পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ৮ ফেব্রুয়ারি, ২০২৪সময়50 minutes৭৭ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১২ (ক্যামেলিয়া) পরীক্ষার তারিখ: ১২.১০.২০১২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ৮ ফেব্রুয়ারি, ২০২৪ · ৮০ প্রশ্ন

.
‘বনি আদম’ কাব্যগ্রন্থটির রচয়িতা কে?
  1. গোলাম মোস্তফা
  2. কাজী নজরুল ইসলাম
  3. যতীন্দ্র মোহন বাগচী
  4. শেখ ফজলল করিম
সঠিক উত্তর:
গোলাম মোস্তফা
উত্তর
সঠিক উত্তর:
গোলাম মোস্তফা
ব্যাখ্যা
- 'বনি আদম' গোলাম মোস্তফা রচিত একটি কাব্যগ্রন্থ। 
- কাব্যগ্রন্থটি ১৯৫৮ সালে প্রকাশিত হয়।

গোলাম মোস্তফা:
- যশোর (বর্তমান ঝিনাইদহ) জেলার শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা গোলাম রব্বানী এবং পিতামহ কাজী গোলাম সরোয়ার দুজনেই ছিলেন লোককবি।
- গোলাম মোস্তফা পাকিস্তানি আদর্শে বিশ্বাসী ছিলেন এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় উর্দুর প্রতি সমর্থন জ্ঞাপন করেন।
- তিনি গীতিকার ও গায়ক হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর গানের বিষয় ছিল ইসলামি সংস্কৃতি ও দেশপ্রেম।

তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- রক্তরাগ,
- খোশরোজ,
- কাব্য-কাহিনী,
- সাহারা,
- হাসনাহেনা,
- বুলবুলিস্তান,
- তারানা-ই-পাকিস্তান,
- বনি আদম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
‘হাজার বছর ধরে’ উপন্যাসটি কার রচনা?
  1. ফজল শাহাবুদ্দীন
  2. শঙ্কর
  3. আনিস চৌধুরী
  4. জহির রায়হান
সঠিক উত্তর:
জহির রায়হান
উত্তর
সঠিক উত্তর:
জহির রায়হান
ব্যাখ্যা
'হাজার বছর ধরে':
- আবহমান বাংলার জীবন ও জনপদ 'হাজার বছর ধরে' (১৯৬৪) উপন্যাসের মূল প্রতিপাদ্য। 
- টুনি' চরিত্রের দেখা পাওয়া যায় জহির রায়হান রচিত 'হাজার বছর ধরে' উপন্যাসে।
- উপন্যাসের নায়িকা টুনি একমাত্র জীবন্ত চরিত্র।
- আর সবাই যেন মৃত ও বিবর্ণ। 

জহির রায়হান:
- তিনি ১৯৩৫ সালে ফেনি জেলায় জন্মগ্রহণ করেন। 
- জহির রায়হান ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশি কথাশিল্পী এবং চলচ্চিত্র পরিচালক।
- জহির রায়হানের প্রকৃত নাম- মোহাম্মদ জহিরুল্লাহ।
- জহির রায়হান সৃষ্টি প্রথম রঙিন চলচ্চিত্র ‘সঙ্গম’।
- তাঁর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কখনো আসে নি’।
- তাঁর সৃষ্ট প্রথম সিনেমাস্কোপ ছবি ‘বাহানা’।
- তাঁর সৃষ্ট 'কাঁচের দেয়াল' চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নিগার পুরস্কার লাভ করে। 
 
তাঁর উপন্যাস:
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- আর কতদিন,
- শেষ বিকেলের মেয়ে,
- তৃষ্ণা,
- কয়েকটি মৃত্যু।

উৎস:
১) সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘রমনা পার্কে’ নাটকটি কে রচনা করেছেন?
  1. মুনীর চৌধুরী
  2. শাহাদৎ হোসেন
  3. ড. নীলিমা ইব্রাহীম
  4. সৈয়দ ওয়ালীউল্লাহ
সঠিক উত্তর:
ড. নীলিমা ইব্রাহীম
উত্তর
সঠিক উত্তর:
ড. নীলিমা ইব্রাহীম
ব্যাখ্যা
• 'রমনা পার্কে' গল্পটি রচনা করেছেন- 'নীলিমা ইব্রাহীম'। 
[এটি মূলত গল্প, নাটক নয়।]

নীলিমা ইব্রাহিম: 
- নীলিমা ইব্রাহিমের ১৯২১ সালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় জন্মগ্রহণ করেন।  
- তিনি মূলত শিক্ষাবিদ হিসেবে পরিচিত। 
- তিনি বেশকিছু উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন।
-  বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ ও নারী-উন্নয়সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যু্ক্ত ছিলেন 

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- বিশ শতকের মেয়ে 
- এক পথ দুই বাঁক 
- কেয়াবন সঞ্চারিণী 
- বহ্নিবলয়। 

তাঁর রচিত নাটক: 
- দুয়ে দুয়ে চার 
- যে অরণ্যে আলো নেই 
- রোদ জ্বলা বিকেল 
- সূর্যাস্তের পর

কথানাট্য
- আমি বীরাঙ্গনা বলছি (২ খন্ড)

ছোটগল্প
- রমনা পার্কে

আত্মজীবনী
- বিন্দু-বিসর্গ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোনটি কর্মধারয় সমাস?
  1. খাসমহল
  2. রাজর্ষি
  3. আকণ্ঠ
  4. মৌলভী সাহেব
অনির্ধারিত
ব্যাখ্যা
• অপশনে একাধিক উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।

কর্মধারয় সমাস:

- বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস  হয় এবং যেখানে পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে কর্মধারয় সমাস বলে। 
যেমন:
• খাস যে মহল = খাসমহল;
• ক্ষুধিত যে পাষাণ = ক্ষুধিত-পাষাণ;
• অক্ষয় যে কীর্তি  = অক্ষয়কীর্তি;
• অর্ধ যে পথ = অর্ধপথ;
• নব যে অন্ন = নবান্ন;
• যিনিই মৌলভি তিনিই সাহেব = মৌলভিসাহেব;
• যিনি রাজা তিনিই ঋষি = রাজর্ষি ইত্যাদি।

অন্যদিকে,
- কণ্ঠ পর্যন্ত = আকণ্ঠ - অব্যয়ীভাব সমাস।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?
  1. পরপদ
  2. পূর্বপদ
  3. অন্যপদ
  4. উভয়পদ
সঠিক উত্তর:
পরপদ
উত্তর
সঠিক উত্তর:
পরপদ
ব্যাখ্যা
তৎপুরুষ সমাস: 
- পূর্বপদের বিভক্তি লােপ পেয়ে এবং পরপদের অর্থ প্রধানরূপে যে সমাস গঠিত হয়, তাকে বলা হয় তৎপুরুষ সমাস।
- তৎপুরুষ সমাসের পূর্বপদে দ্বিতীয়া থেকে সপ্তমী পর্যন্ত যে কোনাে বিভক্তি থাকতে পারে আর পূর্বপদের বিভক্তি হিসেবে এদের নামকরণ হয়।

তৎপুরুষ সমাসের বৈশিষ্ঠ্য:
- তৎপুরুষ সমাস অভ্যয়ীভাব সমাসের বিপরীত;
- তৎপুরুষ সমাসে পরপদের অর্থ প্রধান;
- পূর্বপদের বিভক্তি লোপে তৎপুরুষ সমাস হয়। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ), ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
ধন হইতে সুখ হয় না’ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মে ৫মী
  2. করণে ৩য়া
  3. অপাদানে ৫মী
  4. কর্তায় ৭মী
সঠিক উত্তর:
অপাদানে ৫মী
উত্তর
সঠিক উত্তর:
অপাদানে ৫মী
ব্যাখ্যা
অপাদান কারক:
- যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।
যেমন:
- জমি থেকে ফসল পাই।
- কাপটা উঁচু টেবিল থেকে পড়ে ভেঙে গেল।
- ধন হইতে সুখ হয় না। (অপাদানে ৫মী)।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
আজকে নগদ কালকে ধার’ বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. অধিকরণে ২য়া
  2. অপাদানে ৫মী
  3. কর্তায় ২য়া
  4. করণে ২য়া
সঠিক উত্তর:
অধিকরণে ২য়া
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণে ২য়া
ব্যাখ্যা
অধিকরণ কারক:
- যে কারকে স্থান, কাল, বিষয় ও ভাব নির্দেশিত হয়, তাকে অধিকরণ কারক বলে।
- এই কারকে সাধারণত '-এ', '-য়', 'তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়। যেমন:
- বাবা বাড়িতে আছেন,
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে,
- আজকে নগদ কালকে ধার, ইত্যাদি। (অধিকরণে ২য়া)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. গননা
  2. গনণা
  3. গণণা
  4. গণনা
সঠিক উত্তর:
গণনা
উত্তর
সঠিক উত্তর:
গণনা
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'গণনা'
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √গণ্‌ +অন + আ।
অর্থ: 
- হিসাব,
- অঙ্কের সমাধান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
কোনটি শুদ্ধ বানান?
  1. কৃষিজিবি
  2. কৃষিজীবী
  3. কৃষিজীবি
  4. কৃষিজিবী
সঠিক উত্তর:
কৃষিজীবী
উত্তর
সঠিক উত্তর:
কৃষিজীবী
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'কৃষিজীবী'
- বিশেষণ পদ।
- সংস্কৃত শব্দ।
অর্থ:
- চাষি;
- কৃষক;
- কৃষিকর্ম দ্বারা জীবিকা নির্বাহকারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
‘বাতাস’ এর সমার্থক শব্দ নয় -
  1. পবন
  2. অনিল
  3. প্রসুন
  4. বায়ু
সঠিক উত্তর:
প্রসুন
উত্তর
সঠিক উত্তর:
প্রসুন
ব্যাখ্যা
• ‘বাতাস’ এর সমার্থক শব্দ নয় - প্রসুন

'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ:
- বায়ু, পবন, সমীর, সমীরণ, গন্ধবহ/গন্ধবাহ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

অন্যদিকে, 
- ‘পুষ্প’ এর সমার্থক শব্দ: ফুল, কুসুম, প্রসূন

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১১.
‘অনুগ্রহ’ এর বিপরীতার্থক শব্দ -
  1. নিগ্রহ
  2. দয়া
  3. বিগ্রহ
  4. প্রতিগ্রহ
সঠিক উত্তর:
নিগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
নিগ্রহ
ব্যাখ্যা
• ‘অনুগ্রহ’ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে - নিগ্রহ

অন্যদিকে:
- 'প্রতিগ্রহ' এর বিপরীতার্থক শব্দ হচ্ছে 'অপ্রতিগ্রহ'। 
- 'বিগ্রহ' এর বিপরীতার্থক শব্দ হচ্ছে 'সন্ধি'।
- 'দয়া' এর বিপরীতার্থক শব্দ হচ্ছে 'নির্দয়তা/নিষ্ঠুরতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
কোন বাগধারাটি ‘স্বতন্ত্র’ অর্থ প্রকাশক?
  1. আদায়-কাঁচকলায়
  2. সাপে-নেউলে
  3. দা-কুমড়া
  4. সাতেও না পাঁচেও না
সঠিক উত্তর:
সাতেও না পাঁচেও না
উত্তর
সঠিক উত্তর:
সাতেও না পাঁচেও না
ব্যাখ্যা
• সাতেও না পাঁচেও না' বাগধারাটির অর্থ = নিরাসক্ত থাকা। 

