পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins৮৪ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮৫
সিলেবাস
৪৩তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট-৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৮৫ প্রশ্ন

.
নিচের কোনটি ‘খোয়াবনামা’ - উপন্যাসের প্রেক্ষাপট?
  1. তেভাগা আন্দোলন
  2. ফকির-সন্যাসী আন্দোলন
  3. ১৯৪৩ সালে মন্বন্তর
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা

আখতারুজ্জামান ইলিয়াস রচিত মহাকাব্যোচিত উপন্যাস খোয়াবনামা (১৯৯৬)।
উপন্যাসটির বিসষয়বস্তুতে বাংলার নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবানালেখ্য সহ
- ফকির-সন্যাসী বিদ্রোহ,
- আসামের ভূমিকম্প,
- তেভাগা আন্দোলন,
- ১৯৪৩ সালের মন্বন্তর,
- পাকিস্তান আন্দোলন ও সাম্প্রদায়িক দাঙ্গা ইত্যাদি ঐতিহাসিক উপাদান এই উপন্যাসে নিখুঁতভাবে উপস্থিত করা হয়েছে।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
“দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা” - কার লেখা গ্রন্থ?
  1. মেজর রফিকুল ইসলাম
  2. মুহাম্মদ নূরুল কাদির
  3. গাজী সাইফুল হাসান
  4. এম আর আখতার মুকুল
সঠিক উত্তর:
মুহাম্মদ নূরুল কাদির
উত্তর
সঠিক উত্তর:
মুহাম্মদ নূরুল কাদির
ব্যাখ্যা

বিশিষ্ট মুক্তিযোদ্ধা এডভোকেট নূরুল কাদির রচিত বই - ''দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা''।
এছাড়া -
মেজর রফিকুল ইসলাম -- প্রতিরোধের প্রথম প্রহর
গাজী সাইফুল হাসান -- দ্যা ট্যাংক ব্যাটল অব শিরোমণি
কাজী ফজলুর রহমান -- দিনলিপি একাত্তর
উৎসঃ বাংলাপিডিয়া

.
“বর্ণচোর” - নাটকের রচয়িতা কে?
  1. মমতাজ উদ্দিন আহমদ
  2. আবদুল্লাহ আল মামুন
  3. সেলিম আল দীন
  4. সাঈদ আহমদ
সঠিক উত্তর:
মমতাজ উদ্দিন আহমদ
উত্তর
সঠিক উত্তর:
মমতাজ উদ্দিন আহমদ
ব্যাখ্যা
বর্ণচোর - মমতাজ উদ্দিন আহমদ রচিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক নাটক।
তার রচিত অন্যান্য নাটকঃ
- বকুলপুরের স্বাধীনতা (মুক্তিযুদ্ধভিত্তিক)
- আমাদের শহর
- রাক্ষুসী
- স্বাধীনতা আমার স্বাধীনতা
- কী চাহ শঙ্খচিল
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া ও বাংলাপিডিয়া
.
“পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুমকলি সকলি ফুটিল” - কার উক্তি?
  1. কৃষ্ণচন্দ্র মজুমদার
  2. কাজী নজরুল ইসলাম
  3. মদনমোহন তর্কালঙ্কার
  4. কামিনী রায়
সঠিক উত্তর:
মদনমোহন তর্কালঙ্কার
উত্তর
সঠিক উত্তর:
মদনমোহন তর্কালঙ্কার
ব্যাখ্যা

মদন মোহন তর্কালঙ্কার - রচিত কাব্যগ্রন্থ -
- রসতরঙ্গিনী
- বাসবদত্তা
তার রচিত কয়েকটি বিখ্যাত উক্তি -
- ''পাখি সব করে রব রাতি পোহাইল, কাননে কুসুমকলি সকলি ফুটিল''।
- ''সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারা দিন আমি যেন ভাল হয়ে চলি।''
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
“এই গৃহ এই সন্যাস” - কি ধরনের গ্রন্থ?
  1. কাব্যগ্রন্থ
  2. প্রবন্ধগ্রন্থ
  3. গদ্যগ্রন্থ
  4. ভ্রমণকাহিনী
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
কাব্যগ্রন্থ
ব্যাখ্যা

''এই গৃহ এই সন্যাস'' - মহাদেব সাহা রচিত প্রথম কাব্যগ্রন্থ। এতে মোট ৪১টি কাব্য রয়েছে।
তার অন্যান্য কাব্যগ্রন্থ -
- মানব এসেছি কাছে
- কী সুন্দর অন্ধ
- তোমার পায়ের শব্দ
- ফুল কই শুধু অস্ত্রের উল্লাস
- আমি ছিন্ন ভিন্ন
রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে রচিত তার প্রবন্ধগ্রন্থ - আনন্দের মৃত্যু নেই।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
জয় বাংলার পূর্ণচন্দ্র, জয় জয় আদি-অন্তরীণ!
জয় যুগে-যুগে-আসা-সেনাপতি, জয় প্রাণ আদি-অন্তহীন!
- কার রচনা?
  1. গাজী মাজহারুল ইসলাম
  2. কমরেড মুজাফফর আহমদ
  3. মণিভূষণ মুখোপাধ্যায়
  4. কাজী নজরুল ইসলাম
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
উত্তর
সঠিক উত্তর:
কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা

- এই কবিতাংশটি কাজী নজরুল ইসলাম রচিত ''পূর্ণ-অভিনন্দন'' কবিতা থেকে নেওয়া।
- ব্রিটিশ বিরোধী বিপ্লবী পূর্ণচন্দ্র দাসকে অভিনন্দন জানিয়ে তিনি কবিতাটি রচনা করেন।
- এই কবিতাটি কবির ''ভাঙ্গার গান'' কাব্যগ্রন্থের অন্তর্ভূক্ত।
- উল্লেখ্য, এ লাইন থেকেই বঙ্গবন্ধু ''জয় বাংলা'' স্লোগানটি গ্রহন করেছিলেন।
উৎসঃ বাংলাপিডিয়া ও প্রথম আলো আর্কাইভ।

.
“বাঙ্গাল গেজেট” পত্রিকাটি কবে প্রকাশিত হয়?
  1. ১৭৮০
  2. ১৮১৮
  3. ১৮২১
  4. ১৮২৯
সঠিক উত্তর:
১৮১৮
উত্তর
সঠিক উত্তর:
১৮১৮
ব্যাখ্যা

উপমহাদেশের কারো বা কোন বাঙ্গালী কর্তৃক সম্পাদিত প্রথম পত্রিকা - বাঙ্গাল গেজেট।
এর সম্পাদক - গঙ্গাকিশোর ভট্টাচার্য ও প্রকাশকাল - ১৮১৮।
উল্লেখ্য, ১৮১৮ সালেই বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িকী - 'দিকদর্শন' প্রকাশিত হয়।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
‘Morphology ’ - এর পারিভাষিক বাংলা শব্দ কোনটি?
  1. পদক্রম
  2. রুপতত্ত্ব
  3. অর্থতত্ত্ব
  4. অভিধানতত্ত্ব
সঠিক উত্তর:
রুপতত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
রুপতত্ত্ব
ব্যাখ্যা

Phonology - ধ্বনিতত্ত্ব
Morphology - শব্দতত্ত্ব/রূপতত্ত্ব
Syntax - বাক্যতত্ত্ব/পদক্রম
Semantics - অর্থতত্ত্ব

.
নিচের কোনটিতে বৃহদার্থে স্ত্রীবাচক শব্দ বোঝায়?
  1. হিম - হিমানী
  2. নাটক - নাটিকা
  3. অরণ্য - অরণ্যানী
  4. অধ্যাপক - অধ্যাপিকা
সঠিক উত্তর:
অরণ্য - অরণ্যানী
উত্তর
সঠিক উত্তর:
অরণ্য - অরণ্যানী
ব্যাখ্যা

'আনী' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দে অর্থের পরিবর্তন ঘটে। যেমন -
- অরণ্য -- অরণ্যানী (বৃহদার্থে)
- হিম -- হিমানী (জমানো অর্থে)
অন্যদিকে,
- নাটক -- নাটিকা (ক্ষুদ্র অর্থে)
উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯)

১০.
‘হুলিয়া’ - শব্দটি কোন ভাষা থেকে আগত বাংলা শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. তুর্কি
  4. পর্তুগীজ
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা

হুলিয়া - শব্দটি আরবি ভাষা থেকে আগত শব্দ। এটি ‘হুলিয়াত’ শব্দ থেকে উৎপন্ন।
আরো কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ -
অন্দর, আজগুবি, আদালত, আমলা, আমানত, ইশারা, ইমারত, মফস্বল, ইশতেহার, মুনাফা, লোকসান ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯)

