পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়12 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
Exam-09 [Video Section এ ভিডিয়ো লেকচার ২৬, ২৭, ২৮ (মোট - ১০টি ভিডিয়ো) দেখুন।] Exam Topics: - Appropriate Preposition - Kinds of Sentences [Part E] - Transformation from Complex to Simple & Compound [Part E] - Spelling [Part F]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
Making one mistake will not bring _____ the apocalypse.
  1. ক) about
  2. খ) on
  3. গ) of
  4. ঘ) to
ব্যাখ্যা
Bring about means ‘to cause to take place’ বা ঘটানো।
তাই শূন্যস্থানে appropriate preposition হিসেবে about বসবে।
বাক্যের অর্থ - একটি ভুল করা সর্বনাশ ডেকে আনবে না।
.
I was vexed ____ him.
  1. ক) over
  2. খ) with
  3. গ) to
  4. ঘ) on
ব্যাখ্যা
Vexed at/ with (somebody/something) means upset or annoyed বা বিরক্ত।
তাই শূন্যস্থানে appropriate preposition হিসেবে with বসবে।
বাক্যের অর্থ - আমি তার প্রতি বিরক্ত ছিলাম।
.
The label should be firmly affixed ____ the package.
  1. ক) to
  2. খ) with
  3. গ) on
  4. ঘ) up
ব্যাখ্যা
Affix to means - to stick or fasten something on another object.
অর্থাৎ, সংযুক্ত।
বাক্যের অর্থ - লেবেলটি প্যাকেজের সাথে দৃঢ়ভাবে লাগানো উচিত।
.
He appealed ___ pardon.
  1. ক) to
  2. খ) of
  3. গ) in
  4. ঘ) for
ব্যাখ্যা
Appeal for (something)
- to make a deeply felt request, especially for something that is needed immediately.
- আবেদন করা,
বাক্যের অর্থ - তিনি ক্ষমার আবেদন করেন।
.
We should not hanker _____ money.
  1. ক) for
  2. খ) into
  3. গ) after
  4. ঘ) about
ব্যাখ্যা
Hanker after
- to have a strong wish for something, especially if you cannot or should not have it.
- কোন কিছুর পিছু পিছু ছোটা।
বাক্যের অর্থ - আমাদের টাকার পিছনে ছোটা উচিত নয়।
.
When he went out, I woke up. (make it simple)
  1. ক) He went, I woke up.
  2. খ) After his going out, I woke up.
  3. গ) I woke up after his went.
  4. ঘ) I woke up when he gone.
ব্যাখ্যা
ভিন্ন ভিন্ন subject বিশিষ্ট (এখানে he এবং I) clause এর মধ্যে conjunction যুক্ত clause টির subject pronoun বা ব্যক্তিবাচক noun হলে (এখানে pronoun ‘he’) এগুলো possessive case এ পরিণত করতে হয় এবং এদের পূর্বে প্রয়োজন অনুযায়ী preposition বাসাতে হবে।

সে অনুসারে সঠিক উত্তর হবে - After his going out, I woke up.
.
When they were playing, it began to rain. (make it compound)
  1. ক) They were playing but it was raining.
  2. খ) They were playing and it began to rain.
  3. গ) They were playing at the time of raining.
  4. ঘ) They were playing but it begins to rain.
ব্যাখ্যা
প্রদত্ত বাক্যটি Complex from এ আছে।
Complex থেকে compound করতে হলে -
১. Complex এর conjunction বাদ দিতে হবে।
২. Compound এর conjunction যোগ করতে হবে।
৩. ২টি clause এর মধ্যে ১টি clause (সাধারণত যে clause এর আগে কোন conjunction থাকে না) যেভাবে আছে সেভাবে রেখে দিতে হবে।
   
সে অনুসারে সঠিক compound form হবে They were playing and it began to rain.
এখানে clause দুটি বৈপরীত্য প্রকাশ করছে না বলে but হবে না।
.
‘‘Do the work, else he will kill you.’’ - What type of sentence is this?
  1. ক) Compound sentence
  2. খ) Simple sentence
  3. গ) Complex sentence
  4. ঘ) Optative sentence
ব্যাখ্যা
Compound sentence-এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।

এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both ___ and , either ___ or , neither ___ nor, not only ___ but also ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।

এখানে ‘Do the work’ এবং ‘he will kill you’ দুইটি co-ordinate clause ‘else’ দ্বারা যুক্ত হয়েছে বলে এটি Compound sentence.
.
“She not only entered the competition but also won it!” - This is an example of:
  1. ক) Simple sentence
  2. খ) Compound sentence
  3. গ) Complex sentence
  4. ঘ) Affirmative sentence
ব্যাখ্যা
Compound sentence-এ একের অধিক principal clause থাকে যাদেরকে co-ordinate clause বলা হয়।

এছাড়া Compound sentence এ সাধারণত and, or, but, yet, so, therefore, otherwise, else, both ___ and , either ___ or , neither ____ nor, not only ___ but also ইত্যাদি co-ordinating conjunction দ্বারা দুইটি principal clause যুক্ত থাকে।

এখানে, ‘not only ___ but also’ দ্বারা entered the competition এবং won it দুইটি co-ordinate clause যুক্ত হয়েছে বলে এটি Compound sentence.
১০.
Which one is not an example of a complex sentence?
  1. ক) If I do, you will do.
  2. খ) The man who stole my bag was tall.
  3. গ) When he was four, he left his village.
  4. ঘ) In spite of his being poor, he is honest.
ব্যাখ্যা
Complex sentence এ সাধারণত একটি Principal Clause এবং এক বা একাধিক subordinate clause থাকে। Clause গুলো সাধারণত if, though, WH words, as, since, so ... that, as soon as, that, in order that, so that ইত্যাদি subordinate conjunction দ্বারা যুক্ত থাকে।

সে অনুসারে, ক) খ) ও গ) হচ্ছে complex sentence.

ঘ) হচ্ছে Simple sentence.
একটি simple sentence এ শুধুমাত্র একটি clause থাকে অর্থাৎ একটি subject এবং একটি finite verb থাকে।
আলোচ্য বাক্যে একটিই clause আছে, আর ‘In spite of his being poor’ clause নয় এটি একটি phrase. অতএব, বাক্যটি একটি simple sentence.
১১.
You should not tell a lie. - This is an example of -
  1. ক) Assertive sentence
  2. খ) Imperative sentence
  3. গ) Optative sentence
  4. ঘ) Exclamatory sentence
ব্যাখ্যা
Assertive sentence দ্বারা কোন বিবৃতি প্রদান করা হয়।
প্রদত্ত বাক্যটি দ্বারা একটি বিবৃতি বুঝাচ্ছে তাই এটি Assertive sentence.
এর imperative form হচ্ছে -  Don’t tell a lie./ Never tell a lie. 
১২.
Which of the following does not exist in simple sentences?
  1. ক) Noun phrase
  2. খ) Conjunction
  3. গ) Interjection
  4. ঘ) Preposition
ব্যাখ্যা
Conjunction: যেসব শব্দ একটি বাক্য বা বাক্যাংশের (clause) সঙ্গে আরেকটি বাক্য বা বাক্যাংশকে যুক্ত করে তাদের Conjunction বলে।
যেমন: And, as, if, but, or, both, because, after, before, still, till, until, though, although, unless etc.

কিন্তু simple sentence এ কেবল একটি মাত্র Clause থাকে বলে simple sentence এ কোন conjunction ব্যবহৃত হয় না।
১৩.
Choose the correct spelling.
  1. ক) Magninamous
  2. খ) Millenium
  3. গ) Mispell
  4. ঘ) Mongoose
ব্যাখ্যা
Correct spelling and meaning:

Magnanimous - মহানুভব।
Millennium - সহস্রাব্দ; বর্ষসহস্রক।
Misspell - বানান ভুল করা; ভুল বানান করা।
Mongoose - বেজি; নেউল।

Source: Accessible Dictionary