতন।
- ‘Wakeful/Awake/Vigilant/Aware/Conscious’ শব্দের পারিভাষিক শব্দ - সজাগ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
২০.
‘নদী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. অম্বুনিধি
  2. তরঙ্গলহরী
  3. তোয়নিধি
  4. তরঙ্গিণী
সঠিক উত্তর:
তরঙ্গিণী
উত্তর
সঠিক উত্তর:
তরঙ্গিণী
ব্যাখ্যা
• 'নদী'র সমার্থক শব্দগুলো হলো:
নদ, নদনদী, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

অন্যদিকে,
• সমুদ্র শব্দের সমার্থক শব্দ:
সাগর, রত্নাকর, জলধি, সিন্ধুই, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, তোয়নিধি, বারীশ, পয়োধি, পারাবার, জলনিধি, নীলাম্বু, পাথার, পয়োনিধি, জলধর, অম্বুনিধি, বারীন্দ্র ইত্যাদি।
 
• 'ঢেউ' এর সমার্থক শব্দ:
ঊর্মি, বীচি, তরঙ্গ, কল্লোল, হিল্লোল, জোয়ার, মহাতরঙ্গ, মহোর্মি, বীচিমালা, লহর, লহরী, তরঙ্গহিল্লোল, দোলা, তরঙ্গভঙ্গ, ঊর্মিলহরী, তরঙ্গমালা, তরঙ্গলহরী ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২১.
নিচের কোনটি অশুদ্ধ?
  1. হাতে টাকা নেই তাই চোখে সরষে ফুল দেখছি।
  2. এক মাঘে শীত যায় না।
  3. মুখে খিদে চোখে লাজ।
  4. উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে।
সঠিক উত্তর:
মুখে খিদে চোখে লাজ।
উত্তর
সঠিক উত্তর:
মুখে খিদে চোখে লাজ।
ব্যাখ্যা
• সাধারণত বাংলা ভাষায় প্রবাদ-প্রবচনগুলো যেভাবে ব্যবহৃত হচ্ছে তার বিকৃতি বা রূপের পরিবর্তন করা হলে তা ভুল বলে গণ্য হবে।
যেমন:
• অশুদ্ধ: মুখে খিদে চোখে লাজ।

• শুদ্ধ প্রয়োগ: পেটে খিদে মুখে লাজ।
অর্থ: ভেতরের ইচ্ছা লজ্জাবশত প্রকাশ করতে না পারা।

অন্যদিকে,
• শুদ্ধ প্রয়োগ: এক মাঘে শীত যায় না।
• শুদ্ধ প্রয়োগ: উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে।
• শুদ্ধ বাক্য: হাতে টাকা নেই, একারণেই চোখে সরষে ফুল দেখছি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২২.
‘শ্রবণ ও স্রবণ’ শব্দদুটি কী অর্থ প্রকাশ করে?
  1. কান ও ক্ষরণ
  2. শোনা ও স্মৃতি
  3. ক্ষরণ ও শোনা
  4. কান ও শোনা হয়েছে এমন
সঠিক উত্তর:
কান ও ক্ষরণ
উত্তর
সঠিক উত্তর:
কান ও ক্ষরণ
ব্যাখ্যা
• ‘শ্রবণ’ শব্দের অর্থ - কান।
• ‘স্রবণ’ শব্দের অর্থ - ক্ষরণ।

এরূপ গুরুত্বপূর্ণ কিছু শব্দজোড় হলো:
• ‘ভাষ’  শব্দের অর্থ - কথা।
• ‘ভাস’  শব্দের অর্থ - দীপ্তি।

• ‘মরা’  শব্দের অর্থ - মৃত।
• ‘মড়া’  শব্দের অর্থ - মৃতদেহ।

• ‘মাস’  শব্দের অর্থ -৩০ দিন।
• ‘মাষ’  শব্দের অর্থ - ডাল বিশেষ।

• ‘শান্ত’  শব্দের অর্থ - শিষ্ট।
• ‘সান্ত’  শব্দের অর্থ - সসীম।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
২৩.
কোনটি অশুদ্ধ বানান?
  1. অগ্রাধিকার
  2. জ্যোতির্বিদ্যা
  3. আগুন্তুক
  4. আগ্নেয়গিরি
সঠিক উত্তর:
আগুন্তুক
উত্তর
সঠিক উত্তর:
আগুন্তুক
ব্যাখ্যা
অশুদ্ধ বানান: আগুন্তুক।

