পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
বাংলাদেশের জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি, বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি। সোর্সঃ যেকোনো গাইড বই, বিগত ১২ মাসের সাম্প্রতিক পত্রিকা (Live MCQ সাম্প্রতিক সমাচার দেখুন)। এবং সম্ভব হলে সম্পর্কিত বাংলাদেশ সরকারেরে বিভিন্ন ওয়েবসাইট (যেমন, nrigostisanad.gov.bd, bangladesh.gov.bd) থেকে এই টপিকের সাধারণ তথ্যাবলী দেখে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
'আলফা' চলচ্চিত্রের পরিচালক কে?
  1. ক) মোস্তফা সরোয়ার ফারুকী
  2. খ) আবু শাহেদ ইমন
  3. গ) নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু
  4. ঘ) তৌকির আহমেদ
ব্যাখ্যা
২০১৯ সালে অস্কারে অংশগ্রহণকারী বাংলাদেশের চলচ্চিত্র আলফা। এর পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। ডুব, টেলিভিশন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ইত্যাদি চলচ্চিত্রের পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। অজ্ঞাতনামা চলচ্চিত্রের পরিচালক তৌকির আহমেদ এবং জালালের গল্প চলচ্চিত্রের পরিচালক আবু শাহেদ ইমন।
উৎসঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
.
বর্তমানে বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা-
  1. ক) ৪৭টি
  2. খ) ৪৮টি
  3. গ) ৪৯টি
  4. ঘ) ৫০টি
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা- ৫০ টি। তবে আদিবাসী ফোরামের মতে ৪৫টি এবং আদমশুমারি-২০১১ অনুসারে ২৭টি। বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, ২০১০ এর ধারা ১৯ এর প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১৯ মার্চ ২০১৯ সালে উক্ত আইনের তফসিলে ২৭টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্থলে ৫০ টি গেজেট আকারে প্রকাশ করে।
.
'অপরাজেয় বাংলা' ভাস্কর্যের ভাস্কর কে?
  1. ক) শামীম শিকদার
  2. খ) সৈয়দ আব্দুল্লাহ খালেদ
  3. গ) নভেরা আহমেদ
  4. ঘ) হামিদুজ্জামান খান
ব্যাখ্যা
'অপরাজেয় বাংলা' ভাস্কর্যটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মরণে নিবেদিত একটি ভাস্কর্য। যা তিনজন মুক্তিযোদ্ধাকে চিত্রায়িত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে অবস্থিত ভাস্কর্যটি ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবসে উদ্বোধন করা হয়। এর ভাস্কর ছিলেন সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
উৎসঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
.
মুক্তিযুদ্ধের সময় ৪নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন কে?
  1. ক) আবু ওসমান চৌধুরী
  2. খ) কে এম শফিউল্লাহ
  3. গ) মেজর শওকত আলী
  4. ঘ) মেজর সি আর দত্ত
ব্যাখ্যা
সম্প্রতি বাংলাদেশের দুইজন সেক্টর কমান্ডার মৃত্যুবরণ করেন। ২৫ আগস্ট ২০২০ সালে ৪ নং সেক্টর কমান্ডার মেজর সি আর দত্ত এবং ৫ সেপ্টেম্বর, ২০২০ সালে ৮ নং সেক্টর কমান্ডার আবু ওসমান চৌধুরী।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
.
নিচের কে জাতীয় অধ্যাপক ছিলেন?
  1. ক) অধ্যাপিকা সুফিয়া আহমদ
  2. খ) অধ্যাপক আনিসুজ্জামান
  3. গ) ড. জামিলুর রেজা চৌধুরী
  4. ঘ) উপরের সকলেই
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় অধ্যাপক ছিলেন অধ্যাপিকা সুফিয়া আহমদ (প্রথম নারী), অধ্যাপক ড. আনিসুজ্জামান, ড. জামিলুর রেজা চৌধুরী। সম্প্রতি উনারা সবাই মৃত্যুবরণ করেন।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
.
'ম্যাডোনা-৪৩' চিত্রকর্মের শিল্পী কে?
