পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ২৯ ফেব্রুয়ারি, ২০২৪সময়40 minutes
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা- বিটা- ১৮.০৪.২০১৪ (গ্রেড-১৩)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
‘দৃষ্টিহীন’ কার ছদ্মনাম?
  1. ক) প্যারিচাঁদ মিত্র
  2. খ) মধুসূদন দত্ত
  3. গ) মধুসূদন মজুমদার
  4. ঘ) বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা

মধুসূদন মজুমদারের ছদ্মনাম ছিলো- দৃষ্টিহীন।
আবার, দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ছদ্মনামও ছিলো- দৃষ্টিহীন।
প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম- টেকচাঁদ ঠাকুর।
মধুসূদন দত্তের ছদ্মনাম- এ নেটিভ।
বিহারীলাল চক্রবর্তীর উপাধি- ভোরের পাখি।
সূত্রঃ বাংলাভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
‘A search for identity’- বইটি কার লেখা?
  1. ক) কবির চৌধুরী
  2. খ) মেজর আব্দুল জলিল
  3. গ) মেজর রফিকুল ইসলাম
  4. ঘ) সিরাজুল ইসলাম
ব্যাখ্যা

'A Search for identity' বইটির লেখক মেজর আব্দুল জলিল।
'প্রতিরোধের প্রথম প্রহর', 'লক্ষ প্রাণের বিনিময়ে', ‘শেখ মুজিব ও স্বাধীনতা সংগ্রাম’ মেজর রফিকুল ইসলাম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ।
উৎসঃ পত্রিকা, বাংলাপিডিয়া এবং বাংলাভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
জসীমউদ্‌দীনের নাটক-
  1. ক) বেদের মেয়ে
  2. খ) রাখালী
  3. গ) মাটির কান্না
  4. ঘ) বোবা কাহিনী
ব্যাখ্যা

'বেদের মেয়ে'(১৯৫১) জসীমউদ্‌দীনের রচিত নাটক।
'রাখালী' এবং 'মাটির কান্না' তার অন্যতম জনপ্রিয় খন্ডকবিতা।
'বোবা কাহিনী'(১৯৬৪) তার রচিত একমাত্র উপন্যাস।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
“প্রতিদিন ঘরহীন ঘরে” কাব্যগ্রন্থের রচয়িতা -
  1. ক) আহসান হাবিব
  2. খ) মহাদেব সাহা
  3. গ) আলাউদ্দীন আল আজাদ
  4. ঘ) শামসুর রাহমান
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের আধুনিক কবিদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ কবি - শামসুর রাহমান।
তার রচিত উল্লেখযোগ্য কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে -
প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করোটিতে, বিধ্বস্ত নীলিমা, বন্দী শিবির থেকে, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, এক ধরনের অহংকার, শূন্যতার শোকসভা, বাংলাদেশ স্বপ্ন দ্যাখে, প্রতিদিন ঘরহীন ঘরে, ইকারুসের আকাশ, উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ, এক ফোঁটা কেমন অনল, দেশদ্রোহী হতে ইচ্ছে করে, অবিরল জলাভূমি, বুক তাঁর বাংলাদেশের হৃদয় ইত্যাদি।
তাঁর রচিত আত্মস্মৃতি - কালের ধুলোয় লেখা ও স্মৃতির শহর।
শামসুর রাহমানের উপন্যাস - অক্টোপাস, অদ্ভূত আঁধার এক, নিয়ত মন্তাজ, এলো সে অবেলায়।
তার রচিত কয়েকটি শিশু-কিশোর সাহিত্য - এলাটিং বেলাটিং, ধান ভানলে কুঁড়ো দেব, গোলাপ ফুটে খুকীর হাতে, আমের কুঁড়ি জামের কুঁড়ি ইত্যাদি।
[সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার]

.
বাংলাদেশের প্রথম সংবাদপত্র-
  1. ক) আজাদী
  2. খ) সমাচার দর্পন
  3. গ) বঙ্গদর্শন
  4. ঘ) বেঙ্গল গেজেট
ব্যাখ্যা

যেহেতু নির্দিষ্ট করে 'বাংলাদেশ' লেখা তাই উত্তর হবে, ১৯৭১ সালে ১৭ ডিসেম্বর প্রকাশিত (স্বাধীন বাংলাদেশের প্রথম) দৈনিক আজাদী।

‘রংপুর বার্তাবহ’ বাংলাদেশের বর্তমান ভূখণ্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র।
১৮৪৭ সালের আগস্ট মাসে রংপুরের কুণ্ডি পরগনার জমিদার কালীচন্দ্র রায় চৌধুরীর উদ্যোগ ও আর্থিক সহায়তায় রংপুর থেকে প্রকাশিত হয়।
প্রথম সম্পাদক গুরুচরণ রায়।
পত্রিকাটি ১৮৫৭ সাল পর্যন্ত চালু ছিল।
উৎসঃ বাংলাপিডিয়া।

বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ।
জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত সমাচার দর্পণ ১৮১৮ সালে সাপ্তাহিক হিসেবে প্রথম প্রকাশিত হয়।
বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিকদর্শন (১৮১৮)।
বাঙ্গালী কর্তৃক প্রথম প্রকাশিত সংবাদপত্র বাঙ্গাল গেজেট এবং ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ (১৮৬১)।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“মহর্ষি” কোন সমাস?
  1. ক) কর্মধারয়
  2. খ) দ্বন্দ্ব
  3. গ) তৎপুরুষ
  4. ঘ) দ্বিগু
ব্যাখ্যা

মহর্ষি [মহোর্‌শি] (বিশেষ্য) ঋষিশ্রেষ্ঠ; বড় ঋষি।
{(তৎসম বা সংস্কৃত) মহান+ঋষি; বা, মহান যে ঋষি (কর্মধারয় সমাস)}
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয়-
  1. ক) উপমিত
  2. খ) উপমান
  3. গ) উপমেয়
  4. ঘ) রূপক
ব্যাখ্যা

প্রত্যক্ষ কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়।
যেমন-
ভ্রমরের ন্যায় কৃষ্ণ কেশ = ভ্রমরকৃষ্ণকেশ।
এখানে 'ভ্রমর' উপমান এবং 'কেশ' উপমেয়।
কেননা 'কেশ' প্রত্যক্ষ বস্তু।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

.
‘পয়জার’ এর সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ছুতার
  2. খ) পাদুকা
  3. গ) উন্মাদ
  4. ঘ) দাঁড়িপাল্লা
ব্যাখ্যা

পয়জার, পায়যার (বিশেষ্য)
১) জুতা; পাদুকা (সখিনা বিবির পয়জারের বাড়ি আর খেতে পারিনে-জোবেদা; এখনই ঘর থেকে বেরিয়ে যা, নইলে পয়জার দিয়ে তোকে সোজা করব-শাহাদাত হোসেন)।
২) পাপোশ।
{(ফারসি) পায়জার }
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

.
“বামেতর” শব্দটির অর্থ
  1. ক) বামচোখ
  2. খ) ইতর
  3. গ) বামদিক
  4. ঘ) ডান
ব্যাখ্যা