১১.
‘উর্বী’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
  1. অর্ণব
  2. বসুন্ধরা
  3. আফতাব
  4. ঢেউ
সঠিক উত্তর:
বসুন্ধরা
উত্তর
সঠিক উত্তর:
বসুন্ধরা
ব্যাখ্যা

উর্বি শব্দের সঠিক প্রতিশব্দ - পৃথিবী।
এর আরো কয়েকটি প্রতিশব্দ -
ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর ও বাংলা একাডেমি অভিধান।

১২.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ধবল - কৃষ্ণ
  2. গৌরব - লাগব
  3. অর্বাচীন - নির্বাচীন
  4. আবাহন - বিসর্জন
সঠিক উত্তর:
অর্বাচীন - নির্বাচীন
উত্তর
সঠিক উত্তর:
অর্বাচীন - নির্বাচীন
ব্যাখ্যা
অর্বাচীন - শব্দের সঠিক বিপরীতার্থক শব্দ - প্রাচীন।
অন্যান্য অপশনের বিপরীতার্থক শব্দগুলো সঠিক।
উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯)।
১৩.
কোন বাক্যটিতে ভুল রয়েছে?
  1. দীনতা সবসময় ভাল নয়।
  2. তাহার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।
  3. আমি এই ঘটনা চাক্ষুষ দেখিয়াছি।
  4. তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ।
সঠিক উত্তর:
তাহার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।
উত্তর
সঠিক উত্তর:
তাহার উদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।
ব্যাখ্যা

ভুল বাক্যটির সঠিক রূপ -
তাহার উদ্ধত/ঔদ্ধতপূর্ণ আচরণে ব্যথিত হইয়াছি।
অপশনের অন্যান্য বাক্যগুলোর প্রয়োগ শুদ্ধ।
উৎসঃ ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৪.
স্বরবর্ণে মাত্রাযুক্ত বর্ণ কয়টি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

স্বরবর্ণ মোট ১১টি।
তার মধ্যে,
- পূর্ণমাত্রা - ৬টি
- অর্ধমাত্রা - ১টি এবং
- মাত্রাহীন - ৪টি বর্ণ রয়েছে।
সুতরাং, স্বরবর্ণে পূর্ণমাত্রা ও অর্ধ-মাত্রা মিলিয়ে মাত্রাযুক্ত শব্দের সংখ্যা মোট ৭টি।
উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯)

১৫.
নিচের কোনটি ব্যঞ্জনসন্ধির মাধ্যমে গঠিত শব্দ?
  1. হিতোপদেশ
  2. কুজ্ঝটিকা
  3. তন্বী
  4. নিরাকার
সঠিক উত্তর:
কুজ্ঝটিকা
উত্তর
সঠিক উত্তর:
কুজ্ঝটিকা
ব্যাখ্যা

- কুজ্ঝটিকা = কুৎ + ঝটিকা (ব্যঞ্জনসন্ধি)



- হিতোপদেশ = হিত + উপদেশ (স্বরসন্ধি)
- তন্বী = তনু + ঈ (স্বরসন্ধি)
- নিরাকার = নিঃ + আকার (বিসর্গ সন্ধি)

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯)

১৬.
‘অজানা’ - কোন ধরনের সমাস?
  1. বহুব্রীহি সমাস
  2. নিত্যসমাস
  3. তৎপুরুষ সমাস
  4. প্রাদি সমাস
অনির্ধারিত
ব্যাখ্যা

সঠিক উত্তর - নঞ্‌ তৎপুরুষ (ন-জানা) ও নঞ্‌ বহুব্রীহি সমাস (না (নয়) জানা যা)।
বোর্ড বই অনুসারেই দ্বৈত উত্তর থাকায় বাতিল করা হয়েছে।

উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯)

১৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ত্র্যহস্পর্শ
  2. গড্ডালিকা
  3. মুমুর্ষু
  4. চক্ষুস্মান
সঠিক উত্তর:
ত্র্যহস্পর্শ
উত্তর
সঠিক উত্তর:
ত্র্যহস্পর্শ
ব্যাখ্যা

ভুল বানানগুলোর সঠিক রূপঃ
গড্ডালিকা = গড্ডলিকা
মুমুর্ষু = মুমূর্ষু
চক্ষুস্মান = চক্ষুষ্মান
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১৮.
The synonym of the word ‘Extol is-
  1. Praise
  2. Eulogize
  3. Laud
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা

‘Extol’ অর্থ উচ্চপ্রশংসা করা
Praise, Eulogize, Laud তিনটি শব্দই অনুরূপ অর্থ বুঝায়।
অতএব, ‘Extol’ এর synonym হবে তিনটি শব্দই।

১৯.
The word ‘Iconoclast’ means-
  1. A destroyer of images used in religious worship
  2. A preserver of images and idols
  3. A preserver of traditional beliefs
  4. A person who does not believe in the immortality of the soul
সঠিক উত্তর:
A destroyer of images used in religious worship
উত্তর
সঠিক উত্তর:
A destroyer of images used in religious worship
ব্যাখ্যা

‘Iconoclast’ means-
.1. A person who attacks or criticises cherished beliefs or institutions
2. A destroyer of images used in religious worship

Source: Oxford Languages

২০.
Have you ever ____ to London? (Fill in the gap)
  1. been
  2. go
  3. visit
  4. went
সঠিক উত্তর:
been
উত্তর
সঠিক উত্তর:
been
ব্যাখ্যা

‘ever’ adverb টি থাকলে সেই sentence টি সাধারনতঃ Present Perfect tense হয়।
আলোচ্য বাক্যে ‘be’ verb টি যাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে এবং এটিই বাক্যের মূল verb।তাই Present Perfect tense এ Have এর পরে be এর past participle ‘been’ বসবে।
অতএব, সঠিক উত্তর ‘been’

২১.
My mother put a quilt _____ me. (Fill in the gap with appropriate preposition)
  1. on
  2. beneath
  3. above
  4. over
সঠিক উত্তর:
over
উত্তর
সঠিক উত্তর:
over
ব্যাখ্যা

‘উপরে’ বুঝাতে on, above, over তিনটি preposition এরই ব্যবহার দেখা যায়।
তবে ‘ঢেকে দেওয়া’ বুঝাতে preposition সবসময় over হয়।

২২.
Who among the following writers was not a Poet Laureate of the UK?
  1. John Dryden
  2. Alfred Tennyson
  3. Carol Ann Duffy
  4. William Shakespeare
সঠিক উত্তর:
William Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
William Shakespeare
ব্যাখ্যা

A poet laureate is a poet appointed by a government or organisation, who may be asked to compose poems by that appointing body.
John Dryden (1668-1688)
Alfred Tennyson (1850-1892)
Carol Ann Duffy (2009-2019)
All these three poets were Poets Laureate of the UK for the above mentioned years.
But William Shakespeare wasn’t a Poet Laureate.

২৩.
Which one is not a stage in the Neo-classical period of literature?
  1. The Restoration Period
  2. The Augustan Period
  3. The Jacobean Age
  4. The Age of Johnson
সঠিক উত্তর:
The Jacobean Age
উত্তর
সঠিক উত্তর:
The Jacobean Age
ব্যাখ্যা

The Neo-classical period of literature is sub-divided into three stages. These are-
-The Restoration Period
-The Augustan Period
-The Age of Johnson
On the other hand, The Jacobean Age (1603-1625) is a part of the Renaissance Period
Source: An ABC of English Literature, Dr. Mofizer Rahman

২৪.
Which literary device do you find in the expression:
“My vegetable love should grow
Vaster than empires, and more slow”?
  1. hyperbole
  2. personification
  3. simile
  4. metaphysical conceit
সঠিক উত্তর:
metaphysical conceit
উত্তর
সঠিক উত্তর:
metaphysical conceit
ব্যাখ্যা

Metaphysical conceit is an elaborate metaphor comparing two apparently dissimilar objects or emotions, often with an effect of shock or surprise.
The given lines are taken from Andrew Marvell’s poem ‘To His Coy Mistress’ where the growth of love is compared to the growth of vegetables quite surprisingly.
So, it’s a metaphysical conceit
Source: Oxford Languages

২৫.
‘Tom Jones’ is a novel written by-
  1. D.H. Lawrence
  2. Henry Fielding
  3. Daniel Defoe
  4. Jane Austen
সঠিক উত্তর:
Henry Fielding
উত্তর
সঠিক উত্তর:
Henry Fielding
ব্যাখ্যা

Henry Fielding is called the father of English novel.
Some of his famous novels are -
- Joseph Andrews (1740)
- Tom Jones (1749)
- Amelia (1751)

Source: Britannica

২৬.
‘The Spanish Tragedy’ is a/an __________ drama.
  1. Elizabethan
  2. Romantic
  3. Victorian
  4. Modern
সঠিক উত্তর:
Elizabethan
উত্তর
সঠিক উত্তর:
Elizabethan
ব্যাখ্যা

The Elizabethan Age is named after Queen Elizabeth I who reigned over England from 1558 to 1603.
‘The Spanish Tragedy’ by Thomas Kyd was an Elizabethan drama written in 1585.

