পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
"পরীক্ষা - ৩৪: Subject - English Language and Grammar Topics: 1. Sentence Correction [The Tense, Verb, Preposition, Determiner, Gender, Number and Subject-Verb-Agreement] 2. Words (Part - 2) [Spelling, Word Meaning, Antonym, Synonym of the Word I to Q] এবং বিষয় - বাংলাদেশ বিষয়াবলি টপিকসমূহ: ১. বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ২. জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। ৩. স্বাধীনতা ও অন্যান্য আন্দোলন সংগ্রাম সংশ্লিষ্ট সাহিত্য ও চলচ্চিত্র।"
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
Which of the following sentences is correct?
  1. Neither the manager nor the employees is attending the meeting.
  2. Neither the manager nor the employe are attending the meeting.
  3. Either the manager or the employees is attending the meeting.
  4. Either the manager or the employees are attending the meeting.
সঠিক উত্তর:
Either the manager or the employees are attending the meeting.
উত্তর
সঠিক উত্তর:
Either the manager or the employees are attending the meeting.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - Either the manager or the employees are attending the meeting.
• Neither .... nor/ Either...or দ্বারা দুইটা Noun/Pronoun যুক্ত হলে শেষের noun/pronoun অনুযায়ী verb বসে।
- উল্লিখিত বাক্যগুলোর মধ্যে ঘ) বাক্যে শেষের noun অনুযায়ী সঠিক verb বসেছে।

• [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favor of the system.

• [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.
.
What is the synonym of the word 'impulsive'?
  1. Whimsical
  2. Pragmatic
  3. Cautious
  4. Voluntary
সঠিক উত্তর:
Whimsical
উত্তর
সঠিক উত্তর:
Whimsical
ব্যাখ্যা
• Impulsive (adjective) 
- (ব্যক্তি, ব্যক্তির আচরণ) আবেগপ্রবৃত্ত; আবেগতাড়িত; অন্তরাবেগচালিত; হৃদয়ভাবক।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Whimsical (adjective)
- বাতিকগ্রস্ত; খেয়ালি; অদ্ভুত; অদ্ভুত বা অস্বাভাবিক অবস্থা; উদ্ভট মেজাজ বা মানসিকতা; খেয়ালিপনা। ।

খ) Pragmatic (adjective)
- ব্যবহারিক ফল ও মূল্য সম্বন্ধীয়; সবকিছু প্রয়োগসিদ্ধতার দিক থেকে বিবেচনা করে এমন; কার্যসিদ্ধিমূলক; কার্যসাধনাত্মক; প্রয়োগবাদী; ব্যবহারবাদী।

গ) Cautious (adjective)
- সতর্ক।

ঘ) Voluntary (adjective)
- স্বতঃপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রণোদিত; স্বেচ্ছাপ্রবৃত্ত; স্বেচ্ছাপ্রসূত।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Whimsical শব্দটি Impulsive এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
.
Choose the correct sentence.
  1. That they are virtuous men is known to all.
  2. That they are virtuous men is known by all.
  3. That they are virtuous men are known to all.
  4. That they are virtuous men are known by all.
সঠিক উত্তর:
That they are virtuous men is known to all.
উত্তর
সঠিক উত্তর:
That they are virtuous men is known to all.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - That they are virtuous men is known to all.
- এখানে, known Verb এর Subject হচ্ছে 'That they are virtuous men  clause টি।
- Clause – Subject হিসেবে ব্যবহৃত হলে সেটাকে Singular ধরতে হয়।
- কারণ পুরোটা দিয়ে একটা Idea বুঝাচ্ছে।
- তাছাড়া বাক্যটা Passive sense নির্দেশ করছে।