বামেতর (বিশেষণ):
অর্থ - ডান; ডাহিন; দক্ষিণ
কবিতায় ব্যবহারঃ প্রমীলার বামেতর নয়ন নাচিল - মাইকেল মধুসূদন দত্ত।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১০.
“মনীষা” শব্দের বিপরীত অর্থ-
  1. ক) নির্বোধ
  2. খ) প্রভা
  3. গ) মনস্বিতা
  4. ঘ) স্থিরতা
ব্যাখ্যা

''মনীষা'' শব্দের বিপরীত শব্দ ''নির্বোধ''।
মনীষাঃ প্রজ্ঞা; তীক্ষ্ণবুদ্ধি; প্রতিভা।
নির্বোধঃ বোধহীন; অজ্ঞান; মূর্খ; ‍বুদ্ধিশূন্য।
উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১১.
নির্মল-এর বিপরীতার্থক শব্দ কি?
  1. ক) প্রফুল্ল
  2. খ) বিশুদ্ধ
  3. গ) পঙ্কিল
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

''নির্মল'' শব্দের বিপরীতার্থক শব্দ - পঙ্কিল বা মলিন।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
“গুড়ে বালি” কথাটির অর্থ কি?
  1. ক) বাতাসে বালি
  2. খ) আশায় নৈরাশ্য
  3. গ) ভালোতে খারাপ
  4. ঘ) গোবরে পদ্মফুল
ব্যাখ্যা

“গুড়ে বালি” অর্থ- আশায় নিরাশ হওয়া, আশায় নৈরাশ্য।
“গোবরে পদ্মফুল” অর্থ- নীচবংশে মহৎ ব্যক্তি।
তাই সঠিক উত্তর অপশন (খ)।

১৩.
“মুখ তোলা” বাক্যাংশের বিশিষ্ট অর্থ কি?
  1. ক) নিজের মুখ উপরে তোলা
  2. খ) অন্যের মুখ তুলে ধরা
  3. গ) প্রসন্ন হওয়া
  4. ঘ) নষ্ট করা
ব্যাখ্যা

‘মুখ তোলা’ অর্থ অনুগ্রহ লাভ করা, প্রসন্ন হওয়া।
খোদা মুখ তুলে চাইলে অবশ্যই ব্যবসায় লাভ হবে।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি

১৪.
“যার বাসস্থান নেই”- বাক্যের এক কথায় প্রকাশ কি?
  1. ক) অনিকেত
  2. খ) উদ্বাস্তু
  3. গ) অনুজ
  4. ঘ) একাহারী
ব্যাখ্যা

যার বাসস্থান নেই - অনিকেত।
যাদের নির্দিষ্ট কোন বাসস্থান নেই - যাযাবর।
বাসভূমি থেকে বিচ্যুত বা বিতাড়িত - উদ্বাস্তু।
দিনে একবার আহার করে যে - একাহারী।
অনুজ - অনুজন্মা (বিশেষ্য) কনিষ্ঠ ভ্রাতা; ছোটভাই।

১৫.
ভুল বানান কোনটি?
  1. ক) সমিতি
  2. খ) প্রতীতি
  3. গ) জামিতি
  4. ঘ) প্রকৃতি
ব্যাখ্যা
জ্যামিতি (বিশেষ্য) - ভূমির পরিমাপ বিষয়ক শাস্ত্র; ক্ষেত্রতত্ত্ব।
প্রতীতি (বিশেষ্য) - জ্ঞান; বোধ; উপলব্ধি।
উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৬.
যা নিন্দার যোগ্য নয়-
  1. ক) নিন্দনীয়
  2. খ) প্রশংসনীয়
  3. গ) অনিন্দ্য
  4. ঘ) প্রশংসার যোগ্য
ব্যাখ্যা

'অনিন্দ্য' শব্দের অর্থ নিন্দার অযোগ্য বা নিন্দার যোগ্য নয়।
‘নিন্দনীয়’ শব্দের অর্থ নিন্দার যোগ্য।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

১৭.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নিরিহ
  2. খ) নীরিহ
  3. গ) নীরীহ
  4. ঘ) নিরীহ
ব্যাখ্যা

নিরীহ (বিশেষণ)
১) শান্ত; গোবেচারা।
২) অহিংস্র।
৩) নিরুপদ্রব; নির্বিরোধ।
৪) নিশ্চেষ্ট; অচেষ্ট।
৫) নিঃস্পৃহ; নির্লোভ।
উৎসঃ বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান।

১৮.
“বুলবুলিতে ধান খেয়েছে”- এই বাক্যের “বুলবুলিতে” শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে?
  1. ক) করণে ৭মী
  2. খ) অধিকরণে ৭মী
  3. গ) কর্তৃকারকে ৭মী
  4. ঘ) অপাদানে ৭মী
ব্যাখ্যা

বাক্যস্থিত যে বিশেষ্য বা সর্বনাম পদ ক্রিয়া সম্পন্ন করে, তাকে ক্রিয়ার কর্তা বা কর্তৃকারক বলে।
ক্রিয়াকে ‘কে/ কারা’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটিই কর্তৃকারক।
(কর্মবাচ্য ও ভাববাচ্যের বাক্যে এই নিয়ম খাটবে না। সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে।)
উদাহরণ-
গরু ঘাস খায়। (কে খায়) : কর্তৃকারকে শূণ্য বিভক্তি
বুলবুলিতে ধান খেয়েছে (কে খেয়েছে) : কর্তৃকারকে সপ্তমী বিভক্তি
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৯.
“পদ্ধতি”-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) পদ + ধতি
  2. খ) পদ্‌ + হতি
  3. গ) পৎ + ধতি
  4. ঘ) পথ + ধতি
ব্যাখ্যা

ত্‌ ও দ্‌ এর পর হ থাকলে ত্‌ ও দ্‌ এর স্থলে দ এবং হ এর স্থলে ধ্‌ হয়।
যেমন - পদ্‌ + হতি = পদ্ধতি;
উৎ + হার = উদ্ধার।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

২০.
“মনস্তাপ”-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) মনঃ + তাপ
  2. খ) মন + তাপ
  3. গ) মনস + তাপ
  4. ঘ) মনো + তাপ
ব্যাখ্যা

বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিসধ্বনি হয়। অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিস ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জন এর স্থলে দন্ত্য শিস ধ্বনি হয়।
যেমন,
দুঃ + থ = দুস্থ।
ইতঃ + তত = ইতস্তত।
মনঃ + তাপ = মনস্তাপ।

২১.
“By fits and starts” means-
  1. ক) Carefully
  2. খ) Irregularly
  3. গ) Regularly
  4. ঘ) Attentively
ব্যাখ্যা
‘By fits and starts' means - irregular intervals of action and inaction, irregularly.
২২.
“Fag end” means-
  1. ক) The last part
  2. খ) Foggy
  3. গ) Cut a bad figure
  4. ঘ) Unfair
ব্যাখ্যা

‘Fag end’ means - the last part of something, especially when regarded as less important or interesting.
When Mahmudullah got out in the fag end of the innings, Bangladesh needed 3 runs from 2 balls.

২৩.
The idiom ''Bring to book'' এর অর্থ-
  1. ক) Book written by famous writer
  2. খ) Rebuke
  3. গ) Valueless person
  4. ঘ) None of the above
ব্যাখ্যা

Bring to book = তিরস্কার করা, ভর্ৎসনা করা।
Rebuke = তিরস্কার করা, ভর্ৎসনা করা।

২৪.
“He prides himself ______ his wealth.” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে-
  1. ক) of
  2. খ) for
  3. গ) on
  4. ঘ) in
ব্যাখ্যা

Pride (verb-transitive) (reflexive)
- pride oneself on/upon something
- গর্ব/অহংকার বোধ করা
Ex. He prides himself upon his knowledge of horses.
Source: Bangla Academy Dictionary.

