পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়34 minutes
মোট প্রশ্ন৬৫
সিলেবাস
৪৫তম বি.সি.এস. প্রস্তুতি - সাবজেক্ট ফাইনাল ও রিভিশন [রাউন্ড – ২] বিষয়ের নাম: আন্তর্জাতিক বিষয়াবলি সম্পূর্ণ [১০০ নাম্বার]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬৫ প্রশ্ন

.
'গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স' - ২০২৩ অনুসারে শীর্ষ দেশ -
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স :
• ২০২৩ সালের গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স অনুসারে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র
• যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড মূল্য ৩০ হাজার ৩০৯ বিলিয়ন বা ৩০ লাখ ৩০ হাজার ৯০০ কোটি ডলার।
• ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান ৭৪ দশমিক ৮।

এছাড়াও
• দ্বিতীয় অবস্থানে রয়েছে  যুক্তরাজ্য।
» ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৬৭ দশমিক ৩।
• তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি।
» ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে  ৬৫ দশমিক ৮ ।
• চতুর্থ অবস্থানে রয়েছে জাপান।
» ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৬৫ দশমিক ২।
• ৯৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ ।
» ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৩৫.১।

উৎস: গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স-২০২৩।
.
রোমান সভ্যতার স্থাপত্য নিদর্শন ‘কলােসিয়াম হলো - 
  1. ক) নাট্যশালা 
  2. খ) বিশ্ববিদ্যালয় 
  3. গ) উপাসনালয়
  4. ঘ) খেলার মাঠ 
সঠিক উত্তর:
ক) নাট্যশালা 
উত্তর
সঠিক উত্তর:
ক) নাট্যশালা 
ব্যাখ্যা
• রোমান স্থাপত্য:
- রোমানদের দ্বারা নির্মিত কলােসিয়াম সবচেয়ে বড় স্থাপত্য।
- ৭২ খ্রিস্টাব্দে রোমান সম্রাট ভেসপেশিয়ানের আমলে এর নির্মাণকাজ শুরু হয়।
- শেষ হয় ৮০ খ্রিস্টাব্দে দশম রোমান সম্রাট টাইটাস ম্যাঙ্মিাসের সময়ে।
- ‘কলােসিয়াম' হলো নাট্যশালা যেখানে পুরাণনির্ভর নাটক প্রদর্শিত হতো।
- স্থানীয়ভাবে এটি অ্যামফিথিয়েট্রাম ফ্ল্যাভিয়াম নামেও পরিচিত।
- রোমানদের সময়ের বিখ্যাত সব গ্ল্যাডিয়েটর এখানে লড়তেন। 
- মূল ৬ একর জমির ওপর নির্মিত কলোসিয়ামটি ১৮৯ মিটার দীর্ঘ।
- ১৫৬ মিটার চওড়া এ স্থাপনাটির বাইরের দেয়ালের উচ্চতা ৪৮ মিটারের বেশি।
- সম্রাট হাড্রিয়ানের তৈরি ধর্মমন্দির প্যনথিয়ন রোমের একটি বড় স্থাপত্য নিদর্শন।
- এখানে একসাথে ৫,৬০০ জন দর্শক বসতে পারত।
- ভাস্কর্যের নিদর্শন হিসেবে রোমে পাওয়া গেছে অনেক মূর্তি।
- এগুলো ছিল সম্রাট, কর্মকর্তা ও দেবতাদের মূর্তি।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং কালেরকন্ঠ ।
.
'এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস' প্রতিবেদন প্রকাশ করে -
  1. ক) নরওয়ে
  2. খ) জার্মানি
  3. গ) ফ্রান্স
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস:
- যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি সংগঠন হেলথ ইফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিকস অ্যান্ড ইভালুয়েশন প্রতিবেদন প্রকাশ করে “এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন   সিটিস'।
- “এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ ইন সিটিস'প্রতিবেদন অনুসারে,
- বায়ুদূষনে বিশ্বের শীর্ষ শহর - দিল্লি।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা।
- তৃতীয় নাইজেরিয়ার কানো।
- চতুর্থ পেরুর রাজধানী লিমা।
- ঢাকার অবস্থান - পঞ্চম।

উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সেপ্টেম্বর ২০২২।
.
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন কী নামে পরিচিত?
  1. ক) ESCWA
  2. খ) ECOSOC
  3. গ) ECE
  4. ঘ) ESCAP
সঠিক উত্তর:
ঘ) ESCAP
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ESCAP
ব্যাখ্যা
• জাতিসংঘ:
- জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে।
এগুলো হলো:
- এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন - ESCAP
- পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন - ESCWA
- ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন - ECLAC
- ইউরোপিয়ান অর্থনৈতিক কমিশন - ECE
- আফ্রিকান অর্থনৈতিক কমিশন - ECA.
- The Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) জাতিসংঘের বৃহত্তম আঞ্চলিক কমিশন।
- এর সদরদপ্তর থাইল্যান্ডের ব্যাংকক শহরে অবস্থিত।
- সদস্য সংখ্যা ৫৩টি এবং সহযোগী সদস্য ৯টি।

উৎস:জাতিসংঘের ওয়েবসাইট।
.
কমনওয়েলথের সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ক) রিয়াঞ্জো হাউজ,যুক্তরাজ্য
  2. খ) নটিংহ্যাম হাউজ,যুক্তরাজ্য
  3. গ) মার্লবোরো হাউজ,যুক্তরাজ্য
  4. ঘ) প্যালেসিং হাউজ,যুক্তরাজ্য
সঠিক উত্তর:
গ) মার্লবোরো হাউজ,যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) মার্লবোরো হাউজ,যুক্তরাজ্য
ব্যাখ্যা
• Commonwealth:
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র। 
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের সদর দপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
.
কোন সংস্থার উদ্যোগে 'আন্তর্জাতিক কর চুক্তি' কাঠামো গৃহীত হয়?
  1. ক) CIRDAP
  2. খ) OECD
  3. গ) OSCE
  4. ঘ) APEC
সঠিক উত্তর:
খ) OECD
উত্তর
সঠিক উত্তর:
খ) OECD
ব্যাখ্যা
• OECD:
- ৮ অক্টোবর ২০২১ তারিখে OECD এর উদ্যোগে ১৩৬টি দেশ কর্পোরেট কর চুক্তিতে স্বাক্ষর করে, যা আন্তর্জাতিক কর চুক্তি নামে পরিচিত।
- চুক্তি অনুযায়ী বহুজাতিক কোম্পানিগুলোকে করের আওতায় আনতে এবং কর ফাঁকি বন্ধ করতে ১৫% কর্পোরেট কর নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
- ওয়াশিংটনে জি-২০ ভুক্ত দেশের অর্থমন্ত্রীদের বৈঠকে ১৩ অক্টোবর ২০২১ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয় এবং রোমে ৩০-৩১ অক্টোবর ২০২১ জি-২০ ভুক্ত   দেশের নেতারা চূড়ান্ত অনুমোদন দেয়।
- ৫ জুন ২০২১ লন্ডনে জি-৭ ভুক্ত দেশের অর্থমন্ত্রীদের বৈঠক চূড়ান্ত হওয়ার পর ১ জুলাই ২০২১ OECD এ চুক্তির ঘোষণা দেয়।
- ২০২৩ সাল থেকে চুক্তিটি কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
- নেতৃত্বে থাকা OECD (ওইসিডি) বলছে, বিশ্ব অর্থনীতির ৯০ শতাংশ এই চুক্তির আওতায় আসবে।

উৎস: OECD Website, পত্রিকা রিপোর্ট।
.
চীনের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম কি? 
  1. ক) তুর্কমেন
  2. খ) উইঘুর
  3. গ) তাজিক
  4. ঘ) কাজাখ
সঠিক উত্তর:
খ) উইঘুর
উত্তর
সঠিক উত্তর:
খ) উইঘুর
ব্যাখ্যা
• চীন:
- চীনের উত্তর-পশ্চিমের জিনজিয়াং প্রদেশে বসবাসকারী মুসলিম প্রধান সম্প্রদায় হলাে উইঘুর।
অপরদিকে,
- তুর্কমেন মুসলিম সম্প্রদায় বসবাস করে - তুর্কমেনিস্তান।
- তাজিক মুসলিম সম্প্রদায় বসবাস করে -তাজিকিস্তান।
- কাজাখ মুসলিম সম্প্রদায় বসবাস করে - কাজাখিস্তান ।

উৎস: সংশ্লিষ্ট দেশের সরকারি ওয়েবসাইট।
.
২০২২ সালের ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) আল বাইত স্টেডিয়াম
  2. খ) লুসাইল আইকনিক স্টেডিয়াম
  3. গ) দোহা স্টেডিয়াম
  4. ঘ) খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
সঠিক উত্তর:
ক) আল বাইত স্টেডিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ক) আল বাইত স্টেডিয়াম
ব্যাখ্যা
 • ফিফা বিশ্বকাপ:
- ২০২২ ফিফা বিশ্বকাপে কাতার এবং ইকুয়েডরের মধ্যে উদ্বোধনী ম্যাচ আল খোরের আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)।
- কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসরটি আয়োজন করবে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।

