পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলী সম্পূর্ণ [১০০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের প্রথম ব্যবহারকারী দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য গত ৮ ডিসেম্বর ২০২০ ফাইজার ও বায়োএনটেক উদ্ভাবিত BNT162b2 নামের করোনা ভ্যাকসিনের প্রয়োগ শুরু করে।
এর আগে ২ ডিসেম্বর ‍যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে এই ভ্যাকসিনের অনুমোদন প্রদান করেছিলো।
(সূত্র: এনবিসি নিউজ রিপোর্ট)
.
ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) নূর-ই আল মালিকী
  2. খ) আদেল আবদেল মাহদী
  3. গ) বারহাম সালিহ
  4. ঘ) মোস্তফা আল কাদিমি
ব্যাখ্যা
ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী হলেন মোস্তফা আল কাদিমি।
তিনি গত ৭ মে ২০২০ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিগত দেড় বছরের মধ্যে তিনি ইরাকের তৃতীয় প্রধানমন্ত্রী।
অন্যদিকে, বারহাম সালিহ ইরাকের বর্তমান প্রেসিডেন্ট।
(সূত্র: আল জাজিরা রিপোর্ট।)
.
রাশিয়ার মধ্যস্থতায় কবে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ক) ২৭ অক্টোবর ২০২০
  2. খ) ৭ নভেম্বর ২০২০
  3. গ) ৯ নভেম্বর ২০২০
  4. ঘ) ২৭ নভেম্বর ২০২০
ব্যাখ্যা
নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার ছয় সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী ‍যুদ্ধ বন্ধে গত ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তির শর্ত অনুযায়ী উভয় পক্ষ নিজ নিজ অবস্থানে থাকবে এবং আর্মেনিয়া আজারবাইজানের নিকট ১ ডিসেম্বরের মধ্যে অতিরিক্ত তিনটি জেলা হস্তান্তর করে।
এছাড়া নাগার্নো কারাবাখে আগামী পাঁচ বছরের জন্যে রাশিয়ার ১,৯৬০ জন সৈন্য অবস্থান করবে।
গত ২৭ সেপ্টেম্বর ২০২০ নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে সংঘর্ষ বাঁধে।
(সূত্র: আনাদুলু এজেন্সি)
.
নিচের কোন শহরটি ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল-২০২১’?
  1. ক) গোয়াদেলজারা
  2. খ) কুয়ালালামপুর
  3. গ) শারজাহ
  4. ঘ) তিবলিশি
ব্যাখ্যা
ইউনেস্কোর উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হচ্ছে।
পড়ার প্রতি আগ্রহ ‍সৃষ্টির লক্ষ্যে ইউনেস্কো এই উদ্যোগ গ্রহণ করে। ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’:
২০২১ সাল – তিবলিশি (জর্জিয়া)
২০২২ সাল – গোয়াদেলজারা (মেক্সিকো)
২০২০ সাল – কুয়ালালামপুর (মালয়েশিয়া)
২০০১ সাল (প্রথম) – মাদ্রিদ (স্পেন)।
(সূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
.
যুক্তরাষ্ট্রের কোন শহরে কৃষ্ণাঙ্গ নাগরিক ‘জর্জ ফ্লয়েড’ মারা যান?
  1. ক) সিয়াটল
  2. খ) মিয়ামি
  3. গ) মেনিয়াপলিস
  4. ঘ) কার্সন সিটি
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের ‘মেনিয়াপলিস’ শহরে গত ২৫ মে ২০২০ ‘ড্যারেক চ্যভিন’ নামের এক শেতাঙ্গ পুলিশ অফিসার কর্তৃক কৃষ্ণাঙ্গ নাগরিক ‘জর্জ ফ্লয়েড’ নির্মমভাবে হত্যার শিকার হন।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে পুনরায় ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ নামের বর্ণবাদ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়ে।
(সূত্রঃ নিউইয়র্ক টাইমস রিপোর্ট)
.
করোনা মহামারি ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় কবে?
