পরীক্ষা আর্কাইভ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

পরীক্ষানতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাসতারিখতারিখ অনির্ধারিতসময়32 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
রিভিশন পরীক্ষা [নতুনদের বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৬টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা] ----------------- [নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস

নতুনদের বিসিএস প্রস্তুতি - ২০০ দিনে পুরো সিলেবাস · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
John Keats's "Isabella" is a -
  1. novel
  2. play
  3. poem
  4. comedy
ব্যাখ্যা
Isabella is a narrative poem.

• Isabella:
- "Isabella; or, The Pot of Basil" হলো বিখ্যাত Romantic কবি John Keats-এর একটি narrative poem, যা ১৮১৮ সালে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
- এটি Giovanni Boccaccio- এর Decameron থেকে অনুপ্রাণিত।

• Summary:
- Isabella একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আর Lorenzo হচ্ছে তাদের পরিবারের একজন কর্মচারী। ধীরে ধীরে Isabella ও Lorenzo প্রেমে পড়ে যায়। কিন্তু Isabella-র ভাইয়েরা Lorenzo কে নিচু শ্রেণির মনে করে এবং এই সম্পর্ক মেনে নিতে চায় না।
- তারা ষড়যন্ত্র করে Lorenzo কে হত্যা করে এবং তার লাশ লুকিয়ে ফেলে।
- একসময় Isabella স্বপ্নে Lorenzo এর আত্মাকে দেখে এবং তার মৃত্যুর কথা জানতে পারে। পরে সে Lorenzo-র মৃতদেহ খুঁজে বের করে এবং তার মাথাটি কেটে একটি তুলসির (Basil) টবের মধ্যে রেখে দেয়। সেই গাছটিকে সে খুব যত্ন করে লালন করে।
- Isabella ধীরে ধীরে দুঃখে-যন্ত্রণায় নিঃশেষ হয়ে যায় এবং শেষ পর্যন্ত মারা যায়।

• John Keats (1795-1821):
- John Keats ছিলেন একজন ইংরেজ রোমান্টিক কাব্য কবি।
- তিনি প্রাচীন পুরাণের মাধ্যমে একটি দর্শনীয় চিন্তাধারা প্রকাশ করার চেষ্টা করেছিলেন।

• Notable Works:
Poems
- Endymion,
- Hyperion,
- Isabella,
- La Belle Dame sans merci,
- Lamia,
- Ode on a Grecian Urn,
- Ode to Psyche,
- Ode to a Nightingale,
- On First Looking into Chapman’s Homer,
- On Indolence,
- On Melancholy,
- Sleep and Poetry,
- The Eve of St. Agnes,
- The Fall of Hyperion,
- To Autumn.

Source: Britannica.
.
'Wings of Fire' is an autobiography written by —
  1. Salman Rushdie
  2. A.P.J. Abdul Kalam
  3. R. K Narayan
  4. Toni Morrison
ব্যাখ্যা
'Wings of Fire' is an autobiography written by A.P.J. Abdul Kalam.

• A.P.J. Abdul Kalam:
- A.P.J. Abdul Kalam পুরো নাম Avul Pakir Jainulabdeen Abdul Kalam.
- ১৯৩১ সালে তিনি ভারতে জন্মগ্রহণ করেন।
- তিনি একজন ভারতীয় বিজ্ঞানী ও রাজনীতিবিদ ছিলেন।
- ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন।
- তিনি যেই কর্মসূচির পরিকল্পনা করেছিলেন তার ফলে বেশ কয়েকটি সফল ক্ষেপণাস্ত্র তৈরি করা হয়েছিল।
- এজন্য তিনি ভারতের 'Missile Man' নামে পরিচিত ছিলেন।

• Notable Works:
Books

- Wings of Fire,
- Ignited Mind,
- Inspiring Thought,
- The Luminous Sparks,
- Turning Points,
- You are Born to Bloom,
- Target 3 Billion,
- Indomitable Spirit,
- My Journey, etc.

Source: Britannica.
.
Maxim Gorky is a/an-
  1. French novelist and poet
  2. American playwright and poet
  3. Russian short story writer and novelist
  4. English story writer and playwright
ব্যাখ্যা
The correct answer is - গ) Russian short story writer and novelist.

• Maxim Gorky (1868-1936):
- Maxim Gorky ছিলেন একজন রুশ ছোটগল্পকার ও উপন্যাসিক।
- তিনি তাঁর বাস্তবধর্মী রচনায় ও সমাজের উপেক্ষিত শ্রেণির মানুষের প্রতি সহানুভূতিশীল গল্পের জন্য প্রথম জনপ্রিয়তা লাভ করেন।
- পরে তিনি আরও অনেক গল্প, উপন্যাস ও নাটক রচনা করেন।
- তাঁর বিখ্যাত নাটক হলো The Lower Depths.

• Notable Works:
- Chelkash (short story),
- The Mother (nove),
- My Childhood (autobiography ),
- My Universities (book),
- The Lower Depths (play),
- Twenty-six Men and a Girl (short story).

Source: Britannica.
.
Who wrote the quote - 'Fools rush in where angels fear to tread'?
  1. William Shakespeare
  2. Alexander Pope
  3. P. B Shelley
  4. O. Henry
ব্যাখ্যা
The quote "Fools rush in where angels fear to tread" was said by Alexander Pope.
- The quote "Fools rush in where angels fear to tread" is taken from Alexander Pope's An Essay on Criticism.

• An Essay on Criticism:
- 'An Essay on Criticism' হচ্ছে Alexander Pope-এর একটি didactic (শিক্ষামূলক) কবিতা, যা heroic couplets (দ্বিপদী ছন্দে) লেখা।
- এই কবিতাটি মূলত Horace-এর Ars Poetica থেকে অনুপ্রাণিত, তবে এতে Augustan যুগের লেখকদের ধারাও বিদ্যমান।

• Alexander Pope:
- ইংরেজি সাহিত্যের সবচেয়ে উক্তিমূলক (epigrammatic) কবিদের একজন।
- ইংরেজি Augustan যুগের বিখ্যাত কবি ও ব্যঙ্গরচয়িতা।
- তাকে ‘Mock Heroic Poet’ বলে।
- Pope এর কবিতা প্রায়শই জটিল বিষয়বস্তু এবং সুরুচিপূর্ণ ভাষায় রচিত এবং তার কাজগুলো ইংরেজি সাহিত্যে ব্যাপক প্রভাব ফেলেছে।

• Notable works:
Poems
- An Essay on Criticism,
- The Rape of the Lock,
- The Dunciad,
- An Essay on Man,
- Eloisa to Abelard,
- Windsor-Forest, etc.

• Famous quotes:
- A little learning is a dangerous thing.
- To err is human, to forgive, divine.
- Fools rush in where angels fear to tread.
- Blessed is the man who expects nothing, for he shall never be disappointed.
- Hope springs eternal in the human breast.
- The proper study of mankind is man.

Source:
1. Britannica.
.
'Ophelia' is a character from -
  1. The Tempest
  2. Hamlet
  3. Othello
  4. Jane Eyre
ব্যাখ্যা
'Ophelia' is the character from Hamlet.

