পরীক্ষা আর্কাইভ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

পরীক্ষাব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্সতারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২৪
সিলেবাস
Exam - 60 English: Topic: Sentence Corrections, Error Detection, Sentence Completion/ Improvement
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স

ব্যাংক নিয়োগ প্রস্তুতি ⎯ লং কোর্স · তারিখ অনির্ধারিত · ২৪ প্রশ্ন

.
Identify the part of the sentence that contains an error (if any):

The professor’s lecture was (A) so dense and convoluted (B) that even the most attentive student found it difficult to (C) comprehend.
  1. so dense
  2. that even
  3. comprehend
  4. No Error
সঠিক উত্তর:
No Error
উত্তর
সঠিক উত্তর:
No Error
ব্যাখ্যা
The professor’s lecture was (A) so dense and convoluted (B) that even the most attentive student found it difficult to (C) comprehend.

• উল্লিখিত বাক্যে কোনো ভুল নেই।

• "so dense" (A) → অর্থ বোঝায় যে বক্তৃতাটি অত্যন্ত জটিল ছিল।
- "that even" (C) → এটি একটি result clause নির্দেশ করছে, যা দেখাচ্ছে যে কঠিন ভাষণের ফলে কী ঘটেছে।
- "comprehend" (D) → এখানে সঠিক verb ব্যবহার করা হয়েছে, যার অর্থ "বোঝা"।

Complete sentence: The professor’s lecture was so dense and convoluted that even the most attentive student found it difficult to comprehend.

Bangla: অধ্যাপকের বক্তৃতা এতটাই জটিল ও দুর্বোধ্য ছিল যে এমনকি সবচেয়ে মনোযোগী ছাত্রও এটি বুঝতে কঠিন মনে করেছিল।
.
Many analysts argue that the market downturn (A) was caused (B) not by a lack of demand (C) but because of (D) poor fiscal policies.
  1. was caused
  2. not by
  3. but because of
  4. poor fiscal policies
সঠিক উত্তর:
but because of
উত্তর
সঠিক উত্তর:
but because of
ব্যাখ্যা
Incorrect: Many analysts argue that the market downturn (A) was caused (B) not by a lack of demand (C) but because of (D) poor fiscal policies.

উত্তর: গ) but because of.
- সঠিক সংশোধন: "but by".

• বাক্যে "was caused" (কারণ ছিল) ব্যবহৃত হয়েছে, যা ইঙ্গিত দেয় যে কোনো কিছু অন্য কিছুর কারণে ঘটেছে। ইংরেজি ব্যাকরণ অনুসারে, "not by... but by..." গঠনটি সঠিক, কারণ এটি parallel structure নিশ্চিত করে।

• তবে এখানে "not by a lack of demand" (চাহিদার অভাবে নয়) অংশটি "by" ব্যবহার করে লেখা হয়েছে, তাই পরবর্তী অংশেও "by" থাকা উচিত। কিন্তু ভুলভাবে "but because of" লেখা হয়েছে, যা ব্যাকরণগতভাবে সঠিক নয়।

Correct sentence: Many analysts argue that the market downturn was caused not by a lack of demand but by poor fiscal policies.
.
Had the company (A) launched the product earlier, it (B) will have gained a significant market share before competitors introduced their versions, which (C) could have led to higher profits.
  1. launched the product
  2. will have gained
  3. could have led
  4. No error
সঠিক উত্তর:
will have gained
উত্তর
সঠিক উত্তর:
will have gained
ব্যাখ্যা
Incorrect sentence: Had the company (A) launched the product earlier, it (B) will have gained a significant market share before competitors introduced their versions, which (C) could have led to higher profits.

ভুল অংশ: (খ) will have gained.

Correct: Had the company launched the product earlier, it would have gained a significant market share before competitors introduced their versions, which could have led to higher profits.

• বাক্যটি Third conditional এর নিয়মানুযায়ী গঠিত।

• Third conditional এর নিয়মানুযায়ী - 
- Had + Subject + Past Participle দ্বারা কোন Conditional sentence শুরু হলে এর অপর sentence perfect conditional.
- অর্থাৎ subject এরপর would have/could have/might have বসে এবং এর পরের verbটির past participle form হয়।
.
(A) He was not only praised for his intelligence (B) but also he was recognized (C) for his leadership and dedication to the organization.
  1. He was not only praised
  2. but also he was recognized
  3. for his leadership and dedication
  4. No Error
সঠিক উত্তর:
but also he was recognized
উত্তর
সঠিক উত্তর:
but also he was recognized
ব্যাখ্যা
Incorrect: (A) He was not only praised for his intelligence (B) but also he was recognized (C) for his leadership and dedication to the organization.