শুদ্ধ বানান: আগন্তুক (বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- অতিথি,
- অপরিচিত ব্যক্তি,
- নবাগত ব্যক্তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৪.
'Etiquette' শব্দের বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. শিষ্টাচার
  2. নীতিবিদ্যা
  3. শিক্ষানবিশ
  4. পরিশিষ্ট
সঠিক উত্তর:
শিষ্টাচার
উত্তর
সঠিক উত্তর:
শিষ্টাচার
ব্যাখ্যা
• 'Etiquette' শব্দের বাংলা পরিভাষিক শব্দ - শিষ্টাচার।

অন্যদিকে,
• ‘Appendix' শব্দের বাংলা পরিভাষিক শব্দ - পরিশিষ্ট।
• ‘Apprentice’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - শিক্ষানবিশ।
• 'Ethics শব্দের বাংলা পারিভাষিক শব্দ - নীতিবিদ্যা। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৫.
নিচের কোন বাগ্‌ধারা জোড়টি ভিন্নার্থক অর্থ প্রকাশ করে?
  1. রামগরুড়ের ছানা - কলুর বলদ
  2. বর্ণচোরা - বিড়াল তপস্বী
  3. পোয়া বারো - জোর-কপাল
  4. ঊনপাঁজরে - কায়েতের ঘরের ঢেঁকি
সঠিক উত্তর:
রামগরুড়ের ছানা - কলুর বলদ
উত্তর
সঠিক উত্তর:
রামগরুড়ের ছানা - কলুর বলদ
ব্যাখ্যা
ভিন্ন অর্থে ব্যবহৃত বাগধারা দুটি হলো:
• 'রামগরুড়ের ছানা' বাগ্‌ধারার অর্থ - গোমড়ামুখো লোক। 
• ‘কলুর বলদ’ বাগ্‌ধারার অর্থ - একটানা খাটুনি।

অন্যদিকে, প্রায় সমার্থক অর্থে ব্যবহৃত বাগধারাগুলো হলো:
• 'বর্ণচোরা' বাগ্‌ধারার অর্থ - ভণ্ড।
• ‘বিড়াল তপস্বী’ বাগ্‌ধারার অর্থ - ভণ্ড লোক।

• ‘পোয়া বারো’  বাগ্‌ধারার অর্থ - সৌভাগ্য।
• ‘জোর-কপাল’ বাগ্‌ধারার অর্থ - সুপ্রসন্ন ভাগ্য।

• ‘ঊনপাঁজরে’ বাগ্‌ধারার অর্থ - অপদার্থ।
• ‘কায়েতের ঘরের ঢেঁকি’ বাগ্‌ধারার অর্থ - অপদার্থ লোক।


উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রের পরিচালক কে?
  1. মোয়াজ্জেম হোসেন চৌধুরী
  2. অনন্য মামুন
  3. শ্যাম বেনেগাল
  4. শিহাব শাহীন
সঠিক উত্তর:
অনন্য মামুন
উত্তর
সঠিক উত্তর:
অনন্য মামুন
ব্যাখ্যা
রেডিও:

- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অবলম্বনে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র ‘রেডিও’।
- চলচ্চিত্রটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন চৌধুরী।
- চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনন্য মামুন।
- অভিনয় করেছেন রিয়াজ, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ, নাদের চৌধুরী, প্রাণ রায় এবং এলিনা শাম্মীসহ অনেকেই।
- একটি গ্রামে ঐতিহাসিক সেই ৭ মার্চের ভাষণ শোনাকে কেন্দ্র করে সিনেমাটির গল্প।

তথ্যসূত্র - দ্য ডেইলি স্টার বাংলা, ফেব্রুয়ারি ৮, ২০২৩।
২৭.
মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে কোন দেশ?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. চীন
  4. তুরস্ক
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা
টিসিজি আনাদোলু:
 
- ১০ এপ্রিল, ২০২৩ প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে তুরস্ক।
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীটি চালু করল দেশটি।
- নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এ উদ্যোগ।
- উভচর রণতরীটির নাম 'টিসিজি আনাদোলু'।
- এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে।
- রণতরীটির দৈর্ঘ্য ২৩২ মিটার এবং প্রস্থ ৩২ মিটার।
- এটি বিভিন্ন ধরনের যুদ্ধযানসহ ১ হাজার ৪০০ সেনা বহন করতে পারবে।
 