  1. ক) এস এম সুলতান
  2. খ) শাহাবুদ্দিন আহমেদ
  3. গ) কামরুল হাসান
  4. ঘ) জয়নুল আবদিন
ব্যাখ্যা
বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের উপর ম্যাডোনা-৪৩ ছবি এঁকে শিল্পাচার্য জয়নুল আবেদিন বিখ্যাত হন। তাঁর আঁকা আরো কিছু বিখ্যাত চিত্রকর্ম- মনপুরা ৭০, সংগ্রাম, পাইন্যার মা, গায়ের বধূ, নবান্ন, মইটানা ইত্যাদি।
.
সমুদ্র বিরোধ নিষ্পত্তির ফলে ভারত ও মিয়ানমারের কাছ থেকে বাংলাদেশ কি পরিমাণ সমুদ্র অঞ্চল/সীমা লাভ করেছে?
  1. ক) ১,১২,৮১৩
  2. খ) ১,১৭,৮১৩
  3. গ) ১,১৮,৮১৩
  4. ঘ) ১,১৯,৮১৩
ব্যাখ্যা
সমুদ্র বিজয় বাংলাদেশের একটি বড় অর্জন। আন্তর্জাতিক দুটি মামলা পরিচালনার মাধ্যমে মিয়ানমার ও ভারতের সাথে বিরোধ নিষ্পত্তির করে বাংলাদেশ মোট ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটারের বেশি সমুদ্র অঞ্চলের অধিকার লাভ করে।
উৎসঃ অর্থনৈতিক সমীক্ষা-২০১৯।
.
প্রধানত নিচের কোন জেলায় রাখাইন সম্প্রদায়ের লোকজন বসবাস করে?
  1. ক) দিনাজপুর
  2. খ) রাজশাহী
  3. গ) ময়মনসিংহ
  4. ঘ) পটুয়াখালী
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা - ৫০টি।
তাদের মধ্যে রাখাইন উপজাতিরা প্রধানত পটুয়াখালী এবং কক্সবাজার জেলায় বসবাস করে। এছাড়াও রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও বরগুনা জেলায় কিছু সংখ্যক রাখাইন সম্প্রদায়ের মানুষ বসবাস করে। রাখাইনরা প্রধানত বৌদ্ধ ধর্মের অনুসারী।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন, পটুয়াখালী জেলা।
.
বর্তমানে বাংলাদেশ থেকে ইউনিসেফের শুভেচ্ছা দূত-
  1. ক) সাকিব আল হাসান
  2. খ) তামিম ইকবাল
  3. গ) মাশরাফি বিন মর্তুজা
  4. ঘ) মুশফিকুর রহিম
ব্যাখ্যা
বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে নতুন ‘শুভেচ্ছা দূত’ হিসেবে মনোনীত করেছে ইউনিসেফ। সারা দেশে শিশু অধিকার বিষয়ে প্রচারণার জন্য ইউনিসেফের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এর আগে ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করেছেন হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল ও সাকিব আল হাসান। শুভেচ্ছা দূত হয়ে মুশফিক বলেন, ‘ক্রিকেটার এবং একজন বাবা হিসেবে আমি বাচ্চাদের জন্য ইতিবাচক পরিবর্তন আনতে সবাইকে একত্রিত করতে যথাসাধ্য চেষ্টা করব।’
উৎসঃ দৈনিক পত্রিকা।
১০.
জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান-
  1. ক) মিজানুর রহমান
  2. খ) নাসিমা বেগম
  3. গ) ইকবাল মাহমুদ
  4. ঘ) রানি হামিদ
ব্যাখ্যা
জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান - নাসিমা বেগম।
তাঁর পূর্বে চেয়েরম্যান ছিলেন অধ্যাপক মিজানুর রহমান।
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ।
রানী হামিদ দেশের বিখ্যাত মহিলা দাবাড়ু।
উৎসঃ জাতীয় মানবাধিকার কমিশনের ওয়েবসাইট।
১১.