ভুল অংশ: (খ) but also she was recognized.

"Not only... but also" এর উভয় অংশে একই গঠন থাকা প্রয়োজন।
• "Not only... but also" একটি parallel structure অনুসরণ করে। এখানে "he was" দুটি বার ব্যবহৃত হয়েছে, যা অপ্রয়োজনীয়।
- "Not only... but also" parallelism-এর ভুল আছে। এখানে "but also he was recognized" পরিবর্তে "but also for his leadership and dedication" হওয়া উচিত, যাতে উভয় অংশ একই কাঠামো ধরে রাখে।

Correct: He was not only praised for his intelligence but also recognized for his leadership and dedication to the organization.

Bangla: তিনি শুধু বুদ্ধিমত্তার জন্য প্রশংসিত হননি, বরং নেতৃত্ব ও নিষ্ঠার জন্যও স্বীকৃত হয়েছিলেন।
.
(A) The committee members (B) discussed about the various challenges (C) faced by the organization in the last financial year.
  1. The committee members
  2. discussed about
  3. faced by the organization
  4. No Error
সঠিক উত্তর:
discussed about
উত্তর
সঠিক উত্তর:
discussed about
ব্যাখ্যা
Incorrect: (A) The committee members (B) discussed about the various challenges (C) faced by the organization in the last financial year.

• ভুল অংশ: (খ) discussed about.

• কিছু কিছু verb এর পর preposition বসে না।
যেমন: reach, resemble, violate, discuss, resign, sign, investigate, recommend, order, command, enter ইত্যাদি transitive verb এর পর কোন preposition বসে না, সরাসরি object বসে। 

• discuss এর পর কোন preposition বসে না।
- এই বাক্যে কোন preposition বসবে না। 

Correct: The committee members discussed the various challenges faced by the organization in the last financial year.

Bangla: কমিটির সদস্যরা সংগঠনের সম্মুখীন বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেছেন গত আর্থিক বছরে।
.
It is (A) no use of (B) calling him now; his phone is (C) switched off.
  1. no use of
  2. calling
  3. switched off
  4. No error
সঠিক উত্তর:
no use of
উত্তর
সঠিক উত্তর:
no use of
ব্যাখ্যা
Incorrect: It is (A) no use of (B) calling him now; his phone is (C) switched off.

• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে -of.
- এখানে, of ব্যবহার না করলেই বাক্যটি শুদ্ধ হবে। 

Complete sentence: It is no use calling him now; his phone is switched off.

• It is no use যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- it is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/ infinitive বা অন্য কিছু বসে না।
- এরপর সরাসরি verb আসে এবং এর সাথে ing যুক্ত হয়।

• More examples: 
- It is no use shouting; no one is listening.
- It is no use complaining about the weather.
- It is no use blaming others for your mistakes.
.
Identify the correct sentence.
  1. A stress-free workplace is conducive of increasing productivity.
  2. A stress-free workplace is conducive in increasing productivity.
  3. A stress-free workplace is conducive to increasing productivity.
  4. A stress-free workplace is conducive to increase productivity.
সঠিক উত্তর:
A stress-free workplace is conducive to increasing productivity.
উত্তর
সঠিক উত্তর:
A stress-free workplace is conducive to increasing productivity.
ব্যাখ্যা
Complete sentence: A stress-free workplace is conducive to increasing productivity.

• To এর পরে সাধারণত verb এর base form বসে। 
- কিন্তু বাক্যে conducive to থাকলে এর পর কোন verb আসলে উক্ত verb এর সাথে ing যুক্ত হয়।

• যেহেতু প্রদত্ত প্রশ্নে conducive আছে এবং এরপর verb আছে, তাই এর সাথে to + verb+ ing যুক্ত হবে।

- এছাড়াও, বাক্যে devoted to, with a view to, conducive to, addicted to, be used to, get used to, mind, cannot help, could not help, look forward to, be used to, worth ইত্যাদি থাকলে এদের পরেও verb+ing হয়।

• More Examples: 
- He is looking forward to meeting his friends this weekend.
- I’m used to waking up early every day.
- She is devoted to helping the elderly in her community.
.
During his long discourse, he did not touch that point.
  1. touch to
  2. touch on
  3. touch of
  4. No improvement
সঠিক উত্তর:
touch on
উত্তর
সঠিক উত্তর:
touch on
ব্যাখ্যা
সঠিক উত্তর: (খ) touch on.

