পরীক্ষা আর্কাইভ

ব্যাংক জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাব্যাংক জব সল্যুশন - রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৬০
সিলেবাস
ব্যাংক জব সল্যুশন রিভিশন পরীক্ষা: বিগত ৫টি পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক জব সল্যুশন - রিভিশন

ব্যাংক জব সল্যুশন - রিভিশন · তারিখ অনির্ধারিত · ৬০ প্রশ্ন

.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয় ?
  1. ক) বিধবা
  2. খ) অরক্ষণীয়া
  3. গ) ঢাকী
  4. ঘ) সধবা
ব্যাখ্যা
'ঢাকী'- নিত্য স্ত্রীবাচক শব্দ নয়।  
'ঢাকী'- নিত্য পুরুষবাচক শব্দ। 

নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। 

নিত্য পুরুষবাচক শব্দ:
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেনি।
.
'ক্ষুণ্ণ'- এর বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উত্থান
  2. খ) পলাতক
  3. গ) লঘিষ্ঠ
  4. ঘ) প্রসন্ন
ব্যাখ্যা
'ক্ষুণ্ণ'- এর বিপরীত শব্দ- 'প্রসন্ন' 

অন্যদিকে, সঠিক বিপরীতার্থক হলো:
পতন এর বিপরীত শব্দ- উত্থান 
গরিষ্ঠ এর বিপরীত শব্দ- লঘিষ্ঠ।
ঘাতক এর বিপরীত শব্দ- পলাতক।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'কেরী সাহেবের মুনশি' হিসাবে খ্যাত ছিলেন কে?
  1. ক) কাশীরাম দাস
  2. খ) দ্বিজরাম দেব
  3. গ) রাম রাম বসু
  4. ঘ) মুক্তরাম সেন
ব্যাখ্যা
'কেরী সাহেবের মুনশি' হিসাবে খ্যাত ছিলেন- রাম রাম বসু

রামরাম বসু
- রামরাম বসু- ১৭৫৭ সালে হুগলির চুঁচুড়ায় জন্মগ্রহণ করেন। 
- কেরী সাহেবের মুনশি হিসাবে খ্যাত ছিলেন রামরাম বসু।
- ১৮০১ সালের মে মাসে ফোর্ট উইলিয়ম কলেজে কেরীর অধীনে
- বাংলা বিভাগের সূচনা হলে, রামরাম সেখানে সহকারী মুন্সি হিসেবে নিযুক্ত হন।
- 'লিপিমালা' রচনা করেছেন- রামরাম বসু।   
- রামরাম বসু রচিত গ্রন্থ 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' (১৮০১)।
- এই গ্রন্থটি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে প্রকাশিত প্রথম কোন গ্রন্থ।

উৎস: লাল নীল দীপাবলি ও বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।  
.
'সিংহপুরুষ' কোন ধরনের সমাস?
  1. ক) মধ্যপদলােপী কর্মধারয়
  2. খ) উপমান কর্মধারয়
  3. গ) উপমিত কর্মধারয়
  4. ঘ) রূপক কর্মধারয়
ব্যাখ্যা
পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ: উপমিত কর্মধারয় সমাস এর উদাহরণ। 

⇒ যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলােকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন –
- পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ
- আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি
- মুখ চন্দ্রের ন্যায় = চন্দ্রমুখ
এই সমাসে উভয় পদই বিশেষ্য হয়।

⇒ যেসকল কর্মধারয় সমাসে সমস্যমান পদের মধ্যবর্তী এক বা একাধিক পদ লােপ পায়। এগুলাে মধ্যপদলােপী কর্মধারয় নামে পরিচিত।
যেমন –
- ঘি মাখানাে ভাত = ঘিভাত
- হাতে পরা হয় যে ঘড়ি = হাতঘড়ি
- ঘরে আশ্রিত জামাই = ঘরজামাই
- বিজয় নির্দেশক পতাকা = বিজয়-পতাকা

⇒ যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান। কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস
হয়। এগুলােকে উপমান কর্মধারয় বলে।
যেমন –
- কাজলের মতাে কালাে = কাজলকালাে
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত
- এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।

⇒ যেসকল কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের অভেদ কল্পনা করা হয়। এগুলােকে রূপক কর্মধারয় সমাস বলে।
যেমন –
- বিষাদ রূপ সিন্ধু = বিষাদসিন্ধু
- মন রূপ মাঝি = মনমাঝি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
.
নিচের কোনটি বিদেশি বাংলা উপসর্গ?
  1. ক) উপমন্ত্রী
  2. খ) প্রশংসা
  3. গ) ইতিহাস
  4. ঘ) গরমিল
ব্যাখ্যা
বিদেশি বাংলা উপসর্গযুক্ত শব্দ: গরমিল
- আরবি উপসর্গযোগে গঠিত শব্দ: গরমিল। 

তাছাড়া,
তৎসম উপসর্গ 'উপ' যুক্ত হয়ে গঠিত শব্দ: উপমন্ত্রী 
তৎসম উপসর্গ 'প্র' যুক্ত হয়ে গঠিত শব্দ: প্রশংসা
বাংলা উপসর্গ 'ইতি' যুক্ত হয়ে গঠিত শব্দ: ইতিহাস, 

• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজিসহ অন্যান্য ভাষা থেকে যে সকল উপসর্গ বাংলায় এসেছে তাদের বিদেশি উপসর্গ বলে।
যেমন: ফুল, হাফ, হেড, সাব, বে, বাজে, আম, খাস, লা, গর ইত্যাদি। বিদেশি উপসর্গের সংখ্যা নির্দিষ্ট করে বলা যায় না।

•  খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজেস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১ টি।
যথা: অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

•  সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০ টি।
যথা:  প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]
 

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
'হ্ম' এই যুক্ত বর্ণটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
  1. ক) ক্ + ষ্ + ম
  2. খ) হ্ + ম
  3. গ) ক্ + ষ
  4. ঘ) খ + ম
ব্যাখ্যা
'হ্ম' এই যুক্ত বর্ণটি 'হ্‌ + ম' বর্ণের সমন্বয়ে গঠিত। 

হ্‌ + ম = হ্ম।
যেমন - ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণ, ব্রহ্মাণ্ড ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর। 
.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. ক) আনারস
  2. খ) সূর্য
  3. গ) বাদশাহ
  4. ঘ) হরতাল
ব্যাখ্যা
'সূর্য'- তৎসম শব্দ।

বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
'সূর্য' তৎসম শব্দ,
সূর্য শব্দের অর্থ- 
- সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র-যাকে কেন্দ্র করে গ্রহসমূহ আবর্তিত হয়।