লুসাই উপজাতিদের ধর্ম-
  1. ক) সনাতন
  2. খ) বৈষ্ণব
  3. গ) খ্রিস্টান
  4. ঘ) বৌদ্ধ
ব্যাখ্যা
বাংলাদেশে লুসাই উপজাতির বসবাস- রাঙ্গামাটি ও বান্দরবান জেলায়। এদের ধর্ম খ্রিস্টান। মণিপুরীদের ধর্ম বৈষ্ণব। ত্রিপুরা, হাজংদের ধর্ম সনাতন। রাখাইন, চাকমা, মারমা, চাক, খুমি, খিয়াং ইত্যাদি উপজাতির ধর্ম বৌদ্ধ।
উৎসঃ বান্দরবান জেলার সরকারি ওয়েবসাইট।
১২.
মোহাম্মদ সোহরাব হোসাইন সরকারি কর্ম কমিশনের কততম চেয়ারম্যান?
  1. ক) ১১ তম
  2. খ) ১২ তম
  3. গ) ১৩ তম
  4. ঘ) ১৪ তম
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন মোহাম্মদ সোহরাব হোসাইন। এর মধ্যে দিয়ে তিনি কমিশনের ১৪তম চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন। তিনি ১৩ তম চেয়ারম্যান ড. সাদিকের স্থলাভিষিক্ত হন।
উৎসঃ পিএসসির ওয়েবসাইট।
১৩.
২০২২ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন আয়োজন করবে-
  1. ক) নেপাল
  2. খ) বাংলাদেশ
  3. গ) ভারত
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৭৩ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থায় (এফএও) যোগদান করে। ২০২২ সালে এই সংস্থার ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১৪.
বাংলাদেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত?
  1. ক) টাঙ্গাইল
  2. খ) ময়মনসিংহ
  3. গ) রাঙ্গামাটি
  4. ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
বাংলাদেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ প্রকল্প ময়মনসিংহে অবস্থিত। এটি ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালীতে অবস্থিত। কাজ শুরু হয় ২০১৭ সালে। উৎপাদন ক্ষমতা ৫০ মেগাওয়াট। এখানে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১৫.
নিচের কোনটি ভাষা আন্দোলন ভিত্তিক ভাস্কর্য?
  1. ক) জননী ও গর্বিত বর্ণমালা
  2. খ) মা ও শিশু
  3. গ) স্বোপার্জিত স্বাধীনতা
  4. ঘ) ক্যাকটাস
ব্যাখ্যা
জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যটি ভাষা আন্দোলন ভিত্তিক। এটি অবস্থিত শাহবাগের পরীবাগে। এর ভাস্কর মৃণাল হক। মা ও শিশু, স্বোপার্জিত স্বাধীনতা ও ক্যাকটাস ভাস্কর্য গুলোর অবস্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
উৎসঃ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইট।
১৬.
শ্রীকাইল গ্যাসক্ষেত্রটি কোথায় অবস্থিত?
  1. ক) ব্রাহ্মণবাড়িয়া
  2. খ) কুমিল্লা
  3. গ) কক্সবাজার
  4. ঘ) ভোলা
ব্যাখ্যা
বাংলাদেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭টি। সর্বশেষ আবিষ্কৃত গ্যাসক্ষেত্র - ভোলা নর্থ।
বাংলাদেশের আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে -
উৎপাদনরত - ২০টি
উৎপাদনে যায় নি - ২টি
উৎপাদন স্থগিত রয়েছে - ৫টি
শ্রীকাইল গ্যাসক্ষেত্রটি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার শ্রীকাইলের হাজিপুরে অবস্থিত।
উৎস: অর্থনৈতিক সমীক্ষা - ২০২০।
১৭.
নিচের কোনটি পিতৃতান্ত্রিক উপজাতি?
  1. ক) গারো
  2. খ) সাঁওতাল
  3. গ) খাসিয়া
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা
বাংলাদেশের বসবাসকারী উপজাতির সংখ্যা- ৫০টি। এদের মধ্যে খাসিয়া ও গারো ছাড়া বাকি সব উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক।
উৎসঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি।
১৮.