• touch on/upon something
Meaning: (কোনো বিষয়ে) সংক্ষেপে আলোকপাত করা।

• "Touch on" একটি যথাযথ phrasal verb, যার অর্থ "সংক্ষেপে আলোচনা করা" বা "উল্লেখ করা"।
- বাক্যে বলা হয়েছে, তিনি দীর্ঘ বক্তব্যের সময় ঐ বিষয়ে কোনো আলোচনা করেননি, সুতরাং "touch on" ব্যবহার করাই সঠিক হবে।

Source: Accessible Dictionary.
.
No one could explain how a calm and balanced person like him could penetrate such a mindless act on his friends.
  1. perpetuate
  2. perpetrate
  3. precipitate
  4. No improvement
সঠিক উত্তর:
perpetrate
উত্তর
সঠিক উত্তর:
perpetrate
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) perpetrate.

• Penetrate:
Meaning: কোনো কিছুর মধ্যে ঢোকানো; বিদ্ধ করা বা ভেদ করা; (আলংকারিক অর্থ) অন্তর্দৃষ্টি দিয়ে দেখা; মূল কেন্দ্রীয় বিষয় দেখতে পাওয়া।

ক) perpetuate:
- বিস্মৃতি ও বিলোপের অবস্থা থেকে কোনো কিছু বাঁচিয়ে রাখা; চিরস্থায়ী করা

খ) perpetrate:
- সংঘটন করা; অন্যায় করা; রুচিবিগর্হিত কোনো কিছু করা; শ্লেষাত্মক বিষয় রচনা করা।

গ) precipitate:
- উঁচুস্থান থেকে বেগে নিচে নিক্ষেপ করা; অধঃক্ষেপণ/অধঃক্ষিপ্ত করা; সবেগে নিপাতিত করা।

বাক্যের context অনুযায়ী এখানে perpetrate বসলে বাক্যটি অর্থপূর্ণ হবে। 

Correct sentence: No one could explain how a calm and balanced person like him could perpetrate such a mindless act on his friends.

Source: Accessible Dictionary.
১০.
Whenever my students come across new words, I ask them to look for it in the dictionary.
  1. to look it up
  2. to look them to
  3. to look at it
  4. No improvement
সঠিক উত্তর:
to look it up
উত্তর
সঠিক উত্তর:
to look it up
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) to look it up.

• Look something up, in/on something:
Meaning: to try to find a piece of information by looking in a book or on a computer.
- to check a fact or get information about something.
-  কোন information খোঁজ করা বোঝাতে Look up ব্যবহার হয়ে থাকে।

• অভিধানের মধ্যে খোঁজা অর্থে Look it up in ব্যবহৃত হয়েছে।
১১.
Every time I go in a lift to my sixth floor apartment, I remember the calm and serenity of my ancestral home in the village.
  1. I move in a lift
  2. I climb in a lift
  3. I take a lift
  4. No improvement
সঠিক উত্তর:
I take a lift
উত্তর
সঠিক উত্তর:
I take a lift
ব্যাখ্যা
• সঠিক উত্তর: C. I take a lift.

• মূল বাক্যে "go in a lift" ব্যবহার করা হয়েছে, যা প্রকৃতপক্ষে অপ্রাকৃতিক এবং সাধারণ ব্যবহারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

• "I take a lift" একটি সাধারণ ও স্বাভাবিক ইংরেজি অভিব্যক্তি, যা বোঝায় যে কেউ লিফট ব্যবহার করে উপরে বা নিচে যাচ্ছে।
- It is typically used to mean taking an elevator or an escalator to ascend or descend a level.
- For example, "We'll take a lift up to the fourth floor."

Correct answer: Every time I take a lift to my sixth floor apartment, I remember the calm and serenity of my ancestral home in the village.

Options,
ক) I move in a lift –
- "Move in a lift" সাধারণভাবে ব্যবহৃত হয় না।

খ) I climb in a lift –
- "Climb" শব্দটি সাধারণত সিঁড়ি বা পাহাড়ে ওঠার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
লিফটের ক্ষেত্রে "climb" ব্যবহার করা ভুল।

অন্যদিকে,
hitch a lift/ride:
Meaning: to get a free ride in someone else's vehicle as a way of travelling.
Example: They hitched a lift to Edinburgh from a passing car.
১২.
He gave me a quite unexpected surprise on my birthday.
  1. quite an unexpected
  2. quite unexpected
  3. a quite an unexpected
  4. No improvement
সঠিক উত্তর:
quite an unexpected
উত্তর
সঠিক উত্তর:
quite an unexpected
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) quite an unexpected.