তাছাড়া,
'আনারস'- পর্তুগিজ শব্দ।
'বাদশাহ'- ফারসি শব্দ। 
'হরতাল'- গুজরাটি শব্দ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 

.
‘না পড়ে পণ্ডিত’ প্রবচনটির অর্থ-
  1. ক) স্বভাব পণ্ডিত
  2. খ) ডিগ্রিবিহীন পণ্ডিত
  3. গ) মহাজ্ঞানী
  4. ঘ) কোনো বিষয়ে না জেনে পাণ্ডিত্য প্রকাশ করা
ব্যাখ্যা
• ‘না পড়ে পণ্ডিত’ প্রবচনটির অর্থ - কোনো বিষয়ে না জেনে পাণ্ডিত্য প্রকাশ করা।

• কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ প্রবচন ও এর অর্থ:
মার চেয়ে মাসির দরদ - কপট মমতা।
মড়ার ওপর খাঁড়ার ঘা - মর্মান্তিক আঘাতের ওপর আঘাত।
ভস্মে ঘি ঢালা - নিরর্থক অপব্যয়।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড.হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।
.
'Reward' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. ক) আনুতোষিক
  2. খ) পারিতোষিক
  3. গ) বৃদ্ধি
  4. ঘ) অনুমোদিত
ব্যাখ্যা
- Reward শব্দের বাংলা পরিভাষা - পারিতোষিক বা উপহার।

তাছাড়া,
- 'Gratuity' শব্দের বাংলা পরিভাষা - আনুতােষিক।
- 'Growth' শব্দের বাংলা পরিভাষা - বৃদ্ধি 
- 'Granted' শব্দের বাংলা পরিভাষা - অনুমোদিত 

উৎস: বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা অভিধান।
১০.
‘নায়ক' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) না + অক
  2. খ) নৈ + অক
  3. গ) না + য়ক
  4. ঘ) নো + অক
ব্যাখ্যা
‘নায়ক' শব্দের সন্ধি বিচ্ছেদ- 'নৈ + অক' 

‘নায়ক' শব্দের সন্ধির নিয়ম: 
এ, ঐ, ও, ঔ-কারের পর এ, ঐ স্থানে অয়, আয় এবং ও, ঔ স্থানে যথাক্রমে অব ও আব হয়। 

যেমন-
-  গৈ + অক = গায়ক,
-  নে + অন = নয়ন, 
- নৈ + অক = নায়ক, 
- পো + অন = পবন, 
- গো + এষণা = গবেষণা,
-  নৌ + ইক = নাবিক, 
- পো + ইত্র = পবিত্র, 
- গো + আদি = গবাদি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১১.
'আম টাম' কোন ধরনের দ্বিরুক্তি?
  1. ক) পুনরাবৃত্ত দ্বিত্ব
  2. খ) ধ্বন্যাত্মক দ্বিত্ব
  3. গ) অনুকার দ্বিত্ব
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
'আম টাম'- 'অনুকার দ্বিত্ব' এর উদাহরণ। 

অনুকার দ্বিত্ব:
- পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারার শব্দকে অনুকার দ্বিত্ব বলে।
- এতে প্রথম শব্দটি অর্থপূর্ণ হলেও প্রায় ক্ষেত্রে দ্বিতীয় শব্দটি অর্থহীন হয় এবং প্রথম শব্দের অনুকরণে তৈরি হয়।
যেমন: মোটাসোটা, আম টাম, এলোমেলো ইত্যাদি। 

ধ্বন্যাত্মক দ্বিত্ব:
কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে।
আর ধ্বন্যাত্মক শব্দের পনেরাবৃত্তিকে ধ্বান্যাত্মক দ্বিত বলে।
যেমন- কুটুস- কুটুস, কুট কুট, খক খক, খুটুর খুটুর, টুং টুং, জ্বলজ্বল, ঝমঝম, টসটস। 

পুনরাবৃত্ত দ্বিত্ব:
পুনরায় আবৃত্ত হলে তাকে পুনরাবৃত্ত দ্বিত্ব বলে।
যেমন: জ্বর জ্বর, পর পর, কবি কবি, কথায় কথায়, ঘুম ঘুম ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১সংস্করণ)।
১২.
pick out the synonym of the word 'Placid'.
  1. ক) Foolishness
  2. খ) Stupidly
  3. গ) Awesome
  4. ঘ) Tranquil
ব্যাখ্যা
• Placid (adjective) - শান্ত; প্রসন্ন; সৌম্য।
--------------------
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Foolishness (noun) - বোকামি; মূঢ়তা।
খ) Stupidly (noun) - নির্বুদ্ধিতা; বোকামি।
গ) Awesome (adjective) - ভীষণ; দারুণ।
ঘ) Tranquil (adjective) - শান্ত; চুপচাপ।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে Tranquil শব্দটি Placid এর সমার্থক অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর - Tranquil.

Source: Accessible Dictionary
১৩.
You should not indulge ____ overeating.
  1. ক) to
  2. খ) on
  3. গ) in
  4. ঘ) of
ব্যাখ্যা
• Indulgent (adjective)
English Meaning: having or indicating a readiness or over-readiness to be generous to or lenient with someone.
Bangla Meaning: প্রশ্রয়পূর্ণ; প্রশ্রয়ী; প্রশ্রয়দাতা

• নিজেকে প্রশ্রয় দেয়ার ক্ষেত্রে Indulgent in এবং অন্যকে প্রশ্রয় দেয়ার ক্ষেত্রে Indulgent to হয়। 
- যেহেতু বাক্যে নিজেকে প্রশ্রয় দেয়ার কথা উল্লেখ আছে তাই শূন্যস্থানে in বসবে।
- Complete sentence: You should not indulge in overeating.
১৪.
He gave me a ticket so that I _______ the book fair.
  1. ক) may visit
  2. খ) can visit
  3. গ) could visit
  4. ঘ) should visit
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - could visit।
- সে যেনো বই বেলায় যেতে পারে সেই উদ্দেশ্যে টিকিট দেয়া বোঝানো হয়েছে অর্থাৎ নির্দিষ্টতা প্রকাশ পাচ্ছে তাই can/could বসাতে হবে।
-  tense অনুসারে এখানে আগের অংশ যেহেতু past form এ রয়েছে তাই পরের অংশও past form এ বসাতে হবে।
- সে অনুসারে এখানে সঠিক শব্দ হবে - could visit.

