পরীক্ষা আর্কাইভ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

পরীক্ষা৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়24 minutes
মোট প্রশ্ন৩২
সিলেবাস
রিভিশন পরীক্ষা টপিক: এই বাটনে অনুষ্ঠিত বিগত ৪ টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা [ফুল মডেল টেস্ট ব্যতিত]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি

৯ম - ১৩তম গ্রেড পরীক্ষার প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩২ প্রশ্ন

.
'ঞ্চ' কোন দুটি বর্ণ নিয়ে গঠিত হয়েছে?
  1. ঞ্‌ + ছ
  2. ণ্‌ + চ
  3. ঞ্ + জ
  4. ঞ + চ্‌
ব্যাখ্যা

'ঞ্চ' যুক্তাক্ষরে ২টি বর্ণ রয়েছে।
যথা:
- ঞ্চ = ঞ্ + চ'।

আরো কয়েকটি গুরুত্বপূর্ণ যুক্তবর্ণ:
- দ্ধ = দ্ + ধ', 
- ঞ্ঝ = ঞ্ + ঝ,
- ক্ষ = ক + ষ,
- হ্ম = হ + ম,
- ষ্ণ = ষ + ণ,
- ঞ্চ = ঞ্ + চ, 
- ঞ্জ = ঞ্ + জ, 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।

.
তালব্য ধ্বনি কোনটি?
  1. চ, ছ
  2. গ, ঘ
  3. ট, ঠ
  4. ত, থ
ব্যাখ্যা

• বাংলা বর্ণমালায় (ক - ম) পর্যন্ত এই ২৫টি বর্ণকে একত্রে স্পর্শ ধ্বনি বলা হয়।

এরমধ্যে,
- ক - বর্গীয় (ক, খ, গ, ঘ, ঙ) - এই ৫টি কণ্ঠ ধ্বনি,
- চ - বর্গীয় (চ, ছ, জ, ঝ, ঞ) - ৫টি তালব্য ধ্বনি,
- ট - বর্গীয়( ট, ঠ, ড, ঢ, ণ) - এই ৫টি মূর্ধন্য ধ্বনি,
- ত - বর্গীয় (ত, থ, দ, ধ, ন) - পাঁচটি দন্ত ধ্বনি এবং
- প - বর্গীয় (প, ফ, ব, ভ, ম) - এই ৫টি ওষ্ঠ্য ধ্বনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৮ সংস্করণ)।

.
'রাত' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. যামিনী
  2. দামিনী
  3. তরজমা
  4. শর্বর
ব্যাখ্যা

'রাত' শব্দের সমার্থক শব্দ:
- রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

• ‘অন্ধকার’ শব্দের সমার্থক শব্দ:

- তিমির, তম, আঁধারি, তম্রিস, তমস, তমসা, তমিস্রা, শর্বর, আলোকহীনতা ইত্যাদি।

• 'বিদ্যুৎ' শব্দের সমার্থক শব্দ:
- শম্পা, তড়িৎ, চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, সৌদামিনী, দামিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৮ ও ২০২১ সংস্করণ)।

.
'Gratuity' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. উৎকর্ষ সাধন
  2. আনুতােষিক
  3. পারিশ্রমিক
  4. মহত্ত্ব
ব্যাখ্যা

• 'Gratuity' শব্দের বাংলা পরিভাষা - আনুতােষিক।

• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Deadlock - অচলাবস্থা, 
- Cabinet - মন্ত্রিসভা, 
- Embargo - অবরোধ, 
- Banquet - ভোজসভা, 
- Invoice - চালান, 
- Provident fund - ভবিষ্য - তহবিল, 
- Ransom - মুক্তিপণ।

উৎস: বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা অভিধান।

.
'প্রত্যেক' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. প্র + এক
  2. প্রত্যেহ + এক 
  3. প্রত্ব + এক 
  4. প্রতি + এক 
ব্যাখ্যা

• ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য(্য) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
যেমন -
- অতি + অন্ত = অত্যন্ত।
- ইতি + আদি = ইত্যাদি।
- অতি + উক্তি = অত্যুক্তি।
- প্রতি + ঊষ = প্রত্যূষ।
- মসী + আধার = মস্যাধার।
- প্রতি + এক = প্রত্যেক।
- নদী + অম্বু = নদ্যম্বু।