• উল্লেখ্য যে, 
- Clause- Subject হলে সে অনুসারে verb বসানোর ক্ষেত্রে clause-টিকে  It ধরে নিলে সহজে সঠিক Verb বসানো সম্ভব।
- যেমন এখানে it is known to all.
.
Which of the following is correct?
  1. After being a widower, she found solace in her children's laughter and support.
  2. The lass said her favorite book was a classic tale of adventure.
  3. He loved a shepherd whom he wanted to marry.
  4. The Titanic went down with his crew.
সঠিক উত্তর:
The lass said her favorite book was a classic tale of adventure.
উত্তর
সঠিক উত্তর:
The lass said her favorite book was a classic tale of adventure.
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - The lass said her favorite book was a classic tale of adventure - বাক্যটি সঠিক।
- প্রশ্নটি করা হয়েছে gender এর উপর ভিত্তি করে।
- এখানে, lass feminine gender এর সাথে সামঞ্জস্য রেখে pronoun হিসেবে her এর ব্যবহার সঠিক।
- খ) বাক্যটি ছাড়া সবগুলোতে Gender ব্যবহারে ভুল হয়েছে অর্থাৎ, অন্য বাক্যগুলোতে gender অনুযায়ী pronoun এর ভুল প্রয়োগ ঘটেছে

Lass (feminine)
English Meaning: A girl or young woman.
Bangla meaning: বালিকা; প্রেমিকা।

• Lass এর masculine gender হচ্ছে Lad. 
English meaning: a boy or young man.
Bangla Meaning: বালক; কিশোর; ছোকরা।

• অন্য অপশনগুলোর ক্ষেত্রে, 
ক) বাক্যে Widower - (বিপত্নীক বা যার স্ত্রী মারা গেছে) হচ্ছে - Masculine gender.
- তাই এর সাথে pronoun হিসেবে he/his এর ব্যবহার সঠিক অথবা she/her এর সাথে widow বসলে বাক্যটি সঠিক হবে।
 - সঠিক বাক্যটি হবে
- After being a widower, he found solace in his children's laughter and support.
- After being a widowr, she found solace in her children's laughter and support.

গ) বাক্যে shepherd এর স্থলে shepherdess হলে অথবা he এর স্থলে she হলে বাক্যটি সঠিক হবে।
-  (shepherd- রাখাল, shepherdess- রাখালিনী)
- He loved a shepherdess whom she wanted to marry.
- She loved a shepherdess whom she wanted to marry.

ঘ) বাক্যে his এর স্থলে her হলে বাক্যটি সঠিক হবে।
- Neuter gebder হলেও দেশ, নদী, জাহাজ, ইত্যাদির ক্ষেত্রে Feminine gender (she) ব্যবহৃত হয়।
- সঠিক বাক্য - The Titanic went down with her crew.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
.
Choose the correctly spelled word.
  1. Qualitive
  2. Qualitative
  3. Qualititive
  4. Qualtative
সঠিক উত্তর:
Qualitative
উত্তর
সঠিক উত্তর:
Qualitative
ব্যাখ্যা
Qualitative (adjective) 
English Meaning: Relating to, measuring, or measured by the quality of something rather than its quantity.
Bangla Meaning: গুণগত।

• Example:
- The researchers conducted a qualitative study to understand the participants' experiences and feelings about the new program.
- In qualitative research, interviews and focus groups are often used to gather rich, detailed information.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.
.
Which of the following is correct?
  1. Fahim acted as if he had been mad.
  2. Fahim acts as if he had been mad.
  3. Fahim acts as if he was mad.
  4. Fahim acted as if he were mad.
সঠিক উত্তর:
Fahim acted as if he had been mad.
উত্তর
সঠিক উত্তর:
Fahim acted as if he had been mad.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - Fahim acted as if he had been mad.

1) Present + as if + Past Indefinite
- অর্থাৎ, as if এর পূর্বে present indefinite tense থাকলে as if এর পরে past indefinite হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
- Ex: He acts as if he were mad.
- বাক্যে as if , as though , wish এর পর to be verb আসলে তা সব সময় were হয়।

• আবার,
2) Past + as if + Past Perfect
- অর্থাৎ,As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।
- Ex: He acted as if he had been mad.
.
Synonym of the word 'Propensity' is -
  1. Deviance
  2. Impartiality
  3. Dislike
  4. Tendency
সঠিক উত্তর:
Tendency
উত্তর
সঠিক উত্তর:
Tendency
ব্যাখ্যা
• Propensity (noun) [Countable noun]
English Meaning: If someone has a propensity to behave in a particular way or prefer a particular thing, they are likely to behave in that way or like that thing
Bangla Meaning:স্বাভাবিক প্রবণতা; উন্মুখতা; প্রবৃত্তি; -শীল: দুর্বসন; পতনশীলতা;