  1. ক) ২৭-২৯ অক্টোবর ২০২০
  2. খ) ১১-১২ নভেম্বর ২০২০
  3. গ) ২৪-২৫ নভেম্বর ২০২০
  4. ঘ) ৩-৪ ডিসেম্বর ২০২০
ব্যাখ্যা
২০২০ সালের ৩-৪ ডিসেম্বর নিউইয়র্কে করোনা মহামারি ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১তম বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়।
এই অধিবেশনে করোনা মহামারি সংকট মোকাবেলায় সবাইকে অভিন্ন প্লাটফর্মে কাজ করার আহবান জানানো হয়।
বাংলাদেশের প্রধানমন্ত্রী উন্নয়নশীল দেশগুলোতে করোনা ভ্যাকসিন প্রযুক্তি হস্তান্তরের আহবান জানান।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং বিবিসি নিউজ রিপোর্ট।)
.
আফ্রিকার বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) আলজেরিয়া
  3. গ) মিশর
  4. ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা
জিডিপির আকারে আফ্রিকার শীর্ষ অর্থনীতির দেশসমূহ:
প্রথম – নাইজেরিয়া (৪০২ বি. মা. ড.)
দ্বিতীয় – দক্ষিণ আফ্রিকা (৩৫২ বি. মা. ড.)
তৃতীয় – মিশর (৩০২.৩ বি. মা. ড.)
চতুর্থ – আলজেরিয়া (১৭২.৮ বি. মা. ড.)
পঞ্চম – মরক্কো (১১৯ বি. মা. ড.)।
(সূত্র: ব্লুমবার্গ আর্কাইভ)
.
২০২০ সালে চতুর্থ আরব দেশ হিসেবে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয় কোন দেশটি?
  1. ক) সুদান
  2. খ) সংযুক্ত আরব আমিরাত
  3. গ) মরক্কো
  4. ঘ) ওমান
ব্যাখ্যা
চলতি ২০২০ সালে চতুর্থ আরব দেশ হিসেবে মরক্কো গত ১০ ডিসেম্বর ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দেয়।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় মরক্কো ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে ‍যুক্তরাষ্ট্র পশ্চিম সাহারার উপর মরক্কোর সার্বভৌমত্বের স্বীকৃতি প্রদান করে।
মরক্কোর পূর্বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ২০২০ সালে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।
(সূত্র: আরব নিউজ)
.
তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা
বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে,
প্রথম - চীন
দ্বিতীয় - বাংলাদেশ
তৃতীয় – ভিয়েতনাম।
তবে দেশ ও অঞ্চল হিসেবে,
প্রথম - চীন
দ্বিতীয় – ইউরোপিয়ান ইউনিয়ন
তৃতীয় – বাংলাদেশ।
(সূত্র: বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান-২০২০)
১০.
‘প্যারাসাইট’ চলচ্চিত্রটি কোন ভাষায় নির্মিত?
  1. ক) ইংরেজি
  2. খ) ফরাসি
  3. গ) কোরিয়ান
  4. ঘ) হিন্দি
ব্যাখ্যা
৯২তম অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ‘প্যারাসাইট’ চলচ্চিত্রটি কোরিয়ান ভাষায় নির্মিত।
এর পরিচালক হলেন বং জুন হো। এটি ২০১৯ সালের মে মাসে প্রথম মুক্তি পায়।
অস্কারের ইতিহাসে এটিই প্রথমবারের মতো ইংরেজি ব্যতীত অন্য কোন ভাষায় নির্মিত চলচ্চিত্র হিসেবে সেরা চলচ্চিত্র পুরস্কার লাভ করে।
‘প্যারাসাইট’ সেরা চলচ্চিত্রের পাশাপাশি সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারও লাভ করে।
এছাড়া এর পরিচালক বং জুন হো সেরা পরিচালক ও সেরা মৌলিক চিত্রনাট্য নির্মাতার পুরস্কার লাভ করেন।
(সূত্রঃ অস্কার ওয়েবসাইট)
১১.
কোন বিষয়ে অবদানের জন্যে ২০২০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়?
