ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ৪ প্রশ্ন
১.
কোন বানানটি শুদ্ধ নয়?
ক
ক) অন্ত্যেষ্টিক্রিয়া
খ
খ) অগ্ন্যাশয়
গ
গ) ঘূর্ণায়মাণ
ঘ
ঘ) হীনম্মন্যতা
সঠিক উত্তর: গ
গ) ঘূর্ণায়মাণ
উত্তর
সঠিক উত্তর: গ
গ) ঘূর্ণায়মাণ
গ
ব্যাখ্যা
ঘূর্ণায়মাণ শব্দটি শুদ্ধ বানান ঘূর্ণায়মান।
২.
নিচের কোন বাক্যটি সন্ধি জনিত ভুল?
ক
ক) জ্ঞানী মানুষ অবশ্যই যশোলাভ করেন
খ
খ) বাংলা ব্যাকরণ অত্যন্ত জটিল
গ
গ) তার দুরাবস্থা দেখে দুঃখ হয়
ঘ
ঘ) সে শিরঃপীড়ায় কষ্ট পাচ্ছে
সঠিক উত্তর: গ
গ) তার দুরাবস্থা দেখে দুঃখ হয়
উত্তর
সঠিক উত্তর: গ
গ) তার দুরাবস্থা দেখে দুঃখ হয়
গ
ব্যাখ্যা
তার দুরাবস্থা দেখে দুঃখ হয় বাক্যটি সন্ধি জনিত ভুল। দুঃ + অবস্থা = দুরবস্থা হচ্ছে সঠিক সন্ধি বিচ্ছেদ। তাই শুদ্ধ বাক্যটি হবে তার দুরবস্থা দেখে দুঃখ হয়।
৩.
নিচের কোন বানানটি শুদ্ধ?
ক
ক) রুপালী
খ
খ) সোনালী
গ
গ) বর্ণালি
ঘ
ঘ) সবগুলোই
সঠিক উত্তর: গ
গ) বর্ণালি
উত্তর
সঠিক উত্তর: গ
গ) বর্ণালি
গ
ব্যাখ্যা
বিশেষণবাচক 'আলি' প্রত্যয়যুক্ত শব্দে ি-কার হবে। যেমন- বর্ণালি, রুপালি, সোনালি ইত্যাদি। উৎস: বাংলা একাডেমি প্রমিত বাংলা বানান।
৪.
কোনটি বানানটি শুদ্ধ নয়?
ক
ক) প্রতিষেধক
খ
খ) সুষমা
গ
গ) অগ্নিষাৎ
ঘ
ঘ) অভিষেক
সঠিক উত্তর: গ
গ) অগ্নিষাৎ
উত্তর
সঠিক উত্তর: গ
গ) অগ্নিষাৎ
গ
ব্যাখ্যা
সংস্কৃত 'সাৎ' প্রত্যয়যুক্ত পদে কখনো ষ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।