• Hamlet
- Shakespeare এর ‘Hamlet’ (১৫৯৯–১৬০১) হলো এক ট্রাজেডি নাটক।
- যেখানে ডেনমার্কের রাজপুত্র Hamlet তার বাবার মৃত্যু ও মায়ের চাচার সঙ্গে বিয়ে নিয়ে মানসিকভাবে বিপর্যস্ত থাকে।
- Hamlet এর বাবার আত্মা এসে জানায়, চাচা Claudius তাকে বিষ দিয়ে হত্যা করেছে, এবং প্রতিশোধ নিতে বলে।
- Hamlet নিশ্চিত হতে পাগল সাজায় ও অভিনেতাদের দিয়ে হত্যার নাটক মঞ্চস্থ করে Claudius এর প্রতিক্রিয়া দেখে।
- Hamlet, Polonius কে হত্যা করে, Claudius তাকে মৃত্যুর ফাঁদে ফেলার জন্য ইংল্যান্ডে পাঠায়, কিন্তু Hamlet ফাঁদ উল্টে দেয়।
- দেশে ফিরে Hamlet দেখে, Ophelia পাগল হয়ে আত্মহত্যা করেছে, আর তার ভাই Laertes প্রতিশোধ নিচ্ছে।
- বিষাক্ত তলোয়ার ও পানীয়ের দ্বন্দ্বে Hamlet, Laertes, Gertrude ও Claudius মারা যায়, আর মৃত্যুর আগে Hamlet Claudius কে হত্যা করে ও Horatio কে নিজের সম্মান রক্ষার দায়িত্ব দিয়ে যায়।
- এভাবেই নাটকটি ট্রাজেডি রূপ ধারণ করে।

• Famous quotations of Hamlet:
- Neither a borrower nor a lender be; For loan oft loses both itself and friend.
- To be or not to be that is the question.
- Frailty, thy name is woman.
- Brevity is the soul of wit.
- Listen to many, speak to a few.
- Though this be madness, yet there is method in't.
- Conscience does make cowards of us all.
- There is divinity that shapes our end.

• The important characters of Hamlet:
- Ophelia,
- Hamlet,
- Claudius,
- Gertrude,
- Horatio (Loyal and Best friend of Hamlet্‌
- Polonius (Ophelia's Father),
- Laertes (Ophelia's Uncle), etc.,

• William Shakespeare (1564 - 1616)
- তিনি একজন কবি, নাট্যকার, অভিনেতা;
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু Shakespeare মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির (image) ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।

• Notable Works:
Plays
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.

Source: Britannica.
.
'King Lear' was written by -
  1. William Butler Yeats
  2. William Wordsworth
  3. William Shakespeare
  4. William Faulkner
ব্যাখ্যা
'King Lear' was written by William Shakespeare.

King Lear
- বৃদ্ধ King Lear নিজের রাজ্য তিন কন্যার মাঝে ভাগ করে দিতে চান, যাদের ভালোবাসার কথা শুনে তিনি ভাগ নির্ধারণ করেন।
- বড় দুই মেয়ে কৃত্রিম ভালোবাসা দেখিয়ে পুরস্কৃত হয়, আর ছোট মেয়ে Cordelia সত্যিকারের ভালোবাসা প্রকাশ করতে না পারায় বাদ পড়ে।
- এরপর বড় দুই কন্যা বাবাকে অবহেলা করে, যা Lear কে পাগল করে দেয়।
- Cordelia ফরাসি সৈন্য নিয়ে ইংল্যান্ডে এসে বাবাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারা পরাজিত হয় এবং বন্দি হয়।
- শেষ পর্যন্ত Lear ও Cordelia দুজনেই মরে যান, আর রাজ্য ধ্বংসের পথে যায়।

• The important character of this tragedy:
- King Lear,
- Goneril,
- Regan,
- Cordelia,
- Edgar, etc.

• William Shakespeare (1564 - 1616)
- তিনি ছিলেন একজন কবি, নাট্যকার, অভিনেতা।
- তিনি ইংল্যান্ডের “ইংরেজ জাতীয় কবি” নামে পরিচিত।
- পৃথিবীর সর্বকালের সেরা নাট্যকার হিসেবে বিবেচিত।
- তিনি তীক্ষ্ণ বুদ্ধি, দূরদর্শী মানসিকতা, এবং কাব্যিক শক্তি নিয়ে লিখতেন।
- অন্য লেখকরাও এই গুণের অধিকারী, কিন্তু Shakespeare মানুষের আবেগ ও সংঘাতের পূর্ণ জগতকে স্পর্শ করেছেন।
- ভাষা, শব্দ, এবং ছবির (image) ব্যবহারে তিনি অসাধারণ, যা সহজেই পাঠকের বা দর্শকের মনে গেঁথে যায়।
- তার সৃষ্টিশক্তি বইপত্রের মধ্যে সীমাবদ্ধ ছিল না; নাট্য মঞ্চের জীবন্ত চরিত্রে প্রকাশ পেত।
- তার নাটক মানুষের সহানুভূতি জাগায় এবং দর্শককে অংশগ্রহণের সুযোগ দেয়।

• Notable Works:
Plays
- A Midsummer Night’s Dream,
- All’s Well That Ends Well,
- Antony and Cleopatra,
- As You Like It,
- Hamlet,
- Henry IV, Part 1,
- Henry IV, Part 2,
- Henry V,
- Henry VI, Part 1,
- Henry VI, Part 2,
- Henry VI, Part 3,
- Henry VIII,
- Julius Caesar,
- King John,
- King Lear,
- Love’s Labour’s Lost,
- Macbeth,
- Measure for Measure,
- Much Ado About Nothing,
- Othello,
- Richard III,
- The Taming of the Shrew,
- The Tempest.

Source: Britannica.
.
Which literary period is Percy Bysshe Shelley associated with?
  1. Victorian Period
  2. Romantic Period
  3. Renaissance Period
  4. Modern Period
ব্যাখ্যা
Percy Bysshe Shelley was a poet of Romantic Period.

• Romantic Period (1798 - 1832)
- এই সময়টিকে রোমান্টিসিজমের পুনরুজ্জীবন (Revival of Romanticism) ও বলা হয়, কারণ এলিজাবেথীয় যুগের রোমান্টিক আদর্শ আবার ফিরে আসে।
- Lyrical Ballads সাহিত্য জগতে বড় পরিবর্তন আনে-
- শহুরে মানুষের বদলে গ্রামীণ মানুষ প্রধান চরিত্র হয়।
- জাঁকজমকপূর্ণ ভাষার বদলে সাধারণ, দৈনন্দিন ভাষা ব্যবহৃত হয়।

• Percy Bysshe Shelley (1792-1822):
- P. B. Shelley ইংরেজি সাহিত্যের Romantic Period এর একজন অন্যতম কবি।
- যিনি ব্যক্তিগত প্রেম এবং সামাজিক ন্যায়ের প্রতি তাঁর আবেগময় অনুসন্ধান ধীরে ধীরে কবিতায় রূপান্তরিত করেছিলেন, যা ইংরেজি ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবিতার মধ্যে গণ্য হয়।

• Notable Works:
- A Defence of Poetry (essay),
- A Philosophical View of Reform (book),
- Adonais (poem),
- Alastor; or The Spirit of Solitude (poem),
- The Necessity of Atheism (essay),
- Prometheus Unbound (play),
- The Cenci (tragedy play),
- Ode to the West Wind (poem).

Source: Britannica.
.
What is the antonym of "ignite"?
  1. Light
  2. Quench
  3. Burn
  4. Spark
ব্যাখ্যা
• The antonym of "ignite" is - Quench.

• Ignite (Verb)
- Bangla Meaning: জ্বালানো; জ্বলা; প্রজ্বলিত করা হওয়া।
- English Meaning: to set a fire.

খ) Quench (Verb)
- Bangla Meaning: নির্বাপিত করা; তৃষ্ণা নিবারণ করা।
- English Meaning: put out, extinguish.

Other options:

ক) Light
- Bangla Meaning: জ্বলতে শুরু করা বা কিছু জ্বালানো, আলো।
- English Meaning: to ignite something।

গ) Burn
- Bangla Meaning: পোড়ানো; দগ্ধ করা; পুড়িয়ে ফেলা।
- English Meaning:  to consume fuel and give off heat, light, and gases.

ঘ) Spark
- Bangla Meaning: আগুনের ফুলকি; আলোকের ঝলক, স্ফুলিঙ্গ ছড়ান।
- English Meaning: to flash or fall like sparks.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
.
Which sentence is correct?
  1. The list of items are on the table.
  2. The list of items is on the table.
  3. The list of items were on the table.
  4. The list of items have been on the table.
ব্যাখ্যা
• Correct Answer: খ) The list of items is on the table.