এরূপ - প্রত্যহ, অত্যধিক, গত্যন্তর, প্রত্যাশা, প্রত্যাবর্তন, আদ্যন্ত, যদ্যপি, অভ্যুত্থান, অত্যাশ্চর্য, প্রত্যুপকার ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

.
'Auditory' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. শ্রুতিগত
  2. নিরীক্ষামূলক
  3. স্নায়ুবিক
  4. সাহসী
ব্যাখ্যা

• 'Auditory' এর পারিভাষিক শব্দ - শ্রুতিগত।

অন্যদিকে,
• 'Euphony' এর পারিভাষিক শব্দ - শ্ৰুতিমাধুর্য। 
• 'Cacophony' এর পারিভাষিক শব্দ - শ্রুতিকটুতা। 
• ‘Ear-cluster' এর পারিভাষিক শব্দ - শ্রুতি-যুক্তব্যঞ্জন। 

উৎস: বাংলা একাডেমি, প্রসাশনিক পরিভাষা।

.
'ময়ূর' শব্দের সমার্থক শব্দ -
  1. কেশরী
  2. প্রসূন
  3. শিখঞ্জি
  4. কলাপী
ব্যাখ্যা

'ময়ূর' শব্দের সমার্থক শব্দ:
- কলাপী , কেকী , শিখী , শিখণ্ডী , বর্হী , বর্হিণ।

অন্যদিকে,
'সিংহ' শব্দের সমার্থক শব্দ - কেশরী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'উদ্ধার' এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
  1. উদ্‌ + ধার
  2. উদ্‌ + হার
  3. উৎ + হার
  4. উৎ + ধার
ব্যাখ্যা

• ‘উদ্ধার’ শব্দটির সন্ধি বিচ্ছেদ - উৎ + হার।

• ব্যঞ্জনসন্ধি:
স্বরে-ব্যঞ্জনে, ব্যঞ্জনে-স্বরে ও ব্যঞ্জনে-ব্যঞ্জনে যে সন্ধি হয় তাকে ব্যঞ্জন সন্ধি বলে।
- এদিক থেকে ব্যঞ্জন সন্ধিকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা -
১. ব্যঞ্জনধ্বনি + স্বরধ্বনি,
২. স্বরধ্বনি + ব্যঞ্জনধ্বনি,
৩. ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি।

• ব্যঞ্জনধ্বনি + ব্যঞ্জনধ্বনি:
• ত্ ও দ্‌ এর পর হ থাকলে ত্ ও দ্‌ এর স্থলে দ এবংহ এর স্থলে ধ্‌ হয়।
যেমন -
- ত্‌ + হ = দ্‌ + ধ = দ্ধ; উৎ + হার = উদ্ধার।
- দ্‌ + হ = দ্‌ + ধ = দ্ধ; পদ্‌ + হতি = পদ্ধতি।

এরূপ,
উদ্ধৃত, উদ্ধত, তদ্ধিত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
"Care kills the cat." - Translate it into Bangali.
  1. অতি যত্নে মরণফাঁদ।
  2. কথা কম কাজ বেশি।
  3. কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা।
  4. কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া।
ব্যাখ্যা

"Care kills the cat." -এর সঠিক অনুবাদ হলো - অতি যত্নে মরণফাঁদ

Other options:
খ) কথা কম কাজ বেশি।
- Less talk more action.

গ) কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা।
- Least said soonest mended.

ঘ) কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া।
- Leave no stone unturned.

Source: English-Bangla Dictionary, Live MCQ lecture.

১০.
Sneha went to _____ Central Park.
  1. a
  2. an
  3. the
  4. Zero article
ব্যাখ্যা

• Article এ,
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article.
• Definite Articles: The হল Definite Article

• Article এর নিয়মানুযায়ী,
• Park বা Street(রাস্তা) নামের পূর্বে সাধারণত কোনো article বসে না।

Complete sentence: Sneha went to Central Park.

