• 'জলা' শব্দের অর্থ- জলাশয়।
• 'জ্বলা' শব্দের অর্থ- পোড়া।
• 'জ্বলা' শব্দের অর্থ-
বিশেষ্য- ১. প্রজ্বলিত হওয়া (আগুন জ্বলা)। ২. দীপ্ত হওয়া (আলো জ্বলা)। ৩. পোড়া (কাঠ জ্বলা)। ৪. জ্বালা করা (চোখ জ্বলা)। ৫. উজ্জ্বলতা কমে যাওয়া বা বিকৃত হওয়া (রং জ্বলা)। ৬. বিরক্ত হওয়া, ক্রুদ্ধ হওয়া (রাগে জ্বলা)।
বিশেষণ- দগ্ধ।
• 'জলা' শব্দের অর্থ-
বিশেষ্য- পানি জমে থাকে এমন নিম্নভূমি।
বিশেষণ- জলমগ্ন।
অন্যদিকে,
-----------------
'জ্বালা' শব্দের অর্থ-
বিশেষ্য- ১. প্রদাহ (চোখ জ্বালা করা)। ২. অগ্নিশিখা। ৩. বিরক্তিকর বিষয় (কী জ্বালা)। ৪. সন্তাপ (বিরহজ্বালা)। ৫. যন্ত্রণা (ক্ষুধার জ্বালা)। ৬. (বাংলায়) তেজ।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।