এই বাক্যে মূল subject হলো “The list”, যা singular noun.
- “of items” একটি prepositional phrase, যা subject নয়,
- শুধুমাত্র "list" সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়।

বাক্যে-
The list → subject (একবচন),
of items → prepositional phrase (বহুবচন noun হলেও, subject নয়) ,
- তাই verb হবে একবচন : "is".

অন্য অপশনগুলোর :
ক) The list of items are on the table. এখানে, are : বহুবচনের জন্য ব্যবহৃত হয় (ভুল),

গ) The list of items were on the table. এখানে, were : অতীতকালের বহুবচন verb (ভুল),

ঘ) The list of items have been on the table. এখানে, have been : বহুবচনের জন্য ব্যবহৃত হয় (ভুল)।

- সঠিক বাক্য:
- The list of items is on the table.
- জিনিসপত্রের তালিকাটি টেবিলের উপর আছে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১০.
What is the synonym for "jubilant"?
  1. Miserable
  2. Overjoyed
  3. Gloomy
  4. Angry
ব্যাখ্যা
• The synonym for "jubilant" is - Overjoyed.

• Jubilant (Adj)
- Bangla Meaning: আনন্দে চিৎকাররত; বিজয়ানন্দে উৎফুল্ল বিজয়ানন্দ।
- English Meaning: feeling or expressing great joy : exultant.

খ) Overjoyed (Adj)
- Bangla Meaning: আনন্দে আত্মহারা।
- English Meaning: feeling great joy.

Other Options:

ক) Miserable
- Bangla Meaning: দুঃখজনক, দুর্বিষহ, কোনোকিছুর মান কত নিম্ন তা বোঝাতে ব্যবহার করা হয়।
- English Meaning: being in a pitiable state of distress or unhappiness (as from want or shame).

গ) Gloomy
- Bangla Meaning: অন্ধকার; অনালোকিত; বিষণ্ণ; বিষণ্ণকারক।
- English Meaning: partially or totally dark.

ঘ) Angry
- Bangla Meaning: রাগান্বিত (ব্যক্তি)।
- English Meaning: feeling or showing anger.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
১১.
Correct the sentence:
  1. He gave me an advice yesterday.
  2. He gave me a advice yesterday.
  3. He gave me advice yesterday.
  4. He gives me an advice yesterday.
ব্যাখ্যা
• Correct Answer: গ) He gave me advice yesterday.

- Advice হলো একটি Uncountable Noun, তাই এর আগে "a" বা "an" ব্যবহার করা যায় না।

বাক্যগুলো :
ক) He gave me an advice yesterday.: ভুল - "advice" uncountable, তাই "an" বসে না,

খ) He gave me a advice yesterday. : ভুল -  uncountable noun-এর আগে "a" বসে না,

গ) He gave me advice yesterday. - সঠিক ব্যবহার, article ছাড়া,

ঘ) He gives me an advice yesterday. - ভুল - "yesterday" থাকায় past tense দরকার ছিল, তাই "gave" হলে সঠিক হত।

- সঠিক বাক্য:
- He gave me advice yesterday.
- সে আমাকে গতকাল উপদেশ দিয়েছিল।

- যদি advice কে countable করে ব্যবহার করতে হলে (Article সহ) নিম্নোক্তভাবে ব্যবহার করা যায়:
- He gave me a piece of advice. 
- সে আমাকে একটি উপদেশ দিয়েছিল।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১২.
Choose the correct spelling:
  1. Lathergic
  2. Lethargic
  3. Lethargik
  4. Lethargick
ব্যাখ্যা
• Correct spelling: খ) Lethargic.

• Lethargic
- Bangla Meaning: অলস; নিশ্চেষ্ট; জড়িমাগ্রস্ত।
- English Meaning: of, relating to, or characterized by laziness or lack of energy.

Example Sentences:


- He needs some new hobby to shake him out of his lethargy.
- There was an air of lethargy about him.
- He was plagued by bouts of lethargy.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
১৩.
Which sentence is correct?
  1. Neither the teacher nor the students was present.
  2. Neither the teacher nor the students has been present.
  3. Neither the teacher nor the students is present.
  4. Neither the teacher nor the students were present.
ব্যাখ্যা
• Correct Answer: ঘ) Neither the teacher nor the students were present.

- "Neither...nor" ব্যবহৃত হলে verb সাধারণত নিকটবর্তী subject এর সাথে agree করে।
- এখানে শেষ subject হচ্ছে “students” : যা একটি plural noun, তাই verb হবে "were" (plural verb).

Other options:
ক) was : Singular জন্য, কিন্তু “students” Plural Noun,

খ) has been: Singular Noun জন্য, but “students” is a Plural Noun.

গ) is: present tense এবং Singular Noun, but “students” is a Plural Noun.

- সঠিক বাক্য:
- Neither the teacher nor the students were present.
- শিক্ষক বা ছাত্রদের কেউই উপস্থিত ছিল না।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৪.
Synonym for "meticulous"?
  1. Careless
  2. Precise
  3. Sloppy
  4. Negligent
ব্যাখ্যা
• Synonym for "meticulous" is - Precise.

• Meticulous (Adj)
- Bangla Meaning: খুঁটিনাটি প্রতিটি বিষয়ে অতি মনোযোগসহকারে।
- English Meaning: marked by extreme or excessive care in the consideration or treatment of details.

খ) Precise (Adj)
- Bangla Meaning: সুনির্দিষ্ট, যথাযথ।
- English Meaning: exactly or sharply defined or stated.

Other Options:
ক) Careless
- Bangla Meaning: অসাবধান, অমনোযোগী।
- English Meaning: free from care: untroubled.

গ) Sloppy
- Bangla Meaning: বৃষ্টির পানি ইত্যাদিতে ভেজা বা কর্দমাক্ত; নোংরা পানি জমা ছোটখাটো গর্তে ভরা।
- English Meaning: slovenly, careless.

ঘ) Negligent
- Bangla Meaning: সতর্কতা অবলম্বন না করা, কর্তব্যে অবহেলা করা।
- English Meaning: marked by or given to neglect especially habitually or culpably.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
১৫.
Identify the correct sentence:
  1. She paints a picture and sold it.
  2. She painted a picture and sold it.
  3. She paints a picture and sells it.
  4. Both B & C are correct.
ব্যাখ্যা
• Correct Answer: ঘ) Both B & C are correct.

- এই প্রশ্নে আমাদের দেখতে হবে Tense consistency (একটি বাক্যে একই কাল) রক্ষা করা হয়েছে কিনা।

Given Options:
ক) She paints a picture and sold it. 
- "paints" (Present) এবং "sold" (Past) – দুটি আলাদা tense ব্যবহার হয়েছে।
- এটি tense mismatch, তাই ভুল।

খ) She painted a picture and sold it. 
- দুটি verb-ই past tense — painted এবং sold.
- tense সঙ্গতিপূর্ণ, সঠিক বাক্য।

গ) She paints a picture and sells it. 
- দুটি verb-ই present tense — paints এবং sells.
- tense সঙ্গতিপূর্ণ, সঠিক বাক্য।

ঘ) Both B & C are correct. 
- কারণ খ ও গ — দুটি বাক্যই tense অনুযায়ী সঠিক। অতএব, এই অপশনটি সঠিক উত্তর।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
১৬.
Correct spelling:
  1. Obsolite
  2. Obsolete
  3. Obsellete
  4. Obsolet
ব্যাখ্যা
• The correct spelling is- Obsolete.

Obsolete (Adj, Verb)
- Bangla Meaning: অপ্রচলিত, বাতিল, সেকেলে।
- English Meaning: no longer in use or no longer useful, make obsolete.