অন্যদিকে-
২২ তম ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফলাফল নিম্নরুপ:
- আয়োজক দেশ - কাতার।
- কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট  জিতেন-  কিলিয়ান এমবাপ্পে।
- গোল্ডেন বল জিতেন - লিউনেল মেসি।
- গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্তিনার গোলকিপার- মার্টিনেজ।
- সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার পান- আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজ।

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট
.
'ট্রুম্যান ডাকট্রিন'এর অপর নাম কি?
  1. ক) পলিসি অফ কনটেইনমেন্ট
  2. খ) ফাস্ট ট্র্যাক পলিসি
  3. গ) মলোটভ প্লান
  4. ঘ) মার্শাল প্ল্যান
সঠিক উত্তর:
ক) পলিসি অফ কনটেইনমেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) পলিসি অফ কনটেইনমেন্ট
ব্যাখ্যা
• ট্রুম্যান ডকট্রিন: 
- ১৯৪৭ সালে ট্রুম্যান ডাকট্রিনের কথা ঘোষণা করা হয়েছিল।
- এর উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের প্রসার ঠেকানো।
-  ট্রুম্যান ডকট্রিন অন্য নাম পলিসি অফ কনটেইনমেন্ট
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে গ্রিস ও তুরস্কে কমিউনিস্টদের প্রভাব বাড়ছিল।
- এই প্রভাব কমানোর লক্ষ্যে যুক্তরাষ্ট্র এগিয়ে এসেছিল।
- প্রেসিডেন্ট ট্রম্যান কংগ্রেসের কাছে প্রেরিত বার্তায় বলেছিলেন, যে সকল স্বাধীন জনগণ সশস্ত্র সংখ্যালঘু বা বহিরাগত চাপের মারফত পদানত করার প্রচেষ্টা প্রতিহত করতে সচেষ্ট, যুক্তরাষ্ট্রের নীতি হবে তাদের রক্ষা করা।
- ট্রুম্যানের নীতির কারণেই ওয়াশিংটন-মস্কো সম্পর্কের অবনতি ঘটে।
- ১৯৫২ সালে গ্রিস ও তুরস্ক ন্যাটোতে যোগ দেয়।
- প্রেসিডেন্ট ট্রুম্যানের এই নীতি আর্থিকভাবে প্রয়োগ করার জন্য ১৯৪৭ সালের জুন মাসে তৎকালীন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট ঘোষণা করেছিলেন যে, ইউরোপের পুনর্গঠনে যুক্তরাষ্ট্র সাহায্য করবে, যা মার্শাল প্লান নামে পরিচিত। কিন্তু পূর্ব ইউরোপ মার্শাল প্ল্যান পরিত্যাগ করেছিল। যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অব স্টেট-এর নামেই মার্শাল প্লান নামকরণ হয়েছিল ।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
১০.
আফ্রিকান ঐক্য সংস্থা থেকে আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় -
  1. ক) ১৯৭৩ সালে
  2. খ) ১৯৮১ সাথে
  3. গ) ২০০০ সালে
  4. ঘ) ২০০২ সালে
সঠিক উত্তর:
ঘ) ২০০২ সালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০০২ সালে
ব্যাখ্যা
• আফ্রিকান ইউনিয়ন:
- আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল আফ্রিকান ঐক্য সংস্থা (২৫ মে, ১৯৬৩)।
- আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে
- আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া। সংস্থাটির সদস্য সংখ্যা ৫৫ টি।
- আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান। ২০১১ সালের ১৫ আগস্টে এরা সদস্যপদ লাভ করে।
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট চিরিল রামাফোসা।

উৎস: আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
১১.
মঙ্গল গ্রহের পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র কোন মহাকাশ গবেষণা সংস্থা তৈরি করে?
  1. ক) ESA
  2. খ) CSA
  3. গ) DRC
  4. ঘ) CNSA
সঠিক উত্তর:
ঘ) CNSA
উত্তর
সঠিক উত্তর:
ঘ) CNSA
ব্যাখ্যা
• China National Space Administration:
- মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে চীন।
- চীনা মহাকাশ গবেষণা সংস্থা 'চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (CNSA)' এর পাঠানো মহাকাশযান ‘তিয়ানওয়েন-১' পূর্বনির্দিষ্ট কক্ষপথে ১,৩০০ বার লাল   গ্রহকে পরিক্রমা করে ওই নিখুঁত মানচিত্র তৈরি করেছে।
- ২০২২ সালে থেকে চীন পৃথিবীর কক্ষপথে তাদের স্পেস স্টেশন কাজ করতেছে।

অন্যদিকে,
- কানাডা মহাকাশ গবেষণা সংস্থা- Canadian Space Agency (CSA) 
- চীন মহাকাশ গবেষণা সংস্থা -China National Space Administration (CNSA)
- ডেনমার্ক মহাকাশ গবেষণা সংস্থা -Danish National Space Center (DRC)
- ইউরোপ (সম্মিলিত ) মহাকাশ গবেষণা সংস্থা- European Space Agency (ESA)

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২ এবং বিভিন্ন  মহাকাশ গবেষণা সংস্থার ওয়েবসাইট।
১২.
Great Leap Forward ইতিহাসের এই সমালোচিত কর্মসূচিটির প্রবক্তা -
  1. ক) মহাত্মা গান্ধী
  2. খ) চে গুয়াভারা
  3. গ) কামাল পাশা
  4. ঘ) মাও সে তুং
সঠিক উত্তর:
ঘ) মাও সে তুং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাও সে তুং
ব্যাখ্যা
• মাও সে তুং:  
- Great Leap Forward  ইতিহাসের এই সমালোচিত কর্মসূচিটির প্রবক্তা-মাও সে তুং।
- গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যান: মাও সে তুং।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর বেইজিংয়ের তিয়েনআনমেন চত্বরে পিপলস রিপাবলিক অব চায়না প্রতিষ্ঠা  করেন।
- চীনের কমিউনিস্ট পার্টির নাম বললে যাঁর নাম প্রথমেই বলতে হয়, তিনি মাও সে–তুং।
- ১৮৯৩ সালে মাও সে–তুং–এর জন্মের সময় চীনে চলছিল চিং রাজবংশের দুর্দশাগ্রস্ত শাসন।

অন্যদিকে,
- সানইয়াৎ সেন - চীন প্রজাতন্ত্রের জনক ও প্রতিষ্ঠাতা। তিনি চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট ছিলেন।

উৎস: ব্রিটানিকা ও পত্রিকা রিপোর্ট।
১৩.
নিচের কোন দেশের সাথে ইজরাইলের কূটনৈতিক সম্পর্ক নেই?
  1. ক) ইউক্রেন
  2. খ) থাইল্যান্ড
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) আলবেনিয়া
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
• ইজরাইলের কূটনৈতিক সম্পর্ক:
- কূটনীতি (Diplomacy) হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিদ্যার একটি শাখা যেখানে রাষ্ট্র ও রাষ্ট্র সম্পর্কিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক চুক্তি বা আলোচনা সর্ম্পকিত   কলা কৌশল অধ্যয়ন করা হয়।
- সাধারন অর্থে কূটনীতি হচ্ছে কোন রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত সরকারি কার্যক্রম।
- যে সকল দেশের সাথে ইজরাইলের সাথে কূটনৈতিক সর্ম্পক নেই সেগুলো হলো:
- ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, আলজেরিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ব্রুনাই, জিবুতি, মালদ্বীপ, ভেনিজুয়েলা, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মালি, মালেশিয়া, নাইজার, সুদান, সোমালিয়া, সিরিয়া, সৌদি আরব, ওমান, পাকিস্তান, উত্তর কোরিয়া, কিউবা, কোমোরোস, কাতার, তিউনিশিয়া, ইয়েমেন। 

উৎস: ইজরাইলের সরকারী ওয়েবসাইট।
১৪.
কোনটি 'ICRC' অফিসিয়াল ভাষা নয়?
  1. ক) স্প্যানিশ
  2. খ) ফ্রেঞ্চ
  3. গ) রুশ
  4. ঘ) ইংরেজি
সঠিক উত্তর:
গ) রুশ
উত্তর
সঠিক উত্তর:
গ) রুশ
ব্যাখ্যা
• International Committee of the Red Cross:
- প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য - বিশ্বব্যাপী ১৯০টি National Societies এবং প্রায় ১৭ মিলিয়ন ভলান্টিয়ার রয়েছে।
- প্রতিষ্ঠাতা -  জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।
- রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত। 
- রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- হেনরি ডুনান্টের জন্মদিন “৮ মে” - কে “আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালন করা হয়।
- রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে। ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
- অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।
- Red Cross - পূর্ণরূপ "International Committee of the Red Cross ‘’ (ICRC) এবং এটি ‘The International Red Cross and Red Crescent Movement’ নামেও পরিচিত।