Synonyms: Tendency (প্রবণতা; ঝোঁক), Susceptibility (সংবেদনশীলতা), Penchant (রুচি; পছন্দ). Aptness (উপযোগীতা), Proneness(প্রবণতা)
Antonyms: Disinclination (অনিচ্ছা; নিস্পৃহতা), Dislike (অপছন্দ), Impartiality (নিরপেক্ষতা;), Nonconformity(সামঞ্জস্যহীনতা), Deviance (বিচ্যুতি).

Example Sentence: 
1. ‘The government has long since given up trying to reduce the propensity to commit crime.’
2. He had a propensity for crime.

Source: Live MCQ Lecture.
.
Choose the correct sentence.
  1. We will visit the Lake Baikal on our journey through Russia.
  2. We will visit to the Lake Baikal on our journey through Russia.
  3. We will visit Lake Baikal on our journey through Russia.
  4. We will visit to a Lake Baikal on our journey through Russia.
সঠিক উত্তর:
We will visit Lake Baikal on our journey through Russia.
উত্তর
সঠিক উত্তর:
We will visit Lake Baikal on our journey through Russia.
ব্যাখ্যা
• Article এর নিয়মানুযায়ী,
- হ্রদের নামের পূর্বে the বসে না।
- যেমন – Lake Superior, Lake Baikal, Lake Caspian.

• তাই,  Correct sentence: We will visit Lake Baikal on our journey through Russia.

• Article:
- A, An & The কে article বলে। এরা noun কে qualify করে।
- Article দুই প্রকার। যেমন: 1. Indefinite: A, An 2. Definite: The.

Source: Advanced Learner's by Chowdhury & Hossain.
.
Which of the following is an antonym of 'Jocose'?
  1. Tedious
  2. Playful
  3. Humorous
  4. Amusing
সঠিক উত্তর:
Tedious
উত্তর
সঠিক উত্তর:
Tedious
ব্যাখ্যা
• Jocose (adjective) Amusing
English Meaning: Characterized by jokes and good humor.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) রসিক; রসিকতাপূর্ণ; তামাশাপূর্ণ; হাসিখুশি।

Synonyms: Funny (মজার), Humorous (হাস্যরসাত্মক), Playful (কৌতুকপূর্ণ), Comic (হাস্যরসাত্মক), Amusing (আনন্দদায়ক)। 
Antonyms: Dull (ম্যাড়মেড়ে), Boring (বিষন্ন), Tedious (ক্লান্তিকর), Dumb (নীরব, বাকশক্তিহীন), Serious (গম্ভীর)।

Other Forms: 
- Jocosely (adverb), - Jocosity (noun).

Example Sentence: 
1.But behind the jocose mood was a serious determination that farmers were sticking to their protest.
2. Some moralists have classified the jocose lie as venial sin.

Source: Live MCQ Lecture.
১০.
Choose the correct one.
  1. The company was forced to divest itself from several assets to avoid bankruptcy.
  2. The company was forced to divest itself by several assets to avoid bankruptcy.
  3. The company was forced to divest itself of several assets to avoid bankruptcy.
  4. The company was forced to divest itself upon several assets to avoid bankruptcy.
সঠিক উত্তর:
The company was forced to divest itself of several assets to avoid bankruptcy.
উত্তর
সঠিক উত্তর:
The company was forced to divest itself of several assets to avoid bankruptcy.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - The company was forced to divest itself of several assets to avoid bankruptcy.
- বাংলা অর্থ - দেউলিয়া হওয়া এড়াতে কোম্পানিটি বেশ কয়েকটি সম্পদ থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছিল।

• Divest (Verb transitive)
English Meaning: To get rid of an investment, part of a business, etc. by selling.
Bangla Meaning: dপোশাক খুলে নেওয়া: ক্ষমতা কেড়ে নেওয়া; পরিহার করা; পরিত্যাগ করা।