  1. ক) দারিদ্র্য ও দুর্ভিক্ষ
  2. খ) ব্যষ্টিক অর্থনীতি
  3. গ) নিলাম তত্ত্বের উন্নয়ন
  4. ঘ) খাজনা তত্ত্বের সম্প্রসারণ
ব্যাখ্যা
নিলাম তত্ত্বের উন্নয়ন ও নতুন পদ্ধতি উদ্ভাবনের জন্যে ২০২০ সালে দুইজনকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়।
এরা হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল মিলগ্রম এবং রবার্ট বি উইলসন।
রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে।
(সূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট এবং প্রথম আলো রিপোর্ট)
১২.
‘The Coalition Years’ বইটির রচয়িতা কে?
  1. ক) হোসনি মোবারক
  2. খ) প্রণব মুখার্জী
  3. গ) ডোনাল্ড ট্রাম্প
  4. ঘ) রিসেপ তাইয়েপ এরদোয়ান
ব্যাখ্যা
‘The Coalition Years’ ভারতের ১৩তম রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর আত্মজীবনীমূলক বই।
এটি ২০১৭ সালের ১৩ অক্টোবর প্রকাশিত হয়।
গত ৩১ আগস্ট ২০২০ প্রণব ‍মুখার্জী মারা যান।
প্রণব ‍মুখার্জী ছিলেন ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি।
(সূত্র: আমাজন ডটকম)
১৩.
চীনের কোন ইস্যুকে কেন্দ্র করে সম্প্রতি যুক্তরাষ্ট্র হংকংয়ের বিশেষ বাণিজ্য সুবিধা বাতিল করে?
  1. ক) করোনা বিষয়ক তথ্য গোপন
  2. খ) নতুন নিরাপত্তা আইন কার্যকর করা
  3. গ) দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী তৎপরতা
  4. ঘ) উইঘুর মুসলমানদের নির্যাতন
ব্যাখ্যা
গত ১৪ জুলাই ২০২০ মার্কিন যুক্তরাষ্ট্র চীনের অধীন হংকংকে প্রদত্ত অগ্রাধিকারমূলক বাণিজ্য সুবিধা বাতিল করে।
হংকংয়ে চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন কার্যকরের পাল্টা ব্যবস্থা হিসেবে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ গ্রহণ করে।
এছাড়া জিনজিয়াংয়ের উইঘুর মুসলমানদের নির্যাতন, দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী তৎপরতা এবং চীনা সরকারের করোনা বিষয়ক তথ্য গোপন করার মতো বিষয়গুলোও যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বর্তমান তিক্ত সম্পর্কের অন্যতম কারণ।
(সূত্র: আল জাজিরা রিপোর্ট!)
১৪.
নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র?
  1. ক) ইরাক
  2. খ) মঙ্গোলিয়া
  3. গ) রোমানিয়া
  4. ঘ) ইকুয়েডর
ব্যাখ্যা
অপশন সমূহের মধ্যে মঙ্গোলিয়া স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটি চীন ও রাশিয়া দ্বারা বেষ্টিত।
অন্যদিকে ইরাক, রোমানিয়া এবং ইকুয়েডরের সমুদ্রতীর রয়েছে।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৫.
গ্রিসের রাষ্ট্রীয় নাম কী?
  1. ক) রিপাবলিক অব গ্রিস
  2. খ) কিংডম অব গ্রিস
  3. গ) হেলেনিক রিপাবলিক
  4. ঘ) অ্যাপোলিয়ান রিপাবলিক অব গ্রিস
ব্যাখ্যা
গ্রিসের রাষ্ট্রীয় নাম হলো ‘হেলেনিক রিপাবলিক’। ১৯৭৪ সালে এই নাম গৃহিত হয়।
এর পূর্বে গ্রিসের রাষ্ট্রীয় নাম ছিলো ‘কিংডম অব গ্রিস’।
গ্রিসের পূর্বনাম হেলাস থেকে হেলেনিক নামের উদ্ভব ঘটেছে।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১৬.
জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ে স্বাক্ষরিত চুক্তি কোনটি?