উৎস: রেড ক্রসের ওয়েবসাইট।
১৫.
'ম্যাকনামারা লাইন' কোন দুটি দেশের মধ্যকার সীমারেখা?
  1. ক) ফিনল্যান্ড ও রাশিয়া
  2. খ) ভারত ও চীন
  3. গ) উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
  4. ঘ) পাকিস্তান ও আফগানিস্তান
সঠিক উত্তর:
গ) উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম
ব্যাখ্যা
• বিখ্যাত সীমারেখা:
- ম্যাকনামারা লাইন - উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম।
- ম্যানারহেইম লাইন - ফিনল্যান্ড ও রাশিয়া।
- ম্যাকমোহন লাইন - ভারত ও চীন।
- ডুরান্ড লাইন - পাকিস্তান ও আফগানিস্তান।
- সনোরা লাইন - যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।

উৎস: ব্রিটানিকা।
১৬.
জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ -
  1. ক) মোনাকো
  2. খ) মালদ্বীপ
  3. গ) ভ্যাটিকান সিটি
  4. ঘ) মঙ্গোলিয়া
সঠিক উত্তর:
ঘ) মঙ্গোলিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মঙ্গোলিয়া
ব্যাখ্যা
• জুলাই ২০২২ এ জাতিসংঘের জনসংখ্যা বিভাগ 'World Population Prospects 2022' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুসারে –
- জনসংখ্যার ঘনত্বে বিশ্বের শীর্ষ দেশ - মোনাকো।
- জনসংখ্যার ঘনত্বে সর্বনিম্ন দেশ হলো - মঙ্গোলিয়া
- জনসংখ্যার দিক থেকে পৃথিবীর শীর্ষ তিন দেশ – ১. চীন ২. ভারত ৩. যুক্তরাষ্ট্র।
- জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম।
- জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান - ষষ্ঠ।
- সার্কভুক্ত দেশের মধ্যে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – মালদ্বীপ।
- ২০৫০ সালে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত, দ্বিতীয় চীন।
- ২০৫০ সালে বাংলাদেশের জনসংখ্যা হবে ২০৪ মিলিয়ন।

উৎস:- UNFPA ওয়েবসাইট।
১৭.
নিচের কোন দেশটির স্বাক্ষরতার হার ১০০%?
  1. ক) মালদ্বীপ
  2. খ) বার্বাডোজ
  3. গ) স্লোভাকিয়া
  4. ঘ) এস্তােনিয়া
সঠিক উত্তর:
ঘ) এস্তােনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এস্তােনিয়া
ব্যাখ্যা

UNDP ও OECD  এর রিপোর্ট অনুসারে,
-১০০% শিক্ষার (১৫ বছরের বেশি) রয়েছে কয়েকটি দেশে।
- এস্তোনিয়া,
- কানাডা,
- অস্ট্রিয়া,
- ফিনল্যান্ড,
- জাপান,
- ইসরায়েল,
- দক্ষিণ কোরিয়া।

উৎস:-UNDP ওয়েবসাইট।

১৮.
‘Fridays For Future’ আন্দোলনের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) গ্রেটা থানবার্গ
  2. খ) জুলিয়া হিল
  3. গ) ডেভিড হেনরি
  4. ঘ) এডওয়ার্ড আবি
সঠিক উত্তর:
ক) গ্রেটা থানবার্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রেটা থানবার্গ
ব্যাখ্যা
•Fridays For Future:
- ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলন হলো জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল শিক্ষার্থীদের মাধ্যমে সূত্রপাত হওয়া একটি আন্দোলন।
- ২০১৮ সালের আগস্টে সুইডিশ কিশোরী গ্রেটা থুনবার্গের উদ্যোগে এই আন্দোলনের সূত্রপাত হয়।
- ‘ফ্রাইডেস ফর ফিউচার’ আন্দোলনের অংশ হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবীতে সারা বিশ্বে স্কুল শিক্ষার্থীরা শুক্রবারে স্কুলে না গিয়ে রাজপথে নেমে আসে।

উৎস: ফ্রাইডেস ফর ফিউচার ‍মুভমেন্ট ওয়েবসাইট।
১৯.
'গ্লাসনস্ত ও পেরেস্ত্রইকা' নীতি কবে ঘোষণা করা হয়?
  1. ক) ১৯৮৩
  2. খ) ১৯৮৫
  3. গ) ১৯৮৭
  4. ঘ) ১৯৮৯
সঠিক উত্তর:
খ) ১৯৮৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৮৫
ব্যাখ্যা
-  ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাস্তনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি।
- পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি।
- মিখাইল গর্ভাচেভ সোভিয়েত ইউনিয়নের প্রথম ও একমাত্র প্রেসিডেন্ট। 
- সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতা।     

উৎস: হিস্টোরি ওয়েবসাইট।
২০.
'The Story of My Experiments with Truth’ বইয়ের লেখক -
  1. ক) নেলসন ম্যান্ডেলা
  2. খ) ইন্ধিরা গান্ধী
  3. গ) মহাত্মা গান্ধী
  4. ঘ) এপিজে আবদুল কালাম
সঠিক উত্তর:
গ) মহাত্মা গান্ধী
উত্তর
সঠিক উত্তর:
গ) মহাত্মা গান্ধী
ব্যাখ্যা
• মহাত্মা গান্ধী:
- 'The Story of My Experiments with Truth’ বইয়ের লেখক - মহাত্মা গান্ধী
- অহিংস আন্দোলনের প্রবক্তা ও ভারত রাষ্ট্রের জনক মোহনদাস করমচাঁদ গান্ধী।
- তিনি ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দ নামক স্থানে জন্ম গ্রহণ করেন।
- মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা এই উপাধিটি রবীন্দ্রনাথ প্রদান করেন।
- দক্ষিণ আফ্রিকায় নাটাল ইন্ডিয়ান কংগ্রেস নামক দল গঠন করেন।
- দক্ষিণ আফ্রিকায় তিনি ‘Indian Opinion' নামক পত্রিকাটি সম্পাদনা করতেন।
-  দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের উপর বর্ণবাদী আচরনের বিরুদ্ধে তিনি সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন।
- তিনি সেখানে ১৯১০ সালে একটি আশ্রম গড়ে তুলেন যার নাম ছিল - তলস্তয় ফার্ম (Tolstoy Farm)।
- এই আশ্রম থেকেই আন্দোলন পরিচালিত হত এবং সেখানে তিনি একটি পত্রিকা সম্পাদনা করতেন যার নাম “দ্যা ক্রনিকাল”। 
- ভারতে ব্রিটিশদের অত্যাচার ও ১৯১৯ সালে জালিয়ালওয়ালাগের হত্যাকান্ডের প্রেক্ষিতে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ১৯২০ সালে অসহযোগ আন্দোলন শুরু   করেন।
- ১৯২১ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের নির্বাহীর দায়িত্বপ্রাপ্ত হন।
- ১৯৪২ সালে মহাত্মাগান্ধী ব্রিটিশদের বিরুদ্ধে ‘ভারত ছাড় আন্দোলন' (Quit India Movement) শুরু করেন। 
- ১৯৪৬ সালে তিনি নোয়াখালীর সোনাইমুরী ভ্রমন করেন দাঙ্গা থামানোর লক্ষ্যে এবং সোনাইমুরীতে তার নামে একটি জাদুঘর আছে ।

উৎস: ব্রিটানিকা।
২১.
'হিউম্যান রাইটস ওয়াচ' কোন দেশভিত্তিক সংগঠন?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স
  3. গ) কানাডা
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
•হিউম্যান রাইটস্‌ ওয়াচ:
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা।
- এটি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতি নিয়ে তাদের পর্যবেক্ষণ, পরামর্শ ইত্যাদি বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে থাকে।
- হিউম্যান রাইটস্‌ ওয়াচ - মানবাধিকার রক্ষায় ভিক্টিমের পক্ষে আইনী সহায়তাও প্রধান করে থাকে।
- এটি ১৯৭৮ সালে হেলসিংকি ওয়াচ নামে যাত্রা শুরু করে এবং ১৯৮৮ সালে হিউম্যান রাইটস ওয়াচ নামধারণ করে।
- এর হেডকোয়ার্টার্স নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অবস্থিত।
- ১৯৯৭ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

উৎস: হিউম্যান রাইটস্‌ ওয়াচ ওয়েবসাইট।
২২.
কোন দেশকে গ্রেভইয়ার্ড অব এম্পায়ার বলা হয়?
  1. ক) সিরিয়া
  2. খ) ফিলিস্তিন
  3. গ) তুরস্ক
  4. ঘ) আফগানিস্তান
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
• আফগানিস্তান:
- গ্রেভইয়ার্ড অব এম্পায়ার বা বড় বড় সাম্রাজ্যের পতন স্থল হলো- আফগানিস্তান।
- দেশটিতে অতীতে যতগুলো সাম্রাজ্যবাদী শক্তি আগ্রাসন চালাতে এসেছিলো প্রত্যেকটি দেশকেই নতি স্বীকার করে আফগানিস্তান ত্যাগ করতে হয়েছে।
  যেমন:
- ১৯৮৯ সালে সোভিয়েত ইউনিয়নকে আফগানিস্তান ত্যাগ করতে হয়েছে।
- ২০২১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে আফগানিস্তান ত্যাগ করতে হয়েছে।
- এই জন্য আফগানিস্তানকে   গ্রেভইয়ার্ড অব এম্পায়ার বলা হয়।

