পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins১০০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০১
সিলেবাস
৪৬তম বি.সি.এস. ফাইনাল মডেল টেস্ট ⎯ ৭ [বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নম্বরের ফুল মডেল টেস্ট]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১০১ প্রশ্ন

.
চর্যাপদ কার সম্পাদনায় গ্রন্থাকারে প্রকাশিত হয়?
  1. ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌
  2. হরপ্রসাদ শাস্ত্রী
  3. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
  4. ড. সুকুমার সেন
সঠিক উত্তর:
হরপ্রসাদ শাস্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
হরপ্রসাদ শাস্ত্রী
ব্যাখ্যা
• 'চর্যাপদ' সম্পর্কিত আলোচনা:  
• বাংলা সাহিত্যের প্রাচীনতম গ্রন্থ চর্যাপদ।
• হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে ১৯০৭ সালে চর্যাপদ আবিষ্কার করেন।
• হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে “হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা” নামে চর্যাপদসহ আরো তিনটি পুঁথি একত্রে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
• চর্যাপদে মোট পদ সংখ্যা সাড়ে ৪৬টি।
• এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
• সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন।

• চর্যাপদের পদসংখ্যা নিয়ে আলোচনা: 
- চর্যাপদ শুধু প্রাচীন বাংলা সাহিত্যেরই নিদর্শন নয়, প্রাচীন বাংলা গানেরও নিদর্শন। 
- সুকুমার সেন রচিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম 'চর্যাগীতি পদাবলী'।
- যদিও সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা - ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন।
- টীকাকারের কাছে মূল চর্যার পুঁথিতে আরো অন্তত একটি বেশি চর্যা ছিল (১১ ও ১২তম চর্যার মাঝখানে)। এই চর্যাটির ব্যাখ্যা না থাকায় লিপিকার উদ্ধৃত করেন নি, শুধু 'টীকা নাই' এই মন্তব্যটুকু করিয়াছেন।
- সংস্কৃত ভাষায় মুনিদত্ত চর্যাপদের ব্যাখ্যা করেন। তিনি ১১নং পদের ব্যাখ্যা করেন নি।
- আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন।
- ড. শহীদুল্লাহ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।
উল্লেখ্য, চর্যাপদের একটি পদ ছিন্ন অবস্থায় পাওয়া গেছে, সেখান থেকেই এই মত বিরোধের সৃষ্টি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
.
কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' কোন ধরনের সাহিত্য?
  1. জীবনীসাহিত্য
  2. রাজনৈতিক কবিতা
  3. কারা- সাহিত্য
  4. প্রহসন
সঠিক উত্তর:
কারা- সাহিত্য
উত্তর
সঠিক উত্তর:
কারা- সাহিত্য
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' কে কারা- সাহিত্য বলা হয়। 

• কারা- সাহিত্য:
- কারাগারে অন্তরীণ অবস্থায় রচিত সাহিত্য 'কারা- সাহিত্য' হিসেবে স্বীকৃত।
- তবে কারাগার থেকে বাইরে গিয়েও এ ধরনের লেখা হতে পারে।
- রচয়িতার জেলে জীবনের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
- কারাগারের সংকীর্ণ জীবনের বাইরে কল্পনার বিস্তার ঘটাবেন সত্য কিন্তু কারাজীবনের অভিজ্ঞতার ছাপ থাকবে তার রচনায়।
- অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব যেমন কারাসাহিত্য লিখেছেন তেমনি অনেক শিল্পী ও সাহিত্যিক কারা সাহিত্য রচনা করেছেন।
- কাজী নজরুল ইসলাম জেলে বসে লেখেন 'রাজবন্দীর জবানবন্দী, সত্যেন সেন লেখেন 'অভিশপ্ত নগরী' ও পাপের সন্তান'। 
- মুনীর চৌধুরীর 'কবর' কারা সাহিত্য হিসেবে গণ্য।
- শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' বা 'কারাগারের রোজনামচা', মতিয়া চৌধুরীর 'দেয়াল দিয়ে ঘেরা' ইত্যাদিও এ ধারার গ্রন্থ।
-----------------------------
-----------------------------
আরো কিছু বিশেষ তথ্য:

• কাজী নজরুল ইসলাম:
- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

• কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা,
- মৃত্যুক্ষুধা,
- কুহেলিকা।

• গল্পগ্রন্থ:
- ব্যথার দান,
- রিক্তের বেদন,
- শিউলিমালা।

• নাটক:
- ঝিলিমিলি,
- আলেয়া
 
• কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ:
- রাজবন্দীর জবানবন্দি,
- দুর্দিনের যাত্রী,
- যুগবাণী,
- রুদ্র মঙ্গল,
- মন্দির ও মসজিদ, 
- আমি সৈনিক।

 উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
''ওরে নবীন, ওরে আমার কাঁচা,
ওরে সবুজ, ওরে অবুঝ,
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।'' - পঙক্তিগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
  1. সেঁজুতি
  2. সোনার তরী
  3. বলাকা
  4. কবিকাহিনী
সঠিক উত্তর:
বলাকা
উত্তর
সঠিক উত্তর:
বলাকা
ব্যাখ্যা
'ওরে নবীন, ওরে আমার কাঁচা,
ওরে সবুজ, ওরে অবুঝ,
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা।' 

• আলোচ্য পঙক্তিগুলো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বলাকা' কাব্যগ্রন্থের 'ওরে নবীন, ওরে আমার কাঁচা' কবিতার অন্তর্গত।
- 'বলাকা' কাব্যগ্রন্থের প্রকাশকাল ১৯১৬ খ্রিষ্টাব্দ।
- এটি রবীন্দ্রনাথের অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। 

কবিতাটি নিম্নরূপ- 
ওরে নবীন, ওরে আমার কাঁচা - কবিতা,
- রবীন্দ্রনাথ ঠাকুর---বলাকা।

ওরে  নবীন, ওরে আমার কাঁচা,
     ওরে সবুজ, ওরে অবুঝ,
     আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। 
রক্ত আলোর মদে মাতাল ভোরে
আজকে যে যা বলে বলুক তোরে,
সকল তর্ক হেলায় তুচ্ছ ক'রে
     পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা।
     আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা। (সংক্ষেপিত) 

• 'বলাকা' কাব্যের অন্তর্গত কয়েকটি জনপ্রিয় কবিতা:
- সন্ধ্যারাগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা,
- উৎসর্গ,
- ওরে নবীন, ওরে আমার কাঁচা,
- মোর গান এরা সব শৈবালের দল,
- এইক্ষণে,
- যৌবন রে, তুই কি রবি সুখের খাঁচাতে।
----------------------
রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। 
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- তিনি ছিলেন প্রকৃত অর্থেই অসামান্য প্রতিভাধর ব্যক্তি। বাল্যকালেই তাঁর কবি প্রতিভার উন্মেষ ঘটে।
- মাত্র পনের বছর বয়সে তাঁর ‘বনফুল’ কাব্য প্রকাশিত হয় এবং এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ‘গীতাঞ্জলি’ কাব্যের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২শে শ্রাবণ, ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• তাঁর রচিত প্রধান কাব্যগ্রন্থ:
- মানসী, 
- সোনার তরী, 
- চিত্রা,
- চৈতালী, 
- কল্পনা, 
- ক্ষণিকা, 
- গীতাঞ্জলি,
- বলাকা, 
- পূরবী, 
- পুনশ্চ, 
- পত্রপুট, 
- সেঁজুতি, 
- শেষলেখা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া এবং ‘বলাকা’ কাব্যগ্রন্থ, রবীন্দ্রনাথ ঠাকুর।
.
নিচের কোনটি বাংলা গীতিকার অন্তর্ভূক্ত নয়?
  1. নাথ গীতিকা
  2. বৈষ্ণব গীতিকা
  3. মৈমনসিংহ গীতিকা
  4. পূর্ববঙ্গ গীতিকা
সঠিক উত্তর:
বৈষ্ণব গীতিকা
উত্তর
সঠিক উত্তর:
বৈষ্ণব গীতিকা
ব্যাখ্যা
বাংলাদেশের গীতিকা সাহিত্যে তিন ধরনের গীতিকা প্রচলিত রয়েছে।
যথা:
- নাথ গীতিকা,
- মৈমনসিংহ গীতিকা,
- পূর্ববঙ্গ গীতিকা।

• বৈষ্ণব গীতিকা- বাংলা গীতিকার অন্তর্ভূক্ত নয়। 
-------------------------
• 'গীতিকা: 
- গীতিকা লোকসাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ।
- গীতিকা  আখ্যানধর্মী  লোকসাহিত্য।
- গীতিকা ছড়ার মত ছোটো নয়, গীতিকা আকারে অনেক বড়। এতে বলা হয় নরনারীর জীবন ও হৃদয়ের কথা।
- বাংলা সাহিত্যে গীতিকার রয়েছে বিরাট ভান্ডার।
- বাংলা ‘গীতিকা’ ও ইংরেজি ব্যালাড শব্দদুটি প্রায় সমধর্মী।
- উল্লেখযোগ্য কয়েকটি গীতিকা হচ্ছে - মহুয়া, মলুয়া ও দেওয়ান মদীনা, দস্যু কেনারাম ইত্যাদি।
-  এগুলো প্রথম প্রকাশিত হয়েছিলো ড. দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় প্রকাশিত 'ময়মনসিংহ গীতিকায়'।
-------------- 
মৈমনসিংহ গীতিকা:
- ময়মনসিংহ অঞ্চলের প্রাচীন পালাগানের সংকলন।
- কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীনেশচন্দ্র সেন বৃহত্তর ময়মনসিংহ জেলা থেকে স্থানীয় সংগ্রাহকদের সহায়তায় প্রচলিত এ  পালাগানগুলো সংগ্রহ ও সম্পাদনা করে মৈমনসিংহ গীতিকা (১৯২৩) নামে গ্রন্থাকারে প্রকাশ করেন।

নাথসাহিত্য:
- নাথধর্মের আচার-আচরণ ও নাথযোগীদের কাহিনীভিত্তিক সাহিত্য।
- এটি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি বিশেষ ধারা। 

পূর্ববঙ্গ-গীতিকা:
- পূর্ববাংলার লোকসাহিত্যের একটি সংকলন।
- মুখে মুখে রচিত ও লোকসমাজে প্রচলিত এর পালাগুলি বাংলা সাহিত্যের এক অমূল্য সম্পদ।
-ময়মনসিংহ, নেত্রকোনা, চট্টগ্রাম, নোয়াখালী, ফরিদপুর, সিলেট (শ্রীহট্ট), ত্রিপুরা প্রভৃতি অঞ্চল থেকে পালাগুলি সংগৃহীত হয়েছে। 

সূত্র: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
'এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে' এখানে 'অরিন্দম' কে?
  1. রাবণ
  2. মেঘনাদ
  3. সীতা
  4. বিভীষণ
সঠিক উত্তর:
মেঘনাদ
উত্তর
সঠিক উত্তর:
মেঘনাদ
ব্যাখ্যা
• 'এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে' এখানে 'অরিন্দম' হলো - মেঘনাদ। 
---------------------- 
বিভীষণের প্রতি মেঘনাদ- কবিতা, 
কবি- মাইকেল মধূসূদন দত্ত।

“এতক্ষণে”- অরিন্দম কহিলা বিষাদে-
“জানিনু কেমনে আসি লক্ষ্মণ পশিল
রক্ষঃপুরে! হায়, তাত, উচিত কি তব
এ কাজ, নিকষা সতী তােমার জননী,
সহােদর রক্ষঃশ্রেষ্ঠ? শূলিশম্ভুনিভ
কুম্ভকর্ণ? ভ্রাতৃপুত্র বাসববিজয়ী!
--------------------
• “এতক্ষণে”- অরিন্দম কহিলা বিষাদে- লাইনটির ব্যাখ্যা:
- অরিন্দম-- অর্থ অরিকে যিনি দমন করেন।
- আর অরি অর্থ শত্রু।
- সুতরাং অরিন্দম অর্থ দাড়াচ্ছে-- শত্রুকে যিনি দমন করেন, এখানে অরিন্দম বলতে মেঘনাদকে বোঝাচ্ছে, অর্থাৎ মেঘনাদ শত্রুকে পরাজিত করতে সক্ষম।
- কহিলা - অর্থ বলল,
- বিষাদে-- অর্থ দুঃখে, হতাশায়।
- সুতরাং-- অরিন্দম কহিলা বিষাদে বাক্যটির অর্থ বোঝাচ্ছে- মেঘনাদ দুঃখের সাথে বেদনা ও হতাশার সাথে বলে যাচ্ছে কথাগুলো।
----------------------------- 
• 'বিভীষণের প্রতি মেঘনাদ'- কবিতার বিষয়বস্তু:
- এটি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য মেঘনাদবধ কাব্যের (১৮৬১)ষষ্ঠ সর্গ থেকে নেয়া।
- অরিন্দম-অরি বা শত্রুকে দমন করে যে। এখানে মেঘনাদকে বোঝানো হয়েছে।
- কবিতাটির মূল প্রতিপাদ্য: লক্ষ্মণের হাতে অন্যায় যুদ্ধে অসম সাহসী বীর মেঘনাদের মৃত্যু। 
---------------------- 
• মেঘনাদবধ কাব্য: 
- মেঘনাদবধ কাব্য  দুখণ্ড ও নয় সর্গে রচিত মাইকেল মধুসূদন দত্তের (১৮২৪-৭৩) মহাকাব্য। 
- প্রথম খণ্ড ১৮৬১ সালের জানুয়ারি মাসে এবং দ্বিতীয় খণ্ড একই বছরের আগস্ট মাসে কলকাতা থেকে প্রকাশিত হয়।
- মহাকাব্য রচনার জন্যে মধুসূদন অমিত্রাক্ষর ছন্দ নামে এক নতুন বাংলা ছন্দ নির্মাণ করেন।
- তাঁর এ মহাকাব্যে গ্রিক প্রভাব আরো লক্ষ করা যায় উপমা ব্যবহারে এবং দেবতাদের বিভিন্ন ভূমিকা থেকে।
- সংস্কৃত মহাকাব্য 'রামায়ণ' এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনী অবলম্বন করে মধুসূদন দত্ত ১৮৬১ সালের জুন মাসে 'মেঘনাদবধ কাব্য' রচনা করেন। 
- নয় সর্গে রচিত মেঘনাদবধ কাব্যে মোট তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত আছে। 
- কাব্যের সর্গগুলো হলো: অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোক বন, উদ্যোগ, বধ, শক্তিনির্ভেদ, প্রেতপুরী, সংস্ক্রিয়া।
- কাব্যের কয়েকটি প্রধান চরিত্র: রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা, সরমা ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
'তস্কর' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. তস + কর
  2. তৎ + কর
  3. তঃ + কর
  4. তদ্‌ + কর
সঠিক উত্তর:
তৎ + কর
উত্তর
সঠিক উত্তর:
তৎ + কর
ব্যাখ্যা
• 'তস্কর' এর সন্ধি বিচ্ছেদ- 'তৎ + কর'। 
- 'তস্কর' নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ।

• নিম্নে আরও কিছু নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ দেওয়া হলো: 
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি,
- ষট্+দশ = ষোড়শ,
- গো + পদ = গোষ্পদ, 
- আ + চর্য = আশ্চর্য, 
- বন্‌ + পতি = বনস্পতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'Corrigendum' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. নির্ঘণ্ট
  2. সুপারিশ
  3. অধ্যাদেশ
  4. শুদ্ধিপত্র
সঠিক উত্তর:
শুদ্ধিপত্র
উত্তর
সঠিক উত্তর:
শুদ্ধিপত্র
ব্যাখ্যা
• 'Corrigendum' শব্দের বাংলা পরিভাষা : 'শুদ্ধিপত্র'।

অন্যদিকে, 
• Recommendation এর বাংলা পরিভাষা - সুপারিশ। 
• ‘Index’ শব্দের বাংলা পারিভাষিক শব্দ - নির্ঘণ্ট, সূচিপত্র।
•  Ordinance এর বাংলা পরিভাষা – অধ্যাদেশ।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
নিচের কোনটি অনুকার দ্বিত্ব?
  1. ধুপ ধুপ
  2. বুদ্ধিশুদ্ধি
  3. কুট কুট
  4. দমাদম
সঠিক উত্তর:
বুদ্ধিশুদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
বুদ্ধিশুদ্ধি
ব্যাখ্যা
• 'বুদ্ধিশুদ্ধি' - অনুকার দ্বিত্বের উদাহরণ। 

অন্যদিকে,
- কুট কুট, ধুপ ধুপ, দমাদম - ধ্বন্যাত্মক দ্বিত্বের উদাহরণ।

• অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন: মোটাসোটা, আম টাম, এলোমেলো ইত্যাদি। 

• ধ্বন্যাত্মক দ্বিত্ব:
- কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
- আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন- কুটুস- কুটুস, কুট কুট, খক খক, ধুপ ধুপ, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, টসটস।

- কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনি আগমন ঘটে।
যেমন,
খপাখপ, গবাগব, দমাদম, পটাপট ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
বাংলা উপসর্গের মধ্যে কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়?
  1. আ, স, বি, নি
  2. আ, সা, বি, নি
  3. আ, সু, বি, নি
  4. অ, স, বি, নি
সঠিক উত্তর:
আ, সু, বি, নি
উত্তর
সঠিক উত্তর:
আ, সু, বি, নি
ব্যাখ্যা
• বাংলা উপসর্গের মধ্যে চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায় : 