১১.
To walk in the morning is a good habit.
Here, "To walk in the morning" is a/ an -
  1. Adjective Phrase
  2. Noun Phrase
  3. Adverbial Phrase
  4. Preposition phrase
ব্যাখ্যা

Noun Phrase:
- যে শব্দ সমষ্টি (phrase) noun এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
- Noun Phrase মূলত একটি noun বা pronoun এর কাজ করে থাকে।
- Noun Phrase কেবল মাত্র Adjective দ্বারা modify হয়।

- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun Phrase বিভিন্ন ভূমিকা রয়েছে। যেমন:
- Subject হিসেবে। 
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।
- Object complement হিসেবে।
 
প্রদত্ত sentence টিতে 'To walk in the morning' phrase টি be verb (is) এর Subject হিসেবে বসেছে
- আর Infinitive marker যদি কোন Sentence এর Subject বা Object হিসেবে ব্যবহার করা হয় তখন তা Noun Phrase.

Correct answer: To walk in the morning is a good habit. Here, "To walk in the morning" is a/ an - Noun Phrase.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১২.
She wore a dress which looked very beautiful.
Here, the underlined clause is a/ an -
  1. Noun Clause
  2. Adverbial Clause
  3. Verbal Clause
  4. Adjective Clause
ব্যাখ্যা

Adjective clause:
- যে Subordinate Clause কোনো Noun বা Pronoun এর পরে বসে ঐ Noun বা Pronoun কে modify করে তাকে Adjective Clause বলে।
- অর্থাৎ Noun এর Post Modifier হিসাবে Adjective clause বসে।

Adjective Clause দুইটি স্থানে বসতে পারে
01. Noun এর post modifier. (subject + verb + noun + adjective clause).
02. Subject এর post modifier. (Subject + adjective clause + verb + object).

উল্লিখিত Sentence এ 'which looked very beautiful' হচ্ছে Adjective Clause. কারণ প্রশ্নে উল্লিখিত বাক্যে Noun (A dress) এর Post modifier হিসেবে এটি Adjective Clause.

Correct Answer: She wore a dress which looked very beautiful. Here, the underlined clause is - Adjective Clause.

Note
- Adjective clause কে Relative clause ও বলা হয়ে থাকে।
- Relative clause গুলো সাধারণত Relative pronoun (যেমন: that, who, whose, whom, which, why, when) ইত্যাদি দ্বারা শুরু হয়।
- তবে মনে রাখতে হবে, who এবং which দ্বারা গঠিত clause টি যদি Cause or Purpose বোঝায় তবে সেটি Adverbial Clause হিসেবে বিবেচিত হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৩.
No other player on the team is as fast as Karim. (make it comparative)
  1. Karim is faster than most other player on the team.
  2. Karim is fastest than any other player on the team.
  3. Karim is faster than any other player on the team.
  4. Some player on the team is faster then Karim.
ব্যাখ্যা

No other যুক্ত Positive Degree কে Comparative Degree তে রূপান্তরের নিয়ম:
- প্রদত্ত Sentence এর শেষের Subject টি প্রথমে বসে।
- প্রদত্ত Verb বসে।
- Positive Degree এর Comparative Degree বসে।
- than any other বসে।
- No other এরপর থেকে Verb এর পূর্ব পর্যন্ত বসে।

Positive Degree: No other boy in the class is as good as he.
Comparative Degree: He is better than any other boy in the class.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৪.
The antonym of the word "Jeopardy" is -
  1.  Peril
  2.  Prosperity 
  3. Happiness
  4. Security 
ব্যাখ্যা

• Jeopardy (Noun)
- English meaning: The state of being in danger of harm, loss, or destruction.
- Bangla meaning: বিপদ; ঝুঁকি; ক্ষতি।

• Synonym: Peril, Hazard, Risk.
• Antonym: Safety, Security, Protection.

