পরীক্ষা আর্কাইভ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

পরীক্ষাঅন্যান্য জব সল্যুশন রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৫৮
সিলেবাস
জব সল্যুশন রিভিশন পরীক্ষা: বিগত ৫টি পরীক্ষার প্রশ্ন কিছুটা মডিফিকেশন করে এই পরীক্ষাটির প্রশ্ন প্রণয়ন করা হয়েছে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

অন্যান্য জব সল্যুশন রিভিশন

অন্যান্য জব সল্যুশন রিভিশন · তারিখ অনির্ধারিত · ৫৮ প্রশ্ন

.
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি ?
  1. ক) কৌমুদী
  2. খ) কমল
  3. গ) কুমুদ
  4. ঘ) শতদল
ব্যাখ্যা
'পদ্ম' শব্দের অন্যান্য সমার্থক শব্দ: তামরস, নলিনী, উৎপল, কমল, শতদল, সরসিজ,পঙ্কজ, সরোজ, অরবিন্দ, কুমুদ ইত্যাদি।
'কৌমুদী' শব্দটি 'জ্যোৎস্না' শব্দের সমার্থক। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
সমাসের প্রধান কাজ কোনটি?
  1. ক) বিয়ােজন
  2. খ) অর্থপরিবর্তন
  3. গ) সংক্ষিপ্তকরণ
  4. ঘ) সংশ্লেষণ
ব্যাখ্যা
বাংলা ব্যাকরণে রূপতত্ত্ব অংশে সমাস আলােচিত হয়েছে।
- শব্দগঠনের তিনটি প্রক্রিয়া সংযােজন, বিয়ােজন ও অর্থপরিবর্তন।
- এ তিনটির মধ্যে সমাস হলাে সংযােজন প্রক্রিয়ার অন্তর্গত।
- সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন ও একাধিক পদের একপদীকরণ।
- সমাস শব্দের প্রকৃত অর্থ ও উদ্দেশ্য হলাে একত্রে অবস্থান বা সংক্ষেপণ।
- সুতরাং ভাষায় সমাসের প্রধান কাজ হলাে শব্দ ও বাক্য সংক্ষিপ্তকরণ।
- সমাস ভাষাকে শ্রুতিমধুর করে।
- ভাষার অলঙ্করণ, গুণ সংযােজন ও পরিভাষা রচনার ক্ষেত্রে সমাসের প্রয়ােজনীয়তা বিদ্যমান।
- তাই বলা যায়, বাংলাভাষাকে সংক্ষিপ্ত, শ্রুতিমধুর ও সাবলীল করার জন্য সমাসের ভূমিকা অপরিসীম।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
'সাম্যবাদ' শব্দের ব্যাসবাক্য কোনটি?
  1. ক) সাম্যকে বাদ
  2. খ) সাম্য বিষয়ক বাদ
  3. গ) সাম্য নিয়ে বিবাদ
  4. ঘ) সাম্যের জন্য বিবাদ
ব্যাখ্যা
যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যপদের লােপ পায় তাকে বলা হয় মধ্যপদলােপী কর্মধারয় সমাস।
যেমন-
- পল (মাংস) মিশ্রিত অন্ন = পলান্ন,
- সিংহ চিহ্নিত আসন = সিংহাসন,
- প্রীতিসূচক উপহার = প্রীতিউপহার,
- মৌ আশ্রিত মাছি = মৌমাছি,
- সাহিত্য বিষয়ক সভা = সাহিত্যসভা,
- ঘরে আশ্রিত জামাই =ঘরজামাই,
- সাম্য বিষয়ক বাদ = সাম্যবাদ,
- স্মৃতি রক্ষার্থে সৌধ = স্মৃতিসৌধ ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
প্রাণীকুল শব্দের সঠিক ইংরেজি পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) Flora
  2. খ) Fauna
  3. গ) Animal
  4. ঘ) Beast
ব্যাখ্যা
Fauna = প্রাণীকুল
Flora = উদ্ভিদকুল 
Animal = পশু 
Beast = জন্তু 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
নিম্নের কোনটি অন্যগুলো থেকে ভিন্ন?
  1. ক) কর
  2. খ) বিভাকর
  3. গ) অংশু
  4. ঘ) ময়ূখ
ব্যাখ্যা
'কিরণ' শব্দের সমার্থক শব্দ হলো- কর, রশ্মি, ময়ূখ, অংশু, প্রভা, দীপ্তি, জ্যোতি, আলো, বিভা ইত্যাদি। 

'বিভাকর' শব্দটি 'সূর্য' এর সমার্থক। 
'সূর্য' শব্দের সমার্থক শব্দ- অর্ক, তপন, আদিত্য, আফতাব, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, বালার্ক, রবি, সবিতা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) স্বার্থ - পরার্থ
  2. খ) ত্রাস - ভয়ংকর
  3. গ) স্তুতি - প্রশংসা
  4. ঘ) সবাক - অবাক
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দযুগল- 
স্বার্থ - পরার্থ

ত্রাস - সাহস
স্তুতি - নিন্দা
সবাক - নির্বাক 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
.
কোনটি সঠিক ?
  1. ক) Cadre - মন্ত্রিপরিষদ্‌
  2. খ) Cabinet - রণশৈক্ষ
  3. গ) Calculator - অনুগণক
  4. ঘ) Cadet - পদালী
ব্যাখ্যা
সঠিক পারিভাষিক শব্দ- 
Calculator = অনুগণক 
Cadre = পদালী
Cadre Post = পদালী পদ
Cadet = ক্যাডেট, রণশৈক্ষ
Cabinet = মন্ত্রিপরিষদ্‌  