• Divest (of)
- ক্ষমতা কেড়ে নেওয়া, পরিহার করা; পরিত্যাগ করা - ইত্যাদি অর্থে divest এরপর preposition হিসাবে of বসে।

Source: Cambridge Dictionary 
2. Accessible Dictionary by Bangla Academy.
১১.
Choose the correct sentence.
  1. Two-fifths of the books were damaged in the flood.
  2. Three-fourth of the workers have completed the project.
  3. One-thirds of the cake has been eaten.
  4. Three-fifths of the students has passed the exam.
সঠিক উত্তর:
Two-fifths of the books were damaged in the flood.
উত্তর
সঠিক উত্তর:
Two-fifths of the books were damaged in the flood.
ব্যাখ্যা
• সাধারণত ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমটি One এর বেশি হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় (যেমন- Two-thirds).
- কিন্তু প্রথমটি One হলে দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ হয় না (যেমন- One-third).

- আবার সব ধরনের ভগ্নাংশের পরে noun - singular হলে verb - singular এবং noun - plural হলে verb - plural হয়।
- কিন্তু countable noun এর বেলায় ভগ্নাংশের লব ১ এর বেশি হলে verb plural হবে।
- যেমন: Three-fourths of the books have been sold.

• তাই, নিয়মানুযায়ী একমাত্র সঠিক বাক্য - Two-fifths of the books were damaged in the flood.

• অন্য বাক্যগুলোর ক্ষেত্রে -
খ) বাক্যে যেহেতু ভগ্নাংশের প্রথমটি One এর বেশি অর্থাৎ Three, তাই দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ করতে হবে।
- সঠিক বাক্যটি হবে - Three-fourths of the workers have completed the project.

গ) বাক্যে যেহেতু ভগ্নাংশের প্রথমটি One, তাই দ্বিতীয়টির সঙ্গে 's' যোগ করা যাবে না।
-  সঠিক বাক্যটি হবে - One-third of the cake has been eaten.

ঘ) যেহেতু এখানে ভগ্নাংশের লব ১/one এর বেশি অর্থাৎ Three-fifths তাই এর পরের verb plural হবে।
- সঠিক বাক্যটি হবে - Three-fifths of the students have passed the exam.
১২.
Identify the correct sentence.
  1. It was high time she took a break from work to recharge her energy.
  2. It was high time she to took a break from work to recharge her energy.
  3. It was high time she had took a break from work to recharge her energy.
  4. It was high time she to take a break from work to recharge her energy.
সঠিক উত্তর:
It was high time she took a break from work to recharge her energy.
উত্তর
সঠিক উত্তর:
It was high time she took a break from work to recharge her energy.
ব্যাখ্যা
সঠিক বাক্যটি হচ্ছে - It was high time she took a break from work to recharge her energy.

• It is time/It is high time এর পর subject থাকলে verb টি past tense এ হয়।
- It is high time we changed our attitude.

• তবে It was high time হলেও পরের অংশ Past Indefinite Tense- ই হয়।
[এটাকে as if বা since এর Structure এর সাথে গুলিয়ে ফেলা যাবে না।]

- যদি এদের পরে subject না থাকে তবে to + verb হয়।
• It is high time to change our attitude.
১৩.
The word 'Ornithology' is related to -
  1. Bird
  2. Insect
  3. Fish
  4. All of these
সঠিক উত্তর:
Bird
উত্তর
সঠিক উত্তর:
Bird
ব্যাখ্যা
• The word 'Ornithology' is related to - Bird.
- পাখি সম্পর্কিত বিদ্যাকে Ornithology বলে।

• Ornithology (noun) [uncountable noun]
English Meaning: The scientific study of birds.
Bangla Meaning: পক্ষিবিজ্ঞান।

• অন্যদিকে, 
• Fish বা মাছ সম্পর্কিত বিদ্যাকে Ichthyology বলে।
• Insect বা কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি, দমন ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞানকে কীটতত্ত্ব বা Entomology বলে।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
Identify the correct sentence.
  1. They playing music loudly while I tried to concentrate.
  2. They played music loudly while I was trying to concentrate.
  3. They playing music loudly while I was trying to concentrate.
  4. They have played music loudly while I was trying to concentrate.
সঠিক উত্তর:
They played music loudly while I was trying to concentrate.
উত্তর
সঠিক উত্তর:
They played music loudly while I was trying to concentrate.
ব্যাখ্যা
সঠিক উত্তর - They played music loudly while I was trying to concentrate.

• দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় আরেকটি ঘটতে থাকলে তখন ঘটমান বিষয়টির সাথে While বসে।
- While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে:
- While এর পূর্বে অংশ টি past indefinite হলে, পরের অংশে past continuous tense হয়। 
- While এর পর verb থাকলে verb+ing হয়।
- কিন্তু while এর পর subject থাকলে subject এর পর past continuous tense হয়।
- এখানে while এর পর subject - 'I' থাকার কারণে এর পরে continuous tense হিসেবে was playing বসবে।

Structure: 
• While + Past Continuous Tense + Past Indefinite Tense.

Example:
While I was in Italy I went to see Elita.
While I was going to the shopping mall, I saw a beggar crying loudly in front of the mall.
My father arrived while I was reading the book.
১৫.
What is the meaning of the word 'Knavish'?
  1. Dishonest or unscrupulous
  2. Trusted or scrupulous
  3. Dirty or ugly
  4. Neat and clean
সঠিক উত্তর:
Dishonest or unscrupulous
উত্তর
সঠিক উত্তর:
Dishonest or unscrupulous
ব্যাখ্যা
• Knavish (adjective)
English Meaning: Dishonest or unscrupulous.
Bangla Meaning: প্রতারণামূলক; শঠ।

• Other forms:
- knave (noun) (প্রাচীন) বদমায়েশ; দুর্বৃত্ত; পাজি; জুয়াচোর; (তাস) গোলাম
- knavery (noun) বদমায়েশি; অসাধুতা; অসাধু কর্ম।
- knavely (adverb)

• Sentence example:
- His knavish tricks will be frustrating.
- The knavish tricks he played on his coworkers eventually got him fired.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৬.
Which of the following is correct?
  1. They helped us to solving the problem quickly.
  2. They helped us solving the problem quickly.
  3. They helped us solves the problem quickly.
  4. They helped us to solve the problem quickly.
সঠিক উত্তর:
They helped us to solve the problem quickly.
উত্তর
সঠিক উত্তর:
They helped us to solve the problem quickly.
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্যটি হচ্ছে - They helped us to solve the problem quickly.
- Causative evrb 'Help' এর নিয়মানুযায়ী বাক্যটি শুদ্ধ।

• Causative Verb হিসাবে 'Help' এর ব্যবহার- 
- Help এর পর ব্যক্তি বা বস্তু থাকলে verb এর base form বসে অথবা to + verb বসে।
- যেমন-
- He helped me do the work.
- He helped me to do the work.

• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়। 
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
১৭.
Antonym of 'Negligent' is -
  1. Careless
  2. Attentive
  3. Less Important
  4. Significant
সঠিক উত্তর:
Attentive
উত্তর
সঠিক উত্তর:
Attentive
ব্যাখ্যা
• Negligent (adjective) 
English Meaning: Failing to take proper care over something.
Bangla Meaning: অমনোযোগী; যত্নহীন; অবহেলাকারী।

ক) Careless (adjective)
- (ব্যক্তি) যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান।

খ) Attentive (adjective)
- মনোযোগ; অনন্যচিত্ত; যত্নবান।

গ) Less Important (adjective)
- অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ; গুরুতর; তাৎপর্যপূর্ণ।

ঘ) Significant (adjective)
- বিশেষ অর্থপূর্ণ; বিশেষ ইঙ্গিতপূর্ণ; গুরুত্বপূর্ণ।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১৮.
Identify the correct sentence.
  1. Only little of the informations was available at that time.
  2. Only a little of information was available at that time.
  3. Only a little of the informations was available at that time.
  4. Only a little of the information was available at that time.
সঠিক উত্তর:
Only a little of the information was available at that time.
উত্তর
সঠিক উত্তর:
Only a little of the information was available at that time.
ব্যাখ্যা
• শুদ্ধ বাক্যটি হচ্ছে - Only a little of the information was available at that time.