 উল্লিখিত অপশনগুলো,
- Peril - ভয়ানক বিপদ; সমূহ বিপন্নতা;
- Prosperity - সমৃদ্ধি, শ্রীবৃদ্ধি, সৌভাগ্য;
- Happiness - সুখ, আনন্দ, সন্তুষ্টি;
- Security - নিরাপত্তা, নিরাপদতা

• Example sentences:
- His careless actions put the entire project in jeopardy.
- The hikers were in jeopardy when a storm suddenly hit the mountains.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

১৫.
The synonym of the word "Kudos" is -
  1. Dishonor
  2. Acclaim 
  3. Condemnation
  4. Bluster
ব্যাখ্যা

Kudos (Noun)
- English Meaning: The public admiration that a person receives as a result of a particular achievement or position in society.
- Bangla Meaning: - (কথ্য) সম্মান ও গৌরব; অভিনন্দন, প্রশংসা করা।

• Synonyms:
 Applause (সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি), Fame (খ্যাতি), Credit (কৃতিত্ব), Acclaim (প্রশংসা), Accolade (জয়ধ্বনি)।
• Antonyms: Dishonor (অমর্যাদা), Condemnation (নিন্দা), Disrespect (অসম্মান করা), Blame (দোষারোপ করা), Denunciation (অভিশাপ, ভীতিপ্রদর্শন)। 

• Example Sentence: 
1. Being an actor has a certain amount of kudos attached to it.
2. Kudos to everyone who helped.

• Other Options,
- Bluster - গর্জন।

Source: Live MCQ Lecture.

১৬.
x + y = 5 এবং x - y = 3 হলে, xy এর মান কত? 
  1. 4
  2. 6
  3. 5
  4. 8
ব্যাখ্যা

প্রশ্ন: x + y = 5 এবং x - y = 3 হলে 4xy এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x + y = 5  এবং 
x - y = 3 

আমরা জানি 
xy  = {(x + y)2 - (x - y)2}/4
⇒ xy = {(5)2 - (3)2}/4
⇒ xy = (25 - 9)/4
⇒ xy = 16/4
∴ xy = 4

১৭.
2x2 - x - 3 এর উৎপাদক কোনটি?
  1. (2x + 3) (x - 1) 
  2. (2x + 3) (x + 1)
  3. (2x - 3) (x + 1)
  4. (2x - 3) (x - 1) 
ব্যাখ্যা

প্রশ্ন: 2x2 - x - 3 এর উৎপাদক কোনটি?

সমাধান: 
2x2 - x - 3
= 2x2 - 3x + 2x - 3
= x (2x - 3) + 1 (2x - 3)
= (2x - 3) (x + 1)

১৮.
- 8 < x < 2 এর পরম মান কত?
  1. |x - 3| < 5
  2. |x - 3| < 7
  3. |x + 3| < 7
  4. |x + 3| < 5
ব্যাখ্যা

প্রশ্ন: - 8 < x < 2 এর পরম মান কত? 

সমাধান: 
- 8 < x < 2 
বা, - 8 + 3 < x + 3 < 2 + 3 
বা, - 5 < x + 3 < 5 
∴ |x + 3| < 5

১৯.
(x2 + 1)2 = 3x2 হলে, x3 + (1/x3) এর মান কত? 
  1. √3
  2. 0
  3. 2√3
  4. 3√3
ব্যাখ্যা

প্রশ্ন: (x2 + 1)2 = 3x2 হলে, x3 + (1/x3) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে,
(x2 + 1)2 = 3x2 
বা, x2 + 1 = √3.x 
বা, (x2 + 1)/x = √3 
∴ x + (1/x) = √3 

∴ প্রদত্ত রাশি = x3 + (1/x3
= {x + (1/x)}3 - 3 . x. 1/x {x + (1/x)} 
= (√3)3 - 3. √3 
= 3√3 - 3√3 
= 0

২০.
a3 - 21a - 20 রাশিটির উৎপাদক কোনটি? 
  1. a + 1
  2. a - 1 
  3. a + 2
  4. a + 5
ব্যাখ্যা

প্রশ্ন: a3 - 21a - 20 রাশিটির উৎপাদক কোনটি? 