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
সঠিক সমার্থক শব্দযুগল কোনটি?
  1. ক) অশ্ব = মাতঙ্গ
  2. খ) সলিল = উদক
  3. গ) অসি = বলাহক
  4. ঘ) ওদন = বচন
ব্যাখ্যা
‘জল’ শব্দের সমার্থক শব্দ = অম্বু, জীবন, নীর, পানি, পয়ঃ সলিল, উদক, বারি, অপ্‌, তোয়, অর্ণঃ। 

অশ্ব = ঘোড়া; মাতঙ্গ = হাতি
ওদন = ভাত; কথা = বচন 
অসি = তরবারি; বলাহক = মেঘ 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
সঠিক বিপরীতার্থক শব্দযুগল নয় কোনটি?
  1. ক) সদর্থক - নঞ্‌র্থক
  2. খ) স্তুতি - নিন্দা
  3. গ) সুকৃত - দুষ্কৃত
  4. ঘ) স্বজন - দুর্জন
ব্যাখ্যা
কিছু সঠিক বিপরীতার্থক শব্দ- 
সজ্জন - দুর্জন
সদর্থক - নঞ্‌র্থক 
সলজ্জ - নির্লজ্জ
সিদ্ধ - নিষিদ্ধ
স্তুতি - নিন্দা
সমক্ষে - পরোক্ষে 
সুকৃত - দুষ্কৃত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১০.
'Leaflet' এর সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) ক্রোড়পত্র
  2. খ) সাময়িক পত্র
  3. গ) ছাড়পত্র
  4. ঘ) প্রচারপত্র
ব্যাখ্যা
Annex = ক্রোড়পত্র 
Magazine = সাময়িক পত্র, পত্রিকা; অস্ত্রাগার, বারুদখানা
Leaflet = প্রচারপত্র
Document = দলিল, দস্তাবেজ, লেখ্য

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১১.
তিন পায়া যার = তেপায়া কোন সমাসের উদাহরণ?
  1. ক) সংখ্যাবাচক দ্বন্দ্ব
  2. খ) সংখ্যাবাচক কর্মধারয়
  3. গ) সংখ্যাবাচক তৎপুরুষ
  4. ঘ) সংখ্যাবাচক বহুব্রীহি
ব্যাখ্যা
সংখ্যাবাচক বহুব্রীহি সমাস:
পূর্বপদে সংখ্যাবাচক এবং পরপদ বিশেষ্য হলে এবং সমস্ত পদটি বিশেষণ বােঝালে তাকে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলে।
এ সমাসে সমস্ত পদে আ, ই বা ঈ যুক্ত হয়।
যেমন-
- দশ গজ পরিমাণ যার = দশগজি,
- চৌ (চার) চাল যে ঘরের = চৌচালা,
- চৌ কাঠ যার = চৌকাঠ,
- তিন পায়া যার = তেপায়া,
- চৌ রাস্তা যার = চৌরাস্তা,
- দুই নল যার = দুনলা,
- দশ আনন যার = দশানন,
- সে (তিন) তারের যন্ত্র = সেতার,
- পঞ্চ আনন যার = পঞ্চানন ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
কোনটি অপরগুলো থেকে ভিন্ন?
  1. ক) হুতাশন
  2. খ) গন্ধবহ
  3. গ) বৈশ্বানর
  4. ঘ) কৃশানু
ব্যাখ্যা
হুতাশন, বৈশ্বানর, কৃশানু - অগ্নি শব্দের সমার্থক শব্দ। 
'অগ্নি' শব্দের অন্যান্য সমার্থক শব্দ: অনল, বহ্নি, পাবক, সর্বভুক, শিখা, হোমাগ্নি, সর্বশুচি, বিভাবসু ইত্যাদি।