  1. ক) রামসার কনভেনশন
  2. খ) বাসেল কনভেনশন
  3. গ) মন্ট্রিয়াল প্রটোকল
  4. ঘ) কিয়োটো প্রটোকল
ব্যাখ্যা
জলাভূমি ও তার সম্পদের সংরক্ষণ ও যথাযথ ব্যবহার বিষয়ে ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে ইরানের রামসার শহরে ‘রামসার কনভেনশন’ গৃহিত হয়।
কনভেনশনটি কার্যকর হয় ১৯৭৫ সালের ২১ ডিসেম্বর। ১৭১টি দেশ এটির অংশীদার।
বাংলাদেশ ১৯৯২ সালের ২১ সেপ্টেম্বর ‘রামসার সনদ’ কার্যকর করে। বাংলাদেশের টাঙ্গুয়ার হাওর ও সুন্দরবন রামসার সাইট।
(সূত্রঃ রামসার কনভেনশন ওয়েবসাইট)
১৭.
ব্রিটেন কত সালে হংকং কে চীনের নিকট হস্তান্তর করে?
  1. ক) ১৯৯৬ সালে
  2. খ) ১৯৯৭ সালে
  3. গ) ১৯৯৮ সালে
  4. ঘ) ১৯৯৯ সালে
ব্যাখ্যা
১৯৯৭ সালের ১ জুলাই ব্রিটেন চীনের নিকট হংকং কে হস্তান্তর করে।
এর আগে ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনের অধীনস্থ হয় এবং ১৮৯৮ সালে চীন হংকংকে ৯৯ বছরের জন্যে ব্রিটেনের নিকট ইজারা দেয়।
হংকংয়ের পুঁজিবাদী অর্থনীতিকে সচল রাখতে চীন পঞ্চাশ বছর মেয়াদী ‘এক দেশ দুই নীতি’ গ্রহণ করেছে যার মেয়াদ ২০৪৭ সাল পর্যন্ত।
(সূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
১৮.
ফিলিপাইন অতীতে কোন দেশের উপনিবেশ ছিলো?
  1. ক) স্পেন
  2. খ) পর্তুগাল
  3. গ) নেদারল্যান্ড
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
ফিলিপাইন ষোড়শ শতকের মাঝামাঝি থেকে ১৮৯৮ সাল পর্যন্ত স্পেনের উপনিবেশ ছিলো।
১৮৯৮ সালের ১২ জুন ফিলিপাইন স্পেনের শাসন থেকে নিজেদের স্বাধীনতা ঘোষণা করলেও ১৮৯৯ সালে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
পরবর্তীতে ১৯৪৬ সালের ৪ জুলাই ফিলিপাইন মার্কিন যুক্তরাষ্ট্রের নিকট থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
(সূত্র: হিস্টোরি ডটকম)
১৯.
২০২১ সালে কোন দেশটি WHO এর সদস্যপদ ত্যাগ করবে?
  1. ক) চীন
  2. খ) ইসরাইল
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভেনেজুয়েলা
ব্যাখ্যা
২০২১ সালের ৬ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র WHO (World Health Organization) এর সদস্যপদ ত্যাগ করবে। এ লক্ষ্যে ২০২০ সালের ৭ জুলাই যুক্তরাষ্ট্র জাতিসংঘ মহাসচিবকে আনুষ্ঠানিক চিঠি প্রদান করে।
এর আগে করোনা মহামারি মোকাবেলায় ব্যর্থতা এবং চীনের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প WHO তে অর্থায়ন বন্ধ ও সদস্যপদ প্রত্যাহারের ঘোষণা দেন।
যুক্তরাষ্ট্র WHO তে প্রতিবছর প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করে থাকে যা সংস্থাটির মোট বাজেটের প্রায় ১৫ শতাংশ।
তবে নবনির্বাচিত ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দায়িত্ব গ্রহণের পর পুনরায় WHO তে যোগদানের ঘোষণা দিয়েছেন।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড নিউজ রিপোর্ট।)
২০.
নিচের কোনটি উন্নয়নশীল ‍মুসলিম দেশগুলোর সংগঠন?