অন্যদিকে,
আদায় কাঁচকলায় = ঘাের শত্রুতা।
দা-কুমড়া = শত্রুতা।
অহি নকুল (সাপে-নেউলে) = ভীষণ শত্রুতা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।
১৩.
‘তাসের ঘর’ এর অর্থ কি?
  1. বিশৃঙ্খলা
  2. এলোমেলো
  3. ক্ষণস্থায়ী
  4. তাস খেলার ঘর
সঠিক উত্তর:
ক্ষণস্থায়ী
উত্তর
সঠিক উত্তর:
ক্ষণস্থায়ী
ব্যাখ্যা
- 'তাসের ঘর'-এর অর্থ- 'ক্ষণস্থায়ী'।
- শরতের শিশির- ক্ষণস্থায়ী।
- রাশভারী- গম্ভীর প্রকৃতি।
- বিষবৃক্ষ- অনিষ্টকারী।
- ভরাডুবি- সর্বনাশ।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
‘আশ্চর্য’ এর সন্ধি বিচ্ছেদ-
  1. অ + আর্চ
  2. আ + চার্য
  3. অতি + চার্য
  4. আশ + চর্য
অনির্ধারিত
ব্যাখ্যা
- 'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ - আ + চর্য। 
- 'আশ্চর্য' নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। 

নিম্নে আরও কিছু নিপাতনের সিদ্ধ সন্ধির উদাহরণ দেওয়া হলো: 
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি,
- ষট্ + দশ = ষোড়শ,
- গো + পদ = গোষ্পদ,
- আ + চর্য = আশ্চর্য,
- বন্‌ + পতি = বনস্পতি ইত্যাদি।

• অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৫.
‘ঢাকের কাঠি’ বাগধারার অর্থ -
  1. তোষামুদে
  2. সাহায্যকারী
  3. বাদক
  4. স্বাস্থ্যহীন লোক
সঠিক উত্তর:
তোষামুদে
উত্তর
সঠিক উত্তর:
তোষামুদে
ব্যাখ্যা
• 'ঢাকের কাঠি' বাগধারাটির অর্থ - তোষামুদে

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা:
কচু বনের কালাচাঁদ - অপদার্থ।
ঢাকের বাঁয়া - যার কোন মূল্য নেই
নারকের ঢেঁকি - বিবাদের বিষয়।
সোনার কাঠি রূপার কাঠি - বাঁচামরার লড়াই।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
'You are not amenable ____ reason.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. from
  2. into
  3. of
  4. to
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে to
Complete sentence: You are not amenable to reason

• Amenable to
English Meaning:
willing to accept or be influenced by a suggestion:
Bangla Meaning:
(ব্যক্তি) সংবেদনশীল, চালিত বা নিয়ন্ত্রিত হতে আগ্রহী এমন, বাধ্য, অনুগত।

Example Sentence: The case is not amenable to ordinary rules.

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
১৭.
'If we had a boat, we ____ the river.' বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
  1. will cross
  2. would be crossing
  3. would cross
  4. would make crossed
সঠিক উত্তর:
would cross
উত্তর
সঠিক উত্তর:
would cross
ব্যাখ্যা
• প্রশ্ন প্রদত্ত বাক্যটি একটি 2nd Conditionals sentence এর উদাহরণ।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
- তাই সম্পূর্ন বাক্য টি হবে - If we had a boat, we would cross the river.
১৮.
'Dark horse' এর অর্থ হচ্ছে-
  1. Dark coloured horse
  2. A person about whose past nothing is known
  3. Arabean horse
  4. Large horse
সঠিক উত্তর:
A person about whose past nothing is known
উত্তর
সঠিক উত্তর:
A person about whose past nothing is known
ব্যাখ্যা
• A dark horse

English Meaning: 1. a usually little-known contender (such as a racehorse) that makes an unexpectedly good showing.
English Meaning: 2. mysterious person who keeps their interests and ideas secret.

Bangla Meaning: ১. স্বল্প পরিচিত কোন প্রতিযোগী অপ্রত্যাশিতভাবে প্রতিযোগীতায় ভালো করা।
Bangla Meaning: ২. রহস্যময় ব্যক্তি যে তার উদ্দেশ্য গোপন রাখে

Ex. Sentence: Bangladesh cricket team could be the dark horse for the upcoming World Cup.
Bangla Meaning: আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল বাজির ঘোড়া হতে পারে।

• তাই বলা যায়, 'Dark horse' এর অর্থ হচ্ছে - A person about whose past nothing is known.

Source: Live MCQ Lecture
১৯.
'Tooth and nail' এর অর্থ হচ্ছে-
  1. Beautiful
  2. Precise
  3. Incompletely
  4. Completely
সঠিক উত্তর:
Completely
উত্তর
সঠিক উত্তর:
Completely
ব্যাখ্যা
• Tooth and nail (Phrase)
• English Meaning: 
- to try very hard to get something you want/ completely, strongly, tried hard.
- Fight very fiercely
Bangla Meaning:
- দাঁতমুখ খিঁচে চেষ্টা করা; যথাসাধ্য প্রবলভাবে/ তীব্রভাবে, প্রাণপণে, কঠোর চেষ্টা করা।

Example Sentence: We fought tooth and nail to get the route of the new road changed.
 
Source: Cambridge Dictionary, Oxford Learner's Dictionary, and Accessible Dictionary by Bangla Academy.
২০.
Synonym of the word 'Encounter' is-
  1. Battle
  2. Part
  3. Harmony
  4. Concord
সঠিক উত্তর:
Battle
উত্তর
সঠিক উত্তর:
Battle
ব্যাখ্যা
• Encounter - বিপদের মুখোমুখি হওয়া; শত্রুর সামনে পড়া; অপ্রত্যাশিতভাবে (বন্ধুর) দেখা পাওয়া।
- encounter (with) অপ্রত্যাশিত সাক্ষাৎ (বিশেষ করে বিরোধীদের সঙ্গে)।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Battle - যুদ্ধ; লড়াই; (অলংকারিক অর্থ) সংগ্রাম।
খ) Part - কিছু অংশ।
গ) Harmony -  সাদৃশ্য; মিল। 
ঘ) Concord - মতৈক্য বা মিল; নানা সুরের মধুর মিলন।

• সুতরাং, বোঝা যাচ্ছে অর্থগত দিক বিবেচনায় Battle শব্দটি Encounter' শব্দটির Synonym হিসেবে গ্রহনযোগ্য।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২১.
Antonym of the word 'Doctrine' is-
  1. Belief
  2. Faith
  3. Error
  4. Theory
সঠিক উত্তর:
Error
উত্তর
সঠিক উত্তর:
Error
ব্যাখ্যা
• Doctrine-  মতবাদ; রাজনৈতিক দলের তত্ত্বগত শিক্ষা; কোনো ধর্মসম্প্রদায়ের বিশ্বাস ও উপদেশাবলির সমাহার; বিজ্ঞানীদের বিশেষ মতধারা 

• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Belief -  বিশ্বাস; আস্থা; প্রত্যয়
খ) Faith - বিশ্বাস; আস্থা
গ) Error - ভুল; ভ্রম।
ঘ) Theory -  মতবাদ; তত্ত্ব।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশনগুলোর মধ্যে - Error শব্দটি Doctrine এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy
২২.
কোন বানানটি শুদ্ধ?
  1. Embarrasment
  2. Embarrassment
  3. Embarasment
  4. Embarassment
সঠিক উত্তর:
Embarrassment
উত্তর
সঠিক উত্তর:
Embarrassment
ব্যাখ্যা
• Embarrassment (noun)
English Meaning: the emotional state of being made self-consciously uncomfortable.
Bangla Meaning: অস্বস্তি।

• Other forms: 
- Embarrass (verb transitive) অস্বস্তি অথবা লজ্জায় ফেলা; মানসিক দুশ্চিন্তা অথবা অসুবিধার সৃষ্টি করা। 
- Embarrassing (adjective)
- Embarrassingly (adverb)

• Example Sentence:
During a family reunion, Azhar mistakenly called his cousin by the wrong name, leading to a moment of embarrassment and a playful ribbing from the rest of the relatives.

Source: Merriam-Webster and Accessible Dictionary by Bangla Academy.
২৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. Comission
  2. Commision
  3. Comision
  4. Commission
সঠিক উত্তর:
Commission
উত্তর
সঠিক উত্তর:
Commission
ব্যাখ্যা
• Commission (noun)
(১) [uncountable noun] অন্যকে ক্ষমতা অর্পণ; [countable noun] ক্ষমতা অর্পণের ঘটনা; যে বিষয়ে ক্ষমতা দেওয়া হয়।
(২) [uncountable noun] সম্পাদন: commission of crimes.
(৩) দালালি কমিশন।
(৪) কর্তৃত্ব অর্পণকারী সনদ; সেনাবাহিনীতে নিয়োগের সরকারি সনদ।
(৫) নির্দিষ্ট কর্মসম্পাদনে নিযুক্ত ব্যক্তিবর্গ; কমিশন: Public Service Commission.

• In commission (জাহাজ সম্বন্ধে) প্রয়োজনীয় লোকজন ও জিনিসপত্র নিয়ে সমুদ্রযাত্রার জন্য প্রস্তুত।
• Out of commission প্রয়োজনমতো নিয়োগের উদ্দেশ্যে পৃথক করে রাখা হয়েছে এমন; (লাক্ষণিক) কর্মবিরতি; সভ্য নয় এমন।
• Commission (verb transitive) ক্ষমতা অর্পণ করা, কর্মভার অর্পণ করা; নিযুক্ত করা: He has been commissioned to write a book.
• Commissioned (adjective) সরকারি সনদবলে নিযুক্ত: commission officer.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৪.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. Sohel is taller than I
  2. Sohel is taller than me
  3. I did not think it was her
  4. She is out of her danger
সঠিক উত্তর:
Sohel is taller than I
উত্তর
সঠিক উত্তর:
Sohel is taller than I
ব্যাখ্যা
• Be verb (am, is, are, was, were, be, being, been) এর পর pronoun আসলে ঐ pronoun টি subjective form (I/we/he/she) হবে৷
•  as, if, than এদের পর Subjective Pronoun বসে।
- Subjective Pronoun: I, We, She He, It, They.
- verb এর subject হিসেবে বসে।

• নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - Sohel is taller than I.

• উল্লেখ্য যে,  'than' শব্দটি preposition এবং conjunction উভয় হিসেবেই ব্যবহৃত হতে পারে।
- তাই preposition হিসেবে ধরে নিলে উত্তর হবে me আর conjunction হিসেবে ধরে নিলে উত্তর হবে I, যার পরে am উহ্য আছে।

Preposition: John likes Peter more than me.
Conjunction: John is taller than I am.
or
John is taller than I. (This is just a more succinct version.)