• সেগুলো হলো: 
- আ,
- সু,
- বি,
- নি।
 
• বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে:
১. বাংলা,
২. তৎসম (সংস্কৃত) এবং
৩. বিদেশি উপসর্গ।

• বাংলা উপসর্গ:
বাংলা উপসর্গ মোট একুশটি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• তৎসম (সংস্কৃত) উপসর্গ:
- বাংলা ভাষায় বহু সংস্কৃত শব্দ হুবহু এসে গেছে।
- সেই সঙ্গে সংস্কৃত উপসর্গও তৎসম শব্দের আগে বসে শব্দের নতুন রূপে অর্থের সংকোচন সম্প্রসারণ করে থাকে।
- তৎসম উপসর্গ বিশটি।
যথা: প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অপি, অভি, উপ, আ।

• বাংলা উপসর্গ যেমন বাংলা শব্দের আগে বসে, তেমনি তৎসম উপসর্গ তৎসম (সংস্কৃত) শব্দের আগে বসে।
- বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি - এ চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।
- বাংলা ও সংস্কৃত উপসর্গের মধ্যে পার্থক্য এই যে, যে শব্দটির সঙ্গে উপসর্গ যুক্ত হয়, সে শব্দটি বাংলা হলে উপসর্গটি বাংলা, আর সে শব্দটি তৎসম হলে সে উপসর্গটিও তৎসম হয়।

যেমন,
- আকাশ, সুনজর, বিনামা, নিলাজ বাংলা শব্দ। অতএব উপসর্গ আ, সু, বি, নি-ও বাংলা।
- আর আকন্ঠ, সুতীক্ষ্ণ, বিপক্ষ ও নিদাঘ তৎসম শব্দ। কাজেই এসব শব্দের উপসর্গ আ, সু, বি, নি-ও তৎসম উপসর্গ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
'অবদান' এবং 'অবধান' শব্দজোড়ের অর্থ কোনটি?
  1. দান এবং আবেগ
  2. দান এবং মনোযোগ
  3. সৎকর্ম এবং মনোযোগ
  4. সৎকাজ এবং অজ্ঞাত
সঠিক উত্তর:
সৎকর্ম এবং মনোযোগ
উত্তর
সঠিক উত্তর:
সৎকর্ম এবং মনোযোগ
ব্যাখ্যা
• 'অবদান' শব্দের অর্থ - সৎকর্ম, 
'অবধান' - মনোযোগ। 
--------------------------
• শব্দজোড়:
- বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন; এমন যুগল শব্দকে শব্দজোড় বলে।
- অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায় ।

• কিছু শব্দজোড়ের উদাহরণ:
→ অবদান - সৎকর্ম।
→ অবধান - মনোযোগ।
→ অবিরাম - অনবরত।
→ অভিরাম - সুন্দর।
→ আবরণ - আচ্ছাদন।
→ আভরণ - অলংকার।

অভিসম্বন্ধ: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১.
'সহজেই বিশ্বাসপ্রবণ' অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়েছে?
  1. ইঁচড়ে পাকা
  2. উড়নপেকে
  3. কলুর বলদ
  4. কান পাতলা
সঠিক উত্তর:
কান পাতলা
উত্তর
সঠিক উত্তর:
কান পাতলা
ব্যাখ্যা
• কান পাতলা বাগধারার অর্থ - সহজেই বিশ্বাসপ্রবণ। 

অন্যদিকে,
- 'ইঁচড়ে পাকা' বাগধারাটির অর্থ- অকালপক্ব।
- 'উড়নপেকে' বাগধারাটির অর্থ - অপব্যয়ী।
- 'কলুর বলদ' বাগধারাটির অর্থ- একটানা খাটুনি। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
-  ‘উজলপাঁজল’ বাগধারার অর্থ - উথালপাথাল।
- ‘উলুখাগড়া’ বাগধারার অর্থ - গুরুত্বহীন লোক। 
- 'আঁধার ঘরের মানিক' বাগধারটির অর্থ অত্যন্ত প্রিয়জন।
- অমাবস্যার চাঁদ বাগধারার অর্থ- দুর্লভ বস্তু বা বিরল বস্তু।
- আকাশ কুসুম বাগধারার অর্থ- অবাস্তব কল্পনা।
- আষাঢ়ে গল্প বাগধারার অর্থ- আজগুবি কাহিনি।
- 'অগ্নি পরীক্ষা' বাগধারাটির অর্থ-  কঠিন পরীক্ষা।
- 'অদৃষ্টের পরিহাস' বাগধারাটির অর্থ- ভাগ্যের নিষ্ঠুরতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি, (২০২১ ও ২০১৮ সংস্করণ)।
১২.
Identify the correct statement:
  1. Bleak House is a famous novel by Thomas Hardy.
  2. The Raven is a best-known poem by Edgar Allan Poe.
  3. The Brave New World is a science fiction novel by H. G Wells.
  4. Waiting for Godot is a famous play by Samuel Butler.
সঠিক উত্তর:
The Raven is a best-known poem by Edgar Allan Poe.
উত্তর
সঠিক উত্তর:
The Raven is a best-known poem by Edgar Allan Poe.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে থেকে correct statement টি হচ্ছে - The Raven is a best-known poem by Edgar Allan Poe.

• অন্য অপশনগুলোর ক্ষেত্রে, 
ক) Bleak House is a famous novel by Charles Dickens.
গ) The Brave New World is a science fiction novel by Aldous Huxley.
ঘ) Waiting for Godot is a famous play by Samuel Beckett.
-----------------------------

The Raven, best-known poem by Edgar Allan Poe.
- ১৮৪৫ সালে কবিতাটি প্রকাশিত হয়।
- কবিতাটিতে দেখা যায়, কবিতার বর্ণনাকারী তাঁর জীবন থেকে ভালোবাসা ও প্রেম হারিয়ে ফেলেছেন।
- বর্ণনাকারী তার বন্ধু, “Lenore” কে হারিয়ে যে অভিব্যক্তি ব্যক্ত করেছেন ফুটে উঠেছে, Raven নামক একজন পাখির সাথে কথোপকথনের মাধ্যমে।
- Edgar Allan Poe achieved instant national fame with the publication of this melancholy evocation of lost love.

• Edgar Allan Poe:
- American short-story writer, poet, critic, and editor who is famous for his cultivation of mystery and the macabre.
- তাঁর “The Murders in the Rue Morgue” আধুনিক গোয়েন্দা গল্পের সূচনা করেছিল এবং the atmosphere in his tales of horror is unrivaled in American fiction.
- His “The Raven” (1845) numbers among the best-known poems in the national literature.

• তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম সমূহ - 
• Poems:
- The Raven,
- Annabel Lee,
- Lenore,
- A Dream Within a Dream,
- Eldorado,
- The City in the Sea,
- A Dream,
- The Haunted Palace,
- To Helen.

• Short stories:
- The Murders in the Rue Morgue, 
- The Tell Tale Heart,
- The Fall of The House of Usher,
- The Black Cat,
- The Masque of the Red Death,
- Hop-Frog,
- The Cask of Amontillado,
- The Oval Portrait.

Source: Britannica.
১৩.
Which of Shaw's plays features the character 'Andrew Undershaft', a wealthy arms manufacturer who believes in the morality of making money?
  1. Arms and the Man
  2. Major Barbara
  3. Pygmalion
  4. Man and Superman
সঠিক উত্তর:
Major Barbara
উত্তর
সঠিক উত্তর:
Major Barbara
ব্যাখ্যা
• G. B Shaw's play Major Barbara features the character 'Andrew Undershaft', a wealthy arms manufacturer who believes in the morality of making money.
Major Barbara:
- Shaw রচিত এই নাটকটি মূলত একটি Satire/Social Satire.
- এটি একটি 3 act বিশিষ্ট ড্রামা।
- নাটকটি ১৯০৫ সালে লেখা এবং ১৯০৭ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- The story concerns an idealistic young woman, Barbara Undershaft, who is engaged in helping the poor as a Major in the Salvation Army in London.
- Shaw in this play mocked religious hypocrisy and the complicity of society in its own ills.

• Important characters of the play -
- Major Barbara Undershaft,
- Andrew Undershaft,
- Adolphus,
- Lady Britomart,
- Stephen Undershaft,
- Charles Lomax,
- Sarah Undershaft,
- Bronterre O'Brien, etc.

• George Bernard Shaw (1856 – 1950):
- Irish-born dramatist. Greatest modern dramatist and is called the father of Modern English Drama.
- He is famous for his “drama of ideas”.
- Awarded Nobel prize in 1925.

 • Famous Plays of G.B. Shaw:
- Pygmalion (Romantic play),
- Major Barbara (Social satire),
- Mrs. Warren's Profession;(play),
- Arms and the Man (Romantic comedy),
- Heartbreak House,
- Caesar and Cleopatra; (play/tragedy),
- Man and Superman; (Comedy play),
- The Doctor's Dilemma; (satire drama/play, Epilogue),
- St. Joan of Arc etc.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica and Live MCQ Lecture.
১৪.
Which of the following is written by George Eliot?
  1. Annus Mirabilis
  2. The Scarlet Letter
  3. The Scholar Gypsy
  4. Adam Bede
সঠিক উত্তর:
Adam Bede
উত্তর
সঠিক উত্তর:
Adam Bede
ব্যাখ্যা
• George Eliot wrote the novel 'Adam Bede'.
- এটি ১৮৫৯ সালে তিনটি খণ্ডে প্রকাশিত হয়।
- এর কেন্দ্রীয় চরিত্র, 'Adam Bede', পেশায় একজন কাঠমিস্ত্রি, যিনি একজন অবিবাহিত মহিলার প্রেমে পড়েন।
- সেই মহিলাটি ছিল একটি বাচ্চার মা, যে তাঁর প্রেমিকের সন্তান জন্ম দিয়েছিল।
- Although Bede tries to help her, he eventually loses her but finds happiness with someone else.
- এটি ইলিয়ট রচিত first long novel.
- এই উপন্যাসটিকে Country story ও বলা হয়।
- Eliot described the work as “a country story—full of the breath of cows and the scent of hay.” 

• George Eliot:
- ১৮১৯ সালে জন্ম নেয়া এই লেখিকার প্রকৃত নাম ছিল Mary Ann Evans. 
- তিনি ছিলেন ইংল্যান্ডের Warwickshire অঞ্চলের অধিবাসী।
- তার উপন্যাসে এই অঞ্চলের কৃষক, জমিদার এবং পাদ্রী সম্প্রদায়ের কথা ঘুরে ফিরে আসে।
- অর্থাৎ, গ্রামীণ জীবনের দৃশ্য ফুটিয়ে তুলতে তিনি সিদ্ধহস্ত ছিলেন। 
- বিভিন্ন চরিত্রের মনস্তাত্বিক বিশ্লেষণের জন্য ও তিনি বিখ্যাত।
- তিনি কয়েকটি কাব্যগ্রন্থ রচনা করলেও মূলত তার উপন্যাসের দ্বারাই তিনি বেশি স্মরণীয়। 

• উল্লেখযোগ্য সাহিত্যকর্ম:
• Novels:

- Adam Bede: (also known as Country story),
- Silas Marner: (Novel/ Full name: Silas Marner: The Weaver of Raveloe)
- Middlemarch 
- Scenes of Clerical life,
- The Mill on the Floss
- Romola
- Felix Holt
- Daniel Deronda: (Novel) 

• - The Spanish Gypsy: (Dramatic poem/ Tragi-comedy)

• অন্যদিকে, 
- Annus Mirabilis is the longest poem written by John Dryden.
- The Scholar Gypsy is a poem by Mathew Arnold.
- The Scarlet Letter is a novel by Nathaniel Hawthorne.

Source: Britannica.
১৫.
Any one of the following pairs are literary collaborators -
  1. Thomas Sackville & Thomas Kyd
  2. Ezra Pound & Thomas Norton
  3. Christopher Marlowe & Thomas Nashe
  4. John Donne and Andrew Marvell
সঠিক উত্তর:
Christopher Marlowe & Thomas Nashe
উত্তর
সঠিক উত্তর:
Christopher Marlowe & Thomas Nashe
ব্যাখ্যা

• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Christopher Marlowe & Thomas Nashe are literary collaborators.
- তাঁরা দুজন একত্রে Dido, Queen of Carthage নামক এই নাটকটি রচনা করেছিলেন।

• অন্যদিকে, 
• Thomas Sackville & Thomas Norton are literary collaborators.
• Ezra Pound & T. S Eliot are literary collacorators.
• John Donne and Andrew Marvell never collaborated.
.......................................

• Dido, Queen of Carthage: 

- এটি 5 acts বিশিষ্ট একটি নাটক।
- ১৫৯৪সালে এটি প্রকাশিত হয়েছিল।

• নাটকটি সাহিত্যিক Virgil রচিত Aeneid এর চতুর্থ গ্রন্থে বর্ণিত Dido and Aeneas গল্পের উপর ভিত্তি করে লেখা।
- নাটকে, Carthage এর রাণী ডিডো ট্রয়ের পতনের পর Carthage এ আশ্রয় নেওয়া এনিয়াসের এর প্রেমে পড়েন।
- কিন্তু এনিয়াস ডিডোকে বিয়ে করতে অস্বীকার করে এবং কার্থেজ থেকে পালিয়ে যায়।
- হতাশাগ্রস্ত ডিডো তখন আত্মহত্যা করে।
- The play also adds a significant character from Greek legend to Virgil’s story: Iarbas, a barbarian chieftain who himself wants Dido for his bride.

• Christopher Marlowe (1564-1593): 
- Christopher Marlowe Elizabeth যুগের বিখ্যাত কবি ও নাট্যকার।
- Shakespeare এর আগে তিনিই ছিলেন English drama এর সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখক।
- He is noted especially for his establishment of dramatic blank verse.
- তার বিখ্যাত tragedy নাটক সমূহ হচ্ছে : The Jew of Malta, Tamburlaine The Great, Edward-II, Doctor Faustus etc. 
- তিনি একজন 'University wit' ছিলেন। 

• Notable Works: 
- Doctor Faustus,
- The Jew of Malta,
- Tamburlaine the Great
- Dido, 
- Queen of Carthage” 
- Edward II

• Thomas Nashe: 
- Elizabethan Period এর একজন pamphleteer, poet, dramatist.
- তিনি হচ্ছেন একজন University wits.
- তাঁর বিখ্যাত রচনা সাহিত্যকর্ম হচ্ছে - The Unfortunate Traveller; or, The Life of Jacke Wilton (1594), the first picaresque novel in English.

Source: Britannica.

১৬.
Complete the quotation:
When all at once I saw a crowd,
A host, of ______ daffodils

  1. dancing
  2. golden
  3. waving
  4. fair
সঠিক উত্তর:
golden
উত্তর
সঠিক উত্তর:
golden
ব্যাখ্যা

• When all at once I saw a crowd,
A host, of ______ daffodils.
- শূন্যস্থানে সঠিক শব্দ হবে - golden.
- A host, of golden daffodils.
- উক্তিটি তাঁর বিখ্যাত কবিতা I Wandered Lonely as a Cloud/ Daffodils হতে উদ্ধৃত।
-----------------------------

• I Wandered Lonely as a Cloud/ Daffodils:
- The poem depicts the poet's wandering and his discovery of a field of daffodils by a lake, the memory of which pleases him and comforts him when he is lonely, bored, or restless.
- প্রকাশিত হয় 1807 সালে।
- এই কবিতাটিকে 'Daffodils' ও বলা হয়।
- এটি Wordsworth এর একটি রোমান্টিক কবিতা, যা কল্পনা, মানবতা এবং প্রাকৃতিক বিশ্ব সম্পর্কে মূল ধারণাগুলিকে একত্রিত করে।
- এই কবিতায় কবি একটি lake এর কাছে একটি daffodils ফুল বাগান দেখতে পায়, যার স্মৃতি তাকে পরিতৃপ্ত করে ও আনন্দ দেয় যখন তিনি একা থাকেন। 
- কবিতায় Wordsworth, Daffodils কে The Stars of the Milky way এর সাথে তুলনা করেছেন।

• উল্লিখিত উক্তিটি ছাড়াও এই কবিতার বেশ কিছু লাইন খুব বিখ্যাত -
- যেমন - 
• 'Ten thousand saw I at a glance,
Tossing their heads in sprightly dance.'

• "And then my heart with pleasure fills,
And dances with the daffodils."
- উল্লেখিত লাইন গুলো হচ্ছে এই কবিতার শেষ দুটি পঙক্তি।

• William Wordsworth:
- তিনি জন্মগ্রহণ করেন April 7, 1770, Cockermouth, Cumberland, England.
- তাকে Lake poet বলা হয়, কারণ তিনি North England এর Lake District এ জন্মগ্রহণ করেন।
- Wordsworth was born in the Lake District of northern England, that's why he is called Lake Poet.

• Some notable work (poems)
- Lines Composed a Few Miles Above Tintern Abbey,
- Lyrical Ballads,
- Michael,
- Ode: Intimations of Immortality,
- Peter Bell,
- The Excursion,
- The Prelude,
- The Recluse,
- The Ruined Cottage,
-The Solitary Reaper,
- I Wandered Lonely as a Cloud, etc.

• William Wordsworth রচিত একমাত্র নাটক - The Borderers.
---------------------------
• উল্লেখ্য যে, 
• Daffodils নিয়ে ইংরেজি সাহিত্যের বিভিন্ন কবিরা কবিতা লিখেছেন। 
- তন্মধ্যে - 
• To Daffodils - Robert Herrick
• The Daffodils - William Wordsworth ('The Daffodils' is also called ' I wandered Lonely as a Cloud')
• Daffodils - Ted Hughes

Source: Britannica, Live MCQ Lecture and PoetryFoundation.