Source: An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman

২৭.
‘Kurtz’ and ‘Marlow’ are characters from the novel-
  1. A Farewell to Arms
  2. A Passage to India
  3. Heart of Darkness
  4. Lord of the Flies
সঠিক উত্তর:
Heart of Darkness
উত্তর
সঠিক উত্তর:
Heart of Darkness
ব্যাখ্যা

Heart of Darkness is a famous novel by Joseph Conrad.
Here the major characters are :
- Marlow
- Kurtz
- General manager
- Brickmaker
- Chief accountant
- Pilgrims
- Cannibals
- Russian trader

Source: www.sparknotes .com

২৮.
Which of the following writers does not belong to the Romantic period?
  1. S.T. Coleridge
  2. John Dryden
  3. William Wordsworth
  4. P.B. Shelley
সঠিক উত্তর:
John Dryden
উত্তর
সঠিক উত্তর:
John Dryden
ব্যাখ্যা

In the Romantic period (1798-1832), there were some prominent poets such as:
- William Wordsworth
- S.T. Coleridge
- John Keats
- P.B. Shelley
- Lord Byron
- On the other hand, John Dryden is a writer of the Neo-classical period.
Source: An ABC of English Literature, Dr Mofizar RAhman

২৯.
Ben Jonson’s ‘Volpone’ is a -?
  1. Comedy of Humours
  2. Romantic Comedy
  3. Comedy of Manners
  4. Comedy of Ideas
সঠিক উত্তর:
Comedy of Humours
উত্তর
সঠিক উত্তর:
Comedy of Humours
ব্যাখ্যা

In English literature, ‘Comedy of humours’ describes a dramatic genre most closely associated with the English playwright Ben Jonson.
It is called ‘Comedy of Humours’ because it presented ‘humorous’ characters whose actions (in terms of the medieval theory of humours ragarding the four liquids or humours of human body) were ruled by a particular passion, disposition or humour.

Ben Jonson’s ‘Volpone’ is a great example of ‘Comedy of Humours’

Source: Britannica & literaryocean.com

৩০.
Which playwright is called “the father of English tragedy”?
  1. William Shakespeare
  2. Christopher Marlowe
  3. Ben Jonson
  4. Thomas Kyd
সঠিক উত্তর:
Christopher Marlowe
উত্তর
সঠিক উত্তর:
Christopher Marlowe
ব্যাখ্যা

Christopher Marlowe (1564-1593) was a great dramatist of the Elizabethan era. He is called “the father of English tragedy”.
His famous tragedies are:
- Doctor Faustus
- Tamburlaine
- The Jew of Malta
- Edward II

Source: Encyclopedia Britannica

৩১.
“The Light House” is famous short story written by -
  1. O’Henry
  2. Edgar Allan Poe
  3. Virginia Woolf
  4. William Faulkner
সঠিক উত্তর:
Edgar Allan Poe
উত্তর
সঠিক উত্তর:
Edgar Allan Poe
ব্যাখ্যা

Edgar Allan Poe is an American short story writer and literary critic.
• He is The Father of English Short Story and Modern Detective Story.
• His famous short story:
- The Tell Tale Heart,
- The Raven,
- The fall of the house of usher,
- The Black Cat,
- The Oval Portrait,
- The Gold Bug,
- The Light House.

Source: Encyclopedia of Britannica.

৩২.
Which one is the correct sentence?
  1. What was happened there?
  2. What did happen there?
  3. What is happened there?
  4. What happened there?
সঠিক উত্তর:
What happened there?
উত্তর
সঠিক উত্তর:
What happened there?
ব্যাখ্যা

‘happen’ verb টি active voice এ ব্যবহৃত হয় বলে ‘What was happened’ বা ‘What is happened’ হবে না।
অন্যদিকে Wh- word টি (what) sentence এর subject হিসেবে ব্যবহৃত হলে auxiliary verb হিসেবে do/does/did আনতে হয়না। তাই ‘What did happen’ বলা যাবেনা।
সঠিক উত্তর What happened there?

৩৩.
‘The plane will take off provided that the weather is fine’. This is a –
  1. Simple sentence
  2. Complex sentence
  3. Compound sentence
  4. Imperative sentence
সঠিক উত্তর:
Complex sentence
উত্তর
সঠিক উত্তর:
Complex sentence
ব্যাখ্যা

Complex sentence গঠিত হয় Principal clause এবং এক বা একাধিক Sub-ordinate clause এর সমন্বয়ে।
আলোচ্য বাক্যে‘The plane will take off’ Principal clause এবং ‘provided that the weather is fine’Sub-ordinate clause হিসেবে ব্যবহৃত হয়েছে।
অতএব, এটা একটা Complex sentence।

৩৪.
নিচের কোনটি অমুলদ সংখ্যা?
  1. √৩৬১
  2. ০.৭২১৬৭২১৬৭২১৬.........
  3. √৫২৯
  4. ০.৭৬১২৩২৭১৯............
সঠিক উত্তর:
০.৭৬১২৩২৭১৯............
উত্তর
সঠিক উত্তর:
০.৭৬১২৩২৭১৯............
ব্যাখ্যা
√৫২৯ = √(২৩ × ২৩) = ২৩; সুতরাং এটি মুলদ সংখ্যা
√৩৬১ = √(১৯ ×১৯) = ১৯; সুতরাং এটি মুলদ সংখ্যা
০.৭২১৬৭২১৬৭২১৬......... দশমিকের পর ৭২১৬ এর পুনরাবৃত্তি হচ্ছে তাই এটিও মুলদ সংখ্যা
০.৭৬১২৩২৭১৯............ দশমিকের পর কোন পুনরাবৃত্তি নাই এবং ডট ডট দ্বারা অসংখ্য সংখ্যা আছে বোঝায়; সুতরাং এটি অমুলদ সংখ্যা
৩৫.
৫৭০ এর ২০% কত?
  1. ৫৭
  2. ৬৫
  3. ৭২
  4. ১১৪
সঠিক উত্তর:
১১৪
উত্তর
সঠিক উত্তর:
১১৪
ব্যাখ্যা
৫৭০ এর ২০% = ৫৭০ × ২০/১০০ = ১১৪
৩৬.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ১১। উভয়ের সাথে ৫ যোগ করলে অনুপাতটি ১ : ৩ হয়। সংখ্যা দুইটি কী কী?
  1. ৬ ও ২২
  2. ৯ ও ৩৩
  3. ১৫ ও ৫৫
  4. ১৮ ও ৬৬
সঠিক উত্তর:
১৫ ও ৫৫
উত্তর
সঠিক উত্তর:
১৫ ও ৫৫
ব্যাখ্যা

সংখ্যা দুইটি ৩ক ও ১১ক হলে,
(৩ক + ৫)/(১১ক + ৫) = ১/৩ বা, ক = ৫
সুতরাং, সংখ্যা দুইটি  (৩ × ৫) ও (১১ × ৫)
বা, ১৫ ও ৫৫

৩৭.
কোন সংখ্যার 60% এর সাথে 10 যোগ করলে ফলাফল হবে ঐ সংখ্যাটি। উহা কত?
  1. 20
  2. 25
  3. 30
  4. 35
সঠিক উত্তর:
25
উত্তর
সঠিক উত্তর:
25
ব্যাখ্যা
সংখ্যাটি y হলে, y এর 60% = 60y/100 = 3y/5
3y/5 + 10 = y
y = 25
৩৮.
logn(5/3) = -1/3 হলে, n - এর মান কত?
  1. 9/25
  2. 27/125
  3. 25/9
  4. 125/27
সঠিক উত্তর:
27/125
উত্তর
সঠিক উত্তর:
27/125
ব্যাখ্যা
logn(5/3) = -1/3
বা, n-1/3 = 5/3
বা, n = (5/3)-3
বা, n = (125/27)-1
∴ n = 27/125
৩৯.
একটি কোণের মান তার পূরক কোণের মানের এক-পঞ্চমাংশ। কোণটির মান কত?
  1. ১০°
  2. ১৫°
  3. ৩০°
  4. ৪৫°
সঠিক উত্তর:
১৫°
উত্তর
সঠিক উত্তর:
১৫°
ব্যাখ্যা
কোণটি ক হলে, তার পূরক কোণ = ৯০° - ক
ক = (৯০° - ক)/৫
৫ক = ৯০° - ক
৬ক = ৯০°
ক = ১৫°
৪০.