বি: দ্র: যদিও উভয়টিই সঠিক তথাপি অনেক ব্যাকরণবিদ “than me’’ এর তুলনায় “than I” কে বেশি প্রাধান্য দিয়ে থাকেন।
তাই যদি প্রশ্নে উল্লেখিত option এ me এবং I উল্লেখ থাকে তাহলে 'I' কে উত্তর করব।

• অন্য অপশনগুলোর সঠিক বাক্য -
খ) Sohel is taller than I.
গ) I did not think it was she.
ঘ) She is out of danger.
২৫.
নিচের কোন বাক্যটি শুদ্ধ?
  1. She has got cent percent marks
  2. You are a great thief
  3. Time and tide waits for none
  4. Has he got the information?
অনির্ধারিত
ব্যাখ্যা
• She has got cent percent marks.
- বাক্যটি ভুল, কারণ She has got cent percent এভাবে ব্যবহৃত হয় না। 
- She has got cent percent এর স্থলে one hundred percent ব্যবহার করলে বাক্যটি সঠিক হবে। 

• You are a great theif - এই বাক্যটি শুদ্ধ।
- sarcastic comments এর ক্ষেত্রে কোনো negative গুণে বা বিষয়ের পূর্বে great এর ব্যবহার প্রচলিত আছে।

• Time and tide waits for none - বাক্যটিকে শুদ্ধ এবং অশুদ্ধ - দুইভাবেই ধরা যেতে পারে।
- ব্যকরণগত দিক বাদ দিয়ে, শুধু Proverb হিসেবে, সঠিক বাক্য -
- Time and Tide wait for none.
আবার, 
- চিরন্তন সত্য সবসময় Present Indefinite Tense-এ হয়। Time and Tide, Slow and Steady ইত্যাদি শব্দগুলো and দ্বারা যুক্ত হলেও এরা একটি মাত্র ভাব প্রকাশ করে তাই এগুলোকে Singular শব্দ হিসেবে গণ্য করা হয়।
- সেকারণেই মূল Verb wait-এর সাথে s যুক্ত হচ্ছে - Time and tide waits for none.

• Has he got the information?
- Intergative sentence এর নিয়মানুযায়ী বাক্যটি শুদ্ধ।

• সুতরাং, সবদিক বিবেচনা করে বোঝা যাচ্ছে যে, অপশনে একাধিক শুদ্ধ বাক্য রয়েছে। 
- তাই প্রশ্নটি বাতিল করা হলো।
২৬.
The Manager said to the strikers, 'Resume your work.' বাক্যের indirect speech হচ্ছে-
  1. The manager requested the strikers to resume their work
  2. The manager ordered the strikers to resume their work
  3. The manager told the strikers to resume their work
  4. The manager requested to the strikers to resume their work
সঠিক উত্তর:
The manager ordered the strikers to resume their work
উত্তর
সঠিক উত্তর:
The manager ordered the strikers to resume their work
ব্যাখ্যা
• Narration এর ক্ষেত্রে, Imperative sentence এ, 
- Reporting verb টি আদেশ বুঝালে order/command, উপদেশ বুঝালে advise, অনুরোধ বসালে Request, তা না হলে tell দ্বারা পরিবর্তিত হয়;
- Inverted comma উঠে গিয়ে to বসে;
- reported speech এর মুল verb থেকে শেষ পর্যন্ত বসে.

• Structure: Subject + request/ order/ advise/ tell + object (যদি থাকে) + to + reported speech এর মুল verb থেকে শেষ পর্যন্ত বসে। 

• প্রশ্ন প্রদত্ত বাক্যটি দ্বারা আদেশ বোঝাচ্ছে -
- নিয়মানুযায়ী, সঠিক উত্তর - The manager ordered the strikers to resume their work.
২৭.
He said to me, 'Which book do you want?' বাক্যের indirect speech হচ্ছে-
  1. He said to me which book I wanted
  2. He asked to me which book I wanted
  3. He said me which book I wanted
  4. He asked me which book I wanted
সঠিক উত্তর:
He asked me which book I wanted
উত্তর
সঠিক উত্তর:
He asked me which book I wanted
ব্যাখ্যা
• Interrogative Sentence কে Direct থেকে Indirect speech- এ পরিবর্তন করার নিয়ম:
- Reporting verb টি ask, enquire of, wonder তে পরিবর্তিত হয় ‌।
-  Reported speech এর অন্তর্গত Interrogative sentence টি যদি কোন Wh - question word দ্বারা শুরু হয়,তাহলে তা অপরিবর্তিত থাকবে অর্থাৎ সেই Wh - question word টিই Conjunction হিসাবে বসবে।
- তবে, Reported speech টি যদি Auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে inverted comma তুলে, linker হিসেবে if/ whether বসবে।
- Direct speech এ present Indefinite tense থাকলে Indirect narration এ তা past indefinite tense হয়।

- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর - He asked me which book I wanted.
২৮.
'The pill tastes bitter' বাক্যের passive voice হচ্ছে-
  1. The pill is bitter when it is tasted
  2. The pill is bitter when it tastes
  3. The pill was bitter when it tasted
  4. The pill was bitter it was tasted
সঠিক উত্তর:
The pill is bitter when it is tasted
উত্তর
সঠিক উত্তর:
The pill is bitter when it is tasted
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি একটি Quasi sentence.
- যে sentence গঠনে active কিন্তু অর্থে passive বা অন্যের দ্বারা সংঘটিত হয় এমন বোঝায় বোঝায়, তাকে Quasi sentence বলে।

• এই ধরনের sentence কে দুই ভাবে passive করা যায় -

1) Active voice এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + adjective টি বসে + when + প্রথম subject অনুযায়ী if/they বসে + আবারো tense অনুযায়ী auxiliary verb + মূল verb এর past participle.
যেমনঃ 
• ‘The pill tastes bitter’
- The pill is bitter when it is tasted

2) Active এর এর subject টিই passive voice এর subject হিসাবে বসে + tense অনুযায়ী auxiliary verb বসে + মূল verb এর past participle +  adjective টি বসে।
যেমনঃ 
• The pill tastes bitter
- The pill is tasted bitter.

• যেহেতু, অপশনে  The pill is bitter when it is tasted বাক্যটি রয়েছে, তাই এটিই সঠিক উত্তর।
২৯.
'The bird sings sweetly.' বাক্যে 'sweetly' শব্দটি হচ্ছে-
  1. A verb
  2. An adjective
  3. An adverb
  4. A conjunction
সঠিক উত্তর:
An adverb
উত্তর
সঠিক উত্তর:
An adverb
ব্যাখ্যা
•'The bird sings sweetly.' -  প্রদত্ত বাক্যে sweetly শব্দটি একটি adverb.
- কারণ, এটি sings verb কে modify করেছে।
- কোন word যদি verb, adjective, adverb কে modify করে তাহলে তা Adverb হয়।
- তাই প্রদত্ত বাক্যে sweetly শব্দটি হচ্ছে Adverb, যার অর্থ মধুরভাবে।

• Adverb of manner দ্বারা বোঝায় কিভাবে কাজ টা সংঘটিত হচ্ছে বা কাজের ধরন কে বোঝায়। 
- যেহেতু প্রদত্ত প্রশ্নে, বলা হচ্ছে, পাখিরা মধুরভাবে গান গায়।  অর্থাৎ পাখিরা কিভাবে গান গায় তা বলা হচ্ছে।
- তাই এটি adverb of manner.
৩০.
'Mother loves me' বাক্যে 'loves' শব্দটি কিসের উদাহরণ?
  1. Intransitive verb
  2. Transitive verb
  3. Simple verb
  4. Auxiliary verb
সঠিক উত্তর:
Transitive verb
উত্তর
সঠিক উত্তর:
Transitive verb
ব্যাখ্যা
• বাক্যের অর্থ পরিপূর্ণ রূপে প্রকাশ করতে যে verb এর একটি Object এর প্রয়োজন হয়, তাকে Transitive Verb বলে৷
- Mother loves me. 
- এখানে love transitive verb এর object me যা বাক্যটির অর্থ পূর্ণরূপে প্রকাশে সাহায্য করছে।
- তাই, 'Mother loves me' বাক্যে 'loves' শব্দটি  transitive verb এর উদাহরণ।

• অন্যদিকে, 
Example : Mother loves - বাক্যটির অর্থ পরিপূর্ণ নয়। 
- বাক্যে love এর ভাব পূর্ণরূপে প্রকাশের জন্য এখানে একটা Object এর প্রয়োজন। 

 • Intransitive verb বাক্যের অর্থ/ভাব পূর্ণরূপে প্রকাশ করতে  পারে।
- তাই, Intransitive verb এর object প্রয়োজন হয় না।
যেমন:
They are running.
The girl is crying.
৩১.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-
  1. ১৮০°
  2. ২৭০°
  3. ৩৬০°
  4. ৫৪০°
সঠিক উত্তর:
৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের তিনটি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি-

সমাধান:

আমরা জানি,
যে কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
চিত্র হতে, x + y + z = 180° = এক সরলকোণ

প্রাপ্ত বহি:স্থ কোণগুলো যথাক্রমে (180° - x), (180° - y), (180° - z)
∴ বহি:স্থ কোণ তিনটির যোগফল = (180° - x) + (180° - y) + (180° - z)
= 540° - (x + y +z)
= 540° - 180°
= 360°
৩২.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজের মান কত?
  1. ৫ সে.মি.
  2. ৬ সে.মি.
  3. ৭ সে.মি.
  4. ৮ সে.মি.
সঠিক উত্তর:
৫ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজের মান কত?

সমাধান:
আমরা জানি,
(অতিভুজ)2 = (ভূমি)2 + (লম্ব)2
বা, অতিভুজ = √(৩2 + ৪2)
= √(৯ + ১৬)
= √২৫

∴ অতিভুজ = ৫ সে.মি.
৩৩.
9a2 + 16b2 রাশিটির সাথে কোনটি যোগ করলে পূর্ণ বর্গ হবে?
  1. 12ab
  2. 24ab
  3. 36ab
  4. 144ab
সঠিক উত্তর:
24ab
উত্তর
সঠিক উত্তর:
24ab
ব্যাখ্যা
প্রশ্ন: 9a2 + 16b2 রাশিটির সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে?

সমাধান: 
9a2 + 16b2
= (3a)2 + 2.3a.4b + (4b)2 - 24ab
= (3a + 4b)2 - 24ab
অতএব, 9a2 + 16b2 রাশিটির সাথে 24ab যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে।
৩৪.
x = 2, y = 3 হলে 2x + 4y এর সাথে 2x2 + x - y যোগ করলে যোগফল কত হবে?
  1. 5
  2. - 7
  3. - 8
  4. 23
সঠিক উত্তর:
23
উত্তর
সঠিক উত্তর:
23
ব্যাখ্যা
প্রশ্ন: x = 2, y = 3 হলে 2x + 4y এর সাথে 2x2 + x - y যোগ করলে যোগফল কত হবে?