উৎস: দ্যা ডিপ্লোম্যাট রিপোর্ট ও যুগান্তর পত্রিকা।
২৩.
কোন বেসরকারি সংস্থা আন্তর্জাতিক স্পেস স্টেশনে মহাকাশচারীদের পৌঁছে দিয়ে ইতিহাস  তৈরি করে?
  1. ক) রসকসমস
  2. খ) স্পেস এক্স
  3. গ) ইসরো এক্স
  4. ঘ) ব্লু অরিজিন 
সঠিক উত্তর:
খ) স্পেস এক্স
উত্তর
সঠিক উত্তর:
খ) স্পেস এক্স
ব্যাখ্যা
• স্পেসএক্স:
- পৃথিবী থেকে নভোচারী নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ ভ্রমণ প্রতিষ্ঠান স্পেসএক্স
- চার নভোচারীকে নিয়ে স্পেসএক্সের মহাকাশযান ‘ড্রাগন’ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছায়।
- স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক।
- স্পেসএক্স বর্তমানে স্টারশিপ নামক একটি গুরু-ভর বাহন সক্ষম উৎক্ষেপণ ব্যবস্থা তৈরি করছে
-  স্পেসএক্সের সদর দপ্তর -  হথর্ন, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র।

অন্যদিকে,
- আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের পরিচালনার দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের পাঁচটি মহাকাশ সংস্থা।
- ১৯৯৮ সালে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।
- রসকসমস - রাশিয়ার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন।

উৎস: সিএনএন নিউজ।
২৪.
PESCO কোন ধরনের সংগঠন?
  1. ক) অর্থনৈতিক জোট
  2. খ) প্রতিরক্ষা জোট
  3. গ) সামরিক জোট
  4. ঘ) রাজনৈতিক জোট
সঠিক উত্তর:
খ) প্রতিরক্ষা জোট
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রতিরক্ষা জোট
ব্যাখ্যা
• PESCO:
- PESCO এর পূর্ণরূপ - Permanent Structured Cooperation.
- PESCO - প্রতিরক্ষা বিষয়ক জোট।
- PESCO ভুক্ত ২৫ টি অংশগ্রহণকারী দেশের - প্রতিরক্ষা সক্ষমতা বিনিয়োগ, পরিকল্পনা, বিকাশ ও পরিচালনার প্রতিশ্রুতিবদ্ধ।
- PESCO-ভুক্ত ২৫ টি সদস্য রাষ্ট্র হল: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি,   ইতালি, আয়ারল্যান্ড, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পোল্যান্ড , রোমানিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, স্পেন এবং সুইডেন।

উৎস: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
২৫.
ডোমিনো তত্ত্বের প্রবর্তক আমেরিকান প্রেসিডেন্ট -
  1. ক) জর্জ ওয়াশিংটন
  2. খ) থিওডোর রুজভেল্ট
  3. গ) জেমস মনরো
  4. ঘ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
সঠিক উত্তর:
ঘ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
ব্যাখ্যা
• ডমিনো তত্ত্ব:
- মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা   করেছিলেন
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- ভিয়েতনাম যুদ্ধ(১৯৫৫-১৯৭৫) এবং স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।
- ১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
২৬.
‘বিএনডি' যে দেশের গোয়েন্দা  সংস্থার নাম - 
  1. ক) রাশিয়া
  2. খ) দক্ষিণ কোরিয়া
  3. গ) জার্মানি
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
• বিএনডি:
- জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম জার্মান ভাষায় বুন্দেসন্যাচরিচটেনডিয়েনস্ট বা বিএনডি (BND)।
- ইংরেজিতে ফেডারেল ইনটেলিজেন্স সার্ভিস।
- জার্মান চ্যান্সেলরের অফিস থেকে সংস্থাটি সরাসরি নিয়ন্ত্রিত হয়এবং চ্যান্সেলরের কাছে জবাবদিহি করে।
- এটা ইউরোপের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা।

অন্যদিকে,
• এফএসবি:
- রাশিয়া এফএসবির মূল নাম ফেডারেলনায়া সুলঝবা বেজপাসনোস্তি রাশিস্কয় ফেডেরাটসি।
- সংক্ষেপে এটি এফএসবি (FSB) নামে পরিচিত।
- এটি স্থাপিত হয় ১৯৯৫ সালের ৩ এপ্রিল।
- এফএসবির সদর দপ্তর রাশিয়ার মস্কো শহরের ল্যুবিয়াঙ্কা স্কোয়ারে। এর জবাবদিহিতা করতে হয় প্রেসিডেন্ট অব রাশিয়ান ফেডারেশনকে।
- এফএসবির সংস্থা প্রধান আলেকজান্ডার বর্টনিকভ।
- এফএসবির সাহায্যকারী সংস্থার নাম গ্রু (GRU)।
- এফএসবির মোট ১০টি বিভাগ রয়েছে।
- এফএসবির নামকরা এজেন্টের নাম আন্না চ্যাপম্যান। 

উৎস:- ব্রিটানিকা।
২৭.
স্মাইল ট্রেন কি নিয়ে কাজ করে?
  1. ক) নারী অধিকার
  2. খ) শিশুশ্রম নিরসন
  3. গ) শিশু চিকিৎসা
  4. ঘ) যানবাহন নিরসন
সঠিক উত্তর:
গ) শিশু চিকিৎসা
উত্তর
সঠিক উত্তর:
গ) শিশু চিকিৎসা
ব্যাখ্যা
•স্মাইল ট্রেন (Smile Train):
- স্মাইল ট্রেন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি আন্তর্জাতিক ধাতব্য সংস্থা যা বিনামূল্যে শিশুদের চিকিৎসায় কাঁটা ঠোট ও চোয়ালের অস্ত্রপ্রচারের জন্য বিখ্যাত।
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৯ সাল।
- প্রতিষ্ঠাতা: Brian Mullaney and Charles B. Wang.
- সদরদপ্তর: নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- কার্যক্রম : বিশ্বের প্রায় ৯০টিরও বেশি দেশে।
 
উৎস: স্মাইল ট্রেন ওয়েবসাইট।
২৮.
'পার্সোনা নন গ্রাটা' শব্দসমষ্টি যে বিশেষ ব্যক্তির সাথে প্রযোজ্য - 
  1. ক) রাজনীতিবিদ
  2. খ) সমরাস্ত্রবিদ
  3. গ) কূটনীতিবিদ
  4. ঘ) ক্রীড়াবিদ
সঠিক উত্তর:
গ) কূটনীতিবিদ
উত্তর
সঠিক উত্তর:
গ) কূটনীতিবিদ
ব্যাখ্যা
• Persona non grata:
- পার্সোনা নন গ্রাটা (Persona non grata) শব্দের আক্ষরিক অর্থ অবাঞ্চিত বা অগ্রহণযোগ্য ব্যক্তি।
- কূটনীতিতে পার্সোনা নন গ্রাটা বলতে বিভিন্নদেশে প্রেরিত ব্যাক্তি বা কুটনীতিবিদ যখন আস্থাবান না হয়, তখন তাকে অবাঞ্চিত হিসেবে ঘোষণা করতে এই শব্দটি ব্যবহার হয়।
- পার্সোনা নন গ্রাটা যে দেশে থাকবেন ঐ দেশ থেকে "প্রত্যাহারযোগ্য" বলে বিবেচিত হবে। 

উৎস: ব্রিটানিকা।
২৯.
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থার সদস্য সংখ্যা -
  1. ক) ১৮৯টি
  2. খ) ১৯১টি
  3. গ) ১৯৩টি
  4. ঘ) ১৯৫টি
সঠিক উত্তর:
গ) ১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৩টি
ব্যাখ্যা
• OPCW:
- রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW).
- OPCW-এর পূণরুপ- Organisation for the Prohibition of Chemical Weapons .
- রাসায়নিক অস্ত্র কনভেনশন (CWC)-এর প্রয়োগের মাধ্যমে তৈরি হয়েছিল গণবিধ্বংসী অস্ত্রের নির্মূল করার জন্য বিশ্বের প্রথম বহুপাক্ষিক নিরস্ত্রীকরণ চুক্তি (OPCW)।
- প্রতিষ্ঠাকাল-২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
- সদস দপ্তর- হেগ, নেদার‌ল্যান্ডস।
- সদস্য সংখ্যা- ১৯৩ টি

উৎস: OPCW অফিসিয়াল ওয়েবসাইট।
৩০.
'শাইনিং পাথ' কোন দেশের গেরিলা সংগঠন -
  1. ক) জাপান
  2. খ) পেরু
  3. গ) প্যালেস্টাইন
  4. ঘ) কলম্বিয়া
সঠিক উত্তর:
খ) পেরু
উত্তর
সঠিক উত্তর:
খ) পেরু
ব্যাখ্যা
• শাইনিং পাথ:
- শাইনিং পাথ হলো পেরুর সশ্স্ত্র কমিউনিস্ট গেরিলা সংগঠন।
- কমিউনিস্ট পার্টি অব পেরুর সামরিক শাখা হিসেবে ১৯৭০ সালে শাইনিং পাথ প্রতিষ্ঠা লাভ করে।
- শাইনং পাথের প্রতিষ্ঠাতা আবিমায়েল গুজম্যান।
- বর্তমানে এটির কর্মকাণ্ড স্তিমিত রয়েছে।
 