২৫.
“The boy wanders ______ the streets.” বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ হবে-
  1. ক) for
  2. খ) of
  3. গ) at
  4. ঘ) around
ব্যাখ্যা

Wander (verb)
Meaning: to walk around slowly in a relaxed way or without any clear purpose or direction
Example:
We spent the morning wandering around the old part of the city.

Reference: Cambridge Dictionary.

২৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) Catastrophe
  2. খ) Cetastrophe
  3. গ) Catarstrofee
  4. ঘ) Catastrophee
ব্যাখ্যা
Catastrophe (noun) [countable noun] - বিপর্যয়; আকস্মিক বিপত্তি (বন্যা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড)।
২৭.
Choose the correct spelling -
  1. ক) Dysenteay
  2. খ) Dysentry
  3. গ) Dysentery
  4. ঘ) Diesentary
ব্যাখ্যা

Dysentery (Noun):
English Meaning: a disease characterized by severe diarrhea with passage of mucus and blood and usually caused by infection.
বাংলা অর্থঃ আমাশয়।
Source: Merriam Webster and Bangla Academy Dictionary.

২৮.
What is the antonym of ''Expel''?
  1. ক) Eject
  2. খ) Dismiss
  3. গ) Admit
  4. ঘ) Banish
ব্যাখ্যা
Expel (বহিষ্কার করা) এর বিপরীত হচ্ছে Admit (ভর্তি করা)।
২৯.
What is the synonym of ''Remember''?
  1. ক) Call up
  2. খ) Memory
  3. গ) Forget
  4. ঘ) Recollect
ব্যাখ্যা
Remember (স্মরণ করা) এর সমার্থক হচ্ছে Recollect (স্মরণ করা)।
৩০.
What is the antonym of the word ''Somber''?
  1. ক) Bright
  2. খ) Dark
  3. গ) Dismal
  4. ঘ) Gloomy
ব্যাখ্যা
Somber (অন্ধকার) এর বিপরীত হচ্ছে Bright (উজ্জ্বল)।
৩১.
What is the meaning of the word ''Nascent''?
  1. ক) Trail
  2. খ) Beginning
  3. গ) Nasal
  4. ঘ) Odorous
ব্যাখ্যা

Nascent (adjective) (আনুষ্ঠানিক) - জন্ম নিচ্ছে এমন; জায়মান; উৎপদ্যমান।
Beginning (noun) - প্রারম্ভ; শুরু।
Trail (noun) [countable noun] - চিহ্নরেখা; শিকারিদের অনুসরণীয় পথ অথবা গন্ধ।
Nasal (adjective) - নাক সম্বন্ধী; নাসিক্য; নাসিকা।
Odorous (adjective) (প্রধানত কাব্যিক) - সুরভিত।
Source: Bangla Academy Dictionary.

৩২.
How many types of Gender are there?
  1. ক) Four types
  2. খ) Three types
  3. গ) Two types
  4. ঘ) One type
ব্যাখ্যা

Gender সাধারনত চার প্রকার।

i. Masculine Gender: যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বাচক অবস্থাকে বোঝায় তাকে Masculine Gender বলে।
যেমন – Man, Boy, Brother, Bull, He, Dog, Cock, ইত্যাদি।

ii. Feminine Gender: যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বাচক অবস্থাকে বোঝায় তাকে Feminine Gender বলে।
যেমন – Woman, Cow, Sister, Girl, She, Bitch, Hen, ইত্যাদি।

iii. Neuter Gender: যে noun দ্বারা কোন প্রাণীর স্ত্রী বা পুরুষ কোন অবস্থাকে বোঝায় না তাকে Neuter Gender বলে।
যেমন - Book, Pen, Table, ইত্যাদি।

iv. Common Gender: যে noun বা pronoun দ্বারা কোন প্রাণীর পুরুষ বা স্ত্রী যে কোন অবস্থাকে বোঝায় তাকে Common Gender বলে।
যেমন – Baby, Cousin, Student, Teacher, Citizen, Enemy, ইত্যাদি।

৩৩.
Noun of the word ''Break'' is -
  1. ক) breaking
  2. খ) breach
  3. গ) breakful
  4. ঘ) breakdown
ব্যাখ্যা

Breach (NOUN) -
An act of breaking or failing to observe a law, agreement, or code of conduct.

Origin: Middle English from Old French breche, ultimately of Germanic origin; related to break.
Source: Oxford Dictionary.

৩৪.
“Might” শব্দটির adjective নিচের কোনটি?
  1. ক) Mighteous
  2. খ) Mightful
  3. গ) Mighter
  4. ঘ) Mighty
ব্যাখ্যা
Might (শক্তি) হচ্ছে noun যার adjective হলো Mighty (শক্তিশালী)।
৩৫.
“Does he speak English well?” বাক্যটির সঠিক passive form হচ্ছে-
  1. ক) Is English spoke well by him?
  2. খ) Is English spoken well to him?
  3. গ) Is English spoken well by him?
  4. ঘ) Was English spoke well by him?
ব্যাখ্যা

প্রশ্নোক্ত বাক্যটির Assertive form:
He speaks English well.
Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম:
1. Active Voice এর object টি Passive voice এর subject হয়।
2. Tense ও Number Person অনুযায়ী Auxiliary verb
3. মূল verb এর past participle
4. Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।
এখন, Assertive form এর বাক্যটির Passive form:
English is spoken well by him.
Passive form এর বাক্যটির Interrogative form:
Is English spoken well by him?
অর্থাৎ সঠিক উত্তর অপশন (গ)।

৩৬.
“All his pupils like him.” বাক্যটির সঠিক passive form হচ্ছে-
  1. ক) He is liked by all his pupils.
  2. খ) He was liked by all his pupils.
  3. গ) He is like by all his pupils.
  4. ঘ) He is being liked by all his pupils.
ব্যাখ্যা

Active voice কে Passive voice- এ রূপান্তরের নিয়ম:
1. Active Voice এর object টি Passive voice এর subject হয়
2. Tense ও Number Person অনুযায়ী Auxiliary verb
3. মূল verb এর past participle
4. Active voice এর subject টি Passive voice এর object হয় এবং তার পূর্বে Preposition (By, with, at, to, in) বসে।
নিয়ম অনুসারে প্রশ্নোক্ত বাক্যটির passive form:
He is liked by all his pupils.
অর্থাৎ সঠিক উত্তর অপশন (ক)।

৩৭.
Anis said, ''I must write a letter''. The indirect narration of this sentence is-
  1. ক) Anis said that he must write a letter.
  2. খ) Anis said he had to write a letter.
  3. গ) Anis said that he had to write a letter
  4. ঘ) Anis said he must write a letter.
ব্যাখ্যা

Direct speech এ reporting verb টি past হলে এবং reported speech এ ‘must’ থাকলে তা Indirect speech এ ‘must’ পরিবর্তিত হয়ে ‘had to’ হয় এবং ‘said’ verb এর পর ‘that’ বসে।
তাই সঠিক উত্তর অপশন (গ)।