১৭.
Find the odd one out:
  1. Nicholas Nickleby
  2. Our Mutual Friend
  3. A Christmas Carol
  4. Northanger Abbey
সঠিক উত্তর:
Northanger Abbey
উত্তর
সঠিক উত্তর:
Northanger Abbey
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Nicholas Nickleby, Our Mutual Friend এবং A Christmas Carol হচ্ছে Victorian period এর অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক Charles Dickens রচিত উপন্যাস সমূহ।
- অন্যদিকে, Northanger Abbey হচ্ছে Romantic Period এর anti-romantic novelist Jane Austen রচিত একটি উপন্যাস।
- সুতরাং, The Odd one here is - Northanger Abbey.
----------------------

• Northanger Abbey
- উপন্যাসটি লেখিকার মৃত্যুর পর ১৮১৭ সালে প্রকাশিত হয়।
- এটি একটি Social satire.
- The novel combines a satire on conventional novels of polite society with one on Gothic tales of terror. 
- উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র হচ্ছে - Catherine Morland, যে ইংল্যান্ডের গ্রামীন পরিবেশে বেড়ে উঠা একজন কল্পনাপ্রবণ মেয়ে এবং যেকিনা Gothic novels
পড়তে খুবই ভালোবাসে।
- Tilney family অর্থাৎ তার আংকেল এবং আন্টির আমন্ত্রণে সে Northanger Abbey তাদের বাড়িতে বেরাতে যায় এবং নিজেকে একটি গথিক রোম্যান্সের চরিত্র হিসেবে কল্পনা করতে শুরু করে।
- সেখানে তার John Thorpe এবং Isabella Thorpe এর সাথে পরিচয় হয় এবং সে Henry Tilney এর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে।
- বিভিন্ন ঘটনা প্রবাহের মাধ্যমে উপন্যাসের কাহিনি সামনে এগিয়ে যায়।
- যাইহোক, অতি শীঘ্রই Catherine বুঝতে পারে যে,যে বাস্তব জীবন তার পছন্দের উপন্যাসগুলির মতো নয়।
- Northanger Abbey is a satire of the Gothic novel and a commentary on the importance of reading. 

• Characters: 
- Henry Tilney,
- Catherine Morland,
- John Thorpe,
- Isabella Thorpe,
- James Morland, etc.

• Jane Austen (1775-1817) একজন English novelist ছিলেন।
- তিনি তার জীবদ্দশায় চারটি উপন্যাস প্রকাশ করেছিলেন।

• Notable works: 
• Novels: 
- Sense and Sensibility (1811),
- Pride and Prejudice (1813),
- Mansfield Park (1814),
- Emma (1815).

• Persuasion and Northanger Abbey এই দুটি উপন্যাস লেখিকার মৃত্যুর পরে প্রকাশিত হয়েছিল।
------------------------

• Charles Dickens:
- Born: February 7, 1812, Portsmouth, Hampshire, England
- Death: June 9, 1870.
- Boz' was the pseudonym of Charles Dickens.
- He was considered the greatest novelist of the Victorian era.

• Best Works:
- A Christmas Carol,
- David Copperfield,
- Bleak House,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend
- Hard Times
- Nicholas Nickleby,
- All the Year Round,
- Barnaby Rudge,
- Dombey and Son,
- Little Dorrit,
- Martin Chuzzlewit,
- Sketches by ‘Boz,
- The Cricket on the Hearth,
- The Mystery of Edwin Drood,
- The Old Curiosity Shop,
- The Pickwick Papers, etc.

Source: Britannica, SparkNotes and Live MCQ Lecture.
১৮.
Who wrote the short story 'The Gift the Magi'?
  1. Alice Munro
  2. William Somerset Maugham
  3. William Sidney Porter
  4. Franz Kafka
সঠিক উত্তর:
William Sidney Porter
উত্তর
সঠিক উত্তর:
William Sidney Porter
ব্যাখ্যা
• The Gift of the Magi: 
- 'The Gift of the Magi' ইংরেজি সাহিত্যের অন্যতম বিখ্যাত ছোটগল্প, যার রচয়িতা O’ Henry/William Sidney Porter.
- ১৯০৫ সালে গল্পটি প্রথম প্রকাশিত হয়।
- Jim and Della এই story এর প্রধান চরিত্র সমূহ।
- এর central theme হচ্ছে Love, where Jim and Della (Young married couple) who make sacrifices in order to buy each other meaningful Christmas gifts.

• Della এর ছিল ঈর্ষনীয় লম্বা চুল আর সে এই চুলগুলো বিক্রি করে এর বিনিময়ে Jim এর পকেটঘড়ির জন্য একটা চেইন কেনার সিদ্ধান্ত নেয়।
- এই পকেট ঘড়িটি ছিল জিম এর পারিবারিক সম্পত্তি যা সে উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, কিন্তু টাকার অভাবে এর জন্য চেইন কিনতে পারছিল না তাই তাকে ঘড়িটি পকেটে নিয়ে ঘুরতে হতো।
- অপরদিকে Jim তার পকেটঘড়ি বিক্রি করে করে Della এর জন্য স্বর্ণখচিত চিরুনী কেনার সিদ্ধান্ত নেয়।
- এরপর তারা দুজনেই যখন একে অপরের জন্য কেনা উপহার নিয়ে উপস্থিত হয় তখন পরিস্থিতি অনুধাবন করে দুজনেই চমকে উঠে।
- ভালোবাসা, উৎসর্গ, ত্যাগ ইত্যাদি বৈশিষ্ট্যগুলোর কারণে এই ছোটগল্পটি সারা বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

• O’ Henry/ William Sidney Porter (1862-1910): 
- O' Henry এর আসল নাম হচ্ছে William Sidney Porter.
- তিনি একজন আমেরিকান ছোটগল্প লেখক। 

• তার বিখ্যাত সাহিত্যকর্ম হচ্ছে:
- The Last Leaf,
- The Gift of the Magi,
- Cabbage Kings,
- Roads of Destiny,
- Sixes and Sevens. 

Source: Encyclopedia Britannica, Live MCQ Lecture.
১৯.
'Aleksandr Pushkin' is a/an -
  1. Russian author
  2. Irish author
  3. French author
  4. Scottish author
সঠিক উত্তর:
Russian author
উত্তর
সঠিক উত্তর:
Russian author
ব্যাখ্যা
• 'Aleksandr Pushkin':
- তিনি একজন রাশিয়ান কবি, ঔপন্যাসিক, নাট্যকার এবং ছোটগল্পকার।
- তাঁর জন্ম ১৭৯৯ সালে মস্কো, রাশিয়াতে জন্মগ্রহন করেন এবং ১৮৩৭ সালে St. Petersburg এ মৃত্যুবরণ করেন।
- তাকে প্রায়শই তার দেশের সর্বশ্রেষ্ঠ কবি এবং আধুনিক রাশিয়ান সাহিত্যের (Russian literature) প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়।

• Notable works:
• Plays
- Boris Godunov,
- Mozart and Salieri,
- The Robber Brothers, etc.

• Novels:
- Eugene Onegin
- Yevgeny Onegin
- The Negro of Peter the Great

• Poems:
- Ruslan and Lyudmila,
- The Bridegroom (ballad),
- The Bronze Horseman,
- The Fountain of Bakhchisaray,
- The Gypsies,
- The Prisoner of the Caucasus,
- The Robber Brothers,
- I Loved You,
- Poltava,
- The Upas Tree,
- To My Friends, etc.

• Short stories:
- The Queen of Spades.

Source: Britannica.
২০.
In which of the following literary works can the character 'Houyhnhnms' be found?
  1. Animal Farm
  2. Volpone
  3. Gulliver's Travels
  4. Jungle Book
সঠিক উত্তর:
Gulliver's Travels
উত্তর
সঠিক উত্তর:
Gulliver's Travels
ব্যাখ্যা
• 'Houyhnhnms' is a character from the satirical novel - "Gulliver's Travels" by Jonathan Swift.
- এই সাহিত্যকর্মে এদেরকে Horse বা ঘোড়া রূপে উপস্থাপন করা হয়েছে।
- উপন্যাসের Houyhnhnms গুলো দেখতে সাধারণ ঘোড়ার মতোই, তবে তারা অত্যন্ত বুদ্ধিমান এবং গভীর জ্ঞানী।
- In Gulliver's Travels, the Houyhnhnms symbolize perfection because they are honest, noble creatures that Gulliver grows to idolize.
- They use language for truth and cannot understand why the human society is dishonest and unequal.

- 'Gulliver's Travels' is a famous satire of the 18th century.
- এটি ৪ খন্ডের একটি রম্য রচনা। 
- এর full title হচ্ছে - Travels into Several Remote Places in the World.
- এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।
- Gulliver’s Travels combines adventure with savage satire, mocking English customs and the politics of the day.

• ‘Gulliver’s Travels’ এর চারটি খণ্ডের নাম -
- A Voyage to Lilliput,
- A Voyage to Brobdingnag,
- A Voyage to Balnibarbi,
- A Voyage to the country of Houyhnhnms.

• Its important characters are:
- Gulliver,
- Blefuscudian,
- Yahoos,
- Houyhnhnms,
- Lilliputians,
- Laputans, etc.

Source: Britannica.
২১.
Which of the following is synonymous with 'Belligerence'?
  1. Benevolence
  2. Aggression
  3. Complaisance
  4. Silence
সঠিক উত্তর:
Aggression
উত্তর
সঠিক উত্তর:
Aggression
ব্যাখ্যা
Belligerence (noun)
English Meaning: An inclination to fight or quarrel.
Bangla Meaning: লড়াই বা ঝগড়া করার প্রবণতা।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
Benevolence
English meaning: The quality of being well meaning; kindnes
Bangla Meaning: হিতসাধনের ইচ্ছা বা সংকল্প।

• Aggression
English meaning: The action of attacking without provocation.
Bangla Meaning: বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা।

• Complaisance
English meaning: Willingness to please others by being polite and fitting in with their plans.
Bangla Meaning: মনের স্বচ্ছন্দ প্রকৃতি; অপরকে সন্তুষ্ট করার আগ্রহ বা ইচ্ছা; পরম সৌজন্য।

Silence
English meaning: Complete absence of sound.
Bangla Meaning: নীরবতা, শব্দহীনতা।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Aggression শব্দটি Belligerence এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy, Merriam-Webster Dictionary and Oxford Learner's Dictionary.
২২.
The team now seems______ inspiration.
  1. bereft from
  2. bereft out
  3. bereft of
  4. bereft by
সঠিক উত্তর:
bereft of
উত্তর
সঠিক উত্তর:
bereft of
ব্যাখ্যা
• Bereft of hope/meaning/life etc:
English Meaning - completely without any hope etc. 
Bangla meaning - বঞ্চিত হওয়া/বিছিন্ন হওয়া (বিমূর্ত কোনো কিছু থেকে)। 

Example Sentences: 
- The team now seems bereft of inspiration.
- These women were old and toothless at a young age, their eyes bereft of hope.

Source: Longman Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৩.
The teachers help the learners of a second language practice the language. (Make it passive)
  1. The learners of a second language are to be helped practicing the language by the teachers.
  2. The learners of a second language are helped to practice the language by the teachers.
  3. The learners of a second language are helped to be practiced the language by the teachers.
  4. The learners of a second language helped to be practiced the language by the teachers.
সঠিক উত্তর:
The learners of a second language are helped to practice the language by the teachers.
উত্তর
সঠিক উত্তর:
The learners of a second language are helped to practice the language by the teachers.
ব্যাখ্যা
• Help, make, need, dare, bare, hear, feel, know ইত্যাদি causative verb গুলোর পর active voice এ bare infinitive হয় অর্থাৎ to উহ্য থাকে। 
কিন্তু passive এ পরিবর্তন করবার সময় তাদের পর to বসাতে হয়। 

• Causative verb যুক্ত বাক্যটির passive voice এ পরিণত করার নিয়ম -
• Structure: Object কে subject + auxiliary verb + causative verb - এর past participle form + to + মুল verb + by + sub কে object.

• যেহেতু উল্লিখিত বাক্যে - help রয়েছে, তাই passive এ to যুক্ত করতে হবে
- আর একই Clause এর মধ্যে দুইবার Passive হয় না।
- তাই সঠিক passive form হবে - The learners of a second language are helped to practice the language by the teachers.
২৪.
Identify the determiner in the following sentence: Seek new adventures, but cherish the old; Those were thrilling, these are bold.
  1. the
  2. Those
  3. These
  4. Both b+ c
সঠিক উত্তর:
the
উত্তর
সঠিক উত্তর:
the
ব্যাখ্যা
• Seek new adventures, but cherish the old; Those were thrilling, these are bold.
- Here 'the' is used as a determiner.

• Determiner এর প্রধান কাজ Noun/Pronoun-কে Determine করা।
- Noun/Pronoun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

• প্রশ্ন প্রদত্ত বাক্যে ‘old’ মূলত 'old adventures' অর্থে noun এর কাজ করছে এবং এর আগে ‘the’ determiner হিসেবে ব্যবহৃত হয়েছে।
- these এবং those থাকলেও এগুলো noun এর পূর্বে ব্যবহৃত হয়নি।
- অতএব, এগুলো determiner নয়, এগুলো হচ্ছে demonstrative pronoun.

• Determiners include the following common types:
- Articles: a, an, the
- Demonstratives: this, that, these, those
- Possessives: my, your, his, her etc.
- Quantifiers: some, many, few, one, two, no etc.
২৫.
Fill in the gap with an appropriate word. 
His profession is teaching but his ________ is photography.
  1. vocation
  2. aspersions
  3. propagation
  4. posterior
সঠিক উত্তর:
vocation
উত্তর
সঠিক উত্তর:
vocation
ব্যাখ্যা
• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Vocation
English Meaning: A strong feeling of suitability for a particular career or occupation.
Bangla Meaning: বিশেষ প্রবণতা; ঝোঁক

খ) Aspersions
English meaning: An attack on the reputation or integrity of someone or something.
Bangla meaning: (on somebody/something’s honour) কুৎসা করা; কটাক্ষপাত করা।

গ) Posterior
English Meaning: Further back in position; of or nearer the rear or hind e
Bangla Meaning: পশ্চাৎকালীন; পশ্চাৎকালিক; উত্তরকালিক; পশ্চাদ্বর্তী; পরবর্তী।

ঘ) Propagation
English meaning: The breeding of specimens of a plant or animal by natural processes from the parent stock.
Bangla meaning: বিস্তার; বংশবিস্তার; প্রচারণ।

• সুতরাং, বাক্যগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, শূন্যস্থানে vocation শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- Complete sentence: His profession is teaching but his vocation is photography.
- Bangla Meaning: তার পেশা শিক্ষকতা কিন্তু তার বিশেষ প্রবণতা বা ঝোঁক হচ্ছে ফটোগ্রাফি।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৬.
John runs as fast as Usain Bolt. (Make it Comparative)
  1. Usain Bolt runs not fast than John.
  2. John runs not faster than Usain Bolt.
  3. John runs not less fast than Usain Bolt.
  4. Usain Bolt runs not less faster than Johm
সঠিক উত্তর:
John runs not less fast than Usain Bolt.
উত্তর
সঠিক উত্তর:
John runs not less fast than Usain Bolt.
ব্যাখ্যা
• Structure: as + adjective/as যুক্ত positive sentence কে দুইভাবে comparative করা যায়: 
- Subject ঠিক থাকে এবং not less+ positive degree বসে।
- যেমন: 
Positive: Fahim is as good as Farabi.
Comparative: Fahim is not less good than Farabi.

• অথবা, 
Object- Subject হয়ে বসে + not + comparative degree বসে।
Positive: Fahim is as good as Farabi.
Comparative: Farabi is not better than Fahim.

• সুতরাং, নিয়মানুযায়ী,
Positive: John runs as fast as Usain Bolt.
Comparative:
- John runs not less fast than Usain Bolt.
- Usain Bolt runs not faster than John.
২৭.
In the word 'Neologism', the prefix '- Neo-' means:
  1. Traditional
  2. Addition
  3. Special
  4. Recent
সঠিক উত্তর:
Recent
উত্তর
সঠিক উত্তর:
Recent
ব্যাখ্যা
In the word 'Neologism', the prefix '- Neo' means - Recent.

• Neo- (prefix)
- English Meaning: A new and different form of something that existed in the past (such as a theory, style, language, or philosophy); “new or recent,” “ revived or modified”.
- Bangla Meaning: নব্য; আধুনিক। 
- The word's roots are quite old, ultimately tracing back to ancient Greek neos, meaning "new,"and logos, meaning "word."

• Neologism (noun)
English Meaning: A newly coined word or expression.
Bangla Meaning: নতুন শব্দ-রচনা বা প্রয়োগ; নব্যপ্রয়োগ।

• অপশনে উল্লিখিত অন্য শব্দগুলোর অর্থ -
ক) Traditional - ঐতিহ্যবাহী; সনাতন।
খ) Addition - যোগ; সংকলন।
গ) Special -  কোনো বিশেষ বা নির্দিষ্ট ধরনের; সাধারণ নয়, বিশিষ্ট; কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা অভিপ্রায়ের জন্য।

Source: Collins Dictionary, Britannica and Accessible Dictionary by Bangla Academy.
২৮.
Complete the sentence: It is time for the athlete __________ for the upcoming tournament.
  1. started training
  2. start training
  3. starts training
  4. to start training
সঠিক উত্তর:
to start training
উত্তর
সঠিক উত্তর:
to start training
ব্যাখ্যা
• It is time দিয়ে ৩টি Structure হতে পারে।
যথা -
• It is time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is time I changed my bad habits. (Present + Past)

• It is time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়। (Present + Infinitive)
- It is time to change my bad habits.