  1. ক) ACU
  2. খ) SCO
  3. গ) COMESA
  4. ঘ) D-8
ব্যাখ্যা
Developing Eight (D-8) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল আটটি দেশের অর্থনৈতিক জোট।
এটি ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক
- বাংলাদেশ
- পাকিস্তান
- মিশর
- নাইজেরিয়া
- মালয়েশিয়া
- ইন্দোনেশিয়া এবং
- ইরান।
অন্যদিকে, ACU (The Asian Clearing Union) হলো আন্তঃরাষ্ট্রীয় আর্থিক লেনদেন সংক্রান্ত আঞ্চলিক সংস্থা।
SCO (The Shanghai Cooperation Organisation) হলো ইউরেশিয়ান দেশগুলোর একটি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা জোট।
COMESA (The Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের বাণিজ্যিক ব্লক।
(সূত্র: সংস্থাগুলোর ওয়েবসাইট)
২১.
WTO এর ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) বাকু
  2. খ) নাইরোবি
  3. গ) ব্রিজটাউন
  4. ঘ) নুর-সুলতান
ব্যাখ্যা
WTO (World Trade Organization) এর ১২তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ২০২১ সালের জুন মাসে কাজাখস্তানের নুর-সুলতান শহরে অনুষ্ঠিত হবে। তবে এর নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
২০২০ সালের ৮-১১ জুন এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনা সংকটের কারণে তা পেছানো হয়।
WTO এর সর্বশেষ ১১তম মন্ত্রিপর্যায়ের সম্মেলন ২০১৭ সালের ১০-১৩ সেপ্টেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স শহরে অনুষ্ঠিত হয়।
মন্ত্রিপর্যায়ের সম্মেলন WTO এর সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম। সাধারণত প্রতি দুই বছর পরপর এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
(সূত্রঃ WTO ওয়েবসাইট)
২২.
নিচের কোন দেশটি BIMSTEC জোটের সদস্য?
  1. ক) পাকিস্তান
  2. খ) মালদ্বীপ
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
BIMSTEC (The Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation) ১৯৯৭ সালের ৬ জুন ‘ব্যাংকক ডিক্লারেশন’ এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
এর সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ
- ভারত
- বাংলাদেশ
- শ্রীলংকা
- নেপাল
- ভুটান
- মিয়ানমার এবং
- থাইল্যান্ড।
পাকিস্তান, মালদ্বীপ এবং সিঙ্গাপুর BIMSTEC জোটের সদস্য নয়।
BIMSTEC সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত।
বিমসটেকের বর্তমান চেয়ারম্যান শ্রীলংকা এবং সেক্রেটারি জেনারেল ভুটানের তেনজিন লেকপেল।
(সূত্রঃ BIMSTEC ওয়েবসাইট)
২৩.
ICAO এর সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) মন্ট্রিয়াল
  3. গ) লন্ডন
  4. ঘ) মাদ্রিদ
ব্যাখ্যা
ICAO (International Civil Aviation Organization) হলো বেসামরিক বিমান চলাচল সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা।
এটির সদরদপ্তর কানাডা'র মন্ট্রিয়াল শহরে অবস্থিত।
ICAO ১৯৪৭ সালের ৪ এপ্রিল ICAO নামে কার্যক্রম শুরু করে।
বর্তমান মহাসচিব চীনের ফাং লিউ। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।
(সূত্রঃ ICAO ওয়েবসাইট)
২৪.
AIIB প্রথম কোন দেশটিকে ঋণ প্রদান করে?
  1. ক) তাজিকিস্তান
  2. খ) ভারত
  3. গ) কম্বোডিয়া
  4. ঘ) মিয়ানমার
ব্যাখ্যা
The Asian Infrastructure Investment Bank (AIIB) ২০১৬ সালের ২৪ জুন প্রথম একসাথে চারটি দেশকে ঋণ প্রদান করে।
দেশগুলো হলো:
তাজিকিস্তান - ২৭.৫ মিলিয়ন মা. ডলার
বাংলাদেশ - ১৬৫ মিলিয়ন মা. ডলার
পাকিস্তান -১০০ মিলিয়ন মা. ডলার
ইন্দোনেশিয়া - ২১৬.৫ মি. ডলার।
AIIB চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং কর্মকাণ্ড শুরু করে ২০১৬ সালের ১৬ জানুয়ারি।
(AIIB) এর বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা ১০৩টি।
সদরদপ্তর বেইজিং এ অবস্থিত।
(সূত্রঃ AIIB ওয়েবসাইট)
২৫.