• মূল বাক্যে "a quite unexpected surprise" বলা হয়েছে, যা ব্যাকরণগতভাবে ভুল।

• সাধারণত, half, quite, rather, such, what ইত্যাদি কোন Noun বা Noun Phrase কে Modify করলে, ঐ Noun বা Noun Phrase এর পূর্বে a/an বসে।
- যেমন:
- It is quite an interesting book.
- I have half a loaf.
- He has such an amazing voice!
- What a beautiful voice.

সঠিক গঠন হবে: "quite + article (an) + adjective (unexpected) + noun (surprise)"
- সুতরাং, সঠিক বাক্যটি হচ্ছে - He gave me quite an unexpected surprise on my birthday.

"Quite an unexpected surprise" – এখানে "an" নির্দিষ্টভাবে "unexpected surprise" বোঝানোর জন্য ব্যবহার করা হয়েছে, যা ব্যাকরণগতভাবে সঠিক।

Other options,
খ) quite unexpected –
- "Surprise" (noun) থাকায় তার আগে article ("an") থাকা জরুরি।

গ) a quite an unexpected –
- "A" এবং "an" একসঙ্গে বসানো ভুল।
১৩.
The project is being handled by an experienced team.
  1. being handled
  2. is handled
  3. to be handleing
  4. No improvement
সঠিক উত্তর:
No improvement
উত্তর
সঠিক উত্তর:
No improvement
ব্যাখ্যা
সঠিক উত্তর: ঘ) No improvement.
মূল বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক এবং অর্থপূর্ণ।

• এই বাক্যটিতে Passive Voice ব্যবহার করা উচিত, কারণ:
- এই বাক্যে Passive Voice ব্যবহার করা হচ্ছে, কারণ কাজটি কেউ করছে (গবেষণা দল) এবং রিপোর্টের প্রস্তুতি হচ্ছে, যা চলমান অবস্থায় রয়েছে।

Passive Voice এর গঠন:
Subject + is/am/are + being + Past Participle.
এখানে: The report + is + being + prepared.

Correct sentence: The project is being handled by an experienced team.
Bangla: প্রকল্পটি একজন অভিজ্ঞ দল দ্বারা পরিচালিত হচ্ছে।
১৪.
Choose the correct one.
  1. The scenic beauty of a Lake Superior attracts thousands of tourists every year.
  2. The scenic beauty of Lake Superior attracts thousands of tourists every year.
  3. The scenic beauty of the Lake Superior attracts thousands of tourists every year.
  4. None of these
সঠিক উত্তর:
The scenic beauty of Lake Superior attracts thousands of tourists every year.
উত্তর
সঠিক উত্তর:
The scenic beauty of Lake Superior attracts thousands of tourists every year.
ব্যাখ্যা
• Article:
- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন: 1. Indefinite: A, An 2. Definite: The

• Article এর নিয়মানুযায়ী,
- হ্রদের নামের পূর্বে the বসে না।
- যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian.

Correct sentence: The scenic beauty of Lake Superior attracts thousands of tourists every year.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
১৫.
Choose the correct sentence.
  1. She left the room as soon as the meeting ends.
  2. She left the room as soon as the meeting end.
  3. She left the room as soon as the meeting ended.
  4. She left the room as soon as the meeting had end.
সঠিক উত্তর:
She left the room as soon as the meeting ended.
উত্তর
সঠিক উত্তর:
She left the room as soon as the meeting ended.
ব্যাখ্যা
Complete Sentence: She left the room as soon as the meeting ended.
- "Left" অতীতকাল (past tense) হওয়ায়, "as soon as" এর পরের অংশেও past tense ব্যবহার করতে হবে।
- "Ended" (past tense of "end") সঠিক রূপ।

• As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense হয়।
- As soon as যুক্ত sentence টি এরপর শুধু comma বসে, than/when ইত্যাদি বসে না।
- যেমন - I opened the door as soon as I heard the bell.

• অন্যদিকে,  
• Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
- Example sentence: I shall ring you up as soon as I arrive.