৩৮.
“How dare you wake me up?” The lion roared at the mouse. Choose the correct narration:
  1. ক) The lion roared and said to the mouse why he wake him up?
  2. খ) The lion roared and asked the mouse how it dared to wake him up?
  3. গ) The lion said the mouse why it got him up?
  4. ঘ) The lion questioned the mouse how it dared to wake him up?
ব্যাখ্যা

Direct speech প্রশ্নবোধক হলে Indirect speech এ তাকে হ্যাঁবোধক করে নিতে হয়।
এজন্য ‘ask’ verb টি ব্যবহৃত হয়।
আর প্রশ্নবোধক অংশটি হবে- how + subject + verb + extension.
নিয়ম অনুসারে, সঠিক উত্তর অপশন (খ)।

৩৯.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) He copied the answer word by word.
  2. খ) he copied the answer word with word.
  3. গ) He copied the answer word for word.
  4. ঘ) he copied the answer word in word.
ব্যাখ্যা

Word for word- কোনো রকম রূপান্তর, পরিবর্তন বা বর্জন না-করে কোনো বিষয় লিখন বা কথার বর্ণনা।
Tell me what he said word for word.

৪০.
Choose the correct sentence:
  1. ক) He is angry upon me.
  2. খ) He is angry at me.
  3. গ) He is angry of me.
  4. ঘ) He is angry with me.
ব্যাখ্যা

Angry with somebody- কারো উপর রাগান্বিত হওয়া।
তাই সঠিক উত্তর অপশন (ঘ)।

৪১.
কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?
  1. ক) প্রোটোপ্লাজম
  2. খ) ক্রোমোজোম
  3. গ) মাইটোকন্ড্রিয়া
  4. ঘ) নিউক্লিয়াস
ব্যাখ্যা

নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র বা প্রাণশক্তি বলা হয়।
যদিও, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়। এটি কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ থাকে। কিন্তু, কোষে সংগঠিত সকল ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় নিউক্লিয়াস দ্বারা। তাই, নিউক্লিয়াসকে কোষের প্রাণশক্তি বলা যায়।
এছাড়াও,
রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম।
লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে।

৪২.
পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক-
  1. ক) ১০০ কোটি বছর আগে
  2. খ) ১০ লক্ষ বছর আগে
  3. গ) ১০ কোটি বছর আগে
  4. ঘ) ১ কোটি বছর আগে
ব্যাখ্যা
জীবনের সূচনা ও বিকাশ : আজ থেকে প্রায় ৪.৬ বিলিয়ন বছর আগে পৃথিবীর সৃষ্টি হয় এবং প্রায় ৩.৬ বিলিয়ন বছর আগে পৃথিবীতে প্রথম প্রাণের সূচনা হয় বলে ধারণা করা হয়। পৃথিবীর বায়ুমন্ডলে তখন কোন অক্সিজেন ছিল না, তাই জীবন সৃষ্টির প্রাথমিক পর্যায়ে জীবগুলো ছিল অণুজীব, আদিকোষী এবং ব্যাকটেরিয়া জাতীয় যারা অক্সিজেন ছাড়াই বাঁচতে পারতো।
রেফারেন্সঃ জীববিজ্ঞান বই, এসএসসি লেভেল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
বেস্ট এন্সার হিসেবে ক) ১০০ কোটি বছর আগে নেয়া হল।
৪৩.
হর্স পাওয়ার হলো-
  1. ক) শক্তি পরিমাপের একক
  2. খ) ক্ষমতা পরিমাপের একক
  3. গ) চাপ পরিমাপের একক
  4. ঘ) কাজ পরিমাপের একক
ব্যাখ্যা

ক্ষমতা পরিমাপের একক- হর্স পাওয়ার।
১ হর্সপাওয়ার/অশ্বশক্তি = ৭৪৬ ওয়াট।
এসআই একক পদ্ধতিতে ক্ষমতার একক- ওয়াট।
জেমস ওয়াট নিজে ক্ষমতার একক ''অশ্বশক্তি'' স্থির করেছিলেন।
এছাড়াও,
শক্তি পরিমাপের একক- জুল।
কাজ পরিমাপের একক- জুল।
চাপ পরিমাপের একক- প্যাসকেল।

৪৪.
কোনো বস্তুর ভর ১০ কেজি হলে বস্তুর ওজন-
  1. ক) ১০০ নিউটন
  2. খ) ৯.৮ নিউটন
  3. গ) ১০ নিউটন
  4. ঘ) ৯৮ নিউটন
ব্যাখ্যা

আমরা জানি,
W = mg
= ১০ X ৯.৮
= ৯৮ নিউটন।

৪৫.
পেট্রোল ইঞ্জিন সফলতার সাথে কে চালু করেন?
  1. ক) ড. অটো
  2. খ) জেমস ওয়াট
  3. গ) কেলভিন
  4. ঘ) কার্নো
ব্যাখ্যা

নিকোলাস অটো প্রথম পেট্রোল ইঞ্জিন তৈরী করেন।
জেমস ওয়াট বাষ্পচালিত ইঞ্জিনের আবিষ্কার করেন।
তাপ গতিবিদ্যার জনক লর্ড কেলভিন। তিনি 1850 সালে তাপ গতিবিজ্ঞানের (থার্মোডিনামিক্সের) দুটি গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছিলেন।
তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য 'সাদী কার্নো' সকল দোষ-ত্রুটি মুক্ত যে আদর্শ যন্ত্রের পরিকল্পনা করেন তাকে কার্নো ইঞ্জিন বলে।
কার্নো ইঞ্জিন একটি আদর্শ ইঞ্জিনের ধারণামাত্র, বাস্তবে এর রূপান্তর সম্ভব হয়নি।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং পদার্থ বিজ্ঞান (দ্বিতীয় পত্র) একাদশ - দ্বাদশ শ্রেণি।

৪৬.
টলেমি কে ছিলেন?
  1. ক) ঐতিহাসিক
  2. খ) দার্শনিক
  3. গ) জ্যোতির্বিদ
  4. ঘ) চিকিৎসক
ব্যাখ্যা

টলেমি ছিলেন প্রাচীন গণিতজ্ঞ, জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতিষী, ভূগোল-বিশারদ। গ্রিক-রোমান শাসিত মিশরের অধিবাসী। লেখার ভাষা ছিল গ্রিক।
টলেমি এ্যারিস্টটল-এর মতই, মহাবিশ্বের কেন্দ্র হিসাবে পৃথিবীকে বিবেচনা করেছিলেন। পৃথিবীকে ঘিরে ছিল মোট ৮টি গোলক।
তিনি ঈশ্বর বিশ্বাসী ছিলেন। তাঁর মডেল অনুসারে পুরোহিতরা মনে করেছিলেন যে, স্বর্গ নরক রয়েছে বাইরের গোলকের ঊর্ধ্বে। সেই কারণে ধর্মের সাথে তিনি সংঘাত এড়াতে সক্ষম হয়েছিলেন।
আবার পরবর্তী সময়ে যে সকল বিজ্ঞানীরা মনে করতেন টলেমির এই ধারণা ঠিক নয়, তাঁরা পুরোহিতদের বিরুদ্ধে দাঁড়াবার সাহস পান নি। এর সবচেয়ে বড় উদাহরণ হলো বিজ্ঞানী কোপার্নিকাস।
সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে এই সত্যকে প্রমাণসহ প্রতিষ্ঠা করেছিলেন গ্যালিলিও, কিন্তু তার জন্য তাকে নির্যাতনের শিকার হতে হয়েছিল।
উৎসঃ বিভিন্ন পত্রিকার বিজ্ঞান বিষয়ক প্রতিবেদন এবং বিজ্ঞান, সপ্তম শ্রেণি।

