পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
NTRCA বিশেষ প্রস্তুতি: বিষয়ভিত্তিক ফাইনাল পরীক্ষা - English
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
What is the verb form of the word 'friend'?
  1. ক) Friend
  2. খ) Friended
  3. গ) Friending
  4. ঘ) Befriend
ব্যাখ্যা
Friend অর্থ বন্ধু যা একটি noun.
এর verb হচ্ছে befriend যার অর্থ কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা।

Be prefix যুক্ত হয়ে এটি noun থেকে verb হয়েছে। 

Source: Accessible Dictionary 
.
Neither Rasel nor Shah Alam ____ to be blamed.
  1. ক) are
  2. খ) is
  3. গ) were
  4. ঘ) had
ব্যাখ্যা

Neither .... nor দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষেরটি অনুযায়ী verb বসে।
এখানে যেহেতু শেষের অংশে Shah Alam – singular Noun আছে, তাই এখানে ‍is হবে।
আর বাক্যটি Passive ধারণা দিচ্ছে, তাই সঠিক উত্তর হবে is to be blamed.

.
That they are honest men _____ known to all. 
  1. ক) is
  2. খ) are
  3. গ) have
  4. ঘ) has
ব্যাখ্যা
এখানে known Verb এর Subject হচ্ছে 'That they are honest men' পুরোটা।
Clause – Subject হলে সেটাকে Singular ধরতে হয়। কারণ পুরোটা দিয়ে একটা Idea বুঝাচ্ছে।
তাছাড়া বাক্যটা Passive. এ হিসেবে (ক) সঠিক।

Tips:
Clause- Subject হলে সে অনুসারে verb বসানোর ক্ষেত্রে clause-টিকে মনে মনে It ধরে নিবেন, তাহলে সহজে সঠিক Verb বসাতে পারবেন।
যেমন এখানে it is known to all.
.
Which sentence is the correct one?
  1. ক) A number of students was present in the class. 
  2. খ) The number of his mistakes are immeasurable. 
  3. গ) Every year a lot of children dies of cholera. 
  4. ঘ) Many a man dies by accident every day.
ব্যাখ্যা
• A number of = কিছু সংখ্যক, এর পর Noun ও Verb plural হয়।
• তবে The number of (সংখ্যা) এর পর Noun plural হয়, কিন্তু Verb Singular হয়।
• a lot of এর পর Noun ও Verb plural হয়।
• Many এর পর Noun ও Verb plural হয়। কিন্তু many a এর পর Noun ও Verb Singular হয়। 

Correct Sentences:
ক) A number of students were present in the class. 
খ) The number of his mistakes is immeasurable. 
গ) Every year a lot of children die of cholera. 
.
One-third of the vegetables ______.
  1. ক) is rotten
  2. খ) are rotten
  3. গ) is rotting
  4. ঘ) is rotted
ব্যাখ্যা
সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি one এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে ‘s’ যোগ হয় যেমন- two-thirds.
কিন্তু প্রথমটি one হলে দ্বিতীয়টির সঙ্গে ‘s’ যোগ হয় না যেমন- one-third.
আবার এই ভগ্নাংশের পরে singular noun হলে singular verb এবং plural noun হলে plural verb হয়।

সে অনুসারে vegetables - plural হওয়ায় এর পরে are rotten হবে।
.
They did not let the boy study well lest he ______ become aware of his right.
  1. ক) should not
  2. খ) would not
  3. গ) might
  4. ঘ) could
ব্যাখ্যা
Lest এর পরের Clause এ Should/ might বসে। 
lest নিজেই Negative হওয়ায় এর পর আর কোনো negative শব্দ no/not/never বসে না।
তাই সঠিক উত্তর গ) might

বাক্যের অনুবাদ : ছেলেটা যাতে তার অধিকার সম্পর্কে সচেতন হয়ে না ওঠে এজন্য তারা ছেলেটাকে ভালোভাবে পড়াশোনা করতে দেয় নি।
.
This could have worked if I _______ been more far-sighted.
  1. ক) had
  2. খ) have
  3. গ) might
  4. ঘ) would
ব্যাখ্যা
Main clause এ could/might + have + PP of verb থাকলে, if clause এ had + PP of verb হয়।
তাই, If clause টি হবে I had been more far-sighted.

------------------------
Structure of conditional sentence:

• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)

বা clause গুলোকে উল্টে দিয়েও লিখা যায় -
• 1st Conditional = Future + If + Present.
• 2nd Conditional = Future in Past (S + would/might/could + Base Form of the Verb) + If + Past Simple. 
• 3rd Conditional = Perfect Modal (S + would have/could have/might have + V3) + If + Past Perfect (had +V3).