সমাধান:
 2x + 4y এবং 2x2 + x - y এর যোগফল = 2x + 4y + 2x2 + x - y
= 3x + 3y + 2x2

x = 2, y = 3 হলে
3 × 2 + 3 × 3 + 2 × 22
= 6 + 9 + 8
= 23
৩৫.
একজন দালাল দুটি পুরনো গাড়ী প্রত্যেকটি ৩৯,১০০ টাকায় বিক্রয় করেন। প্রথমটিতে তার ১৫% লাভ হয় কিন্তু দ্বিতীয়টিতে ৭.৫% ক্ষতি হয়। মোটের উপর তার কত টাকা লাভ হয়?
  1. ২০০০ টাকা
  2. ১৯০০ টাকা
  3. ১৯২৯. ৭৩ টাকা
  4. ১২০০ টাকা
সঠিক উত্তর:
১৯২৯. ৭৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৯২৯. ৭৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দালাল দুটি পুরনো গাড়ী প্রত্যেকটি ৩৯,১০০ টাকায় বিক্রয় করেন। প্রথমটিতে তার ১৫% লাভ হয় কিন্তু দ্বিতীয়টিতে ৭.৫% ক্ষতি হয়। মোটের উপর তার কত টাকা লাভ হয়?

সমাধান:
১৫% লাভে
বিক্রয়মূল্য=(১০০ + ১৫) = ১১৫ টাকা।

বিক্রয়মূল্য ১১৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১১৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১৫ টাকা
বিক্রয়মূল্য ৩৯১০০ টাকা হলে ক্রয়মূল্য=(১০০ × ৩৯১০০)/১১৫
=৩৪০০০ টাকা।

৭.৫% ক্ষতিতে
বিক্রয়মূল্য=(১০০ - ৭.৫)=৯২.৫ টাকা।

বিক্রয়মূল্য ৯২.৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯২.৫ টাকা
বিক্রয়মূল্য ৩৯১০০ টাকা হলে ক্রয়মূল্য=(১০০ × ৩৯১০০)/৯২.৫
=৪২২৭০.২৭ টাকা।

মোট ক্রয়মূল্য = ৩৪০০০+৪২২৭০.২৭ = ৭৬২৭০.২৭ টাকা
মোট বিক্রয়মূল্য = ৩৯১০০+৩৯১০০ = ৭৮২০০ টাকা

লাভ=৭৮২০০ - ৭৬২৭০.২৭ =১৯২৯.৭৩ টাকা
৩৬.
এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ২২ টাকা
  2. ২৫ টাকা
  3. ১৫ টাকা
  4. ১২ টাকা
সঠিক উত্তর:
২২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন আম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 

সমাধান: 
১ ডজন = ৩ হালি 

৩ হালি আমের দাম = ৬০ টাকা 
১ হালি আমের দাম = ৬০/৩ = ২০ টাকা 

১০% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ১০) টাকা বা ১১০ টাকা 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য= ১১০/১০০ টাকা
ক্রয়মূল্য ২০ টাকা হলে বিক্রয়মূল্য= (১১০ × ২০)/১০০ টাকা
= ২২ টাকা
৩৭.
স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি সময় লাগে ১২ ঘণ্টা, তাহলে স্রোতের অনুকূলে যেতে সময় লাগে-
  1. ৬ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ৮ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে, অনুকূলে যেতে তার অর্ধেক সময় লাগে। যাতায়াতে যদি ১২ ঘণ্টা সময় লাগে তাহলে স্রোতের অনুকূলে যেতে কত সময় লাগবে?

সমাধান: 
মনে করি, 
স্রোতের অনুকূলে যেতে সময় লাগে = x ঘণ্টা 
∴ স্রোতের প্রতিকূলে যেতে সময় লাগে = ২x ঘণ্টা  

প্রশ্নমতে,
x + ২x = ১২ 
বা, ৩x = ১২ 
বা, x = ১২/৩ 
∴ x = ৪

∴ স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে = ৪ ঘণ্টা।
৩৮.
১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে ৬টি ভেড়ার মূল্য কত?
  1. ১৫০০ টাকা
  2. ২০০০ টাকা
  3. ২৫০০ টাকা
  4. ৩০০০ টাকা
সঠিক উত্তর:
৩০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫টি ভেড়ার মূল্য ৫টি গরুর মূল্যের সমান। ২টি গরুর মূল্য ৩০০০ টাকা হলে ৬টি ভেড়ার মূল্য কত?

সমাধান:
২টি গরুর মূল্য ৩০০০ টাকা
১ টি গরুর মূল্য ৩,০০০/২ টাকা
৫ টি গরুর মূল্য = (৩০০০ × ৫)/২ টাকা
= ৭৫০০ টাকা

১৫ টি ভেড়ার মূল্য ৭৫০০ টাকা
∴ ১ টি ভেড়ার মূল্য ৭৫০০/১৫ টাকা
৬টি ভেড়ার মূল্য (৭৫০০ × ৬)/১৫ টাকা
= ৩০০০ টাকা
৩৯.
দুটি রাশির অনুপাত ৮ : ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?
  1. ১২০
  2. ৭৫
  3. ৪৫
  4. ১৫
সঠিক উত্তর:
৭৫
উত্তর
সঠিক উত্তর:
৭৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি রাশির অনুপাত ৮ : ১৫। পূর্ব রাশি ৪০ হলে উত্তর রাশি কত?

সমাধান: 
সমাধান: 
পূর্ব রাশি : উত্তর রাশি = ৮ : ১৫
পূর্ব রাশি /উত্তর রাশি = ৮/১৫
৪০/উত্তর রাশি = ৮/১৫
৫/উত্তর রাশি = ১/১৫
উত্তর রাশি = ১৫ × ৫
= ৭৫
৪০.
এক দোকানদার ১৫ টাকা ও ২০ টাকা কেজি দরে দু’ধরনের চা কি অনুপাতে মেশালে দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?
  1. ৭ : ৩
  2. ৫ : ৭
  3. ৩ : ৭
  4. ৪ : ৫
সঠিক উত্তর:
৭ : ৩
উত্তর
সঠিক উত্তর:
৭ : ৩
ব্যাখ্যা
প্রশ্ন: এক দোকানদার ১৫ টাকা ও ২০ টাকা কেজি দরে দু’ধরনের চা কি অনুপাতে মেশালে দাম ১৬ টাকা ৫০ পয়সা হবে?

সমাধান:
ধরি, 
প্রথম ধরনের চা = ক কেজি 
দ্বিতীয় ধরনের চা = খ কেজি 

প্রতি কেজি ১৫ টাকা দরে ক কেজি চায়ের মূল্য = ১৫ক টাকা
প্রতি কেজি ২০ টাকা দরে খ কেজি চায়ের মূল্য = ২০খ টাকা

প্রতি কেজি ১৬ টাকা ৫০ পয়সা দরে ক + খ কেজি চায়ের মূল্য = ১৬.৫০(ক + খ) টাকা

প্রশ্নমতে
১৫ক + ২০খ = ১৬.৫০(ক + খ)
বা, ১৫ক + ২০খ = ১৬.৫ক + ১৬.৫খ
বা,  ২০খ - ১৬.৫খ = ১৬.৫ ক - ১৫ক
বা, ৩.৫খ = ১.৫ক
বা, ১.৫ক = ৩.৫খ
বা, ক/খ = ৩.৫/১.৫
বা, ক/খ = ৩৫/১৫
ক : খ = ৭ : ৩
৪১.
বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর পরে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
  1. ৩৫ বছর, ৭ বছর
  2. ৫০ বছর, ১০ বছর
  3. ৪৫ বছর, ৯ বছর
  4. ২৫ বছর, ৫ বছর
সঠিক উত্তর:
৪৫ বছর, ৯ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪৫ বছর, ৯ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। তিন বছর পরে, পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ হয়। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?

সমাধান: 
পুত্রের বর্তমান বয়স x বছর
পিতার বর্তমান বয়স ৫xবছর

তিন বছর পরে পিতার বয়স = (৫x + ৩) বছর
তিন বছর পরে পুত্রের বয়স = (x + ৩) বছর

প্রশ্নমতে,
৫x + ৩ = (x + ৩) × ৪
বা, ৫x + ৩ = ৪x + ১২
বা, ৫x - ৪x = ১২ - ৩
 x = ৯ বছর

অতএব,
পুত্রের বর্তমান বয়স = ৯ বছর 
পিতার বর্তমান বয়স = (৫ × ৯) = ৪৫ বছর
৪২.
১৫ জন ছাত্রের বয়সের গড় ২৯ বছর। তাদের মধ্যে দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। বাকি ১৩ জনের বয়সের গড় কত হবে?
  1. ২৯ বছর
  2. ২৭ বছর
  3. ২৬ বছর
  4. ২৫ বছর
সঠিক উত্তর:
২৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
২৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ জনের গড় বয়স ২৯ বছর। তাদের আবার দুজন। তাদের আবার দু’জন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর। তাহলে বাকি ১৩ জন ছাত্রের বয়সের গড় কত হবে?

সমাধান: 
১৫ জন ছাত্রের বয়সের গড় ২৯ বছর
∴ ১৫ জন ছাত্রের মোট বয়স = (২৯ × ১৫) = ৪৩৫ বছর

দুজন ছাত্রের বয়সের গড় ৫৫ বছর
দুজন ছাত্রের মোট বয়স (৫৫ × ২) = ১১০ বছর

∴ ১৩ জন ছাত্রের মোট বয়স = (৪৩৫ - ১১০) বছর
= ৩২৫ বছর

∴ ১৩ জন ছাত্রের বয়সের গড় = (৩২৫/১৩) বছর
= ২৫ বছর
৪৩.
৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ জন পাস করলে শতকরা কতজন পাস করল?
  1. ৭০%
  2. ৬০%
  3. ৫০%
  4. ২০%
সঠিক উত্তর:
৬০%
উত্তর
সঠিক উত্তর:
৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৮৮ পাস করলে শতকরা কতজন পাস করল?