৪৭.
“ইন্টারনেট” কবে চালু হয়?
  1. ক) ১৯৬০ সালে
  2. খ) ১৯৬৯ সালে
  3. গ) ১৯৭০ সালে
  4. ঘ) ১৯৮১ সালে
ব্যাখ্যা

Advanced Research Project Agency Network (ARPANET) দিয়ে ইন্টারনেট কার্যক্রম শুরু হয় ১৯৬৯ সালে।
১৯৮২ সালে বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগের উপযোগী টিসিপি / আইপি (TCP/IP: Transmission Control Protocol / Internet Protocol) প্রটোকল উদ্ভাবনের সাথে ইন্টারনেট শব্দটি চালু হয়।
১৯৮৩ সালে অরপানেটে টিসিপি/আইপি প্রটোকল ব্যবহার শুরু হয়। বর্তমানেও এটিই ইন্টারনেট প্রটোকল নামে পরিচিত।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী), প্রকৌশলী মুজিবুর রহমান।

৪৮.
ঈশ্বরচন্দ্রকে কোন প্রতিষ্ঠান বিদ্যাসাগর উপাধি দান করে?
  1. ক) প্রেসিডেন্সি কলেজ
  2. খ) বিদ্যাসাগর কলেজ
  3. গ) কলিকাতা বিশ্ববিদ্যালয়
  4. ঘ) সংস্কৃত কলেজ
ব্যাখ্যা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে ১৮৩৯ সালে কলকাতা'র সংস্কৃত কলেজ থেকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়।
তিনি এই কলেজেরই ছাত্র ছিলেন।
অসাধারণ মেধার কারণে তাকে এই উপাধি দেওয়া হয়।
সংস্কৃত কলেজের ছয়টি বিভাগের ছয়জন প্রতিথযশা অধ্যাপক ঈশ্বরচন্দ্রের বিদ্যাসাগর উপাধি সংক্রান্ত প্রশংসাপত্রে স্বাক্ষর করেন।
সূত্রঃ বাংলাপিডিয়া, বিসিসি বাংলা এবং আনন্দবাজার পত্রিকা।

৪৯.
আবু মুসা দ্বীপ কোন সাগরে অবস্থিত?
  1. ক) পারস্য উপসাগর
  2. খ) আরব সাগর
  3. গ) বঙ্গোপসাগর
  4. ঘ) ক্যারিবিয়ান সাগর
ব্যাখ্যা

আবু মুসা দ্বীপ পারস্য উপসাগরে অবস্থিত।
ইরানের পূর্বনাম ছিল পারস্য।
আবু মুসা দ্বীপ নিয়ে ইরান ও আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
উৎসঃ সংশ্লিষ্ট দেশসমূহের সরকারি ওয়েবসাইট।

৫০.
ব্যাডমিন্টন কোন দেশের জাতীয় খেলা?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

‘When You Say Badminton, You Say Indonesia’
Badminton is part of the national identity.
- New York Times

Based on our research -
Badminton is actually the national sport of only Indonesia and Singapore.
মালয়শিয়ার জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল। তারপরও আপনাদের কোন মতামত থাকলে জানাবেন।

৫১.
বাতাসের উষ্ণতা বাড়লে শব্দের গতি-
  1. ক) কমে
  2. খ) বাড়ে
  3. গ) প্রথমে বাড়ে পরে কমে
  4. ঘ) অপরিবর্তিত থাকে
ব্যাখ্যা

শব্দের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। তাপমাত্রা বাড়লে শব্দের বেগও বাড়ে।
যেমন, পরীক্ষা করে দেখা গেছে যে, শূন্য ডিগ্রি সেলসিয়াস (0°) তাপমাত্রায় বাতাসে শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩১ মিটার।
কিন্তু প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার সাথে সাথে এর বেগ ০.৬ মিটার বৃদ্ধি পাবে।
শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের উপরও নির্ভর করে।
যে মাধ্যমের ঘনত্ব বেশি সে মাধ্যমে শব্দের বেগও বেশি।
ফলে পানিতে শব্দের বেগ ১৪৪০ মিটার/সেকেন্ড। কঠিন পদার্থ যেমন কাঠের মধ্যে শব্দের বেগ বায়ু অপেক্ষা ১২ গুণ বেশি।
ইস্পাতে শব্দের বেগ বায়ুর চেয়ে ১৫ গুণ বেশি।
সহজ কথায়, যে পদার্থের ঘনত্ব বেশি সে পদার্থে শব্দের বেগও বেশি।
উৎসঃ নবম-দশম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বই (উন্মুক্ত)।

৫২.
মানুষের শরীরে কত ধরনের রক্ত কণিকা আছে?
  1. ক) ৫ প্রকার
  2. খ) ৪ প্রকার
  3. গ) ২ প্রকার
  4. ঘ) ৩ প্রকার
ব্যাখ্যা

রক্তকণিকা ৩ ধরনের।
যথা-
১. লোহিত রক্তকণিকা,
২. শ্বেত রক্তকণিকা ও
৩. অনুচক্রিকা।
লোহিত রক্ত কণিকায় হিমোগ্লোবিন নামে একটি লৌহজাত যৌগ থাকে যার জন্য রক্ত লাল হয়।
শ্বেত রক্তকণিকা হিমোগ্লোবিনবিহীন এবং নিউক্লিয়াসযুক্ত বড় আকারের কোষ।
অণুচক্রিকা হলো গোলাকার, ডিম্বাকার বা রড আকারের। এতে নিউক্লিয়াস থাকে না।
উৎসঃ জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৫৩.
জেনেটিক কোডের আবিষ্কারক কে?
  1. ক) ড. এম স্বামীন খান
  2. খ) জোহানসন
  3. গ) ড. খোরানা
  4. ঘ) ড. রোনাল্ড রস
ব্যাখ্যা

জেনেটিক কোডের আবিষ্কারক ড. হরগোবিন্দ খোরানা (ভারত)।
তিনি কৃত্রিম জীন আবিষ্কার করেন।
ম্যালেরিয়া জ্বরের প্রথম আবিষ্কারক স্যার রোনাল্ড রস।

৫৪.
পূর্ণ বয়স্ক পুরুষের মোট রক্তের গড় পরিমাণ -
  1. ক) ৫ লিটার
  2. খ) ৭ লিটার
  3. গ) ৮ লিটার
  4. ঘ) ১০ লিটার
ব্যাখ্যা

রক্ত এক ধরনের লাল বর্ণের তরল যোজক কলা।
রক্তবাহিকার মাধ্যমে রক্ত মানব দেহের সর্বত্র সঞ্চালিত হয়। রক্ত সামান্য ক্ষারীয়।
এর PH মাত্রা গড়ে ৭.৩-৭.৪।
সজীব রক্তের তাপমাত্রা ৩৬°-৩৮° সেলসিয়াস।
অজৈব লবণের উপস্থিতির জন্য রক্ত লবণাক্ত হয়।
একজন পূর্ণাঙ্গ মানুষের দেহে গড়ে প্রায় ৫-৬ লিটার রক্ত থাকে, শরীরের মোট ওজনের প্রায় ৮%।
উৎসঃ প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি (উন্মুক্ত)।