• It is time (present) + for + Sub এর Objective form + Infinitive.
- It is time for me to change my bad habits.

• সুতরাং নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to start training.
- Comlete sentence: It is time for the athlete to start training for the upcoming tournament.
২৯.
The statement that you found the mobile in the street will not be believed. The underlined part is an example of -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverb clause
  4. Adjective phrase
সঠিক উত্তর:
Noun clause
উত্তর
সঠিক উত্তর:
Noun clause
ব্যাখ্যা
• The statement that you found the mobile in the street will not be believed. The underlined part is an example of - Noun clause.

• Noun clause:
- যেসব subordinate clause noun এর কাজ করে থাকে অর্থাৎ subject, object, complement বা case in apposition এর কাজ করে থাকে তাদেরকে noun clause বলে।
- A noun clause is a clause that can function as a noun in a sentence.

• Underlined Phrase টি এর পরে বসে noun (statement) সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে।
- এ হিসেবে এটি Appositive বা Case in Apposition হয়েছে, বিধায় এটি Noun Phrase.
- Appositive হচ্ছে এমন noun phrase যা অন্য Noun/ Noun Phrase এর পরে বসে ঐ Noun/ Noun Phrase এর অতিরিক্ত পরিচয়/ কোন তথ্য দেয়।
- এই অতিরিক্ত তথ্য noun/pronoun কে modify করে না।
৩০.
Identify the correct sentence.
  1. He is one of the applicant who has passed the initial screening process.
  2. He is one of the applicant who have passed the initial screening process.
  3. He is one of the applicants who has passed the initial screening process.
  4. He is one of the applicants who have passed the initial screening process.
সঠিক উত্তর:
He is one of the applicants who have passed the initial screening process.
উত্তর
সঠিক উত্তর:
He is one of the applicants who have passed the initial screening process.
ব্যাখ্যা
• কোনো বাক্যে One of the এরপর যদি relative pronoun আসে, তবে verb হবে এর আগের antecedent অনুযায়ী।
- প্রদত্ত বাক্যে who এর antecedent হচ্ছে applicants.
- এটি যেহেতু plural তাই সে অনুসারে verb ও plural হবে।
- সুতরাং, এর পরে verb হিসেবে have বসবে।

• অন্যদিকে,
- কোনো বাক্যে one of the থাকলে বাক্যের গঠন হবে -
- One of the + Noun (plural) + Verb (singular) + Possessive (singular).
- One of the দ্বারা মূলত অনেকের মধ্যে একজনকে বোঝায়।
Example:
- One of the birds was shot dead on the spot.
৩১.
Her workload was very demanding; nevertheless, she managed to complete all her tasks on time.
Here 'nevertheless' is used as -
  1. Adverb
  2. Adjective
  3. Conjunction
  4. both A + C
সঠিক উত্তর:
both A + C
উত্তর
সঠিক উত্তর:
both A + C
ব্যাখ্যা
• Her workload was very demanding; nevertheless, she managed to complete all her tasks on time.
- Here 'nevertheless' is used as - Adverb & Conjunction.

• Nevertheless শব্দটি adverb এবং conjunction উভয় হিসেবেই ব্যবহৃত হয়।
১) তথাপি, তবু
২) তা সত্ত্বেও।

• যেমন -
- The math test was very difficult; nevertheless, he earned a good grade.
- এ বাক্যে Nevertheless শব্দটি দুটি আলাদা বাক্যকে সংযুক্ত করার পাশাপাশি দ্বিতীয় বাক্যের উপস্থিত verb কে modify ও করেছে।
- তাই, Nevertheless শব্দটি একই সাথে adverb এবং conjunction উভয় হিসেবেই কাজ করছে।
- এদেরকে Relative/ Conjunctive Adverb বলা হয়ে থাকে।

• ঠিক তেমনি - প্রশ্নে উল্লিখিত Her workload was very demanding; nevertheless, she managed to complete all her tasks on time - বাক্যে nevertheless শব্দটি দুটি আলাদা বাক্যকে সংযুক্ত করার পাশাপাশি দ্বিতীয় বাক্যের উপস্থিত verb কে modify ও করেছে।
- তার কাজের চাপ থাকা সত্ত্বেও সে সবগুলো কাজ সময়ের মধ্যে শেষ করতে পেরেছে- এমন অর্থ প্রকাশ করছে।
- Principal clause এর verb কে 'কী স্বত্বেও' দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তবে তা Adverb of Supposition/ contrast/concession.
- এই adverb, verb সংঘটিত হবার বিপরীত ধর্মী কোন কিছু করা বা হওয়া বোঝাবে।
- তাই এখানে nervertheless হচ্ছে adverb/conjunction.
৩২.
What does the phrase 'A dime a dozen' mean -
  1. Precious
  2. Ordinary
  3. Cunning
  4. Perfect
সঠিক উত্তর:
Ordinary
উত্তর
সঠিক উত্তর:
Ordinary
ব্যাখ্যা
• The phrase 'A dime a dozen'means - Ordinary.

• A dime a dozen

English Meaning: very common and of no particular value; ordinary, cheap.
Bangla Meaning: অতি সাধারণ এবং বিশেষ কোনো মূল্য নেই এমন।
Example: Experts in this field are a dime a dozen.

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Precious - বহুমূল্য ও অত্যন্ত সুন্দর; মহার্ঘ।
গ) Cunning - ধূর্ত।
ঘ) Perfect - নিখুঁত; উৎকৃষ্ট।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৩৩.
They _________ with us if they're not comfortable.
  1. don't need come
  2. needn't to come
  3. don't need coming
  4. needn't come
সঠিক উত্তর:
needn't come
উত্তর
সঠিক উত্তর:
needn't come
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - needn't come or don't need to come.
- Complete sentence: - They needn't come/ don't need to come with us if they're not comfortable.

• Negative sentence এ ‘need’ modal auxiliary হিসেবে ব্যবহৃত হলে need এর পরে not বসে এবং এর পরে to বসাতে হয়না।
- অর্থাৎ, need not এর সাথে infinitive to এর ব্যবহার উহ্য সাথে।
- এক্ষেত্রে need এর সাথে কখনো s/es যুক্ত হয় না।

• Need বাক্যে মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এর সাধারণ নাম semi-modal.
- We use need mostly in the negative form to indicate that there is no obligation or necessity to do something:
Example:
- You needn’t take off your shoes.
- You need not spend a lot of money on presents.
৩৪.
If he had listened carefully, ____________.
  1. he would not miss the important point.
  2. he could not missed the point.
  3. he might not have missed the point.
  4. he won't miss the point.
সঠিক উত্তর:
he might not have missed the point.
উত্তর
সঠিক উত্তর:
he might not have missed the point.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - he might not have missed the point.
- Complete sentence: If he had listened carefully, he might not have missed the point.
- বাক্যটি third conditionals এর উদাহরণ।

• Third Conditional এর নিয়মানুযায়ী,
- If + Past Perfect (had +V3) = Subject + would have/could have/might have + Verb এর past participle form)
- নিয়মানুযায়ী,  
- এই বাক্যের প্রথম অংশে- If + Past Perfect (had +listened) 
- তাই পরের clause এ would have/could have/might have + Verb এর past participle form (understood) হবে।
--------------------------
- একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
- 1. Condition বা শর্ত।
- 2. Consequence বা ফলাফল। 

• There are four types of Conditionals:
1. The Zero Conditionals
2. The First Conditionals
3. The Second Conditionals and
4. The Third Conditionals

• এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
- অথবা - Had + sub+ verb এর past participle + Sub+ would/ could/might + have + pp of verb
৩৫.
Choose the correct sentence.
  1. My parents forbade me going out late.
  2. The teacher allowed us to use calculators.
  3. She allowed to smoking in her room.
  4. I saw them to play football.
সঠিক উত্তর:
The teacher allowed us to use calculators.
উত্তর
সঠিক উত্তর:
The teacher allowed us to use calculators.
ব্যাখ্যা
• Advise, allow, permit, forbid- এই verb গুলির পর object থাকলে উক্ত object এর পর to-infinitive ব্যবহৃত হয়। কিন্তু এদের পর object না থাকলে সেক্ষেত্রে gerund বসে।
- যেমন: 
- without object: 
- He advised buying the car.
- She allowed smoking in her room.
- The tutor advised studying two hours every day.
- The lifeguard permitted swimming until sunset.

With object: 
- He advised me to buy the car. 
- I advised him to study more.
- My parents forbade me to go out late.
- The teacher allowed us to use calculators.

• উল্লিখিত অপশন গুলোর মধ্যে - The teacher allowed us to use calculators - বাক্যে allowed এরপর object এসেছে বিধায় to + infinitive ব্যবহৃত হয়েছে।

আবার,
• See, hear, watch- এই verb গুলির পর gerund এবং bare infinitive (to- বিহীন infinitive) উভয়ই ব্যবহৃত হয়, তবে দুই ক্ষেত্রে অর্থ একটু ভিন্ন। ঘটমান কোন কাজ পর্যবেক্ষণ করা বুঝাতে gerund এবং ঘটে যাওয়া কোন কাজ পর্যবেক্ষণ করা বুঝাতে bare infinitive ব্যবহৃত হয়। যেমন: 
- I saw them playing football. 
- I saw them play football.
৩৬.
In a formal letter, for salutation "M/s" is written when -
  1. The receiver is the legal advisor of a company.
  2. The receiver is the newly joined intern of a company.
  3. There are two or more than two owners in a company.
  4. The receiver is a senior executive of a company.
সঠিক উত্তর:
There are two or more than two owners in a company.
উত্তর
সঠিক উত্তর:
There are two or more than two owners in a company.
ব্যাখ্যা
• M/s in full Messrs. -
English Meaning: used as the plural of ‘Mr - ’before a list of names and before names of business companies
Bangla Meaning: (Messieurs-এর সংক্ষিপ্ত রূপ) Mr- এর বহুবচন হিসেবে একাধিক ভদ্রলোকের নামের তালিকার আগে ব্যবহৃত; সর্বজনাব; ব্যবসায় প্রতিষ্ঠানের নামের আগে ব্যবহৃত।
- যে সকল ব্যবসা প্রতিষ্ঠানে দুই বা ততোধিক অংশীদারী থাকে তাদের Address লিখতে Messers. লিখতে হয়।

• তাই, সঠিক উত্তর হবে, there are two or more than two owners in a company.

• জেনে রাখা জরুরি, 
• When the receiver is a male person - Mr, Sir লিখতে হয়।
• When the receiver is a highly educated person - নামের শেষে Esquire/ Esq লিখতে হয়।

Source: Advanced Learner's English Grammer & Composition
৩৭.
যদি 2x + 3y  = 13 এবং xy = 6 হয়, তাহলে 8x3 + 27y3 এর মান কত?
  1. 797
  2. 795
  3. 793
  4. 791
সঠিক উত্তর:
793
উত্তর
সঠিক উত্তর:
793
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2x + 3y  = 13 এবং xy = 6 হয়, তাহলে 8x3 + 27y3 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
2x + 3y = 13
xy = 6

∴ 8x3 + 27y3
= (2x)3 + (3y)3
= (2x + 3y)3 - 3.2x.3y(2x + 3y)
= (13)3 - 18 × 6 × 13
= 2197 - 1404
= 793
৩৮.
যদি sinθ + cosθ = √3 হয়, তাহলে tanθ + cotθ এর মান কত হবে?
  1. 1
  2. 0
  3. 2/√3
  4. 1/√3
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: যদি sinθ + cosθ = √3 হয়, তাহলে tanθ + cotθ এর মান কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
sinθ + cosθ = √3
⇒ (sinθ + cosθ)2 = (√3)2
⇒ sin2θ + cos2θ + 2sinθ.cosθ = 3
⇒ 1 + 2sinθ.cosθ = 3
⇒ 2sinθ.cosθ = 2
∴  sinθ.cosθ =1

tanθ + cotθ
= sinθ/cosθ + cosθ/sinθ
= (sin2θ + cos2θ)/(sinθ.cosθ)
= 1/1
= 1
৩৯.
  1. 2
  2. 4
  3. 1/4
  4. 1/2
সঠিক উত্তর:
1/2
উত্তর
সঠিক উত্তর:
1/2
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৪০.
যদি P(A ∩ B) = 0.33, P(A ∪ B) = 0.83, P(A) = 0.5 হয়, তাহলে P(B) =?
  1. 0.43
  2. 0.66
  3. 0.25
  4. 0.375
সঠিক উত্তর:
0.66
উত্তর
সঠিক উত্তর:
0.66
ব্যাখ্যা
প্রশ্ন: যদি P(A ∩ B) = 0.33, P(A ∪ B) = 0.83, P(A) = 0.5 হয়, তাহলে P(B) =?

সমাধান:
এখানে,
P(A ∩ B) ≠ 0 তাই, A ও B অবর্জনশীল বা অবিচ্ছিন্ন ঘটনা।
আমরা জানি,
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
⇒ P(B) = P(A ∪ B) + P(A ∩ B) - P(A)
= 0.83 + 0.33 - 0.5
= 1.16 - 0.5
= 0.66
৪১.
লাল, হলুদ ও সাদা রং এর তিনটি বলের মধ্যে লাল ও হলুদ বলের ওজনের অনুপাত ৫ : ৬। হলুদ ও সাদা বলের ওজনের অনুপাত ৫ : ৪। হলুদ বলের ওজন ১৮০ গ্রাম হলে, সাদা ও লাল বলের ওজনের অনুপাত নির্ণয় করুন।
  1. ২৫ : ৩০
  2. ৩০ : ২৪
  3. ২৪ : ২৫
  4. ২৪ : ৩০
সঠিক উত্তর:
২৪ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
২৪ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: লাল, হলুদ ও সাদা রং এর তিনটি বলের মধ্যে লাল ও হলুদ বলের ওজনের অনুপাত ৫ : ৬। হলুদ ও সাদা বলের ওজনের অনুপাত ৫ : ৪। হলুদ বলের ওজন ১৮০ গ্রাম হলে, সাদা ও লাল বলের ওজনের অনুপাত নির্ণয় করুন।

সমাধান:
লাল ও হলুদ বলের ওজনের অনুপাত ৫ : ৬ = (৫ × ৫) : (৬ × ৫)
= ২৫ : ৩০

হলুদ ও সাদা বলের ওজনের অনুপাত ৫ : ৪ = (৫ × ৬) : (৪ × ৬)
= ৩০ : ২৪

∴ সাদা ও লাল বলের ওজনের অনুপাত ২৪ : ২৫
৪২.
9x2 - 9x - 4 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।
  1. (3x - 2)2
  2. (3x - 4)(3x + 1)
  3. (3x + 4)(3x - 1)
  4. (3x - 2)(3x + 1)
সঠিক উত্তর:
(3x - 4)(3x + 1)
উত্তর
সঠিক উত্তর:
(3x - 4)(3x + 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 - 9x - 4 কে উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধান:
9x2 - 9x - 4
= 9x2 - 12x + 3x - 4
= 3x(3x - 4) +1(3x - 4)
= (3x - 4)(3x + 1)
৪৩.
একটি সমবৃত্তভূমিক কোণকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ২২০ বর্গ সে.মি., এর ভূমির ব্যাসার্ধ ৫ সে.মি. হলে, হেলানো উচ্চতা নির্ণয় করুন।
  1. ১৪ সে.মি.
  2. ২১ সে.মি.
  3. ২২ সে.মি.
  4. ২৮ সে.মি.
সঠিক উত্তর:
১৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
১৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবৃত্তভূমিক কোণকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল ২২০ বর্গ সে.মি., এর ভূমির ব্যাসার্ধ ৫ সে.মি. হলে, হেলানো উচ্চতা নির্ণয় করুন।

সমাধান:
দেওয়া আছে, 
কোণকের ভূমির ব্যাসার্ধ r = ৫ সে.মি. 

ধরি,
কোণকের হেলানো উচ্চতা l সে.মি.
∴ কোণকের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল= πrl বর্গসে.মি.

প্রশ্নমতে,
πrl = ২২০
⇒ (২২/৭) × ৫ × l = ২২০
⇒ l = (২২০ × ৭)/(২২ × ৫)
∴ l = ১৪

∴ কোণকটির হেলানো উচ্চতা ১৪ সে.মি.

বি.দ্র.: লাইভ পরীক্ষার সময় টাইপিং মিসটেক এর ফলে ক্ষেত্রফল বর্গ সে.মি. এর পরিবর্তে ঘন সে.মি. দেওয়া ছিল। 
৪৪.
  1. 0
  2. 1
  3. 3
  4. 5
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
৪৫.
কমপক্ষে একজন পুরুষকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি দল নির্বাচন করতে হবে। যদি সেখানে মোট 4 জন পুরুষ এবং 3 জন মহিলা থাকে, তাহলে কতগুলি দল গঠন করা যায়?
  1. 30
  2. 34
  3. 24
  4. 32
সঠিক উত্তর:
34
উত্তর
সঠিক উত্তর:
34
ব্যাখ্যা
প্রশ্ন: কমপক্ষে একজন পুরুষকে নিয়ে 3 সদস্য বিশিষ্ট একটি দল নির্বাচন করতে হবে। যদি সেখানে মোট 4 জন পুরুষ এবং 3 জন মহিলা থাকে, তাহলে কতগুলি দল গঠন করা যায়?