Example Sentences:
- The book used a word that had long been obsolete.
- Obsolete machines are sent for scrap.
- The phrase was obsolete after 1625.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
১৭.
একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত? 
  1. 90°
  2. 120°
  3. 135°
  4. 145°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অষ্টভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
বাহুর সংখ্যা, n = 8 

∴ অন্তঃস্থ কোণ, θ = 180° - (360°/8) 
= 180° - 45° 
= 135° ।
১৮.
একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার?
  1. 20 মিটার
  2. 30 মিটার
  3. 40 মিটার
  4. 25 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। মইয়ের একপ্রান্ত মাটি হতে 40 মিটার উঁচুতে দেয়ালকে স্পর্শ করে। মই এর অপরপ্রান্ত হতে দেয়ালের দূরত্ব কত মিটার? 

সমাধান: 

মনে করি, 
দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = x মিটার 
দেয়াল মাটির সাথে সমকোণ উৎপন্ন করে 

∴ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, 
(মইয়ের উচ্চতা)2 = (দেয়ালের উচ্চতা)2 + (x)2
বা, (50)2 = (40)2 + (x)2
বা, 2500 = 1600 + (x)2
বা, x2 = 2500 - 1600
বা, x2 = 900
বা, x2 = (30)2
∴ x = 30 

∴ দেয়ালের পাদদেশ হতে মইয়ের পাদদেশের দূরত্ব = 30 মিটার।
১৯.
এক ডিগ্রি কোণ রেডিয়ান এককে প্রকাশ করলে কত হবে?
  1. π
  2. π/180
  3. 180/π
ব্যাখ্যা
প্রশ্ন: 1° সমান কত রেডিয়ান? 

সমাধান: 
রেডিয়ান: 
কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ ঐ বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে এক রেডিয়ান বলে। 

আমরা জানি, 
180° = π রেডিয়ান 
∴ 1° = π/180 রেডিয়ান ।
২০.
এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে ঠিক দক্ষিণে 4 কিলোমিটার যাওয়ার পর সেখান থেকে ঠিক পশ্চিম দিকে 3 কিলোমিটার গেল। যাত্রা শেষে সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে থাকবে? 
  1. 5 কিলোমিটার
  2. 6 কিলোমিটার
  3. 7 কিলোমিটার
  4. 8 কিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে ঠিক দক্ষিণে 4 কিলোমিটার যাওয়ার পর সেখান থেকে ঠিক পশ্চিম দিকে 3 কিলোমিটার গেল। যাত্রা শেষে সে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে থাকবে? 

সমাধান: 

মনে করি,
লোকটি A স্থান থেকে যাত্রা শুরু করে দক্ষিণ দিকে 4 কিলোমিটার যাওয়ার পর B স্থানে পৌঁছাল এবং B থেকে পশ্চিম দিকে গমন করে 3 কিলোমিটার যাওয়ার পর C বিন্দুতে পৌঁছাল। 
তাহলে, AB = 4 কি.মি.
BC = 3 কি.মি.
AC = কত?

এখন,
ABC সমকোণী ত্রিভুজ থেকে পাই,
AC2 = AB2 + BC2
বা, AC2 = (4)2 + (3)2
বা, AC2 = 16 + 9
বা, AC2 = 25
∴ AC = 5

∴ লোকটি যাত্রা শুরুর স্থান থেকে 5 কিলোমিটার দূরে থাকবে।
২১.
কোন ভাইরাসটিতে নিউক্লিক এসিড হিসেবে RNA থাকে?
  1. ভ্যাকসিনিয়া
  2. ভ্যারিওলা
  3. এডিনোহার্পিস সিমপ্লেক্স
  4. র‍্যাবিস
ব্যাখ্যা
• র‍্যাবিস ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে RNA থাকে। 

• ভাইরাস:

- ভাইরাস (Virus) হলো একটি অতিআণুবীক্ষণিক সংক্রামক বস্তু যা শুধুমাত্র জীবের জীবন্ত কোষের অভ্যন্তরে বংশবৃদ্ধি করতে পারে।

• নিউক্লিক এসিডের ধরন অনুযায়ী ভাইরাসকে ২ ভাগে ভাগ করা যায়। যথা-
→ RNA ভাইরাস: যে ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে RNA থাকে তাদেরকে বলা হয় RNA ভাইরাস। 
উদাহরণ-
- TMV, HIV, ডেঙ্গু, পোলিও, মাম্পস, র‍্যাবিস, নভেল করোনা ইত্যাদি ভাইরাস।
- Reoviridae গোত্রের (রিওভাইরাস, ধানের বামন রোগের ভাইরাস) ভাইরাসের RNA দ্বিসূত্রক।

→ DNA ভাইরাস: যে ভাইরাসে নিউক্লিক এসিড হিসেবে DNA থাকে তাকে বলা হয় DNA ভাইরাস। 
উদাহরণ-
- T2 ভাইরাস, ভ্যাকসিনিয়া, ভ্যারিওলা, TIV (Tipula Iridiscent Virus), এডিনোহার্পিস সিমপ্লেক্স ইত্যাদি ভাইরাস।
- Parvoviridae গোত্রের ( phi X 174 oplus M 13 কলিফায়) ভাইরাসের DNA একসূত্রক।

তথ্যসূত্র:
- জীববিজ্ঞান ১ম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. মোহাম্মদ আবুল হাসান।
২২.
ট্রানজিস্টর কী ধরনের উপাদান দিয়ে তৈরি?
  1. কন্ডাক্টর
  2. সেমিকন্ডাক্টর
  3. ইনসুলেটর
  4. সুপারকন্ডাক্টর
ব্যাখ্যা
• ট্রানজিস্টর:
- তিন প্রান্তবিশিষ্ট যে ক্ষুদ্র অর্ধপরিবাহী যন্ত্রে বহির্মুখী প্রবাহ, ভোল্টেজ এবং ক্ষমতা অন্তর্মুখী প্রবাহ দ্বারা নিয়ন্ত্রিত হয় তাকে ট্রানজিস্টর বলে।

• ট্রানজিস্টর সেমিকন্ডাক্টর পদার্থ দিয়ে তৈরি। 

• ট্রানজিস্টরের উপাদান:
- সিলিকন, 
- জার্মেনিয়াম। 

• গঠন:
- দুই শ্রেণির সেমিকন্ডাক্টর (n-টাইপ ও p-টাইপ) দিয়ে ট্রানজিস্টর তৈরি করা হয়।
- এতে একটি p-টাইপের কেলাসের উভয় পার্শ্বে একটি করে -টাইপ কেলাস বা, n-টাইপের কেলাসের উভয়দিকে একটি করে p-টাইপ কেলাস স্যান্ডউইচ করে যথাক্রমে n-p-n বা, p-n-p জাংশন তৈরি করা হয়।
- এদেরকে যথাক্রমে n-p-n ট্রানজিস্টর ও p-n-p ট্রানজিস্টর বলা হয়।
- এরকমভাবে সজ্জিত কেলাসের প্রথমটিকে নিঃসারক (emitter), মাঝেরটিকে পীঠ বা ভূমি (base) এবং অন্য পাশেরটিকে সংগ্রাহক (collector) বলা হয়। 

• সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী:
- অপরিবাহী ও পরিবাহীর মাঝামাঝি আপেক্ষিক রোধের কয়েকটি পদার্থ আছে সেগুলোকে বলা হয় সেমিকন্ডাক্টর।
- যেমন—জার্মেনিয়াম, সিলিকন ইত্যাদি। এদের আপেক্ষিক রোধ 10-4 Ωm ক্রমের।

তথ্যসূত্র:
- পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. শাহজাহান তপন।
২৩.
ফাইবার অপটিক কেবলের মাধ্যমে কোন ধরনের সংকেত পাঠানো যায়?
  1. বৈদ্যুতিক সংকেত
  2. আলোক সংকেত
  3. রেডিও সংকেত
  4. শব্দ তরঙ্গ
ব্যাখ্যা
• ফাইবার অপটিক ক্যাবলের মাধ্যমে আলোক সংকেত ব্যবহার করে তথ্য প্রেরণ করা হয়। 