বাংলাদেশের শীতল পাটিকে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়-
  1. ক) ইউনিসেফ
  2. খ) ইকোসক
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) ইউনেস্কো
ব্যাখ্যা
ইউনুস্কো এ পর্যন্ত বাংলাদেশের চারটি বিষয়কে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এগুলো হলো- বাউল গান (২০০৮), জামদানি শিল্প (২০১৩), মঙ্গল শোভাযাত্রা (২০১৭) এবং শীতল পাটি (২০১৭)।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১৯.
বাংলাদেশ থেকে ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হন -
  1. ক) ইসমত জাহান
  2. খ) নাসিমা বেগম
  3. গ) রাবাব ফাতিমা
  4. ঘ) শিরীন আক্তার
ব্যাখ্যা
১৪ জানুয়ারি, ২০২০ সালে জাতিসংঘ সদর দপ্তরে ইউনিসেফের নির্বাহী বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে প্রেসিডেন্ট নির্বাচিত হন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
২০.
বাংলা একাডেমি পুরস্কার প্রথম প্রবর্তন করা হয়-
  1. ক) ১৯৫৫ সালে
  2. খ) ১৯৬০ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) ১৯৭৩ সালে
ব্যাখ্যা
৩ ডিসেম্বর ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৬০ সালে বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয়। বাংলা একাডেমির প্রথম সভাপতি মাওলানা আকরাম খাঁ, প্রথম পরিচালক ড. এনামুল হক, প্রথম মহাপরিচালক ড. মযহারুল ইসলাম এবং প্রথম নারী মহাপরিচালক নীলিমা ইব্রাহিম।
উৎসঃ বাংলা একাডেমির ওয়েবসাইট।
২১.
বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার কত শতাংশ?
  1. ক) ১.৩৭
  2. খ) ১.২০
  3. গ) ১.১৩
  4. ঘ) ১.১০
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা ৫০ টি। এই উপজাতি বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মোট সংখ্যা ১৫,৮৬,১৪১ জন। সেই হিসেবে বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মোট জনসংখ্যার ১.১০%।
উৎসঃ পঞ্চম আদমশুমারি ২০১১।
২২.
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের কততম সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন?
  1. ক) ২৯ তম
  2. খ) ৩১ তম
  3. গ) ৪১ তম
  4. ঘ) ২৭ তম
ব্যাখ্যা
১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে। ২৫ সেপ্টেম্বর, ১৯৭৪ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের ২৯তম সাধারণ পরিষদের অধিবেশনে বাংলায় ভাষণ দেন।
উৎসঃ বাংলাদেশ আওয়ামীলীগের ওয়েবসাইট।
২৩.
জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান-
  1. ক) ১৩৩ তম
  2. খ) ১৩৫ তম
  3. গ) ১৩৬ তম
  4. ঘ) ১৩৯ তম
ব্যাখ্যা
জাতিসংঘের মানব উন্নয়ন সূচক-২০১৯ এ উন্নতির ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ। আগের বারের চেয়ে এবার এক ধাপ অগ্রগতি হয়েছে। ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১৩৫তম। অবশ্য আগের বছর তিন ধাপ উন্নতি করে ১৩৬তম অবস্থানে ছিল।
২৪.
'ফেবো' উপন্যাসটি কোন ভাষায় লিখিত?
  1. ক) মারমা
  2. খ) সাঁওতাল
  3. গ) চাকমা
  4. ঘ) রাখাইন
ব্যাখ্যা
বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা- ৫০টি। আর বাংলাদেশের উপজাতীয় ভাষার সংখ্যা ৩২টি। এগুলোর মধ্যে চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম- ফেবো। উপন্যাসটি ১৯ ফেব্রুয়ারি ২০০৪ সালে প্রকাশিত হয়।
উৎসঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২৫.
সার্কের প্রথম মহাসচিব ছিলেন-
  1. ক) এমন শহিদুল ইসলাম
  2. খ) শওকত আজিজ
  3. গ) এসেলা ওয়েরাকুন
  4. ঘ) আবুল আহসান
ব্যাখ্যা
বাংলাদেশের আবুল হাসান ছিলেন সার্কের প্রথম মহাসচিব (১৬ জানুয়ারি, ১৯৮৭ - অক্টোবর, ১৯৮৯)। আর সার্কের বর্তমান মহাসচিব শ্রীলংকার এসেলা ওয়েরাকুন।
উৎসঃ সার্কের ওয়েবসাইট।
২৬.
আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্রের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) মহাখালী
  2. খ) সাভার
  3. গ) রাজশাহী
  4. ঘ) ব্যাংকক
ব্যাখ্যা
আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র (ICDDR,B) ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদরদপ্তর অবস্থিত বাংলাদেশের ঢাকার মহাখালীতে। এই সংস্থা থেকে বেবি জিংক ও ওরস্যালাইন আবিষ্কৃত হয়।
উৎসঃ আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্রের ওয়েবসাইট।
২৭.
বাংলাদেশের প্রথম নারী এভারেস্ট জয়ী-
  1. ক) ওয়াসফিয়া নাজরীন
  2. খ) নিশাত মজুমদার
  3. গ) জেসমিন আরা বেগম
  4. ঘ) রৌশন আরা বেগম
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নারী নিশাত মজুমদার (১৯মে, ২০১২), দ্বিতীয় এভারেস্ট বিজয়ী নারী ওয়াসফিয়া নাজরীন।
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম এবং এভারেস্টের দুই দিক থেকে দুইবার জয় করেন এম এ মুহিত।
উৎসঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২৮.
পার্বত্য চট্টগ্রামে সার্কেল রয়েছে-
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রামে সার্কেল রয়েছে ৩টি। এগুলো হলো- চাকমা সার্কেল (রাঙামাটি), মং সার্কেল (খাগড়াছড়ি) এবং বোমাং সার্কেল (বান্দরবান)। পার্বত্য চট্টগ্রামের এই ৩ সার্কেল প্রধানরা স্থানীয় পাহাড়ি জনগণের কাছে 'রাজা' হিসেবেই পরিচিত। সরকারিভাবে সার্কেল প্রধানদের সার্কেল চীফ বলা হয়।
উৎসঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
২৯.
'আমার দেখা নয়াচীন' গ্রন্থের রচয়িতা-
  1. ক) শেখ হাসিনা
  2. খ) এ কে খন্দকার
  3. গ) শেখ রেহানা
  4. ঘ) শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা ও আমার দেখা নয়াচীন গ্রন্থগুলোর রচয়িতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩০.
'তিনকন্যা' চিত্রকর্মের শিল্পী কে?
  1. ক) কামরুল হাসান
  2. খ) এস এম সুলতান
  3. গ) আবদুল আলীম
  4. ঘ) জয়নুল আবেদিন
ব্যাখ্যা
তিন কন্যা পটুয়া কামরুল হাসানের একটি বিখ্যাত চিত্রকর্ম। এটি ১৯৮৩ সালে আঁকা হয়। কামরুল হাসানের অন্যান্য কর্মের মধ্যে ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ শিরোনামের ইয়াহিয়া খানের পোস্টার এবং ‘দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে’ শিরোনামে এরশাদের পোস্টার সর্বাধিক আলোচিত। এছাড়া তিনি বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রতীকেরও ডিজাইনার।
(সূত্র: বাংলাপিডিয়া)
৩১.
জহির রায়হান বাংলাদেশের একজন বিখ্যাত-
  1. ক) অভিনেতা
  2. খ) গায়ক
  3. গ) চলচ্চিত্রকার
  4. ঘ) চিত্রকর
ব্যাখ্যা
জহির রায়হান একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রে অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ১৯৭৭ সালে মরণোত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক এবং সাহিত্যে অবদানের জন্য ১৯৯২ সালে মরণোত্তর বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।
সূত্রঃ বাংলাপিডিয়া।
৩২.
ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কবে?
  1. ক) ১ জুন
  2. খ) ১ আগস্ট
  3. গ) ১ জুলাই
  4. ঘ) ১ অক্টোবর
ব্যাখ্যা
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১ জুলাই, ১৯২১ সালে। ১ জুলাই ২০২০ সালে শতবর্ষে পদার্পণ করবে।
উৎসঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
৩৩.
বাংলাদেশের জনগণ জাতি হিসেবে কী নামে পরিচিত?
