পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
১) বাংলাদেশের অর্থনীতি : উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষিত ও পঞ্চবার্ষিকী, জাতীয় আয়-ব্যয়, রাজস্ব নীতি ও বার্ষিক উন্নয়ন কর্মসূচি, দারিদ্র্য বিমোচন ইত্যাদি। ২) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি। (অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ পড়তে হবে) সোর্সঃ যেকোনো গাইড বই, বোর্ড বই, অর্থনৈতিক সমীক্ষা, বাজেট, পরিসংখ্যান গ্রন্থ।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
কোন বিভাগে দারিদ্র্য হার সবচেয়ে কম?
  1. ক) সিলেট বিভাগ
  2. খ) চট্টগ্রাম বিভাগ
  3. গ) রংপুর বিভাগ
  4. ঘ) ঢাকা বিভাগ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপ-২০১৬ অনুসারে দেশের মধ্যে দারিদ্র্য হার সবচেয়ে কম সিলেট বিভাগে ১৬.২ শতাংশ। অন্যদিকে দারিদ্র্য হার সবচেয়ে বেশি রংপুর বিভাগে ৪৭.৩ শতাংশ। জেলা হিসেবে সবচেয়ে বেশি দারিদ্র্য হার কুড়িগ্রাম জেলায় ৭০.৮ শতাংশ এবং সবচেয়ে কম নারায়ণগঞ্জ জেলায় ২.৬ শতাংশ।
(সূত্রঃ বিবিএস খানা আয় ও ব্যয় জরিপ -২০১৬)
.
বিবিএসের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে দারিদ্র্য হার কত শতাংশ?
  1. ক) ১০.৫ শতাংশ
  2. খ) ২৪.৬ শতাংশ
  3. গ) ২১.৮ শতাংশ
  4. ঘ) ২০.৫ শতাংশ
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ প্রকাশনা অনুযায়ী বাংলাদেশে দারিদ্র্য হার ২০.৫ শতাংশ এবং চরম দারিদ্র্য হার ১০.৫ শতাংশ। ২০১৮ সালে দারিদ্র্য হার ছিল ২১.৮ শতাংশ এবং চরম দারিদ্র্য হার ছিল ১১.৩ শতাংশ।
(সূত্রঃ বিবিএস ওয়েবসাইট)
.
কোন নৃগোষ্ঠী সম্প্রদায় সাংগ্রাই উৎসব পালন করে?
  1. ক) গারো
  2. খ) ত্রিপুরা
  3. গ) সাঁওতাল
  4. ঘ) রাখাইন
ব্যাখ্যা
রাখাইনদের প্রধান উৎসব হলো সাংগ্রাই। এটা এদের বর্ষবরণ উৎসব যা চৈত্রসংক্রান্তিতে পালন করা হয়। মারমাদের বর্ষবরণ উৎসবও সাংগ্রাই নামে পরিচিত।
গারোদের প্রধান উৎসব হলো ওয়ানগালা। ত্রিপুরাদের বর্ষবরণ উৎসব বৈসু এবং সাঁওতালদের প্রধান উৎসব সোহরাই নামে পরিচিত।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
.
বিবিএসের SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে প্রতি লাখে মাতৃমৃত্যু হার কত?
  1. ক) ১৫৯ জন
  2. খ) ১৬৫ জন
  3. গ) ১৬৯ জন
  4. ঘ) ১৯১ জন
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ SVRS Report-2019 অনুসারে প্রতি এক লক্ষ জীবিত শিশুর জন্মের ক্ষেত্রে মাতৃমৃত্যু হার ১৬৫ জন। গ্রামে এই হার প্রতি লাখে ১৯১ জন এবং শহর অঞ্চলে ১২৩ জন। ২০১৮ সালে প্রতি লাখে মাতৃ ‍মৃত্যুহার ছিলো ১৬৯ জন।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019)
.
মণিপুরী সম্প্রদায় কোন অঞ্চলে বসবাস করে?
  1. ক) ময়মনসিংহ
  2. খ) রাঙামাটি
  3. গ) সিলেট
  4. ঘ) পটুয়াখালী
ব্যাখ্যা
বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলের সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা এবং ঢাকায় মণিপুরী সম্প্রদায় বসবাস করে। আঠারো শতকের শেষের দিকে মণিপুরীরা ভারতের মণিপুর রাজ্য থেকে বাংলাদেশের পূর্বাঞ্চলে এসে বসতি স্থাপন করে।
মণিপুরী সম্প্রদায় সংস্কৃতির দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী। তাদের সংস্কৃতির সবচেয়ে উজ্জ্বলতম দিক হলো মণিপুরী নৃত্য যা বিশ্বব্যাপী সমাদৃত।
(সূত্র: মৌলভীবাজার জেলা সরকারি ওয়েবসাইট)
.
নিচের কোন উপজাতিটি সমতলে বসবাস করে?
  1. ক) ত্রিপুরা
  2. খ) খুমি
  3. গ) সাঁওতাল
  4. ঘ) তঞ্চঙ্গা
ব্যাখ্যা
সাঁওতাল জনগোষ্ঠী রাজশাহী, রংপুর, দিনাজপুর এবং বগুড়া জেলায় বসবাস করে। সাঁওতালরা অষ্ট্রালয়েড নৃগোষ্ঠীভুক্ত। সাঁওতাল সমাজে গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা বিদ্যমান। তাদের প্রধান উৎসবের নাম সোহরাই।
অন্যদিকে ত্রিপুরা, খুমি এবং তঞ্চঙ্গা নৃগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামে বসবাস করে।
(সূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণী)
.
UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০২০ অনুসারে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত কোটি?
  1. ক) ১৪.৯৭ কোটি
  2. খ) ১৫.৫১ কোটি
  3. গ) ১৬.৪৭ কোটি
  4. ঘ) ১৭.৩৮ কোটি
ব্যাখ্যা
UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন-২০২০ অনুসারে বাংলাদেশের বর্তমান মোট জনসংখ্যা ১৬.৪৭ কোটি। জসনসংখ্যা বৃদ্ধির হার ১.১ শতাংশ। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম।
(সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার- আগস্ট)
.
বিবিএস SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার কত শতাংশ?
  1. ক) ৬২.১
  2. খ) ৬৩.৪
  3. গ) ৬৫.৫
  4. ঘ) ৫৮.৯
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019 অনুসারে বাংলাদেশে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার ৬৩.৪ শতাংশ।
এর মধ্যে গ্রামাঞ্চলে এই হার ৬২.৭ এবং শহরাঞ্চলে ৬৪.৪। আধুনিক জন্ম নিযন্ত্রণ পদ্ধতি ব্যবহারকারীর হার ৬২.১ শতাংশ।
(সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর SVRS Report-2019)