If মাঝে থাকলে কোন কমা বসে না, কিন্তু if প্রথমে থাকলে দুইটি clause কে আলাদা করার জন্য মাঝে কমা বসাতে হয়।
.
None but the graduates ______ to apply.
  1. ক) allowed
  2. খ) were allowed
  3. গ) was allowed
  4. ঘ) allowing
ব্যাখ্যা
but (ছাড়া অর্থে) Preposition হিসেবে ব্যবহৃত হয় এবং স্বাভাবিকভাবে Preposition এর পরের অংশ দ্বারা কখনো Verb নিয়ন্ত্রিত হয় না, বরং তার আগের অংশ অনুযায়ী Verb বসবে। যেমন-
Incorrect: Everyone but nine old men were killed.
Correct: Everyone but nine old men was killed. (নয়জন ছাড়া প্রত্যেককেই হত্যা করা হয়েছিল)

** কিন্তু Negative এর পরে but আসলে এটা বাংলায় ‘ছাড়া’ অর্থে ব্যবহৃত হলেও, এটাকে Conjunction ধরা হয় এবং but এর পরের অংশ অনুযায়ী Verb বসে। তাই প্রদত্ত বাক্যে Verb বসবে the graduates অনুযায়ী। আর বাক্যটি Passive Sense প্রকাশ করার কারণে were allowed ই শুদ্ধ হবে।
.
Which is the correct one?
  1. ক) The proprietor and the managing director were present.
  2. খ) The proprietor and managing director were present. 
  3. গ) The proprietor and the managing director has been present. 
  4. ঘ) The proprietor and the managing director were been present. 
ব্যাখ্যা
দুই বা ততোধিক Noun ভিন্ন ভিন্ন ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝালে প্রতিটি Noun এর পূর্বে Article বসে।
তবে একই ব্যক্তি, প্রাণী বা বস্তুকে বুঝালে শুধু প্রথম Noun এর পূর্বে Article বসে।
এ হিসেবে এখানে দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে।
অতএব প্রথমটি সঠিক।
চতুর্থটি ঠিক নয় কারণ ‘be’ Verb এর Passive হয় না।  
১০.
The word 'Goods' is -
  1. ক) a noun
  2. খ) an adjective
  3. গ) an adverb
  4. ঘ) Both ক) & খ)
ব্যাখ্যা
Goods অর্থ - পণ্যদ্রব্য, আসবাবপত্র।
এটি Noun.

অন্যদিকে, Good অর্থ - ভালো। যা adjective হিসেবে ব্যবহৃত হয়।

Source: Accessible Dictionary 
১১.
The term 'Philology' is -
  1. ক) the study of rocks and soil.
  2. খ) the study of the human mind.
  3. গ) the study of languages.
  4. ঘ) the study of the evolution of mankind.
ব্যাখ্যা
• Philology (ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব) is the study of languages.
• Geology ( ভূতত্ত্ব) is the study of rocks and soil.
• Psychology ( মনোবিদ্যা; মনোবিজ্ঞান) is the study of the human mind.
• Anthropology (নরবিজ্ঞান; নরবিদ্যা; নৃতত্ত্ব) is the study of the evolution of mankind.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
১২.
The ceasefire treaty was a dead letter as soon as it was signed, as neither side ever had any intention of keeping to it. The underlined phrase means -
  1. ক) Ineffective
  2. খ) Fruitful
  3. গ) Accord
  4. ঘ) Agreement
ব্যাখ্যা
Dead letter (phrase)
English Meaning: a law or agreement that is no longer effective.
Bangla Meaning: যে চুক্তি বা আইনের প্রয়োগ নেই / অচল

• Ineffective (adjective) নিষ্ফল; বিফল; ব্যর্থ; অনর্থক; (ব্যক্তি) অক্ষম; অযোগ্য; কার্যাক্ষম।

Ex. Sentence:
- No one does anything about it and the law becomes a dead letter.
- কেউই এ ব্যাপারে কিছু করলো না এবং এর ফলে এই আইন অচল হয়ে গেলো।