সমাধান:
দলে একজন পুরুষ, দু'জন পুরুষ বা তিনজন পুরুষ থাকতে পারে।
একজন পুরুষ এবং দুইজন মহিলা নিয়ে দলের সংখ্যা = 4C1 × 3C2 = 4 × 3 = 12

দুইজন পুরুষ এবং একজন মহিলা নিয়ে দলের সংখ্যা = 4C2 × 3C1 = 6 × 3 = 18

তিনজন পুরুষ নিয়ে দলের সংখ্যা = 4C3 = 4

∴ মোট দলের সংখ্যা = 12 + 18 + 4 = 34
৪৬.
5(3 - 2x) ≤ 3(4 - 3x) অসমতার সমাধান কোনটি?
  1. x ≤ 3
  2. - 3 ≤ x ≤ 3
  3. x ≥ 3
  4. x ≥ - 3
সঠিক উত্তর:
x ≥ 3
উত্তর
সঠিক উত্তর:
x ≥ 3
ব্যাখ্যা
প্রশ্ন: 5(3 - 2x) ≤ 3(4 - 3x) অসমতার সমাধান কোনটি?

সমাধান:
5(3 - 2x) ≤ 3(4 - 3x)
⇒ 15 - 10x ≤ 12 - 9x
⇒ - 10x + 9x ≤ 12 - 15
⇒ - x ≤ - 3
∴ x ≥ 3
৪৭.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। ক্ষেত্রটির ভেতরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?
  1. ৩০০ বর্গমিটার
  2. ২৪৪ বর্গমিটার
  3. ২৫৪ বর্গমিটার
  4. ২৬৪ বর্গমিটার
সঠিক উত্তর:
২৬৪ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
২৬৪ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। ক্ষেত্রটির ভেতরের চারদিকে ২ মিটার প্রশস্ত একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত?

সমাধান:
রাস্তাসহ আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৪০ মিটার
রাস্তা বাদে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য (৪০ - ২ × ২) মিটার = ৩৬ মিটার

রাস্তাসহ আয়তক্ষেত্রের প্রস্থ ৩০ মিটার 
রাস্তা বাদে আয়তক্ষেত্রের প্রস্থ (৩০ - ২ × ২) মিটার = ২৬ মিটার

রাস্তাসহ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (৪০ × ৩০) বর্গমিটার
= ১২০০ বর্গমিটার

রাস্তাবাদে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = (৩৬ × ২৬) বর্গমিটার 
= ৯৩৬ বর্গমিটার

∴ রাস্তার ক্ষেত্রফল = (১২০০ - ৯৩৬) বর্গমিটার 
= ২৬৪ বর্গমিটার
৪৮.
3 + 7 + 11 + 15 + ...... ধারাটির কোন পদ 263?
  1. 65
  2. 66
  3. 67
  4. 68
সঠিক উত্তর:
66
উত্তর
সঠিক উত্তর:
66
ব্যাখ্যা
প্রশ্ন: 3 + 7 + 11 + 15 + ...... ধারাটির কোন পদ 263?

সমাধান:
ধারাটির প্রথম পদ a = 3 
এখানে,
7 - 3 = 4
11 - 7 = 4 
∴ ধারাটি একটি সমান্তর ধারা।
∴ সাধারণ অন্তর d = 4

ধরি,
ধারাটির n তম পদ = 263
আমরা জানি,
n তম পদ = a + (n - 1) d
 ∴ a + (n - 1) d = 263
বা, 3 + (n - 1). 4 = 263
বা, 4(n - 1) = 263 - 3 = 260
বা, n - 1 = 260/4 = 65
বা, n = 65 + 1 = 66

∴ প্রদত্ত ধারার 66 তম পদ = 263
৪৯.
যদি A দ্বারা বোঝায় ×, B দ্বারা বোঝায় +, C দ্বারা বোঝায় ÷ এবং D দ্বারা বোঝায় -, তাহলে নীচের কোনটি সঠিক হবে?
20 A 4 B 28 C 7 D 5 =?
  1. 78
  2. 79
  3. 80
  4. 81
সঠিক উত্তর:
79
উত্তর
সঠিক উত্তর:
79
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A দ্বারা বোঝায় ×, B দ্বারা বোঝায় +, C দ্বারা বোঝায় ÷ এবং D দ্বারা বোঝায় -, তাহলে নীচের কোনটি সঠিক হবে?
20 A 4 B 28 C 7 D 5 =?

সমাধান:
20 A 4 B 28 C 7 D 5
= 20 × 4 + 28 ÷ 7 - 5
= 20 × 4 + 4 - 5
= 80 + 4 - 5
= 84 - 5
= 79
৫০.
AZ, CX, FU, ?
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?
  1. IR
  2. IV
  3. JQ
  4. KP
সঠিক উত্তর:
JQ
উত্তর
সঠিক উত্তর:
JQ
ব্যাখ্যা
প্রশ্ন: AZ, CX, FU, ?
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে?

সমাধান:

AZ, CX, FU,

A এর পর এক বর্ণ বাদে C
C এর পর দুই বর্ণ বাদে F
F এর পর তিন বর্ণ বাদে J

আবার,
Z এর আগের এক বর্ণ বাদে X
X এর আগের দুই বর্ণ বাদে U
U এর আগের তিন বর্ণ বাদে Q 

∴ প্রশ্নবোধক স্থানে বসবে JQ.
 
৫১.
যদি ARID = 80, DEAR = 89 হয়, তাহলে READ =?
  1. 28
  2. 89
  3. 73
  4. 47
সঠিক উত্তর:
47
উত্তর
সঠিক উত্তর:
47
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ARID = 80, DEAR = 89 হয়, তাহলে READ =?

সমাধান:

ARID
= (1 × 1) + (18 × 2) + (9 × 3) + (4 × 4)
= 1 + 36 + 27 + 16
= 80

DEAR
= (4 × 1) + (5 × 2) + (1 × 3) + (18 × 4)
= 4 + 10 + 3 + 72
= 89

∴ READ
= (18 × 1) + (5 × 2) + (1 × 3) + (4 × 4)
= 18 + 10 + 3 + 16
= 47
৫২.
A, E এর চেয়ে গভীর, B, A এর চেয়ে গভীর, C, B এর চেয়ে গভীর, B, D এর চেয়ে গভীর, E, D এর চেয়ে গভীর। কোনটি সবচেয়ে গভীর?
  1. E
  2. C
  3. B
  4. A
সঠিক উত্তর:
C
উত্তর
সঠিক উত্তর:
C
ব্যাখ্যা
প্রশ্ন: A, E এর চেয়ে গভীর, B, A এর চেয়ে গভীর, C, B এর চেয়ে গভীর, B, D এর চেয়ে গভীর, E, D এর চেয়ে গভীর। কোনটি সবচেয়ে গভীর?

সমাধান:
A, E এর চেয়ে গভীর
A > E
B, A এর চেয়ে গভীর
B > A
C, B এর চেয়ে গভীর
C > B
B, D এর চেয়ে গভীর
B > D
E, D এর চেয়ে গভীর
E > D

∴ C > B > A > E > D
∴ সবচেয়ে গভীর C
৫৩.
চিত্রে কতটি আয়তক্ষেত্র রয়েছে?
  1. 30
  2. 26
  3. 27
  4. 25
সঠিক উত্তর:
30
উত্তর
সঠিক উত্তর:
30
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে কতটি আয়তক্ষেত্র রয়েছে?

সমাধান:
আয়তক্ষেত্রের মোট সংখ্যা ⇒ (1 + 2 +... ... ... R) × (1 + 2 + .. ... C)
R → সারির সংখ্যা।
C → কলামের সংখ্যা।
এই সমস্যায়, সারি এবং কলামের সংখ্যা সমান নয়।
এখানে, R = 4, C = 2

সুতরাং, এই চিত্রে আয়তক্ষেত্রের সংখ্যা = (1 + 2 + 3 + 4) × (1 + 2)
= 10 × 3
= 30

সুতরাং, '30' সঠিক উত্তর।
৫৪.
A, B এর বোন, C, B এর মা, D, C এর বাবা, E, D এর মা। A, D এর কী হবে?
  1. নানী
  2. নানা
  3. নাতনী
  4. মেয়ে
সঠিক উত্তর:
নাতনী
উত্তর
সঠিক উত্তর:
নাতনী
ব্যাখ্যা
প্রশ্ন: A, B এর বোন, C, B এর মা, D, C এর বাবা, E, D এর মা। A, D এর কী হবে?

সমাধান:
A, B এর বোন
∴ A একজন মেয়ে
C, B এর মা

∴ C, A এর মা

D, C এর বাবা
∴ D, A এর নানা

A , D এর নাতনী হয়
৫৫.
X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
অনির্ধারিত
ব্যাখ্যা
[বি.দ্র: লাইভ পরীক্ষার প্রশ্নে চিত্র না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

প্রশ্ন:
 X শীটটি ডটেড লাইন বরাবর ভাঁজ করা হলে, কোনটির মত প্যাটার্ন তৈরি হবে?

সমাধান:

2 নং প্যাটার্ন তৈরি হবে।
৫৬.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. আবির্ভুত
  2. আবিস্কার
  3. আমশূল
  4. আমন্ত্রন
সঠিক উত্তর:
আমশূল
উত্তর
সঠিক উত্তর:
আমশূল
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
শুদ্ধ বানান:
আমশূল (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ।
প্রকৃতি-প্রত্যয়:
- আম+√ শূল্‌+অ।
অর্থ:
- আমাশয় জনিত পেটের ব্যথা।

অন্যদিকে,
আবির্ভুত এর শুদ্ধ বানান - আবির্ভূত।
আবিস্কার এর শুদ্ধ বানান - আবিষ্কার।
আমন্ত্রন এর শুদ্ধ বানান - আমন্ত্রণ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭.
আজ শুক্রবার। ২৪ দিন আগে কী বার ছিল?
  1. শুক্রবার
  2. বুধবার
  3. সোমবার
  4. মঙ্গলবার
সঠিক উত্তর:
মঙ্গলবার
উত্তর
সঠিক উত্তর:
মঙ্গলবার
ব্যাখ্যা
প্রশ্ন: আজ শুক্রবার। ২৪ দিন আগে কী বার ছিল?

সমাধান:
২৪ ÷ ৭ = ৩, ভাগশেষ ৩

∴ ২৪ দিন আগে ছিল শুক্রবার - ৩ দিন = মঙ্গলবার
৫৮.
৬৩০০ সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ৬৩০০ সংখ্যাটিকে কত দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে?

সমাধান:
৬৩০০ = ২ × ২ × ৩ × ৩ × ৫ × ৫ × ৭
= (২ × ২) × (৩ × ৩) × (৫ × ৫) × ৭

এখানে
৭ জোড়া বিহীন

৬৩০০ সংখ্যাটিকে ৭ দ্বারা ভাগ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।
৫৯.
রাজশাহীর সর্বপ্রাচীন ইমারত বড়কুঠি কাদের র্কীতি?
  1. ইংরেজদের
  2. ফরাসিদের
  3. পর্তুগিজদের
  4. ওলন্দাজদের
সঠিক উত্তর:
ওলন্দাজদের
উত্তর
সঠিক উত্তর:
ওলন্দাজদের
ব্যাখ্যা
বড়কুঠি:
- রাজশাহী শহরের এক বিশাল ভবনের নাম বড়কুঠি। 
- রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত বড়কুঠি।
- এটি ডাচদের নির্মিত।
- এটি রাজশাহী মহানগরীর পদ্মপাড়ে অবস্থিত’।
- ইট নির্মিত ও সমতল ছাদবিশিষ্ট এ ইমারতটি আঠারো শতকের প্রথমার্ধে (১৭২৫ সালের আগে) ওলন্দাজ রেশম ব্যবসায়ীদের নির্মিত এক উল্লেখযোগ্য কীর্তি।
- পরবর্তীতে ১৯৫৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বড়কুঠি ভবনে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়।
- এরপর থেকে এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন ছিল। 

উল্লেখ্য,
- এটি প্রথমে ওলন্দাজ বা ডাচদের বাবসা কেন্দ্র ছিল।
- ঊনবিংশ শতাব্দীর প্রথম দিকে ডাচরা ভারতে তাদের কর্মকাণ্ড গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয়।
- ১৮১৪ সালে ইংরেজদের সাথে একটি চুক্তি করে বড়কুঠিসহ ভারতের সব ব্যবসা কেন্দ্র ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হস্তান্তর করে।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন
         ii)  ১৪ মার্চ ২০১৯, নয়াদিগন্ত।
৬০.
স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ায় পূর্বে ঢাকা কতবার বাংলার রাজধানী ছিল?
  1. ৩ বার
  2. ৪ বার
  3. ৫ বার
  4. ৬ বার
সঠিক উত্তর:
৪ বার
উত্তর
সঠিক উত্তর:
৪ বার
ব্যাখ্যা
রাজধানী ঢাকা:
- এটি বাংলাদেশের বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত বৃহত্তম শহর।
- মুঘল সম্রাট আকবরের সময় বাংলার রাজধানী ছিল বিহারের রাজমহল।
- মোঘল সম্রাট জাহাঙ্গীরের ইচ্ছানুযায়ী ১৬১০ সালে ঢাকাকে সর্বপ্রথম সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করা হয়।
- সম্রাট জাহাঙ্গীর-এর নাম অনুসারে রাজধানীর নাম জাহাঙ্গীরনগর রাখা হয়।

উল্লেখ্য,
- ১৬৫০ খ্রিষ্টাব্দে সুবেদার শাহ সুজা রাজধানী আবার রাজমহলে স্থানান্তর করেছিলেন। শাহ সুজার পতনের পর ১৬৬০ সালে সুবেদার মীর জুমলা আবার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন।
-  ১৭১৭ খ্রিষ্টাব্দে সুবেদার মুর্শিদ কুলি খান রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। বঙ্গভঙ্গের পর ১৯০৫ সালে ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়।
- কংগ্রেসের বাধার মুখে ব্রিটিশ রাজ আবার ১৯১১ সালে রাজধানী কলকাতায় ফিরিয়ে নেয়। ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান এবং স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর পূর্ব বাংলা নামে নতুন প্রদেশের রাজধানী হওয়ায় ঢাকার উথানে অধিকতর স্থায়ী উন্নয়ন সাধিত হয়।
-  ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজধানী হিসেবে ঢাকা রাজনৈতিক , প্রশাসনিক কার্যকলাপ এবং অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমের সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্ররূপে মর্যাদা লাভ করে।

অর্থাৎ,
- স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা ১৬১০ সাল, ১৬৬০ সাল, ১৯০৫ সাল ও ১৯৪৭ সালে মোট চারবার বাংলার রাজধানী ছিল।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬১.
মুক্তিযুদ্ধে সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন -
  1. আব্দুল হামিদ খান ভাসানী
  2. অধ্যাপক মোজাফ্ফর আহমেদ
  3. তাজউদ্দিন আহমেদ
  4. উপরের সবাই
সঠিক উত্তর:
উপরের সবাই
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবাই
ব্যাখ্যা
সর্বদলীয় উপদেষ্টা পরিষদ:
- মুক্তিযুদ্ধ ছিল একটি জনযুদ্ধ।
- দেশের সর্বস্তরের মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ করে।
- রাজনৈতিকভাবে এই যুদ্ধকে সার্বজনীন করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সর্বসম্মতিক্রমে একটি "সর্বদলীয় উপদেষ্টা পরিষদ" গঠন করেন।

উল্লেখ্য,
- সর্বদলীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন:
ক) জনাব আব্দুল হামিদ খান ভাসানী (সভাপতি: ন্যাপ ভাসানী),
খ) শ্রী মনি সিং (সভাপতি: বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি),
গ) অধ্যাপক মোজাফ্ফর আহমেদ (সভাপতি: ন্যাপ মোজাফ্ফর),
ঘ) শ্রী মনোরঞ্জন ধর (সভাপতি: বাংলাদেশ জাতীয় কংগ্রেস),
ঙ) জনাব তাজউদ্দিন আহমেদ (প্রধানমন্ত্রী: পদাধিকারবলে),
চ) খন্দকার মোশতাক আহমেদ (পররাষ্ট্রমন্ত্রী: পদাধিকারবলে)।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
৬২.
পদ্মা সেতু রেল যোগাযোগ প্রকল্পে অর্থায়ন করেছে কোন দেশ?
  1. চীন
  2. নেদারল্যান্ডস
  3. ফ্রান্স
  4. যুক্তরাজ্য
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
পদ্মা সেতু রেল যোগাযোগ প্রকল্প:
- ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মানদীতে সেতু নির্মাণ করার প্রথম উদ্যোগ নেন।
- ২০১৫ সালের ডিসেম্বরে, শেখ হাসিনা প্রকল্পের মূল নির্মাণকাজের উদ্বোধন করেন।
- প্রকল্পের মেয়াদ ধরা হয় ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত।
- পদ্মা সেতু রেল যোগাযোগ প্রকল্পে অর্থায়ন করেছে চীন।
- রেললাইন নির্মাণ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড।
- ২০২৩ সালের ১০ অক্টোবর ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার পথে রেল চলাচল উদ্বোধন করা হয়েছে।

উল্লেখ্য,
- এই রেল সংযোগ প্রকল্পের অধীনে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেলপথ নির্মাণ করা হচ্ছে।
- এই পুরো পথে থাকবে মোট ২০টি স্টেশন।