'গন্ধবহ'  বায়ু/বাতাস এর সমার্থক শব্দ। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৩.
Hygiene শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) পরিষ্কার
  2. খ) পরিচ্ছন্ন
  3. গ) স্বাস্থ্যবিদ্যা 
  4. ঘ) জীবাণুমুক্ত
ব্যাখ্যা
'Hygiene' শব্দের পারিভাষিক শব্দ - স্বাস্থ্যবিদ্যা 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১৪.
৪ এর কত শতাংশ ৭ হবে? 
  1. ক) ১৮০%
  2. খ) ১৭৫%
  3. গ) ১৪৪%
  4. ঘ) ১৪০%
ব্যাখ্যা
ধরি,
৪ এর ক% = ৭
৪ এর ক/১০০ = ৭
ক/২৫ = ৭
ক = ১৭৫
১৫.
৩৫ মিটার লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুইভাগ করা হল যেন ছোট অংশ বড় অংশের ২/৫ ভাগ হয়। বড় অংশের দৈর্ঘ্য কত?
  1. ক) ১০ মিটার
  2. খ) ১৫ মিটার
  3. গ) ২০ মিটার
  4. ঘ) ২৫ মিটার
ব্যাখ্যা
ধরি 
বড় অংশ ক 
ছোট অংশ = ক এর ২/৫
                   = ২ক/৫
এখন 
ক + ২ক/৫ = ৩৫
(৫ক + ২ক)/৫ = ৩৫
৭ক/৫ = ৩৫
৭ক = ৩৫ × ৫
ক = (৩৫ × ৫)/৭
ক = ২৫
১৬.
৮টি সংখ্যার গড় ৯.৫। একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে ৮ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?
  1. ক) ১৫
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ২০
ব্যাখ্যা
৮ টি সংখ্যার সমষ্টি = ৯.৫ × ৮ = ৭৬
এবং ১ টি বাদে বাকি ৭টি সংখ্যার সমষ্টি = ৮ × ৭ = ৫৬
 বাদ দেয়া সংখ্যাটি = ৭৬ - ৫৬
                             = ২০
১৭.
যদি x4 - 4x2 + 4 = 0 হয়, তবে x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) √2
  4. ঘ) √3
ব্যাখ্যা
x4 - 4x2 + 4 = 0
(x2)2  - 2.x2. 2 + 22 = 0
(x2 - 2)2 = 0
x2 - 2 = 0
x2 = 2
x = √2
১৮.
বৃত্তের ব্যাস দুইগুণ বৃদ্ধি পেলে, ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে?
  1. ক) 2 গুণ
  2. খ) 4 গুণ
  3. গ) 8 গুণ
  4. ঘ) 16 গুণ
ব্যাখ্যা
বৃত্তের ব্যাস= 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr2
ব্যাস দুইগুণ বৃদ্ধি পেলে হবে 4r
∴ব্যাসার্ধ = 2r
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(2r)2 = 4πr2
∴ 4 গুণ বৃদ্ধি পাবে।
১৯.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬ : ৮ : ১০ হলে, ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ৪৫°
  2. খ) ৫৫°
  3. গ) ৬৫°
  4. ঘ) ৭৫°
ব্যাখ্যা
দেওয়া আছে
ত্রিভুজের তিন কোণের অনুপাত ৬ : ৮ : ১০

ধরি,
কোণ গুলো যথাক্রমে ৬x°, ৮x° ও ১০x°

প্রশ্নমতে,
৬x° + ৮x° + ১০x° = ১৮০°
বা, ২৪x° = ১৮০°
বা, x = ৭.৫

ত্রিভুজটির ক্ষুদ্রতম কোণ = (৭.৫ × ৬)°
                                     = ৪৫°
২০.
একজন মোটরচালক 180 কি.মি. দূরে একটি স্থান থেকে 45 কি.মি./ঘন্টা বেগে পৌছায় এবং 30 কি.মি./ ঘন্টা বেগে ফিরে আসে। প্রতি ঘন্টায় সম্পূর্ণ ভ্রমণে তার গড় গতিবেগ কত?
  1. ক) 33 কি.মি./ঘণ্টা 
  2. খ) 36 কি.মি./ঘণ্টা 
  3. গ) 37.5 কি.মি./ঘণ্টা 
  4. ঘ) 38 কি.মি./ঘণ্টা 
ব্যাখ্যা
45 কি.মি. যেতে সময় লাগে = 1 ঘণ্টা 
180 কি.মি. যেতে সময় লাগে = 180/45 = 4 ঘণ্টা 

30 কি.মি. ফিরে আসতে সময় লাগে = 1 ঘণ্টা 
180 কি.মি. ফিরে আসতে সময় লাগে = 180/30 = 6 ঘণ্টা 

গড় বেগ = (180 + 180)/(4 + 6) কি.মি./ঘণ্টা 
              = 360/10 কি.মি./ঘণ্টা 
              = 36 কি.মি./ঘণ্টা
২১.
a + b = 8, a - b = 6 হলে ab এর মান কত?
  1. ক) 5
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
দেয়া আছে
a + b =8
a - b = 6

আমরা জানি 
4ab = (a + b)2 - (a - b)2
4ab = 82 - 62
4ab = 64 - 36 
4ab = 28
ab = 7
২২.
একটি পণ্য ৫০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। পণ্যটির ক্রয়মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?
  1. ক) ৩০ টাকা
  2. খ) ৫০ টাকা
  3. গ) ৫৫ টাকা
  4. ঘ) ৬০ টাকা
ব্যাখ্যা
৫% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ৫) টাকা বা ১০৫ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১০৫/১০০ টাকা 
ক্রয়মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০৫ × ৫০০)/১০০ টাকা 
                                                     = ৫২৫ টাকা 

৫% কমে ক্রয়মূল্য = ৫০০ - (৫০০ এর ৫%)
                             = ৫০০ - (৫০০ এর ৫/১০০)
                                 = ৫০০ - ২৫ 
                                = ৪৭৫ টাকা 

লাভ হতো =(৫২৫ - ৪৭৫) টাকা 
                 = ৫০ টাকা
২৩.
৬৯ কোন সংখ্যার ৭৫%? 
  1. ক) ১২০
  2. খ) ১২৩
  3. গ) ৮২
  4. ঘ) ৯২
ব্যাখ্যা
ধরি
সংখ্যাটি x 

প্রশ্নমতে
x এর ৭৫% = ৬৯ 
x × ৭৫/১০০ = ৬৯
 x = ৬৯ × ১০০/৭৫
∴ x = ৯২
২৪.
x + 2y = 7, 2x + y = 8 সমীকরণদ্বয়ের সমাধান কোনটি?
  1. ক) (3, 3)
  2. খ) (3, 2)
  3. গ) (2, 2)
  4. ঘ) (1, 2)
ব্যাখ্যা
এখানে 
x + 2y = 7............. (1)
2x + y = 8 ............(2)