নিচের কোন সংস্থাটির সদরদপ্তর ‘ভিয়েনা’ শহরে অবস্থিত?
  1. ক) IFAD
  2. খ) OECD
  3. গ) IAEA
  4. ঘ) WIPO
ব্যাখ্যা
IAEA - ভিয়েনা
IFAD - রোম
OECD - প্যারিস
WIPO – জেনেভা।
(সূত্রঃ IAEA ওয়েবসাইট)
২৬.
বিশ্বে বায়ুদূষণে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) পাকিস্তান
  3. গ) মঙ্গোলিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
২০২০ সালে প্রকাশিত IQAir World Air Quality Report - 2019 অনুসারে শীর্ষ দূষিত বায়ুর দেশের মধ্যে,
প্রথম - বাংলাদেশ
দ্বিতীয় - পাকিস্তান
তৃতীয় - মঙ্গোলিয়া
চতুর্থ - আফগানিস্তান
পঞ্চম – ভারত।
(সূত্রঃ IQAir World Air Quality Report -2019)
২৭.
বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) জিম ইয়ং কিম
  2. খ) ডেভিড ম্যালপাস
  3. গ) রবার্ট বি. রোজোলিক
  4. ঘ) লুইস প্রিস্টন
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপের বর্তমান প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। তিনি বিশ্বব্যাংক গ্রুপের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে ০৯ এপ্রিল ২০১৯ দায়িত্ব গ্রহণ করেন।
অঘোষিতভাবে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাচিত হয়ে আসছে।
অন্যদিকে, জিম ইয়ং কিম, রবার্ট বি. রোজোলিক এবং লুইস প্রিস্টন বিশ্বব্যাংক গ্রুপের যথাক্রমে ১২তম, ১১তম ও ৮ম প্রেসিডেন্ট।
(সূত্রঃ বিশ্বব্যাংক)
২৮.
OSCE কী ধরনের সংস্থা?
  1. ক) আঞ্চলিক নিরাপত্তা
  2. খ) বাণিজ্যিক ব্লক
  3. গ) মানবাধিকার
  4. ঘ) পরিবেশবাদী
ব্যাখ্যা
OSCE (The Organisation for Security and Co-Operation in Europe) হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক নিরাপত্তা সংগঠন।
উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার ৫৭টি দেশ এটির সদস্য।
এটি ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির বর্তমান চেয়ারপারসন আলবেনিয়া।
(সূত্রঃ OSCE ওয়েবসাইট)
২৯.
২০০৪ সালে ইউক্রেনে সংঘটিত বিপ্লব কী নামে পরিচিত?
  1. ক) টিউলিপ বিপ্লব
  2. খ) জেসমিন বিপ্লব
  3. গ) রোজ বিপ্লব
  4. ঘ) অরেঞ্জ বিপ্লব
ব্যাখ্যা
অরেঞ্জ বিপ্লব – ইউক্রেন (২০০৪)
জেসমিন বিপ্লব – তিউনেশিয়া (২০১১)
রোজ বিপ্লব – জর্জিয়া (২০০৩)
টিউলিপ বিপ্লব – কিরগিজস্তান (২০০৫)।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩০.
ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনটি?
  1. ক) লেবানন
  2. খ) বুলগেরিয়া
  3. গ) আজারবাইজান
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
অন্যদিকে, লেবানন ও আজারবাইজান ন্যাটোভুক্ত নয়।
ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি। প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
সর্বশেষ সদস্য উত্তর মেসিডোনিয়া (২৭ মার্চ ২০২০)।
(সূত্র: ন্যাটো ওয়েবসাইট)
৩১.
নিচের কোনটি পরমাণু শক্তিধর রাষ্ট্র?