তথ্যসূত্র: ব্রিটানিকা
৩১.
'পিটিআই' যে-দেশের বার্তা সংস্থা -
  1. ক) ভারত
  2. খ) চীন 
  3. গ) রাশিয়া
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
ক) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ক) ভারত
ব্যাখ্যা
• পিটিআই:
- ভারত তথা দক্ষিণ এশিয়ার বৃহত্তম বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া সংক্ষেপে পিটিআই।
- এটি সমবায়ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান।
- এর সদর দপ্তর দিল্লিতে।
- সাড়ে চার শর বেশি ভারতীয় সংবাদপত্রের সমন্বয়ে এই সংস্থাটি গঠিত।
- প্রায় দুই হাজার কর্মচারী ও দেশব্যাপী ১৫০টি অফিস নিয়ে এর কার্যক্রম বিস্তৃত।
- ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা অর্জনের পর এর আত্মপ্রকাশ ঘটে এবং পরবর্তীতে এটি রয়টার্সের মতো বড় বার্তা সংস্থায় রূপ নেয়।
- হিন্দি ও ইংরেজি ভাষায় বার্তা সংস্থাটি সংবাদ সরবরাহ করে।

অন্যদিকে,
পিপিআই:
- পিপিআই বা পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল ১৮৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর পাকিস্তানের করাচিতে।
- ১৯৬৮ সালে পিপিআইর নাম পরিবর্তন করে রাখা হয় অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তান।
- ১৯৫৮ সালে সংস্থাটি টেলিপ্রিন্টার সংযোগ নেয়।
- ১৯৬০ সালে করাচি, রাওয়ালপিন্ডি, লাহোর ও ঢাকার প্রথম সারির সংবাদপত্রগুলো এর গ্রাহক হয়।

উৎস: বিভিন্ন সংবাদ সংস্থার ওয়েবসাইট।
৩২.
কোন দেশটি দক্ষিণ আমেরিকা মহাদেশের OIC ভুক্ত সদস্য রাষ্ট্র?
  1. ক) গ্যাবন
  2. খ) সুরিনাম
  3. গ) বার্বাডোস
  4. ঘ) টোবাগো
সঠিক উত্তর:
খ) সুরিনাম
উত্তর
সঠিক উত্তর:
খ) সুরিনাম
ব্যাখ্যা
The Organisation of Islamic Cooperation:
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত       সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC এর সদস্য। 
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সর্বশেষ শীর্ষ সম্মেলন মক্কাতে ২০১৯ সালের ৩১ মে অনুষ্ঠিত হয়।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ১৪ সেপ্টেম্বর ২০২১ ইসলামী সহযোগিতা সংস্থার (OIC) নারী উন্নয়ন সংস্থার সংবিধিতে স্বাক্ষর করে বাংলাদেশ।


উৎস: ওআইসি ওয়েবসাইট।
৩৩.
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দল -
  1. ক) কমিউনিস্ট পার্টি
  2. খ) ন্যাশনাল ফ্রন্ট
  3. গ) ন্যাশনাল ইউনাইটেড
  4. ঘ) ইউনাইটেড রাশিয়া
সঠিক উত্তর:
ঘ) ইউনাইটেড রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইউনাইটেড রাশিয়া
ব্যাখ্যা
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর রাজনৈতিক দলের নাম ইউনাইটেড রাশিয়া
- রাশিয়ার বর্তমান ক্ষমতাসীন এ দলটি ১ ডিসেম্বর, ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়।
- রাশিয়া সরকারের আইনসভা স্টেট দুমা'র ৪৫০ আসনের মধ্যে ২৩৮টি আসন এ দলের দখলে রয়েছে।
- যা শতাংশের আকারে দাড়ায় ৫২.৮৯

উৎস: রয়টার্স
৩৪.
হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কী ছিল?
  1. ক) কেজিবি
  2. খ) ফুয়েবার
  3. গ) গেস্টাপো
  4. ঘ) কিয়াসো
সঠিক উত্তর:
গ) গেস্টাপো
উত্তর
সঠিক উত্তর:
গ) গেস্টাপো
ব্যাখ্যা
• অ্যাডলফ হিটলার:
- ১৮৯৯ সালের এপ্রিল মাসে অস্ট্রিয়ার ব্রাউনাউ গ্রামে অ্যাড্লফ হিটলার জন্মগ্রহণ করেন।
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- হিটলারের আত্মজীবনীর নাম Mein Kamph.
- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন- হিটলার।
- হিটলার আত্মহত্যা করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে।

সূত্র:- হিস্টোরি ডটকম।
৩৫.
NAM প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন -
  1. ক) গামাল আবদেল নাসের
  2. খ) যোসেফ মার্শাল টিটো
  3. গ) আহমেদ সুকর্ণ
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
NAM:
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে।
• এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট যোসেফ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
• এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
• ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
• বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি।
• পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭।
• NAM এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

উৎস: ন্যাম ওয়েবসাইট।
৩৬.
বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা কোনটি?
  1. ক) দ্য ইওমিউরি শিম্বুন
  2. খ) নিউইয়র্ক টাইমস
  3. গ) দ্য ডেইলি মিরর
  4. ঘ) দৈনিক মাইনিছি
সঠিক উত্তর:
ক) দ্য ইওমিউরি শিম্বুন
উত্তর
সঠিক উত্তর:
ক) দ্য ইওমিউরি শিম্বুন
ব্যাখ্যা
• দ্য ইওমিউরি শিম্বুন:
- জাপানের একটি শীর্ষ স্থানীয় দৈনিক পত্রিকা। 
- ১৮৭৪ সালে প্রতিষ্ঠিত জাপানি ভাষায় প্রকাশিত দৈনিক পত্রিকা।
- দ্য ইয়োমিউরি শিমবুন  বিশ্বের সর্বাধিক প্রচারিত দৈনিক পত্রিকা।
- প্রধান কার্যালয় - জাপানের ওটিমাচি, চিওদা, টোকিওতে অবস্থিত।
- বর্তমানে এর প্রধান ইয়োচি ফুনাবাসি।

উৎস: দ্য জাপান নিউজ।
৩৭.
বিশ্বের বৃহত্তম গ্যাস কোম্পানি ‘গ্যাজপ্রম' অবস্থিত -
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র 
  3. গ) ভারত
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) রাশিয়া
ব্যাখ্যা
• রাশিয়া:
- আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ রাশিয়া।
- রাষ্ট্রীয় মালিকানাধীন ‘গ্যাজপ্রম’ বিশ্বের সবচেয়ে বড় গ্যাস উত্পাদনকারী ও রপ্তানিকারী প্রতিষ্ঠান। 
- রাশিয়ার অর্থনীতির প্রধান চালিকাশক্তি প্রাকৃতিক সম্পদ।
- তেল ও প্রাকৃতিক গ্যাস ১৯৯৮ সালের অর্থনৈতিক সংকট কাটিয়ে উঠতে দেশটিকে সহায়তা করে।
- ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে দেশটি।
- সাংবিধানিকভাবে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক দেশ রাশিয়া।
- দেশটির পার্লামেন্টের নাম ডুমা।
- দেশটির বিভিন্ন অঞ্চলে রুশ ছাড়া আরও ২৭টি ভাষা প্রচলিত আছে।

উৎস:  প্রথম আলো।
৩৮.
পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় -
  1. ক) রোমে
  2. খ) গ্রীসে
  3. গ) চীনে
  4. ঘ) ব্যাবিলনে
সঠিক উত্তর:
ঘ) ব্যাবিলনে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যাবিলনে
ব্যাখ্যা
• আইনের প্রচলন:
- পৃথিবীর প্রথম লিখিত আইনের প্রচলন হয় ব্যাবিলনে।
- সর্বপ্রথম পঞ্জিকার প্রচলন করে ব্যাবিলনীয় সভ্যতায়।
- সভ্যতায় ব্যাবিলনিয়দের অবদান ছিল আইন প্রণয়নে।
- ব্যাবিলনীয়দের আইন হাম্মুরাবির আইন নামে পরিচিত ছিল।

উৎসঃ ব্রিটানিকা ও হিস্টরি.কম
৩৯.
IMF এর Resilience and Sustainability Facility তহবিল থেকে প্রথম ঋণ পায় -
  1. ক) বার্বাডোজ
  2. খ) বাংলাদেশ
  3. গ) কেনিয়া
  4. ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
ক) বার্বাডোজ
উত্তর
সঠিক উত্তর:
ক) বার্বাডোজ
ব্যাখ্যা
• IMF:
- প্রথম দেশ হিসেবে আইএমএফ এর Resilience and Sustainability Facility (RSF) তহবিল থেকে ঋণ পায়  - বার্বাডোজ। 
- এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নতুন তহবিল থেকে প্রথম ঋণ পাবে।
- IMF এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি ।
- ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের ব্রেটন উডসে প্রতিষ্ঠিত হয়ে ১ মার্চ ১৯৪৭ কার্যক্রম শুরু করা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- সংস্থাটি স্বল্প আয়ের দেশে সুবিধাজনক ঋণ সহায়তা দিয়ে থাকে।
- আইএমএফ এর সদস্য দেশ ১৯০ টি ।