• ফাইবার অপটিক ক্যাবল:
- ফাইবার অপটিক ক্যাবল একটি উচ্চগতির ডেটা ট্রান্সমিশন মাধ্যম যা আলোক সংকেত (অপটিক্যাল সিগন্যাল) ব্যবহার করে তথ্য পাঠায়। 
- এটি মূলত কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি এক ধরনের পাতলা তন্তু, যা আলোকরশ্মিকে এক স্থান থেকে অন্য স্থানে পরিবহণ করে।
- এই ক্যাবলগুলো ডেটা স্থানান্তরের জন্য অত্যন্ত দ্রুত এবং নির্ভরযোগ্য মাধ্যম হিসেবে পরিচিত। 

• কাজের ধরন:
- এই ক্যাবলে তথ্য আলোক সংকেত (Optical Signal) রূপে পাঠানো হয়, যা লেজার বা LED দ্বারা তৈরি হয় এবং ক্যাবলের মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন (Total Internal Reflection) এর মাধ্যমে ছড়িয়ে পড়ে।

• ফাইবার অপটিকের সুবিধা:
- উচ্চ গতিতে তথ্য প্রেরণ করা যায়।  
- দীর্ঘ দূরত্বেও কার্যকরভাবে তথ্য প্রেরণ করা যায় 
- আলোক তরঙ্গ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফেরেন্স মুক্ত।

তথ্যসূত্র:
- ব্রিটানিকা।
- মাধ্যমিক পদার্থবিজ্ঞান, ৯ম ও ১০ম শ্রেণি।
২৪.
নিচের কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?
  1. ইনফ্লুয়েঞ্জা
  2. ডেঙ্গু
  3. যক্ষ্মা
  4. ম্যালেরিয়া
ব্যাখ্যা
• যক্ষ্মা একটি ব্যাকটেরিয়াজনিত রোগ যা Mycobacrterium tuberculosis নামক ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে। 

• ব্যাকটেরিয়াজনিত রোগ:
- যে সকল রোগ ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় সেগুলোকে বলা হয় ব্যাকটেরিয়াজনিত রোগ। 
→ মানুষের অধিকাংশ মারাত্মক রোগগুলোই ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে। মানুষের যক্ষ্মা, নিউমোনিয়া, টাইফয়েড, কলেরা, ডিপথেরিয়া, আমাশয়, ধনুষ্টংকার বা টিটেনাস, হুপিংকাশি , মেনিনজাইটিস, লেপরসি (কুষ্ঠ রোগ), আনডিউলেটেড ফিভার ইত্যাদি ব্যাকটেরিয়াঘটিত রোগ। এ ছাড়াও ইত্যাদি রোগও ব্যাকটেরিয়া দিয়ে হয়ে থাকে।

• যক্ষ্মা:
- যক্ষ্মা একটি পরিচিত বায়ুবাহিত সংক্রামক রোগ। 
- যারা অধিক পরিশ্রম করে, দুর্বল, স্যাঁতসেঁতে বা অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে, অপুষ্টিতে ভোগে অথবা যক্ষ্মা রোগীর সাথে বসবাস করে, তারা এ রোগে সহজে আক্রান্ত হয়।

• রোগের কারণ:
- সাধারণত Mycobacterium tuberculosis নামক এক ধরনের ব্যাকটেরিয়ার আক্রমণে এ রোগ হয়।

• যক্ষ্মার লক্ষণ:
- দীর্ঘস্থায়ী কাশি (তিন সপ্তাহ বা তার বেশি), বুকে ব্যথা, কফ বা শ্লেষ্মা বের হওয়া,  দুর্বলতা বা ক্লান্তি,  ওজন হ্রাস, খিদে কমে যাওয়া। 

• প্রতিকার:
- ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা।
- এ রোগের চিকিৎসা দীর্ঘমেয়াদি। ডাক্তারের পরামর্শঅনুযায়ী রোগ নিবারণের নিয়মগুলো কঠিনভাবে মেনে চলা।
- প্রয়োজনে রোগীকে হাসপাতালে বা স্যানাটোরিয়ামে পাঠানো।
- রোগীর ব্যবহারের সবকিছু পৃথক রাখা।
- রোগীর কফ বা থুতু মাটিতে পুঁতে ফেলা।

তথ্যসূত্র:
- মাধ্যমিক জীববিজ্ঞান, ৯ম ও ১০ম শ্রেণি।
- জীববিজ্ঞান ১ম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. মোহাম্মদ আবুল হাসান।
২৫.
ডায়নামোতে বৈদ্যুতিক শক্তি কোন শক্তি থেকে রূপান্তরিত হয়?
  1. তাপ শক্তি
  2. যান্ত্রিক শক্তি
  3. রাসায়নিক শক্তি
  4. চৌম্বকীয় শক্তি
ব্যাখ্যা
• ডায়নামোতে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তি থেকে রূপান্তরিত হয়। 

• তড়িৎ-চৌম্বকীয় আবেশ:
- একটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক শক্তি ও তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার পদ্ধতিকে তড়িৎ-চৌম্বকীয় আবেশ বলে।

• ডায়নামো:
- ডায়নামো হলো একটি যন্ত্র যা যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করে। এটি তড়িৎ-চৌম্বকীয় আবেশ (Electromagnetic Induction) এর নীতিতে কাজ করে।

• কার্যপ্রণালী:
→ যান্ত্রিক শক্তির প্রয়োগ:
- ডায়নামোর একটি কয়েল (তামার তারের পেঁচানো অংশ) চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘুরানো হয়।
- এই ঘূর্ণন সাধারণত বাইরে থেকে যান্ত্রিক শক্তি প্রয়োগের মাধ্যমে করা হয় (যেমন: সাইকেলের প্যাডেল, হাইড্রো টারবাইন বা বায়ু টারবাইন, ডিজেল বা পেট্রোল ইঞ্জিন)।
→ তড়িৎ-চৌম্বকীয় আবেশ:
- ফ্যারাডের সূত্র অনুসারে, চৌম্বক ক্ষেত্রের মধ্যে কয়েল ঘুরালে তাতে বিদ্যুৎপ্রবাহ (তড়িৎ শক্তি) উৎপন্ন হয়।
- এই প্রক্রিয়ায় যান্ত্রিক শক্তি → বৈদ্যুতিক শক্তি রূপান্তরিত হয়।

তথ্যসূত্র:
- পদার্থবিজ্ঞান ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. শাহজাহান তপন।
- Faraday's Law of Electromagnetic Induction – Britannica. 
২৬.
CRISPR প্রযুক্তি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  1. জিন এডিটিং
  2. রক্ত পরিশোধন
  3. হাড় মেরামত
  4. হার্ট সার্জারি
ব্যাখ্যা
• CRISPR প্রযুক্তি জিন এডিটিং এর ক্ষেত্রে ব্যবহৃত হয়। 

CRISPR:
- CRISPR (Clustered Regularly Interspaced Short Palindromic Repeats) হলো একটি অত্যাধুনিক জিনোম এডিটিং প্রযুক্তি, যেটির মাধ্যমে বিজ্ঞানীরা ডিএনএ-এর নির্দিষ্ট অংশ কাটা, যোগ করা বা পরিবর্তন করতে ব্যবহার করেন।
- এটি মূলত ব্যাকটেরিয়ার একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে আবিষ্কৃত হয়েছিল, যা ভাইরাসের ডিএনএ কেটে দেয়।

• CRISPR-এর প্রধান প্রয়োগ:
→ জিন থেরাপি:
- বংশগত রোগ (যেমন সিকেল সেল অ্যানিমিয়া, সিস্টিক ফাইব্রোসিস) সারাতে ব্যবহৃত হয়।
→ কৃষি:
- রোগ-প্রতিরোধী ও পুষ্টিগুণসমৃদ্ধ ফসল তৈরি (যেমন জিএমও শস্য)।
→ চিকিৎসা গবেষণা:
- ক্যানসার, এইডসের মতো রোগের চিকিৎসায় পরীক্ষামূলক প্রয়োগ।
→ জীববিজ্ঞান:
- জিনের কার্যকারিতা বুঝতে মডেল অর্গানিজম (যেমন ইঁদুর) এ ডিএনএ মডিফিকেশন।