তথ্যসূত্র - দৈনিক যুগান্তর, ১১ এপ্রিল ২০২৩।
২৮.
বিশ্বের সর্ববৃহত প্রমোদ তরী কোনটি?
  1. এলিউর অফ দ্য সিজ
  2. আইকন অব দ্য সিজ
  3. ওয়েসিস অফ দ্য সিজ
  4. কোয়ান্টাম অফ দ্য সিজ
সঠিক উত্তর:
আইকন অব দ্য সিজ
উত্তর
সঠিক উত্তর:
আইকন অব দ্য সিজ
ব্যাখ্যা
আইকন অব দ্য সিজ:
 
- যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে থেকে যাত্রা শুরু করেছে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী ‘আইকন অব দ্য সিজ’।
- স্থানীয় সময় ২৭ জানুয়ারি, ২০২৪ সালে মায়ামি বন্দর থেকে যাত্রা শুরু করে জাহাজটি।
- টাইটানিকের চেয়েও পাঁচ গুন বড় এই প্রমোদতরী।
- আইকন অব দ্য সিজ-এর দৈর্ঘ্য ৩৬৫ মিটার (১,১৯৭ ফুট)। মোট ওজন ২৫০,৮০০ টন। এই ক্রুজ জাহাজে ২০টি ডেক রয়েছে, রয়েছে ৭টি সুইমিং পুল, ৬ টি ওয়াটার স্লাইড।
- তরীটির সবচেয়ে উপরের ডেকে আছে ৪০টির বেশি বার, রেস্তোরাঁ, লাউঞ্জ ও বিনোদোনস্থল।
- বিশাল এই তরীতে থাকতে পারবেন ৭ হাজার ৬০০ জন যাত্রী। ২ হাজার ৩৫০ জন ক্রু সদস্যের পৃথকভাবে থাকার ব্যবস্থা আছে।
 
তথ্যসূত্র - সময় নিউজ, ২৮ জানুয়ারি, ২০২৪।
২৯.
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ফেনী
  2. কক্সবাজার
  3. নরসিংদী
  4. গাইবান্ধা
সঠিক উত্তর:
গাইবান্ধা
উত্তর
সঠিক উত্তর:
গাইবান্ধা
ব্যাখ্যা
তিস্তা সোলার লিমিটেড:

- দেশের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র তিস্তা সোলার লিমিটেড।
- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অনাবাদি চরের সাড়ে ৬০০ একর জমিতে গড়ে ওঠেছে দেশের সবচেয়ে বড় ও এশিয়ার অন্যতম বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র।
- তিস্তা সোলার লিমিটেড নামে এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড।
- তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।
- বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল।
- উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন।
- ২ আগস্ট, ২০২৩ সালে ২০০ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তথ্যসূত্র - ঢাকা পোস্ট, ২ আগস্ট ২০২৩।
৩০.
ফিনটেক পাইওনিয়ার ২০২৩ পেয়েছে কোন প্রতিষ্ঠান?
  1. বাংলালিংক
  2. নগদ
  3. বিকাশ
  4. টেলিটক
সঠিক উত্তর:
বিকাশ
উত্তর
সঠিক উত্তর:
বিকাশ
ব্যাখ্যা
‘ফিনটেক পাইওনিয়ার’ সম্মাননা:

- দেশের আর্থিক প্রযুক্তি বা ফিনটেক খাতে অগ্রগামী ভূমিকা রাখায় ‘ফিনটেক পাইওনিয়ার ২০২৩’ সম্মাননা পেয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ।
- ‘বাংলাদেশ স্টার্টআপ সামিট ২০২৩’ অনুষ্ঠানে বিকাশকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা দেওয়া হয়।
- অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে এ–বিষয়ক সম্মাননা স্মারক গ্রহণ করেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২৩।
৩১.
গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে কোন দেশ?
  1. ইরান
  2. মিশর
  3. দক্ষিণ আফ্রিকা
  4. আলজেরিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
গাজায় গণহত্যা:
 
- ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
- গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
- জাতিসংঘের আদালতে মামলাটি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল।
- আদালতে করা মামলার আবেদনে গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘গণহত্যামূলক’ উল্লেখ করেছে দক্ষিণ আফ্রিকা।
 
তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৩০ ডিসেম্বর, ২০২৩।
৩২.
২০২৩ সালে কতজন নারী নোবেল পুরস্কার লাভ করেছেন?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
সঠিক উত্তর:
৪ জন
উত্তর
সঠিক উত্তর:
৪ জন
ব্যাখ্যা
নোবেল পুরস্কার (২০২৩):
- ২০২৩ সালে ৪ জন নারী নোবেল পুরস্কার লাভ করেছেন।
- তাঁরা হলেন - 
• নার্গিস মোহাম্মদী।
• অ্যান হুইলেয়ার।
• ক্যাটালিন কারিকো।
• ক্লডিয়া গোল্ডিন।
- ২০২৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদী।
- ২০২৩ সালে চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন দুইজন। তারা হলেন 'ক্যাটালিন কারিকো' এবং 'ড্রু ওয়েইসম্যান'।
- ২০২৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন মার্কিন বিজ্ঞানী 'পিয়েরে অ্যাগোস্টিনি', 'গাঙ্গেরির ফেরেন্স ক্রাউজ' এবং ফ্রান্সের 'অ্যান হুইলেয়ার'।
- ২০২৩ সালে রসায়ন বিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি রসায়নবিদ 'মুঙ্গি জি বাওয়েন্দি', মার্কিন গবেষক 'লুইস ই ব্রুস' ও 'অ্যালেক্সি আই একিমোভ'।
- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়ের লেখক 'জন ফসে'।
 
তথ্যসূত্র - নোবেল পুরস্কার অফিসিয়াল ওয়েবসাইট ও সময় নিউজ, ৬ অক্টোবর ২০২৩।
৩৩.
পদ্মা সেতুতে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কবে?
  1. ১ নভেম্বর, ২০২৩ সালে
  2. ২ নভেম্বর, ২০২৩ সালে
  3. ৩ নভেম্বর, ২০২৩ সালে
  4. ৪ নভেম্বর, ২০২৩ সালে
সঠিক উত্তর:
১ নভেম্বর, ২০২৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১ নভেম্বর, ২০২৩ সালে
ব্যাখ্যা
পদ্মা সেতুতে রেল চলাচল:
পদ্মা সেতুর সড়কপথ চালুর ১০ মাসের মাথায় ৪ এপ্রিল ২০২৩ সালে পদ্মা সেতু দিয়ে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হয়।
এদিন ৪১ কিলোমিটার রেলপথে পরীক্ষামূলকভাবে চলাচল করে ৭ বগি বিশেষ ট্রেনটি।
- ১ নভেম্বর ২০২৩ সালে পদ্মা সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয়।

পদ্মা সেতু:
পদ্মা সেতু প্রকল্পতে চীনের একটি কোম্পানী কাজ করে।
- মূল সেতুর কাজ করেছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড।
পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
পদ্মা সেতু বাংলাদেশের দীর্ঘতম সেতু। সেতুটি মুন্সিগঞ্জের মাওয়া, লৌহজংকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের সঙ্গে সংযুক্ত করেছে। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যুক্ত হয়েছে।
মাওয়া প্রান্তের দৈর্ঘ্য ১ দশমিক ৬১৭ কিলোমিটার।
জাজিরা প্রান্তের দৈর্ঘ্য ১০ দশমিক ৫০ কিলোমিটার।

তথ্যসূত্র দ্যা ডেইলী স্টার, ২৫ জুন ২০২২, দৈনিক ইত্তেফাক ৪ এপ্রিল ২০২৩ ও নয়া দিগন্ত, ০২ নভেম্বর ২০২৩।
৩৪.
অপারেশন আল-আকসা ফ্লাড শুরু হয় কত তারিখ?
  1. ৬ অক্টোবর, ২০২৩ সালে
  2. ৭ অক্টোবর, ২০২৩ সালে
  3. ৮ অক্টোবর, ২০২৩ সালে
  4. ৯ অক্টোবর, ২০২৩ সালে
সঠিক উত্তর:
৭ অক্টোবর, ২০২৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
৭ অক্টোবর, ২০২৩ সালে
ব্যাখ্যা
অপারেশন আল-আকসা ফ্লাড:
 
- ইসরাইলে হামাস ৭ অক্টোবর, ২০২৩ সালে আক্রমণের মধ্য দিয়ে দুদেশের সংঘাত শুরু হয়।
- এ লড়াইয়ের নাম দেয়া হয়েছে 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- বস্তুত বন্যার জলের মতই সশস্ত্র হামাস বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে।
- এর আগে ২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে সংঘাত চলেছিল। 
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
- ইহুদিদের এখন উৎসব পর্ব চলছে।
- সেই উৎসবের শেষ দিনে এই আঘাত হেনেছে হামাস।
- ইসরায়েলের বন্দর শহর তেল আবিবের উত্তরে পর্যন্ত রকেট হামলা করা হয়েছে।
- সেই সাথে হামাসের সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের দক্ষিণে।
 