সমাধান:
৪৮০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে ২৮৮ জন
∴ ১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করে (২৮৮/৪৮০) জন
∴ ১০০ পরীক্ষার্থীর মধ্যে পাস করে  (২৮৮ × ১০০)/৪৮০ জন = ৬০ জন 

∴ শতকরা পাস করলো ৬০%
৪৪.
কোন হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয়?
  1. ইনসুলিন
  2. গ্লুকাগন
  3. থাইরোসিন
  4. এড্রিনালিন
সঠিক উত্তর:
ইনসুলিন
উত্তর
সঠিক উত্তর:
ইনসুলিন
ব্যাখ্যা
ডায়বেটিস: 
- বহুমূত্র রোগ বা ডায়াবেটিস মেলিটাস এক ধরনের বিপাকজনিত রোগ। 
- ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। 
- প্যানক্রিয়াস থেকে ইনসুলিন নামক এক ধরনের হরমোন নির্গত হয়, যা রক্তে গ্লুকোজের পরিমাণকে কমিয়ে দেয়। 
- অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স থেকে গ্লুকানল এবং ইনসুলিন নির্গত হয়। 
- ডায়াবেটিস রোগে ইনসুলিন ব্যবহৃত হয়। 
- কারো ডায়াবেটিস হলে প্যানক্রিয়াস যথেষ্ট ইনসুলিন নির্গত করতে পারে না, কিংবা শরীর ইনসুলিনকে ব্যবহার করতে পারে না। 
- যে কারণে গ্লুকোজের পরিমাণ বেড়ে যায়। 

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৫.
দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
  1. কার্বন ডাই-অক্সাইড
  2. কার্বন মনোঅক্সাইড
  3. সালফার ডাই-অক্সাইড
  4. নাইট্রিক অক্সাইড
সঠিক উত্তর:
কার্বন মনোঅক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
কার্বন মনোঅক্সাইড
ব্যাখ্যা
কার্বন মনোক্সাইড: 
- দূষিত বাতাসে কার্বন মনোক্সাইড গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে। 
- কার্বন মনোক্সাইড (Carbon Monoxide) এর রাসায়নিক সংকেত হলো CO যা একপ্রকার রঙ, গন্ধ এবং স্বাদহীন গ্যাস, যার ঘনত্ব বাতাসের তুলনায় কিছুটা কম। 
- এক পরমাণু কার্বন ও এক পরমাণু অক্সিজেন যুক্ত হয়ে এক অণু কার্বন মনোক্সাইড গঠন করে। 
- আন্তর্জাতিকভাবে এটি বিষাক্ত গ্যাস হিসেবে চিহ্নিত। 
- কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় মানবদেহে যে সকল সমস্যা দেখা দিতে পারে- 
• দুর্বলতা, 
• বমি বমি ভাব, 
• মাথা ঘোরানো, 
• ক্লান্তি, 
• ক্ষুধা, 
• মাথা ব্যাথা, 
• অজ্ঞান হওয়া, 
• খিঁচুনি ইত্যাদি। 

উৎস: Centers of Disease Control and Prevention website [লিঙ্ক]।
৪৬.
নিচের কোন উক্তিটি সঠিক?
  1. বায়ু একটি যৌগিক পদার্থ
  2. বায়ু একটি মৌলিক পদার্থ
  3. বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনের মিশ্রণকে বোঝায়
  4. বায়ু একটি মিশ্র পদার্থ
সঠিক উত্তর:
বায়ু একটি মিশ্র পদার্থ
উত্তর
সঠিক উত্তর:
বায়ু একটি মিশ্র পদার্থ
ব্যাখ্যা
- এ মহাবিশ্বে যা কিছু আছে তাকে দুই ভাগে ভাগ করা যায়। 
- একটি ভাগে আছে পদার্থ যাদের ওজন বা ভর আছে, জায়গা দখল করে এবং বল প্রয়োগে বাধা দেয়। 
- দুই বা ততোধিক পদার্থকে যে কোনো অনুপাতে একত্রে মিশ্রিত করলে যদি তারা নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে, তবে উক্ত সমাবেশকে মিশ্রণ বলা হয়। 
- বায়ু একটি মিশ্র পদার্থ, কারণ বায়ুতে এর উপাদানসমূহ যেমন- নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড ইত্যাদি নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে। 

উৎস: মাধ্যমিক রসায়ন, নবম-দশম শ্রেণি এবং বিজ্ঞান, সপ্তম শ্রেণি।
৪৭.
তামার সাথে নিচের কোনটি মিশালে পিতল হয়?
  1. নিকেল
  2. টিন
  3. দস্তা
  4. সীসা
সঠিক উত্তর:
দস্তা
উত্তর
সঠিক উত্তর:
দস্তা
ব্যাখ্যা
সংকর ধাতু: 
- দুই বা ততোধিক ধাতু পরস্পরের সাথে মিশে যে সমসত্ব বা অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে সেই কঠিন ধাতব পদার্থকে সংকর ধাতু বলে। 
যেমন: 
- পিতল হলো তামা ও দস্তার (জিঙ্ক) সংকর ধাতু। 
- কাঁসা বা ব্রোঞ্জ হলো কপার ও টিনের সংকর ধাতু। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৪৮.
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
  1. বাতাস
  2. লোহা
  3. পানি
  4. শূন্যতায়
সঠিক উত্তর:
লোহা
উত্তর
সঠিক উত্তর:
লোহা
ব্যাখ্যা
- লোহা মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। 

শব্দের বেগ: 
- কঠিন পদার্থের মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি হয়। 
- শব্দ এক প্রকার যান্ত্রিক তরঙ্গ। 
- তাই শব্দ চলার জন্য মাধ্যমের প্রয়োজন হয়। 
- শব্দের বেগ কঠিন পদার্থে সবচেয়ে বেশি (যেমন- ইস্পাত, লোহা) হয়। 
- তরল  পদার্থের গতি কঠিন পদার্থের চেয়ে কম (যেমন- পানি) হয়। 
- বায়োবীয় পদার্থে সবচেয়ে কম। 
- আর শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৪৯.
কাজ করার সামর্থ্যকে বলে-
  1. শক্তি
  2. ক্ষমতা
  3. কাজ
  4. বল
সঠিক উত্তর:
শক্তি
উত্তর
সঠিক উত্তর:
শক্তি
ব্যাখ্যা
- কোন বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে।

অপরদিকে, 
- যা স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায় বা গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায় তাকে বল বলে। 
- কোন বস্তুর উপর বল প্রয়োগে যদি বস্তুটির সরণ ঘটে, তাহলে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দুর সরণের উপাংশের গুণফলকে কাজ বলে। 
- একক সময়ে ব্যক্তি বা উৎসটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণই হচ্ছে ক্ষমতা। 

উৎস: পদার্থ বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৫০.
ধানের বাদামী দাগ রোগ হয়-
  1. ভাইরাস দ্বারা
  2. ব্যাকটেরিয়া দ্বারা
  3. ব্যাক্টেরিওফাজ দ্বারা
  4. ছত্রাক দ্বারা
সঠিক উত্তর:
ছত্রাক দ্বারা
উত্তর
সঠিক উত্তর:
ছত্রাক দ্বারা
ব্যাখ্যা
ধানের রোগ: 
১.বাদামি দাগ রোগ: 
- ধানের বাদামি দাগ রোগের কারণ বাইপোলারিস ওরাইজি (Bipolaris oryzae) নামক ছত্রাক। 

২. ব্লাস্ট রোগ (Blast): 
- ধানের ব্লাস্ট রোগের কারণ পাইরিকুলারিয়াগ্রিসিয়া (Pyricularia grisea) নামক ছত্রাক। 

৩. খোল পচা রোগ (Sheath rot): 
- ধানের খোল পচা রোগের কারণ স্যারোক্লেডিয়াম ওরাইজি (Sarocladium oryzae) নামক ছত্রাক। 

৪. ব্যাকটেরিয়াজনিত পোড়া রোগ (Bacterial Blight): 
- জ্যানথোমোনাস অরাইজি পিভি অরাইজি (Xanthomonas oryzae pv.oryzae) এক ধরনের ব্যাকটেরিয়া। 

৫. টুংরো (Tungro): 
- টুংরো রোগের কারণ রাইস টুংরো ভাইরাস (Rice Tungro Virus) নামক এক ধরনের অতি সূক্ষ্ম জীবাণু বা ভাইরাস। 

৬. উফরা রোগ (ডাক পোড়া) (Ufra): 
- উফরা রোগ (ডাক পোড়া) রোগের কারণ ডাইটিলেংকাস এ্যাংগাসটাস (Ditylenchus angustus) নামক এক ধরনের কৃমি। 

উৎস: কৃষি তথ্য সার্ভিস (AIS) ওয়েবসাইট।
৫১.
‘অর্কিড’ কি ধরনের উদ্ভিদ?
  1. মৃতজীবী
  2. পরাশ্রয়ী
  3. মিথোজীবী
  4. সবগুলোই সত্য
সঠিক উত্তর:
পরাশ্রয়ী
উত্তর
সঠিক উত্তর:
পরাশ্রয়ী
ব্যাখ্যা
- অর্কিড (Orchid)  Orchidaceae গোত্রের যে কোনো ফুল। 
- এদের গণ ও প্রজাতি সংখ্যা যথাক্রমে প্রায় ৭০০ ও ২০,০০০ এবং শীতলতম অঞ্চল ছাড়া গোটা বিশ্বে বিস্তৃত, আর্দ্র-ক্রান্তীয় এলাকায়ই অধিক। 
- অর্কিড বহুবর্ষজীবী ঔষধি, পরাশ্রয়ী উদ্ভিদ। 
- পরাশ্রয়ী সদস্যরা প্রধানত ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞ্চলের এবং ভূমিজ প্রজাতিগুলি নাতিশীতোষ্ণ অঞ্চলের বাসিন্দা। 
- বর্ণাঢ্য পুষ্পপুটসহ বাঁকানো গড়ন অর্কিড ফুলের আকর্ষণীয় বৈশিষ্ট্য। 
- প্রত্যেকটি গাছে কয়েকটি মাত্র ফল ফললেও অতিসূক্ষ্ম বীজের সংখ্যা অগণিত, ফলপ্রতি কয়েক হাজার থেকে কয়েক লক্ষ। 
 
উৎস: বাংলাপিডিয়া।
৫২.
কম্পিউটার কে আবিষ্কার করেন?
  1. উইলিয়াম অটরেড
  2. হাওয়ার্ড এইকিন
  3. আবাকাস
  4. ব্লেইসি প্যাসকেল
সঠিক উত্তর:
হাওয়ার্ড এইকিন
উত্তর
সঠিক উত্তর:
হাওয়ার্ড এইকিন
ব্যাখ্যা
- কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন। 
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাওয়ার্ড এইকিন প্রথম কম্পিউটার আবিষ্কার করেন। 
- এটির নাম ছিল MARK-1. 
- এখান থেকেই শুরু হয় প্রথম প্রজন্মের কম্পিউটার। 

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১ ,এস এসসি ও দাখিল ( ভোকেশনাল )।
৫৩.
কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে-
  1. ৫টি অংশ
  2. ৪টি অংশ
  3. ৩টি অংশ
  4. ৬টি অংশ
সঠিক উত্তর:
৫টি অংশ
উত্তর
সঠিক উত্তর:
৫টি অংশ
ব্যাখ্যা
কম্পিউটারের হার্ডওয়্যার: 
- কম্পিউটারের হার্ডওয়্যারকে প্রধানত ৫টি ভাগে ভাগ করা যায়। যেমন-
১. ইনপুট হার্ডওয়্যার (Input Hardware)
২. প্রসেসিং হার্ডওয়্যার (Processing Hardware)
৩. স্টোরেজ হার্ডওয়্যার (Storage Hardware)
৪. আউটপুট হার্ডওয়‍্যার (Output Hardware)
৫. কমিউনিকেশন হার্ডওয়‍্যার (Communication Hardware).
৫৪.
সরকার রাষ্ট্র গঠনের কততম উপাদান?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. চতুর্থ
  4. তৃতীয়
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা
রাষ্ট্র:
- পৃথিবীর প্রত্যেক রাষ্ট্র চারটি উপাদানের সমন্বয়ে গঠিত। এগুলো হলো:
- জনসমষ্টি।
- নির্দিষ্ট ভূখণ্ড।
- সরকার।
- সার্বভৌমত্ব।
- এদের মধ্যে রাষ্ট্র গঠনের প্রাথমিক উপাদান হলো জনসমষ্টি।
- সরকার রাষ্ট্র গঠনের জন্যে অপরিহার্য উপাদান।
- রাষ্ট্র গঠনের মুখ্য উপাদান হলো সার্বভৌমত্ব।