• কার্যপ্রণালী:
- CRISPR প্রযুক্তিতে Cas9 নামক একটি এনজাইম ব্যবহার হয়। 
- এটি DNA-এর নির্দিষ্ট অংশ কেটে ফেলতে পারে। 
- এরপর বিজ্ঞানীরা প্রয়োজনীয় জিন প্রবেশ করাতে পারেন। 

তথ্যসূত্র:
- NIH (National Institutes of Health). 
- ব্রিটানিকা।
২৭.
আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম সংস্থা গড়ে তোলেন কে?
  1. নওয়াব স্যার সলিমুল্লাহ
  2. বেগম রোকেয়া সাখাওয়াত
  3. নওয়াব ফয়জুন্নেসা চৌধুরী
  4. সুফিয়া কামাল
ব্যাখ্যা
বেগম রোকেয়া সাখাওয়াত: 
- মুসলিম নারীদের মধ্যে নেতৃত্বের গুণাবলির বিকাশ, স্বাবলম্বী মনোভাব সৃষ্টি সামাজিক ও রাজনৈতিক অধিকার সচেতনতা সৃষ্টির জন্য বেগম রোকেয়া অবদান রয়েছে।
- ১৯১৬ সালে "আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম" বা মুসলিম মহিলা সমিতি নামে একটি সংস্থা গড়ে তোলেন।
- এ সংস্থার মাধ্যমে তিনি নারী মুক্তি আন্দোলন শুরু করেন।

উল্লেখ্য,
- ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর রংপুর জেলার মিঠা পুকুর থানার পায়রাবন্দ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বেগম রোেকয়ার জন্ম।
- তাঁর পিতার নাম জহিরুদ্দিন মোহাম্মদ আলী সাবের।
- এবং মাতার নাম রাহাতুন্নেসা চৌধুরাণী।
- প্রায় ১৭ বছর বয়সে ১৮৯৮ সালে ৩৮ বছর বয়স্ক প্রগতিশীল ব্যক্তিত্ব ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেনের সাথে রোকেয়ার বিয়ে হয়।
- শিক্ষার প্রতি স্ত্রীর অনুরাগ দেখে বিদ্যার্জনে তার স্বামী তাকে নানা ভাবে সহযোগিতা করেন।
- "সুলতানার স্বপ্ন" গ্রন্থটি তার স্বামীর অনুপ্রেরণারই ফসল।

উৎস: সমাজ কল্যাণ ১ম পত্র, এইচ এসসি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তরের সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম কোনটি?
  1. সামরিক অভ্যুত্থান
  2. সাধারণ নির্বাচন
  3. গণঅভ্যুত্থান
  4. মনোনয়ন
ব্যাখ্যা
প্রার্থী মনোনয়ন:
- আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়ে থাকে।
- আর এ ক্ষমতা হস্তান্তরের সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হল সাধারণ নির্বাচন।
-  নির্বাচনের সময় বিরোধী দল নিজ-আদর্শ সংশ্লিষ্ট প্রার্থী মনোনয়ন করে এবং প্রার্থীর সমর্থনে প্রচারকার্য চালায়।

উল্লেখ্য, 
- বিরোধী দলের অন্যতম একটি কাজ হচ্ছে সরকারি নীতিমালাগুলো ভালোভাবে যাচাই বাছাই করা।
- এক্ষেত্রে যদি কোন নীতিমালা জন বান্ধব মনে না হয়, সেক্ষেত্রে বিরোধী দল দেশের স্বার্থে উন্নততর বিকল্প নীতি প্রস্তাব করতে পারে।
- এর মধ্য দিয়ে বিরোধী দল জনগণের নিকট তাদের অবস্থানও স্পষ্ট করতে পারে।

উৎস: পৌরনীতি ও সুশান, এইচ এসসি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
’বেঙ্গল প্যাক্ট’ চুক্তি সম্পাদনে উদ্যোগ নেয় কে?
  1. পন্ডিত মতিলাল নেহেরু
  2. মহাত্মা গান্ধী
  3. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ
  4. সুভাস চন্দ্র বসু
ব্যাখ্যা
বেঙ্গল প্যাক্ট, ১৯২৩: 
- চিত্তরঞ্জন দাশ স্বরাজ অর্জনের জন্য আন্দোলনকে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পথ মনে করেন।
- গান্ধীজীর ন্যায় তিনিও অহিংস পন্থায় স্বদেশের স্বাধীনতা অর্জনের পক্ষপাতী ছিলেন।
- জাতীয়তাবাদকে চিত্তরঞ্জন দাশ বিশ্ব শান্তির সোপান মনে করতেন।
- জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়েই তিনি স্বরাজ আন্দোলনে যোগ দিয়েছেন।
- চিত্তরঞ্জন দাশ ১৯২৩ সালে মুসলমান সম্প্রদায়ের সাথে একটি চুক্তি করেন, যা 'বেঙ্গল প্যাক্ট' নামে পরিচিত।
- 'বেঙ্গল প্যাক্ট' এ সরকারি চাকুরিতে মুসলমানদের জন্য শতকরা ৫৫ ভাগ আসন সংরক্ষণের কথা বলা হয়।
- যতদিন মুসলমানরা ৫৫ শতাংশে না পৌঁছায়, ততদিন পর্যন্ত মোট সরকারি চাকুরির ৮০ ভাগ মুসলমানদের জন্য সংরক্ষণের কথা বলা হয়।

উল্লেখ্য,
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ স্বদেশের কৃষ্টি ও ঐতিহ্যকে নিগূঢ়ভাবে ভালবেসেছেন।
- তিনি ছিলেন একজন বিশুদ্ধ বাঙালি।
- স্বরাজ পার্টি গঠন, বেঙ্গল প্যাক্ট এর মত উদ্যোগগুলি নিয়ে এ জনপদের রাজনীতিকে অসাম্প্রদায়িক ধারায় প্রবাহিত করতে সচেষ্ট হন চিত্তরঞ্জন দাশ।

উৎস: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০.
বিধবা বিবাহ আইন পাসে প্রধান ভূমিকা রাখেন কে?
  1. রাজা রামমোহন রায়
  2. রবীন্দ্রনাথ ঠাকুর
  3. হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও
  4. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর: 
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- তাঁর পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়।
- তিনি ছিলেন অত্যন্ত প্রতিভাবান ছাত্র এবং ১৮৩৯ সালের মধ্যেই বিদ্যাসাগর উপাধি লাভ করেন।
- তিনি বিধবা-বিবাহ চালু করা, বহুবিবাহ ও বাল্যবিবাহ নিষিদ্ধ করা এবং স্ত্রীশিক্ষা বিস্তারের জন্যে আন্দোলন আরম্ভ করেছিলেন।
- তার প্রচেষ্টায় ১৮৫৬ সালের জুলাই মাসে বিধবাবিবাহ আইন প্রণীত হয়।

উল্লেখ্য,
- বিদ্যাসাগর এবং তাঁর বন্ধুরা মিলে ১৮৫৬ সালের ডিসেম্বর মাসে রক্ষণশীল সমাজের বিক্ষোভ এবং প্রচন্ড বাধার মুখে ঘটা করে এক বিধবার বিবাহ দেন।
- পাত্র ছিল সংস্কৃত কলেজে বিদ্যাসাগরের একজন সহকর্মী।
- তাছাড়া নিজের একমাত্র পুত্রের সঙ্গে বিধবার বিবাহ দিতে তিনি কুণ্ঠিত হননি।