তথ্যসূত্র - ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা ও দৈনিক যুগান্তর, ০৩ নভেম্বর ২০২৩।
৩৫.
বাংলাদেশের সংবিধান নিয়ে তৈরি ভাস্কর্যের স্থপতি কে?
  1. সৌমিত্র শেখর
  2. আনিসুল হক
  3. হিমেল আশরাফ
  4. ফজলুল হক
সঠিক উত্তর:
সৌমিত্র শেখর
উত্তর
সঠিক উত্তর:
সৌমিত্র শেখর
ব্যাখ্যা
ধ্রুব ’৭২’:
 
- বাংলাদেশের প্রথম সংবিধান ১৯৭২ সালের সংবিধানকেন্দ্রিক দেশের প্রথম ভাস্কর্য-স্থাপনা ‘ধ্রুব ’৭২’।
- ভাস্কর্যটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত।
- ভাস্কর্য-স্থাপনাটির রূপকার উপাচার্য সৌমিত্র শেখর।
- এখানে বাহাত্তরের সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা চারটি সুউচ্চ স্তম্ভে উৎকীর্ণ আছে।
- ‘ধ্রুব ’৭২’ স্থাপনা নির্মিত হয়েছে সামাজিক বিজ্ঞান ও ব্যবসায় প্রশাসন ভবনের প্লাজায়, যা ‘সংবিধান আঙিনা’ হিসেবে পরিচিত।
 
তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ১৬ ডিসেম্বর, ২০২৩।
৩৬.
বর্তমানে (২০২৪) বাংলাদেশে বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কে?
  1. আদ্রে আজুলে
  2. ডেভিড ম্যালপাস
  3. আবদৌলায়ে সেক
  4. ট্রেডস আধানম
সঠিক উত্তর:
আবদৌলায়ে সেক
উত্তর
সঠিক উত্তর:
আবদৌলায়ে সেক
ব্যাখ্যা
কান্ট্রি ডিরেক্টর:
 
- বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন আবদৌলায়ে সেক।
- এর আগে সেক ক্যামেরুন, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, গিনি, গ্যাবন ও কঙ্গো প্রজাতন্ত্রে কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন। 
- এ ছাড়া তিনি বিশ্বব্যাংকের আফগানিস্তানে অপারেশন ম্যানেজার, মিয়ানমার এবং মলদোভাতে কান্ট্রি ম্যানেজার ছিলেন।
- অর্থনৈতিক সংস্কার, প্রবৃদ্ধি কৌশল ও উন্নয়ন নীতি ঋণ দেওয়ার জন্য সিনিয়র অর্থনীতিবিদসহ কয়েকটি পদে অধিষ্ঠিত ছিলেন।
 
তথ্যসূত্র - দৈনিক কালের কন্ঠ, ৩ জানুয়ারি, ২০২৩।
৩৭.
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রথম মহিলা মহাসচিব -
  1. ক্যামিলিয়া হ্যারিস
  2. সিন্থিয়া অগাস্টিন
  3. অ্যামি ই. পোপ
  4. অলিভিয়া লরিন্স
সঠিক উত্তর:
অ্যামি ই. পোপ
উত্তর
সঠিক উত্তর:
অ্যামি ই. পোপ
ব্যাখ্যা
IOM:
- আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM.
- IOM পূর্ণরূপ INTERNATIONAL ORGANIZATION FOR MIGRATION.
- সংস্থাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য ১৭৫টি দেশ এবং পর্যবেক্ষক - ৮টি দেশ।
- সংস্থাটির প্রথম মহিলা মহাসচিব অ্যামি ই. পোপ।
- সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
 
তথ্যসূত্র - IOM অফিসিয়াল ওয়েবসাইট।
৩৮.
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হবে -
  1. যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে
  2. ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে
  3. ভারত ও শ্রীলংকাতে
  4. কানাডা ও যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে
ব্যাখ্যা
টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪:

- ২০২৪ সালের ৪ জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।
- সর্বমোট ২০ দল অংশগ্রহণ করবে।
- টি-টোয়েন্টি বিশ্বকাপটি দুটি দেশের মোট ১০টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।
- ২০২৪ সালের ৩০ জুন ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা নামবে।

তথ্যসূত্র - চ্যানেল ২৪, ২৯ জুলাই ২০২৩।