  1. ক) ইসরাইল
  2. খ) ব্রাজিল
  3. গ) ইরান
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
বর্তমান বিশ্বে নয়টি দেশের নিকট পরমাণু অস্ত্র রয়েছে। দেশগুলো হলো:
রাশিয়া – ৬,৩৫৭টি
যুক্তরাষ্ট্র – ৫৮০০টি
চীন – ৩২০টি
ফ্রান্স – ২৯০টি
যুক্তরাজ্য – ২১৫টি
পাকিস্তান – ১৬০টি
ভারত – ১৫০টি
ইসরাইল – ৯০টি
উত্তর কোরিয়া – ৩০/৪০টি।
১৯৪৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম পরমাণু বোমার পরিক্ষা চালায়।
(সূত্র: SIPRI ওয়েবসাইট)

তবে, ইসরায়েল আনুষ্ঠানিকভাবে পারমাণবিক অস্ত্র বানানোর কথা স্বীকার করে নি।
৩২.
United Nations Conference on Environment and Development কত সালে অনুষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৯২ সালে
  3. গ) ২০০১ সালে
  4. ঘ) ২০০৫ সালে
ব্যাখ্যা
১৯৯২ সালের ৩-১৪ জুন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে United Nations Conference on Environment and Development অনুষ্ঠিত হয়।
এটি ‘বিশ্ব ধরিত্রী সম্মেলন’ নামে পরিচিত।
এতে ১১৭টি দেশের রাষ্ট্রপ্রধানসহ মোট ১৭৮টি দেশের প্রতিনিধিরা অংশ নেয়।
এই সম্মেলন থেকে ‘এজেন্ডা-২১’; ‘UNFCCC’; ‘জীববৈচিত্র্য সনদ’ এবং পরিবেশ ও উন্নয়ন সম্পর্কিত ‘রিও ঘোষণা’ গৃহিত হয়।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
৩৩.
‘কার্টাগেনা প্রটোকল’ কোন দেশে স্বাক্ষরিত হয়?
  1. ক) মেক্সিকো
  2. খ) কানাডা
  3. গ) চিলি
  4. ঘ) মরক্কো
ব্যাখ্যা
২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিয়াল শহরে অনুষ্ঠিত জৈব নিরাপত্তা বিষয়ক কনভেনশনে ‘কার্টাগেনা প্রটোকল’ গৃহিত হয়।
‘কার্টাগেনা প্রটোকল’ হলো জৈব নিরাপত্তা বিষয়ক একটি আন্তর্জাতিক চুক্তি।
চুক্তিটি কার্যকর হয় ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর।
চুক্তিটিতে ১০৩টি দেশ স্বাক্ষর করলেও এটির অংশীদার ১৭৩টি দেশ।
বাংলাদেশ ২০০০ সালের ২৪ মে এটিতে স্বাক্ষর করে এবং ২০০৪ সালের ৫ মে এটি কার্যকর করে।
(সূত্রঃ জাতিসংঘ ওয়েবসাইট)
৩৪.
‘বাসেল কনভেনশন’ গৃহিত হয় কত সালে?
  1. ক) ১৯৮৫ সালে
  2. খ) ১৯৮৯ সালে
  3. গ) ১৯৯২ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
১৯৮৯ সালের ২২ মার্চ সুইজারল্যান্ডের বাসেল শহরে বিপজ্জনক বর্জ্যের আন্তঃরাষ্ট্রীয় চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা বিষয়ক ‘বাসেল কনভেনশন’ গৃহিত হয়।
এটি কার্যকর হয় ১৯৯২ সালের ৫ মে।
চুক্তিটিতে স্বাক্ষরকারী দেশ ৫৩টি এবং অংশীদার বাংলাদেশসহ ১৮৮টি দেশ।
(সূত্রঃ বাসেল কনভেনশন ওয়েবসাইট)
৩৫.
UNFCCC এর উদ্যোগে ২৫তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) প্যারিস
  2. খ) গ্লাসগো
  3. গ) মাদ্রিদ
  4. ঘ) মিউনিখ
ব্যাখ্যা
UNFCCC এর উদ্যোগে ২৫তম জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন (CoP-25) ২০১৯ সালের ২-১৩ ডিসেম্বর স্পেনের মাদ্রিদ শহরে অনুষ্ঠিত হয়।
পরবর্তী ২৬তম জলবায়ু পরিবর্তন সম্মেলন ২০২১ সালের ১-১২ নভেম্বর যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হবে।
UNFCCC এর উদ্যোগে প্রথম জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালে বার্লিনে।
(সূত্র: UNFCCC ওয়েবসাইট)
৩৬.
বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ক্ষমতায় শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ব্রাজিল
  3. গ) চীন
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থা (IRENA) প্রকাশিত Renewable Energy Statistics-2020 অনুসারে বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ক্ষমতায়,
প্রথম - চীন
দ্বিতীয় - যুক্তরাষ্ট্র
তৃতীয় - ব্রাজিল
চতুর্থ - ভারত
পঞ্চম – জার্মানি।
(সূত্র: Renewable Energy Statistics 2020)
৩৭.
বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা ‍সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) নরওয়ে
  3. গ) কানাডা
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, জন হপকিন্স বিশ্ববিদ্যালয় এবং নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ প্রথমবারের মতো যৌথভাবে বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাসূচক-২০১৯ প্রকাশ করে।
এতে মোট ১৯৫টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। সূচকে শীর্ষ দেশগুলো হলো:
প্রথম - যুক্তরাষ্ট্র
দ্বিতীয় - যুক্তরাজ্য
তৃতীয় – নেদারল্যান্ড
চতুর্থ - অস্ট্রেলিয়া
পঞ্চম - কানাডা
সর্বনিম্ন পাঁচটি দেশ হলো:
১৯৫তম – নিরক্ষীয় গিনি
১৯৪তম - সোমালিয়া
১৯৩তম – উত্তর কোরিয়া
১৯২তম – সাওটোমে এন্ড প্রিন্সিপে
১৯১তম – মার্শাল দ্বীপপুঞ্জ
নরওয়ে – ১৬তম
সিঙ্গাপুর – ২৪তম
বাংলাদেশ – ১১৬তম।
(সূত্র: Global Health Security Index ওয়েবসাইট)
৩৮.
সবুজ বিপ্লবের জনক বলা হয় কাকে?
  1. ক) পল ক্রুজেন
  2. খ) আর্নেস্ট হেকেল
  3. গ) নোরম্যান বোরলগ
  4. ঘ) গ্রাউন্ট পাউলি
ব্যাখ্যা
মার্কিন কৃষিবিদ অধ্যাপক নরম্যান আর্নেস্ট বোরলগকে সবুজ বিপ্লবের জনক বলা হয়।
তিনি ১৯৭০ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
বিংশ শতাব্দীতে নরম্যান বোরলগ কর্তৃক উদ্ভাবিত উন্নত জাতের গমের ব্যাপক ফলনের মাধ্যমে এ বিপ্লবের সূচনা হয়। পরবর্তীতে এতে আরও নানা অনুষঙ্গ যুক্ত হয় যার ফলে কয়েক দশকের মধ্যেই বিশ্বে খাদ্য উৎপাদন প্রায় দ্বিগুণ হয়।
অন্যদিকে, পল ক্রুজেন প্রথম ওজনস্তরের ক্ষয়সাধন সম্পর্কে ধারণা দেন।
আর্নেস্ট হেকেল প্রথম ‘ইকোলজি’ শব্দ ব্যবহার করেন।
(সূত্রঃ ব্রিটানিকা)
৩৯.
Green Climate Fund এর প্রধান কার্যালয় কোন শহরে অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) বন
  3. গ) ইনচেন
  4. ঘ) লুক্সেমবার্গ
ব্যাখ্যা
UNFCCC এর উদ্যোগে ২০১০ সালে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নয়নশীল ও দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে Green Climate Fund গঠিত হয়।
এর প্রধান কার্যালয় দক্ষিণ কোরিয়ার ইনচেন শহরে অবস্থিত।
এই ফান্ড থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের শিকার উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা প্রদান করা হয়।
এছাড়া উন্নয়নশীল বিশ্বে নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশের জন্যেও GCF ফান্ড থেকে সহায়তা প্রদান করা হয়।
উন্নত দেশসমূহ এ ফান্ডে অর্থ সহায়তা দিয়ে থাকে।
(সূত্রঃ Green Climate Fund ওয়েবসাইট)