তথ্যসূত্র - বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্ৰেণি।
৫৫.
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ‘বীরশ্রেষ্ঠ’ খেতাব দেয়া হয়?
  1. ৮ জন
  2. ৭ জন
  3. ১০ জন
  4. ৯ জন
সঠিক উত্তর:
৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৭ জন
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধের খেতাব:
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে। এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন।
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন।
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন।
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।

- গত ৬ জুন ২০২১ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে। এর মধ্য:
- বীরশ্রেষ্ঠ : ৭জন।
- বীর উত্তম: ৬৭ জন।
- বীরবিক্রম: ১৭৪ জন।
- বীরপ্রতীক : ৪২৪ জন।

তথ্যসূত্র - মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৫৬.
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
  1. ক্যাপ্টেন
  2. হাবিলদার
  3. সিপাহী
  4. ল্যান্স নায়েক
সঠিক উত্তর:
সিপাহী
উত্তর
সঠিক উত্তর:
সিপাহী
ব্যাখ্যা
হামিদুর রহমান:

- ১৯৫৩ সালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার খোর্দ্দ খালিশপুর গ্রামে তিনি জম্ম গ্রহণ করেন।
- ১৯৭১ সালের ফেব্রুয়ারী মাসে তিনি যোগ দেন সেনাবাহিনীতে।
- হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী।
- ১৯৭১ সালে হামিদুর রহমান মুক্তিবাহিনীর সাহসী সদস্য হিসেবে যুদ্ধ করছিলেন সিলেট শ্রীমঙ্গল এলাকায়।
- ১৯৭১ সালের ২৮শে অক্টোবর সম্মুখ যুদ্ধে তিনি মৃত্যুবরণ করেন।
- মুক্তিযুদ্ধে বিরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরুপ তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা বীরশ্রেষ্ট খেতাবে ভূষিত হন।
- সুদীর্ঘ ৩৬ বছর পর তাঁর দেহাবশেষ বাংলাদেশে নিয়ে আসা হয় এবং ১১ ডিসেম্বর ২০০৭ তারিখে ঢাকার মিরপুরস্থ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।

তথ্যসূত্র - জাতীয় তথ্য বাতায়ন।
৫৭.
উন্নত প্রথায় শিক্ষা দেয়া বলতে কী বোঝায়?
  1. শিক্ষা গ্রহণে সাহায্য
  2. ছাত্রদের তৈরি ও পাসে সাহায্য
  3. ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেয়া
  4. পাঠ্য বইয়ে যা আছে সে সম্পর্কে বলা
সঠিক উত্তর:
ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেয়া
ব্যাখ্যা
পাঠদান পদ্ধতি:
- পাঠদান পদ্ধতিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা -
• সনাতন পদ্ধতি।
• আধুনিক পদ্ধতি।

- সনাতন পদ্ধতির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে:
• বক্তৃতা।
• প্রদর্শন।
• টিউটোরিয়াল।
• আবৃত্তি।
• পূর্ব নির্ধারিত পাঠ।
• সর্দার পড়ো ব্যবস্থা।

- আধুনিক পদ্ধতির তালিকায় রয়েছে:
• আলোচনা।
• প্রশ্ন ও উত্তর।
• প্যানেল আলোচনা।
• সেমিনার ও সিম্পোজিয়াম।
• স্প্রিং বোর্ড।
• বাহ্ ও ব্রেইন স্টর্মিং সেশন।
• ভূমিকাভিনয়।
• সাক্ষাৎকার ইত্যাদি।

তথ্যসূত্র - শিক্ষাদানের নীতি ও শিক্ষাদানের পদ্ধতি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। (লিংক)
৫৮.
শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন কার কাছ থেকে?
  1. প্রধান শিক্ষক
  2. বই
  3. শুভানুধ্যায়ী
  4. ছাত্র
সঠিক উত্তর:
বই
উত্তর
সঠিক উত্তর:
বই
ব্যাখ্যা
- একজন শিক্ষক সবচেয়ে বেশি শিখতে পারেন বই থেকে।
- একটি বই একজন মানুষকে সহজেই সমৃদ্ধ করে তুলতে পারে।
- একমাত্র বইয়ের মধ্যেই আছে সব ধরনের জ্ঞান। তাই জীবনের জন্য বই প্রয়োজন।
- শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে বই পড়ার অভ্যাস দারুণভাবে সাহায্য করে।

তথ্যসূত্র - জাতীয় শিক্ষক বাতায়ন।
৫৯.
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪ .......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ৪০
  2. ৫৫
  3. ৬৮
  4. ৯৫
সঠিক উত্তর:
৫৫
উত্তর
সঠিক উত্তর:
৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪......... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান: 
ধারাটি
১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, .........
পরপর দুটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান 

এখানে,
১ + ২ = ৩
২ + ৩ = ৫
৩ + ৫ = ৮
৫ + ৮ = ১৩
৮ + ১৩ = ২১
২১ + ১৩ = ৩৪ 
৩৪ + ২১ = ৫৫
৬০.
নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?
  1. ২/৭
  2. ৩/৬
  3. ৫/২১
  4. ১/৩
সঠিক উত্তর:
৫/২১
উত্তর
সঠিক উত্তর:
৫/২১
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন সংখ্যাটি ক্ষুদ্রতম?

সমাধান:
২/৭ =০.২৮৫
৩/৬ = ০.৫
৫/২১ = ০.২৩৮
১/৩ = ০.৩৩
৬১.
চন্দ্র ও সূর্য জল ও স্থলকে আকর্ষণ করে বলে পানি ফুলে ওঠে; পানির এ ফুলে উঠাকে বলে-
  1. জোয়ার
  2. ভাঁটা
  3. স্রোত
  4. বাণ
সঠিক উত্তর:
জোয়ার
উত্তর
সঠিক উত্তর:
জোয়ার
ব্যাখ্যা
জোয়ার-ভাঁটা: 
- মহাকর্ষ শক্তি এবং কেন্দ্রাতিগ শক্তির কারণে সমুদ্রের পানি নির্দিষ্ট সময় ব্যবধানে একই জায়গায় ফুলে ওঠে আবার অন্য সময় নেমে যায়। 
- সমুদ্রের পানির এইরূপ ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাঁটা বলে। 
- সমুদ্রের একই জায়গায় প্রতিদিন দুইবার জোয়ার এবং দুইবার ভাঁটা সংঘটিত হয়। 
- জোয়ার ভাঁটাকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। 
যথা- 

১. মুখ্য জোয়ার: 
- চন্দ্র পৃথিবীর চারদিকে আবর্তনকালে পৃথিবীর যে অংশ চন্দ্রের নিকটবর্তী হয়, সেখানে চন্দ্রের আকর্ষণ সর্বাপেক্ষা বেশি হয়। এই আকর্ষণে চারদিক থেকে জলরাশি এসে চন্দ্রের দিকে ফুলে ওঠে এবং জোয়ার হয়। এরুপে সৃষ্ট জোয়ারকে মুখ্য জোয়ার বা প্রত্যক্ষ জোয়ার বলে। 

২. গৌণ জোয়ার: 
- চাঁদ পৃথিবীর যে পার্শ্বে আকর্ষণ করে তার বিপরীত দিকের জলরাশির ওপর মহাকর্ষ শক্তির প্রভাব কমে যায় এবং কেন্দ্রাতিগ শক্তির সৃষ্টি হয়। এতে চারদিক থেকে পানি ঐ স্থানে এসে জোয়ারের সৃষ্টি করে। এভাবে চাঁদের বিপরীত দিকে যে জোয়ার হয় তাকে গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার বলে। 

৩. ভরা কটাল বা তেজ কটাল: 
- অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরল রেখায় অবস্থান করলে, চন্দ্র ও সূর্যের মিলিত বলের প্রবল আকর্ষণে যে তীব্র জোয়ারের সৃষ্টি হয়, তাকে তেজ কটাল বা ভরা কটাল বা ভরা জোয়ার বলে।

৪. মরা কটাল: 
- চন্দ্র ও সূর্য যখন পৃথিবীর সাথে এক সমকোণে থেকে পৃথিবীকে আকর্ষণ করে তখন চন্দ্রের আকর্ষণে সেখানে জোয়ার হয় এবং সূর্যের আকর্ষণে সেখানে ভাঁটা হয়। এই ধরনের জোয়ারকে মরা কটাল বা মরা জোয়ার বলে।  

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬২.
এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে-
  1. মূল মধ্যরেখা
  2. কর্কটক্রান্তি
  3. মকর ক্রান্তি
  4. বিষুব রেখা
সঠিক উত্তর:
কর্কটক্রান্তি
উত্তর
সঠিক উত্তর:
কর্কটক্রান্তি
ব্যাখ্যা
কর্কটক্রান্তি রেখা: 
- এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করেছে কর্কটক্রান্তি রেখা।
- বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত। 
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত। 
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে। 
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে - চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি। 
- এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে। 

তথ্যসূত্র - ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৬৩.
পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক-
  1. পূর্ব হতে পশ্চিম দিকে
  2. পশ্চিম হতে পূর্ব দিকে
  3. দক্ষিণ হতে উত্তর দিকে
  4. উত্তর হতে দক্ষিণ দিকে
সঠিক উত্তর:
পশ্চিম হতে পূর্ব দিকে
উত্তর
সঠিক উত্তর:
পশ্চিম হতে পূর্ব দিকে
ব্যাখ্যা
পৃথিবীর নিজ অক্ষে আবর্তন: 
- পৃথিবীর নিজ অক্ষে আবর্তনের দিক পশ্চিম হতে পূর্ব দিকে। 
- সৌরজগতের মাঝারী আকারের একটি গ্রহ। 
- পৃথিবী নিজ কক্ষপথটি ডিম্বাকৃতি ও মোট ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড বা এক বছরে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে। 
- পৃথিবী নিজ অক্ষে পশ্চিম হতে পূর্ব দিকে ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড সময়ে আবর্তন করে। 
- পৃথিবীর একটি মাত্র উপগ্রহ হলো চন্দ্র। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৪.
মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয়-
  1. কুমেরু
  2. বিষুব রেখা
  3. সুমেরু
  4. দ্রাঘিমা রেখা
সঠিক উত্তর:
সুমেরু
উত্তর
সঠিক উত্তর:
সুমেরু
ব্যাখ্যা
- ভূ-পৃষ্ঠের যেকোনো স্থানে নিরক্ষরেখার সাথে পৃথিবীর কেন্দ্রবিন্দুতে সৃষ্ট কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে এবং যে কাল্পনিক রেখার মাধ্যমে একে প্রকাশ করা হয়, তাকে অক্ষরেখা বলে। 
- পৃথিবীকে উত্তর-দক্ষিণে বিভক্তকারী বৃত্তাকার রেখাটিকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলে। 
- উত্তর গোলার্ধে ২৩.৫° উত্তর অক্ষরেখাকে কর্কটক্রান্তি রেখা বলা হয়। 
- দক্ষণ গোলার্ধে ২৩.৫° দক্ষিণ অক্ষরেখাকে মকরক্রান্তি রেখা বলা হয়। 
- ৬৬.৫° উত্তর অক্ষরেখাকে সুমেরু বৃত্ত বলা হয়। 
- ৬৬.৫° দক্ষিণ  অক্ষরেখাকে কুমেরু বৃত্ত বলা হয়। 
- পৃথিবী নিজ অক্ষে ২৩.৫° কোণে হেলে আছে। 

