পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes১০ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১১
সিলেবাস
পরীক্ষা - ১৩: প্রয়োগ ও অপ্রয়োগ [Live Interactive Class – 25,26&27]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
নিচের কোনটি শুদ্ধপ্রয়োগ?
  1. ক) মৌনী
  2. খ) লাঘবতা
  3. গ) দ্বৈততা
  4. ঘ) কৃচ্ছ্রতা
ব্যাখ্যা
মৌন শব্দটি বিশেষ্য।
এর সঙ্গে ঈ-প্রত্যয় যুক্ত হয়ে মৌনী বিশেষণ হয়েছে। 

উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
নিচের কোনটি শুদ্ধ প্রয়োগ?
  1. ক) সর্বকনিষ্ঠ
  2. খ) গরিষ্ঠতর
  3. গ) গরিষ্ঠতম
  4. ঘ) লঘিষ্ঠতম
ব্যাখ্যা
শব্দগুলো শুদ্ধরূপ হলো :
গরিষ্ঠতর- গরিষ্ঠ
গরিষ্ঠতম- গরিষ্ঠ
লঘিষ্ঠতম- লঘিষ্ঠ

উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
নিচের কোনটি অপপ্রয়োগ? 
  1. ক) লঘিষ্ঠ
  2. খ) শ্রেষ্ঠ
  3. গ) বলিষ্ঠতর
  4. ঘ) পাপিষ্ঠ
ব্যাখ্যা
শব্দটির শুদ্ধরূপ : বলিষ্ঠ 

উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
নিচের কোনটিতে শুদ্ধপ্রয়োগ ঘটেছে?
  1. ক) অদ্যাপিও
  2. খ) আয়ত্ত
  3. গ) আরক্তিম
  4. ঘ) কেবলমাত্র
ব্যাখ্যা
শব্দগুলোর শুদ্ধরূপ হলো :
অদ্যাপি/অদ্যও
আরক্ত/রক্তিম
কেবল/মাত্র

উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
নিচের কোন বাক্যটি অশুদ্ধ?
  1. ক) আমাদের দেশ উন্নয়নশীল দেশ।
  2. খ) আপনার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে। 
  3. গ) সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের লক্ষ্য।
  4. ঘ) জ্ঞানী মূর্খ অপেক্ষা শ্রেষ্ঠ।
ব্যাখ্যা
বাক্যটির শুদ্ধরূপ হলো : সমৃদ্ধ বাংলাদেশ আমাদের লক্ষ্য।

উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) দেশে বিভিন্ন পরিবারগুলো।
  2. খ) কতিপয় কর্মচারীদের দুর্নীতি। 
  3. গ) অনেক লোকেরা জমা হয়েছিল। 
  4. ঘ) ঘরে ঘরে ভাত নেই।
ব্যাখ্যা
বাক্যগুলোর শুদ্ধরূপ হলো :
দেশে বিভিন্ন পরিবার।
কতিপয় কর্মচারীর দুর্নীতি। 
অনেক লোক/লোকেরা জমা হয়েছিল। 

উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
নিচের কোন বাক্য অশুদ্ধ?
  1. ক) ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।
  2. খ) চোরে না শুনে ধর্মের কাহিনি।
  3. গ) কুত্তা রাজা হলেও জুতা খায়।
  4. ঘ) কয়লা ধুলে ময়লা যায় না।
ব্যাখ্যা
বাক্যটির শুদ্ধরূপ হলো : কয়লা ধুইলেও ময়লা যায় না।

উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. ক) অর্থই অর্থের মূল। 
  2. খ) ইটটি মারলে পাথর খেতে হয়।
  3. গ) খোদার পরে খোদকারি।
  4. ঘ) চোরে চোরে মামাতো ভাই।
ব্যাখ্যা
বাক্যগুলোর শুদ্ধরূপ হলো :
অর্থই অনর্থের মূল। 
ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। 
চোরে চোরে মাসতুতো ভাই।

উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।
.
তুমি কী খাবে? - এ বাক্যে কী কোন পদ?
  1. ক) বিশেষ্য
  2. খ) বিশেষণ
  3. গ) সর্বনাম
  4. ঘ) ক্রিয়া বিশেষণ
ব্যাখ্যা
কী + ক্রিয়া = সর্বনাম। এখানে কী-এর উত্তর হয় ভাত/মাছ/বিরিয়ানি, অর্থাৎ কোনো খাবারের নাম, সুতরাং কী হলো সর্বনাম।

উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ। 
১০.
নিচের কোনটি শুদ্ধ নয়?
  1. ক) সত্তা
  2. খ) সত্ত্ব
  3. গ) সত্ত্বা
  4. ঘ) স্বত্ব
অনির্ধারিত
ব্যাখ্যা
শুদ্ধরূপ হলো : সত্তা, সত্ত্ব, সত্ত্বা ও স্বত্ব। 
--------
অপশনের সবগুলো বানান - শুদ্ধ। তাই বাতিল করা হয়েছে।

উৎস : বাংলা একাডেমি অভিধান।
১১.
নিচের কোনটি শুদ্ধ?
  1. ক) শিহরণ
  2. খ) বিদেহী
  3. গ) ভর্তিচ্ছু
  4. ঘ) দিগ্-দর্শন
ব্যাখ্যা
শুদ্ধ বানান:
- শিহরন
- বিদেহ
- ভর্তীচ্ছু

উৎস : বাংলা একাডেমি অভিধান।