উৎস: i) ১০ অক্টোবর, ২০২৩, কালের কন্ঠ।
         ii) ২৫ ফেব্রুয়ারি ২০২১, বিবিসি বাংলা।
৬৩.
দেশের দ্বিতীয় সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
  1. চট্টগ্রাম
  2. খুলনা
  3. পটুয়াখালী
  4. কক্সবাজার
সঠিক উত্তর:
পটুয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
পটুয়াখালী
ব্যাখ্যা
SEA-ME-WE 5:
-দক্ষিণ পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৫ (SEA-ME-WE 5) একটি অপটিক্যাল ফাইবার সাবমেরিন ক্যাবল যোগাযোগ ব্যবস্থা।
- এটি বাংলাদেশের ২য় সাবমেরিন  ক্যাবল ল্যান্ডিং স্টেশন।
- এটি পটুয়াখালী জেলার কুয়াকাটায় অবস্থিত।
- এটি সিঙ্গাপুর এবং ফ্রান্সের মধ্যে টেলিযোগাযোগ বহন করে।
- ক্যাবলটি প্রায় ২০,০০০ কিলোমিটার দীর্ঘ।
- ক্যাবলটি ১৯টি ল্যান্ডিং পয়েন্টের মাধ্যমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, জিবুতি, ইয়েমেন, সৌদি আরব, মিশর, ইতালি, তুরস্ক ও ফ্রান্সকে সংযুক্ত করেছে। 

উৎস: বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি ওয়েবসাইট।
৬৪.
বাংলাদেশের সংবিধানের সঙ্গে কোন তথ্যগুলো অপ্রাসঙ্গিক?
  1. ২৭নং অনুচ্ছেদ অনুসারে, আইনের দৃষ্টিতে সবাই সমান
  2. বিচার বিভাগের স্বাধীনতা
  3. পঞ্চম ভাগের ৯৩ অনুচ্ছেদ বলে প্রধানমন্ত্রী অধ্যাদেশ জারি করতে পারেন
  4. দুষ্পরিবর্তনীয় সংবিধান
সঠিক উত্তর:
পঞ্চম ভাগের ৯৩ অনুচ্ছেদ বলে প্রধানমন্ত্রী অধ্যাদেশ জারি করতে পারেন
উত্তর
সঠিক উত্তর:
পঞ্চম ভাগের ৯৩ অনুচ্ছেদ বলে প্রধানমন্ত্রী অধ্যাদেশ জারি করতে পারেন
ব্যাখ্যা
বাংলাদেশের সংবিধান:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় ৷
- সংবিধান কার্যকর হয় ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।
- সংবিধানে মোট ১৫৩ টি অনুচ্ছেদ আছে।
- সংবিধানের ভাগ আছে ১১টি।
- তফসিল আছে ৭টি।
- প্রস্তাবনা আছে ১টি।
- মূলনীতি আছে ৪টি।

অন্যদিকে -
- পঞ্চম ভাগের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন।

উৎস: বাংলাদেশের সংবিধান।
৬৫.
ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে?
  1. ড. মুহাম্মদ ইউনূস
  2. ড. আহম্মদুল্লাহ মিয়া
  3. ডা. এ কে এম আবদুল ওয়াহেদ
  4. স্যার ফজলে হাসান আবেদ
সঠিক উত্তর:
স্যার ফজলে হাসান আবেদ
উত্তর
সঠিক উত্তর:
স্যার ফজলে হাসান আবেদ
ব্যাখ্যা
BRAC: 
- BRAC-এর পূর্ণরূপ: Bangladesh Rural & Advancement Committee।
- এটি বিশ্বের বৃহত্তম এনজিও বা বেসরকারি উন্নয়ন সংস্থা।
- ১৯৭২ সালে স্যার ফজলে হাসান আবেদ BRAC প্রতিষ্ঠা করেন।
- ব্র্যাক হলো একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
- এটি নারী ও শিশুদের উপর বিশেষ ফোকাস রেখে কাজ করে।

উল্লেখ্য, 
- ফজলে হাসান আবেদ যুক্তরাজ্যের সর্বোচ্চ সম্মানসূচক উপাধি 'নাইট' উপাধি লাভ করেন।

উৎস: ব্র্যাক ওয়েবসাইট।
৬৬.
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয় কবে?
  1. ২০০৫-০৬ অর্থ বছরে
  2. ২০০৬-০৭ অর্থ বছরে
  3. ২০০৭-০৮ অর্থ বছরে
  4. ২০০৮-০৯ অর্থ বছরে
সঠিক উত্তর:
২০০৫-০৬ অর্থ বছরে
উত্তর
সঠিক উত্তর:
২০০৫-০৬ অর্থ বছরে
ব্যাখ্যা
 অসচ্ছল প্রতিবন্ধী ভাতা: 
- বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে বদ্ধপরিকর।
- ২০০১ সালে বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়। এ আইন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংরক্ষণে অনন্য দলিল।
- বাংলাদেশ সংবিধানের ১৫, ১৭, ২০ এবং ২৯ অনুচ্ছেদে অন্যান্য নাগরিকদের সাথে প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ ও অধিকার প্রদান করা হয়েছে।
- সংবিধানের ১৫(ঘ) অনুচ্ছেদ দায়-দায়িত্বের অংশ হিসেবে ২০০৫-০৬ অর্থ বছর হতে অসচ্ছল প্রতিবন্ধী ভাতা কর্মসূচি প্রবর্তন করা হয়।
- শুরুতে ১,০৪,১৬৬ জন প্রতিবন্ধী ব্যক্তিকে জনপ্রতি মাসিক ২০০ টাকা হারে ভাতা প্রদানের আওতায় আনা হয়। 

২০২৩-২৪ বাজেটে, 
- প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা ২৩.৬৫ লক্ষ হতে ২৯ লক্ষ জনে বৃদ্ধি করা হয়। 
- প্রতিবন্ধী ডাটাবেজ এর আওতাভুক্ত সকলকে এ ভাতার আওতায় আনা হয়েছে।
- প্রতিবন্ধী ছাত্র/ছাত্রীদের মাসিক শিক্ষা উপবৃত্তির হার বাড়িয়ে প্রাথমিক স্তরে ৭৫০ টাকা হতে ৯০০ টাকায়, মাধ্যমিক স্তরে ৮০০ টাকা হতে ৯৫০ টাকায় এবং উচ্চ মাধ্যমিক স্তরে ৯০০ টাকা হতে ৯৫০ টাকায় বৃদ্ধি করা হয়েছে;

উৎস: জাতীয় বাজেট ২০২৩-২৪।
৬৭.
বর্তমানে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা পরিচালনা করে?
  1. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
  2. বাংলাদেশ জাতীয় জাদুঘর
  3. চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
  4. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
সঠিক উত্তর:
বাংলাদেশ জাতীয় জাদুঘর
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ জাতীয় জাদুঘর
ব্যাখ্যা
শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা
- শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা ময়মনসিংহে অবস্থিত।
- ১৯৭৫ সালের ১৫ এপ্রিল শিল্পাচার্য জয়নুল আবেদীন জেলা প্রশাসনের সহায়তায় নিজের ৭০টি চিত্রকর্ম নিয়ে তৎকালীন উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মাধ্যমে এই সংগ্রহশালার উদ্বোধন করেন।
- পরবর্তীতে ১৯৮৭ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালাটি একটি দ্বিতল ভবনের রূপ লাভ করে।
- এছাড়া শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা এলাকায় ব্রহ্মপুত্র নদকে ঘিরে বাঁধ দিয়ে শিল্পাচার্য জয়নুল উদ্যান গড়ে তোলা হয়েছে।
- প্রতিদিন সকাল-সন্ধ্যা অসংখ্য দর্শনার্থী শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা এবং উদ্যান পরিদর্শনে আসেন।
- বর্তমানে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা বাংলাদেশ জাতীয় জাদুঘর দ্বারা পরিচালিত হচ্ছে।

উৎস: বাংলাদেশ জাতীয় জাদুঘর ওয়েবসাইট।
৬৮.
বাংলাদেশ LDC-তে অন্তর্ভুক্ত ও বের হয়ে আসার সাল যথাক্রমে -
  1. ১৯৭১ সাল ও ২০২৪ সাল
  2. ১৯৭১ সাল ও ২০২৬ সাল
  3. ১৯৭৫ সাল ও ২০২৪ সাল
  4. ১৯৭৫ সাল ও ২০২৬ সাল
সঠিক উত্তর:
১৯৭৫ সাল ও ২০২৬ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫ সাল ও ২০২৬ সাল
ব্যাখ্যা
LDC:
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বাংলাদেশ ১৯৭৫ সালে এই তালিকায় অন্তর্ভুক্ত হয়।
- মাথাপিছু জাতীয় আয়, মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ভঙ্গুরতা- এই তিন সূচকে বিচার করা হয় একটি দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল ধাপে উত্তরণ করবে কি না। 
- উন্নয়নশীল দেশে উন্নীত হতে হলে অন্তত দুটি সূচক পূরণ করতে হয় একটি দেশকে।
- স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে তিনটি সূচকের সব কটি পূরণ করে পরবর্তী ধাপে উন্নীত হয়েছে।
- স্বল্পোন্নত দেশের কাতারে থাকা বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণে সিডিপির সব শর্ত প্রথমবারের মতো পূরণ করে ২০১৮ সালের ১৫ মার্চ।
- ২০২৬ সালে এলডিসি থেকে বের হয়ে অন্যান্য উন্নয়নশীল দেশের কাতারে চলে যাবে বাংলাদেশ।
- আশা করা যায়, ২০৩১ সালে উচ্চমধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে রূপান্তরিত হবে বাংলাদেশ।

উল্লেখ্য,
- ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ার কথা থাকলেও করোনা মহামারির অভিঘাতে বিশ্বজুড়ে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা সামাল দিতে এ সময়সীমা দুই বছর বাড়ানো হয়েছে।
- ২০২৬ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে LDC তালিকা থেকে বের হয়ে যাবে।

উৎস: i) যুগান্তর, ০৪ এপ্রিল, ২০২১।
         ii) জাতীয় তথ্য বাতায়ন।
৬৯.
মুক্তিযুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. রাজেন্দ্র প্রসাদ
  2. ভেঙ্কট গিরি
  3. ফখরুদ্দিন আলি আহমেদ
  4. সর্বপল্লী রাধাকৃষ্ণণ
সঠিক উত্তর:
ভেঙ্কট গিরি
উত্তর
সঠিক উত্তর:
ভেঙ্কট গিরি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ:
- বঙ্গবন্ধু বাঙালির মুক্তিসংগ্রামের মহান নেতা। 
- মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানে বন্দি থাকলেও তার নামেই ন’মাস মুক্তিযুদ্ধ চলে।
- মুক্তিযুদ্ধ পরিচালনাকারী মুজিবনগর সরকারও বঙ্গবন্ধুকে প্রধান করেই গঠন (১৭ এপ্রিল, ১৯৭১) করা হয়েছিল।
- পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকার মাটিতে পা রাখেন।
- এর আগে ৮ জানুয়ারি, ১৯৭২ খবর আসে বঙ্গবন্ধু পাকিস্তান থেকে মুক্তি পেয়ে খুব ভোরে লন্ডন যান।
- ৯ জানুয়ারি টেলিফোনে ইন্দিরা গান্ধী বঙ্গবন্ধুকে অভিনন্দন জানান এবং অনুরোধ করেন ঢাকার পথে যেন তিনি দিল্লিতে যাত্রাবিরতি করেন। 
- রাষ্ট্রপতি শ্রী ভরাহগিরি ভেঙ্কট গিরি তখন বঙ্গবন্ধুকে আলিঙ্গন করছিলেন এবং প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধী তাকে স্বাগত জানাচ্ছিলেন।
- তখন ২১ বার তোপধ্বনির মাধ্যমে বঙ্গবন্ধুকে অভিনন্দন জানানো হচ্ছিল।
- নয়াদিল্লির পালাম বিমানবন্দরে বঙ্গবন্ধুকে স্বাগত জানিয়ে প্রদত্ত ভাষণে প্রেসিডেন্ট ভিভি গিরি বলেন, ‘মহোদয়, এই ঐতিহাসিক সন্ধিক্ষণে দেশের প্রধান হিসেবে আপনার স্বদেশ প্রত্যাবর্তন এ অঞ্চলে স্থায়ী ও অটুট শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশা ও সম্ভাবনা জোরদার ও সুনিশ্চিত করবে।’
- ১৯৭২ সালের ১০ জানুয়ারি বিকালে বঙ্গবন্ধু লন্ডন দিল্লি হয়ে প্রাণের শহর ঢাকায় ফিরে আসেন বেলা ১টা ৪১ মিনিটে। 

উল্লেখ্য,
- মুক্তিযুদ্ধের সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন ভেঙ্কট গিরি।

উৎস: ১০ জানুয়ারি ২০২১, যুগান্তর।
৭০.
কলকাতায় পড়াকালীন বঙ্গবন্ধু কোন ছাত্রাবাসে ছিলেন?
  1. ইসলামিয়া ছাত্রাবাস
  2. বেকার হোস্টেল
  3. এডওয়ার্ড ছাত্রাবাস
  4. মিশনারি হোস্টেল
সঠিক উত্তর:
বেকার হোস্টেল
উত্তর
সঠিক উত্তর:
বেকার হোস্টেল
ব্যাখ্যা
বেকার হোস্টেল:
- ১৯১০ সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয় বেকার হোস্টেল।
- ছাত্রাবাসটি ব্রিটিশ শাসনামলে ১৯১০ সালে এডওয়ার্ড নরম্যান বেকার প্রতিষ্ঠা করেন।
- ছাত্রাবাসটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ৮ স্মিথ লেনে অবস্থিত।
- বঙ্গবন্ধু কলকাতার ইসলামিয়া কলেজে ডিগ্রি পড়ার সময় এই বেকার হোস্টেলে ছিলেন ১৯৪২-৪৭ সাল পর্যন্ত।
- উচ্চমাধ্যমিক পাস করে তিনি ১৯৪২ সালে ভর্তি হয়েছিলেন এ কলেজে।
- তিনি ছিলেন ২৪ নম্বর কক্ষে।
- এই ইসলামিয়া কলেজের নাম পরিবর্তন করে এখন নামকরণ করা হয়েছে মৌলানা আজাদ কলেজ।
- ১৯৪৬ সালে বঙ্গবন্ধু ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হন।
- ১৯৪৭ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন এই ইসলামিয়া কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসে স্নাতক হয়েছিলেন।

উৎস: ২৯ আগস্ট ২০১৯, প্রথম আলো।
৭১.
সর্বজনীন পেনশন কর্মসূচি 'প্রত্যয় স্কিমটি' কোন ধরনের পেশাজীনীদের জন্য?
  1. স্বায়ত্তশাসিত অঙ্গপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের জন্য
  2. রাজস্ব খাতের সরকারি কর্মকর্তাদের জন্য
  3. স্বায়ত্তশাসিত অঙ্গপ্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের জন্য
  4. ক ও গ
সঠিক উত্তর:
ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ
ব্যাখ্যা
প্রত্যয় স্কিম:
- চারটি আলাদা কর্মসূচি (স্কিম) নিয়ে সর্বজনীন পেনশন ব্যবস্থার যাত্রা শুরু হয় ১৭ আগস্ট, ২০২৩ তারিখে।
- এগুলো হচ্ছে প্রগতি, সুরক্ষা, প্রবাস ও সমতা।
- প্রগতি বেসরকারি প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের জন্য।
- সমতা দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী (যাঁদের আয়সীমা বার্ষিক অনূর্ধ্ব ৬০ হাজার টাকা) স্বল্প আয়ের মানুষের জন্য।  
- প্রবাস শুধু প্রবাসী বাংলাদেশিদের জন্য।
- আর সুরক্ষা রিকশাচালক, কৃষক, শ্রমিক, কামার, কুমার, জেলে, তাঁতি ইত্যাদি স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য।
- সর্বজনীন পেনশনে ১৮ থেকে ৫০ বছর বয়সী একজন সুবিধাভোগী ৬০ বছর বয়স পর্যন্ত এবং ৫০ বছরের বেশি বয়সের সুবিধাভোগী ন্যূনতম ১০ বছর চাঁদা দেওয়া সাপেক্ষে আজীবন পেনশন সুবিধা ভোগ করবেন। 

উল্লেখ্য,
- দেশের সব স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং তাদের অধীন অঙ্গপ্রতিষ্ঠানগুলোর চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী ২০২৪ সালের ১ জুলাইয়ের পর যোগ দেবেন, তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন সুবিধা পাবেন না।
- তার বদলে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে। 
- ১ জুলাই, ২০২৪-এর পর যাঁরা নতুন চাকরিতে যোগ দেবেন, তাঁরা ‘প্রত্যয়’ স্কিমের আওতার অধীনস্ত হবেন। 

উৎস: ১৫ মার্চ ২০২৪, প্রথম আলো।
৭২.
ইউনেস্কো কবে সুন্দরবনকে World Heritage হিসেবে ঘোষণা করে?
  1. ১ ডিসেম্বর, ১৯৯৭
  2. ৬ ডিসেম্বর, ১৯৯৭
  3. ৯ ডিসেম্বর, ১৯৯৭
  4. ১৩ ডিসেম্বর, ১৯৯৭
সঠিক উত্তর:
৬ ডিসেম্বর, ১৯৯৭
উত্তর
সঠিক উত্তর:
৬ ডিসেম্বর, ১৯৯৭
ব্যাখ্যা
সুন্দরবন:
- সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি ।
- সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০০০০ বর্গ কিলোমিটার।
- সুন্দরবন সংলগ্ন জেলা ৩টি।
- সেগুলো হলো বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা।
- বাংলাদেশের সুন্দরবনের আয়তন প্রায় ৬০১৭ বর্গ কিলোমিটার যা সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬২ ভাগ।
- ৬ ডিসেম্বর, ১৯৯৭ সালে জাতিসংঘের সংস্থা ইউনেস্কো পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে ৭৯৮তম World Heritage হিসেবে ঘোষণা করে।
- সুন্দরবনের প্রধান বৃক্ষ হলো সুন্দরী।
- সুন্দরী গাছের নাম থেকেই এই বনের নাম হয়েছে সুন্দরবন।
- সুন্দরবনের অন্যান্য গাছের মধ্যে গরান, গেওয়া, কেওড়া, ধুন্দল, গোলপাতা ইত্যাদি উল্লেখযোগ্য।