(2)নং × 2 - (1)নং  ⇒
4x + 2y - x - 2y = 16 - 7 
3x = 9
 x= 3

(1)নং সমীকরণ থেকে পাই 
3 + 2y = 7
2y = 7 - 3
2y = 4 
y = 2

নির্ণেয় সমাধান (x, y) = (3, 2)
২৫.
আবহাওয়া অফিসের রিপাের্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মােট ৪ দিন। ঐ সপ্তাহে সোমবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ৪/৭
  2. খ) ২/৭
  3. গ) ৩/৭
  4. ঘ) ১
ব্যাখ্যা
একটি সপ্তাহে দিন আছে ৭ টি
বৃষ্টি হয়েছে ৪ দিন
∴ যেকোনো একদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৪/৭
অর্থাৎ, সোমবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৪/৭
∴ সোমবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা= ১ - ৪/৭=৩/৭
২৬.
√2 + √2 এর বর্গ কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 8
  4. ঘ) 16
ব্যাখ্যা
√2 + √2
= 2√2 

2√2 এর বর্গ  = (2√2)2 = 4 × 2 = 8
২৭.
A এবং B একটি কাজ 12 দিনে করতে পারে। B এবং C একটি কাজ 15 দিনে করতে পারে। A এবং C একটি কাজ 20 দিনে করতে পারে। A ,B এবং C একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে?
  1. ক) 18 দিন
  2. খ) 15 দিন
  3. গ) 10 দিন
  4. ঘ) 12 দিন
ব্যাখ্যা
(A + B) 1 দিনে করে কাজটির 1/12 অংশ
(B  + C ) 1 দিনে করে কাজটির 1/15 অংশ 
(C +  A)  1 দিনে করে কাজটির 1/20 অংশ 

(A + B + B + C + C + A) 1 দিনে করে কাজটির  = (1/12) + (1/15) + (1/20) অংশ 
(2A + 2B + 2C) 1 দিনে করে কাজটির  = (5 + 4 + 3)/60 অংশ 
2(A + B + C) 1 দিনে করে কাজটির  = 1/5 অংশ 
(A + B + C) 1 দিনে করে কাজটির = 1/10 অংশ

(A + B + C) 1/10 অংশ কাজ করে 1 দিনে 
(A + B + C) 1 বা সম্পূর্ণ অংশ কাজ করে  = (10 × 1)/1 দিনে 
                                                                = 10 দিনে
২৮.
a ও b এর মানের গড় ১২ এবং c = ১৫ হলে, a, b এবং c এর মানের গড় কত হবে?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৫
  4. ঘ) ৯
ব্যাখ্যা
a ও b এর মানের সমষ্টি = ২ × ১২
                                    = ২৪

দেয়া আছে c = ১৫
a, b এবং c এর মানের সমষ্টি = ২৪  + ১৫ = ৩৯
a, b এবং c এর মানের গড় = ৩৯/৩ = ১৩
২৯.
১ + ৫ + ৯ + ......... + ১৫৩ = ?
  1. ক) ৩০০৩
  2. খ) ৩০৩০
  3. গ) ৩৩০০
  4. ঘ) ৩৩২২
ব্যাখ্যা
এখানে 
১ম পদ a  = ১ 
সাধারণ অন্তর d  = ৫ - ১ = ৪ 

ধরি 
n তম পদ = ১৫৩
প্রশ্নমতে,
a  + (n - ১) d  = ১৫৩
১ + (n - ১)৪ = ১৫৩
১ + ৪n - ৪ = ১৫৩
৪n - ৩ = ১৫৩
৪n = ১৫৩ + ৩ 
৪n = ১৫৬ 
n  = ৩৯ 

৩৯ টি পদের সমষ্টি = (৩৯/২){২a  + (৩৯ - ১)d}
                             =(৩৯/২){ ২ × ১ + ৩৮ × ৪ } 
                             = (৩৯/২)(২ + ১৫২)
                             = (৩৯/২)(১৫৪)
                             = ৩৯ × ৭৭
                             = ৩০০৩
৩০.
১০% মাসিক বেতন বৃদ্ধির ফলে একজন কর্মচারীর বেতন বার্ষিক ১০২০০ টাকা বৃদ্ধি পায়। বৃদ্ধির আগে মাসিক বেতন কত ছিল?
  1. ক) ৭৫০০ টাকা 
  2. খ) ৭২০০ টাকা 
  3. গ) ৮৫০০ টাকা 
  4. ঘ) ৮২০০ টাকা 
ব্যাখ্যা
১২ মাসে বেতন বাড়ে = ১০২০০ টাকা 
১ মাসে বেতন বাড়ে = ১০২০০/১২
                              = ৮৫০টাকা 

প্রশ্নমতে
১০% = ৮৫০ টাকা 
১% = ৮৫০/১০
১০০%  = (৮৫০ × ১০০)/১০
            = ৮৫০০ টাকা
৩১.
ক এর ২০% যদি খ এর ১৫% এর সমান হয়, তবে ক : খ = কত?
  1. ক) ২ : ৩
  2. খ) ৪ : ৩
  3. গ) ৩ : ৪
  4. ঘ) ৫ : ৩
ব্যাখ্যা
ক এর ২০% = খ এর ১৫%
ক এর ২০/১০০ =  খ এর ১৫/১০০
২০ক/১০০ = ১৫খ/১০০
২০ক = ১৫খ 
৪ক = ৩খ 
ক/খ = ৩/৪ 
ক : খ = ৩ :  ৪
৩২.
Select the option that means the same as the given idiom.
Tooth and nail
  1. ক) With all power
  2. খ) Unconditionality
  3. গ) Top to bottom
  4. ঘ) Hungry
ব্যাখ্যা
Tooth and nail (Phrase)
English Meaning: 
- to try very hard to get something you want
- Fight very fiercely
Bangla Meaning: দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে।
Example Sentence: We fought tooth and nail to get the route of the new road changed.
 