উপরের আয়তাকার ঘনবস্তুর BE এর দৈর্ঘ্য কত?
  1. 3000
  2. √725
  3. √750
  4. √825
সঠিক উত্তর:
√725
উত্তর
সঠিক উত্তর:
√725
ব্যাখ্যা
উপরোক্ত ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 20 সে.মি., 15 সে.মি. ও 10 সে.মি.।
উপরোক্ত আয়তাকার ঘনবস্তুর কর্ণ হচ্ছে BE ।
BE এর দৈর্ঘ্য = √(102 + 152 + 202)
= √725
৪১.
সেট A = {x∈Ν: x Fibonacci সংখ্যা এবং x2<500} হলে, P(A) এর উপাদান কয়টি?
  1. 16
  2. 32
  3. 64
  4. 128
সঠিক উত্তর:
128
উত্তর
সঠিক উত্তর:
128
ব্যাখ্যা
সেট A = {x∈Ν: x Fibonacci সংখ্যা এবং x²<500} হলে,
A = {1, 2, 3, 5, 8,13, 21}
P(A) এর উপাদান সংখ্যা = 27
৪২.
নিচের কোনটি সত্য নয়?
  1. 0! = 1
  2. 1! = 1
  3. 2! = 2
  4. 3! = 3
সঠিক উত্তর:
3! = 3
উত্তর
সঠিক উত্তর:
3! = 3
ব্যাখ্যা
0! = 1
1! = 1
2! = 1 × 2 = 2
3! = 1 × 2 × 3 = 6
৪৩.
একটি ছক্কা নিক্ষেপে 1 অথবা 6 পাওয়ার সম্ভাবনা কত?
  1. 1/6
  2. 1/3
  3. 1/2
  4. 2/3
সঠিক উত্তর:
1/3
উত্তর
সঠিক উত্তর:
1/3
ব্যাখ্যা

একটি ছক্কা নিক্ষেপে 1 অথবা 6 পাওয়ার সম্ভাবনা = P(1 or 6) = 2/6 = 1/3
৪৪.
জীববিজ্ঞানের কোন শাখাটিতে তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়?
  1. জীবাশ্মবিজ্ঞান
  2. চিকিৎসাবিজ্ঞান
  3. জীবপ্রযুক্তি
  4. বিবর্তনবিদ্যা
সঠিক উত্তর:
বিবর্তনবিদ্যা
উত্তর
সঠিক উত্তর:
বিবর্তনবিদ্যা
ব্যাখ্যা

- ভৌত জীববিজ্ঞানের বিভিন্ন শাখায় তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
- ভৌত জীববিজ্ঞানের বিভিন্ন শাখা হলো অঙ্গসংস্থান, শ্রেণিবিন্যাসবিদ্যা, শারীরবিদ্যা, হিস্টোলজি, ভ্রূণবিদ্যা, কোষবিদ্যা, বংশগতিবিদ্যা, বিবর্তনবিদ্যা, বাস্তুবিদ্যা, এন্ডোক্রাইনোলজি, জীবভূগোল ইত্যাদি।

- ফলিত জীববিজ্ঞানের বিভিন্ন শাখায় জীবন-সংশ্লিষ্ট প্রায়োগিক বিষয়গুলো আলোচনা করা হয়।
- ফলিত জীববিজ্ঞানের বিভিন্ন শাখা হলো জীবাশ্মবিজ্ঞান, জীবপরিসংখ্যানবিদ্যা, পরজীবীবিদ্যা, কীটতত্ত্ব, চিকিৎসাবিজ্ঞান, জীবপ্রযুক্তি, ফার্মেসি ইত্যাদি৷

সূত্র: মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৪৫.
ছত্রাকের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়?
  1. নিউক্লিয়াস সুগঠিত
  2. কোষপ্রাচীর কাইটিন নির্মিত
  3. কোনো কোনো প্রজাতিতে ক্লোরোপ্লাস্ট থাকে
  4. কোষে মাইটোকন্ড্রিয়া উপস্থিত
সঠিক উত্তর:
কোনো কোনো প্রজাতিতে ক্লোরোপ্লাস্ট থাকে
উত্তর
সঠিক উত্তর:
কোনো কোনো প্রজাতিতে ক্লোরোপ্লাস্ট থাকে
ব্যাখ্যা

অধিকাংশ ছত্রাকই স্থলজ, মৃতজীবী বা পরজীবী।
- দেহ এককোষী অথবা মাইসেলিয়াম দিয়ে গঠিত।
- এগুলোর নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন নামক বস্তু দিয়ে গঠিত।
- কোষে ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। সুকেন্দ্রিক হওয়ায় এদের কোষে মাইটোকন্ড্রিয়া উপস্থিত থাকে।
- তবে Trichomonas, Monocercomonoides ইত্যাদি প্রোটোজোয়া সুকেন্দ্রিক কোষ হলেও এসব কোষে মাইটোকন্ড্রিয়া নেই।
সূত্র: মাধ্যমিক জীববিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৪৬.
ডারউইনের মতবাদ প্রথম প্রকাশিত হয় কত সালে?
  1. ১৭৫৯ সালে
  2. ১৮৫৯ সালে
  3. ১৯৫৯ সালে
  4. ১৯৩৯ সালে
সঠিক উত্তর:
১৮৫৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৮৫৯ সালে
ব্যাখ্যা

- ব্রিটিশ প্রকৃতিবিজ্ঞানী চার্লস ডারউইন প্রশান্ত মহাসাগরে অবস্থিত গ্যালাপ্যাগোস দ্বীপপুঞ্জ পরিভ্রমণকালে তিনি ঐ অঞ্চলের উদ্ভিদ ও প্রাণিকুলের বৈশিষ্ট্য দেখে বিশেষভাবে আকৃষ্ট হন।
- ১৮৫৯ সালে ''Origin of species by means of natural selection'' নামে একটি বইয়ে এসব বৈশিষ্ট্য পর্যালোচনা করে তাঁর মতবাদ 'ডারউইনিজম' প্রকাশ করেন।
সূত্র: মাধ্যমিক বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৪৭.
আয়নাতে তৈরি হওয়া প্রতিরূপের প্রকৃতি কেমন?
  1. বিবর্ধিত, বাস্তব ও সোজা
  2. খর্বিত, অবাস্তব ও উল্টা
  3. সম-আকারের, অবাস্তব ও সোজা
  4. সম-আকারের, বাস্তব ও সোজা
সঠিক উত্তর:
সম-আকারের, অবাস্তব ও সোজা
উত্তর
সঠিক উত্তর:
সম-আকারের, অবাস্তব ও সোজা
ব্যাখ্যা

আয়না হলো সমতল দর্পণ।
- সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব সমআকারের, অবাস্তব ও সোজা হয়ে থাকে।
- আয়নাতে তৈরি হওয়া প্রতিবিম্ব আলোকরশ্মির প্রকৃত মিলনের ফলে তৈরি হয় না এবং বিবর্ধনের মান হলো ১।
সূত্র: মাধ্যমিক পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৪৮.
পৃথিবীতে কোনো বস্তুর ওজন ৯.৮ নিউটন হলে চাঁদে তার ভর কত হবে?
  1. ৯.৮ কেজি
  2. ১ কেজি
  3. ০ কেজি
  4. ১.৬৩ কেজি
সঠিক উত্তর:
১ কেজি
উত্তর
সঠিক উত্তর:
১ কেজি
ব্যাখ্যা

স্থানভেদে কোনো বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না। কিন্তু স্থানভেদে কোনো বস্তুর ওজনের তারতম্য হতে পারে।
আমরা জানি, ওজন= ভর x অভিকর্ষজ ত্বরণ
পৃথিবীতে গড় অভিকর্ষজ ত্বরণ ধরা হয় ৯.৮ মি/সেকেন্ড
তাহলে পৃথিবীতে কোনো বস্তুর ওজন ৯.৮ নিউটন হলে তার ভর হবে ১ কেজি।
সুতরাং চাঁদেও সেই বস্তুর ভর হবে ১ কেজি।

কিন্তু চাঁদের অভিকর্ষজ ত্বরণ পৃথিবীর তুলনায় প্রায় ৬ ভাগের ১ ভাগ।
তাই চাঁদে ঐ বস্তুর ওজন হবে ১.৬৩ নিউটন।

সূত্র: মাধ্যমিক পদার্থবিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

৪৯.
মিথেন গ্যাসকে অক্সিজেনের সংস্পর্শে পোড়ালে নিচের কোন গ্যাসটি উৎপন্ন হয়?
  1. সালফার ডাই অক্সাইড
  2. কার্বন ডাই অক্সাইড
  3. কার্বন মনোক্সাইড
  4. অক্সিজেন
সঠিক উত্তর:
কার্বন ডাই অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
কার্বন ডাই অক্সাইড
ব্যাখ্যা