  1. ক) বঙ্গবাসী
  2. খ) বাঙ্গাল
  3. গ) বাংলাদেশী
  4. ঘ) বাঙ্গালি
ব্যাখ্যা
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৬(২) অনুচ্ছেদে বলা হয়েছে 'বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হবেন।'
উৎসঃ বাংলাদেশের সংবিধান।
৩৪.
কোন প্রতিষ্ঠান স্বাধীনতা পুরস্কার-২০২০ লাভ করে?
  1. ক) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
  2. খ) বাংলাদেশ বিমান বাহিনী
  3. গ) বাংলাদেশ শিল্পকলা একাডেমি
  4. ঘ) ভারতেশ্বরী হোমস
ব্যাখ্যা
স্বাধীনতা পুরস্কার-২০২০ লাভ করেন ৮ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য ভারতেশ্বরী হোমস প্রতিষ্ঠানটিকে এই পুরস্কার প্রদান করা হয়। অপরদিকে গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট একুশে পদক-২০২০ লাভ করে।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৩৫.
ওয়ানডে'তে বাংলাদেশের বর্তমান অধিনায়ক কে?
  1. ক) সাকিব আল হাসান
  2. খ) মুশফিকুর রহিম
  3. গ) মাহমুদুল্লাহ রিয়াদ
  4. ঘ) তামিম ইকবাল
ব্যাখ্যা
বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে টিমের নতুন অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালকে। তিনি দেশের ক্রিকেট দলের ১৪তম অধিনায়ক।
উল্লেখ্য বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মমিনুল হক এবং টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
উৎসঃ বিসিবির ওয়েবসাইট।
৩৬.
কুমিল্লা বার্ড (BARD) - এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) আব্দুল হামিদ খান
  2. খ) আতাউর রহমান খান
  3. গ) এস এম সুলতান
  4. ঘ) আখতার হামিদ খান
ব্যাখ্যা
১৯৫৯ সালে কুমিল্লার কোর্টবাড়িতে প্রখ্যাত সমাজকর্মী আখতার হামিদ খান ব্যক্তিগত উদ্যোগে বার্ড প্রতিষ্ঠা করেন। Bangladesh Academy for Rural Development (BARD) এর উদ্দেশ্য পল্লী তথা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন।
উৎসঃ বার্ডের ওয়েবসাইট।
৩৭.
পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় জনগোষ্ঠীর যে বিশেষ পদ্ধতিতে চাষ করে তাকে কী বলা হয়?
  1. ক) কুম
  2. খ) জুট
  3. গ) কুর
  4. ঘ) জুম
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় গোষ্ঠীগুলো জুম পদ্ধতিতে চাষাবাদ করে। এটি মূলত জঙ্গল কেটে পুড়িয়ে চাষ করা হয়। আবার সেই স্থানে জমির উর্বরতা কমে গেলে পূর্বের স্থান হতে কৃষি জমি স্থানান্তরিত করে অন্যত্র কৃষি জমি গড়ে উঠে। পাহাড়ের ঢালে এই পদ্ধতিতে চাষাবাদ করা হয়।
উৎসঃ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট।
৩৮.
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
  1. ক) বান্দরবান
  2. খ) সিলেট
  3. গ) সুন্দরবন
  4. ঘ) চট্টগ্রাম
ব্যাখ্যা
বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রামের ষোলশহর এলাকায় অবস্থিত।
উৎসঃ জাতীয় তথ্য বাতায়ন, চট্টগ্রাম জেলা।
৩৯.
আনন্দ বিহার কোথায় অবস্থিত?
  1. ক) রাজশাহীতে
  2. খ) মহাস্থানগড়ে
  3. গ) ময়নামতিতে
  4. ঘ) পাহাড়পুরে
ব্যাখ্যা
আনন্দ বিহার কুমিল্লার ময়নামতির লালমাই পাহাড়ে অবস্থিত। বগুড়ার মহাস্থানগড়ে অবস্থিত ভাসু বিহার ও গোকুল মেধ। আর নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সোমপুর বৌদ্ধবিহার।
উৎসঃ কুমিল্লা জেলার সরকারি ওয়েবসাইট।