Only এর পর সর্বদাই a few বা a little ব্যবহৃত হয়।
- Countable noun এর ক্ষেত্রে only a few এবং uncountable noun এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়
- 'Information' uncountable noun তাই এর ক্ষেত্রে only a little ব্যবহৃত হয়েছে; Only little/ the little/ only some/few/such হয় না।
 - Information হচ্ছে uncountable noun এবং এর সাথে s/es যুক্ত হয় না।

• Structure: 
- Only + a few/ a few of + plural countable noun +plural verb + ext.
- Only + a little/ a little of + uncountable noun + singular verb + ext.
১৯.
Which one is synonymous with 'Nimble'?
  1. Gullible
  2. Impure
  3. Quick
  4. Lethargic
সঠিক উত্তর:
Quick
উত্তর
সঠিক উত্তর:
Quick
ব্যাখ্যা
• Nimble (adjective)
English meaning: Quick and exact either in movement or thoughts:
Bangla Meaning:  ক্ষিপ্রগামী; চপল চরণ: (মন সম্বন্ধে) তীক্ষ্ণ; তুখোড়; ক্ষিপ্র।

• অপশনে উল্লিখিত শব্দগিলোর অর্থ - 
ক) Gullible (adjective)
- সহজে প্রতারণাযোগ্য।

খ) Impure (adjective)
- অশুচি; অশুদ্ধ; অপবিত্র; দূষিত; সমল; গর্হিত; অসাধু

গ) Quick (adjective)
- দ্রুতগতিসম্পন্ন; দ্রুতনিষ্পন্ন

ঘ) Lethargic (adjective)
- অস্বাভাবিকভাবে নিদ্রালু; জড়িমাগ্রস্ত; অলস; নিশ্চেষ্ট।

• সুতরাং, শব্দগুলোর অর্থ বিব্রচনায় বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Quick শব্দটি Nimble এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২০.
Choose the sentence that is correct.
  1. The company will invest five million to the project.
  2. The company will invest five million at the project.
  3. The company will invest five million in the project.
  4. The company will invest five million on the project.
সঠিক উত্তর:
The company will invest five million in the project.
উত্তর
সঠিক উত্তর:
The company will invest five million in the project.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে -The company will invest five million in the project.

• Invest something in something/doing something

English Meaning: To put money into a project, or to buy property, shares in a company, etc., hoping to make a profit or get an advantage:
Bangla Meaning: বিনিয়োগ/লগ্নি করা।

• এছাড়াও, 
• Invest with
- বস্ত্রাচ্ছাদিত করা; মণ্ডিত/ভূষিত/অলংকৃত করা; (কোনো গুণে) -অন্বিত করা; অভিষিক্ত/অধিষ্ঠিত করা: পরিবৃত করা।

• Example sentence: 
- The new administrator has been invested with full authority
- This is an old castle invested with romance.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
২১.
ভাষা আন্দোলনে অবদান রাখায় একুশে পদক ২০২৪ পেয়েছেন কে?
  1. কাওসার চৌধুরী
  2. হাতেম আলী মিয়া
  3. রফিক আহামদ
  4. মুহাম্মদ সামাদ
সঠিক উত্তর:
হাতেম আলী মিয়া
উত্তর
সঠিক উত্তর:
হাতেম আলী মিয়া
ব্যাখ্যা
একুশে পদক-২০২৪:
- বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিককে একুশে পদক-২০২৪ প্রদান করা হয়।
পদকপ্রাপ্তরা হলেন-
• ভাষা আন্দোলনে মৌ. আশরাফুদ্দীন আহমদ ও বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী মিয়া (মরণোত্তর)।
• সঙ্গীতে জালাল উদ্দীন খাঁ (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা কল্যাণী ঘোষ, বিদিত লাল দাস (মরণোত্তর), এন্ড্রু কিশোর (মরণোত্তর) ও শুভ্র দেব।
• অভিনয়ে ডলি জহুর ও এমএ আলমগীর।
• আবৃতিতে খান মো. মুস্তাফা ওয়ালীদ (শিমুল মুস্তাফা) ও রূপা চক্রবর্তী।
• নৃত্যকলায় শিবলী মোহাম্মদ।
• চিত্রকলায় শাহজাহান আহমেদ বিকাশ।
• মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণ ও আর্কাইভিংয়ে কাওসার চৌধুরী।
সমাজসেবায় মো. জিয়াউল হক ও আলহাজ রফিক আহামদ।
• ভাষা ও সাহিত্যে- মুহাম্মদ সামাদ, লুৎফর রহমান রিটন, মিনার মনসুর ও রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ (মরণোত্তর)।
• শিক্ষায় প্রফেসর ড. জিনবোধি ভিক্ষু একুশে পদক পেয়েছেন।