উৎস: মাধ্যমিক রসায়ন বোর্ড বই।
৫০.
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান বের করার জন্য নিচের কোনটি প্রয়োজন?
  1. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান
  2. সংখ্যা পদ্ধতির বেইস বা ভিত
  3. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোন একটি সংখ্যার মান বের করার জন্য ৩ টি ডেটার প্রয়োজন হয়।
যেমন - 
- সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান
- সংখ্যা পদ্ধতির বেইস বা ভিত
- সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর অবস্থান বা স্থানীয় মান
[তথ্যসূত্র - তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রজুক্তি(প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ - দ্বাদশ শ্রেণি, পৃষ্ঠা - ১৯১]
৫১.
নিচের কোনটি সিস্টেম সফটওয়্যার নয়?
  1. Interpreter
  2. DOS
  3. Compiler
  4. Lotus
সঠিক উত্তর:
Lotus
উত্তর
সঠিক উত্তর:
Lotus
ব্যাখ্যা
অপারেটিং সিস্টেম বা সিস্টেম সফট্ওয়্যার হল কম্পিউটারের নিয়ন্ত্রক। এটি কম্পিউটারের হার্ডওয়্যার ও এ্যাপ্লিকেশন প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- Dos, Xenix/Unix, Compiler, Interpreter, Assembler প্রোগ্রাম সমূহও সিস্টেম সফট্ওয়্যারের অন্তর্গত।
- আর্থিক প্রতিষ্ঠানের জন্য স্প্রেডশিট এনালাইসিস প্যাকেজ লোটাস, মাইক্রোসফট এক্সেল ইত্যাদি এপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ।
উৎসঃ কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।
৫২.
ভার্চুয়াল রিয়েলিটির ক্ষেত্রে কোনটি সঠিক?
  1. ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে পরতে হয়
  2. ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে তার হাতে একটা ডাটা গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট পরতে হয়
  3. ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ। 
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্তের উপর প্রতিষ্ঠিত।
কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভবপর হয়।
ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে, হাতে একটা ডাটা গ্লোভ বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট পরতে হয় এবং ভার্চুয়াল
রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।
[তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, HSC প্রোগ্রাম, পৃষ্ঠা - ১৯]
৫৩.
কত সাল থেকে বাংলাদেশে ই-কমার্সের প্রসার শুরু হয়?
  1. ২০০৮-২০০৯
  2. ২০০৯-২০১০
  3. ২০১০-২০১১
  4. ২০১১-২০১২
সঠিক উত্তর:
২০১১-২০১২
উত্তর
সঠিক উত্তর:
২০১১-২০১২
ব্যাখ্যা
- সারা বিশ্বে অনলাইন লেনদেন বাড়ার কারণে ই-কমার্সের গতি ও আকার বড় হচ্ছে।
- ২০১১-১২ সাল থেকে বাংলাদেশেও ধীরে ধীরে ই-কমার্সের প্রসার শুরু হয়।
- বর্তমানে বই থেকে শুরু করে জামা, কাপড়, খাবার, সৌখিন সামগ্রী ইত্যাদি অনলাইনে বেচাকেনা হচ্ছে।
- অদূর ভবিষ্যতে এক সময় হয়তো পৃথিবীর সব ধরনের ব্যবসা-বাণিজ্য ই-কমার্সের মাধ্যমেই পরিচালিত হবে।
[তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, HSC প্রোগ্রাম, পৃষ্ঠা - ২৮]
৫৪.
নিচের কোন ক্ষেত্রে অ্যান্ড গেইটের আউটপুট 1 হবে?
  1. দুটি ইনপুট 0
  2. একটি ইনপুট 1 ও একটি ইনপুট 0
  3. দুটি ইনপুট 1
  4. অ্যান্ড গেইটে আউটপুট 1 হয় না
সঠিক উত্তর:
দুটি ইনপুট 1
উত্তর
সঠিক উত্তর:
দুটি ইনপুট 1
ব্যাখ্যা

উৎস: উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (উন্মুক্ত)।
৫৫.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. ডিজিটাল ক্যামেরা
  2. স্ক্যানার
  3. OMR
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
ডিজিটাল ক্যামেরা, স্ক্যানার, OMR, ওয়েবক্যাম প্রভৃতি ইনপুট ডিভাইস।
টাচ স্ক্রিন হচ্ছে ইনপুট - আউট পুট ডিভাইস।
তথ্যসূত্র - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সপ্তম শ্রেণি, পৃষ্ঠা - ২০ ও ২১।
৫৬.
--- ছাড়া রোগ প্রতিরোধ করা অসম্ভব।
  1. পুষ্টিকর খাদ্য
  2. ঔষধ
  3. সচেতনতা
  4. টীকাদান কর্মসূচি
সঠিক উত্তর:
সচেতনতা
উত্তর
সঠিক উত্তর:
সচেতনতা
ব্যাখ্যা
পুষ্টিকর খাদ্য, ঔষধ ও টীকাদান কর্মসূচি যতই থাক না কেন ‘সচেতনতা’ ছাড়া বিভিন্ন সংক্রামক ব্যাধির আক্রমণ থেকে রক্ষা পাওয়া অসম্ভব।
৫৭.
নিচের কোন সংখ্যাটি √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা?
  1. (√2 + √3)/2
  2. √2.√3/2
  3. 1.5
  4. 2
সঠিক উত্তর:
1.5
উত্তর
সঠিক উত্তর:
1.5
ব্যাখ্যা

√2 = 1.414
√3 = 1.732
∴ √2 এবং √3 এর মধ্যবর্তী মূলদ সংখ্যাটি 1.5।

৫৮.
কোনটির অর্থ ভিন্ন?
  1. সোনায় সোহাগা
  2. আদায় কাঁচ কলায়
  3. আম-দুধে মেশা
  4. মণিকাঞ্চন যোগ
সঠিক উত্তর:
আদায় কাঁচ কলায়
উত্তর
সঠিক উত্তর:
আদায় কাঁচ কলায়
ব্যাখ্যা
আদায় কাঁচ কলায় - অর্থ শত্রুতা; বাকি ৩টির অর্থ উপযুক্ত মিলন।
৫৯.
নিচের কোন বানানটি সঠিক নয়?
  1. Panacea
  2. Ubiquitous
  3. Vengence
  4. Homogeneous
সঠিক উত্তর:
Vengence
উত্তর
সঠিক উত্তর:
Vengence
ব্যাখ্যা
ভুল বানানটির সঠিক রূপ - Vengeance যার অর্থ - প্রতিহিংসা/প্রতিশোধ।
৬০.
আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটির কোন পরিবর্তন হবে না?
  1. NOON
  2. SOS
  3. OPT
  4. OTTO
সঠিক উত্তর:
OTTO
উত্তর
সঠিক উত্তর:
OTTO
ব্যাখ্যা
OTTO শব্দটি সরাসরি ও আয়নায় দেখতে একই রকম দেখায়।
কেননা, শব্দের অক্ষরগুলো বিপরীতক্রমে লিখলেও অক্ষরগুলোর আকার ও অবস্থান একই থাকে।
৬১.
Antonym for the word ‘INGENIOUS’ -
  1. Skillful
  2. Clever
  3. Competent
  4. Unimaginative
সঠিক উত্তর:
Unimaginative
উত্তর
সঠিক উত্তর:
Unimaginative
ব্যাখ্যা

Ingenious = (of a person) clever, original, and inventive.
Synonym: Inventive, creative, imaginative, original, innovative, resourceful, enterprising, insightful, inspired, perceptive, intuitive etc.
Antonym: Unimaginative, incompetent