Source: Cambridge Dictionary, Oxford Dictionary, Bangla Academy Dictionary

৩৩.
Which one of the four below is most unlike the other three?
  1. ক) Ephemeral
  2. খ) Transient
  3. গ) Permanent
  4. ঘ) Momentary
ব্যাখ্যা
Ephemeral (adjective)
English Meaning: Lasting for only a short time.
Bangla Meaning: স্বল্পজীবী; স্বল্পস্থায়ী।
Synonyms: Transient (স্বল্পস্থায়ী; ক্ষণস্থায়ী), Fleeting (ক্ষণিকের; ক্ষণকালীন), Momentary (ক্ষণিক).
Antonyms: Long-lived (দীর্ঘজীবী), Permanent (স্থায়ী; চিরস্থায়ী).
Other Forms: Ephemerally (adverb).
Example Sentence: ‘Happiness for Aristotle is not a fleeting feeling or an ephemeral passion.’
 
Source:  Live MCQ Lecture
৩৪.
'Semantics' deals with the level of _______.
  1. ক) meaning in language
  2. খ) Writing in language
  3. গ) word formation in language
  4. ঘ) lexical items in language
ব্যাখ্যা
Semantic (Adjective)
English Meaning: Relating to meaning in language or logic.
Bangla Meaning: ভাষার অর্থঘটিত কিংবা শব্দার্থবিজ্ঞানঘটিত; শাব্দার্থিক; বাগর্থিক; আর্থ; শব্দার্থতাত্ত্বিক।
Sentence: ‘Another very important way in which a language grows is by semantic modification of existing words.
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৩৫.
What is the comparative form of 'Akib is the best boy in the class'?
  1. ক) Akib is better than most other boy in the class.
  2. খ) Akib is better than any other boy in the class.
  3. গ) Akib is better than all the other boy in the class.
  4. ঘ) Other boy in the class is not better than Akib.
ব্যাখ্যা
One of the ছাড়া শুধু the + Superlative Degree থাকলে – comparative degree করতে হলে comparative degree + (than any other + singular noun) / (than all other + plural noun) বসে।
Superlative Degree: Akib is the best boy in the class.
Comparative Degree: Akib is better than any other boy in the class.
৩৬.
"A Farewell to Arms'' witten by Hemingway is _____.
  1. ক) a poem
  2. খ) a short story
  3. গ) a novel
  4. ঘ) a drama
ব্যাখ্যা
• 'A Farewell to Arms' is a famous novel of Ernest Hemingway.
• 'A Farewell to Arms' - is particularly notable for its autobiographical elements.
• Important character of this novel:
- Lieutenant Federic Henry,
- Catherine Barkley,
- Helen Fergusion,
- Lieutenant Rinaldi

• His famous novels:
- A Farewell to Arms,
- The Old Man and The Sea,
- For Whom The Bell Tolls,
- The Sun Also Rises,
- Death in the Afternoon,
- To Have and Have not.

[Source: Britannica, SparkNotes]
৩৭.
She is looking forward ____ Europe.
  1. ক) to go
  2. খ) to going
  3. গ) gone
  4. ঘ) go
ব্যাখ্যা
বাক্যে mind, cannot help, could not help, with a view to, look forward to, be used to, get used to, worth ইত্যাদির পর কোনাে Verb আসলে উক্ত Verb - এর সাথে ing যুক্ত হয়।
যেমনঃ
- She is looking forward to going Europe.
- Would you mind closing the door.
৩৮.
'Hold water' means -
  1. ক) keep water
  2. খ) be tenable
  3. গ) drink water
  4. ঘ) store water
ব্যাখ্যা
Hold Water (Phrase)
English Meaning: (of a statement, theory, or line of reasoning) appear to be valid, sound, or reasonable / to stand up under criticism or analysis.
Bangla Meaning: গ্রহণযোগ্য / প্রমাণ সাপেক্ষে টিকে থাকা / ধোপে টিকে থাকা
Synonym: be tenable, ring true, bear examination, bear scrutiny, survive investigation, make sense, work out, stand up, hold up, be convincing, be plausible, be verifiable, be provable, be sound
Ex. Sentence: This argument just does not hold water.
Bangla Meaning: এই যুক্তি তর্ক ধোপে টিকে নি।

Source: Oxford Dictionary, Live MCQ Lecture
৩৯.
Antonym of BONHOMIE is -
  1. ক) Geniality
  2. খ) Warmth
  3. গ) Conviviality
  4. ঘ) Coldness
ব্যাখ্যা
Bonhomie (Noun)
English Meaning: Cheerful friendliness; geniality.
Bangla Meaning: আন্তরিকতা ও মধুর আচরণ।
Synonym: geniality, congeniality, conviviality, cordiality, affability, amiability, sociability, friendliness
Antonym: coldness
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৪০.
What is the synonym of 'Emancipate'?
  1. ক) Shackle
  2. খ) Manacle
  3. গ) Liberate
  4. ঘ) Enslave
ব্যাখ্যা
Emancipate (Verb)
English Meaning: Set free, especially from legal, social, or political restrictions.
Bangla Meaning:  মুক্তি দেওয়া (বিশেষত রাজনৈতিক বা নৈতিক অবরোধ থেকে)।
Synonym: free, liberate, set free, release, let loose, let out, set free, set loose, discharge
Antonym: enslave, manacle, shackle
Example Sentence: The serfs privately owned by members of the nobility were emancipated.

Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৪১.
Choose the closest meaning to the underlined word in the sentence.
People shouldn't meddle with things they don't understand.
  1. ক) Intercede
  2. খ) Interfere
  3. গ) Impose
  4. ঘ) Cross
ব্যাখ্যা
Choose the closest meaning to the underlined word in the sentence.
People shouldn't meddle with things they don't understand.
Meddle -
(verb intransitive)
১. Meddle (in something) যা করতে বলা হয়নি তেমনি কিছু নিয়ে ব্যস্ত হওয়া।
২. Meddle (with something) হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা।

Intercede -
(verb transitive) অনুনয়/অনুযাচনা করা; মধ্যবর্তী হওয়া; মধ্যস্থ করা।

Impose -
(verb transitive), (verb intransitive)
(১) impose on (কর, দায়িত্ব ইত্যাদি) আরোপ করা; চাপানো।
(২) impose on somebody চাপিয়ে দেওয়া।
(৩) impose upon something সুযোগ নেওয়া।

Interfere -
(verb intransitive) 
(১) interfere (in something) (ব্যক্তি) অনধিকারচর্চা/ পরাধিকারচর্চা/ অনধিকার প্রবেশ করা; হস্তক্ষেপ করা; নাক গলানো।
(২) interfere (with) (ব্যক্তি) অনধিকারপূর্ণ হস্তক্ষেপ করা; অনধিকারচর্চা করা।
(৩) interfere (with) (ঘটনা, পরিস্থিতি ইত্যাদি) অন্তরায় হওয়া; সংঘর্ষে লিপ্ত হওয়া; ব্যাহত করা।

Cross -
(verb transitive), (verb intransitive) পার হওয়া; এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া।

সুতরাং, দেখা যাচ্ছে Meddle এর সবচেয়ে কাছাকাছি অর্থ দিচ্ছে Interfere.
৪২.
The child hid his face ____ the bedclothes.
  1. ক) into
  2. খ) under
  3. গ) at
  4. ঘ) in
ব্যাখ্যা
Under (Preposition)
English Meaning: Below; beneath.
Bangla Meaning:   
(১) নিচে; তলে; নিম্নে; তল/নিচ দিয়ে: 
The workers were gossiping under the factory wall.
(২) ভিতরে আচ্ছাদিত; তলে; নিচে: 
The child hid his face under the bedclothes.
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৪৩.
Choose the antonym of the given underlined word.
She felt reasonably proficient in Italian.
  1. ক) inept
  2. খ) apt
  3. গ) adept
  4. ঘ) adapt
ব্যাখ্যা
Proficient (Adjective)
English Meaning: Competent or skilled in doing or using something.
Bangla Meaning:  ব্যুৎপন্ন; দক্ষ; নিপুণ
Synonym: skilled, skilful, expert, accomplished, experienced, practised, trained, seasoned
Antonym: inept, inexpert, incompetent
Example Sentence: she felt reasonably proficient in Italian.
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৪৪.
Choose the correctly spelt word.
  1. ক) Ophthelmologist
  2. খ) Ophtholmologist
  3. গ) Ophthalmologist
  4. ঘ) Ophtalmologist
ব্যাখ্যা
Here, the correct spelling word is Ophthalmologist.
Ophthalmologist (Noun)
English Meaning:  A specialist in the branch of medicine concerned with the study and treatment of disorders and diseases of the eye.
Bangla Meaning: চক্ষুবিশেষজ্ঞ

 Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
৪৫.
'অপারেশন সার্চ লাইট' এর নীল নকশা প্রস্তুত করেন -
  1. ক) পিরজাদা খাদেম ও এ কে নিয়াজী
  2. খ) জুলফিকার ভুট্টো ও পিরজাদা খাদেম
  3. গ) টিক্কা খান ও রাও ফরমান আলী
  4. ঘ) এ কে নিয়াজী ও টিক্কা খান
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানী সামরিক বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালিদের উপর 'অপারেশন সার্চ লাইট' পরিচালনা করে।
- এই অপারেশনে ঢাকা শহর জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও গণহত্যা চালানো হয়।
- ১৮ মার্চ ১৯৭১ জেনারেল টিক্কা খান এবং মেজর জেনারেল রাও ফরমান আলী অপারেশন সার্চ লাইটের নীলনকশা প্রস্তুত করেন।
- সব প্রস্তুতি শেষে ২৫ মার্চ এই অপারেশন চালানো হয়।
- মেজর জেনারেল রাও ফরমান আলী ঢাকা শহরে অপারেশন সার্চ লাইটের মূল দায়িত্বে ছিলেন।

(তথ্যসূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৪৬.
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম -
  1. ক) The Federal Reserve
  2. খ) Sveriges Riksbank
  3. গ) The Reserve Bank of United States
  4. ঘ) Bank of USA
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম - The Federal Reserve 