Options,
ক) She left the room as soon as the meeting ends.
- "Left" (past tense) এবং "ends" (present tense) একসাথে ব্যবহার করা ভুল।

খ) She left the room as soon as the meeting end.
- "End" (base form) ব্যবহার করা ভুল, এটি past tense "ended" হওয়া উচিত।

ঘ) She left the room as soon as the meeting had end.
- "Had" এর পরে past participle (ended) বসতে হবে, কিন্তু "end" ভুল ব্যবহার।
১৬.
Identify the correct one.
  1. Neither of the boys is interested in playing football today.
  2. Neither of the boys are interested in playing football today.
  3. Neither of the boys have interested in playing football today.
  4. Neither of the boys interested in playing football today.
সঠিক উত্তর:
Neither of the boys is interested in playing football today.
উত্তর
সঠিক উত্তর:
Neither of the boys is interested in playing football today.
ব্যাখ্যা
• সাধারণত Neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

• 'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun এবং singular verb বসে।

Example: 
- Neither of the two men was strong.
- Neither of the students has submitted the term paper to the teacher yet.

Correct sentence: Neither of the boys is interested in playing football today.
১৭.
Choose the correct one.
  1. Only than I did understand what she had been trying to tell me.
  2. Only then did I understand what she had been trying to tell me.
  3. Only then I did understand what she had been trying to tell me.
  4. Only then I understand what she had been trying to tell me.
সঠিক উত্তর:
Only then did I understand what she had been trying to tell me.
উত্তর
সঠিক উত্তর:
Only then did I understand what she had been trying to tell me.
ব্যাখ্যা
• Only then, hardly, scarcely, seldom ইত্যাদি adverb/ adverbial phrase বা word বাক্যের শুরুতে বসে Verb এর উপর গুরুত্ব আরোপ করলে -
- (auxiliary verb + subject + main verb) হয়।
- অর্থাৎ, auxiliary verb - subject এর পূর্বে বসবে এবং verb টি হবে base form এ।

Correct sentence: Only then did I understand what she had been trying to tell me.
১৮.
He got his phone _____ at the service center.
  1. repairing
  2. repair
  3. to repair
  4. repaired
সঠিক উত্তর:
repaired
উত্তর
সঠিক উত্তর:
repaired
ব্যাখ্যা
Complete sentence: He got his phone repaired at the service center.

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।

• Causative verb হিসাবে get এর structure - 
1. Subject + get (any tense) + বস্তুবাচক object +verb এর past participle এই structure টি ব্যবহৃত হয়।
Example: John got his car washed.

2. Subject + get (any tense) + ব্যক্তিবাচক object + infinitive (to + v1) এই structure টি ব্যবহৃত হয়।
Example: John got Alex to clean the bedroom.

--------------------
• Causative verb হিসাবে Have এর structure - 
1. Subject + have (any tense) + object (usually person) + base form of verb + . . . .
Example:
- Jonny had Ronny clean the bedroom.
- He always has me do his work.
- Mary will have Alex prepare her homework.

2. Subject + have (any tense) + object (usually thing) + past participle form of verb + . . . .
Example:
- John had his car washed.
- He always has his work done.
- Lopa will have her homework prepared.

• Causative verb হিসাবে Make এর structure - 
1. Subject + make (any tense) + object (always person) + base form of verb + . . .
Example:
- Robert made me beat that little child.  
- He always makes me do his work.
- Mary will make me prepare her homework.  
- I made him wash my car.
- He makes me laugh whenever I am down.
১৯.
The soldiers displayed __________ courage in the face of the enemy’s attack.
  1. pusillanimous
  2. indomitable
  3. prosaic
  4. surreptitious
সঠিক উত্তর:
indomitable
উত্তর
সঠিক উত্তর:
indomitable
ব্যাখ্যা
Options,
ক) pusillanimous:
- (আনুষ্ঠানিক) ভীরু; দুর্বলচিত্ত।

খ) indomitable:
- অদম্য; দুর্দম, দুর্দমনীয়

গ) prosaic:
- গদ্যময়; গতানুগতিক; বিরস

ঘ) surreptitious:
- (কাজ) গুপ্তভাবে কৃত; চোরাগোপ্তা।

এখানে এমন একটি শব্দ প্রয়োজন যা "অপরাজেয়" বা "অপরিসীম সাহস" বোঝায়, কারণ শত্রুর আক্রমণের মুখেও সৈন্যরা সাহস দেখিয়েছে।

Complete sentence: The soldiers displayed indomitable courage in the face of the enemy’s attack.
Bangla: সৈন্যরা শত্রুর আক্রমণের মুখে অপরাজেয় সাহস প্রদর্শন করেছে।

Source: Acessible Dictionary.
২০.
______, the filibuster meant that the bill would never be brought to a vote.
  1. In essence
  2. Off essence
  3. To essence
  4. As essence
সঠিক উত্তর:
In essence
উত্তর
সঠিক উত্তর:
In essence
ব্যাখ্যা
Complete sentence: In essence, the filibuster meant that the bill would never be brought to a vote.