৬২.
TARAIN1014A আয়নায় দেখলে নিচের কোনটির মত দেখা যাবে?
  1. (1)
  2. (2)
  3. (3)
  4. (4)
সঠিক উত্তর:
(4)
উত্তর
সঠিক উত্তর:
(4)
ব্যাখ্যা
দর্পনে TARAIN1014A শব্দটি অপশন ঘ) তে প্রদত্ত শব্দটির মতো হবে।
৬৩.
নিচের ভাষা শহীদদের মধ্যে সবার শেষে শহীদ হন কে?
  1. আবুল বরকত
  2. রফিকউদ্দিন আহমেদ
  3. আব্দুস সালাম
  4. শফিউর রহমান
সঠিক উত্তর:
আব্দুস সালাম
উত্তর
সঠিক উত্তর:
আব্দুস সালাম
ব্যাখ্যা
- ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সামনে ছাত্ররা রাষ্ট্রভাষা বাংলার দাবীতে মিছিল বের করলে পুলিশ গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আবুল বরকত, রফিকউদ্দিন আহমেদ এবং আব্দুল জব্বার সহ আরো অনেকে শহিদ হন।
- আব্দুস সালাম গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ৭ই এপ্রিল মারা যান।
- শফিউর রহমান ২২শে ফেব্রুয়ারি শহিদ হন।
(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৬৪.
১৯৭১ সালে পাকবাহিনীর হত্যাযজ্ঞ বিষয়ে কোন পত্রিকায় ‘ট্যাংকস ক্র্যাশ রিভোল্ড ইন পাকিস্তান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়?
  1. নিউইয়র্ক টাইমস
  2. ডেইলি টেলিগ্রাফ
  3. নিউজ উইকস
  4. হেরাল্ড ট্রিবিউন
সঠিক উত্তর:
ডেইলি টেলিগ্রাফ
উত্তর
সঠিক উত্তর:
ডেইলি টেলিগ্রাফ
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ২৫শে মার্চ ‘অপারেশন সার্চলাইটে’র সময় ব্রিটেনের ‘ডেইলি টেলিগ্রাফ’ পত্রিকার সাংবাদিক সাইমন ড্রিং ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গোপনে অবস্থান করে পাকবাহিনীর ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন।
- পরবর্তীতে ৩০শে মার্চ ১৯৭১ ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় তিনি ‘ট্যাংকস ক্র্যাশ রিভোল্ড ইন পাকিস্তান’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে সর্বপ্রথম পাকবাহিনীর হত্যাযজ্ঞের খবর বহির্বিশ্বে প্রচার করেন।
- এই প্রতিবেদনের মাধ্যমে বহির্বিশ্ব প্রথম পূর্ব পাকিস্তানে পাকবাহিনীর হত্যাযজ্ঞ সম্পর্কে জানতে পারে।
- সায়মন ড্রিং গত ১৬ জুলাই ২০২১ রোমানিয়ার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
(তথ্যসূত্রঃ দৈনিক প্রথম আলো)
৬৫.
মুক্তিযুদ্ধের সময় মেজর. এম আবু তাহের কত নং সেক্টরের কমান্ডার ছিলেন?
  1. ৬ নং সেক্টর
  2. ৮ নং সেক্টর
  3. ৯ নং সেক্টর
  4. ১১ নং সেক্টর
সঠিক উত্তর:
১১ নং সেক্টর
উত্তর
সঠিক উত্তর:
১১ নং সেক্টর
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১০-১৭ জুলাই কলকাতায় তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত যুদ্ধাঞ্চলের অধিনায়কদের সম্মেলনে সমগ্র দেশকে ১১টি সেক্টরে বিভক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
- প্রত্যেক সেক্টরে একজন করে সেক্টর কমান্ডার নিযুক্ত করা হয়। ১১টি সেক্টরকে ৬৪টি সাব সেক্টরে বিভক্ত করা হয়।
এগারোটি সেক্টর হলো:
১ নং সেক্টর:
- সেক্টর এলাকা : চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা
- সেক্টর কমান্ডার : মেজর জিয়াউর রহমান এবং মেজর রফিকুল ইসলাম
২ নং সেক্টর:
- সেক্টর এলাকা : ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশবিশেষ
- সেক্টর কমান্ডার : মেজর খালেদ মোশাররফ এবং মেজর এ.টি.এম হায়দার
৩ নং সেক্টর:
- সেক্টর এলাকা : উত্তরে চূড়ামনকাঠি (শ্রীমঙ্গলের নিকট) থেকে সিলেট এবং দক্ষিণে ব্রাহ্মণবাড়ীয়ার সিঙ্গারবিল পর্যন্ত এলাকা
- সেক্টর কমান্ডার : মেজর কে.এম শফিউল্লাহ এবং মেজর এ.এন.এম নূরুজ্জামান
৪ নং সেক্টর:
- সেক্টর এলাকা : উত্তরে সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা থেকে দক্ষিণে কানাইঘাট থানা
- সেক্টর কমান্ডার : মেজর চিত্তরঞ্জন দত্ত
৫ নং সেক্টর:
- সেক্টর এলাকা : সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা
- সেক্টর কমান্ডার : মেজর মীর শওকত আলী
৬ নং সেক্টর:
- সেক্টর এলাকা : সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা
- সেক্টর কমান্ডার : উইং কমান্ডার এম খাদেমুল বাশার
৭ নং সেক্টর:
- সেক্টর এলাকা : রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ
- সেক্টর কমান্ডার : মেজর নাজমুল হক এবং সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান
৮ নং সেক্টর:
- সেক্টর এলাকা : কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, ফরিদপুর ও পটুয়াখালী জেলা
- সেক্টর কমান্ডার : মেজর আবু ওসমান চৌধুরী এবং মেজর এম.এ মঞ্জুর
৯ নং সেক্টর:
- সেক্টর এলাকা : বরিশাল ও পটুয়াখালি জেলা এবং খুলনা ও ফরিদপুর জেলার অংশবিশেষ
- সেক্টর কমান্ডার : মেজর এম. এ জলিল এবং মেজর এম. এ মঞ্জুর
১০ নং সেক্টর:
- সেক্টর এলাকা : সমুদ্র ও নৌ অঞ্চল
- সেক্টর কমান্ডার : নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিলো না
১১ নং সেক্টর:
- সেক্টর এলাকা : টাঙ্গাইল জেলা এবং কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত সমগ্র ময়মনসিংহ জেলা
- সেক্টর কমান্ডার : মেজর এম. আবু তাহের এবং স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ
(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
৬৬.
BANBEIS পূর্ণরূপ কী?
  1. Bangladesh National Bureau of Education, Information and Statistics
  2. Bangladesh Bureau of Educational Information and Statistics
  3. Bangladesh Bureau of Education, Science and Information
  4. Bangladesh Bureau of Statistical and Educational Information
সঠিক উত্তর:
Bangladesh Bureau of Educational Information and Statistics
উত্তর
সঠিক উত্তর:
Bangladesh Bureau of Educational Information and Statistics
ব্যাখ্যা
- BANBEIS এর পূর্ণরূপ হলো Bangladesh Bureau of Educational Information and Statistics.
- এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- BANBEIS এর অবস্থান ঢাকার পলাশী। ব্যানবেইস বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংক্রান্ত তথ্য-উপাত্ত ও বিভিন্ন গবেষণা করে থাকে।
(তথ্যসূত্র: ব্যানবেইস ওয়েবসাইট)
৬৭.
২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশে ইলিশ উৎপাদনের পরিমাণ কত মেট্রিক টন?
  1. ৫.১২ লক্ষ মে. টন
  2. ৫.৩৩ লক্ষ মে. টন
  3. ৫.৫০ লক্ষ মে. টন
  4. ৫.৮৫ লক্ষ মে. টন
সঠিক উত্তর:
৫.৫০ লক্ষ মে. টন
উত্তর
সঠিক উত্তর:
৫.৫০ লক্ষ মে. টন
ব্যাখ্যা
- বাংলাদেশে উৎপাদিত মাছের মধ্যে প্রধান হলো ইলিশ।
- মৎস্য পরিসংখ্যান বর্ষগ্রন্থ : ২০১৯-২০২০ অনুযায়ী ২০১৯-২০২০ সময়ে ইলিশ মাছ উৎপাদনের পরিমাণ ছিলো ৫.৫০ লক্ষ মেট্রিক টন যা দেশের মোট উৎপাদিত মাছের প্রায় ১২.২২ ভাগ।
- ইলিশ মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে প্রথম।
- ২০১৯-২০ সময়ে দেশে মোট মাছ উৎপাদন হয় ৪৫.০৩ লক্ষ মেট্রিক টন।
(তথ্যসূত্র: মৎস্য অধিদপ্তর ওয়েবসাইট)
৬৮.
নিচের কোনটি স্রোতজ বনভূমি?
  1. রাতারগুল
  2. শালবন
  3. সুন্দরবন
  4. পার্বত্য বনাঞ্চল
সঠিক উত্তর:
সুন্দরবন
উত্তর
সঠিক উত্তর:
সুন্দরবন
ব্যাখ্যা
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বা স্রোতজ বনভূমি।
- বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় অবস্থিত সুন্দরবনের আয়তন প্রায় ৬,০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ। ‍সুন্দরবনের বাকি অংশ ভারতে অবস্থিত।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী। সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে রয়েছে:
- গরান
- গেওয়া
- কেওড়া
- ধুন্দল
- গোলপাতা ইত্যাদি।
- রাতারগুল দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট বা জলমগ্ন বনভূমি।
(তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী এবং বনবিভাগ ওয়েবসাইট)
৬৯.
বাংলাদেশ ILO এর কতটি কনভেনশন অনুমোদন করেছে?