সমাধান: 
a3 - 21a - 20
= a3 + a2 - a2 - a - 20a - 20
= a2(a + 1) - a (a + 1) - 20 (a + 1)
= (a + 1) (a2 - a - 20)
= (a + 1) (a2 - 5a + 4a - 20)
= (a + 1) {a(a - 5) + 4 (a - 5)}
= (a + 1) (a - 5) (a + 4)

২১.
x + 1 > 1 - 2x এর সমাধান কোনটি?
  1.  x > 3
  2. x < - 3
  3. x < 0
  4. x > 0
ব্যাখ্যা

প্রশ্ন: x + 1 > 1 - 2x এর সমাধান কোনটি? 

সমাধান:
x + 1 > 1 - 2x
বা, x + 2x > 1 - 1
বা, 3x > 0
∴ x > 0

২২.
যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে ab + bc + ca = কত? 
  1. 4
  2. 8
  3. 12
  4. 16
ব্যাখ্যা

প্রশ্ন: যদি a + b + c = 5 এবং a2 + b2 + c2 = 9 হয়, তবে ab + bc + ca = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b + c = 5
এবং 
a2 + b2 + c2 = 9 

আমরা জানি, 
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca) 
বা, 2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2 + b2 + c2
বা, 2(ab + bc + ca) = {(5)2 - 9}
বা, 2(ab + bc + ca) = (25 - 9)
বা, 2(ab + bc + ca) = 16
বা, (ab + bc + ca) = 16/2
∴ (ab + bc + ca) = 8

২৩.
a2 + 6a + 8 - y2 + 2y এর উৎপাদক কোনটি?
  1. (a + y + 3) (a + y + 6) 
  2. (a + y - 2) (a + y + 4) 
  3. (a + y + 2) (a - y + 4) 
  4. (a - y + 2) (a + y - 4) 
ব্যাখ্যা

প্রশ্ন: a2 + 6a + 8 - y2 + 2y এর উৎপাদক কোনটি? 

সমাধান: 
a2 + 6a + 8 - y2 + 2y
= a2 + 2. a .3 + 32 - 1 - y2 + 2y
= (a + 3)2 - (y2 - 2y + 1) 
= (a + 3)2 - (y - 1)2 
= (a + 3 + y - 1) (a + 3 - y + 1) 
= (a + y + 2) (a - y + 4)

২৪.
যদি (1/5) (2x + 3) ≥ 3 হয়, তবে x এর ক্ষুদ্রতম মান কত হবে? 
  1. 6
  2. 4
  3. 3
  4. 9
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 1/5 (2x + 3) ≥ 3 হয়, তবে x এর ক্ষুদ্রতম মান কত হবে? 

সমাধান: 
1/5 (2x + 3) ≥ 3
⇒ (2x + 3)/5 ≥ 3 
⇒ 2x + 3 ≥ 15 
⇒ 2x ≥  12 
∴ x ≥ 6 

∴ x এর ক্ষুদ্রতম মান হবে = 6 

২৫.
a + b = √8 এবং a - b = √6 হলে, 8ab (a2 + b2) = কত? 
  1. 14
  2. 28
  3. 56
  4. 72
ব্যাখ্যা

প্রশ্ন: a + b = √8 এবং a - b = √6 হলে, 8ab (a2 + b2) = কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
a + b = √8 
এবং a - b = √6

এখন, 
8ab(a2 + b2
= 4ab × 2(a2 + b2
= {(a + b)2 - (a - b)2} × {(a + b)2 + (a - b)2
= {(√8)2 - (√6)2} × {(√8)2 + (√6)2}
= (8 - 6) × (8 + 6) 
= 2 × 14 
= 28

২৬.
বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহ নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত কোন সংস্থা?
  1. BEZA
  2. ΒΕΡΖΑ
  3. BSEC
  4. BGMEA
ব্যাখ্যা

- BEZA বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহ নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত।

BEZA:

- BEZA-এর পূর্ণরূপ: Bangladesh Economic Zones Authority বা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইন- ২০১০ অধ্যাদেশ দ্বারা গঠিত একটি সরকারি প্রতিষ্ঠান।
- বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০ এর বিধানানুসারে ৯ নভেম্বর ২০১০ তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) প্রতিষ্ঠিত হয়।
- BEZA বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলসমূহ নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত।
- দ্রুত অর্থনৈতিক উন্নয়ন তথা শিল্পায়ন, কর্মসংস্থান, উৎপাদন এবং রপ্তানী বৃদ্ধি ও বহুমুখীকরণে উৎসাহ প্রদানের লক্ষ্যে পশ্চাৎপদ ও অনগ্রসর এলাকাসহ সম্ভাবনাময় সকল এলাকায় অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করাই হলো বেজার মূল লক্ষ্য।
- দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধানের জন্য একজন নির্বাহী চেয়ারম্যান এবং তিন জন নির্বাহী সদস্য সমন্বয়ে বেজার নির্বাহী বোর্ড গঠিত।

উৎস: বেজা ওয়েবসাইট।

২৭.
নতুন অধ্যাদেশ অনুযায়ী অর্থ মন্ত্রণালয়ের কয়টি বিভাগ করা হবে? [অক্টোবর,২০২৫]
  1. ৬টি
  2. ৫টি
  3. ২টি
  4. ৮টি
ব্যাখ্যা

অর্থ মন্ত্রণাল:
• বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রয়েছে চারটি বিভাগ- 
- অর্থ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)। - আগামী ডিসেম্বরের মধ্যে 'রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ' বাস্তবায়ন করতে চায় সরকার।
- নতুন অধ্যাদেশ অনুযায়ী বিভাগ করা হবে ৫টি।
- নতুন পাঁচ বিভাগের মধ্যে অর্থ বিভাগ, ইআরডি ও এফআইডি থাকবে।বাদ পড়বে আইআরডি।
- তবে নতুন যুক্ত হবে রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ।]

উৎস: প্রথম আলো।

২৮.
বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন-
  1. এম.এ .ইদ্রিস
  2. আবু সাদাত মোহাম্মদ সায়েম
  3. ড.গোলাম মোস্তফা
  4. আব্দুস সাত্তার 
ব্যাখ্যা

সুপ্রিম কোর্ট:
- হাইকোর্টের ব্রেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
- প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন রাষ্ট্রপতি।
- বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির বয়সসীমা দায়িত্ব গ্রহণের তারিখ হতে পরবর্তী ৫ বছর।
- সংবিধানের প্রণয়নকালে বিচারপতিদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর।
- দেশে সাইবার ট্রাইব্যুনাল গঠন করা হয় ২৮ জানুয়ারি ২০১৩ সালে।
- 'বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম।
-  তিনি ১৬ ডিসেম্বর ১৯৭২ থেকে ৫ নভেম্বর ১৯৭৫ পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। 

উল্লেখ্য,
- প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারকদের অবসরের বয়স ৭০ বছর করার প্রস্তাব করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন।
- এজন্য বিদ্যমান সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
- বিদ্যমান সংবিধানে প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স ৬৭ বছর নির্ধারণ করা রয়েছে।
- এই অবসরের বয়সসীমা তিন বছর বৃদ্ধি করে ৭০ করার প্রস্তাব করল কমিশন। 

উৎস: সুপ্রিম কোর্ট ওয়েবসাইট এবং দৈনিক প্রথম আলো।

২৯.
বাংলাদেশ প্রথম কোন দেশে জাহাজ রপ্তানি করে?
  1. ডেনমার্ক
  2. সুইডেন
  3. সিঙ্গাপুর
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

জাহাজ রপ্তানি: 
- বাংলাদেশ থেকে প্রথম জাহাজ রপ্তানি করে আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ।
- সময়: ২০০৮ সালের ১৪ সেপ্টেম্বর।
- ডেনমার্কে জাহাজ রপ্তানির মাধ্যমে এই অভিযাত্রা শুরু হয়।
- প্রথম রপ্তানি হওয়া জাহাজটির নাম ছিল এমভি স্টেলা ম্যারিস।
- কনটেইনার পরিবহনের উপযোগী করে তৈরি জাহাজটির রপ্তানিমূল্য ছিল বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি ৪৯ লাখ টাকা।
- জাহাজ রপ্তানির দুই বছর আগে ২০০৬ সালে প্রতিষ্ঠানটি মোজাম্বিকে ফেরি রপ্তানি করেছিল। 
- এরপর ২০১০ সালে জাহাজ রপ্তানিতে যুক্ত হয় চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের নাম।
- ওই বছরের ৩০ নভেম্বর প্রতিষ্ঠানটি জার্মানিতে একটি সমুদ্রগামী জাহাজ রপ্তানি করে।
- জাহাজটির রপ্তানিমূল্য ছিল ১২৩ কোটি টাকা।