• may এর ব্যবহার ভুল, কেননা may ব্যবহৃত হয় কোন কিছুর অনুমতি প্রার্থনা করার জন্য অথবা সম্ভাব্যতা প্রকাশে 'পারা' অর্থ প্রকশ করতে।
১৫.
Fill in the blank. I can't put _____ a leaky freezer.
  1. ক) off
  2. খ) up with
  3. গ) through to
  4. ঘ) up
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - up with.

put up with-
- English Meaning:  to tolerate, suffer through.
- Bangla Meaning: সহ্য করা; বিনা প্রতিবাদে মেনে নেওয়া

Examples
- She could not put up with her new roommate.
- I don't know how he puts up with their constant complaining.
- I can't put up with a leaky freezer.
- I put up with her tantrums for 30 years.
১৬.
What is the antonym of the word 'Effervescent'?
  1. ক) Sullen
  2. খ) Vivacious
  3. গ) Mediocre
  4. ঘ) Generous
ব্যাখ্যা
• Effervescent- উৎফুল্ল।
- Synonyms: bouncy, bubbly, buoyant.
- Antonyms: sullen, subdued, restrained, dull
-
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Sullen - গুমোটপূর্ণ; গুমসা; গুমো; বিষণ্ণ; তিমিরাবৃত
খ) Vivacious- প্রাণবন্ত।
গ) Mediocre -খুব ভালো নয়, মাঝারি মানের; সাধারণ।
ঘ) Generous- উদার; সহৃদয়

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Sullen শব্দটি Effervescent এর বিপরীত অর্থ প্রকাশ করছে।
- তাই সঠিক উত্তর - Sullen

Source: Merriam Webster Dictionary and Bangla Academy Dictionary.
১৭.
In his short story, the author depicts the complexity of modern life and the _______ modern man.
  1. ক) picture
  2. খ) predicament
  3. গ) inclinations
  4. ঘ) life
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) picture - শিল্পকর্ম; ড্রইং বা স্কেচ, 
খ) predicament - দশা; দুর্দশা; বিপাক
গ) inclinations - নতি; আনতি; নম্রতা; ঢাল; উৎসঙ্গ
ঘ) life - জীবন; প্রাণ।
- সুতরাং, বোঝা যাচ্ছে যে , context অনুসারে শূন্যস্থানে predicament শব্দটি বসালে বাক্যের অর্থ পূর্ণতা পাবে।
- complete sentence: In his short story, the author depicts the complexity of modern life and the predicament modern man.
- Bangla Meaning: লেখক তার ছোটগল্পে আধুনিক জীবনের জটিলতা এবং আধুনিক মানুষের দুর্দশার চিত্র তুলে ধরেছেন।

Source: Bangla Academy Dictionary.
১৮.
Find the correctly spelt word.
  1. ক) Ominous
  2. খ) Omenous
  3. গ) Omineous
  4. ঘ) Ommineous
ব্যাখ্যা
• সঠিক বানানটি হচ্ছে - Ominous.

• Ominous (adjective)
English Meaning: giving the worrying impression that something bad is going to happen; threateningly inauspicious.
Bangla Meaning: দুর্লক্ষণযুক্ত; অলক্ষুণে; অশুভ

Source: Merriam Webster Dictionary and Bangla Academy Dictionary.
১৯.
Fill in the gap. _________ is a characteristic of __________.
  1. ক) Chapter, Novel
  2. খ) Classroom, Teacher
  3. গ) Courage, Hero
  4. ঘ) Flaw, Perfection
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক)
Chapter - অধ্যায়; পরিচ্ছেদ।
Novel - উপন্যাস।
খ)
Classroom - শ্রেণিকক্ষ
Teacher - শিক্ষক
গ)
Courage - সাহস; মনোবল।
Hero - বীর; বীরপুরুষ; শূর।
ঘ)
Flaw  - চিড়; ফাটল
Perfection - উৎকর্ষ বা সাধিত উৎকর্ষ

অর্থাৎ, context অনুসারে শূন্যস্থানে কেবল ক) অপশনের শব্দদ্বয় মানানসই।

Source: Bangla Academy Dictionary.
২০.
Akash was ________ by his aunt.
  1. ক) brought forward
  2. খ) brought up
  3. গ) brought forth
  4. ঘ) brought about
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - brought up.
- Complete Sentence: Akash was brought up by his aunt.

bring up (phrasal verb): 
- English Meaning: to care for a child until they are an adult, often giving them particular beliefs.
- Bangla Meaning: লালনপালন করা।

Ex. Sentence: 
• She was brought up by her grandmother.
• They brought her up (as/to be) a Catholic.
২১.
Antonym of the word 'Acrimonious nature' is -
  1. ক) Informal
  2. খ) Sympathetic
  3. গ) Cooperative
  4. ঘ) Charitable
ব্যাখ্যা
• Acrimonious nature -  উগ্র/তিক্ত/কটু স্বভাব
প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Informal - অনৈয়মিক; নিয়মব্যতিরেকী; অবৈধিক; লৌকিকতাবর্জিত; অনানুষ্ঠানিক; ঘরোয়া
খ) Sympathetic - সহানুভূতিশীল; সমদুঃখী; সমব্যথী; সমবেদী; দরদি; সহানুভূতিপূর্ণ; সমবেদনাপূর্ণ; সহানুভূতিজনিত
গ) Cooperative - সহযোগিতামূলক; সমবায়ী; সহযোগিতা প্রদানে ইচ্ছুক।
ঘ) Charitable - পরহিতকর; পরোপকারী; দয়া বা দাক্ষিণ্যময়

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলর মধ্যে Sympathetic শব্দটি Acrimonious nature এর বিপরীত অর্থ প্রকাশ করছে।
- তাই সঠিক উত্তর - Sympathetic.

Source: Bangla Academy Dictionary.
২২.
The word 'Separate' is closest in meaning to which of the following?
  1. ক) Split
  2. খ) Crack
  3. গ) Fracture
  4. ঘ) Tear
ব্যাখ্যা
• The word 'Separate' is closest in meaning to the word - Split,
split (verb transitive), (verb intransitive)= বিশেষত লম্বালম্বিভাবে ভেঙে টুকরা হওয়া বা টুকরা করা।
separate (adjective) = বিভক্ত; পৃথক; আলাদা; বিচ্ছিন্ন; বিযুক্ত।

অন্য অপশন গুলোর মধ্যে - 
• tear (noun) চোখের জল; অশ্রু।
• crack (noun)  ফাটল; সামান্য ফাঁক।
• Fracture (noun) ভঙ্গ; বিভঙ্গ

source: Bangla Academy Dictionary.
২৩.
Select the correct passive form of the given sentence. Did you receive my letter?
  1. ক) Had my letter been received by you?
  2. খ) Have you been received by my letter?
  3. গ) Was my letter received by you?
  4. ঘ) Did my letter was received by you?
ব্যাখ্যা
• To transform an active sentence in the future indefinite tense to a passive sentence, you need to follow these steps:
- Active voice এর object টি passive voice এর subject হয়।
- Tense অনুযায়ী auxiliary verb বসে।
- তারপর মূল verb এর past participle হয়।
- Active voice এর subject টি passive voice এর object হয়।
- তার পূর্বে preposition (by, with, at, to, in) বসে।