  1. ১৭টি
  2. ২৫টি
  3. ৩৫টি
  4. ৪১টি
সঠিক উত্তর:
৩৫টি
উত্তর
সঠিক উত্তর:
৩৫টি
ব্যাখ্যা
- বাংলাদেশ বর্তমান পর্যন্ত আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) ৩৫টি কনভেনশন অনুমোদন করেছে। এর মধ্যে বর্তমানে কার্যকর আছে ৩০টি।
কনভেনশন সমূহের মধ্যে:
- মৌলিক কনভেনশন : ৭টি
- গভর্ন্যান্স সম্পর্কিত : ২টি এবং
- টেকনিক্যাল কনভেনশন : ২৬টি।
(তথ্যসূত্র: ILO ওয়েবসাইট)
৭০.
BEZA এর প্রধান কাজ হলো-
  1. রপ্তানি আয় বৃদ্ধি করা
  2. বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা
  3. অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা
  4. অবকাঠামো খাতে বিনিয়োগ করা
সঠিক উত্তর:
অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা
উত্তর
সঠিক উত্তর:
অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা
ব্যাখ্যা
- Bangladesh Economic Zones Authority (BEZA) এর প্রধান কাজ হলেো দেশের সম্ভাবনাময় স্থানে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, রক্ষণাবেক্ষণ ও দেখভাল করা।
- ২০১০ সালের ৯ নভেম্বর বেজা গঠিত হয়। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
অন্যদিকে,
- রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বেপজা রপ্তানি আয় বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বৈদেশিক বিনিয়োগ আকৃষ্টকরণে কাজ করে।
(তথ্যসূত্রঃ বেজা ওয়েবসাইট)
৭১.
বিবিএসের সাময়িক হিসাবে ২০২০-২০২১ অর্থবছরে দেশে গড় মূল্যস্ফীতি কত ছিলো?
  1. ৫.৪০ শতাংশ
  2. ৫.৫৬ শতাংশ
  3. ৫.৬৫ শতাংশ
  4. ৫.৭২ শতাংশ
সঠিক উত্তর:
৫.৫৬ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৫.৫৬ শতাংশ
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে গত ২০২০-২০২১ অর্থবছরে দেশের গড় মূল্যস্ফিতি ছিলো ৫.৫৬ শতাংশ।
- তবে ২০২০-২০২১ অর্থবছরের বাজেটে অনুমিত গড় মূল্যস্ফিতি নির্ধারণ করা হয়েছিলো ৫.৪ শতাংশ।
(তথ্যসূত্র: বিবিএস ওয়েবসাইট)
৭২.
২০২০-২০২১ অর্থবছরে সাময়িক হিসাবে স্থিরমূল্যে জিডিপিতে কোন উপখাতের অবদান সর্বাধিক?
  1. পাইকারি ও খুচরা ব্যবসা
  2. ম্যানুফ্যাকচারিং
  3. পরিবহন ও যোগাযোগ
  4. কৃষি ও বনজ
সঠিক উত্তর:
ম্যানুফ্যাকচারিং
উত্তর
সঠিক উত্তর:
ম্যানুফ্যাকচারিং
ব্যাখ্যা
গত ২০২০-২০২১ অর্থবছরে স্থিরমূল্যে জিডিপিতে প্রধান খাত সমূহের অবদান:
- কৃষিখাত : ১৩.৪৭ শতাংশ
- শিল্পখাত : ৩৪.৯৯ শতাংশ
- সেবাখাত : ৫১.৫৩ শতাংশ।
উপখাত সমূহের অবদান:
কৃষিখাতের উপখাত সমূহ:
- কৃষি ও বনজ : ৯.৯ শতাংশ
- মৎস্য : ৩.৫৭ শতাংশ
শিল্পখাতের উপখাত সমূহ:
- ম্যানুফ্যাকচারিং : ২৩.৬৬ শতাংশ
- খনিজ ও খনন : ১.৬১ শতাংশ
- নির্মাণ : ৮.২২ শতাংশ
- বিদ্যুৎ-গ্যাস-পানি সম্পদ : ১.৫১ শতাংশ
সেবাখাতের উপখাত সমূহ:
- পাইকারি ও খুচরা বাণিজ্য : ১৪.০৮ শতাংশ
- হোটেল ও রেস্তোরাঁ : ০.৭৩ শতাংশ
- পরিবহন, সংরক্ষণ ও যোগাযোগ : ১১.০৪ শতাংশ
- আর্থিক প্রাতিষ্ঠানিক সেবা : ৩.৩৬ শতাংশ
- রিয়েল এস্টেট : ৬.১৫ শতাংশ
- লোকপ্রশাসন ও প্রতিরক্ষা : ৩.৭৩ শতাংশ
- শিক্ষা : ২.৪৭ শতাংশ
- স্বাস্থ্য : ২.০৯ শতাংশ
- কমিউনিটি ও ব্যক্তিগত সেবা : ৭.৯০ শতাংশ৷
(তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো ওয়েবসাইট)
৭৩.
নিচের কোন জেলাটি ময়মনসিংহ বিভাগের অন্তর্গত নয়?
  1. জামালপুর
  2. শেরপুর
  3. নেত্রকোনা
  4. কিশোরগঞ্জ
সঠিক উত্তর:
কিশোরগঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
কিশোরগঞ্জ
ব্যাখ্যা
- ময়মনসিংহ বিভাগ মোট চারটি জেলা নিয়ে গঠিত।
এগুলো হলো:
- ময়মনসিংহ
- জামালপুর
- শেরপুর এবং
- নেত্রকোনা।
অন্যদিকে,
- কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগের অন্তর্গত।
(তথ্যসূত্রঃ জাতীয় তথ্য বাতায়ন)
৭৪.
বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয় কত সালে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৪ সালে
  3. ১৯৭৬ সালে
  4. ১৯৭৭ সালে
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
ব্যাখ্যা
- ১৯৭৪ সালের ৯ই ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইন জারি করা হয়।
- এর উদ্দেশ্য ছিল বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কিছু কার্যকলাপ প্রতিহত করা এবং কিছু গুরুতর অপরাধের দ্রুত বিচার এবং কঠোর শাস্তির ব্যবস্থা করা।
- আইনটি নিরাপত্তা আইন ১৯৫২, জননিরাপত্তা অর্ডিন্যান্স ১৯৫৮ এবং বাংলাদেশ তফসিলি অপরাধ (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশ ১৯৭২ (রাষ্ট্রপতির আদেশ নং ৫০) এর ধারাবাহিকতায় প্রণীত হয়।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
৭৫.
অ্যাঞ্জেলা মার্কেল প্রথম কত সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হয়েছিলেন?
  1. ২০০১ সালে
  2. ২০০৪ সালে
  3. ২০০৫ সালে
  4. ২০০৮ সালে
সঠিক উত্তর:
২০০৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০০৫ সালে
ব্যাখ্যা
- জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল ২০০৫ সালের ২২ নভেম্বর প্রথম দেশটির চ্যান্সেলর নির্বাচিত হন।
- তারপর থেকে চার মেয়াদে টানা ১৬ বছর ধরে তিনি দেশটির নেতৃত্ব দিয়ে আসছেন।
- অ্যাঞ্জেলা মার্কেল জার্মনির প্রথম নারী চ্যান্সেলর।
- তার রাজনৈতিক দলের নাম ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন।
- অ্যাঞ্জেলা মার্কেল চলতি মেয়াদ শেষে রাজনীতি থেকে অবসর নিবেন।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৭৬.
জাতিসংঘের পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ইস্তাম্বুল
  2. বৈরুত
  3. মানামা
  4. আম্মান
সঠিক উত্তর:
বৈরুত
উত্তর
সঠিক উত্তর:
বৈরুত
ব্যাখ্যা
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এগুলো হলোঃ
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন : ESCWA (সদরদপ্তর-বৈরুত, লেবানন)
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন : ESCAP (সদরদপ্তর-ব্যাংকক, থাইল্যান্ড)
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন : ECLAC (সদরদপ্তর-সান্টিয়াগো, চিলি)
- ইউরোপীয় অর্থনৈতিক কমিশন : ECE (সদরদপ্তর-জেনেভা, সুইজারল্যান্ড)
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন : ECA (সদরদপ্তর-আদ্দিস আবাবা, ইথিওপিয়া)।
(তথ্যসূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৭৭.
গ্রিনবেল্ট মুভমেন্ট আন্দোলনের প্রবর্তন করেন কে?
  1. ‌গ্রেটা থুনবার্গ
  2. আল গোর
  3. ওয়াঙ্গিরি মাথাই
  4. কৈলাস সিদ্ধার্থ
সঠিক উত্তর:
ওয়াঙ্গিরি মাথাই
উত্তর
সঠিক উত্তর:
ওয়াঙ্গিরি মাথাই
ব্যাখ্যা
- গ্রিনবেল্ট মুভমেন্ট এর প্রবর্তক হলেন কেনিয়ান পরিবেশ আন্দোলন কর্মী ওয়াঙ্গিরি মাথাই। তিনি ১৯৭৭ সালে গ্রিনবেল্ট মুভমেন্টের সূচনা করেন।
- পরিবেশ রক্ষায় অবদানের জন্যে ওয়াঙ্গিরি মাথাই ২০০৪ সালে প্রথম আফ্রিকান নারী হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
(তথ্যসূত্র: নোবেল পুরস্কার এবং গ্রিনবেল্ট মুভমেন্ট ওয়েবসাইট)
৭৮.
কত সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ (এস.ডি.আই) ঘোষণা করেন?
  1. ১৯৭৯
  2. ১৯৮১
  3. ১৯৮৩
  4. ১৯৮৪
সঠিক উত্তর:
১৯৮৩
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৩
ব্যাখ্যা
Strategic Defense Initiative (SDI), byname Star Wars, proposed U.S. strategic defensive system against potential nuclear attacks—as originally conceived, from the Soviet Union.
- The SDI was first proposed by President Ronald Reagan in a nationwide television address on March 23, 1983.
- Because parts of the defensive system that Reagan advocated would be based in space, the proposed system was dubbed “Star Wars,” after the space weaponry of a popular motion picture of the same name.