কয়েকটি দেশের কেন্দ্রীয় ব্যাংক:
সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম - Sveriges Riksbank
ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম - The Reserve Bank of India (RBI) 
ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নাম - Bank of England

Source: respective bank website
৪৭.
'বিজু' কোন নৃগোষ্ঠীর প্রধান উৎসবের নাম?
  1. ক) সাঁওতাল
  2. খ) গারো
  3. গ) চাকমা
  4. ঘ) মুরং
ব্যাখ্যা
চাকমাদের প্রধান উৎসব বিজু।
অন্যদিকে,
- সোহরাই হলো সাঁওতালদের প্রধান উৎসব।
- মুরংদের প্রধান উৎসব চিয়াৎসপয় 
- গারো জনগোষ্ঠীর প্রধান উৎসব ওয়ানগালা 

তথ্যসূত্র: ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি , ষষ্ঠ ও সপ্তম শ্রেণি।
৪৮.
বঙ্গবন্ধু স্যাটেলাইট–১এর গ্রাউন্ড স্টেশন সংখ্যা কয়টি?
  1. ক) ৩টি
  2. খ) ৫টি
  3. গ) ৪টি
  4. ঘ) ২টি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু স্যাটেলাইট–১–এর গ্রাউন্ড স্টেশন সংখ্যা ২টি। 
গাজীপুরের তেলিপাড়া এলাকায় পাঁচ একর জমির ওপর বঙ্গবন্ধু স্যাটেলাইট–১–এর গ্রাউন্ড স্টেশন তৈরি হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ নিয়ন্ত্রণ করা হবে বাংলাদেশের গাজীপুর থেকে। এ জন্য গাজীপুরের জয়দেবপুরে তৈরি করা হয়েছে গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন। বিকল্প হিসেবে ব্যবহার করা হবে রাঙামাটির বেতবুনিয়া গ্রাউন্ড স্টেশন।

দেশের প্রত্যন্ত অঞ্চলে এই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবার সম্প্রসারণ করা সম্ভব হবে। দুর্যোগ পরিস্থিতি মোকাবিলা ও ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ হবে। স্যাটেলাইটভিত্তিক টেলিভিশন সেবা ডিটিএইচ (ডাইরেক্ট টু হোম) ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার কাজেও এ স্যাটেলাইটকে কাজে লাগানো যাবে।

মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের অবস্থান হবে ১১৯ দশমিক ১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এই কক্ষপথ থেকে বাংলাদেশ ছাড়াও সার্কভুক্ত সব দেশ, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কমিনিস্তান ও কাজাখস্তানের কিছু অংশ এই স্যাটেলাইটের আওতায় আসবে।
 
উৎস: gazipur.gov.bd
৪৯.
UNFPA এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) কোপেনহেগেন
  2. খ) নিউইয়র্ক
  3. গ) প্যারিস
  4. ঘ) জেনেভা
ব্যাখ্যা
- UNFPA এর পূর্ণরূপ হলো United Nations Population Fund.
- UNFPA ১৯৬৭ সালে United Nations Fund for Population Activities নামে একটি ট্রাস্ট হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং কার্যক্রম শুরু করে ১৯৬৯ সালে।
- ১৯৮৭ সালে এটি United Nations Population Fund নামধারণ করে। তবে এর Abbreviation পূর্বের UNFPA থেকে যায়।
- UNFPA এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।
- বর্তমান পঞ্চম নির্বাহী পরিচালক নাতালিয়া কানিম।
- UNFPA প্রতিবছর বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে।

(তথ্যসূত্রঃ UNFPA ওয়েবসাইট)
৫০.
নিম্নোক্ত কোন দেশের সেনাবাহিনী নেই?
  1. ক) ভূটান
  2. খ) মালদ্বীপ
  3. গ) মরিশাস
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
উল্লিখিত সবগুলো দেশের সেনাবাহিনী রয়েছে। 
নিম্নোক্ত দেশগুলোর সেনাবাহিনী নেই:
- মরিশাস 
- ভানুয়াতু 
- ভাটিক্যান সিটি 
- এন্ডোরা 
- কোস্টারিকা 
- আইসল্যান্ড 
- গ্রিনল্যান্ড 
- পানামা 
 
উৎস: ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ওয়েবসাইট।
৫১.
বাংলাদেশের কোন দ্বীপে আদিনাথ পাহাড় রয়েছে?
  1. ক) নিঝুম দ্বীপ
  2. খ) সন্দ্বীপ
  3. গ) মহেশখালী
  4. ঘ) কুতুবদিয়া
ব্যাখ্যা
- বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপ হলো মহেশখালী। এই দ্বীপে আদিনাথ পাহাড় রয়েছে।
- এছাড়া এখানে আদিনাথ মন্দির রয়েছে।
- মহেশখালী দ্বীপেই মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র ও গভীর সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে।
- দেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন বা নারিকেল জিঞ্জিরা।
- কুতুবদিয়া দ্বীপে বাতিঘর রয়েছে।
- সন্দ্বীপে প্রাচীনকালে বাণিজ্যিক জাহাজ নির্মাণ হতো।