উৎস: আইএমএফ অফিশিয়াল ওয়েবসাইট।
৪০.
UNIDO এর সর্বশেষ সদস্য দেশ -
  1. ক) দক্ষিন সুদান
  2. খ) পালাউ
  3. গ) চাঁদ
  4. ঘ) সেন্ট লুসিয়া
সঠিক উত্তর:
খ) পালাউ
উত্তর
সঠিক উত্তর:
খ) পালাউ
ব্যাখ্যা

UNIDO:
⇒ এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
⇒ ১৭ জানুয়ারি ২০২৩ UNIDO এর ১৭১ তম সদস্যপদ লাভ করে-পালাউ
⇒ বর্তমান সদস্য সংখ্যা ১৭১টি।
⇒ ইউনিডো’ (UNIDO) এর প্রধান কার্যালয় ভিয়েনায় অবস্থিত।
⇒ বর্তমান মহাপরিচালকের নাম Gerd Muller(গার্ড মুলার) ।
⇒ UNIDO এর পূর্ণরূপ -United Nations Industrial Development Organization।
- UNIDO জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে: ২১ জুন, ১৯৮৫ সালে।

উৎস: UNIDO অফিশিয়াল ওয়েবসাইট।

৪১.
প্রাচীন মিশরীয় বর্ণমালায় কতটি বর্ণ ছিলো?
  1. ক) ২০টি
  2. খ) ২২টি
  3. গ) ২৪টি
  4. ঘ) ২৬টি
সঠিক উত্তর:
গ) ২৪টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪টি
ব্যাখ্যা
• মিশরীয়দের বর্ণমালা:
- সভ্যতায় মিশরীয়দের অন্যতম অবদান হলো বর্ণমালার আবিষ্কার।
- প্রথমদিকে মিশরীয়রা চিত্রলিপির মাধ্যমে মনের ভাব প্রকাশ করতো যাকে বলা হতো হায়ারোগ্লিফিক্স বা পবিত্র অক্ষর।
- আনুমানিক ৫,০০০ বছর পূর্বে মিশরীয়রা ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার করে।
- বর্ণমালা ব্যতীত মিশরীয়রা নলখাগড়া থেকে প্যাপিরাস নামক কাগজ উদ্ভাবন করে যা থেকে পেপার শব্দের উৎপত্তি হয়।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেনি।
৪২.
দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন-
  1. ক) কাবেরী নদীর তীরে
  2. খ) গঙ্গা নদীর তীরে
  3. গ) সিন্ধু নদীর তীরে
  4. ঘ) মেঘনা নদীর তীরে
সঠিক উত্তর:
গ) সিন্ধু নদীর তীরে
উত্তর
সঠিক উত্তর:
গ) সিন্ধু নদীর তীরে
ব্যাখ্যা
দক্ষিণ এশিয়ার প্রথম নগরায়ন সিন্ধু নদীর তীরে হয়েছিলো। 

সিন্ধু সভ্যতা পৃথিবীর প্রাচীনতম সভ্যতাগুলোর একটি। ব্রোঞ্জযুগীয় সভ্যতার নিদর্শনটি আনুমানিক ৩৩০০ খ্রিস্টপূর্বাব্দ থেকে আনুমানিক ১৩০০ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সিন্ধু নদ অঞ্চলে গড়ে উঠেছিল বলে এর নাম রাখা হয় সিন্ধু সভ্যতা। প্রাচীন ভারতে সর্বপ্রথম হরপ্পায় খননকাজ হয় বিধায় অনেকে একে হরপ্পা সভ্যতা হিসেবেও অভিহিত করে থাকে।

সিন্ধু সভ্যতা মূলত ছিল নগরকেন্দ্রিক সভ্যতা। ভৌগোলিক প্রসারতা, উন্নত নগর পরিকল্পনা, আধুনিক পৌর জীবন, সমসাময়িক উন্নত সভ্যতার সঙ্গে যোগাযোগ, উন্নত শিল্পকলা ও আবিষ্কৃত বিভিন্ন নগরের অবস্থান দেখে বোঝা যায় যে নাগরিক জীবনের নানা বৈশিষ্ট্যের উপস্থিতি এই সভ্যতায় ছিল।

উৎস: দৈনিক কালেরকণ্ঠ।
৪৩.
ডেনমার্কের মালিকানায় থাকা গ্রিনল্যান্ড কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) এশিয়া
  2. খ) ইউরোপ
  3. গ) উত্তর আমেরিকা
  4. ঘ) দক্ষিণ আমেরিকা
সঠিক উত্তর:
গ) উত্তর আমেরিকা
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তর আমেরিকা
ব্যাখ্যা
গ্রিনল্যান্ড উত্তর আমেরিকায় অবস্থিত। 

গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্ব-নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত।

 এটি পশ্চিম দিকে ডেভিস প্রণালী ও ব্যাফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে।

 Source: britannica.com
৪৪.
ভারতের বর্তমান (১৫তম) রাষ্ট্রপতির নাম কী?
  1. ক) নরেন্দ্র মোদী
  2. খ) দৌপদী মুর্মু
  3. গ) মমতা বদোপাধ্যায়
  4. ঘ) অমিত শাহ
সঠিক উত্তর:
খ) দৌপদী মুর্মু
উত্তর
সঠিক উত্তর:
খ) দৌপদী মুর্মু
ব্যাখ্যা
ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম দৌপদী মুর্মু। 

তিনি ভারতের ১৫তম রাষ্ট্রপতি। 
প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি। 

অন্যদিকে- 
নরেন্দ্র মোদী ভারতের ১৫তম প্রধানমন্ত্রী। 

উৎস: দৈনিক প্রথম আলো। 
৪৫.
কত সালে মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পান?
  1. ক) ১৯৭৯
  2. খ) ১৯৯০
  3. গ) ১৯৯৩
  4. ঘ) ১৯৯৪
সঠিক উত্তর:
ক) ১৯৭৯
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৯
ব্যাখ্যা
১৯৭৯ সালে মাদার তেরেসা শান্তিতে নোবেল পুরষ্কার পান। 

মাদার তেরেসার জন্ম ১৯১০ সালের ২৬ আগস্ট। মাদার তেরেসা নামে অধিক পরিচিত হলেও তার আসল নাম মেরি টেরিজা বোজাঝিউ। তিনি  ছিলেন একজন আলবেনীয়-বংশোদ্ভুত ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসিনী এবং ধর্মপ্রচারক।

১৯৫০ সালে কলকাতায় ‘দ্য মিশনারিজ অফ চ্যারিটি’ (দাতব্য ধর্মপ্রচারক সংঘ) নামে একটি খ্রিস্ট ধর্মপ্রচারণাসংঘ প্রতিষ্ঠা করেন। প্রথমে ভারতে ও পরে সমগ্র বিশ্বে তার এই ধর্মপ্রচারণা কার্যক্রম ছড়িয়ে পড়ে। ২০১৬ সালে পোপ ফ্রান্সিস তাকে 'সন্ত' হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং ক্যাথলিক গির্জায় তিনি ‘কলকাতার সন্ত টেরিজা’ হিসেবে আখ্যায়িত হন।

১৯৭৯ সালে নোবেল শান্তি পুরস্কার ও ১৯৮০ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন।

সূত্র: দৈনিক প্রথম আলো।
৪৬.
সীমান্ত গান্ধী নামে পরিচিত কে?
  1. ক) রাজীব গান্ধী
  2. খ) ইন্দিরা গান্ধী
  3. গ) আতাউর রহমান
  4. ঘ) আব্দুল গাফফার খান
সঠিক উত্তর:
ঘ) আব্দুল গাফফার খান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আব্দুল গাফফার খান
ব্যাখ্যা
সীমান্ত গান্ধী নামে আব্দুল গাফফার খান পরিচিত। 
- খান আব্দুল গাফফার খান মহাত্মা গান্ধীর অহিংস নীতির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। 
- ভারতের উত্তর - পশ্চিম সীমান্তে বিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক দাঙ্গা রোধে মহাত্মা গান্ধীর অহিংস নীতি প্রচার ও ধারণ করায় তাকে 'সীমান্ত গান্ধী' উপাধীতে ভূষিত করা হয়

তথ্যসূত্র:- ডেইলি স্টার।
৪৭.
বাঘরাম বিমান ঘাটি কোন দেশে অবস্থিত?
  1. ক) সিরিয়া
  2. খ) আফগানিস্তান
  3. গ) ইরান
  4. ঘ) ইরাক
সঠিক উত্তর:
খ) আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) আফগানিস্তান
ব্যাখ্যা
বাঘরাম বিমান ঘাটি আফগানিস্তানে অবস্থিত। 

- বাঘরাম হলো আফগানিস্তানের বৃহত্তম সামরিক ঘাটি। এটি কাবুলের পঁচিশ মাইল উত্তরে অবস্থিত।

- স্নায়ুযুদ্ধের সময় ১৯৫০ এর দশকে সোভিয়েত ইউনিয়ন এটি তৈরি করে। আফগানিস্তানে সোভিয়েত আগ্রাসনের সময়ে এটি সোভিয়েত বাহিনীর প্রধান ঘাটি হিসেবে ব্যবহৃত হয় ৷ - ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আফগানিস্তান আক্রমণের সময় থেকে এটি ন্যাটো বাহিনীর প্রধান ঘাটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বাঘরাম ঘাটিতে দশ হাজারের অধিক ন্যাটো সেনা অবস্থান করতো।
- সম্প্রতি ন্যাটো বাহিনীর বাঘরাম বিমান ঘাটিটি আফগান সশ্বস্ত্র বাহিনীর হাতে ছেড়ে দিয়ে আফগানিস্তান ত্যাগ করে। 

সূত্র: বিবিসি ওয়ার্ল্ড
৪৮.
কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?
  1. ক) বঙ্গোপসাগর
  2. খ) ভারত মহাসাগর
  3. গ) পারস্য উপসাগর
  4. ঘ) আরব সাগর
সঠিক উত্তর:
গ) পারস্য উপসাগর
উত্তর
সঠিক উত্তর:
গ) পারস্য উপসাগর
ব্যাখ্যা
• কুয়েত:
 - কুয়েত একটি নগর রাষ্ট্র।
- এটি পারস্য সাগরের তীরে অবস্থিত।
- কুয়েতের রাজধানী কুয়েত সিটি।
- পারস্য উপসাগর মধ্যপ্রাচ্যে অবস্থিত।
- এর আয়তন ২৫১০০০ বর্গ কিলোমিটার।
- গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এই সাগরে অবস্থিত।
- এর তীরে অবস্থিত দেশসমূহ হলো ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৪৯.
প্রথম দেশ হিসেবে কোন মুসলিম দেশ ইসরাইল কে স্বীকৃতি দেয়?
  1. ক) তুরস্ক
  2. খ) তিউনিসিয়া
  3. গ) সৌদি আরব
  4. ঘ) মিশর
সঠিক উত্তর:
ক) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) তুরস্ক
ব্যাখ্যা
প্রথম মুসলিম দেশ হিসেবে  ইসরাইল কে স্বীকৃতি দেয় তুরস্ক। 

ইসরাইলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক ১৯৪৯ সালে। 
আর প্রথম আরব দেশ হিসেবে মিশর স্বীকৃতি দেয় ১৯৭৯ সালে । 
মিশর ২৬ মার্চ ১৯৭৯ এবং জর্দান ২৬ অক্টোবর ১৯৯৪ তারিখে ইসরাইলকে স্বীকৃতি প্রদান করে। 

সূত্র: জুয়িশ ভার্চুয়াল লাইব্রেরি
৫০.
নিচের কোন দেশটি দূরপ্রাচ্যের অন্তর্গত?
  1. ক) আলজেরিয়া
  2. খ) মঙ্গোলিয়া
  3. গ) রোমানিয়া
  4. ঘ) লাওস
সঠিক উত্তর:
খ) মঙ্গোলিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) মঙ্গোলিয়া
ব্যাখ্যা
 • দূরপ্রাচ্য:
 - ভৌগোলিকভাবে রাশিয়ার পূর্বাঞ্চল, পূর্ব এবং দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে অবস্থিত দেশসমূহ দূরপ্রাচ্য হিসেবে অভিহিত।
- দূরপ্রাচ্যের দেশ ছয়টি। যথা -
- চীন,
- জাপান,
- উত্তর কোরিয়া,
- দক্ষিণ কোরিয়া,
- মঙ্গোলিয়া,
- তাইওয়ান।

অন্যদিকে,
- সিরিয়া : নিকটপ্রাচ্যের অন্তর্গত
- রোমানিয়া : পূর্ব ইউরোপের অন্তর্গত
- আলজেরিয়া : উত্তর আফ্রিকার দেশ।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস
৫১.
কোন দেশটি বলকান অঞ্চলে অবস্থিত নয়?
  1. ক) কসোভো
  2. খ) সার্বিয়া
  3. গ) এস্তোনিয়া
  4. ঘ) বুলগেরিয়া
সঠিক উত্তর:
গ) এস্তোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) এস্তোনিয়া
ব্যাখ্যা
• বলকান দেশ:
- বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত দেশসমূহ এই অঞ্চলের অন্তর্ভূক্ত।
-মূলত ১০টি দেশকে বলকান দেশ বলে।

যথা -
- আলবেনিয়া,
- বসনিয়া ও হার্জেগোভিনা,
- বুলগেরিয়া,
- ক্রোয়েশিয়া,
- কসোভো,
- মন্টিনিগ্রো,
- মেসিডোনিয়া,
- রোমানিয়া,
- সার্বিয়া ও
- স্লোভেনিয়া

এছাড়া,
- তুরস্কের ইউরোপিয়ান অংশ ও গ্রীসকেও এই অঞ্চলের অন্তর্ভূক্ত করা হয়ে থাকে।
- এস্তোনিয়া বাল্টিক দেশ।

উৎস: ওয়ার্ল্ড এটলাস ও ব্রিটানিকা.কম।
৫২.
হেলসিকিং কোন দেশের রাজধানী?
  1. ক) সুইডেন
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) নরওয়ে
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
খ) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
ফিনল্যান্ডের রাজধানী - হেলসিংকি
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন
সুইডেনের রাজধানী স্টকহোম
নরওয়ের রাজধানী – অসলো

উৎস: ব্রিটানিকা
৫৩.
ম্যাগনাকার্টা কী?
  1. ক) ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
  2. খ) গ্রিসের প্রথম শাসনতন্ত্র
  3. গ) রাশিয়ার প্রথম শাসনতন্ত্র
  4. ঘ) আমেরিকার প্রথম শাসনতন্ত্র
সঠিক উত্তর:
ক) ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র
ব্যাখ্যা
-  ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে ‘রানিমেড' নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
 - এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
- ম্যাগনাকার্টাকে ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।

(সূত্র: www.magnacarta800th.com)
৫৪.
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ক) ঋষি সুনাক
  2. খ) থেরেসা মে
  3. গ) ডেভিট ক্যামেরুন
  4. ঘ) জেমস ক্যামেরুন
সঠিক উত্তর:
ক) ঋষি সুনাক
উত্তর
সঠিক উত্তর:
ক) ঋষি সুনাক
ব্যাখ্যা
•যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব নেন ঋষি সুনাক
২৫ অক্টোবর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানান রাজা।

•ভারতীয় বংশোদ্ভূত রাজনীতিক ও ব্যবসায়ী ঋষি সুনাক বরিস জনসন সরকারের অর্থমন্ত্রী ছিলেন
এর পর বাকিংহ্যাম প্যালেসের ১৮৪৪ রুমে রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করেন ঋষি । রাজার আমন্ত্রণ গ্রহণ করে প্রধানমন্ত্রীর দায়িত্বগ্রহণ করেন তিনি।

•৪২ বছর বয়সি ঋষি যুক্তরাজ্যের ইতিহাসে ৫৭তম প্রধানমন্ত্রী।


উৎস:- যুগান্তর ও প্রথমআলো
৫৫.
পৃথিবীতে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?
  1. ক) চেরাপুঞ্জি
  2. খ) সান অ্যান্তোনিও
  3. গ) মৌসিনরাম
  4. ঘ) ইমেইশান
সঠিক উত্তর:
গ) মৌসিনরাম
উত্তর
সঠিক উত্তর:
গ) মৌসিনরাম
ব্যাখ্যা
• পৃথিবীর সর্বোচ্চ বার্ষিক গড় বৃষ্টিপাতসম্পন্ন স্থানসমূহ:
- প্রথম : মৌসিনরাম, মেঘালয় (ভারত) : ১১,৮৭১ মি.মি.
- দ্বিতীয় : চেরাপুঞ্জি, মেঘালয় (ভারত) : ১১,৭৭৭ মি.মি.
- তৃতীয় : তুতুনেন্দু (কলম্বিয়া) : ১১,৭৭০ মি.মি.