উৎস: বাংলাপিডিয়া।
৩১.
'নিখিল বঙ্গ প্রজা সমিতি' প্রতিষ্ঠা করেন কে?
  1. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
  2. শেরে বাংলা এ কে ফজলুল হক
  3. মোহাম্মদ আলী জিন্নাহ
  4. আবদুল হামিদ খান ভাসানী
ব্যাখ্যা
শেরে বাংলা এ কে ফজলুল হক: 
- ব্রিটিশ শাসন এবং অবাঙালি নেতৃত্বের বিরোধিতা ছিল তাঁর চেতনামূলে।
- কৃষক-প্রজা সাধারণ মানুষ ছিল তাঁর রাজনৈতিক চিন্তার কেন্দ্রবিন্দুতে।
- হিন্দু-মুসলিম নির্বিশেষে সকল সম্প্রদায়ের কাছে সমান জনপ্রিয় ছিলেন এ কে ফজলুল হক।
- ১৯১৬ সালের হিন্দু-মুসলমান 'লক্ষ্ণৌ চুক্তি' সম্পাদনে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন।
- ১৯১৮-১৯ সালে কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
- ১৯২৯ সালে তিনি 'নিখিল বঙ্গ প্রজা সমিতি' প্রতিষ্ঠা করেন,
- ১৯৩৬ সালে যার নতুন নামকরণ হয় কৃষক-প্রজা পার্টি।

উল্লেখ্য
- ১৯৩৭ থেকে ১৯৪৩ সাল পর্যন্ত বাংলার মুখ্যমন্ত্রী আসীন ছিলেন।
- ১৯৪০ সালে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন।
- এ প্রস্তাবে একাধিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছিল।
- ১৯৪২ সাল থেকেই শেরেবাংলা সাম্প্রদায়িক "দ্বিজাতি তত্ত্বের" জোরালো বিরোধীতা শুরু করেন।
-  তিনি সাধারণ মানুষের জন্য 'ডাল-ভাত' কর্মসূচি প্রবর্তন করেন।

উৎস: পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২.
ইউরোপীয় ইউনিয়ন এর সাথে সম্পর্কিত চুক্তি নয় কোনটি?
  1. ম্যাস্ট্রিচট চুক্তি
  2. রোমের চুক্তি
  3. লিসবন চুক্তি
  4. ওয়াশিংটন চুক্তি
ব্যাখ্যা
ইইউ এবং এর সদস্য রাষ্ট্রসমূহ:
- প্রতিষ্ঠিত : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৫১ সালে ছয়টি দেশ (বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, ইতালি, লুক্সেমবার্গ এবং নেদারল্যান্ডস) দ্বারা।
- বর্তমান সদস্য রাষ্ট্র : ২৭টি দেশ ।
- ১৯৮৫ সাল থেকে শেনজেন অঞ্চল মানুষকে সীমান্ত তল্লাশি ছাড়াই চলাফেরা করার অনুমতি দেয়।
- ১৯৯৯ সালে চালু হওয়া ইউরো হলো ২০টি ইইউ দেশের সরকারী মুদ্রা।

উল্লেখ্য,
ম্যাস্ট্রিচট চুক্তি: এটি ১৯৯২ সালে স্বাক্ষরিত হয় এবং এর মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়।  
রোমের চুক্তি: ১৯৫৭ সালে স্বাক্ষরিত এই চুক্তিটি ইউরোপীয় অর্থনৈতিক সম্প্রদায় (EEC) গঠনের ভিত্তি স্থাপন করে।  
লিসবন চুক্তি: এটি ইউরোপীয় ইউনিয়নের কার্যাবলী এবং কাঠামো পরিবর্তন ও সংস্কারের জন্য করা হয়।  
ব্রেক্সিট: যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসার প্রক্রিয়াকে ব্রেক্সিট বলা হয়, যা ৩১শে জানুয়ারি, ২০২০ সালে সম্পন্ন হয়। 
ওয়াশিংটন চুক্তি: উত্তর আটলান্টিক চুক্তি যা ওয়াশিংটন চুক্তি নামেও পরিচিত, হলো উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার (ন্যাটো) ভিত্তি দলিল।

উৎস: ইইউ ওয়েবসাইট।
৩৩.
হিউম্যান রাইটস ওয়াচ কোন ধরনের সংস্থা?
  1. বৈশ্বিক পরিবেশ সংস্থা
  2. বৈশ্বিক অর্থনৈতিক সংস্থা
  3. বৈশ্বিক মানবাধিকার সংস্থা
  4. বৈশ্বিক সহযোগিতা সংস্থা
ব্যাখ্যা
হিউম্যান রাইটস ওয়াচ (Human Rights Watch):
- হিউম্যান রাইটস ওয়াচ একটি বৈশ্বিক মানবাধিকার সংস্থা।
- প্রতিষ্ঠিত: ১৯৭৮ সালে (Helsinki Watch নামে)।
- সদস্য সংখ্যা: ১০০+ দেশ জুড়ে কার্যক্রম পরিচালনা
- সদর দপ্তর: নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
- ১৯৭৮: Helsinki Watch প্রতিষ্ঠা—সোভিয়েত ব্লকের মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
- ১৯৮১: Americas Watch—ল্যাটিন আমেরিকার যুদ্ধাপরাধ তদন্ত করে।
- ১৯৮৫-১৯৮৯: Asia Watch, Africa Watch, Middle East Watch সংযোজন।
- ১৯৮৮: "Human Rights Watch" নামে পূর্ণাঙ্গ সংগঠন রূপে আত্মপ্রকাশ করে।
- ১৯৯৭: আন্তর্জাতিক মাইন নিষিদ্ধকরণ ক্যাম্পেইনের জন্য নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ২০০৮: ক্লাস্টার বোমা নিষিদ্ধকরণ চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) প্রতিষ্ঠায় অবদান রাখে।
- বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় হিউম্যান রাইটস ওয়াচ অবিচল ভূমিকা পালন করে যাচ্ছে।

উৎস: হিউম্যান রাইটস ওয়াচ ওয়েবসাইট।
৩৪.
D-8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সদস্য সংখ্যা কত? [জুন, ২০২৫]
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১২টি
ব্যাখ্যা
D-8 অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (D-8 Organization for Economic Cooperation):
- ১৫ জুন ১৯৯৭ সালে ইস্তাম্বুলে রাষ্ট্রপ্রধানদের সম্মেলনের মাধ্যমে D-8 সংস্থার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।
- মূল কার্যালয়: ইস্তাম্বুল, তুর্কিয়ে।
- বর্তমান মহাসচিব: আইসিয়াকা আবদুলকাদির ইমাম (নাইজেরিয়া)।
- এটি সদস্য দেশগুলোর অন্যান্য দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক চুক্তির ওপর কোনো বিরূপ প্রভাব ফেলে না।
- সদস্য সংখ্যা: ৯টি।
- সদস্য রাষ্ট্র:
১. আজারবাইজান (২০২৫ সালে যোগ দেয়)
২. বাংলাদেশ
৩. মিশর
৪. ইন্দোনেশিয়া
৫. ইরান
৬. মালয়েশিয়া
৭. নাইজেরিয়া
৮. পাকিস্তান
৯. তুর্কিয়ে

উৎস: D-8 ওয়েবসাইট।
৩৫.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কোন সূচকটি প্রকাশ করে?
  1. Human Development Index
  2. Life Perceptions Index
  3. Corruption Perceptions Index
  4. World Economic Index
ব্যাখ্যা
Transparency International:
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল Corruption Perceptions Index প্রকাশ করে।
- দুর্নীতির অবসান ঘটানো এবং স্বচ্ছতা, জবাবদিহিতা ও সততা প্রতিষ্ঠা করা।
- দুর্নীতিকে সংজ্ঞায়িত করা হয় অর্পিত ক্ষমতার অপব্যবহার ব্যক্তিগত লাভের জন্য।
- ১৪০টি দেশ জাতিসংঘের দুর্নীতিবিরোধী কনভেনশন (UNCAC) স্বাক্ষর করেছে।
- ১৫০+ বিশ্ব নেতা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর আহ্বানে সাড়া দিয়ে টেকসই উন্নয়ন লক্ষ্য ১৬-এ দুর্নীতি অন্তর্ভুক্ত করেছেন।
- ভিশন: এমন একটি বিশ্ব যেখানে সরকার, রাজনীতি, ব্যবসা, নাগরিক সমাজ এবং মানুষের দৈনন্দিন জীবন দুর্নীতিমুক্ত।
- মিশন: সমাজের সকল স্তরে এবং খাতে দুর্নীতি রোধ, স্বচ্ছতা প্রচার, এবং জবাবদিহিতা ও সততার উন্নয়ন।
- বার্লিনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর আন্তর্জাতিক সচিবালয় অবস্থিত।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটি বিশ্বব্যাপী উদ্যোগ, যা মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলার জন্য দুর্নীতির অবসানে কাজ করে যাচ্ছে।