৫৫.
রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো -
  1. ক) দর্পণের কাজ করে
  2. খ) প্রিজমের কাজ করে
  3. গ) লেন্সের কাজ করে
  4. ঘ) আতসী কাঁচের কাজ করে
ব্যাখ্যা

রংধনু সৃষ্টির বেলায় পানির কণাগুলো প্রিজমের কাজ করার মাধ্যমে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের সৃষ্টি করে বলে আমরা রংধনু দেখতে পাই।

সূর্যের সাদা আলো যদি কোনো কাচের প্রিজমের মধ্য দিয়ে যায় তাহলে তা সাতটি রঙ্গে বিশ্লিষ্ট হয়।
প্রিজম থেকে নির্গত আলোকরশ্মি যদি কোনো পর্দার উপর ফেলা হয় তাহলে পর্দায় সাতটি রঙের পট্টি দেখা যায়।
আলোর এই রঙিন পট্টিকে বর্ণালী বলে।
কোনো মাধ্যমে প্রতিসরণের ফলে যৌগিক আলো থেকে মূল বর্ণের আলো পাওয়ার পদ্ধতিকে আলোর বিচ্ছুরণ বলে।
বর্ণালীতে বেগুনি, নীল, আসমানী, সবুজ, হলুদ, কমলা ও লাল এ সাতটি রঙ পরপর দেখা যায়।
উৎসঃ পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং পদার্থ বিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

৫৬.
বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ-
  1. ক) কম হয়
  2. খ) বেশি হয়
  3. গ) একই হয়
  4. ঘ) খুব কম হয়
ব্যাখ্যা

এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য প্রথমেই আমরা বৈদ্যুতিক পাখার কার্যপ্রণালী সম্পর্কে কিছুটা জেনে নিবো।

প্রথমেই দেখা যাক বৈদ্যুতিক পাখা কীভাবে ঘোরে:

একটি পাখায় একটি বৈদ্যুতিক মোটর এবং কয়েকটি ধাতব ব্লেড (সাধারণত ৩টি), সংযুক্ত থাকে। যখন আমরা একটি পাখার সুইচ অন করি, তখন ভোল্টেজের পার্থক্যের জন্য মোটরটির মধ্য দিয়ে বিদ্যুৎ যায় এবং তার ফলাফল হিসাবেই পাখাটি ঘুরতে থাকে। নিয়ন্ত্রক বা রেগুলেটর মোটরের ভোল্টেজ নিয়ন্ত্রণ করে এবং মোটরের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দেয়।

সুতরাং, একটি পাখার ভোল্টেজর মাত্রা নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে তার নিয়ন্ত্রক বা রেগুলেটরের ওপর নির্ভরশীল। আর একটি পাখার ভোল্টেজের পরিমাণ তার ঘূর্ণন গতির সমানুপাতী, অর্থাৎ ভোল্টেজ যত বাড়বে, পাখার গতিও ততটাই বাড়বে।

এখন, বিভিন্ন রেগুলেটর ও তাদের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করা যাক:

এই মুহূর্তে, বাজারে মোটামুটি দুই ধরনের রেগুলেটর পাওয়া যায়—

১) ইলেক্ট্রিক রেগুলেটর (Electric Regulator): এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য রোধ বসানো থাকে। যখন পাখার ভোল্টেজ কমানো হয় তখন রোধটি উত্তপ্ত হয়ে ওঠে আর বিদ্যুৎ সরবরাহ কমার কারণে পাখার গতিও কমে যায়। কিন্তু এর ফলে পাখার ভোল্টেজ তথা গতি কমিয়ে যে বিদ্যুৎ বাঁঁচানো হয়, সেই বিদ্যুৎ এই রোধ-মধ্যস্থ তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায়। অর্থাৎ শেষ পর্যন্ত, এই রেগুলেটরের মাধ্যমে পাখার গতি কমিয়ে বিদ্যুৎ খরচ বিশেষ কমে না বললেই চলে।ফলে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের গতি কম-বেশির সাথে রেগুলেটর লস যথাক্রমে বেশি ও কম হয় ফলে বৈদ্যুতিক পাখার গতি যাই হোক, বিদ্যুৎ খরচ প্রায় একই হয়।
২) ইলেকট্রনিক রেগুলেটর (Electronic Regulator): এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য মূলতঃ ট্রায়াক থাকে যার গেটে ট্রিগার নিয়ন্ত্রণ করে ফ্যানের ভোল্টেজের সাইন ওয়েভকে নিয়ন্ত্রণ করা হয় এবং ভোল্টেজের আরএমএস ভ্যালুকে পরিবর্তণ করে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা হয়। এইগুলি কখনই গরম হয়ে ওঠে না, ফলে পাখা যখন কম গতিতে চলে তখন যথেষ্ট বিদ্যুৎ সাশ্রয় হয়। সাধারণত ইলেকট্রনিক রেগুলেটরগুলি ইলেক্ট্রিক রেগুলেটরগুলির থেকে প্রায় ৪০ শতাংশ বেশী বিদ্যুতসাশ্রয়ী।

তাই সবশেষে বলা যেতে পারে, বৈদ্যুতিক পাখা কম গতিতে চালালে বিদ্যুৎ খরচ তখনই কম হবে যখন ইলেক্ট্রিক রেগুলেটরের পরিবর্তে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহৃত হবে।

৫৭.
তাপ প্রয়োগে সবচেয়ে বেশি প্রসারিত হয় কোন পদার্থ-
  1. ক) তরল পদার্থ
  2. খ) বায়বীয় পদার্থ
  3. গ) নরম পদার্থ
  4. ঘ) কঠিন পদার্থ
ব্যাখ্যা

তাপ প্রয়োগে করলে সব ধরনের পদার্থই প্রসারিত হয়।
তবে যে পদার্থের অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ যতো কম সে পদার্থ ততো বেশি প্রসারিত হয় ।
কঠিন বা তরল পদার্থের তুলনায় বায়বীয় পদার্থের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ সবচেয়ে কম।
তাই তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ সবচেয়ে বেশি প্রসারিত হয়।

৫৮.
সংকর ধাতু পিতলের উপাদান হল-
  1. ক) তামা ও টিন
  2. খ) তামা ও দস্তা
  3. গ) তামা ও সীসা
  4. ঘ) তামা ও নিকেল
ব্যাখ্যা

পিতলে কপার ৬৫% এবং জিংক ৩৫% থাকে।
কাঁসায় ৯০% কপার ও ১০% টিন বিদ্যমান।
ডুরালুমিনে অ্যালুমিনিয়াম ৯৫%, কপার ৪%, ম্যাগনেসিয়াম, ম্যাংগানিজ ও লৌহ ১% বিদ্যমান।
উৎসঃ রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি।

