পরীক্ষা আর্কাইভ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

পরীক্ষাGKpedia - আন্তর্জাতিক বিষয়াবলিতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা - ৮: টপিক সমূহ: আন্তরাষ্টীয় ক্ষমতা সম্পর্ক. স্নায়ুকালীন ঘটনা প্ৰবাহ, স্নায়ুযুদ্ধ পরবর্তী বৈশ্বিক ঘটনাবলী, সীমারেখা এবং অমীমাংসিত ভূখন্ড, বিরোধপূর্ণ দ্বীপ, গেরিলা ও বিপ্লবী সংগঠন, গোয়েন্দা সংস্থা, সামরিক বিষয়াদি, (সশস্ত্রবাহিনী, সামরকি খেতাব, সামরিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও কারাগার [Live Class – 11 & 12]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি

GKpedia - আন্তর্জাতিক বিষয়াবলি · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
ওয়ারশ প্যাক্ট স্বাক্ষরের স্থান কোনটি?
  1. পোল্যান্ড
  2. বেলজিয়াম
  3. আয়ারল্যান্ড
  4. হাঙেরি
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- স্বাক্ষর: ১৪মে, ১৯৫৫।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- সদস্য সংখ্যা: ৮টি; সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, হাঙেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
.
'সেনকাকু দ্বীপপুঞ্জ' কোথায় অবস্থিত?
  1. দক্ষিণ চীন সাগরে
  2. পূর্ব চীন সাগরে
  3. কোরিয়ান উপসাগরে
  4. আটলান্টিক মহাসাগরে
ব্যাখ্যা
সেনকাকু দ্বীপপুঞ্জ:
- চীন ও জাপানের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ সেনকাকু।
- দ্বীপটির মালিকানা নিয়ে চীন ও জাপানের মধ্যকার বিরোধ দীর্ঘদিনের।
- বিরোধপূর্ণ দ্বীপটি জাপানের কাছে ‘সেনকাকু’ ও চীনের কাছে ‘দিয়াওয়ু’ নামে পরিচিত।
- সেনকাকু দ্বীপপুঞ্জ পূর্ব চীন সাগরে অবস্থিত।
- ১৮৯৫ সালে সেনকাকু দ্বীপপুঞ্জ জাপানের ভূখণ্ডে অন্তর্ভুক্ত হওয়ার পর, জাপানি নাগরিকরা দ্বীপগুলিতে বসতি স্থাপন করে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
.
কোন দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ রয়েছে?
  1. শাখালিন দ্বীপপুঞ্জ
  2. ক্যানারি দ্বীপপুঞ্জ
  3. ফকল্যান্ড দ্বীপপুঞ্জ
  4. সলমান দ্বীপপুঞ্জ
ব্যাখ্যা
ফকল্যান্ড দ্বীপপুঞ্জ:
- এটি মালভিনাস দ্বীপপুঞ্জ নামেও পরিচিত।
- দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ যা যুক্তরাজ্যের অভ্যন্তরীণ স্বায়ত্তশাসিত বিদেশি অঞ্চল।
- এই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মাঝে বিরোধ রয়েছে।
- ১৯৮২ সালের ২ এপ্রিল আর্জেন্টিনার সামরিক সরকার ফকল্যান্ড আক্রমণ করে।
- এরই প্রেক্ষিতে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের যুদ্ধ শুরু হয়।
- ১০ সপ্তাহ পর স্ট্যানলিতে ব্রিটিশ সৈন্যদের কাছে আর্জেন্টাইন বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে এই যুদ্ধ শেষ হয়।
- ব্রিটিশ সৈন্যরা জোরপূর্বক দ্বীপগুলো পুনরায় দখল করে নেয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
.
নাইন-ইলেভেনের পরবর্তী ধ্বংসস্তূপ কী নামে বিখ্যাত?
  1. গ্রাউন্ড-জিরো
  2. গ্রাউন্ড-ওয়ান
  3. গ্রাউন্ড-ইলাভেন
  4. জিরো-গ্রাভিটি
ব্যাখ্যা
নাইন-ইলেভেন:
- ১১ সেপ্টেম্বরের হামলা যা নাইন/ইলেভেন নামেও পরিচিত।
- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা।
- ১১ সেপ্টেম্বর, ২০০১ সালে তৎকালীন আল-কায়দা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে।
- হামলার পরিকল্পনা অনুযায়ী ২টি বিমান দিয়ে আঘাত করে নিউইয়র্কে অবস্থিত ১১০ তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে।
- ১ টি পেন্টাগনে ও ১ টি পেনসিলভেনিয়ায়।
- ধ্বংসস্তূপটি কে গ্রাউন্ড জিরো বলা হয়।
- ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন জর্জ ডব্লিউ বুশ।
- এই হামলার পর মার্কি মার্কিন যুক্ত যুক্তরাষ্ট্রের বুশ সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার Homeland Security বিভাগ প্রতিষ্ঠা করেন।

তথ্যসূত্র - Britannica.com