• In essence:
English meaning: In essence means that what follows is a brief statement of the basic meaning of something.
Bangla meaning: কোন কিছুর মৌলিক অর্থের একটি সংক্ষিপ্ত বিবৃতি/ মোটকথা।

Example:
- In essence, she’s saying that she may quit her job.

Source: Cambridge Dictionary.
২১.
British orchestras are not known for playing new music, but this ensemble is an outstanding exception ____ that rule.
  1. on
  2. of
  3. at
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Complete sentence: British orchestras are not known for playing new music, but this ensemble is an outstanding exception to that rule.

• Exception to something:
English meaning: someone or something that is not included in a rule.
Bangla meaning: নিয়মবহির্ভূত কিছু।

অর্থাৎ, নিয়মবহির্ভূত কিছু বোঝাতে exception এরপর  preposition হিসাবে to বসে।

Example:
There are exceptions to every rule.

Source: Cambridge Dictionary.
২২.
You can _______ a cat just by rearranging the furniture.
  1. discombuoblate
  2. discombobulate
  3. discombobbuolate
  4. discombublate
সঠিক উত্তর:
discombobulate
উত্তর
সঠিক উত্তর:
discombobulate
ব্যাখ্যা
Complete sentence: You can discombobulate a cat just by rearranging the furniture.

• Discombobulate 
English Meaning: to confuse someone or make someone feel uncomfortable.
Bangla Meaning: গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা/অস্থির বা উত্তেজিত করা; বিরত বা অপ্রতিভ করা।

Example Sentence:
1. The unexpected turn of events seemed to discombobulate him, leaving him confused and bewildered.
2. His eccentric behaviour tended to discombobulate those around him, making it hard to predict his next move.

Source: Cambridge Dictionary.
২৩.
Identify the correct sentence.
  1. Many a child dreams of becoming an astronaut.
  2. Many a child dream of becoming an astronaut.
  3. Many a children dreams of becoming an astronaut.
  4. Many a children dream of becoming an astronaut.
সঠিক উত্তর:
Many a child dreams of becoming an astronaut.
উত্তর
সঠিক উত্তর:
Many a child dreams of becoming an astronaut.
ব্যাখ্যা
Correct sentence: Many a child dreams of becoming an astronaut.

• Many a (determiner): 
English Meaning - Many times. 
Bangla Meaning - অনেকেই/ অনেক সংখ্যক। 

Structure: Many a + singular countable noun + singular verb. 

Examples: 
- Many a flower has bloomed in this garden.

ক) Many a child dreams of becoming an astronaut.
- "Many a" এর পরে singular noun ("child") আছে।
- "Dreams" (singular verb) সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
- বাক্যটি ব্যাকরণগতভাবে সঠিক।

Other options,
খ) Many a child dream of becoming an astronaut.
- ভুল: "dream" (plural verb) ব্যবহার করা হয়েছে, যা singular noun ("child") এর সাথে যায় না।

গ) Many a children dreams of becoming an astronaut.
- ভুল: "children" (plural noun) ব্যবহার করা হয়েছে, যা "Many a" এর পরে আসতে পারে না।

ঘ) Many a children dream of becoming an astronaut.
ভুল: "children" (plural noun) এবং "dream" (plural verb) – উভয়ই ভুল।

Source: English Wizard Grammar by Saleh Ahmed.
২৪.
Debit cards dispense ____ the need for cash altogether.
  1. in
  2. of
  3. with
  4. to
সঠিক উত্তর:
with
উত্তর
সঠিক উত্তর:
with
ব্যাখ্যা
Correct sentence: Debit cards dispense with the need for cash altogether.

• Dispense with something/someone:
English meaning: to get rid of or stop using something or someone that you do not need.
Bangla meaning: পরিহার করা; কোনো কিছু ছাড়াই চলতে পারা।

Example:
- Electronic records can dispense with 80% of paper files and reduce the need for office space.
- Let’s dispense with the formalities and get right down to business.
- They've had to dispense with a lot of luxuries since Mike lost his job.

Source: Cambridge Dictionary.