৫৯.
কোন ‍দেশটি অতীতে কখনও অন্য কোনো দেশের উপনিবেশে পরিণত হয়নি?
  1. ক) থাইল্যান্ড
  2. খ) মালয়েশিয়া
  3. গ) মায়ানমার
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ড কখনো উপনিবেশে পরিণত হয়নি।
শত শত বছর ধরে বিভিন্ন রাজবংশ থাইল্যান্ড শাসন করে এসেছে।
এজন্যে থাইল্যান্ডকে মুক্তিভূমি বলা হয়।
মালয়েশিয়া ও মায়ানমার ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
ইন্দোনেশিয়া নেদারল্যান্ডের নিকট হতে স্বাধীনতা লাভ করে।
সূত্রঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

৬০.
পানামা খাল কোন কোন মহাসাগরকে যুক্ত করেছে?
  1. ক) আটলান্টিক ও ভু-মধ্যসাগর
  2. খ) প্রশান্ত ও উত্তর মহাসাগর
  3. গ) আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
  4. ঘ) ভারত ও প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা

আটালান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।
সূত্রঃ ব্রিটানিকা এনসাইক্লপিডিয়া।

৬১.
একটি ঘড়ি প্রতিদিন ১০ মিনিট সময় হারায়। কতদিন পর ঘড়িটি এমন অবস্থায় পৌঁছাবে যখন ঘড়িটি সঠিক সময় নির্দেশ করবে?
  1. ক) ৩৬
  2. খ) ৭২
  3. গ) ১২০
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

সঠিক সময় প্রদর্শনের জন্য ঘড়িটিকে ১২ ঘন্টা বা (১২×৬০) = ৭২০ মিনিট সময় হারাতে হবে।
১০ মিনিট সময় হারায় ১ দিনে
∴ ৭২০〃 〃 〃 (১×৭২০)/১০〃
= ৭২ দিনে

৬২.
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কত গুণ?
  1. ক) অর্ধেক
  2. খ) সমান
  3. গ) দ্বিগুণ
  4. ঘ) তিনগুণ
ব্যাখ্যা

বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
যেমন, যদি একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হয়, তবে বৃত্তটির কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।

৬৩.
কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র?
  1. ক) ১/২( ভূমি X উচ্চতা)
  2. খ) দৈর্ঘ্য X প্রস্থ
  3. গ) ২(দৈর্ঘ্য X প্রস্থ)
  4. ঘ) ভূমি X উচ্চতা
ব্যাখ্যা
সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র = ভূমি X উচ্চতা।
৬৪.
পাঁচ সন্তানের বয়সের গড় ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর। পিতার বয়স কত?
  1. ক) ৪৩ বছর
  2. খ) ৩৩ বছর
  3. গ) ৫৩ বছর
  4. ঘ) ৬৩ বছর
ব্যাখ্যা

পাঁচ সন্তানের বয়সের সমষ্টি = (৫ X ৭) বছর।
= ৩৫ বছর।
পিতাসহ পাঁচ সন্তানের বয়সের সমষ্টি = (৬ X ১৩)
= ৭৮ বছর।
সুতরাং পিতার বয়স = (৭৮ - ৩৫) বছর
= ৪৩ বছর।

৬৫.
আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে ৩ বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে ২ বছর কম। মুমিনের বয়স যখন ৫ তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
  1. ক) ৫৪ বছর
  2. খ) ৪৫ বছর
  3. গ) ৫০ বছর
  4. ঘ) ৪৩ বছর
ব্যাখ্যা

ধরি,
রহিমের বয়স = ক বছর
∴ করিমের বয়স = (ক - ৩) বছর।
আফজালের বয়স = (ক - ৩ - ২) বছর।
= (ক - ৫) বছর।
এবং মুমিনের বয়স = (ক - ৩ + ৫) বছর।
= (ক + ২) বছর।
প্রশ্নমতে,
ক + ২ = ৫২
∴ ক = ৫০
∴ আফজালের বয়স = (৫০ - ৫) বছর।
= ৪৫ বছর।

৬৬.
x + y = 17 এবং xy = 60 হলে x - y = কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 9
  4. ঘ) 10
ব্যাখ্যা

(x - y)2
= (x + y)2 - 4xy
= (17)2 - 4 X 60
= 289 - 240
= 49
∴ x - y = √49 = 7

৬৭.
a + b = 6 এবং ab = 8 হলে (a - b)2 = কত?
  1. ক) 8
  2. খ) 6
  3. গ) 4
  4. ঘ) 2
ব্যাখ্যা

(a - b)2
= (a + b)2 - 4ab
= (6)2 - 4 X 8
= 36 - 32
= 4

৬৮.
সুদের হার ৭% থেকে কমে ৫% হলে এক ব্যক্তির আয় ৫ বছরে ৭০ টাকা কমে যায়। তার মূলধন কত?
  1. ক) ১০০০ টাকা
  2. খ) ৮০০ টাকা
  3. গ) ৭০০ টাকা
  4. ঘ) ৬০০ টাকা
ব্যাখ্যা

সুদের হার কমে হয়, r = ৭ - ৫ = ২% = ০.০২
সুদ, I = ৭০ টাকা
বা, Pnr = ৭০
বা, P × ৫ × ০.০২ = ৭০
∴ P = ৭০০ টাকা

৬৯.
এক ব্যক্তি শেয়ার ব্যবসায় ৯,০০,০০০ টাকা বিনিয়োগ করলেন। শেয়ারপ্রতি লভ্যাংশ হিসেবে তার আয় ৯ টাকা। ১০০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বাজার দর ১৫০ টাকা । ঐ ব্যক্তির বাৎসরিক আয় কত?
  1. ৫৪,০০০ টাকা
  2. ৮১,০০০ টাকা
  3. ১৫,০০০ টাকা
  4. ৫৮,০০০ টাকা
ব্যাখ্যা

শেয়ারের লাভ বা ক্ষতি সবসময় শেয়ারের ফেসভ্যালু বা অভিহিত মূল্যের উপর হয়। বাজারমূল্যের উপর নয়।
অর্থাৎ, কোন শেয়ারের ফেসভ্যালু বা অভিহিত মূল্য ১০০ টাকা হয়, কেউ যদি তা বাজার মূল্য ১২০ টাকায় ক্রয় করে এবং যদি বলা হয় সে শতকরা ৫ টাকা লাভ করে, তাহলে লাভের পরিমাণ হবে ৫ টাকা হবে ৬ টাকা নয়। আমরা এভাবে বলব, বাজারমূল্য ১২০ টাকায় লাভ হয় ৫ টাকা।

প্রদত্ত প্রশ্নে যে শেয়ার প্রতি লভ্যাংশ ৯ টাকা লাভ হয় তা অভিহিত মূল্যের ১০০ টাকার শেয়ারের হয়। যে শেয়ারের বাজারমূল্য ১৫০ টাকা

১৫০ টাকায় লাভ হয় = ৯ টাকা
৯০০০০০ টাকায় লাভ হয় = (৯০০০০০ × ৯)/১৫০ টাকা
= ৫৪০০০ টাকা

৭০.
একটি সাইকেল ৭২০০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১২% লাভ হবে?
  1. ক) ৭০০০
  2. খ) ৮৯৬০
  3. গ) ৬৫০০
  4. ঘ) ৮০০০
ব্যাখ্যা

১০% ক্ষতিতে ৯০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ৭২০০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৭২০০ / ৯০ = ৮০০০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে ১২% লাভে বিক্রয়মূল্য ১১২ টাকা
∴ ক্রয়মূল্য ৮০০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮০০০×১১২ / ১০০ = ৮৯৬০ টাকা