উৎস: প্রথম আলো রিপোর্ট।

৩০.
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ করা হয়- 
  1. ১লা সেপ্টেম্বর, ২০০৭ সাল
  2. ১লা নভেম্বর, ২০০৭ সাল
  3. ১লা জানুয়ারি, ২০১৮ সাল
  4. ১লা জানুয়ারি, ২০১৭ সাল
ব্যাখ্যা

- ১ নভেম্বর, ২০০৭ সালের  নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ করা হয়।

বিচার বিভাগ পৃথকীকরণ:
- মূলত বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার জন্য ১৯৯৪ সালে একটি রিট মামলা করেছিলেন জেলা জজ ও জুডিশিয়াল এসোসিয়েশনের তৎকালীন মহাসচিব মাসদার হোসেন।
- সেই মামলাটি 'মাসদার হোসন মামলা' নামে পরিচিত, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে যার চূড়ান্ত রায় হয়েছিল ১৯৯৯ সালে।
- রায়ের আট বছর পর ১লা নভেম্বর, ২০০৭ সাল মূল নির্দেশনাটি বাস্তবায়ন করে বিচার বিভাগকে আলাদা করা হয়েছিল।
- নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগের পৃথকীকরণ সংবিধানের ২২ নং অনুচ্ছেদে বলা হয়েছে।

উৎস: বিবিসি বাংলা ও বাংলাপিডিয়া।

৩১.
BIDA এর পূর্ণরূপ কী?
  1. Bangladesh Industry Development Authority
  2. Bangladesh Investment Development Authority
  3. Bangladesh Import Development Alliance 
  4. Bangladesh Irrigation Development Authority
ব্যাখ্যা

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA):
- BIDA-এর পূর্ণরূপ: Bangladesh Investment Development Authority.
- এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান।
- এর নিয়ন্ত্রক প্রধানমন্ত্রী/ প্রধান উপদেষ্টা।
- গঠিত হয়: ২০১৬ সালে।
- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) বর্তমান নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
- কাজ: বেসরকারি বিনিয়োগ বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা এবং বিনিয়োগ কারীদের বিভিন্ন সুবিধা প্রদান করে থাকে।

উৎস: BIDA ওয়েবসাইট।

৩২.
বাংলাদেশের প্রথম ইপিজেড কোথায় স্থাপিত হয়?
  1. সাভার, ঢাকা 
  2. পতেঙ্গা, চট্টগ্রাম
  3. উত্তরা, নীলফামারী
  4. আনোয়ারা, চট্টগ্রাম
ব্যাখ্যা

রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা:
- রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানাদি স্থাপনের জন্য নির্ধারিত বিশেষ এলাকা।
- বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ নামে একটি প্রতিষ্ঠান ১৫ এপ্রিল ১৯৮১ তারিখে গঠন করা হয় ।
- এবং এই প্রতিষ্ঠানটি প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক পরিচালিত হয়।
- প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ব্যবস্থাপনা ও এগুলোর কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্ব পালন করে।
- বাংলাদেশে ১৯৮০ সালে সংসদ প্রণীত একটি আইনের ভিত্তিতে ১৯৮৩ সালে প্রথম ইপিজেড প্রতিষ্ঠিত হয় চট্টগ্রামের পতেঙ্গায়।
- দ্বিতীয়টি প্রতিষ্ঠিত হয় এর দশ বছর পর, ১৯৯৩ সালে ঢাকার সাভারে।
- বাংলাদেশে বর্তমানে মোট ৮টি সরকারি ইপিজেড রয়েছে।
- যথা: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী ইপিজেড। 
- নবম সরকারি ইপিজেড পটুয়াখালীতে নির্মিত হচ্ছে।

উৎস- বেপজা ওয়েবসাইট ।