উৎস: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
প্রধান নির্বাচন কমিশনারের মেয়াদকাল কত?
  1. ৫ বছর
  2. ৪ বছর
  3. ৩ বছর
  4. ৭ বছর
সঠিক উত্তর:
৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
৫ বছর
ব্যাখ্যা
নির্বাচন কমিশন:

- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আওতায় নির্বাচন কমিশন গঠিত। 
- এটি সাংবিধানিকভাবে গঠিত একটি প্রতিষ্ঠান।
- প্রধান নির্বাচন কমিশনার ও অনধিক চারজন কমিশনারসহ মোট পাঁচজন নিয়ে নির্বাচন কমিশন গঠিত।
- নির্বাচন কমিশনারগণকে রাষ্ট্রপতি নিয়োগ দেন।
- নির্বাচন কমিশনের সভায় প্রধান নির্বাচন কমিশনার সভাপতির কাজ করেন।
- প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারের মেয়াদ তাদের কার্যভার গ্রহণের তারিখ হতে পাঁচ বছর।
- নির্বাচন কমিশনের দায়িত্ব পালনে সহায়তা করা সরকার ও অন্যান্য কর্তৃপক্ষের কর্তব্য।
- নির্বাচন কমিশন সংবিধানে বর্ণিত নির্দেশনাবলি এবং দেশের নির্বাচনি আইন দ্বারা পরিচালিত হয়।

তথ্যসূত্র - পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি।
৬৬.
ঢাকার বিখ্যাত ‘তারা মসজিদ’ তৈরি করেন-
  1. খান সাহেব আবুল হাসনাত
  2. মির্জা আহমেদ জান
  3. নওয়াব সলিমুল্লাহ
  4. শায়েস্তা খান
সঠিক উত্তর:
মির্জা আহমেদ জান
উত্তর
সঠিক উত্তর:
মির্জা আহমেদ জান
ব্যাখ্যা
তারা মসজিদ:

- তারা মসজিদ পুরানো ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত সড়কে অবস্থিত।
- সাদা মার্বেলের গম্বুজের ওপর নীলরঙা তারায় খচিত এ মসজিদ নির্মিত হয় আঠারো শতকের প্রথম দিকে।
- মির্জা আহমদ জান ঢাকার বিখ্যাত ‘তারা মসজিদ’ তৈরি করেন।
- ১৯২৬ সালে, ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী, আলী জান বেপারী মসজিদটির সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনি-টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে।
- মসজিদের বতর্মান দৈর্ঘ্য ৭০ ফুট (২১.৩৪ মিটার), প্রস্থ ২৬ ফুট (৭.৯৮ মিটার)।

তথ্যসূত্র - বাংলাদেশ পর্যটন করপোরেশন।
৬৭.
বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-
  1. রানীগঞ্জে
  2. বিজয়পুরে
  3. টেকের হাটে
  4. বিয়ানী বাজারে
সঠিক উত্তর:
বিজয়পুরে
উত্তর
সঠিক উত্তর:
বিজয়পুরে
ব্যাখ্যা
চীনামাটি(White Clay or China Clay): 

- কেওলিন কর্দম মণিক দ্বারা গঠিত উন্নতমানের কর্দম প্রধানত সিরামিক শিল্পে ব্যবহূত হয়ে থাকে।
- বাংলাদেশে গৃহস্থালি সামগ্রী হিসেবে চীনামাটির তৈরী তৈজসপত্রের ব্যাপক ব্যবহার রয়েছে।
- বাংলাদেশের বিভিন্ন স্থানে ভূ-পৃষ্ঠে অথবা অন্তর্ভূ-পৃষ্ঠে (subsurface) চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে।
- নেত্রকোনা জেলার বিজয়পুর ও গোপালপুরে, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়, চট্টগ্রাম জেলার হাইটগাঁও ও সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জতে চীনামাটির মজুত রয়েছে।
- এ ছাড়া দিনাজপুর জেলার মধ্যপাড়া, বড়পুকুরিয়া ও দীঘিপাড়া এবং নওগাঁ জেলার পত্নীতলাতে ভূ-পৃষ্ঠের নিকটে চীনামাটি মজুতের সন্ধান পাওয়া গিয়েছে।
- ভূ-পৃষ্ঠের উপরিভাগে প্রাপ্ত চীনামাটির গুণগত মান উন্নত নয়।
- এ চীনামাটির সঙ্গে আমদানিকৃত উচ্চ মানসম্পন্ন কর্দম মিশিয়ে তা দেশের  সিরামিক শিল্প কারখানাগুলিতে ব্যবহূত হয়ে থাকে।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া।
৬৮.
হিজরী সাল গণনা শুরু হয় কোন সালে?
  1. ৬০২ সালে
  2. ৬১২ সালে
  3. ৬২২ সালে
  4. ৬২৩ সালে
সঠিক উত্তর:
৬২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
৬২২ সালে
ব্যাখ্যা
হিজরি সন:

- হিজরি সন গণনা শুরু হয় ৬২২ খ্রিস্টাব্দ থেকে।
- মহানবী (সা.) আল্লাহ তায়ালার ঘোষণা পাওয়ার পর ৬২২ খ্রিস্টাব্দের ১২ সেপ্টেম্বর মোতাবেক ২৭ সফর মক্কা মুকাররামা থেকে মদিনার উদ্দেশে হিজরত করেন।
- ২৩ সেপ্টেম্বর, ৬২২ খ্রিস্টাব্দ মোতাবেক ৮ রবিউল আওয়াল কোথায় পৌঁছেন।
- ২৭ সেপ্টেম্বর, ৬২২ খ্রিস্টাব্দ মোতাবেক ১২ রবিউল আওয়াল মদিনা মুনাওয়ারায় পৌঁছেন মহানবী
(সা.)।
- এ হিজরতেরই স্মৃতিবহন করে আসছে আমাদের হিজরি সন।

তথ্যসূত্র - Jagonews24, ২৩ সেপ্টেম্বর, ২০১৭।
৬৯.
যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক-
  1. জর্জ ওয়াশিংটন
  2. আব্রাহাম লিঙ্কন
  3. রুজভেল্ট
  4. কলম্বাস
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
উত্তর
সঠিক উত্তর:
জর্জ ওয়াশিংটন
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:

- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য -  হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬ তম)।
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামের নায়ক জর্জ ওয়াশিংটন।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম  - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

তথ্যসূত্র - Britannica.com
৭০.
প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কোন সালে-
  1. ১৯০৪ সালে
  2. ১৯১৪ সালে
  3. ১৯১৫ সালে
  4. ১৯১৬ সালে
সঠিক উত্তর:
১৯১৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯১৪ সালে
ব্যাখ্যা
প্রথম বিশ্বযুদ্ধ:
- প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল ১৯১৪-১৯১৮ সাল।
- যুদ্ধ শুরু হয়: ২৮ জুলাই, ১৯১৪ সালে।
- শেষ হয়: ১১ নভেম্বর, ১৯১৮ সালে।
- যুদ্ধে কেন্দ্রীয় শক্তিজোট: জার্মানি, অস্ট্রিয়া, তুরস্ক, হাঙ্গেরী, বুলগেরিয়া।
- মিত্রশক্তি জোট ছিল: ফ্রান্স, গ্রেট ব্রিটেন, রাশিয়া, ইতালি, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র।
- যুদ্ধের ফলাফল: মিত্র শক্তির বিজয়।
- চার বছরের যুদ্ধে প্রায় ১ কোটি ৬০ লক্ষ মানুষের প্রাণহানী ঘটে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৭১.
ধ্রুবতারা দেখা যায়-
  1. পূর্ব গোলার্ধে
  2. পশ্চিম গোলার্ধে
  3. উত্তর গোলার্ধে
  4. সব গোলার্ধে
সঠিক উত্তর:
উত্তর গোলার্ধে
উত্তর
সঠিক উত্তর:
উত্তর গোলার্ধে
ব্যাখ্যা
- ধ্রুবতারা দেখা যায় উত্তর গোলার্ধে। 
- প্রাচীনকালে মানুষ নৌকায় সমুদ্রযাত্রা করার সময় রাতের বেলা আকাশের তারা দেখেই দিক চিহ্নিত করত। 
- কিন্তু পৃথিবী নিজ অক্ষরেখার চারপাশে পশ্চিম থেকে পূর্ব দিকে অবিরাম ঘুরছে, তাই আকাশে তারার অবস্থান স্থির থাকে না। 
- বিজ্ঞানীরা আকাশ পর্যবেক্ষণ করে আবিষ্কার করেন, অন্য সব তারা আকাশে অবস্থান বদলালেও উত্তর আকাশে একটি উজ্জ্বল তারা প্রতি রাতে একই অবস্থানে থাকে। এ তারাই হলো ধ্রুবতারা। 
- ইংরেজিতে পোলারিস, পোলস্টার বা নর্থপোল স্টার নামে পরিচিত। 
- এই তারা খুব উজ্জ্বল এবং মেঘমুক্ত আকাশে খালি চোখে স্পষ্ট দেখা যায়। 

উৎস: দৈনিক প্রথম আলো পত্রিকা। 
৭২.
উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি কোন গ্রহের?
  1. শনির
  2. বুধের
  3. নেপচুনের
  4. বৃহস্পতির
সঠিক উত্তর:
শনির
উত্তর
সঠিক উত্তর:
শনির
ব্যাখ্যা
গ্রহ: 
- সৌরজগতের গ্রহ ৮টি।
- মঙ্গলের উপগ্রহ দুইটি (ফোবস ও ডিমোস)।
- সবচেয়ে বেশি উপগ্রহ শনির।
- দ্বিতীয় সর্বোচ্চ উপগ্রহ বৃহস্পতির।
- ইউরেনাসকে সবুজগ্রহ বলা হয়। 
- বুধকে ক্ষুদ্রগ্রহ বলা হয়। 
- মঙ্গলকে লালগ্রহ বলা হয়। 
- বৃহস্পতিকে গ্রহরাজ বলা হয়। 
- পৃথিবীর উপগ্রহ ১টি (চাঁদ)। 
- সবচেয়ে বেশি উপগ্রহ রয়েছে শনি গ্রহের। 
- শনি গ্রহের উপগ্রহের্ সংখ্যা  ৮৩টি। 
- বৃহস্পতি গ্রহের উপগ্রহের সংখ্যা ৮০টি।