৭১.
৪ টাকায় ১টি করে কমলা কিনে ২৪ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ক) ৬টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৪ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ X ৪ / ১০০ টাকা
= ২৪/৫ টাকা
এখন,
২৪/৫ টাকায় বিক্রয় করতে হবে ১ টি কমলা।
১ টাকায় বিক্রয় করতে হবে ৫/২৪ টি কমলা।
২৪ টাকায় বিক্রয় করতে হবে ৫ X ২৪ / ২৪ টি কমলা।
= ৫ টি কমলা
৭২.
একটি বিশ্ববিদ্যালয়ের ৮০% শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করে। ছাত্রাবাসের সৌভাগ্যবান ৬০% শিক্ষার্থী একক কক্ষ পায়। যদি সৌভাগ্যবান শিক্ষার্থীর সংখ্যা ১২০০ হয় তবে বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ক) ৩০০০
  2. খ) ২৮০০
  3. গ) ২৫০০
  4. ঘ) ২০০০
ব্যাখ্যা

প্রশ্নমতে,
৬০% শিক্ষার্থী = ১২০০ জন।
∴ ১০০% শিক্ষার্থী = ১২০০ X ১০০ / ৬০
= ২০০০ জন।
সুতরাং ছাত্রাবাসের মোট শিক্ষার্থী সংখ্যা = ২০০০ জন।
আবার প্রশ্নমতে,
৮০% শিক্ষার্থী = ২০০০ জন।
∴ ১০০% শিক্ষার্থী = ২০০০ X ১০০ / ৮০ জন।
= ২৫০০ জন।
সুতরাং বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা = ২৫০০ জন।

৭৩.
স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘণ্টায় ৭ কি. মি.। এরূপ নৌকায় স্রোতের অনুকূলে ৩৩ কি. মি. পথ যেতে ৩ ঘণ্টা সময় লেগেছে। ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে?
  1. ক) ১৩ ঘণ্টা
  2. খ) ১১ ঘণ্টা
  3. গ) ১০ ঘণ্টা
  4. ঘ) ৯ ঘণ্টা
ব্যাখ্যা

স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ = ৩৩/৩ = ১১ কি.মি/ঘন্টা
∴ স্রোতের বেগ = ১১-৭ = ৪ কি.মি./ঘন্টা
স্রোতের প্রতিকূলে বেগ = ৭-৪ = ৩ কি.মি./ঘন্টা
স্রোতের প্রতিকূলে ফিরে আসতে সময় লাগবে = ৩৩/৩ ঘন্টা
= ১১ ঘন্টা।

৭৪.
যদি কোনো একটি কাজ আলাদাভাবে সম্পন্ন করতে করিমের ৪৫ মি. এবং রহিমের ৩০ মি. সময় লাগে তবে উভয়ে একত্রে ঐ কাজটি সম্পন্ন করতে কত মিনিট সময় লাগবে?
  1. ক) ১৮
  2. খ) ১৬
  3. গ) ১৫
  4. ঘ) ২১
ব্যাখ্যা

করিম ৪৫ মিনিটে করে ১ অংশ কাজ
∴ করিম ১ মিনিটে করে ১/৪৫ অংশ কাজ
রহিম ৩০ মিনিটে করে ১ অংশ কাজ
∴ রহিম ১ মিনিটে করে ১/৩০ অংশ কাজ
করিম ও রহিম ১ মিনিটে করে = (১/৪৫ + ১/৩০) অংশ
= (২+৩)/৯০ অংশ।
= ৫/৯০ অংশ।
= ১/১৮ অংশ।
১/১৮ অংশ করে ১ মিনিটে
∴ ১ অংশ করে (১ X ১৮) / ১ মিনিটে
= ১৮ মিনিটে।

৭৫.
একটি সোনার গয়নার ওজন ৩২ গ্রাম। এতে সোনা ও তামার পরিমাণ ৩ : ১। এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে?
  1. ক) ২ গ্রাম
  2. খ) ৩ গ্রাম
  3. গ) ৬ গ্রাম
  4. ঘ) ৮ গ্রাম
ব্যাখ্যা

গয়নার ওজন = ৩২ গ্রাম
অনুপাতের যোগফল = ৩ + ১ = ৪
∴ সোনার পরিমাণ = (৩২ × ৩) / ৪ = ২৪ গ্রাম
∴ তামার পরিমাণ = (৩২ × ১)/৪ = ৮ গ্রাম
সোনা ∶ তামা = ৪ ∶ ১
= (৪ X ৮) ∶ (১ X ৮)
= ৩২ ∶ ৮
∴ সোনা মিশাতে হবে = ৩২ - ২৪ = ৮ গ্রাম।

৭৬.
ক, খ ও গ এর বেতন অনুপাত ৭ঃ ৫ঃ ৩। খ, গ অপেক্ষা ২২২ টাকা বেশি পেলে ক এর বেতন কত?
  1. ক) ৮৮৮ টাকা
  2. খ) ৭৭৭ টাকা
  3. গ) ৫৫৫ টাকা
  4. ঘ) ৩৩৩ টাকা
ব্যাখ্যা

ধরি, ক এর বেতন ৭x টাকা, খ এর বেতন ৫x টাকা এবং গ এর বেতন ৩x টাকা।
প্রশ্নমতে, ৫x - ৩x = ২২২
সুতরাং, x = ১১১ টাকা।
∴ ক এর বেতন ৭ × ১১১ = ৭৭৭ টাকা

৭৭.
১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
  1. ক) ২৪
  2. খ) ২৩
  3. গ) ২২
  4. ঘ) ২১
ব্যাখ্যা

পদসংখ্যা= {(শেষ পদ - প্রথম পদ) / সাধারণ অন্তর} + ১
= {(৯৬ - ১২) / ৪} + ১
= ২২
সংখ্যাগুলোঃ ১২, ১৬, ২০, ২৪, ২৮, ৩২, ৩৬, ৪০, ৪৪, ৪৮, ৫২, ৫৬, ৬০, ৬৪, ৬৮, ৭২, ৭৬, ৮০, ৮৪, ৮৮, ৯২ এবং ৯৬
∴ মোট সংখ্যা = ২২ টি।

৭৮.
ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয়-
  1. ক) সূক্ষ্মকোণ
  2. খ) স্থূলকোণ
  3. গ) সমকোণ
  4. ঘ) সরলকোণ
ব্যাখ্যা

ত্রিভুজের বৃহত্তম বাহু সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্মকোণ। ABC ত্রিভুজের বৃহত্তম বাহু BC; যার সংলগ্ন কোণদ্বয় B ও C সূক্ষ্মকোণ।
৭৯.
কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে বলে -
  1. ক) ভূমি
  2. খ) কর্ণ
  3. গ) মধ্যমা
  4. ঘ) উচ্চতা
ব্যাখ্যা
কোনো চতুর্ভুজের বিপরীত কৌণিক বিন্দুর সংযোজন রেখাংশ দুটির প্রত্যেকটিকে কর্ণ বলে।
৮০.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত-
  1. ক) ৩
  2. খ) ৫
  3. গ) ২৫/৯
  4. ঘ) ২২/৭
ব্যাখ্যা

বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি : বৃত্তের ব্যাস
= 2πr/2r
= π
= ২২/৭