তথ্যসূত্র - সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
২২.
'মারাং বুরু' দেবতার উপাসনা করে কোন ক্ষুদ্র জনগোষ্ঠী?
  1. ত্রিপুরা
  2. সাঁওতাল
  3. লুসাই
  4. মারমা
সঠিক উত্তর:
সাঁওতাল
উত্তর
সঠিক উত্তর:
সাঁওতাল
ব্যাখ্যা
সাঁওতাল:
- সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
- তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়।
- প্রধান নিবাস রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চলে।
- সাঁওতালরা অস্ট্রিক ভাষাভাষী আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রালয়েড) জনগোষ্ঠীর বংশধর।
- সাঁওতালরা ভারতীয় উপমহাদেশের অন্যতম আদি বাসিন্দা, এরা কৃষি উৎপাদন ব্যবস্থা এবং কৃষিসংস্কৃতির জনক ও ধারক হিসেবে স্বীকৃত।
- সাঁওতালদের প্রধান উপাস্য যদিও সূর্য, পর্বত দেবতা (মারাং বুরু) তাদের জন্য যথেষ্ট মর্যাদাব্যঞ্জক হয়ে গ্রামদেবতায় পরিণত হয়েছে।
- তাদের বছর শুরু হয় ফাল্গুন মাসে। প্রায় প্রতিমাসে বা ঋতুতে রয়েছে পরব বা উৎসব।
- সোহরাই উৎসব সাঁওতালদের একপ্রকার জাতীয় উৎসব।
- যা পৌষ সংক্রান্তির দিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদ্যাপিত হয়।
- সাঁওতাল সমাজে পুরুষের আধিপত্য অপেক্ষাকৃত বেশি।
- সাঁওতালদের ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই, তেমনি তাদের ধর্ম আছে কিন্তু কোন আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৩.
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র 'জয়যাত্রা' পরিচালনা করেছেন কে?
  1. হুমায়ুন আহমেদ
  2. তৌকির আহমেদ
  3. চাষী নজরুল ইসলাম
  4. মোর্শেদুল ইসলাম
সঠিক উত্তর:
তৌকির আহমেদ
উত্তর
সঠিক উত্তর:
তৌকির আহমেদ
ব্যাখ্যা
জয়যাত্রা:
- জয়যাত্রা ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত একটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র।
- চলচ্চিত্রটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকির আহমেদ।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক এই ছবিটি প্রযোজনা ও পরিবেশনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।
- ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বিপাশা হায়াত, আজিজুল হাকিম, মাহফুজ আহমেদ, হুমায়ুন ফরীদি, তারিক আনাম খান, আবুল হায়াত, মেহবুবা মাহনূর চাঁদনী।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন ও প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
২৪.
২০২৪ সালে সংস্কৃতিতে স্বাধীনতা দিবস পুরস্কার লাভ করেন কে?
  1. মোহাম্মদ রফিকউজ্জামান
  2. ফিরোজা খাতুন
  3. ওবায়েদুল্লাহ বাকী
  4. নজিব উদ্দীন খাঁন
সঠিক উত্তর:
মোহাম্মদ রফিকউজ্জামান
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ রফিকউজ্জামান
ব্যাখ্যা
স্বাধীনতা দিবস পুরস্কার ২০২৪:
- জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ 'স্বাধীনতা পুরস্কার ২০২৪' পেয়েছেন ১০ জন বিশিষ্ট ব্যক্তি।
• স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ - কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মোঃ ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মোঃ নজিব উদ্দীন খাঁন (মরণোত্তর)।
• বিজ্ঞান ও প্রযুক্তি - ড. মোবারক আহমদ খান।
• চিকিৎসাবিদ্যা - ডাঃ হরিশংকর দাশ।
• সংস্কৃতি - মোহাম্মদ রফিকউজ্জামান।
• ক্রীড়া - ফিরোজা খাতুন।
• সমাজসেবা/জনসেবা - অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এস.এম. আব্রাহাম লিংকন।