উৎস: বনবিভাগ ওয়েবসাইট।
৭৩.
কক্সবাজার জেলার পূর্ব নাম কী ছিল?
  1. শ্রীহট্ট
  2. পালংকী
  3. শমসের নগর
  4. চন্দ্রদ্বীপ
সঠিক উত্তর:
পালংকী
উত্তর
সঠিক উত্তর:
পালংকী
ব্যাখ্যা
কক্সবাজার জেলা:
- কক্সবাজারের প্রাচীন নাম পালংকী।
- একসময় এটি প্যানোয়া নামে পরিচিত ছিল।
- এটি চট্টগ্রাম থেকে ১৫৯ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 
- ইংরেজ অফিসার ক্যাপ্টেন হিরাম কক্স ১৭৯৯ খ্রিঃ এখানে একটি বাজার স্থাপন করেন।
- কক্স সাহেবের বাজার হতে  কক্সবাজার নামের উৎপত্তি।
- জেলার প্রায় অর্ধেক এলাকা জুড়ে পার্বত্য অঞ্চল এবং অর্ধেক সমুদ্র উপকূলীয় দ্বীপাঞ্চল।
- প্রধান দ্বীপসমূহ: মহেশখালী, কুতুবদিয়া, মাতার বাড়ি, সোনাদিয়া, শাহ পরীর দ্বীপ এবং সেন্ট মার্টিনস বা জিনজিরা দ্বীপ। 
- প্রধান নদী: মাতামুহুরী, বাকখালী, নাফ এবং মহেশখালী চ্যানেল, কুতুবদিয়া চ্যানেল উল্লেখযোগ্য।

উল্লেখ্য,
- কক্সবাজারে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত অবস্থিত। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৭৪.
মুক্তিযুদ্ধের সময় নারী যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য স্থান 'গোবরা ক্যাম্প' কোথায় অবস্থিত?
  1. আসাম
  2. ত্রিপুরা
  3. কলকাতায়
  4. মেঘালয়
সঠিক উত্তর:
কলকাতায়
উত্তর
সঠিক উত্তর:
কলকাতায়
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে নারী:
- মুক্তিযুদ্ধের সময় কলকাতার পার্ক সার্কাস ও পদ্মপুকুরের মাঝামাঝি গোবরা নামের স্থানে শুধু নারী যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য একটি ট্রেনিং ক্যাম্প স্থাপন করা হয়েছিল। 
- সেটি পরিচালনার দায়িত্বে ছিলেন আওয়ামী লীগ নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী। 
- নারী যোদ্ধাদের জন্য অনুরূপ আরো তিনটি ক্যাম্প প্রতিষ্ঠিত হয়েছিল আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে।
- গোবরা ক্যাম্পে মেয়েদের দেওয়া হতো তিন রকম ট্রেনিং: ১. সিভিল ডিফেন্স, ২. নার্সিং, ৩. অস্ত্র চালনা ও গেরিলা আক্রমণ।

এছাড়াও,
- ১৯৭১ সালের ২৬ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে পুরুষের পাশাপাশি নারীরাও নানাভাবে মুক্তিযুদ্ধে অবদান রাখেন।
- আগরতলার লেম্বুচোরা ক্যাম্পে মহিলা গেরিলা স্কোয়াড-এর আধুনিক অস্ত্রের উচ্চতর ট্রেনিং হয়।
- রণাঙ্গনের যোদ্ধা তারামন বিবি বীরপ্রতীক খেতাবে ভূষিত হন।
- চিকিৎসার কাজে মহিলা চিকিৎসকগণের গৌরবময় দৃষ্টান্ত ক্যাপ্টেন সিতারা বেগম। তিনিও বীর প্রতীক খেতাব লাভ করেন।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) ১৬ ডিসেম্বর ২০২১, ইত্তেফাক।
৭৫.
নিচের কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়?
  1. পন্ডিচেরি
  2. চন্ডিগড়
  3. লাক্ষা দ্বীপ
  4. রাজস্থান
সঠিক উত্তর:
রাজস্থান
উত্তর
সঠিক উত্তর:
রাজস্থান
ব্যাখ্যা
রাজস্থান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয়।

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল:
- কেন্দ্রশাসিত অঞ্চল ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম-ক্রম প্রশাসনিক ইউনিট গুলির মধ্যে একটি।
- কেন্দ্রশাসিত অঞ্চলগুলি আংশিক বা সম্পূর্ণরূপে ভারতের কেন্দ্র সরকার দ্বারা শাসিত হয়।
- বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ৮টি।
• এগুলো হলো:
- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (রাজধানী- পোর্ট ব্লেয়ার),
- চন্ডিগড় (রাজধানী- চন্ডিগড়),
- দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউ (রাজধানী- দামান),
- দিল্লি (রাজধানী- দিল্লি),
- জম্মু ও কাশ্মীর (রাজধানী- শ্রীনগর/জম্মু),
- লাদাখ (রাজধানী- লেহ),
- লাক্ষা দ্বীপ (রাজধানী- কাভারাত্তি),
- পন্ডিচেরি (রাজধানী- পন্ডিচেরি)।
- ভারতের মোট রাজ্যের সংখ্যা ২৮টি।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট। [লিংক]
৭৬.
নিচের কোন দেশটির লিখিত কোন সংবিধান নেই?
  1. যুক্তরাজ্য
  2. নিউজিল্যান্ড
  3. সৌদি আরব
  4. বর্নিত সবগুলো
সঠিক উত্তর:
বর্নিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্নিত সবগুলো
ব্যাখ্যা
সংবিধান:
- সংবিধান হচ্ছে জাতির পবিত্রতম দলিল।
- সংবিধান হচ্ছে রাষ্ট্রের মৌলিক আইন।
- সংবিধান সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতার বণ্টন ও পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে থাকে। 

- লিখিত সংবিধান: লিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ করা থাকে।
- যেমন : বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধান।

- অলিখিত সংবিধান : অলিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ থাকে না।
- যেমন : যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, ইসরাইল, সৌদি আরব প্রভৃতি দেশের সংবিধান অলিখিত সংবিধান।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।[link]
৭৭.
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?
  1. ৩ বছর
  2. ৪ বছর
  3. ৫ বছর
  4. ৬ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট:
 - নির্বাহী ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের একজন রাষ্ট্রপতির উপর ন্যস্ত করা হয়।
- তিনি চার বছরের মেয়াদে তার পদে অধিষ্ঠিত থাকেন।
- একই মেয়াদের জন্য ভাইস প্রেসিডেন্ট  নির্বাচিত হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ৪৬ তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়।
- মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের রাজনৈতিক দলের নাম - ডেমোক্রেটিক পার্টি।
- ডেমোক্রেটিক পার্টির প্রতিক ছিল - গাধা।
- মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হেরিস।
- মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হেরিস ৪৯ তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

উৎস: ব্রিটানিকা।
৭৮.
যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য নিচের কোন সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়?
  1. Red Cross
  2. Orbis International
  3. Greenpeace
  4. Mercosur
সঠিক উত্তর:
Red Cross
উত্তর
সঠিক উত্তর:
Red Cross
ব্যাখ্যা
Red Cross:
- ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস, সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্থাটি।
- ১৮৬৩ সালের ১৭ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় রেডক্রস প্রতিষ্ঠা করেন দেশটির কয়েকজন নাগরিক।
- পরবর্তী সময় এই সংস্থার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
- মানবিক কাজের জন্য ব্যাপক সমাদৃত হয়।

অন্যদিকে -
- Orbis International হলো মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি বেসরকারি দাতব্য চিকিৎসা আন্তর্জাতিক উড়ন্ত চক্ষু হাসপাতাল।
- গ্রিনপিস (Greenpeace) নেদারল্যান্ডস্‌ এর আমস্টারডাম ভিত্তিক একটি বৈশ্বিক পরিবেশবাদী সংগঠন।
-Mercosur (Mercado Comun Del Sur) বা The Southern Common Market হলো দক্ষিণ আমেরিকা অঞ্চলের একটি আঞ্চলিক বাণিজ্যিক জোট।

উৎস: Red Cross ওয়েবসাইট।
৭৯.
আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত?
  1. উত্তর পশ্চিম কোণে
  2. পূর্বে পশ্চিম কোণে
  3. দক্ষিণ পশ্চিম কোণে
  4. দক্ষিণ পূর্বে কোণে
সঠিক উত্তর:
দক্ষিণ পশ্চিম কোণে
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ পশ্চিম কোণে
ব্যাখ্যা
আরব উপদ্বীপ:
- আরব উপদ্বীপ বিশ্বের বৃহত্তম উপদ্বীপ।
- এটি এশিয়া মহাদেশের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত।
- আয়তন প্রায় ১,২০০,০০০ বর্গ মাইল (৩,১০০,০০০ বর্গ কিলোমিটার)।
- আরব উপদ্বীপের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে এডেন উপসাগর।
- জর্ডান ও ইরাকসহ এতে নয়টি দেশ অবস্থিত। এর মধ্যে আয়তনে বৃহত্তম দেশ সৌদি আরব এবং ক্ষুদ্রতম বাহরাইন।

উৎস:ব্রিটানিকা।[Link]
৮০.
পৃথিবীর কোন অঞ্চলে হিজবুল্লাহ গেরিলা গোষ্ঠীর অবস্থান র‍য়েছে?
  1. ইয়েমেন
  2. ফিলিস্তিন
  3. লেবানন
  4. ইসরাইল
সঠিক উত্তর:
লেবানন
উত্তর
সঠিক উত্তর:
লেবানন
ব্যাখ্যা
হিজবুল্লাহ:
- হিজবুল্লাহ লেবাননের মুসলিম শিয়া সম্প্রদায়ের একটি রাজনৈতিক ও সশস্ত্ৰ গোষ্ঠী।
- হিজবুল্লাহর অবস্থান র‍য়েছে লেবাননে।
- ১৯৮২ সালে লেবাননে ইসরাইলি আগ্রাসন ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে ১৯৮৫ সালে প্রকাশ্যে হিজবুল্লাহর আত্মপ্রকাশ ঘটে।
- হিজবুল্লাহ ইরান ও সিরিয়ার সমর্থনপুষ্ট।
- বর্তমান ও তৃতীয় মহাসচিব শেখ হাসান নাসরুল্লাহ।
- ১৯৯২ সাল থেকে হাসান নসরুল্লাহ হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

উৎস: Britannica.com
৮১.
বিশ্বে সর্ববৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ কোনটি?
  1. আইভরিকোস্ট
  2. পাকিস্তান
  3. আফগানিস্তান
  4. কলম্বিয়া
সঠিক উত্তর:
কলম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
কলম্বিয়া
ব্যাখ্যা
কলম্বিয়া:
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার উত্তর-পশ্চিম অংশে অবস্থিত একটি রাষ্ট্র।
- কোকেন উৎপাদনে শীর্ষ দেশ কলম্বিয়া।
- ল্যাটিন আমেরিকা, উত্তর আমেরিকা আর ইউরোপ কোকেনের সবচেয়ে বড় বাজার।
- কলম্বিয়া বিশ্বের ওষুধের বাজারে কোকেনের প্রায় ৭০ শতাংশ উৎপাদন করে।

অন্যদিকে -
- বিশ্বে কোকো উৎপাদনে শীর্ষ দেশ আইভরিকোস্ট।
- বিশ্বের সবচেয়ে বেশি আফিম চাষ হয় আফগানিস্তানে।

উৎস: Statista.com [লিঙ্ক]
৮২.
বিশ্ব আবহাওয়া সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. সুইজারল্যান্ড
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মানি
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• WMO:
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization.
- এটি প্রতিষ্ঠিত হয়  ২৩ মার্চ, ১৯৫০ সালে।
- এটি জাতিসংঘের আবহাওয়া বিষয়ক বিশেষায়িত একটি সংস্থা।
- এর‌ সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটির বর্তমান সদস্য ১৯৩টি।
- WMO ২০২০ সালে উদ্‌যাপন করে - 70th Anniversary.

উৎস: WMO এর ওয়েবসাইট।
৮৩.
সম্প্রতি কোন দেশ খরাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছে?
  1. জিম্বাবুয়ে
  2. দক্ষিণ কোরিয়া
  3. সেনেগাল
  4. মালি
সঠিক উত্তর:
জিম্বাবুয়ে
উত্তর
সঠিক উত্তর:
জিম্বাবুয়ে
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

• জাতীয় দুর্যোগ ঘোষণা:
- দীর্ঘস্থায়ী খরা সংকট মোকাবিলায় জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া দেশটিতে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন।
- নানগাগওয়া বলেছেন, কম বৃষ্টিপাতের কারণে সৃষ্ট খরা ও ক্ষুধা মোকাবিলায় তার দেশের ২ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন।
- মূলত বৃষ্টিপাত কম হওয়ার ফলে দেশটির প্রায় অর্ধেক ভুট্টা ফসল নিশ্চিহ্ন হয়ে গেছে।
- এই  দুর্যোগে আনুমানিক ২৭ লাখ মানুষ ক্ষুধার মুখোমুখি হবে।

উৎস: বিবিসি & কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
৮৪.
'এমবেডেড জার্নালিজম' কোন বিষয়ের সঙ্গে যুক্ত?
  1. প্রাকৃতিক দুর্যোগ
  2. জলবায়ু
  3. শান্তিরক্ষা
  4. যুদ্ধক্ষেত্র
সঠিক উত্তর:
যুদ্ধক্ষেত্র
উত্তর
সঠিক উত্তর:
যুদ্ধক্ষেত্র
ব্যাখ্যা
এমবেডেড জার্নালিজম:
- যুদ্ধক্ষেত্রের সংবাদ সংগ্রহ করার জন্য যে সকল সাংবাদিক সৈনিকদের সাথে যুদ্ধের ময়দানে যায় তাদেরকে এমবেডেড সাংবাদিক বলা হয়।
- এমবেডেডড জার্নালিজম শব্দটি প্রথম ব্যবহার করা হয় ২০০৩ সালে।
- এমবেডেড রিপোর্টার এবং ফটোগ্রাফারদের একটি নির্দিষ্ট সামরিক ইউনিটের সাথে সংযুক্ত করা হয়।
- পারস্য উপসাগরীয় যুদ্ধের রিপোর্টিং মূলত "পুল সিস্টেম" এর মধ্যে সীমাবদ্ধ ছিল।
- এমবেডেড সাংবাদিকতা মার্কিন প্রতিরক্ষা বিভাগ দ্বারা চালু করা হয়েছিল ইরাক যুদ্ধ (২০০৩-১১) সময়ে।

উৎস: ব্রিটানিকা।[লিঙ্ক]
৮৫.
উদ্ভিদের ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
  1. বোরন
  2. ক্লোরিন
  3. ম্যাঙ্গানিজ
  4. মোলিবডেনাম
সঠিক উত্তর:
ম্যাঙ্গানিজ
উত্তর
সঠিক উত্তর:
ম্যাঙ্গানিজ
ব্যাখ্যা
- উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য মাইক্রো নিউট্রিয়েন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 
যেমন: 

ম্যাঙ্গানিজ: 
- ক্লোরোপ্লাস্ট গঠন ও সংরক্ষণের জন্য ম্যাংগানিজ প্রয়োজন। 

কপার: 
- টমেটো, সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার বা তামার প্রয়োজন, শ্বসন প্রক্রিয়ার উপরও কপারের প্রভাব উল্লেখযোগ্য। 

বোরন: 
- উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য বোরন প্রয়োজন, চিনি পরিবহনে বোরন পরোক্ষ প্রভাব বিস্তার করে। 

মোলিবডেনাম: 
- অণুজীব দিয়ে বায়বীয় নাইট্রোজেন সংবন্ধনের জন্য মোলিবডেনাম আবশ্যক। 

ক্লোরিন: 
- সুপারবিট এর মূল এবং কান্ডের বৃদ্ধির জন্য ক্লোরিন প্রয়োজন। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৮৬.
Prolog প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কোথায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
  1. UX/UI Design
  2. Data Analysis
  3. Artificial Intelligence
  4. Website Development
সঠিক উত্তর:
Artificial Intelligence
উত্তর
সঠিক উত্তর:
Artificial Intelligence
ব্যাখ্যা
• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা। 
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থী সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি। 

 উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
৮৭.
'Picasa' কী?
  1. একটি ভিডিও যোগাযোগ পরিষেবা
  2. একটি ইনস্ট্যান্ট ম্যাসেজিং আপ্লিকেশন
  3. ছবি সংগঠিত এবং সম্পাদনা করার সফটওয়্যার
  4. একটি সামাজিক নেটওয়ার্কিং পরিষেবা
সঠিক উত্তর:
ছবি সংগঠিত এবং সম্পাদনা করার সফটওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
ছবি সংগঠিত এবং সম্পাদনা করার সফটওয়্যার
ব্যাখ্যা
• গুগল:
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে গুগল প্রতিষ্ঠা করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই। 
- গুগল শব্দটির উৎপত্তি ‘গুগোল’ (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের পূর্ব নাম/ প্রতিষ্ঠাকালীন নাম হলো ব্যাকরাব।
- Android গুগলের একটি মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম।
- Android package file এর এক্সটেনশন .apk
- Android OS ব্যবহৃত প্রথম ফোন T-Mobile G1 (HTC Dream নামে বেশি পরিচিত)।
- 'Picasa' হলো গুগলের ছবি সংগঠিত এবং সম্পাদনা করার সফটওয়্যার।
- গুগলের 'গুগল টক' হলো একটি ইনস্ট্যান্ট ম্যাসেজিং আপ্লিকেশন।
- 'গুগল মিট' হলো একটি ভিডিও যোগাযোগ পরিষেবা।

উৎস:
১. গুগলের অফিসিয়াল ওয়েবসাইট।
২. ব্রিটানিকা।
৮৮.
"www.example.gov.bd" - এখানে থার্ড লেভেল ডোমেইন কোনটি?
  1. .example
  2. .gov
  3. .bd
  4. www
সঠিক উত্তর:
.example
উত্তর
সঠিক উত্তর:
.example
ব্যাখ্যা
• ডোমেইন নেইম:
- আইপি অ্যাড্রেস সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়।
- যেমন: আইপি অ্যাড্রেস 173.248.140.183 এর পরিবর্তে নির্দিষ্ট ওয়েবসাইট নেম www.rafkhata.com ডোমেইন নেম ব্যবহার করা হয়।
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে (DNS-Domain Naming System).
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।
- প্রতিটি ডোমেইনের ৪টি অংশ থাকে। যথা-
১. ওয়েব প্রোটোকল,
২. ওয়েব সার্ভারের নাম,
৩. সার্ভারের ডিরেক্টরি নাম এবং
৪. html ফাইল নাম।

- একটি ওয়েবসাইটের ডোমেইন নামের অংশ যে কয়টি থাকতে পারে সেভাবে লেভেল হবে। যেমন- টপ লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল ইত্যাদি।
- www.example.gov.bd এখানে টপ লেভেল ডোমেইন .bd-এর আওতায় সেকেন্ড লেভেল ডোমেইন হচ্ছে .gov এবং.gov.bd-এর আওতায় থার্ড লেভেল ডোমেইন হলো example.