Source: Britannica.com
৭৯.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত ২০২০ সালের দুর্নীতি ধারণা সূচক রিপোর্টে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. নাইজার
  2. আফগানিস্তান
  3. সোমালিয়া
  4. মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
সঠিক উত্তর:
সোমালিয়া
উত্তর
সঠিক উত্তর:
সোমালিয়া
ব্যাখ্যা
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রকাশিত Corruption Perceptions Index-2020 অনুসারে বিশ্বের সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশসমূহ:
- ১৭৯তম : সোমালিয়া ও দ. সুদান
- ১৭৮তম : সিরিয়া
- ১৭৬তম : ইয়েমেন ও ভেনেজুয়েলা।
সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশসমূহ:
- প্রথম : ডেনমার্ক ও নিউজল্যান্ড
- তৃতীয় : ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন এবং সুইজারল্যান্ড।
- বাংলাদেশের অবস্থান : ১৪৬তম (উর্ধ্বক্রম) এবং ১২তম (নিম্নক্রম)।
- বাংলাদেশের স্কোর : ২৬।
(তথ্যসূত্র: দুর্নীতি ধারণা সূচক-২০২০)
৮০.
'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের সূচনা হয় কত সালে?
  1. ২০১০ সালে
  2. ২০১৩ সালে
  3. ২০১৫ সালে
  4. ২০২০ সালে
সঠিক উত্তর:
২০১৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১৩ সালে
ব্যাখ্যা
- ব্ল্যাক লাইভস ম্যাটার হলো একটি বর্ণবাদবিরোধী আন্দোলন। ২০১৩ সালে মার্কিন কৃষ্ণাঙ্গ ট্রভয়ের মার্টিনের হত্যাকারী জর্জ জিমারম্যানকে বেকসুর খালাসের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সূত্রপাত ঘটে।
- জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ২০২০ সালে পুনরায় সমগ্র বিশ্বে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে। এই আন্দোলনের মূল উদ্দেশ্যে হলো বিশ্বব্যাপী বর্ণবাদ বা কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যের অবসান।
(তথ্যসূত্রঃ ব্ল্যাক লাইভস ম্যাটার ওয়েবসাইট)
৮১.
UDMC কোন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ডের দায়িত্বে নিয়োজিত?
  1. ইউনিয়ন পর্যায়ে
  2. উপজেলা পর্যায়ে
  3. জাতীয় পর্যায়ে
  4. কমিউনিটি পর্যায়ে
সঠিক উত্তর:
ইউনিয়ন পর্যায়ে
উত্তর
সঠিক উত্তর:
ইউনিয়ন পর্যায়ে
ব্যাখ্যা
- UDMC (Union Disaster Management Committee) হলো ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ডের দায়িত্বে নিয়োজিত।
- সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কমিটির সভাপতি ও ইউপি সচিব কমিটির সচিবের দায়িত্ব পালন করেন। ইউপি সদস্য ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন সেক্টরের ব্যক্তিদের নিয়ে UDMC গঠিত হয়।
- এই কমিটি দুর্যোগের ঝুঁকি চিহ্নিতকরণ, পূর্বপ্রস্তুতি, সাড়াদান, পুনরুদ্ধার প্রভৃতি কর্মকাণ্ড করে থাকে।
- স্বাভাবিক সময়ে প্রতি মাসের অন্তত একবার UDMC এর সভা অনুষ্ঠিত হয়।
(তথ্যসূত্র: দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর)
৮২.
কোন প্রাকৃতিক দুর্যোগটি বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়?
  1. ভূমিকম্প
  2. খরা
  3. অগ্ন্যূৎপাত
  4. টর্নেডো
সঠিক উত্তর:
অগ্ন্যূৎপাত
উত্তর
সঠিক উত্তর:
অগ্ন্যূৎপাত
ব্যাখ্যা
- বাংলাদেশ বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ।
বাংলাদেশে সংঘটিত প্রাকৃতিক দুর্যোগসমূহ হলো:
- বন্যা
- ঘূর্ণিঝড়
- টর্নেডো
- জলোচ্ছ্বাস
- নদীভাঙন
- খরা
- বজ্রপাত
- শৈত্য প্রবাহ
- ভূমিধ্বস প্রভতি।
- কোন আগ্নেয়গিরি না থাকায় এখানে অগ্ন্যূৎপাত কিংবা দাবানল সংঘটিত হয় না।
(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
৮৩.
নিচের নাগরিকের অবশ্য পালনীয় কর্তব্য নয়?
  1. আনুগত্য প্রদর্শন
  2. নিয়মিত কর প্রদান
  3. আইন মান্য করা
  4. দুঃস্থকে সাহায্য করা
সঠিক উত্তর:
দুঃস্থকে সাহায্য করা
উত্তর
সঠিক উত্তর:
দুঃস্থকে সাহায্য করা
ব্যাখ্যা
- রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেক ব্যক্তিকে বাধ্যতামূলকভাবে কতগুলো কর্তব্য পালন করতে হয়।
এগুলো হলো:
- রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন
- আইন মেনে চলা
- নিয়মিত কর প্রদান করা প্রভৃতি।
- এসব পালন না করলে রাষ্ট্র নাগরিককে আইনের মুখোমুখি করতে পারে।
অন্যদিকে,
- দুঃস্থকে সাহায্য করা হলো নৈতিক কর্তব্য যা আইন দ্বারা নির্ধারিত নয়।
(তথ্যসূত্রঃ পৌরনীতি ও নাগরিকতা : নবম-দশম শ্রেণী)
৮৪.
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের অনুপস্থিতির ফলে-
  1. রপ্তানি আয় বৃদ্ধি পায়
  2. বেকারত্ব বৃদ্ধি পায়
  3. বিনিয়োগ বৃদ্ধি পায়
  4. উৎপাদন বৃদ্ধি পায়
সঠিক উত্তর:
বেকারত্ব বৃদ্ধি পায়
উত্তর
সঠিক উত্তর:
বেকারত্ব বৃদ্ধি পায়
ব্যাখ্যা
- অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব অত্যধিক।
- অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন নিশ্চিত হলে অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হয়। এতে করে পুঁজি বিনিয়োগ ও শিল্পকারখানা স্থাপনে আগ্রহ বৃদ্ধি পায়। ফলে কর্মসংস্থান বৃদ্ধি পায় ও বেকারত্ব হ্রাস পায়।
(তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক)
৮৫.
অ্যালমন্ড ও পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কী হিসেবে অভিহিত করেন?
  1. স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী
  2. স্বার্থকামী গোষ্ঠী
  3. সুসংবদ্ধ গোষ্ঠী
  4. নৈরাজ্যবাদী গোষ্ঠী
সঠিক উত্তর:
স্বার্থকামী গোষ্ঠী
উত্তর
সঠিক উত্তর:
স্বার্থকামী গোষ্ঠী
ব্যাখ্যা
- অধ্যাপক অ্যালমন্ড ও পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে এক ধরনের স্বার্থকামী গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।
অন্যদিকে,
- অধ্যাপক মাইরন উহনার চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে এক ধরনের স্বেচ্ছামূলক সংগঠিত গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।
- অধ্যাপক ফাইনার চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে লবি হিসেবে অভিহিত করেন।
- এলান পটার চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে সুসংবদ্ধ গোষ্ঠী হিসেবে অভিহিত করেন।
(তথ্যসূত্র: রাষ্ট্রবিজ্ঞান-৩ : স্নাতক শ্রেণী : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)