উৎস: নাসা ওয়েবসাইট, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি এবং ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি। 
৭৩.
কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
  1. মুহাম্মদ আলী জিন্নাহ
  2. এ. কে. ফজলুল হক
  3. খাজা নাজিম উদ্দিন
  4. শহীদ সোহরাওয়ার্দী
সঠিক উত্তর:
এ. কে. ফজলুল হক
উত্তর
সঠিক উত্তর:
এ. কে. ফজলুল হক
ব্যাখ্যা
লাহোর প্রস্তাব:

- বিখ্যাত ‘লাহোর প্রস্তাব' ১৯৪০ সালে এ কে ফজলুল হক উপস্থাপন করেন।
- ১৯৪০ সালের ২৩ মার্চ মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে বাংলার মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক একটি প্রস্তাব পেশ করেন।
- জিন্নাহর সভাপতিত্বে প্রস্তাবটি সভায় গৃহীত হয়।
- এই প্রস্তাবই ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে পরিচিত।
- লাহোর প্রস্তাবের ভিত্তি ছিল দ্বিজাতি তত্ত্ব।
- এ প্রস্তাবের কোথাও পাকিস্তান শব্দটি ছিল না।
- তথাপি এ প্রস্তাব ‘পাকিস্তান প্রস্তাব' হিসেবে পরিচিতি লাভ করে।
- এ প্রস্তাব ভারতীয় মুসলমানদের মধ্যে পৃথক আবাসভূমির স্বপ্ন বপন করে।
- কংগ্রেস নেতৃবৃন্দ লাহোর প্রস্তাবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে।
- এ প্রস্তাবে ভারতে একাধিক মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হলেও ১৯৪৬ সালের দিল্লি অধিবেশনে কেবল পাকিস্তান প্রতিষ্ঠার প্রস্তাব গৃহিত হয়।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৪.
ইসলামী সম্মেলন (বর্তমানে সহযোগিতা) সংস্থার প্রধান কার্যালয় কোথায়?
  1. জেদ্দা
  2. তেহরান
  3. কায়রো
  4. রিয়াদ
সঠিক উত্তর:
জেদ্দা
উত্তর
সঠিক উত্তর:
জেদ্দা
ব্যাখ্যা
OIC:

- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- OIC এর বর্তমান মহাসচিব, এইচ. ই. হিসেইন ইব্রাহিম তাহা (১২ তম)।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

তথ্যসূত্র - OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৭৫.
‘ডেইলি মিরর’ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?
  1. ওয়াশিংটন
  2. মস্কো
  3. লন্ডন
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
লন্ডন
উত্তর
সঠিক উত্তর:
লন্ডন
ব্যাখ্যা
ডেইলি মিরর:

- লন্ডনে প্রকাশিত দৈনিক সংবাদপত্র।
- যা ব্রিটেনে সর্বাধিক প্রচারিত হয় দৈনিক সংবাদপত্র।
- মিরর ১৯০৩ সালে আলফ্রেড হার্মসওয়ার্থ, পরে ভিসকাউন্ট নর্থক্লিফ দ্বারা মহিলাদের জন্য একটি সংবাদপত্র হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এর ফটো-সমৃদ্ধ ট্যাবলয়েড বিন্যাসটি ধারাবাহিকভাবে চাঞ্চল্যকর, মানব-আগ্রহ এবং ব্যক্তিগত ধরণের গল্পের উপর জোর দিয়েছে এবং এর রাজনৈতিকভাবে স্বাধীন অবস্থান এটিকে 'সাধারণ মানুষ বনাম আমলাতন্ত্র' পদ্ধতি গ্রহণ করতে সক্ষম করেছে।

তথ্যসূত্র - Britannica.com
৭৬.
বেতার যন্ত্র আবিষ্কার করেন-
  1. জগদীশ চন্দ্র বসু
  2. ফ্যারাডে
  3. গ্রাহাম বেল
  4. মার্কনী
সঠিক উত্তর:
মার্কনী
উত্তর
সঠিক উত্তর:
মার্কনী
ব্যাখ্যা
- ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আধুনিক পদার্থবিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি ঘটে। 
- ১৮৬৪ সালে বিখ্যাত পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের ধারণা দেন। 
- তিনি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র একত্র করে তড়িৎ চুম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান যা পরবর্তীতে জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিখ হার্জের পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়। 
- ১৮৯৬ সালে বিজ্ঞানী মার্কনী তাড়িতচৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে সংকেত পাঠানোর পন্থা আবিষ্কার করেন। 
- বাঙ্গালী বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুও একই প্রকার পরীক্ষা নীরিক্ষা চালান। 
- পরবর্তীতে বিজ্ঞানী মার্কনী বেতার যন্ত্র আবিষ্কার করেন। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
বৈদ্যুতিক ক্ষমতার একক-
  1. ওহম
  2. ওয়াট
  3. ভোল্ট
  4. এম্পেয়ার
সঠিক উত্তর:
ওয়াট
উত্তর
সঠিক উত্তর:
ওয়াট
ব্যাখ্যা
ক্ষমতা:  
- বৈদ্যুতিক ক্ষমতার একক ওয়াট। 
- ক্ষমতা কাজ ও সময়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করে। 
- একটি নির্দিষ্ট সময়ে কি পরিমাণ কাজ সম্পন্ন হয় তা দ্বারা ক্ষমতার পরিমাপ করা হয়। 
- ক্ষমতাকে P দ্বারা প্রকাশ করা হয়। 
- ক্ষমতা = বল × বেগ। 

অন্যদিকে, 
- শক্তি তথা কাজের এককই তাপের একক। তাপের SI একক জুল (J)। 
- এক সময় তাপ পরিমাপের জন্য একক ধরা হতো ক্যালরি। তাই, ১ ক্যালরি = ৪.২ জুল। 
- বলের একক হচ্ছে নিউটন (N)। 

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
অ্যানিমিয়া রোগ হয়-
  1. লৌহের অভাবে
  2. ক্যালসিয়ামের অভাবে
  3. আয়োডিনের অভাবে
  4. খাদ্য লবণের অভাবে
সঠিক উত্তর:
লৌহের অভাবে
উত্তর
সঠিক উত্তর:
লৌহের অভাবে
ব্যাখ্যা
- আয়রন ও জিংক শরীরের জন্য প্রয়োজনীয় এক খনিজ উপাদান। 
- শারীরবৃত্তীয় অনেক কার্যক্রম পরিচালনায় আয়রন ও জিংকের বিশাল ভূমিকা রয়েছে। 
- এগুলো রোগ প্রতিরোধব্যবস্থা জোরদার করে। 
- আয়রন ও জিংক এর অভাবে স্মরণশক্তি হ্রাস পায়। 
- শিশুর শারীরিক বৃদ্ধিতেও রয়েছে জিংকের বিশেষ ভূমিকা। 
- জিংককে বলা হয়ে থাকে শরীরের জন্য অন্যতম প্রয়োজনীয় উপাদান। 
- শিশুদের ক্ষেত্রে মনোযোগে সমস্যা দেখা দেয়। 
- বয়স্কদের মাঝেই অমনোযোগিতার প্রভাব দেখা দেয়। 

এছাড়াও,
- শরীরে আয়রনের ঘাটতি হলে দুর্বল ও ক্লান্ত লাগার পাশাপাশি মেজাজ খিটখিটে হয়ে যায়।
- সাধারণত শিশু ও গর্ভবতী মহিলাদের আয়রনের ঘাটতি জনিত অ্যানেমিয়া হয়ে থাকে। 

উৎস: Association of Zinc Deficiency with Iron Deficiency- NCBI, National Institutes of Health (.gov).
৭৯.
সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে-
  1. মিথোজীবী
  2. পরভোজী
  3. পরজীবী
  4. স্ব-ভোজী
সঠিক উত্তর:
স্ব-ভোজী
উত্তর
সঠিক উত্তর:
স্ব-ভোজী
ব্যাখ্যা
- সকল সপুষ্পক উদ্ভিদ স্বভোজী। 
- যে উদ্ভিদের ফুল হয়, তারা সপুষ্পক উদ্ভিদ। 
- সপুষ্পক উদ্ভিদ ক্লোরোফিল এর সাহায্যে সালোকসংশ্লেষণের মাধ্যমে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। তাই এরা স্বভোজী উদ্ভিদ। 
- সপুষ্পক উদ্ভিদ দুই প্রকার- নগ্নজীবী উদ্ভিদ ও গুপ্তজীবী উদ্ভিদ। 

উৎস: বিজ্ঞান, ষষ্ঠ শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৮০.
কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে?
  1. A রক্ত গ্রুপকে
  2. B রক্ত গ্রুপকে
  3. AB রক্ত গ্রুপকে
  4. O রক্ত গ্রুপকে
সঠিক উত্তর:
AB রক্ত গ্রুপকে
উত্তর
সঠিক উত্তর:
AB রক্ত গ্রুপকে
ব্যাখ্যা
রক্তের গ্রুপ: 
- লোহিত রক্ত কণিকার প্লাজমা মেমব্রেনে অবস্থিত বিভিন্ন অ্যান্টিজেনের উপস্থিতির ভিত্তিতে রক্তের শ্রেণীবিন্যাসকে 'রক্ত গ্রুপ' বলে। 
- রক্ত কণিকায় আ্যান্টিজেনের উপস্থিত ও অনুপস্থিতির উপর নির্ভর করে রক্তের যে শ্রেণীবিন্যাস, তা ব্লাড গ্রুপ নামে পরিচিত। 
- মানুষের রক্তে A ও B এ দু'ধরনের আ্যান্টিজেন থাকতে পারে। 

O রক্তের গ্রুপ: 
- O গ্রুপের রক্তের কণিকা ঝিল্লিতে কোন অ্যান্টিজেন নাই। 
- O রক্তের গ্রুপের লোকেরা সাধারণত সর্বজনীন রক্ত দাতা হিসাবে পরিচিত এবং শুধুমাত্র O রক্তের গ্রুপ থেকে রক্ত ​​গ্রহণ করতে পারে। 

AB রক্তের গ্রুপ: 
- AB রক্তের গ্রুপে A ও B দুটি অ্যান্টিজেন থাকে। 
- AB রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয় কারণ সব গ্রুপের রক্ত এটি গ্রহণ করতে পারে এবং শুধুমাত্র AB রক্তের গ্রুপের ব্যক্তিদের রক্ত ​​দান করতে পারে। 
A রক্তের গ্রুপ: 
- A রক্তের গ্রুপে A অ্যান্টিজেন থাকে। 
- A রক্তের গ্রুপের ব্যক্তি শুধুমাত্র A এবং O রক্তের গ্রুপ থেকে রক্ত ​​গ্রহণ করতে পারে এবং টাইপ A এবং AB ব্যক্তিদের দান করতে পারে। 

B রক্তের গ্রুপ: 
- B রক্তের গ্রুপে B অ্যান্টিজেন থাকে। 
- B রক্তের গ্রুপের ব্যক্তি শুধুমাত্র B এবং O রক্তের গ্রুপ থেকে রক্ত ​​গ্রহণ করতে পারে এবং B এবং AB গ্রুপের ব্যক্তিদের রক্ত ​​দান করতে পারে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।