(সূত্র: জাতীয় তথ্য বাতায়ন এবং জাতীয় দৈনিক)
৫২.
ইউনেস্কোর কততম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়?
  1. ক) ২৯তম
  2. খ) ৩০তম
  3. গ) ৩২তম
  4. ঘ) ২৮তম
ব্যাখ্যা
- ১৭ নভেম্বর ১৯৯৯ ইউনেস্কোর ৩০তম সাধারণ সভায় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ২০০০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হতে শুরু করে।
- ২০০৭ সালের ১৬ মে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব উত্থাপন হয় যেখানে সদস্য রাষ্ট্রগুলোর প্রতি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের আহবান জানানো হয় এবং একই প্রস্তাবে ২০০৮ সালকে আন্তর্জাতিক মাতৃভাষা বর্ষ ঘোষণা করা হয়।
- পরবর্তীতে ২০১০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের প্রস্তাব পাস হয়।

(সূত্র: ইউনেস্কো ও জাতিসংঘ ওয়েবসাইট)
৫৩.
বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পদক’ প্রদান করে-
  1. ক) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
  2. খ) মন্ত্রিপরিষদ বিভাগ
  3. গ) রাষ্ট্রপতির কার্যালয়
  4. ঘ) প্রধানমন্ত্রীর কার্যালয়
ব্যাখ্যা
‘স্বাধীনতা পদক’ বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে স্বাধীনতা পদক প্রদান করা হয়। ১৯৭৭ সাল থেকে এই পদক প্রদান করা হচ্ছে।
স্বাধীনতা পদক প্রাপ্তদের প্রত্যেককে আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রাম স্বর্ণ দ্বারা নির্মিত একটি পদক, পদকের একটি রেপ্লিকা, পাঁচ লক্ষ টাকা এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।
অন্যদিকে, একুশে পদক প্রদান করা হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে।

(সূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
৫৪.
জি-৭ ভুক্ত জোটের সদস্য নয় -
  1. ক) ইতালি
  2. খ) জাপান
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
- জি-৭ জোটের পূর্ণরূপ- Group of 7। 
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট‌। 
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত। 
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে। 
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা। - এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান। 
- পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম শীর্ষ ধনী দেশ চীন জি-৭ ভুক্ত দেশ নয়। 

উৎসঃ G-7 এর ওয়েবসাইট।
৫৫.
জাতীয় জ্ঞানকোষ ‘বাংলাপিডিয়া’ প্রথম প্রকাশিত হয় -
  1. ক) ১৯৯৯ সালে
  2. খ) ২০০৩ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০০০ সালে
ব্যাখ্যা
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৯৫২ সালের ৩ জানুয়ারি ‘এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান’ নামে প্রতিষ্ঠিত হয়। দেশ স্বাধীনের পর এটি বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি নামধারণ করে।
- এশিয়ার মানুষ ও প্রকৃতি বিষয়ে গবেষণার লক্ষ্যে বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশের রাষ্ট্রপতি এ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক।
- এটির অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের পাশে।
- বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ ‘বাংলাপিডিয়া’ এশিয়াটিক সোসাইটির উদ্যোগে ২০০৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- ১৭৮৪ সালে কলকাতায় সর্বপ্রথম ইংরেজ বিচারপতি উইলিয়া জোন্সের উদ্যোগে কলকাতা এশিয়াটিক সোসাইটি স্থাপিত হয়।

(তথ্যসূত্রঃ বাংলাপিডিয়া)
৫৬.
'Line of Actual Control' যে দু'টি দেশের সীমান্তে অবস্থিত-
  1. ক) পাকিস্তান - আফগানিস্তান
  2. খ) চীন - ভারত
  3. গ) ভারত - পাকিস্তান
  4. ঘ) নেপাল - ভারত
ব্যাখ্যা
বিভিন্ন দেশের মধ্যকার সীমারেখা:
- LAC (Line of Actual Control) : চীন ও ভারত
- লাইন অব কন্ট্রোল : পাকিস্তান ও ভারত
- গ্রিন লাইন : ইসরাইল ও জর্ডান/ফিলিস্তিন
- ব্লু লাইন : ইসরাইল ও লেবানন।

(সূত্র: ব্রিটানিকা)
৫৭.
ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ক) ১৯৫টি
  2. খ) ১৯২টি
  3. গ) ১৯৩টি
  4. ঘ) ১৯১টি
ব্যাখ্যা
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত।
- The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ১৬ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হয় যা ১৯৪৬ সালের ৪ নভেম্বর কার্যকর হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১২টি।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।

সোর্সঃ ইউনেস্কো ওয়েবসাইট।
৫৮.
বিশ্বের সর্ববৃহৎ মরূভূমি কোনটি?
  1. ক) Antarctic
  2. খ) Gobi
  3. গ) Arctic
  4. ঘ) Arabian
ব্যাখ্যা
- বিশ্বের সর্ববৃহৎ মরূভূমির নাম The Antarctic desert.
- এর আয়তন প্রায় ৫.৫ মিলিয়ন বর্গমাইল।
- আর সাবট্রপিকাল বা উপক্রান্তিয় অঞ্চলের সর্ববৃহৎ মরুভূমির নাম, সাহারা মরূভূমি, যার আয়তন প্রায় ৩.৫ মিলিয়ন বর্গমাইল।
 
বিশ্বের বৃহত্তম ৫টি মরূভূমি:
Antarctic - 5.5 million square miles
Arctic - 5.4 million square miles
Sahara - 3.5 million square miles 
Arabian - 1.0 million square miles 
Gobi - 0.5 million square miles 

সূত্র: ওয়াল্ড এটলাস ওয়েবসাইট।