তথ্যসূত্র - মন্ত্রি পরিষদ বিভাগ ওয়েবসাইট ও ডেইলি স্টার, মার্চ ১৫, ২০২৪।
২৫.
'চাপচারকূত' কোন ধরনের উৎসব?
  1. মৃত আত্মাদের স্মরণে
  2. শস্য কাটার উৎসব
  3. বসন্ত উৎসব
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
বসন্ত উৎসব
উত্তর
সঠিক উত্তর:
বসন্ত উৎসব
ব্যাখ্যা
লুসাই:
- লুসাই নৃ-গোষ্ঠী বার্মা থেকে এসেছে বলে ধারণা করা হয়।
- তারা নিজেদের মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর বলে পরিচয় দেয়।
- বাংলাদেশের রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় ও ভারতের মিজোরামে লুসাইয়ের বসবাস রয়েছে।
- বর্তমানে শতভাগ লুসাই খ্রিস্টান ধর্মাবলম্বী।
- ধর্মীয় উৎসব পালন ছাড়াও বছরে তারা প্রধান তিনটি উৎসব পালন করে থাকে:
১. চাপচারকূত (বসন্ত উৎসব)।
২. মীমতূত (মৃত আত্মাদের স্মরণে)।
৩. পলকূত (শস্য কাটার উৎসব)।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
২৬.
বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্রের সংখ্যা কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
বাংলাদেশ টেলিভিশন:
- বাংলাদেশ টেলিভিশন বাংলা ভাষায় বিশ্বের প্রথম টেলিভিশন।
- এটি ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ঢাকার ডিআইটি ভবন (বর্তমান রাজউক ভবন) থেকে পাইলট প্রকল্প হিসেবে সম্প্রচার শুরু করে।
- ১৯৮০ সাল থেকে বিটিভি রঙিন সম্প্রচার শুরু করে।
- ১৯৯৬ সালের ১৯ ডিসেম্বর বিটিভি চট্টগ্রাম কেন্দ্র চালু হয়।
- ২০০৪ সালের ১১ই এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড চালু হয়।
- ২০১৯ সালের ২ সেপ্টেম্বর থেকে সমগ্র ভারতে বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচার শুরু হয়।
- ২০১৯ সালের ১ জুলাই থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে বিটিভি সম্প্রচার শুরু করে।
- বিটিভির পূর্ণাঙ্গ কেন্দ্রের সংখ্যা ২টি। যথা:
• ঢাকা।
• চট্টগ্রাম।
- উপকেন্দ্র বা রিলে কেন্দ্রের সংখ্যা ১৪টি। এগুলো হলো:
নাটোর, খুলনা, ময়মনসিংহ, সিলেট, রংপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, রাজশাহী, ঝিনাইদহ, সাতক্ষীরা, পটুয়াখালী, উখিয়া এবং রাঙ্গামাটি।

তথ্যসূত্র - বিটিভি ওয়েবসাইট।
২৭.
জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে বসবাসকারী মুসলমান জনসংখ্যা কত শতাংশ?
  1. ৮৯.১৪%
  2. ৯০.৬৯%
  3. ৯১.০৮%
  4. ৯২.৩৬%
সঠিক উত্তর:
৯১.০৮%
উত্তর
সঠিক উত্তর:
৯১.০৮%
ব্যাখ্যা
জনশুমারি ও গৃহগণনা ২০২২:
- ধর্মভিত্তিক জনসংখ্যা,
• মুসলমান - ৯১.০৮%।
• হিন্দু - ৭.৯৬%।
• বৌদ্ধ - ০.৬১%।
• খ্রিষ্টান - ০.৩০%।
• অন্যান্য - ০.০৬%।

তথ্যসূত্র - পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট।