No one knows who he is. The underlined clause is a/an -
ক
ক) Adverb clause
খ
খ) Adjective clause
গ
গ) Noun clause
ঘ
ঘ) Prepositional clause
ব্যাখ্যা
এখানে underlined clause টা knows - verb এর object হওয়ার কারণে Noun clause হয়েছে। কোন Clause যদি Subject বা object হিসেবে ব্যবহৃত হয় তাহলে সেটি অবশ্যই Noun হবে।
২.
Choose the right form of verb: It is high time we (decide) to leave this city.
ক
ক) should have decided
খ
খ) decided
গ
গ) have to decide
ঘ
ঘ) can decide
ব্যাখ্যা
It is high time = এটাই শেষ সময় (উপযুক্ত সময় পূর্বেই শেষ) It is high time এর পর Past Indefinite Tense এ Verb বসে। তাই সঠিক উত্তর (খ)। বাক্যের অর্থ – এটাই শেষ সময় এই শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার।
৩.
Mishu walks as if he _______ drunk.
ক
ক) is
খ
খ) had been
গ
গ) has
ঘ
ঘ) were
ব্যাখ্যা
Present + as if/as though + Past Indefinite Past Indefinite + as if/as though + Past Perfect. আর as if/as though + Past Indefinite এ ‘be’ verb আসলে তা সব সময় were হবে। বাক্যের অর্থ - মিশু এমনভাবে হাঁটে যেন মনে হয় সে মাতাল।
৪.
1971 is the year when Bangladesh became independent.
ক
ক) Principal Clause
খ
খ) Adjective Clause
গ
গ) Adverb Clause
ঘ
ঘ) Noun Clause
ব্যাখ্যা
Adjective Clause: Adjective Clause কোন sentence - এ বসে adjective - এর ন্যায় noun/pronoun কে modify করে। এখানে, year - noun কে modify করার কারণে এটি Adjective Clause হবে।
চেনার কৌশল: WH Word /that দ্বারা শুরু হওয়া clause - টির পূর্বে antecedent (Pronoun যার পরিবর্তে বসে) থাকলে উক্ত clause Adjective clause হবে।
৫.
The reality is that the organization gained something in return. What kind of clause is the underlined one?
ক
ক) Principal Clause
খ
খ) Adjective Clause
গ
গ) Adverb Clause
ঘ
ঘ) Noun Clause
ব্যাখ্যা
এখানে Subjective complement হিসেবে noun clause হবে। যা বাক্যের Subject বা Object সম্পর্কে উদ্ভূত “কী” প্রশ্নের উত্তর প্রদান করে সেটাকে Complement বলা হয়।
Complement দুই ধরনের হয় – i) Subjective Complement: - The fact is that he will never come. - My belief is that he will pass the exam.
ii) Objective Complement: - We made him captain. - I made him what he wanted to be.
N.B. Word হিসেবে Adjective সাধারণত noun এর আগে অথবা linking verb - এর পরে বসে, কিন্তু Adjective Clause - এর অবস্থান সবসময় noun এর পরে হয়। linking verb - এর পরে যা বসে তা Noun Clause হয়ে যায়।
৬.
Kamal said that he _____ the previous day.
ক
ক) has arrived
খ
খ) had arrival
গ
গ) had arrived
ঘ
ঘ) arrived
ব্যাখ্যা
বাক্যটাকে Direct Narration এ চিন্তা করলে এ রকম হয় Kamal said, “I arrived yesterday”. Direct Speech এর Simple Past Tense, Indirect Speech এ Past Perfect Tense এ পরিবর্তিত হয়। তাই শূন্যস্থানে had arrived বসবে।
অন্যভাবে বললে, কামাল যখন বলেছিল কথাটা, তার পূর্বেই সে পৌঁছেছিল, অর্থাৎ বাক্যটা অতীতের অতীত বা Past Perfect Tense হবে।
৭.
The man was afraid that he would get injured. The underlined clause is a/an -
ক
ক) Principal Clause
খ
খ) Adjective Clause
গ
গ) Noun Clause
ঘ
ঘ) Adverb Clause
ব্যাখ্যা
বাক্যটি মূলত ছিল - The man was afraid (of) that he would get injured. কিছু কিছু ক্ষেত্রে preposition উহ্য থাকে, সেসব ক্ষেত্রে এ ধরনের clause কে preposition এর object হিসেবে noun clause বিবেচনা করা হয়ে থাকে।
এসব ক্ষেত্রে confusion create হতে পারে যে, এগুলো Adjective এর পরে এসেছে এবং মনে হচ্ছে adjective কে modify করছে, তাই এগুলো adverb clause হওয়ার কথা। কিন্তু অর্থের দিকে ভালো করে লক্ষ করলে বুঝা যাবে এগুলো আসলে adjective কে modify করছে না, বরং Adjective এর পরে উহ্য থাকা Preposition এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই এগুলো মূলত Noun clause.
৮.
Select the right word. My driver drove fast lest I _____ miss the plane.
ক
ক) can
খ
খ) should
গ
গ) could
ঘ
ঘ) should not
ব্যাখ্যা
Lest এর পরের Clause এ should/ might ব্যবহৃত হয়। Lest অর্থ ‘যাতে …… না’ Lest না বোধক শব্দ হওয়ায় এর পরে not বসে না।
বাক্যের অর্থ - আমার ড্রাইভার দ্রুত গাড়ি চালায় যাতে আমি প্লেন মিস না করি।
৯.
It is eight years since we ____ last.
ক
ক) have met
খ
খ) met
গ
গ) had met
ঘ
ঘ) had been met
ব্যাখ্যা
Since দিয়ে সময় নির্দেশ করলে - Since এর আগের অংশ Present Indefinite Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। সে অনুসারে শূন্যস্থানে met বসবে।
আর Since এর আগের অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়।
১০.
Which sentence is the correct one?
ক
ক) We cannot help obey our teachers.
খ
খ) He cannot but to come here.
গ
গ) They cannot help following the rules.
ঘ
ঘ) I cannot but sought his help.
ব্যাখ্যা
Cannot help এর পর Verb + ing বসে, আর Cannot but এর পর verb এর base form বসে। Cannot help / Cannot but = না করে না পারা
সে অনুসারে একমাত্র সঠিক বাক্য গ) They cannot help following the rules.
১১.
In which sentence is a linking verb used?
ক
ক) He appeared there suddenly.
খ
খ) He looked tired.
গ
গ) The doctor felt the pulse of the patient.
ঘ
ঘ) He grew vegetables.
ব্যাখ্যা
যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb বলে। Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷ Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking verb বলে৷
Turn, be, become, look, seem, remain, appear, get, grow etc. সাধারণত Linking verb হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এগুলো বাক্যে ব্যবহারে ভিন্নতার কারণে Action verb ও হতে পারে। যেমন:
The doctor felt the pulse of the patient. (Action Verb) The patient felt nervous. (Linking Verb)
He looked at the picture. (Action Verb) He looked tired. (Linking Verb)
They grew vegetables. (Action Verb) They grew angry. (Linking verb)
He appeared there suddenly. (Action Verb) He appeared pale. (Linking Verb)
He went to Dhaka. (Action Verb) He went mad. (Linking Verb)
১২.
I _____ go to Sylhet than to Cox’s Bazar.
ক
ক) Prefer
খ
খ) would rather
গ
গ) had batter
ঘ
ঘ) should
ব্যাখ্যা
would rather = বরং করব। দুটি কাজের একটিকে অগ্রাধিকার দিলে would rather ব্যবহৃত হয়। বাক্যের অর্থ: আমি কক্সবাজারের চেয়ে বরং সিলেটে যাবো।
১৩.
Find out the incorrect sentence:
ক
ক) Would you mind giving me a pen?
খ
খ) He had better leave the place as circumstances are not in his favour.
গ
গ) They cannot help obeying the rules.
ঘ
ঘ) I would rather starve than seeking his help
ব্যাখ্যা
Would you mind এরপর verb+ing হয়। সে অনুসারে ক) সঠিক।
had better এরপর Verb এর Base Form বসে। সে অনুসারে খ) সঠিক
cannot help এরপর Verb+ing বসে। সে অনুসারে গ) সঠিক
ঘ) would rather এরপর Verb এর Base Form বসে এবং এর পরের than এরপরও Verb এর Base Form বসে। Correct sentence: I would rather starve than seek his help.
তাই সঠিক উত্তর (ঘ)।
১৪.
You needn’t take off your shoes. Here 'need' is a -
ক
ক) Linking verb
খ
খ) Main verb
গ
গ) Modal verb
ঘ
ঘ) Primary auxiliary verb
ব্যাখ্যা
Need এবং dare মূল verb হিসেবে ব্যবহৃত হয় আবার modal হিসেবেও ব্যবহৃত হয় তাই এদের সাধারণ নাম semi-modals. প্রশ্নোক্ত বাক্যে need মূল verb হিসেবে ব্যবহৃত হয়নি; modal verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
১৫.
Surrogate means-
ক
ক) Substitute
খ
খ) Phenomenal
গ
গ) Invalid
ঘ
ঘ) Fake
ব্যাখ্যা
Surrogate = প্রতিনিধি, স্থলাভিষিক্ত; এর সমার্থক শব্দ হচ্ছে substitute = বিকল্প, প্রতিকল্প।