Meaning of other words:
Fruitful (adjective) ফলপ্রসূ; ফলবান; সফল; ফলবন্ত; সুফলদায়ক; ফলপ্রদ।
Accord (noun) এক বা অভিন্ন মত, সন্ধিচুক্তি।
Agreement (noun) ঐক্য; মতৈক্য; ঐকমত্য।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
১৩.
What is the correct spelling word of the following options?
  1. ক) Acceptence
  2. খ) Disilusion
  3. গ) Bannar
  4. ঘ) Resolution
ব্যাখ্যা
Resolution (noun)
English Meaning: If you make a resolution, you promise to yourself to do or to not do something.
Bangla Meaning: 
- [uncountable noun] দৃঢ়তা; সংকল্পে অটলতা অথবা সাহসিকতা; সিদ্ধান্ত। 
- [countable noun] প্রস্তাব; মানসিক সিদ্ধান্ত।

Other correctly spelt words:
- Banner (পতাকা)।
- Acceptance (অনুমোদন)।
- Disillusion (মোহমুক্ত)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
১৪.
Which of the following is used as both noun and adjective?
  1. ক) Morality
  2. খ) Honest
  3. গ) Miscreant
  4. ঘ) Vicious
ব্যাখ্যা
•  Miscreant (noun) দুষ্কৃতকারী, দুর্বৃত্ত। 
•  Miscreant (adjective) দূর্নীতিবাজ।

• Synonyms: Scoundrel (বদমাশ), Criminal (অপরাধী), Rogue (দুষ্ট), Wicked (পাপী), Vicious (বিদ্বেষপূর্ণ), Villain(খলনায়ক)। 
• Antonyms: Decent (ভদ্র), Honest (সৎ), Moral (ধার্মিক), Nice (ভালো)। 

Example Sentence: 
1. Police scoured the city, eventually finding and detaining the miscreant pair.
2. To put it simply, why should taxpayers subsidize miscreant companies that are actively damaging society or plundering public resources?

Meaning of other words:
- Morality [noun] সদাচরণ; নৈতিকতা।
- Honest (adjective) সত্যবাদী; সতাবৃত্ত; সাধু;  সৎ।
- Vicious (adjective)  পাপাচারপূর্ণ; দূষিত; কলুষিত।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary 
3. Live MCQ Lecture
১৫.
Who parked the car here? Make it passive. 
  1. ক) By whom had the car been parked here?
  2. খ) By whom was the car parked here? 
  3. গ) The car was parked here by whom? 
  4. ঘ) By whom the car was parked here? 
ব্যাখ্যা
Who দিয়ে শুরু হওয়া interrogative sentence কে  passive করতে হলে -
- Who এর স্থানে By whom বসে।
- এরপর বাক্যটির tense অনুযায়ী auxiliary/ be verb,
- তারপর subject এবং
- verb এর past participle form
- এবং সবশেষে object বসবে। 
Structure: By whom + auxiliary verb + Subject + verb এর past participle রূপ + object.

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - By whom was the car parked here?
১৬.
Complete the proverb with appropriate word. The pen is mightier than the ____.
  1. ক) gun
  2. খ) sword
  3. গ) stick
  4. ঘ) law
ব্যাখ্যা
সঠিক উত্তর হচ্ছে - sword.
Complete proverb: The pen is mightier than the sword.
Bengali Meaning: অসির চেয়ে মসী শক্তিশালী।

Source: Live MCQ Lecture.
১৭.
Fill in the gap with appropriate idiom. We had a ______ from a fatal accident.
  1. ক) lose ground
  2. খ) neck and neck
  3. গ) narrow escape
  4. ঘ) make a killing
ব্যাখ্যা
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
Narrow escape
English Meaning: a situation in which an accident or other unfortunate incident is only just avoided.
Bangla Meaning: অল্পের জন্য রক্ষা পাওয়া

Neck and neck
English Meaning: level in a race or other competition / level with each other and have an equal chance of winning.
Bangla Meaning: সমানে সমান / প্রবল প্রতিদ্বন্দ্বিতা / যে কোন প্রতিযোগী জিততে পারে এমন অবস্থা / বাঘে - মহিষে লড়াই

Lose ground
English Meaning: to become less popular or to be given less support / fail to advance or improve.
Bangla Meaning: জনপ্রিয়তা হারানো / উন্নতি করতে না পারা

Make a killing
English Meaning: to earn a lot of money in a short time and with little effort / have great financial success.
Bangla Meaning: অর্থোপার্জনে অসাধারণ সাফল্য লাভ করা

সুতরাং, বোঝা যাচ্ছে যে, context অনুসারে শূন্যস্থানে Narrow escape idiom টি বসালে বাক্যটির অর্থ পূর্ণতা পাবে।

Complete Sentence: We had a narrow escape from a fatal accident.
Bangla Meaning:  আমরা মারাত্মক একটা দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেচে গেছিলাম।

Source: Live MCQ Lecture.