• Do/Does/Did দ্বারা শুরু Interrogative sentence কে passive করার নিয়ম:
- Active: Do/Does/Did + subject + verb (base form) + object 
- Passive: am/is/are/was/were + object + v3 + by + subject 

- নিয়মানুযায়ী সঠিক উত্তর - Was my letter received by you?
২৪.
Chapter One is pertinent ______ the post-war period.
  1. ক) on
  2. খ) to
  3. গ) for
  4. ঘ) with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to. 
- Pertinent to -
English Meaning: relevant or applicable to a particular matter; apposite.
Bangla Meaning: প্রত্যক্ষত সম্পর্কযুক্ত; প্রাসঙ্গিক
২৫.
'A person who believes that a perfect life, situation, etc. can be achieved, even when this is not very likely' is called -
  1. ক) Idealist
  2. খ) Pessimist
  3. গ) Optimist
  4. ঘ) Naturalism
ব্যাখ্যা
• 'A person who believes that a perfect life, situation, etc. can be achieved, even when this is not very likely' is called - Idealist
• Idealist

English Meaning: a person who believes that a perfect life, situation, etc. can be achieved, even when this is not very likely
Bangla Meaning:  ভাববাদী।

• অন্য অপশন গুলোর মধ্যে -
Pessimist
English Meaning:  Person who looks at the dark side of everything - Pessimist. 
Bangla Meaning: দুঃখবাদী; হতাশাপ্রবণ ব্যক্তি।

Optimist
English Meaning: a person who always expects good things to happen or things to be successful
Bangla Meaning: শুভবাদী বা আশাবাদী ব্যক্তি।

Naturalism
English Meaning: a style of art or writing that shows people, things and experiences as they really areTOPICS 
Bangla Meaning:  সাহিত্য ও শিল্পকলায় স্বভাবের প্রতি আনুগত্য; স্বভাবানুগভাবে অঙ্কন ও চিত্রণ; স্বভাববাদ; স্বাভাবিকতা।

Source: Bangla Academy Dictionary and Oxford Learners Dictionary.
২৬.
Diatribe : Discourse::
  1. ক) Invective : Complement
  2. খ) Lecture : Tutor
  3. গ) Lullaby : Song
  4. ঘ) Narrative : Volume
ব্যাখ্যা
• প্রশ্নে প্রদত্ত শব্দ গুলোর অর্থ
- Diatribe - প্রচণ্ড নিন্দামূলক বক্তৃতা।
- Discourse - বক্তৃতা; ভাষণ; ধর্মোপদেশ; নিবন্ধ।

ক)
Invective - দুর্বাক্য; দুরুক্ত; কটুকাটব্য; গালিগালাজ।
Complement - যা কোনো কিছুকে পূর্ণ করে; প্রয়োজনীয় পূর্ণ সংখ্যা যা পরিমাণ; পূরক।
খ)
Lecture - শিক্ষা দেওয়ার জন্য প্রদত্ত বক্তৃতা।
Tutor - গৃহশিক্ষক
গ)
Lullaby - ঘুমপাড়ানি গান।
Song - গান
ঘ)
Narrative - গল্প; কাহিনি; বৃত্তান্ত; আখ্যান; আখ্যায়িকা; উপাখ্যান; গল্পকথন।
Volume - খণ্ড।

• Diatribe ও হচ্ছে এক ধরনের Discourse.
- একইভাবে Lullaby হচ্ছে এক ধরনের Song;

Source: Accessible Dictionary by Bangla Academy
২৭.
The sum of four consecutive multiples of 2 is 52. What is the largest number?
  1. ক) 14
  2. খ) 16
  3. গ) 18
  4. ঘ) 20
ব্যাখ্যা
Question: The sum of four consecutive multiples of 2 is 52. What is the largest number?

Solution:
মনে করি,
2 এর চারটি ধারাবাহিক গুণিতক যথাক্রমে 2x, 2(x + 1), 2(x + 2) ও 2(x + 3)

প্রশ্নমতে,
2x + 2(x + 1) + 2(x + 2) + 2(x + 3) = 52
বা, 2x + 2x + 2 + 2x + 4 + 2x + 6 = 52
বা, 8x + 12 = 52
বা, 8x = 52 - 12
বা, 8x = 40
বা, x = 40/8
∴ x = 5

∴ বৃহত্তম সংখ্যা = 2(5 + 3) = 2 × 8 = 16
২৮.
The ratio of the length to the breadth of a rectangular park is 2 : 3, if a man cycling along the boundary of the park at the speed of 15 km/hr completes one round in 5 minutes, then what is the area of the park?
  1. ক) 92750 m2
  2. খ) 93750 m2
  3. গ) 39750 m2
  4. ঘ) 97350 m2
ব্যাখ্যা
Question: The ratio of the length to the breadth of a rectangular park is 2 : 3, if a man cycling along the boundary of the park at the speed of 15 km/hr completes one round in 5 minutes, then what is the area of the park? 

Solution: 
ধরি, 
আয়তাকার পার্কের দৈর্ঘ্য = 3x মিটার 
আয়তাকার পার্কের  প্রস্থ = 2x  মিটার 
আয়তকার পার্কের পরিসীমা = 2(2x + 3x) মিটার 
= 10x মিটার 

প্রশ্নমতে 
{15 × 1000)/3600} × 5 × 60 = 10x
⇒ 1250 = 10x
∴ x = 125 

আয়তাকার পার্কের ক্ষেত্রফল = 3x × 2x = 6x2
= 6 × (125)2
= 93750 বর্গমিটার
২৯.
The sum of the ages of the father and daughter is 90 years. If five years ago the age of father was four times that of his daughter, find the present age of the daughter.
  1. ক) 19 years
  2. খ) 31 years
  3. গ) 28 years
  4. ঘ) 21 years
ব্যাখ্যা
Question: The sum of the ages of the father and daughter is 90 years. If five years ago the age of father was four times that of his daughter, find the present age of the daughter.

Solution: 
Let the age of daughter 5 years ago = x
The age of father 5 years ago = 4x

ATQ,
x + 5 + 4x + 5 = 90
⇒ 5x + 10 = 90
⇒ 5x = 80
∴ x = 16

Daughter present age = 16 + 5 = 21 years.
৩০.
Nahid riding his bicycle covers 165 meters in 15 seconds. What is his speed in km per hour?
  1. ক) 36.9 km/hr
  2. খ) 38.6 km/hr
  3. গ) 39.6 km/hr
  4. ঘ) 36.6 km/hr
ব্যাখ্যা
Question: Nahid riding his bicycle covers 165 meters in 15 seconds. What is his speed in km per hour?

Solution:
Given,
Distance = 165 meters.
TIme = 15 seconds

∴ Speed = Distance/Time
= 165/15 m/s
= (165 × 3600)/(15 × 1000) km/hr.
= 39.6 km/hr.
৩১.
If three watches and two shoes cost Tk. 5000 and two watches and three shoes costs Tk. 4500, than how much does a watch?
  1. ক) Tk. 500
  2. খ) Tk. 800
  3. গ) Tk. 1200
  4. ঘ) Tk. 1500
ব্যাখ্যা
Question: If three watches and two shoes cost Tk. 5000 and two watches and three shoes costs Tk. 4500, than how much does a watch?

Solution: 
মনে করি,
১টি  ঘড়ির দাম = x টাকা 
১টি জুতার দাম = y টাকা 

এখানে,
3x + 2y = 5000 .......................(1)
2x + 3y = 4500 .........................(2)

{(1) × 3 - (2) × 2} হতে পাই,
9x + 6y - 4x - 6y = 150000 - 9000
⇒ 5x = 6000
∴ x = 1200

∴ ১টি  ঘড়ির দাম = 1200 টাকা
৩২.
If the sum of 12 numbers is 756, the average of the first 6 is 54 and the average of the last 5 is 72, what is the 7th number?
  1. ক) 72
  2. খ) 70
  3. গ) 62
  4. ঘ) 74
ব্যাখ্যা
Question: If the sum of 12 numbers is 756, the average of the first 6 is 54 and the average of the last 5 is 72, what is the 7th number?

Solution:
প্রথম ১২টি সংখ্যার সমষ্টি = ৭৫৬
প্রথম ৬টি সংখ্যার সমষ্টি = (৫৪ × ৬) = ৩২৪

আবার,
শেষ ৫টি সংখ্যার গড় = ৭২
শেষ ৫টি সংখ্যার সমষ্টি = (৭২ × ৫) = ৩৬০

∴ ৭ম সংখ্যাটি = {৭৫৬ - (৩২৪ + ৩৬০)}
= ৭২
৩৩.
Which of the following fractions is the smallest?
  1. ক) 5/6
  2. খ) 52/67
  3. গ) 13/18
  4. ঘ) 33/40
ব্যাখ্যা
Question: Which of the following fractions is the smallest?

Solution:
33/40 = 0.825
13/18 = 0.722
5/6 = 0.833
52/67 = 0.776

এখানে দেখা যায় যে 13/18 ভগ্নাংশটি সবচেয়ে ছোট।
৩৪.
A piece of wire 91 cm long is bent in the form of an isosceles triangle. If the ratio of one of the equal sides to the base is 5 : 3, then what is the length of the base?
  1. ক) 14 cm
  2. খ) 18 cm
  3. গ) 21 cm
  4. ঘ) 24 cm
ব্যাখ্যা
Question: A piece of wire 91 cm long is bent in the form of an isosceles triangle. If the ratio of one of the equal sides to the base is 5 : 3, then what is the length of the base?

Solution:
Given,
Ratio of one of the equal sides to the base is 5 : 3
Therefore, the sides are 5x, 3x, 5x.

91 cm piece of wire is bent to form an isosceles triangle.
Thus perimeter of triangle is 91 cm.

ATQ,
∴ 13x = 91
⇒ x = 7
Thus the length of the base = 3 × 7 = 21 cm.
৩৫.
A man is running at a speed of 4 km/hr in the direction of the train whose length is 550 meters. If the train is moving at a speed of 64 km/hr then how many seconds will this train take to cross the man?
  1. ক) 31 sec
  2. খ) 32 sec
  3. গ) 33 sec
  4. ঘ) 34 sec
ব্যাখ্যা
Question: A man is running at a speed of 4 km/hr in the direction of the train whose length is 550 meters. If the train is moving at a speed of 64 km/hr then how many seconds will this train take to cross the man?

Solution: 
ট্রেন ও মানুষের আপেক্ষিক গতি = (64 - 4) km/hr
= 60 km/hr
= (60 x 1000)/3600 m/sec
= 50/3 m/sec

 মানুষটি পার হতে সময় লেগেছে = 550 x (3/50) sec
= 33 sec
৩৬.
If x = 4y = z and xyz = 128, then x = ?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
Question: If x = 4y = z and xyz = 128, then x = ?

Solution: 
xyz = 128
⇒ (4y) y (4y) = 128
⇒ 16y3 = 128
⇒ y3 = 8
⇒ y3 = 23
∴ y = 2

∴ x = 4 × 2
= 8
৩৭.
  1. ক) 17
  2. খ) 19
  3. গ) 361
  4. ঘ) 21
ব্যাখ্যা
Question:

Solution:
এখানে,
√27225 = 165
√38416 = 196

এখন,

= √(165 + 196)
= √361
= 19
৩৮.
The difference between the length and the breadth of a table is 8 cm. If the breadth is decreased by 4cm and the length increased by 7cm, the area remains the same. Find the area of the table?
  1. ক) 460 cm2
  2. খ) 560 cm2
  3. গ) 520 cm2
  4. ঘ) 660 cm2
ব্যাখ্যা
Question: The difference between the length and the breadth of a table is 8 cm. If the breadth is decreased by 4cm and the length increased by 7cm, the area remains the same. Find the area of the table?

Solution: 
Table এর প্রস্থ = x সে.মি.
Table এর  দৈর্ঘ্য = x + 8 সে.মি.
Table এর ক্ষেত্রফল = x(x + 8)  বর্গ সে.মি.
= x2 + 8x বর্গ সে.মি.

প্রশ্নমতে 
(x - 4)(x + 8 + 7) = x2 + 8x
⇒ (x - 4)(x + 15) = x2 + 8x
⇒ x2 + 15x - 4x - 60 = x2 + 8x
⇒ x2 - x2 + 11x - 8x  = 60
⇒ 3x = 60
∴ x = 20

Table এর প্রস্থ = 20 সে.মি.
Table এর দৈর্ঘ্য = 20 + 8 = 28 সে.মি.

∴ Table এর ক্ষেত্রফল = 28 × 20 বর্গ সে.মি.
= 560 বর্গ সে.মি.
৩৯.
a = √6 + √5 হলে a3 - 1/a3 = ?
  1. ক) 34√5
  2. খ) 54√6
  3. গ) 46√5
  4. ঘ) 42√5
ব্যাখ্যা
প্রশ্ন: a = √6 + √5 হলে a3 - 1/a3 = ?

সমাধান:
a = √6 + √5
এখন,
1/a = 1/(√6 + √5)
= (√6 - √5)/(√6 + √5) (√6 - √5)
= (√6 - √5)/(6 - 5)
= √6 - √5

∴ a - 1/a = √6 + √5 - √6 + √5 = 2√5

a3 - 1/a3 = (a - 1/a)3 + 3 . a . 1/a . (a - 1/a)
= (2√5)3 + 3 × 2√5
= 40√5 + 6√5
= 46√5
৪০.
The difference between two positive numbers is 4 and the sum of their squares is 346. Then the sum of the numbers is-
  1. ক) 34
  2. খ) 24
  3. গ) 26
  4. ঘ) 28
ব্যাখ্যা
Question: The difference between two positive numbers is 4 and the sum of their squares is 346. Then the sum of the numbers is-

Solution: 
Let the numbers be x and (x + 4)
Then,
x2 + (x + 4)2 = 346
⇒ x2 + x2 + 8x + 16 = 346
⇒ 2x2 + 8x - 330 = 0
⇒ x2 + 4x - 165 = 0
⇒ x2 + 15x - 11x - 165 = 0
⇒ x(x + 15) - 11(x + 15) = 0
⇒ (x + 15)(x - 11)=0
⇒ x = 11

So, the numbers are 11 and (11 + 4) = 15

∴ Required sum = (11 + 15) = 26
৪১.
200kg of solution A is mixed with 80kg of solution B. If solution A has tin and copper in the ratio 3 : 5 and solution B has lead and tin in the ratio 3 : 1, then what is the amount of tin in the new solution?
  1. ক) 75 kg
  2. খ) 125 kg
  3. গ) 95 kg
  4. ঘ) 65 kg
ব্যাখ্যা
Question: 200kg of solution A is mixed with 80kg of solution B. If solution A has tin and copper in the ratio 3 : 5 and solution B has lead and tin in the ratio 3 : 1, then what is the amount of tin in the new solution?

Solution: 
A এর মিশ্রণে টিনের পরিমাণ = (200 এর 3/(3 + 5)} কেজি 
= 75 কেজি 

B এর মিশ্রণে টিনের পরিমাণ =(80 এর 1/(3 + 1)} কেজি 
= 20 কেজি 

A এবং B এর মিশ্রণে মোট টিনের পরিমাণ = (75 + 20) কেজি 
= 95 কেজি 
৪২.
45 men can do a piece of work in 18 days. How many men would be required to do the same work in 30 days?
  1. ক) 27
  2. খ) 26
  3. গ) 25
  4. ঘ) 28
ব্যাখ্যা
Question: 45 men can do a piece of work in 18 days. How many men would be required to do the same work in 30 days?

Solution:
18 দিনে কাজটি সম্পন্ন করে 45 জন লোক
∴ 1  দিনে কাজটি সম্পন্ন করে (45 × 18) জন লোক
∴ 30  দিনে কাজটি সম্পন্ন করে (45 × 18)/30 জন লোক
= 27 জন লোক
৪৩.
43 × (16)2 ÷ (4)5 = (2)?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
Question: 43 × (16)2 ÷ (4)5 = (2)?

Solution:
ধরি,
43 × (16)2 ÷ (4)5 = (2)x
⇒ (22)3 × (24)2 ÷ (22)5 = 2x
⇒ (26 × 28) ÷ 210 = 2x
⇒ 26 + 8 ÷ 210 = 2x
⇒ 214 ÷ 210 = 2x
⇒ 214 - 10 = 2x
⇒ 2x = 24
∴ x = 4
৪৪.
A can do a piece of work in 30 days. B is 20% more efficient than A. The number of days taken by B to do the same piece of work is:
  1. ক) 22 days
  2. খ) 25 days
  3. গ) 20 days
  4. ঘ) 26 days
ব্যাখ্যা
Question: A can do a piece of work in 30 days. B is 20% more efficient than A. The number of days taken by B to do the same piece of work is:

Solution:
A ও B কাজটি করার সময়ের অনুপাত 
= 120 : 100
= 6 : 5

ধরি,
A কাজটি করতে x দিন সময় নেয়
6 : 5 :: 30 : x
⇒ 6/5 = 30/x
⇒ x = (5 × 30)/6
⇒ x = 25 দিন

B কাজটি করতে পারে 25 দিনে।
৪৫.
In a right triangle, the length of one of the legs is 5 and the length of the hypotenuse is 13. What is the length of the other leg?
  1. ক) 4 cm
  2. খ) 6 cm
  3. গ) 8 cm
  4. ঘ) 12 cm
ব্যাখ্যা
Question: In a right triangle, the length of one of the legs is 5 cm and the length of the hypotenuse is 13cm . What is the length of the other leg?

Solution: 
সমকোণী ত্রিভুজের অতিভুজ = 13
সমকোণ সংলগ্ন এক বাহু = 5
সমকোণ সংলগ্ন অপর বাহু = a 

প্রশ্নমতে,
a2 + 52 = 132
⇒ a2 + 25 = 169
⇒ a2 = 169 - 25
⇒ a2 = 144
⇒ a2 = 122
∴ a = 12

∴ সমকোণ সংলগ্ন অপর বাহু = 12 সে.মি.
৪৬.
Which of the following organization is concerned with environmental issues?
  1. ক) MIGA
  2. খ) IPCC
  3. গ) WIPO
  4. ঘ) OIC
ব্যাখ্যা
• The Intergovernmental Panel on Climate Change:
- UNEP এবং WMO এর যৌথ উদ্যোগে ১৯৮৮ সালে IPCC (The Intergovernmental Panel on Climate Change) প্র্রতিষ্ঠিত হয়।
- জলবায়ু পরিবর্তন বিষয়ে বিভিন্ন নীতি নির্ধারণী কর্তৃপক্ষকে বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত সরবরাহের উদ্দেশ্যে সংস্থাটি প্রতিষ্ঠা করা হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৫টি।
- IPCC এর সদরদপ্তর জেনেভায় অবস্থিত।
- IPCC ২০০৭ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: IPCC ওয়েবসাইট।
৪৭.
Which is the 56th country of the Commonwealth?
  1. ক) Togo
  2. খ) Maldives
  3. গ) Singapore
  4. ঘ) Brunei
ব্যাখ্যা
• Commonwealth:
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র। 
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- এর সদর দপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৪৮.
The value of gold is determined in - 
  1. ক) London
  2. খ) Russia
  3. গ) Washington
  4. ঘ) Rome
ব্যাখ্যা
• স্বর্ণের মূল্য:
- যুক্তরাজ্যের লন্ডনে স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়।
- ICE বেঞ্চমার্ক অ্যাডমিনিস্ট্রেশন (IBA) দিনে দুবার মার্কিন ডলারে LBMA সোনার দাম প্রকাশ করে।
- এটি বিশ্বব্যাপী সোনার উৎপাদক, বিনিয়োগকারী, ভোক্তা এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির জন্য একটি বেঞ্চমার্ক মূল্য হিসাবে কাজ করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪৯.
The head office of Coca-Cola company is - 
  1. ক) New York
  2. খ) Florida
  3. গ) New jersey
  4. ঘ) Atlanta
ব্যাখ্যা
• দ্য কোকা-কোলা কোম্পানি:
- মার্কিন বহুজাতিক কোমল পানীয় প্রস্তুতকারক দ্য কোকা-কোলা কোম্পানি।
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টায়  কোকা-কোলার সদর দফতর অবস্থিত ।
- কোম্পানিটি তাদের অন্যতম পণ্য কোকা-কোলার জন্য অধিক পরিচিত।
- ১৯৮৬ সালে ফার্মাসিস্ট জন স্টিথ পেম্বার্টন এ পণ্যটি উদ্ভাবন করেন।
- ১৩০ বছর আগে ১৮৮৬ সালে আসা গ্রিগস ক্যান্ডলার কোম্পানিটি প্রতিষ্ঠা করে।
- বর্তমানে এর ২০০টিরও বেশি দেশে ৫০০টিরও অধিক ব্র্যান্ড রয়েছে।
- প্রতিদিন প্রায় ১৭০ কোটি মানুষকে কোকা-কোলা এসব ব্র্যান্ড পরিবেশন করে থাকে।
- কোম্পানি ১৮৮৯ সাল থেকে এক ধরনের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বিপণন ব্যবস্থা চালু রেখেছে, যেখানে কোম্পানিটি শুধু সিরাপজাতীয় পণ্য প্রস্তুত করে। বিশ্বব্যাপী এ সিরাপ বিপণন করা হয়।
- উত্তর আমেরিকায় দ্য কোকা-কোলা কোম্পানির নিজস্ব বিপণন কোম্পানি রয়েছে, যার নাম কোকা-কোলা রিফ্রেশমেন্ট
- বর্তমানে কোম্পানিটির চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন মুহতার কেন্ট।
- আর প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জেমস কুইছে।
- প্রতিষ্ঠানটিতে এক লাখ ২৩ হাজার ২০০ কর্মী কাজ করছেন।

তথ্যসূত্র: দ্য শেয়ার বিজ।
৫০.
The designer of the National Martyrs' Monument is -
  1. ক) Syed Abdullah Khalid
  2. খ) Syaymol Chowdhury
  3. গ) Syed Mainul Hossain
  4. ঘ) Hamidur Rahman
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধ:
- জাতীয় স্মৃতিসৌধ সাভারে অবস্থিত।
- এর নকশা প্রণয়ন করেছেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন
- এখানে মুক্তিযুদ্ধে নিহতদের দশটি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রাচারের   অন্তর্ভুক্ত।
- স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা বা পর্যায় হিসেবে সাতটি ঘটনাকে বিবেচনা করে সৌধটি নির্মিত হয়েছে।
- ১৯৭২ এর ১৬ই ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
- ১৯৮২ সালের ১৬ ই ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হোসেন মুহাম্মাদ এরশাদ এর উদ্বোধন করেন।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো ও বাংলাপিডিয়া।
৫১.
The time difference between Bangladesh's Greenwich Mean is -
  1. ক) 24 hours
  2. খ) 12 hours
  3. গ) 8 hours
  4. ঘ) 6 hours
ব্যাখ্যা
• গ্রিনিচ মান সময়:
- বাংলাদেশের সাথে যুক্তরাজ্যের গ্রিনিচ মানমন্দিরের সময়ের পার্থক্য +৬ ঘন্টা। অর্থাৎ, ৬ ঘন্টা আগে।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
- গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচের থেকে এগিয়ে থাকে। অন্যদিকে, গ্রীনিচের পশ্চিমের স্থানগুলোর সময় গ্রীনিচ থেকে পিছিয়ে থাকে।

সূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৫২.
Khasmahal was built by -
  1. ক) Akbar
  2. খ) Sher Shah Suri
  3. গ) Aurangzeb
  4. ঘ) Shah Jahan
ব্যাখ্যা
সম্রাট শাহজাহান:
- ১৬২৮ খ্রিস্টাব্দে ‘আবুল মুজাফ্ফর শিহাবুদ্দীন মুহম্মদ শাহজাহান’ উপাধি নিয়ে শাহজাহান আগ্রার সিংহাসনে আরোহণ করেন।
- সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর শাহজাহান ১৬২৮ খ্রি. ১৪ফেব্রুয়ারি গাজী উপাধি নিয়ে সিংহাসনে বসেন 
- মুঘল ইতিহাসে শাহজাহানের রাজত্বকাল “The Age of Marble” নামে খ্যাত।
- তিনি ছিলেন ভারতবর্ষের ইতিহাসে শ্রেষ্ঠ নির্মাতা। তিনি ইতিহাসে ‘The Prince of Builders or Engineer King” নামে পরিচিত।
- সম্রাট শাহজাহানের সর্বশ্রেষ্ঠ কীর্তি হল আগ্রার তাজমহল। যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল হচ্ছে সম্রাট তার প্রিয়তমা পত্নী মমতাজ মহলের স্মৃতিকে অমর করে রাখার এক উজ্জল দৃষ্টান্ত।  
- সম্রাট শাহজাহানের সময়ে ইংরেজরা বাণিজ্য কুঠি স্থাপন করেন ওড়িষার পিপলিতে।
- পুত্র আওরঙ্গজেব কর্তৃক দীর্ঘ আট বছর আগ্রা দুর্গে অন্তরীণ থেকে ১৬৬৬ খ্রি. ২২ জানুয়ারি ৭৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
- শাহজাহানকে 'Prince of Builders' বলা হয়।

তাঁর নির্মাণাধীন বিখ্যাত স্থাপত্যঃ
• তাজমহল,
• ময়ূর সিংহাসন,
• দিল্লি জামে মসজিদ,
• লাল কেল্লা,
• খাশমহল,
• শীষমহল,
• সালিমার উদ্যান ইত্যাদি।

তথ্যসূত্র:- বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা - ৯ম - ১০ম শ্রেণি এবং বাংলাপিডিয়া।
৫৩.
Who is the first chief commissioner of Bangladesh?
  1. ক) Md. Abdur Rouf
  2. খ) Sultan Hossain Khan
  3. গ) A.K.M. Nurul Islam
  4. ঘ) Justice Mohammed Idris
ব্যাখ্যা
- স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি এম ইদ্রিস।
- তাঁর কমিশনের মেয়াদ ছিল ১৯৭২ সালের ৭ জুলাই থেকে ১৯৭৭ সালের ৭ জুলাই।
- ১৯৭৩ সালের ৭ মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এই কমিশনের অধীনে।
- বিচারপতি একেএম নুরুল ইসলাম বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদে দায়িত্ব পালন করা প্রধান নির্বাচন কমিশনার৷।
- বর্তমান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ১৩ তম নির্বাচন কমিশনার ।

তথ্যসূত্র: বাংলাদেশ নির্বাচন কমিশন।
৫৪.
What is the average life expectancy in Bangladesh?
  1. ক) 72.8 years
  2. খ) 70.7 years
  3. গ) 68.2 years
  4. ঘ) 65.6 years
ব্যাখ্যা
অথনৈতিক সমীক্ষা ২০২২ অনুসারে-
বাংলাদেশের গড় আয়ু -৭২.৮ বছর।
- মোট জনসংখ্যা- ১৭ কোটি ৮ লাখ
- জনসংখ্যা বৃদ্ধির হার-১.৩৭%
- জনসংখ্যার ঘনত্ব-১১৪০/বর্গ কি.মি
- গড় আয়ু/প্রত্যাশিত আয়ুষ্কাল-৭২.৮ বছর (পুরুষ-৭১.২ এবং নারী-৭৪.৫) 
- স্বাক্ষরতার হার (৭ বছরের অধিক)-৭৫.২%
- প্রাথমিকে ভর্তির হার (২০২০ সাল নাগাদ)- ৯৭.৮১%
- পুরুষ ও নারীর অনুপাত-১০০.২: ১০০

তথ্যসূত্র: অথনৈতিক সমীক্ষা ২০২২
৫৫.
The name of the digital financial service by the Bangladesh Post Office is -
  1. ক) nagad
  2. খ) postPay
  3. গ) post Cash
  4. ঘ) eCash
ব্যাখ্যা
নগদ:
- মোবাইল আর্থিক সেবা ‘নগদ’ চালু করেছে সরকারের ডাক বিভাগ।
- ২০১৯ সালের ২৬শে মার্চ প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ‘নগদ’ সেবা উদ্বোধন করেন।

অন্যদিকে,
 - Post Cash হলো মোবাইল অ্যাপলিকেশনের জন্য স্লানজে নোভকা পোষ্ট্যান্সকোম আপউটনিকম।
- eCash হল মিল্টন ফ্রিডম্যানের মতো আর্থিক দর্শনে আলোকিত ব্যক্তিদের দ্বারা কল্পনা করা প্রযুক্তি-সুরক্ষিত অর্থের বাস্তবায়ন।
- PostPay হলো সংযুক্ত আরব আমিরাতের অনলাইন শপিং সাইট।

(সূত্র: নগদ, প্রথম আলো ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট
৫৬.
Which river does not cross by any bridges?
  1. ক) Amazon
  2. খ) Yangtze
  3. গ) Ganga
  4. ঘ) Mogo
ব্যাখ্যা
Amazon:
- যে নদীটি কোনো সেতু দিয়ে অতিক্রম করে না তার নাম হচ্ছে - Amazon
-  Amazon  বনের ভিতর দিয়ে প্রবাহিত নদীটিও Amazon নদী হিসেবে পরিচিত।
-  এটি পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী।
-  এই নদী বিশ্বের যেকোন নদীর তুলনায় বেশি পরিমাণ জল ধারণ করে।
-  প্রায় ১ হাজার উপনদী মিলিত হয়ে Amazon নদী গঠিত। 
- দক্ষিণ আমেরিকায় অবস্থিত Amazon বন পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল।
- Amazon নদীই আমাজন বনের জীবনীশক্তি। মহাবন আমাজন ৯ টি দেশের প্রায় ৭০ লক্ষ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 
- আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় ৩৮ গুণ বড়।
- সমগ্র পৃথিবীতে যত রেইনফরেস্ট আছে তার অর্ধেকই হল Amazon. 
- এই বনে ৪০ হাজার প্রজাতির প্রায় ৩ হাজার ৯০০ কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের ২০ শতাংশ উৎপাদিত হয় আমাজন বনে। সে কারনে একে পৃথিবীর ফুসফুস বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৫৭.
Which is the largest district in Bangladesh?
  1. ক) Narayangonj
  2. খ) Rangamati
  3. গ) Meherpur
  4. ঘ) Gazipur
ব্যাখ্যা
• বাংলাদেশের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলা:
- আয়তনে বাংলাদেশের বৃহত্তম জেলা রাঙ্গামাটি
- আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
- জনসংখ্যায় বাংলাদেশের বৃহত্তম জেলা ঢাকা।
- জনসংখ্যায় বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা বান্দরবান।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৫৮.
Richter scale is used to measure - 
  1. ক) Earthquakes
  2. খ) Ocean depth
  3. গ) Sound intensity
  4. ঘ) Rainfall
ব্যাখ্যা
• বিভিন্ন নির্ণায়ক যন্ত্র:
- ভূমিকম্পের মাত্রা নির্ণায়ক যন্ত্রের নাম রিখটার স্কেল।
এছাড়াও -
- আর্দ্রতা পরিমাপক যন্ত্র - হাইড্রোমিটার।
- ভূমিকম্প পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ।
- সমুদ্রের গভীরতা নির্ণায়ক যন্ত্র - ফ্যাদোমিটার।
- বায়ুর চাপ নির্ণায়ক যন্ত্র - ব্যারোমিটার। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৯.
The highest densely populated country in the world is -
  1. ক) Macau
  2. খ) Monaco
  3. গ) India
  4. ঘ) Indonesia
ব্যাখ্যা
বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩ অনুযায়ী -
- পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ মেকাও, দ্বিতীয় মোনাকো। 
- দেশটির জনসংখ্যার ঘনত্ব(প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী লোকসংখ্যা ১৮,১৪৯ জন)।
- জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম - গ্রীন্ডল্যান্ডে।
- পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ ১০ দেশ:
- মেকাও, মোনাকো, সিঙ্গাপুর, হংকং, জিব্রাল্টার, বাহরাইন, মালদ্বীপ, মাল্টা, বাংলাদেশ, সিন্ট মার্টেন।

তথ্যসূত্র: বিশ্ব জনসংখ্যা রিপোর্ট ২০২৩
৬০.
What is the name of the currency of Vietnam?
  1. ক) Rupee
  2. খ) Ngultrum
  3. গ) Dong
  4. ঘ) Kyat
ব্যাখ্যা
• বিভিন্ন দেশের মুদ্রা:
• ভিয়েতনামের মুদ্রা- ডং।

অপরদিকে -
• ভুটানের মুদ্রা-গুলট্রাম।
• মায়ানমারের মুদ্রার নাম- কিয়াত।
• নেপালের মুদ্রার নাম রুপি।

তথ্যসূত্র: ব্রিটানিকা।