উৎস:
১. ডিজিটাল প্রযুক্তি, নবম শ্রেণি।[২০২৩ সংস্করণ]
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৯.
অডিও বা ভিডিও কলে কোন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়?
  1. সিনক্রোনাস
  2. অ্যাসিনক্রোনাস
  3. আইসোক্রোনাস
  4. সবগুলোই
সঠিক উত্তর:
আইসোক্রোনাস
উত্তর
সঠিক উত্তর:
আইসোক্রোনাস
ব্যাখ্যা
• আইসোক্রোনাস ট্রান্সমিশন:
- অ্যাসিনক্রোনাস ও সিনক্রোনাস -এর একটি মিশ্র পদ্ধতি হচ্ছে আইসোক্রোনাস ট্রান্সমিশন।
- এ প্রক্রিয়ায় অ্যাসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট ও স্টপ বিটের মাঝখানে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডেটা ট্রান্সফার করা হয়।
- যেহেতু পুরোটা সিনক্রোনাস নয়, তাই স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই যখন প্রয়োজন তখন সেই ডেটা ট্রান্সমিট করা যায়।
- সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এর প্রচলন বেশি।
- বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন- অডিও বা ভিডিও কল -এর ক্ষেত্রে এই পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন হয়ে থাকে।  

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৯০.
নিচের কোনটি কম্পিউটারের সহায়ক স্মৃতি?
  1. ROM
  2. Floppy Disk
  3. RAM
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
Floppy Disk
উত্তর
সঠিক উত্তর:
Floppy Disk
ব্যাখ্যা
• কম্পিউটার স্মৃতি:
- কম্পিউটার স্মৃতি ২ প্রকার। যথা-
১. প্রধান স্মৃতি (Primary Memory) :
- RAM ও ROM নিয়ে এই মেমরি গঠিত।
কম্পিউটারের প্রধান মেমরি হিসাবে ব্যবহৃত হয় -
- চুম্বকীয় কোর স্মৃতি (Magnetic Core Memory)
- চুম্বকীয় বুদবুদ স্মৃতি (Magnetic Bubble Memory)
- অর্ধপরিবাহী স্মৃতি (Semiconductor Memory)
- পাতলা পর্দা স্মৃতি (Thin Film Memory)
- চার্জ কাপল স্মৃতি (Charge Couple Memory)

২. সহায়ক স্মৃতি (Auxilary Memory):
- কম্পিউটারের প্রধান স্মৃতি বা অভ্যন্তরীণ স্মৃতি তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে পারে না।
- প্রধান স্মৃতির ধারণ ক্ষমতা কম।
- তথ্যকে স্থায়ীভাবে সংরক্ষণের জন্য সহায়ক স্মৃতি ব্যবহৃত হয়।
- কয়েকটি সহায়ক স্মৃতি হচ্ছে -
- ফ্লপি ডিস্ক
- হার্ড ডিস্ক
- কম্প্যাক্ট ডিস্ক
- চৌম্বক ফিতা
- চৌম্বক ড্রাম

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯১.
ফায়ারওয়াল ব্যবহৃত হয়-
  1. কম্পিউটারের সহায়ক মেমরি হিসেবে
  2. কম্পিউটার এর গতি বৃদ্ধি করতে
  3. ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
  4. রিড-রাইট অপারেশনের জন্য
সঠিক উত্তর:
ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে
ব্যাখ্যা
• ফায়ারওয়াল:
- ফায়ারওয়াল হলো কম্পিউটার নেটওয়ার্কের একটি সুরক্ষা ব্যবস্থা, যা নেটওয়ার্ককে অননুমোদিত প্রবেশ বা হ্যাকিং থেকে রক্ষা করে। 
- ব্যক্তিগত বা সংবেদনশীল ডেটা রক্ষা করতে ব্যবহৃত হয়।
- ফায়ারওয়াল- অবাঞ্চিত ব্যবহারকারীর হাত হতে সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ এড়াতে ফায়ারওয়াল ব্যবহার করা হয়।
- ফায়ারওয়ালকে বিশেষ কিছু বৈশিষ্ট্য সম্পন্ন একটি সিস্টেম হিসেবে গণ্য করা হয় যার সাহায্যে ব্যবহারকারীকে সংরক্ষিত কোন নেটওয়ার্কে প্রবেশ করার অনুমতি প্রদান করা কিংবা বাধা প্রদান করা হয়।
- ফায়ারওয়াল প্রটেক্টেড সিস্টেমে সাধারণত নেটওয়ার্কের ভিতর থেকে বাহিরের সবকিছু ব্যবহার করা যায়, তবে অন্য কোন অবাঞ্চিত ব্যবহারকারী এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারে না। শুধুমাত্র বৈধ ব্যবহারকারীগণ এটি ব্যবহার করতে পারেন।

উৎস: ব্রিটানিকা।
৯২.
(BC46)16 এর সমতূল্য অক্টাল মান কত?
  1. 570151
  2. 560107
  3. 136106
  4. 154201
সঠিক উত্তর:
136106
উত্তর
সঠিক উত্তর:
136106
৯৩.
নিচের কোনটি স্প্রেডশিট এক্সটেনশন ফাইল?
  1. .wav
  2. .csv
  3. .bmp
  4. .html
সঠিক উত্তর:
.csv
উত্তর
সঠিক উত্তর:
.csv
ব্যাখ্যা
• Music and sound files:
.mp3
.wav

• Picture files:
.bmp
.gif
.jpg
.png

• Operating system files:
.dll
.exe

• Text and word processing documents:
.doc
.docx
.rtf
.txt

• Spreadsheet files:
.xls
.xlsx
.xlr
.csv

• Web Page files:
.htm
.html

উৎস: Computerhope Website.
৯৪.
টেক্সট বেজড কনটেন্ট থাকেনা কোনটিতে?
  1. Instagram
  2. Facebook
  3. X
  4. Linkedin
সঠিক উত্তর:
Instagram
উত্তর
সঠিক উত্তর:
Instagram
ব্যাখ্যা
• ইন্সটাগ্রামে টেক্সট বেজড কন্টেন্ট থাকেনা।

- ইনস্টাগ্রাম চালু হয় ২০১০ সালের ৬ অক্টোবর।
- ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন- কেভিন সাইস্ট্রম, মাইক ক্রিঞ্জার। 
- এটি বর্তমানে সারা বিশ্বে ৩৩ ভাষায় ব্যবহার করা হয়। 
- আলেক্সা র‍্যাঙ্কিং এ ইন্সটাগ্রাম বিশ্বের ২৬তম বৃহৎ ওয়েবসাইট। (জানুয়ারী ২০২০ পর্যন্ত)। 
- ২০১২ সালে Instagram কিনে নিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট Facebook।
- বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ মেটার অধীনে পরিচালিত হচ্ছে।
 
উৎস: ব্রিটানিকা।
৯৫.
নিচের কোনটি এন্টিভাইরাস সফটওয়্যার নয়?
  1. Kaspersky
  2. Bitdefender
  3. McAfee
  4. Adware
সঠিক উত্তর:
Adware
উত্তর
সঠিক উত্তর:
Adware
ব্যাখ্যা
• Anti-virus সফটওয়্যার: 
- কম্পিউটার বা আইসিটি যন্ত্রের প্রতিষেধক হলো এন্টিভাইরাস। 
- কম্পিউটার ভাইরাসের সংক্রমণ থেকে কম্পিউটার বা আইসিটি যন্ত্রসমূহকে রক্ষা করতে এন্টিভাইরাস ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করতে হয়। 
- এই প্রোগ্রামগুলো প্রথমে আক্রান্ত কম্পিউটারে ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলোর মিলকরণ করে। 
- অতঃপর এটি সংক্রমিত অবস্থান থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে। 
- কতিপয় অ্যান্টিভাইরাস সফটওয়্যার: 
• Symantec, 
• McAfee, 
• AVG Anti-Virus, 
• AVIRA, 
• AVAST Anti-Virus, 
• TREND micro, 
• ESET NOD32, 
• Kaspersky Anti-Virus, 
• Microsoft Security Essential, 
• ZoneAlarm Anti-Virus, 
• Cobra Anti-Virus, 
• Bitdefender, 
• Norton Anti-Virus, 
• Panda Anti-Virus, 
• PC Tools Anti-Virus etc. 
 
- Adware হলো একটি কম্পিউটার ভাইরাস। 

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৯৬.
সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য সাধারণত কোন ধরনের পোর্ট ব্যবহৃত হয়?
  1. সিরিয়াল পোর্ট
  2. ল্যান পোর্ট
  3. প্যারালাল পোর্ট
  4. ভিজিএ পোর্ট
সঠিক উত্তর:
সিরিয়াল পোর্ট
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়াল পোর্ট
ব্যাখ্যা
• পোর্ট:
- কম্পিউটারের পোর্ট হলো এক ধরনের পয়েন্ট বা সংযোগ মুখ।
- কম্পিউটারের সিস্টেম ইউনিটের মাদারবোর্ডের সাথে বিভিন্ন ধরনের ইনপুট, আউটপুট কিংবা কমিউনিকেশন হার্ডওয়্যারের সাথে যুক্ত করার জন্য বিভিন্ন ধরনের সংযোগ পয়েন্ট থাকে। এ ধরনের সংযোগ পয়েন্টকে বলা হয় পোর্ট।

• সিরিয়াল পোর্ট:
- মাদারবোর্ডে ব্যবহৃত সিরিয়াল পোর্টে ৯টি পিন থাকে।
- COM পোর্টকে সিরিয়াল পোর্ট বা RS-232 পোর্টও বলা যায়।
- RS-232 বা সিরিয়াল পোর্টের মাধ্যমে ডেটা পর্যায়ক্রমে এক বিট করে স্থানান্তরিত হয়।
- সাধারণত সিস্টেম ইউনিট থেকে দূরবর্তী ডিভাইসসমূহ সংযোগের জন্য এ ধরনের পোর্ট ব্যবহৃত হয়।
- মডেম, মাউস, কী-বোর্ড ইত্যাদি হার্ডওয়্যারে এই ধরনের পোর্টের সাথে যুক্ত থাকে।
- মাদারবোর্ডে ৯ পিনবিশিষ্ট COM1 এবং COM2 নামে দুটি সিরিয়াল পোর্ট থাকে।

• প্যারালাল পোর্ট:
- প্যারালাল পোর্টের মাধ্যমে একসঙ্গে একাধিক বিট স্থানান্তরিত হয়।
- সাধারণত প্যারালাল পোর্ট ২৫ পিন বিশিষ্ট হয়।
- এ ধরনের পোর্টে তথ্য সমান্তরালভাবে আদান-প্রদান করা হয়।
- প্রিন্টার, স্ক্যানার, অপটিক্যাল ড্রাইভ ইত্যাদি ডিভাইস এ ধরনের পোর্টে যুক্ত করা যায়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭.
ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র “SPARRSO” কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭৬ সালে
  2. ১৯৭৮ সালে
  3. ১৯৭৭ সালে
  4. ১৯৮০ সালে
সঠিক উত্তর:
১৯৮০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮০ সালে
ব্যাখ্যা
• SPARRSO:
- বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় ও দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র হলো SPARRSO (Space Research and Remote Sensing Organisations)।
- এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান যা ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির প্রধান কার্যালয় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত।

তথ্যসূত্র: SPARRSO ওয়েবসাইট।
৯৮.
মহীভাবক আলোড়নের ফলে কী সৃষ্টি হয়?
  1. মালভূমি
  2. পর্বত
  3. সমুদ্র
  4. মরুভূমি
সঠিক উত্তর:
মালভূমি
উত্তর
সঠিক উত্তর:
মালভূমি
ব্যাখ্যা
• মহীভাবক আন্দোলন (Epeirogenic Movement):
- মহীভাবক আন্দোলন মহাদেশসমূহের ভূ-পৃষ্ঠে লম্বভাবে আলোড়ন সৃষ্টি করে মালভূমি, চ্যুতি, চ্যুতি ভৃগু তট, স্রস্ত উপত্যকা, স্তূপ পর্বত প্রভৃতি ভূমিরূপ তৈরি করে।
যেমন-
→ পূর্ব আফ্রিকা ও জর্ডানের স্রস্ত উপত্যকাসমূহ,
→ রাইন নদীর স্রস্ত উপত্যকা।
→ এছাড়াও উত্তর আমেরিকার হাডসন উপসাগরের দ্বীপসমূহ মহীভাবক আন্দোলনের ফলে ভূ-ভাগ নিমজ্জিত হয়ে গঠিত হয়েছে। 

তথ্যসূত্র: ভূগোল (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
প্রশান্ত মহাসাগরের অবস্থান -
  1. আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে
  2. আমেরিকা, ইউরোপ, আফ্রিকা
  3. পৃথিবীর উত্তর গোলার্ধে
  4. আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে
উত্তর
সঠিক উত্তর:
আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে
ব্যাখ্যা
• প্রশান্ত মহাসাগর:
- প্রশান্ত মহাসাগরের অবস্থান - আমেরিকা ও এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে।
- মহাসাগরসমূহের মধ্যে আয়তন এবং গভীরতার দিক থেকে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড়।
- এর আয়তন ১৬ কোটি ৬০ লক্ষ বর্গকিলোমিটার এবং গড় গভীরতা, ৪,২৭০ মিটার।

অপরদিকে -
- আয়তনের দিক থেকে আটলান্টিক মহাসাগরের স্থান দ্বিতীয়।
- গভীরতার দিক থেকে আটলান্টিক মহাসাগরের স্থান তৃতীয়। 
- গভীরতার দিক থেকে ভারত মহাসাগরের স্থান দ্বিতীয়।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০০.
আত্মসংযম ব্যক্তির কোন ক্ষেত্রে ভূমিকা রাখে?
  1. নৈতিক ভাবাবেগে
  2. বুদ্ধিবৃত্তির অনুশীলনে
  3. নৈতিক অবদানে
  4. নৈতিক প্রগতিতে
সঠিক উত্তর:
নৈতিক প্রগতিতে
উত্তর
সঠিক উত্তর:
নৈতিক প্রগতিতে
ব্যাখ্যা
আত্মসংযম:
- আত্মসংযম ব্যক্তির নৈতিক প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- কোন ব্যক্তি যদি আত্মসংযমের মাধ্যমে ষড়রিপুকে দমন করতে না পারে, তাহলে তার নৈতিক প্রগতি ব্যাহত হয়। তাই নৈতিক প্রগতির জন্যে প্রত্যেক ব্যক্তিকে সংযমী হতে হবে।

তথ্যসূত্র: এসএসএইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০১.
বিনা বিচারে আটক না রাখার বিধান কার্যকর হলে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠার পথ সুগম হয়?
  1. নাগরিক
  2. সামাজিক
  3. রাজনৈতিক
  4. আইনগত
সঠিক উত্তর:
আইনগত
উত্তর
সঠিক উত্তর:
আইনগত
ব্যাখ্যা
• আইনগত সাম্য (Legal Equality):
- 'আইনের চোখে সকলেই সমান' এটিই হচ্ছে আইনগত সাম্যের মূল কথা। সমাজে যখন বৈষম্যমূলক আইন থাকে না, সকল মানুষের আইনের আশ্রয় গ্রহণের সুযোগ থাকে তখনই আইনগত সাম্য প্রতিষ্ঠিত হয়।
- আইনের অনুশাসন অর্থাৎ বিনা অপরাধে গ্রেফতার এবং বিনাবিচারে আটক না রাখার বিধান কার্যকর হলে আইনগত সাম্য প্রতিষ্ঠার পথ সুগম হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।