উল্লেখ্য,
- Human Development Index প্রকাশ করে UNDP.
- World Economic Outlook রিপোর্ট আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা প্রকাশিত হয় ।

উৎস: Transparency International ওয়েবসাইট।
৩৬.
জি২০ এর সদস্য সংস্থা কয়টি? [জুন, ২০২৫]
  1. ১৮টি
  2. ১৯টি
  3. ২০টি
  4. ২টি
ব্যাখ্যা
জি২০:
- ১৯৯৭-১৯৯৮ সালের এশীয় আর্থিক সংকটের পর ১৯৯৯ সালে জি২০ প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত ও উন্নয়নশীল অর্থনীতির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করার জন্য একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসেবে কাজ করে ।
- ফোরামটি প্রাথমিকভাবে বিস্তৃত সামষ্টিক অর্থনৈতিক বিষয়গুলির উপর মূলত দৃষ্টি নিবদ্ধ করেছিল। 
- তবে এটি তার এজেন্ডাকে অন্যান্য বিষয়ের মধ্যে প্রসারিত করেছে যার মধ্যে রয়েছে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দুর্নীতি দমন।
- এটি ১৯টি দেশ (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র) এবং ২টি আঞ্চলিক সংস্থা যথা ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আফ্রিকান ইউনিয়ন (AU) নিয়ে গঠিত।
- জি-২০ সদস্যরা বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এরও বেশি এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

উৎস: জি২০ ওয়েবসাইট।
৩৭.
Flying Eye Hospital কোন স্বেচ্ছাসেবী সংস্থার সাথে সম্পর্কিত?
  1. অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. কেয়ার ইন্টারন্যাশনাল
  3. অরবিস ইন্টারন্যাশনাল
  4. স্মাইল ট্রেন
ব্যাখ্যা
অরবিস ইন্টারন্যাশনাল:
- অরবিস একটি আন্তর্জাতিক অলাভজনক সংস্থা, যার লক্ষ্য বিশ্বের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও টেকসই চোখের চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা।
- বিশ্বের ৯০% দৃষ্টিহানি প্রতিরোধযোগ্য বা চিকিৎসাযোগ্য।
- প্রায় ১০০ কোটি মানুষ দৃষ্টিহানিতে ভুগছে, যাদের বেশিরভাগের কারণ এড়ানো সম্ভব।
- Orbis চোখের স্বাস্থ্য বিষয়ে সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা, চোখের সমস্যার প্রাথমিক শনাক্তকরণ ও বিশেষায়িত চিকিৎসা ও পরবর্তী সেবা প্রদান করে থাকে। 
- Orbis-এর Flying Eye Hospital একটি বিমানভিত্তিক হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র।
- এটি একটি MD-10 বিমান, যা FedEx দান করেছে ও সম্পূর্ণরূপে হাসপাতাল-শিক্ষাকেন্দ্রে রূপান্তরিত।
- এতে রয়েছে: অপারেশন থিয়েটার, শ্রেণিকক্ষ, রোগী পুনরুদ্ধার কক্ষ। 
- বিশ্বমানের চিকিৎসক ও প্রশিক্ষকরা স্থানীয় চক্ষু বিশেষজ্ঞদের প্রশিক্ষণ দেন।
- ৪০ বছরেরও বেশি সময়ে, এই বিমানটি ৮০টিরও বেশি দেশে গিয়েছে প্রশিক্ষণ ও চক্ষু চিকিৎসা পৌঁছে দিতে।
- এটি কেবল চিকিৎসা নয়, বিশ্বজুড়ে সচেতনতা সৃষ্টি ও দৃষ্টিহীনতা প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখছে।

উৎস: অরবিস ইন্টারন্যাশনাল। 
৩৮.
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠন হল -
  1. PetroEx
  2. APEC
  3. OPEC
  4. ESCAP
ব্যাখ্যা
OPEC: 
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠন হল OPEC বা ওপেক যা একটি স্থায়ী, আন্তঃসরকারি সংস্থা। 
- এটি ১০-১৪ সেপ্টেম্বর, ১৯৬০ তারিখে বাগদাদ সম্মেলনে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা দ্বারা গঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি। 
- বর্তমানে সংস্থার মোট ১২টি সদস্য দেশ রয়েছে।
- সদস্য দেশ: ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা, লিবিয়া (১৯৬২), সংযুক্ত আরব আমিরাত (১৯৬৭), আলজেরিয়া (১৯৬৯), নাইজেরিয়া (১৯৭১), গ্যাবন (১৯৭৫), নিরক্ষীয় গিনি (২০১৭) এবং কঙ্গো (২০১৮)।
- OPEC-এর প্রথম পাঁচ বছরে জেনেভা, সুইজারল্যান্ডে এর সদর দপ্তর ছিল।
- এটি ১৯৬৫ সালের ১ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত হয়।
- ওপেকের লক্ষ্য হলো সদস্য দেশগুলির মধ্যে পেট্রোলিয়াম নীতির সমন্বয় সাধন এবং একীকরণ করা। 

উল্লেখ্য,
- ESCAP এর অর্থ হল জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
- APEC এর অর্থ হল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (Asia-Pacific Economic Cooperation) । এটি একটি আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে মুক্ত বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা প্রচারের জন্য প্রতিষ্ঠিত।

উৎস: OPEC ওয়েবসাইট। 
৩৯.
বিশ্বব্যাপী মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে কোন সংস্থা?
  1. অক্সফাম ইন্টারন্যাশনাল
  2. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
  3. অরবিস ইন্টারন্যাশনাল
  4. ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মানবাধিকার বিষয়ক সংস্থা।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বৈশ্বিক আন্দোলন, যা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে ১ কোটি সদস্য ও সমর্থক নিয়ে গঠিত।
- তারা বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘন বন্ধে প্রচারাভিযান পরিচালনা করে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ১৯৬১ সাল থেকে বিশ্বব্যাপী মানুষের অধিকার রক্ষায় কাজ করে আসছে।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদস্যদের এবং সাধারণ মানুষের অনুদানের মাধ্যমে অর্থায়ন পায় এবং কোনো রাজনৈতিক মতবাদ, অর্থনৈতিক স্বার্থ বা ধর্মের সাথে সম্পর্কিত নয়।
- তারা যে কোনো স্থানের মানবাধিকার লঙ্ঘনের শিকারদের পাশে দাঁড়ায়।

এছাড়া,
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক উন্নয়নে বিভিন্ন সংস্থা ও রাজনৈতিকভাবে সম্পৃক্ত দূর্নীতি পর্যবেক্ষণপূর্বক সাধারণের কাছে তুলে ধরাই এর মূল লক্ষ্য।
- অক্সফাম ইন্টারন্যাশনাল বেসরকারিভাবে অর্থায়িত সংস্থা যা দরিদ্র বা দুর্যোগ-পীড়িত এলাকায় ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করে।
- অরবিস ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক অলাভজনক বেসরকারি সংস্থা যা বিশ্বব্যাপী দৃষ্টিশক্তি সংরক্ষণের জন্য নিবেদিতপ্রাণ।

উৎস: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।