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস।
৫৬.
পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করে -
  1. ক) মিশরীয়রা
  2. খ) গ্রিকরা
  3. গ) রোমানরা
  4. ঘ) ফিনিশীয়রা
সঠিক উত্তর:
খ) গ্রিকরা
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্রিকরা
ব্যাখ্যা
• প্রাচীন গ্রিসে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে প্রথম বিজ্ঞানের চর্চা শুরু হয়।
গ্রিকরা প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করে।
• পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয় এ কথা প্রথম গ্রিকরাই প্রমাণ করে।

অন্যদিকে,
• মিশরীয়রা প্রথম ৩৬৫ দিনে সৌরবর্ষ ও সৌরপঞ্জিকা উদ্ভাবন করে। এছাড়া তারা সূর্যঘড়ি, ছায়াঘড়ি ও জলঘড়ি আবিষ্কার করে।
• বিশ্বসভ্যতার ইতিহাসে রোমানদের সর্বশ্রেষ্ঠ এবং গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে - আইন প্রণয়ন।
 
উৎস:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা
৫৭.
নিচের কোন দিনটিকে আর্থ আওয়ার বলা হয়?
  1. ক) মার্চ এর শেষ শনিবার
  2. খ) এপ্রিলের শেষ শনিবার
  3. গ) জানুয়ারীর শেষ শনিবার
  4. ঘ) ডিসেম্বর এর শেষ শনিবার
সঠিক উত্তর:
ক) মার্চ এর শেষ শনিবার
উত্তর
সঠিক উত্তর:
ক) মার্চ এর শেষ শনিবার
ব্যাখ্যা
মার্চ এর শেষ শনিবার কে আর্থ আওয়ার বলা হয়।
২১ মার্চ - বিশ্ব বন দিবস 
২২ মার্চ -বিশ্ব পানি দিবস
২৩ মার্চ - বিশ্ব আবহাওয়া দিবস

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।
৫৮.
জাতিসংঘ কোন সময়কালকে ‘আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক' ঘোষণা করে?
  1. ক) ২০১৮ - ২০২৮
  2. খ) ২০১৯ - ২০২৮
  3. গ) ২০২১ - ২০৩০
  4. ঘ) ২০২২ - ২০৩২
সঠিক উত্তর:
ঘ) ২০২২ - ২০৩২
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০২২ - ২০৩২
ব্যাখ্যা
- ২৩ মার্চ ২০১৯ খ্রিস্টাব্দে ‘সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়' প্রজ্ঞাপন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন-২০১০ অনুযায়ী ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী নাম উল্লেখ করা হয়েছে।
- জাতিসংঘ ১৯৯৩ সালকে আদিবাসী বর্ষ ঘোষণা করে।
- ১৯৮২ সালের ৯ আগস্ট জাতিসংঘের আদিবাসী জনগোষ্ঠী বিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়।
- এই দিনকে স্মরণ করার জন্য জাতিসংঘ ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর ৯ আগস্টকে আন্তর্জাতিক আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে।
- ২০১৯ সালে জাতিসংঘ ২০২২ থেকে ২০৩২ সময়কালকে ‘আন্তর্জাতিক আদিবাসী ভাষা দশক' ঘোষণা করে।
- ১৩ সেপ্টেম্বর ২০০৭ জাতিসংঘের সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে ১৪৪টি রাষ্ট্রের সমর্থন, ৪টি রাষ্ট্রের বিরোধিতা ও ১১টি রাষ্ট্রের ভোট প্রদানে অনুপস্থিতিতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আদিবাসীদের কল্যাণার্থে অধিকার প্রতিষ্ঠিত করার নিমিত্তে The Declaration on the Rights of Indigenous Peoples (UNDRIP) অনুমোদন করে।


উৎস:- বাংলাপিডিয়া।
৫৯.
বাংলাদেশ কত সালে বিশ্ব পর্যটন সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ১৯৬৫
  2. ১৯৭৫
  3. ১৯৮৫
  4. ১৯৯০
সঠিক উত্তর:
১৯৭৫
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৫
ব্যাখ্যা
বিশ্ব পর্যটন সংস্থা UNWTO - United Nations World Tourism Organization
- আত্মপ্রকাশ করে ১৯২৫ সালে।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে ১১ মার্চ, ২০০৩ সালে।
- সদর দপ্তর মাদ্রিদ, স্পেন।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৫ সালে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া ও ব্রিটানিকা।
৬০.
জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে গৃহীত দলিলের নাম কী?
  1. ক) এজেন্ডা ২০
  2. খ) এজেন্ডা ২১
  3. গ) এজেন্ডা ২২
  4. ঘ) এজেন্ডা ২৩
সঠিক উত্তর:
খ) এজেন্ডা ২১
উত্তর
সঠিক উত্তর:
খ) এজেন্ডা ২১
ব্যাখ্যা
১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরাতে অনুষ্ঠিত পরিবেশ ও উন্নয়ন বিষয়ক জাতিসংঘের সম্মেলনে গৃহীত দলিল এর নাম এজেন্ডা ২১।
১৭২ টি দেশ স্বাক্ষরিত এই দলিল।
পরিবেশের উন্নয়নের একটি দলিল।

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
৬১.
বায়ুমন্ডলের স্ট্যাটোস্ফিয়ারিক স্তরের ওজোনস্তরকে রক্ষা বিষয়ক মন্ট্রিল প্রটোকল কোথায় গৃহীত হয়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) কানাডা
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
গ) কানাডা
ব্যাখ্যা
মন্ট্রিল প্রোটকল - Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer .
গৃহীত হয় - ১৬ সেপ্টেম্বর ১৯৮৭ সালে কানাডার মন্ট্রিলে।
বাংলাদেশ অনুমোদন করে - ২ আগস্ট ১৯৯০ সালে

তথ্যসূত্র: জাতিসংঘের ওয়েবসাইট।
৬২.
দক্ষিণ গোলার্ধের সবচেয়ে শীতল মাস কোনটি?
  1. ক) জুলাই
  2. খ) জানুয়ারি
  3. গ) মার্চ
  4. ঘ) অগাস্ট
সঠিক উত্তর:
ক) জুলাই
উত্তর
সঠিক উত্তর:
ক) জুলাই
ব্যাখ্যা
উত্তর গোলার্ধে উষ্ণতম মাস - জুলাই
উত্তর গোলার্ধে শীতলতম মাস - জানুয়ারী

দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস - জানুয়ারী
দক্ষিণ গোলার্ধে শীতলতম মাস - জুলাই 
----------------------

- মার্চ মাস থেকে মে মাস পর্যন্ত সূর্যের উত্তর গোলার্ধে অবস্থানের কারণে বাংলাদেশের সূর্য রশ্মি খাড়াভাবে পতিত হয়। ফলে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। এই সময়কালকে গ্রীষ্মকাল বলা হয়। তাই বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল।
- কিন্তু উত্তর গোলার্ধে ঋতুগত ব্যবধানের কারণে, গ্রীষ্মকাল শুরু হয় - জুন, জুলাই এবং আগস্ট।
- তাই উত্তর গোলার্ধে উষ্ণতম মাস - জুলাই।

অন্যদিকে,
- দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল - ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি ।
- দক্ষিণ গোলার্ধে উষ্ণতম মাস - জানুয়ারী।

উৎস: ওয়ার্ল্ড এটলাস, বাংলাপিডিয়া & নবম-দশম শ্রেণির ভূগোল বই।
৬৩.
বিশ্বের প্রথম জলবায়ু কনফারেন্স হয় কত সালে?
  1. ক) ১৯৮৯
  2. খ) ১৯৯০
  3. গ) ১৯৭৯
  4. ঘ) ১৯৯৯
সঠিক উত্তর:
গ) ১৯৭৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৭৯
ব্যাখ্যা
- প্রথম জলবায়ু কনফারেন্স হয় - ১৯৭৯ সালে।
- দ্বিতীয় কনফারেন্স হয় - ১৯৯০ সালে।
- তৃতীয় কনফারেন্স হয় - ২০০৯ সালে 

সকল কনফারেন্স অনুষ্ঠিত হয় - জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬৪.
কিয়োটো প্রোটকল কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ক) তাপমাত্রা বৃদ্ধি ও আবহাওয়া পরিবর্তন রোধ বিষয়ক
  2. খ) ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক
  3. গ) স্ট্যাটোস্ফিয়ার স্তরের সংরক্ষণ বিষয়ক
  4. ঘ) জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটকল
সঠিক উত্তর:
ক) তাপমাত্রা বৃদ্ধি ও আবহাওয়া পরিবর্তন রোধ বিষয়ক
উত্তর
সঠিক উত্তর:
ক) তাপমাত্রা বৃদ্ধি ও আবহাওয়া পরিবর্তন রোধ বিষয়ক
ব্যাখ্যা
তাপমাত্রা বৃদ্ধি ও আবহাওয়া পরিবর্তন রোধ বিষয়ক - কিয়োটো প্রোটকল।
ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক - ভিয়েনা কনভেনশন।
স্ট্যাটোস্ফিয়ার স্তরের সংরক্ষণ বিষয়ক - মন্ট্রিল প্রোটকল।
জৈব নিরাপত্তা বিষয়ক প্রোটকল - কার্টাগেনা প্রোটকল।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৬৫.
নিচের কোন সংস্থাটি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে কাজ করে?
  1. ক) WWF
  2. খ) Greenpeace
  3. গ) WA
  4. ঘ) WMO
সঠিক উত্তর:
ক) WWF
উত্তর
সঠিক উত্তর:
ক) WWF
ব্যাখ্যা
• WWF:
- WWF (World Wide Fund for Nature) প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন।
- WWF ১৯৬১ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund।
- এটি বিশ্বের ১০০টির অধিক দেশে পরিবেশ রক্ষায় কাজ করছে।
- সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত।

অন্যদিকে,

- Greenpeace - আন্তর্জাতিক পরিবেশবাদী সংস্থা।
- WA - Water Aid, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন এর কাজ করে।
- WMO - World Meteorological Organisation,আবহাওয়া সংক্রান্ত কাজ করে।

উৎস: জাতিসংঘের ওয়েবসাইট এবং WWF ওয়েবসাইট।